#পর্ব_১৭
#লেখিকা_সারিকা_রহমান
মেহেরোজ তার লাল বেনারসি শাড়ির ভারী আঁচলটা বাঁ হাতে শক্ত করে চেপে ধরে, কাঁপাকাঁপা পায়ে সিঁড়ির প্রতিটি ধাপ বেয়ে ওপরে উঠতে লাগল... তার মনে হচ্ছে সে বাসরঘরের দিকে নয়, বরং রাফায়েলের তৈরি করা পৈশাচিক নরকের দরজার দিকে ধাবিত হচ্ছে!
★★★
মেহেরোজ রাফায়েলের রুমে প্রবেশ করার পর থেকে ধীরে ধীরে সময় গড়াচ্ছে, কিন্তু প্রতিটি সেকেন্ড যেন একটা যুগের মতো দীর্ঘ মনে হচ্ছে। বিছানার এক কোনে লাল বেনারসির ভারী ঘোমটা মাথায় দিয়ে একদম গুটিশুটি মেরে বসে আছে মেহেরোজ। আর ছোট্ট রুশান তখন বিছানার এক পাশে শান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে ভয়ে মেহেরোজের সারা শরীর থরথর করে কাঁপছে! সে ভয়ে ভয়ে চারদিকে চোখ বুলাতে লাগল। পুরো ঘরের সাজসজ্জা দেখে তার গায়ের লোম দাঁড়িয়ে গেল—রাফায়েলের ঘরের প্রায় সবকিছুই কুচকুচে কালো! ঘরের দেয়ালের কালচে থিমস, কালো এসির বডি থেকে শুরু করে জানালার ঝুলে থাকা গাঢ় কালো সিল্কের ভারী পর্দা—সবকিছুতেই যেন এক পৈশাচিক ও গা ছমছমে ভাব চেয়ে আছে, যা মেহেরোজের বুকের ভেতর শ্বাস আটকে নিয়ে আসার জন্য যথেষ্ট!
ঠিক তখনই... নিস্তব্ধ ঘরের বাইরে করিডোরে কারও ভারী পায়ের শব্দ পাওয়া গেল! সেই পদশব্দ ঘরের কাছাকাছি আসতেই ভেসে এল এক পারফিউমের ঘ্রাণ। সেই ঘ্রাণ মেহেরোজের নাকে পৌঁছাতেই তার বুঝতে আর বাকি রইল না বাইরে কে আসছে! ভয়ে তার গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেল, বুকের ভেতর হৃদ্স্পন্দন লাফিয়ে দ্বিগুণ হয়ে গেল!সে ঢোক গিলে মাথার ঘোমটাটা লম্বা করে টেনে দিল,
কিন্তু তার ভয় আরও শতগুণ বাড়িয়ে দিয়ে—হঠাৎ দরজার ঠিক বাইরে থেকে গম্ভীর, বরফশীতল আর পৈশাচিক সুরের গানের গলা ভেসে এল!কণ্ঠটা চিনতে আর বাকি রইল না মেহেরোজের রাফায়েল ধীরপায়ে দরজার দিকে এগোতে এগোতে গুনগুন করে অদ্ভুত এক সুর তুলে গাইছে—
"একেলা পাইয়াছি রে শ্যাম"
"একেলা পাইয়াছি রে শ্যাম"
"এই নিগুড় বনে"
"আজ পাশা খেলবো রে শ্যাম..."
"আজ পাশা খেলবো রে শ্যাম."
ধাম করে দরজা খুলে রুমে ঢুকেলেই রাফায়েল পেছন ফিরে দরজাটা লক করে দিল। বিছানার এক কোনে গুটিশুটি মেরে বসে ছিল মেহেরোজ। বুকের সাথে রুশানকে আঁকড়ে ধরে ভয়ে সে থরথর করে কাঁপছে। রাফায়েলকে দরজায় লক আটকাতে দেখে মেহেরোজ বারবার ঢোক গিলতে লাগল! তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে, বুকের ভেতর হৃদ্স্পন্দন লাফিয়ে শতগুণ বেড়ে গেছে!
রাফায়েল ঘরে প্রবেশ করেই ধীরপায়ে দুই হাতে নিজের কালো টি-শার্টের হাতা কনুই পর্যন্ত গুটাতো লাগল। তার সেই গাঢ় নীল চোখ দুটো—অতল সমুদ্রের মতো জমাট বাঁধা নীল বরফ মুহূর্তেই হিংস্র পৈশাচিক আগুনে জ্বলতে জ্বলতে সরাসরি গিয়ে বিধল বিছানায় গুটিশুটি হয়ে বসে থাকা মেহেরোজের ওপর,,।
রাফায়েল মেহেরোজের দিকে তাকিয়ে একটি বাঁকা, পৈশাচিক হাসি হাসল। তারপর ধীরপায়ে হেঁটে এসে সে একেবারে মেহেরোজের গা-ঘেঁষে বসল বিছানায়। একটু নিচু হয়ে একদম অবহেলায় মেহেরোজের মুখের ওপর থেকে ঘোমটাটা এক হ্যাঁচকা টানে সরিয়ে দিল সে। ঠোঁটের কোণে জঘন্য শয়তানি হাসি ফুটিয়ে বিষাক্ত কণ্ঠে বলে উঠল— "বাহ! তুই তো দেখছি একদম বাসর রাতের পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছিস! ভালো কথা...কিন্তু বিয়ে না করে কোনো পরিশ্রম ছাড়াই যখন আমাকে এক ছেলের বাবা বানিয়ে ফেলেছিস, তাহলে আজ না হয় একটু পরিশ্রম করেই আরেকটা ছেলের বাবা হয়ে যাই! কী বলিস?"
রাফায়েলের মুখ থেকে এমন ঘৃণ্য, নির্লজ্জ আর রক্তহিম করা কথা শুনে মেহেরোজের কান ঝাঁঝাঁ করে উঠল! ঘৃণায় আর ধিক্কারে তার পুরো শরীর রি রি করে উঠল। সে আতঙ্কে ও ঘৃণায় থরথর করে কাঁপতে লাগল, আর চোখের কোণ বেয়ে টপটপ করে নোনা জল ঝরে পড়তে লাগল শাড়ির লাল আঁচলে।
মেহেরোজের থরথর কাঁপুনি দেখে রাফায়েল আরও বিশ্রীভাবে বলে উঠল— "কী রে! তুই আমার কথা শুনেই উত্তেজনায় এমন কাঁপাকাঁপি শুরু করে দিলি নাকি?!"
কথাটা শেষ করেই সে এক ঝটকায় মেহেরোজের হাত ধরে এমন করে টান দিল যে মেয়েটার হাতের হাড় মড়মড় করে উঠল!একটা পৈশাচিক হাসি দিয়ে বলল"ইয়ে, ওঠ! দাঁড়া... আজকের দিনটা স্মরণীয় করে রাখতে দুজনে মিলে একটা সেলফি তুলি, কী বলিস?!"
একপ্রকার জোর করেই হ্যাঁচকা টানে মেহেরোজকে বিছানা থেকে নিচে নামাল রাফায়েল। তার কান্নায় ভেজা ফোলা ফোলা চোখের দিকে তাকিয়ে পৈশাচিক কণ্ঠে বলল—"বান্দির মেয়ে, কী মনে করেছিস? তোর মতো একটা মেয়ের সাথে আমি বাসররাতের রোম্যন্স করব?!"
কথাটা শেষ হতে না হতেই রাফায়েল তার এক হাত দিয়ে মেহেরোজের গলাটা শক্ত করে চেপে ধরল! সোজা ঠেলে নিয়ে গিয়ে মেয়েটাকে ধাক্কা মেরে চেপে ধরলো দেয়ালের সাথে দেয়ালে পিঠ ঠেকে যেতেই মেহেরোজের গলার শ্বাস নালী আটকে গেল
শ্বাস যায় যায় অবস্থা তার!যন্ত্রণায় ছটফট করতে করতে কান্না ভেজা চোখে রাফায়েলের গাঢ় নীল চোখের দিকে তাকাল। কিন্তু রাফায়েলের সেই পৈশাচিক,চাহনি দেখেই সঙ্গে সঙ্গে চোখ নিচে নামিয়ে নিল সে।
চলবে
