পার্ট ৫: ৪৩ টা ম্যাসেজে কি ছিল?
রাইয়ান চিৎকার করে উঠল, "কিয়ারাআআআ!"
কিন্তু উপরের জানালায় কেউ নেই। এক সেকেন্ড আগেও কিয়ারা হাত নাড়ছিল, তার পাশে কালো হুডি পরা লোকটা তার মুখ চেপে ধরেছিল। এখন শুধু ধুলো পড়া কাঁচে ফোনের আলো প্রতিফলিত হচ্ছে। মনে হচ্ছে ওর চোখের ভুল।
কিন্তু ডায়েরিটা তো ভুল না। নীল হিজাবটা তো ভুল না। ওর হাতে এখনো কিয়ারার ব্যাকপ্যাকটা।
ও দৌড়ে তিন তলা থেকে নামতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে গেল। হাঁটু ছিলে গেছে। তবুও দৌড়ালো। লাইব্রেরির মেইন গেটে এসে দেখে বিশাল তালা ঝুলছে।
"চাচা! গেট খুলেন! ভিতরে একটা মেয়ে আটকে আছে!"
দারোয়ান চাচা টর্চ নিয়ে এগিয়ে এল, "কি কও মামা? এত রাতে তুমি ভিতরে গেলা কেমনে? এই লাইব্রেরি তো ৫টায় বন্ধ হয়। ৩ তলা তো ৩ বছর ধরে তালা মারা। ওখানে ছাদ চুয়ে পানি পড়ে, কেউ যায় না। নেশা-টেশা করছো নাকি?"
"বিশ্বাস করেন চাচা, আমি দেখেছি! ৩ তলার জানালায়!"
দারোয়ান তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল, "যাও, হল এ যাও। পাগলামি করো না।"
রাইয়ান হোস্টেলে ফিরে এল রাত ১টায়। রুমমেট ঘুমাচ্ছে। ও বাথরুমে গিয়ে মুখে পানি দিল। আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পেল। চোখ লাল।
টেবিলে ডায়েরিটা রাখল। প্রথম পাতা থেকে আবার পড়তে শুরু করল। একটা জিনিস খেয়াল করল, ডায়েরির শেষ পাতায় যে চিঠিটার কথা লেখা ছিল, সেই চিঠিটা ডায়েরির ভিতরে নেই। কিয়ারা বলেছিল, ও রাইয়ানের জন্য একটা চিঠি লিখেছে। সেই চিঠি কোথায়?
আর দেয়ালে "৪৩" লেখাটা। ওটা রক্ত দিয়ে লেখা ছিল। ৩ বছরেও শুকায়নি মানে কি? তার মানে কিয়ারা...
না, এটা ভাবতেই ওর হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে।
তখনই মনে পড়ল সিফাতের কথা। স্টোর রুমে যে ছেলেটা বসে ছিল, সে বলেছিল সে সিফাত, কিয়ারার বেস্ট ফ্রেন্ড।
রাইয়ান সাথে সাথে ফেসবুকে ঢুকল। DU English 2023 লিখে সার্চ দিল। একটা প্রাইভেট গ্রুপ। রিকোয়েস্ট দিল। ভাগ্য ভালো, ২ মিনিটেই এপ্রুভ হলো। গ্রুপে সার্চ দিল "Kiyara Jayan"।
৪টা পোস্ট এল। সব ২০২৩ সালের।
একটা পোস্টে কিয়ারার ছবি - নীল হিজাব পরা, হাসছে। ক্যাপশন: "আমাদের ক্লাসের সবচেয়ে মিষ্টি মেয়েটা আজ ৩ বছর ধরে মিসিং। কেউ যদি ওর খোঁজ জানো, প্লিজ জানাও। - সিফাত"
কমেন্টে একজন লিখেছে: "সিফাত, পুলিশ তো বলছে ও পালিয়ে গেছে।"
সিফাতের রিপ্লাই: "পুলিশ চু*ল ছিঁড়েছে। আমার বান্ধবী পালায়নি। ওকে কেউ গায়েব করেছে।"
রাইয়ান সিফাতের প্রোফাইলে ঢুকল। Sifat Ahmed। বায়োতে লেখা: "Justice for Kiyara"। লাস্ট পোস্ট ২ দিন আগে, কিয়ারার ছবি দিয়ে।
রাইয়ান মেসেজ দিল, "ভাই, তুই কি কিয়ারা জায়ানের ফ্রেন্ড? তোর সাথে একটু কথা ছিল, খুব আর্জেন্ট। আজ টিএসসি লাইব্রেরির ৩ তলায় তোর সাথে দেখা হইছিল?"
প্রায় ১০ মিনিট পর সিন হলো।
সিফাত: "তুই কে? তুই কিয়ারাকে কীভাবে চিনিস? তুই ওই রাইয়ান?"
রাইয়ান: "হ্যাঁ আমি রাইয়ান আহমেদ আরহাম। তুই কি ওখানে ছিলি?"
সিফাত: "আমি ৩ বছর ধরে ওই লাইব্রেরিতে যাই না। ওই জায়গাটা আমার জন্য অভিশপ্ত। তুই কি নেশা করেছিস?"
রাইয়ান তখন সব খুলে বলল আর ব্যাগের ছবি দিল। ডায়েরির ছবি দিল। দেয়ালে ৪৩ লেখার ছবি দিল, যেটা দৌড়ে বের হওয়ার আগে তুলেছিল।
ছবি দেখার পর সিফাত সাথে সাথে কল দিল।
ওপাশে একটা ছেলে কাঁদছে, "এটা কিয়ারার ব্যাগ। ভাই এটা কিয়ারার ব্যাগ। তুই কোথায় পেয়েছিস? ওর ব্যাগে একটা ছোট্ট পুতুল ছিল, চাবির রিং। আছে?"
রাইয়ান ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে দেখল, সত্যিই একটা ছোট্ট কিটেনের পুতুল।
"হ্যাঁ আছে!"
"ভাই তুই কোথায়? আমি এখনই আসছি।"
রাত ২টায় TSC তে দুজন দেখা করল। সিফাতকে দেখে মনে হচ্ছে ৩ বছর ধরে ঘুমায় না।
সিফাত বলল, "২০শে নভেম্বর ২০২৩, রাত ১১টা। প্রচুর বৃষ্টি। কিয়ারা আমাকে কল দিয়ে বলল, ও রোকেয়া হলের সামনে রাইয়ানের জন্য অপেক্ষা করছে। রাইয়ান নাকি ফাইনালি আসতে রাজি হয়েছে। আমি বললাম, এত বৃষ্টিতে যাস না। ও বলল, আজ না বললে আর কখনো বলতে পারবে না।"
"তারপর ১১:৪৫ এ ও আবার কল দিল। কাঁদতে কাঁদতে বলল, রাইয়ান আসে নাই। ফোনও ধরছে না। আর বৃষ্টির জন্য ও লাইব্রেরির ৩ তলার স্টোর রুমে আশ্রয় নিয়েছে। একটা ভাইয়া ওকে হেল্প করেছে। ওর ভয় লাগছে, আমি যাতে যাই। আমি বের হচ্ছিলাম, কিন্তু শহীদুল্লাহ হলের গেট বন্ধ করে দিল বৃষ্টির জন্য। আমি দারোয়ানকে অনেক রিকোয়েস্ট করলাম, খুলল না।"
"পরদিন সকালে ওর নাম্বার বন্ধ। আমরা ভাবলাম, রাইয়ান রিজেক্ট করেছে বলে ও গ্রামের বাড়ি কুমিল্লায় চলে গেছে। ওর মা বলল, ও বাড়ি যায়নি। তারপর পুলিশ কেস। পুলিশ বলল, প্রেমে ব্যর্থ হয়ে পালিয়ে গেছে। ফাইল ক্লোজ করে দিল। কিন্তু আমি জানতাম, কিয়ারা পালানোর মেয়ে না।"
রাইয়ানের বুকটা ফেটে যাচ্ছে। কারণ সিফাতের কথা ১০০% সত্যি। ওই রাতে কিয়ারা ওকে imo তে বলেছিল, "ভাইয়া, রোকেয়া হলের সামনে আসবেন? ১০ মিনিটের জন্য?" রাইয়ান তখন জুনিয়র মেয়েদের ফেক আইডি ভেবে ইগনোর করেছিল। ভেবেছিল অ্যাটেনশন সিক করছে।
"সিফাত, ওই ৪৩টা মেসেজ... ওইগুলো আসলে কিয়ারা দেয়নি।"
"মানে?"
"আমার মনে হয়, ওই কেয়ারটেকার জামাল... ওইদিন রাতে কিয়ারাকে আটকে রেখে ওর ফোন নিয়ে আমাকে ৪৩টা মেসেজ দিয়েছিল। যাতে সবাই ভাবে কিয়ারা আমাকে বিরক্ত করে। আর কেউ ওকে না খোঁজে।"
সিফাতের চোখ লাল হয়ে গেল, "জামাল ভাই? যে লাইব্রেরির বই দেয়?"
"হ্যাঁ। আজ জানালায় কিয়ারার পাশে ওকেই দেখেছি।"
দুজন সিদ্ধান্ত নিল, কাল রাত ১২টায় আবার যাবে। এবার একা না। সিফাতের পরিচিত এক সাংবাদিক ভাই আর একজন পুলিশের SI কে নিয়ে।
পরদিন রাত ১১:৫৫। লাইব্রেরির পিছনের ভাঙা জানালা দিয়ে ৪ জন ভিতরে ঢুকল। হাতে টর্চ, লাঠি।
৩ তলার স্টোর রুমের দরজা আজ খোলা। ভিতর থেকে ফিসফিস আওয়াজ।
"তুই কেন আবার এসেছিস? তোকে না বলেছি এই কথা কাউকে বলবি না?"
এটা কিয়ারার গলা! কিন্তু খুব দুর্বল।
টর্চের আলোয় তারা যা দেখল...
রুমের মাঝখানে কিয়ারা বসে আছে। সেই নীল হিজাব। কিন্তু ৩ বছর আগের মতো নেই। শুকিয়ে গেছে। চোখের নিচে কালি। আর তার সামনে দাঁড়িয়ে আছে জামাল। হাতে একটা বড় ছুরি না, একটা দড়ি।
জামাল ঘুরে তাকালো, "তোরা এখানে কেন?"
তখন কিয়ারা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ওর চোখ দিয়ে এবার পানি না, টপটপ করে রক্ত পড়ছে। দেয়ালের ৪৩ লেখাটা আরও টকটকে লাল হয়ে গেল।
কিয়ারা ফিসফিস করে বলল, "রাইয়ান... সেদিন তুমি আসোনি বলে উনি আমাকে এখানে আটকে রেখেছিল। আমার চিৎকার কেউ শোনেনি। আমার ফোন নিয়ে তোমাকে ৪৩টা মেসেজ দিয়েছিল... যাতে তুমি আমাকে ব্লক করে দাও... যাতে কেউ আমাকে না খোঁজে।"
রাইয়ানের ফোনে তখন ভাইব্রেট হলো।
imo তে মেসেজ -
কিয়ারা: "৪৪ নম্বর মেসেজটা আমি নিজে দিচ্ছি। এবার পুলিশকে বলো, আমার লাশটা এই রুমের মেঝের নিচে আছে। উনি আমাকে মেঝের নিচে পুঁতে রেখেছে।"
রাইয়ান ফোনটা ফেলে দিল।
পুলিশের SI টর্চ দিয়ে মেঝের দিকে তাকালো। মেঝের একটা অংশে নতুন সিমেন্ট লাগানো। বাকি মেঝে পুরনো।
জামাল দৌড়ে পালাতে গেল, কিন্তু সাংবাদিক ভাই ওকে ধরে ফেলল।
আর তখনই পুরো রুমের লাইট, যেটা ৩ বছর ধরে নষ্ট ছিল, নিজে নিজে জ্বলে উঠল। দপ করে।
আর কিয়ারা হাসল। প্রথমবারের মতো, ৩ বছর পর।
চলবে...
