৩ বছর আগে imo তে ৪৩টা মেসেজ দিয়ে ব্লক খেয়েছিল কিয়ারা জায়ান। রাইয়ান আহমেদ আরহাম ভেবেছিল মেয়েটা বিরক্তিকর। কিন্তু ৩ বছর পর, রাইয়ানের টেবিলে আসতে শুরু করলো এমন কিছু চিঠি, যা আর কেউ দেখতে পায় না। শুধু সে দেখতে পায়। নীল কালিতে লেখা অদৃশ্য চিঠি। যে মেয়েটাকে সে ভুলে গিয়েছিল, সেই মেয়েটাই কি এখন তার ফোনের ভেতরে আছে? রাত ১২ টায় ব্লক লিস্টে ভেসে ওঠা "অদৃশ্য" নামের আইডিটা কার? এটি শুধু প্রেমের গল্প নয়, এটি অপেক্ষা, অপরাধবোধ আর এক অদৃশ্য ভালোবাসার গল্প। রাইয়ান কি পারবে কিয়ারাকে খুঁজে বের করতে? কমলাপুরের ৯ নম্বর প্ল্যাটফর্মে কি সত্যিই কেউ নীল শাড়ি পরে অপেক্ষা করবে? নায়ক: রাইয়ান আহমেদ আরহাম নায়িকা: কিয়ারা জায়ান...