#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৩১
[কপি করবেন না।]
[Page - DrmShohagHoney]
ফজর নামাজ শেষে মাইরা ঘরময় বেশ কিছুক্ষণ পাইচারি করল। এরপর একটু বসলো। চকলেট খায়, আবার সকাল সকাল আইসক্রিম ও খায় দু'টো। কেশেও নিল একটু, তবে ইচ্ছেকে দমালো না। ঝটপট মন দিয়ে খায় সব।
রাতের আঁধার মিলিয়ে আলো ফুটতে শুরু করেছে। মাইরা বেলকনিতে গিয়ে বসে। সকালের এই আবহাওয়া ভীষণ পছন্দ মাইরার। অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো। মায়ের কথা মনে পড়লো। তার ব্যথিত মনে প্রশ্ন উঁকি দেয়, 'আচ্ছা সে যদি নিজের মা হতো, তবে কি মাইরার একটু খোঁজ নিত?' নিতো হয়তো। তার বাবা থাকলেও হয়তো নিতো। নিজের মা না হলেও সেই মাকেই তো ছোট থেকে মা জেনে আসলো। কম হলেও আদর করতো। একটু বড় হতেই কাঁধ থেকে ঝামেলা মিটিয়ে নিয়েছে। মাইরা নামক ঝামেলা সরিয়ে দিয়ে তারা নিশ্চিতে আছে। একবার কি খোঁজ নেয়া যায় না? সে আর যাবে না ওখানে। তার সৎ মা তার বোঝা নামিয়ে যদি ভালো থাকে, তাহলে তার কি দরকার তার মাকে গিয়ে সে নামক বোঝা কে মনে করিয়ে দেয়ার?
কথাগুলো ভেবে চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশপানে চেয়ে থাকে। তার নিজের মাকে তো সে দেখতেই পারেনি। এখন সৎ মা পর হওয়ার পর নিজের অদেখা মাকে খুব করে দেখতে ইচ্ছে করে। ইশ! একবার যদি দেখতে পেত! আসল মায়ের কোলে যদি একবার মাথা রাখতে পারতো! কথাগুলো ভেবে মলিন হাসলো। বাবা মায়েরা কেন তার বাচ্চাদের রেখে চলে যায়? একটুখানি ভাবলে কি হয়, বাচ্চারা তার হারানো বাবা মা কে কতখানি মিস করে! গালে গড়িয়ে পড়া পানি দু'হাতে মুছে নিজেকে স্বাভাবিক করল। অনেক বেলা হয়ে গিয়েছে।
এরপর মাইরা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। রুমা নেওয়াজ তাকে চা বানিয়ে দিত, সেই থেকে একটা বদঅভ্যাস হয়েছে, সকাল সকাল এক কাপ চা তার ভীষণ প্রয়োজন হয়। একা একাই চা বানিয়ে নিল বেশ অনেকটা। মোট চারটে কাপে ঢালে চা। এরপর একটা ট্রে তে দু'টো কাপ নিয়ে ইরফানের বাবার ঘরের দিকে যায়।
প্রথমে রুমা নেওয়াজ কে পেয়ে মাইরা এক কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ভদ্রমহিলা অবাক হয়। সে চা বসাতেই যাচ্ছিল। মাইরা হেসে বলে,
"নিন মা। খেয়ে বলুন তো কেমন হয়েছে।"
রুমা নেওয়াজ কিছু বলল না। নিরবে চায়ের কাপ নিল মাইরার থেকে। মাইরা মুখ ফুলিয়ে মনে মনে বিড়বিড় করে, 'দুই মা ছেলে হয়তো জন্ম থেকে নিম খেতে খেতে এমন হয়ে গিয়েছে।' যেদিন থেকে এসেছে, কোনোদিন ভুল করেও মা ছেলের কাউকে একটু হাসতে দেখল না।
মাইরা এগিয়ে গিয়ে তারেক নেওয়াজ কে চায়ের কাপ এগিয়ে দেয়। তারেক নেওয়াজ মাইরার হাত থেকে চায়ের কাপ নিয়ে ডান হাতে রাখে। বা হাতে মাইরার হাত ধরে তার পাশে বসিয়ে মৃদু হেসে বলে,
"আমার মেয়ে চা করল নাকি বউ মা?"
মাইরা ল'জ্জা পায়। সবাই শুধু ইরফানকে নিয়ে ল'জ্জা দেয়। আগে ল'জ্জা লাগতো না তবে এখন কেন যেন ভীষণ ল'জ্জা পায় মেয়েটা। তারেক নেওয়াজ চায়ের কাপে একবার চুমুক দেয়। এরপর মাইরার মাথায় হাত বুলিয়ে বলে,
"আমার আম্মু বড় হচ্ছে মনে হয়?"
মাইরা হেসে বলে,
"বাবা আমি বড়োই। শুধু আপনারা কেউ বুঝতে পারেন না।"
তারেক নেওয়াজ হাসলেন। তিনি তার ছেলের মাইরার প্রতি এতো চিন্তা, মাইরার প্রতি সবসময় অদৃশ্য খেয়াল রাখা,, এসবে ভীষণ সন্তুষ্ট। এই যে এক্সাম শেষে মাইরাকে এখানে আনার কথা ইরফানকে বলতেই হয়নি। উল্টে সে ভেবেছিল মাইরার এক্সাম শেষ হলেও আরও কয়েকদিন গ্রামে থাকুক, ভালো লাগবে মেয়েটার। কিন্তুু ইরফান কোন ফাঁকে গিয়ে যেদিন এক্সাম শেষ হয়েছে সেদিন-ই মাইরাকে এনেছে। ভাবনা রেখে প্রশ্ন করলেন,
"এক্সাম কেমন হয়েছে আম্মু?"
মাইরা উৎফুল্ল মনে বলে,
"আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে।"
"কোন কেলেজে ভর্তি হতে চাও?"
মাইরা মন খারাপ করে বলে,
"গ্রামের কলেজে ভর্তি হলে ভালো হতো। কিন্তুু তা তো হবে না।"
তারেক নেওয়াজ হাতের কাপ পাশের টেবিলে রেখে বলে,
"এখানে এতো ভালো কলেজ থাকতে গ্রামের কলেজে পড়তে চাও কেন আম্মু?"
মাইরা মৃদু হেসে বলে,
"এখানেই পড়তে চাই।"
রুমা নেওয়াজ মাইরার সামনে দাঁড়িয়ে বলে,
"সবার জন্য চা করলে, নিজের স্বামীর জন্য কফি বানাতেই ভুলে গেলে?"
শ্বাশুড়ির কথায় মাইরা মাথা নিচু করল। রুমা নেওয়াজ এর কথার ধরনে মনে হচ্ছে তিনি মাইরাকে শাসন করছেন। তারেক নেওয়াজ পাশ থেকে বলে,
"তুমি চুপ কর। আমি বলছি আমার আম্মুকে।"
এরপর মাইরার মাথায় হাত বুলিয়ে বলে,
"আম্মু যাও ইরফানকে কফি দিয়ে এসো।"
মাইরা মাথা নেড়ে বিনা বাক্যে ঘর প্রস্থান করে। এরপর রান্নাঘরে গিয়ে তার রাখা চা খেতে খেতে ইরফানের জন্য কফি বানায়। গত প্রায় দু'মাসে হিসাব ছাড়া মাইরা ইরফানের জন্য কফি বানিয়েছে। আজ নতুন নয়। কফি বানানোর মাঝেই দু'কাপ চা শেষ করল। এরপর কফির মগ নিয়ে ইরফানের ঘরের দিকে যায়।
জাহারা কফির মগ নিয়ে ইরফানের ঘরে এসেছে। ইরফান সটান হয়ে ঘুমিয়ে। দু'হাত বুকে ভাঁজ করা। ডান পায়ের উপর বাম পা তুলে রেখেছে। নড়চড় বিহীন একদম সটান হয়ে শুয়েছে। জাহারা হাতে কফির মগ নিয়ে ধীরপায়ে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়।
এই মানুষটা বিয়ে করেছে ভাবলেই তার দমবন্ধ লাগে। তবে একটা ব্যাপার তাকে ভীষণ স্বস্তি দেয়, সেটা হলো ইরফান এখনো মাইরাকে মেনে নেয়নি। ধীরে ধীরে ইরফানের ধারে বসল জাহারা। নিঁখুতভাবে ইরফানকে অবলোকন করে। চোখের কোণে পানি। খুব কি ক্ষতি হয় যদি এই মানুষটা তার হয়ে যায়? সে তার ইরফান ভাইয়ের পাশে মাইরাকে স'হ্য করতে পারেনা। ভীষণ ক'ষ্ট হয় তার। বা হাত বাড়িয়ে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে। অপলক ইরফানের পানে চেয়ে থাকে।
মাইরা ইরফানের চাপানো দরজা ঠেলে ভেতরে উঁকি দেয়। ইরফানের মাথায় হাত দিয়ে জাহারাকে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায়। কি স'র্বনাশ! এই মেয়ে তার জামাইয়ের ঘুমের সুযোগ নিচ্ছে না-কি! কিন্তুু উনি তো ইরফানের খালাতো বোন। বোন হয়ে এমন করবে কেন? কিন্তুু করতে চাইছে টা কি?
জাহারা ধীরে ধীরে আরও এগিয়ে যায় ইরফানের দিকে। মাইরা শক্তহাতে কফির মগ ধরে আছে। আর স'হ্য হলো না। চিল্লিয়ে ওঠে,
"জাহারা আপুর ভাইয়ায়ায়ায়া!"
জাহারা ছিটকে বসা থেকে দাঁড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ফলস্বরূপ হাতের মগ থেকে কিছুটা গরম কফি তার পায়ের উপর পড়ে। মৃদু আর্তনাদ করে ওঠে।
অবাক নয়নে মাইরার দিকে তাকায়।
ইরফানের ঘুম ভেঙে গিয়েছে, চোখেমুখে অজস্র বিরক্তি। একটুও নড়লো না। যেভাবে শুয়ে ছিল সেভাবেই শুয়ে আছে। ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালে দেখল মাইরা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সকাল সকাল ঘুম ভেঙে মাইরার ওমন দৃষ্টি দেখে কেমন যেন ভড়কে গেল। নিজেকে সামলে রেগে বলে,
"হোয়াট হ্যাপেন্ড? চিৎকার করছ কেন স্টুপিট?"
ইরফানের ধমক খেয়ে মাইরা একটু শান্ত হলো। এগিয়ে এসে ইরফানের পাশে বেডের উপর ঠাস করে কফির মগ রাখলো, যার ফলে কফির কিছু অংশ বেডের চাদরে পড়ে যায়। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা কফির মগ রেখে কোমড়ে হাত দিয়ে বলল,
"আপনার কফি দিতে এসেছি। নিন শুয়ে শুয়ে খান।"
ইরফান রেগে যাচ্ছে। এ্যাই স্টুপিট তার সাথে এভাবে কথা বলছে কেন? ইরফান শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে। মাইরার দিকে চেয়ে বলে,
"কি প্রবলেম?"
মাইরার বিরক্ত লাগছে। নিচু হয়ে কফির মগ হাতে নিয়ে ইরফানের উরুর উপর রাখল। কফি গরম, ইরফানের পায়ে ছ্যাঁকা লাগলো বোধয়। তবে সে নির্বিকার। বিরক্ত চোখে চেয়ে আছে মাইরার দিকে। জাহারা বলে ওঠে,
"এ্যাই মেয়ে কফি গরম, ইরফান ভাইয়ের পায়ের উপর রেখেছ কেন?"
জাহারার কথা শুনে মাইরা অদ্ভুদভাবে তাকালো জাহারার পানে। এতো চিন্তা ভালো লাগলো না তার। সকাল সকাল তার জামাই এর ঘরে এসেছে কেন। আবার মাথায় হাত বুলাচ্ছিল। নিজের তো একটা ভাই আছে, ভাইকে এতো আদর করতে ইচ্ছে করলে তাকে করুক। খালাতো ভাইকে এতো দরদ কেন দেখাতে হবে। নিজের অগোচরেই মেয়েটা কি যে ভাবছে সেটা নিজেই বুঝতে পারছে না।
ইরফান মাইরার হাত শক্ত করে ধরে দাঁতে দাঁতে চেপে বলে,
"স্টুপিট কি প্রবলেম তোমার? এমন জঙ্গলিদের মতো বিহেভ করছ কেন?"
মাইরা ইরফানের উরুর উপর থেকে কফির মগ সরিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে কান্নার ভান করল বলে,
"আপনি আমাকে জঙ্গলি বলতে পারলেন?"
মাইরা কথা বলার ধরনে ইরফান ভড়কে যায়। এই মেয়ের হয়েছে কি। থতমত খেয়ে মাইরার গালে হাত দিয়ে বলে,
"ডোন্ট ক্রাই।"
ইরফানের কাজে মাইরার ভালো লাগলো ভীষণ। একটু আগের বিরক্তির মাত্রা কমলো।
আড়চোখে জাহারার দিকে তাকালে দেখল জাহারা কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। মাইরা ভ্রু কোঁচকালো। এই মেয়েটার তাকে নিয়ে প্রবলেম এর ব্যাপার বোধয় কিছুটা আন্দাজ করতে পারলো মাইরা।
জাহারা কফির মগ এগিয়ে দিয়ে বলে,
"ইরফান ভাই তোমার কফি।"
ইরফান মাইরার গাল থেকে হাত সরিয়ে জাহারার থেকে কফি নিল। ওমনি মাইরার মুখ কালো হয়ে যায়। জাহারার দিকে তাকালে দেখল মেয়েটা মৃদু হাসছে। জাহারা গলা ঝেড়ে বলে,
"ইরফান ভাই তোমার কাছে মলম আছে?"
ইরফান বেড থেকে নেমে কফির মগ রাখলো বেডসাইড টেবিলের উপর। ভ্রু কুঁচকে বলে, "হোয়াই?"
জাহারা তার পা এগিয়ে দেখিয়ে বলে,
"গরম কফি পড়েছে একটু।"
ইরফান তাকালো না জাহারার পায়ের দিকে। বিরক্তি নিয়ে তার ড্রয়ার থেকে একটা মলম বের করে বেডের উপর ছুঁড়ে দিয়ে বলে,
"দু'টোই বের হ ঘর থেকে। আউট।"
এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায়। মাইরা নিরবে সবটা দেখল। ইরফানের লাস্ট কথায় তেমন প্রভাব পড়লো না মাইরার মনে। তার সাথেও তো এমনই করে লোকটা। কিন্তুু তার জন্য কেনা মলম জাহারাকে কেন দিল এতেই মাইরার অদৃশ্য কালো মুখ আরও কালো হয়ে গেল।
জাহারা খুশি হলো ইরফানের এটুকুতেই। ইরফান কেমন তো জানেই। তাকে মলম দিল এটাই ইরফান ভাইয়ের থেকে পাওয়া অনেক কিছু।
মাইরা রাগে তার হাতে থাকা কফি ইরফানের বেডের মাঝখানে ঢেলে ধুপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করল,
'আমার বানানো কফি খেতে হবে না। জীবনে যদি আমার কাছে কফি চেয়েছে না, কফির চৌদ্দ গুষ্টি খাইয়ে কফি খাওয়া ভুলিয়ে দিব। খ'বিশ লোক।'
জাহারা মাইরার কান্ডে বিরক্ত হলো। ইরফানের কথা ভেবে মৃদু হাসলো। তার মনে হলো ইরফান মাইরার কফি না নিয়ে তার কফি নিয়েছে, এতে তার মুখ জ্বলজ্বল করে ওঠে। আবারও মলম দিল তাকে। মাইরাকে ইরফান ভাই মেনে নেয়নি, থাকেও আলাদা ঘরে। নামে নামে স্বামী-স্ত্রী হয়ে আছে সেটা জাহারা নিজেই সুন্দর করে সারিয়ে নিবে। পায়ের জ্বলুনি ফিল করতে পারলো না সেভাবে, উল্টে ইরফানের কথা ভেবে মুচকি মুচকি হাসতে লাগলো। এখানে আসার আগেও ভীষণ ভয় পাচ্ছিল তবে এখন সেটা কেটে গিয়েছে অনেকটা। ভাবতে ভাবতেই ঘরে ঘেকে বেরিয়ে যায়।
মাইরা রান্নাঘরে গিয়ে একমুঠো মরিচ এর গুঁড়ো হাত ভর্তি করে এনেছে। জাহারাকে নিচে নামতে দেখে সে উঠে এসেছে। দ্রুত পায়ে ইরফানের ঘরে গিয়ে উঁকি দিল,, নাহ ইরফান নেই। এখনো হয়তো ওয়াশরুমেই আছে। মাইরা ধীরপায়ে ঘরে প্রবেশ করে। সময় নষ্ট না করে দ্রুত বেডসাইড টেবিলের উপর থেকে কফির মগ নিয়ে তার মুঠোয় থাকা মরিচ এর গুঁড়া মিশিয়ে দেয় কফির সাথে। বিড়বিড় করে,
'এবার বুঝবে মজা। অন্যের কফি খাওয়ার সাধ মেটাচ্ছি। আমায় চেনে না, খ'বিশ লোক।'
হাত ঝাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টো ঘুরে তাকায়। সেই গোপন ঘরের দরজা খোলা মনে হলো। মাইরার চোখ জ্বলজ্বল করে উঠল। দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজা ঠেলে,, একটু খুলেই আবারও সামনের দিকে এসে বন্ধ হয়ে যায়। মাইরা ভ্রু কুঁচকে তাকায়, কি হলো? দরজার হাতলে পুরুষালি হাত চোখে পড়লে মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তো ওয়াশরুমে ছিল, বের হলো কখন? ইরফান ডোর লক করে দিয়ে মাইরার পিঠ ঘেঁষে দাঁড়ায়। গলায় নামিয়ে বলে,
"কি করছিলে এখানে?"
মাইরা আমতা আমতা করে। কি বলবে বুঝতে পারছে না। কি আছে এই ঘরে? সে দেখলে কি হবে? মাইরা মিনমিন করে বলে, আ.আমি..
ইরফান মাইরার গলার সুর মিলিয়ে বলে, তুমি...
মাইরা ঢোক গিলে। ইরফান একদম তাকে ঘেঁষে দাঁড়িয়ে থাকায় মাইরার কেমন হাসফাস লাগে। গরম লাগছে তার। মিনমিন করে বলে,
"সরুন, আমার গরম লাগছে।"
ইরফান মাইরার কথাটা শুনে আরেকটু চেপে দাঁড়ায় মাইরার সাথে। মাইরা ছটফটিয়ে ওঠে। উল্টো ঘুরে কোনোরকমে ঠেলেঠুলে, এ তো আরেক জ্বালা! ইরফান আরও তার দিকে চেপে দাঁড়ায়। মাইরা ইরফানকে ঠেলে সরাতে চায়। আমতা আমতা করে বলে,
"সরুন তো!"
ইরফান মাইরার মুখপানে চেয়ে আছে। গম্ভীর গলায় বলে,
"নো।"
মাইরার অসহায় লাগে। ধ্যাত! এ কোথায় ফেঁ'সে গেল। কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল। যেহেতু যেতে দিচ্ছেই না, তবে প্রশ্নটা করুক। ঝট করে মাথা তুলে বলে,
"আপনার এই ঘরে কি আছে?"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"মাই ফার্স্ট ওয়াইফ।"
মাইরা রেগে তাকায় ইরফানের দিকে। আবারও তাকে উল্টাপাল্টা বলছে। অ'স'হ্য লোক একটা। ইরফানের গম্ভীর মুখাবয়ব, শক্ত চোয়াল, সরু নাক বিশিষ্ট মুখপানে কেমন করে যেন চেয়ে থাকে মাইরা,,
মুখ জুড়ে পানির ছিঁটেফোঁটা। ফর্সা মুখে এমন বিন্দু বিন্দু পানির কণা ছড়িয়ে ছিটিয়ে দেখে মাইরা ঢোক গিলল। চোখ নামিয়ে নেয়। বিড়বিড় করে, 'ক্রাশ খাওয়া পাপ পাপ।'
এরপর ইরফানকে ঠেলে সরাতে চায়, সাথে বলে,
"আমি আপনার কথা বিশ্বাস করি না।"
ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে চাপ দাঁড়িতে ঘষে বারকয়েক। মাইরার নত মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে,
"ইউর উইস।"
মাইরা আবারও মাথা তুলে রেগে বলে,
"আপনি মিথ্যুক।"
ইরফান ডান হাতে মাইরার ওড়না টেনে বিরক্তি কণ্ঠে বলে, 'স্টুপিট।' মাইরা চোখ বড় বড় বলে,
"কি করছেন? আমার ওড়না!"
ইরফান বিরক্তি চোখে মাইরার দিকে চেয়ে ওড়নার কোণা দিয়ে মুখ মুছল। মাইরা বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে। হঠাৎ-ই ইরফানের হাত থেকে ওড়না টেনে নিয়ে বলে,
"আমার ওড়না আপনার তোয়ালে মনে হচ্ছে?"
ইরফান মহা বিরক্ত হয়। এই স্টুপিট থা'প্প'ড় ছাড়া আর কিছুরই যোগ্য না। রেগে মাইরার ওড়না টেনে পুরোটাই খুলে ফেলে। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফানের দিকে নিজেই সিটিয়ে দাঁড়ায়। ভীষণ ল'জ্জা পায়। বিড়বিড় করে, 'খ'বিশ লোক।'
ইরফান ডান হাতে মাইরার ওড়না পেঁচিয়ে নেয়। এরপর চোখ নামিয়ে তাকালো। মাইরা ইরফানের বুক সমান। মেয়েটা ইরফানের সাথেই লেগে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকায়। বিড়বিড় করে, 'লিটল গার্ল।'
মাইরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে,
"আমার ওড়না দিন।"
ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে,
"আমায় ডিস্টার্ব করছিলে কেন?"
মাইরা বুঝলো না সে কখন ডিস্টার্ব করল? ডিস্টার্ব তো এই লোকটাই তাকে করছে। তার ওড়না নিয়ে টানাটানে করছে। এমনিতেই তার কফি না নিয়ে ওই মেয়ের কফি নেয়ায় মাইরার বিরক্ত লাগছে সবকিছু। তবুও নিজের ওড়না ফিরে পেতে মিনমিন করে বলে,
"আর করবো না।"
ইরফান মাইরার দিকে কিছু সময় চেয়ে থাকে। এরপর নিজেই মাইরার মাথাসহ ওড়না দিয়ে ঢেকে দেয় মাইরাকে। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মাইরার থেকে সরে দাঁড়ায়। এগিয়ে গিয়ে কফির মগ হাতে তুলে নেয়।
মাইরা ছাড়া পেয়ে তার পিছনে থাকা দরজা আরেকবার ঠেলে। নাহ, খুলতে পারলো না। তার অসীম কৌতুহল, এই ঘরে কি আছে তাকে দেখতেই হবে। মেয়েটা ভুলেই গিয়েছে কফিতে মরিচ এর গুঁড়ো মিশিয়ে কেলেঙ্কারি করে রেখেছে এর জন্য আগে তার পালানো উচিৎ।
ইরফান মাইরার দিকে চেয়ে কফির মগে এক চুমুক দেয়। কিন্তুু কফি আর গিলতে পারে না। মুখ থেকে কফি ছুঁড়ে ফেলে মাইরার দিকে দাঁতে দাঁত চেপে তাকায়। মাইরা দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়, কি হলো এই লোকের? এইটুকু সময়ে চোখমুখ এমন লাল হয়ে গেল কেন? দৃষ্টি দেখেও অবাক হলো। হাতে কফির মগ দেখে মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইয়া আল্লাহ! সে তো ভুলেই গিয়েছিল মরিচ মেশানোর কথা। মাইরা ঢোক গিলে ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে খোলা দরজার দিকে তাকালো। এক সেকেন্ডও সময় ন'ষ্ট না করে দৌড় লাগালো। কিন্তুু যেতে পারলো না বেশিদূর।
ইরফান বড় বড় পা ফেলে মাইরাকে টেনে তার সাথে চেপে ধরে। মাইরার কান্না পায়। এই লোক এখন তাকে কি করবে?
ইরফান দাঁতে দাঁতে পিষে বলে,
"কি মিশিয়েছো?"
মাইরা মোচড়ামুচড়ি করতে করতে বলে,
"আমি কেন মেশাবে। আমার কফি আপনি নিয়েছেন? এটা তো জাহারা আপু বানিয়েছে।"
ইরফান হাতের কফির মগ ঠাস করে পাশের টেবিলে রাখে। মাইরা চোখ খিঁচে নেয়। ইরফান দু'হাতে মাইরার পিঠ শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে,
"বাঁদরামি টা তো তুমি করেছ।"
মাইরা মাথা তুলে রেগে বলে,
"হ্যাঁ হ্যাঁ এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো। শুধু আমিই বাঁদর, আমিই স্টুপিট,, আর সব মেয়েরা ফেরেস্তা।"
ইরফান ভ্রু কুঁচকে মাইরার দিকে চেয়ে আছে। ঠাণ্ডা গলায় বলে,
"তুমি বাঁদরামি ছাড়বে না?"
মাইরা বিরক্ত হয়ে বলে,
"ছাড়বো না, হয়েছে? জাহারা আপুকে বলছি আপনাকে কফির ড্রামে করে কফি দিয়ে যাক, এরপর বসে বসে শুধু তার হাতের কফি-ই খেতে থাকেন।"
ইরফান ধমকে বলে,
"সাট আপ। বাজে বকলে থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব।"
মাইরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফান এর জিহ্বা দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। এই স্টুপিট কি মিশিয়েছে কে জানে। সে তো ঝাল খেতে পারে না, স্বাভাবিক এর চেয়েও ঝাল কম খায়। দাঁতে দাঁত চেপে মাইরার দিকে চেয়ে ভাবছে একে কি করবে। মাথা টা পুরো ধরিয়ে দেয় এই বাচ্চা।
মাইরা ইরফানের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকালে দেখল ইরফান শক্ত চোখে তার দিকেই চেয়ে আছে। চোখ দু'টোও লাল। বেশি মরিচ মিশিয়েছে না-কি? নিজে নিজেই ভাবে। আবার ভাবে ঠিক হয়েছে, তার কফি এভোয়েড করে অন্যের টা খেতে গেলে এমনি ঝাঁঝ লাগবে। নিজে নিজেই মুখ বাঁকায়।
ইরফান মাইরাকে ছেড়ে ডান দিকে ঘাড় বাঁকিয়ে মুখ গোল করে ফোঁস করে শ্বাস ফেলল।
মাইরা ছাড়া আবারও দৌড় দিতে নেয়, তার আগেই ইরফান মাইরাকে টেনে তার সামনে নিয়ে আসে। মাইরা কাঁদোকাঁদো মুখ করে তাকায় ইরফানের দিকে। সে সবসময় শুধু ধরা পরে যায়। ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে,
"ঝাল কমিয়ে দিয়ে যাও।"
মাইরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। তার খা'রা'প লাগলো এখন। চোখগুলো কেমন লাল হয়ে আছে, ওই ঝালের কারণে এটাও বুঝলো। ভাবলো চিনি এনে দিবে। অতঃপর বলে,
"আপনি দুই মিনিট দাঁড়ান। আমি চিনি আনছি।"
কথাটা বলে মাইরা ঢ়েতে নিলে ইরফান বা হাতে মাইরাকে টেনে ধরে বলে,
"I want to eat chocolate."
কথাটা শুনে মাইরা কাল রাতের কথা মনে পড়ে। ঢোক গিল। আমতা আমতা করে বলে,
"আমার কাছে চকলেট নেই।"
ইরফান মাইরার দিকে এক পা এগিয়ে বলে,
"আছে।"
মাইরা ভ্রু কুঁচকে তা দু'হাত তুলে ইরফানকে দেখিয়ে বলে,
"এই দেখুন নেই।"
ইরফান মাইরাকে বা হাতে আঁকড়ে ধরে। ডান হাতের বুড়ো আঙুল মাইরার ঠোঁটের উপর রেখে শীতল কণ্ঠে বলে,
"This is a very tasty chocolate."
মাইরা ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে ভেতর সত্তা কেঁপে ওঠে। চোখ নামিয়ে আমতা আমতা করে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মাইরার ঠোঁটজোড়ায় নিজের ঠোঁটজোড়া রাখে। মাইরা তার শিরশিরানি শরীর ছেড়ে দেয়, ইরফান আগলে নেয়।
তখনই শুদ্ধ গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে আসে, থেমে থেমে ডেকে ওঠে,
"এই ইরফান কই রে তুই?"
শুদ্ধর গলা পেয়ে মাইরা ইরফানকে দু'হাতে ধাক্কা দেয়। ইরফান চরম বিরক্তির নিঃশ্বাস ফেলে। মুখটাও খুলতে পারেনি। ছেড়ে দেয় মাইরাকে। মাইরা ছাড়া পেয়ে ল'জ্জায় কোনোদিকে তাকাতে পারে না। কোনদিকে যাবে? দরজার দিকে দৌড়ে কয়েক পা এগিয়ে গিয়ে শুদ্ধর গলা আরও কাছ থেকে পেয়ে উল্টো ঘুরে দৌড়ে ইরফানের পিছে এসে লুকায়। ইরফানের পিঠের সাথে চেপে দাঁড়িয়ে দু'হাতে ইরফানের টি-শার্ট খামচে ধরল। তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে ল'জ্জায়।
এদিকে মাইরা ইরফানের পিছে দাঁড়ানোর পরেই শুদ্ধ ইরফানের ঘরে ঢুকে পড়ে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এগিয়ে এসে বলে,
"বিয়ে তোর বোনের। আর আসতে হলো আমাকে। এসব কি ভাই?"
ইরফান কিছু বলল না। শুদ্ধ ইরফানের বিছানায় গিয়ে হাত পা ছেড়ে শুয়ে বা দিকে ঘাড় কাত করে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছে এক মেয়েকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে থাকতে দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চোখ বড় বড় করে বলে,
"এটা কে?
বুকে থুতু দিয়ে বলে,
"ওহে নারী তুমি কে গো! তুমি কি জানো না ইরফানের এক বাচ্চা বউ আছে।"
মাইরা কি করবে ভেবে পায় না। তাকে দেখে নিয়েছে ভাবতেই কেমন লাগছে। দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে,
"আমি-ই সে বুঝলেন?"
কথাটা বলেই লজ্জানত মাথা নিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মাইরা। শুদ্ধ বোকা চোখে মাইরার প্রস্থান দেখল। কি হলো? ইরফানের পিছনে লুকিয়ে ছিল কেন? আর এখন এভাবে দৌড় টাই বা দিল কেন? ইরফানের সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে,
"তোর বউ এভাবে দৌড়ে পালালো কেন?"
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
"I don't know."
শুদ্ধ ইরফানের দিকে শিকারী দৃষ্টি নিক্ষেপ করে বলে,
"আমার মন বলছে তুই সব-ই জানিস।"
ইরফান কাভার্ড এর দিকে এগিয়ে গিয়ে বলে,
"বের হ এখান থেকে। আমি আসছি।"
শুদ্ধ মিটিমিটি হেসে বলে,
"মনে হচ্ছে বাচ্চা বউ এর সাথে সামথিং সামথিং,, এদিকে আমি যে তোর জন্য সিনিয়র বউ ঠিক করলাম,, তার কি হবে?"
ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভয় পাওয়ার ভান করে বলে,
"আরে এক চিমটি মিথ্যা বলছি না। তার বয়স ৩০+
তোর তো বাচ্চা বউ পছন্দ নয়, তাই বড় দেখেই মেয়ে ঠিক করছি,, তা ৩০ এর ঘরে হবে নাকি ৪০ এর ঘরে দেখব?"
ইরফান রেগে টেবিল এর উপর থেকে পেপার ওয়েট নিয়ে ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ দৌড়ে দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা উঁকি দিয়ে বলে,
"আচ্ছা যা সময় দিলাম। ৩০, ৪০ এর ঘর থেকে শুরু করে ১০০ বছর পর্যন্ত চেষ্টা চালাবো। জানিস এখনো অনেক ঘরেই ১২০ বছরের বুড়ি মা বেঁচে আছে। যাইহোক তোর লাগলে শুধু এক চাপবি। ব্যাস আমি তোর সিনিয়র বউ নিয়ে হাজির হয়ে যাব।"
ইরফান বিরক্ত চোখে চেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানকে চুপ দেখে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে কানে নিয়ে বলে,
"হ্যালো অন্তরা ম্যাম, ইরফানের নাকি সিনিয়র মেয়ে পছন্দ। বলছি তুই একটা সিনিয়র মেয়ে দেখ বুঝলি?"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"ওকে কোথায় পেলি?"
শুদ্ধ অন্তরার সাথে টুকটাক কথা বলে ফোন রেখে বলে,
"মাঝে মাঝে কথা হয়। গতবছর বিসিএস এ টিকেছে। কোন কলেজের যেন লেকচারার।
একটু থেমে বলে,
ও এখনো বিয়ে করেনি।"
ইরফান ছোট করে বলল,
"ওহ।"
শুদ্ধ হাসলো ইরফানের দিকে চেয়ে। ইরফান কাভার্ড থেকে তার প্যান্ট শার্ট বের করে। শুদ্ধ কি যেন ভেবে মৃদু হেসে বলে,
"তোর বাচ্চা বউ তোর এক নাম দিয়েছে বুঝলি? পা'ষা'ণ। কথাটা এক্কেবারে মানাসই।"
ইরফান ছোট করে বলে,
"I Know."
শুদ্ধ ইরফানের দিকে তাকিয়ে থাকে। কিছু একটা ভেবে কেমন মন খা'রা'প' হয় হঠাৎ-ই।
______________________
"তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন?"
মাইরা ঘরে এসে তার হাতে অনেকক্ষণ পানি দিয়েছে। প্রচুর জ্বলছে ডান হাত। মরিচ এর গুঁড়ো ধরেছিল খালি হাতে। মাথায় আসেনি সেভাবে। এখন ভয়াবহ হাত জ্বলছে। হাত কেমন যেন অবশ হয়ে আসছে। বেডে বসে ডান হাত ধরে দাঁতে দাঁত চেপে জ্বলুনি স'হ্য করতে চাইছিল। এর মাঝে জাহারার মুখে এমন কথা শুনে মাইরা অবাক হয়ে তাকায় জাহারার দিকে।
বেড থেকে নেমে বিস্ময় কণ্ঠে বলে,
"জ্বি আপু, বুঝলাম না।"
জাহারা রেগে বলে,
"তুমি তে ফিডার খাও না। আমি বাংলাতেই বলেছি। তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিচ্ছনা কেন? শুধু শুধু এই বাড়িতে কেন পড়ে আছো?"
জাহারার কথায় মাইরার চোখমুখে আরও বিস্ময় ভর করে। নিজেকে সামলে মৃদু হেসে বলে,
"আমি কেন ছাড়বো আপু? উনি আমায় ছেড়ে দিলে তখন আমি থাকতাম না। কিন্তুু উনি তো আমায় ছাড়েননি।"
"আরও কিভাবে ছাড়বে? দেখেছ কোথাও, বিয়ের পর স্বামী তার বউকে নিজের ঘরে নিয়ে থাকে না। ঢুকতে দেয় না। ইরফান ভাই তো তোমাকে তার ঘরে থাকতে দেয় না। মেনে নেয়নি। তুমি বোঝোনা?"
মাইরা ঢোক গিলল। হাতের তীব্র জ্বলুনির কথা কেন যেন আর ফিল করতে পারছে না। এই জবাবে সে কি বলবে বুঝল না। ভীষণ খা'রা'প লাগছে তার। জাহারা আবারও বলে,
"তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে।"
মাইরা পুরো শরীরে কেমন যেন এক চিনচিন ব্য’থা ছড়িয়ে পড়লো। বারবার ঢোক গিলছে। বহুকষ্টে মুখ থেকে বের করে,
"উনি ডিভোর্স চাইলে অবশ্যই দিয়ে দিব। উনি না চাইলে কখনো না।"
কথাটা বলে ঝাপসা চোখজোড়া নামিয়ে নেয় মেঝেতে। একা একাই বিড়বিড় করে, 'উনি চায় না ডিভোর্স। আমি জানি।'
তবুও কেন যেন চোখ থেকে টুপ করে দু'ফোঁটা পানি গাড়িয়ে পড়ে।
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৩২
[কপি করবেন না।]
[Page - DrmShohagHoney]
মাইরা নিজেকে সামলে নিল। বা হাতে চোখজোড়া মুছে নিয়ে মাথা তুলে তাকায়। জাহারার পানে দৃষ্টি রেখে হেসে বলে,
"তুমি আসতে পারো আপু।"
জাহারা ভ্রু কুঁচকে বলে,
"তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে কবে?"
মাইরা ভ্রু কুঁচকে বলে,
"তোমার ইরফান ভাই কি তোমাকে বলেছে আমাকে ডিভোর্স দেয়ার কথা?"
"এটা বলতে হবে কেন? বোঝাই তো যায় এটা। তোমাকে ইরফান ভাই মেনে নেয়নি।"
মাইরা শব্দ করে হেসে ফেলল। অতঃপর বলে,
"সেটা আমি বুঝে নিব। জানো তো হাসবেন্ড ওয়াইফ এর মাঝের প্রবলেম তাদেরকেই সমাধান করতে হয়, এখানে থার্ড পার্সনদের এলাউ করতে নেই।"
জাহারা রেগে যায়। এই এতোটুকু মেয়ের বড় বড় কথা তাকে চরম বিরক্তিতে ফেলল। মাইরার দিকে এগিয়ে এসে বলে,
"তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে।"
মাইরা ভ্রু কুঁচকে বলে,
"ডিভোর্স হোক এটা তোমার ভাইয়া চাইছে না-কি তুমি চাইছো জাহারা আপু?"
জাহারা রেগে বলে,
"আমি-ই চাইছি। তুমি দিবে।"
মাইরা হেসে বলে,
"তুমি কি তোমার ইরফান ভাইকে পছন্দ কর আপু?"
জাহারা রেগে বলে,
"হ্যাঁ হ্যাঁ করি। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে?"
"আমি কেন জুড়ে বসব? আমার মনে হয় তোমার ভাইয়া আমাকে আগে পছন্দ করে, বুঝেছ?
তবুও তুমি তোমার ইরফান ভাইকে বেশি ভালোবাসলে তার সাথে আলোচনা করে নিজেদের মাঝে ঠিক করে নাও। আমায় কেন এসব বলছো? যেকোনো সম্পর্কে থার্ড পার্সন কিছুই করতে পারেনা, যদি দু'জন শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে থাকে। তুমি আর তোমার ইরফান ভাই তেমন হলে আমি এমনিই ঝড়ে পড়ব। আর থার্ড পার্সন আমি না হয়ে তুমি হলে তুমিও যাই-ই কর না কেন, সময় মতো তুমি নিজেই ঝরে পড়বে।"
জাহারা প্রচন্ড রেগে যায়। তার সহ্য-ই হয় না এই মেয়েকে। রেগে বলে,
"ইরফান ভাই আমাকে পছন্দ করে। তোমাকে না। তুমি কি এতো বড়লোক বাড়ি, এতো সুন্দর ইরফান ভাই এসব দেখে লোভ সামলাতে পারছো না? তাই ইরফান ভাই তোমাকে অপমান করার পরও তুমি জোর গলায় বলছো ইরফান ভাই নাকি তোমাকে পছন্দ করে।"
জাহারার কথায় মাইরার ভীষণ রাগ হয়। শক্ত চোখে তাকায় জাহারার দিকে। দৃঢ় কণ্ঠে বলে,
"আমি যথেষ্ট সভ্য বলে মনে করি নিজেকে। তাই এখনো চুপ আছি। যদি অ'সভ্য হতাম তবে তোমার মুখ ভেঙে দিতাম আমি। আমায় ছোট ভেবে ভুলেও ভুল করবে না। জানো তো, ছোট মরিচের ঝাল বেশি।"
জাহারা প্রচণ্ড রেগে বলে,
"তুমি বারাবাড়ি করছ বেয়া'দব মেয়ে। তুমি ইরফান ভাইকে অবশ্যই ডিভোর্স দিবে মিলিয়ে নিও।"
মাইরা ভ্রু কুঁচকে বলে,
"আমি কখন বললাম দিব না? আমি বলেছি উনি নিজে এসে আমার কাছে সাইন চাইলে আমি ডিভোর্স পেপারে সাইন করব। আবারও বলছি, উনি নিজে এসে বললে তবেই এটা করবো। নয়তো নয়। থার্ড পার্সনের কথায় তো আরও নয়।"
"ইরফান ভাই আমাকে পছন্দ করে জানার পরও?"
মাইরা হেসে ফেলে। জাহারার হাত ধরে বলে,
"তোমার ইরফান ভাই তোমার জন্য কি কি করেছে আর আমার জন্য কি কি করেছে এসব পাশাপাশি রাখলে বুঝতে পারবে উনি তার বউ আই মিন আমাকে নিয়ে কতটা ভাবে আর তোমাকে নিয়ে কতটা ভাবে। তুমি কি শুনতে চাও, মাত্র এই দু'মাসে তোমার ইরফান ভাই আমার জন্য কি কি করেছে? আমি সিওর তুমি তার খালাতে বোন হওয়ার পরও এতো বছরেও এর দশ পার্সেন্টও তোমার জন্য করেনি।"
জাহারা অবাক হয়ে তাকিয়ে থাকে মাইরার দিকে। ঢোক গিলে। অতঃপর রেগে বলে,
"এতো অহংকার করছ কি নিয়ে?"
মাইরা হেসে বলে,
"তোমার ইরফান ভাই কে নিয়ে। উনি ভীষণ ভালো মানুষ। তবে খুব চাপা। ভুলেও ভাববে না চাপা স্বভাবের বলে তোমাকে পছন্দ করে। তিনি এতোটাও চাপা নয় যে কোনো কাজ করার আগে ছদ্মবেশ ধারণ করে।"
"তোমার বয়স কত? এতো কথা কে শিখিয়ে দিয়েছে তোমাকে বেয়া'দব মেয়ে?"
মাইরা মাথা নিচু করে নেয়। মুখটা মলিন হয়। বিড়বিড় করে, 'যাদের বাবা মা থাকে না, তার খুব অল্প বয়সেই বড় হয়ে যায়।'
অতঃপর জাহারার দিকে তাকিয়ে বলে,
"যতটা ছোট ভাবো আমায়, ততটা না। একটু একটু বড়ই আছি। শুধু সবসময় কাজে লাগে না। তুমি এবার আসতে পারো আপু।"
"তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ?"
"তাড়িয়ে দিব কেন আপু? তুমি এই টপিক ছাড়া কথা বললে বসতে পারো। কিন্তুু আমার মনে হচ্ছে তুমি এই টপিক ছাড়া আর কোনো কথা বলবে না। তাই যেতে বলছি।"
জাহারার আর স'হ্য হচ্ছে না এই মেয়েকে। চোখ বড় বড় করে রেগে বলে,
"তুই ইরফান ভাইকে ছেড়ে দিবি। ভালোবাসলাম আমি। তুই কোথা থেকে উড়ে আসলি রে?"
তুই বলায় মাইরা যেমন অবাক হলো, তেমনি অবাক হলো জাহারার চোখ থেকে গড়িয়ে পড়া পানি দেখে। তার খা'রা'প লাগলো জাহারার জন্য। মেয়েটা হয়তো ইরফানকে খুব করে চায়, কিন্তুু এখানে তার কি করার আছে? মৃদু হেসে বলল,
"আপু তুমি তোমার ইরফান ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা কর। আমি তো নিষেধ করছি না। তোমাদের মাঝে ঠিক থাকলে আমি চলে যাব।"
"আমি ডিভোর্স পেপার আনবো, তুই সাইন করে দিবি। ব্যাস।"
মাইরা বিরক্তি কণ্ঠে বলে,
"আমি তো বলেছি আমি থার্ড পার্সনের কথায় তাকে ডিভোর্স তো দূর, ছেড়ে দেয়ার কথা মুখেও আনবো না।"
কথাটা বলার সাথে সাথেই জাহারা মাইরার ডান গালে সাপটে এক চড় মেরে দেয়। মাইরা বুঝতেই পারেনি এমন কিছু হবে, ফলস্বরূপ মাইরা একদম উল্টে পড়ে। মাইরার মনে হলো জাহারা বহুদিনের জমানো ঝাল তাকে মিটিয়ে দিতেই এতো জোরে মারলো। মাথা ভনভন করছে তার। মাথার পিছনে খাটের কোণা দিয়ে ধাক্কা খেয়ে, সামনে থাকা বেডসাইড টেবিলের কোণা দিয়ে কপালে ধাক্কা খায়। মাইরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। তবুও নিজেকে সামলে শক্ত কিছু বলতে চায় জাহারাকে। তার আগেই জাহারা রেগে দাঁত খিঁচে বলে,
"আছিস তো এই বাড়ির আশ্রিতা হয়ে। তার এতো দেমাগ আসে কোথা থেকে? দেমাগ কমিয়ে দিতে জানি আমি। শুধু দেখ কি করি।"
কথাটা বলে জাহারা হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মাইরা স্তব্ধ চোখে জাহারার প্রস্থান দেখল। বিড়বিড় করল, 'আশ্রিতা?' এমন তিক্ত কথা এই জীবনে শুনেছে বলে তো তার মনে পড়ে না। ভীষণ কান্না পায় তার। শব্দহীন কান্না মেয়েটাকে ঘিরে ধরে।
দরজার আড়ালে রিতা দাঁড়িয়ে। পুরোটা দেখল, মাইরার জন্য ভীষণ খারাপ লাগলো। জাহারা যেতেই রিতা দৌড়ে ঘরের ভেতর আসে। মাইরাকে এখনো মেঝেতে পড়ে থাকতে দেখে হাঁটু মুড়ে বসে মাইরাকে ধরে বলে,
"মাইরা, এসো উঠো।"
রিতাকে দেখে মাইরা কান্না থামাতে চায়। তবে পারছে না। না চাইতেও চোখ থেকে টুপটুপ করে পানি গাল বেয়ে পড়ে। রিতা মাইরাকে ধরে ধরে উঠিয়ে বিছানায় বসায়। মাইরার কপালের ডান পাশে ফুলে গিয়েছে, ফর্সা গাল মুহূর্তেই কেমন লাল হয়ে গিয়েছে৷ মাইরা কান্নাগুলো গিলে নেয়। বহুকষ্টে নিজেকে সামলে ঠোঁটের কোণে জোরপূর্বক একটা ছোট্ট হাসি টেনে রিতাকে বলে,
"কিছু বলবে আপু?"
রিতা অসহায় চোখে মাইরার দিকে চেয়ে আছে। কি বলবে বুঝলো না। মন খা'রা'প করে বলে,
"জাহারা আপা তোমায় মারলো, আমার খুব খা'রা'প লাগছে।"
মাইরা চোখের পানি মুছে বলে,
"প্রবলেম নেই। আমার চেয়ে তো বড়, বড় বোন হয়ে মেরেছে নাহয়। কাউকে বলো না কেমন?"
রিতা অবাক হয়ে বলে,
"তুমি নিষেধ করছ কেন মাইরা? তোমাকে কারণ ছাড়া কত কথা শোনালো, আবার মারলোও।"
মাইরার কানে বাজে আশ্রিতা শব্দটা। মাথা নিচু করে বলে,
"বাদ দাও এসব। ইনায়া আপুর বিয়ে আর একদিন পর। এসব বললে ঝামেলা হবে।"
রিতা কিছু বলল না। মাইরা বিছানার এক কোণায় গিয়ে বাম কাত হয়ে শুয়ে পড়লো। মাইরা আর কিছু না বলায় রিতা চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। মাইরা ফুঁপিয়ে কাঁদে। এভাবে তার সৎ বাবা তাকে কথা শোনাতো। তবে তার সৎ মা তাকে বাঁচিয়ে নিত। মায়ের কথা আবারও মনে পড়লো। বিড়বিড় করে ডাকে, 'মা'
_________________
ইরফান, শুদ্ধ বেরিয়ে যাচ্ছিল। ইরফান মাইরার ঘর পাস করার সময় বা দিকে একবার ঘাড় ঘুরায়। মাইরাকে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে নেয়। শুদ্ধ সামনে এগিয়ে গিয়েছে। ইরফান মোড় ঘুরিয়ে মাইরার ঘরের দিকে যায়। শুদ্ধ পিছু ফিরে দেখল ইরফানের কাণ্ড। হেসে বলে,
"কি রে ভাই, শুধু বাচ্চা বউয়ের কথা ভাবলেই হবে? সিনিয়দের কথাও একটু ভাব। আফটার অল তোর আবার বাচ্চা বউ নয়, সিইইনিইইওর বউউউ পছন্দ।"
ইরফান বিরক্ত হলো শুদ্ধর কথায়৷ চুপচাপ মাইরার ঘরে গেল।
মাইরা কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গিয়েছে। ইরফান ভ্রু কোঁচকালো। এই বাঁদর মেয়ে অসময়ে ঘুমাচ্ছে কেন? অপর পাশে গিয়ে মাইরার দিকে একটু ঝুঁকলো। সর্বপ্রথম মাইরার ডান গালটাই চোখে পড়ে। যে ফর্সা গালে পাঁচ আঙুলের ছাপ স্পষ্ট। ইরফান ভ্রু কোঁচকালো। মনে করার চেষ্টা করল, সে কি মেরেছিল নাকি? নাহ, সে কেন মারবে একে? রেগেছিল, তবে মারেনি তো। তাহলে গালের এই দাগ কিসের? কপালের দিকে নজর পড়লে আরও অবাক হয়। কেমন ফুলে উঠে জায়গাটা উঁচু হয়ে আছে। ইরফান বেডের উপর বাম পা ভাঁজ করে মাইরার পাশে বসে। হাত বাড়িয়ে মাইরার গাল ছুঁইয়ে দেখে, কপালে হাত ছোঁয়ায়। চোখমুখ ভীষণ কাঠিন্য। মাইরার হালকা একটু চোখ লেগেছিল। ইরফানের এটুকু ছোঁয়াতেই মেয়েটার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে সামনে ইরফানকে দেখে অবাক হয়। অভিমানে মুহূর্তেই চোখজোড়ায় পানি জমে। উল্টো ঘুরতে নিলে ইরফান মাইরার বা হাতের বাহু ধরে আটকে দেয়। গলা নামিয়ে নরম গলায় বলে,
"এসব কিভাবে হয়েছে?"
মাইরা কথা বলে না। চোখ বুজে নিয়েছে। ইরফান মাইরার গালে হাত দিয়ে কিছুটা শক্ত কণ্ঠে বলে,
"কে মে'রেছে?"
কথাটা শুনেই মাইরা তড়াক করে চোখ মেলে তাকায়। কিভাবে বুঝলো মারার কথা। ডান গালে হাত দিল সাথে সাথে। ইরফান তার মুখ বরাবর। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আমতা আমতা করে বলে,
"কেউ না। পড়ে গিয়ে ব্য'থা পেয়েছি।"
ইরফান মাইরার হাত মাইরার গাল থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে গালের দিকে তাকায়। বোঝাই যাচ্ছে থা'প্প'ড়ের দাগ। মুহূর্তেই মুখাবয়বে ক্রোধ জমা হয়। শক্ত কণ্ঠে বলে,
"যা জিজ্ঞেস করেছি অ্যান্সার কর ভালোভাবে।"
মাইরা ভয় পায়। এই লোকটার যা রাগ কি করবে কে জানে। মাথা ডান দিকে কাত করে বলে,
"আপনি যান। আমি ঘুমাবো।"
ইরফান ঝট করে মাইরাকে টেনে শোয়া থেকে বসায়। রেগে শক্ত কণ্ঠে বলে,
"একদম মিথ্যা বলবে না স্টুপিট। বলো কে মে'রে'ছে?"
মাইরা ঢোক গিলে। সে জীবনেও বলবে না। পা'গ'ল নাকি সে। জেনেশুনে সাপের লেজে কেউ পা দেয়? পুরো বাড়িতে ঝামেলা হবে তার জন্য। মাইরা ইরফানের হাত সরিয়ে বলে,
"আপনি যান তো। আমি ঘুমাবো।"
ইরফান আরও রেগে যায়। মাইরার গাল চেপে বলে,
"লাস্ট বার জিজ্ঞেস করছি, কে মেরেছে?"
মাইরা কথা বলে না। ইরফানের রাগে মাথা ফেটে যাচ্ছে। দাঁতে দাঁত পিষে বলে,
"স্টুপিট বল, কে হাত দিয়েছে তোর গায়ে? অ্যান্সার মি! ড্যাম ইট।"
মাইরা কেঁপে ওঠে। এলোমেলো দৃষ্টি ফেলে বলে,
"আমি পড়ে গিয়ে...."
ইরফান শেষ করতে দেয় না মাইরাকে। মাইরার মুখ বরাবর তার মুখ নিয়ে ক্রোধযুক্ত চোখে চেয়ে বলে,
"আর একটা মিথ্যা বলবি তো, আছাড় খাবি। কে মেরেছে বল?"
মাইরা মিনমিন করে বলে,
"কেউ না।"
ইরফান রেগে মাইরাকে ধাক্কা দেয়। মাইরা বিছানায় চিৎপটাং হয়ে পড়ে যায়। ইরফান এপাশ-ওপাশ পায়চারি করে। হঠাৎ-ই বেডের কোণায় একটা লাথি বসায়। চিৎকার করে বলে,
"ওকে ফাইন তোকে বলতে হবে না। আমি নিজেই খুঁজে নিচ্ছি।"
কথাটা বলেই ঘর থেকে বেরোলে দরজার কাছে রিতাকে পেয়ে যায়। ইরফান শক্ত কণ্ঠে বলে,
"রিতা ওর এ অবস্থা কে করেছে?"
রিতা ঢোক গিলে। মাইরা যে বলতে নিষেধ করল। মাইরা দ্রুত বিছানা থেকে নেমে এসে ইরফানের পিছন থেকে বলে,
"আপু তুমি যাও।"
ইরফান পিছু ফিরে মাইরার দিকে জ্বলন্ত চোখে তাকায়। মাইরা ঢোক গিলল ইরফানের দৃষ্টিতে। ইরফান রিতাকে উদ্দেশ্য করে বলে,
"রিতা আমাকে সব বলবে, রাইট নাও। না বলে এক পা নড়বে না এখান থেকে।"
মাইরা ইরফানকে পাস করে ঠেলে রিতাকে সরিয়ে দিতে চায়, কান্নামাখা গলায় কিছু বলতে চায়। তার আগেই ইরফান মাইরাকে টেনে মাইরার পিঠ তার বুকে লাগিয়ে বা হাতে মাইরার মুখ চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে,
"আমায় আর রা'গা'স না লিটল গার্ল। আমার একটুও ইচ্ছে করছে না তোর এই আ'হত গালে আমার শক্ত আঘাত পরুক। সো, যাস্ট সাট আপ।"
এরপর রিতার দিকে চেয়ে ধমকে বলে,
"স্পিক আপ।"
রিতা ইরফানের ধমক খেয়ে ভ'য়ে গরগর করে সব বলে দেয়। মাইরা ইরফানের থেকে ছাড়া পেতে ছটফটায়। তবে ইরফানের শক্তির সাথে পারে না।
রিতার বলা কথাগুলো শুনে ইরফানের চোখেমুখে অজস্র ক্রোধ হাজির হয়, কপালের রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। বলিষ্ঠ হাতের রগগুলো ফুলে ফেঁপে ওঠে। বা হাতে ধরে রাখা মাইরাকে ছেড়ে বড় বড় পা ফেলে ডাইনিং এর ফাঁকা স্পেসে গিয়ে দাঁড়ায়। মাইরা পিছু পিছু ইরফানের হাত টেনে বলতে থাকে,
"প্লিজ কিছু বলবেন না। ইনায়া আপুর পরশু বিয়ে। এমন করবেন না প্লিজ!"
ইরফান মাইরার কথা শুনলোই না। উল্টে সিংহের ন্যায় হংকার ছেড়ে ডাকে,
"জাহারাআ? জাহারাআআ? জাহারাআআ?"
ইরফানের চিৎকারে পুরো বাড়ির দেয়াল যেন কেঁপে উঠল। বারবার প্রতিধ্বনি হতে থাকে ইরফানের কণ্ঠ। মুহূর্তেই এই বাড়ির ঘরে যে যে ছিল সবাই বেরিয়ে এসেছে। মাইরা কেঁদে দিয়েছে ভ'য়ে। হায় আল্লাহ এখন কি হবে।
জাহারা তার মায়ের পাশে দাঁড়িয়েছে। ইরফানকে দেখে ভয়ে কাঁপছে রীতিমতো। পাশেই মাইরাকে কাঁদতে দেখল। মাইরা কি সব বলে দিয়েছে? ইরফান আবারও চিৎকার করে, 'জাহারা কোথায় তুই?'
সবাই অবাক নয়নে ইরফানকে দেখছে। রুমা নেওয়াজ এগিয়ে এসে জিজ্ঞেস করেন,
"কি হয়েছে ইরফান? জাহারা কে এভাবে ডাকছ কেন?"
ইরফান মায়ের দিকে একবার তাকায়। এরপর চোখ সরিয়ে আশেপাশে চোখ বুলিয়ে জাহারাকে এক কোণায় দাঁড়িয়ে থাকতে থেকে গটগট পায়ে সেদিকে এগিয়ে যায়। জাহারা ভ'য় পায়। খুব ভ'য় লাগছে ইরফানকে দেখে। প্রচণ্ড রে'গে আছে। ইরফান জাহারার সামনে দাঁড়িয়ে গলা চড়িয়ে জিজ্ঞেস করে,
"আমি তোকে লাইক করি?"
জাহারা মাথা নিচু করে আছে। ভ'য়ে কাঁপছে রীতিমতো মেয়েটি। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে,
"আমি ওকে ডিভোর্স দিতে চেয়েছি?"
জাহারা ভেজা চোখে মাথা তুলে কিছু বলতে চায়। তার আগেই ইরফান জাহারার ডান গালে ক'ষিয়ে একটা থা'প্প'ড় মেরে দেয়। জাহারা হুমড়ি খেয়ে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা জাহারার মা হতভম্ব হয়ে যান। প্রত্যেকে বিস্ময় চোখে চেয়ে আছে।
শুদ্ধ বাইরে বেরিয়েছিল, ইরফানের চিৎকার শুনে ভেতরে এসে জাহারাকে এভাবে মারতে দেখে হতভম্ব হয়ে যায়। ইরফান আবারও তেড়ে যেতে নেয়, মাইরা দৌড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে দু'হাতে ইরফানের পেট জড়িয়ে কেঁদে বলে,
"প্লিজ এমন করবেন না। থামুন।"
পিছন থেকে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে পিছন থেকে টেনে ধরে। হাঁপানো কণ্ঠে বলে,
"ইরফান কি করছিস? দাঁড়া।"
ইরফান জ্বলন্ত চোখে জাহারার দিকে চেয়ে আছে। জাহারার মা, রুমা নেওয়াজ একপ্রকার দৌড়ে এসে জাহারাকে টেনে তোলায় ব্যস্ত হয়। ইনায়া অবাক হয়ে মাইরা, তার ভাই আর জাহারা কে দেখছে। দ্রুত পায়ে জাহারার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসল। জাহারার চোখের পানির বাঁধ ভেঙে গিয়েছে। ইনায়ার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহারা, মাইরা এভাবে কাঁদছে, ইরফান এতো ভ'য়ং'করভাবে রে'গে আছে, সবমিলিয়ে তার নিজেকে কেমন যেন এলোমেলো লাগলো। জাহারার মাথায় হাত রাখে মেয়েটা।
শুদ্ধ ইরফানকে টেনে দূরে নিয়ে যায়। মাইরা ইরফানকে ছেড়ে দাঁড়ায়। চোখমুখ লাল হয়ে গিয়েছে মেয়েটার।
তারেক নেওয়াজ বিস্ময় কণ্ঠে বলে,
"ইরফান এসব কি ধরনের অ'স'ভ্য'তামি?"
ইরফান চিৎকার করে বলে,
"ওর সা'হ'স কি করে হয় আমার ওয়াইফ এর গায়ে হাত তোলার? ওর হাত ভে'ঙে গুড়িয়ে দেব আমি।"
কথাটা বলে ইরফান আবারও তেড়ে যেতে চায়, শুদ্ধ ইরফানকে টেনে ধরে। রেগে বলে,
"ইরফান দাঁড়া। ও তোর খালাতো বোন।"
ইরফান শুদ্ধ কে ধাক্কা দেয়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ডাইনিং টেবিলের উপরে যুক্তহীন ভারি কাচ তুলে উল্টে ফেলে দেয়। এতো ভারি কাচ মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। নিস্তব্ধ বাড়িময় কাচ ভাঙার ঝনঝন শব্দ বাজতে থাকে।
ইরফান আগুনের ফুলকির ন্যায় লালিত চোখজোড়ায় চেয়ে অগ্নি ঝরা কণ্ঠে চিৎকার করে বলে,
"আমার ওয়াইফের গায়ে কোন সা'হ'সে ও হাত তুলেছে? সি ইজ মাইন। ওকে মারব, কাটব যা ইচ্ছা করব, সব আমি। অন্য কেউ না। আই রিপিট, অন্য কেউ না।
কেউ ওর গায়ে ফুলের টোকা দিবে না। সেই রাইট আমি কাউকে দিইনি। আমার বাবা মাকেও না। আন্ডারস্ট্যান্ড?"
ইরফানের তীব্র রাগে চিৎকার করে বলা কথায় সকলে কেঁপে ওঠে। নিস্তব্ধ হয়ে বিস্ময় চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সকলের চোখমুখে অজানা কৌতুহল। জাহারা মাইরাকে মেরেছে? কেন? ইরফান মেঝেতে বসা ফোঁপানা জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে,
"ও কোন সা'হ'সে বলেছে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই!
দু'হাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে,
সে কোনো আশ্রিতা নয়, সি ইজ মাই ওয়াইফ। শুনেছ সবাই? আমার ওয়াইফ কে আমি এই বাড়ির স্টোর রুমে রাখব, নাকি গেস্ট রুমে রাখবো, নাকি আমার বেড রুমে রাখবো,, ইট'স মাই চয়েস। সেই কৈফিয়ত আমি কাউকে দিব না। কাউকে না।"
ইরফানের চিৎকার করে বলা কথাগুলো বদ্ধ দেয়ালে গিয়ে তীব্র বেগে ধাক্কা খায়। প্রত্যেকের চোখমুখ বিস্ময়ে ভরপুর।
ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। একটু থেমে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে। মাথা তুলে মাইরার পানে তাকায়।
চোখমুখ ফুলে, কেঁদেকেটে মুখের অবস্থা নাজেহাল মেয়েটার। ইরফান মাইরার কান্নামাখা লালিত মুখপানে চেয়ে ঠাণ্ডা গলায় দৃঢ় কণ্ঠে বলে,
"সময় হলে সে তার গন্তব্যে ঠিক পৌঁছে যাবে। প্রয়োজনে গোটা পৃথিবী তার গন্তব্যস্থল চিনবে।"
মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। বুঝলো কি ইরফানের কথার অর্থ? ছোট মাথায় এতো কঠিন কথা ঢুকলো না বোধয়। তবে কোথাও একটা ভীষণরকম স্বস্তি পায়।
চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফানের চোখে চোখ পড়ে। মাইরা তাকিয়েই থাকে। তবে ইরফান সাথে সাথেই চোখ সরিয়ে নেয়।
তারেক নেওয়াজ বিস্ময় কণ্ঠে বলে,
"জাহারা মাইরাকে মে'রে'ছে?"
ইরফান তার বাবার কথার উত্তর করল না। জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে,
"ফার্দার যদি কেউ আমার ডিভোর্সের কথা ভুলেও উচ্চারণ করেছে, তবে তার জিভ কেটে হাতে ঝুলিয়ে দিতে একবারো ভাববো না। মাইন্ড ইট।"
রুমা নেওয়াজ জাহারাকে ছেড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে,
"দু'দিনের বউ এর কথা শুনে আমার বোনের মেয়ের গায়ে হাত তুলতে তুমি একবারও ভাবলে না?"
মাইরা রুমা নেওয়াজ এর কথায় মাথা নিচু করে নেয়। চোখ বেয়ে জল গড়ায়। তার জন্য এই পুরো ফ্যামিলিটাতে অশান্তি হচ্ছে ভেবেই কেমন দমবন্ধ লাগলো তার।
ইরফান চোখ বুজে নেয়। মায়ের কথা ইরফানের পছন্দ হলো না। দু'দিনের বউ কথাটা মোটেও ভালো লাগলো না। আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করলো যেন। রাগ তড়তড় করে বেড়ে গেল। মাকে কোনো উত্তর তো দূর, তাকালো না পর্যন্ত। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বললেন,
"জাহারা তোমাকে পছন্দ করে ইরফান। তুমি...."
রুমা নেওয়াজ এর কথার মাঝেই ইরফান রাগে চেয়ারে একটা লাথি মেরে চিৎকার করে বলে,
"তো আমি বলেছি আমাকে লাইক করতে? প্লিজ আম্মু! কারো হয়ে সাফাই গেয়ে আমার রাগ আর বাড়িয়ো না।"
ইরফানের কাণ্ডে রুমা নেওয়াজ চুপ হয়ে গেলেন। তারেক নেওয়াজ এগিয়ে এসে আদেশ এর সুরে বলেন,
"শুদ্ধ ইরফানকে এখান থেকে নিয়ে যাও।"
শুদ্ধ তার মামার কথা মেনে ইরফানের হাত ধরে টানলে ইরফান শুদ্ধর হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয়। গটগট পায়ে এগিয়ে গিয়ে মাইরার হাত শক্তহাতে চেপে মাইরার ঘরের দিকে নিয়ে যায়। মাইরা অবাক হয়, তবে কিচ্ছু বলে না। ইরফানের পিছু হাঁটে মাথা নিচু করে। ইরফান মাইরাকে তার ঘরের ভেতর রেখে হিসহিসিয়ে বলে,
"এই ঘর থেকে বেরিয়েছিস তো, পা কেটে ঘরে বসিয়ে রাখব।"
মাইরা ছলছল চোখে শুধু ইরফানের পানে চেয়ে রইল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। এরপর আবারও মাইরার কান্নামাখা মুখটার দিকে চেয়ে ঠাণ্ডা গলায় বলে,
"ডোন্ট ক্রাই।"
মাইরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান রে'গে যায়। দু'হাতে মাইরার কাঁধ চেপে দাঁতে দাঁত পিষে বলে,
"স্টুপিট, স্টপ ক্রায়িং।"
মাইরা হঠাৎ-ই ইরফানের বুকে কপাল ঠেকিয়ে ফুঁপিয়ে ওঠে। দু'হাতে ইরফানের বুকের কাছের শার্ট মুঠো করে আঁকড়ে ধরে ফুঁপিয়ে কাঁদে।
ইরফান স্তম্ভিত হয়ে যায়। মাইরার কাঁধ থেকে ধীরে ধীরে হাত সরিয়ে নেয়। শুকনো ঢোক গিলে।
মাইরা ওভাবেই ফুঁপিয়ে কতক্ষণ যে কাঁদলো, কেন কাঁদলো জানে না। কেঁদেকেটে ইরফানের সাদা শার্ট পুরো ভিজিয়ে ফেলে।
ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। লম্বা শ্বাস টেনে
এক পর্যায়ে মাইরাকে টেনে তার থেকে সরিয়ে দেয় ইরফান। মাইরা চোখ বুজে আছে। কান্নার তোড়ে থেকে থেকে কেঁপে উঠছে। ইরফান ডান হাতে মাইরার গালে গড়িয়ে পড়া পানি মুছে দেয়। নরম গলায় বলে,
"You know, I don't like you because you're a little girl."
মাইরার রা'গ হয়। দু'হাতে ইরফানের পেটে ঠেলে ধাক্কা দেয় ফোঁপাতে ফোঁপাতে। ইরফানকে তো সরাতে পারলোই না। উল্টে মাইরা নিজেই দু'পা পিছিয়ে যায়। ইরফান মাইরার হাত দু'টোর দিকে চেয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে মাইরার নত মুখপানে তাকায়। সামান্য ঠোঁট বাঁকায়। বিড়বিড় করে, 'লিটল গার্ল।'
এরপর বা হাতে মাইরাকে টেনে তার সাথে চেপে ধরে। এরপর সেভাবেই এগিয়ে গিয়ে মাইরার ঘরের ফ্রিজ খুলে বরফ বের করে। এরপর বরফ মাইরার ডান গালে লাগালে মাইরা কেঁপে ওঠে। কিচ্ছু বলে না। ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। পছন্দ করে না তাহলে এসব কি? মাইরার খুব রাগ হয় এই লোকটার উপর। পছন্দ করেনা বলবে কেন এতেই তার রাগ আকাশ ছুঁয়েছে।
ইরফান কিছু বললো না। মাইরাকে শক্ত করে ধরে বরফ লাগিয়ে দিল। মাইরা তাকায় না ইরফানের দিকে। ইরফান মাইরার গালে তাকিয়ে রইল। এই মেয়ের একটুতেই এমন জখম হয় কেন বুঝে পায় না। মোমের শরীর মনে হয়। কপালে বরফ ঠেকিয়ে রাখল। মাইরার চোখ থেকে পানি গড়ায়। সে যে কেন কাঁদছে নিজেই বুঝে পায় না। ইরফান বেশ কিছুক্ষণ মাইরার কপাল গালে বরফ দিয়ে দিল। এরপর মাইরাকে ছেড়ে মাইরার বাম গাল হাত দিয়ে গম্ভীর গলায় বলে,
"কাঁদতে নিষেধ করেছি। আপাতত কোথাও দাগ বসানোর মুড নেই। সো, স্টপ ক্রায়িং।"
মাইরা তার গাল থেকে ইরফানের হাত সরিয়ে ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। মাথা নিচু করে দু'হাতে চোখমুখ মুছে নেয়। চোখ তুলে তাকায় না ইরফানের দিকে। তার এখন ল'জ্জা লাগছে। এর আগে যদিও ভান করে ইরফানের বুকে ছিল সেসব তো স্বাভাবিক-ই লাগতো। কিন্তুু এখন কেন যেন স্বাভাবিক লাগছে না।
ইরফান মাইরার দিকে ভ্রু কুঁচকে কিছু সময় চেয়ে থাকে। কিছু বলে না। বেরিয়ে যায় ঘর থেকে। যাওয়ার আগে শব্দ করে দরজা আটকাতে ভোলেনি।
ড্রয়িং স্পেসে সবাই সেভাবেই দাঁড়িয়ে আছে। ইরফান প্রায় মিনিট পাঁচেক সময় পর মাইরার ঘর থেকে বের হয়। ঘরের দরজা খোলাই ছিল, তবে তাদের দেখা যায়নি। সবাই সবার মতো যার যার জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এতোক্ষণ কি হয়ে গেল সেই ঘোর থেকেই বোধয় কেউ বের হতে পারেনি।
জাহারা তার মাকে জড়িয়ে নিঃশব্দে ফোঁপায়।
ইরফান মাইরার ঘর থেকে বেরিয়ে কোনোদিকে তাকায়নি। হনহন করে বাইরে যেতে যেতে গম্ভীর গলায় বলে,
"কেউ বাড়াবাড়ি করলে আমি সেপারেট হতে আর একবারও ভাববো না। কথাটা স্মরণ করিয়ে দিলাম যাস্ট।"
ইরফানের কথায় সবার ধ্যান ভাঙে। রুমা নেওয়াজ ছলছল চোখে চেয়ে রইল ছেলের প্রস্থানের দিকে। কথাটা যে তাকে উদ্দেশ্যে করে বলা হয়েছে তিনি বুঝেছেন। মাইরাকে এভাবে বলা ঠিক হয়নি তার, তিনি বুঝলেন। কিন্তুু জাহারা তো এমন মেয়ে নয়, মাইরাকে মারবে এখনো তার বিশ্বাস-ই হচ্ছে না। কিন্তুু মাত্রই মাইরার গালে খেয়াল করে বুঝেছে জাহারা সত্যিই মেরেছে মাইরাকে। ইরফান তো অকারণে এতো বেশি রাগবে না।
কিন্তুু তার ছেলে তার থেকে দূরে গেলে তিনি মা হিসেবে কি করে থাকবেন? এতোদিন চাকরির সূত্রে যেতে চেয়েছে, তাই তো রুমা নেওয়াজ যেতে দেয়নি। এখন ঝামেলা হয়ে চলে গেলে সে কিভাবে মেনে নিবেন?
ইরফান মেইন ডোরের সামনে গিয়ে পিছু ফিরে তাকায়। শক্ত গলায় বলে,
"জাহারাকে যেন আমার ওয়াইফের আশেপাশে না দেখি। কথার হে'র ফের হলে খুব খা'রা'প হবে।"
শুদ্ধ ইরফানের হাত ধরে বলে, "আরে আয়। আমাদের লেট হচ্ছে।"
কথাটা বলে টেনে বাইরে নিয়ে যায় ইরফানকে। ইরফান আর কিছু বলল না। শুদ্ধর হাত ঝাড়া দিয়ে ছেড়ে নিজেই বড় বড় পা ফেলে বাইরের দিকে যায়। শুদ্ধ ইরফানের পিছু পিছু যায় ইরফানের দিকে তাকিয়ে। ইনায়ার বিয়ের একদিন আগে এসব ঝামেলায় সত্যিই সে হ'তাশ। তবে এতো করুণ পরিস্থিতিতেও তার হাসি পাচ্ছে ইরফানের কাণ্ড দেখে। মাইরাকে নিয়ে কত পজেসিভ ভাবা যায়? বিড়বিড় করল, 'হাসলে কি পাপ হবে?'
নিজের গালে নিজেরই আলতো একটা থা'প্প'ড় দিয়ে বলে,
'ছিঃ ছিঃ ছিঃ! শুদ্ধ ভালো হয়ে যা। ভালো হতে পয়সা লাগে না। তোকে এখন কাঁদতে হবে। নো লাফিং, এখন শুধু ক্রায়িং ক্রায়িং।'
অতঃপর একা একাই কান্নার ভান করল। পরে হাসা যাবে নাহয় সময় করে। এখন একটু নাহয় কাঁদার চেষ্টা করুক।
অতঃপর দ্রুত পা চালিয়ে ইরফানের পাশে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। সর্বপ্রথম বুকের কাছে ভেজা সাদা শার্টের দিকেই শুদ্ধর শকুনি নজর পড়ল। এবার আর হাসি টা আটকাতে পারবে বলে মনে হয় না। তবুও আটকালো বহুকষ্টে। মিটিমিটি হেসে বলে,
"মুক্তোর ন্যায় বউ এর চোখের জলে স্বামীর শার্ট ভিজল তবে।"
ইরফান শুদ্ধর দিকে রেগে তাকালে শুদ্ধ গা-ছাড়া ভাব নিয়ে সামনে তাকিয়ে দুটো পাখির দিকে চেয়ে আঙুল তাক করে মিটমিটি হেসে বলে,
"হাউ লুমান্টিক!"
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৩৩
[কপি করবেন না।]
[Page - DrmShohagHoney]
রুমা নেওয়াজ শাড়ির আঁচলে চোখ মুছলেন। পিছু ফিরে জাহারাকে তার মাকে জড়িয়ে কাঁদতে দেখে তার মন পুড়লো ভীষণ। ইনায়া যেমন তার মেয়ে জাহারাও তো তার আরেকটা মেয়ে। মেয়ের মন ভাঙলে মায়ের তো মন পুড়বে, এটাই স্বাভাবিক।
এগিয়ে গিয়ে জাহারার মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলে,
"কেন মাইরাকে মারতে গেলি মা? জানিস তো ইরফান কেমন, তোর ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই। কারণ ইরফান নিজে তা চায় না। ওকে ভুলে যা মা।"
জাহারা নিরবে কাঁদে। কান্নার গতি বাড়ে। খালার কথার উত্তর করে না। তার ক'ষ্ট কে বুঝবে? তার তো মাইরার সাথে কোনো শত্রুতা নেই। এতো বাজে কথা সে কখনো কাউকে বলেনি। অপরিচিত কাউকে কখনো মারেনি। কিন্তুু মাইরার সাথে কিভাবে যেন এমন করল। তার যে ইরফান ভাইয়ের পাশে কাউকে সহ্য হয় না। সে কি করবে?
রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে জাহারাকে ধরে ঘরে নিয়ে গেলেন। পাশেই জাহারার মা চোখের পানি মুছে বোনের পাশে হেঁটে এগিয়ে যান।
তারেক নেওয়াজ জাহারার উপর বিরক্ত। এতোদিন তার ছেলেটার হাতে মার খেয়ে খেয়ে তার বন্ধুর মেয়ের নাজেহাল অবস্থা হয়েছিল, এখন তার স্ত্রীর বোনের মেয়ে এসে মেরে দিচ্ছে। তিনি নিজের কাছেই ভীষণ অনুতপ্ত হয়। মাইরাকে ভালো রাখতে পারছেন না তিনি। তবে ইরফানের আজকের বিহেভিয়ার এ বেশ খুশিও হয়েছেন বটে।
দীর্ঘশ্বাস ফেলে চারপাশে চোখ বুলায়। ছোটখাটো একটা ঝড় হয়ে গিয়েছে। একদিন পর মেয়ের বিয়ে, আর এসব কি হচ্ছে। বাবা হিসেবে বাড়ির এমন বিধ্বস্ত অবস্থায় যদিও তার রা'গ করার কথা ইরফানের উপর। তবে তার রা'গ হলো না। কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস টেনে নিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করল। টেবিল কিনতে হবে। মেয়ের বিয়ে। ভাঙা টেবিল সাজিয়ে রাখলে তো হবে না!
~
সবাই সবার মতো প্রস্থান করলে ইনায়া দ্রুত মাইরার ঘরে আসে। মাইরা মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। দরজায় শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। ইনায়াকে দেখে চোখের পানি মুছে নেয়। ইনায়া মাইরার সামনে দাঁড়িয়ে বলে,
"কি হয়েছে মাইরা? জাহারা আপু তোমাকে সত্যিই মে'রে'ছে?"
মাইরা মাথা নিচু করে বলল,
"আসলে জাহারা আপুর দোষ না। সে তোমার ভাইয়াকে পছন্দ করে। আর এজন্য আমাকে তোমার ভাইয়ার পাশে জাহারা আপু মেনে নিতে পারে না। এজন্যই রেগে গিয়ে একটা মেরেছে। বাদ দাও আপু।"
ইনায়া অবাক হয় মাইরাকে দেখে। তার মনে প্রশ্ন জাগে, মেয়েটা এতো অদ্ভুদ কেন? আগে যখন তার ভাইয়া মা'রতো, তখন মাইরা বলেছিল, আসলে জোর করে বিয়ে দেয়ায় উনি রেগে মে'রে দেয়। তার ভাইয়ের নাকি কোনো দোষ নেই। আর এখন জাহারা আপুর মার খেয়ে বলছে, জাহারা আপু ইরফান ভাইয়াকে পছন্দ করে বলে রে'গে মে'রে'ছে। জাহারা আপুর নাকি কোনো দোষ নেই।
বিস্ময় কণ্ঠে প্রশ্ন করে,
"তুমি এমন কেন মাইরা?"
মাইরার মন খা'রা'প হয়। ইরফানের মা তাকে ভুল বুঝেছে, তখন তার কথা শুনে বুঝেছে। তিনি ভেবেছেন মাইরা ইরফানকে সব বলেছে। কিন্তুু মাইরা একটুও চায়নি এই ব্যাপার ইরফান জানুক। অতঃপর মাইরা ইনায়ার দু'হাত ধরে বলে,
"আপু বিশ্বাস কর, আমি তোমার ভাইয়াকে এসব বলিনি। আমি একদম জানাতে চায়নি তোমার ভাইয়াকে। বাট চেষ্টা করেও পারলাম না।
আমি স্যরি আপু! তোমার বিয়ের একদিন আগে আমার জন্য পরিবেশটাই কেমন ন'ষ্ট হয়ে গেল। স্যরি আপু!"
ইনায়া কপাল চাপড়ে বলল,
"আরে বোকা মেয়ে আমি তোমাকে ভালো বলেছি। তুমি ভাইয়াকে বলেছ এসব বলিনি।"
মাইরা বোকা চোখে তাকিয়ে বলে,
"কেন?"
ইনায়া মৃদু হেসে বলল,
"কারণ তুমি ভালো তাই। এবার আসল কাহিনী বলো তো।"
মাইরা ইনায়াকে সবকিছু সুন্দরভাবে বলে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হয় জাহারা ইরফানকে পছন্দ করে শুনে। সে কখনোই বুঝতে পারেনি জাহারা ইরফানকে পছন্দ করে।
মাইরা ইনায়াকে ঝাঁকিয়ে বলে,
"আপু তোমার খালামণিরা কি চলে গিয়েছে?"
ইনায়া মাথা নেড়ে বলল,
"যেতে চাইলেও আম্মু যেতে দিবে না, চিন্তা কর না।"
মাইরা মন খারাপ করে রইল। তার খা'রা'প লাগছে বাসার সুস্থ পরিবেশটা কেমন উলটপালট হয়ে গেলো।
~
শুক্রবার।
জুম্মার নামাজ শেষে তারেক নেওয়াজ বাড়িতে প্রবেশ করেন। মাথা থেকে টুপি হাতে নিয়ে পাঞ্জাবির পকেটে রেখে সোফায় বসেন। কিছুক্ষণের মাঝেই ইরফান আর শুদ্ধ ফেরে। ইরফান কোনোদিকে তাকায় না। গটগট পায়ে তার ঘরের উদ্দেশ্যে পা চালায়। তারেক নেওয়াজ শান্ত চোখে দেখলেন ছেলের প্রস্থান। অন্যান্য দিন গুলোয় নামাজ পড়ে এসে সবাই একসাথে খেয়ে তবেই ঘরে যেত। এখন ইরফানকে ডাকলেও যে শুনবে না তা তারেক নেওয়াজ খুব ভালোই জানেন। তাই চুপ থাকলেন। রুমা নেওয়াজ ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। তার মুখে খাবার যাবে কি করে ছেলে না খেয়ে থাকলে?
রুমা নেওয়াজ তার বোন আর জাহারাকে একপ্রকার জোর করেই রেখেছে। মেয়ের বিয়ে। সেখানে বোন থাকবে না? কি করে মানবেন তিনি?
খাবার টেবিলে আসতে জোর করেছিল কিন্তুু আসেনি। মেয়ের কাজে মা ভীষণ ল'জ্জিত সাথে মেয়ের জন্য ভীষণ মন খারাপ। আজ আরও আত্মীয় স্বজন আসলে জাহারার মন একটু আধটু ভালো হবে ভেবে একটু স্বস্তি পান। কিন্তুু তার ছেলে কে কি করবেন? সে যে কারো কথা শোনে না। কখন খাবে ছেলেটা? রাতে খাবে? তাও জানেন না। দীর্ঘশ্বাস ফেলে তিনি তার ঘরের দিকে এগিয়ে যান।
শুদ্ধ বাম হাত পকেটে গুঁজে ভাবছে কি করা যায়। তার মামাকে দেখল, মামির প্রস্থান দেখল। আজ সকালের ঘটনার পর ইরফান এখানে বসে খাবে ইহা তো বিলাসিতা। তবে কিছু একটা ভেবে মুচকি হাসলো।
মাইরার ঘরের দিকে পা চালায় শুদ্ধ। ভিড়ানো দরজায় নক করে বলে,
"মাইরা আছো?"
মাইরা ঘর থেকেই বের হচ্ছিল, শুদ্ধর ডাকে ভিড়ানো দরজা মেলে দাঁড়িয়ে বলে,
"জ্বি ভাইয়া?"
শুদ্ধকে ঘরের ভেতর আর যেতে হলো না। শুদ্ধ গলা ঝেড়ে বলে,
"ইরফানের ভীষণ মাথা ব্য'থা করছে। তুমি কি একটু দেখবে?"
মাইরা চিন্তিত হলো। আজ সকালে যা কান্ড ঘটলো মাথা ব্য'থা করা অস্বাভাবিক কিছু নয়। মাইরা শুদ্ধর দিকে তাকিয়ে বলল,
"আমি দেখছি ভাইয়া। উনি কোথায়?"
শুদ্ধ মনে মনে হাসছে। এরা দু'টোই তো সাংঘাতিক প্রেমিক-প্রেমিকা মনে হচ্ছে। নিজেকে স্বাভাবিক করে বলে,
"ওর ঘরেই আছে। দেখো তো কি অবস্থা। সকালে খায়নি, এখনো খেতে চাইছে না। এজন্য হয়তো, বুঝলে?"
মাইরা অস্থির কণ্ঠে বলে,
"আচ্ছা ভাইয়া আমি দেখছি।"
কথাটা বলে দ্রুতপায়ে রান্নাঘরে গেল। ডায়নিং-এ দেখল কেউ নেই। টেবিলে খাবার সাজিয়ে রাখা। মাইরা হয়তো বুঝলো। অন্যদিন হলে এতোক্ষণে সবাই খেতে বসে যেত। দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে ইরফানের জন্য এক মগ কফি করে আনে। শুদ্ধ মিটিমিটি হাসছে। বাহ! খুব উন্নতি হয়েছে তো এদের।
মাইরা সিড়িতে এক পা রেখেও পিছিয়ে আসে। এই লোকের যা রা'গ, সকালের কথা মনে পড়লে এখনো ভ'য় লাগে। ভাবলো সে না যাক, শুদ্ধ তো আছেই। শুদ্ধ গিয়ে কফিটা দিয়ে আসুক। এই ভেবে পিছিয়ে আসে। শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে,
"ভাইয়া আপনার ভাইকে এটা দিয়ে আসুন।"
শুদ্ধ সোফায় বসে ফোন স্ক্রোল করছিল। মাইরার কথায় চোখ তুলে তাকায়। সোজা হয়ে বসে বলে,
"কিছু বললে মাইরা?"
মাইরা কফির মগ এগিয়ে দিয়ে বলল,
"আপনার ভাইকে এটা দিয়ে আসুন। মাথা ব্য'থা করছে বললেন যে!"
শুদ্ধ মৃদু হেসে বলল,
"তুমি যাও মাইরা। আমি একটা ইম্পর্ট্যান্ট কাজ করছি।"
কথাটা বলে আবারও ফেনে ব্যস্ত হয়ে যায়। মাইরা অসহায় চোখে তাকায়। এখন তাকেই যেতে হবে? নিরুপায় হয়ে সে নিজেই এগিয়ে গেল।
মাইরা ইরফানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভিড়ানো দরজা ঠেলে ভেতরে উঁকি দিয়ে চারপাশে চোখ বুলায়। ইরফানকে ঘরে না দেখে ভ্রু কোঁচকালো। নেই তো। ঘরের ভেতর প্রবেশ করলে ইরফান বেলকনি থেকে তার ঘরে এসে মাইরাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। মাইরা ইরফানকে দেখে হা করে চেয়ে আছে। ইরফানের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়৷ সাদা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিন প্যান্ট পরিহিত ইরফানকে দেখে মাইরা অবাক না হয়ে পারলো না। এই লোককে ভুলেও পাঞ্জাবি পরে দেখেনি মাইরা। একদম অন্যরকম লাগছে ইরফানকে। মাইরার মনে হলো এই ইরফান নতুন ইরফান। শুভ্র কাপড়ে মোড়া ইরফানকে মাইরার কাছে এক নির্মল পুরুষ মনে হলো। যে খুব শান্ত, সুদর্শন এক পুরুষ। মাইরা মনে মনে আওড়ায়, 'সুদর্শন শুভ্র পুরুষ।'
ইরফান মাইরার সামনে এসে দু'হাত প্যান্টের পকেটে গুঁজে দাঁড়ায়। গম্ভীর গলায় বলে,
"হোয়াট হ্যাপেন্ড?"
ইরফানের কথায় মাইরার ধ্যান ভাঙে। মাথা নিচু করে নেয়। চোখ বুজে নিজেকে দু'টো কথা শোনায় এভাবে তাকিয়ে থাকার জন্য। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। হাতে কফির মগ দেখে ভ্রু কোঁচকালো। আবারও বলে,
"কি চাই?"
মাইরা ঢোক গিলে মাথা তুলে পিটপিট করে তাকায় ইরফানের পানে। মিনমিন করে বলে,
"আপনার কফি।"
ইরফান মাইরার দিকে চেয়ে আছে। এই দুপুরে তার জন্য কফি এনেছে কেন এ মেয়ে? ভ্রু কুঁচকে বলল,
"কেন এনেছ?"
মাইরা ফট করে বলে ফেলে,
"আপনার তো মাথা ব্য'থা, এজন্য এনেছি। নিন খেয়ে নিন। একদম সেরে যাবে।"
ইরফান মনে করার চেষ্টা করল তার কখন মাথা ব্য'থা করছিল আর সে একে কফি আনতে বলেছিল কি-না। কিন্তুু মনে করতে পারলো না। ভ্রু কুঁচকে বলে,
"তোমাকে কে বলেছে আমার হেডেক?"
মাইরা ফটাফট উত্তর দেয়,
"শুদ্ধ ভাইয়াই তো বললো।"
ইরফানের কোঁচকানো কপাল টানটান হলো এবার। মাইরাকে শুদ্ধর এমন কথা বলার কারণ খুঁজে পেল না। নিঃশব্দে মাইরার হাত থেকে কফির কাপ নিয়ে শান্ত গলায় প্রশ্ন করে,
"দুপুরে খেয়েছ?"
মাইরা অবাক হয় ইরফানের ব্যবহারে। ইরফান এরকম ব্যবহার একদম নতুন করছে এমন নয়। তবে বেশিরভাগ সময় তো ধমকা ধমকি করতেই সময় পার করে। ভাবনা রেখে মৃদুস্বরে বলল,
"খাইনি। আপনি খাবেন না?"
ইরফান কফির মগ বেডসাইড টেবিলে রেখে অদ্ভুদভাবে মাইরার দিকে তাকায়। মাইরার থেকে এমন কথা হয়তো ইরফান আশা করেনি। এগিয়ে এসে বলে,
"নো৷ তুমি খাওনি কেন?
হাত ঘড়িতে একবার সময় দেখল, ঘড়ির কাটা ২:৩০ এর ঘর পেরিয়েছে। ইরফান বিরক্ত হয়। মাইরার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে,
"না খেয়ে থাকার বুদ্ধি করেছ? এমনিতেই তো বডিতে কিছু নেই।"
মাইরা রে'গে যায়। তাকে কি অপমান করল লোকটা? এই লোকটা আসলে শুধু বাইরেই সুদর্শন, ভেতরে কু'দর্শন। রে'গে দু'হাত কোমড়ে রেখে বলে,
"আমার শরীরে অনেক কিছুই আছে। শুধু দেখার জন্য আপনার ভালো একজোড়া চোখ নেই, বুঝলেন?"
ইরফানের তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে মাইরার পানে। দু'পা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দু'হাত গুঁজে দাঁড়ায়। মাইরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। সবুজ রঙের গোল জামা, পায়জামা ওড়না পরিহিত মেয়েটাকে নিঁখুতভাবে পরোখ করল। মনে মনে আওড়ায় তার ব্যক্তিগত নাম। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে বোধয়। মাইরা বোঝে না। ইরফান নিজেকে স্বাভাবিক করে গম্ভীর গলায় বলে,
"দেখাও তবে।"
মাইরা ভ্রু কুঁচকে বলে,
"কি?"
ইরফান আবারও মাইরার একদম সামনে দাঁড়িয়ে মাইরার প্রশ্নাত্মক মুখপানে চেয়ে বরফ শীতল গলায় বলে,
"তোমার বডিতে যা যা আছে সেসব।"
মাইরা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি দেখেই বুঝলো এই লোক উল্টাপাল্টা মিন করছে। মাইরা দ্রুত চোখ নামিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে। মনে মনে ইরফানকে ধুয়ে দেয়। কত্ত বড় খা'রা'প লোক, তার কথাকে উল্টেপাল্টে অন্যদিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ-ই মাথা তুলে বলে,
"আমি বলতে চেয়েছি আমি ওতোটাও চিকন না।"
ইরফান বুকে দু'হাত আড়াআড়ি ভাবে ভাজ করে গম্ভীর গলায় বলে,
"দেখাও।"
মাইরা মাথা নিচু করে নেয়। এই লোকটা কেমন যেন। এমনিতেই সে সকালে লোকটার শার্ট ভিজিয়ে দিয়েছিল কেঁদেকেটে। এতোক্ষণ সেটা মনে না পড়লেও এখন মনে পড়ে ল'জ্জা লাগছে। সাথে আরও যুক্ত করছে লোকটা। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মাইরার নত হওয়া মুখপানে চেয়ে সামান্য ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে,
"ইউ আর আ ভেরি লিটল গার্ল।"
মাইরার মনে হলো ইরফান কথাটা রসিকের ছলে হেসে বলল। তড়াক করে মাথা তুলে তাকায়। কিন্তুু ইরফানকে সেই স্বভাবসুলভ গম্ভীর মুখে দেখে হতাশ হয়। তবে অবাক হয় না। তারই মনের ভুল ভেবে নিজেরই নিজের মাথায় থা'প্প'ড় দিতে ইচ্ছে করল।
ইরফান মাইরার দিকে চেয়েই ডান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে।
"রিতাকে বল, এক প্লেট ভাত যেন আমার রুমে দিয়ে যায়।"
এরপর কল কেটে দেয়। মাইরা বোকাচোখে ইরফানের দিকে চেয়ে বলে,
"কাকে ভাত আনতে বললেন? আপনি রুমে খাবেন?"
ইরফান ফোন স্ক্রোল করতে করতে বলে,
"নো।"
"তাহলে আনতে বললেন কেন?"
"তুমি খাবে।"
মাইরা হা করে চেয়ে আছে। সে এই লোককে নিতে আসলো। উল্টে ইনিই তাকে ঘরে বসিয়ে রাখার পায়তারা করছে। মাইরা অবাক হয়ে বলে,
"আমি এখানে খাবো না। আপনি নিচে চলুন।"
ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা আমতা আমতা করে বলে,
"কেউ খায়নি। আপনার বাবা মা সবাই সবার ঘরে বসে আছে। আপনি তাদের ছেলে না? ছেলে হয়ে নিজেও ঘরে মুখ ফুলিয়ে বসে আছেন।"
ইরফান অবাক হয়ে তাকায় মাইরার দিকে। মাইরা ইরফানকে চুপ থাকতে দেখে বলে,
"আপনার আম্মু খায়নি বুঝলেন? আমার মনে হয় আপনার জন্যই। আর আপনার খালামণি, জাহারা.."
ইরফান ধমক দেয়, 'সাট আপ।
ইরফানের ধমক খেয়ে মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার দিকে তাকিয়ে। মাইরাকে তার দিকে এমন মুখ ফুলিয়ে তাকিয়ে থাকতে দেখে ইরফান অদ্ভুদচোখে তাকায়।
রিতা হাতে ভাতের প্লেট নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাক দিলে ইরফান গম্ভীর গলায় বলে,
"রেখে যাও।"
মাইরা রিতাকে ভেতরে আসার সুযোগ দিলোই না। তার আগেই ধুপধাপ পা ফেলে এগিয়ে গিয়ে রিতার হাত থেকে প্লেট টা নিজের ডান হাতে নিয়ে রিতার হাত বা হাতে আঁকড়ে ধরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান পিছন থেকে রেগে ডাকে,
"স্টুপিট, স্টপ।"
মাইরা শুনলো না। এই ঘাড়ত্যাড়া লোককে সে নিজেই খেতে দিবে না। ভালো করে বলছিল তার বাবা মা কেউ খায় নি, তাকে ধমকে চুপ করিয়ে দিল। থাকুক বসে। অনাহারেই থাকুক।
ইরফান পিছু পিছু বেরিয়ে আসে। দ্রুতপায়ে হেঁটে পিছন থেকে ডান হাতে মাইরার পেট চেপে ধরে। মাইরার পা থেমে যায়।
ইরফান রিতাকে বলে,
"রিতা প্লেট নিয়ে নিচে যাও। আমরা আসছি।"
ইরফানের কথা অনুযায়ী রিতা মাইরার হাত থেকে প্লেট টা নিয়ে নেয়। মাইরাও ছেড়ে দেয় বিনাবাক্যে। ইরফান পেটের বা পাশে খামচে ধরেছে। মেয়েটা বলতেও পারছে না, সইতেও পারছে না। রিতা সামনে এগিয়ে গেলে ইরফান গম্ভীর গলায় বলে,
"অবাধ্য হলে থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলে দিব।"
মাইরা তার দু'হাতে ইরফানের হাত ছাড়ানোর চেষ্টা করে। থেমে থেমে বলে,
"ছাড়ুন আমায়।"
ইরফান মাইরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করিয়ে দেয়। মাইরা মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইরফান মাইরার পানে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলে,
"ইউ আর আ গুড গার্ল।"
মাইরা ঝট করে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার চোখের দিকে তাকায়। চোখে চোখ পড়লে মাইরা চোখ নামিয়ে নেয়। ওড়নার ফাঁক দিয়ে ছোট্ট ছোট্ট বেরিয়ে আসা চুলগুলো ইরফান দু'হাত পিছন দিকে ঠেলে দিয়ে গম্ভীর গলায় বলে,
"বাট আই ডোন্ট লাইক ইউ।"
কথাটা শুনেই মাইরার রা'গ হয়। মাথা খানিক নিচু তার। এইটা শুনলে ইচ্ছে করে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফানের হাত এখনো তার ওড়নার ফাঁকের ভেতর মাথায়। মাইরা তার দু'হাত তুলে ইরফানের দু'হাতে শক্তি খাঁটিয়ে খামচি দেয়, ইরফান তব্দা খেয়ে যায়, বেচারা এরকম কিছু আশা করেনি। দ্রুত তার দু'হাত সরিয়ে নেয় মাইরার মাথা থেকে।
মাইরাকে আর পায় কে। ইরফানের দিকে তাকালো না আর। ছাড়া পেয়ে এক দৌড় দেয়। বিড়বিড় করে, 'খ'বিশ লোক।'
ইরফান গম্ভীর মুখে তার দু'হাতের দিকে তাকালো। নখ বসিয়ে চামড়া উঠিয়ে দিয়েছে। ইরফান মাথা তুলে মাইরার দিকে তাকায়। বিড়বিড় করে, "স্টুপিট বাঁদর।"
বড় বড় পা ফেলে কয়েক পা এগিয়ে গিয়ে মাইরাকে টেনে ধরে। মাইরা চেঁচিয়ে উঠতে চায়। ইরফান ডান হাতে মাইরার মুখ চেপে ধরে। বা হাতে মাইরার কোমর চেপে খানিক উঁচু করে তার ঘরে নিয়ে যায়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ আজ সে শেষ। ইরফান তার ঘরে গিয়ে বাম পা দিয়ে দরজা শব্দ করে লাগায়। মাইরাকে নামিয়ে দেয়। মুখ থেকে হাত সরিয়ে দিলে মাইরা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়, হাঁপানো কণ্ঠে বলে,
"উফ! ছাড়ুন আমায়।"
ইরফান মাইরাকে তার সাথে চেপে ঠাণ্ডা গলায় প্রশ্ন করে, "রেগেছ কেন?"
মাইরা নড়াচড়া থামিয়ে দেয়। সে যে খামচি দিল তার খবর না নিয়ে তার রাগের খবর নিচ্ছে। মাইরা অবাক নয়নে তাকায় ইরফানের পানে। ইরফান শান্ত চোখে মাইরার দিকে চেয়ে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান বা হাতে মাইরাকে তার সাথে চেপে ডান হাত পিছনে নিয়ে মাইরার জামার চেইন একটানে খুলে দেয়। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। কাঁপা কণ্ঠে বলে,
"কি করছেন?"
ইরফান মাইরার মুখপানে চেয়ে মৃদুস্বরে বলে,
"বডি চেক।"
মাইরা ভীত কণ্ঠে বলে,
"ছাড়ুন আমায়। আর খামচি দিব না।"
ইরফান মাইরার ভীত মুখপানে দৃষ্টি ঘুরায়। মৃদুস্বরে বলে, "ভয় পাচ্ছো কেন?"
মাইরা চোখ নামিয়ে নেয়। মিনমিন করে বলে,
"ছাড়ু...
কথাটা শেষ করতে পারেনি। ইরফান মাইরার জামার মাঝে হাত গলিয়ে দেয়। মাইরার শরীর অবশ হয়ে আসে। কাঁপা গলায় আবারও কিছু বলতে চায়, জড়িয়ে আসে কথা। মাথা নিচু করে শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয় মাইরাকে। আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মাইরার ঘাড়ের নিচে পিঠের উপরি অংশের ডান সাইডে দু'আঙুলের আলতো স্পর্শ দেয়। মাথা নিচু করে চোখ বুজে তার বুকে লেগে দাঁড়ানো মাইরার দিকে আড়চোখে চেয়ে মোহনীয় গলায় বলে,
"Here is a brown mole.(তিল)"
মাইরার পুরো শরীর শিরশির করে ওঠে। এই লোক জানলো কি করে তার এখানে তিল? গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মেয়েটার।
ইরফান আবারও একই সুরে বলে,
"I am waiting to eat this."
মাইরার শরীর ঝিমিয়ে আসে। ইরফানের এসব কথায় মেয়েটার ছোট্ট শরীর ভেঙে আসে। দু'হাতে ঠেলে ইরফানকে সরাতে চায়। কাঁপা গলায় বলে,
"আমার খিদে পেয়েছে। ছাড়ুন আমায়।"
ইরফান মাইরার দিকে তাকায়। মৃদুস্বরে বলে,
"I am also hungry, bir..."
থেমে যায় ইরফান। মাইরার অস্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে ভ্রু কুঁচকে তাকায় মাইরার পানে।
জামার চেইন লাগিয়ে দেয়। মাইরাকে ছেড়ে দু'হাতের আঁজলায় মাইরার ছোট্ট মুখটা নিয়ে চিন্তিত কণ্ঠে নরম গলায় জিজ্ঞেস করে,
"আর ইউ ওকে?"
মাইরা ঢোক গিলে। চোখ বুজে আছে সে। ইরফান মাইরার শুকিয়ে আসা মুখটার দিকে চেয়ে রইল কিছু সময়। কিছু একটা ভেবে মাইরাকে ছেড়ে দাঁড়ায়।
মাইরা পড়ে যেতে নিলে ইরফান দ্রুত মাইরাকে দু'হাতে আগলে নেয়। চিন্তিত কণ্ঠে বলে,
"হোয়াট হ্যাপেন্ড? তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে?"
মাইরা চোখ বুজেই মিনমিন করে বলে,
"আপনি কাছে আসলে আমার শ্বাসকষ্ট চাপ দেয়। দূরে সরুন।"
ইরফান তব্দা খেয়ে চেয়ে থাকে মাইরার দিকে। এই স্টুপিট আসলেই তাকে জ্বালানোর জন্যই এসেছে। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মৃদুস্বরে বলে,
"ইট'স ওকে। রিলাক্স।"
এরপর মাইরাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে মাইরাকে ছেড়ে দাঁড়ায়।
মাইরা ছাড়া পেয়েই লম্বা শ্বাস নেয়। ইরফানকে পাস করে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। দরজা টেনে খুলতে চায় তবে পারে না। ইরফান উল্টো ঘুরে তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ব্যর্থ হয়ে কতক্ষণ উল্টো ঘুরেই দাঁড়িয়ে রইল। তার ভেতর এখনো কাঁপছে। কথা বলবে কি করে? দরজাও খুলতে পারছে না। বারবার শুকনো ঢোক গিলছে। ইরফান নিজেই এগিয়ে এসে মাইরার পিঠ ঘেঁষে দাঁড়ায়। হাত বাড়িয়ে লক খুলে দেয়। দরজা খোলার জন্য এখান থেকে পিছু যেতে হবে। ইরফান তো সরে না। মাইরার দৃষ্টি এলোমেলো। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে পরোখ করছে। মাইরা এক পর্যায়ে মিনমিন করে বলে,
"সরুন।"
ইরফান নিরেট কণ্ঠে বলে,
"স্টুপিট, এইসব কাঁপা-কাঁপি থামানোর মেডিসিন নিয়ে, কাঁপা-কাঁপি স্টপ না করলে থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব তোমার।"
মাইরার কান্না পাচ্ছে। কি করল সে? ইরফান মাইরার কাঁধে পড়ে থাকা ওড়না টেনে মাথায় তুলে দেয়। মৃদুস্বরে বলে, "গো।"
কথাটা বলে মাইরার থেকে সরে দাঁড়ায়।
মাইরা সুযোগ পেয়ে দ্রুত দরজা টেনে খুলে এক দৌড় দেয়। ইরফান পিছন থেকে ধমকে বলে,
"পড়ে গেলে থা'প্প'ড় সব গালে পড়বে, স্টুপিট গার্ল।"
কথাটা বলে ইরফান দীর্ঘশ্বাস ফেলে। এরপর গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে মাইরাকে ধীরে ধীরে নামতে দেখল। ইরফান মাইরার পিছু পিছু নামতে থাকে।
রুমা নেওয়াজ তারেক নেওয়াজ আর শুদ্ধকে খাবার দিয়ে ঘরের দিকে যাচ্ছিল। মাইরার পিছু পিছু ইরফানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে অবাক হয়ে তাকায়। তারেক নেওয়াজ ও খানিট টা অবাক হয়। শুদ্ধ মিটিমিটি হাসছে। মনে মনে ভাবে,
'এই মাইরা তো বহুত কাজের।'
মাইরা ডাইনিং-এ এসে সবাইকে দেখে কিছু বললো না। তার ঘরের দিকে যেতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে,
"রাগিয়ো না আমায়।"
মাইরার পা থেমে যায়। ওরে আল্লাহ এই লোক তার পিছুপিছু চলে এসেছে?
তারেক নেওয়াজ মাইরাকে ডাকলেন,
"মাইরা আম্মু এসো। আরও খাবে কখন? অনেক বাজে তো।"
শ্বশুরের কথায় মাইরা আর তার ঘরের দিকে যেতে পারলো না। ধীর পায়ে এগিয়ে আসে। সামনে বসা শুদ্ধ হেসে তার পাশের চেয়ার দেখিয়ে দিয়ে বলে,
"মাইরা এখানে এসে বসো।"
ইরফান চোখের পলকে শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ তার প্লেট এর দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ-ই তার পাতে এক গ্লাস পানি পড়তে দেখে শুদ্ধ হা হয়ে যায়। মাত্র ভাত মুখে নিতে চেয়েছিল, তার আগেই কেল্লা ফতে। শুদ্ধর মুখ অসহায় হয়ে যায়। যদিও আর দু'বার মুখে নিলেই শেষ হয়ে যেত। কি আর করার।
এদিকে ইরফানের কান্ডে রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়। তবে কিছু বলে না। শুদ্ধ পানি খেয়ে উঠে দাঁড়ায়। ইরফানের দিকে তাকিয়ে বলে,
"বুক বেশি পুড়লে একটু ছ্যাঁক দিয়ে আয়। আমি তোর বউকে পাহারা দিচ্ছি। কোনো শেয়ালকে ঘেঁষতে দিব না যা, পাক্কা।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"তুই তো নিজেই শেয়াল।"
শুদ্ধ আসমান থেকে পড়ার ভান করে বলে,
"আসতাগফিরুল্লাহ! আমার মতো এক নারীতে আসক্ত ছেলেকে শেয়াল বলতে তোর বাঁধল না?"
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
"ইন ফিউচার, তুই মেয়ে হয়ে গেলেও ওর জন্য শেয়াল-ই থাকবি। এখন দূর হো এখান থেকে।"
শুদ্ধ এই জীবনে এতো শক খেয়েছে কি-না সেটাই ভাবছে। মাথায় হাত চলে গিয়েছে কখন বুঝলো না। তার মামা মামির দিকে তাকিয়ে মেকি হাসলো। তারা তো আর শুনতে পাচ্ছে না, তাদের ছেলে না মানা বউ এর জন্য আতেল হয়ে বসে আছে। নিজেকে সামলে গলা নামিয়ে বলে,
"বলছি, ফুল কি বসতে দিয়েছিল?"
"হোয়াট?"
"ফুল পাঠালাম যে ঘরে। মৌমাছি সে ফুলের মধুর টানে পিছু পিছু চলে এলো। বসতে দেয়নি তাই না?
ইরফান দাঁতে দাঁত চেপে গলা নামিয়ে বলে,
"ফালতু কথা স্টপ করে যা এখান থেকে। আমি আম্মুর জন্য এসেছি।"
শুদ্ধ হাত টেনে বলে,
"সে তুই মামির জন্য আয় নয়তো মামার জন্য আয়,, মধু না পাঠালে তো আর আসতি না। ভালো ভালো, চালিয়ে যা।"
বলে যেতে যেতে বলে,
"মাইরা আজ কিন্তুু দূর দূরান্ত থেকে আমাদের অনেক কাজিন আসবে। তুমি ভালোভাবে পরিপাটি হয়ে সাজবে কেমন?"
ইরফান দাঁতে দাঁত চেপে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে। রুমা নেওয়াজ এর দিকে তাকিয়ে বলে,
"মামি তোমার বউমাকে পারলে শাড়ি পরিয়ে রাখবে এই কয়দিন। দেখবে সবাই তোমার বউমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে।
ইরফানের কাছে ফিসফিসিয়ে বলে,
স্পেশালি আমাদের এতো এতো সিঙ্গেল ভাইগুলোর প্রশংসা তো মাইরার প্রাপ্য।"
ইরফান রেগে ডান হাতে শুদ্ধর কলার চেপে ধরে। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়ে দেখছে ইরফান আর শুদ্ধ কে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলেন,
"কি হয়েছে তোমাদের?"
বাবার কথায় ইরফান শুদ্ধর কলার ছেড়ে দেয়। বিরক্তির নিঃশ্বাস ফেলে। চোখ ঘুরিয়ে মাইরার দিকে তাকালো। মাইরা তার বাবার চেয়ারের পাশে মাথা নিচু করে বসে আছে। ইরফান এগিয়ে গিয়ে মাইরার পাশের চেয়ার টেনে বসল। দু'হাতের পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গুটিয়ে শান্ত গলায় বলে,
"আম্মু খাবার দাও।"
রুমা নেওয়াজের মুখে হাসি ফুটে ওঠে। ইরফান মাইরাকে পর পর খাবার বেড়ে দেয়। তারেক নেওয়াজ এর খাওয়া শেষ। তিনি ইরফানের সাথে ইনায়ার বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলে ঘরে চলে যান।
রুমা নেওয়াজ খাবার বেড়ে নিয়ে রিতাকে সাথে নিয়ে তার বোনের রুমের দিকে যান। তারা তো এখানে আসছে না। কি আর করার।
মাইরা ইরফানের পাশে বসে উশখুশ করে। ঘরের কথা ভুলতেই পারছে না। তার মধ্যে এই লোক তার কলিজার মধ্যে উঠে আসতে চাইছে।
ইরফান খাওয়ার মাঝে গলা নামিয়ে বলে,
"এসব কাঁপা-কাঁপি, নড়া'নড়ি স্টপ করে খাবার ফিনিশ কর। নয়তো এক্ষুনি কোলে বসাবো। স্টুপিট।"
কথাটা বলে ইরফান বা হাতে মাইরারকে টেনে তার পাশ ঘেঁষে বসিয়ে দেয়। মাইরা মৃদু চেঁচিয়ে ওঠে। শুদ্ধ সোফায় বসে ফোনে ব্যস্ত। মাইরা, ইরফানকে উপর থেকে দেখা গেলেও ইরফানের কর্মকাণ্ড দেখা গেল না। তবুও শুদ্ধ মাথা নিচু করেই মিটিমিটি হেসে বলে,
"থাক তোদের প্রাইভেসি দিচ্ছি।"
কথাটা বলে তার বরাদ্দকৃত ঘরের দিকে এগিয়ে যায়।
এদিকে মাইরা শক্ত হয়ে বসে আছে। ল'জ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করছে তার। আর নিতেই পারছে না। কি পরিমাণ বে'হায়া লোক হলে এখানে বসে এমন করে। রেগে বলে,
"ছাড়ুন বলছি।"
ইরফান গম্ভীর গলায় বলে,
"নো।"
মাইরা রেগে এঁটো হাত দিয়ে ইরফানের পেটের কাছে খামচে ধরে। ইরফান খাবার মুখে নিয়ে ভ্রু কুঁচকে তাকায় মাইরার হাতের দিকে। সাদা পাঞ্জাবি হলুদ হয়ে গিয়েছে মুহূর্তেই। ঘাড় বাঁকিয়ে শান্ত চোখে মাইরার দিকে তাকায়। মাইরা ল'জ্জা রেখে ইরফানের দিকে তাকিয়ে রে'গে বলে,
"ছাড়বেন আপনি? আমি খেতে পারছি না অ'স'ভ্য লোক।"
ইরফান ভ্রু কুঁচকে ভাবলেশহীনভাবে গম্ভীর স্বরে বলে,
"ওকে ফাইন। কোলে নিচ্ছি, ওয়েট।"
মাইরা চোখ বড় বড় করে তাকায়। কাঁদোকাঁদো মুখ করে বলে,
"ইইই নাআআ। খাচ্ছি তো!"
কথাটা বলে মাথা নিচু করে দ্রুত ভাত মাখানোয় ব্যস্ত হলো।
ইরফান ঠোঁট বাকিয়ে একটু হাসলো বোধয়। মাইরাকে ছেড়ে বা হাত টেবিলের উপর রেখে বিড়বিড় করে, "লিটল গার্ল।"
~
শুদ্ধ ইনায়াকে দেখে দাঁড়িয়ে বলে,
"ওদিকে কই যাস?"
ইনায়া শুদ্ধর কথায় উত্তর দেয়, "মাইরার সাথে খাবো বলে যাচ্ছি। কেন?"
শুদ্ধ ভারাক্রান্ত মুখ নিয়ে ইনায়ার দিকে চেয়ে বলে,
"তোকে দেখে সত্যিই আমার খুব মায়া হয় জানিস বোন। তোর একদিন পর বিয়ে, অথচ তুই ফাইজের এক্সদের কথা জানতেই পারলি না।"
ইনায়া চোখ বড় বড় করে তাকায়। অবাক হয়ে বলে,
"সত্যি উনার এক্স ছিল? তুমি মিথ্যা বলছো না তো?"
শুদ্ধর পেট ফেটে হাস পায়। বহু কষ্টে নিজেকে সামলে মুখজুড়ে আগের চেয়েও দুঃখ ফুটিয়ে বলে,
"ঘরে গিয়ে ফোন চেক কর। প্রমাণসহ দিচ্ছি।"
ইনায়ার আর কিসের খাওয়া। একপ্রকার দৌড়ে তার ঘরে গেল। শুদ্ধ হাসতে হাসতে ফাইজের নাম্বারে টাইপ করে,
'বিয়ের জন্য ভয়া'বহ কিউট গিফট আজকেই দিতে যাচ্ছি ব্রো। আমার গিফট রেডি কর।'
চলবে ইনশাআল্লাহ ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_৩৪
[Page - DrmShohagHoney]
"কি হয়েছে লিটল কুইন? কাঁদছো কেন?"
ইনায়া কানে ফোন নিয়ে কাঁদছে তো কাঁদছেই। ফোঁপাতে ফোঁপাতে কথাই বলতে পারে না মেয়েটা। ফাইজ বিচলিত হয়। কি হলো তার লিটল কুইনের? আবারও অসহায় কণ্ঠে বলে,
"লিটল কুইন অ্যা'ম স্যরি! বাট এটা তো অন্তত বলো আমি কি করেছি।"
ইনায়া কথা বলে না। ফাইজ আবারও বলে,
"লিটল কুইন? কি হয়েছে তোমার? প্লিজ বলো। আমি কোনো ভুল করেছি? তাহলে শুধরে নিব তো।"
ইনায়া সময় নিয়ে কোনোরকমে কান্না আটকে নাক টেনে বলে,
"অ'স'ভ্য, ফা'জিল, ন'ষ্ট লোক। আপনাকে আমি জীবনেও বিয়ে করব না।"
ফাইজ তব্দা খেয়ে যায়। সে কিছু বলার আগেই ইনায়া আবারও বলে,
"১০০ টা এক্স ছিল। তাদের নিয়ে ঘুরে এখন আমাকে বিয়ে করতে এসেছেন। আপনাকে আমি দেখে নিব ফা'জিল লোক।"
বলেই খট করে কল কেটে দেয়।
ওপাশে ফাইজের সব মাথার উপর দিয়ে গেল। কিছু বলতে গিয়েও থেমে গেল কল কাটার শব্দে। তার এক্স ছিল? সেটা কে? সে তো নিজেই জানে না। বিয়ের একদিন আগে কোন বেয়া'দব তার বিয়ে ভা'ঙছে? আবার তার লিটল কুইনকে কাঁদাচ্ছে। ইনায়ার নাম্বারে আবারও কল দিলে ব্যস্ত দেখায়। বার বার কল দেয়, একই কেস। বুঝল, অলরেডি ব্লক লিস্টে চলে গিয়েছে তার নাম্বার।
উপায় না পেয়ে দ্রুত ইরফানের ফোনে কল দেয়।
ইরফান খাওয়ার মাঝে পকেট থেকে ফোন বের করলো না। একবার, দুইবার, তিনবারের বারও যখন কল কেটে যায় তখন মাইরা খেতে খেতে বলে,
"কল ধরছেন না কেন? যদি কারো অনেক প্রয়োজন হয়?"
ইরফান শেষবার খাবার মুখে নিয়ে ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকায়। মাইরা ঢোক গিলে মেকি হেসে বলে,
"আপনার ভালোর জন্যই তো বলছি।"
ইরফান চোখ ঘুরিয়ে মাইরার প্লেটের দিকে তাকালো। এখনো অর্ধেক খাবার প্লেটেই পড়ে আছে। গম্ভীর গলায় বলে,
"এতো শখ কোলে ওঠার?"
মাইরা বোকাচোখে চেয়ে বলে,
"মানে?"
ইরফান মাইরার দিকে একটু ঝুঁকলে মাইরা চোখ বড় বড় করে বলে,
"নাআআআ। খাচ্ছি খাচ্ছি।"
ইরফান ভ্রু কুঁচকে তাকায় মাইরার মুখপানে। মৃদুস্বরে বলে, "ফাস্ট।"
মাইরা অসহায় মুখ করে খাওয়ার গতি বাড়ায়। ইরফান উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। এগিয়ে এসে আবারও মাইরার পাশের চেয়ারে বসে ফাইজকে কল ব্যাক করে কল লাউডে দিয়ে ফোন স্ক্রোল করতে থাকে। ওপাশ থেকে ফাইজ রেগে বলে,
"এই শালা আমার কোন জন্মে এক্স ছিল?"
পাশ থেকে মাইরা খুকখুক করে কেশে ওঠে। ইরফান পানি খাওয়ার জন্য তার মুখের দিকে গ্লাস বাড়িয়েছিল, মাইরার কাশির শব্দে দ্রুত মাইরার সামনে গ্লাস রাখে। মাইরা সামনে গ্লাস দেখেই দ্রুত পানি খায়। ইরফান বিরক্ত হয়ে বলে,
"কি প্রবলেম?"
"আরে তোর বোন কেঁদেকেটে অবস্থা খা'রা'প করে দিয়েছে। আমার নাকি ১০০ টা এক্স ছিল। কোন জন্মে ছিল সেগুলো? এইসব কথা ওর কানে ঢুকিয়েছে কে?"
ইরফান একটু থেমে কিছু একটা ভেবে নির্দ্বিধায় বলে,
"শুদ্ধ।"
ওপাশে ফাইজ বোকা বনে যায়। তাই তো। তার এই জাত শত্রু থাকতে সে আবার চিরুনি অভিজান চালাচ্ছে কেন। এই বেয়া'দবকে সে ছাড়বে না। দ্রুত ইরফানের কল কেটে দেয়।
এদিকে মাইরা মার্বেলের ন্যায় চোখ বড় বড় করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার দিকে ভ্রু কুঁচকে চেয়ে বলে,
"হোয়াট?"
মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিস্ময় কণ্ঠে বলে,
"আপনি কেমন ভাই, যার ১০০ টা এক্স ছিল তার সাথে নিজের বোনের বিয়ে ঠিক করেছেন।"
ইরফান ধমকে বলে,
"সাট আপ।"
মাইরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফান নিজেকে শান্ত করে ফোনে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে,
"এক্স থাকলে তাকে বিয়ে করা যায় না?"
মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। উত্তরে বলে,
"কখনোই না। এ্যাহ! সেকেন্ড হ্যান্ড জিনিস কোন আ'বা'ল চায়?"
ইরফান ঠাণ্ডা গলায় প্রশ্ন করে,
"তুমি কি চাও?"
মাইরা অদ্ভুদভাবে তাকায় ইরফানের দিকে। কথার পিঠে বলে ফেলে,
"আমার তো বিয়ে হয়ে গিয়েছে।"
ইরফান ফোনে দৃষ্টি রেখেই ঠোঁট বাঁকায় সামান্য। মৃদুস্বরে বলে,
"তোমার হাসবেন্ড ফার্স্ট হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড?"
মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টা করছে বোধয়।
ইরফান হাতের ফোন রেখে মাইরার দিকে ফিরে বলে,
"আপাতত যে কোলে বসতে চাইছ, এটা সিওর।"
মাইরা চেঁচিয়ে ওঠে, "নাআআআ।"
ইরফান রেগে বলে,
"খাচ্ছ না কেন স্টুপিট। পাঁচ মিনিটে সব শেষ না করলে থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব।"
মাইরা মাথা নিচু করে মুখ ভেঙিয়ে গপগপ করে খেতে থাকে। খাওয়া শেষে ইরফানের দিকে তাকালে ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়। গটগট পায়ে তার রুমের দিকে যায়। মাইরার মাথায় প্রশ্ন ঘুরছে। ইরফানের কি এক্স ছিল? ইরফানকে জিজ্ঞেস করতে ইচ্ছে করল, কিন্তুু সাহসে কুলায় না মেয়েটার। আবার বিড়বিড় করে, 'এমন খ'বিশ লোকের পাশে দু'মিনিট ও কোনো মেয়ে টিকতে পারবে না। এক্স তো দূরে থাক।'
~
"এই বেয়া'দব শালা তোর ল'জ্জা করে না ছোট বোনের পিছে লাগতে?"
শুদ্ধ টানটান হয়ে আয়েস করে বিছানায় শুয়ে আছে। হেসে বলল,
"ল'জ্জা তো নারীদের ভূষণ আমার সম্মন্ধি। আমি কেন এসব নিয়ে ঘুরব?"
ফাইজ দাঁত কিড়মিড় করল। একে হাতের কাছে পেলে এক্ষুনি খু'ন করত। আর স'হ্য করা যাচ্ছে না। রাগে চিৎকার করে বলে,
"আমার বউকে কাঁদালি কেন? তোকে ছাড়বো না বলে দিচ্ছি।"
শুদ্ধ পাত্তা না দিয়ে বলে,
"চাইলেও ছাড়তে পারবি না সোনা। আমি তোর হবু সম্মন্ধি যে!"
ফাইজ রেগে বলে,
"আমার বোনকে কি করে বিয়ে করিস সেটাই আমি দেখব। বেয়া'দব। এতোদিন আমার পিছে লেগে আমার ছোট বউটাকে কাঁদাচ্ছিস।"
শুদ্ধ মুখটা ইনোসেন্ট করে বলে,
"সত্যি কেঁদেছে ইনায়া?
ফাইজ ওপাশ থেকে চিৎকার করে বলে,
"না, হেসেছে।"
শুদ্ধ হেসে বলে,
"তাহলে তুই এতো প্যারা নিচ্ছিস কেন? হাসিমুখ দেখতে পারছিস না বলে? পিক তুলে দিব?"
"খবরদার আমার বউ এর আশেপাশে গিয়েছিস তো, তোকে কেটে কুচিকুচি করব আমি বেয়া'দব।"
শুদ্ধ মন খা'রা'পের ভান করে বলে,
"বুঝেছি বুঝেছি তোর বউ কেঁদেছে। আমার তো তোর বোনকে কাঁদানো দায়িত্ব। বউকে না। ও কাঁদলো কেন রে? আমি শুধু তোর কলিগদের সাথে থাকা পিকগুলো দিয়েছি। বিশ্বাস কর, যারা তোর কোলে উঠতে চাইছিল শুধু তাদের টাই দিয়েছি। দূরত্ব আছে যাদের মাঝে ওদের টা দিইনি। আসলে তুই বস হিসেবে কলিগদের সাথে কত অমায়িক সেটাই বোঝাতে চেয়েছি আর কি! ভালো করিনি ব্রো?"
ফাইজ হ'তা'শার নিঃশ্বাস ফেলল। এর মতো বেয়া'দব কে বন্ধু হিসেবে বয়ে বেড়াতেই জান যায় অবস্থা। আবার তার বোনকে বিয়ে করে আরেকটা সম্পর্ক বাড়াবে। এর অত্যা'চার স'হ্য করবে কি করে? শুদ্ধ মিটিমিটি হেসে বলল,
"ইরফানের জন্য সিনিয়র মেয়ে দেখছি, তোর জন্য দেখব নাকি?"
ফাইজ দাঁতে দাঁত চেপে বলে,
"আমাদের কারো জন্য দেখতে হবে না। তুই বরং তোর জন্যই দেখ। কারণ আমি আজকেই ফারাহের বিয়ে ঠিক করতে যাচ্ছি। আমার বিয়ের পরদিন ওর বিয়ে হবে। তোর মতো বেয়া'দবকে আমার সম্মন্ধি বানানোর কোনো ইচ্ছে নাই।"
বলেই খট করে কল কেটে দিল। শুদ্ধ বোকা বনে চেঁচিয়ে উঠল,
"এ্যাই আমার বউ!"
ততক্ষণে কল কেটে গিয়েছে। কি জ্বালা! সে একটু নাহয় মজা করেছে। তাই বলে তার বউকে তার থেকে কেড়ে নিবে? কত্ত বড় সাহস!
ও মজা করেছে নাকি? না না কোনো রিস্ক নেয়া যাবে না। যদি সত্যি সত্যি তার না হওয়া বউটাকে অন্যের সামনে বসায়। এমনিতেই তার বউ তার থেকে দূরে সরার সুতো খুঁজে বেড়ায়। না না লেট করা যাবে না। এক্ষুনি যেতে হবে। ভাবনা নিয়ে দ্রুত ঘর থেকে বেরোলে গায়ে এসে শক্ত কিছুর আঘাত লাগে। শুদ্ধ ভ্রু কুঁচকে ডান পাশ ফিরে তাকায়। ইনায়াকে রে'গে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ ভড়কে যায়। ভাবনার মাঝেই ইনায়া তার হাত থেকে আরেকটি জুতো শুদ্ধর দিকে ছুড়ে মারলে শুদ্ধ চোখ বড় বড় করে দ্রুত বসে পড়ে। হায় আল্লাহ! সবাই তার পিছে লাগছে কেন? ইনায়া রে'গে বলে,
"তোমাকে আমি ছাড়বো না শুদ্ধ ভাই।"
বলতে বলতে আরেকটি জুতো হাতে তুলে নিয়েছে। শুদ্ধ কোনোদিকে না তাকিয়ে এক দৌড়ে দরজার দিকে যায়। পিছন থেকে একটার পর একটা জুতো আসছে। শুদ্ধ চিল্লিয়ে বলে,
"ছিঃ ছিঃ ছিঃ! বড় ভাইকে এসব কি দিয়ে আপ্যায়ণ করছিস?"
ইনায়া রে'গে বলে,
"তোমাকে এর চেয়েও জ'ঘ'ণ্যভাবে আপ্যায়ণ করা উচিৎ, আমার বিয়ে ভাঙতে চাও কেন তুমি?"
শুদ্ধ পিছু ফিরে একবার তাকালে দেখল ইনায়া আবারও জুতো ছুঁড়ে মারছে। শুদ্ধ লাফ দিয়ে দু'পা ডান দিকে যায়।
মাইরা খেয়ে উঠে তার ঘরে যেতে চেয়েছিল তার আগেই এই জুতো ছোড়াছুড়ির পাল্লায় বেচারি তব্দা খেয়ে চেয়ে আছে।
শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে মাইরাকে বলে,
"মাইরা তোমার ননদিনী কে বোঝাও তো, আমি তার বড় ভাই। আমাকে উঠতে বসতে সালাম দেয়া উচিৎ ওর।"
ইনায়া রে'গে বলে,
"কোনোদিন দিব না সালাম। দরকার পড়লে রাস্তার কু'কু'রকে সালাম দিব, তাও তোমাকে না।"
মাইরা একবার ইনায়াকে দেখছে আরেকবার শুদ্ধকে দেখছে।
শুদ্ধ কোনোরকমে দরজা খুলে দরজার কাছে দাঁড়িয়ে বলে,
"কি রে আমার জুতো কই?"
ইনায়া দু'হাতে দু'টো জুতো ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ চিংড়ি মাছের মতো লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। একটুর জন্য লাগলো না। শেষমষ বোনের হাতে জুতোর বারি! দ্রুত জুতো দু'টো পরে নিয়ে বাইরে বের হয়।
একটু পর শুদ্ধ বাইরে থেকে উঁকি দিয়ে বলে,
"বেয়া'দব বোন। তোর খবর আমি বাংলােশের সব নিউজে করব। উপরে বড় বড় করে লিখে দিব, 'বেয়া'দব আলী' যে তার বড় ভাইকে ন্যূনতম সম্মান করে না। শা'লী পা'পি'ষ্ঠ।"
ইনায়া রেগে বলে,
"তোমাকে সম্মান করলেই আমি পা'পি'ষ্ঠ হয়ে যাব। তখন ভালো মানুষেরা কাঁদতে শুরু করবে পা'পি'ষ্ঠ কে সম্মান করার শোকে।"
শুদ্ধ চোখ বড় বড় করে। কত বড় বেয়া'দব বোন। তাকে অপমান করছে। দাঁত কিড়মিড় করে বলল,
"ফাইজের ভেতর কিন্তুু তোর ভাইয়ের মতো থা'প্প'ড় এর মেশিন সেট করব। আমার পিছে লাগিস?"
ইনায়া চেঁচিয়ে বলে,
"আর আমি তোমার বউ এর ভেতর ঝাল এর ড্রাম সেট করব, যেন তুমি তাকে টাচ করলেই ঝালের শক লাগে।"
শুদ্ধ ইনোসেন্ট ফেস বানায়। তার না হওয়া বউ তো এমনিই কারেন্ট মরিচ। আরও হলে তাকে মঙ্গলগ্রহ যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভাবনার মাঝেই আরেকটি জুতো শুদ্ধর মুখের দিকে আসলে বেচারা শুদ্ধ ঠাস করে দরজা লাগিয়ে দেয়।
ইনায়া কেঁদেকেটে অনেকগুলো জুতো নিয়ে এসেছিল শুদ্ধকে মারতে। কত্তবড় সাহস তাকে কাঁদায়? তার পার্সোনাল ব্যাড বয়কে নিয়ে উল্টাপাল্টা বলে। মাইরা ইনায়ার দিকে এগিয়ে এসে বলে,
"কি হয়েছে আপু?"
রুমা নেওয়াজ বোনের ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন,
"কি হয়েছে এমন চিল্লাচিল্লি করছিস কেন?"
বলতে বলতে দেখল ইনায়ার পাশে কয়েকটা জুতো। আবার দূরে কোথাও কোথাও ছড়িয়ে আছে। মনে হচ্ছে জুতোর র্যাক থেকে সব জুতো বের করেছে। রুমা নেওয়াজ ভ্রু কুঁচকে বলে,
"কি হয়েছে? তুই জুতো নিয়ে কি করছিস?"
ইনায়া নিজেকে সামলে তার ঘরের দিকে যেতে যেতে বলে,
"কু'কু'র এসেছিল, তাকে তাড়িয়ে দিয়েছি।'
রুমা নেওয়াজ অবাক হলেন। তাদের বাসায় কু'কু'র কোন দিক দিয়ে আসবে। এই জীবনে তো আসেনি। আজ হঠাৎ কোন দিক দিয়ে আসলো?
মাইরা ইনায়ার পিছু পিছু যায়। সে কিছুই বুঝলো না, হয়েছে কি ইনায়া আপুর।
মাইরা ইনায়ার ঘরে গিয়ে ইনায়াকে জিজ্ঞেস করে,
"আপু কি হয়েছে তোমার? তোমার হবু বরের নাকি ১০০ টা এক্স?"
ইনায়া রে'গে বলে,
"মাইরা?"
মাইরা ঝাঁকি দিয়ে উঠে বুকে থুতু দেয়। এরা দুইভাইবোন একই মনে হচ্ছে। রেগে গেলে কি করে নিজেই জানে না। ইনায়া নিজেকে সামলে নাক টেনে শান্ত গলায় বলে,
"শুদ্ধ ভাই মিথ্যে বলেছিল আমাকে। ভাইয়া এসে আমাকে বলেছে। শুদ্ধ ভাইয়ের জন্য আমি তাকে ভুল বুঝে ব্লক করে দিয়েছি সবখান থেকে।"
মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নাহ, দুই ভাইবোন এক নয়। ইনায়া ইরফানের রাগের এক কাঠিতেও নয়। অতঃপর বলল,
"তাহলে এখন ব্লক খুলে দাও। তাই বলে শুদ্ধ ভাইয়াকে জুতো মারলে শেষমেশ?"
বলতে বলতে হেসে ফেলল মাইরা। ইনায়া দু'হাতে চোখ মুছে বলে,
"ঠিক করেছি।"
ইনায়া তার ফোন এনে মাইরাকে সেই পিকগুলো দেখালো যেগুলো শুদ্ধ তাকে দিয়েছিল। প্রতিটি পিকে কোনো না কোনো মেয়ে ফাইজের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মাইরা অবাক হয়ে বলে,
"এভাবে কেন দাঁড়িয়েছে?"
ইনায়া নাক টেনে বলে,
"কলিগ হয়তো। এজন্য বেশি ফ্রি। বাট আমি ছুটাবো এই মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি, দাঁড়াও। ব্লক খুলবো না। মরে যাক এই লোক ওপাশে।"
ইনায়ার কথায় মাইরা হেসে ফেলে। ইনায়ার কাঁধে ডান হাত দিয়ে বলে,
"তোমার তো অনেক বুদ্ধি আপু।"
ইনায়া মুখ ফুলিয়ে রাখলো। তার ভালো লাগছে না। এরা যে ফাইজের এক্স এটা তো বিশ্বাস হচ্ছিলো না। যদিও মানুষটাকে সেভাবে জানে না ইনায়া। মনে মনে একটু একটু পছন্দ করে। এক্স থাকতেই পারে, সে তো আর মন পড়তে পারে না। কিন্তুু ইরফান এসে শুদ্ধ ভাইয়ের বাঁদরামির কথা বললে ইনায়া বুঝতে পারে। তবে ইনায়া ভীষণ রে'গে আছে। এসব কি ধরনের ঘেঁষাঘেঁষি। সে জীবনেও মানবে না। সে যদি ওই ব'জ্জা'ত লোককে শায়েস্তা না করেছে তবে তার নামও ইনায়া নয়।
মাইরার হঠাৎ ইরফানের কথা মাথায় আসে। ইরফানও কি এভাবে দাঁড়ায় মেয়েদের সাথে? ভাবতেই কেমন যেন লাগলো। আনমনে প্রশ্ন করে,
"আপু তোমার ভাইয়ার ভার্সিটিতে কি ম্যাডাম আছে?"
ইনায়া মৃদু হেসে বলে,
"হ্যাঁ থাকবে না কেন? স্যার ম্যাডাম ছাড়া ভার্সিটি চলবে কি করে?"
মাইরা বোকা বনে যায়। কথা তো সত্য। নিজেই নিজের মাথায় চাটি বসায় নিজের বোকা বোকা প্রশ্নে। আরেকটি প্রশ্ন উঁকি দেয় মনে। ভার্সিটির মেয়েরা তো তার চেয়ে বড়। ইরফান তাদের পড়ায়। ভাবতেই মাইরার কেমন যেন প্রচণ্ড বিরক্ত লাগলো। মেয়েটার কাছে টিচারের পেশা একদমই ভালো লাগলো না।
ইনায়া চোখ ছোট ছোট করে বলে,
"কেন জিজ্ঞেস করলে মাইরা?"
ইনায়ার কথায় মাইরা থতমত খেয়ে মেকি হেসে বলে,
"এমনিই।"
কথাটা বলে আবারও আনমনা হয়। ছোট মাথায় কতশত চিন্তা জমা হলো।
~
দুপুর গড়িয়ে ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। মাইরা নামাজ পড়ে তার ঘর থেকে বের হলে রুমা নেওয়াজ কে দেখে মৃদু হেসে বলে,
"কিছু বলবেন মা?"
রুমা নেওয়াজ চুপ করে তাকিয়ে রইল মাইরার দিকে। মেয়েটাকে সে একটু আধটু কটু কথা শুনিয়েছিল। তবে মাইরা তার সাথে হেসে হেসেই কথা বলে, যেন কিছুই হয়নি। রুমা নেওয়াজ গলা ঝেড়ে হাতের শাড়ি এগিয়ে দিল। মাইরা পিটপিট করে তাকায় শাড়ির পানে। লাল টুকটুকে একটি শাড়ি। রুমা নেওয়াজ মৃদুস্বরে বলেন,
"এটা পরে থাকবে। বাড়িতে অনেক মেহমান আসবে। তোমাকে দেখতে চাইবে। শাড়িটা পরে নিজেকে পরিপাটি করে নাও।"
মাইরা বিনা বাক্যে শ্বাশুড়ির থেকে শাড়ি নিল।
"পরতে পারবে?"
মাইরা হেসে বলে,
"চেষ্টা করে দেখি। আমি এর আগে আপনাকে আর আম্মাজানকে পরিয়ে দিতে দেখেছি।"
রুমা নেওয়াজ ভ্রু কুঁচকে বলে,
"আম্মাজান কে?"
"শুদ্ধ ভাইয়ার মা।"
রুমা নেওয়াজ কেমন করে যেন তাকালো মাইরার দিকে। আম্মাজান? তবে কিছু বললো না। নিঃশব্দে তার ঘরের দিকে গেলে মাইরা মৃদু হেসে তাকিয়ে রইল রুমা নেওয়াজ এর দিকে। শুনেছিল শ্বাশুড়ি রা নাকি আরেকটা মা হয়। তার তো একটা মা-ই নেই। আরেকটা মা ও সেভাবে ভাবে না তার কথা। হঠাৎ-ই ফিক করে হেসে দিল। মাঝে মাঝে কিছু অদ্ভুদ ব্যাপারে ক'ষ্ট পাওয়া দেখে নিজেরই হাসি পায়। ভাবনা রেখে খুশি মনে তার ঘরে গেল শাড়িটা নিয়ে।
অনেক কসরত করে মাইরা লাল শাড়িটা গায়ে জড়িয়েছে। অনেক ভালো না হলেও মোটামুটি ভালো হয়েছে। খা'রা'প লাগছে না। নিজে নিজে পরতে পেরে ভীষণ খুশি মাইরা। অনেক সময় নিয়ে শাড়ি গায়ে জড়িয়েছে মেয়েটা।
…
ইনায়ার বিয়ে উপলক্ষে ইরফানের সব কাজিনসহ তাদের বাবা মা এসেছে।
সাহেল ইরফানের বড় ফুপির ছেলে, শিহাব ইরফানের ছোট ফুপির ছেলে, মিশকা, তামান্না ইরফানের মামাতো বোন।
রাতুল, রিয়া ইরফানের চাচাতো ভাইবোন। এরা সবাই মিলে তার মা বাবাকে নিয়ে এসেছে।
মাইরা অসহায় চোখে চেয়ে আছে, কারণ তার গলায় গুণে গুণে চারটে চেইন পরিয়ে দিয়েছে ইরফানের মামি, দু'জন বড় ফুপি, একজন কাকি সবাই এক এক করে মাইরাকে চেইন পরিয়ে দিয়েছে। মাইরা সবার মাঝে মধ্যমণি হয়ে বসে আছে। মেয়েটার কেন যেন ভীষণ অদ্ভুদ লাগছে।
ইরফানের বড় ফুপি মাইরার থুতনিতে হাত বুলিয়ে, সে হাত তার ঠোঁটে ছুঁইয়ে বলে,
"এমন এক পরী-ই তো খুঁজছি আমার সাহেল এর জন্য।"
মাইরা ল'জ্জা পায়। শুদ্ধ জুতোর বারি খেয়ে গিয়েছিল ফাইজের বাড়ি। আবারও এসেছে। তার খালা মামি মামারা এসেছে, কাজিন এসেছে,, দেখা তো করতে হবে। ঘরে ঢুকতে ঢুকতে তার খালার কথাটা শুনে নেয়। এগিয়ে এসে বলে,
"খালামণি তোমার সাথে আমার ভীষণ ইম্পর্ট্যান্ট কথা আছে।"
শুদ্ধর কথায় সবার মনোযোগ শুদ্ধর দিকে যায়। মাইরাকে নিয়ে ইরফানের মামিরা বসেছে মূলত মাইরার ঘরে। শুদ্ধ উঁকি দিয়ে ভেতরে ফাঁকফোকর দিয়ে এসেছে। ইরফানের ফুপি শুদ্ধ কে দেখে বলে,
"আমার বাবা এতোক্ষণ পর কই থেকে আসলি?"
শুদ্ধ হেসে তার খালাকে এক হাতে জড়িয়ে নেয়। ফিসফিস করে বলে,
"শোনো, সাহেল এর জন্য মাইরাকে নিতে পারো। ইরফান তো মানে না মাইরাকে। বুঝলা?"
শুদ্ধর কথা সবাই না শুনলেও তার বড় খালা আর মাইরা শুনতে পেয়েছে। মাইরা চোখ বড় বড় করে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর বড় খালা শুদ্ধর কান টেনে বলে,
"আসতে না আসতেই বাঁদরামি শুরু করেছিস?"
এরই মধ্যে সাহেল ঘরে প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়িয়ে মাইরার দিকে তাকায়। মাইরা ক্রিম কালারের এর একটি হিজাব মাথার উপর দিয়েছে। এতো মানুষের জন্যই মূলত নিজেকে একটু আধটু ঢাকার প্রয়াশ। সাহেল গলা ঝেড়ে মাইরার থেকে চোখ সরিয়ে নেয়। তার মায়ের দিকে তাকিয়ে বলে,
"আম্মু আমাকে একটা রুম দিতে বলো। ভীষণ টায়ার্ড আমি।"
শুদ্ধ সাহেল কে ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলে,
"তোর পাত্রী দেখছি আমরা। আর তুই আছিস রুম নিয়ে। আরে এবার বিয়ে টা করে নে।"
সাহেল ভ্রু কুঁচকে বলে,
"মেয়ে কোথায়?"
শুদ্ধ মেকি হেসে বলে,
"আরে ব'লদ। ইরফান তো ওর বউকে মানে না। তাই তুই ওকে বিয়ে করবি। রাজি?"
সাহেল বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। রে'গে বলে,
"এসেই আমার হাতে থা'প্প'ড় খেতে না চাইলে বাজে বকা অফ কর। এমনিতেই অন্যকেউ ভেবে ওর জন্য দিলে ঘণ্টা বেজে গিয়েছে। পরে দেখি ইরফানের বউ। দিল তো ভেঙেচুরে শেষ। তুই আবার লবণ ছিটিয়ে দিতে আসছিস!"
শুদ্ধ মিটিমিটি হেসে বলে,
"আরে তোর দিল জোড়া লাগাতে এসেছি। এই ঘরে মাইরা থাকে। ইরফান ইরফানের ঘরে। এইবার বোঝ তবে কেস টা কি! বুঝলি কিছু? তাই বলছি তুই মাইরাকে পটাতে নেমে পর। যে কয়দিন আছিস, পটিয়ে নে।"
সাহেল মাথা চুলকে বলে,
"এসব কিভাবে করে? আমার দ্বারা তো হয় না।"
শুদ্ধ বিরক্ত হয়ে বলে,
"ইরফানের পা'ছার সাথে পা'ছা ঘ'ষা দিয়ে এসে আমার কাছে টিপস চাইছিস, যা ভাগ। নিরামিষের দল কোনহানকার।"
সাহেল রেগে বলে,
"মুখের ভা'ষা ঠিক কর শা'লা।"
"খবরদার আমার কোনো পাতানো বোনের দিকে নজর দিয়েছিস তো!"
সাহেল মাইরার দিকে তাকালো। মাইরা শুদ্ধ আর সাহেল এর দিকেই তাকিয়েছিল। এরা কি ফুসুরফাসুর করছে সেটাই বোঝার জন্য। কিন্তুু সাহেল এর সাথে চোখে চোখ পরায় বেচারি থতমত খেয়ে দ্রুত মাথা নিচু করে নিয়েছে। ইশ! তাকে কি ভাবলো!
সাহেল মৃদু হাসলো। এই মেয়ে তো আস্ত এক পুতুল। একে নাকি ইরফান মানে না। বিয়ের পর পরই শুনেছিল, ইরফান এক বাচ্চাকে বিয়ে করেছে, আর ইরফান তাকে মানে না। তারা সবাই এটা জানে। কিন্তুু তার মায়েরা সবসময় বলে কখনো না কখনো তো মেনে নিবে। কবে মানবে, তার আগে সে পটিয়ে নিলে মন্দ হয় না, ভেবেই আরেকটু হাসি দীর্ঘ হয়।
কিছুক্ষণ পর মিশকা, তামান্না, রিয়া মাইরার ঘরে আসে। পিছু পিছু রাতুল, শিহাবও আসে। রাতুল মাইরার দিকে হাত বাড়িয়ে বলে,
"হাই নতুন ভাবি!"
মাইরা বিব্রতবোধ করে। সাহেল রাতুলকে টেনে বলে,
"একশ হাত দূরে থাকবি।"
রাতুল চোখ ছোট ছোট করে বলে,
"তোর কোথায় জ্বলছে? ধরতে চাইলাম ইরফানের বউ এর হাত। জ্বলছে তোর! কি ভয়া'বহ রোগ!"
শুদ্ধ রাতুল গায়ে চাপড় মেরে বলে,
"কারেক্ট। তুই পয়েন্ট ধরতে পেরেছিস তাই না?"
সাহেল রেগে তাকায় শুদ্ধর দিকে। বেয়া'দব একটা। মাইরার পাশে বসা রিয়া বলে ওঠে,
"তোমরা এই ঘর ফাঁকা কর তো ভাই।"
কেউ কিছু বলার আগেই ইরফান দরজায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে,
"কি হচ্ছে এখানে?"
ইরফানের কথায় সবাই দরজার দিকে তাকালো। মাইরাও মাথা তুলে তাকায়। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ঢোক গিলল। সে আবার কি করল? ইরফান ঘরের ভেতর প্রবেশ করলে সব ছেলেরা একসাথে বলে ওঠে,
"ইরফান তোর খবর কি?
মেয়েরা বলে ওঠে,
"কেমন আছো ইরফান ভাই?"
ইরফান মাইরার দিকে চেয়েই উত্তর করে,
"ভালো। ঘর থেকে বের হও সবাই।"
ইরফানের কথায় সবাই একটু অবাক হয়। ইনায়া দরজার পিছনে দাঁড়িয়ে বলে,
"ভাইয়া সরে দাঁড়াও। ভেতরে যাব।"
ইরফান সরলো না। বিরক্ত কণ্ঠে বলল,
"এই ঘর এক সেকেন্ড এর মাঝে ফাঁকা চাই।"
শুদ্ধ মিটিমিটি হাসছে। আর কেউ না বুঝলেও সে তো বুঝেছে। ইরফানের কথা কেউ অমান্য করল না। মন খা'রা'প করে সবাই বেরিয়ে গেল। সাহেল ভ্রু কোঁচকালো। শুদ্ধ যে বলল এটা মাইরার ঘর। তাহলে ইরফান কি করবে? ইরফানের পাশে দাঁড়িয়ে বলে,
"এটা তো মাইরার ঘর। তুই এখানে কি করবি?"
ইরফানের স'হ্য হলো না সাহেল এর নাম ধরে ডাকা। শক্ত চোখে সাহেলের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে,
"সেই কৈফিয়ত...."
শুদ্ধ সাহেলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায়। এই দু'টোর দ্বন্দ্ব লাগলে ছাড়ানো যায় না। দু'টোই সমান সমান বলা যায়। সাহেল ৪০% ত্যাড়া, ইরফান ৬০% এই আরকি।
সাহেল শুদ্ধ কে ধাক্কা দিয়ে বলে,
"কি প্রবলেম? এভাবে টেনে আনলি কেন?"
শুদ্ধ মেকি হেসে বলল,
"চল তোকে আমি বাঘ-মামার গল্প শোনাই। এক জঙ্গলে ছিল এক বাঘ মামা। আর ছিল এক সিংহ। তারপর...."
সাহেল বিরক্ত হয়ে বলে,
"তোকে আমার পাঁচ বছরের বাচ্চা মনে হচ্ছে?"
শুদ্ধ হেসে সাহেলের থুতনি ধরে বলে,
"তোকে আমার সন্টু ইন্টু মিন্টু মনে হচ্ছে। এই নামগুলো শুনলেই মনে হয়, ছোট বাচ্চারা ভাত খাবেনা বলে বায়না করছে, আর তাদের মা তাদের জোর করে খাওয়াচ্ছে।"
সাহেল বিরক্ত হয়ে বড়বড় পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ হাসলো।
ইনায়া মন খা'রা'প করে বলে,
"ভাইয়া একটা দিনই তো। একদিন আমরা সবাই মিলে একসাথে থাকি?"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"নিজেদের ঘরে যা।"
ইনায়া খুশি হয়ে হাত নেড়ে বলে,
"মাইরা আসো, দ্রুত।"
মাইরা বেড থেকে নেমে দাঁড়ায়। এগোতে নিলে ইরফান মাইরার হাত টেনে ধরে। শক্ত গলায় বলে,
"তোমাকে যেতে বলেছি আমি?"
মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ওপাশ থেকে ইনায়া অবাক হয় ভাইয়ের ব্যবহারে। ইরফান ইনায়ার দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলে,
"যাবি এখান থেকে?"
হঠাৎ-ই শুদ্ধ কোথা থেকে এসে ইরফানের সামনে তার ফোনের স্ক্রিন ধরে। ইরফান বিরক্তি মুখে চোখ সরাতে গিয়েও সরায় না। শুদ্ধ মিটিমিটি হাসছে। ইরফান রা'গে শুদ্ধর ফোন চোখের পলকে নিয়ে আঁছাড় মারলো। শুদ্ধ চেঁচিয়ে বলে,
"মাআআআআআ! আমার প্রথম বউ!"
ইনায়া এক দৌড় দেয়। তার ভাই কোনো কারণে রে'গে আছে বুঝেছে। এদিকে মাইরা বারবার ঢোক গিলছে। শুদ্ধ অসহায় চোখে তার ফোনের দিকে তাকিয়ে আছে। আজকেই একটা ফোন কিনতে হবে! ইরফানের দিকে তাকালে দেখল ইরফান মাইরার দিকে শক্ত চোখে চেয়ে আছে। শুদ্ধ কিছু একটা ভেবে বলে,
"ইরফান ওর কোনো দোষ নেই। ওকে...."
আর কিছু বলার আগেই ইরফান শুদ্ধর মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শুদ্ধর অসহায় লাগলো। সাহেল মাইরার পাশে বসেছিল একবার। ওইরকম ইনটেনশনে না। টাচও করেনি। সে বসে মাইরার দিকে চেয়েছিল মুগ্ধ নয়নে। শুদ্ধ তো এতো বড় সুযোগ হাত ছাড়া করার বান্দা নয়। কিন্তুু এর জন্য মাইরাকে আবার যদি এই ভরা মানুষের মাঝে মারে! কি কেলেঙ্কারি টাই না হবে, ভেবেই শুদ্ধ নিজের করা কাজে কেন যেন অনুতপ্ত হলো। ভাবনা রেখে ফোনটা কুড়িয়ে নিয়ে উল্টেপাল্টে দেখতে দেখতে এগিয়ে গেল।
"শাড়ি পরেছ কেন?"
ইরফানের শক্ত কণ্ঠে মাইরা কেঁপে ওঠে। আমতা আমতা করে বলে,
"মা পরতে বলেছিল।"
ইরফান রেগে ধমকে বলে,
"পরতে বললেই পরবে? সেন্স নেই? খোলো এসব। এক্ষুনি খোলো।"
বলতে বলতে নিজেই মাইরার মাথার হিজাব ছুঁড়ে ফেলে। বাম কাঁধে থাকা শাড়ির আঁচল টান মেরে খুলে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। লজ্জায় দ্রুত উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান রেগে মাইরাকে টেনে তার দিকে ফেরায়। মাইরা আঁচল টা তোলার সময় পায়নি। ল'জ্জায় মেয়েটা কেঁদে দিয়েছে। ইরফান কেমন করে যেন মাইরার পুরো শরীরে চোখ বুলায়। হঠাৎ-ই কেমন অস্বাভাবিক লাগলো নিজেকে। বারবার ঢোক গিলল।
ইরফানের দৃষ্টিতে মাইরার শরীর নেতিয়ে আসে।
ইরফান মাথা এদিক-ওদিক নাড়িয়ে শাড়ির আঁচল ধরে ঘুরাতে নিলে মাইরা দ্রুত এগিয়ে এসে ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দাঁড়ায়। দু'হাতে মুখ ঢেকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে যায়।
ইরফান সাথে সাথে মাইরাকে ধাক্কা দিতে নিলে মাইরা ফুঁপিয়ে বলে,
"প্লিজ এমন করবেন না। আমি খুলছি শাড়ি। আমি পড়ব না আর শাড়ি। স্যরি!"
চলবে ইনশাআল্লাহ
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_৩৫
[Page - DrmShohagHoney]
ইরফান ঢোক গিলল। লম্বা শ্বাস টেনে মাইরার কাঁধে হাত রেখে মাইরাকে নিজের থেকে ছাড়িয়ে দাঁড় করায়। মাইরা আবারও ইরফানের দিকে সিটিয়ে আসে। ইরফান বাঁধা দিল না। সে ঠোঁট বাঁকায়। দু'হাতে মাইরার গাল ধরে উপর দিকে করে। মাইরা চোখ বুজে। চোখের পানিতে গাল ভিজে একাকার। ইরফান ঠাণ্ডা গলায় বলে,
"কাঁদছো কেন?"
মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তাকিয়ে থাকতে দেখে ঢোক গিলে মেয়েটা। ইরফান তার খসখসে ডান হাত দ্বারা মাইরার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে,
"আর কখনো শাড়ি পরবে না।"
মাইরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মাইরাকে তার থেকে দূরে সরিয়ে দেয়। মাইরা উল্টো ঘুরে পড়ে যাওয়া আঁচল কাঁধে টেনে তোলে। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। এগিয়ে গিয়ে উল্টো ঘুরে দাঁড়ানো মাইরার সামনে দাঁড়ায় ইরফান। মাইরা দ্রুত দু'পা পিছিয়ে যেতে চায়, ইরফান মাইরাকে টেনে ধরে। মাইরা শুকনো মুখে ইরফানের দিকে তাকায়,, ইরফান মাইরার মুখ বরাবর তার মুখ নিয়ে মোহনীয় গলায় বলে,
"ইউ নো, শাড়ি পরে তোমায় কতটা জ'ঘ'ণ্য লাগে? আর কখনো পরবে না,, আন্ডারস্ট্যান্ড?"
মাইরা চোখ নামিয়ে নিয়েছে। ইরফানের কথায় রাগ হওয়ার কথা। কিন্তুু তার রাগ হলো না। বরং ইরফানের ভয়েস টোনে তার শরীরে অদ্ভুত শিরশিরানি অনুভূতি হয়।
ইরফান মাইরার গলার নিচে তিলটায় ডান হাতের বুড়ো আঙুল ছুঁইয়ে দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গলা নামিয়ে বলে,
"ইউ আর আ ভেরি লিটল গার্ল। লিটল গার্ল দের জন্য শাড়ি নয়।"
মাইরা ঢোক গিলে ইরফানকে ঠেলে তার থেকে সরাতে চায়। ইরফানের বোধয় পছন্দ হলো না মাইরার এমন ব্যবহার। বা হাতের গতি বৃদ্ধি করে শক্ত হাতে মাইরাকে নিজের সাথে চেপে ধরে। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তাকায় মাইরার পানে। গম্ভীর গলায় বলে,
"আম্মুর অজুহাতে আর কখনো শাড়ি পরবে না, ওকে?"
মাইরার মন খা'রা'প হয়। শাড়ি মেয়েদের সৌন্দর্য। শুনেছে স্বামীরা নাকি মেয়েদের শাড়ি পরে দেখতে খুব পছন্দ করে। আর ইরফান তাকে শাড়ি পরতেই দেয় না। পরলেও বলে জ'ঘ'ণ্য লাগছে। ইরফান অনবরত মাইরার গলার নিচে স্লাইড করে, মাইরা মিনমিন করে বলে, "হাত সরান।"
ইরফান মাইরার নত মুখপানে তাকায়। ইরফানের চোখদুটো কেমন যেন লাল হয়ে গিয়েছে। মাইরা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফানের চোখ লাল। মাইরা ঢোক গিলে প্রশ্ন করে,
"আপনি কি অসুস্থ?"
ইরফান ছোট্ট করে বলে,
"হুমমমম।"
মাইরা তার গলার ইরফানের স্লাইড করা হাত বা হাতে ধরে ফেলে। মিনমিন করে বলে,
"কি অসুখ আপনার?"
ইরফান মাইরার মুখপানে চোখ বুলিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে,
"শাড়ি পরেছ কেন স্টুপিট?"
মাইরা আবারও মিনমিন করে বলে,
"আপনার আম্মুই তো বললো।"
ইরফান শুষ্ক ঢোক গিলে। মাইরার পেট জড়িয়ে উঁচু করে ধরে বেডের কাছে নিয়ে আসে। বেডের পাশে দাঁড়িয়ে বাম পা মাটিতে রেখেই ডান পা বেডের উপর রাখে। এরপর মাইরাকে তার ডান পায়ের উরুতে বসিয়ে দেয়। মাইরা মৃদু চেঁচিয়ে দু'হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। কাঁপা কণ্ঠে বলেন,
"নামান আমায়। পড়ে যাব।"
ইরফান শান্ত চোখে মাইরার মুখপানে চায়। ডান হাতে মাইরার কোমড় জড়িয়ে বাম হাতে মাইরার সামনে আসা চুলগুলো পিছনে নিয়ে যায়। দৃষ্টি মাইরার গলার নিচে তিলটায় নিবদ্ধ। মাইরা ইরফানের দৃষ্টিতে এলোমেলো দৃষ্টি ফেলে। কাঁপা কণ্ঠে কিছু বলতে চায়, "আপনি.....
বলতে পারে না। ইরফান তার আগেই মাইরার গলায় মুখ গুঁজে দিয়েছে। মাইরার শরীর ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের পায়ের উপর ঝুলিয়ে বসা, দু'হাতে ইরফানের জড়িয়ে ধরা গলায়, হাতের বাঁধন ঢিল হয় আপনাআপনি। পড়ে যেতে নিলে ইরফান দু'হাতে শক্ত করে মাইরার কোমড় জড়িয়ে ধরে। লম্বা শ্বাস টানে। মাইরা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মাইরার তিলটার উপর তার শুষ্ক ঠোঁটজোড়া রেখে বিড়বিড়িয়ে বলে,
"মাই বার্ডফ্লাওয়ার।"
মাইরা ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বোধয় বিরক্ত হলো। তিলটার উপর বেশ অনেকটা শক্তি খাঁটিয়ে দাঁত বসায়। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ছেঠে দেয়, তবে মুখ তোলে না। সেভাবেই বেশ কিছুক্ষণ থেকে ছোট্ট একটা শব্দহীন চুমু এঁকে দেয় ক্ষ'তস্থানে। মাইরা বোধয় বুঝল। হৃদপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসবে বোধয় মেয়েটার।
ইরফান মাথা তুলে তাকায় মাইরার মুখপানে। মাইরা মাথা নিচু করে চোখ বুজে। ইরফান গম্ভীর গলায় বলে,
"শাড়ি পরে আমায় অসুস্থ বানিয়ে বলো, আমি অসুস্থ কি-না! স্টুপিট গার্ল।
ইরফানের কথা মেয়েটার মাথার উপর দিয়ে গেল। সে শাড়ি পরলে এই লোক অসুস্থ হবে কেন? কি অদ্ভুদ যুক্তিহীন কথাবার্তা।
ইরফান মাইরাকে মেঝেতে দাঁড় করিয়ে দেয়। মাইরা পড়ে যেতে নিলে ইরফান আগলে নেয় মাইরাকে। ঠোঁট বাঁকায় সামান্য। বা হাতে মাইরাকে নিজের সাথে আগলে ধরে ডান হাতে কা'ম'ড় দেয়া স্থান স্পর্শ করে। একটুতেই কেমন লাল হয়ে গিয়েছে। ইরফান সূক্ষ্ম হাসলো। মৃদুস্বরে বলে,
"ইট'স আ পানিশমেন্ট ফো ইউ। আরও ইচ্ছে আছে শাড়ি পরার?"
মাইরা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। এলোমেলো শাড়ি পরিহিত মাইরাকে দেখে ইরফান বারবার ঢোক গিলে। কপালে দু'আঙুলের সাহায্যে স্লাইড করে বিরক্তির নিঃশ্বাস ফেলে। অতঃপর মাইরার পানে চেয়ে গম্ভীর গলায় বলে,
"শাড়ি তুমি খুলবে না-কি আমি?"
মাইরা মাথা নিচু করে মিনমিন করে বলে,
"আপনি যান।"
ইরফান মাইরার দিকে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলে, "নো। আই থিংক তুমি আমার দেয়া পানিশমেন্ট লাইক করছ, তাই এখনো দাঁড়িয়ে আছো, অ্যা'ম আই রাইট?"
কথাটা বলে মাইরার দিকে আরেকটু এগিয়ে গেলে মাইরার দু'হাত ইরফানের পেটে রেখে ঠেলে দেয়। মিনমিন করে করে বলে,
"খুলছি তো শাড়ি। আপনি যান প্লিজ!"
ইরফান গম্ভীর গলায় বলে, "নো।"
মাইরা বুঝলো এই লোক যাবে না। তাকে ওয়াশরুমেই যেতে হবে। কি আর করার। ভাবনার মাঝেই ইরফান গম্ভীর গলায় বলে,
"ফাইভ মিনিট'স টাইম। ফাস্ট চেঞ্জ কর।"
কথাটা বলে বেলকনিতে চলে যায়। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দৌড়ে গিয়ে বেলকনির দরজা আটকে দেয় এপাশ থেকে।
এরপর দরজা ঘেঁষে দাঁড়িয়ে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ডান হাতে ইরফানের কা'ম'ড় দেয়া স্থানে হাত দিলে ব্য'থা পায়। কেঁপে ওঠে কেমন। ঢোক গিলে নিজেকে শান্ত করে।
একটা কালো জামা বের করে ফটাফট শাড়ি পাল্টে জামা পরে নেয় মাইরা। এর মাঝে খুকখুক করে বেশ কয়েকবার কাশল।
ওপাশ থেকে ইরফান রেগে বলে,
"স্টুপিট, ওপেন দ্য ডোর।।"
মাইরা ঢোক গিলে। ওড়না ছাড়াই দৌড়ে দরজা খুলতে গিয়ে আবারও পিছিয়ে আসে। ওড়না খুঁজতে থাকে বাট খুঁজে পায় না। মুখটা অসহায় হয়ে আছে। ওপাশে ইরফান বিরক্ত হয়। মাইরা উপায় না পেয়ে শাড়ি গায়ের উপর জড়িয়ে দ্রুত দরজা খুলে দেয়। ইরফান রেগে বলে,
"হোয়াট'স ই'ওর প্রবলেম স্টুপিট?"
মাইরা দু'পা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলে,
"স্যরি!"
ইরফান দেখল মাইরা নিজের গায়ে শাড়ি পেঁচিয়ে রেখেছে। বিরক্ত হলো। একে শাড়ি খুলতে বলল। আবারও সেই শাড়ি পেঁচিয়ে রেখেছে।
ইরফান মাইরার কাছ ঘেঁষে দাঁড়িয়ে শাড়ি নিয়ে টান দিতে নিলে মাইরা উঁকি করে। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মাইরা অনবরত কাশতে থাকে। ইরফান হতভম্ব হয়ে যায়। মাইরার গাল দু'হাতে ধরে মাইরার মুখপানে তাকালে দেখল কাশতে কাশতে মেয়েটার চোখমুখ কেমন লাল হয়ে গিয়েছে। ইরফান বিচলিত কণ্ঠে বলে,
"কি প্রবলেম হচ্ছে তোমার?"
মাইরা ঠেলে ইরফানকে সরিয়ে দিতে চায়। কোনোরকমে হাসফাস করতে করতে বলে,
"আপনি সিগারেট খেয়েছেন। আমার বমি আসছে। ওয়াক!"
ইরফানের মনে পড়লো মাইরার অ্যাজমার প্রবলেম এর কথা। অনুতপ্ত স্বরে বলে,
"স্যরি লিটল গার্ল।"
মাইরা ইরফানের কথা শুনলোই না। তার বমি আসছে। এই লোক মনে হয় সিগারেট গায়ে মাখিয়ে নিয়ে এসেছে। হঠাৎ-ই হাসফাস করতে করতেই রেগে বলে,
"সরবেন আপনি? দেখছেন না আমার বমি পাচ্ছে, এসব ছাইপাঁশ খেয়ে ঘেঁষাঘেঁষি করছেন কেন? উফ!"
ইরফান ভ্রু কোঁচকালো। অ্যাজমা থাকলে নিঃশ্বাস নিতে ক'ষ্ট হয়। এই মেয়ের বমি পাচ্ছে কেন? মাইরার চেঁচানোয় রেগে বলে,
"স্টুপিট গার্ল, আমায় রাগ দেখালে থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব তোমার।"
মাইরা আবারও উঁকি করতে নিলে ইরফান মুহূর্তেই নরম গলায় বলে,
"স্যরি স্যরি! কোথায় ক'ষ্ট হচ্ছে তোমার?"
মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানকে ঠেলে। এই লোকের গা ভর্তি সিগারেট। ইরফান কিছু একটা ভেবে নিজেই মাইরার থেকে খানিকটা দূরে সরে গায়ের কোট খুলে ছুঁড়ে ফেলল। এরপর দ্রুত হাত চালিয়ে শার্টের বোতাম গুলো খুলে শার্ট ছুঁড়ে মারলো। এরপর মাইরার গাল ধরে মৃদুস্বরে বলে,
"এখনো প্রবলেম হচ্ছে?"
মাইরার নাড়িভুড়ি সব উল্টে আসছে। কি জ'ঘ'ণ্য গন্ধ। ইরফানকে ধাক্কা দিলে ইরফন মাইরাকে টেনে ধরে। চিন্তিত কণ্ঠে বলে,
"কি প্রবলেম হচ্ছে তোমার? টেল মি স্টুপিট।"
মাইরা মুখ চেপে কাশে। কোনোরকমে বলে,
"ছাড়ুন। আমার বমি আসছে। বাথরুমে যাব আমি।"
ইরফান দ্রুত মাইরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড় করিয়ে দেয়।
মাইরা কয়েক সেকেন্ড এর মাঝেই গলগল করে বমি করে দেয়। পিছু দাঁড়িয়ে ইরফান দেখল মাইরা বমি করছে। ভীষণ চিন্তিত হয় ছেলেটা। মাইরাকে আগলে ধরলে মাইরা ছ্যাত করে ওঠে। কিন্তুু শরীর দুর্বল এর জন্য নিজেকে ছাড়াতে পারলো না। মাইরার কান্না পাচ্ছে। এমন উঁকি আসলে কি যে অ'স'হ্য লাগে। ইরফান ডান হাত বাড়িয়ে মাইরার মুখ মুছে দেয়। মাইরা ঘাড় বাঁকিয়ে দুর্বল কণ্ঠে বলে,
"কি করছেন?"
ইরফান কিছু বলল না। ট্যাপ ছেড়ে নিজের হাত ধুয়ে মাইরার মুখে পানি দিয়ে দেয়। মাইরা ইরফানকে আটকে নিজেই বেসিনে ভালোভাবে মুখ ধুঁয়ে নিল। এখন একটু ভালো লাগছে। উঁকি করলে বেশি খা'রা'প লাগে। ইরফানকে ঠেলে সরাতে চায় নিজের থেকে। ইরফান বিরক্ত হয়ে বলে,
"কি প্রবলেম? রাগিয়ো না আমায়।"
মাইরা বিরক্ত হয়ে বলে,
"আমি ব্রাশ করব, সরুন।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"নো।"
ইরফানের মুখ থেকে আবারও সিগারেটের গন্ধে মাইরা দু'হাতে তার মুখ চেপে ধরে। ইরফান ভ্রু কোঁচকালো। নিজের উপর-ই বিরক্ত লাগলো। এই বাচ্চার উপরও বিরক্ত লাগলো। সে কি এমন খেয়েছে? মানুষ বি'ষ খেয়েও এমন করে না। এই স্টুপিট সিগারেটের গন্ধে যেমন করছে। বেসিনের উপর চোখ বুলিয়ে মাউথ ওয়াশ খুজল। না পেয়ে বিরক্ত হয়ে বলে,
"মাউথ ওয়াশ নেই তোমার?"
মাইরা তার মুখ চেপে বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান বিরক্ত হয়ে মাইরাকে ছেড়ে মাইরার ছোট ব্রাশ তুলে নেয় হাতে। মাইরা ভ্রু কুঁচকে চেয়ে আছে। ইরফান মাইরার ব্রাশে পেস্ট লাগিয়ে নিজের মুখে নিলে মাইরা চেঁচিয়ে ওঠে,
"আল্লাহ! এটা আমার ব্রাশ!"
কথাটা বলে ইরফানের হাত ধরে টানলে ইরফান মাইরাকে বা হাতে চেপে ধরে দ্রুত মুখ থেকে গন্ধ বের করার জন্য কোনোরকমে একটু ব্রাশ করে মুখ ধুয়ে নেয়। মাইরা চোখ বড় বড় করে চেয়ে আছে। ইরফান মুখ ধুয়ে মাইরার দিকে তাকালে মাইরার দৃষ্টি দেখে বলে,
"হোয়াট?"
মাইরা অবুঝ গলায় বলে,
"ওটা আমার ব্রাশ ছিল।"
"সো হোয়াট?"
মাইরা কি বলবে বুঝতে পারছে না। ইরফান মাইরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠাণ্ডা গলায় বলে,
"সিগারেটের স্মেল স'হ্য করতে শেখ।"
মাইরা মুখ কুঁচকে বলে,
"পারবো না। ইয়াক!"
ইরফান মাইরার দিকে শান্ত চোখে তাকায়। মাইরা ঢোক গিলে। সে সিগারেটের গন্ধ স'হ্য করতে পারে না বলে এটাও তার দোষ হয়ে গেল?
ইরফান মাইরার ভেজা ঠোঁটজোড়ায় দৃষ্টি নিবদ্ধ করে মৃদুস্বরে বলে,
"ইট'স ওকে। মাউথ ওয়াশ করে নিব।"
মাইরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফানরে মুখ তার মুখের দিকে এগিয়ে আসতে দেখে মাইরা দ্রুত দু'হাতে তার মুখ চেপে ধরে।
ইরফান বিরক্তি চোখে মাইরার চোখের দিকে তাকালো। বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে বলে,
"সারাজীবন স্টুপিট-ই থাকবে?"
ইরফানের ধমক খেয়ে মাইরা কেঁপে ওঠে। পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান
মাইরাকে ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে গেলে মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে।
একটাই ব্রাশ ছিল তার, ব্রাশ করে বেসিনের মধ্যে ফেলে চলে গেল। কি অদ্ভুদ! মাইরা ভালোভাবে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ইরফান দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একটু পর কল কেটে দ্রুত শার্ট আর কোট গায়ে জড়ালো আবারও। মাইরা এক কোণায় দাঁড়িয়ে চুপচাপ দেখল ইরফানকে। ইরফান রেডি হয়ে দ্রুত ডোর খুলে বাইরে এক পা রেখেও আবার পিছু এসে বলে,
"এই ঘর থেকে এক পা বাইরে রাখলে পা কেটে ফেলব।"
কথাটা বলে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়।
মাইরা অসহায় মুখে বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। সে ভেবেছিল এই লোকটা চলে গেলেই সে দৌড় দিবে। ছাদে অনেক সুন্দর করে সাজিয়েছে। মাইরা বিকেলে একবার গিয়েছিল। ওখানে সবাই মেহেদী দিবে। সেও দিবে। কিন্তুু কিভাবে? তাকে তো বন্দী করে রেখে গেল।
_____________
"কোথাও যাচ্ছিস?"
সাহেল এর কথায় ইরফান দাঁড়িয়ে গেল। পিছু ফিরে তাকালো না। সাহেল নিজেই ইরফানের সামনে দাঁড়িয়ে হেসে বলে,
"এতোক্ষণ কি করলি তোর বউ এর ঘরে? ওকে তো মানিস না।"
ইরফান বিরক্ত হয়ে বলে,
"It's my personal matter."
সাহেল হেসে বলল,
"আমার ওকে ভালো লেগেছে।"
ইরফান রেগে সাহেলের কলার চেপে ধরে। সাহেল ইরফানের থেকে নিজের কলার ছাড়িয়ে নেয়। ময়লা ঝাড়ার মতো কয়েকবার ঝেড়ে বলে,
"কি যেন নাম, ওহ হ্যাঁ, মাইরা। হাউ কিউট! অন্তরার চেয়েও ভয়ংকর সুন্দরী। এজন্যই এতো ফাস্ট পা পিছলে পড়লি?"
ইরফান শক্ত চোখে সাহেলের দিকে চেয়ে আছে। সাহলে বাঁকা হেসে বলে,
"আফসোস! মাইরা সুন্দরী..."
আর বলতে পারে না। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে জোরেসোরে এক ঘুষি মেরে দেয় সাহেলের নাক বরাবর। সাহেল কয়েক পা পিছিয়ে যায়। ইরফানের দিকে তেড়ে আসলে শুদ্ধ দৌড়ে এসে সাহেলকে টেনে ধরে। সাহেল রেগে শুদ্ধ কে ধাক্কা দিয়ে বলে,
"আমাকে আটকাস কেন? ওকে আটকাতে পারিস না?"
শুদ্ধ ইরফানের দিকে তাকায় একবার আবার সাহেলের দিকে। চিন্তিত কণ্ঠে বলে,
"মারামারি করছিস কেন তোরা?"
সাহেল ডান পাশে থুতু ফেলে ইরফানের দিকে চেয়ে বলে,
"মাইরাকে আমার লাগবে।"
শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো। ইরফান আবারও তেড়ে আসতে নিলে শুদ্ধ ইরফানকে জাপ্টে ধরে বলে,
"রাগাচ্ছে তোকে। থাম থাম। মা'রা'মা'রি করিস না।"
ইরফান রাগান্বিত স্বরে বলে,
"যাস্ট আর একবার আমার ওয়াইফের নাম উচ্চারণ করলে, ওর জবান কেটে কু'কু'রকে খাওয়াবো।"
কথাটা বলে শুদ্ধকে ধাক্কা দিয়ে গটগট পায়ে বাড়ির ভেতর চলে যায়। বাইরে আর বের হলো না।
শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে সাহেলের পাশে দাঁড়িয়ে বলে,
"রাগাচ্ছিস ভালো কথা। মারামারিতে গেলি কেন?"
সাহেল রেগে বলে,
"আমি ওকে রাগাইনি। যা বলছি কাট কাট বলেছি। আমার মাইরাকে চাই মানে চাই।"
শুদ্ধ কেমন করে যেন তাকালো সাহেলের দিকে। অবাক হয়ে বলে,
"তুই তো ভালোবাসিস......"
সাহেল নির্দ্বিধায় বলে,
"মাইরাকে দেখে ওকে আর ভালো লাগছে না। ইট'স সিম্পল।"
শুদ্ধ কি বলবে খুঁজে পেল না। এভাবে ভালোবাসা যায়? কই সে তো ফারাহকে প্রায় চার বছর আগে থেকে ভালোবেসে আসছে। কখনো তো মনে হয়নি অন্যকেউ ফারাহের থেকে বেশি সুন্দর। বরং ফারাহকেই ভিন্ন সময়ে ভিন্নরকম সুন্দরভাবে আবিষ্কার করেছে।
শুদ্ধর ভাবনার মাঝেই সাহেল বাঁকা হেসে বলে,
"ইরফানের স্বভাব আমার জিনিসে ভাগ বসানো। এই বাড়ি এসে মাইরাকে আমি পছন্দ করলাম, এখন শুনছি এটা ওর বউ। সে যাই হোক, ইরফান মন থেকে মেনেছে মাইরাকে। এজন্যই এখন ওই মেয়েকে আমার চাই, ব্যাস।"
শুদ্ধ অবাক হয়ে বলে,
"ইরফানের সাথে পারবি না। ফালতু ঝামেলা করিস না। আমি ফান করেছিলাম খুব ভালো করেই জানিস।"
সাহেল গা টানা দিয়ে বলে,
"বাট আমি ফান করিনি, না তো করছি।"
শুদ্ধ রেগে বলে,
"তুই ইচ্ছে করে ঝামেলা করতে চাইছিস।"
সাহেল হেসে বলে,
"ইরফানের সাথে তোর বন্ধুত্বের সম্পর্ক। আমায় নয়। আমার সাথে নিজেকে গুলিয়ে ফেলছিস কেন?"
শুদ্ধ রেগে সাহেলকে ধাক্কা দিয়ে বলে,
"তোর প্রবলেম কি? ভাইয়ের বউয়ের দিকে নজর দেয়া, এসব কি ধরনের স্বভাব?"
সাহেল শুদ্ধর চেয়েও জোরে ধাক্কা দেয় শুদ্ধকে। অতঃপর শক্ত গলায় বলে,
"ও যখন আমার ভালোবাসার দিকে নজর দিয়েছিল তখন তোর এসব নীতি কথা কোথায় গিয়েছিল?"
শুদ্ধ বিরক্ত হয়। মেজাজ খা'রা'প হচ্ছে তার। বিরক্ত হয়ে বাড়ির ভেতর যেতে যেতে বলে,
"ভালোবাসা কি সেটাই তো বুঝিস না। ভালো মানুষ হো আগে। তাহলে অন্যকে দোষারোপ করার স্বভাব টা যাবে।"
সাহেল ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল।
________________
ইরফান মাইরার ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা বেডের উপর বসে ছিল মন খা'রা'প করে। ইরফানকে দেখে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মাইরার দিকে। সাহেলের সামনে শাড়ি পরেছিল ভাবতেই রাগ মাথা চাড়া দিয়ে উঠছে। মাইরা ঢোক গিলে। ভালো মানুষ বের হয়ে গেল তো! এতো রেগে ফিরলো কেন? মাইরা ভীত স্বরে বলে,
"আপনার কি হয়ে...
কথাটা শেষ করার আগেই ইরফান ঝরের বেগে মাইরার গাল চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে,
"কেন শাড়ি পরলি বল? এই বল, অন্যদিন পরতে পারিস না? আজ কেন পরলি?"
মাইরা ভীষণ ভয় পায় ইরফানকে দেখে। ইরফান মাইরার ভীত মুখপানে তাকায়। নিরবে চেয়ে থাকে কিছুক্ষণ। নিজেকে শান্ত করার চেষ্টা করে।
মাইরাকে ছেড়ে কয়েকবার শ্বাস নেয়। রাগে দরজায় একটা লাথি বসায়। মাইরা কেঁপে ওঠে।
ইরফান গায়ের কোট খুলে ছুঁড়ে ফেলল। মাইরাকে বা হাতে ঠেলে সরিয়ে দিয়ে গটগট পায়ে ওয়াশরুমে যায়।
মাইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না, আসলে সে কি করেছে। দরজার ওপাশে রিয়ার কণ্ঠ পায়। রিয়া বারবার করাঘাত করে মাইরাকে ডাকছে। মাইরা ধীরপায়ে গিয়ে দরজা খুলে দিলে রিয়া হেসে একটি শাড়ি এগিয়ে দিয়ে বলে,
"ভাবি এই শাড়িটা পড়ে ছাদে আসো। মেহেদী দিবো সবাই মিলে। তাড়াতাড়ি আসো কিন্তুু।"
মাইরা রিয়ার হাতের শাড়ী নিয়ে জোরপূর্বক হাসলো। রিয়া শাড়ি টা দিয়েই দৌড় দিল। তাদেরও রেডি হতে হবে।
মাইরা শাড়ীর দিকে চেয়ে আছে। ইরফান একটু আগেও তো শাড়ী পরা নিয়ে ভীষণ রেগে গিয়েছে। ভাবনার মাঝেই পিছন থেকে ইরফান গম্ভীর গলায় বলে,
"ওখানে কি করছ?"
মাইরা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের মাথার চুল ভেজা চুপচুপে হয়ে আছে। চুল বেয়ে টপটপ করে ঘাড়ে পানি পড়ছে। চোখমুখ ভেজা। মাইরা ঢোক গিলে আমতা আমতা করে বলে,
"আপনি মাথা মুছছেন না কেন?"
ইরফান মাইরার হাতে থাকা শাড়ির দিকে তাকায়। এগিয়ে এসে ঠাণ্ডা গলায় বলে,
"শাড়ি পরতে চাও?"
মাইরা ভীত চোখে তাকায়। আপনাআপনি গলায় হাত চলে যায়। ঢোক গিলে দ্রুত মাথা দু'দিকে নাড়িয়ে বলে,
"না না, চাই না।"
ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে,
"গুড গার্ল।"
মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে,
"আমি ছাদে যেতে চাই।"
ইরফান রেগে তাকায়। মাইরা ঢোক গিলে মিনমিন করে বলে,
"ছাদে সবাই মেহেদী দিবে। আমি যেতে চাই, প্লিজ!"
ইরফান গম্ভীর গলায় বলে,
"নো।"
মাইরার কান্না পায়। হাতের শাড়িটার দিকে তাকালো। সবাই একরকম শাড়ি পরবে বলেই দিয়ে গিয়েছে রিয়া আপু। মাইরা জানে। সে তো পরবে না শাড়ি। তবুও লোকটা তাকে ছাদেও যেতে দিবে না? ভেবেই কান্না পায়। এভাবে বন্দী করে রাখছে কেন? সে একটু হাসলেও এই লোকের স'হ্য হয় না। ভেজা চোখে চেয়ে বলে,
"আমি ইনায়া আপুদের কাছে যেতে চাই। হাতে মেহেদী দিতে চাই।"
ইরফান ধমকে বলে,
"এক কথা বারবার বললে থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব স্টুপিট।"
মাইরা ছলছল দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। হাতের শাড়ি ছুঁড়ে ফেলে বেডের উপর পা তুলে হাঁটুতে মাথা গুঁজে বসে পড়ে।
ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে মাইরার দিকে। নিচে পড়ে থাকা শাড়ির দিকে তাকালো। তাকে কি এই পুচকি রা'গ দেখালো?
ভেবেই তার রা'গ হলো। কিছু বলতে গিয়ে থেমে যায়। মাইরার ফোঁপানোর আওয়াজ পেয়ে একটু দমলো।
কিছু একটা ভেবে মাইরার পাশে দাঁড়িয়ে তার ফোন এগিয়ে দিয়ে বলে,
"তুমি চাইলে গেইম খেলতে পারো।"
মাইরা মাথা তুলে তাকায়। এইটুকু সময়েই কেঁদেছে অনেক। ইরফানের বারিয়ে রাখা ফোনের দিকে চেয়ে রেগে বলে,
"আমাকে আপনার পাঁচ বছরের বাচ্চা মনে হয়?"
কথাটা বলে ইরফানের ফোন নিয়ে ছুঁড়ে ফেলে। ইরফান হতভম্ব। অবাক হয়ে মেঝেতে পড়ে থাকা তার ফোনের দিকে তাকায়।
মাইরা নিজেও ঢোক গিলে। কি করে ফেলল এটা?
আজ তাকে কে বাঁচাতে আসবে? ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল।
চলবে ইনশাআল্লাহ~~
