#বিষন্ন_বাসর
#পর্ব-১
#সাদিয়া_খান(সুবাসিনী)
বড় আপার বিয়ের আগের দিন রাতে এক অদ্ভুত শর্ত জুড়ে দিলেন আব্বা আম্মার কাছে। একই খরচে আমাকেও বিয়ে করতে হবে। যদি রাজি না হয় আম্মা তাহলে যেন এক কাপড়ে বাড়ি থেকে তক্ষুণি বেরিয়ে যায়।আম্মা এদিকে স্বামী অন্ত প্রাণ। স্বামী যদি বলে, রাবেয়া তুমি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবে, আম্মা তাই থাকবে কিন্তু আমি তো আর তা নই।আমি আব্বার সবচেয়ে অবাধ্য সন্তান।তাই আমি আমার নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে ফেলেছি।আমি গলায় দ'ড়ি দিব। আমার আব্বা এই পৃথিবীর নির্দয় মানুষের মধ্যে অন্যতম একজন।আমাকে বিয়ের সিদ্ধান্ত এখন নিতো না কিন্তু গতরাতে বড় চাচার মেয়ে পালিয়েছে, তার জন্য ঠিক করা বরের সাথেই আমার বিয়েটা হবে।বড় চাচার মান বাঁচাতে আব্বা নিজের মেয়েকে বিসর্জন দিবে। কথা দিয়ে এসেছে, আর ভদ্র লোকের এক কথা।আমাকে কিছুই জিজ্ঞেস করেনি, করার প্রয়োজন নেই।আব্বার খুব একটা আদরের মেয়ে আমি নই। তাইতো তার সবচেয়ে অপছন্দের লোকের সাথেই আমার বিয়েটা দিবে। লোকটা রাজনীতি করে। তাকে কখনো দেখিনি আমি, যদি আমি ম'রে টরে যাই তাহলে তুমি একটা বার আসিও। তোমার কাছেও তো আমি বেশি ছিলাম তাই না? তোমার হাত ধরে বেরিয়ে যাবো,কিংবা একা একা যাবো তোমার কাছে সেই সাহস আমার নেই। কারণ আমি জানি তুমি আমায় গ্রহণ করবে না। আর শোনো, আমার জন্য আর কারোর কথা শুনে রাত জেগেও কল দিতে হবে না।ভালো থেকো কেমন?
ম্যাসেজটা পাঠিয়ে ফেসবুক আইডি ডিএক্টিভেট করে ফেলল আলবিনা। ফোনটা পাশে রেখে দীর্ঘশ্বাস ফেলল।আঠারো বছরের জীবনে শান্তি এসেছিল বলে মনে পড়ে না।আব্বার গলা শোনা যাচ্ছে। এদিকেই আসছে, ঘরের দরজা খোলাই আছে। দরজার সামনে দাঁড়িয়ে সে বলল,
"নিজের গায়ের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও বাপ মায়ের ঋণ শোধ হয় না।জানিস তো?"
"হুম জানি।"
"তাই কোনো নাটক না করে বিয়েটা করেনে।আমার বড় ভাইয়ের মান ইজ্জতের ব্যাপার।"
"আমিই কেন আব্বা?সেঝ আপাও তো ছিল?"
"না সেজুতি নরম মেয়ে।আর রাজনীতি যারা করে ওরা নানান কাজে ব্যস্ত থাকে, ওসব সেজুতি নিতে পারবে না।ও র'ক্ত দেখে ভয় পায়।"
"আর আমি?"
"এতো কথার কি দরকার?বিয়ে করলে করবি নাইলে তোর মায়েরে আমি তালাক দিমু।"
"আম্মারে তালাক দিলে দাও,আমার তাতে কি?আমি বিয়ে করবো না।"
অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইল নশের উদ্দীন।ছোটো মেয়েটা মুখে মুখে তর্ক করে, কিন্তু মাকে ভীষণ ভালোবাসে, তাই এই হুমকি দিয়েই বিয়েটা সারতে চেয়েছিল কিন্তু যদি মেয়েটা বেঁকে বসে তাহলে তো বিপদ।মেয়ের সামনে দুর্বল হলে চলবে না।সে মুহুর্তেই বাড়ি মাথায় তুলে নিলো।সবাই এসে আলবিনাকে বুঝাচ্ছে কিন্তু সেও অনড়।বাধ্য হয়ে তালাক শব্দটা মুখে আনলো নশের উদ্দীন। ঠিক সেই মুহুর্তে মেয়ের পায়ের কাছে বসে পড়লো মা।মেয়ের পা ধরে বলতে লাগলো,
"আমার সংসার তুই ভাঙ্গিস না বিনা। আমি মইরা যামু।তোর বাপে আমারে তালাক দিলে আমি কি নিয়া বাঁচমু?তুই আমারে এই দিন দেখাইস না।"
আলবিনা মায়ের দিকে একবার তাকালো।তারপর বাবার দিকে। তাচ্ছিল্যের হাসি বেরিয়ে এলো তার মুখ দিয়ে।সে বাবার সামনাসামনি দাঁড়িয়ে বললো,
"বিয়ে যদি করতেই হয় তবে বলুন ওই মির্জার ব্যাটাকে।এই মুহুর্তে এসে আমাকে এই নরক থেকে নিয়ে যেতে।না হলে কাল ভোর হতে না হতেই আমি গলায় দ'ড়ি দিব।হয় এখন, এই মুহুর্তে বিয়ে না হয় কাল আমার জানা'জা। সিদ্ধান্ত আপনার।"
চলবে
