★ ঘৃণার নাম তুমি ★
Writer : Noor Islam.
পর্ব - ৬ : নতুন জীবনের প্রথম সকাল
মিসেস চৌধুরী বললেন—
– এগুলো নিয়ে ভাবিস না তুই, রুমে চল। ফ্রেশ হবি।
ইনায়া শুধু মাথা নাড়ালো।
এরপর ফাতেমা চৌধুরীর সঙ্গে রুমে গেল।
– ফ্রেশ হয়ে নে, আমি কমলাকে বলে তোর জন্য থ্রি-পিস পাঠিয়ে দিচ্ছি।
– আচ্ছা, মা।
কিছুক্ষণ চুপ থেকে ফাতেমা আবার বললেন—
– মন খারাপ করবি না। চেঞ্জ করে নিচে আসিস।
এটা বলে ফাতেমা চৌধুরী চলে গেলেন। ইনায়া তাঁর যাওয়ার দিকে তাকিয়ে রইল।
মনে হাজার প্রশ্ন, হাজার চিন্তা।
– উনি আমাকে এত ভালোবাসছেন কেন? আদৌ কি উনি আমাকে মন থেকে ভালোবাসেন? আমি কি সত্যিই এবার একটা মা পেয়েছি? নাকি আমার... আমার কপালে আসলেই এত সুখ আছে?
এরপর ইনায়া ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল।
– ছেলেকে কল করছি, ফোন ধরছে না।
– কোথায় আর যাবে? গেছে নিশ্চয়ই ওই আড্ডাখানায়।
– মনটা কেমন কু ডাকছে।
– কেন?
– জানি না। কেমন যেন লাগছে!
– তুমি আমার সিদ্ধান্তে খুশি হতে পারোনি?
– না, বিবি, এমন না। এটা না করলে আমাদের ছেলের ওপর থেকে বদনামটা ঘোচাবো কীভাবে? কিন্তু আমরা...
– আমরা?
– আমরা অসহায় মেয়েটার সঙ্গে অন্যায় করে ফেললাম না তো?
– আরহান ঠিক হয়ে যাবে, আমার বিশ্বাস। আর ইনায়া মা এতদিন নরকের মধ্যে ছিল। ওকে এখানে আমি কোনো কষ্ট পেতে দেব না।
– হুম, ভালো কিছুই হবে। তোমাকে আমি বিশ্বাস করি।
এদিকে আরহান একের পর এক পেগ খেয়েই যাচ্ছে।
আদিল এবার বোতলটা ধরে বলল—
– স্যার, আর খাবেন না প্লিজ।
– শাট আপ! আমার টাকা দিয়ে আমি খাব, তোমার কী? তোমার সাহস হয় কীভাবে আমাকে আটকানোর?
– সরি স্যার, আপনার শরীর খারাপ করবে।
– শাট আপ! আমার শরীর আমি খারাপ করব, তোমার কী?
আদিল আর কোনো কথা বলল না। আরহান একের পর এক পেগ খেয়েই যেতে লাগল।
ইনায়া গোসল করে বের হলো। বিছানার ওপর মেরুন কালারের একটা থ্রি-পিস দেখতে পেল। থ্রি-পিসটা তার খুব পছন্দ হয়েছে। কালারটাও তার ভীষণ প্রিয়।
সে থ্রি-পিসটা পরে নিল।
এরপর এদিক-ওদিক তাকাতে লাগল। কিছু একটা খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পেল না।
দরজা খুলে বাইরে এসে খুব সাবধানে একজন মেইডকে ডাকল। তার ডাক শুনে মিতু এগিয়ে এসে জিজ্ঞাসা করল—
– ছোট সাহেবা, আপনার কিছু লাগবে?
– জি, আমাকে একটা জায়নামাজ এনে দিতে পারবেন?
– জি, পারব। একটু অপেক্ষা করুন, নিয়ে আসছি।
ইনায়া সুন্দর করে হাসল।
কিছুক্ষণ পর মিতু জায়নামাজ নিয়ে এলো।
– আপনাকে ধন্যবাদ।
– জি, ছোট সাহেবা।
এরপর মিতু চলে গেল।
ইনায়া এশার সালাত আদায় করে নিল।
রাত ১২টা ২৪ মিনিট।
আরহান এখনো বাড়ি ফেরেনি।
এতক্ষণে বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ফেলেছে।
ইনায়া জিজ্ঞাসা করল—
– উনি আসবেন না?
মিস্টার চৌধুরী বললেন—
– আসবে মা, তুমি চিন্তা করো না। তুমি রুমে যাও।
ইনায়া আর কিছু বলল না। চুপচাপ উপরে চলে গেল।
কিন্তু রুমে গিয়ে নিজেকেই বলতে লাগল—
– আমার জন্য উনি কি আসছেন না? আমার জন্য উনি এভাবে বাড়ির বাইরে থাকবেন? আমি তো উনাকে বিয়ে করতে চাইনি। উনি আমার সঙ্গে যা করেছেন... ছিঃ! আমি আর ভাবতে চাই না। এখন তো উনি আমার স্বামী। আমি বা মিস্টার আরহান যতই অস্বীকার করি না কেন, আমরা স্বামী-স্ত্রী হয়ে গেছি।
এরপর ঘড়ির দিকে তাকিয়ে বলল—
– তাহাজ্জুদের নামাজটা পড়ে নিই। জেগে আছি যখন।
রাত প্রায় ২টা ১৯ মিনিট।
মদ খেয়ে টলতে টলতে বাড়িতে ঢুকল আরহান। আদিল বারবার তাকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু আরহান তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে।
এমন অবস্থা দেখে ফাতেমা চৌধুরী রেগে বললেন—
– তুমি মদ খেয়েছ?
আরহান মায়ের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল—
– না, খাইনি তো। আমি খাইনি। আমি ভালো ছেলে। হা হা হা!
– কয়টা বাজে জানো?
– না, কয়টা বাজে?
– রাত ২টা ১৯। এখন বাসায় এসেছ কেন?
– আসলেই তো! বাসায় এসেছি কেন?
– আদিল, ওকে রুমে দিয়ে আসো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে।
আদিল আরহানকে ধরতে যেতেই আরহান বলে উঠল—
– থামো! লাগবে না। আমি পারি, আমি চিনি, আমিই যাব। তুমি যাও, সরো। আসবে না।
এরপর আরহান নিজেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল।
মিস্টার চৌধুরী নিজের বেগমকে বললেন—
– শান্ত হও! ওকে একটু সময় দাও, বেগম। চলো, রুমে যাই।
রুমের কাছে এসে দরজায় ধাক্কা দিল আরহান। কিন্তু দরজা খুলল না। এরপর জোরে জোরে দরজা ধাক্কাতে লাগল।
নামাজ পড়তে পড়তে কোন ফাঁকে যে সিজদারত অবস্থায় ইনায়ার ঘুম চলে এসেছিল, তা সে নিজেও জানে না! আরহানের ধাক্কাধাক্কিতে তার ঘুম ভেঙে গেল।
সে দ্রুত উঠে দরজা খুলে দিল।
দুজন দুজনের দিকে তাকিয়ে রইল।
আরহান চোখ বড় বড় করে জিজ্ঞাসা করল—
– তুমি কে? এটা কি আমার রুম না?
টলতে টলতে এদিক-ওদিক তাকিয়ে আবার বলল—
– হ্যাঁ, হ্যাঁ! এটা আমার রুম। তুমি এখানে কেন? কে তুমি?
ইনায়া নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তবে এটা তার কাছে নতুন কিছু নয়। আরহান এর আগেও এমন আচরণ করেছে।
– আসুন, ঘরে আসুন।
এটা বলে ইনায়া আরহানের দিকে হাত বাড়াতেই আরহান চিৎকার করে বলে উঠল—
– এই! আপনি আমাকে ছুঁবেন না। আমার ওয়াইফ আছে!
ইনায়া অবাক হয়ে গেল। আরহানের দিকে তাকিয়েই রইল।
আরহান আবার বলল—
– সরুন! আমার বিয়ে হয়ে গেছে। আমি বিবাহিত। আমাকে ঠকিয়ে বিয়ে করেছে মেয়েটি, তাও আমি বিবাহিত। সরুন, চলে যান।
অজান্তেই ইনায়ার মুখে হাসি ফুটে উঠল।
– বুঝেছি। ভিতরে আসুন, ঘুমাবেন।
– এই, আপনার মতলব তো ভালো না! আপনি দেখছি আমার স্ত্রীর মতো করছেন!
'আমার স্ত্রী' কথাটা শুনে ইনায়া এবার বেশ খুশি হলো।
আরহান আবার বলল—
– ও এমন আমার সঙ্গে করে আমাকে জোর করে বিয়ে করেছে। সরুন, আমার স্ত্রী কষ্ট পাবে।
ইনায়া কিছুই বলল না। শুধু সবটা শুনে গেল।
এরপর ঘর থেকে বের হয়ে গেল ইনায়া। আরহান দরজা বন্ধ করে দিল।
ইনায়া সেখানেই দাঁড়িয়ে রইল। তার কানে শুধু একটা কথাই ঘোরপাক খাচ্ছে—
"আমার স্ত্রী, আমার স্ত্রী!"
এরপর দরজার পাশেই একসময় ঘুমিয়ে পড়ল সে।
আজানের আগেই ইনায়ার ঘুম ভেঙে গেল।
সে উঠে নিচের ওয়াশরুমে গেল। সেখানে ফ্রেশ হয়ে ওযু করে বের হলো। এরপর নিজের ওড়না মেঝেতে বিছিয়ে সেখানেই নামাজ আদায় করতে লাগল।
অন্যদিকে মিস্টার চৌধুরীরও ঘুম ভাঙল। তিনি নিজের মিসেসকে বললেন—
– বেগম, উঠবে না? নামাজ পড়বে তো, আজান দিয়েছে।
– একটু পরে উঠছি।
– কেন? কী হয়েছে?
– শরীরটা কেমন জানি লাগছে!
– কী বলো?
– আরে, তেমন কিছু না। তুমি যাও, আমি একটু পরই উঠছি।
– সত্যি তো?
– হ্যাঁ গো! যাও, নামাজ পড়ে আসো।
এরপর মিস্টার চৌধুরী ওযু করে নিলেন। রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখলেন, ইনায়া এক কোণে নামাজ পড়ছে।
তিনি মনে মনে ভাবলেন—
– এখানে কেন? আরহান কি ওকে রুম থেকে বের করে দিয়েছে? এত বড় স্পর্ধা ওর! এর একটা বিহিত করতে হবে।
এরপর তিনি বাইরে চলে গেলেন।
ইনায়া নিজের শ্বশুরকে দেখতে পেল না।
নামাজ শেষে ইনায়া সকালের নাশতার জন্য রান্নাঘরে গেল। কিন্তু কী রান্না করবে, বুঝতে পারছে না। তার ওপর কে কী খায়, তাও সে জানে না। এখন কী করবে সে?
অনেকক্ষণ ভেবে বলল—
– আমি বরং সেমাই রান্না করি, পরোটা ভাজি। এগুলো তো সবাই খায়।
এরপর ইনায়া রান্না শুরু করে দিল।
সকাল ৭টা।
এদিকে ইনায়া রান্নাঘরে অনেক কিছু রান্না করে ফেলেছে।
মনে একটা ভয়ও কাজ করছে—
– যদি মা রাগ করেন? যদি খাবার পছন্দ না হয়? কিন্তু আমার মন বলছে, আমাকে আমার মা কিছু বলবেন না!
এসব ভাবনার মাঝেই মিসেস চৌধুরী রান্নাঘরে চলে এলেন।
ইনায়াকে দেখে বললেন—
– তুই এখানে?
ইনায়া চমকে উঠল।
– মা!
টেবিলে তখন অনেক খাবার সাজানো। মিসেস চৌধুরীর চোখ সেদিকে গেল।
– তুই এত কিছু করেছিস?
ইনায়া ভয়ে ভয়ে বলল—
– মা, আমি বুঝতে পারি...
– তুই একা এত কিছু কেন করতে গেলি, মা? তোর কত কষ্ট হয়েছে বল?
ইনায়া এবার মুখ তুলে তাকাল। মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে রইল। এক অদ্ভুত অভিব্যক্তি তাঁর মুখে। এমন মুখ ইনায়া কখনো দেখেনি। রাগের মাঝেও যেন ভালোবাসা মিশে আছে।
– যদি কিছু হতো? এত ঝামেলা একা করতে গেলি কেন? বল? এমন আর করবি না, মা। এটা তোর বাড়ি, এখানে তুই কাজ করতে আসিসনি।
– মা, চিন্তা করো না। আমি ভাবলাম, তোমাদের একটু নিজের হাতে রান্না করে খাওয়াই।
মিসেস চৌধুরী হেসে বললেন—
– এত ভেবেছিস, এটাই অনেক, মা। এরপর আর এত কষ্ট করতে হবে না রে।
– কিন্তু মা, আমার তো কষ্ট হয় না।
– জানি, কিন্তু আর করতে হবে না। তুই শুধু এখানে সুন্দরভাবে জীবনযাপন করবি। আনন্দে থাকবি।
ইনায়া আর নিজেকে সামলাতে পারল না। ফাতেমা চৌধুরীকে জড়িয়ে ধরল। ফাতেমা চৌধুরীও ইনায়াকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিলেন।
মিস্টার চৌধুরী বাসায় ফিরলেন। নিজের বেগমকে ডাকলেন।
– এসেছো! বসো, খাবার নিয়ে আসছি।
– শোনো, তোমার অসভ্য ছেলে রাতে কী করেছে?
– কী করেছে আবার?
– আমি নামাজে যাবার সময় ইনায়া মাকে দেখলাম, সিঁড়ির পাশে ওড়না বিছিয়ে নামাজ পড়ছে।
– কী বললে?
– হ্যাঁ, জিজ্ঞাসা করো।
– ইনায়া মা, এদিকে আয়।
ইনায়া এসে দাঁড়াল। শ্বশুরকে দেখে বলল—
– বাবা, আসসালামু আলাইকুম।
– ওয়ালাইকুমুস সালাম।
মিসেস চৌধুরী জিজ্ঞাসা করলেন—
– রাতে তোকে আরহান বের করে দিয়েছিল?
এটা শুনে ইনায়া অপ্রস্তুত হয়ে পড়ল। কী বলবে বুঝতে পারছে না। এরপর বলল—
– না মা, এমন কিছু না তো।
– মিথ্যা বলছিস? তোর শ্বশুর মিথ্যা বলবেন?
ইনায়া চুপ হয়ে গেল।
এরপর মিসেস চৌধুরী আরহানকে ডাকতে লাগলেন। ডাক শুনে আরহান নিচে নেমে এল।
– কী হয়েছে? ডাকছো যে?
মিস্টার চৌধুরী বললেন—
– ইনায়া মা রাতে রুমের বাইরে ছিল কেন?
– আমি কী জানি? ঘুম থেকে উঠে তো তোমার ইনায়া মাকে রুমে দেখিনি।
ইনায়া মাথা তুলে আরহানের দিকে তাকাল। মনে মনে বলল—
– এই লোক এত মিথ্যা বলে কেন? উনার কি মনে নেই, রাতে উনি কী কী করেছেন?
মিসেস চৌধুরী রেগে বললেন—
– আর যদি এমন করিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না!
আরহান কোনো কথা বলল না। শুধু ইনায়ার দিকে রাগী চোখে তাকিয়ে আবার রুমে চলে গেল।
কিছুক্ষণ পর আরহান আবার নিচে নামল। তখন খাবার টেবিল সাজানো হচ্ছিল সকালের নাশতার জন্য।
আরহান সরাসরি বাইরে চলে যাচ্ছিল।
মিসেস চৌধুরী বলে উঠলেন—
– কোথায় যাচ্ছিস?
– অফিসে।
– খাবি না?
– না।
– কেন?
– সময় নেই।
– চুপচাপ বস।
– দেরি হচ্ছে। বাইরে খাব।
এটা বলে আরহান বের হয়ে গেল।
ইনায়া আরহানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল।
সে মনে মনে চিন্তা করতে লাগল—
– কী হবে আমার ভবিষ্যৎ? মিস্টার আরহান কি আমাকে কখনোই মেনে নেবেন না? আমি কি পারব তাঁকে মেনে নিতে? কী হবে আমার? আমি কি পারব তাঁর সঙ্গে থাকতে?
চলবে...! 🌸✨
