★ ঘৃণার নাম তুমি ★
Writer : Noor Islam.
পর্ব – ৭ : মিথ্যার পর্দা ফাঁস
আরহান অফিসে গিয়ে আদিলকে ডেকে পাঠাল।
– স্যার, ডেকেছেন?
– সবকিছু রেডি, তাই না?
– জি স্যার। এখন শুধু মিস্টার চৌধুরী এলেই সবকিছু সম্পন্ন হবে।
কথাটা বলতে না বলতেই মিস্টার চৌধুরীর ফোন চলে এলো।
আরহান কল রিসিভ করল।
আরহান : হ্যালো, বাবা।
মিস্টার চৌধুরী : তুমি যে কাজগুলো করো, এগুলো কি ঠিক করো?
আরহান : এর জন্যই ফোন করেছ?
মিস্টার চৌধুরী : না, তুমি তো আমার গুণধর পুত্র! তুমি যতই খারাপ হও না কেন, তোমাকে এই বদনাম থেকে বাঁচাতে আমাদের যেভাবেই হোক চেষ্টা করতে হবে, তাই না?
আরহান : আচ্ছা, আসতে হবে না তোমাকে। আমি নিজেই সব ঠিক করে নিতে পারব।
মিস্টার চৌধুরী : হ্যাঁ, আরও লোক হাসাও!
আরহান : বাবা, আমার জীবন নিয়ে তোমরা কম তামাশা করেছ?
মিস্টার চৌধুরী : তোমাকে এখন অনেক কিছু বলতে পারতাম। কিন্তু তুমি তো সত্যিটাই জানো না। আমি শুধু ভাবছি, সত্যিটা জানার পর তুমি কীভাবে প্রায়শ্চিত্ত করবে!
আরহান : আপনি কি এখন আসবেন, মিস্টার চৌধুরী?
মিস্টার চৌধুরী : হ্যাঁ! কেন আসব না? সব রেডি?
আরহান : আদিলের কাছ থেকে জেনে নেবেন। ধন্যবাদ।
এটা বলেই আরহান কল কেটে দিল।
– অসভ্য হয়েছে একটা! পুরো অসভ্য!
এটা বলে মিস্টার চৌধুরী রেগে গেলেন।
তাঁর স্ত্রী বললেন—
– থাক, শান্ত হও। যাও, সবকিছু ঠিকঠাক করে এসো।
– হুম, বেগম। আসি। চিন্তা করো না, সব ঠিক করে বাসায় ফিরব।
এটা বলে মিস্টার চৌধুরী অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন।
আরহান একের পর এক ফাইল দেখছিল। রাগে তার মাথা গরম হয়ে আছে। বিড়বিড় করে বলছে—
– Fuck! How dare you, Enaya! Having to introduce you as my wife in front of everyone? Fucking disgusting! I'll see you!
– স্যার, কিছু বললেন?
আদিল জিজ্ঞাসা করল।
– তুমি এখনো এখান থেকে যাওনি? যাও এখন।
– জি স্যার।
আসলে চারদিকে এখন শুধু একটাই সংবাদ—
আরহান চৌধুরীর পর্দা ফাঁস!
প্রতিটি টিভি চ্যানেল, প্রতিটি পত্রিকার হেডলাইনে একই খবর বড় বড় করে প্রকাশিত হচ্ছে।
খান ও হাওলাদার পরিবার ভীষণ খুশি। তাদের ধারণা, এবার তাদের কোম্পানিগুলোও কিছুটা হলেও ব্যবসায়িক সুবিধা পাবে।
এই খুশিতে দুই পরিবার মিলে পার্টিও করেছে।
কিন্তু হঠাৎই তাদের আনন্দ ধূলিসাৎ হয়ে গেল।
আজ চৌধুরী পরিবারের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। সেখানে দেশের সকল গণমাধ্যমকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এত জরুরি কনফারেন্স কেন?
চিন্তায় পড়ে গেলেন দুই পরিবারের সদস্যরাই।
মিস্টার হাওলাদার বললেন—
– বলছি, খান সাহেব, কোথাও...
পুরো কথা শেষ হওয়ার আগেই খান সাহেব বলে উঠলেন—
– চুপ করুন! কী করছেন? আশেপাশে কত লোক! মাথা ঠিক আছে আপনার?
– কিন্তু...
– যা হবে, দেখা যাবে। আমাদের কি কোনো মুখ নেই নাকি?
– জি, ঠিক বলেছেন আপনি।
মিস্টার চৌধুরী অফিসে এলেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর উকিল বন্ধু মোশাররফ মির্জা।
– আরহান!
আরহান মাথা তুলে তাকাল। বাবাকে দেখে বলল—
– এসেছেন, পিতা? বসুন। আরে, উকিল সাহেবও যে!
মোশাররফ হেসে বললেন—
– এখনো দুষ্টুমি ছাড়িসনি রে!
আরহানের এমন আচরণে মোশাররফ কিছু মনে করলেন না।
তিনি জানেন, আরহান জেদি, রাগী ও গম্ভীর হলেও মনটা ভীষণ ভালো। তাঁর মতো এত ভালো ছেলে খুঁজে পাওয়া দায়!
ছোটবেলা থেকেই তিনি আরহানকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন।
এখন বিয়ে করে আলাদা সংসার হলেও এই বন্ধুত্বের সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। মিস্টার চৌধুরী শুধু তাঁর বন্ধু নন, জীবনের অন্যতম বড় সাপোর্টারও।
আর মিসেস চৌধুরীও তাঁর নিজের বড় বোনের চেয়ে কোনো অংশে কম নন।
বলতে গেলে, মোশাররফ মির্জার জীবনের একটা বড় অংশজুড়ে রয়েছেন মিস্টার চৌধুরী, মিসেস চৌধুরী এবং তাঁদের ফুটফুটে, সুদর্শন পুত্র আরহান চৌধুরী।
এমন আচরণ দেখে মিস্টার চৌধুরী বলে উঠলেন—
– তুমি আমার থাপ্পড় খাবে, বেয়াদব ছেলে!
মোশাররফ হেসে বললেন—
– আরে, বকছিস কেন? ও ওর জানেমানের সঙ্গে এমন করেছে, তাই না, ঘুন্টু সোনা?
আরহান সঙ্গে সঙ্গে বলে উঠল—
– ঘুন্টু সোনা ডাকবে না বলে দিলাম!
এটা বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরল।
মিস্টার চৌধুরী বিরক্ত হয়ে বললেন—
– হ্যাঁ, হ্যাঁ! তোর আশকারা পেয়েই আমার হীরার টুকরাটা কয়লায় পরিণত হয়েছে!
আরহান মুচকি হেসে বলল—
– অসুবিধা নেই, বাবা। কয়লারও কিন্তু অনেক গুরুত্ব আছে।
তিনজন একসঙ্গে হেসে উঠলেন।
এমন সময় আদিল এসে উপস্থিত হলো।
– স্যার, সময় হয়ে গেছে। সবাই এসে পড়েছেন।
আরহান গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল—
– খান আর হাওলাদার?
– সেই দুই পরিবার আরও আগেই এসে গেছে। তাদের চোখেমুখে চিন্তার ছাপ স্পষ্ট।
আরহান মুচকি হেসে বলল—
– থাকতেই হবে! তবে এখনো কোনো তথ্য পাইনি, যা দিয়ে তাদের মুখোশ খুলে দেব। How stupid!
মোশাররফ বলে উঠলেন—
– Chill, ঘুন্টু! পেয়ে যাব আমরা।
– পেতেই হবে। এবারই তাদের শেষ সুযোগ ছিল।
এটা বলে সবাই অফিসরুম থেকে বেরিয়ে গেল।
চৌধুরী পরিবারকে দেখতে পেয়েই সাংবাদিকরা তাঁদের দিকে ছুটে এলেন। চারদিক থেকে একের পর এক প্রশ্ন আসতে লাগল।
১ম সাংবাদিক: "Sir, what prompted you to call such a major press conference all of a sudden? Are you trying to clear your name and prove your innocence?"
২য় সাংবাদিক: "Sir, was the video actually real? Did you really behave that way with the girl? What exactly is your relationship with her?"
৩য় সাংবাদিক: "Mr. Chowdhury, do you realise how deeply you've disappointed millions of your fans? Is that girl someone close to you?"
একটার পর একটা প্রশ্ন শুনে আরহানের মাথা গরম হতে লাগল।
তবে বারবার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল সে।
আদিলসহ গার্ডরা সবাইকে সামলানোর চেষ্টা করছে।
আরহান গম্ভীর কণ্ঠে বলল—
– "You have all been invited here so that I can clear everything up.
Just let me get to the mic, and you'll have all the answers."
এরপর তাঁরা সাইডে সরে গেল।
চৌধুরী পরিবারের সদস্যরা একে একে নিজেদের নির্ধারিত আসনে বসলেন।
সাংবাদিকরাও যে যার আসনে বসে পড়লেন।
আরহানের মাথায় তখন রাগ যেন টগবগ করে ফুটছে।
একজন সাংবাদিক উঠে দাঁড়িয়ে প্রশ্ন করতে যাবেন, ঠিক তখনই আরহান বলে উঠল—
– "Stop!"
সে উঠে মাইকের কাছে গিয়ে দাঁড়াল।
তার চোখ তখন স্থির হয়ে আছে খান ও হাওলাদার পরিবারের দিকে।
হাওলাদার সাহেবকে দেখে মনে হচ্ছে ভয়ে একেবারে কাবু হয়ে গেছেন। আরহান তা দেখে মুচকি হাসল।
খান সাহেবও কিছুটা ভীত, তবে সেটা আড়াল করতে বেশ সক্ষম হয়েছেন।
এরপর আরহান বলতে শুরু করল—
– "Simply having a profession doesn't mean you've fulfilled your responsibilities. You must perform your duties properly.
I have a few things to say today, and everyone present here is expected to listen quietly. I mean it—quietly.
I don't want any trouble. All I want is a peaceful press conference."
এরপরও পাশ থেকে একজন সাংবাদিক উঠে অবাধ্য হয়ে বলে উঠলেন—
– "Are you threatening us?"
আরহান এবার রাগী কণ্ঠে বলে উঠল—
– "Shut up! Sit down! Do you have any idea what I'm capable of?
You've been spreading false accusations and tarnishing my reputation.
I expect everyone to remain professional and respectful throughout this conference. I want everyone to listen until I finish speaking. There will be an opportunity to ask questions afterward."
সবাই চুপ হয়ে গেল।
কারণ, মিস্টার চৌধুরী ও তাঁর পরিবারের প্রভাব-প্রতিপত্তি সম্পর্কে উপস্থিত প্রত্যেকেই জানে।
তাছাড়া এমন বদনাম তাঁদের পরিবারের জন্য একেবারে নতুন কিছু নয়।
আরহান আবার বলতে শুরু করল—
– "The woman you've been using to tarnish my reputation is, in fact, my legally wedded wife."
এটা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল।
খান ও হাওলাদার পরিবারও বুঝে গেল, চৌধুরী পরিবারের কাছে তাদের পরিকল্পনা একটুও কাজে আসেনি।
কেউ কোনো কথা বলছে না। কারণ, আরহানের এই একটি কথাই সবার কাছে যথেষ্ট বিস্ময়কর।
কিন্তু তখনো আরহানের মাথা গরম। চোখ দুটো রাগে লাল হয়ে আছে।
সে আবার বলতে শুরু করল—
– "I've never been someone who likes putting my personal life on public display. We've been married for six months.
All the relevant legal documents will be presented before you.
I wouldn't have called this press conference if I hadn't been left with any other choice. But my wife could no longer tolerate the humiliation and false accusations being thrown at us.
My name is being dragged through the mud everywhere.
Alhamdulillah, my wife observes hijab and has deliberately kept social media out of her life. Yet, every single one of you has been chasing an edited video without bothering to verify the truth even once.
Not a single one of you considered checking the facts before spreading it.
Why would you? You need TRP, don't you?
Yes, everyone has seen that inappropriate video circulating online. But let me make one thing absolutely clear: IT WAS EDITED.
You've turned my life into such a public spectacle that I'm now being forced to disclose matters that should have remained strictly between my wife and me.
My wife and I had a disagreement, so I booked a room to spend some private time with her and sort things out.
Someone had clearly arranged a camera in advance. Although we haven't yet identified who was behind it, the investigation is still ongoing.
But one thing all of you should know is who I am. I am Arhan Chowdhury.
This entire situation is disgraceful.
I don't have much time to waste. You may collect all the necessary documents from my lawyer.
Wasting time has never been part of my character."
কথা শেষ করেই আরহান মাইকের সামনে থেকে সরে গেল এবং সেখান থেকে বেরিয়ে গেল।
উপস্থিত সবাই তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল।
এরপর মোশাররফ মির্জা সামনে এগিয়ে এসে বললেন—
– নিন, ডকুমেন্টগুলো সংগ্রহ করুন। আপনাদের তো এগুলোরই প্রয়োজন!
এরপর সাংবাদিকরা একে একে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে শুরু করলেন।
কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি বদলে গেল।
যেসব টিভি চ্যানেল এতক্ষণ আরহানকে নিয়ে একের পর এক নেতিবাচক সংবাদ প্রচার করছিল, এবার তারাই ক্ষমা প্রার্থনা করতে শুরু করল।
হেডলাইনে সেই একই ব্যক্তিকে নিয়ে সংবাদ হচ্ছে, তবে এবার সম্পূর্ণ ভিন্নভাবে।
অনেক প্রতিষ্ঠানের সঙ্গে চৌধুরী পরিবার তাদের ব্যবসায়িক চুক্তি বাতিল করে দিল।
এতে অবশ্য তাদের খুব একটা ক্ষতি হলো না। দেশের ব্যবসায়িক জগতে চৌধুরী পরিবারের প্রভাব ও আধিপত্য ছিল অত্যন্ত শক্তিশালী।
তবে এত ক্ষমতা ও সম্পদের মালিক হওয়া সত্ত্বেও পরিবারটি ছিল অত্যন্ত মানবিক। অসহায় মানুষের পাশে তাঁরা সবসময় নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছেন।
এভাবেই একসময় প্রেস কনফারেন্সের শেষ হল।
চলবে...! 🌸✨
