#দাহরেখা
#পর্ব_১১
#পূর্ণতা_আহমেদ
নিজের ঘরে ঢুকেই সশব্দে হেসে উঠলো শায়ের।আজাদের উদ্দেশ্যে আওড়াল,
"শালা! বদ্ধ উন্মাদ! এবার কাছারিঘরে আটক হয়েছে!ভ্যান্টিলেটর ও পাবেনা পালানোর জন্য! এই ভেবে শায়েরের হাসির তীব্রতা বেড়ে যায়। তারপর বুকশেলফে থাকা বইয়ের মাঝে থেকে একটা বই নিয়ে ভেতর থেকে একটা কাগজ বের করল।সকালে ব্রিটিশ পেয়াদাকে বিদায় দিয়ে আসার পথে চিঠিটা পেয়েছিল এখনো পড়ে উঠার সুযোগ পায়নি। কাঠের টেবিলে অগোছালো কাগজগুলোর উপর সেটা রাখল।মাথা ধরেছে দেখে এক কাপ গরম চা নিয়ে ঢুকেছিল যাতে রাত জেগে কাগজে বিদ্রোহী শব্দ লিখতে সুবিধে হয়। চা টা পাশে রেখে চিঠিটা খুলতে যাবে তখনই হুট করে দরজায় টোকা পড়ল।শায়ের দ্রুত চিঠিটা কাগজের ভাজে লুকিয়ে ফেলল।দরজা খুলে দেখল মেহেরকে।
"কি বিরক্ত করলাম?"
"আপনি এত রাতে!"
"আমাকে তুমি বলা শিখিয়ে এখন নিজেই আপনি আপনি করছেন?"
"ওহ তাই তো! ভুলেই গেছিলাম!"
"চিন্তায় একদম ই ঘুম আসছিল না। তাই ঘর থেকে বের হয়ে হাঁটছিলাম হঠাৎ দেখলাম আপনি মাত্র ঘরে ঢুকছেন তাই বিরক্ত করতে চলে এলাম।"
শায়েরের কপালে জমতে থাকা ঘাম গুলো মুছে,আমতা আমতা করে বলল,
"এই রাতে কেউ আমাদের এভাবে দেখলে খারাপ ভাববে।"
"কে কি ভাবল তাতে কি আসে যায়? যদি আপনার অসুবিধা হয় তবেই চলে যাব!"
"অসুবিধা হবে না যদি তুমি করে বল।"
মেহের ঠোঁটে হালকা হাসি টেনে বলল,
"চেষ্টা করব।"
পুরুষের ঘরে কোনো নারীর আগমন ঘটলে সে ঘর অদ্ভুত মাদকতায় ছেয়ে যায়।সেই মিষ্টি ঘ্রাণে শায়েরের আতঙ্ক মূহুর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। মাথাটা ঝিমঝিম করে উঠল।মেহেরের অমায়িক সৌন্দর্য এই রাতের পরিবেশের জন্য সুবিধার নয়।নিজের পুরুষালি অনূভুতিকে দমাতে বলল,
"জামশাদ সাহেব এখন কেমন আছেন?"
"আগের মতোই। সারাদিন পর ঘুমাচ্ছে দেখে বিরক্ত করিনি আর।"
"দ্রুতই ঠিক হয়ে যাবেন।চিন্তা করো না।"
"আপনার জীবন বৃত্তান্ত বলবেন না?" বলতে বলতেই টেবিলের উপর রাখা কাগজ গুলোর দিকে নজর গেল মেহেরের।
"এত রাতে গল্প লিখছিলেন নাকি?"
"না গল্প লেখা ছেড়ে দিয়েছি সেই কবে।যেদিন মনের মত কিছু পাবো সেদিন লিখব।"
"যেমন ? "
"ভিন্ন কিছু! এই এক ঘেয়ে গল্প না।প্রতিবার ই ভিন্ন কিছু লিখতে শুরু করি ঘুরে ফিরে তা ওই এক জায়গায়ই ঠেকে!"
"কোথায় ঠেকে?"
"প্রেম-ভালোবাসায়।"
বলেই মৃদু হাসল শায়ের।মেহের ও স্মিত হাসল কিছু বলল না। টেবিল থেকে একটা কাগজ উঠাতে গেলেই চট করে শায়ের তার হাত ধরে ফেলে।মেহের শায়েরের চোখের এই আতঙ্ক দেখে শান্ত কন্ঠে বলল,
"ভয় পাবেন না আপনার পত্রিকার কথা কেউ জানবে না।"
"আপনি কিভাবে জানলেন!" শায়েরের কন্ঠে চরম আশ্চর্য।
"আরও আগেই জেনেছি।সহজ ব্যাপার! আপনার মত গুনী সম্পাদকের এতদিন এভাবে বসে থাকার কথা নয়। অযথাই আমার কাছ থেকে মিথ্যে বলে লুকালেন।আমি আপনাকে সর্বোচ্চ সহোযোগিতা করতে পারতাম সেই সুযোগ ই দিলেন না আর। সে যাই হোক,সেদিন লাইব্রেরিতে আপনার অভিনয় কিন্তু চমৎকার ছিল!"
শায়েরের বুকে ঝড় বয়ে যাচ্ছে।অতি ধূর্ত প্রকৃতির বলেই বোধহয় নিজের আতঙ্ক মেহেরকে বুঝতে দিচ্ছে না।গলার স্বর শান্ত করে বলল,
"ধরা খেয়েই গেলাম তবে!"
"এখন আর আপনাকে লুকিয়ে সম্পাদনা করতে হবে না। আমাদের আর ক্ষতি হওয়ার মত কিছু বাকি নেই।"
"না আসলে....তুমি ভুল বুঝছো মেহের।তখন পরিস্থিতি হয়ে উঠেনি। এখন থেকে তোমাকে সবই বলার চেষ্টা করব।"
"আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি এখন আসি।"বলে আর এক মূহুর্ত সেখানে দাড়াল না।
মেহেরের চলে যাওয়া দেখে অবশেষে শায়েরের আড়াল করা আতঙ্ক তার চেহারায় ফুটে উঠল।একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত দরজা লাগিয়ে চিঠিটা খুলল।অদ্ভুত চিঠি! শুরুতে কোনো সম্বোধন নেই।শায়ের মনে মনে পড়তে শুরু করল।
"এই বিশাল সঙ্কটের মাঝে আমাদের একবেলা পেট চলার জন্য চাল আর গম আজ বিকালেই পৌঁছেছে এখানে।এদিকে প্রতিনিয়ত কয়জন করে ধরে নিয়ে যাচ্ছে ব্রিটিশরা। জানি না কতদিন এই আস্তানায় আমরা পলাতক থাকতে পারব।এই চরম পরিস্থিতিতে তোমাকে পাশে প্রয়োজন ছিল তবুও আশা করা যায় পরিস্থিতি আমার সামলে নেব।এই দিয়ে আমাদের হয়ে যাবে।বাকিটা আফতাব নগর পাঠানো হবে সেখানে পরিস্থিতি আরও ভয়াবহ। আমরা প্রতিনিয়ত নিজেদের সংগঠন বড় করার চেষ্টা করে যাচ্ছি।ইতোমধ্যে বিভিন্ন জায়গায় প্রচুর সাড়াও পড়েছে।ইংরেজদের ও দুঃশ্চিন্তার ঘাম ঝড়ছে।আশা করা যায় এর শেষটা আমাদের ই হবে।তুমি বসে থেকো না শুধু। লেখালেখি চালিয়ে যাও! সাতদিন পর আবার একটা চিঠি পাঠাবো। ঘাটের কাছ থেকে নিয়ে যেও। এদিকের পরিস্থিতি স্বাভাবিক হলে চিঠিতে জানাব। তখন চলে এসো। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রেখো। সাবধানে থেকো।
পড়া শেষেই চিঠিটা মোমবাতির আগুনে পুড়ে ছাই হয়ে গেল!
চলবে।
