ধ্রুবতারা....পর্ব ১
লেখিকা : আখি শেখ..
..........
" বনু এই আর কত ঘুমাবি বলতো? "
" উমম ছোটিপু আরেকটু ঘুমাই না প্লিজ। "
" না ওঠ তারা তারি।" অনেক ঘুমাইছিস আর না। এবার মা আসলে কিন্তু চেলাকাঠ নিয়ে আসবে। "
" উফফ এই নানির বাচ্চার কি সমস্যা বলতো ? সকাল সকাল বিরক্ত করছে।! "
" ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখন সকাল নয় দুপুর একটা বাজে। তারা তারি ওঠ। আজ শুক্র বার। বড় আব্বু আর আব্বু দুজনেই নামাজে গেছে আমাদের ও নামায পরতে হবে। আর তাছাড়া আজ একটা স্পেশাল দিন। "
"কি স্পেশাল দিন আজ? "
"তা তো নিচে নামলেই জানতে পারবি! "
" ওকে তুমি যাও আমি উঠছি। "
তরি তার আদরের ছোট বোন তারা কে ঘুম থেকে উঠিয়ে নিচে চলে গেল।
তারা ঘুম থেকে ওঠে ওয়াসরুমে চলে গেল।
সুখতারা চৌধুরী , চৌধুরী বাড়ির অতি আদরের ছোট কন্যা। সবার খুব আদরের। এই মেয়ে বৃহস্পতিবার রাতে ঘুমাই না। সারারাত জেগে রিল'স দেখে। তার পর ভোররাতে ঘুমাই আর ওঠে দুপুর একটা বাজে।
তারা এবার ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। বয়স ১৭ বছর। কিন্তু একদম বাচ্চাদের মতো ভাব। চঞ্চলতা আর দুষ্টমিতে পারদর্শি।
তারা সাওয়ার নিয়ে অযু করে নামায পরে নিল। এই মেয়ের সব কাজেই আলসেমি। এই যে ভেজা চুল গুলো শুকাতে ও আলসেমি লাগে। হাটু ছুই ছুই চুল গুলো দিয়ে টুপ করে পানি ঝরে পরছে ফ্লোরে। বেবি পিংক কালারের গোল জামা আর ম্যাচিং করে চুরি পাজামা পরনে। ওরনা দিয়ে মাথা ঢেকে নিয়েছে। দুধ সাদা গায়ের বরন। রক্ত রঙা ঠোঁট জোড়ায় গোলাপি রঙের লিপগ্লোস লাগিয়ে নিল। ঠোঁটের ঠিক বামপাশের ঠিক নিচে একটা গাড়ো কালো রঙের তিল আছে। এ তিল টাই যেন তারা' র সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে।
আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে ঠোটের কোনে এক চিলতে হাসি ছড়িয়ে পড়ল। এ হাসি যেন হাজার যুবকের ধ্বংসের কারন হতে পারে।
তারা গুন গুন করে নিচে নামতে লাগলো। অর্ধেক সিড়ি নামছে অমনি সামনের দৃশ্য দেখে তার পা অটোমেটিক থেমে যায়। পুরো ড্রইং রুমে পুরোনো সব বদলে নতুন আসবাব আনা হয়েছে। বাড়ি ময় সুস্বাদু খাবারের গন্ধে চারদিক ম করছে। বাড়ির দুই কর্তা নামাজ পরে এসে সোফায় বসে গল্প করছিল। তারা তার বড় আব্বু আহিদুর চৌধুরী" কে উদ্দেশ্য করে বলল,
" বড় আব্বু আজ বাড়িতে কি স্পেশাল দিন গো? "
তিনি কিছু বলবেন তার আগেই সদর দরজা দিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলো বাড়ির বড় ছেলে আদ্রনীল চৌধুরী। তারা কে উদ্দেশ্য করে বলল, " হ্যাঁ রে জানবাচ্ছা তুই আবার কি করেছিস "?
" আমি আরার কি করলাম? "
"তাহলে পুলিশ কেন এসেছে? "
পুলিশের কথা শুনে তারা কেপে উঠলো। মুখটা ফ্যাকাসে হয়ে গেল।!
কেপে উঠলো। মুখ টা ফ্যাকাসে হয়ে গেল।
"পুলিশ আমি তো কিছুই করি নাই! "
"কিছু যদি নাই করে থাকিস তাহলে বাড়ি বয়ে পুলিশ কি নিমন্ত্রণ খেতে আসছে "
তারার মা তারমিন চৌধুরি রাগ আর ধমকের সুরে বলে উঠলেন। তারা আসলে ভেবে পাই না এ নানির বাচ্চা কি তার আসল মা? যদি তাই হবে তাহলে এমন শত্রুর মতো করে কেন? অবশ্য তারা এখন এসব কিছু ভাবতে চাইছে না। তারা ভাবছে, তারা কী এমন করেছে যে পুলিশ তার বাড়িতে মরতে আসছে আশ্চর্য!.
তারার ভাবনার মাঝেই সদর দরজায় পুলিশ ইউনিফর্ম পরিহিত এক যুবক নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। বাড়ির সবাই খেয়াল করলেও তারার সেদিকে কোনো খেয়াল নেই।
হঠাৎ করে কিছু একটা মনে পরত-ই তারা চেচিয়ে বলে উঠলো,
" মনে পরেছে! ওই টাকলা বুইড়া খাটাশ বেটা কে তো আমি কিছু তেই ছাড়ব না। সামান্য কয়েকটি লিচু চুরি করেছি দেইখা পুলিশকে কমপ্লেন দিল? ওই টাকলা বুইড়া টাক যদি আমি আমার আম চুরি করা গুলতি না ফাটিয়ে দিসি তাইলে আমার নাম ও সুখতারা চৌধুরী নয়। হুহ!"
"তা তুমি হটাৎ লিচু চুরি করতে গেলে কেন বাজারে কি কম পরেছিল? "
শাষনের সুরে বললেন তারার বাবা তৌহিদুর চৌধুরী ।
বাবার কথা শুনে তারা ঠোট উল্টে ইনোসেন্ট ভাব নিয়ে বলল,
"আমি কি আর সাধে চুরি করেছি নাকি? আমি তো কলেজ থেকে বাড়িতে ফিরছিলাম দেখি টাকলু কাকুর বাড়ির সামনে লিচু গাছে লাল লাল টস টসে লিচু ধরে আছে। আমি তো বাবা ভালো মেয়ে লিচুর দিকে নজর না দিয়ে চলে আসছিলাম। কিন্তু লিচু আমাকে আসতে দিল না। বলল আমি যদি এখন তাদের সাথে করে না নিয়ে আসি তাহলে ওরা আমার ওপর গোসা করব। আর টক করে ঝরে পরে ঠুস করে আত্মহত্যা করব।আমি তো আবার ফল দরদি । লিচুর কষ্ট সহ্য হলো না। তাই যেইনা কয়েকটি লিচু ছিড়ে ব্যাগে ভরছিলাম অমনি টাকলু কাকু দেখে ফেলল। আমি তো দে ছুট। এবার তোমরাই বলো আমি কি চুরি করলাম নাকি লিচুর জীবন বাচালাম? আমি কি চোর? "
" নাহ চুন্নি "!
অপরিচিত গম্ভীর পুরুষালি কন্ঠে বলা কথায় তারা চমকে উঠে পেছনে তাকাল। পুলিশ যুবকটি কথাটা বলে এক পা এক পা করে সামনে এগোতে লাগলো। তারা তো হা করে তাকিয়ে আছে। ভারি বুট জুতা ঠক ঠক শব্দে তারার বুকের ভিতর যেন দ্রিম দ্রিম ঢোল পেটাচ্ছে। ৬'২ হবে উচ্চতা এর বেশি ও হতে পারে। শক্ত পোক্ত পেশিবহুল এর মাংস যেন ইউনিফর্ম এর হাতার ভেতর থেকে ছিড়েখুঁড়ে বেরিয়ে আসবে। মেদহিন দেহের প্রতিটি ভাজ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে ইউনিফর্ম এর ওপর দিয়েই। মুখ তো দেখা যাচ্ছে না মাস্ক দিয়ে ঢাকা। ধুসর রঙের চোখ দুটো তারার দিকেই নিক্ষেপ করা। বামভ্রু টা পিয়ারসিং করা। ওই রিং চোখের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
আচ্ছা পুরুষ মানুষ এর এতো সৌন্দর্য দিয়ে কি লাভ। সৌন্দর্য তো নারিদের অধিকার। এতো সুন্দর হ্যান্ডসাম পুরুষ এর ওপরে ক্রাশ খাওয়া থেকে বঞ্চিত করা হলো মেয়েদের। তারপর এতো পুলিশ। এর ওপর আবার কে ক্রাশ খাবে শুনি। .?"
তারার আকাশ পাতাল ভাবনার মাঝেই ছেলেটা যে কখন সামনে দাড়িয়েছে বুঝতে ই পারিন।।
" কি ম্যাডাম মুখে তো মাছি ঢুকে লুঙ্গি ডান্স শুরু করে দিবে এমন হা করে তাকিয়ে থাকলো। '"
অপমান আর লজ্জায় তারা তৎক্ষনাৎ মুখ বন্ধ করে নিয়ে মাথা নিচু করে । ঠোঁট কামড়ে ধরে। পা দিয়ে ফ্লোরে নখ খুটতে থাকে। ওরনার এক মাথা ধরে দুই হাত দিয়ে কচলাতে থাকে।
" তা ম্যাডাম কয়টা লিচু চুরি করেছছেন শুনি?"
তারা আমতা আমতা করে বলল,
" ন- মা- মানে আ - আমি আসলে...
"কি আসলে নকলে করছেন যা জিজ্ঞেস করেছি তার উত্তর দেন "?
ধমক শুনে তারা কেপে উঠলো। তৎক্ষনাৎ চোখ মুখ খিচে বন্ধ করে নিয়ে বলল,
" ছ- ছয়টা ছয়টা! "
যুবকটি এবার নিজের কোমর থেকে নিজের বন্দুক টি বের করে তারার কপাল বরাবর তাক করে বলল,
"বাহ ভালো তো আমার বন্দুকের গুলি ও ছয়টা। একটি লিচুর জন্য একটা গুলি ছটা লিচুর জন্য ছয়টা গুলি। "
গুলি ছয়টা লিচুর জন্য ছয়টি গুলি। ইজ দ্যাট ইকুয়াল টু ইকুয়াল।! "
কপাল এ ঠান্ডা ধাতব কিছু একটা স্পর্শ পেয়ে তরাক করে মাথা উচু করে সামনে তাকাই তারা। নিজের এতো কাছে এই প্রথম পিস্তল দেখে ভয়ে তারার পায়ের তলায় মাটি সরে গেল। নিজেকে আর ধরে রাখতে পারল না। ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে যুবকটি তারার কোমর পেচিয়ে ধরে ফেলল। বাড়ির সবাই তারার অবস্থা দেখে বিচলিত হয়ে কাছে আসতে গেলে যুবকটি হাতের ইশারা করে সবাইকে শান্ত থাকতে বলল। তারার চোখের পাতা পিট পিট করে কাপছিল। ঠোট জোড়া ও তির তির করে কাপছিল তা দেখে যুবকটি ঠোটের কোনে এক চিলতে হাসি ছড়িয়ে গেল।
তাারা দিকে একটু ঝুকে এসে বলল,
" গুড জব ভেরি গুড! এই মেয়েটা ঘাড়ত্যাড়া সহজে রিমান্ড এ নিতে পারতাম না। এখন তো সহজে কোলে করে নিয়ে যাব। "
এই কথা শুনে তারা কেপে উঠলো তৎক্ষনাৎ সোজা হয়ে দাঁড়িয়ে পরল। দেরি না করে দৌড়ে চলে গেল তার আদরের বড় আব্বুর কাছে। বাড়ির সবাই হা করে তাকিয়ে আছে তার মানে এই মেয়ে জ্ঞান হারাইনি নাটক করছিল।
তারা তার বড় আব্বু কে জরিয়ে ধরে বুকে মুখ গুজে দিয়ে কান্না ভেজা কন্ঠে বলেউঠলো,
" ও বড় আব্বু দেখো না কি বলছে? আমাকে নাকি রিমান্ড নিয়ে যাবে। আমি কি এমন করেছি? সামান্য কয়েকটি লিচু চুরি করেছি তাই তো? আর করব না। ও বড় আব্বু তুমি উনাকে বলো না যে তোমার মিষ্টি মা আর কিছু চুরি করবে না। এই যে আমি প্রমিজ করছি তো। "
" আব্বু তোমাদের উরনচন্ডি ড্রামাকুইন মেয়েকে বলো অন্যায় যখন করেছে তখন শাস্তি ও পেতে হবে। ১০১ বার কান ধরে ওঠবস করতে হবে। তবেই মুক্তি! "
অচেনা অপরিচিত পুলিশ যুবকের মুখে নিজের বড় আব্বু কে আব্বু সম্মোধন করায় তারা তো রীতিমতো হতবাক হতভম্ব! কী বলছে লোকটা আব্বু? কার আব্বু কিসের আব্বু? তারা তো রাগ আর জেদি সুরে বলেই উঠলো,
" এই আপনি আব্বু বললেন কাকে হ্যা। আমার বড় আব্বু কে আপনি কেন আব্বু বললেন? "
" লাইক সিরিয়াসলি! আমি আমার আব্বু কে আব্বু ডাকব না তো কি চাচ্চু ডাকব? হাও ফানি!"
তারার আহম্মকের মতো করা প্রশ্নের প্রতিত্তোরে কথাটি বলল যুবকটি।
তার মানে এই মানুষ টা চৌধুরী বাড়ির ছোট ছেলে, "ধ্রুবনীর চৌধুরী "! আজ এতো গুলো বছর পরে আবার ফিরে এসেছেন। তারা আর কিছুই ভাবতে পারছে না। পায়ের তলার মাটি যেন খুজেই পাচ্ছে না। চারদিকে শুধু অন্ধকার দেখছে।
এইদিকে অনেক দিন পর আদরের ছোট ছেলে কে ফিরে পেয়ে পরম মমতায় জরিয়ে ধরলেন বাড়ির বড় গিন্নি জোসনা চৌধুরী।
কান্না ভেজা আর অভিমানী কন্ঠে আওড়াল,
" আমার ছোট আব্বা! এতো দিন বছর পরে নিজের মায়ের কথা মনে পরেছে? আমি কত কষ্টে দিন পার করছিলাম এতোদিন একটা ভেবেছিলাি। তোদের ছাড়া মায়ের আর কিছুই নাই। এবার আর আমি কোনোদিন কোথাও যেতে দেব না। "
" তোমাকে তো ভুলিনি তাহলে মনে পরবে কেন হুম? আর তাছাড়া দুরে না গেলে তো আমি আমার স্বপ্ন পুরোন করতে পারতাম না। আর তুমি কি গো, তোমার ছেলে এতো বছর পরে নিজের স্বপ্ন পুরোর করে "এস পি ধ্রুবনীর চৌধুরী" হয়ে ফিরে এসেছে আর তুমি খুশি না হয়ে কান্না করছো? দ্যাটস নট ফেয়ার মম!"
" ধুর বোকা ছেলে এতো আমার খুশির কান্না। আমার সন্তানেরাই তো আমার সব। আজ আমি খুব খুশি, আমার দুটো ছেলেই তাদের স্বপ্ন পুরোন করে আজ প্রতিষ্ঠিত। আমার আর কিছুই চাওয়ার নাই তোদের সুখ ছাড়া। "
ধ্রুব তার মাকে ছেড়ে বাবা আর চাচার কাছে গেল। পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে তারা দুজনেই ছেলেকে জরিয়ে ধরে বুকে টেনে নিলেন,
" পায়ে হাত দিতে হবে না তুমি তো আমাদের গর্ব! দোয়া করি জীবনে আরো এগিয়ে যাও। "
" সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করো। জীবন এ এমন কিছু করো না যাতে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাও। "
" তোমরা আমাকে আশির্বাদ করো যাতে আমি আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমাদের আর আমার দেশের মান রক্ষা করতে পারি "
বাবা চাচাকে ছেড়ে পিছনে ঘুরে দাড়ালে সাথে সাথে তরু, তরি আর তৌসিফ দৌড়ে এসে ভাইয়া কে জরিয়ে ধরল। তরি আর তরু একসাথে বলল,
" আমরা খুব খুশি হয়েছি ভাইয়া। আমাদের ভাইয়া একজন এস পি। উই আর সো প্রাউড ফর ইউর ভাইয়া। "
তারার ছোট ভাই তৌসিফ বলল,
" ভাইয়া আমাদের গিফট কোথায় এনেছো তো? আর চকলেট? "
" হুম হুম সবার জন্য গিফট এনেছি আর চকলেট ও এনেছি অননেক।"
ধ্রুব ভাই বোর দের ছেড়ে তার ছোট চাচির কাছে গেল,
" হেই প্রিটি গার্ল! আগের মতোই আছো দেখছি। গ্লো করছো দেখছি। আমার চাচ্চু দেখছি ভালোই যত্ন নেয় হুম? "
তারমিন চৌধুরি ধ্রুব' র কান ধরে বললেন,
" হুম তুই ও আগের মতোই আছিস। বদলাস নাই। "
" আহ মনি মা লাগছে তো। আমি কিন্তু আর আগের ধ্রুব নাই, আমি এখন এস পি ধ্রুব নীর চৌধুরী। "
তারমিন চৌধুরি ধ্রুব'র কানে ধরা হাতটার আরেকটু জোর বাড়িয়ে বললেন,
" তবেরে, আমি তাহলে রোজ তোকে সকাল বিকাল কান মলে দিয়ে মনে করিয়ে দেব যে তুই যতোই এস পি হোস না কেন আমার কাছে এখনো সেই কুচুপুই আছিস। "
ধ্রুব হেসে দিলে তারমিন কান ছেরে দেয়। এতো সময় ওদের কান্ড দেখে সবাই হাসছিল।
(আর ঠিক তখনি কিছু একটা পরার শব্দে সবাই পেছনে তাকাল। পেছনে তাকিয়ে যা দেখলো রীতি মতো সবাই অবাক!)
আখি শেখ
(চলবে...…..........…)
চলবে.....…..….
চলবে........!
(ভালো লাগলে কমেন্টে জানাবেন। লাইক করতে ভুলবেন না। আমার জীবনের প্রথম উপন্যাস। আশা করছি ভালো লাগবে সবার।)
