ধ্নুবতারা..... পর্ব:2
লেখিকা : আখি শেখ..
............
সবাই পেছনে তাকিয়ে দেখল তারা সোফার ওপর নিথর হয়ে পড়ে আছে। তার মানে জ্ঞান হারিয়েছে।
আদ্র তারা কে দেখে বলল,
" আচ্ছা জানবাচ্ছা কি আবার নাটক করছে? "
" না ভাইয়া তোমার উড়নচণ্ডী ড্রামাটিক বোন এবার আর নাটক করছে না সত্যি সত্যি সেন্স লেস হয়ে গেছে। ভয় পেও না পানি ছিটাও উঠে যাবে। জাষ্ট ফাকিং ড্রামা! আম্মু খাবার রেডি করো আমি ফ্রেশ হয়ে আসছি। "
শেষের কথাটা মায়ের উদ্দেশ্য করে বলল ধ্রুব। বলেই লাগেজ হাতে নিয়ে ধুপধাপ পা ফেলে ওপরে উঠে গেল।
এতোক্ষণে সবাই তারার জ্ঞান ফেরানোর কাজে লেগে পরেছিল।৷ আদ্র ধ্রুব' র চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখল তার পর তারার দিকে তাকাই। অনেক সময় হাসি আটকে রেখেছিল আদ্র। আর পারছে না আটকাতে। তাই বলল,
"আচ্ছা আমি যদি এখন একটু হাসি তাহলে কি আমার পাপ হবে? "
"না ভাইয়া তোমার পাপ হবে না তুমি হাস সাথে আমরাও হাসি। "
তরি আর তরু একসাথে বলল তার পর তারা দুজনেই হেসে ফেলল। বাড়ির সবার একই অবস্থা তারাও তার' র পাশে বসে একসাথে হেসে ফেলল।
এবার আসল ঘটনা খুলে বলি,
তারা' কে বাড়ির সবাই খুব ভালোবাসে। সকলের চোখের তারা হলো সুখতারা চৌধুরী। সবার খুব আদরের হওয়ায় তারা ছোট বেলা থেকে বড্ড দুষ্টু।
মানুষের গাছের আম জাম পেয়ারা লিচু এগুলোর একটা ভাগ তারার জন্য বরাদ্দ থাকে। তারার আবার বাজারের কেনা ফল বা নিজেদের গাছের ফল ভালো লাগে না। চুরির জিনিসের মজাই আলাদা।
তারা'র এই বাদরামো বাড়ির সবাই পছন্দ করলেও দুজন ব্যক্তি পছন্দ করে না। এক হলো তারা' র মা তারমিন চৌধুরি আর দুই হলো এই ধ্রুবনীর চৌধুরী। বাড়ির বাকি সদস্য বলেন ও বড় হলে ভালো হয়ে যাবে। কিন্তু এই মেয়ে বড় হবে কবে? বয়স তো ১৭ কিন্তু স্বভাব তো ৭ বছরের বাচ্চা দের মতো।
মা শাসন করে বলে মাকে পছন্দ করে না। মা বলে খুব কমই ডাকে। নানির বাচ্চা বেশি বলে। আর ধ্রুব! তার কথাই শুনতে অসহ্য লাগে।
মায়ের সাথে পারলেও ধ্রুব'র সাথে পারে না। মা শাষন করলে বাড়ির সবাই তারাকে সাপোর্ট করে। কিন্তু ধ্রুব কিছু বললে বাড়ির কেউ কিছু বলতে পারে না। খুব ভয় পাই ধ্রুব কে। ভিষন রাগি কিনা।
তারা ধ্রুব কে ভাই বলে মানে না। বলে পৃথিবীর সব পুরুষ ভাই হলেও এই পুরুষ টা ওর ভাই নয়। এ হলো শত্রু। আর শত্রু কখনো ভাই হয় না।
ধ্রুব ও কম কিসে সেও বলে পৃথিবীর সব মেয়ে বোন হলেও এই উরনচন্ডি ড্রামাকুইন ওর বোন নয়। জাস্ট চৌধুরী কন্যা।
একবার তারা কী একটা বাদরামো করেছিল হয়তো। তখন তারার বয়স ১০ বছর। বাদরামো শাস্তি স্বরুপ ধ্রুব তারাকে পুরো ১ ঘন্টা কড়া রোদে কান ধরিয়ে এক পায়ে দাড় করাই রাখছিল। সেদিন তারার জ্বর এসে গেছিল। পুরো ১ সপ্তাহ ধরে বিছানায় পরে ছিল। সেই ঘটনার পর থেকে তারা ধ্রুব কে এক চুল সহ্য করতে পারে না। এতটাই অসহ্য লাগতো যে ধ্রুব ৬ বছর দেশের বাইরে ছিল তবু দুইজনই না অডিও কলে না ভিডিও কলে কোনো কলেই কথা বলে নাই।
দীর্ঘ ৬ বছর পরে আবার সেই অসহ্য পুরুষ টা ফিরে এসেছে। আর এটা দেখে তরার অতিরিক্ত শকট।
কিছু সময় পড়ে তারার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলেও তারা একদম চুপ চাপ বসে আছে। মুখে কোনো কথা নাই। সবাই তারার মতিগতি বোঝার চেষ্টা করছে।
আদ্র বেশ কিছু সময় মনোযোগ দিয়ে বোন কে পরখ করে দুই কানে দুই হাত চেপে ধরে বলল,
"সবাই কানে হাত দাও এখনি একটা বোম ব্লাস্ট হতে চলেছে। "
" আহ...........................................!"
আর ঠিক তখনি তারা জোরে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠলো। ভাগ্যিস সবাই কানে হাত দিয়ে ছিল। নাহলে নিশ্চিত কানের তালা ফাটতো।
...…...........…................……...…
সবাই ডাইনিং টেবিলে বসে ধ্রুব ' র জন্য অপেক্ষা করছিল৷ তারা বসে একটা প্লেটে কিছু ভাত নিয়ে একমনে কিছু একটা ভাবছে আর প্লেটে আঁকিবুঁকি করছে। তার জিবন থেকে সুখ ফুরিয়ে গেছে। ওই অসহ্য পুরুষ টা ফিরে এসেছে। আগে তো চ্যালাকাঠ নিয়ে ঘুরতো এখন কথায় কথায় পিস্তল তাক করবে। আর সাথে তো ইংরেজি গালি ফ্রী।
এমন সময় ধ্রুব এসে তারার পাসের চেয়ার টেনে বসে পরল। তারার দিকে তাকিয়ে দেখল তারা না খেয়ে প্লেটের ওপর নাচাড়া করছে। ভ্রু কুচকে কিছু সময় তাকিয়ে দেখল তার পর ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজে খেতে বসল।
সাবান আর পারফিউম এর তীব্র ঘ্রাণে তারার সম্বিত ফিরে আসে। কী সুন্দর মাতাল করা ঘ্রাণ কোথা থেকে আসছে বোঝার জন্য যখন পাশে তাকাই দেখতে পাই ধ্রুব এক মনে চামচ দিয়ে খাবার খাচ্ছে।
সদ্য গোসল করেছে আর চুল গুলো ও এখনো ভেজা। কপালের ওপর কিছু অবাদ্ধ ভেজা চুল লেপ্টে আছে। কী সুন্দর স্নিগ্ধ দেখাচ্ছে মুখটা। আচ্ছা এই পুরুষ টা কী আগেও এতো সুন্দর ছিল। নাকি তারা তখন ছেোট ছিল বলে বোঝেনি। গায়ে সাদা রঙের একটি টি-শার্ট আর কালো রঙের ট্রাউজার পরনে। তারা হা করে তাকিয়ে আছে । ধ্রুব তারার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। তারার দিকে তাকিয়ে ভ্রু নাচালে তারা তরাক সামনে তাকাই। ধ্রুব আপাদমস্তক পরখ করে বলল,
" খাবার না গিলে কি আমাকে গিলার চিন্তা ভাবনা করছিস। যদি খাবার না খেতে মন চাই তো বল আমার পিস্তল টা নিয়ে আসি। গুলি খায়ে থাকবি। "
তারা বোকা বোকা হাসি হাসতে হাসতে বলল,
" কী যে বলেন অসহ্য ভাইয়া থুরি ধ্রুব ভাইয়া, ওই টুকু গুলি খায়ে কি আর পেট ভরবে? পাছে আবার বদ হজম হয়ে যেতে পারে। তার থেকে বরং ভাত খাই। সাস্থের জন্য উপকার। তাই না ভাবিমনি? "
বৃষ্টি হ্যাঁ সুচক মাথা নাড়ল। আদ্রে' র স্ত্রী বৃষ্টি লেখা চৌধুরী কে উদ্দেশ্য করে বলল তারা। বৃষ্টি' র সাথে আদ্রের রিলেশন করে বিয়ে। ৩ বছর হতে যাবে বিয়ে হয়েছে। ধ্রুব বিয়ে তে ছিল না। ওখান থেকেই চিয়ার আপ করেছিল।
ধ্রুব তারার এই বোকা বোকা লজিক শুনে ভ্রু কুচকে বলল,
" ডিজগাস্টিং! কোথায় পাস এসব লজিক? "
তারা এবার আর কিছু বলল না। মাথা নিচু করে খেতে থাকলো। ভাব এমন যে আশে পাশে কেউ নেই।
আহিদুর চৌধুরী গলা খাকারি দিয়ে বললেন,
"তোমার জয়নিং কবে থেকে?"
" জি আব্বু সোমবার থেকে। "
ধ্রুব' র কথা শুনে তৌহিদ চৌধুরী বললেন,
"তাহলে তো হাতে দুদিন সময় আছে। অনেক দিন পর দেশে ফিরে এসেছো, এই দুদিন একটু ঘোড়াফেরা করো।"
" হ্যা চাচ্চু এমনটাই প্লান"
,আদ্র ধ্রুব কে উদ্দেশ্য করে বলল,
" হ্যা রে ধ্রুব অনেক দিন পর দেশে ফিরে আসলি। তা তোর অনুভূতি কেমন তা আমাদের মধ্যে শেয়ার কর?"
ধ্রুব খেতে খেতেই জবাব করল,
" কী শেয়ার করব কিছু ই বদলায় নাই সব আগের মতোই আছে। , "
আদ্রের ধ্রুব' র উত্তর পছন্দ হলো না। আদ্র তারার দিকে আড়চোখে ভ্রু উঁচিয়ে সন্দিহান হয়ে তাকিয়ে ধ্রুব কে উদ্দেশ্য করে বলল,
" কিছুই কি বদলাই নাই "?
ধ্রুব আদ্রের ইঙ্গিত বুঝতে রাগে চয়াল শক্ত করে দাতে দাত চেপে ধরে বলল,
"' আই ডোন্ট লাইক টকিং হুইল ইটিং! সো চুপ চাপ খাবার খাও৷ আর আমার অনুভূতি কেমন তা রুমে গিয়ে তোমাকে জানাব!"
আদ্র ধ্রুব কে রেগে যেতে দেখে কুটিল হাসল। যেন সে কোনো যুদ্ধ জয় করেছে।
সবার খাওয়া হয়ে গেলে কিছু সময় বসে পারিবারিক আর ব্যাবসায়ীক কথা বলে যার যার রুমে চলে গেল।
তরু, তরি আর তৌসিফ চলে গেল তারার রুমে পড়াশোনা করার জন্য। তরু আর তরি দুজনেই একই ভার্সিটি তে পরে। আদ্র সেই ভার্সিটির লেকচারার। তৌসিফ পড়ে ক্লাস ৭। আর তারা এবার ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী।
আদ্র আর বৃষ্টি ও তাদের রুমে চলে গেল।
ধ্রুব মায়ের সাথে কিছু সময় কথা বলে নিজের রুমের দিকে হাটা ধরল৷
সিড়ি বেয়ে উঠে করিডোরের শুরু তে আদ্র আর বৃষ্টির রুম। তাদের পাশের রুম টা হলো তারার রুম। তারার রুমের পাশের রুম টা হলো ধ্রুব' র রুম। আর তার পাশের রুম টা হলো তরি আর তরুর রুম। ওরা দুজন একসাথে থাকে। কারন তারার ঘুমানো বড্ড এলমেলো। তরি তরু কোনোদিন তারাকে সুতে নেই না। তাই তারা একাই থাকে। ওপরে আরো রুম আছে কিন্তু সেগুলো তালা বদ্ধ। কেন বন্ধ তা কেউ জানে না। আর বাকি সদস্য রা সবাই নিচে থাকে।
ধ্রুব তারার রুমের পাশ কাটিয়ে যাওয়ার সময় শুনতে পেল তারা জোড়ে জোড়ে পড়ছে। ধ্রুব তর্জনি আঙুল দিয়ে কপাল স্লাইড করতে করতে বিরবির করে বলল,
" উফফ উরনচন্ডি ড্রামাকুইন টা কোনোদিন বড় হবে না। এই ভাবে কেউ পড়াশোনা করে? এই জন্য ঘটে কিচ্ছু নেই। স্টুপিট গার্ল!"
ধ্রুব আর দারাল না রুমে চলে গেল। বড্ড ক্লান্ত সে। অনেক জার্নি করেছে। এখন না ঘুমাইলেই না। ধ্রুব বিছানায় শরীর এলিয়ে দিল। একটা দীর্ঘ নিঃস্বাস ছেড়ে বালিশে মুখ গুজে দিয়ে পড়ে রইল।
_
" আচ্ছা আমার কি মনে হয় জানো, ধ্রুব ভাইয়া আর তারার ভিতর কিছু একটা আছে। ওরা ওপর ওপর যেমন দেখায় তেমন টা ওরা নয়। "
বৃষ্টির কথা শুনে আদ্র ভ্রু কুচকে বলল,
" আজ তারার ওই রিয়াকশন দেখার পরও কি করে এসব মাথায় আসে তোমার?""
" আসে আসে বুঝলে! সর্ম্পক হলো নিম ফুলের মধুর মতো। শুরু তে তিতা কিন্তু শেষে ভিষন মিষ্টি। "
বৃষ্টির কথায় কি বলবে আদ্র? ও তো চাই ধ্রুব তারা এক হোক। তার আদরের ছোট বোন টা ভালো থাক। কিন্তু ও যে খুব চঞ্চলা। কার কাছে পরবে? সে কি পারবে চৌধুরী বাড়ির সবার মতো তারা কে আগলে রাখতে। ধ্রুব কেমন তা আদ্র জানে। রাগি গম্ভীর হতে পারে, কিন্তু সম্পর্কের মুল্য ওর থেকে ভালো কেউ বুজবে না। ধ্রুব কাছের মানুষ কে আগলে রাখতে জানে। এটা সত্য যে ধ্রুব তারার থেকে অনেক টাই বড়। কিন্তু তাতে কি, ধ্রুবর মতো ড্যাশিং ছেলে কটা আছে? ওকে দেখলে কেউ বলবে যে ওর বয়স ২৯। কিন্তু আদ্র কি করে ওদের কাছাকাছি আনবে? ওদের কি আদৌ মিলন ঘটবে।?
" কি গো কি এতো ভাবছো? "
বৃষ্টির ডাকে আদ্র ভাবনা থেকে বেরিয়ে আসল।
" হুম বলো শুনছি আমি! "
বৃষ্টি আবার বলতে শুরু করল,
" আমাদের সম্পর্কের শুরু টা ও এমন ছিল। তুমি আমার সব থেকে অপছন্দের টিচার ছিলে। অপছন্দ করতে করতে কখন যে তুমি আমার সব থেকে পছন্দের পুরুষ হয়েছিলে বুঝতেই পারি নাই। আর এখন দেখো তুমি চাইলে তোমার সন্তানের মা ও হতে পারি। "
বৃষ্টির কথা শুনে আদ্র বৃষ্টির এক হাতের কব্জিতে ধরে এক টানে বুকের ওপর নিয়ে ফেলল।বৃষ্টি হঠাৎ টান সামলাতে না পেরে হকচকিয়ে গেল। মুখ তুলে তাকিয়ে দেখল তার শখের পুরুষ টার মোহাচ্ছন্ন দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। আদ্র হাস্কিস্বরে বলল,
" আমি চাইলে হবে তুমি কি চাও না?"
বৃষ্টি কাপা কাপা গলায় বলল,
" কি চাইব আমি?"
" বেবি!"
" অসভ্য পুরুষ মানুষ!"
" হুম আমি ভিষন অসভ্য এটা তোমার থেকে ভালো কেউ জানে না। প্রতি স্বামীই তার বউয়ের কাছে অসভ্য। না হলে বেবি আসবে কি করে! শোনো আমরা এবার বেবি প্লানিং করব। এতোদিন করি নাই কারন ধ্রুব বাইরে ছিল। বিয়ে তে উপস্থিত হতে পারি নাই। বড় ভাইয়ের খুশির মূহুর্তে ও যদি পাশে না থাকতে পারতো খুব কষ্ট পেতো। আর তাই আজ থেকেই প্রসেসিং শুর ু করি। সব প্রোটেকশন আউট! বুঝতে পারলে বেবি?"
" হুম বুজতে পারলাম! এবার ছাড়ো কাজ আছে আম......."
বাকি কথা শেষ করতে পারল না বৃষ্টি। তার আগেই আদ্র বৃষ্টির ঠোট জোড়া দখল করে নিল।
.…….......….......
আসরের নামাজ পড়ে তরু, তরি,তৌসিফ আর তারা বাগানে বসে পেয়ারা মাখছিল। তারা অবশ্য গাছের মাথায় বসে আছে। পেয়ারা পেরে গাছে বসেই খাচ্ছিল।
তরি তারাকে উদ্দেশ্য করে বলল,
"তোর সেই ১১৯ এর খবর কী রে?"
তারা পেয়ারা খেতে খেতে পা দুলিয়ে দুলিয়ে জবাব দিল,
" ১১৯ না বল ১২০!"
তরু অবাক হয়ে প্রশ্ন করর,
" ১২০ আবার কবে পয়দা হলো?"
তারা দায়সারা জবাব দিল,
" আজই হয়েছে! আর আজকেই শেষ!"
" হলো কবে আর শেষ হলো কবে?"
" বললাম তো আজি।? "
"আচ্ছা তুই ধ্রুব ভাইয়ার কথা বলছিস?"
"হুমম!"
" সর্বনাশ! আচ্ছা তুই কি যাকে দেখিস তার ওপরেই ক্রাশ খাস।"
তারা এরার লাফ দিয়ে নিচে নেমে এলো। তারপর তরী পিঠের সাথে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে পরল।
তারপর আকাশ এর দিকে তাকিয়ে বলা শুরু
(চলবে....)
