উপন্যাস : বিয়ে বাড়ি
লেখক : ছামি
কিছুক্ষণ পর ডাক্তার দুলাভাই বললেন,
"আচ্ছা, আপনি কে বলছেন? একটু বলুন তো? আর আমার বউটা কোথায়?"
নিপা ফোনটা হাতে নিয়ে বললো,
"কেন দুলাভাই? শালীদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না বুঝি?"
ডাক্তার দুলাভাই মুচকি হেসে বললেন,
"না, একদমই না। আগে বউ তারপর শালী। আমার বউয়ের কাছে ফোন দিন তো।"
কথাটা যেন হিমির গায়ে গিয়ে লাগলো। তার মানে কি তাদের অপমান করছেন? এদিকে হিমি তার ডাক্তারবাবুর কথা শুনে মুচকি মুচকি হাসছে।
নিপা আবার বললো,
"ভালো না লাগলে কিছু করার নেই গো। জানেন, শালী আগে তারপর বউ পাবেন। বউ না থাকলে শালী পাবো কোথায়?"
"দেখুন, আপনাকে একটা অফার দিই। আপনার কাছে দুটো অপশন আছে। একটা হলো শালী নিলে বউ পাবেন। আরেকটা হলো শুধু বউ চাইলে শালী পাবেন না। এবার বলুন আপনি কোনটা নেবেন?"
আচ্ছা তোমাদের তো ডাক্তার দুলাভাইয়ের নামটাই বলা হয়নি। তার নাম আরিফ ইসলাম নাজিম। আমরা তাকে এই গল্পে নাজিম বলেই ডাকবো।
নাজিম বললো,
"আমার বউ লাগবে। আর এমনিতেও আমার কোনো বোন নেই। আপনারা চাইলে আমার বোন হতে পারেন। কি বলেন আপু?"
নাজিমের কথা শুনে নিপার কিছু বলার ভাষাই খুঁজে পেলো না। বোন হয়ে গেলে ভাইয়ের সঙ্গে মজা করবো কিভাবে?
ইমো পেছন থেকে আস্তে করে বলে,
"ব্যাটা খুব চালাক। এটা বললে আর তো দুলাভাই বলা চলবে না।"
ইমোর কথা শুনে অনু ফোনটা হাতে নিয়ে বললো,
"আমাদের ভাইয়া আছে, বাট দুলাভাই নেই। আমাদের দুলাভাই লাগবে। আর ভাইয়া বললে তো বিয়েতে মজা করতে পারবো না।"
নাজিম কথাগুলো শুনে হেসে বললেন,
"ওকে। আপনাদের যা ইচ্ছে তাই। বাট এখন আমার বউটার কাছে ফোন দিন তো।"
প্রভা উঠে বসে বললো,
"না না, আজ আর কথা বলতে হবে না। একেবারে বাসর ঘরে বসে কথা বলবেন দুলাভাই।"
নাজিম কিছু বলার আগে নিপা ফোনটা কেটে দিলো।
হিমি নিপার কাছ থেকে ফোনটা নিতে চাইলে নিপা ফোন দিলো না। হিমির মুখটা মলিন হয়ে যেতেই দিশা বললো,
"আরে আরে মন খারাপ করিস না। আর মাত্র দুইদিনেরই তো ব্যাপার।"
"যা না বলে, আরে ওর তো আর তর সইছে না। কবে যে ওর দুলাভাইকে দেখবে?"
সবাই একসঙ্গে হেসে উঠলো। এক মুহূর্তে পুরোটা ঘর হাসির আনন্দে ভরে উঠলো।
আই এম সো সরি গাইজ। আসলে আমাদের লেখিকা এতটাই বিজি মানুষ। উনি মানে ওনার স্বামীকে নিয়ে থাকতে থাকতে, উনি না লেখার টাইমটাই পাচ্ছে না। সো কালকে আমি অবশ্যই ওনাকে বলবো বেশি করে লেখার জন্য।
আমি আসছি। অনেক অনেক সরি।
