উপন্যাস : বিয়ে বাড়ি
পার্ট : ১
লেখক : ছামি চিশতী
বিয়ে বাড়ির ওখানে সেই পর্বের সংখ্যা এক। শুরু করার আগে বলে রাখি, এইটা একটি খুবই ছোট এবং হাস্যকর গল্প। সো চলো শুরু করি।
গ্রুপের সবাই মিলে তাদের এক বন্ধুর বিয়েতে যাচ্ছে।
প্রভা, অনু আর নিপা তিনজন একসঙ্গে গাড়িতে বসে আছে। তিনজনের উত্তেজনা দেখে কে! কখন নিজেদের বাড়িতে পৌঁছাবে, কখন সবার সঙ্গে দেখা করবে, এসব ভেবেই তাদের আনন্দের সীমা নেই।
অন্যদিকে নীরব, রাহুল, ইমো, জান্নাত, ইসরাত, সুমাইয়া আর হিমি তাদেরকে পিক করার জন্য বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের অবস্থা কাহিল।
এর মধ্যে রাহুল বিরক্ত হয়ে বলে উঠলো,
"আর পারছি না দাঁড়িয়ে থাকতে।"
ইমো বলে,
"তাহলে এখানে একটা বিছানা করে দি, শুয়ে থাক।"
নীরব বলে,
"হ্যাঁ ভাই, খুব মজা হবে।"
ইসরাত এদের কথা শুনে বলে,
"কি সুন্দর মিষ্টি রোদ! সঙ্গে একটা কাঁথা থাকতো তাহলে ঘুমটাও ভালো হতো।"
জান্নাত বিরক্ত হয়ে বলে,
"তোরা কি এখানে পিকনিক করতে আসছিস নাকি?"
সবাই যখন নিজেদের কথা বলতে ব্যস্ত, তখনই গাড়ি এসে থামলো তাদের বাড়ির সামনে।
গাড়ি থেকে প্রভা, অনু, নিপা নামলো। হিমি আর নিজেকে সামলাতে পারলো না। আনন্দে এক দৌড়ে তাদের কাছে ছুটে গেলো। কিন্তু বন্ধুদের জড়িয়ে ধরার আগে যা হওয়ার হয়ে গেলো।
হিমির ধাক্কায় তিনজন একসঙ্গে রাস্তার উপর পড়ে গড়াগড়ি খেতে লাগলো।
প্রভা কোমরে হাত দিয়ে উঠে পড়লো,
"ও মাগো আমার কোমর!"
অনু বললো,
"হিমি, শালি, লাফ দিতে গেলি কেন? আমার কোমরে এতো জোরে জয় বাংলা করে দিলি।"
নিপা বললো,
"এখনই কোমর ভেঙে দিলি, তাহলে বিয়েতে নাচবো কিভাবে ভাই?"
তাদের কান্ড দেখে সবাই হেসে উঠলো। তারপর দৌড়ে গিয়ে তিনজনকে উঠতে সাহায্য করলো।
ইমো মুচকি হেসে বলে,
"কি রে ভাই? তোরা এটা কি সত্যি সত্যিই শুয়ে পড়েছিস? তোদের কি কাঁথা লাগবে? লাগলে বল।"
নিপা বলে,
"এই চুপ থাক। বেশি কথা বললে তোরও জয় বাংলা করে দেবো।"
এবার আর কেউ হাসি থামাতে পারলো না।
কিছুক্ষণ পর রিমির বাড়িতে এসে পড়ে সবাই। সবাই ফ্রেশ হয়ে ঘরে চলে এলো। এরপর বিছানার উপর গোল হয়ে বসে পড়লো সবাই।
রিমি আর তার বোন খাবার নিয়ে ঘরে ঢুকলো। সবাই অল্পস্বল্প খেয়ে আবার নিজেদের আড্ডা শুরু করলো। কেউ গল্প করছে, কেউ হাসছে, আবার কেউ একজনকে খোঁচা দিয়ে যাচ্ছে।
এর মধ্যেই হিমির ফোনে হঠাৎ কল আসলো। স্ক্রিনে ভেসে উঠলো - ডাক্তারবাবু।
কলটা ধরতে যাবে ঠিক তখনই প্রভা টান দিয়ে ফোনটা হিমির হাত থেকে নিয়ে নিলো। আর নিপা পেছন থেকে হিমিকে ধরলো।
হিমি চোখ বড় বড় করে তাদের দিকে তাকালো, কিন্তু বন্ধুরা কি আর তাকে সহজে ছাড়ার পাত্রী!
প্রভা গলা বদলে ফোন রিসিভ করলো,
"হ্যালো জান।"
ডাক্তারবাবু বললো,
"হুম, তুমি কি করছো জান? এই তো বসে আছি। বাট তোমার কন্ঠ এমন গলা ফাটিয়ে শোনাচ্ছে কেন?"
এবার পাশে বসে থাকা অনু তাড়াতাড়ি বলে উঠলো,
"ওই আসলে বিয়ের জন্য গলা সাধছিলাম তো, তাই একটু অন্যরকম শোনাচ্ছে।"
ডাক্তারবাবু বললো,
"তা গলা সাধ করে কি হবে জান?"
প্রভা কথা না বাড়িয়ে ফোনটা ইমোর হাতে ধরিয়ে দিলো।
"আচ্ছা জান, এসব বাদ দাও। তুমি কি করো?"
ইমো বললো,
"এই তো বসে আছি। আপনি কি করেন?"
এবার নিপা ফোনটা নিজের হাতে নিয়ে বললো,
"কি আর করবো? তোমাকে নিয়ে স্বপ্ন দেখি।"
ডাক্তারবাবু বললো,
"তা কি স্বপ্ন দেখো আমাকে নিয়ে?"
প্রভা আর একটু এগিয়ে এসে বললো,
"এই ধরুন, বাসর ঘরে আমি আর আপনি একা। তারপর... তারপর কি?"
অনু লজ্জা পাওয়ার অভিনয় করে মুখে হাত দিয়ে বললো,
"আমার বলতে লজ্জা করছে, তুমি বলো।"
ওদিকে ফোনের অপর পাশ থেকে ডাক্তারবাবু কয়েক সেকেন্ড চুপ করে রইলেন।
এদিকে হিমি রাগে ফুঁসছে। কিন্তু বন্ধুরা তার মুখ চেপে ধরে রেখেছে। তার অবস্থা দেখে বাকিরা হাসতে হাসতে শেষ।
