চৌধুরী বাড়ির বউ - পর্ব ২
লেখিকা: মাহিয়া মাহি
মাহি পিছিয়ে গেল।
বুকের ভেতর ধুপধাপ করছে।
এতো জোরে শব্দ হচ্ছে, মনে হচ্ছে বুক থেকে হার্টটা বের হয়ে আসবে।
তালা দেওয়া ঘরে কে ছিল?
ওই ঘরটা তো তালা দেওয়া থাকার কথা। হাসান নিজে বলছিলো, ওই ঘরের কাছে যাওয়া যাবে না। তাহলে ভেতরে আলো জ্বললো কেমনে? আর কান্নার শব্দটা? কে কাঁদতেছিলো?
মাহির পা কাঁপতেছে। সে আর এক মুহূর্তও ওই করিডোরে দাঁড়ায়া থাকতে পারলো না।
সে দৌড়ে ঘরে ঢুকলো। দরজা লাগিয়ে দিলো।
দরজা লাগায়া পিঠ ঠেকায়া দাঁড়ায়া রইলো। নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে।
হাসান তখনো জেগে।
বিছানায় বসে আছে। চোখে ঘুম নাই। মনে হচ্ছে সেও কিছু একটা নিয়ে চিন্তায় আছে।
মাহিকে এভাবে হাঁপাইতে দেখে হাসান উঠে আসলো।
"কোথায় গিয়েছিলে?"
গলাটা কেমন যেন শক্ত। রাগ মেশানো।
মাহি কাঁপা গলায় বললো, "আমি কান্না শুনছি। ওই ঘর থেকে আসছে।"
হাসান মাহির দিকে তাকাইলো। চোখে রাগ আর ভয় দুইটাই।
সে মাহির হাত ধরলো। শক্ত করে।
"না করছিলাম না যেতে! তোমারে আমি বার বার বলছি না ওই ঘরের কাছে যাইবা না? তুমি কেন আমার কথা শুনো না?"
মাহি বললো, "আমি ইচ্ছা করে যাই নাই। ঘুম আসতেছিলো না। হঠাৎ কান্নার শব্দ পাইলাম। মনে হইলো কেউ কষ্টে কাঁদতেছে। কেউ যেন আমারে ডাকতেছে।"
হাসান একটু নরম হইলো। কিন্তু তাও রাগ যায় নাই।
"আজ ছাইড়া দিলাম। আবার গেলে থাকতে পারবা না।"
মাহি অবাক হয়ে বললো, "থাকতে পারবো না মানে? আমারে বাড়ি থেকে বের করে দিবেন?"
হাসান বললো, "না, বের করে দিবো না। কিন্তু তুমি বিপদে পড়বা। তুমি বুঝতেছো না, এই বাড়িটা অন্য বাড়ির মতো না। এখানে অনেক কিছু হয়, যা বাইরের মানুষ জানে না।"
মাহি এবার সাহস করে বললো, "তাহলে বলেন, কী লুকাইতেছেন? নিশাত কেমনে মরছে? আপনি আমার স্বামী, আমার জানার অধিকার আছে।"
এই নামটা শুনতেই হাসানের মুখটা কালো হয়ে গেল।
হাসান অনেকক্ষণ চুপ।
ঘরে একদম নিস্তব্ধ। বাইরে ঝিঁঝিঁ পোকার শব্দ আসতেছে।
তারপর হাসান ধীরে ধীরে বললো, "নিশাত নিজে মরে নাই। ওরে মারা হইছে।"
মাহির শরীর ঠান্ডা হইয়া গেল।
হাত পা যেন অবশ হয়ে গেছে।
"মারা হইছে মানে? কে মারছে?"
হাসান বললো, "জানি না। এখনো জানি না। কিন্তু আমি জানি, ওটা সুইসাইড ছিলো না। ওরে কেউ গলা টিপে মারছে। তারপর সুইসাইড বলে চালায়া দিছে।"
"এই বাড়িতেই খুনি আছে।"
মাহি বিছানায় বসে পড়লো। "এই বাড়িতে খুনি? তাহলে আপনি আমারে এই বাড়িতে আনলেন কেন? আপনি তো জানতেন আমার বিপদ হবে।"
হাসান মাহির পাশে বসলো। মাহির হাতটা নিজের হাতে নিলো।
"কারণ আমি তোমারে ছাড়া থাকতে পারি না, মাহি। তোমারে আমি ভালোবাসি। অনেক আগে থেকে ভালোবাসি। তোমারে না আনলে আমি মরে যাইতাম।"
"তুমি আমার বউ, আমার সব। তোমারে আমি নিজের জীবন দিয়া রক্ষা করবো।"
মাহি বললো, "কিন্তু আমার তো ভয় লাগতেছে।"
হাসান বললো, "ভয় পাইও না। আমি আছি তো। আমি থাকতে তোমার কিছু হবে না। কিন্তু তুমি একটা কথা মনে রাখো, তুমি দেখতে একদম নিশাতের মতো। হুবহু একরকম।"
"খুনি এখন তোমার পিছে লাগবো।"
মাহি আয়নায় তাকাইলো। মুখ সাদা হইয়া গেছে।
সত্যিই তো, মাহির মুখটা কেমন যেন অচেনা লাগতেছে। চোখের নিচে কালি। ঠোঁট শুকায়া গেছে।
মাহি বললো, "আমি নিশাতের মতো দেখতে বলেই কি আপনি আমারে বিয়ে করছেন? বলেন সত্যি করে।"
হাসান সাথে সাথে বললো, "না! একদম না। আমি তোমারে ভালোবাসি বলে বিয়ে করছি। তুমি নিশাত না। তুমি মাহি। আমার মাহি। তোমার চোখ, তোমার হাসি, সব আলাদা।"
বলেই হাসান মাহির কপালে একটা চুমু দিলো।
মাহি একটু শান্ত হইলো। হাসানের বুকে মাথা রাখলো।
"আপনি আমারে ছাড়বেন না তো?"
হাসান বললো, "কখনো না। মরে গেলেও না। তুমি আমার বউ। আমার জান।"
দুইজন অনেকক্ষণ এভাবে বসে রইলো।
হাসান মাহির চুলে হাত বুলাইতেছে। মাহি তার বুকের ধুকপুকানি শুনতেছে।
সবকিছু একটু শান্ত লাগতেছিলো।
হাসান ফিসফিস করে বললো, "মাহি, তুমি জানো, তোমারে পাইয়া আমার কতো শান্তি লাগতেছে? এই বাড়িতে এতো অশান্তির মাঝেও তুমিই আমার শান্তি।"
মাহি বললো, "আমিও আপনার কাছে থাকলে শান্তি পাই।"
ঠিক তখনই জানালার কাচে একটা হাতের ছাপ উঠলো।
ভেতর দিক থেকে।
যেন কেউ ভেতর থেকে কাচে হাত রাখছে।
মাহি চিৎকার দিয়ে উঠলো, "হাসান! দেখেন!"
হাসান ঘুরে তাকাইলো।
কাচে স্পষ্ট একটা হাতের ছাপ। ছোট একটা মেয়ের হাতের মতো।
আর সেই হাতটা ধীরে ধীরে লিখতেছে...
"পালাও"
মাহি হাসানকে শক্ত করে ধরলো। "হাসান, এইটা কী? কে লিখতেছে? কেউ কি ঘরে আছে?"
হাসান মাহিকে পেছনে সরায়া দিলো। জানালার কাছে গেল।
কিন্তু জানালার কাছে গিয়ে দেখলো, কাচে এখন কিছু নাই।
একদম পরিষ্কার। যেন কিছুই হয় নাই।
হাসান বললো, "কিছু নাই, মাহি। তুমি ভয় পাইছো তাই ভুল দেখছো।"
কিন্তু মাহি জানে, সে ভুল দেখে নাই। সে স্পষ্ট দেখছে।
কেউ একজন মাহিকে বলতে চাইতেছে, এই বাড়ি থেকে পালাও।
কিন্তু মাহি কোথায় পালাবে? তার স্বামী, তার ভালোবাসা তো এই বাড়িতেই।
মাহি হাসানের হাত ধরলো। "আমার অনেক ভয় লাগতেছে। আজ রাতে আমারে একা ছাড়বেন না।"
হাসান মাহিকে বুকে টেনে নিলো। "ছাড়বো না। সারা রাত তোমারে জড়ায়া ধরে থাকবো। তুমি ঘুমাও। আমি জেগে আছি।"
মাহি চোখ বন্ধ করলো। কিন্তু ঘুম আসতেছে না।
মনে একটাই প্রশ্ন ঘুরতেছে...
নিশাতকে কে মারছে? আর মাহিকে কেন পালাইতে বলতেছে?
চলবে...
