চৌধুরী বাড়ির বউ
পর্ব: ৮
লেখিকা: মাহিয়া মাহি
সকালে মাহির ঘুম ভাঙলো জানালা দিয়ে সূর্যের আলো চোখে লাগায়।
চোখ খুলে পাশে তাকিয়ে দেখে, হাসান ঘুমিয়ে আছে।
ঘুমের মধ্যে মানুষটাকে এতো সুন্দর লাগে! মায়াবী চোখ, মুখ, ঠোঁট, সবকিছু কতো সুন্দর।
মাহি ঢোক গিললো। হাসানের মুখের কাছে ঝুঁকে তার কপালে একটা চুমু খেলো। চুলে হাত বুলিয়ে দিলো।
হঠাৎ রাতের কথা মনে হতেই মাহি লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নিলো। মানুষটা তাকে কাল রাতে একটুও ঘুমাতে দেয় নাই। তার ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছিলো।
মাহি নিজের দিকে তাকিয়ে তার চোখ বড় বড় হয়ে গেল। মাহির পরনে হাসানের শার্ট। যেটা মাহির হাঁটু সমান হবে।
মাহি এতোটা লজ্জা মনে হয় কখনো পায়নি। সাথে সাথে উঠে ওয়াশরুমে চলে গেল।
সাথে সাথে হাসান চোখ খুলে নিলো। মাহি লজ্জা পাবে বলে হাসান এতোক্ষণ চোখ বন্ধ করে ছিলো। নিজেকে কন্ট্রোল করে রেখেছিলো।
মাহি ফ্রেশ হয়ে এসে দেখে হাসান বসে আছে। এক দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে আছে। হাসান যেন ঘোরের মধ্যে চলে গেছে।
বসা থেকে উঠে আস্তে আস্তে মাহির সামনে চলে আসলো। এসে মাহির চুলে মুখ ডুবিয়ে দিলো।
"তোমার চুলের ঘ্রাণটা অনেক সুন্দর জান।"
মাহি বললো, "উহুম, কী করছেন, কী? ছাড়ুন। এটা চুলের ঘ্রাণ না, এটা শ্যাম্পুর ঘ্রাণ।"
হাসান বললো, "উহুম, তোমার চুলে দিয়েছো বলেই এটা থেকে এতো সুন্দর ঘ্রাণ আসছে জান। মনে চাচ্ছে তোমাকে আবারও আদর করি। তুমি এতো সফট বউ, শুধু তোমাকে দেখতেই ইচ্ছে করে।"
মাহি বললো, "ছাড়ুন, লাগাম ছাড়া লোক, নির্লজ্জ লোক একটা। কী সব বলছেন?"
হাসান মাহিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললো, "করতে যেহেতু সমস্যা নাই, বললে কী সমস্যা বউ? তুমি তো আমারই।"
মাহি বললো, "হইছে, হইছে। ছাড়ুন। নিচে সবাই ডাকবে।"
হাসান বললো, "ডাকুক। আমি আমার বউকে একটু আদর করতেছি। এতে কার কী?"
বলেই হাসান মাহির কপালে আবার একটা চুমু দিলো।
মাহি লজ্জায় হাসানের বুকে মুখ লুকাইলো।
"আপনি না একদম পাগল হয়ে গেছেন।"
হাসান বললো, "তোমার জন্য পাগল হয়েছি। এই পাগলামি সারাজীবন থাকবে।"
মাহি বললো, "আচ্ছা, এখন ছাড়েন। আমি শাড়ি পরবো।"
হাসান বললো, "আমি পরায়া দিবো?"
মাহি চোখ বড় করে বললো, "না! লাগবে না। আপনি বাইরে যান।"
হাসান হাসতে হাসতে বললো, "আচ্ছা যাইতেছি, যাইতেছি। তবে মনে রাখো, রাতে আবার আমার কাছে আসতে হবে।"
মাহি বললো, "যান তো!"
হাসান দরজার কাছে গিয়ে আবার পেছনে তাকাইলো।
"মাহি, তোমাকে এই শার্টে আরো বেশি সুন্দর লাগতেছে। আমার শার্ট তোমার গায়ে, এইটা দেখতে আমার অনেক ভালো লাগে।"
মাহি লজ্জায় লাল হয়ে গেল।
"আপনি যাবেন?"
হাসান হেসে বের হয়ে গেল।
মাহি একা রুমে দাঁড়িয়ে আয়নার দিকে তাকাইলো।
নিজেকে দেখে নিজেই লজ্জা পাইলো।
মনে মনে বললো, "এই মানুষটা আমারে পুরো পাগল করে দিবে।"
ঠিক তখনই টেবিলের উপর রাখা ডায়েরিটার দিকে চোখ গেল।
মাহি ডায়েরিটা হাতে নিলো।
"আজকে আমি এই ডায়েরিটা পড়বোই। হাসান বাইরে গেছে, এইটাই সুযোগ।"
মাহি আস্তে করে ডায়েরির প্রথম পাতাটা খুললো।
চলবে...
