উপন্যাস: আমার প্রিয়সি
লেখিকা: mou
পর্ব: ১“
খাবার টেবিলে খেতে বসেছে আমাদের গল্পের নায়ক আরিয়ান চৌধুরী
টেবিলের সাজানো খাবার দেখে আরিয়ান এর কপালে ভাঁজ পড়ে
আরিয়ান:-মা আমি তো এসব খেতে পারি না তুমি তো জানো আমার চিংড়ি মাছে এলার্জি আছে তুমি না হয় আমাকে একটা ডিম ভাজি করে দাও আমি সেটা দিয়ে খাই!
নরম সুরে বলল আরিয়ান কথাটা
সালমা বেগম :-কেনো রে তোর জন্য কি আমরা এখন হোটেল খুলে বসবো বেকার ছেলের এত খাই খাই কিসের যেটা রান্না হবে সেটা খাবি যোগ্যতা নেই নিজের পরিবারকে এক টাকা রোজগার করে এনে দিতে তার আবার পছন্দ খাবার চাই
নিজের মায়ের মুখে এসব কথা শুনে আরিয়ান এর খাবার রুচি চলে যায় আরিয়ান খাবার না খেয়ে টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় বড় ভাই এবং ভাবি আরিয়ান এর দিকে তাকিয়ে থাকে তবে কেউ কিছু বলে না তবে আরিয়ান আর দাড়ায় না সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায়,
আরিয়ান নিজের রুমে এসে এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ে,
সত্যি তো বেকার ছেলেদের এত খাই খাই কিসের বেকার ছেলেদের নিজের পছন্দ মতো খাবার খাওয়ার অধিকার নেই। আজ বেকার বলে বাড়ির সবার অপমান সহ্য করতে হয়,
এভাবেই দেখতে দেখতে চোখের পলকেই কেটে যায় সেই রাতটাও!
পরের দিন সকালে আরিয়ান উপর থেকে নিছে নামতেই দেখে খাবার টেবিলে তার বড় ভাই আদনানের পছন্দ মত খাবার সাজানো এবং আদনান আর আরমান চৌধুরী বোসে খাবার খাচ্ছে তবে আরিয়ানের মা কিংবা বাবা ভাই ভাবি কেউ একবারের জন্য আরিয়ানকে খাবার খেতে ডাকে না! তবে আরিয়ান আর দাঁড়ায় না সোজা চলে যায় বাইরে,
মেহের:-আরিয়ান দাঁড়াও!
হাঁপাতে হাঁপাতে এসে মেহের কথাটা বলে। মেহের হলো আরিয়ানের গার্লফ্রেন্ড প্রায় তিন বছর দরে তারা রিলেশনশিপে আছে। মেহের আরিয়ানের ব্যাপারে সবটাই জানে তবে এতে মেহেরের কোনো সমস্যা নেই।
এমনকি মেহের এটাও জানে যে আরিয়ান বেকার বলে তার বাড়িতে প্রতিনিয়তো কিভাবে অবহেলিত হয় বেকার ছেলে। তার নিজের পরিবারের লোকজনে তার গায়ে বেকারের তকমা লাগিয়ে দেয়।
