শুকনো পাতার নূপুর পায়ে~
পর্ব:-৩
ঝিলমিলের মাথায় আবার এক দফা ঝিঁঝি পোকা ডেকে উঠল। চোখ বন্ধ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। তারপর ধীরে ধীরে চোখ মেলল। প্রথমে কারেন্টের খাম্বার সাথে কপালে, তারপর জ্যান্ত খাম্বার হাতে গালে! পরপর দুটো আঘাতে অনিচ্ছাকৃতই মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
বারিশ নিজের মাঝারি সাইজের লম্বা চুল গুলো কপাল থেকে সরিয়ে বলল,
_“তুমি কি নিজ দায়িত্বে ভদ্রভাবে গাড়িতে গিয়ে বসবে, নাকি আমি ব্যবস্থা করব?”
ঝিলমিল অভিমানে আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বলল,
_“আমি যাব না। আপনি চলে যান, চাচু! আমি কিছুতেই...”
বাকি কথাটুকু আর ঝিলমিলের ঠোঁট গলে বেরোনোর সুযোগই পেল না। বারিশ এক ঝটকায় তার পেশিবহুল, শক্তপোক্ত হাত বাড়িয়ে ঝিলমিলকে পাঁজাকোলা করে শূন্যে তুলে নিল। নিমেষেই মেয়েটা আছড়ে পড়ল বারিশের চওড়া কাঁধের ওপর। আচমকা এই ভারসাম্যের পরিবর্তনে নিজেকে সামলাতে প্রথমে অবচেতনভাবেই বারিশের গলা জড়িয়ে ধরল ঝিলমিল। পরক্ষণে ঘোর কাটতেই মাটিতে নামার আকুতি নিয়ে বারিশের পিঠে দুহাতে কি’ল-থা’পড় মারতে শুরু করল,
_“চাচু, প্লিজ আমাকে নামিয়ে দিন! আমি যাব না বলছি তো। আমি এই বিয়ে মানি না!”
বারিশের কানে যেন এই আর্তনাদ পৌঁছালই না। সতেরো বছর বয়সী অবুঝ বিবির সমস্ত আ’ক্রমান আর হাতের থা’পড় মুখ বুজে সহ্য করে সে হনহন করে গাড়ির দিকে এগিয়ে গেল। ঝিলমিল মরিয়া হয়ে একপর্যায়ে বারিশের শক্ত কাঁধে কা’মড় বসিয়ে দিল। কিন্তু তাতেও ওই পাষাণ পুরুষের কোনো হেলদোল হলো না। গাড়ির দরজা খুলে একপ্রকার জোর করেই তাকে ভেতরে বসিয়ে দরজা লক করে দিল সে।
গাড়ির ভেতর কিছুক্ষণ অনর্থক চেঁচামেচি করে ক্লান্ত হয়ে শান্ত হলো ঝিলমিল। ভাবল বাড়ি ফিরলে আব্বু নিশ্চয়ই তাকে এই রাগী প্রফেসরের হাত থেকে বাঁচিয়ে নেবেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন সে দেখল, গাড়িটা তাদের বাড়ির গেটে না ঢুকে পাশের বাড়ি অর্থাৎ শেহরিয়ার ভিলার রাজকীয় গেট গলে ভেতরে প্রবেশ করছে, তখন তার বুকের ভেতরটা আবার ছ্যাৎ করে উঠল। সে পুনরায় চিৎকার করে উঠল,
_“একি! এখানে কেন যাচ্ছেন? আমাদের বাড়ির গেট তো এটা না! এটা তো আপনাদের বাড়ি!”
গাড়ির ইঞ্জিন বন্ধ করে বারিশ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিল,
_“আজ থেকে এটাই তোমার একমাত্র বাড়ি।”
ঝিলমিল আবার ছটফট করে উঠল,
_“যাব না! নামিয়ে দিন আমাকে। আমি এই বাড়িতে কিছুতেই পা দেব না!”
এবারও তার কোনো আকুলতা বারিশের কানে স্পর্শ করল না। আগের মতোই ঝিলমিলকে কাঁধে তুলে নিয়ে দীর্ঘ পদক্ষেপে গাড়ির বাইরে বেরিয়ে এলো সে। লন পেরিয়ে, শেহরিয়ার বাড়ির সদর দরজা পার হয়ে, বিশাল লিভিং রুমের সব পেছনে ফেলে সে সিঁড়ি বেয়ে সোজা নিজের ঘরের দিকে এগোতে লাগল।
এদিকে লিভিং রুমে তখন এক থমথমে পরিবেশ। পুরো শেহরিয়ার বাড়ির লোক চাতকের মতো নতুন বর-বধূর অপেক্ষায় বসে ছিল। স্বয়ং বাড়ির বড় আম্মা, শেহরিয়ার ঝর্না বেগম নিজের রাজকীয় সোফাটায় বসে অধীর আগ্রহে ছোট ছেলের জন্য অপেক্ষা করছিলেন। ছেলেকে ওভাবে রণক্রান্ত ভঙ্গিতে, কাঁধে করে ঝিলমিলকে নিয়ে আসতে দেখেই তিনি ধড়মড় করে দাঁড়িয়ে পড়লেন। কিন্তু মুখে কোনো প্রশ্ন উচ্চারিত হওয়ার আগেই তার চোখ চড়কগাছ! বিস্ময়ে হতবাক হয়ে তিনি ছেলের ঘরের দিকে তাকিয়ে রইলেন। তার এই অবাক হওয়ার কারণ ঝিলমিলকে ওভাবে তুলে আনা নয়, তিনি বিস্মিত হলেন পাত্রীর অদলবদল দেখে! তার ছেলে বিয়ে করতে গিয়েছিল অন্য একজনকে, আর ঘরে তুলে নিয়ে এলো সম্পূর্ণ অন্য আরেকটি মেয়েকে!
চোখ দুটো বড় বড় করে, বিশ্বাসের দৃষ্টিতে নিজের বড় ছেলের বউয়ের দিকে তাকিয়ে ঝর্না বেগম প্রায় চিৎকার করে উঠলেন,
_“কী হলো এটা? ঝিলমিল এখানে এই বেশ কেন? কার জায়গায় কে এলো?!”
শাশুড়ির এমন রূপে ভীত হলো শিউলি বেগম। বলল,
_“আসলে আম্মা, এতক্ষণ লুকিয়েছি...দিঝি পা-পালিযেছে!”
ঝর্না আম্মার চোখ এবার আরও বড় হয়ে গেল।
_“কিহ!”
_“হ্যাঁ, আম্মা...এজন্যই তখন আপনাকে এতবার কল করছিলাম। দিঘি পালানোর পর চৌধুরী বাড়ির নূরজাহান আম্মা তরঙ্গের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছেন।”
ব্যস! গেল গেল। এ বাড়ির আম্মা এবার গেল। দুলতে লাগল সে। শিউলি বেগম দ্রুত শাশুড়িকে আগলে ধরলেন।। উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে গেলেন।
_“কী শোনালে আমাকে বড় বউ! আমার তরঙ্গের বউ এই ঝিলমিল! এই কেউ বরফ আন, বরফ আন। আমার মাথায় এনে কেউ বরফ দে রে।” শেষ! এতটুকুই বলেই জ্ঞান হারালেন আম্মা।
বারিশ দৌড়ে এলো সবার চেঁচামেচি শুনে। এসে মাকে এমন চেতনাহীন দেখে ডাক্তারকে কল করল। কিছুক্ষণ মায়ের পাশে বসে ডাক্তারকে বিদায় জানাতে সদর দরজা পর্যন্ত এগিয়ে গেল সে।
তখন থেকে একা একা বসে এসব ভাবছে ঝিলমিল। লোকটা দরজা বাহির থেকে লক করে সেই যে গেছে এখনো আসছে না। ঝিলমিলের পরনে তার ফোর কোয়ার্টারের চিলেচালা লেডিস প্যান্ট আর পাতলা টিশার্ট। অথচ মাথায় জড়িয়ে আছে বিয়ের শাড়ির সেই ভারী, কারুকর্যখচিত লাল ওড়নাটা। সেটাও বড্ড এলোমেলো অবস্থায়। ঘরের মেঝেতে দলা পাকিয়ে পড়ে আছে দামি বেনারসি আর ছড়িয়ে-ছিটিয়ে আছে ভারী গহনাগুলো। খাটের এককোণে গুটিসুটি মেরে বসে মেঝেতে পড়ে থাকা শাড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সতেরো বছর বয়সী মেয়েটা। তার মস্তিষ্ক এখনো এই আকস্মিক পরিবর্তনটা পুরোপুরি মেনে নিতে পারছে না। ঠিক তখনই নিস্তব্ধ ঘরটাতে একটা পুরুষালী শিস বাজার ভেস এলো।
ভাবনার সুতো ছিঁড়ে গেল ঝিলমিলের। সে খানিকটা চমকে দরজার দিকে তাকিয়ে আবারও মেঝের দিকে তাকাল। পকেটে হাত গুঁজে, হেলেদুলে ঘরের ভেতর পা রাখল বারিশ। তার গায়ে এখনো বিয়ের শেরওয়ানি, তবে সামনের ওপরের তিনটে বোতাম খেয়ালি ভাবে খোলা। খুব উদাস মনে শিস বাজাতে বাজাতে ভেতরে এলেও, খাটের ওপর ঝিলমিলের এই অদ্ভুত রূপ দেখে বারিশের ঠোঁটের শিস আছমকাই থেমে গেল। সে থমকে দাঁড়িয়ে ঝিলমিলকে ওপর-নিচ ভালোভাবে পর্যবেক্ষণ করল। নতুন বউকে এমন পোশাকে দেখবে এটা তার কল্পনাতেও ছিল না। শুকনো একটা ঢোক গিলে কিছুটা বিস্ময় নিয়ে বলল,
_“এসব কী পরে আছো?”
ঝিলমিল কোনো উত্তর দিল না। এমনকি তার দিকে ফিরেও তাকাল না।
_“এই মেয়ে, তোমাকে বলছি!” এবার বারিশের কণ্ঠস্বর কিছুটা চড়ল। তবুও নিষ্প্রুহ রইল ঝিলমিল। কোনো নড়নচড়ন নেই। যেভাবে জোর খাটিয়ে, এক প্রকার তুলে নিয়ে আসা হয়েছে তাকে এই বাড়িতে, তাতে মেয়েটা যে বসে বসে চিৎকার করে কাঁদছে না—এটাই অনেক বেশি। কিন্তু বারিশের মতো পুরুষ এই নীরব প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারল না। সে দ্রুত পায়ে ঝিলমিলের সামনে এসে হাঁটু গেড়ে বসে। শক্ত হাতে ওর দু-বাহু চেপে ধরে একটা হালকা ঝাঁকুনি দিয়ে বলল,
_“তোমার সঙ্গে কথা বলছি আমি! কী পড়েছ এগুলো? আর কাপড় নেই?”
ঝিলমিল এবার চোখ তুলে তাকাল। মাত্র কয়েক ঘণ্টা আগের ‘চাচু’ থেকে আচমকা ‘স্বামী’ বনে যাওয়া পুরুষটার চোখের দিকে সোজা তাকাল সে। বারিশের প্রশ্নের কোনো জবাব না দিয়ে, তীব্র শক্তিতে নিজের বাহু দুটো ওর বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে তার অত্যন্ত দৃঢ় গলায় বলল,
_“আমাকে ধরবেন না, চাচু! আপনি আমার চাচু, সেটা ভুলে যাবেন না!”
কথাটা শুনে বারিশের চোয়াল শক্ত হয়ে এলো। ঝিলমিলের দিকে সামান্য ঝুঁকে, চোখের মনি সরু করে সে ফিসফিসিয়ে বলল,
_“ছিলাম... চাচু ছিলাম! নাও আই'ম ইয়োর হাজব্যান্ড, মিসেস বারিশ।”
শুনেও কেমন গা গুলিয়ে উঠল ঝিলমিলের। এ লোক তার চাচুর বেস্টফ্রেন্ড! তার প্রতিবেশী। পাশাপাশি বাসা তাদের। বারিশ শুধু তার চাচুর বেস্টফ্রেন্ড না, তার চাচুর আত্মা বলা যায়। পাশাপাশি বাড়ি হওয়ায় তাদের দুই পরিবারের ঘনিষ্ঠতাও অনেক বছর ধরেই প্রবল।
_“তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি? তোমার দাদিমা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে!” বারিশ বলল।
_“আমাকে ঝুলিয়ে দিয়েছে, আমাকে? আপনাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে!” তেঁতে উঠল ঝিলমিল।
_“আমি কি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম?”
_“আমি কি আপনাকে বিয়ে করার জন্য বউ সেজে বসেছিলাম?” পিঠাপিঠি বলল ঝিলমিল।
_“হ্যাঁ, এইতো বসে আছো!” বারিশ কপট হেসে ঝিলমিলের মাথায় থাকা লাল দোপাট্টার দিকে ইশারা করে বলল।
ঝিলমিল এবার আরো রেগে গেল। এক হাতে বারিশের শেরওয়ানির এক পাশে চেপে ধরে বলল,
_“এটা কী? আপনিও তো জামাই সেজে বসে আছেন!”
বারিশ খুব উদাস ভঙ্গিতে বলল,
_“আমি তো তোমার জন্য সাজিনি। কিন্তু তুমি আমার জন্য সেজেছো।”
_“সাজিনি! সাজানো হয়েছে!” জোর গলায় বলল সে।
_“যাইহোক, সাজানো হলেও সেটা আমার জন্যেই হয়েছে। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে যাইনি।”
_“আমিও তো পালিয়ে গিয়েছিলাম! কেন নিয়ে এলেন আমাকে?” ঝিলমিল বলল।
_“যখন পালিয়েছো তখন আমাদের বিয়ে হয়ে গেছে! তুমি আমার বউ হয়ে গেছো! বারিশের বউ! আর প্রফেসর ফাইজান বারিশের বউ বিয়ের দিনই পালিয়ে গেছে এটা সবাই জেনে গেলে আমার প্রেস্টিজ যাবে। নাহলে তোমাকে ধরে আনার কোনো ইচ্ছে ছিল না আমার।”
_“নিজেকে প্রফেসর দাবি করতে লজ্জা করছে না আপনার? সে ভদ্রতা আছে আপনার মধ্যে? কলেজের সবাই যেদিন আপনার আসল মুখোশ জানবে সেদিন দেখব প্রেস্টিজ কীভাবে ধরে রাখেন।”
_“আমার সেখানে ভালো প্রফেসর হওয়ার ইচ্ছেও নেই। যে কারণে আমি সেখানে গিয়েছিলাম সেটা খুব ভালোই এগোচ্ছে। তুমি বরং তোমার বাবার চিন্তা করো।”
_“আমার বাবার সাথে আপনার কীসের এত শত্রুতা, হ্যাঁ?”
বারিশ অবাক হওয়ার মতো করে বলল,
_“শত্রুতা কেন থাকবে? সে আমার একমাত্র শ্বশুর! আমার একটা মাত্র বউয়ের একটা মাত্র বাবা।” ঝিলমিলের থুতনিতে আঙুল বুলিয়ে বলল।
অদ্ভুত ঠেকল ঝিলমিলের। মুখ ঘুরিয়ে অন্য পাশে নিল। ওর মুখ আবার নিজের দিকে ঘোরাল। ঝুঁকে আরও কাছে গেল। চোখ বোলাল আবার সপ্তদশীর সর্বাঙ্গে।
_“সব খুলে ফেলেছ... মাথার এটা খোলনি কেন?” মাথায় থাকা দোপাট্টার দিকে তাকিয়ে বলল।
_“অনেক চেষ্টা করেছি খোলার।”
বারিশ নিজেই এবার সেটা খোলার জন্য ঝিলমিলের মাথায় হাত লাগাল। বাধা দিল না ঝিলমিল। সে এটা খোলার জন্য অনেকক্ষণ নিজে নিজেই যুদ্ধ করেছে। বারিশ এটা খুলতে খুলতে ঝিলমিলে দিকে আরও বেশি ঝুকল। ঝিলমিল যত পেছাচ্ছে সে তত ঝুকে যাচ্ছে। অবশেষে খুলতে সক্ষম হয়। কিন্তু তবু বারিশ সেভাবেই থেকে বলল,
_“আজ আমাদের বাসর রাত।”
হঠাৎ এমন বাক্যে জমে গেল ঝিলমিল। বারিশের দিকে তাকিয়ে থাকল বড় বড় করে। তারপর খানিকটা আতঙ্কিত গলায় বলল,
_“আপনি ঠিক আছেন তো, বারিশ চাচু?”
_“হোয়াট দ্য হেল! চাচু বলে মুড নষ্ট করছো কেন?”
_“কীসের মুড?”
বারিশ কিছু বলল না। সে সোজা চলে গেল ওয়াশরুমে। পোশাক পাল্টে এসে কোনো ভূমিকা ছাড়াই গম্ভীর গলায় বলল,
_“বই বের কর, পড়তে বসো।”
ঝিলমিল স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। অবিশ্বাস্য গলায় শুধাল,
_“কী বললেন?”
_“তোমার না কিছুদিন পর থেকে এক্সাম? পড়তে বসো এখুনি।”
ঝিলমিলের ভেতরের জেদটা আবার চাড়া দিয়ে উঠল।
_“পারব না! আমাকে দয়া করে আমার বাসায় রেখে আসুন। আব্বু নিশ্চয়ই এতক্ষণে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন!”
বারিশের ঠোঁটের কোণে আবার সেই কুটিল হাসিটা ফুটে উঠল। সে শীতল গলায় বলল,
_“মাত্র তো শুরু! উনার সুস্থ থাকার দিন এবার শেষ।”
ঝিলমিল এই কথার অন্তর্নিহিত অর্থ বোঝার আগেই বারিশ তাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। বুকশেলফ থেকে ওর ক্লাসের কয়েকটা মোটা মোটা বই এনে ধপাস করে টেবিলের ওপর রাখল, তারপর সেগুলো ঝিলমিলের সামনে বাড়িয়ে দিয়ে বলল, _“এখুনি পড়তে বসো, নাহলে মারব!”
ঝিলমিলের চোয়াল ঝুলে গেল। এই লোকটা বলে কী! বাসর রাতে বউকে মারার হুমকি দিচ্ছে? সে ফুঁসে উঠে বলল,
_“kih! মারবেন মানে? গায়ে হাত তুলবেন আমার?”
_“বই খোলো!” অত্যন্ত দৃঢ় আর শক্ত গলায় বলল বারিশ।
ঝিলমিল নড়চড় না করে ওভাবেই বসে রইল দেখে বারিশ এবার সিংহের মতো উচ্চস্বরে ধমকে উঠল,
_“খোलो বলছি!”
হঠাৎ সেই চেনা প্রফেসরের রাগী ধমকে ঝিলমিল ভেতর থেকে কেঁপে উঠল। আর কোনো তর্ক না করে সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা মেলল। রাগ আর ক্ষোভে সে ইচ্ছে করেই বইয়ের পাতাগুলো এলোমেলোভাবে উল্টাতে লাগল, যেন খুব মনোযোগ দিয়ে পড়ছে এমন একটা ভান ধরল। বারিশ ওর কাণ্ড দেখেও কিছু বলল না। সে কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে আবার কী একটা মনে করে রুমের বাইরে চলে গেল।
বারিশ রুম থেকে বের হতেই ঝিলমিলের দম যেন ফিরে এলো। সুযোগ হাতছাড়া না করে সে তড়িঘড়ি করে বিছানায় পড়ে থাকা নিজের ফোনটা হাতে নিল। বান্ধবী ইরানকে কল দেয় সে। ওপাশ থেকে কলটা রিসিউভ হতেই ঝিলমিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইরান ঝোঁঝিয়ে উঠল,
_“এই নাটকির নাতি! তুই পালিালি কেন শুনি? এত নাটক কই থেকে আসে তোর?”
_“তখন তো এত কিছু ভাবিনি! আমি নিজের জালে নিজেই ফেঁসে গেছি! আমাকে উদ্ধার কর বোন! আমি কীভাবে চাচুকে বিয়ে করলাম! ওহ মাই গড সে আমার কলেজের স্যার! ছিঃ...ছিঃ! তুই জানিস উনি আমাকে পড়তে বসিয়েছে! বাসর রাতে খাম্বা স্যার আমাকে পড়তে বসিয়েছে!” কেঁদে দিল ঝিলমিল।
_“কী! তাই বলে পড়তে বসাল?”
_“হ্যাঁ! বাসর রাতে সবার জামাই বউকে শাড়ি খুলতে বলে, আর আমার জামাই বলে বই খুলতে এমন খাম্বা স্যার খোদা আমার কপালেই কেন দিল!”
চলবে,,,,
