শুকনো পাতার নূপুর পায়ে~
পর্ব:-২
একদম কাছে গিয়ে দাঁড়াল। বন্ধুর কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভাষায় কিছু একটা বলতে চাইল,
_“দোস্ত, আসলে ও তো ছোট মানুষ...”
কিন্তু আকাশকে কথা শেষ করতে দিল না বারিশ। সে ঝটকা মেরে আকাশের হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে দিয়ে পুরো ড্রয়িংরুম কাঁপিয়ে চিৎকার করে বলে উঠল,
_“হোয়াট আ ব্ল্যাডি জোক! যাকে বিয়ে করতে এলাম সেও পালাল, যাকে বিয়ে করলাম সেও পালাল! আগে জানলে এই বা'লের বিয়েই করতে আসতাম না!”
গায়ের শেরওয়ানির বোতামগুলো ছিঁড়তে ছিঁড়তে হনহন করে বেরিয়ে গিয়ে নিজের গাড়ির ড্রাইভার সিটে গিয়ে বসল। ইঞ্জিন স্টার্ট দিতেই আকাশ দৌড়ে এসে জানালার কাছে দাঁড়িয়ে আতঙ্কিত গলায় ডাকল,
_“বারিশ! কোথায় যাচ্ছিস তুই?”
বারিশ গাড়ির জানালা নামায়। চোখ দুটো তার আগুনের মতো জ্বলছে, চোয়াল শক্ত।
_“দোয়া কর তোর ভাতিজি যেন আমার হাতে ধরা না পড়ে। আজ ওর কপালে কী আছে, আমি নিজেও জানি না!”
_“গাড়ি থামাও! ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে... বারিশ, শুনছিস?” আকাশ বলল।
_“ইজ দিস আ ড্যাম গেইম টু হার? নিজে বিয়েতে মত দিয়ে পালিয়ে গিয়ে এমন নাটক করার মানে কী! সেই কৈফিয়ত আজ আমি ওর কাছ থেকে আদায় করে ছাড়ব!”
আকাশকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল বারিশ।
'যাকে বিয়ে করতে এসেছে এবং যাকে বিয়ে করেছে দু'জনেই পালিয়ে গেল? প্রফেসরের সিস্টেমে নিশ্চিত গাবলা আছে।'
আকাশ কল করার পর বিয়ের আসরে আশেপাশের গুঞ্জন করা এমন কথা কানে ভেসে আসতেই মেজাজ দ্বিগুণ চওড়া হলো বারিশের। রাগ করে সে কল কেটে দিয়েছে। কিন্তু ওপাশ থেকে আকাশ নাছোড়বান্দার মতো বারবার রিং করেই যাচ্ছে। বিরক্তিতে বারিশ ফোনটাই বন্ধ করে দিল.
গাড়ির স্টিয়ারিং হুইলটা শক্ত মুঠিতে চেপে ধরে সে এক্সিলারেটারে জোরে পাড়া দিল। ফাঁকা রাস্তায় গাড়ি এখন ঝড়ের গতিতে ছুটছে। দাঁতে দাঁত চেপে, স্টিয়ারিংয়ে একটা জোরে থাপ্পড় মেরে বারিশ ক্ষিপ্ত গলায় গর্জনে ফেটে পড়ল,
_“পুরো পরিবারটাই একটা ফ্রড! আগেরজন তো তাও বিয়ের আগে পালিয়েছে, আর তুমি? নাচতে নাচতে বিয়ের পীরীতে বসে, কবুল বলে, তারপর ট্যাং ট্যাং করতে করতে কাটালে! আই উইল নট স্পেয়ার ইউ, ঝিলমিল! এই অপমানের শেষ আমি দেখেই ছাড়ব!”
গাড়ির স্পিডোমিটারের কাঁটা আরও ওপরে উঠছে। বারিশ স্টিয়ারিংয়ে শক্ত চাপ দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মাথার ভেতর লোকজনের ফিসফিসানিগুলো কিছুতেই থামছে না.
ঠিক তখনই হেডলাইটের আলোয় সামনের রাস্তায় পরিচিত অবয়ব ভেসে উঠল। সরু হলো বারিশের চোখ দুটো.
সঙ্গে সঙ্গে সে ব্রেক কষে গাড়ি থামায়। গাড়িটা ঠিক ঝিলমিলের গা ঘেঁষে থেমে যায়। হঠাৎ গাড়ির মুখোমুখি হয়ে ঝিলমিল থমকে দাঁড়াল। কিন্তু বারিশের গাড়িটা চিনতে পেরে তার চোখ জোড়া ভয়ে বড় বড় হয়ে গেল। এক সেকেন্ডও নষ্ট না করে, সে উল্টো ঘুরে আবার মরিয়া হয়ে দৌড় দিল.
_“ঝিলমিল!”
বারিশের গলা দিয়ে একটা হুংকার বেরিয়ে আসে। সে দ্রুত গাড়ির দরজা খুলে বের হয়ে এসে প্রচণ্ড ক্ষিপ্ৰতায় ঝিলমিলের পিছু নেয়.
_“পালাবে যখন বিয়ে করলে কেন আমায়? দাঁড়াও বলছি! ধরতে পারলে ঠ্যাং ভেঙে দেব তোমার!”
বারিশ দৌড়াতে থাকা ঝিলমিলের পিছু ছুটতে ছুটতে বলছে.
_“বউ সাজার জন্য বিয়ে করেছি, সংসার করার জন্য নয়।”
ঝিলমিল দৌড়াতে দৌড়াতে বলল। ভারী শাড়ি গহনা নিয়ে যতটুক সম্ভব দৌড়াচ্ছিল। বাড়ির অনেকটা দূরেও সে চলে গিয়েছিল। ভেবেছিল একটা বাস বা ট্রেন পেলেই আপাতত দূরে কোথাও চলে যাবে। স্টেশনের কাছাকাছিও চলে গিয়েছিল সে! কিন্তু যার জন্য পালাচ্ছিলে সে-ই এসে সামনে ধরা দিল.
_“তুমি কী দাঁড়াবে? ধরতে পারলে খুব বাজে অবস্থা করব আমি তোমার!”
ঝিলমিল এসব কিছুই শুনছে না। সে নিজের সবটুকু শক্তি ঢেলে দৌড়চ্ছে। শাড়ি পড়ে দৌড়ানোর কারণে শাড়িটা খুলে খুলে যাচ্ছিল। সে উঁচু করে রাখা শাড়ির কুঁচি ছেড়ে দু’হাতে বুকে জড়িয়ে দৌড়াতে লাগল। আর ঠিক তখনই বাঁধল বিপত্তি। পায়ের কাছে কাপড়ের ঘের আটকে গিয়ে হুমড়ি খেয়ে পাকা রাস্তায় আছাড় খেয়ে পড়ল সে.
মেয়েটার এই পতন দেখে বারিশের পায়ের গতি থেমে যায়। ঠোঁটের কোণে বিজয়ী হাসির রেখা ফুটিয়ে সে ধীর পায়ে এগোতে লাগল ঝিলমিলের দিকে। মাটিতে বসে থাকা অবস্থাতেই ঝিলমিল ভয়ে ভয়ে পেছনের দিকে সরতে লাগল, আর বারিশ ঠিক ততটাই নিঃশব্দে এগোতে থাকল। ঝিলমিল আরও পেছায়। লোকটা আরও এগোয়। এভাবে কতক্ষণ চলতে থাকে। তারপর ঝিলমিল আচমকা উঠে আবারও দৌড় লাগানোর প্রস্তুতি নেয়.
_“আমাকে ধরা এত সহজ ন... আহহহ!”
এতটুকু বলে বেচারি ঘুরে দৌড় দিতে গিয়ে পথ বা ধারের এক কারেন্টের খাম্বার সাথে সজোরে ধা’ক্কা খায়। কয়েক মুহূর্তের জন্য চারপাশটা যেন তার চোখের সামনে ঘুরতে লাগল, মাথার ভেতরে যেন একঝাঁক ঝিঁঝি পোকা ডেকে উঠল!
কপালটা ততক্ষণে বেশ ভালোমতোই ফুলে উঠেছে। ঝিলমিল জানত, আজ রাতে তার কপালে আরও দুর্ভোগ আছে। কিন্তু এই কারেন্টের খাম্বাটা যে ঠিক এই সময়েই তার পথ আগলে দাঁড়াবে, তা ভাবেনি। এমনিতেই পেছনে জ্যান্ত এক খাম্বা তাকে তাড়া করে ফিরছে, তার ওপর আবার এই জড় খাম্বার আগমন! ফুলে ওঠা কপালে আঙুল বুলিয়ে, যন্ত্রণায় চোখমুখ কুঁচকে পেছনে তাকাতে না তাকাতেই গালে এসে পড়ল বারিশের শক্ত হাতের আঘাত! ঝিলমিলের...
(চলবে)
(আর বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
