#প্রেমের_ঘাটের_মাঝি
#অনুশ্রী সরকার-Anushri Sorkar
পর্ব~২
🍂
জমিদারকন্যা তৃধা যখন কলেজ সময় শেষ করে বাড়িতে প্রবেশ করল তখনি তার বাবা তাকে ডেকে কাছে ডাকল..আর তৃধাও বাধ্য মেয়ের মতো বাবার কাছে গেল...!
~~ আম্মাজান আপনার যাওয়া-আসা করতে কোন সমস্যা হয় না তো..হলে নির্ভয়ে আমাকে বলবেন কেমন!!
~~আব্বা আমার আসা-যাওয়াতে কোন সমস্যা নেই হলে আপনাকে অবশ্যই জানাবো..! এখন আমি যাই গোসল করে আসি..এই বলেই যখন এক পা সামনে বাড়াল তখনি আবার পিছনে ফিরে জিঙ্গাসা করল,,
~~আব্বা আপনি গোসল করেছেন..
~~আম্মাজান আমি গোসল করেছি ..আপনি যান গোসল করে আসেন.।
~~আর খাবার খেয়েছেন...
~~না আম্মাজান আপনি গোসল করে আসেন পরে একসাথে মিলে খাবার খাবো কেমন।
তখন আর কেউ কোন কথ না বলে চলে গেল ..তৃধা গোসলের জন্য নিজের ঘরে গেল আর শামিম চৌধূরী নিজের ঘরে চলে গেলেন.।
তৃধা গোসল শেষ করে সুন্দর দেখতে নীল জামদানী শাড়ি বের করলো নিজের আলমারির তাক্ থেকে .. বের করে নিজের গায়ে চড়িয়ে দেখল কেমন লাগছে। দেখতে ভালো লাগছে দেখে শাড়িটা সুন্দর করে কুচি করে পরে নিল ,, আঁচল টা কোমরে গুঁজে দিল ..নীল রঙের কাঁচের চুড়ি দুহাতে পরে চোখে গাঢ় কাজল দিল ..কানে ছোট ছোট দুল পরে ..ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে বের হলো।(কারণ প্রেমের সাথে এই প্রথম দেখা করতে যাবে সেই ক্ষেত্রে একটু অস্বস্তি লাগছে )।
বের হয়ে আব্বার ঘরে গেল খাবার এর জন্য ডাকতে
~~আব্বা খাবেন না আপনি..
~~আম্মাজান আপনি যান আমি আসছি .।
~~আচ্ছা আপনি আসেন আমি খাবার বাড়ছি..এই বলেই বের হয়ে গেল তৃধা ।
মেয়ে বাপ মিলে খাবার খাওয়া শুরু করল ..খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রাখল.।
তারপর শামীম চৌধূরী ঘরে চলে গেলেন ঘুমানোর জন্য ..।
তখনি তৃধা বাড়ি থেকে বের হয়ে ও হলো না কীছু একটা মনে করে আবার নিজের ঘরে গেল ..
নিজেকে আয়নায় ভালো করে দেখে পায়েও আবার আলতা পরলো পরেই বের হয়ে দৌড়ে চলে বড় ফুল বাগানে..।
তখন ধরনীতে দুপুর গড়িয়ে বিকেল নামল ..চারিপাশ হালকা রোদের আভায় জলমল করছে ..দেখতে কী অপরুপ লাগছে।মনে হচ্ছে চারপাশটা কেমন থমকে গেছে।রোদের আলোয় গাছপালা দেখতে অপরুপ লাগছে .।পাখিরা কিচির-মিচির করছে নদীর পানি আরন মনে ছুঁটে চলেছে নিজ গন্তব্যে।
প্রেম ঠিক মাঝ বরাবর একটা বড় কাঁঠের
টুকরোতে বসল আর অপেক্ষা করতে লাগল তৃধার জন্য কখন আসবে. আর কথা বলব নিজের মনের কথা বলবে এইসব ভাবতে ভাবতেই হঠাৎ তৃধা এসে দাঁড়াল প্রেমের সামনে ।তৃধাকে দেখে প্রেম উঠে দাঁড়াল....
তৃধাকে দেখে সে হতবিহবল হয়ে গেল ..কারন এর আগে তৃধাকে শাড়ীতে দেখলেও কখনো নীল শাড়ীতে দেখেনি..!
হঠাৎ তৃধার উচ্চ শব্দে সম্মতি ফিরে পেল..
তখনি তৃধা প্রেম এর উদ্দেশ্যে কিছু বলতে যাবে তার আগেই প্রেম বলে উঠল .......
~~তোমাকে আজকে মারাত্মক সুন্দর লাগছে..।এতদিন শুধু তোমাকে দেখে যেতাম কিন্তু আজকে তো তোমার থেকে চোখ ফিরানো যাচ্ছে না আমার সখি..!
তৃধা এই কথা শুনে কেমন লজ্জায় মিইয়ে গেল ...
তৃধাকে লজ্জা পেতে দেখে প্রেম তাকিয়ে আছে কোন কিছু না বলে ..।
প্রেম কিছু বলছে না দেখে তৃধা ধীরেধীরে মাথা তুলে তাকাল প্রেম এর দিকে।প্রেমের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো.. { কারন প্রেম আগে থেকেই তৃধার দিকে তাকিয়ে ছিল } ।
~~প্রেম ভাই আপনি আমাকে কেন দেখা করতে বলেছেন..?
~~তোমাকে আমি কিছু বলতে চাই তৃধা ,
~~কি বলবেন আমাকে ..?
~~তুমি যখন হাসিমুখে নদীর ধারে তোমার বান্ধবিদের নিয়ে কলেজ যেতে তখন শুধু আমি তোমাকে দেখেই যেতাম ।আমার মনে শুধু তুমি বিচরন করে আছো । তোমাকে দেখার পর থেকে না আমি শান্তিতে ঘুমাতে পারছি আর না আমি
ঠিকমতো খেতে পারছি। ঘুমাতে গেলে আমার স্বপ্নে এসে আমাকে বিরক্ত করো ঘুমিয়েও আমি শান্তি পাই না ..শুধু তোমার মুখটাই আমার সামনে ভাসে।মনে হতো তুমি আমার খুব নিকটে কিন্তু যখন তোমায় স্পর্শ করতাম তখন তুমি হারিয়ে যেতে..!
এই বলেই প্রেম থামে..আবার বলতে শুরু করলো.....
~~আমি তোমাকে আমার করে পেতে চাই আমার প্রিয় সখি ..
“তুমি কি আমার হবে আমার সখি” ।
এইসব শুনে তৃধা অবাক হয়ে তাকিয়ে আছে প্রেমের দিকে ..তৃধা কী বলবে বুঝতে পারছে না ।শুধু এতটুকু বুঝতে পারছে এটা করলে অনর্থ হবে।কারন তারা আব্বা যে মেনে নিবে না বরং আরো ঝামেলা হবে..প্রেমকে মেনে নিবে না ঠিকি কিন্তু আবার বাঁচিয়েও রাখবে না । { কারন প্রেম তাদের থেকে নিচু বংশের আর তৃধারা উঁচু বংশের } ।
~~আপনি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে চাইছেন।এর ফল কিন্তু ভালো হবে না ওইটা বুঝতে পারছেন তো প্রেম ভাই..!
~~আমি জানি এর পরিনতি কী হতে পারে কিন্তু তবুও আমি তোমাকে চাইবো.।
~~প্রেম ভাই আপনি তো জানেন আমার আব্বা আর ভাইয়া কতটা নিষ্ঠুর আর খারাপ মানুষ।তাহলে কীভাবে বলতে পারেন এই কথাটা..?
~~কিন্তু আমি যে তোমার মাঝে আমার স্বর্গ খুঁজে পাই ..তবে কি তুমি আমার হবে না আমার সখি..?
~~এটা যে হবে না আমার আব্বা আর ভাইয়া জানতে পারলে আমাকে যে মেরেই ফেলবে ..!
তৃধাকে কাঁনতে দেখে প্রেম এবার ওঁকে ঘুরিয়ে সামনে ফিরালে ওর মুখটা একটু সামনে তুলে বলল..
~~আমি আমার নিজের প্রাণ দিয়ে হলেও তোমাকে রক্ষা করব তৃধা।নিজের জীবনের বিনিময়ে হলেও তোমাকে যে আমার চাই তৃধা..।
~~আপনি কেন বুঝতে পারছেন না এইটা কখনোই সম্ভব না প্রেম ভাই.।আমি চাই না আমার জন্য ও আপনার কোন ক্ষতি হওক..!
~~আমার কিছু হবে না তুমি আমার পাশে থাকলে .।তুমি থাকলে আমি সব কিছু সামলে নেব আমার সখি ।
প্রেম এর কথা শুনে তৃধা আর কিছু বলল না বরং প্রেমের প্রস্তাব মেনে নিল ..ও যে নিজেও প্রেম কে পছন্দ করে ,,তাই বলেইতো প্রেমকে বাঁচানোর এত না করছে কিন্তু ছেলেটা বুঝলে তো
“তাই হার মেনে গ্রহণ করে নিল প্রেমের নির্লাপ্ত ভালোবাসা”!!
(নোট-জানিনা কেমন হয়েছে আপনারা পড়ে জানালে বুঝতে পারতাম কেমন হয়েছে .কোথাও ভুল আছে কিনা।)
চলবে......
