উপন্যাস: প্রেমের_ঘাটের_মাঝি
লেখনী: অনুশ্রী সরকার -Anushri Sorkar
সূচনা_পর্ব
১.
সব সখিরে পার...
করিতে.!?
“ নেব আনা আনা “
তোমার বেলায়..
-নেব সখি তোমার
কানের সোনা
সখি গো...!!
ওই আমি প্রেমের..?
ঘাটের মাঝি
তোমার কাছে...
পয়সা নেবো না !
~~ তুমি আমাদের দেখেই কেন এই গানটা গাও দুনিয়ায় তো অনেক গানই আছে ...!
~~জানিনা কেন গাই ..তবে তোমাদের মাঝে এমন একজন আছে যাতে দেখলেই আমার এই গানটা গাইতে মনে ধরে..
~~বলো না ..বলো না ..দয়া করে একটিবার বলো না !
~~তবে গান কেন গাই ওইটা বলতে পারব না ..কিন্তু অন্য আরেকটা ব্যাপার বলতে পারি....সবার কাছ থেকে কিছু নিলেও একজনের কাছ থেকে কিন্তু আমি কিচ্ছুটি নেই না.।
প্রেমের মুখে এই কথাটা শুনে কিছুক্ষণ চিন্তা করলো মূলত কার কথা বলল ...অনেক চিন্তার পর যখন বুঝতে পারল কথাটা কাকে উল্লেখ করে বলছে তখনি তরাক করে তাড়াহুড়ায় বলতে শুরু করল........
~~ আচ্ছা আমাকে এটা বলতো ..তুমি সবার কাছ থেকে কড়ি নিলেও আমার কাছ থেকে কেন নিতে চাও না..!?
~~ কারণ তোমার সাথে যে আমার অন্য কিছু নিয়ে লেনদেন করতে চাই সখি .।
~~ তার মানে তুমি কী বলতে চাইছ প্রেম ভাই...
তোমার কথার অর্থ বুঝতে পারছি না ..।
~~আমার প্রিয় সখি চলো এবার তোমাদের কলেজে যেতে হবে তো ..নাহলে দেরি হলে আবার আমাকে শাসাবে ...!
তখনি পিছনে সব সখি মিলে তাড়া দিতে লাগল স্কুলে যাওয়ার জন্য । তখন তৃধা ও আর কোন কিছু না বলে নৌকায় উঠে পড়লো সঙ্গে তার চার বান্ধবীও উঠল নৌকায়।
সবাই উঠার পরে নৌকা ধীরে ধীরে চলতে শুরু করল গন্তব্যের দিকে । তার মাঝেই আবার তৃধা প্রেম এর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে । তৃধার তাকানো দেখে প্রেম অবশ্য কিছু বলে নি , শুধু আড়চোখে দেখেই গেছে আর আপন মনে নৌকা চালাতে থাকল । তবে তৃধার বান্ধবীরা এটা দেখে মোটেই চুপ করে ছিল না ,,তারা তৃধাকে খুঁচাতে লাগল আর বলতে লাগল ....
~~কী তৃধা প্রেম ভাই কে কী তোর মনে ধরেছে নাকি..?
তখন তৃধা কিছু না বললেও তার অন্য আরেক জন সখি বলতে শুরু করল..
~~আরে আমাদের তৃধার শুধু মনে ধরেনি রে পুষ্প..ও তো পুরাই জমে ক্ষীর হয়ে আছে আমাদের প্রেম ভাইয়ের উপর ।
তখনি তৃধা বলল ..তোদের সমস্যা কী হ্যাঁ । এমন না বুইজ্জা কথা বলবি না একদম ,,আমি শুধু প্রেম ভাইয়ের নৌকা চালানো দেখছিলাম আর কিছু না । তখনি পিছন থেকে ললিতা বলে উঠল আরে আরে আমরা সব বুঝি রে তৃধা । তাদের ফিসফিস কথা বলতে দেখে প্রেম বলতে শুরু করল..
~~আরে তোমরা কি নিয়ে এত হট্টগোল শুরু করলে.? তার কেন্দ্রবিন্দু কি আমি ..! আমাকে নিয়ে তোমরা কথা বলতেই পারো কারণ আমি দেখতে একজন সুদর্শন পুরুষের মতো আর আমাকে দেখে সবাই প্রেমে পড়তেই পারে । এতে এতো কথা বলার কী আছে আমাকে নিয়ে ।( তৃধার চোখের দিকে তাকিয়ে কথাটি বলল ) ।
প্রেমের কথা শুনে সকলেই হতভম্ব হয়ে গেল ..সকলেই চুপ করে গেলেও তবে তৃধা প্রেমের তাকানো আর কথা শুনে কেমন অস্বস্তিতে পরে গেল ..কেমন যেন অস্থির অস্থির লাগছে আর মনে মনে বুঝার চেষ্টা করছে তার মন এত অস্থির কেন হচ্ছে ।
তৃধা প্রেমের চোখে চোখ পরতেই সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিল।তবে প্রেম যেন তৃধার চোখ দেখেই মনের কথা বুঝে ফেলল ।
এর মধ্যে আর কেউ কথা বলে নি..সবার চুপ থাকার মাঝেই নৌকাটি তীরে এসে প্রবেশ করলো.।আর সবাই ধীরে ধীরে নৌকা থেকে নামতে শুরু করলো ...
ঠিক তখনি প্রেম তৃধার সামনে নিজের ডান হাতটি এগিয়ে দিল..তৃধা একপলক দেখে নিজের কাঁপাকাঁপা বাম হাতটা এগিয়ে দিতেই প্রেম তৃধার হাত ধরে নামাল ।
সবাই প্রেম এর থেকে বিদায় নিয়ে কলেজের দিকে হাঁটা শুরু করলো..।তখন সবাই তৃধার এমনভাবে নামা দেখে কেউ কিছু না বললেও এখন সবাই একত্রে তৃধাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলতে লাগল....
এমন প্রেমিক পুরুষ কই পাবো রে আমরা ..আমাদের ভাগ্যে এমন পুরুষ কবে আসবে আর কতো মানুষের প্রেম লীলা দেখবো...। কবে জানি এইসব দেখতে দেখতে পাগল না জানি হয়ে যাই..।
নিজের প্রাণ প্রিয় বান্ধবীদের মুখে এমন ধরনের কথা শুনে রাগ হওয়ার বদলে যেন লজ্জায় আরো আরষ্ট হয়ে পড়ছে।কাউকে কোন কিছু বলতে না দিয়ে তাড়াতাড়ি করে হেঁটে কলেজে যেতে লাগল । তৃধার হুট করেই দ্রুত চলে যাওয়ায় আর কোন কিছু না বলে সকলেই পা চালালো কলেজের উদ্দেশ্যে ।
দীর্ঘ চার ঘণ্টা ক্লাস করার পরে সকলেই বাড়ির দিকে যেতে লাগল তাদের মধ্যে তৃধা আর তৃধার বান্ধবীরাও আছে।ধীরে ধীরে নদীর পাড়ে এসে দাঁড়ালো .. তখনি নৌকা নিয়ে প্রেমকে আসতে দেখা যায় ,,সবাই আস্তে আস্তে নৌকায় উঠে পড়ল।আর নৌকাও চলতে শুরু করলোনিজ গন্তব্যে। ( মূলত ঘাঁটে অন্য নৌকা থাকলেও জমিদার বাড়ির জন্য প্রেম এর নৌকা এই বরাধ্য করা যেন জমিদার কন্যা আর তার বান্ধবী ছাড়া অন্য কেউ না যেতে পারে )।
যাওয়ার পথে কেউ আর একটা কথাও বলেনি।যখন নৌকাটি পাড়ে এসে ভিড় করলো সকলে নেমে গেল আর ভাড়া মিটিয়ে বাড়ির দিকে যেতে লাগলো..তবে প্রেম তৃধার পথ আকড়ে দাঁড়িয়ে বলল বিকালে যেন বড় ফুল বাগানে আসতে ,,তবে তৃধা কিছু না বলেই চলে গেল দৌড়ে আর আর পিছনে প্রেম দাঁড়িয়ে নিজ মনে হাসতে লাগল।তার ঠোঁটের কোণে হাসি টা রয়েই গেল।
ঠিক সেই ভাবেই নৌকায় তালা দিয়ে আপন মনে হাঁটতে লাগল নিজের ছোট্ট ঘরে যাওয়ার জন্য।
