প্রেম গুঞ্জন
পর্ব ৩
অহি আজ ক্লাস দেরি হয়ে গেছে । একটা ক্লাস মিস মানে অনেক বড় ব্যাপার। রাস্তা দিয়ে এক প্রকার দৌড়েই যাচ্ছিল।কোথা থেকে যেন রঙ্গন এসে তার সামনে বাইক থামালো বলল।
“উঠ„;
অহি শুনেও শুনলো না ।আবার দৌড়াতে লাগল। রঙ্গন আবারও একই কাজ করল কিন্তু এবারেও কাজ হলো না অহি আবার দৌড়ালো। রঙ্গন হাল ছাড়ল সিগারেট ধরাতে ধরাতে পেছনে দাঁড়িয়ে বিড়বিড়িয়ে বল,
মাইয়া মানুষের এতো জেদ ভালো না।
অহি দৌড়াতে দৌড়াতে মাঝ রাস্তায় গিয়ে একটা অটো পেল।আর সময় নষ্ট করল না। ঝটপট উঠে পড়ল।অটোতে উঠতেই ওর আবার রঙ্গনের কথা মনে পড়ল।জানালার কাঁচ দিয়ে দেখল পিছু করছে কিনা ! না করছে না।দেখতে না পেয়ে হাঁফ ছেড়ে বাঁচলো। এই লোকের আসলে কি সমস্যা তার মাথায় আসেনা। হুটহাট সামনে আসবে বিরক্ত করে চলে যাবে। প্রথম প্রথম ভাবতো হয়তো প্রেমের প্রস্তাব দিবে কিন্তু না এতোগুলো দিনেও সে কখনো ভুল করেও এমন কিছু বলেনি , তাহলে তার আসল উদ্দেশ্য কি ? এসব চিন্তা করতে করতেই কলেজের সামনে এসে পৌঁছালো।অটো থেকে নেমে ভাড়া দিতে যাবে এমন সময় অটোওয়ালা বলল,
“ ভাবি ভাড়া দেওয়া লাগত না , রঙ্গন ভাই দিয়া দিছে।
অহি চোখ মুখ খিচে ভাড়াটা জোর করে দিতে দিতে বলল,
“ আমি যার তার ভাড়ার চলি না।এই টাকা রাখুন আর যার টাকা তাকে ফেরত দিয়ে দিবেন।
বেচারা অটোওয়ালা অসহায় চোখে তাকিয়ে বলল„
মাপ করে দিন আপা ভাই বহুত মারবে আপনিই দিয়ে দিয়েন আমি নিতে পারব না ।
অহি হতাশ „ চরম হতাশ । অটো ছেড়ে দিলো।হুট করে কারো সিটির শব্দ কানে আসতেই সেদিকে দৃষ্টি নিক্ষেপ করল। রঙ্গন বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে তাকাতে দেখেই বলল,
“এখন দেরি হচ্ছে না?;
অহির চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল বলল„
আপনি আসলে চানটা কি;
রঙ্গন ঠোঁট চেপে হেসে চোখ মারল অতঃপর বলল,
তোর দুটো কিডনি ! দিবি।
চলবে ।
