প্রেম গুঞ্জন সূচনা পর্ব পর্ব ১ রঙ্গন ভাই ভাবি আইতাছে । রঙ্গন খোলা আকাশের নিচে শুয়ে আকাশের দিকে তাকিয়ে বিষন্ন মনে সিগারেট টানছিল। এমন একটা ভাব যেন এ ছাড়া দুনিয়ায় তার কোন কাজকর্ম নেই। এরকম একটা মুহূর্তে কবিরের কথায় বিব্রত বোধ করল । পোলাডারে তুইলা আছড়াইতে মন চাইল কিন্তু তারে আছড়াইতে হলেও তার এখান থেকে ওঠা প্রয়োজন। তবে মনে চাচ্ছে না আর দুধাপ আগাতে। তাই আকাশের দিকে চেয়ে নিরাশ উত্তর করলো, “তো?„ কবির বিরক্ত হয় । নিজের কপালে নিজেরই থাপ্পড়াতে মন চায়। তবে সে কাজ করার রিস্ক সে নিলো না। নিজের গালে সে এক থাপ্পড় নিলো রঙ্গম দিবে চার থাপ্পর। তার লজিক নিজের হাতে নাকি নিজের মার জোরে লাগে না। আরেকটু সাহস সঞ্চয় করিয়া বলল . ভাই মাইয়াডা কিন্তু আসলে বহুত সুন্দর।" রঙ্গন সিগারেটে লম্বা টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়ল। আবারও একই টনে বলল„ “তো„ তাদের কথপকথনের মধ্যে পিটার এলো। কবিরের ইশারাতে কাহিনী বুঝল। তার ফোকলা দাঁতের হাসি দিয়ে বলল, ভাই একবার চাইয়া তো দেখেন ভাবিরে....!!; ভাক্য সম্পুর্ন করার আগের রঙ্গন উঠে বসল। সঙ্গে সঙ্গে কবির আর পিটার লাফিয়ে কয়েক হাত দূরে গিয়ে দাঁড়ালো। রঙ্গন ভুরু উপরে নিচে করে বল, হারামজাদার দল তোদের কি সমস্যা বল ?: কবির আমতা আমতা করে বলে ; না মানে আসলে ভাবি!; রঙ্গন ভুরু কুঁচকায় বলে উঠল, "কিসের ভাবি,কার ভাবি?" "আমার বউ„আপনার ভাবি....!! কথাটা বলতেই কবির ওর পেটে একটা গুতা মারলো। সাথে সাথে পিটার জোর পূর্বক হেসে বলল, "না না না থুক্কু কুয়াস্তাগফিরুল্লাহ , আপনার বউ আমার, ভাবি।" রঙ্গন ওদের হেঁয়ালিতে বিরক্ত হয়। ঠিক এই কারণেই দুটো সারাদিন মার খায় তার হাতে। তবুও শিক্ষা হয় না। এখন তো এমন অবস্থায় দাঁড়িয়েছে রঙ্গনের হাতে মার না খেয়ে তাদের পেটের ভাতই বোধ হয় হজম হবে না। “মাইয়া পছন্দ হলেই তোরা বউ ভাবি কেন ডাকছিস?” পিটারের আগেই কবির বলে বসল, “কারণ নায়িকার মতো দেখতে মাইয়া গো তো নায়কের সাথেই মানাবে না? আমাগো সাথে কি যায়?” রঙ্গনের সিগারেট শেষের দিকে হাত থেকে ফেলে পায়ের নিচে পিষে উঠে দাঁড়াল বলল, “কিন্তু আমি তো ভিলেন নায়ক নই। চলবে,