#এক_বনে_দুই_বাঘ ‘নক্ষত্রদের মৃত্যু নেই’
১৯.
®রোজা রহমান নাঈমা
‘
“ রাত পোহালে এক্সাম শুরু হবে তোর, আর না পড়ে এত রাতে ছাদে কী করছিস?”
শিশির পেছন ফিরে তাকাল। পুরো শরীর না ঘুরিয়ে শুধু মাথাটা৷ নীহার নিঃশব্দে এসে শিশিরের পেছন হয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে হাত রাখল। রেলিঙে ঠেঁস দিয়ে সুদূর তাকিয়ে আছে শিশির। যেন নিষ্প্রভ প্রাণ। নীহারও কিছুক্ষণ শিশিরের মতো করে তাকিয়ে রইল সুদূরে। যেন দুইভাই কোথাও কিছু চরম মনোযোগ দিয়ে খুঁজতে ব্যস্ত। তাদের দৃষ্টিতে অতিমাত্রায় নিবিষ্টতা। শিশির নিষ্পলক চেয়ে থেকেই অনুভূতিশূন্য ভঙ্গিতে স্মিতে প্রশ্ন করল,
“ এম আই হার্টলেস, ভাই?”
এমন প্রশ্নে নীহার সুদূর থেকে দৃষ্টি সরিয়ে মাথাটা বাঁকিয়ে শিশিরকে দেখার চেষ্টা করল। চাঁদের কৃষ্ণপক্ষ চলছে। হবে হয়তো পঞ্চমী অথবা ষষ্ঠী তিথি। অর্থাৎ এখন চাঁদ ক্ষয়িষ্ণু কুঁজাকার অবস্থায় আছে। পূর্ণিমা কয়েকদিন আগে গেছে বলেই চাঁদের আলো এখনও ঠিকঠাক ম্লান হতে পারেনি৷ ভালোমতোই আলো ছড়িয়ে রেখেছে। আকাশটাও ভারী পরিষ্কার। চৈত্রের খড়া গেছে সারাদিনে। ছাদ থেকে প্রকৃতির মৃদুমন্দ বাতাসটা মন্দ লাগছে না। সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে।
বিশাল ছাদের বাগান পাশটার রেলিঙের ওপর নীহার এপাশ-ওপাশ পা ফাঁকা করে চড়ে বসল৷ চাঁদের যে আলো ছড়িয়ে রেখেছে সে আলো এবং মালিথা ভিলার সামনে ও বাগানের আশেপাশে স্থাপিত বোলার্ড লাইট থেকে নরম আলো ছাদে ছুঁড়ে দিয়েছে সেই আলো মিলিয়ে নীহার শিশিরকে দেখল ক্ষণকাল। এরপর স্বাভাবিকে বলল,
“ কাউকে নিজের চাহিদা মতো মেনে নিতে না পারলে, সেটা কখনো হার্টলেসের পরিচয় বহন করে না। সম্পর্কের ক্ষেত্রে নিজের অনুভূতি ও সিদ্ধান্তে স্বাধীনতা থাকা গুরুত্বপূর্ণ।”
একটু থামল। শিশিরের দিক থেকে দৃষ্টি সরিয়ে শিশির যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকিয়ে বলল,
“ এখন বল, কী হয়েছে?”
“ অন্বেষা সুইসাইড করার চেষ্টা করেছে৷”
“ তোর জন্য?”
“ আমার জন্যই।”
শিশির সম্পূর্ণ ব্যাপারটাকে নীহারের কাছে ভেঙে বলল।
‘
গত পরশুদিন শিশিরের বন্ধু-বান্ধবীরা মিলে বারবিকিউ পার্টির আয়োজন করেছিল। পার্টি বলতে মূলত বন্ধুরা এইচএসসির পর কে কোথায় যাবে, কোথায় তাদের ঠিকানা হবে সবকিছু ভাবা থাকলেও তার নিশ্চয়তা ছিল না। পরিকল্পনা তো কখনো কখনো নিয়তির বেড়ায় ধাক্কাও দিয়ে থাকে! তাই বন্ধুত্বের স্মৃতি ও সুন্দর একটা সময় তারা কয়েকজন মিলে কাটানোর পরিকল্পনা করে বারবিকিউর আয়োজনটা করেছিল। সময় ছিল কয়েক ঘণ্টার— বিকাল চারটা থেকে রাত নয়টা অবধি। এই সময়ের মাঝে বারবিকিউ পার্টি সম্পন্ন করে যে যার মতো বাড়িতে ফিরে পড়ার টেবিলে মুখ গুঁজবে।
স্থান হিসাবে বেছে নিয়েছিল সিফাতদের বাড়ির ছাদ। সিফাত তার মাকে নিয়ে থাকে শুধু। মা-বাবার ডিভোর্স হয়েছিল সিফাত ছোট থাকতে। বাড়িটি সিফাতের নানাভাইয়ের দেয়া৷ একমাত্র মেয়েকে রেজিস্ট্রি করে দিয়ে গিয়েছিলেন মৃত্যুর আগে৷ সরকারি কলেজ থেকে চার-পাঁচ মিনিট পূর্বদিকে হাঁটা পথে বাড়িটা।
তখন সন্ধ্যা নেমেছে। মাগরিবের নামাজ পর ওরা মেরিনেট করে রাখা মাটান এবং চিকেন বারবিকিউ করা শুরু করে। সময় একটু লাগবে সেই সময়তে বারবিকিউ করার সাথে ওরা বিভিন্ন আনন্দ ও আড্ডাবাজি করে সময়টা কাটাতে থাকে।
সকলে বারবিকিউয়ের আশেপাশে থাকলেও, রিজভী ছিল একটু দূরে এবং একা। বিষয়টা শিশির খেয়াল করে এগিয়ে যায় ওর দিকে। শিশির ওর পাশে নিঃশব্দে গিয়ে দাঁড়িয়ে রিজভীর মতো করেই শূন্যে তাকিয়ে থাকে ক্ষণপল। অথচ রিজভীর হাতে আঙুলের ফাঁকে রাখা সিগারেটটা অবহেলায় জ্বলে জ্বলে ক্ষয় হয়ে যাচ্ছে। শিশির টের পাচ্ছে। সিগারেটের গন্ধ তীব্রভাবে নাসিকায় লাগছে শিশিরের। শিশির যখন থেকে পাশে এসে দাঁড়িয়েছে রিজভী একটা টানও মারেনি সিগারেটে। এমনটা পারেও না। সংগোপনে হাতের ফাঁকে রেখেছে বলে মনে হচ্ছে৷ শিশিরের থেকে লুকোনোর একটা ব্যাপার খুঁজে পাওয়া গেল। সময় গেলে শিশির বলল,
“ হাত পুড়িয়ে কী লাভ? পোড়ালে ঠোঁট পোড়া।”
রিজভী তখনও নির্বিকার রইল। এমন রিজভীকে শুধুমাত্র শিশির চেনে। আর কেউ চেনে না। আর কেউ না! বন্ধুমহলে রিজভী একটা রসিকি ছেলে বলে খ্যাত। হাসি-খুশি আড্ডাবাজিতে তাকে কখনো অন্যান্য বন্ধুরা বিষণ্ন হতে দেখেনি। একাকিত্ব কিংবা শোকাবহ অবস্থায় দেখেনি। ছেলেটা দ্বৈত সত্ত্বা নিয়ে চলে কিনা কে জানে! তবে রিজভীর ক্ষেত্রে দুটি সাইকোলজিক্যাল টার্ম প্রাসঙ্গিক হতে পারে। একটি ইমোশনাল সাপ্রেশন— নিজে থেকে ইচ্ছে করে কষ্ট লুকাতে চায় অথবা, অন্যটি ইমপ্রেশন ম্যানেজমেন্ট— তাকে অন্যরা দুর্বল বলে মনে করুক সেটা রিজভী চায় না। কোনটা সঠিক সেটা একমাত্র রিজভীই ভালো জানে।
শিশির পুনরায় বলল, তবে তার কণ্ঠ এবার একটু রূঢ় হলো,
“ আবারও ওটা হাতে তুলেছিস?”
“ ফেললাম কবে?”
“ এখনও ধরেই আছিস এজন্য?”
“ জানিস যখন হুদাই প্রশ্ন করছিস না?”
“ করছি, তোর ভবিষ্যৎ আছে, রিজভী।”
শিশিরের কণ্ঠ এবার আরো বেশি চড়াও হয়েছে৷ রিজভী শিশিরের কথায় মৃদু হাসে। তার আপা বিনা কেউ যদি তাকে বোঝার মতো থেকে থাকে এবং তাকে নিঃস্বার্থ ভালোবাসার মতো থাকে— সে হলো এই ছেলেটা। মালিথা ভিলার আদর্শ। রিজভী মালিথা ভিলার কথাটা মনে করেই কেমন যেন বিষণ্ন দৃষ্টিতে তাকাল শিশিরের দিকে৷ শিশিরের মাথার ওপর তার আদর্শ আছে, তার মাথার ওপর কী আছে?
রিজভী তাচ্ছিল্যের হাসি হাসে ভেবে৷ নিজের ওপর এবং শিশিরের বলা ভবিষ্যৎ কথাটার ওপর৷
“ ভবিষ্যৎ!”
“ হ্যাঁ, ভবিষ্যৎ৷ সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে তোর৷ চল, একসঙ্গে এগোব৷”
“ ভবিষ্যৎ ল’ইয়ার তুই, আদর্শবান ছেলে তুই। তোর সাথে আমাকে মানায়? আমার কোনো ভবিষ্যৎ নেই রে। যা আছে তা, অ-ভবিষ্যৎ।”
শিশিরকে চোয়াল শক্ত করতে দেখা গেল৷ রিজভী বুঝেও এড়িয়ে গিয়ে বলল,
“ রক্তাক্ত হাতে আইন মানায় না। তুইও পাগল একটা। আমার স্বপ্ন…”
“ হুঁশশশ!”
শিশির কাঠিন্য গলায় হুশিয়ারি করল। রিজভী তারপরে আর বলল না৷ শিশির যখন মানা করেছে তখন বলবেও না। তবে শিশিরকে উত্তরে বলল,
“ তোর জন্য তোর ভবিষ্যৎ অপেক্ষা করছে দোস্ত, এগিয়ে যা৷ আমি বরং তোর পিছে পিছে থাকব, যেখানে যেভাবেই থাকি না কেন৷”
“ তুই আমার সাথেই চলবি এবং আমার সঙ্গেই এগোবি৷ পাগলামি ছেড়ে বাস্তবে ফের৷ নিজের হাতে নয়, আইনের শক্তি দিয়ে তুই শাস্তি দিবি৷ আইন হাতে তুলে নিলে সেই শাস্তি তোকেও বহন করতে হবে, তাহলে পার্থক্যটা কোথায় থাকল?”
“ ওই যে আমি নিজে হাতে শাস্তিটা দিতে পারছি। আর আইন? কোন বাড়ার আইনের কথা বলছিস তুই? যে আইন বিক্রি হয়ে গেছে অন্য দেশের কাছে?”
শিশির এই প্রসঙ্গে কিছু বলল না৷ রিজভীকে আর বোঝায় না সে৷ একটা সময় ছিল শিশিরের বোঝানো রিজভী মুখ বুজে বসে বসে ভাত গেলার মতো গিলতো শুধু। বিপরীতে মানার চেষ্টা করত, কিছুটা মেনে বাকিটা আর মানতো না। ফলস্বরূপ শিশিরে মানা করা সত্বেও আজ রিজভীর হাতের ফাঁকে সিগারেট গোঁজা।
শিশির রিজভীর কাঁধে হাত রাখল, আর তখনই রিজভী সিগারেটটা রেলিঙের ওপাশে ফেলে দিল। শিশির সেটা বুঝে তাকাল রিজভীর দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হেসে রিজভীকে পাশ থেকে নিজের সঙ্গে চেপে ধরে বলল,
“ চল দোস্ত, এক সঙ্গে আইনের পোশাক পরব৷ তোর আকাঙ্ক্ষার সঙ্গী আমি হব। একসঙ্গে ন্যায় আনব। এভাবে তোকে ছেড়ে দেব না।”
রিজভীর ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগতে লাগল। কেমন যেন জ্বলে জ্বলে উঠল বুকটা। দুুই সত্ত্বা দুইরকম বিবিকে আঘাত করে তাকে ক্ষত-বিক্ষত করতে লাগল। ফলস্বরূপ রিজভী কোনো উত্তর করতে পারল না। তার অনিশ্চয়তার জীবনে সে আইনের পোশাক পরবে? ওই পোশাকে ওকে মানাবে? যে পোশাকের সম্মান তার ভাগেই নেই! রিজভী শূন্যে তাকিয়ে রক্তিম চোখজোড়া কেমন অনুভূতিশূন্য করে রাখল। ভোঁতা অনুভূতিতে বলল,
“ বাস্তবতা কঠিন রে বড়। পরিবারের ছায়াতলে থেকে, পরিবারের আদর্শে বড় হওয়া সন্তান তুই। তোর উজ্জ্বল ভবিষ্যতে আঘাত আসলেও তার বিরুদ্ধে অস্ত্র তোলার মতো পর্যাপ্ত সৈনিক মজুদ আছে৷ যেখানে তোকে সুরক্ষা দিয়ে তোর আদর্শবান সৈনিকগন রক্তাক্ত হতেও দ্বিধা করবে না। কিন্তু আমার ক্ষেত্রে দেখ! আপার জন্য আমি আছি আর আমার জন্য আপা।”
এটুকু বলে রিজভী থামল। শিশিরের মনে হলো রিজভী আরো অনেক আগে বাস্তবতার জ্ঞান অর্জন করে ফেলেছে। তাই তো এতটা উপলব্ধি করতে পেরেছে। তার বাস্তবতার জ্ঞান আর রিজভীর বাস্তবতার জ্ঞানের মাঝে কেন যেন অনেক তফাত পেল শিশির৷ এগুলো কি তবে পরিবারের জন্য সম্ভব হয়েছে? পরিবার কতটা গুরুত্বপূর্ণ হয় সেটা রিজভী বাজেভাবে উপলব্ধি করে।
রিজভী আবার বলল,
“ আমি আমার আপার আর্তনাদ শুনেছি, শিশির। খুবই বিশ্রী শুনতে লেগেছিল। আমি সেদিন আমার আপার আর্তনাদ শুনতে পারলেও অনুভব করতে পারিনি। আপার সাথে কষ্টটা পেলেও সেটা কী আপার মতো ছিল, বল?”
প্রশ্নটা করে রিজভী থামল। শিশির শুনছিলই। তার কাছে যা জবাব ছিল সে-সব জবাব অনেক আগেই খরচ করে ফেলেছে শিশির। এখন শুধু শুনছে, রিজভী বলছে। কেননা রিজভী বলতে পারলে ক্লান্ত হবে। একটা সময় পর থেমেও যাবে। রিজভী আবার বলল,
“ আমি আমার আপার মুখের দিকে তাকালেই আমার ভেতরটা দগ্ধ হয়। প্রতিশোধের আগুন জ্বলে। সেই আগুনে দগ্ধ হতে হতে আমি নিজের কাছে প্রতিনিয়ত প্রতিজ্ঞাবদ্ধ হই। নিজেকে অপ্রতিরোধ্য করে গড়ে তুলতে যতটা শক্তির প্রয়োজন পড়বে, ততটা শক্তি সঞ্চয় করার আপ্রাণ চেষ্টা করে চলছি। এখন শুধু আমার ভেতর অপেক্ষা আছে। অপেক্ষা শেষ হলে, আমি দুর্বার।”
“ আমি থাকতে তোকে এমন কিছুই করতে দেব না! শুনতে পারছিস? আপার ন্যায় আমি দেব৷ আমি, আমি!”
শিশির ক্রমেই কঠিন হয়ে উঠেছে। ভেতরে কিছু একটা হচ্ছে। রিজভী ঠাণ্ডা মাথায় ভয়ঙ্কর কথাগুলো বলছে যেন। এরপর একটু হাসল। সে শিশিরকে মানা করবে নাকি? কখনোই না! শিশিরকে প্রতিরোধ করার ক্ষমতা তার নেই। কিন্তু তাকেও প্রতিরোধ করার ক্ষমতা কারোর নেই। তার রুহানি আপা ন্যায় তো পাবেই। আইন অথবা রক্ত দ্বারা!
“ শিশির?”
সে-সময় পেছন থেকে অন্বেষা শিশিরকে ডেকে উঠল। শিশির রিজভীকে ধরে রেখেই পেছন ফিরল। অন্বেষা কিছু বলবে বলে মনে হচ্ছে। সেটাই হলো। সে শিশিরকে বলল,
“ একটু কথা বলি আমরা?”
রিজভী শিশিরের দিকে তাকাল। শিশিরের দৃষ্টি অন্বেষার পানেই নিবদ্ধ। অন্বেষাকে সে ভালো বন্ধু হবার সুযোগ দিয়েছে বিগত একমাস যাবত৷ এই একমাসে অন্বেষা শিশিরের যতরকম পছন্দ-অপছন্দ সবকিছু চেনার চেষ্টা করেছে। শিশিরের ভালো বন্ধু হয়ে উঠতে সে শিশিরের চাহিদা মতো চলার চেষ্টা করেছে। এই একমাসে শিশিরকে সে শুধু আঁড়াল থেকে দেখেছে আর সামনাসামনি বন্ধু হয়ে উঠতে চেষ্টা করেছে। গোপনে নিজের হৃদস্থলের বার্তা লুকিয়ে সে শিশিরের বন্ধুত্বকে জিইয়ে রাখার চেষ্টা করেছে।
শিশিরও অন্বেষার আচরণ, স্বভাব কিছুটা পাল্টাতে দেখে আগের থেকে ওর ওপর শিথিল হয়েছে অনেকটা। এখন আর অন্বেষাকে দেখলে বিরক্ত দেখায় না, কথায় কথায় অন্বেষার আচরণ নিয়ে খোঁচায় না৷ বলতে গেলে সেও অন্বেষাকে ভালো বন্ধু হতে সাহায্য করছে।
অন্বেষাকে কথা বলার সুযোগ করে দিয়ে রিজভী শিশিরের কাঁধে হাতের স্পর্শ রেখে বুঝিয়ে গেল, কথা বল আসছি আমি। রিজভী চলে গেলে অন্বেষা এগিয়ে যায়। শিশির তখন স্বাভাবিকভাবে বলল,
“ হ্যাঁ, বল?”
অন্বেষা আরো এগোয়৷ ধীরে শিশিরের পাশে রেলিঙ ঘেঁষে দাঁড়িয়ে যায়। রাতের শহর। অম্লান চাঁদের আলো আর শহরের আশ-পাশ ও দূর-দূরান্তের আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে। শিশির অন্বেষার বলার অপেক্ষা করছে। অন্বেষা কিছুক্ষণ চুপ থেকে বলল,
“ আমি উগ্র স্বভাবের, এটা তোরা দেখেছিস ঠিকই— কিন্তু, কেন এটা কখনো জানিসনি ঠিক না?”
শিশির শহরের সুদূর বিল্ডিং থেকে নজর হটিয়ে অন্বেষার পানে রাখল। অন্বেষাকে কেন যেন আজ অদ্ভুত কিছু বলে মনে হলো শিশিরের কাছে৷ এই অন্বেষা অপরিচত শিশিরের কাছে। আজ যেন কোনো জিদ টাইপ কিছু তার কথাতে নেই, নেই কোনো পূর্বের এক্সট্রা অ্যাটিটিউড! শিশির কিছু না বললে অন্বেষাই আবার বলল,
“ ছোট থেকে, ঠিকঠাক তখন বুদ্ধিটাও হয়নি। শুধু চোখে দেখা শুরু করেছিলাম। নিজের হাতেও ভাতটা তুলে খাবার মতো বড় হইনি। এমনকি ভালোমন্দও বুঝতে শিখিনি— ঠিক তখন থেকে আমি আমার ফ্যামিলির রোজাকার ক্যাচাল নিজের চোখে দেখে বড় হয়েছি। প্যারেন্টসের মাঝে আজ অবধিও ভালো বন্ডিং কিংবা আন্ডারস্ট্যান্ডিং পাইনি। আমি দাঁড়িয়ে থেকেছি, আমার প্যারেন্টস আমার সামনেই বিশ্রী ভাষায় ঝগড়া করেছে। পাপা মাম্মাকে ধরে মেরেছে। আমার সামনেই মাম্মা রক্তাক্ত হয়ে পড়ে থেকেছে। ছোট আমি কিছুই করার ক্ষমতা পাইনি৷ মাম্মা জিদ্দি টাইপ। পাপা সেটাকে কখনো মানিয়ে নেয়নি। আমার মাম্মাও পাপার মতো হবার চেষ্টা করেনি। অ্যাজ এ্যা রেজাল্ট, তাদের মাঝে কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়নি। আমি বড় হয়েছি একপ্রকার একা একা। সবসময় মনে হয়েছে আমি জন্ম নিয়ে বড় পাপ করে ফেলেছি৷ আর তারা আমাকে জন্ম দিয়ে বড় পাপ করে ফেলেছে। আমি তাদের সন্তান হতে পারিনি আর তারা আমাকে সন্তান বলে গন্যই করেনি। এমন অনুভূতিগুলো আমার কাছে বিষের মতো বিষাক্ত লেগেছে৷ প্রতিদিন আমি তাদের জন্য বিষাক্ত অনুভূতিতে জর্জরিত হয়েছি। আমার পরে আর কোনো সন্তানও তাদের হয়নি। হবে কীভাবে? তারা নিজেরা একটা সন্তানকেই সন্তান বলে আপন করতে পারেনি, ভালোবাসতে পারেনি, আদর-যত্ন লালন-পালন করতে পারেনি। ভালো শিষ্টাচার দিতে পারেনি, তাহলে আমি ঠিকঠাক ভালো হই কীভাবে বল তো?”
অন্বেষা থামে। ওর কণ্ঠ কেমন শিতল। যার বেদনা কিংবা গভীরতা আশেপাশের কারোর বোঝার ক্ষমতা নেই। যেন কষ্ট পেতে পেতে অন্বেষা এখন পাথর রূপে রূপান্তরিত হয়েছে। অন্বেষা বলে চলল,
“ জানিস শিশির, আমার একটা সুন্দর ফ্যামিলি গড়ার স্বপ্ন আছে। আমার মাম্মা-পাপার মতো নয়। অনেক সুন্দর হবে এমন। কিন্তু আমি তা করতে পারি না। কারো সাথে তো ঠিকঠাক মিশতেই পারি না! তোরা জানিস যে আমার অনেক বয়ফ্রেন্ড আছে কিন্তু, ওগুলো কোনো বয়ফ্রেন্ডের কাতারেই পড়ে না। আমি নিজেকে ভালো রাখানোর চেষ্টা করি, আমার মনে হয় আমি যদি একাধিক সঙ্গ পাই হয়তো ভালো থাকব। কিন্তু বিলিভ মি, আমি ভালোই থাকতে পারি না! ওইসব সঙ্গ আমাকে শান্তি কিংবা স্বস্তি অনুভব করাতে পারেনা। আমি যখন বাসা থেকে বাইরে বেরিয়ে আসি, তখন মনে হয় আমার স্বস্তির দুনিয়ায় পা রাখতে যাচ্ছি অথচ, সেই স্বস্তিটাও আমি বাইরের দুনিয়ায় পাইনা, যেটা আমি আশা করি। বাইরের দুনিয়া তো আরো দশগুন হায়েনা। আমাকে খেতে বসে থাকে। আমি একটার পর একটা বয়ফ্রেন্ড বানাই ম্যান্টালি স্ট্রেস থেকে বের হতে, ভালো কাউকে পাবার আশা নিয়ে। অথচ আমার সঙ্গে এক-দুই সপ্তাহ ভালোভাবে কথা না বলতেই ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করে তারা। তারা কখনো ভালো লাইফ পার্টনার হতে পারে, শিশির?”
প্রশ্নটা করে অন্বেষা শিশিরের দিকে তাকাল। দেখল শিশিরের অস্বাভাবিক রকম আশ্চর্যের চোখজোড়া। শিশির ওর দিকে হতবাক হয়েই তাকিয়ে আছে। সব যেন শিশিরের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। অন্বেষাকে সে পরিষ্কার ভাবে আজ বুঝতে পারছে। কেন অন্বেষা এমন উগ্র, শিষ্টাচার বহির্ভূত। কেন সে এত ছেলে সঙ্গ গ্রহণ করে, একটা ছেড়ে আরেকটা ধরে এমন আরো কিছু খারাপ অভ্যাস। সবকিছুর মূলে আছে ফ্যামিলি, প্যারেন্টস! শিশির অন্বেষাকে দেখার মাঝেই অন্বেষা পুনরায় বলল,
“ ভালো লাইফ পার্টনার কখনো আমার এসব খারাপ বিহেভিয়ার মানবে না বরং আমাকে ভালো বানানোর চেষ্টা করবে, ঠিক তোর মতো৷ ভালো লাইফ পার্টনার আমার ওপর ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করবে না, ঠিক তোর মতো। আমি বাইরের দুনিয়ায় বেরিয়ে যখন তোর আশেপাশে আসি কিংবা থাকি আমি বড় শান্তি অনুভব করি, শিশির। চরম স্বস্তি অনুভব করি। তুই আমার দেখা একদম ভিন্ন পার্সোনালিটির একজন ছেলে। আমি তোর মতো আজ অবধি কাউকে পাইনি। তোর লাইফস্টাইল, তোর বিহেভিয়ার, তোর পার্সোনালিটি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। যেমনটা একটা সুন্দর জীবন সঙ্গী পেতে দরকার, ঠিক তেমনই তোর মাঝে উল্লেখযোগ্য আছে। এজন্য আমি তোর হাজার বিরক্তি কটূক্তি পেয়েও তোর থেকে দূরে যেতে পারিনি। তোর সঙ্গ ছেড়ে দিতে পারিনি। চেষ্টা করেছি তোর টাইপের হবার। হতে গিয়েও আবার ব্যর্থ হয়েছি, মনে হয়েছে আমি তোর টাইপের হতে পারব না তুই আমার মতো মেয়েকে গ্রহণ করবি না। আমি তো খারাপ। তখন আবার অন্যদের সঙ্গ নিতে চেয়েছি, কিন্তু আমি স্বস্তি পাইনি। আমার স্বস্তি একমাত্র তুইতেই সীমাবদ্ধ হয়ে গেছে, শিশির।”
শিশির কোনো কথা বলার মতো শব্দই পাচ্ছে না বলে মনে হচ্ছে। কী বলবে, কী বলা উচিত— এসব ভাবতে গিয়ে শিশিরের কথাই আসছে না! অন্বেষা ভীষণ আবদারী কণ্ঠে বলল,
“ তোর বন্ধুত্বের বাইরে আমি তোর মতো, তোর একজন হতে চাই। আমাকে বানাবি তোর একজন? হবি আমার স্বস্তি? ভালো একজন লাইফ পার্টনার? আমার ড্রিম বয়, আমি ভীষণভাবে চাই তোকে। একটা সুযোগ দিবি আমাকে ভালো হতে, শিশির?”
শিশির স্তব্ধ। ভেতরে হাঁসফাঁস করলেও মুখে কথা আসছে না৷ অন্বেষা আজ ওর বলতি বন্ধ করে দিয়েছে বলে মনে হচ্ছে। এখানে শিশির ঠিক কী বলবে? প্রত্যাখ্যান! প্রত্যাখ্যানটা কীভাবে করবে? অন্বেষার প্রতি তো তার এক বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কোনো রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠার মতো কিছু অনুভবই করে না! তাহলে? সম্পর্ক কি কোনো ঋণ? যে একজনকে ভালো বাসলে, অপরজনকেও বাসতেই হবে—এমন কিছু? কারও অনুরোধ, ত্যাগ, কান্না কিংবা ভালোবাসার তীব্রতা অন্য ব্যক্তিকে একই রকম রোমান্টিক অনুভূতি অনুভব করতে বাধ্য করতে পারে? শিশির তো পারছে না অন্বেষার প্রতি কিছু অনুভব করতে। কিন্তু সে টের পাচ্ছে অন্বেষার ভেতর তার জন্য ঠিক কতটা আকাঙ্ক্ষা আছে। তীব্র মোহ আছে। অথচ শিশিরের ভেতর এক বন্ধুত্বের অনুভূতি ছাড়া কিছুই নেই।
শিশির কেমন নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্বেষা ওর পাশাপাশি আরেকটু এগিয়ে গেল। একদম শিশিরের শরীরের সঙ্গে ঘেঁষে যাবার মতো। তবে ঘেঁষাঘেঁষি শিশিরের পছন্দ না বলেই সেটা ঘটাল না৷ অন্বেষা চরম আবেগ ঢেলে বলল,
“তোকে ভীষণ ভালোবাসি আমি, শিশির। বন্ধুত্ব ছাড়া একটা চান্স দে, প্লিজ? আই নিড ইউ সো ব্যাডলি। প্লিজ, শিশির!”
কেমন অসহায় শোনাল অন্বেষার কণ্ঠ। এদিকে শিশিরও আজকের পরিস্থিতিতে বাজেভাবে অসহায় হয়ে গেল। অন্যান্য দিন হলে অন্বেষার গালে দুই-চারটা চড় পড়ে যেত এতক্ষণে। কিন্তু অন্বেষার চাহিদা ও মানসিক বিপর্যয়ের গল্প শুনে শিশির এতটাও খারাপ হতে পারছে না। সব মিলিয়ে শিশির অথৈ সমুদ্রে পড়ে গেল যেন৷ অন্বেষার আকুল আবেদন, আকুল দৃষ্টি উপেক্ষা করার ক্ষমতা ওর ঠিকই রয়েছে। কিন্তু করবে টা কীভাবে? শুরুটা করবে কী দিয়ে?
শিশিরকে কিছু বলতে না দেখে অন্বেষার চোখে পানি চলে এলো। আজ যদি শিশির ওকে ফিরিয়ে দেয়, সে পরবর্তী আর একটা সেকেন্ডও ভালো থাকার কারণ পাবে বলে মনে হয়না। আজ সে শিশিরের শুধু হ্যাঁ অথবা না শুনতে চায়। শিশিরকে পেতে তো ওর মতোই হবার চেষ্টা সে করল বিগত দিনগুলোতে! এখন শিশির কী পারবে না তাকে গ্রহণ করতে? উচিত না শিশিরের? শিশির না হয় তাকে ওর মতো করে গড়ে নিল? সে তো চায় এমনটাই! অন্বেষা প্রচণ্ড সাহস সঞ্চয় করে শিশিরের ডান হাতটা স্পর্শ করল। নিজের হাতের মাঝে চাপ দিয়ে অনুরোধী সুরে বলল,
“ এমন অধিকারগুলো দিবি না, শিশির? আজ উত্তর কর প্লিজ!”
শিশির ঠোঁট ভিজিয়ে নিল। এরপর আস্তে করে অন্বেষার ধরে রাখা হাতটার ওপর হাত রেখে নরম সুরে বলল,
“ লিসেন অন্বেষা, ডোন্ট গেট মি রং, বাট আ’ম রিয়েলি স্যরি দ্যাট আই ডোন্ট ফিল এনি রোম্যান্টিক অ্যাট্র্যাকশন টুওয়ার্ড ইউ।”
অন্বেষা ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো হলো বোধহয়। শিশির কি শুনতে পেল তা? নাকি দেখতেই পেল? অন্বেষা যে কত টুকরো হলো সেটা শিশির গুনবে না? শিশির ভয় পাচ্ছে। অন্বেষার মানসিক অবস্থা ভালো নয়। কিন্তু বলতেও তো হবে! এভাবে আর কতদিন? অন্বেষার ছলছল চোখজোড়ার দিকে তাকিয়ে শিশির পুনরায় বলল,
“ তোর প্রতি আমার কোনো রোমান্টিক আকর্ষণ সত্যিই অনুভব হয় না, অন্বেষা৷ এখানে আমার দোষ? তুই আমার প্রতি অবসেসড এটা তোর দোষ নয়? আমি কি তোকে এমন কিছু কখনো ফিল করিয়েছি? বরং তোকে তো সবসময় কটুক্তি করেছি! মানছি তুই আমার মাঝে তোর ভালো থাকার পথ খুঁজে পেয়েছিস, কিন্তু সেই পথের পথিক হতে হলেও তো আমার তোর মতো ফিল করতে হবে? অন্বেষা….!”
অন্বেষা চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছিল। শিশিরকে তখন থামিয়ে দিল। এত কথা সে শুনতে চায়নি। সে তো উত্তর পেয়েই গেছে! অন্বেষা হাত উঁচিয়ে শিশিরকে থামিয়ে বলল,
“ আমার উত্তর পাওয়া হয়ে গেছে। এত বলিস না। সান্ত্বনা আমার জন্য নয়। জীবনে ওসব কেউ দেয়নি আমাকে৷ তাই হজম হচ্ছে না।”
অন্বেষা হাত সরিয়ে নেয় শিশিরের হাতের মাঝে থেকে। এরপর ডুকরে কেঁদে ফেলে। শিশির কী করবে কিছুই বুঝে উঠতে পারল না। অন্বেষার কান্নাটাও ভালো লাগল না তার কাছে। সে এভাবে অন্বেষাকে ভাঙতে চায়নি। কোনো মেয়ে তার জন্য এভাবে কষ্ট পাচ্ছে দেখতে বড়ই খারাপ লাগছে৷ কিন্তু শিশির কী করবে! জোর করে মেনে নেয়া সম্ভব হয় কখনো? শিশির দিশাহীন অন্বেষাকে দেখছে। অন্বেষা ডুকরে কাঁদতে কাঁদতে বলল,
“ আমার মতো মেয়ে, তোর মতো ছেলেকে কখনো চাইতে পারেনা রে, শিশির। আমারই ভুল। আমিই অপরাধী। ক্ষমা করবি, প্লিজ!”
অন্বেষার ফুঁপিয়ে বলা কথাগুলো কেমন করুণ শোনাল। এরপর অন্বেষা আর শিশিরের সামনে দাঁড়াল না। দৌড়ে ছাদ থেকে নিচে নেমে গেল। শিশির ওখানেই ঠাঁই দাঁড়িয়ে রইল। রিজভী দেখল অন্বেষাকে দৌড়ে নেমে যেতে। শিশিরকেও কেমন দেখাচ্ছে। তাই রিজভী এগিয়ে গেল শিশিরের দিকে। একবার ছাদের সিঁড়ি ঘরের দিকে তাকিয়ে পুনরায় শিশিরের দিকে তাকিয়ে ওর কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করল,
“ কী হয়েছে, শিশির? ওভাবে কাঁদতে কাঁদতে দৌড়ে গেল কেন? বকেছিস?”
শিশির মাথার চুলগুলো খামচে ধরল। ওকে ওমন হাঁসফাঁস করতে দেখে রিজভী ভ্রু কুঁচকে চিন্তিত হলো। পুনরায় শিশিরকে ডাকল,
“ শিশির?”
“ অন্বেষা কিছু করে ফেলবে মনে হচ্ছে। ওর ম্যান্টালিটি তো আমরা জানি, ঠিক না? বল?”
শিশির অস্থির হয়ে যাচ্ছে। অন্বেষা খারাপ কিছু ঘটিয়ে ফেললে ভীষণ বাজে ব্যাপার হবে। রিজভীও এবার ভয় পেয়ে গেল। তবে শিশিরের অস্থিরতা দেখে বেশি হচ্ছে। শিশিরকে শান্ত করতে বলল,
“ আরে ইয়ার, শান্ত হ। ডোন্ট প্যানিক! বল কী হয়েছে? অন্বেষা কিছু করে ফেলবে মানে?”
শিশির সম্পূর্ণ বিষটা রিজভীকে বলল। এমনকি শিশিরের অনুভূতি সম্পর্কেও। আর ঠিক এই সময়টুকুর মাঝে সিফাত এসে বলল,
“ শিশির, রিজভী দ্রুত আয়! অন্বেষা সুইসাইড করে নিয়েছে।”
শিশিরের কানে যেতেই শিশির বিমূঢ় হয়ে গেল। আর রিজভী ভয়ার্ত মুখে বলে উঠল,
“ ওহ্ শীট!”
শিশির দৌড় দিল সঙ্গে রিজভীও। নিচে নেমে দেখল সিফাতদের কিচেনে অন্বেষা জ্ঞান হারিয়ে পড়ে আছে আর সিফাতের মা সৌমি অনবরত অন্বেষাকে ডেকে যাচ্ছেন। হাতের কব্জাতে ছুড়ি দিয়ে টান মেরেছে। রক্ত ভালোই বের হয়েছে। তবে সৌমি হাত চেপে ধরেছেন বলে রক্ত বের হতে পারছে না এখন। শিশির বসে পড়ে চেঁচিয়ে রিজভীকে বলল,
“ রিজভী, কাম ফাস্ট! জলদি হসপিটালে নিতে হবে।”
ওরা অন্বেষাকে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটল। সিফাতের মা সৌমি ভীষণ ভয় পেয়ে গেছেন। ফলস্বরূপ ওঁনার বিপি হাই হয়ে গেল। অসুস্থ হয়ে পড়লেন সৌমি। সিফাত মাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। সব মিলিয়ে সেদিনের পরিস্থিতিটা ছিল জঘন্য। আর সকল বন্ধুদের স্মৃতিবন্দিও হয়েছে জঘন্য।
.
নীহার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এরপর নিরবতা চলল দু'জনের মাঝে। কতক্ষণ পর নীহার বলল,
“ দেখ, কিছুক্ষণ আগেও আমি বললাম, সম্পর্কের ক্ষেত্রে নিজের অনুভূতি ও সিদ্ধান্তে স্বাধীনতা থাকা গুরুত্বপূর্ণ। কারও ভালোবাসার তীব্রতা অন্য ব্যক্তিকে একই রকম অনুভূতি অনুভব করতে বাধ্য করতে পারে না। এখানে একটি ধারণা প্রাসঙ্গিক হতে পারে Autonomy (অটোনমি)— ব্যক্তিগত স্বায়ত্তশাসন। তোর সাইকোলজিক্যাল টার্মটা এটাই। অনুভূতি কোনো ঋণ নয়, যা অপর পক্ষকে শোধ করতেই হবে। এর মানে এই নয় যে মানুষের অনুভূতি কখনো বদলায় না। সময়ের সঙ্গে আকর্ষণ তৈরি হতে পারে, বন্ধুত্ব থেকে ভালো লাগাও জন্মাতে পারে। কিন্তু তার জন্য সময়ও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়৷ তোর ভেতর এখন যে অনুভূতি আছে তা পরে বদলালেও বদলাতে পারে, কিন্তু সেখানে তোর কোনো জোর নেই। এটা সম্পূর্ণ মনের ব্যাপার। মেয়েটি তোকে গভীরভাবে ভালোবাসে বলে তার ভালোবাসার প্রতিদান দিতে তুই বাধ্য— এমনটা নয়। রোমান্টিক অ্যাট্রাকশন হচ্ছে একটা আলাদা পার্ট। যা তোর মাঝে ওর জন্য অনুপস্থিত। তোর কাছে ভালোবাসার অর্থ হচ্ছে— পারস্পরিক আকর্ষণ, স্বতঃস্ফূর্ত সম্মতি এবং দুজন মানুষের স্বেচ্ছায় একে অপরের কাছে আসা। সেখানে মেয়েটির আকুলতা একতরফা। তার প্রত্যাশাটা অনিচ্ছাকৃত এক দায়। আর ওর সুইসাইডের চেষ্টাটাও এমন এক বেপরোয়া বিপর্যয় যার ভার বহন করার জন্য তুই নিজেকে দায়ী করতে পারিস না।”
শিশির নীহারের কথাগুলোয় প্রভাবিত হলো ভীষণভাবে। তার ভেতর যেসব অপরাধবোধ কাজ করছিল সবটার যেন উত্তর পাচ্ছে। দুইদিন ধরে নিজেকে কীভাবে বোঝাবে বুঝেই পাচ্ছিল না। এখন নীহারের দিকে মনোযোগী দৃষ্টি দিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল,
“ তাহলে আমি অপরাধী নই, বলছিস?”
“ একদমই নোস। এটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ত্বত্ত্ব। প্রেম ভালোবাসার ত্বত্ত্বে তোর আকর্ষণ নেই বলে তুই অপরাধী নোস৷ নিজেকে অপরাধী ভাবা বন্ধ কর৷ হার্টলেস কাকে বলিস? তুই তোর চাহিদা মতো অনুভব করতে না পারলে, সেটা হার্টলেস হয়ে যাবে? ছাগল!”
শেষ বাক্যটা বিরক্তিতে বলল নীহার। শিশির ভীষণ স্বস্তি পেতে লাগল এবার৷ বিষয়গুলো নীহারের সাথে শেয়ার করার কথা তার আরো আগেই ছিল। কিন্তু ভীষণ দুঃশ্চিতায় ভুগছিল বলেই করতে পারেনি। শিশির অন্বেষার সাথে এই অবধি দেখাটাও করেনি। অন্বেষার প্রতি ক্রোধ, অপরাধ সবকিছুর অনুভূতি এক হয়ে গেছে বলেই।
শিশিরকে ভাবুক হতে দেখে নীহার এবার ঠোঁটের কোণে বদমায়েশী হাসি ফুটিয়ে বলল,
“ তবে রাজি হোসনি, একদিক থেকে ভালোই করেছিস।”
শিশির সে কথায় ঘুরে তাকাল নীহারের দিকে। নীহার যে ছিল্লি মুডে আছে তা বেশ বুঝল। তবে কথাটা কেন বলল না বুঝতে পেরে জিজ্ঞেস করল,
“ মানে? কোনদিক থেকে তোর ভালো হলো? আমি ভুল করে তোর কোন ভালোটা করে ফেললাম?”
নীহারের ঠোঁটে ফিচলে হাসি। বলল,
“ মেয়েটা নাকি মেধার ফুপি হয় সম্পর্কে। সেক্ষেত্রে…”
নীহার শেষটা বলতে গিয়ে চার আলিফ টান দিল। শিশির তখন সঙ্গে সঙ্গে বুঝে গেল নীহার কী বুঝাতে চাইছে। আর বুঝে উঠেই শিশির চেঁতে উঠল। নীহারের পেটের ওপর সামান্য ঘুষি বসিয়ে দিয়ে বলল,
“ ছিল্লি!”
“ তবে একটা ব্যাপার শোন, তোর যদি সমস্যা না হয়, তাহলে….!”
“ তোকে তো…!”
নীহার সশব্দে হেসে উঠল৷ শিশিরও হেসে ফেলল। কিছুক্ষণ হেসে দু'জনেই থেমে গেল। শিশির দূরে কোথায় তাকিয়েছে। নীহার হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখল। এরপর শিশিরের। শিশিরের মুড ঠিক করা প্রয়োজন। এছাড়া সকাল হলে শিশিরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। মনমেজাজ খারাপ থাকলে পরীক্ষা ভালো হবে না। তাই নীহার বলল,
“ লাইফের বড় মোড় তোর। এইসময় ম্যান্টালি ডিস্টার্ব থাকলে চলবে? চল, মাইন্ড ফ্রেশ করিয়ে আনি।”
শিশির নীহারের কথা বুঝতে পেরেছে৷ আর এও বুঝেছে নীহার কেন এমন অফার করল। শুধু যে তার মাইন্ড ফ্রেশের ব্যাপার আছে তা নয়। তাদের এমন সুযোগ আর আসবে কিনা জানা নেই। আসলেও কবে আসবে সেটাও জানা নেই। শিশির পরীক্ষা দিতে ব্যস্ত হয়ে পড়বে, আর নীহার তার গন্তব্যে পৌঁছাতে। ফলস্বরূপ তাদের দুই ভাইয়ের একসঙ্গে রংবাজি করা আবার কবে সম্ভব হবে কেউ জানে না। দু'জনের দূরত্ব কতটা হবে কে জানে!
শিশির তাকিয়ে থাকলে নীহার চোখের ইশারায় বাইরের দিকে নির্দেশ করে বলল,
“ হয়ে যাক?”
শিশিরও নীহারের মতো করে ঠোঁটে হেসে বাইরের দিকে ইশারা করে বোঝাল, হয়ে যাক। দুইভাই একে অপরের কাঁধ ধরে পা বাড়াল একসঙ্গে।
রাত তখন ০১:০০টার কাঁটা ছুঁই ছুঁই। দুই ভাই ছাদ থেকে নেমে গ্যারেজ থেকে বাইক বের করে বাড়ি থেকে বেড়িয়ে এলো রোডে। শহরটা মধ্যরাতে মনে হচ্ছে আঁধাঘুমে।
শিশির ফোন থেকে অডিও প্লেতে ঢুকে গান চালু
করল—বলিউডের জান্নাত মুভির “Lambi judai” গানটি। পাকিস্তানি কণ্ঠশিল্পী কামরান আহমেদের কণ্ঠে গাওয়া অসম্ভব সুন্দর গানটি শিশির নীহারকেও একইভাবে চালু করাল। এরপর নিজ নিজ ইয়ারফোন কানে নিয়ে দুই ভাই পুনরায় বাইক স্টার্ট করে শুরু করল অঘোষিত প্রতিযোগিতা। বাইক রাইড করতে করতে গান শুনছে,
Tere bin dil mera lage kahin na
Tere bin jaan meri jaye kahin na
Kitne zamane baad o rabba
Yaad tu aaya, yaad tu aaya
Aaaaa….aa..aaaaaaaa….
Khoya raha mein, saason mein apne
Aahat bhi teri, bhool gaya mein
Kitna jeeya hoon tanha raho hoon
Ishq tera bhool gaya hoon
Ohhh rabbaa.. rabbaaa..
aaaaaaaaaaaa….
Har bebasi mein, is zindagi ne
Tujh ko hi chaha, tujh ko hi manga
Jin raston se guzra yeh dil tha
Manzil mili na pyaar na paya
দুইভাই মধ্যরাতে মনের খায়েশ মিটিয়ে শহর ঘুরল। ব্যস্ত শহর থেকে শান্ত মফস্বল এলাকা গুলোতেও ঘুরে এলো। যেগুলো তারা আগেও করেছে অনেকবার। আর এগুলো করতে তারা ভীষণ আনন্দ পায়। দুই ভাইয়ের এমন অনেক পাগলামি আছে। যা স্মৃতিতে বন্দি হতে চলেছে আগামী দিনগুলো থেকে।
নীহার আইএসএসবি সম্পন্ন করে এসেছে। এখন ফলাফল আসার অপেক্ষায়। এরপর আর দেড়-দুই মাসের ভেতরই হয়তো চলে যেতে হবে। আর শিশির পরীক্ষা দিয়ে দম নিতে পারবে না। শুরু হবে তারও ভবিষ্যতের পেছনে দৌড়ানো। এমন করে সময় কাটানো কি আর সম্ভব হবে তাদের? হবে এমন করে রংবাজী করা?
| চলবে |
আরো লিখার ইচ্ছে ছিল এই পর্বে। তবে অনেক বড় হবে। তাই পরবর্তী পর্বে আসবে। দ্রুতই আসবে। ইন শা আল্লাহ। ভালো ভালো কমেন্ট করলে দ্রুত আসবে। নয়তো আমার ঘুমোতে ইচ্ছে করে। 😒
