# দেওয়ানা ( আমার ভালোবাসা) ২ #
লেখিকা : রিক্ততা ইসলাম মায়া
সূচনা পর্ব.......
যার কোনো আর্থিক সমস্যা নেই। সে সচ্ছল ও ধনাঢ্য পরিবারের মধ্যে একজন সেই লোক কেন নিজের সবচেয়ে আদুরের ছোট মেয়েকে অন্যের বাড়িতে পাঠাচ্ছে আশ্রিতা হিসাবে এটা প্রশ্নে উঠে না? যে মেয়েকে উনারা আদুরে লালন পালন করেছেন দীর্ঘ পনেরোটা বছর সেই মেয়েকে কেন ষাট বছরের উর্ধে প্যারালাইজড একজন মহিলাকে দেখাশোনা করার জন্য রেখে যাচ্ছেন এটা মনে কোতুহল জাগে না? তাছাড়া যে কিশোরী নিজে বাবা-মার উপর নির্ভরশীল সে মেয়েটি কি পারবে বয়স্ক মহিলাটির তদারকি করতে? দ্বিতীয়ত যাদের বিশাল রাজপ্রাসাদ পাহারা দিতেই এত এত বডিগার্ড দাঁড়িয়ে থাকে, তারা কেন একজন ডক্টরের পরামর্শে নার্স না নিয়ে সাধারণ একজন অদক্ষ কিশোরীকে রাখতে চাইছে বয়স্ক মহিলাকে দেখাশোনার জন্য? এত 'কেন'-এর উত্তর আপাতত কারও কাছে নেই। আর না দিতে চাইবে কিশোরী মেয়েটির বাবা শফিকুল ইসলাম ও মা রেহেনা বেগম। উত্তরটা হয়তো এই মুহূর্তে সবারই জানা। তারপরও কিছু পরিস্থিতি মানুষকে চুপ থাকতে বাধ্য করে। যেমনটা বাধ্য করছে শফিকুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা বেগমকে। থমথমে মুখে খান বাড়ির ড্রয়িংরুমের সোফায় বসে আছেন শফিকুল ইসলাম নিজের মেয়েকে শক্ত হাতে চেপে। অপরাধবোধ উনার মুখে স্পষ্ট। কোনোভাবেই নিজের আদরের মেয়েকে রেখে যেতে মন মানছে না, কিন্তু তারপরও মেয়েকে রেখে যেতে হবে। এতে তাদের ইচ্ছা থাকুক বা না থাকুক, তাতে কিছু যায় আসে না বর্তমান পরিস্থিতির। কারণ উনি মন ও নীতির কাছে অপরাধী হয়ে থাকলেও ধর্মের কাছে বাঁধা। শফিকুল ইসলাম কথাগুলো ভেবে চোখ তুলে তাকায় সামনে। শফিকুল ইসলামের ঠিক সামনের সোফায় একজন বয়স্ক লোক বসে আছেন। তার পাশে একজন প্যারালাইজড মহিলা হুইলচেয়ারে বসে। কারও মুখে কোনো রূপ কথা নেই। এই মুহূর্তে খান বাড়ির ড্রয়িংরুমে পিনপিন নীরবতা বিরাজ করছে, চারপাশে কোনো রকম বডিগার্ড বা সার্ভেন্ট নেই, আরাফ খানের কড়া আদেশ, এই মুহূর্তে কেউ বাড়ির ভিতরে থাকতে পারবে না উনার পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত। খান বাড়ির মালিক আরাফ খান ও উনার স্ত্রী হেনা খান অনেকটা গুরুত্ব সহকারে বসে আছেন শফিকুল ইসলামের পরিবারের সামনে। বিষয়টি পারিবারিক। তাই হেনা খান অনেকটা কাতর দৃষ্টিতে তাকিয়ে আছেন কিশোরী মেয়েটির দিকে যেন তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন মেয়েটিকে। কিশোরী মেয়েটি দুই পরিবারের ঝামেলার বিষয়টি অবগত না থাকায় সে বারবার আড়চোখে তাকাচ্ছে প্যারালাইজড হেনা খানের দিকে। বাবা-মার হাত ধরে মধ্যস্থতায় বসে থাকলেও চোখেমুখে বেশ কৌতূহল ও চঞ্চলতা প্রকাশ পাচ্ছে ক্ষণে ক্ষণে। বয়স্ক হেনা খান পরিস্থিতি সামলে একজন সার্ভেন্টকে ডেকে পাঠালো কিশোরী মেয়েটিকে নিয়ে যেতে। আদেশ অনুযায়ী একজন সার্ভেন্ট কিশোর মেয়েটিকে নিয়ে যেতেই বুক ভারির দীর্ঘশ্বাস ফেলেন শফিকুল ইসলাম। নীরবতা ভেঙে বাবার বয়সী আরাফ খানকে উদ্দেশ্য করে বললেন.....
-' বাবা হয়ে সারা জীবনের জন্য আজ অপরাধী হয়ে গেলাম নিজের মেয়ের কাছে। পরিস্থিতি আজ আমাকে বাধ্য করেছে নিজের মেয়েকে অন্ধকার জীবনে ফেলে দিতে। আজ এক বাবা বড্ড অসহায় নয়তো মরে যেতাম, তারপরও নিজের মেয়ের জীবনটা এইভাবে ধ্বংস হতে দিতাম না মিস্টার খান।
শফিকুল ইসলামের কথায় পরিস্থিতির বেগ ঘটে। সামনে বসে থাকা বয়স্ক আরাফ খানের চেহারায় অনুতপ্তর ছাপ ভেসে ওঠে । সেই সাথে অসহায় বোধও। আরাফ খান আবেগাপ্লুত হয়ে অসহায় প্রকাশ করে বললেন....
" মিস্টার খান কেন বলছো শফিক? আমি তোমার আরাফ চাচা! তোমার বাবার বন্ধু। তাছাড়া সবকিছুর পিছনে সত্যিটা তুমি জানো তাহলে এসব কেন বলছো?
" সত্যিটা জানি বলেই তো ভয়টা বেশি হচ্ছে আমার। আপনি আমার বাবার বন্ধু বলেই আজ আমাকে ধর্মের বেড়া জালে খুব সহজেই ফাঁসিয়ে দিলেন। আজ আমি চুপ করে আছি ঠিকই, কিন্তু যেদিন আমার মেয়ে বুঝতে শিখবে? আমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবে? সেদিন আমি আর এই ধর্ম-নীতি মানব না। সেদিন শুধু আমি বাবা হয়ে মেয়ের কথা শুনব আর বুঝব। সেই দিনই আমার মেয়ের সাথে আপনাদের সম্পর্কের শেষ দিন হবে। আর এই খান বাড়িতে শেষ মুহূর্ত।
শফিকুল ইসলামের শক্ত কথায় শীতল চোখে তাকাল আরাফ খান। শফিকুল ইসলামের কথার পিঠে আরাফ খান কিছু বলবেন তার আগেই হেনা খান দৃঢ় গলায় বললেন..
' তুমি কি আমাদের বিশ্বাস করতে পারছো না শফিক? মায়া শুধু একা তোমার মেয়ে নয়। মায়ার সাথে আমাদেরও একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের নীভ যতদিন থাকবে ততদিন তোমার মেয়ে আমাদের কাছে হেফাজতে থাকবে। ভরসা করতে পারো।
হেনা খানের কথায় নত মস্তিষ্কের শফিকুল ইসলাম তাচ্ছিল্যের হাসেন। কথাগুলো বরাবরই উনার কাছে অর্থহীন। তাই বনিতা ছাড়াই শফিকুল ইসলাম বলেন...
" রক্তের সম্পর্কের কাছে বাকি সব সম্পর্কই বৃথা হয়ে যায় মিসেস খান। সেটা আপনিও জানেন, আমিও জানি। আপনি আপনার রক্তের জন্য আজ আমাকে এক অপরাধী বাবা বানালেন। কাল যখন আপনার রক্ত আপনারই সামনে দাঁড়াবে আমার মেয়েকে মারতে, তখন পারবেন তো আমার মেয়েকে বাঁচাতে আপনাদের রক্তের হাত থেকে?
শফিকুল ইসলামের কঠিন প্রশ্নে ভিতরকার সত্তা নাড়িয়ে তোলে হেনা খানের। শফিকুল ইসলামের কথাগুলো মিথ্যা নয় বরং সত্য। তবে কিছু সত্যি মুখোমুখি মানুষ ইচ্ছেকৃত ভাবেই হতে চাই না। যেমনটা শফিকুল ইসলামের বলা সত্য কথা গুলোর মুখোমুখি হতে চাই না উনারা। যখন মায়ার সত্যিটা প্রকাশ পাবে, তখন নিজের রক্তের হাত থেকে কিভাবে বাঁচাবে মায়াকে তা এই মুহূর্তে জানা নেই হেনা খান ও আরাফ খানের। উনারা এই মূহুর্তে শুধু এতটা জানে, সব পরিস্থিতির মধ্যে হলেও মায়াকে তাদের চাই-ই চাই। দরকার হলে প্রত্যেকের বিরুদ্ধে চলে যাবেন তাঁরা! শক্ত হাতে পাশে থাকবেন মায়ার। তারপরও মায়াকে চাই এই খান বাড়িতে। আরাফ খান শান্ত চোখে তাকান হেনা খানের দিকে। সেদিকে এক পলক দেখে নিয়ে শফিকুল ইসলামকে আশ্বস্ত করে বললেন আরাফ খান...
" এমন কিছুই হবে না শফিক। ভরসা রাখো। আমরা মায়ার পাশে আছি অভিভাবক হয়ে, ছায়ার মতো থাকব ইনশাআল্লাহ। মায়া তোমার মেয়ে হলেও সে এখন খান পরিবারের একমাত্র বউ! আমরা জীবিত থাকাকালীন কেউ মায়ার কিছু করতে পারবে না।
আরাফ খানের কথায় সন্তুষ্ট হয়নি শফিকুল ইসলামের মন, তিনি উদ্বিগ্ন হয়ে অশান্ত মনে আবারও বললেন..
--" আমি অন্য কারওর কথা নয় আপনার রক্তের কথা বলছি মিস্টার খান। বউ নামক সত্যিটা যখন সবার সামনে আসবে, তখন পরিস্থিতি কেমন হবে সেটা আমার থেকে আপনারা ভালো জানা কথা। আমিতো সামান্য বলছি, তখন হয়তো পরিস্থিতি আপনার-আমার হাতের বাইরে হতে পারে। তখন কী করবেন? আমার মেয়েকে বাঁচাতে পারবেন তো?
আরাফ খান শফিকুলের কথার অর্থ বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে শক্ত কন্ঠে বললেন...
--" অবশ্যই পারব! কেন বিশ্বাস নেই তোমার আমাদের উপর?
--" এটা আমার প্রশ্নের উত্তর নয়, মিস্টার খান।
শফিকুলের পরপর প্রশ্নের মানে বুঝতে পারলেন হেনা খান। তাই আরাফ খানকে থামিয়ে হেনা খান দৃঢ় বিশ্বাসে শফিকুল ইসলামের কথার জবাব দিয়ে বললেন....
--" ভবিষ্যতের পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে দাঁড় করায়, তা আমি জানি না শফিক। তবে এতটা বলতে পারি, মায়ার কোনো ক্ষতি আমাদের রক্তকে করতে দেব না আমরা। তারপরও যদি পরিস্থিতি আমায় বাঁধ্য করে? তাহলে প্রথম গুলিটা আগে আমার বুক ভেদ করবে, তারপর দ্বিতীয় গুলিটা মায়াকে ছোঁবে। কথা নয়, ওয়াদা করছি তোমায়, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমার মেয়ের হেফাজত করব, ইনশাআল্লাহ।
হেনা খানের কথায় নিরবতা পালন করলেন শফিকুল ইসলাম। স্বামীর পাশে বসে এতক্ষণ মেয়ের জন্য অশ্রুপাত করা রেহেনা বেগমও এবার চোখ তুলে তাকাল। হেনা খানের কথায় তিনি খানিকটা আশ্বস্ত হয়েছেন সেটা উনার কাতর দৃষ্টিতে প্রকাশ পাচ্ছে। তবে শফিকুল ইসলামকে তখনো খানিকটা অশান্ত আর ব্যকুল দেখাল। শফিকুল ইসলাম জানেন খান পরিবারের মানুষ কখনো তাদের কথার অমর্যাদা করে না। তাঁদের জীবন গেলেও নিজেদের বচন ভাঙবেন না। তারপর কেন জানি তিনি নিজেকে শান্ত করতে পারছেন না মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে। শফিকুল ইসলাম নমনীয়তার সঙ্গে ঝুঁকে বসেন। বাবা হিসাবে মেয়েকে নিয়ে তিনি বেশ চিন্তিত। তবে কিছুটা আশ্বস্ত হোন হেনা খানের কথায়, এই ভেবে যে যা কিছুই হোক না কেন, সকল পরিস্থিতিতে এই দুজন মানুষ সবসময়ই মায়ার পাশে পাশে থাকবেন সাপোর্টার হয়ে। কথাগুলো ভেবেই শফিকুল ইসলাম চাপা দীর্ঘশ্বাস ছাড়েন। নিজের আদরের মেয়েকে আল্লাহ হাতে সঁপে দিয়েছেন। এবার যা হওয়ার বাকিটা সময়ে ঠিক করবে। তিনি হেনা খানের কথায় বিশ্বাস রেখে নিজ বাক্য আর লম্বা না করে হঠাৎই স্ত্রীকে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন...
--" আমাদের সকল সম্পর্ক নষ্ট হয়ে গেলেও এখনো একটা ছেঁড়া সুতার বাঁধন নামক একটা সম্পর্ক আছে আপনাদের সাথে আমাদের। সেই সাথে কিছুটা বিশ্বাসও আছে। সেই বিশ্বাস নিয়েই মেয়েকে রেখে গেলাম অন্ধকার জগতে আপনাদের হাতে। নিজের মেয়ের সামনে দাঁড়াতে পারব না বলে, মেয়েকে না বলেই চলে যাচ্ছি। আপনারা দেখে রাখবেন, আশা করি। যদি আমার অবুঝ মেয়েটি কোনো অপরাধ করে, তো ওকে কোনো শাস্তি না দিয়ে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। অপরাধী বাবা হয়ে এর থেকে বেশি কিছু বলার নেই আমার।
শফিকুল ইসলামকে দাঁড়াতে দেখে আরাফ খান সাথে সাথে সোফা ছেড়ে উঠে দাঁড়ান। ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে আসতেই হাত বাড়িয়ে থামান শফিকুল ইসলাম। আরাফ খানকে কিছু বলতে না দিয়ে দু'হাত জোড়ো করে ক্ষমা চেয়ে বললেন শফিকুল ইসলাম...
" দয়া করে আজ না মিস্টার খান। যেদিন ছেঁড়া সুতার বাঁধন ঠিক হয়ে যাবে, সেদিন নিজে দাবি করে এই বাড়িতে অন্ন পান করব, তার আগে নয়। এখন আমাদের বিদায় দিন, আমরা আসি।
কথা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মেয়ের অগোচরেই স্ত্রী রেহেনা বেগমের হাত ধরে খান বাড়ি থেকে বেরিয়ে যান শফিকুল ইসলাম। রেহেনা বেগম মেয়ের কষ্টে বারবার ফুঁপিয়ে কেঁদে উঠছেন। পিছন ফিরে মেয়েকে একটা নজর দেখার চেষ্টাও করেছিলেন কিন্তু তারপরও দেখা হলো না। মেয়েকে বিদায় না জানিয়ে দুজন খান বাড়ি ছাড়ল তারপর ঢাকা শহর। শফিকুল ইসলামের চলে যেতেই সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন আরাফ খান। চেপে রাখা কান্নাটা মুহূর্তে চোখের অশ্রু কণা হয়ে জড়ল হেনা খানের। স্ত্রীর কান্নার শব্দ শুনে দ্রুত এগিয়ে আসেন আরাফ খান। স্ত্রীর সামনে হাঁটু গেড়ে বসে পড়েন, হেনা খানের হাত দুটো নিজের হাতের নিতে হেনা খান ভেজা কন্ঠে বললেন...
--" তুমি দেখলে তো, আমাদের শফিক আমাদের সাথে ঠিক করে কথা পর্যন্ত বলেনি। ও তো সত্যিটা জানে। তাহলে ওহ কেন আমাদের সাথে এমন করছে?
আরাফ খান নিজেকে শক্ত করে হেনা খানকে শান্ত করার জন্য সান্ত্বনা স্বরূপ বলল....
--" বাবা হিসেবে শফিক নিজের জায়গায় ঠিক আছে হেনা। আমাদেরও শফিকের কষ্টটা বুঝতে হবে।
আরাফ খানের কথায় হেনা খান আগের নেয় বলল...
--" আর আমাদের কি কষ্ট নেই? আমরাও কি একই পরিস্থিতির শিকার নই, আরাফ? আমিতো সবকিছু হারিয়ে বসে আছি! এখন আমার বেঁচে থাকার একমাত্র ভরসাই তো মায়া। সেটা কবে বুঝবে শফিক?
হেনা খানের কথায় আরাফ খান বলল...
--" শফিককে একটু সময় দাও হেনা, দেখবে ও ঠিকই বুঝবে আমাদের। সবটা সামলাতে এখন সময়ের প্রয়োজন। তাই নিজেকে শক্ত রাখো। অল্পতে ভেঙে পড়লে হবে না হেনা। মনোবল বাড়াও।
আরাফ খানের হাত শক্ত মুঠোয় চেপে হেনা খান অসহায় গলায় বলল..
--" এমনটা হওয়া কি খুব জরুরি ছিল আরাফ? এতটা ধ্বংসাত্মক কেন হলো আমাদের সাথে? কেন সময় আমাদের এতো পরীক্ষা নিচ্ছে? জীবনটা কেন চলতে গিয়েও থেমে যাচ্ছে বারবার? সবটাই কি সময়ের দায়? নাকি আমরাও সমান দোষী, আরাফ?
কথাগুলো বলে থামেন হেনা খান। দুজনের বাক্যই ছিল নির্বাক। একে অপরকে সান্ত্বনা দেওয়ার প্রয়াস। আরাফ খান নিশ্চুপ ভঙ্গিতে থাকলেও হেনা খান ছিলেন অস্থির ও মনস্তাপগ্রস্ত। ঠিক সেখানটায় আগমন ঘটে এক জোড়া পায়ের। ভীতু ও চঞ্চল দৃষ্টিতে চারপাশে চোখ বোলায়। চোখ বুলিয়ে কাঙ্খিত মানুষের খোঁজ না পেয়ে ধীরে পায়ে এগিয়ে যায় আরাফ খান ও হেনা খানের সামনে। ভীতু চোখে দুজনকে দেখে মিনমিন করে বলল...
--" আমার আম্মু-আব্বু কোথায়?
কারও কন্ঠ কানে যেতে দ্রুত নিজেদের সামলে উঠে দাঁড়াল আরাফ খান। হেনা খান মুখে হাসি রেখে হাত বাড়িয়ে ডাকল মায়াকে। বাধ্য মায়া হেনা খানের কাছে যেতেই হেনা খান দু'হাতে জড়িয়ে ধরেন মায়াকে। মন ভরে মায়াকে দেখে আহ্লাদী সুরে বলল....
" বাহ! তুই তো দেখতে একদমই তোর দাদীর মতো বাড়াবাড়ি সুন্দরী হয়েছিস মায়া। ডাগর ডাগর চোখ, লম্বা চুল, হাসি সবকিছুই তোর দাদীর মতোই, জানিস তুই সেটা?
এই মুহূর্তে মায়া হেনাকে ঠিকঠাকভাবে চিনতে না পারলেও একেবারে অপরিচিত লাগল না। শফিকুল বলেছিলেন হেনা খান ও আরাফ খানের কথা মায়াকে। সাথে এখানে আসার আগে সবকিছু বুঝিয়েই এনেছিল মায়াকে। তার রেশ টেনে মায়া এই মুহূর্তে নম্রতা প্রকাশ করছে হেনা খানের সামনে। মায়াকে কিছু বলতে না দেখে আবারও হেনা খান হাসি মুখে বলল...
--" আমাদের সঙ্গে থাকতে তোর সমস্যা আছে মায়া? আমরাও কিন্তু তোর দাদা-দাদি হয় সম্পর্কে জানিস তুই সেটা?
হেনা খানের কথাগুলো মায়ার কান অবধি পৌঁছালেও মায়ার মস্তিষ্ক সেটা ধারণ করতে পারিনি মনোযোগের অভাবে। মায়ার সম্পূর্ণ মনোযোগ হেনা খানকে খুঁটিয়ে দেখার ছিল বলে অমনোযোগী মায়া পুনরায় হেনা খানকে প্রশ্ন করে বলল..
--" আপনি আমার দাদী হোন?
হেনা খান তৎক্ষনাৎ সায় জানিয়ে বললেন...
--" হ্যাঁ! আমি তোর দাদী, আর ঐযে উনি তোর দাদাভাই হোন। (আরাফ খানকে দেখিয়ে) তবে তুই আমাদের আপনি করে না ডেকে তুমি করে বলবি কেমন?
মায়া মাথা নেড়ে সম্মতি জানায়। মায়াকে সম্মতি জানাতে দেখে মুহূর্তে হালকা হাসেন আরাফ খান ও হেনা খান। বহু কষ্টের পর এই হাসিটা যেন মুহূর্তেই বুকের ভিতর শীতল হাওয়া বয়ে যায় তাদের দুজনের। কত ঝড়-ঝাপটা পেরিয়ে উনারা মায়াকে এই বাড়িতে এনেছে। এবার আল্লাহ উনাদের সহায় হলেই হয়।
হেনা খান মায়ার গালে হাত রেখে বলল...
--" ক্ষুধা পেয়েছে? কিছু খাবি? চকলেট, আইসক্রিম?
হেনা খানের এতটা ভালোবাসা দেখে মায়ার মস্তিষ্ক তখনো বুঝতে পারল না যে সামনে বসে থাকা মানুষ দুটোর সাথে মায়ার কিসের সম্পর্ক? আর কেনই বা একজন কাজের মেয়েকে চকলেট, আইসক্রিম খেতে দিতে চাচ্ছে হেনা খান? মায়াকে তো ওর বাবা-মা বলেছিল সে এই বাড়িতে বয়স্ক প্যারালাইজড মহিলার দেখাশোনা করতে এসেছে তাহলে এখন উনারা মায়ার দাদা-দাদি হলো কেমন করে? শফিকুল ইসলামের কথার বিপরীত কিছু হতে দেখে মায়ার মাথা তাল পাকায়। খানিকটা কনফিউজড হয়ে পাল্টা প্রশ্ন করে বলল মায়া...
--" তোমরা কি কাজের মেয়েকেও চকলেট, আইসক্রিম খেতে দাও দাদী?
মায়ার কথায় কিঞ্চিৎ কপাল কুঁচকে আসে হেনা খানের। গাঢ় দৃষ্টিতে তাকিয়ে বললেন...
--" তুই এই বাড়ির কাজের মেয়ে এসব কে বলেছে তোকে?
মায়া বলল...
--" আমার বাবা বলেছে আমি এই বাড়িতে থেকে তোমার দেখাশোনা করতে। তোমাকে ম্যাডাম আর তোমার বরকে স্যার ডাকতে।
মায়ার কথায় হেনা খান ও আরাফ খান একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। মায়ার বাবা শফিকুল ইসলাম যে মায়াকে মিথ্যা বলে এখানে থাকতে রাজি করিয়েছেন, সেটা বেশ বুঝতে পারলেন উনারা। হেনা খান মায়াকে সত্যিটা বলে বলল...
-- তোর বাবা তোকে কী বলেছে সেটা ভুলে যা, মায়া। আমি তোকে যেটা বলি আজ থেকে তুই সেটা মানবি বুঝলি? আর এই বাড়িটা আমাদের একা নয় তুইও এই বাড়ির সদস্য। তুই এই বাড়ির কোনো কাজের মেয়ে নয়, বরং এই বাড়ির বউ। আমার একমাত্র নাতির বউ, বুঝলি।
মায়া বিস্ময়ে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল...
' বউ?
--" হুমমম বউ। আমার রিদের পুতুল বউ তুই!
চলবে...
