#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_০১
ক্যানভাসে অনবরত রং তুলি দিয়ে ঘসা মাজা করে চলেছে মেয়েটি। মানুষবিহীন ক্লাসরুমটায় সেই আওয়াজটাও তীব্রভাবে প্রতিধ্বনি হয়ে চলেছে। ঠোঁটের এক কোণে একটু জিভ বের করে ডাগর ডাগর চোখ দুটো দিয়ে খুবই মনোযোগ সহকারে কিছু একটা আঁকার প্রচেষ্টায় আছে মেয়েটি। কুচকুচে হাফ কার্ল চুলগুলো খোপা করা। কপালের দুপালে এসে বাঁকানো কয়েকটা চুল এসে দুল খেয়ে চলেছে ক্ষনে ক্ষনে।
প্যালেট থেকে রং নিতে গেলেই মেয়েটি ঠাহর করতে পারলো তার মেশানো রংগুলো শুকিয়ে প্যালেটের সঙ্গে লেগে গেছে। তখনই মনোযোগ ছুটে গেলো মেয়েটির। কপালে বিরক্তির ভাঁজ পড়লো। গত এক সপ্তাহ ধরে স্বপ্নে আসা পুরুষটিকে আঁকার চেষ্টা চালাচ্ছিল সে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই সেই চেহারা ভুলে বসে থাকে বেচারা। তাই তো মনে করে করে আঁকতে বসেছিলো। যদি দেখতে পেতো যে কাঙ্ক্ষিত পুরুষটি কে? যে বারবার তার স্বপ্নে আসছে? কিন্তু তার বদলে কি হলো দেখো!
চোখ মুখ কুঁচকে হাতে থাকা তুলিটা পাশেই থাকা বড় সড় পানি ভর্তি একটা মগে আছড়ে ফেলল। ছপাৎ করে শব্দ হলো কিছুটা তাতে। মগ থেকে ছিটকে পড়লো কালসেটে কিছুটা তরল। বিভিন্ন ধরনের রঙের মিশ্রনে পানিটা এমন বর্ন ধারন করেছে। চেয়ার ছেড়ে উঠে বসলো মেয়েটি। হাতে, গালে রঙ লেগে যা তা অবস্থা হয়েছে তার। যাকে আঁকার জন্য এতো চেষ্টা তাকেই আর আঁকা হলো না তার। স্বপ্নে এতোবার একটা পুরুষ এসে তাকে জালাচ্ছে আর মানুষটা কে তা সে দেখবে না? স্বাভাবিক ভাবেই কৌতুহল তো হয়ই তাই না! যেহেতু সে একজন আর্টিস্ট! না মানে অতো ভালো ভাবেও আর্ট ব্যাপারটাকে আয়ত্তে আনতে পারেনি তাও তো চেষ্টা টুকু করাই যায়! কিন্তু টেষ্টার মধ্যে তো এক বালতি পানি ঢেলে দিলো তার!
ইজেলে বসানো বড় ক্যানভাসটাতে চোখ বুলালো সে। চেহারার আংশিকটুকু আঁকা হয়েছে আপাতত। তাতেও বুঝার কোনো উপায় নেই মানুষটা আসলে দেখতে কেমন। অবশ্য স্বপ্নে দেখা কোনোকিছুই যে সত্যি নয় তা সে জানে তাও লোকটাকে দেখার এক আকাশ সম ইচ্ছা তার মনে জেঁকে বসেছে।
বিরক্তিতে "চ" কারান্ত উচ্চারন করলো মেয়েটা। ব্যবহারকৃত তুলি আর পানির মগটা যে ট্রে তে রাখা ছিলো সেটা হাতে তুলে নিলো। এগুলো সব এখন তাকে পরিষ্কার করতে হবে। নাহলে আবার মিস সুজানার কাছে বকা খেতে হবে তাকে। সেই বকা দিতে গিয়ে আবার তার বাবা মা নিয়ে কথা তুলবে। সে চায় না তার মৃত বাবা মাকে নিয়ে কোনো কথা উঠুক। চোখ ছলছল করে ওঠলো মেয়েটার। দীর্ঘশ্বাস ফেলল। মা - বাবাহীন জীবন অবহেলায় কাটবে এটাি তো স্বাভাবিক। অন্তত তার কাছে তো এটাই মনে হয়।
ক্যানভাসটায় চোখ যেতেই একরাশ হতাশা এসে জঁকে বসলো তাকে। হাতে করে ট্রে টা নিয়ে পেছন ঘুরে দরজার দিকে হাঁটা লাগালো মেয়েটি। হতাশাগ্রস্ত কন্ঠে বিড়বিড় করে বলে ওঠলো,
" তোর দ্বারা কিচ্ছু হবে না এলারা। ইউ আর অ্যা বিগ লুজার! "
তখনই আচমকা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়লো এলারা। হাতে থাকা জিনিসপত্র গুলো সামনের দিকে ছিটকে পড়লো। মগের সবটুকু পানি কোথায় যেনো উড়ে গিয়ে পড়লো। মুখ থুবড়ে পড়তে পড়তে পাশেই থাকা একটা ইজেলে ধরে কোনোরকম নিজেকে পড়া থেকে বাঁচালো এলারা। বুকের ভেতরটা তখনও ঢিপঢিপ করছে তার। এলোমেলো হয়ে হাঁটার ফলে নিজের পায়ের সঙ্গে লেগেই নিজে পড়তে নিয়েছিলো এলারা।
করুন দৃষ্টিতে মেঝেতে তাকালো এলারা। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একদম বেহাল অবস্থা হয়েছে। তখনই তার চোখ পড়লো এক জোড়া কালো সসু পড়া পায়ের দিকে। ভ্রু কুঁচকে গেলো এলারার। চকিত দৃষ্টিতে সামনে তাকাতেই বুকের ভেতরটা ধক করে ওঠলো তার। শুকনো ঢোক গিলল মেয়েটা। দু হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে আছে এক যুবক। তার পড়নের সাদা শার্টটা রঙের পানিতে ভিজে চুপচুপে হয়ে আছে। পুরুষটি কি নিজের রাগ সংবরণের চেষ্টা চালাচ্ছে?! থরথর করে হাত পা কাঁপতে শুরু করলো এলারার। মিস সুজানা জানতে পারলে আজ তার আর রক্ষা নেই।
হাতের ট্রে টা এক সাইডে রেখে তাড়াহুড়ো করে এলারা এগিয়ে গেলো তার দিকে। দূরত্ব বজায় রেখেই দাঁড়ালো মেয়েটা। হৈ হৈ করে বলে ওঠলো,
" আ'ম রি'য়্যালি স'রি স্যার। প্লি'জ কিছু মনে করবেন না। আমি আসলে ভুল করেই....স'রি স্যার! আ'ম এক্স'ট্রেমলি স'রি ফ'র দ্যাট "
মেয়েলি কন্ঠে কপাল কুঁচকে গেলো জেভিনের। মূলত সে এসেছিলো স্টুডেন্টের করে রাখা আর্টগুলো দেখার জন্য। এসময় ইন্সটিটিউটে কোনো স্টুডেন্ট থাকার কথাও নয়। কারন এখনো স্টুডেন্টের ক্লাসে আসার সময় নয়। স্লাইডিং ডোর খোলা মাত্রই হটাৎ করে যে এমন পরিস্থিতে তাকে পড়তে হবে তা মোটেও ভাবতে পারেনি জেভিন।
তড়িৎ গতিতে চোখ মেলে তাকালো জেভিন। দৃষ্টি থমকালো তার। কুঁচকানো কপাল মিলিয়ে গেলো তৎক্ষনাৎ। সামনে দাঁড়িয়ে থাকা রঙে মাখোমাখো এলোমেলো মেয়েটাকে দেখে জেভিনের ব্রাউন রঙের মণিগুলো ঘোলাটে হয়ে এলো। মুষ্টিবদ্ধ হাতদুটো আলগা হয়ে এলো। ভীতু চাহনিতে মেয়েটাকে কি অসম্ভব সুন্দর লাগছে তাই না জেভিন?! তোর বুকের ভেতরে এমন দামামা বাজছে কেন বল তো? মেয়েটাকে তো আজ প্রথম দেখলি তুই। ওর দিকে তাকিয়ে থাকতে এতো ভালো লাগছে কেন তোর? ডু ইউ লাইক হার জেভিন ?!
" নোপ। সী ইজ মাই মি'উজ! "
এলারার চোখে স্থির দৃষ্টি রেখে নিজের ভাবনাটাই যেন সংশোধন করল জেভিন।
" নো। সী ইজ মাই অব'সেশন! "
কপাল কুঁচকে গেলো জেভিনের। এলারার মুখমণ্ডল পরখ করলো বোধহয়। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট, সরু নাক, ভীত ডাগর ডাগর চোখ...... ভেতর থেকেই এক জোরালো প্রতিবাদ ভেসে এলো তৎক্ষনাৎ
" নো..... "
জেভিন সূক্ষ্ম হাসলো,
"সী ইজ মাই বিউটি'ফুল অব'সেশন "
মনের মধ্যিখানের গভীরেই প্রতিধ্বনি হলো সেই বাক্য। জেভিনের ঠোঁটের কোণায় সূক্ষ্ম হাসির রেখার দেখা মিলল। যন্ত্রের ন্যায় এক কদম এলারার দিকে এগিয়ে গেলো জেভিন। এলারার ছোট্ট হৃদয়টা ফুস করে উড়ে গেলো বোধহয়। তাকে কি এখন কথা শুনাবে এই ব্যক্তি?
তখনই হন্তদন্ত হয়ে আর্ট ক্লাসরুমে প্রবেশ করলো মিস সুজানা। । এলারার ভীত দৃষ্টি, রুম এবং জেভিনের অবস্থা দেখেই তার তীক্ষ্ণ মস্তিষ্ক সহজেই ধরে ফেলতে পারলো যে এই কিছুক্ষণ আগে রুমে কি হয়েছে। ক্ষেপা ষাঁড়ের মতো তেঁতে ওঠলেন তিনি।
" এই কি করেছিস তুই আবার? তোকে নিয়ে কি আমি একটুও শান্তি পাবো না এলারা। তোকে দিয়ে কি কখনো কোনো একটা কাজ হবে না? "
মিস সুজানার ধমকে কেঁপে ওঠলো এলারা। মিস সুজানা জেভিনের দিকে তাকালেন। নমনীয় কন্ঠে বলে ওঠলেন,
" আ'ম সো স'রি মিস্টার লুরেন্ট। প্লি'জ ডো'ন্ট মাই'ন্ড। এলারাকে যা শাস্তি দেওয়ার তা আমি দিবো প্লিজ তাও আপনি কিছু মনে করবেন না "
চোখ মুখ কুঁচকে ফের এলারার দিকে ফিরে তাকালেন মিস সুজানা। ধমকে ওঠলেন,
" সে'ই স'রি এলারা! স্যারের কাছে ক্ষমা চাও এক্ষুনি। অন্তত এতটুকু তো করো। নিজেকে আর কতো লুজার প্রমান করবে তুমি? স্টুপিড গার্ল "
চোখের সামনে সব কেমন ঘোলাটে হয়ে এলো অষ্টাদশীর। গাল বেয়ে কেমন তরল গড়িয়ে পড়লো। সে কি কাঁদছে? ঠোঁট চেপে কাঁপা কাঁপা কন্ঠে মাথা নিচু করে এলারা বলে ওঠলো,
" আ'ম স'রি স্যার.... "
মিস সুজানা এগিয়ে আসলেন এলারার দিকে। তার শরীর থেকে শুকনো রঙ লেপ্টে থাকা এপ্রোনটা খুলে পাশেই ছুঁড়ে ফেলে দিলেন সেটা। এলারার হাত শক্ত করে চেপে ধরতেই মেয়েটা কুকড়িয়ে ওঠলো। এলারার শুভ্র রাঙা নরম তুলার ন্যায় হাতে মিস সুজানার বড় বড় রাক্ষসে নখগুলো কেমন ডেবে গেছে। সেদিকে নারীটির দেখো কোনো খেয়ালই নেই! এলারা মুখ দিয়ে টু শব্দটি করলো না।
দাঁতে দাঁত চেপে সয়ে নিতে চাইলো। এলারাকে টানতে টানতে নিয়ে চলে গেলেন তিনি। জেভিনকে পাশ কেটে যাওয়ার সময় এলারার শরীর থেকে ভেসে আসা মেয়েলি মাদকতাময় সুঘ্রান এসে জেভিনের মস্তিষ্কের নিউরনগুলোকে তৎক্ষনাৎ নাড়িয়ে তুললো যেন। চোখ বন্ধ করে মাথা কাত করে গভীর ভাবে শ্বাস টানলো জেভিন।
চোখ খুলে মেঝেতে তাকাতেই দেখতে পেলো এলারার এপ্রোনটা কেমন অবহেলায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ঝুঁকে গিয়ে সেটা হাতে তুলে নিলো জেভিন। নেশাগ্রস্থের ন্যায় ঘোলাটে চোখে তাকিয়ে রইলো কিছুক্ষণ সেটার দিকে। ভেতরকার সত্তাটা বারংবার তাকে প্রলুব্ধ করতে শুরু করলো যেনো,
" ইউ স্যু'ড ইম'ব্রেস দিস সুই'ট ফ্রেগ'রেন্স জেভিন....জাস্ট ওয়া'নস!। ব্রে'থ ইট ইন... জাস্ট ওয়া'নস "
তৎক্ষণাৎ এক নেশা এসে জেঁকে বসলো তার মাথায়। আদিম এক নেশা! এপ্রোনটা নিয়ে নাকের সঙ্গে চেপে ধরে চোখ বন্ধ করে গভীর ভাবে শ্বাস টানলো। যেনো কত শত বছরের তৃষ্ণার্ত ব্যক্তি সে। তৃষ্ণার্ত ব্যক্তির সামনে পানি রাখলে তা কি সে গ্রহন না করে থাকবে?
★
ওয়ার্কবেঞ্চের ওপর রাখা সাদা স্কাল্পটিং ক্লের দলাটায় আঙুল বুলিয়ে চলেছে এলারা। রুমজুড়ে হলুদেটে বাল্বের আলোয় আলোকিত হয়ে আছে। ছোটখাটো একটা রুম। এর দেয়াল জুড়ে ছোট খাটো সহজলভ্য পেইন্টিং ঝুলানো। পুরো রুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আনকমপ্লিট কিছু ক্যানভাস আর স্কাল্পচার।
রুমটির সাথে লাগোয়া ব্যালকনিটির স্লাইডিং ডোরটা হাট করে খোলা। সেখান দিয়েই হুরহুর বাতাস এসে রুমজুড়ে ছড়িয়ে পড়ছে। বাতাসের দাপটে সাদা রঙের পর্দাগুলোও কেমন ঝাপটে চলেছে। আজ আকাশে তারা নেই। চাঁদ মামাকেও মেঘেরা কেমন ঢেকে রেখেছে। ক্ষনে ক্ষনে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। নিকষকালো আকাশে কেমন সাপের ন্যায় একে বেঁকে চলে যাচ্ছে সাদা সরলরেখা গুলো।
হলুদাভ আলোয় রুমটাকে নৈসর্গিক দৃশ্য থেকে কম কিছু মনে হচ্ছে। এলারা একটা বাড়ি ভাড়া করে থাকে। যার মধ্যে দুইটা বেডরুম, কিচেনরুম আর ডাইনিং রুম। একটাতে সে নিজে থাকে। আরেকটা রুমকে সে নিজের সাধনার জন্য সাজিয়েছে। সাধনা নয় কি? শিল্পও তো একটি সাধনারই মতো। যেখানে ধ্যান জ্ঞান থাকে, শান্তি থাকে, আত্মীক সুখ পাওয়া যায়। আর্টের মাধ্যমে এখানে শিল্পীরা নিজেদের ভেতরকার চিত্র তুলে ধরতে পারে।
এলারার ভাস্কর্য বানানোর হাত এখনো পাকাপোক্ত হয়নি বললেই চলে। তবে তার খুব বড় স্বপ্ন রয়েছে একটা। সে একদিন বড় শিল্পী হবে, সবাই তাকে চিনবে জানবে। স্বপ্নটা কি সে খুব বেশি বড় দেখে ফেলেছে? গত দু বছর ধরে সে মিস সুজানার অধীনে থেকে কাজ শিখছে। তার সঙ্গে থাকা অনেক স্টুডেন্টরাই ইতিমধ্যে খুব ভালো দক্ষ হয়ে ওঠেছে। ভাস্কর্য বানানো তে হোক আর আর্ট করার ক্ষেত্রেই হোক। কেউ কেউ তো নাকি সেসব বানিয়ে কড়া দামে বিক্রিও করে। মাঝখানে শুধু সেই পেছনে পড়ে আছে। তাহলে কিভাবে হবে সে একজন শিল্পী?
তার জন্য মিস সুজানা তাকে ভালোভাবে গাইডই করেন না একপ্রকার বলা চলে। কবেই বা করেছিলেন তিনি? ভেতর থেকে একদলা দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো এলারার। মাথা থেকে সব ঝেড়ে ফেলে কাজে ডুব দিতে চাইলো। সাধনা করতে গেলে বাহিরের কোনো দিকে মন দেওয়া চলে না। এতে ভেতরকার শৈল্পিক সত্তাটা নিজেকে গুটিয়ে নেয়। সে ভাববেনা আর! সে শুধু নিজের কাজে মনোযোগ দেবে।
এতো শত ভাবনার মাঝে তার হাত দুটো যে কখন থেমে গেছে তার অজান্তের বাহিরে। পুনরায় স্কাল্পটিং ক্লে তে হাত লাগালো এলারা। অদক্ষ হাতে চেষ্টা চালিয়ে যেতে লাগলো একটি মুখাবয়ব তৈরির। উহু! অন্যকিছুর নয়। আজ রাতে পুনরায় তার স্বপ্নে আসা সেই পুরুষটির মুখ। সকল কিছু ভুলে যেই না সে একটু ঘুমিয়েছিলো সেই একই স্বপ্ন দেখে রাত ১:০০ টা বাজে ঘুম পগারপার। লজ্জায় পারে না মাথা ঠুকে মরতে। উহুম! একই স্বপ্ন নয়।
আজ সে নতুন কিছু দেখেছে। আগে কখনো এমন স্বপ্ন সে দেখেনি। চাঁদনী রাত, আকাশে ঝলমল করছে শতশত তারা। শরীর জুড়ে বয়ে চলেছে ঠান্ডা শীতল ঝিরিঝিরি বাতাস। সে দাঁড়িয়ে আছে একটি ঝর্নার কাছে। পাহাড় বেয়ে অঝোরে স্রোতে নেমে চলেছে সেই জল। চারপাশে মুখোরিত হয়ে আছে ঝর্নার সেই হৃদয়জুড়ানো আওয়াজ।
ঝর্নার সেই জল এসে একটি মাঝারি আকারের গর্তে এসে পড়ছে। একটা ছোটখাটো পুকুর তৈরি হয়েছে বলা চলে। তার চারপাশ জুড়ে ছোট বড় পাথর। ঝর্নার স্বচ্ছ পানিতে চাঁদের কিরণ এসে পড়তেই কেমন মুক্তার ন্যায় ঝলমল করে ওঠেছে। অন্ধকারে মিলেমিশে ঝিঝিঁ পোকারা উড়ে বেড়াচ্ছে। রাতের নিস্তব্ধতায় তাদের ঝিঁঝি আওয়াজ আর জোনাকি পোকার হলুদাভ মিটিমিটি আলো যেনো রূপকথার জগত থেকে কম কিছু মনে হবার নয়।
এলারা সেই পানিতে পা ডুবিয়ে একটা বড় পাথরের ওপর বসে আছে। পড়নে তার হাঁটু অব্দি সফেদ রাঙা গাউন। উন্মুক্ত হয়ে আছে তার ফর্সা পা দুটো। ঝিরিঝিরি বাতাসে তার মসৃন চুলগুলো এলোমেলো হয়ে উড়ে বেড়াচ্ছে। তখনই তার কানে ভেসে এলো এক মাদকতাময় পুরুষালি কন্ঠ,
" মাই ফেইরি। মাই লি'টল ফেইরি "
ঘাড় ঘুরিয়ে তাকালো এলারা। তার পাশেই ঘাড় বাঁকিয়ে তার দিকে ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে পুরুষটি। মুখাবয়ব তার কাছে অস্পষ্ট। পড়নে তার সাদা শার্ট। চুলগুলো এলোমেলো। তীক্ষ্ণ চোয়াল। সুদীর্ঘ দেহ। চাঁদের আলোয় পুরুষটিকে রূপকথার রাজপুত্রের থেকে কম কিছু মনে হচ্ছে না এলারার কাছে।
এলারা হাসলো। লাজুক হাসি।
" তুমি আমাকে এতো নামে ডাকো কেন বলো তো? "
" বি'কজ ওয়ান নে'ম ক্যু'ড নেভার বি এনা'ফ ফর ইউ, মাই ফেইরি "
ঠোঁট চেপে বসে রইল এলারা। কি এক অদ্ভুত ভালো লাগা। হৃদপিণ্ডটা কেমন দ্রিম দ্রিম করছে পুরুষটির কন্ঠে বলা প্রত্যেকটি কথার তোপে। হাতে পুরুষালি রুক্ষ হাতের স্পর্শ পেতেই এলারার সর্বাঙ্গ কিঞ্চিৎ কেঁপে ওঠলো। পাশ ফিরে তাকাতেই দুজনকার চোখের দৃষ্টি মিলিত হলো। এলারার দৃষ্টি থমকালো পুরুষটির চোখের মাঝে।
হাসলো সে। এলারার কব্জি চেপে ধরে ঝর্নার ঠান্ডা পানিতে নেমে দাঁড়ালো দুজন। পানিতে পা ভিজিয়ে ধীর পায়ে এগিয়ে গেলো সামনের দিকে। এলারা কেমন মন্ত্রমুগ্ধের মতো যন্ত্রের ন্যায় এক দৃষ্টিতে সামনে থাকা রূপকথার প্রিন্সের দিকে তাকিয়ে তালে তাল মিলিয়ে এগিয়ে চলল। অজানা এক মোহ যেনো তাকে টেনে নিয়ে যেতে লাগলো তাকে।
পুকুরটির ঠিক মাঝবরাবর এসে থেমে দাঁড়ালো পুরুষটি। ফিরে তাকালো এলারার দিকে। তাদের দুজনের পা হাঁটু অব্দি পানিতে ভিজে গেছে। চাঁদের কিরনে উজ্জ্বলিত এলারাকে অপ্সরীকেও যেনো হার মানাবে। দৃষ্টি ঘোলাটে হয়ে এলো তার। মুহূর্তেই ঘোর লেগে গেলো যেনো। ঠান্ডা পানিতে পা বুলিয়ে এলারার একদম মুখোমুখি হয়ে দাঁড়ালো অস্পষ্ট মুখাবয়বের পুরুষটি।
এলারার দৃষ্টিও যেনো পুরুষটির চোখ থেকে সরার নামই নিচ্ছে না। কেমন এক ঘোরে আটকে গেছে সে। এলারার ঝিনুকের ন্যায় বাঁকানো কোমড় জড়িয়ে নিজের সাথে মিশিয়ে ফেলল মুহূর্তেই। এলারার চিবুক ধরে ক্ষানিক উপরে নিজের মুখের দিকে তুললো পুরুষটি। এলারার গোলাপের পাপড়ির ন্যায় অধরে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিলো। ঝুঁকে এলো এলারার মুখপানের দিকে। কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে নেশালো ঠান্ডা কন্ঠে বলে ওঠলো,
" উই'ল ওয়া'ইফি লেট মি ডু ইট? "
লজ্জায় গাল দুটো লাল হয়ে ওঠলো এলারার। লাজুক হেসে তৎক্ষণাৎ গ্রীবা নামিয়ে ফেলল। হাসলো যুবকটি। তার গরম নিঃশ্বাস এসে এলারার কান আর ঘাড় ছুঁয়ে যেতেই শরীর কাটা দিয়ে ওঠলো এলারার। শক্ত করে কোমড় জড়িয়ে নিজের সঙ্গে আরও মিশিয়ে ফেলল এলারাকে। অস্পষ্ট চেহারার পুরুষটি লাজরাঙা এলারার চিবুক ধরে গ্রীবা উঁচিয়ে ধরলো। ঝুঁকে এলো তার দিকে। এলারা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল তৎক্ষনাৎ। পুরুষটি এগিয়ে গেলো তার গোলাপী অধরযুগলের দিকে......
লাফিয়ে ওঠলো এলারা। সম্ভব হলে বোধহয় এলারার এখন কান দিয়ে ধোঁয়া বেরোনো শুরু হয়ে যাবে। গাল দুটো কেমন লাল হয়ে ওঠেছে। লজ্জায় দু হাত দিয়ে মুখ লুকানোর চেষ্টা করলো এলারা। এমন স্বপ্ন কে দেখে ভাই? লজ্জায় পারে না মাটি ফাঁক করে ঢুকে যেতে। ইসস.... কি লজ্জা কি লজ্জা!
★
জেভিনের হাত থমকে আছে স্কাল্পচারটির সামনে এসে। হাত দুটো কেমন থরথর করে কাঁপছে তার। গলার অ্যাডম'স অ্যাপলটা বারংবার উঠানামা করছে। দরদর করে কপাল বেয়ে লবনাক্ত তরল গড়িয়ে পড়ছে তার।
ভাস্কর্যটির কাঁধ অব্দি তৈরি করা হয়েছে। নারী ভাস্কর্য! চোখ বন্ধ করতেই মানসপটে ভেসে ওঠলো অষ্টাদশীর চেহারা। চট করে চোখ মেলে তাকালো জেভিন। সে ভেবেছিলো ভাস্কর্যটির সম্পূর্ন করবে। কিন্তু পরেরটুকু করতে গিয়ে যেনো হাত তার সেদিকে পৌঁছাচ্ছেই না। নারী কায়ান অবয়বটুকু মাথায় আসতেই বুকের ভেতরে হাতুড়ে পেটাতে শুরু করে যেনো। এমনভাবে হৃদপিণ্ডের ওঠানামা বেড়ে যায় মনে হয় এক্ষুনি সেটা খুলে এসে পড়বে।
কেমন শক্তিহীন মানুষের মতো দুই হাত দিয়ে ঝুঁকে পড়লো টেবিলের ওপর। তার দু হাতের মাঝে বন্দী হয়ে আছে নারী স্কাল্পচারটি। স্কাল্পচারটির মাথায় নিজের মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিলো। ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো জেভিন। দমটা বুঝি আটকেই এলো তার। এতো কেনো অস্বস্তি হচ্ছে জেভিনের?
চলবে....
