নারায়ণগঞ্জের ধনী পরিবারের এসএসসি পরীক্ষার্থী স্নেহা গল্পের বই পড়া, গান গাওয়া ও কার্টুন দেখতে ভালোবাসে। একদিন বিকেলে বারান্দায় গান গাওয়ার সময় সে খেয়াল করে, পাশের ফ্ল্যাটে জাপান প্রবাসী এক যুবক এসেছে। এর পরের দিন মার্কেটে যাওয়ার পথে এক যুবকের বাইকের সাথে তার ধাক্কা লাগে। রেগে গিয়ে স্নেহা ছেলেটির হেলমেট খুলে তাকে বকাঝকা করে। কিছুদিন পর মায়ের জোরাজুরিতে সে বাধ্য হয়ে পাশের ফ্ল্যাটে দাওয়াতে যায় এবং জানতে পারে, সেই বাইকচালক ও পাশের ফ্ল্যাটের রহস্যময় যুবকটি একই ব্যক্তি। এখন বিছানায় শুয়ে থাকা সেই যুবকের মুখ দেখার কৌতূহল নিয়ে পর্বটি শেষ হয়।এরপরের পর্বে বাকি তা জানা যাবে।