নাস্তিক আর সংশয়বাদীদের দিক থেকে ইসলাম নিয়ে তোলা মৌলিক প্রশ্ন হাতে গোনা। বেশিরভাগ প্রশ্নই ইসলাম-বিদ্বেষ, ঘৃণা আর প্রান্তিকতার চাদরে মোড়ানো। হাল জামানায় উত্থিত এসব প্রশ্ন নতুন নয়; ১৪শ বছর আগেও ছিল, জিইয়ে আছে আজতক। এসব নিয়ে অতীতেও প্রচুর কাজ হয়েছে। কিন্তু কোথাও যেন একটা শূন্যতা ছিল! এগিয়ে এলেন, নতুন।/প্রজন্মের এক প্রতিশ্রুতিশীল কথাসৈনিক-আরিফ আজাদ। পাঠকদের সামনে নিয়ে এলেন এক বিশ্বাসী চরিত্র- 'সাজিদ'। তরুণ লেখক আরিফ আজাদ একান্ত নিজের মতো করে অবিশ্বাসীদের। জবাব দিয়েছেন। গুরুগম্ভীর স্বভাব নিয়ম পরিহার করে গল্পচ্ছলে মিথ্যাকে উড়িয়ে দিয়েছেন। 'প্যারাডক্সিক্যাল সাজিদ' পাঠকের কাছে গল্প তুলে ধরছে কিছুটা আকর্ষণীয় ঢঙে, সহজ ও সাবলীল ভাষায়। প্রাসঙ্গিক যুক্তি আর প্রতিতুলনার সন্নিবেশ খুঁজে পাবেন এখানে। লাখো পাঠক 'প্যারাডক্সিক্যাল সাজিদ' নিয়ে কথা বলছে। কেন? চলুন, একটু পড়ে দেখি...