ভিন্ন স্বভাব, ভিন্ন জগৎ! তবুও অদ্ভুত এক টানে কাছাকাছি চলে আসা দুটি মানুষ। একজন চঞ্চল, ছেলেমানুষি আর রঙিন স্বপ্নে ভরা। অন্যজন গম্ভীর, একরোখা ও অতীতের তিক্ততায় ভালোবাসা থেকে দূরে থাকা এক মানুষ। খুনসুটি, অভিমান, মান-অভিমান আর পারিবারিক জটিলতার পথ পেরিয়ে তাদের গল্প কি শেষ পর্যন্ত ভালোবাসার পূর্ণতা খুঁজে পাবে? নাকি কিছু অনুভূতি থেকে যাবে না বলা? কিছু গল্পের শেষটা হয়তো একটাই চাওয়া " সবশেষে তোমাকেই চাই।"