বনখড়িয়ার গ্রামীণ জীবনের মায়া, ভালোবাসা আর পারিবারিক খুনসুটিতে ঘেরা নাজির, মিছরি ও তাদের ছোট্ট ছেলে নক্ষত্রের সুখের সংসার। সময়ের সঙ্গে নাজিরের ব্যবসা-বাণিজ্য বেড়েছে, সংসারে এসেছে স্বচ্ছলতা। তবুও শরীরের অসুস্থতা আর অতীতের নানা ধকল তাকে পুরোপুরি ছাড়েনি। বাবা-ছেলের মিষ্টি দুষ্টুমি, স্বামী-স্ত্রীর মান-অভিমান এবং পরিবারের মানুষগুলোর সুখ-দুঃখ মিলিয়ে এগিয়ে চলেছে তাদের জীবন। সবকিছুর মাঝেও নাজিরের কাছে তার স্ত্রী ও সন্তানই পৃথিবীর সবচেয়ে সুন্দর আশ্রয়। ❤️