একসময় যে মেয়েটি হাসি-আনন্দে চারপাশ মাতিয়ে রাখত, আজ সে কেমন যেন বদলে গেছে। তার আচরণ, অভ্যাস, কথাবার্তা—সবকিছুতেই এসেছে অদ্ভুত পরিবর্তন। এই পরিবর্তনের পেছনে কি কোনো অজানা গল্প লুকিয়ে আছে? নাকি মেঘলার জীবনে এসেছে নতুন কেউ? বন্ধুমহলে শুরু হয়েছে নানা প্রশ্ন আর জল্পনা। রহস্য, আবেগ, বন্ধুত্ব আর ভালোবাসার এক অন্যরকম গল্প—মন পবনে বৃষ্টি।