#মন পবনে বৃষ্টি
# পব-০১
#লিখিকা-আরহা বালিশ
নিস্তব্ধ রুমে বসে আছে চারজন।সকলে গভীর চিন্তায় মগ্ন। তাদের ভাবনায় মূল বিষয় হচ্ছে মেহু। মেয়েটাকে কিছুদিন যাবৎ অন্য রকম লাগছে।যে মেয়েটা এত চনঞ্চল ছিল সারাদিন টইটই করে সবার মাথা খেতো হুট করে এভাবে নিরব হয়ে যাওয়ার মানে কি?? আবার যে এক ওয়াক্ত নামাজ আদায় করতো না এখন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে। শুধু কি তাই বাহ্যিক ছাড়াও আরো কিছু পরিবর্তন এসেছে। যে মেয়ে ঝাল খাওয়ার জন্য পাগল হয়ে থাকতো বম্বে মরিচ দেখলে লোভ সামলাতে পারতো না এখন সে সামান্য পরিমাণের ঝাল খেতে পারছে না কেনো কেনো কেনো???
~ জ্বীন
কথাটা কানে আসতেই সকলে একদৃষ্টিতে তাকালো চিত্রার দিকে।মাহির চিত্রার কথা বুঝতে না পেরে প্রশ্ন করল,
~মানে??
— আমার মনে হয় আমাদের মেহুকে জ্বীন ধরেছে।
চিত্রার উত্তরে সবাই একটু সিরিয়াস হয়ে বসল কারণ এই মুহূর্তে চিত্রার কথা সকলের যুক্তিযুক্ত মনে হচ্ছে
পাশ থেকে মাইরা বলে উঠল
— আমার মনে হচ্ছে মেহু আপুকে আশিক জ্বীন ধরেছে আমি রিলসে দেখেছিলাম যে মেয়েদের পছন্দ হয় এই আশিক জ্বীন এদের ধরে ফেলে।আর আমাদের মেহুপু তো অনেক সুন্দর তাই হয়তো আপুকেও....
মাইরার কথায় সকলে মাথা দুলালো মেহুর চালচলন দেখে তো মনে এমনই মনে হচ্ছে।আহির এবার সবার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল
— তাহলে এখন উপায়?? গিয়ে কি বড় আব্বুকে বলবো??
— না এখন কথাটা বড় আব্বুকে বা কাউকে বলা উচিত হবে না আমরা নিজেরাই ব্যাপারটা নিয়ে শিউর না তাহলে উনাদের কীভাবে বলবো? এভাবে সন্দেহের বসে অপবাদ দেওয়া ঠিক হবে না।
একটু ভাবুক হয়ে কথাটা বললো মাহির।মাহিরের সাথে তাল মিলিয়ে চিত্রা বলে উঠলো
— আর এখন মেহুর পরিবর্তনে বড়রা অনেক খুশি এর মধ্যে আমরা যদি এসব বলি দেখা গেলো ঝাটা নিয়ে আমাদের পিছনে লাগবো।
— কথা সত্য
বলে উপর নিচে মাথা দুলালো আহির।মাইরা এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে এপাশ-ওপাশ পায়চারি করতে করতে বলল,
— তাহলে এখন উপায় কি?? কী করব আমরা??
এর মধ্যে আহির মাহিরকে পাশ থেকে জরিয়ে ধরে ভয় মিশ্রিত কন্ঠে বলে উঠল,
— যা করবি তাড়াতাড়ি করিস। আমার তো ভাবতেই ভয় লাগছে এখন আমি একা কীভাবে আমার রুমে যাবো।এই মাহির তুই আমাকে নিয়ে যাবি আমি একা যেতে পারবোনা।
আহিরের কথায় নাকমুখ কুচকায় চিত্রা,
— তুই একটা আস্ত ভিতুর ডিম উনিশ থেকে বিশ হলেই প্যান্টে এ হিশু করে দিস।
— এই চিতারর বাচ্চা আলুর ডাব্বা তোকে কে বলেছে আমি প্যান্টে এ হিশু করে করি আমি কি তোকে দেখিয়েছি হ্যাঁ??
— এই টাহির বাহির তোকে না করেছি না আমায় এ নামে ডাকবি না।তোর কত বড় সাহস তুই আবার আমাকে এই নামে ডেকেছিস।আরেকবার যদি ডেকেছিস তাহলে তোকে..........
আহির এবার গা ছাড়া একটা ভাব নিয়ে বলে উঠে,
— কী করবি হ্যাঁ?? আমি কি তোকে ভয় পায় হ্যাঁ?? গুনে গুনে তোর চেয়ে পাঁচ বছরের বড় আমি। হো সম্মান দিয়ে কথা বলবি আলু একটা।
চিত্রা কিছু বলতে নিবে তার আগেই মাহির ওদের থামিয়ে দিয়ে বলে
— চুপ করবি তোরা?? এখানে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা বসেছি আর তোরা দুইটা কিনা এইভাবে বাচ্চাদের মতো ঝগড়া করছিস??
ওইদিন তাদের আলোচনা এটুকু পর্যন্ত ছিল তারপর যে যার যার রুমে চলে গেলো।
রাত দশটা কিংবা এগারোটা ছাদে এক সাইডে আহির
দাঁড়িয়ে চন্দ্র বিলাস করছে।অন্য দিকে মাহির ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। কিছু সময় অতিবাহিত হয় হঠাৎ নূপুরের রিনঝিন আওয়াজ ভেসে আসে আহির বিষয়টা খেয়াল করে সেদিকে মাথা তাকে করে একটু ভালো করে তাকায়তে একটি কালো অবয়ব দেখতে পায়।আহির একটা শুকনো ঢোক গিলে আর ভাবে হয়তো তার মনের ভুল তাই সেদিকে আর না তাকিয়ে সামনের দিকে তাকায়। কিন্তু মতো সময় যাচ্ছে নূপুরের আওয়াজ আরোও তীক্ষ্ণ হচ্ছে।
এইবার বোধ হয় আহির একটু ভয় পেলো শুকনো একটা ঢুকা গিলে পিছ তাকাতেই দেখতে পেলো একটা মেয়ে দাঁত বের করে তার দিকে তাকিয়ে আছে চোখগুলো লাল হয়ে জ্বলজ্বল করছে।আহিরের হাওয়া টাইট হওয়ার জন্য এটাই বুঝি যথেষ্ট ছিল আহির এক চিৎকার দিয়ে মাহিরের কলে উঠে পরে। হঠাৎ আহির এভাবে কলে উঠায় মাহির তার সামলাতে না পেরে পিছিয়ে যায়।পরতে পরতে নিজেকে বাঁচিয়ে মাহির বিরক্তি নিয়ে বলে,
— এতো যখন কলে উঠার শখ তাহলে যানা একটা বিয়ে করে ফেল শুধু শুধু আমার আমার বউয়ের সম্পদ কেনো ধ্বংস করতে কেনো উঠে পরে লেগেছিস।
আহির আবার জুড়ে চিৎকার দিয়ে বলে
— আরে আমার বুঝি ঠেকা পড়েছে যে তোর কোলে উঠার সামনে তাকিয়ে দেখ যে সামনে দেখ তোর নানি দাঁড়ায় আছে।
আহিরের কথা শুনে মাহির সামনের তাকাতেই শরীর তরতর করে ঘামতে লাগে কিছু সময় হতবন্ধির ন্যায় তাকিয়ে থেকে আহিরকে কোলে থেকে ধাক্কা দিয়ে
নিচে ফেলে দিল মাহির।হুট করে চিৎকার দিয়ে উদ্ভান্তের ন্যায় এলোমেলো ভাবে দৌড়াতেশুরু করে,
— ও মাগো ভূত গো ভূত বাচাও।
— আমায় এই ভূতের মুখে ফেলে কোথায় পালাছিস তুই আমি এর রাতের আহার হতে চাই না।
কথাটা বলে আহির ও এলোমেলো ভাবে দৌড়াতে লাগলো। কিছুক্ষন উদ্ভান্তের মতো এলোমেলো দৌড়ানোর পর মাহির কান্ত হয়ে কার কাঁধে হাত রেখে হাঁপাতে লাগলো। দূর থেকে ভেসে আসলো আহিরের কন্ঠ
— ভাই এইদিকে আয় এইদিকে আমার কাছে আয় কয় তুই??
আহিরের কন্ঠস্বর পেয়ে মাহির সামনে তাকালো আর ভাবলো আহির যদি সেখানে থাকে তাহলে এটা কে??
মাহির কাঁপা চোখে তাকাতেই আবার সেই লাল চোখের দেখা মেললো। মাহির সেদিকে তাকিয়ে ও মাগো বলে চিৎকার দিয়ে দিলো এক দৌড় হঠাৎ শক্ত কিছুর সাথে বারি খেয়ে উল্টে নিচে পড়ে গেলো।মাথা ঘসতে ঘসতে উঠে বসে সামনের দিকে তাকিয়ে দেখে আহির চিতপটাং হয়ে পা ছড়িয়ে পড়ে আছে।
মাহির এগিয়ে গিয়ে আহিরের গালে থাপ্পড়িয়ে বলতে লাগে
— এই আহির উঠ উঠ বলছি এখন কি ঘুমানোর সময় আরে বেটা উঠ।
— আমি কে?? আমি কোথায়?? আমার কি হয়েছে?? আমি কি মরে গেছি?? ওই ভূত কি আমাকে খেয়ে ফেলেছে??
— তুই এখন ভূতের পেটের দুই নং গলিতে আছিস তাড়াতাড়ি উঠ হাদা একটা।
ইতিমধ্যে ওদের চিৎকার এর শব্দ শুনে বাড়ির সবাই ছুটে এসেছে।
#চলবে....... ইনশাআল্লাহ
