নিশির ডাক রাতে কেউ নাম ধরে ডাকে। সাড়া দিলেই শেষ। বারো বছর পর গ্রামে ফিরেই নীহা শুনল তার মায়ের গলা। অথচ মা তো মারা গেছেন। পরদিন ভোরে দরজার কড়ায় ঝুলছিল সেই নাকছাবি, যেটা সে নিজের হাতে তালা দিয়ে রেখে এসেছিল। ঠাকুমা কিছু লুকোচ্ছেন। বটতলায় এক অচেনা যুবক রাতে দাঁড়িয়ে থাকে। আর কালদহ বিলের অন্ধকার থেকে কেউ একজন শুধু নীহাকেই ডাকছে। কে ডাকছে? আর কেন?