‘অভিমানী ডিসেম্বর’ ডিসেম্বরের প্রথম প্রহর। শীতের কনকনে আমেজ আর জন্মদিনের এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় যৌথ পরিবারের একটি চেনা দিন। ঘড়ির কাঁটায় তখন রাত ১২টার অপেক্ষা, তৃশানের জন্মদিনের কেক কাটা আর চারপাশের এই উচ্ছ্বাসের ভিড়েও লুকিয়ে থাকে কিছু না-বলা অভিমান, কিশোর মনের গোপন অনুরাগ আর সম্পর্কের অদৃশ্য টানাপোড়েন। তৃশান, নাবিহা, নুসাইবা, অনন্যা ও আর্যদের কেন্দ্র করে গড়ে ওঠা এই উপন্যাসে নিখুঁতভাবে ফুটে উঠেছে কৈশোরের দুরন্তপনা, স্কুলজীবনের মিষ্টি আড্ডা, ভাই-বোনের খুনসুটি এবং ভালোবাসার ছোট্ট খামখেয়ালিপনা। ছোটোখাটো ভুল বোঝাবুঝি, না-বলা অনুভূতির টানাপোড়েন আর শীতের আমেজে ঘেরা পারিবারিক উষ্ণতার এক সুনিপুণ আবহ নিয়েই দুই লেখক আফিয়া জাহিন এবং সামিহা আলম সিনহার এই যৌথ সৃষ্টি—‘অভিমানী ডিসেম্বর’।