MY HABIBTI
Written by Lady Shadow
Episode 02
The Bride's Last Happy Hours
Al-Malik Residence, Bangladesh
সকাল ১০টা
বাড়ির ভেতরটা আজ অন্যরকম সুন্দর।
সাদা আর গোলাপি ফুল দিয়ে সাজানো সিঁড়ি, ছাদের চারপাশে ঝুলে থাকা ছোট ছোট লাইট, আর বাড়ির প্রবেশদ্বারে বিশাল ফুলের আর্চ।
বিয়ের আয়োজন বলে কথা!
বাড়ির প্রতিটি কোণায় মানুষের আনাগোনা। কেউ খাবারের ব্যবস্থা দেখছে, কেউ অতিথিদের বসার জায়গা ঠিক করছে, আবার কেউ ব্যস্ত ছবি তুলতে।
কিন্তু বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরে তখন সম্পূর্ণ অন্যরকম পরিবেশ।
“INARAAAA!”
চিৎকার করে ঘরে ঢুকল Inaya।
বিছানায় বসে থাকা মেয়েটি বিরক্ত মুখে তাকাল।
“কী হয়েছে?”
Inaya হাঁপাতে হাঁপাতে বলল,
“তুই এখনো ready হসনি? নিচে সবাই তোকে খুঁজতেছে!”
Inara আয়নার দিকে তাকিয়ে চুলের একটা অংশ কানের পেছনে সরিয়ে দিল।
“তাহলে সবাইকে বল, আমি পালিয়ে গেছি।”
Inaya কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হেসে ফেলল।
“বিয়ের দিনেই পালানোর প্ল্যান?”
“হ্যাঁ। তুই যাবি আমার সাথে?”
“না বাবা! তোর বিয়ে, তুই পালা। আমি খেয়ে-দেয়ে বাসায় চলে যাব।”
দুজনেই হেসে উঠল।
এই দুজনের সম্পর্কটা এমনই। চাচাতো বোন হলেও তাদের মধ্যে বন্ধুত্বটা অনেক বেশি। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া, একে অপরের সব গোপন কথা জানা—সব মিলিয়ে Inara আর Inaya যেন একে অপরের ছায়া।
Inaya বিছানার পাশে বসে Inara-র হাত ধরল।
“আচ্ছা, সত্যি করে বল তো। Nervous লাগছে?”
Inara একটু চুপ করে রইল।
তারপর মৃদু হাসল।
“একটু।”
“একটু মানে?”
“অনেক।”
Inaya তার হাতটা আরও শক্ত করে ধরল।
“ভয় পাস না। আমি তো আছিই।”
Inara হাসল।
“তুই থাকলে আমার আর ভয় কীসের?”
ঠিক তখন দরজায় নক হলো।
“মা, ভিতরে আসব?”
Nabila Hossain-এর কণ্ঠ।
Inara সঙ্গে সঙ্গে বলল,
“আসো, আম্মু।”
Nabila ঘরে ঢুকে মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন।
“আমার মেয়েটাকে আজ অনেক সুন্দর লাগবে।”
Inara মায়ের কাঁধে মাথা রাখল।
“আম্মু, আমি কি খুব বদলে যাব?”
Nabila একটু অবাক হলেন।
“কেন এমন বলছ?”
“এতদিন তো এই বাড়িতেই ছিলাম। আজকের পর সবকিছু আলাদা হয়ে যাবে।”
মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন।
“জীবনে পরিবর্তন আসবেই, মা। কিন্তু তুই সবসময় আমার মেয়েই থাকবি।”
Inara মায়ের হাতটা নিজের দুই হাতের মধ্যে নিয়ে চুমু খেল।
Inaya পাশে বসে মুখ বাঁকাল।
“আচ্ছা, আমার কোনো emotional dialogue নেই নাকি? আমিও তো cousin!”
Nabila হেসে বললেন,
“তুই তো আমার আরেকটা মেয়ে।”
“এই তো! এবার ঠিক আছে।”
ঘরের ভেতর আবার হাসির শব্দ ছড়িয়ে পড়ল।
দুপুর ১২টা
নিচতলায় Farhan Khan অতিথিদের সঙ্গে কথা বলছিলেন।
একজন আত্মীয় এসে বললেন,
“মাশাআল্লাহ, Farhan সাহেব! আয়োজনটা খুব সুন্দর হয়েছে।”
Farhan মৃদু হাসলেন।
“আলহামদুলিল্লাহ। মেয়ের বিয়ে, যতটুকু সম্ভব সুন্দর করার চেষ্টা করেছি।”
তার মুখে হাসি থাকলেও চোখে মেয়েকে বিদায় দেওয়ার চিন্তা স্পষ্ট।
কিছুটা দূরে দাঁড়িয়ে Arisha অতিথিদের আপ্যায়ন করছিল।
আর Ruhan?
সে তো বিয়ের আয়োজনের মাঝেও খাবারের টেবিলের আশপাশে ঘুরঘুর করছে।
“Ruhan!”
Arisha ডাকতেই সে থেমে গেল।
“জি, আপু?”
“তুই আবার খাবারের কাছে কী করছিস?”
“খাবারের নিরাপত্তা দেখছি।”
Arisha চোখ ছোট করে তাকাল।
“তোর নিরাপত্তা আগে দেখা দরকার।”
Ruhan চুপচাপ সরে গেল।
দুপুর ১টা
Inara-র সাজ শুরু হয়েছে।
হালকা সোনালি কাজ করা সুন্দর একটি বিয়ের পোশাক, তার সঙ্গে মানানসই গয়না। সাজসজ্জার প্রতিটি ধাপে মেয়েটিকে আরও সুন্দর দেখাচ্ছে।
কিন্তু তার হাসিটা যেন আয়নার সামনে বসে থাকা অবস্থাতেও একটু চাপা।
Inaya পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল।
“এই যে, একটু হাস!”
Inara হালকা হাসল।
“হয়েছে?”
“না। আরেকটু!”
“তুই ছবি তুলছিস নাকি আমাকে হাসির পরীক্ষা দিচ্ছিস?”
Inaya হেসে বলল,
“দুটোই!”
কিছুক্ষণ পর Nabila ঘরে ঢুকে মেয়েকে দেখে থমকে গেলেন।
“মাশাআল্লাহ...”
Inara মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসল।
“কেমন লাগছে, আম্মু?”
Nabila মেয়ের কপালে চুমু খেলেন।
“অনেক সুন্দর লাগছে, মা।”
Inara আবার আয়নার দিকে তাকাল।
তার সামনে একজন কনে বসে আছে।
কিন্তু সে কি সত্যিই প্রস্তুত?
এই প্রশ্নের উত্তর তখনও তার নিজের কাছেই পরিষ্কার ছিল না।
দুপুর ২টা ১৫ মিনিট
বাড়ির বাইরে হঠাৎ কয়েকটি গাড়ি এসে থামল।
গাড়ির দরজা খুলে কয়েকজন মানুষ নামল।
তাদের মধ্যে একজন ফোন বের করে কারও সঙ্গে কথা বলল।
“সব ঠিক আছে?”
ওপাশ থেকে উত্তর এল।
লোকটি কয়েক মুহূর্ত চুপ থেকে বলল,
“ঠিক আছে। সময়মতো পৌঁছে যাব।”
ফোনটা পকেটে রেখে সে বাড়ির দিকে তাকাল।
বাড়ির ভেতর তখনও হাসি, আনন্দ আর বিয়ের প্রস্তুতি চলছে।
কেউ জানে না, এই আনন্দমুখর আয়োজনের মাঝেই অদৃশ্যভাবে এগিয়ে আসছে এক ভয়ংকর ঘটনা।
আর সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আজকের কনে—
Inara Al-Malik।
