#ম্যারেজ_প্রোপজাল
#অরিত্রা_অর্নি
#৩___4
"পর পর দুটো টিউশনি শেষ করে সায়রার ফিরতে ফিরতে সন্ধা। তখন প্রায় অন্ধকার ই থাকে। এমন সময়
যাতায়াত করতে ও ভয় লাগে। এই শহরে রোজ কতো কিছু হচ্ছে। বিশেষ করে মেয়েরা রাতের এই শহরে একেবারে ই নিরাপদ নয়। তবুও তো চলতে হয় জীবনের তাগীদে। জীবন তো আর থেমে থাকবে না ।
সায়রা টিউশনি থেকে বের হয়ে কিছু সময়,দাড়িয়ে রইলো। এখান থেকে বাড়ি দূরে। রিকশায় যেতে হলে ভাড়া বেশি৷ লোকাল বাসে করে গেলে ও সমস্যা। পুরুষ মানুষের ভির। সব পুরুষ তো আর ভাল হয় না৷ কিছু কিছু কাপুরষ ও হয়। সুযোগ পেলেই শরীরে ছোয়া দিয়ে ফেলবে। কি জঘন্য সে বিষয়। ভাবলেই গা শিউরে ওঠে। তবুও ও মনকে শক্ত করে সায়রা এগিয়ে চললো।
বাসের জন্য দাড়িয়ে রইলো কিছু সময় । কতো কতো মানুষ অপেক্ষা করছে বাসের জন্য। বাস আসতেই সকলে যেনো পাল্লা দিয়ে উঠলো। সায়রা একটু পিছিয়ে পড়লো। তবুও উঠলো। সায়রার পেছন পেছন একটা ছেলে উঠলো। পুরো বাস ভরতি মানুষ। আর সিট ফাকা নেই। এখন যেতে হলে দাড়িয়ে ই যেতে হবে। সায়রা দাড়ালো চুপ করে। ভয়,লাগছে। এমন ভিরের মধ্যে ই তো অমানুষ গুলো থাকে। পরপর সায়রা দেখলো ওর ঠিক পেছনে একটা ছেলে দাড়িয়ে। যে এমন ভাবে দাড়িয়েছে যাতে সায়রার শরীরে টাচ না লাগে। এভাবেই কিছু দূর যেতেই একজন যাএী নামলো
সঙ্গে সঙ্গে মাঝবয়সী একজন গিয়ে সেই সিটে বসতে গেলে ছেলেটা বাধা দিলো "
_আপনি এখানে বসছেন কোন আক্কেলে বলতে পারেন। একটা মেয়ে মানুষ দাড়িয়ে আছে। আর পুরুষ হয়ে সিটে বসার জন্য মারামারি করছেন। বসতে দিন উনাকে।
_তোমার কি সমস্যা মিয়া। এতো কথা কও কেন। যে পাইবো সে বইবো। ( বললো লোকটা)
_উঠুন কাকা। বসতে দিন উনাকে। ভদ্রতা বজায় রাখুন বলে দিচ্ছি।
"এবার বোধহয় লোকটা লজ্জা পেলো। উঠে গেলো সে। ছেলেটা সায়রার দিকে চেয়ে বললো "
_আপনি বসুন এখানে।
"সায়রা কথা না বাড়িয়ে বসে পরলো। ছেলেটা সেই সিটের সামনেই দাড়িয়ে রইলো। সায়রা খেয়াল করলো এবার ছেলেটার দিকে। বেশ সাধাসিধে মনে হলো। চোখে মোটা কাঁচের চশমা৷ গায়ে হালকা রঙের শার্ট। মুখে দাড়ি। কাধে একটা কলেজ ব্যাগ ঝোলানো। হাতে ঘরি। মুখে মাস্ক পড়া৷ স্টুডেন্ট হবে।
সায়রা চুপচাপ বসে রইলো। আরো একটুও যেতেই আরো কয়েকজন যাএী নামলো। সায়রার পাশের সিটে বসা মহিলাটা ও নেমে গেলো। সায়রা এবার ছেলেটাকে ডাকলো "
_শুনছেন। এই যে ভাইয়া।
_জি।
_আপনি এখানে বসতে পারেন।
_সিউর?
_হ্যা।
"ছেলেটা বসলো। তবুও ডিস্টেন্স রেখে৷ সায়রার মনে হলো এটাই বোধহয় পারিবারিক শিক্ষা "
_এতো ভয় পান কেনো আপনি ?
_কোথায় ভয় পেলাম ? ( অবাক হয়ে জিজ্ঞেস করলো সায়রা)
_ ভয়,ই তো পাচ্ছেন। ভয় পাওয়াটাই স্বাভাবিক।
তবে মুখটা এমন ভিতু করে রাখবেন না। লোকে বুঝে যাবে আপনি ভয় পাচ্ছেন। আর সেটার ই ফায়দা তুলবে।
"সায়রা হাসলো "
_অমানুষ রা তো এই সুযোগেই থাকে। মানুষ ভারি খারাপ।
_সবাই তো না। আচ্ছা কোথায় নামবেন আপনি?
_সামনেই। আপনি ?
_আমার গন্তব্য তো অনেকদূর। তবে আপাতত সামনে ই নামবো।
"সায়রা বুঝলো এই লোক কথা প্যাচ দিয়ে বলে। তবে মার্জিত শব্দে বলে। সায়রা আর কিছু বললো না। সামনের স্টপে সায়রা নামলো। ছেলেটা চেয়ে রইলো সে যাওয়ার দিকে। সায়রা হয়তো পেছন ফিরে চায়লে দেখতে পেতো এক অমায়িক দৃষ্টিতে চেয়ে ছিলো। কিন্তু তা দেখতে পেলো না সায়রা। সে চললো তার অপছন্দের জায়গায়। তার নিজের বাড়ি। যেখানে কোনো সুখ নেই। শান্তি নেই। আছে শুধু হতাশা। অবহেলা "
"রাতে ঘুম হয় না তূর্যর। নানা চিন্তা মাথায় খেলে। যেসব সে ভাবতে ও চায় না। স্লিপিং পিল নিয়ে বোধহয় ঘুম হবে না। পরিশেষে তূর্য উপহার হিসেবে পায় মাথা যন্ত্রনা।সকাল সকাল চোখটা যখন একটু লেগেছিলো তখনই এলার্ম বেজে উঠলো। তূর্য চোখ মুখ কুঁচকে ফেললো। ফোনটা হাতে নিতেই দেখলো ছয়টা চল্লিশ বাজে। হাতে আর বিশ মিনিট। তাকে জিমে যেতে হবে।
যদিও সেটা বাড়িতেই। কিন্তু ডিসিপ্লিন ইজ ডিসিপ্লিন। তূর্য সেটা সবসময় মানে। চোখে ঘুম থাকা শর্তে ও উঠে গেলো। জিমের জন্য ঢিলা স্লিভলেস একটা টি-শার্ট পড়লো। এক গ্লাস পানি খেয়ে গেলো পাশের ঘরে। সেখানে জিমের সব কিছু রয়েছে৷ তূর্য নিজের দরকারি সব কিছু বাড়িতে করে নিয়েছে। সে বাইরে খুব কম বের হয়৷ একা জীবনই তার সঙ্গী। অফিস টু বাসা৷ আর মাঝে মাঝে কাজের প্রয়োজনে বিভিন্ন দেশে ট্রাভেল করতে হয়৷
এক ঘন্টা সময় ধরে জিম করে তূর্য ঘেমে একাকার অবস্থা। টাওয়াল দিয়ে মুখ মুছে প্রোটিন সেক টা খেয়ে নিলো। ফিটনেসের বেলায় কোনো ছাড় না। এরপর তূর্য
বের হয়ে নিজের ঘরে গেলো। সাওয়ার নিয়ে বের হতেই অফিস থেকে রুহানির কল এলো। তূর্য সেটা ধরলো না
পরপর অফিসের ম্যানেজার রকিব কল করলে তূর্য সেটাই ধরলো। কথা শেষ করে সে ওয়ারড্রব এর সামনে এসে দাড়ালো। অনেকগুলো স্যুট সেট। তার তাতে বেশির ভাগই কালো। তূর্য কালো একটা স্যুট নিয়ে পড়ে নিলো। আায়নার সামনে গিয়ে নিজেকে একবার দেখলো। হাতে ঘরিটা পরে ফোন আর ব্যাগ নিয়ে দরজা চাপিয়ে দিয়ে তূর্য বের হলো। নিচে ই বিশাল এক ডাইনিং টেবিল। সেখানে বসে সামর্থ্য বেগম বসে আছে৷ সার্ভেনটরা খাবার টেবিলে দিচ্ছে। তূর্য এসে সামর্থ্য বেগমের সামনের চেয়ারটায় বসতে বসতে বললো"
_ গুড মর্নিং বুড়ি।
_কোনো গুড মর্নিং নেই৷ একা একা কিসের গুড মর্নিং।
"তূর্য আ্যভোকাডো টোস্টে একটা বাইট দিয়ে রেখে দিলো। সামর্থ্য বেগমের দিকে চেয়ে শান্ত কন্ঠে বললো "
_আবার শুরু করলে। কি চাও তুমি বলো তো বুড়ি। নাতবউ ছাড়া।
_নাহ, আমার নাতবউ ই চাই। অন্য কিছু না।
"তূর্য কিছু বললো না। সে খেতে লাগলো। এমন সময় নাফিস এসে ঢুকলো। সামর্থ্য বেগমকে এসেই সালাম দিলেন "
_আপনার পায়ের এখন কি অবস্থা দাদি।
_কোনো অবস্থা নেই আমার৷ তোর স্যার কে বলে দে নাফিস আমার নাতবউ লাগবে। আমি আর একা থাকতে পারবো না।
_একা কোথায় আছো৷ এতো মানুষ ও কম মনে হচ্ছে তোমার।
_চুপ থাক তুই। আমি যা বলেছি তাই হবে।
"তূর্য বাকি খাবার আর খেলোনা। উঠে বেরিয়ে গেলো। পেছন পেছন নাফিস ও গেলো। তূর্য ততক্ষণে গাড়িতে উঠে বসে আছে। নাফিস গিয়ে ড্রাইভিং সিটে বসলো। তূর্য আবার ল্যাবটপ নিয়ে বসেছে। কাজ করতে করতেই তূর্য বলে উঠলো "
_কাল যে ইন্টারভিউ নেওয়া হলো। সেটার কি খবর। সিলেক্ট করা হয়েছে লোক।
_জি স্যার, চল্লিশ জনকে সিলেক্ট করা হয়েছে।
_অভিজ্ঞ তো। আমি পড়ে কোনো ঝামেলা চাই না নাফিস।
_কোনো ঝামেলা হবে না স্যার। আমাদের এখন কাজের চাপ বেশি। কবে থেকে সকলকে জয়েন করতে বলবো ?
_ কাল থেকেই। আমার সমস্ত মিটিং এর সিডিউল বের করো। পরপর কাজ যেনো হয়।
_জি।
"নাফিস মনে হলো আরো কিছু জিজ্ঞেস করতে চায়। বিষয়টা তূর্য খেয়াল করলো "
_আর কিছু জানতে চাচ্ছো নাফিস।
_নাহ, বলতে চায়ছিলাম দাদি যা বলছিলো আপনি তা মেনে নিলে ও পারেন।
_কোনটা মানবো?
_বিয়ের বিষয়টা।এবার বিয়ে টা করে নিলেই পারেন। দাদি একা থাকে,,,,,।
"তখনই গাড়ি অফিসের সামনে এসে থামলো। তূর্য গাড়ি থেকে নামতে নামতে বললো "
_ভাবছি তোমাকে একটা বিয়ে করিয়ে দিবো নাফিস। এরপর তোমার বউটাকে দাদির সাথে রাখবো। আর তুমি একা থাকবে।
"নাফিস হতাশ হলো আবার হলো না। এই লোকের সাথে সে নয় বছর যাবৎ আছে৷ হারে হারে চেনে সে৷ কি উওর দেবে সেটা ও বোধহয় জানা নাফিসের। নাফিস গাড়ি পার্কিং এ রেখে চললো।
তূর্য অফিসে আসলেই স্টাফদের মধ্যে একটা আতঙ্ক দেখা যায়। সবাই চুপচাপ নিজের কাজে মন দেয়। নড়তে ও যেনো দ্বিধা। তূর্য সোজা হেটে চলে গেলো নিজের কেবিনে। সঙ্গে সঙ্গে রুহানি এলো তূর্যর কেবিনে৷ তূর্য মহা বিরক্ত এই মেয়ের উপর। কিন্তু কিছু করার নেই৷ সামর্থ্য বেগমের বান্ধুবির নাতনী৷ আবার জব ও করছে এখানে। এক সাথে পড়াশোনা ও করেছে ওরা। ভদ্রতার খাতিরে তূর্য চুপ থাকে। রুহানি এসেই তূর্যর সামনে একটা ফাইল রাখলো। এরপর দাড়িয়ে রইলো। তূর্য ফাইল দেখছে মনোযোগ দিয়ে। রুহানি চেয়ে চেয়ে তূর্যকে দেখছে। তূর্য এবার মাথা তুলে চায়লো "
_কাজ শেষ তো তোর৷ এখনো দাড়িয়ে আছিস কেনো?
_তুই এতো রুড কেনো তূর্য বলতে পারিস।
_নাহ, পারি না। তোর কাজ শেষ এবার আসতে পারিস।
"রুহানির যেনো রাগ আরো বারলো। সে তূর্যকে ভালোবাসে। সেই কলেজ লাইফ থেকে৷ কতোবার বলেছে। কিন্তু তূর্য পাওা ও দেয়নি সেসবে৷ রুহানি তবুও ভালোবেসে যাচ্ছে। মাঝে মাঝে তূর্যর এমন আচরন সে মেনে নিতে পারে না "
_তুই এমন কেনো বল তো। কাল তো তোর আমাকে নিয়ে,,,।
_ "প্লিজ, রুহানি। ডোন্ট স্পয়েল মাই মুড। আই ডোন্ট লাইক বিইং ডিসটার্বড ডিউরিং ওয়ার্ক। ইউ ক্যান লিভ নাউ।
" রুহানি আর দাড়ালো না৷ সোজা বেরিয়ে গেলো। যাওয়ার পথে সামনে পড়লো নাফিস। রুহানি তাকে পাশ কাটিয়ে চলে গেলো। নাফিস ভেতরে ঢুকে দেখলো তূর্য তখন মনিটরে কিছু ডিজাইন দেখছে। নাফিস এসে তূর্যর পাশে দাড়ালো। সামনের মনিটরে বেশ নতুন কিছু ডিজাইন। যেগুলো বেশ কয়েকদিন যাবত চেষ্টা করে স্টাফরা বানিয়েছে৷ তূর্য একে একে সবগুলো ডিজাইন দেখলো "
_পছন্দ হচ্ছে স্যার ?
_এইগুলো করতে এক মাস সময় লেগেছে। জাস্ট ভাবতে পারছি না৷ এতো লেইম ডিজাইন।
_আরো ইউনিক ডিজাইন চাচ্ছেন আপনি।
_অবশ্যই। বিশেষ করে মেয়েদের পোশাকে। ওটা হাইলাইট করবে বেশি৷ হাতে সময় খুব কম৷ ক্লায়েন্ট নিশ্চয়ই আমাদের মুখ দেখে ডিল করবেন না।
_তাহলে এখন করনীয় কি?
"তূর্য মনিটর বন্ধ করে দিলো। হেটে কবিনের সামনে গিয়ে দাড়ালো। যেখানে সচ্ছ কাচ আর বাইরে দেখা যাচ্ছে ব্যাস্ত শহর "
_কাল সব স্টাফদের সাথে মিটিং রাখো। নতুনরা ও থাকবে।
_ওকে। হয়ে যাবে।
"তূর্য আবার নিজের কাজে মন দিলো। নাফিস বেরিয়ে এলো। ওর হয়েছে যতো জালা। নাফিস বের হয়ে একবার রুহানির কেবিনের দিকে গেলো। রুহানির অবস্থা কি দেখা দরকার। নাফিস রুহানির কেবিনের সামনে এসে দাড়ালো। ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। তারমানে চুপচাপ আছে। নাফিস চলে গেলো নিজের কাজে"
চলবে,,#ম্যারেজ_প্রোপজাল
#অরিত্রা_অর্নি
#৪
"সন্ধায় টিউশনি শেষ করে বের হলো সায়রা। এখনো কিছুটা সময় বাকি বাস আসতে। সায়রা হাঁটতে লাগলো একা একা। এরপর গিয়ে দাড়ালো বাসের জন্য। আজ ও সেই ভিড়। তবুও কষ্ট করে উঠলো। আজ আর দাড়াতে হলো না। একটা মেয়ের পাশে সিট পেয়ে গেলো। সায়রা দেড়ি না করে বসে পড়লো। পাবলিক বাসে বড় একটা সমস্যা হলো সিট না থাকা সওে ও লোক উঠানো। এরপর দাড়িয়ে দাড়িয়ে যেতে যেতে ধাক্কাধাক্কি করা৷ সায়রা চুপ করে বসে রইলো।
সামনের স্টপে সায়রার পাশের মেয়েটা নেমে গেলো। তখনই একটা ছেলে এসে সেখানে বসে পড়লো। সায়রা একটু অবাক হলো বটে। একটু চেপে বসলো সে "
_আরেহ, আপনি আবার ভয় পাচ্ছেন ? কাল আপনাকে কি বললাম বলুন তো।
"সায়রা চমকে তাকায়। পাশেই বসে আছে কালকের সেই ছেলেটা। চোখ দেখেই চিনতে পারলো সায়রা। ছেলেটা হাসলো সায়রা কে এভাবে তাকিয়ে থাকতে দেখে "
_এই যে, মিস।
_জি।
_বললাম আবার ভয় পাচ্ছেন নাকি ?
_নাহ, ভয় পাবো কেনো?
_ভয় না পাওয়া ই ভালো। তারপর বলুন। কেমন আছেন মিস ?
_জি ভালো। আর মিস নয়। আমার সায়রা। আপনি ওটাই বলতে পারেন।
_সায়রা। খুব সুন্দর নাম তো। কে রেখেছে এতো ইউনিক নাম?
_আমার মা।
_আচ্ছা । কোথায় জান এভাবে প্রতিদিন। সন্ধা হয়।
_ টিউশনি করাতে। পরপর দুটো টিউশনি থাকে বিকেল থেকে তাই ফিরতে সন্ধা হয়ে যায়।
_ওহ।
_আর আপনি কোথায় জান?
_যাই কিছু একটা করতে।
_বলতে চাচ্ছেন না তাই তো।
"ছেলেটা এবার মুচকি হাসলো। সায়রার দিকে চেয়ে বললো "
_আপনাকে দেখেই বোঝা যায় আপনি বুদ্ধিমতি।
"সায়রা হেসে ফেললো। বাকিটা রাস্তা তারা কথা বলতে বলতে ই গেলো "
"রাতে বাড়ি ফিরেই তূর্য মুখোমুখি হলো সামর্থ্য বেগমের। তিনি বোধহয় তূর্যর জন্য ই অপেক্ষা করছিলো। তূর্য এসে সামর্থ্য বেগমের সামনে দাড়ালো। সারাদিন অফিস শেষ করে সে ক্লান্ত। তা চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। সামর্থ্য বেগম এক গাল হেসে তূর্য
দিকে চেয়ে বললেন "
_আয় আয়৷ তোর আসায় ই বসে ছিলাম আমি।
_কেনো বুড়ি৷ মনে মনে আবার কোন মতলব করছো শুনি।
_ছি ছি। নিজের নাতিকে নিয়ে কেউ মতলব করে। সারাদিন তোকে পাই না। তুই কি করে বুঝবি আমার দুঃখ ।
"তূর্য হালকা হাসলো৷ হাতের ব্লেজারটা সোফায় রেখে হাঁটু গেড়ে বসে সামর্থ্য বেগমের হাতটা ধরলো। সামর্থ্য বেগম নাতির চুলে হাত বুলিয়ে দিলেন "
_সময় পাই না বুড়ি৷ অনেক কাজ। চিন্তা করো না কয়েকদিনের ছুটি নিয়ে তোমাকে নিয়ে ঘুরতে যাবো।
_সত্যি ই তো?
_হুম সত্যি।
_সাথে নাত বউ থাকলে আরো ভালো হবে৷ শোন তোর রুমে কতোগুলো মেয়ের ছবি রাখা আছে একটু দেখে নিস।
"তূর্য সঙ্গে সঙ্গে উঠে দাড়ালো "
_এই তোমার মতলব। আর কতোবার বলবো বলো তো। আমার বিয়ের উপর কোনো ইন্টারেস্ট নেই। আমি কাজের বাইরে অন্য কিছু চিন্তা করতে পারি না।
_চিন্তা করতে হবে না। তুই একটা মেয়ে পছন্দ কর। বিয়ে করিয়ে বউ আনি। এরপর তোকে আর বিরক্ত করবো না।
_আমার কোনো মেয়ে পছন্দ নেই। আর না হবে। তুমি চাইলে একশো মেয়ে এনে দিতে পারবো তোমার সেবার জন্য। কিন্তু বিয়ে করতে পারবো না। সরি।
"বলে তূর্য উপড়ে চলে গেলো। সামর্থ্য বেগম গাল ফুলিয়ে বসে রইলেন। তিনি মহা বিরক্ত। মনে মনে ভাবলেন এবার কিছু একটা করে তূর্যর বিয়েটা তিনি দিয়ে ই ছাড়বে। সামর্থ্য বেগমের শরীরটা ও ভালো যাচ্ছে না। বয়স হয়েছে তার৷ কিছু হলে। তূর্য সম্পুর্ন একা হয়ে যাবে। সে ছাড়া যে ওই হতভাগার আর কেউ নেই। সামর্থ্য বেগম একটু জোড়েই বলে উঠলেন "
_এইবার আমি আর মানবো না এই আমি বলে দিলাম। বিয়ে তোকে করতেই হবে।
"তূর্য শুনলো কথাগুলো তবুও চলে গেলো নিজের ঘরে। সারাদিনের কাজ শেষে এখন একটু ফ্রি সময় তার। লম্বা সময় ধরে সাওয়ার নিয়ে তূর্য বের হলো। বিছানার উপর রাখা ফোনটা বাজছে৷ সেটা হাতে নিতেই দেখলো ইংল্যান্ড থেকে তার বন্ধুরা গ্রুপ কল করেছে। তূর্য নিজের পড়াশোনা সেখানেই শেষ করছে। তাই বাংলাদেশে তার তেমন বন্ধু নেই৷ সেখানেই কিছু বাঙালি বন্ধু হয়েছিলো।এখনো আছে৷ তূর্য কলটা ধরলো। কথা বলতে বলতে বিছানায় বসে পড়লো।
কথা শেষ করে উঠতে যাবে তখনই চোখে পরলো কতোগুলো ছবি রাখা। তূর্যর এসবের উপর কোনো ইন্টারেস্ট নেই। সে ছবিগুলো একটা ড্রইয়ারে নিয়ে রেখে দিলো। এরপর নিজের কাজে মন দিলো "
"বাড়ি ফিরে আজ তেমন ঝামেলা পোহাতে হয়নি সায়রাকে। কোকিলা বেগম অসুস্থ হয়ে পরেছে বিকেল থেকে। তাই এখন সে নিজের ঘর থেকে বের ও হতে পারবে না সায়রাকে চার কথা শোনাতে ও পারবে না।কিন্তু সায়রার কপালে সুখ বেশি সময় রইলো না। দিশা এসে হাজির। মেয়েটা একটু অন্য ধাঁচের। সায়রাকে দিশা পছন্দ করে না। সায়রার ও তাতে কিছু যায় আসে না। দিশা এসে কি যেনে নিয়ে আবার চলে গেছে"
"পরেরদিন সকাল সকাল সায়রা অফিসে যাওয়ার জন্য তৈরি হলো। রাতেই মেসেজ এসেছে জয়েনিং এর। খুশিতে নিজে একা একাই নাচেছে সায়রা। অবশেষে হলো চাকরিটা তার ৷ সায়রা সকালের নাস্তা পর্যন্ত করলো না। কোকিলা বেগমের শরীর ভালো নেই সামনে পড়লে নানা কথা শোনাবে৷
রিকশা নিয়ে অফিসে এসে পৌছালো। অবশেষে একটা ভালো চাকরি পেলো সে। সায়রা ফোন বের করে দেখে
অলরেডি সে লেট। এক দৌড় দিলো সায়রা। লিফট এর সামনে আসতে আসতেই দেখলো লিফট বন্ধ হয়ে যাচ্ছে। কোনো রকমো দৌড়ে গিয়ে দাড়াতেই কেউ একজন ভেতর থেকে হাত দিয়ে বাঁধা দিলো লিফট বন্ধ হওয়া। সায়রার যেনো বুকে থেকে পাথর নেমে গেলো। মুখে এক গাল হাসি নিয়ে লিফট এ ঢুকে দাঁড়াতে ই দেখলো সেদিনের সে লোকটা। কালো কমপ্লিট স্যুট পরনে। ভেতরে সাদা শার্ট। একবারে রোবটের মতো দাড়িয়ে আছে পকেটে দু হাত ঢুকিয়ে। সায়রা সৌজন্যের সাথেই বললো "
_ধন্যবাদ আপনাকে।
"লোকটা হু হা কিছু ই করলো না। একবার তাকালো ও না। সায়রার ভারি বিরক্ত লাগলো বিষয়টাতে। এটা মানুষ নাকি রোবট। রিমোট কন্ট্রোল এ চলে নাকি কে জানে। এ নাকি আবার এতো বড় ফ্যাশন হাউজ এর মালিক। নবম তলায় এসে লিফট খুলে গেলো। লোকটা গটগট করে বেরিয়ে গেলো। পিছনে পিছনে সায়রা ও বের হলো।
সায়রা এসেই দেখলো তার মতো আরো অনেক মানুষ এসেছে। সবাই বসে আছে। সায়রা গিয়ে একটা মেয়ের পাশে বসলো। টুকটাক কথা হতেই জানলো মেয়েটা ও নতুন৷ নাম জেরিন। আরো কিছু কথা বলতেই ওদেরকে ডাকা হলো একটা রুমে। সবাই গেলো সেখানে। এলটা বড়সড় রুম। বড় একটা টেবিল সাথে চেয়ার। সামনেই মনিটরিং করা। এসব হাই ফাই জায়গায় এমন ই হয়৷ এগুলো সে টিভিতে দেখলো। একজন এসে সবাইকে বসতে বললো। সবাই সবার মতো বসলো। জেরিন আর সায়রা ও এক সাথে গিয়ে বসলো । তখনই রুমেটায় ঢুকলো কয়েকজন একসাথে। সবাই তাদের দেখে দাড়িয়ে গেলো। সায়রা চেয়ে রইলো শুধু কাঙ্ক্ষিত একজনের দিকে। মানুষটার আ্যটিটিউড ই ভিন্ন। কেমন গোমরা মুখো টাইপ৷ সবাইকে বসতে বলো লোকটা আগে নিজের পরিচয় দিলো,
_লেট মে ইন্ট্রোডিউস মাইসেলফ, বিফোর উই বিগিন।
আই অ্যাম সাদমান শাহারিয়ার তূর্য।
আই মে নট নো অল অব ইউ ইয়েট, বাট আই’ম শিউড় উইল গেট টু নো ইচ আদার অ্যাজ উই কন্টিনিউ ওয়ার্কিং টুগেদার।
সো, লেটস স্টার্ট টুডেজ সেমিনার।
"সায়রা দেখলো তূর্যকে। এখানে বসা সকলের নজর এখন তার দিকে। তূর্য নিজের মতো করে বলে যাচ্ছে।
সকলে মনোযোগ দিয়ে শুনছে। সায়রা তো একেবারে সিরিয়াস হয়ে বসেছে। অনেক কষ্টে এই চাকরি মিলেছে। আর যেই বস এদিক ওদিক হলেই কি করে বসে কে যানে।
সেমিনার শেষে তূর্য বেরিয়ে গেলো। নাফিস সবাইকে জয়েনিং লেটার জমা দিয়ে আইডি কার্ড নিয়ে যেতে বলে চলে যেতেই শুরু হলো কানাঘুষা। সায়রা একটএ অবাক ই হলো। এরা সবাই তূর্যকে নিয়ে গসিব করছে।
বিষয়গুলো এমন যে"
_ইস, বসকে দেখেছিস। এও কিউট।
"আরেকজন বলে উঠলো"
_আমি তো প্রেমেই পড়ে গেছি।
"সায়রা এসব শুনে হতবাক। এমন গোমরামুখো মানুষ দেখে কেউ প্রেমে পড়তে পারে. আর প্রেমে কি মানুষ এতো সহজে পড়ে যায় নাকি। আজকাল প্রেম ও সস্তা হয়ে গেছে । সায়রা আর জেরিন বের হলো এক সাথে কথা বলতে বলতে "
_এই সায়রা শুনলে ওই মেয়েগুলোর কথা। স্যার কিন্তু আসলেই সুন্দর কি বলো ?
"সায়রা জেরিনের দিকে চেয়ে হতাশ কন্ঠে বললো"
_তুমি ও জেরিন। আর মানুষ পেলে না৷ ওই পেচার মতো মুখওয়ালা লোককে তোমাদের ভালো লাগছে।
_কোথায় ? তোমার চোখে কি সমস্যা সায়রা। এতো কিউট একটা ছেলেকে তুমি এভাবে বললে।
_আহারে। থাক আর বলবো না। এবার চলো অফিসটা ঘুরে দেখি একটু।
_চলো।
"তূর্য ভীষণ ব্যস্ত। দেশের বাহির থেকে লোক আসবে। নতুন ডিজাইন দরকার তার। নতুন যারা আছে তাদের উপর ভরসা করতে পারছে না পুরোপুরি। রেপুটেশন নষ্ট হওয়া যাবে না। তাই জুরুরি মিটিং শেষ করে আবার বের হলো আরেক মিটিং এর জন্য। সাথে রুহানি বের হতে গিয়ে গেটের সামনে এসেই ধাক্কা লাগলো কারো সাথে। কে কাকে ধাক্কা দিয়েছে বোঝা মুশকিল। থেমে গেলো তূর্য। ফ্লোরে পড়েছে মেয়েটা। তূর্য ফিরে এসে তাড়াহুড়ো করে হাঁটু গেড়ে বসে সায়রার যেসব জিনিস পরেছে তুলতে লাগলো "
_আই এম সরি মিস,,,,,।
"তূর্য তাকালো মেয়েটার মুখের দিকে। সঙ্গে সঙ্গে হার্ডবিট ফাস্ট হলো। থমকে গেলো সবকিছু। তখনই সায়রার কর্কশ গলায় বলে উঠলো "
_আপনি,,,আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছেন তাই না। আমার সব কিছু ফেলে দিয়েছেন।
"তূর্য হুসে ফিরলো। এই মেয়ের গলার সর এতো উঁচু কেনো ? কানটা বোধহয় শেষ "
_হুয়াট ননসেন্স। ইচ্ছে করে কেনো ধাক্কা মারবো। তুমি চোখে দেখতে পাও না। আমি তো হেঁটে যাচ্ছিলাম
"সায়রা নাক ফুলালো। সে চোখে দেখতে পায়না নাকি এই লোক আজ বুঝিয়ে ছাড়বে "
_কিহ,আমি চোখে দেখতে পাই না। নাকি আপনি। শাষের মতো হেঁটে যাচ্ছেন। যেনো এসব কিছুর মালিক আপনি। আবার আমাকে বলে আমি ননসেন্স।
"তূর্য হা করে চেয়ে আছে। রুহানি গিয়েছিলো একটা ফাইল আনতে। মাএ ই এসেছে। তূর্যকে এভাবে দেকে দৌড়ে এসে বলোো"
_তূর্য তুই এভাবে বসে আছিস কেনো ? কি হয়েছে ? এই মেয়ে,,,,।
"রুহানিকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিলো তূর্য শেষ একটা কাগজ সায়রার দিকে এগিয়ে দিয়ে বললো "
_এই সবকিছুর মালিক আমি ই। বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না। তবে ননসেন্স হলে তো এমন ই হবে।
_আবার আপনি আমাকে ননসেন্স বললেন?
"তূর্য উঠে দাড়িয়ে সায়ার চোখের দিকে চেয়ে একেবারে শান্ত কন্ঠে বললো "
_ননসেন্স।
"কথাটদ বলে আর দাঁড়ালো না সোজা হেঁটে চলে গেলো। সায়রা হা করে চেয়ে রইলো তূর্যর যাওয়ার দিকে। একে নাকি মানুষের পছন্দ হচ্ছে। কিউট লাগছে। চেহারা যেমন হনুমানের মতো। কথা ও তেমন নিমের মতো। শয়তান অসভ্য বলে গালি দিলো হাজার খানেক৷ এমন সময় নাফিস পড়লো সামনে। সায়রাকে এভাবে একা একা বিড়বিড় করতে দেখে ভ্রু কুঁচকে চেয়ে বললো"
_কি ব্যাপার৷ পাগল হয়ে গেছেন নাকি সায়রা আজমীর। একা একা কথা বলছেন ?
"সায়রা নাফিসের দিকে চেয়ে বিরক্ত মুখ নিয়ে বললো"
_আপনার ওই বস কি সবার মাথা কিনে নিয়েছি নাকি৷
আমাকে বলে আমি নাকি ননসেন্স। আপনি ই বলুন আমি কি ননসেন্স ?
"নাফিস হচকিয়ে গেলো হঠাৎ এমন কথা শুনে। না জামি এই মেয়ে আবার কি করেছে "
_আপনি কি স্যারের সাথে,,,,,।
_রাখুন তো আপনার স্যার। আগে বলুন আমি কি ননসেন্স ?
_নাহ তো।
_তাহলে। ওই অসভ্য ইতর লোকটা কি নিজেকে রাজা বাদশাহ মনে করেন। আমার সাথে লাগতে এসেছে। হু।
"সায়রা চলে গেলো নাফিসকে পাশ কাটিয়ে। নাফিস কপাল চাপরালো। আবার কোন আপদ কপালে জুটলো। এমনিতেই তূর্যর মাথা গরম হয়ে থাকে। এই মেয়ের সাথে না জানি কোন প্যাচ লেগে যায়"
"মন মেজাজ দুটোই খারাপ সায়রার।টিউশনি পড়িয়ে একেবারে এসেছে। তার মধ্যে বাসের জন্য দাড়িয়ে থাকা,।বিরক্ত হয়ে যাচ্ছে। কাল থেকে আট ঘন্টা করে অফিস। এরপর টিউশন আবার নিজের পড়াশোনা। কিভাবে কি সামাল দেবে ভেবেই মাথা চক্কর দিয়ে উঠলো সায়রার। মনে মনে ভাবলো আজ বেশি করে ঘুমিয়ে নেবে। তারপর কাল দেখা যাবে যা হবার হবে।
সায়রা মনে মনে খুশি৷ এবার যদি একটু সমস্যা দূর হয়। এর মধ্যে ই বাস,এলো। সায়রা উঠে ই একটা সিট পেলো। গিয়ে সেখানে বসে পড়লো। পাশে একজন মহিলা বসে। বাসে আজ তেমন মানুষ নেই । সায়রা জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো। হুট করেই কেউ একজন বলে উঠলো"
_সায়রা।
"সায়রা চমকে পাশে ফিরে তাকালো। সেই ছেলেটা,।আজ ও মুখে মাস্ক লাগানো৷ সায়রা ভয় পেয়েছে বুঝতে পেরে ছেলেটা আজ শব্দ করে হেসে ফেললো"
_এভাবে হাসছেন কেনো ?
_আপনি ভয় পাচ্ছেন৷ আমাকে দেখে ভয় কেন পান আপনি৷ আমি কি ভূত ?
"সায়রা ছেলেটার চোখের দিকে একটু চেয়ে রইলো। ছেলেটা হুট করেই মুখের মাস্কটা খুলে ফেললো। সায়রা চমকে গেলো হুট করে এমন হওয়াতে। তিন চারদিন ধরে দেখছে ছেলেটাকে। আজ সম্পূর্ণ মুখ দেখলো। ছেলেটা মুখে হাসি রেখেই বললো"
_কি হলো এভাবে চেয়ে আচেন কেনো ? এতো ভয় পাচ্ছেন তাই মুখটা দেখিয়ে দিলাম। তো আমি হচ্ছে অনিক এহসান। একজন সাইনটিস্ট।
_ওহ। সাইনটিস্ট। তাইতো বলি এমনভাবে থাকেন কেনো ?
"অনিক মুচকি হেসে বললো"
_আসলে রোজ বিভিন্ন জিনিস নিয়ে রিসার্স করতে হয়। অনেককিছু থাকে এতে তাই। ফর সেইফটি।
"সায়রা মুচকি হাসলো শুধু। অনিক কথা বাড়াতে আবার বললো"
_আচ্ছা আপনি কি করছেন। শুধু টিউশনি?
_উহু। পড়াশোনা। সাথে একটা জব ও করছি।
_বাবহ্, অনেক কিছু করছেন দেখা যায়। তো কোথায় জব করছেন?
"সায়রা বলতে চায়লো না। তাই চুপ রইলো। একটু পরেই বাস থামকে সায়রা জলদি নেমে পড়লো। অনিক শুধু হাসলো সায়রার দিকে চেয়ে। এতো ভয় পায় মানুষ। বাস চলে যেতেই সায়রা হাঁটা ধরলো। একটু আগেই নেমে গেছে। সন্ধার সময় এখন৷ চারদিকে অন্ধকার ও নেমে এসেছে। সায়রা ব্যাগ থেকে ফোন বের করে দেখলো সাতটা তিন বাজে৷ রাস্তা পার হতে যাবে তখনি ট্রাফিকে লাল বাতি জ্বলে উঠলো। সায়রা রাস্তার ধারে দাড়িয়ে রইলো। একের পর একের গাড়ি এসে একটার পর একটা থামছে। পাঁচ মিনিট সময় নিয়ে রাস্তা ফাঁকা হতেই সায়রা বাড়ির দিকে চলে যায়।
সায়রা জানলো না এই পাঁচ মিনিট এক জোড়া চোখ তার দিকে ছিলো। তাকে পরোখ করছে শুধু "
চলবে,,,
