মেঘ - পার্ট ৫ : আংটি বদল আর নতুন বিপদ
আংটি বদলের দিন চলে এলো।
মেঘের বাড়ি সাজানো হয়েছে। বেলুন, ফুল, আলো। বৃষ্টি নীল শাড়ি পরে এসেছে। মেঘকে দেখে মনে হচ্ছে সে যেন স্বপ্ন দেখছে।
সবাই খুশি। মেঘের মা, বৃষ্টির মা দুজনেই কাঁদছে খুশিতে।
আংটি বদলের সময় মেঘ বৃষ্টির হাত ধরলো।
মেঘ বললো, "বৃষ্টি, আজ থেকে তুই শুধু আমার।"
বৃষ্টি লজ্জা পেয়ে বললো, "আমি তো আগে থেকেই তোমারই ছিলাম।"
দুজনেই আংটি পরিয়ে দিলো। সবাই হাততালি দিলো।
কিন্তু ঠিক তখনই একটা অচেনা লোক এসে দাঁড়ালো।
লোকটা বললো, "বৃষ্টি, তুমি এটা কি করছো? তুমি তো আমাকে কথা দিয়েছিলে।"
সবাই চমকে গেল।
মেঘ বললো, "আপনি কে?"
লোকটা বললো, "আমি রাহাত। বৃষ্টির বাবা আমাকে কথা দিয়েছিল, বৃষ্টির সাথে আমার বিয়ে দিবে। ঢাকায় থাকতে আমাদের কথা হয়েছিল।"
বৃষ্টির বাবা মাথা নিচু করে ফেললো।
বৃষ্টি বললো, "রাহাত ভাই, আমি আপনাকে কখনো কথা দেইনি। আব্বু হয়তো বলেছিল, কিন্তু আমি কখনো রাজি হইনি।"
রাহাত রেগে বললো, "তুমি মিথ্যা বলছো বৃষ্টি। তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো।"
মেঘের মাথায় রক্ত উঠে গেল। সে সামনে এসে বললো, "ভাই, বৃষ্টি এখন আমার। ওর সাথে এভাবে কথা বলবেন না।"
রাহাত বললো, "তুমি তো একটা অসুস্থ ছেলে। তুমি বৃষ্টিকে কি দিবে? আমি ওকে সব দিতে পারবো।"
এই কথা শুনে বৃষ্টি কেঁদে ফেললো। সে চিৎকার করে বললো, "রাহাত ভাই, আপনি চলে যান। আমি মেঘকেই ভালোবাসি। মেঘ অসুস্থ হলেও আমার মেঘ।"
রাহাত আর কিছু না বলে চলে গেল। কিন্তু যাওয়ার আগে বললো, "এটা এখানেই শেষ না বৃষ্টি।"
সেদিন রাতে আংটি বদলের আনন্দটা কেমন জানি মলিন হয়ে গেল।
মেঘ বৃষ্টিকে বললো, "বৃষ্টি, তুই ভয় পাস না। আমি আছি।"
বৃষ্টি বললো, "মেঘ, রাহাত ভাই খুব খারাপ লোক। সে সহজে ছাড়বে না।"
মেঘ বললো, "ছাড়বে না তো কি হয়েছে? মেঘ থাকতে বৃষ্টির গায়ে কেউ হাত দিতে পারবে না।"
বৃষ্টি মেঘের বুকে মাথা রাখলো।
"মেঘ, তুমি আবার আমাকে হারিয়ে ফেলবে না তো?"
"না। এবার আমি তোকে হারাতে দিবো না। তুই আমার আংটি পরেছিস। এখন তুই আমার বউ।"
বৃষ্টি হেসে বললো, "এখনো বউ হইনি। বিয়ে বাকি।"
মেঘ বললো, "তাহলে বিয়েটা তাড়াতাড়ি করে ফেলি?"
বৃষ্টি লজ্জা পেয়ে বললো, "পাগল!"
বাইরে আবার মেঘ জমেছে। বৃষ্টি নামবে মনে হয়।
কিন্তু এই মেঘটা আগের মতো শান্ত না। এই মেঘের ভেতরে ঝড় লুকিয়ে আছে।
