জানালায় রক্তাক্ত মুখ
বাড়ির ভেতরে আটকে পড়ে তিন বন্ধু প্রাণপণে দরজা খোলার চেষ্টা করছিল। কিন্তু দরজাটি যেন বাইরে থেকে কেউ আটকে রেখেছে।
হঠাৎ দোতলার জানালায় একটি মুখ দেখা গেল।
মুখটি ছিল ফ্যাকাশে সাদা। কপাল থেকে রক্ত ঝরছে, চুলগুলো এলোমেলোভাবে মুখের ওপর পড়ে আছে।
সজীব ভয়ে পেছনে সরে গেল।
মুখটি ধীরে ধীরে হাসতে শুরু করল।
তারপর জানালার কাচে নিজের নখ দিয়ে লিখল—
"তিনজন এসেছ, দুজন ফিরবে।"
নিলয় চিৎকার করে বলল, "এখান থেকে বের হতে হবে!"
তারা পাশের একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করল। ঘরের ভেতরে একটি পুরোনো কাঠের আলমারি ছিল। আলমারির ভেতর থেকে হঠাৎ টোকা পড়তে লাগল।
ঠক... ঠক... ঠক...
রায়হান সাহস করে আলমারির দরজা খুলল।
ভেতরে কেউ ছিল না। শুধু একটি পুরোনো ডায়েরি।
ডায়েরির প্রথম পাতায় লেখা—
"যে এই বাড়িতে প্রবেশ করবে, তার মৃত্যু নিশ্চিত। বিশেষ করে রায়হানকে বাঁচতে দেওয়া যাবে না।"
রায়হান নিজের নাম দেখে স্তব্ধ হয়ে গেল।
ঠিক তখনই তার পেছনে দাঁড়ানো সজীবের গলা বদলে গেল।
সে ফিসফিস করে বলল—
"রায়হান... এবার তোর পালা।"
পরের পাট চাইলে অবশ্যই লাইক করবেন
এবং সবসময় পাশে থাকার চেস্টা করবেন ইনশাআল্লাহ।
