#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_১৭
হাঁটুতে মুখ গুঁজে বসে আছে এলারা। পিঠময় ছড়িয়ে আছে ঢেউ খেলানো চুলগুলো। থেকে থেকে ফোঁপানোর আওয়াজ ভেসে আসছে। কান্নার তোপে কেঁপে ওঠছে এলারার ক্ষুদ্র শরীরটা।
হাঁটু হতে মুখ তুলে তাকালো সে। চোখ মুখ ফুলে যা তা অবস্থা মেয়েটার। টসটসে গোলাপী ওষ্ঠদ্বয় থরথর করে কাঁপছে। এই বুঝি আবার ঠোঁট ভেঙে হু হু করে কেঁদে ওঠবে।
চোখ বুলালো পুরো রুমটায়। মনটা বুঝি আরও ভারি হয়ে ওঠলো তার। হাত পা ছুড়ে কাঁদতে ইচ্ছা করলো। কিন্তু মন কেন যেনো সায় দিলো না। ছোট্ট একটা রুম। আসবাব নেই।
এক কোণায় শুধু পেতে রাখা সিঙ্গেল খাট। পুরোটা সাদা বিছানা দিয়ে আবৃত। তার পাশেই ছোট্ট একটা জানালা। তা দিয়ে হুর হুর করে বাতাস ঢুকছে। নাড়িয়ে দিয়ে যাচ্ছে বাচ্চাটার কেশরাশি।
বিছানা থেকে নেমে টুক টুক করে ধীর পায়ে হেঁটে গেলো বন্ধ দরজার কাছে। হাত দুটো মুঠো পাকিয়ে অনবরত আঘাত করতে লাগলো শরীরে বেঁচে থাকা শেষ শক্তিটুকু দিয়ে। কাঁদতে কাঁদতে চেঁচিয়ে ওঠলো মেয়েটা,
" কেউ দরজাটা খুলে দাও না। প্লিজ সামবডি হেল্প মি! আমি পাগল নই। আমি থাকবো না এখানে। আমি বাড়ি যাবো.... প্লিজ আম-আমাকে যেতে দাও না। কেন আমায় আটকে রেখেছো তোমরা!? "
কেউ শুনলো না তার কথা। দরজায় আঘাত হানতে হানতে একপর্যায়ে এসে হাঁপিয়ে ওঠলো এলারা। সকালে এসে খাবার দিয়ে গিয়েছিলো। একজন নার্স খাইয়ে দিতেও
চেয়েছিলেন কিন্তু রাগ আর জেদের বশে ওল্টো নার্সকে আঘাত করে বসেছিল মেয়েটা। যার কারণে না খেয়েই সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে রাত নেমেছে।
ধপ করে মাটিতে বসে পড়লো এলারা। গলায় এসে কেমন শ্বাসটুকু আটকে আসতে তার। এইটুকুন একটা ছোট্ট রুমে তার ঠাঁই হয়েছে এখন। কারণটা ছিলো সে তার বাবাইকে লুকিয়ে ন্যানি আন্টির মেয়েকে চকলেট দিতে দেখেছে।
তাকে দেখে অবশ্য তার বাবাই দিতে চেয়েছিলো কিন্তু সে নেয় নি। তার রাগ হয়েছিলো। প্রচন্ড রাগ হয়েছিলো। রাগের তোপে কাঁদতে কাঁদতে এক প্রকার তা নিয়ন্ত্রন করতে না পেরে শুরু করেছিলো ধ্বংসলীলা।
সেই সময় মিসেস নূর সামনে আসায় ভুলবশত তার ওপরে একটি শোপিস ছুঁড়ে পড়েছিলো। প্রচন্ড আঘাতের সম্মুখীনও হয়েছেন।
তার জন্য তাকে সবাই পাগল বলে বিবেচনা করে এই সাইকিয়াট্রিক হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে তার বাবাই-মাম্মাম। কিন্তু সে তো পাগল নয়! তাহলে কেন থাকবে এখানে সে!? তার দমবন্ধ হয়ে এসেছে এই একদিনেই বদ্ধ রুমে থাকতে থাকতে।
দরজার ওপাশ থেকে ভেসে এলো শতশত কিশোর - কিশোরীর খিলখিলিয়ে হেসে ওঠার আওয়াজ। বড়দের সংখ্যাই বেশি বলা চলে। সেই দিক থেকে ছোট বলতে এলারাই আছে। বন্ধ করে রাখা হয়েছে তাকে রুমের ভেতর।
বাবা - মায়ের ওপর বড্ড অভিমান হলো ছোট্ট এলারার। তারা কেন করলো তার সাথে এমন!? সেকি কি তার বাবাই-মাম্মামের জন্য এতোটাই ক্ষতিকর?
সে কি তাদের ক্ষতি করে ফেলবে তারা এটাই বিশ্বাস করে?! সে তো একটু আদর চায়। ভালোবাসা চায়। বাবাই-মাম্মামের সেই ছোট্টবেলার মতো আদর করে কপালে চুমু খাওয়া চায়। তাহলে কেন তাকে এখানে বন্দী করে রাখা হয়েছে?
ছোট্ট নাজুক দু'হাতে খামচে ধরলো তার কেশরাশি। টেনে টেনে শ্বাস নিলো। যন্ত্রনায় পাল্টে গেলো তার মুখভঙ্গি। এতো কেন যন্ত্রনা হচ্ছে তার মাথায়!? এতো কেন হেডএইক হচ্ছে?! খুব যে কষ্ট হচ্ছে তার! ইচ্ছে করছে মাথা ফাটিয়ে ফেলতে। তাই তো!
ব্যথাতুর চকিত দৃষ্টিতে সাদা রঙের দেয়ালের পানে তাকালো এলারা। দেয়ালে যদি সে তার মাথা ঠুকে তাহলে নিশ্চয়ই এই যন্ত্রনা আর থাকবে না! অদ্ভুত এক চিন্তা এসে মাথায় জেঁকে বসলো তার। ক্লান্ত, দূর্বল শরীরটা বসা থেকে টেনে তুললো মেয়েটা।
ধীর পায়ে এগিয়ে গেলো দেয়ালের দিকে। দেয়ালের দিকে একদৃষ্টে তাকিয়ে হঠাৎই একের পর এক দেয়ালের সাথে নিজের মাথা ঠুকতে শুরু করলো মেয়েটা।
সম্মোহনের ন্যায় কেমন একই কাজ করে চলেছে সে। সফেদ দেয়ালে কয়েক মুহূর্তের মাঝেই দেখা মিলল লাল রঙের তাজা লৌহ!
এলারার কপাল বেয়ে স্রোতের ন্যায় গড়িয়ে পড়ছে তা। অথচ মেয়েটার মাঝে কোনো হেলদোলই দেখা গেলো না! সে নিজের কাজেই কেমন মগ্ন!
তক্ষুনি দরজা খুলে ছুটে এলো গত কয়েক নার্স আর ডাক্তার। দেয়াল থেকে এলারাকে ধরে সরিয়ে আনতেই কেমন ছটফট করে ওঠলো মেয়েটা।
" ছাড়ো আমাকে। ছাড়ো বলছি। আম-আমার প্রচন্ড হেডএইক হচ্ছে। আমাকে ছাড়ো.... "
দরজার কাছে হন্তদন্ত হয়ে এসে দাঁড়ালেন মিস্টার এন্ড মিসেস নূর। তাদেরকে দেখা মাত্রই কেমন নিশ্চুপ হয়ে গেলো মেয়েটা। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো তাদের পানে।
তার মাম্মাম - বাবাই এসেছে! তাহলে নিশ্চয়ই তাকে এখান থেকে নিয়ে যাবে! ছলছল করে ওঠলো তার হরিণীর মতো চোখদুটো। তা মাম্মাম - বাবাই তো তাকে কত্তো ভালোবাসে। তাকে এখান থেকে নিতে এসেছে। শুধু শুধু সে কতো কিছু চিন্তা করেছে! তার মাম্মাম -বাবাইকে অহেতুক ভুল বুঝেছে।কতোটা বোকা সে!
বাচ্চাটার ঠোঁটের কোণায় পরক্ষণেই হাসি ফুটে ওঠলো। মিসেস আর মিস্টার নূর এলারার দিকে এগিয়ে আসতেই হাসিমাখা মুখে হাতদুটো বাড়িয়ে দিলো জাপ্টে জড়িয়ে ধরার আশায়। অথচ সেই আশা পূরণ হবার নয় যেন। এলারার উঠিয়ে রাখা হাতদুটো শূন্যেই ভেসে রইলো। আকড়ে ধরে জাপ্টে ধরলো না কেউ সেই নাজুক হাতদুটো।
মিসেস নূর এলারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠলেন,
" তুমি খুব তারাতারি সুস্থ হয়ে যাবে এলা। ডোন্ট ক্রাই ওকে? এখানে কিছুদিন থাকো। তারপর আমরা তোমাকে নিয়ে যাবো ওকে মাই বেবি!? তুমি যে মাম্মামকে আঘাত করেছো তাতে কিচ্ছু মনে করিনি আমি। "
হাতদুটো আপনাআপনি নেমে গেলো এলারার। নির্বাক দৃষ্টিতে তাকালো মিসেস নূরের কপালের পানে। যেথায় সাদা ব্যান্ডেজ বিরাজ করছে। মাথা ঘুরিয়ে মেয়েটা তাকালো মিস্টার নূরের দিকে। যিনি ডাক্তারের সঙ্গে কথা বলছেন।
নাহ! তার মাম্মাম - বাবাই তাকে নিতে আসেনি! হয়তো জীবনের অর্ধেকটা সময় এখানে কাটানোর জন্য রাখতে এসেছেন। সব আশাগুলো কেমন ভেঙেচুরে হাহাকারে রূপ নিলো। তার মাম্মাম তাকে একটু জড়িয়ে ধরলো না কেন? সে আবার তাকে আঘাত করতে পারে সেই ভয়ে?
শুভ্র রাঙা মুখটা লৌহে মাখামাখি। চোখের কার্নিশ বেয়ে অঝোড় ধারায় গড়িয়ে পড়তে লাগলো নোনা জল। তার মাম্মাম - বাবাই কি তবে তাদের জীবন থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছে!? কেঁপে ওঠলো এলারার শরীর। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা লাগছে তার।
চোখের পর্দায় ভেসে ওঠলো পুরনো অতীতের ভান্ডার। অতীত? দুই তিন বছর আগেই তো ছিলো। আদৌ কি বাচ্চাটার মনের সেই ক্ষত গুলো এতো তারাতারি ঠিক হয়ে যাওয়ার কথা?
মূহুর্তের মাঝেই মস্তিষ্কে অদৃশ্য এক চাপ অনুভব হলো এলারার। দুই তিন বছর আগের ঘটনা, পরশু রাতের বাবাইয়ের ঘটনা, ন্যানি আন্টির বেবিকে বাবাইকে আদর করতে দেখা সবকিছুর যেনো পুনরাবৃত্ত ঘটলো কিছু সময়ের মাঝেই।
মাথার ডানদিক থেকে শুরু করে ধীরে ধীরে সেই যন্ত্রনাদায়ক ব্যথা ছড়িয়ে পড়লো পুরো মাথা জুড়ে। মাথা শক্ত করে চেপে ধরলো এলারা। চোখ মুখ বিকৃত হয়ে ওঠলো। মুখ ফুটে বেড়িয়ে এলো ব্যথাতুর সুর।
এলারাকে ছটফট করতে দেখে মিসেস নূর এগিয়ে আসতে নিলেন,
" এলা কি হয়ে......"
" আহহহ! আস-আসবে না তোমরা আমার কাছে। তোমরা আমার মাম্মাম - বাবাই নও। আ-আমি চিনি না তোমাদের। হেইট করি, হেইট করি আমি তোমাদেরকে। ছুঁবে না
আমায় "
এলারার হঠাৎ এমন চিৎকারে কেঁপে ওঠলেন মিসেস নূর। তবুও থামলেন না তিনি। এগিয়ে গিয়ে এলারাকে ধরতে নিলেই অদৃশ্য এক অভিমানের পাহাড় আর রাগ যেনো জেঁকে বসলো তার ওপর।
এলারার নাজুক হাতে ধরা মিসেস নূরের হাতে নার্সের পকেট থেকে একটি কাঁচি বের করে অতর্কিত হামলে পড়লো এলারা। গেঁথে গেলো মিসেস নূরের হাতে। ব্যথায় চিৎকার করে ওঠলেন তিনি।
উপস্থিত সকলের কিছু করার আগেই কেমন উন্মাদ হয়ে ওঠলো মেয়েটা। মিসেস নূরের হাতে কাঁচি গেঁথে দিয়ে মাথা চেপে ধরে বসে পড়লো ফ্লোরে। হাত পা ছুড়ে কেমন ছটফটানি শুরু হলো এলারার।
মাথার এই যন্ত্রনা সহ্য হচ্ছে না তার কিছুতেই। এরা তার মাম্মাম-বাবাই নয়। তার মাম্মাম-বাবাই তাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো। আদুরে গলায় এলা বলে ডাকতো। কিন্তু এরা নয় তার বাবা-মা! ভিন্ন মানুষ তারা! তাদের মুখে এলা ডাকটা তার সহ্য হয় না...
সর্বাঙ্গ কেমন অবশ হয়ে এলো তার। একজন নার্স এসে দ্রুত তাকে বেডে শুইয়ে দিলো। মাথা চেপে ধরে ছটফট করতে করতে একই বুলি আওড়ালো শুধু মেয়েটা,
" দে আর'নট মাই মাম্-মাম্মাম বাবাই। আ-আই হেইট দেম। আই হেইট দেম...."
নিস্তেজ হয়ে এলো এলারার ক্ষুদ্র শরীরটা। হাতদুটো মাথা থেকে গড়িয়ে পড়লো বেডের ওপর। ছটফটানি কমে গিয়ে কেমন নিরব হয়ে গেলো মেয়েটা। চোখ বুজে এলো তার। কয়েক সেকেন্ডের মাঝেই ঘুমের অতল গভীরে তলিয়ে গেলো বাচ্চা মেয়েটা।
চলবে......
