#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_১৬
খট!খট!খট!.....
স্বশব্দে সিলিং ফ্যানটা একাধারে চলে যাচ্ছে। তিনটে পাখার বদলে এখন কেমন ছয়টা পাখা মনে হচ্ছে! সেই দিকে স্থির দৃষ্টি দিয়ে বিছানায় দুই হাত ছড়িয়ে সটান হয়ে শুয়ে আছে এলারা। মুখভঙ্গি অনুভূতি শূন্যের ন্যায়।
সমুদ্রের ন্যায় ঢেউ খেলানো চুলগুলো বিছানায় এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। মেয়েটা কেমন স্ট্যাচুর মতো শুয়ে আছে দেখো! শ্বাসপ্রশ্বাসের তোপে শুধু কিছুক্ষণ পর পর পেট ওঠানামা করছে।
হরিনীর মতো চোখদুটো ফুলে গিয়ে ছোট হয়ে এসেছে। বড় বড় পাপড়িগুলো একটার সঙ্গে আরেকটা লেগে কি মায়াভরা চেহারা তৈরি হয়েছে মেয়েটার!
কিন্তু তা কি দেখার আদৌও কোনো মানুষ আছে? রাতের আঁধার গড়িয়ে কখন যে সূর্যের দেখা মিলেছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই এলারার।
পর্দার ফাঁক গলিয়ে আধো আঁধারে ঢেকে থাকা রুমটাকে আলোকরশ্মিতে ভরিয়ে তুলতে বৃথা চেষ্টা করে চলেছে সূর্যরশ্মি। তবুও ব্যর্থ সে। পুরো রুমজুড়ে কেমন অস্বাভাবিক রকমের টেম্পারেচার!
একদিকে ফ্যানের বাতাস অন্যদিকে এসি থেকে ঠান্ডা বাতাস কেমন হু হু করে বেড়িয়ে আসছে। যেন এটা কোনো সাধারণ রুম নয় আস্ত এক মৃতদেহ সংরক্ষণাগার!
মেয়েটা মোটেও ঠান্ডা সহ্য করতে পারে না। একটু তে একটু এদিক সেদিক হলেও সে কি জ্বর বাঁধিয়ে বসে মেয়েটা!
হসপিটালে ভর্তির জোগাড় হয়ে যায়। অথচ দেখো সারারাত ধরে না খেয়ে, না ঘুমিয়ে, থরথর করে কাঁপতে থাকা ঠান্ডা রুমটায় সে শুয়ে আছে কিন্তু তার খোঁজ নিতে কেউ এলো না। কেউ না....
কি অদ্ভুত! আজ তার শরীরটাও কেমন নিস্তেজ হয়ে আছে দেখো! হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও একচুলও তার শরীর কাঁপছে না।
স্রেফ একটা স্লিভলেস টপস পড়ে আছে। আচ্ছা! তার হাত পা এমন বরফের মতো জং ধরে আছে কেনো!? অবশ হয়ে কেন আছে? নাড়াতে চাইলেও পারছে না কেন?
একটাবার কেউ তার বার্থডে উইশ করলো না। আজ না তার বার্থডে? কেউ বাড়ি সাজাচ্ছে না কেন? বেলুন ফোলাচ্ছে না কেন? তার ফেভারিট স্ট্রবেরি ফ্লেভারের কেক কেন আনা হলো না?
স্মৃতির পাতা ঘেটে তিন বছর আগের ঘটনাগুলো হঠাৎ করেই কেমন পুনরাবৃত্ত হলো। তার মাম্মাম... তার মাম্মাম ওই আঙ্কেলটার সাথে.... তারপর থেকেই তো তার মাম্মাম তার থেকে কত্তো দূরে চলে গেলো...!
বাবাইকেও তো দেখলো। আচ্ছা! সে যদি বাবাইকেও একইভাবে সেসময় ডাকতো তবে কি তার বাবাই যাই একটু তার সাথে কথা বলে তাও কি বন্ধ করে দিবে!? মাম্মামের মতো কি সেও তার থেকে দূরে চলে যাবে!?
তারা কেন এলারাকে দূরে করে দিলো? সে তো তার মাম্মাম - বাবাইকে অনেক অনেক ভালোবাসে। তাকে কেন আর ভালোবাসে না? একটু আদর করে কপালে চুমু খায় না?
তার সাথে একটু হেসে কথা বলে না? সবসময় কেন তার মাম্মাম - বাবাই রুমে ওইভাবে জোরে গলায় কথা বলে? তার তো কষ্ট হয়! তার তো ভয় করে! তাও কেন....
বুক জুড়ে অদৃশ্য এক চাপা ভার অনুভব হলো এলারার। গলায় শ্বাস এসে কেমন আটকে আছে দেখো! মাথায় চিনচিনে ব্যথা অনুভব হলো। ব্যথা করছে! তার বড্ড হেডএইক হচ্ছে! মাম্মাম একটু মাথায় হাত বুলিয়ে দিলে তো তা চলে যেতো তাই না! কোথায় মাম্মাম!?
অসহ্য এক বুকের ভেতর আর মস্তিষ্কে ভোঁতা যন্ত্রণা হতেই চোখ মুখ খিঁচে ফেললো মেয়েটা। ক্লান্ত, দূর্বল হাত আপনাআপনি চলে গেলো মাথায়। চেপে ধরলো শক্ত করে। মুখ ফুটে যন্ত্রনায় অস্পষ্ট স্বরে বেড়িয়ে এলো,
" হোয়্যার আ-আর ইউ মা-মাম্মাম?! আ'ম নট ওকে মাম্মাম! ইট হার্টস সো মাচ! "
তখনই ক্যাড় ক্যাড় শব্দ তুলে দরজাটা ফাঁক হয়ে গেলো। সেই ক্ষানিক ফাঁক দিয়ে টুক টুক করে ভেতরে প্রবেশ করলো একজোড়া নাজুক পা। মাথায় হাত চেপে ধরে রেখেই ঘাড় বাঁকিয়ে তাকালো এলারা।
চোখাচোখি হলো একজোড়া বাচ্চাসুলভ, ভীত, অসহায়, নিষ্পাপ নাজুক দৃষ্টি। পাতলা ফিনফিনে ব্রাউন রাঙা চুলগুলো দুই ঝুঁটি করা। পড়নে একটা লাল ফ্রগ। ধবধবে শুভ্র গায়ের রং। ঠিক এলারার মতো।
একদৃষ্টিতে কেমন সেই তিন বছরের বাচ্চাটার দিকে তাকিয়ে রইলো এলারা। বাচ্চাটাও কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চোখ, নাক, মুখ সকল কিছুর গঠন কেমন তার পরিচিত একজন মানুষের মতো হুবহু!
বাবাই। তার বাবাইয়ের মতো বাচ্চাটার ব্রাউন রাঙা চুল। চেহারার গঠনও ঠিক তেমন। বাচ্চাটা তো? বাচ্চাটা তো ন্যানি আন্টির... হ্যাঁ তো ন্যানি আন্টির বাচ্চা। এই বাচ্চাটার কথা শুনে তখন কি-ই না খুশি হয়েছিলো সে!
তবে এখন কেন যেন চোখের সামনে দেখতে বড়ই ডিস্টার্বিং লাগছে তার। কেন এসেছে বাচ্চাটা? দেখো তার বাবাইয়ের মতো দেখতে! এটা কি তার বাবাইয়ের বেবি !? রাগে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে পড়লো এলারা।
শোয়া থেকে ওঠে বসলো মুহূর্তেই। রাগের তোপে চুল খামচে ধরলো মেয়েটা। চোখের সামনে বাচ্চাটাকে কিছুতেই সহ্য হচ্ছে না। তার বাবাইকে সে দেখেছে বাচ্চাটাকে আদর করতে! কেন করে আদর? কিন্তু বাবাই তো তার বাবাই!
বসা থেকে ওঠে ঢুলুঢুলু পায়ে বাচ্চাটার দিকে এগিয়ে এলো এলারা। এলারার এহেন এলোমেলো চালচলন, ব্যবহারে বাচ্চাটা কেমন মিইয়ে গেলো। বুকের ভেতরটা
ধকধক করে ওঠলো এলারার এমন অস্বাভাবিক আচরণে। ঠোঁট চেপে পেছন ফিরে যেই না দৌঁড় দিতে যাবে তক্ষুনি খপ করে চোট্ট নাজুক হাতটা চেপে ধরলো এলারা।
এলারার বরফ শীতল হাতের স্পর্শে উষ্ণ শিশুর শরীরটা ঠকঠক করে কেঁপে ওঠলো। চোখমুখ জুড়ে ভয় জড়ো হলো। এলারার মস্তিষ্ক যেনো কাজ করা বন্ধ করে দিয়েছে। সামনের বাচ্চাটাকে দেখে এতো রাগ হচ্ছে এতো রাগ হচ্ছে......
দাঁত কিড়মিড় করে চাপা স্বরে ধমকে ওঠলো এলারা,
" এ-এই কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ? তু-তুই আমার বাবাইয়ের মতো দেখতে হয়েছিস কেন রে? বল বল.... আমাকে দূরে ঠেলে বাবাই তোকে কেন আদর করে!? বল "
চাপা স্বরে হুংকার দিয়ে ওঠলো এলারা। ভয়ে তটস্থ হয়ে আছে তিনবছরের ছোট্ট বাচ্চাটি। কেঁদে কেঁদে দিবে ভাব মেয়েটার। ঠোঁট ভেঙে কাঁদো কাঁদো ভাব করে রিনরিনে বাচ্চা কন্ঠে ডেকেই ওঠল বাচ্চাটা,
" ম-মাম্মি..... "
রিনরিনে সেই আওয়াজ নিচে গিয়ে পৌঁছেছে কিনা সন্দেহ! কোনো সাড়াশব্দ পাওয়া গেলো না। হাসলো এলারা। খিলখিল করে হেসে ওঠলো। বাচ্চাটাকে টেনে এনে রুমে ভেতর ঢুকিয়ে মাথা কাত করে ক্ষীন কন্ঠে বলে ওঠলো,
" ভয় পাচ্ছো কেন বেবি? আমাকে ভয় লাগছে? তুমি তোমার মাম্মামকে ডাকছো তাই না? খুব ভালোবাসে তোমায়? আমিও তো আমার মাম্মাম - বাবাইয়ের ভালোবাসা পেতে চাই। মাম্মাম তো দেয় না। বাবাইও এখন দেখি তোকে দেয় আমাকে তো ভুলেই গেছে। কি করেছি আমি? বল না কি করেছি আমি? বল না বল। কি রে বল না... "
চেঁচিয়ে ওঠলো মেয়েটা। পাগলের মতো কাঁদতে কাঁদতে ফোপাতে লাগলো এলারা। দিকবিদিকশুন্য হয়ে হাতের কাছে যা পেলো রাগ আর জেদে সবকিছু ছুঁড়ে ফেলল মেয়েটা। কয়েক মিনিটের ব্যবধানেই লন্ডভন্ড হয়ে গেলো সুন্দর গোঁছানো রুমখানা।
রাগের পারদ যেন তিরতির করে বেড়ে গেলো। উন্মাদের ন্যায় এদিক ওদিক ছুটে বেড়ালো। বেড সাইড টেবিলে থাকা তার ফোনটা ফ্লোরে আঁছড়ে মারতেই তা গিয়ে ছিটকে পড়লো রুমের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা তিন বছরের শিশুটির কপালে। ভাঙা গ্লাসের টুকরো গিয়ে কি বিভৎস ভাবে গেঁথে গেছে দেখো!
রুম কাঁপানো ব্যথাতুর চিৎকারে কেঁদে ওঠলো বাচ্চাটি। ধপ করে বসে পড়লো মাটিতে। সেই কান্নার আওয়াজ যেনো তীরের ফলার ন্যায় মস্তিষ্কে গিয়ে আঘাত হানলো এলারার। চুল খামচে ধরলো সে। বিছানার ওপর বসে গগন কাঁপানো চিৎকার দিয়ে বলে ওঠলো,
" আহহহহ! চুপ! চুপ কর। তোর চিৎকারগুলোতে প্রচন্ড হেডএইক হচ্ছে আমার। তোকে একটুও দেখতে ইচ্ছে করছে না আমার। এ-এভরিওয়ান ইজ হরিবল! নো ওয়ান ইজ গুড! আই হেইট দেম... আই হেইট এভরিওয়ান! "
মাথা চেপে ধরে বিছানায় শুয়ে হঠাৎই কেমন কাতরাতে লাগলো মেয়েটা। চোখের কার্নিশ বেয়ে স্রোতের ন্যায় গড়িয়ে পড়তে লাগলো নোনা পানি। বাচ্চার কান্নায় তৎক্ষনাৎ এলারার রুমে ছুটে আসলেন মিসেস ন্যানি।
রুমের এহেন অবস্থা আর মাটিতে বসে কাঁদতে থাকা মেয়েকে দেখে ছুটে গেলেন তিনি। কপাল বেয়ে তাজা লৌহ গড়িয়ে পড়ছে তার। মিসেস ন্যানি হায় হায় করে ওঠলেন।
সবকিছু দেখে তার আর বুঝতে বাকি রইলো না যে তার মেয়েকে এভাবে আঘাত কে করেছে! তবুও বিছানায় যন্ত্রণায় ছটফট করতে থাকা মেয়েটার দিকে তাকানোর প্রয়োজন মনে করলেন না তিনি। সেই সময় রুমে আসলেন মিস্টার নূর। তিন বছরের বাচ্চাকে ওমনভাবে দেখে চিন্তিত হয়ে ওঠলেন তিনি। মিসেস ন্যানি কে কিছু বলতে যাবেন তখনই চোখ পড়লো বিছানার দিকে। সেদিকে ছুট্টে গেলেন তিনি। এলারার বাহু চেপে ধরে বলে ওঠলেন,
" হোয়াট হ্যাপেন্ড এলা? এমন করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে তোমার? "
মিস্টার নূরের পাশে আহত মেয়েকে কোলে নিয়ে এসে দাঁড়ালেন মিসেস ন্যানি। চাপা ক্ষোভে বলে গেলেন,
" আপনার মেয়েই আমার মেয়ের এই অবস্থা করেছে! আপনার মেয়েকে পাগলের ডাক্তার দেখান। তিন চার বছর ধরেই দেখছি ওর এমন অবস্থা "
বলেই একমুহূর্তও দাঁড়ালেন না রমনী। গটগট পায়ে হেঁটে বেড়িয়ে গেলেন তিনি। চেনা পরিচিত কন্ঠস্বর পেয়ে ক্লান্ত চোখে তাকালো এলারা। তার বাবাই! তার বাবাই এসেছে!
থরথর করে কাঁপছে এলারার সর্বাঙ্গ। স্থির তাকিয়ে আছে মিস্টার নূর । তখনই তার কানে ভেসে এলো এলারার ভঙ্গুর অভিমানী স্বরে বলা কিছু কথা,
" কেন আমাকে আর ভালোবাসো না বাবাই? কি করেছি আমি? কা-কাল রাতে তুমি ন্যান্টি আন্টির সঙ্গে কেন.... "
ধীরে ধীরে চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে এলো মেয়েটার। পুনরায় কিছু বাক্য ধ্বনিত হলো রুম জুড়ে,
" আ-আই হেইট ইউ বাবাই। আই হেইট ইউ মা-মাম্মাম - বাবাই। আই ডোন্ট লাভ দেম "
চলবে.....
