#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_১৫
“নূর ” ডুপ্লেক্স বাড়িটির সামনে কালো মার্সিডিজ এসে থামতেই তা থেকে ছোট ছোট পায়ে বেড়িয়ে এলো এলারা। পড়নে স্কুল ইউনিফর্ম। কাঁধ সমান হাফ কার্ল চুলগুলো দুই ঝুটি করা। গলায় ঝুলছে ওয়াটার বটল। কাঁধে স্কুল ব্যাগ।
স্কুল শেষে বাড়ি ফেরার আনন্দে সাত বছরের শিশুটি কেমন আনন্দে লাফাতে লাফাতে বিশালাকৃতির রাজকীয় দরজাটির সামনে উপস্থিত হলো। পায়ের পাতায় ভর দিয়ে যখনই সে কলিং বেল চাপতে যাবে তখনই তার নজর কাড়লো দরজার সামনে সিঁড়ির ওপর থাকা কালো রাঙা একজোড়া চকচকে স্যু জুতা।
কৌতুহল বশত চোখ ঘুরিয়ে ফিরিয়ে আপাদমস্তক দেখে নিলো জুতাজোড়া। এমন জুতো তো তার বাবাই পড়ে। মুহুর্তে চোখমুখ চকচক করে ওঠলো তার। আনন্দ যেন উপচে পড়লো তার চোখ মুখ জুড়ে।
তার বাবাই তো বিজন্যাসের কাজে দুই এক মাসে বাহিরে গিয়েছিলো। তবে কি তার বাবাই এসেছে?! চকলেট এনেছে নিশ্চয়ই তার জন্য!
আনন্দে আত্মহারা হয়ে কলিংবেল বাজাতে গেলেই দেখতে পেলো রাজকীয় মাপের দরজাটা ভিড়িয়ে রাখা। কোনোকিছু না ভেবেই জুতা খুলে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো এলারা। বাড়ির ভেতরটা বেশ শৌখিন ভাবে সাজানো। যেন লাক্সারি কোনো হোটেল রুম মনে হবে এক দেখাতেই।
চঞ্চল দৃষ্টিতে এদিক ওদিক তাকালো বাচ্চা মেয়েটা। লিভিং রুমে কারোর দেখা না পেয়ে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে সেটা সোফায় রাখলো। তক্ষুনি তার কানে ভেসে এলো নারী-পুরুষের চাপা হাসির শব্দ।
ঠোঁটের কোণায় মুহূর্তেই হাসি লেপ্টে গেলো এলারার। দৌঁড় লাগালো মিস্টার নূর এন্ড মিসেস নূরের রুমের দিকে। পুরো বাড়ি কেমন জনমানবহীন মরুভূতির মতো খাঁ খাঁ করছে। তার মাম্মাম-বাবাই নিশ্চয়ই তাহলে তাদের রুমে আছে!
আধভোজা দরজাটা ঠেলে রুমের ভেতরে প্রবেশ করতেই থমকালো শিশুটি। ঠোঁটের কোণ থেকে তৎক্ষনাৎ গায়েব হলো তার চঞ্চল, মধুর হাসি। চোখমুখ জুড়ে নেমে এলো আঁধার। রুমের এক কোণায় থাকা বেডের ওপর একজোড়া নারী-পুরুষ ঘনিষ্ঠ মুহূর্তে লিপ্ত হয়ে আছে।
পরমুহূর্তেই পুরুষটি যখন রমনীটির গলার ভাঁজ থেকে মুখ তুললো বাচ্চা এলারার ক্ষুদ্র মস্তিষ্ক চমকে ওঠলো।
তার মাম্মামের সাথে ওই আঙ্কেলটা কে? সেটা তো তার বাবাই নয়? ছোট্ট মস্তিষ্কে ঘুরপাক খেলো পুরুষটির মুখাবয়ব। প্রথমেই চিনতে বড্ড কষ্ট হলো। মস্তিষ্কের জোর বাড়াতেই চোখ দুটো বড় বড় হয়ে গেলো তার।
এটা অরফানেজের সেই আঙ্কেলটা না যে অরফানেজের দেখাশোনা করে! এই আঙ্কেলটা এখানে কেন? তার মাম্মামের সাথে কেন?
ক্ষুদ্র মনে হাজার ক্ষানিক প্রশ্ন ঘুরপাক খেলো তার। বিস্ময়ে মুখ ফুটে বেড়িয়ে এলো মেয়েলি চাপা স্বর,
" মাম্মাম.... "
সেই ক্ষীন ডাকে চমকে ওঠলেন তারা। ঘাড় ঘুরিয়ে দরজার কাছে ছোট্ট এলারাকে দাঁড়িয়ে থাকতে দেখে পুরুষটির মুখের ভাবভঙ্গি না পাল্টালেও মিসেস নূরের চেহারায় ভীত সৃষ্টি হলো। পুরুষটিকে নিজের ওপর থেকে ঠেলে সরিয়ে উঠে দাঁড়ালেন গ্রিস রমনী। পড়নের ফিনফিনে পাতলা কাপড়ের এলোমেলো হয়ে থাকা নাইট ড্রেসটা টেনেটুনে ঠিক করলেন দ্রুত।
ছোট্ট এলারা তখনো তেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার মাম্মামের দিকে। স্তব্ধ মেয়েটা। অবুঝ মস্তিষ্কে কিছুতেই বুঝে ওঠতে পারছেনা তার মাম্মাম-বাবাইয়ের রুমে এই লোকটি কি করছে? সম্পূর্ন তার বাবাইয়ের অনুপস্থিতিতে!
গ্রিসে মিস্টার নূর ব্যবসায়ের কাজে ভ্রমনে যাওয়ার পর মিসেস নূরের সঙ্গে পরিচয়। পছন্দ থেকে প্রেম আর তারপর বিয়ে। বিয়ের সাত মাসের মাথায় তাদের কোল আলো করে আসে তাদের কন্যা সন্তান এলারা নূর।
মিসেস নূর মোলায়েম হাসলেন। এগিয়ে এলেন নূরের দিকে। হাফ কার্ল চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে এলারার দিকে ঝুঁকে তার মাথায় হাত বুলালেন। বললেন,
" মাম্মাম এসে গেছো সোনা! আজ এতো তারাতারি যে? "
" আজ স্কুলে এক ইভেন্টের জন্য তারাতারি স্কুল ছুটি হয়ে গেছে "
যন্ত্রের ন্যায় কেমন বুলি আওড়ালো শুধু মেয়েটা। অতঃপর মাথা ঘুরিয়ে তাকালো বেডে আয়েশ করে শুয়ে থাকা পুরুষটির দিকে । মিসেস নূর সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে হেসে বলে ওঠলেন,
" মাম্মা....."
" আঙ্কেলটা তোমার আর বাবাইয়ের রুমে কেন মাম্মাম? "
শুকনো ঢোক গিললেন মিসেস নূর। হাসলেন তিনি। অতএব বললেন,
" তেমন কিছু না সোনা। তোমার বাবাইয়ের একটা কাজে এসেছিলো তোমার আঙ্কেল। আঙ্কেলকে হ্যালো বলো? "
প্রত্যুত্তরে কোনো কথা বললো না এলারা। মিসেস নূরের পানে তাকিয়ে বাচ্চাটা অবুঝ কন্ঠে বলে ওঠলো,
" তাহলে তোমাকে ওনি হাগ কেন করছিলো মাম্মাম? বাবাই তো শুধু তোমাকে হাগ করতো বলো। ওনি কেন....? "
মিসেস নূরের কপালে বিন্দু বিন্দু ঘাম সৃষ্টি হলো। বাচ্চাটির এই প্রশ্নের মুখে কি বলবেন তিনি? কোনোরকম মনে মনে কথা সাজিয়ে নিয়ে কথা এড়িয়ে যাওয়ার চেষ্টায় তিনি বলে ওঠলেন,
" মাম্মাম তুমি এখন রুমে যাও। ইউ আর অ্যা ভেরি টায়ার্ড না? ফ্রেশ হয়ে রেস্ট নাও ওকে? "
বাচ্চা মেয়েটা বুঝি আজকে নাছোড়বান্দা। কোনোমতেই রুম থেকে নড়ছে না দেখো! কৌতুহলী মনে জড়ো হয়েছে হাজার ক্ষানেক প্রশ্ন। কদম বাড়ালো না সে। এলারার কোনো হেলদোল না দেখে নিচু স্বরে মিসেস নূর পুনরায় একই কথা আওড়ালেন,
" যাও সোনা.. "
" আঙ্কেলটা কেন......"
" তোমাকে যেতে বলেছি এলারা! কথা শুনছো না কেন তুমি? যাও এক্ষুনি তোমার রুমে "
হুট করে মিসেস নূরের এমন ধমকে ওঠায় ক্ষুদ্র বদনটা কেঁপে ওঠলো শিশু এলারার। চোখের কোণে জড়ো হলো নোনা পানির দল। টলমল করে ওঠলো হরিণীর মতো চোখজোড়া। এলারা!? তার মাম্মাম তো তাকে সবসময় আদর করে এলা বলে ডাকতো.... তবে আজ এলারা কেন!?
ছোট্ট মনে কেমন অভিমানের পাহাড় জমে বসলো মায়ের এমন ব্যবহারে। ফুঁপিয়ে ওঠলো মেয়েটা। পেছন ঘুরে এক দৌঁড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেলো সে।
….......
ছোট্ট নাজুক শরীরটা এলিয়ে দিলো মখমলি বিছানায়। বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে কাঁদতে লাগলো এলারা। মায়ের থেকে এমন ব্যবহার যে কখনো আশা করেনি সে। সবসময়ই সবাই তাকে আদরে আদরে রেখেছে। কখনো তার সাথে কেউ এমনভাবে কথা বলেনি। তবে আজ সে এমন কি বলেছে যে তাকে এভাবে বকতে হবে?
কাঁদতে কাঁদতে ওঠে বসলো মেয়েটা। ছোট্ট ছোট্ট হাত বাড়িয়ে বেড সাইড টেবিল থেকে মোবাইল ফোনটা হাতে তুলে নিলো সে। হাতের তুলনায় বেশ বড় হওয়ায় তা ধরে রাখতে বেশ বেগ পোহাতে হলো বাচ্চাটাকে। তাই মোবাইলটা বিছানার ওপর রেখে কল অপসনে গিয়ে মুখস্থকৃত একটা নাম্বার ডায়াল করলো সে। কল লাগাতেই স্বশব্দে রিং হতে শুরু করলো সেটা।
একবার.. দুবার... তিনবার... রিং হয়েই গেলো অপর পাশ থেকে মিস্টার নূর ফোন রিসিভ করলেন না। যার দরূন মেয়েটার মনটা বিষিয়ে ওঠলো তীব্রভাবে।
একের পর এক কল দিতেই থাকলো কিন্তু কোনোরকম রেসপন্স পাওয়া গেলো না অপর দিক থেকে। না পেরে মেয়েটা শব্দ করে এবার কেঁদেই বসলো। হু হু করে কাঁদতে লাগলো এলারা।
তার বাবাইও কেমন পাল্টে গেছে। সে বেশ কয়েক মাস ধরেই খেয়াল করেছে তার সাথে তার বাবাই আর আগের মতো খেলে না, আদর করে না, চকলেট আনতে ভুলে যায়। হুটহাট রেগে যায়। তার সাথে ঠিকমতো কথা বলে না।
তার বাবাই কেন এমন করছে তার সাথে? সে কি কোনো পঁচা কাজ করেছে? স্কুল থেকে কি তার নামে কোনো কমপ্লেইন এসেছে? তার জন্য কি তার বাবাই তার ওপর রাগ করে আছে? নাহলে এমন কেন করে তার বাবাইটা?
তখনি এলারার রুমে খুবই সতর্কতার সহিত ফোলা পেটে হাত দিয়ে প্রবেশ করলেন মিসেস ন্যানি। বয়স বেশি নয়। মিসেস নূরের মতোই রমনী বলা চলে। রুমে কারোর উপস্থিতি টের পেতেই কান্নাভেজা নয়নে তাকালো এলারা।
মিসেস ন্যানির এমন ফোলা পেট দেখে যারপরানই অবাক হলো মেয়েটা। গত ছয় সাত মাস ধরে তিনি এই বাড়িতে আসেন না। অসুস্থ বলে। আজ তবে ওনার পেট এমন ফোলা কেন?!
মিসেস ন্যানি উৎসুক এলারার পানে এগিয়ে এলেন। পড়নে ফিনফিনে গাউন যা হাঁটুর বেশ অনেকটা নিচে নেমেছে। সোনালী চুলগুলো বেণী করে কাঁধের এক পাশে এনে রাখা। তিনিও কম সৌন্দর্যের অধিকারী নন। ধবধবে শুভ্র তার গায়ের রং।
বিয়ে হয়েছিলো পনেরো বছর বয়সে। তার এক বছর পরেই তার হাসবেন্ড তাকে ফেলে অন্যত্র চলে যান দ্বিতীয় বিয়ে করে। তারপর থেকে “নূর” হাউজেই কাজ করেন বলা চলে। সেই সাথে এলারারও মাঝে মাঝে দেখাশোনা করে।
মিসেস ন্যানি এলারার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে নমনীয় কন্ঠে জিজ্ঞেস করে ওঠেন,
" হোয়াট হ্যাপেন্ড মাই বেবি? কাঁদছো কেন তুমি? "
সেই কথায কর্নপাত করলো না এলারা। মিসেস ন্যানির ফোলা পেটের দিকে ছোট্ট তর্জনী আঙুলখানা উঁচিয়ে উৎসুক কন্ঠে বলে ওঠলো,
" তোমার পেট ওমন ফোলা কেন ন্যানি আন্টি? "
এলারার কথায় হঠাৎই কেমন ঘাবড়ে গেলেন তিনি। তা ড্যাবড্যাব করে বেশ লক্ষ্য করলো ছোট্ট এলারা। মিসেস ন্যানি পেটে হাত বুলিয়ে হালকা কেঁশে বলে ওঠলেন,
" বি'কজ আ'ম ক্যারিং অ্যা প্রেশিয়াস বেবি মাই সুইটি "
থমকালো এলারা। মুহুর্তের মাঝেই কেমন উপচে পড়া দুঃখ, অভিমানগুলো বেমালুম মাথা থেকে গায়েব হয়ে গেলো। খুশিতে আটখানা হয়ে গদগদ হয়ে ওঠলো আনন্দে,
" রিয়েলি....! "
হালকা হাসার চেষ্টা করে মাথা নাড়লেন তিনি। খুশিতে লাফিয়ে ওঠলো এলারা। মিসেস ন্যানির পেটে হাত রেখে আবার উঠালো। আবার রাখলো আবার উঠালো। যেন খুশিতে তর সইছে না তার। বিছানার উপর লাফাতে লাফাতে বলে ওঠলো,
" আমাদের বাড়িতে বেবি আসবে। বেবি আসবে। এরজন্যই তুমি এতোদিন এখানে আসোনি? "
" ইয়েস মাই বেবি "
এলারা ধপ করে বিছানায় বসে পড়লো। মিসেস ন্যানির দিকে মায়া মায়া মুখ করে বলে ওঠলো,
" তোমার বেবি কে একটু টাচ করি আমি ন্যানি আন্টি? "
হাসলেন মিসেম ন্যানি। মাথা নেড়ে সম্মতি জানাতেই তড়িঘড়ি করে এসে মিসেস ন্যানির ফোলা পেটের ওপর আলতো করে মাথা রেখে হাত বুলালো সেথায়। বুকের ধুকপুকানি তীব্রভাবে বেড়ে গেছে মিসেস ন্যানির। কপালে কেমন চিকচিক করতে দেখা গেলো ঘামের। তার উপস্থিত টের পেয়ে দ্রুত হাতের ওল্টো পিঠ দিয়ে মুছে নিলেন তা ।
মাঝে প্রায় ছয় সাত মাস গড়িয়ে গেলো। সেদিনের পর থেকে যেনো মিসেস নূরের আচরণের বেপক পরিবর্তন দেখা গেছে। মেয়ের প্রতি অন্যমনস্ক। মাঝে মাঝে কিছুর বায়না ধরলেই রেগে যান তিনি। আগে এমন ছিলো না। তা নিয়ে ভেতরে ভেতরে কেমন বিষন্নতায় আর মায়ের এমন ব্যবহারে কষ্টে জর্জরিত ছোট্ট শিশুটি।
মিসেস ন্যানির বেবি হয়েছে মাস কয়েক আগে। মিস্টার নূরও দেশে এসেছেন। তবে সম্পূর্ন এক বিপরীত মানুষ যেনো সে! বাবইয়ের এমন আচরণ মায়ের এমন আচরণের কষ্টগুলো মুখ ফুটে বলতে পারে না মেয়েটা কারোর কাছে। অন্য কারোর কাছে বলতে গেলেই কেমন নিজের কাছেই অস্বস্তি হয়।
প্রতিদিন যেটা এখন এই বাগিতে হয় তা হলো রাতে মিস্টার নূর আর মিসেস নূরের কথা কাটাকাটি আর তর্ক বিতর্ক। কি নিযে এমন হয় জানেনা এলারা। দূর থেকে সোফায় গুটিসুটি মেরে কানে হাত চাপা দিয়ে বসে থাকে। তার এসব চিৎকার একটুও ভালো লাগে না।
সবাই কেন এমন করে? এলারারও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না যেন কেউ। তার বাবাই.... তার বাবাই এখন আর তার জন্য চকলেট আনেনা। ফেইরি ড্রেস আনে না। ভালোবাসে না। আদর করেনা। কোলে নেয় না। প্রতিদিন বাড়ি ফিরে তার কপালে চুমু খায় না। কেন এমন করছে সবাই তার সাথে? কি করেছে সে?
দিন কেটে সপ্তাহ যায়। সপ্তাহ কেটে মাস। মাস কেটে বছর,,,
সদ্য দশ বছর বয়সে তখন পা দিয়েছে এলারা। “নূর” হাউজে আগের মতো হৈ-হুল্লোড় হয় না। এলারার দশ বছরে পূর্তিতে তার জন্মদিনও পালন করেনি কেউ। তবে বোঝদার হওয়ার বয়সটুকুতে জন্মদিনের বড় গিফ্ট সে পেয়েছে।
জন্মদিনের আনন্দে এলারা যখন গিফ্টের দাবীতে তার মা-বাবার রূমে গিয়েছিলো দেখেছিলো এক বিভৎস দৃশ্য। থমকে গেছিলো তার পৃথিবী। দিন পেরোতে পেরোতে মিস্টার আর মিসেস নূরের মাঝে সৃষ্টি হয়েছে অনেক দূরত্ব। তারা এক ঘরে থাকতো না। আলাদা রুমে থাকতো। গত দুই বছর যাবত সে তার মাম্মামের সাথে ঠিকমতো কথা বলেছে কিনা সন্দেহ।
কেন জানি মায়ের থেকে এমন বিরূপ আচরণ পেতে পেতে আর ইচ্ছে করে না কথা বলতে। তার মাম্মামও বলে না কথা। নিজের মতো রাত করে বাড়ি ফেরে, সময় হলে বেগিয়ে যায়। এলারা খেয়েছে কি খায়নি তাতে তার কোনো মাথাব্যথাই যেনো নেই।
এলারা পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজেও যখন তার বাবা মাকে পেলো না তখন গিয়েছিলো তার বাবার রুমে। যতটুকু বুঝতে পেরেছিলো মিসেস নূর রাতে বাড়ি ফেরেননি। রাত তখন ১২ টা বেজে ২৫ মিনিট। সারা বাড়ি অন্ধকারে তখন নিমজ্জিত। শুধু দরজার ফাঁক গলিয়ে তার বাবার রুম থেকে একটুকরো আলোর রোশনাই ঠিকরে বেড়িযে আসছিলো।
ধীর পায়ে যতো দরজার দিকে এগোলো ততো শুনতে পেলো ফিসফিস করে কথা বলার আওয়াজ। ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না এলারার। দরজা ঠেলে কিছুটা ফাঁক করতেই কানে ভেসে এলো সেই চেনা পরিচিত তার বাবাইয়ের কন্ঠ,
" তোমায় ছাড়া আমি সুখ কোথায় পাবো ন্যান! "
তৎক্ষনাৎ কানে ভেসে এলো মেয়েলি রিনরিনে হাসির আওয়াজ। দরজা ক্ষানিক ফাঁক করেই দেখতে পেলো যা দৃশ্য..... তার দশ বছরের জন্মদিনের সেরা উপহার। সেদিনই শেষবারের মতো যেন ভেঙে গুড়িয়ে গেলো তার ক্ষুদ্র মন। মনে হলো যেন বুকের ভেতরটা কেউ দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে।
অন্তর জ্বলে পুড়ে হাহাকারে রূপ নিলো। ডুকরে কেঁদে ওঠার শব্দ বেড়িয়ে আসতে চাইলো মুখ ফুরে। তা হতে দিলো না এলারা। দু'হাতে চেপে ধরলো মুখ। এক কদম দু কদম করে পেছাতে লাগলো মেয়েটা। নিঃশব্দে ডুকরে কেঁদে ওঠে দৌঁড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে হু হু করে কেঁদে ওঠলো মেয়েটা।
চলবে......
