#শুধু তোমাতেই বাঁচি
#পর্ব:০৩
#কারিমুন্নাহার রিমি
( Fb page: Hidden Books lover)
সারাটা দিন ঈশান রুমে বসেই সময় কাটিয়েছে। রুম থেকে বের হতে ইচ্ছেই করেনি। রুমে বসে বসে ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। তিশাও রুম থেকে বের হয়নি। বের হয়ে কী করবে? তিশাকে দেখে ঈশান চেঁচামেচি যদি শুরু করে দেয়! তাই ইচ্ছে করেই রুম থেকে বের হয়নি। ছোট মেয়েটার বয়স কম হলেও অনেক কিছু বুঝতে শিখে গেছে। নিজের জন্য কারও অসুবিধা হোক, তা তিশা চায় না। (Fb page: Hidden Books lover)
বাড়িতে চারজন মানুষ। কিন্তু তবুও বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগে। কোনো শব্দ নেই। তিশার অনেক অসহায় লাগছে নিজেকে। এইভাবেই কষ্টে কষ্টে রাত পার হলো। সকাল হতে না হতেই ফজরের নামাজ পড়ে রুম থেকে বের হয়েছে তিশা। রান্নাঘরে নিজের শাশুড়ি মাকে সাহায্য করবে। কারণ এই বাড়িতে থাকবে, উনারা ওর দেখাশোনা করবে। হাতে হাতে কাজ না করে দিলে যদি বাড়ি থেকে বের করে দেয়? মনে মনে ভাবছে, উনাকে কী বলে ডাকব? ভাবতে ভাবতেই রুম থেকে বের হয়ে রান্নাঘরে যায়। এর মধ্যেই লতিফা বেগম রান্নাঘরে প্রবেশ করে। তিশাকে দেখে জিজ্ঞেস করে, এইখানে কী করছ? কিছু লাগবে তোমার?
তিশা: না মানে আন্টি আপনাকে সাহায্য...
বাকি কথা বলার আগেই লতিফা বেগম ধমক দিয়ে বলে, আন্টি কাকে বলছ? আমি তোমার শাশুড়ি। আজকে থেকে মা বলেই ডাকবে। তিশা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মনে মনে ভাবে, নাহ, উনি তার মানে খারাপ নন। যাক, ভালোই হয়েছে। বলেই লতিফা বেগমের সাথে হাতে হাতে কাজ করছে।
সকালের নাস্তার টেবিলে পরিবেশটা বেশ থমথমে। এরই মধ্যে চৌধুরী সাহেব এসে হাজির। চেয়ারে বসেই বলে ওঠে, আরে বাহ, আজকে আমার মেয়ে রান্না করছে? চৌধুরী সাহেবের কথায় তিশা মুচকি একটা হাসি দিলো। নিজ হাতে চৌধুরী সাহেবের জন্য চা নিয়ে আসে।
চৌধুরী সাহেব চায়ে চুমুক দিয়ে তিশার দিকে তাকিয়ে বললেন, তিশার স্কুল ঠিক করেছি। শহরের নামী গার্লস স্কুলে ওর ক্লাস নাইনে ভর্তির সব ব্যবস্থা হয়ে গেছে। আজ থেকে ওকে নিয়ে যেতে হবে।
লতিফা বেগম রান্না করতে করতেই বলে ওঠে, ভালো কথা। ড্রাইভারকে বলে দিও দিয়ে আসতে। চৌধুরী সাহেব বলেন, ড্রাইভার না। তিশা এই শহরে নতুন, ওর একা যেতে ভয় করবে। আমি চাচ্ছিলাম প্রথম কয়েকদিন ঈশান ওকে নামিয়ে দিয়ে আসবে। লতিফা বেগম পাশ থেকে বললেন, তোমার কি মাথা খারাপ? ঈশান যাবে তিশাকে নিয়ে? বিয়েটা দিয়েছ জোর করে। তাই বলে কি এইটাও ঈশান মানবে? তিশা মাথা নিচু করে তাকিয়ে আছে। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। ওর জন্য সব সমস্যা। নিজেকে অনেক অপরাধী মনে হলো। চৌধুরী সাহেব লতিফা বেগমকে বলে, আগে ঈশানকে বলেই দেখি। তারপর সিদ্ধান্ত নেব কী করা যায়।
তিশার মন খারাপ দেখে চৌধুরী সাহেব বলে, মা, আম্মু আমার, তোমার বাবা এখনো জীবিত, বুঝতে পেরেছ? যত দিন আমি আছি, তোমার কিছু হবে না। নিজেকে একা ভাববে না। তিশা মুচকি একটা হাসি দিয়ে বলে, আচ্ছা আঙ্কেল। চৌধুরী সাহেব ধমক দিয়ে বলে, আঙ্কেল কাকে বলছ? আমি তোমার বাবা। বাবা বলে ডাকো। তিশা মুচকি একটা হাসি দিয়ে বলে, আচ্ছা বাবা। বলেই দুজনে হাসতে শুরু করে।
এই দিকে লতিফা বেগম ঈশানের রুমে গিয়ে দেখে ঈশান রুমে নেই। এই সময় ছেলেটা কোথায় গেলো! বারান্দার দিকে যাওয়ার সময় একটা কাগজ চোখে পড়ল। লেখাগুলো দেখে লতিফা বেগম চিৎকার দিয়ে ওঠে। চিৎকারের আওয়াজ শুনে চৌধুরী সাহেব এবং তিশা দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে রুমে ঢুকে। লতিফা বেগম নিচে বসে কান্না করছে। কী হয়েছে দেখার জন্য চৌধুরী সাহেব এগিয়ে যায়। তিশা লতিফা বেগমের কাছে বসে জিজ্ঞেস করে, মা, আপনি কান্না কেন করছেন? চৌধুরী সাহেবও বলে ওঠে, আরে কী হয়েছে বলবে তো! শুধু শুধু কান্না কেন করছ? লতিফা বেগম নিজের হাতে থাকা কাগজটা চৌধুরী সাহেবের দিকে এগিয়ে দিলেন। চৌধুরী সাহেব কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করে। পড়া শেষ করে কী বলবে বুঝতে পারছে না। তিশা আমতা আমতা করতে করতে জিজ্ঞেস করে, বাবা, কী হয়েছে? চৌধুরী সাহেব তিশার দিকে কাগজটা বাড়িয়ে দিলেন। তিশা কাঁপা কাঁপা হাতে কাগজটা নিয়ে পড়তে শুরু করে। কাগজে লেখা,
মা,
আমি এই সব আর সহ্য করতে পারছি না। ওই মেয়েটার অস্তিত্বটাই আমার কাছে একটা ভুল! ওর মতো একটা ছোট বাচ্চার দায়িত্ব নেওয়ার বয়স বা ইচ্ছে কোনোটিই আমার নেই। তুমি ভালো করেই জানো, জোর করে সংসার হয় কিন্তু ভালোবাসা নয়। আর যেখানে ভালোবাসা নেই, সেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই। আমি একজনকে অনেক ভালোবাসি, অনেক। তোমরা আমার অমতে বিয়ে দিয়েছ। বিয়ে করতে বলেছ, করেছি। আমার পক্ষে ওই মেয়েকে মেনে নেওয়া সম্ভব না। জীবনেও না। আমি সুইজারল্যান্ডে চলে যাচ্ছি। চিন্তা করো না, তোমার ছেলে ভালোই থাকবে। যেখানে ওই মেয়েটা নেই, সেখানে আবার অখুশি কিসের? বিদায়, ভালো থেকো।
ইতি তোমার ছেলে ঈশান
তিশা চিঠিটা পড়ার পর শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। তার জন্য বাড়ির ছেলে বাড়ি ছাড়া। বিষয়টা মানতে পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। এত কষ্ট তো নিজের বাবার মৃত্যুর পরও হয়নি। এত কষ্ট কেন? আমি একটা অপয়া। বলেই রুম থেকে বের হতে থাকে।
লতিফা বেগম চৌধুরী সাহেবের শার্টের কলার ধরে বলে, কেন করলে এইটা? কেন বিয়েটা দিলে? কার অনুমতিতে দিলে? আমার ছেলে। আমার সন্তানের যদি কিছু হয়, তোমাকে আমি ছাড়ব না। তুমি দুইটা মানুষের জীবন নষ্ট করেছ।
চৌধুরী সাহেব লতিফা বেগমকে বলে, শান্ত হও। মেয়েটা শুনলে কষ্ট পাবে। লতিফা বেগম চিৎকার করে বলে, পাক বেশি করে পাক। তাতে আমার কী? আমার দুইটা সন্তানই আমার কাছে নেই। আমার কী কষ্ট হয়, তা তুমি কীভাবে বুঝতে পারবে? তুমি একটা পাষাণ।
আর এই দিকে তিশা দরজার কাছ থেকে সব কথা নিজের কানে শুনেছে। চোখ দিয়ে পানি যেন থামছেই না।
রুমে গিয়ে জানালার পাশে বসে সে ঝাপসা চোখে বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল। নিজের মায়ের কথা অনেক মনে পড়ছে।
একটু পর চৌধুরী সাহেব তিশার রুমে গিয়ে বলে, মা, আম্মু আমার! তিশা চোখের পানি মুছে বলে, জি বাবা, কিছু বলবেন? চৌধুরী সাহেব বলে, আম্মু, একদম মন খারাপ করবে না। এখন তৈরি হও, তোমার স্কুলে যেতে হবে। তিশা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সব প্রয়োজনীয় জিনিস নিয়ে তৈরি হয়ে নিচে নামে। চৌধুরী সাহেব জোর করে তিশাকে হালকা নাস্তা করালেন। শেষমেশ চৌধুরী সাহেব তিশাকে স্কুলে নিয়ে গেলেন।
ভবনের এক পাশে রয়েছে বিশাল লাইব্রেরি। সেখানে বিভিন্ন লেখকের বই সুন্দরভাবে সাজানো। অন্য পাশে রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার। স্কুলের পেছনের দিকে রয়েছে একটি সুন্দর খেলার মাঠ।
সকাল থেকেই স্কুল প্রাঙ্গণ ছাত্রীদের কলকাকলিতে মুখরিত। কেউ বান্ধবীদের সঙ্গে গল্প করছে, কেউ বই হাতে ক্লাসের দিকে ছুটছে, আবার কেউ মাঠের পাশে দাঁড়িয়ে হাসাহাসি করছে।
এত সুন্দর পরিবেশের মাঝেও তিশা নিজেকে ভীষণ একা অনুভব করল।
স্কুলে নতুন পরিবেশ, বড় বড় দালান আর শহরের মেয়েদের চঞ্চলতা দেখে তিশার বুক কাঁপছে। সে কারও সাথে কথা বলতে পারে না, শুধু এক কোণে বসে আছে। চৌধুরী সাহেব তিশাকে স্কুলে দিয়ে চলে গেছে। তিশাকে বলেছে, স্কুল ছুটি হলে এসে নিয়ে যাবেন।
চলবে... ইনশাআল্লাহ...
( গল্পে বানান ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।)
