#শুধু তোমাতেই বাঁচি
#পর্ব:০২
#কারিমুন্নাহার রিমি
কাজি অফিস থেকে বের হওয়ার পর পরিবেশটা আরও অদ্ভুত হয়ে উঠল।ঈশান চুপচাপ দাঁড়িয়ে আছে।তার মুখে কোনো অভিব্যক্তি নেই।
চৌধুরী সাহেব বললেন, ঈশান, তিশাকে নিয়ে ওঠো।ঈশান কোনো কথা বলল না। হনহন করে গাড়িতে গিয়ে বসে পরে। একটা বারের জন্য নিজের বউয়ের দিকে তাকিয়ে দেখে নি! নিজের বাবা যার সাথে বিয়ে দিয়েছে মেয়েটা দেখতে কেমন? কেউ জিজ্ঞেস করলে বলতেও পারবে না। তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।কান্না করতে করতে চোখ লাল হয়ে গেছে। তিশার মা অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছে। এখন নিজের বলতে তিশার কেউ নেই।তিশা মনে মনে ভাবছে, বিয়ের পরে মেয়েদের আপন মানুষ নাকি জামাই হয়! কিন্তু আমার কপাল তো এত ভালো না যে জামাই আপন হবে! তিশা মনে মনে বুঝতে পেরে গেছে ঈশান তিশাকে পছন্দ করে না। বিয়েতে উনার মত ছিল না। দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলে, হয়তো আমি কালো বলে উনার পছন্দ না। আমার বাবা নেই। আমরা অনেক দারিদ্র। তাই হয়তো আমাকে পছন্দ না! মনে মনে অনেক আফসোস করছে, ইশ, আল্লাহ চাইলে কি আমাদের বড়লোক বানাতে পারতেন না? চাইলে কি আমাকে সুন্দর বানাতে পারতেন না? পারতেন পারতেন। তাহলে কেন আমাকে এমন বানিয়েছে? আমি সব কিছু থেকে বঞ্চিত কেন? চোখের পানি যেন থামতেই চাইছে না। শাড়ির আঁচলটা বারবার হাত থেকে পড়ে যাচ্ছে।চৌধুরী সাহেব তিশার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে, মা আমার, আজ থেকে আমিই তোমার বাবা। কোনো দিন আমাকে পর ভাববে না। বুঝতে পেরেছ মা? তিশা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। চৌধুরী সাহেব গাড়ির দরজা খুলে বললেন,মা গাড়িতে ওঠো। ( পেইজ : Hidden Books lover. ফলো করে দিয়েন সবাই।)
তিশা ধীরে ধীরে গাড়িতে উঠে বসল। চৌধুরী সাহেব আর তিশা এক সাথে বসেছেন। ঈশান গাড়ির সামনের সিটে বসেছে।পুরো রাস্তা কেউ কোনো কথা বলল না।গাড়ির জানালার বাইরে শহরের আলো ছুটে যাচ্ছে।তিশা আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছছে।
ঈশান রাগে আর জেদে ইচ্ছে করেই জানালার দিকে তাকিয়ে আছে।মনে মনে সে শুধু একটা কথাই ভাবছে,আমার জীবনে এটাই কি বাকি ছিল?
কিছুক্ষণ পর গাড়ি এসে থামল চৌধুরী ভিলার সামনে। বাড়ির গেট খুলে সবাই ভেতরে ঢুকল।
লতিফা বেগম তিশাকে ভেতরে নিয়ে গেলেন।
বাড়িতে কেউ নেই। ওদিকে ঈশান চুপচাপ সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে উঠে গেল। তিশাকে নিয়ে লতিফা বেগম আর চৌধুরী সাহেব নিচে দাঁড়িয়ে আছে। ঈশান মায়ের দিকে তাকিয়ে সিঁড়ির উপর থেকে রেগে উচ্চ সুরে চিৎকার দিয়ে বলে, আমার রুমে ওই মেয়েকে ভুলেও ঢুকাবে না।
ড্রয়িংরুমে নিয়ে যাও। নয় তো, তোমার সাথে রাখো।আমার রুমে যদি ওকে দেখেছি খোদার কসম জীবিত কবর দেব। বলেই গটগট করে রুমে ঢুকে যায়।চৌধুরী সাহেব কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানের রুমের দিকে। এই ছেলে তার? তিশা মাথা নিচু করে রেখেছে।চোখ দিয়ে টুপ করে পানি গড়িয়ে পড়েছে। লতিফা বেগম স্বামীর দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা দিয়ে বলছেন, বলেছিলাম বিয়েটা দিও না। নাও এখন সামলাও ছেলেকে। চৌধুরী সাহেব তিশার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে, মা কিছু মনে করু না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তিশা চুপচাপ দাঁড়িয়ে আছে।
লতিফা বেগমের উদ্দেশ্যে বলে, যাও আমার মেয়েকে রুমে নিয়ে দিয়ে যাও। লতিফা বেগম তিশাকে নিয়ে রুমের দিকে গেলেন। নিজের ও তিশার এবং নিজের স্বামীর উপর রাগ উঠছে। রুমে গিয়ে বলে, আজ থেকে এই রুমেই থাকবে।তুমি বস আমি তোমার জন্য কাপড় নিয়ে আসি।শাড়ীটা খুলে কাপড়টা পরবে।তিশা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। লতিফা বেগম লম্বা একটা শ্বাস নিয়ে রুম থেকে বের হলেন। কিছুক্ষণ পর তিশার জন্য নতুন একটা কাপড় নিয়ে আসে। সবুজ রঙের থ্রিপিস। তিশা কথা মত ওয়াশরুমে গিয়ে কাপড় পড়ে বিছানায় শুয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ছে। মায়ের কথা অনেক মনে পড়ছে।
এইদিকে ঈশান রুম থেকে বের হয়ে সোজা তার বাবা চৌধুরী সাহেবের স্টাডি রুমে গিয়ে ঢুকল। চৌধুরী সাহেব চশমাটা নাকের ডগায় নামিয়ে ফাইল দেখছিলেন। ঈশানকে দেখে তিনি গম্ভীর স্বরে বললেন,কিছু বলবে?
ঈশান পকেটে হাত ঢুকিয়ে দৃঢ় গলায় বলল, আমি এই নাটকটা আর টানতে পারছি না। কালই আমি উকিলের সাথে কথা বলেতে চাই । আমি ওই মেয়েকে ডিভোর্স দিতে চাই।
চৌধুরী সাহেব হাতের কলমটা টেবিলে রাখলেন। ধীরস্থিরভাবে বললেন,তুমি জানো আমি কথার খেলাপ করি না। তিশার চাচার কাছে আমি কথা দিয়েছি ওর দায়িত্ব আমাদের। আর এই বয়সে একটা মেয়ের ডিভোর্স হওয়া মানে ওর জীবনটা শেষ করে দেওয়া। আমার বেঁচে থাকতে এই বাড়িতে ডিভোর্সের কোনো জায়গা নেই।
ঈশান চিৎকার করে উঠল, ও তো একটা বাচ্চা! আমার সাথে ওর কোনো মিল নেই! চৌধুরী সাহেব বসা থেকে উঠে রেগে কটমটে দৃষ্টিতে তাকায় বলেন,
মানিয়ে নেওয়ার দায়িত্ব তোমার। আলোচনা এখানেই শেষ। যাও নিজের কাজে যাও। চৌধুরী সাহেবের অটল সিদ্ধান্ত শুনে ঈশান রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে এল। সে জানত বাবা রাজি হবেন না, কিন্তু এতটা কঠোর হবেন সেটা ভাবেনি। মনে মনে বলে, আমি ওকে মানব না। তোমরা যা করার করে নিও!
চলবে... ইনশাআল্লাহ...
(আপনারা বেশি বেশি রেসপন্স কইরেন নাহলে ভালো লাগে না।)
