৬১+৬২+৬৩+৬৪+৬৫+৬৬+৬৭+৬৮+৬৯+৭০-সমাপ্ত
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৬১
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
কনকনে ঠান্ডা হাওয়ায় ভর করে নেমে এসেছে সন্ধ্যাবেলা। চারিদিকে হাওয়াই মিঠাইয়ের মতো জমতে শুরু করেছে ধূসর কুয়াশা। তাপমাত্রা মাইনাসের ঘরে, আজ রাতে নির্ঘাত স্নোফল হবে।
আজ বিয়ে। বিস্তৃত জঙ্গলের সীমানা ছাড়িয়ে, গোটা মস্কো শহর অতিক্রম করে লোকচক্ষুর আড়ালে একটা অজ্ঞাত রহস্যঘেরা দ্বীপ। নাম তার বিগ ডায়োমেট, সেখানেই আয়োজন করা হয়েছে অভিজাত্যপূর্ণ এক চিরস্বরণীয় বিবাহোত্তর অনুষ্ঠানের। চারিদিকে সমুদ্র, ঠিক তার মাঝখানে যেন একটুকরো জমকালো শহর। খুব বেশি অতিথি নয়, কিছু বিশ্বস্ত মাফিয়া বস, আর তাদের পরিবারের লোকজনেরাই আমন্ত্রিত শুধু । পাইথন লিডারের জীবদ্দশায় এক এবং একমাত্র আলোকসজ্জিত দিনটির স্বাক্ষী হতে তাদের একেক জন, একক দেশ থেকে উড়ে এসেছে আজ।
দ্বীপের চারিপাশে শয়ে শয়ে সশস্ত্র স্নাইপার। demon Knight রাও দাঁড়িয়ে আছে শেকলবন্দি পিট বুল গুলোকে সঙ্গে নিয়ে। আকাশ সীমানায় সুবিস্তীর্ণ হেলিকপ্টারের টহল।
চারিদিকের এতো নিরীক্ষণ, এতো সতর্কতা পর্যবেক্ষণ করে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী। আশপাশটা ওয়েডিং ভেন্যু কম যুদ্ধক্ষেত্র বেশি মনে হচ্ছে। যেন এক্ষুণি শত্রুপক্ষের অতর্কিত আ'ক্রমণে শুরু হয়ে যাবে ধ্বং'সের গোলযোগ।
কিয়ৎক্ষণ উদ্দেশ্যহীন চেয়ে থেকে বাইরে থেকে চোখ সরালো ঈশানী। ঘুরে এসে ভেতরে মেকআপ রুমের ওয়াল মিররে নিজেকে দেখা মাত্রই আচানক বুক ধড়ফড় করে উঠলো তার। চিরাচরিত মলিন চেহারাটা হুট করেই অপরিচিত লাগছে ভীষণ । ফ্যাকাসে মুখের সবটুকু মলিনতা উবে গিয়ে আয়নার প্রতিবিম্বে ভেসে উঠেছে অপ্সরার মতো দেখতে গাঢ় নীল চোখের এক রুপবতীর মুখ। চারিদিকের এতো আলো,এতো চাকচিক্য সবকিছুই যেন ম্লান হয়ে এসেছে ওই ভূবণমহিনীর নজরকাড়া লাবন্যতায়।
আগুন সুন্দরী বোধহয় একেই বলে, নীলাভ দৃষ্টির প্রখরতায় সামনে থাকা কাঁচের প্রতিবিম্বটাও ঝলসে যেতে চাইছে যেন।
আজ নিজেকে সত্যিই সাকুরা মনে হচ্ছে ঈশানীর। ধীর, শান্ত, মোমেরপুতুলের মতো কোমল চেহারায় চিকচিক করছে স্যাটিন মেকআপের ক্ষীণ প্রলেপ। নানান রকম শোভাবর্ধক হেয়ার অ্যাক্সেসারিস দিয়ে একটা ফ্লাফি টেকচারে পরিপাটি করা হয়েছে তার রেশমের মতো ঝরঝরে কুন্তলরাশি। মাথার অগ্রভাগে নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে শ্বেত পাথরের নান্দনিক হেডপিস। সেটিকে পর্যবক্ষেন করে মনেমনে ভাবতে লাগলো ঈশানী,
---এতো ঝলমল করছে টায়রাটা? হীরের নিশ্চয়ই!
--- তোমাকে অপূর্ব দেখাচ্ছে ঈশু।
অযাচিত এক মন্ত্রমুগ্ধ কণ্ঠের দাপটে মতিভ্রম কেটে গেলো রমণীর,অকস্মাৎ পেছনে তাকাতেই দেখলো,
তার থেকে কয়েক হাত দূরে হুবহু একই রকম সাজসজ্জা নিয়ে হাসোজ্জল মুখে দাঁড়িয়ে আছে রুশ রমণী। তার অভাবনীয় সৌন্দর্যের বিস্তীর্ণতায় মুগ্ধ হয়ে তাকালো ঈশানী। মোমঢালা চেহারার পলকা গোলাপি আভায় চারিদিক আশ্চর্য আলোকিত!মেয়েটার ঈষৎ স্বর্ণাভ চুলের প্রতিটি ভাঁজে ভাঁজে উপচে পড়া আকর্ষণ। যে কেউ দেখলে নির্ঘাত ডুবে যাবে সেই সোনালু আভায়। বিয়ের পাত্রীকে নজরাবদ্ধ করেই আনমনে হাসলো ঈশানী। ঠোঁট উল্টে মজার ছলে বললো,
--- সোনালী চুলের রুশকন্যা বুঝি বাঙালি রূপে অভিভূত হচ্ছে?
--- হচ্ছিতো, বিশ্বাস করো চোখই সরছে না। কি সুন্দর গায়ের রঙ তোমার ঈশু! এতো মসৃণ আর নিখুঁত, কোনো ফাউন্ডেশনের প্রয়োজন নেই।
কথা বলতে বলতেই এগিয়ে এসে ঈশানীর পেলব গালে আঙুল বোলালো ফ্লোরা। অপলক তাকিয়ে মোহাবিষ্ট স্বরে ফের আওড়ালো,
--- আর তোমার অতুলনীয় নীল চোখের কথা কিইবা বলবো? এর আলাদা কোনো বিশেষত্ব নেই, পুরোটাই আকর্ষন। আমি ভুল না করে থাকলে আজ আবারও এই সমুদ্রনীল চোখের চাহনিতে ঘায়েল হবে মাফিয়া বস। তার ভেতরের দূর্দমনীয় বেপরোয়া সত্তাটা আরও একবার অবলীলায় মুখ থুবড়ে পড়বে এই নীলাম্বরীর তরে।
ঈশানী এবার মিররের দিকে ঘুরলো। আনমনা নীলাক্ষীযুগল অচিরেই কেড়ে নিলো সব আকর্ষন। শীমারি গ্ল্যামের স্মোকি আই লুকটা নীল চোখের সঙ্গে মানিয়েছে ভীষণ । এক মূহুর্তের জন্য ঈশানীর মনে হলো ওর চোখ দু'টো ফ্লোরার চেয়েও সুন্দর আর নিখুঁত। শুধু ফ্লোরা নয়, সবার চেয়ে সুন্দর । যতটা আস্বাভাব্য ঠিক ততটাই নজরকাড়া। মানুষের চেয়ে আলাদা বৈশিষ্ট্যের হওয়া দোষের কিছু নয়, বরং একটু বেশিই অতুলীয়। যা সবার নেই, তা তোমার আছে , এর চেয়ে গর্বের আর কিই হতে পারে?
সর্বদা চুপচাপ, অন্তর্মুখী স্বভাবের মেয়েটার বুকের ভেতর বানভাসি নদীর মতোই আত্মবিশ্বাস সঞ্চারিত হয়। আজ প্রথমবার উপলব্ধি করে, নীল চোখ ওর অভিশাপ নয় বরং স্রষ্টা প্রদত্ত অভিনব এক আশির্বাদ।
ফ্লোরা আরেকটু এগিয়ে ওর কাঁধে চিবুক ঠেকাতেই ভাবনা থেকে বেড়িয়ে আয়নার প্রতিবিম্বে পূর্ণদৃষ্টি নিক্ষেপ করলো ঈশানী। ফ্লোরা ভ্রু নাচিয়ে শুধালো,
--- এই যে বিয়ের কনে, কি ভাবছো এতো?
মলিন হাসির ঝলকে ঠোঁট প্রসারিত হলো ঈশানীর । জবাবে বিষাদ ভরা কণ্ঠে আওড়ালো,
--- আজ আমি এরীশের জন্য বিয়ের গাউন গায়ে চড়াবো, সেই এরীশের জন্য, যে আমাকে একদিন এখানে প্রস্টিটিউড বানাতে নিয়ে এসেছিল। আজ আমি তার সন্তানের মা। একটা মাফিয়াকে ভালোবেসে দুনিয়ার সকল সম্পর্কের বাঁধন পায়ে ঠেলেছি আমি, ভুলতে বসেছি পরিবার। মাহিনের মতো অসাধারণ মানুষটিকেও ফিরিয়ে দিয়েছি নিঃসংকোচে বহুবার। ভালোবাসার দহনে নিজে পুড়েছি, সাথে এরীশকেও পুড়িয়েছি। হয়েছি অদৃশ্য, অস্তিত্বহীন। তবুও আমি আজ ভীষণ খুশি ফ্লোরা। কেন জানো?
ফ্লোরা না সূচক মাথা নাড়ালে, ফের প্রত্যুত্তর করে ঈশানী,
--- কারণ এরীশই সেই ব্যক্তি যে আমার চোখের মাঝে প্রথমবারের মতো আকর্ষন খুঁজে পেয়েছিল। হোক যে যতই নিকৃষ্টতম আকর্ষন। আকর্ষিত হয়েছিল বলেই হয়তো তুলে নিয়ে এসেছিল রাশিয়ায়। অনুভূতিহীন নির্জীব মাফিয়া বসটা আমাকে হাজার রকম কষ্ট দিয়ে পুরোপুরি ভেঙে ফেলতে চেয়েছিল,অথচ আমার নীলাভ চোখের দৃষ্টি উল্টো ওর দম্ভ, অহংকার, কাঠিন্যতা সবকিছু ভেঙে গুড়িয়ে দিলো। এরীশের ভেতরকার এই ভাঙন, আমার জন্য তার এই উন্মাদনাকে আমি আমার জিত মনে করি ফ্লোরা। আর জিতে গিয়েই আজ আমি পরিপূর্ণ । আমার এই অভাবনীয় জয়ের পুরষ্কার হলো আমার ছেলে, আমার ইয়াশ। যা স্বয়ং আমার প্রতিদ্বন্ধী আমাকে উপহার দিয়েছে।
তৎক্ষণাৎ মজার ছলে টিপ্পনী কাটলো ফ্লোরা,
--- প্রতিদ্বন্ধীর সঙ্গে বেড শেয়ার করলে ট্রফিতো হাতে আসবেই ম্যাডাম।
বলেই খিলখিলিয়ে হাসতে শুরু করলো মেয়েটা। ঈশানী তাতে প্রশ্রয় দিয়ে বললো,
--- তোমার মাফিয়া বস আমাকে ম্যানিউপুলেট করেছে, নয়তো আমি সেরকম মেয়েই না,হুহ!
ফ্লোরা হাসি থামালো। নিভে আসা কণ্ঠে একরাশ কৌতুহল নিয়ে বললো,
--- আই থিংক হি ইজ ওয়াইল্ড লাইক অ্যান এ্যানিমেল! না মানে, এমন একটা কোল্ডহার্টেট লোক কাউকে আদর কিভাবে করতে পারে ? ওর চাহনি দেখলেই তো আত্মা কেঁপে ওঠে আমার।
ফ্লোরার কথায় থমকে গেলো ঈশানী। চোখেমুখে লজ্জমিশ্রিত রক্তিম আভাটা স্পষ্ট প্রতীয়মান। বুকের ভেতর অদৃশ্য এক শিহরণ জাগ্রত হয়ে বুদবুদ করে ছড়িয়ে পড়লো সমগ্র নারী শরীরে। সহসা তরল কণ্ঠে জবাব দিলো রমণী,
--- সর্বদা আঁধারে নিমজ্জিত চোখ আর শূন্য দৃষ্টির রীসষ্কার আড়ালে শিথিল হয়ে থাকা একটা অরণ্য আছে জানো? সেই অরণ্যর আসল চেহারাটা দেখলে অবাক হতে তুমি ফ্লোরা। কতোটা ব্যাকুলতা, কতটা মাদকীয়তাই না ধরে রাখে তার ওই মৌহ দৃষ্টি। তার হিমশীতল গভীর নজরের সেই সুপ্ত অভিলাষ বহুবার টের পেয়েছি আমি । এখনো তার অদ্ভুত প্রেমিক চোখের প্রদীপ্ত প্রখরতায় বারবার দুনিয়া ভুলে যাই আমি। ওই ধূসর চোখে চোখ পড়লে শুধু হৃদয় নয়, সমগ্র অস্তিত্ব কেঁপে ওঠে আমার। নিয়মের বেড়াজালে আবদ্ধ এই দুনিয়ার কঠোর নিষেধাজ্ঞাকে পায়ে ঠেলে ভুলে যাই সব বাস্তবতা। তখন মনে হয়, এরীশ যেন কোনো নেশাতুর পদার্থ। যার সুদীপ্ত চাহনী, পুরুষালি অভিব্যক্তি, আর মাতাল করা সুঘ্রাণে নিজেকে হারিয়ে ফেলতেও দ্বিধা নেই কোনো। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটির বাহুতে আমি সবচেয়ে বেশি নিরাপদ। শুধুমাত্র এই একটা অনুভূতিই অদৃশ্য শেকলের শক্ত বাঁধনের মতোই আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেয় কোন এক ঐশরীক ইন্দ্রজালে। তখন আর ভয় হয় না, বরং নিজের সবটা উজাড় করে বিলিয়ে দিতে ইচ্ছে করে সেই হৃদয়হীন, নিষ্ঠুর মানুষটার মাঝে ।
একনাগাড়ে কথাগুলো বলতে গিয়ে অকস্মাৎ থমকালো ঈশানী । নিজের ব্যাপারে এতোটা খোলাখুলি ভাবে শেষ কবে কথা বলেছিল সেই ভেবেই আশ্চর্য হলো মেয়েটা । অথচ অনুভূতি যেন বাঁধ ভেঙেছে আজ। সমগ্র দ্বিধা, সমগ্র দোটানা ভুলে হয়ে উঠেছে মাফিয়া বসের সেই আকাঙ্ক্ষিত পরিণিতা।
অন্তর্মুখী ঈশানীর মিঠে মধুর বাক্যালাপে নিজের মাঝেও অযাচিত এক সুখের গুঞ্জন টের পেলো ফ্লোরা। মানস্পটে যন্ত্রের মতো মানবের থমথমে চেহারাটা ভেসে উঠতেই জাফরানি রঙে রঙিন হলো তার গোলাপি কোমল মুখ। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বললো,
--- তোমার প্রাপ্তির আনন্দে আমারও ভীষণ আনন্দ হচ্ছে ঈশু। এরীশের মতো মানুষকেও যে কেউ এতোটা ভালেবাসতে পারে, তা আমার ধারণার বাইরে।
বিপরীতে একটুকরো দীর্ঘশ্বাস ফিরিয়ে দিলো ঈশানী। রুশকন্যার হাসি বিজরিত মুখটা পরখ করতেই আষাঢ়ে আঁধার ঘনালো তার প্রতিমার মতো নিখাদ চেহারায়। ব্যথাভরা কণ্ঠে আওড়ালো,
--- অথচ আমার পরিচিতদের কাছে আমি ডেড কোল্ড ফিসের মতোই অনুভূতিহীন আর স্বার্থপর।
--- তুমি ঠিক কার কথা বলছো ঈশু?
ফ্লোরার কণ্ঠে উদ্বেগ। নিরুত্তাপ স্বরে জবাব দিলো ঈশানী,
--- আমার পরিবার। আমার বন্ধু জিসান।
এবারে নিশ্চুপ ফ্লোরা । মেয়েটাকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায় ঠিক বুঝতে পারছে না আসলে। ওকে অবাক করে দিয়ে আজ প্রথমবারের মতো নিজে থেকেই বলতে আরম্ভ করলো ঈশানী,
--- জিসান ছেলেটা অদ্ভুত! হুট করেই কোথায় কোথায় উধাও হয়ে যায়। আবার যখন ফিরে আসে তখন সবকিছু শান্ত, স্বাভাবিক একদম নিরিবিলি । জিসান আশেপাশে থাকলে আমার কোনোকিছু নিয়ে বেগ পোহাতে হয়না, তবুও আমার প্রতি ওর অনুভূতি গুলো ছিল বরাবরই রহস্যঘেরা। ঠিক বোধগম্য নয় আসলে। কখনো মনে হতো ও আমাকে খুব পছন্দ করে , পাগলের মতো ভালোবাসে । আবার কখনো মনে হতো আমার প্রতি ওর ভীষণ ক্ষোভ। অব্যক্ত কোনো আ'ক্রোশ ছাইচাপা আগুনের মতোই ধিকধিক করছে ওর অন্তরজুড়ে!
ফ্লোরার ভ্রু কুঁচকে গেলো । ঈশানীর বিষণ্ণ মনের গতিহীনতা টের পেয়ে কিছুটা উদাসীন হয়ে এলো তার কণ্ঠস্বর। বললো,
-- আজকেই হঠাৎ এসব কথা কেন বলছো বলোতো?
--- জানিনা, হয়তো প্রাপ্তির উৎফুল্লতায় স্মৃতিরা সব মাথাচাড়া দিয়েছে আজ।
ঈশানীর মোলায়েম কণ্ঠস্বর কান্নায় বুজে আসে, মূহুর্তেই পেছন থেকে অনুভূত হয় রুশকন্যার উষ্ণ আলিঙ্গন। মেয়েটা গভীর কণ্ঠে বলে,
--- কষ্ট কিভাবে লুকাতে হয়, সেটা বোধ হয় তোমার কাছ থেকেই শিখেছি আমি ঈশু।
ঈশানীর বিষাদবিধূর অভিব্যক্তি হঠাৎ করেই কৌতুহলী হয়ে ওঠে। কিছু না ভেবেই জানতে চায় ,
--- তোমার আবার কষ্ট কিসের ফ্লোরা?
ফ্লোরা হাসে। অনুভূতিহীন,নিস্তেজ সেই হাসির রেশ। হায়েনার কবলে সর্বস্ব বিবর্জিত হয়ে কনের সাজে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাসিতে কলঙ্ক নেই। তবুও দুনিয়ার চোখে কলঙ্কিত সে। হয়তোবা তুষারের চোখেও। তুষার কি আদৌও ওকে ভালোবেসে বিয়ে করছে? নাকি শুধুই এরীশের কথামতো দ্বায়িত্ব পালন? রমণী সন্দিহান! সহসা ম্লান কণ্ঠে জবাব দেয়,
--- এমন একটা শুভ মূহুর্তে, নিজের বিভৎস অতীতের স্মৃতিচারণ করা মোটেই সহনীয় নয়। অন্য কোনোদিন না হয় বলবো। তখন শুনবে তো আমার দুঃখ গাঁথা?
ঈশানী উদগ্রীব হয়ে ওঠে। চোখেমুখে রাজ্যের বিস্ময় নিয়ে কিছু বলতে যাবে, তন্মধ্যে শোরগোল ভেসে এলো বাইরে থেকে। দু'জন করে মোট চারজন মেকআপ আর্টিস্ট একপ্রকার ছুটে এসে রুমে ঢুকলো ওদের। ন্যুজ্ব হয়ে কুর্ণিশ জানালো প্রথমে, অতঃপর পোশাক পড়ার তাড়া দেখিয়ে হইরই করে বললো,
--- আপনারা প্লিজ তাড়াতাড়ি তৈরি হয়ে নিন ম্যাম! রীশষ্কা চলে এসেছে।
সিঁদুর রাঙা দিগন্তে অমানিশার আঁধার গুলে নেমে এসেছে ধূসর সন্ধ্যা। উত্তাল সমুদ্রে ঢেউয়ের গর্জন। শীতল কনকনে হাওয়ায় জমতে শুরু করেছে প্রকৃতি। এরই মাঝে অবিশ্রাম পায়ে বিস্তৃত হেলিপ্যাডের অভিমুখে ঠক ঠক শব্দ তুলে এগিয়ে গেলো কয়েক জোড়া সতর্ক পা। গন্তব্যে পৌঁছে পর্যায়ক্রমে সারিবদ্ধ ভাবে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়লো সব। একটুবাদেই ধূসর আকাশের কুয়াশা ভেদ করে জমিনে এসে নামলো কালোরঙের চকচকে এক যান্ত্রিক বাহন। যার ধাতব পাখার ঘূর্ণনে ঝোড়ো হাওয়ার মতোই এলেমেলো চারিপাশ। ইঞ্জিনের কার্যক্রম বন্ধ হয়ে যেতেই, ধীরে ধীরে শিথিল হয়ে এলো সেই ঘূর্ণন, থেমে গেলো বাহনটি।
অতঃপর নৈঃশব্দ্য।
কিয়ৎক্ষণ বাদে মূর্তিমান গার্ডদের মাঝে অব্যক্ত এক সতর্ক সংকেত ধরিয়ে দিয়ে,নিস্তব্ধ ককপিটের দরজা খুলে বেড়িয়ে এলো একজোড়া মবপলিশড চকচকে বুট। তার নিরবধি দাম্ভিক পদক্ষেপে ক্রমশ গুমোট হয়ে উঠলো চারিপাশ। যেন একমুঠো ধুলোমাখা অবরুদ্ধ বাতাস এদিকওদিক ঢপ খেয়ে ঝটিকা প্রবাহের মতোই উড়ে গেলো কোথাও।
আগন্তুকের নিশ্চল কদম ক্রমশ জোরালো হতেই গার্ডরা সব একযোগে মাথা নামিয়ে কুর্নিশ জানালো তাকে, অতঃপর চোখ তুললো সবিনয়ে। দৃষ্টি সীমানার ঠিক শেষ প্রান্তে, ধোঁয়াসার মতোই ভেসে উঠলো সৌম্যকান্ত চেহারা অথচ কঠোর অভিব্যক্তি ধরে রাখা দীর্ঘদেহী সেই আগন্তুকের মুখ ।
কুয়াশা আবৃত ধূসর সন্ধ্যাকে পথযাত্রী করে হেলিপ্যাডের ঠিক মাঝ বরাবর বুক টানটান করে দাঁড়িয়ে আছে মাফিয়া বস। কোলে তার মাস চারেকের ছোট্ট অস্তিত্ব। অতি সংবেদনশীল হাতে ছোট্ট কোমল শরীরটিকে বুকের বাম পাশে জায়গা করে দিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে চোখে সানগ্লাস লাগালো সে ।
বাবা ছেলের রসায়ন আজ চমৎকার। দু'জনার শরীরেই স্থান করে নিয়েছে প্যাস্টেল ব্ল্যাকের আকর্ষনীয় ব্লেজার স্যুট। কোটের সৌন্দর্য বাড়াতে, না-কি শীত নিবারনের উদ্দেশ্যে ঠিক জানা নেই, তবে দু'জনারই কাঁধের উপর ঝোলানো মসৃণ লিনেন ফেব্রিকসের হাঁটুসম লম্বা টেইল কোট। ছোট্ট ইয়াশ, তার কচি কোমল ঠোঁটে অকারণ একটা হাসি ঝুলিয়ে রেখে মনের আনন্দে হুটোপুটি খাচ্ছে স্বীয় বাবার বাহুমাঝে। যেন দূর্দমনীয়, চঞ্চল ভীষণ!
আজকে হঠাৎ মাফিয়া বসের কোলে ছোট্ট এই প্রাণকে দেখে স্বয়ং গার্ডরাও আশ্চর্যের শিয়র ছুঁলো। তবে অভিব্যক্তি নির্লিপ্ত। অবশ্য আশ্চর্য হওয়াটা অস্বাভাবিক নয়, চার মাসের ছোট্ট ইয়াশ ইউভান জেনেটিক্যালি অবিকল তার বাবার বৈশিষ্ট্যের। দু'জনার চোখ, শূন্য নির্জীব দৃষ্টি, এদিক ওদিক তাকানোর ভঙ্গিমা সবকিছুই অদ্ভুত ভাবে এক।
দেখলে যে কারোরই মনে হতে পারে, স্বয়ং কার্বন কপি কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাফিয়া বস ।
হেলিপ্যাড ছাড়িয়ে সামনে এগুলো এরীশ। গার্ডদের মুখোমুখি হতেই বাম হাতের করতল বাড়িয়ে ইশারায় দিতে বললো কিছু একটা। সঙ্গে সঙ্গে একজন কালো পোশাকধারী এগিয়ে এসে চকচকে একটা ভারী রিভলবার ধরিয়ে দিলো তার হাতে, সহসা দৃষ্টি ঘোরালো মাফিয়া বস। রিভলবারটার দিকে বিতৃষ্ণ চোখে চেয়ে চোয়াল শক্ত হয়ে এলো তার, তৎক্ষনাৎ ধ্বনিত হলো চাপা হুংকার,
--- গান নয় ফিডার দিতে বলেছি, ইডিয়ট!
অন্য একজন গার্ড তড়িৎ পায়ে এগিয়ে এসে ভুল শুধরালো তক্ষুণি, রিভলবারের বদলে তার হাতে ধরিয়ে দিলো তরল দুগ্ধ মিশ্রিত ফিডার। এক হাতে ছোট্ট ইয়াশ আর অন্যহাতে তার ফিডিং বোতল সমেত ভেতরে ভেন্যুর দিকে এগিয়ে গেলো এরীশ।
কুয়াশাচ্ছন্ন আকাশের মতোই শান্ত, নির্মল আবহ। ওয়াইল্ড ল্যাভেন্ডারের মিষ্টি একটা সুঘ্রাণ হাওয়াই মিঠাইয়ের মতো ভেসে বেড়াচ্ছে চারিদিকে। একটুকরো স্বর্গরাজ্য যেন আজ হামেশাই নেমে এসেছে লোকালয়হীন নিস্তব্ধ এই ছেঁড়া দ্বীপে। মাথার উপর হরেক রকম ঝুলন্ত আলো আর টাটকা ফুলের সৌরভে মুখরিত হয়ে আছে সমগ্র দ্বীপ।
আউটডোর ডেকোরেশন, অথচ প্রতিটি ধাপে ধাপেই রয়েছে চমকপ্রদ সব রাজকীয় সম্ভাষণ।
পায়ের নিচে মখমলি আবরণের নরম সবুজ কার্পেট, মাঝখানের ওয়াকওয়ে জুড়ে স্টেইনলেস কাচের চকচকে হাঁটার রাস্তা। যার দু'ধারে ঝাঁকে ঝাঁকে ফুটে আছে হরেক রকম ঝুলন্ত সাদা ফুল। এখান থেকেই অহং পদধূলিতে হেঁটে হেঁটে স্টেজে গিয়ে দাঁড়াবে স্বয়ং ব্রাইড।
স্টেজ তো নয়, যেন শিল্পীর নিঁপুন হাতে বানানো কোনো রাজকীয় প্রদর্শনী। যা কেবল দেখেই চোখ জুড়িয়ে যায়। ফুল আর আলোয় সজ্জিত এই স্টেজটা এতোটাই মনোহর আর নজরকাড়া বলে বুঝানোর নয়। মন্থর, সহনীয় নীল আলোয় একপ্রকার স্বর্গীয় ঝলক দিচ্ছে পুরো মঞ্চটা, তার ঠিক পেছনে ত্রিভুজাকৃতির সাদা সোনালু কারুকাজের ব্যাকড্রপ। সিলিং এর দিকের জায়গাটা সবচেয়ে আকর্ষনীয়। সেখানে নানান ভঙ্গিতে ঝুলে আছে চকচকে সাদা ক্রিস্ট্যালের তৈরি একাধিক চ্যান্ডেলিয়র।সেই সঙ্গে তাল মিলিয়ে একযোগে দ্যুতি ছড়াচ্ছে সাদা আর সোনালীর মিশেলে লতানো ফুলের ডেকোর। স্টেজের ঠিক মুখোমুখি দু'পাশের জায়গাটা অতিথিদের জন্য। যার পুরোটা জুড়ে রয়েছে রাজকীয় ধাঁচের অভিজাত সব আরামদায়ক গদি।
ট্রান্সপারেন্ট ঘোস্ট চেয়ার গুলো রাত বাতির ম্লান আলোতে ভীষণ লাক্সারিয়াস দেখাচ্ছে। একেকটি গোলাকৃতির টেবিলকে কেন্দ্র করে বসানো হয়েছে এই চেয়ারগুলো। প্রতিটি টেবিলই যেন ডেকোরেটরের উন্নত রুচির বহিঃপ্রকাশ। ব্ল্যাকসিল্ক টেবিলক্লথে আবৃত টেবিলের চারিপাশ দখল করে নিয়েছে দারুণ ভাঁজের অফ হোয়াইট ক্ল্যাসি ন্যাপকিন, পাশেই ক্রিস্ট্যাল ওয়াইনের নান্দনিক গ্লাস, তার ঠিক মাঝখানের যায়গাজুড়ে একচ্ছত্র আধিপত্য নিয়ে দাঁড়িয়ে আছে উঁচু লম্বা এক ক্যান্ডেল হোল্ডার। যার চারপাশে রয়েছে নানান রকম শোভাবর্ধক ফুল আর স্বচ্ছ সাদা মোমবাতি। মোমবাতির এই হালকা নরম আলোয় যেন আরও বেশি অভিজাত্যপূর্ন আর সুশোভিত হয়ে উঠেছে ভেন্যুর পরিবেশ।
এবার শুধু একটা জিনিস বাকি,আর তা হলো স্নোফল। এরীশ চায় ওর ওয়েডিং এর সময় স্নোফল হোক। বরফের শুভ্রতায় মুড়িয়ে যাক সমগ্র শহর। কারণ এই সাজসজ্জা, এই ফুল কোনোকিছুই অভিভূত করতে পারেনা ওকে। সবকিছুই কেমন নিস্তেজ অহেতুক মনে হয়। তুষারই একমাত্র জিনিস যা ওর কড়াপড়া নির্জীব হৃদয়ে তৃপ্তির ঢেউ তুলে দেয়। বরফ দেখলেই চক্ষু শীতল হয় । মৃতদের মতো শীতল। যেই শীতল চোখের অন্তরায় নিমেষেই ধ্বংস হয়ে যায় সমগ্র মহাকাল।
ত্রুটিহীন নিঁখাদ আয়োজনের কোনো কমতি নেই, নেই কোনো নিরাপত্তার ঘাটতি। তুষারের একান্ত তদারকি বলে কথা। তবুও চারিদিকের ডেকোরশনে একপল চোখ বোলালো মাফিয়া বস। চোখ বোলাতে গিয়েই নির্দিষ্ট একটা জায়গায় লক্ষ্য স্থীর হয়েছে তার। পরবর্তী কয়েকমূহুর্ত আর চোখ সরালো না। বাজপাখির মতো তীক্ষ্ণ শিকারী দৃষ্টিতে চেয়ে রইলো অনিমেষ। অতঃপর কিয়ৎক্ষনবাদে চোখ সরালো ধীরে ধীরে। যেন কিছুই হয়নি, সবকিছু শান্ত স্বাভাবিক তেমন করেই ধীর পায়ে এগিয়ে গেলো তুষারের নিকট।
তুষার তখন ভাবনায় নিমজ্জিত। অকারণ একটা দুশ্চিন্তা পদ্মাসন হয়ে গেড়ে বসেছে তার ভ্রুদ্বয়ের মাঝখানে। বেখেয়ালে জিভ তালুর সন্ধিতে চ উচ্চারণ করে কানের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করছে সেই তখন থেকে। হঠাৎ করেই এয়ারবাডসটা ডিস্টার্ব করছে ভীষণ। কানেকশন লুজ হয়ে যাচ্ছে বারবার। এমন হলে তো চারিদিকে নজর রাখা মুশকিল।নেটওয়ার্কের সামান্য জটিলতায় তুষার যখন দ্বিধাগ্রস্থ, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো মাফিয়া বসের রাশভারি কণ্ঠস্বর,
--- ইজ এ্যানিথিং রং?
চকিতে ঘাড় ঘোরালো তুষার। তেমন কিছু ঘটেনি ব্যাপারটা বোঝাতে ঠোঁট বাঁকিয়ে স্ফীত হাসলো সে । অতঃপর সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলো,
--- কি করে বুঝলেন?
এরীশ নিজ হাতের ঘড়িটা ওর মুখের সামনে তুলে ধরলো। দ্বিধাহীন কণ্ঠে আওড়ালো,
--- ব্লাডপ্রেশার হাই।
--- ওহ, ওটা অন্য কারণে।
কিছু একটা ভেবে দাঁতের ডগায় অধর কামড়ে ধরলো তুষার। সম্ভবত ভাবনার বিষয়টা ফ্লোরা। এরীশ সেসব প্রসঙ্গ এরিয়ে, স্পষ্ট গম্ভীর একটা অভিব্যক্তি টেনে আনলো চেহারায়। অতঃপর তুষারের কোলে ইয়াশ আর হাতে ইয়াশের ফিডার ধরিয়ে দিয়ে ওর কান থেকে এয়ারবাডস গুলো খুলে নিলো স্বাভাবিক ভঙ্গিমায়। সেগুলো নিজের কানে ঢোকাতে ঢোকাতে নিস্পৃহ ভাবেই বলে উঠলো ,
--- বিয়ে করতে এসেছো তুমি এখানে, কোনো মিশন সাকসেসফুল করতে নয়। সো ট্রাই টু বি নরমাল।
বাক্যটুকু শেষ করে তুষারের কোমরের খাঁজে আবদ্ধ রিভলবারটা একটানে মুঠোয়পুরে নিলো এরীশ। জবাবে তুষার কিছু বলবে তার আগেই রিভলবার লোড করতে করতে ঝোড়ো হাওয়ার গতিতে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে গেলো সে ।
ওদিকে মাফিয়া বসের গমন পথের দিকে কয়েকমূহুর্ত নির্লিপ্ত চোখে চেয়ে থেকে স্বগোতক্তি করে বিড়বিড়ালো তুষার,
--- কে কাকে নরমাল থাকতে বলছে আশ্চর্য!
একটা অন্ধকারাচ্ছন্ন ঘুটঘুটে বেজমেন্ট। নেই কোনো জানালা, নেই কোনো ভেন্টিলেটর। অথচ সমগ্র রুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ইলেকট্রনিক ডিভাইস। কোথাও মনিটর, কোথায় পিসি, কোথাও বা যান্ত্রিক ওয়াকিটকি। চারিদিকে তারের ছড়াছড়ি, ঠিক তার মধ্যবর্তী স্থানে একটা ছোট্ট আধভাঙা একহারা ডেস্ক। যার একপাশে সিগারেট ভর্তি এ্যাশট্রে, আর অন্যপাশে চকচকে হুইস্কির বোতল। একটা ধাতব ক্রীস ডেস্কের সঙ্গে এলিয়ে রাখা। তার পাশেই রিভলভিং চেয়ারে পৃষ্ঠদেশ ভাজ করে ঝিমিয়ে পড়া প্যাঁচার মতো বসে আছে একজন।প্রবল দুশ্চিন্তায় তার একটি পা অহেতুক নড়ছে, আর অন্যটি মৃতের ন্যায় নির্জীব। ঠিক যেন ডেথনোট সিনেমার ডিটেকটিভ এল। তার খামখেয়ালি উদাসীন দৃষ্টি সামনে থাকা মনিটরে নিবদ্ধ। যার প্রতিটি খন্ডাকৃতির স্ক্রীনে ভেসে আছে মাফিয়া বসের রাজকীয় বিবাহোত্তর অনুষ্ঠানের একেকটি দৃশ্য।
লোকটা হুডির আস্তিন মাথায় টেনে নিলো। অতঃপর কন্ট্রোল রুমে দাঁড়িয়ে সিকিউরিটি ক্যামেরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকা এরীশকে পর্যবেক্ষন করতে থাকলো নীরবে । একধ্যানে, একমনে। যেন এরীশের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে তার অপার আগ্রাসন। এরীশ ক্যামেরা গুলোর দিকে এগুতেই লোকটা মাউস চেপে স্ক্রিন বড় করলো। মাফিয়া বসের উদগ্রীব সন্দিগ্ধ দৃষ্টিতে নজর পড়তেই জ্বালাময়ী এক পৈশাচিক হাসি ফুটলো তার ওষ্ঠকোণে। ফের ধীরে ধীরে মিলিয়ে গেলো তা রহস্যের আড়ালে। অহেতুক দাঁতে দাঁত পিষলো সে মানব, ফনা তোলা সাপের মতোই ফুঁসে উঠলো অতর্কিতে । তার গভীর কালো নেত্রে দাউদাউ করে জ্বলছে প্রতিশোধের তীব্র স্পৃহা। সেই অগ্নিদৃষ্টি নিয়েই মনিটরের দিকে আরেকটু ঝুঁকলো সে । বিগস্ক্রিনে তাকিয়ে থাকা এরীশের চোখে চোখ রেখে হিসহিস করে আওড়ালো,
--- ইউ আর ইন ডেঞ্জার মাফিয়া বস! তোমার শত্রু, তোমার দূর্বলতা ধরে ফেলেছে। সো স্টার্ট দ্যা কাউন্টডাউন। একটামাত্র ভুল পদক্ষেপ, এ্যান্ড ইউওর বেবিগার্ল ইজ ইন মাই গ্র্যাস্প। তোমাকে আর আমাকে দু'জনকেই ধ্বংসস্তূপ বানানোর একমাত্র হাতিয়ার ওই মেয়েটা। ওর জন্য হয় তোমার হাতে আমি ধ্বংস হবো, নয়তো আমার হাতে তুুমি। তাইতো সবার আগে খু'ন'টা আমি ওকেই করবো। লেটস সি, হাউ লং ইউ ক্যান প্রটেক্ট হার!
বাক্যটুকু শেষ হতেই অদ্ভুতভাবে নড়েচড়ে উঠে চোখের পলকে ঠাস করে বন্ধ হয়ে গেলো মনিটরটা। ঘটনার আকস্মিকতায় ক্রুদ্ধ হয়ে সেটিকে জোড়ালো মুষ্টাঘাতে ছুড়ে ফেলে দিলো রহস্যমন্দ্রিত সেই মানব , তমশাচ্ছন্ন স্যাতেসেতে মেঝের কোনো এক কোণে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে রইলো যন্ত্রটা। অদ্ভুত মোহাচ্ছন্ন দৃষ্টে সেই ভাঙাচোরা অংশগুলো পরখ করতে করতেই আচানক ধরিত্রী কাঁপিয়ে গর্জে উঠলো লোকটা,
--- এরীশ ইউভাননননন! ইউ ফাকিং এ্যাসহোল!
*
কন্ট্রোল রুমের সবচেয়ে কর্ণারের সিকিউরিটি ক্যামেরাটাকে সেই তখন থেকে সুক্ষ্ম দৃষ্টিতে পরখ করছিল এরীশ। যেটা কিনা ওর কোম্পানির কোনো ব্র্যান্ড নয়। লাগানোর কৌশলটাও ভীষণ অদ্ভুত, এক কথায় অপরিকল্পিত। যদিও খুব কৌশলে আড়ালে সেট করা হয়েছে, তবে মাফিয়া বসের সিক্সসেন্স বলছে এই ক্যামেরার পেছনে তো একজন নিশ্চিত বসে আছে। যে এই মূহুর্তে বাজপাখির দৃষ্টিতে এরীশকে দেখছে। পুরো ব্যাপারটা মস্তিষ্কে ক্যাচ করতে সময় নিলো কয়েক সেকেন্ড পরমূহুর্তেই ফটাফট রিভলবারের ট্রিগ্যার টেনে উড়িয়ে দিলো সেটিকে। ছয়ছয়টা গু'লির প্রভাবে নিমেষেই বিলীন হয়ে গেলো ডিভাইসটা। এরীশ সেই ধ্বংসস্তূপের দিকে চেয়ে চোয়াল শক্ত করলো। ভেতরের ছাইচাপা জিদের একটুখানি প্রস্ফুটন ঘটিয়ে তীব্র আক্রোশ নিয়ে বেজে উঠলো তার ব্যঘ্র কণ্ঠস্বর,
---- আ'ম নট ইন আ ডেঞ্জার। আই এ্যাম দ্যা ডেঞ্জার!
বজ্রধ্বনিতে স্বগোতক্তি করা মাত্রই কক্ষ থেকে ছুটে পালালো কেউ। কারোর উপস্থিতি টের পেয়ে চকিতে ঘাড় ঘোরালো এরীশ। ততক্ষণে দরজা গলিয়ে করিডোরের প্রান্ত ধরে ছুট লাগিয়েছে অবয়বটি।
--- সন অব আ বিচ!
এরীশ সময় নিলোনা আর, দাঁতে দাঁত পিষে কয়েক দফা অস্রাব্য গালি ছুড়ে ঝড়ের বেগে ধাওয়া করলো লোকটিকে। কয়েকমূর্হুতের ব্যাবধান মাত্র, তন্মধ্যে কালো মাস্ক আর বেসবল ক্যাপে আবৃত স্পাই গোছের লোকটার গতিরোধ করলো মাফিয়া বস। পেছন থেকেই কোমর বরাবর শক্ত এক পদাঘাতে উল্টে ফেললো মার্বেল পাথরের মসৃণ মেঝেতে। গতি জড়তায় পর্যুদস্ত হয়ে কয়েক দফা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লো সেই গুপ্তচর । অতঃপর নাক টেনে শ্বাস তোলার আর সময় দিলোনা এরীশ, তার আগেই হাঁটুর সবটুকু ভর ছেড়ে দিয়ে ঋজু হয়ে বসে পড়লো লোকটার পিঠের উপর। সঙ্গে সঙ্গে গলাকাটা মুরগীর মতো ধড়ফড় করে উঠলো তার প্রাণ ,র'ক্তা'ক্ত মুখ থেকে আপনাআপনি নিসৃত হলো তীব্র ব্যথাতুর আর্তনাদ। সেদিকে দৃষ্টিপাত না করেই কঠোর থাবায় লোকটার চুলের গোছা আঁকড়ে ধরে অকস্মাৎ টান মে'রে মাথাটা মুখের কাছে নিয়ে এলো এরীশ। ক্রোধান্ধ হয়ে হাতের মুঠোয় আরও খানিকটা শক্তি প্রয়োগ করে হিমশীতল কণ্ঠে নিসৃত করলো ভয়াবহ এক বাক্য,
--- ম'র'তে এসেছিলি?
আহত শরীরটা ছটফট করে ওঠে । মুখ থেকে বেড়িয়ে আসে অস্পষ্ট গোঙানির আওয়াজ,
---- উমমম, না৷ উমমম!
নিরুদ্বেগ ভঙ্গিতে সময় নিয়ে জবাব দেয় এরীশ,
--- আজ খু'ন করার ইচ্ছে ছিল না। জীবনে একটা মাত্র আবদার করেছিল আমার বউ। সকাল থেকে একফোঁটাও র"ক্ত লাগাইনি হাতে।ড্রাগের তাড়নায় মাথাটা কিলবিল করছে তবুও নিজেকে দমিয়ে বসে আছি। যদি নিজেকে একবার সামলাতে পারি তবে ড্রাগের চেয়েও ভয়ংকর নেশায় ডুব দেওয়ার অঙ্গিকার পেয়ে যাবো। কিন্তু তুই আমাকে বাধাগ্রস্থ করেছিস। তোর জীবনটা যে আমার হাতেই যাওয়ার ছিল ।সো আই হ্যাভ নাথিং টু ডু।
হাতের কাছে ধারালো কোনো অ'স্ত্র নেই, রিভিলবারটাও রেখে এসেছে কন্ট্রোল রুমে। কিন্তু এরীশ তো কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। সহসা পরবর্তী কাজটা জানোয়ারের মতোই ঘটিয়ে ফেললো সে । নিজের পরিধেয় ব্লেজারের সঙ্গে লাগোয়া যে ব্রোঞ্জপিনটা ছিল, সেটাকেই খুলে আনলো একটানে। পরপরই সেকেন্ডের ব্যবধানে ওই ধারালো অংশ দিয়ে অকস্মাৎ মূমুর্ষ লোকটার কণ্ঠনালিতে জোরে জোরে আ'ঘাত করতে শুরু করলো এরীশ। যেন কোনো শিকারকে ধরাশায়ী করায় মগ্ন হয়ে আছে কোনো হিংস্র দানব । একবার দু'বার নয়, অগণিত অজস্রবার।
প্রবল আক্রোশে লোকটাকে মারতে মারতে যখন কণ্ঠনালিটা থেঁতলে ফেললো, ঠিক তখনই মাফিয়া বসটার র'ক্ত রঞ্জিত চেহারায় প্রজ্জ্বলিত হলো অকৃত্রিম এক তৃপ্তির ঢেউ ।
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৬২
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
*
চারিদিকে নিগূঢ় শূন্যতা। কানের কাছে শোঁ শোঁ হাওয়া বইছে। হাওয়ার সাথে কুণ্ডলী পাকিয়ে ভেসে আসছে নিরবধি সুরের সয়লাব। হিমহিম কুয়াশায় ভার হয়ে আছে নিশীথের আকাশ। গোটা শহরটাকে যেন গ্রাস করেছে অদ্ভুত এক ভয়াল অন্ধকার। শ্বেতরঙা বরফের টুকরো গুলো নীহারিকার মতো ঝরে পড়ছে চারিদিকে। নিস্তব্ধ সড়কের গায়ে সফেদ চাদরের মতো ছড়িয়ে রয়েছে তুষারের পাতলা আবরণ।
প্রকৃতি জুড়ে বরফের উল্লাস,তবুও প্রচণ্ড শীতে জনজীবনের বেহাল দশা, তারউপর মাঝরাতে ঘরে ফেরার তাড়া। রাস্তায় আটকে থাকা প্রতিটি মানুষের মাঝে ছাইচাপা অসন্তোষ, অথচ শহর জুড়ে অকস্মাৎ লকডাউন। কোথাও কোনো গাড়ি চলছে না। অলিগলি থেকে মহাসড়ক সমগ্র জায়গা জুড়ে অকারণ যানযট। তার সঙ্গে যুক্ত হয়েছে হর্ণ বাজানোর কঠোর নিষেধাজ্ঞা। এ যেন মরার উপর খাড়ার ঘা। দীর্ঘ জানযট আর বৈরী আবহাওয়ার তোড়ে মানুষ জন অতিষ্ঠ হয়ে গাড়িতেই বসে ঝিমাচ্ছে সব। যেন কয়েক মূহুর্তের মাঝে গোটা শহরটাকে থমকে দিয়েছে কেউ। নিস্তেজ করে রেখেছে সমগ্র পৃথিবী। কিন্তু কার এতো স্পর্ধা ?
মহাসড়কের মাঝ বরাবর যেখানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর থেকে হাইওয়ে এসে মিলেছে, ঠিক সেখানটায় পরপর সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে শতাধিক কালো রঙের বিলাসবহুল গাড়ি। সারির সর্বপ্রথম গাড়িটা রয়্যাল ব্লু থীমের রোলস রয়েস ড্রপটেইল। পৃথিবী বিখ্যাত এই গাড়ির অভ্যন্তরে যে কোনো বিশেষ আলফা ম্যানের উপস্থিতি যা বুঝতে বাকি নেই কারোর। কিন্তু কে সে?
দীর্ঘ এই যানজটের মাঝেই পেছনের গাড়ি থেকে বেড়িয়ে রোলস রয়েসের দিকে ছুটে এলো একজন। কালো ওভারকোট পরিহিত লোকটা সবিনয়ে ন্যুজ্ব হয়ে সম্মান জানাতেই খুলে গেলো জানালার তকতকে কাচ। ওপাশের ড্রাইভিং সিটে আসীন হয়ে আছে স্বয়ং মাফিয়া বস। আঙুলের ডগায় ধূমায়িত শলাকা তার। পাশেই প্যাসেঞ্জার সিটে কুণ্ডলী পাকিয়ে গুটিশুটি হয়ে ঘুমিয়ে আছে এক সদ্য বিবাহিতা সুশ্রী রমণী। পড়নে তার জমিনজোড়া বিশাল ভলিউম গাউন। নিগূঢ় আঁধারে নিমজ্জিত শুনশান গাড়ির মাঝে নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে তার কোমল তুলতুলে মুখ । ঘুমন্ত রমণীর দৃপ্ত চেহারা জুড়ে জোৎস্নাভেজা রূপসী চাঁদের মতোই চোখ জুড়ানো দ্যুতি । যেন রূপকথায় বিচরণ করা কোনো অচিনপুরির ঘুমন্ত রাজকন্যা এসে ঠায় জমিয়েছে এক দুষ্টু জাদুকরের তিমিরাচ্ছন্ন ডেরায়।
তার ঠিক পেছনের সিটে গোলাকার স্ট্রোলারের মধ্যে গা ছড়িয়ে উবু হয়ে ঘুমিয়ে আছে ছোট্ট এক অস্তিত্ব ।গভীর ঘুমের দোলাচলে খানিক বাদে বাদেই হেসে উঠছে তার কচি কোমল ঠোঁট। কখনো বা স্বপ্নের ঘোরে কাঁদোকাঁদো চেহারা করতেই তীক্ষ্ণ ভাঁজে ঢেকে যাচ্ছে তার অধর তলার কুচকুচে কালো তিল। কয়েক সেকেন্ডের ব্যাবধানে গাড়ির অভ্যন্তরে একপল নজর বুলিয়ে আশ্চর্যের শিয়র ছুলো লোকটা। মাফিয়া বসের দিকে দৃষ্টি ঘুরিয়ে অস্থির স্বরে বলতে আরম্ভ করলো,
--- বস ইট’স আর্জেন্ট...
জিভ খসে বাকি কথা বের হওয়ার আগেই লোকটাকে মাঝপথে রুখে দিলো মাফিয়া বস। ঠোঁটের উপর তর্জণী দাবিয়ে সতর্ক গলায় বললো,
--- হুঁশশশ,মাই বেবি বয় ইজ স্লিপিং।
লোকটা ভড়কালো। গলার আওয়াজ ততোধিক ক্ষীণ করে জানালো,
--- বস এটা পুরো শহরের টার্নিং পয়েন্ট। গত একঘন্টা যাবত আমরা এখানে অপেক্ষা করছি। কম করেও হলেও একশোর উপরে গাড়ি, অলরেডি রাস্তাঘাট সব ব্লকড। তারউপর কোনো একজ্যাক্ট রিজন দেখানো হয়নি। আর ঘন্টাখানিক এভাবে থাকলে মস্কোর সাথে পুরো রাশিয়ার কানেকশন বিচ্ছিন্ন হতে পারে।
গোটা দেশজুড়ে এতো এতো সমস্যা, তবুও কোনোরূপ ভাবান্তর ঘটলোটা মাফিয়া বসের । না তো একচুল অবধি নড়লো তার গাড়িটা।উল্টো সিগারেটের শলাকায় লম্বা টান দিয়ে নিস্পৃহ গলায় প্রত্যুত্তর করলো সে,
--- গাড়ির মধ্যে আমার পুরো পৃথিবী ঘুমিয়ে আছে, শহরকে বলো ওয়েট করতে।
--- কিন্তু বস...
মাফিয়া গার্ডটা ফের কিছু একটা বলতেই যাচ্ছিল তৎক্ষনাৎ তার মুখের মধ্যে আচানক জ্বলন্ত সিগারেটটা ঠেসে ঢুকিয়ে দিলো এরীশ।
--- জাস্ট শাট ইউওর ফাকিং মাউথ ।
*
সময় গড়ালো আরও ঘন্টা দুয়েক। নদীর জলস্রোতের মতো সময় পেরোলেও গোটা মস্কো শহরটা একই জায়গা আটকে আছে যেন । কোনো এক অদেখা বাঙালি রমণীর ঘুমের সুরক্ষায় থমকে
আছে চারিপাশ। আশেপাশের রাস্তা গুলোতে আরোপিত হয়েছে কড়া নিরাপত্তার বহর। এমনই এক মূহুর্তে সমুদ্রাগত ঠান্ডা হাওয়ার তোড়ে আচানক ঘুম ভেঙে গেলো ঈশানীর । তন্দ্রাচ্ছন্ন ভাবটা ক্রমশ কেটে যেতেই ঝাপসা চোখে নিজের অবস্থান পরখ করলো সে। আড়মোড়া ভাঙতেই কোথা থেকে যেন দমকা হাওয়ার মতো ভেসে এলো মাফিয়া বসের রাশভারি কণ্ঠস্বর,
--- হাউ ওয়াজ দ্যা স্লিপ?
গাড়ির মধ্যে ঘুমিয়েছে ব্যাপারটা উপলব্ধি হতেই একটুখানি বিভ্রান্ত হলো ঈশানী। ঘুমের সময়টা ঠিক কতক্ষণ সেটা অনুমান করার জন্য উত্তরের তোয়াক্কা না করে উল্টো প্রশ্ন ছুড়লো সে,
--- কয়টা বাজে এখন?
--- অলমোস্ট ফোর এ.এম।
ঈশানী ধড়ফড়িয়ে উঠলো। ব্যতিগ্রস্থ নয়নে পেছনের সিটে নির্বিগ্নে ঘুমিয়ে থাকা ইয়াশকে পরখ করে বললো,
---কিহ! কিন্তু আমরা তো এখনো গাড়িতে।
--- ইয়েস বেইব, ফর ইউওর বিউটি স্লিপ।
মাফিয়া বসের মসৃণ কণ্ঠে প্রশ্রয়ের আভাস।
--- কিন্তু এভাবে মাঝরাস্তায় গাড়ি থামিয়ে, না মানে সমস্যা হয়নি?
এরীশ এবার ঝুঁকে এলো খানিক। রমণীর পেলব চেহারায় তপ্তশ্বাস ছেড়ে জবাব দিলো,
--- না, সমস্যা হয়নি। ওরা ওয়েট করেছে।
--- ওরা কারা?
ঈশানীর ঘুম জড়ানো কণ্ঠে অদম্য কৌতুহল। তৎক্ষনাৎ হিমশীতল আওয়াজে প্রত্যুত্তর করলো এরীশ,
--- নট সামওয়ান স্পেশাল, জাস্ট দ্যা এনটায়ার টাউন।
এরীশের কথা শুনে দু'চোখ কপালে উঠে গেলো ঈশানীর। মুখ ফস্কে বেরিয়ে এলো অবিশ্বাস্য আওয়াজ ,
---কিহ!
সবসময়ের মতোই ঈশানীর বাড়ন্ত কৌতুহলে এক বালতি জল ঢেলে দিয়ে কোনোরূপ প্রত্যুত্তর না করেই গাড়ি স্টার্ট দিলো এরীশ।
তুষারের নমনীয় আবরণটুকু চাকায় পিষে নিজের লোকজনকে সাথে নিয়ে ছুটলো দূর বহুদূর....
*
You r the light
You r the night
You r the colour of my blood
You the cure
You r the pain
You r the only think
i wanna touch.....
গাড়ির প্যাসেঞ্জার সিটের টিন্ডেট জানালাটা নির্দ্বিধায় নামানো। যেন কোনো অভূতপূর্ব সুখ সুখ হাওয়া বইছে তার অভ্যন্তরে।
এমনটা সাধারণত হয়না। মাফিয়া সদস্যরা মূলত বুলেট প্রুফ গাড়ির পাশাপাশি এক্সট্রা প্রটেকশন নিয়ে চলে, সেখানে এতো স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাওয়া গাড়িটাতে আজ স্বয়ং মাফিয়া বস রীশষ্কার উপস্থিতি। অশুভ মরিচীকা যেন বেমালুম উদ্বেগহীন। কিন্তু কেন? কিসের এতো নিস্পৃহতা তার?
পাশেই খোলা জানালার কার্নিশে দু-হাত ভর করে তাতে চিবুক ঠেকিয়ে চোখ বন্ধ করে লুটিয়ে আছে ঈশানী। গানের সুরটা ভীষণ ভালো লাগছে ওর । হৃদয়ের খুব কাছে হাওয়াই মিঠাইয়ের মতো অকারণ একটা ভালোলাগা ছড়িয়ে যাচ্ছে ক্রমশ। তাই ড্যাশবোর্ড হাতড়ে ভলিউম বাড়ালো একটু। পরপরই গাড়ির ব্রেক টানার আওয়াজে ভ্রম ছুটে গেলো আচানক । বিভ্রান্ত চোখে পাশ ফিরে তাকাতেই এরীশ আবারও ঝুঁকে এসে সিট বেল্ট খুলে দিলো ওর। ছোট্ট করে বললো,
--- নামো।
--- এখানেই?
ঈশানীর আচ্ছন্ন কণ্ঠে অপ্রত্যাশিত কৌতুহল। মেয়েটার অবান্তর প্রশ্নে ভ্রু উঁচালো বিপরীত পক্ষ, চোয়ালের পেশি শক্ত করে গম্ভীর আওয়াজে জবাব দিলো,
--- এভাবে কথা বলোনা আমার সঙ্গে। তোমার ঘুম জড়ানো কণ্ঠে বোধ হয় কিছু একটা মেশানো। আ'ম আলরেডি ক্রেভিং ফর ড্রাগ। এ্যন্ড ইট’স ড্রাইভিং মি ক্রেইইজি। কোনোভাবে ডেস্পারেট হয়ে গেলে ব্রেক ফেইল করে তিনজনই মা'রা পড়বো।
এরীশের কথার মানে বুঝতে পারলো না ঈশানী। সহসা গাড়ির খোলা জানালা গলিয়ে বাইরে তাকালো একবার । আশপাশটা ধোঁয়াসার মতো তমশাচ্ছন্ন, ধারেকাছে কোথাও সমুদ্র আছে বোধহয়। বিস্তর বালুচরের গায়ে ঝাপিয়ে পড়া উদ্যম জলরাশির হুঙ্কারে মুখর হয়ে উঠেছে কর্ণকূহর । জায়গাটা অপরিচিত লাগছে,ফলস্বরূপ আবারও ভেসে এলো উদ্বিগ্ন কণ্ঠস্বর,
--- এটা তো পেন্ট হাউজ নয় এরীশ!
--- ঠিকই ধরেছো।
--- তাহলে এখানে কেন নিয়ে এলে? আমিতো...
বাক্য সম্পন্ন করতে পারলো না ঈশানী, তার আগেই জিভের ডগায় অধর ভিজিয়ে জবাব দিলো এরীশ,
--- তোমার জন্য একটা গিফট আছে।
--- গিফট! কি গিফট?
সবিস্ময়ে জানতে চাইলো ঈশানী। বলতে না বলতেই ওপাশ থেকে ভেসে এলো মাফিয়া বসের শীতল কণ্ঠস্বর,
--- দ্যা রেস্ট অফ মাই লাইফ!
এরীশের মতো অনুভূতিহীন নিস্পৃহ মানবের মুখে এহেন বাক্যখানা আজও ভীষণ অবিশ্বাস্য আর মেকি লাগে ঈশানীর। অবান্তর ভাবনায় থমকে আসে তার নিঃশ্বাস। বক্ষমাঝের সুখ সুখ যাতনায় নীলাভ চোখের অবলা দৃষ্টি ঝাপসা হয়ে ওঠে ক্রমশ। মাফিয়া বসের একটুখানি আস্কারা পেতেই সেই জল মুক্ত দানার মতো ঝরে পড়ে রমণীর মোমারাঙা কপোল বেয়ে। রিনরিনে ধ্বণিতে প্রকাশ ঘটে এক আকাশ অভিমানী অনুরক্তির,
--- একবার ভালোবাসি বলবে? প্লিইজ!
সারাদিনের ক্লান্তি, তারউপর এতোভারি একটা গাউন সামলাতে সামলাতে মুখটা পাংশুটে হয়ে আছে ঈশানীর। মেয়েটার মলিন মুখখানা পরখ করে, একটু থেমে ফের নিজের চিরাচরিত গম্ভীর সত্তায় ফিরে গেলো এরীশ। ভারিক্কি আওয়াজে বললো,
--- আর একটাও প্রশ্ন নয়। জাস্ট ফলো মাই কমান্ড।
এরীশের ওমন জোড়ালো আদেশ শোনা মাত্রই ভেতর ভেতর অপমান বোধ হলো রমণীর। আধুনিক ভাষায় ব্ল্যাক ফ্ল্যাগ বোধ হয় একেই বলে। জীবন দিতেও পারে, আবার জীবন নিতেও পারে অথচ ভালোবাসি বলতে পারেনা একটাবার। এইটুকুনি শব্দটা উচ্চারণ করা কি এতোই কঠিন? ভেতর ভেতর ক্রোধ জমলো ঈশানীর। বহুদিন ধরে ঝিমিয়ে পড়া আত্মসম্মানটা যেন মাথাচাড়া দিয়ে উঠলো বুকের ভেতর,সহসা সপ্রতিভ কণ্ঠে সেই কঠোর আদেশকে প্রতিহত করলো সে,
--- আমি তোমার অধিনস্ত কোনো গার্ড নই মাফিয়া বস।
ঈশানী বলতে বাকি মূহুর্তেই হ্যাঁচকা টান মে'রে তড়িৎ হাতে ওকে কোলে তুলে নিলো এরীশ। অতঃপর গাড়ি থেকে বেড়িয়ে যেতে যেতে দৃষ্টির মিলন ঘটিয়ে আওড়ালো,
--- ইউ্য আর অ্যাবসুলেটলি রাইট, মাই ওয়েম্যান! ইউর উইশ ইজ মাই কমান্ড।
গাড়ি থেকে বেরোতেই একজন গার্ড তড়িঘড়ি করে এগিয়ে এসে ইয়াশের স্ট্রোলার নামিয়ে আনলো। লোকটা ওদের কাছাকাছি আসতেই অতি সংবেদনশীল হাতে বাচ্চা সমেত স্রোলাটখানা তুলে নিলো এরীশ। অতঃপর নতজানু হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডটাকে উদ্দেশ্য করে ছুড়ে দিলো কঠোর বাক্য বহর,
--- আই ক্যান টেইক কেয়ার অফ মাই বেইবী।
*
এরীশ যখন গার্ডের সঙ্গে কথায় ব্যস্ত তখনই সামনের দৃশ্যপটে চোখ আটকে যায় ঈশানীর। ও দেখতে পায় বিশাল সমুদ্রের কোল ঘেঁষে নীলাভ জলরাশির পানে মুখ করে সীমাহীন দম্ভ নিয়ে দাঁড়িয়ে আছে এক বিশালাকৃতির মাফিয়া ম্যানশন। চারিদিকের নিস্তব্ধতার মাঝে এই একটুকরো আলো ঝলমলে ম্যানশনটাকে অদ্ভুত রহস্যময় লাগছে। এক হাতে ঈশানী আর অন্যহাতে নিজের ক্ষুদ্র অংশ নিয়ে সেদিকেই এগিয়ে যাচ্ছে এরীশ ইউভান। ঈশানীর মনে কৌতুহলের দানাবাঁধে। মস্তিষ্কে ঘুরপাক খায় হাজারো প্রশ্নের সমাহার।
কালো রঙের ভারী লোহার গেইটটাতে বরফ জমে শীতল হয়ে আছে । গেইটের দু'ধারে বিশালদেহী সিংহমুখগুলো থেকে ঝরনার মতো গড়িয়ে পড়ছে কৃত্রিম জলের ফোয়ারা। তার ঠিক মাঝেই জ্বলজ্বল করছে একটা চৌকাকৃতির বিশেষ নেইম-প্লেট। ম্যানশনের মূল ফটকের সঙ্গে লাগোয়া সেই নেইম-প্লেটটার দিকে তখন থেকে স্তব্ধ বিমূঢ় চিত্তে তাকিয়ে আছে ঈশানী। যেখানে গুটিগুটি ইংরেজি অক্ষরে লেখা রয়েছে স্পষ্ট দু'টো নাম।
--- mr.&mrs yuvan
অসহনীয় নৈঃশব্দে সময় অতিবাহিত হলো আরও কিছুক্ষণ।এরীশ পেছনেই দাঁড়িয়ে, চোখের পাতায় বার কয়েক পলক ছেড়ে আরও একবার নেইমপ্লেটের লেখাগুলো বিড়বিড় করে আওড়ালো মেয়েটা । তারপর ঘাড় ফিরিয়ে এরীশের দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিপাত করে জিজ্ঞেস করলো,
--- এটা কি এরীশ?
--- তোমার স্বপ্ন। যাও খুলে দেখো।
অচিরেই প্রত্যুত্তর করে ঈশানীর হাতে একটা ডোর-কি তুলে দিলো মাফিয়া বস।পরিস্থিতি আঁচ করতে না পেরে কয়েকমূর্হুতের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলো মেয়েটা। পরক্ষণে স্বামীর চোখের ইশারায় ধাতস্থ হয়ে এগিয়ে গিয়ে দরজার নব খুলে ভেতরে প্রবেশ করলো ও । তার পিছু পিছু এগিয়ে গেলো এরীশ আর ইয়াশও । ছেলেটা তখনও স্ট্রোলারের মধ্যে ঘুমিয়ে। ওদিকে ঘরের মধ্যে প্রবেশ করতেই থমকে গেলো পদযুগল । আশ্চর্য দৃষ্টি ঘুরপাক খেতে লাগলো হলরুমের প্রতিটি কোণে। বাকরুদ্ধ ঈশানী, মস্তিকজুড়ে ঘুরপাক খেতে থাকা অবিন্যস্ত কথাগুলো সব গলায় আটকে আছে ওর ।
প্রাসাদের মতো বিশাল ম্যানশন। আলোকসজ্জিত ঝলমলে তার প্রতিটি কোণ। কোথাও কোনো গোলাবারুদের আওয়াজ নেই, নেই কোনো শুকিয়ে যাওয়া রক্তের চটা। গোটা হলরুম জুড়ে মেঘের মতো ভেসে বেড়াচ্ছে ওয়াইল্ড ল্যাভেন্ডারের মিঠেমধুর সৌরভ। সমগ্র মেঝেতে বিছানো নান্দনিক গালিচার মখমলি আবরণটুকু পায়ের নিচে আদর মাখিয়ে দিচ্ছে যেন।
ভেতরে চোখ ধাঁধানো ইন্টেরিয়র। প্রতিটি আসবাব থেকে শুরু করে ঘরের আনাচে কানাচে সবকিছু চেরিব্লোসমের থীমে ডেকোরেশন করা হয়েছে । মাথার উপর সদ্য কিশলয়ের ন্যায় ঝুলে আছে চেরিব্লোসমের মতো দেখতে কয়েক স্তরের আকর্ষনীয় চ্যান্ডেলিয়র। সেদিকে চোখ পড়তেই বিস্ময়ে ফাঁক হয়ে গেলো ওষ্ঠাধর, উচ্ছ্বাসে,পুলকে একাগ্র হয়ে সগতোক্তিতে বিড়বিড়ালো রমণী,
--- এতো সুন্দর কেন এটা?
--- কারণ এটাও সাকুরা।জাস্ট লাইক ইউ্য।
পেছন থেকে এরীশের হাস্কিস্বর ভেসে আসতেই দৃষ্টি ঘোরালো ঈশানী। চাতকিনীর মতো ডেকে উঠলো,
--- রীশ!
প্রবল উত্তেজনায় গলদেশ শুকিয়ে কাঠ হয়ে এসেছে ওর। চোখের তারায় চিকচিক করছে এক সমুদ্র খুশির জোয়ার। একটু দূরেই ছেলের স্ট্রোলারের পাশে দাঁড়িয়ে আছে এরীশ। ঈশানী গুটিগুটি পদক্ষেপে সেদিকেই এগিয়ে গেলো। ক্লান্ত, ঝাপসা দৃষ্টি মেলে লোকটাকে পর্যবেক্ষণ করলো কিয়ৎক্ষণ। মুখোমুখি দাঁড়িয়ে আড়ষ্ট কণ্ঠে জানতে চাইলো,
--- এটা কাদের বাড়ি এরীশ?
--- আমাদের।
--- মানেহ,
--- তুমিতো এটাই চেয়েছিলে, একটা সাজানো সংসার। যেখানে সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে। না থাকবে কোনো নৃ'শংসতা,মারামারি, হানাহানি, আর নাতো কোনো সিকিউরিটি । চারিদিকে তাকিয়ে দেখো এখানে কোনো গার্ড নেই , পেন্ট হাউজের মতো রহস্য নেই, অন্ধকারের ছিটেফোঁটাও নেই, ভালোকরে দেখো কত আলো!
এরীশের কথামতো আরও একবার ঘাড় ঘুরিয়ে পুরো হলরুমটাকে অবলোকন করে ঈশানী। দেখতে দেখতেই নীলাক্ষী দু'টো টলমল করে ওঠে ওর, পরপরই বিনা বাক্যব্যয়ে একপ্রকার ছিঁটকে এসে ঠায় জমায় মাফিয়া বসের ইস্পাত কঠিন বুকের মাঝে, বেখেয়ালে খামচে ধরে তার শার্টের অগ্রভাগ। বুকভাঙা আর্তনাদে ফুঁপিয়ে ওঠে শব্দ করে। এরীশের শার্ট ভিজে যায়, শক্ত বুকের বাম পাশে কোমল ঠোঁটের পরশ অনুভূত হতেই দু'হাত মুঠি বদ্ধ করে নেয় হিংস্রমানব। সেসবে কোনোরূপ ভ্রুক্ষেপ না করেই উন্মাদের মতো বলতে থাকে ঈশানী,
--- সত্যিই! তুমি সত্যিই আমাদের বাড়িতে নিয়ে এসেছো? এটা আমাদের বাড়ি এরীশ? আমার সংসার? আমার ছেলেটা এবার থেকে পরিবার পাবে, একটা সুস্থ স্বাভাবিক পরিবার, থাকবে তুমি আমাদের সাথে, বলোনা?
মেয়েটার প্রবল আর্তনাদে একটুখানি কেঁপে ওঠে মাফিয়া বসের লম্বা চওড়া সুঠামদেহী অস্তিত্ব । তবুও নির্বিকার সে মানব। ঠান্ডা হৃদয়ের মৃতের মতোই নিস্প্রাণ তার দু'নয়ন।
ঈশানী অপেক্ষা করেনা প্রত্যুত্তরের, চোখে জল আর মুখে হাসির ঢেউ নিয়ে ছুটে গিয়ে হাঁটু মুড়ে বসে ঘুমন্ত ছেলের মুখোমুখি হয়ে । পরপরই ঠোঁট ভেঙে কেঁদে উঠে বলে,
--- বাবা তাকিয়ে দেখোহ, তোমার ড্যাডি আমাদের বাড়িতে নিয়ে এসেছে। এটা আমাদের বাড়ি! চারিদিকে কোনো গার্ড নেই, কোনো হাহাকার নেই,কোনো র'ক্ত নেই। সবকিছু শান্ত এখানে। এখন থেকে আমি, তুমি আর বাবা একসাথে থাকবো। আমরা আর বিচ্ছিন্ন নই৷এবার থেকে আমাদেরও একটা পরিবার হবে। ওই ভয়ানক পেন্ট হাউজে থাকতে হবেনা আর তোমাকে । আর ভয় নেই বাবা, আর কষ্ট নেই।
ঈশানীর কান্না বিজরিত প্রলাপে নদীর পাড় ভাঙার মতোই ভেতরের পাথুরে হৃদয়টা ভাঙতে লাগলো এরীশের, এইটুকু জীবনে মেয়েটা কত কষ্টই না পেয়েছে ওর সঙ্গে থেকে । সম্ভব হলে বোধহয় ঈশানীকে ছেড়ে দেওয়ার মতো মহৎ কাজটা এরীশ করেই ফেলতো আজ । কিন্তু ওতো শ্বাস নিতে পারবে না মেয়েটাকে ছাড়া। ম'রে যাবে একদম।
মায়ের অবিরাম ক্রন্দনে ঘুম ভেঙে যায় ইয়াশের। বড় বড় চোখ দু'টো মেলে বিস্ময় নিয়ে দেখতে থাকে তার মা'কে। মায়ের অনুভূতির সঙ্গে যোগসূত্র স্থাপনে যথাসম্ভব প্রয়াস চালায় সে। একপর্যায়ে তাকিয়ে থেকে থেকে জলে থইথই করে ভেসে ওঠে তার আদুরে দু'চোখ।
ছেলেকে সামলে উঠে দাঁড়ায় ঈশানী। এরীশের দিকে ঘুরে ওর বুকের পাঁজরে করতল ছোঁয়ায়। আবারও ভীতিগ্রস্ত গলায় জানতে চায়,
--- এই সবকিছু সত্যি তাইনা রীশ? কোনোকিছুই আমার মতিভ্রম নয় তো?
এরীশ দু'কদম এগিয়ে দূরত্ব কমায়। সহনীয় হাতে ওর গ্রীবাদেশ চেপে ধরে, মেয়েটার ভেজা চোখের পাতায় অধর ছুঁয়িয়ে শুষে নেয় সব নোনাজল। পরপরই লম্বা ঢোক গিলে মুখের সংস্পর্শে মুখ নিয়ে উগড়ে দেয় ধারালো শীতল বাক্য,
--- কাঁদবে না, ফার্স্ট এ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে, আমার সামনে কখনোই কাদবে না তুমি।
মাফিয়া বসের নীরব হুংকারে দিগুণ তালে ফুঁপিয়ে ওঠে সরল মেয়েটা। অদ্ভুত এক সুখ সুখ ব্যথায় ভরে ওঠে তার বুক।নাক টেনে বলে,
--- এই দিনগুলো স্বপ্নের মতো। যা আমি কোনোদিন কল্পনাও করিনি রীশ।
সত্যিই তো এরীশের মতো একটা মাফিয়া বসের জন্য নিজের স্ত্রী সন্তান নিয়ে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করা কি এতই সহজ? নাকি নিজের অন্তস্তলের দূর্বলতার কাছে আরও একবার হেরে গেলো মাফিয়া বস? পবিত্রতার সংস্পর্শে পাপীকে ধ্বংস হতে হয়, এরীশ তো একটা পাপী, রুথলেস জানোয়ার। যার জীবনের শুরু থেকে শেষ অবধি শুধুই নৃশংসতার জয়গান ।তবে কি এরীশও ধ্বংস হবে?
ভাবনা গুলো অবান্তর নয়। তবে এরীশ ইউভান সেসবে তোয়াক্কা করেনা এখন আর। ওর কাছে সাকুরার চেয়ে মূল্যবান আর কিছু নেই। না নেই!
--- তোমার ইচ্ছানুয়ী গার্ডগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে, এই ম্যানশনে তুমি আমি ব্যাতীত শুধু ন্যানী থাকবে দু'জন। ওরা তোমার ছেলেকে দেখাশোনা করবে। কিন্তু ম্যানশনের বাইরে গার্ড থাকবে সবসময়। এছাড়া ঘরের প্রতিটি কোনে সিকিউরিটি ক্যামেরা রয়েছে এ্যাজইউজুয়াল ওয়াশরুমেও।
কপাল কুচকে গেলো ঈশানীর । অসন্তোষ গলায় শুধালো,
--- ওয়াশরুমে কেন এরীশ?
এরীশ এগিয়ে এসে ওর সরু গলাটা হাতের মুঠোয় আঁকড়ে ধরলো ফের। হালকা চাপ প্রয়োগ করে ঈশুর কণ্ঠদেশে নাক ঘষলো উন্মাদের ন্যায় , গভীর স্বরে হিসহিসিয়ে জবাব দিলো,
--- কারনটা তুমি ভালো করেই জানো।
--- তুমি আমাকে ওয়াশরুমেও প্রাইভেসী দিবেনা? কেন এরীশ? আমি তোমার পুতুল নই।
--- ইয়েস বেইব! ইউ আর!
মাফিয়া বসটার নিস্প্রাণ শীতল আওয়াজে যেন কতৃত্বের মহাপ্রাচীর। যা শোনা মাত্রই আসন্ন কোনো প্রলয়ের আশঙ্কায় সর্বাঙ্গ শিউরে ওঠে রমণীর। সহসা শুষ্ক একটা ঢোক গিলে তড়িঘড়ি করে মাথাটা তুলে সন্দিগ্ধ চোখে তাকালো মেয়েটা । বিপরীতে দূর্বোধ্য এক চোখের হাসিতে কিঞ্চিৎ ঠোঁট বাকালো এরীশ। নিজের অবস্থানে ফিরে গিয়ে গম্ভীর মুখ করে বললো,
---ওয়ান্না সে ইউ সামথিং ইম্পর্টেন্ট। অনেক গুরুত্বপূর্ণ কিছু বলার আছে তোমাকে।
এবারও কৌতুহলের দোলাচলে আঁটকে রইলো ঈশানী। ওয়েডিং ভেন্যু থেকেই শরীরটা ভীষণ খারাপ লাগছিল ওর, তাই সবাইকে ফেলে রেখে ছেলে আর তার মা কে নিয়ে দ্বীপ ছেড়েছিল এরীশ। এরমাঝে কি এমন ইম্পর্ট্যান্ট কথা বলার আছে লোকটার?
--- বেবিকে ঘুম পাড়িয়ে যতদ্রুত সম্ভব উপরের ঘরে এসো।
বিস্ময়ে হতবুদ্ধি হয়ে কিছু একটা জিজ্ঞেস করতেই যাবে ঈশানী, তন্মধ্যে বাক্যখানা উগড়ে দিয়ে শার্ট হাতড়ে বুকের কাছের কয়েকটা বোতাম খুলতে খুলতে হনহনিয়ে দোতলায় চলে গেলো মাফিয়া বস।
চারিদিকে নৈঃশব্দ্য। তমশাচ্ছন্ন করিডোরটাকে মৃত্যুপুরীর ন্যায় ভয়ানক লাগছে। ঘড়ির কাটায় টিকটিক আওয়াজ করে সময় বয়ে যাচ্ছে, তার চেয়েও ধীর গতিতে পা টিপে টিপে এগিয়ে গিয়ে এরীশের ঘরের সামনে এসে দাঁড়ালো ঈশানী। ভেতরের আলো নেভানো। রক্তাভ ডিম লাইটের কাঁচা আলোয় অদ্ভুত ভয়ংকর লাগছে চারিপাশ। প্রথমে ঘাড় বাঁকিয়ে একটু উঁকিঝুঁকি দিয়ে দু-হাতে গাউন সামলে ধীরপায়ে ভেতরে প্রবেশ করলো ঈশানী। ঘরের অভ্যন্তরে পা রাখা মাত্রই কোনোকিছুর ঝাঁঝালো গন্ধে অকস্মাৎ মস্তিষ্কটা দুলে উঠলো ওর। কোনোমতে নিজেকে স্থির রেখে ঝাপসা চোখে সামনে তাকাতেই দেখলো লেদারে মোড়ানো রিভলভিং কাউচ চেয়ারটাতে পা ছড়িয়ে বসে আছে এরীশ।কোট টাই খুলে, শার্টের আস্তিন গুটিয়ে এলোমেলো ভঙ্গিমায় ঈশানীর দিকে ঝুঁকি আছে মানুষটা। একপল এরীশের আপাদমস্তক পরখ করে শুষ্ক ঢোক গিললো ঈশানী।বড্ড অসহনীয় লাগছে মূহুর্তটা।সহসা দৃষ্টি নমনীয় করে প্রশ্ন ছুড়লো মানবী,
--- কি হয়েছে তোমার? এমন লাগছে কেন ? আর এই জায়গাটা....
বাকি কথা জিভেই আটকে রইলো ওর, যখন দেখলো এরীশের সামনে কফি টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে শক্তিশালী মাদকের সফেদ গুঁড়ো। তার পাশেই ফেলে রাখা মাফিয়া বসের আনলিমিটেড ব্ল্যাক কার্ড।
নিস্পৃহ দৃষ্টে সবকিছু অবলোকন করে দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী। বিপন্ন গলায় জানতে চাইলো,
--- তুমি আবারও ড্রাগ নিয়েছো?
রমণীর রিনরিনে কণ্ঠস্বরখানি কর্ণগোচর হতেই অপ্রস্তুত ভঙ্গিমায় মাথা তুললো এরীশ, অস্পষ্ট স্বরে বিড়বিড়ালো,
--- না নিলে ম'রে যাই।
এরীশের নির্বিকার প্রত্যুত্তর। লোকটার কথার মাঝে অদ্ভুত বেসামাল ভাব। চারিদিকের রক্তিম আলোয় মাদকের ঘোরে বুদ হয়ে থাকা এরীশকে দেখে ঈশানী একটু ভয়ই পেলো এবার। অগত্যা সামনে এগোনোর সাহস হলোনা আর। স্বীয় স্থানে স্থিতিশীল হয়ে ক্ষীণ কণ্ঠে শুধালো,
--- তুমি কিছু একটা বলতে চেয়েছিলে আমায়,গুরুত্বপূর্ণ কিছু।
কাউচের গায়ে মাথা এলিয়ে দিলো এরীশ।অতঃপর ঘোর লাগানো শীতল চোখে ঈশানীর আপাদমস্তক পরখ করে ছোট্ট করে বললো,
--- জিজ্ঞেস করেছিলে না কেমন লাগছে তোমায়?
ঈশানী অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়ালো একটু। মুখ ফুটে কিছু বলার আগেই জবাব দিলো এরীশ,
--- ইউ্য লুক ডেঞ্জারাসলি বিউটিফুল। নাও টেইক ইট অফ!
--- হুহ!
--- ড্রেসটা খুলে ফেলো।
ভ্রু কুঁচকে গেলো ঈশানীর। কথাটা যেন মাথার উপর দিয়ে গিয়েছে ওর তেমন করেই চেয়ে রইলো বিভ্রমে। আর কোনো প্রত্যুত্তর করার প্রয়োজনবোধ করলো না মাফিয়া বস। ঝড়ের বেগে উঠে এসে এক লহমায় মেয়েটাকে পেছনে ঘুরিয়ে মুখ ডোবালো তার কমনীয় গ্রীবায়। নিমেষেই জমে গেলো রমণী। বলিষ্ঠ হাতখানা গাউনের লম্বা জিপারের সংস্পর্শে আসতেই শিওড়ে উঠলো তার সর্বাঙ্গ। এরীশের বেসামাল হাতের স্পর্শ ক্রমশ বন্য হয়ে উঠেছে। অস্থির অপ্রতিরোধ্য তার গতি।
জমে থাকা ঈশানী ধীরে ধীরে গলতে শুরু করেছে এবার। ফলস্বরূপ মাফিয়া বসের অপ্রতিরোধ্য হাতের মাঝে কুঁকড়ে গিয়ে প্রকম্পিত স্বরে বলে উঠলো,
--- তুমি অবসেসড হয়ে আছো এরীশ। এটা ভালোবাসা নয়। নিজেকে সংবরণ করো।
এরীশ কর্ণপাত করলোনা সেই নিষেধাজ্ঞায়। উল্টো মোহাচ্ছন্ন স্বরে আওড়ালো,
--- ইট’স নট জাস্ট আ ফাকিং অবসেশন,ইট’স এ্যাডিকশন।আ'ম এডিক্টেড টু ইউওর আইস,ইউওর স্মেল, ইউওর বডি, ইউওর এভরিথিং। এ্যান্ড ইউ্য আর মাই ফেবরেট ড্রাগ। মি আমর!
ঈশানীকে তৎপর হওয়ার ফুরসত দিলোনা এরীশ। বাক্যকটা শেষ হতেই মেয়েটাকে তুলে নিয়ে রাখলো নরম বিছানায়।কেবল ধূসর মেঝেতে অবলীলায় পড়ে রইলো দু'টো আকর্ষনীয় বিয়ের পোশাক।
ঈশানীকে বিছানায় ফেলে এরীশ এগিয়ে এসে শার্টের বোতামে হাত রাখতেই আরেকদফা ঝটকা খেলো নীলাম্বরী। ধড়ফড়িয়ে উঠে বসে নিজেকে আড়াল করলো সফেদ কম্ফোর্টারের ভাজে। এরীশ একটু বিভ্রান্ত চোখে তাকালো। কম্ফোর্টার সরিয়ে ফের ঈশানীর কাছাকাছি আসতেই সিলিং এর দিকে আঙুল তাক করে কিছু একটা ইশারা করলো মেয়েটা। শঙ্কিত গলায় আওড়ালো,
--- এখানে একটা আয়না, স..সিলিং মিরর!
ওর কথা শুনে এরীশের অধর কোলে জাগ্রত হলো নৈঃশব্দ্যিক বাঁকা হাসির লেশ। কোনোরূপ দ্বিধান্বিত না হয়ে ফের ঈশানীতে মত্ত হলো সে। একটা গভীর বন্য চুম্বন শেষে বর্ষার অবিশ্রান্ত বারিধারার মতো ধীরে ধীরে অধর গলিয়ে নেমে এলো মোমরাঙা গ্রীবায় অতঃপর আরও গভীর থেকে গভীরে। ভালোবাসার চূড়ান্ত মূহুর্তে বেসামাল, বেলাগাম, অস্থির মানুষটার বক্ষমাঝে কলমিলতার ন্যায় গুটিয়ে গিয়ে আরও একবার মুখ ফুটেছিল রমণীর,
--- রী...রীশ!এটা ঠিক নয়।
--- আমার স্পর্শগুলো পীড়াদায়ক তুমি আগেই জানতে।
লজ্জায় আরক্ত ঈশানী এবার ভেজা চোখ তুলে ইশারা করলো সিলিং মিররটার দিকে। এরীশ তোয়াক্কা করলোনা সেসব। উল্টো প্রতিটি কতৃত্বে ভরা অধিকারী স্পর্শে মিষ্টি যন্ত্রণার আড়ম্বর ছড়িয়ে দিলো প্রিয়তমার শরীরের খাঁজে । গভীর মাদকীয় স্বরে জবাব দিলো,
--- মাই হাউজ, মাই বেড, মাই ওয়াইফ! হোয়াই নট?
বিয়ের আয়োজনের সকল আনুষ্ঠানিকতা চুকিয়ে,অবশেষে ভোর পাঁচটার দিকে পেন্টহাউজে ফিরেছে দ্বায়িত্বশীল মহামানব তুষার জাওয়াদ। যেহেতু নববিবাহিত দম্পতি তাই ফ্লোরাও সাথে ফিরেছে ওর। ছিমছাম গড়নের শীর্ণকায় মেয়েটাকে এতো ভারী ব্রাইডাল গাউন সামলাতে বেগ পোহাতে হচ্ছে ভীষণ। তারউপর প্যারাডাইস গেইট থেকে সোজা পেইন্ট হাউজের লাউঞ্জ অবধি হেঁটে এসেছে এই অবস্থায়। একটি বারের জন্যও পেছনে তাকায়নি তুষার। বিনাবাক্যে হনহনিয়ে এগিয়ে গিয়েছে নিজের মতো। তুষারের এহেন নির্লিপ্ত অভিব্যক্তি একটুও কি কষ্ট দেয়নি ফ্লোরাকে? দিয়েছিল বৈকি।
লাউঞ্জে আসা মাত্রই মেয়েটা দাঁড়ালো না আর এক মূহুর্ত জলদি পায়ে এগিয়ে গেলো নিজের ঘরে। তবে দরজার আগল ঠেলে সরাতেই বাঁধসাধে তুষার, সামান্য ঘাড় ফিরিয়ে নিরুত্তাপ স্বরে আদেশ করে,
--- এদিকে এসো।
ফ্লোরা বিস্মিত হয়,তবুও প্রশ্ন করেনা বিপরীতে। চুপচাপ ভলিউম গাউনটাকে টেনে তুলে এগিয়ে আসে তুষারের নিকট। কাছে এসে দাঁড়িয়ে প্রশ্ন চোখে তাকাতেই তুষার বলে,
--- এখানে নয় উপরে চলো।
--- ক..কেন?
ফ্লোরার কণ্ঠে অজানা আড়ষ্টতা। নিজের স্যুটটাকে ইশারা করে খুব সাবলীল ভাবেই উত্তর দিলো তুষার,
--- এই স্যুটটা দেখছো?ব্র্যান্ড নিউ।
তারপর পায়ের দিকে ইশারা করে বললো,
--- জুতোটাও নতুন। এগুলো গুছিয়ে রাখতে হবে, আপাতত এটাই কারণ।
--- আপনার জুতো আপনি গুছিয়ে রাখুন,না পারলে বিয়ে করে বউকে বলুন, আমাকে কেন জ্বালিয়ে মা"রছেন?
মুখটা ঝামটি দিয়ে কথাটা বলতেই যাচ্ছিল ফ্লোরা, তখনই মনে পরে গেলো এই যন্ত্রমানবের বউটা আসলে ও নিজেই। তাই কথা বাড়িয়ে বাক্য খরচ করলোনা আর, চুপচাপ উঠতে লাগলো সিঁড়ি ডিঙিয়ে। এতোভারি বিয়ের গাউনটাকে সিঁড়ি ভেঙে বয়ে নিয়ে যেতে আরেকদফা নাজেহাল হয়ে যাচ্ছে রুশরমণী। এক পা এগোচ্ছে তো তিন পা পেছাচ্ছে।তারউপর পেছনের ট্রেইল নিয়ে টানাটানি তো আছে।
এমতাবস্থায় নিজের কাজে মগ্ন ফ্লোরা হঠাৎ ই টের পেলো ওকে শূন্যে ভাসিয়ে উপরে নিয়ে যাচ্ছে কেউ। বিভ্রম কেটে যেতেই হকচকিয়ে উঠলো মেয়েটা।নিজের সুরক্ষায় তড়িৎ হাতে আঁকড়ে ধরলো বিপরীত পক্ষের চওড়া কাঁধ । একটু সময় নিয়ে ঘাড় ফিরিয়ে তাকাতেই বুঝতে পারলো ও আসলে তুষারের কোলে। এতো ভারি গাউন সমেত ফ্লোরাকে বাহুবন্ধী করে রোবটের মতোই নির্বিগ্নে সিঁড়ি ভেঙে উপরে উঠে যাচ্ছে সে যন্ত্রমানব।
বিঃদ্রঃ পরের পর্বে শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। কেউ বাজে মন্তব্য করে মনোবল ভাঙবেন না দয়া করে, বহুকষ্টে রাইটিং ব্লক থেকে বের হয়ছি। লিখতে না পারার যন্ত্রণা যে লিখে শুধুমাত্র সেই জানে। পেইজের রিচ কমে যাওয়ার কারণে হয়তো গল্পটা সবার কাছে পৌছাবে না, তাই অনুরোধ করবো যথাযথ রেসপন্স করার।
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৬৩
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
*
ঘরের মধ্যে পিনপতন নীরবতা। রাতের বৈরী হওয়াকে গ্রাস করে উদয় হয়েছে সূর্যরাজ। প্রত্যুষের সোনারঙা আলো তীর্যক হয়ে ঠিকড়ে পড়ছে স্বচ্ছ জানালার গরাদে। নির্ঘুম পরিশ্রান্ত চোখদুটো চকচকে আলোর সংস্পর্শ পেতেই মুখমণ্ডল কুঁচকে গেলো তুষারের। ফ্লোরা এগিয়ে গিয়ে পর্দা টেনে দিলো চুপচাপ।
সেই তখন থেকে মৌনচর্চা করছে ওরা দু'জন। রুমে আসার পর থেকেই নির্বিকারে কোনোপ্রকার বাক্যবিনিময় ছাড়াই শুধুমাত্র চোখের ইশারায় ফ্লোরাকে একের পর ফরমায়েশ দিয়ে যাচ্ছে তুষার। কোট, টাই, ওয়ালেট এমনকি আত্ম সুরক্ষার জন্য নিজের সঙ্গে রাখা বুলেট আর রিভলবারটাও তুলে দিয়েছে ফ্লোরার হাতে। এখনো নিজেকে সামলানোর সময় হয়ে ওঠেনি ফ্লোরার, অথচ তুষারের প্রতিটি জিনিস সামলে রেখেছে পরম যত্নসহকারে।
সবকিছু গুছিয়ে রাখার পর কার্বাডের দরজা আঁটকে ঘুরে তাকালো ফ্লোরা, তুষার তখনও ফোন নিয়ে ব্যস্ত, সহসাই ম্লান কণ্ঠে অনুমতি চাইলো মেয়েটা,
--- আমি এবার আসছি।
চকিতে ঘাড় ঘোরালো তুষার। যেন খুব অপ্রত্যাশিত একটা কথা বলে ফেলেছে ফ্লোরা, বরঞ্চ বহুযুগ ধরে তাদের সাংসারিক বোঝাপড়া বিদ্যমান, তেমন করেই
দ্রীপ্ত গলায় প্রশ্ন ছুড়লো সে,
--- কোথায় যাবে?
দৃষ্টি তুললো ফ্লোরা। সবিনয়ে প্রত্যুত্তর করলো,
--- আমার ঘরে।
--- কেন! ঘরে কি আছে?
--- ক্লান্ত লাগছে, ঘুমাবো একটু।
ফ্লোরার কথার পাছে তপ্তশ্বাস ফেললো তুষার। শীতল গলায় জানতে চাইলো,
--- সকাল বেলা ঘুমাবে?
বিপরীতে নিঃশব্দে উপর নিচ মাথা দোলালো ফ্লোরা। গত একটা রাতের ধকলে গোলাপি চেহারায় অবসাদ জমেছে তার। চকচকে স্যাটিন মেকআপের আবরণে ঢাকা নিটোল নয়নে নিভু নিভু ক্লান্তির ছাঁপ। অতি সন্তোর্পণে আড় চোখে একবার মেয়েটাকে পরখ করলো তুষার। চিবুকের ডগায় তর্জণী বুলিয়ে ভীষণ নিস্পৃহ কণ্ঠে বলে উঠলো ,
--- তুমি কি জানো? মিশনের সময় মাঝেমধ্যে গোটা একসপ্তাহও না ঘুমিয়ে থাকতে হয় আমাদের ।
--- তাহলে বাঁচেন কিভাবে?
অবচেতন মনে প্রশ্নটা করেই ফেললো ফ্লোরা। অবশ্য উত্তরের আশা করেনি, তবে তুষার জবাব দিলো,
--- ড্রাগ নিয়ে।
--- আপনিও ড্রাগ এডিক্টেড!
ফের কৌতূহলে মুখ খুললো মেয়েটা। বিপরীতে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো তুষার।যা দেখা মাত্রই মনে মনে অসংখ্যবার জিভ কাটলো ফ্লোরা। প্রসঙ্গ পাল্টে কিছু একটা বলতে যাবে, তক্ষুনি প্রত্যুত্তর করলো যন্ত্রমানব,
--- আমি নই, এরীশ ড্রাগে আসক্ত। ছোট বেলা থেকেই ওর শরীরে একটু একটু করে ড্রাগ পুশ করা হতো কিনা। যদিও ব্যাপারটা নিজ উদ্যোগে কমিয়ে এনেছিল এরীশ, কিন্তু...
কথাগুলো বলতে গিয়ে অকস্মাৎ অভিব্যক্তি পাল্টে গেলো তুষারের। সর্বদা সাবলীল কপালে জেগে উঠলো চিন্তার বলিরেখা।
ফ্লোরা জানতে চাইলো,
--- কিন্তু কিই ?
--- ঈশানী চলে যাওয়ার পরে সবকিছু আবার রিপিট হয়েছে,ড্রাগের মাধ্যমে নিজেকে টর্চার করতে করতে আবারও ডিপেন্ডেবল হয়ে পড়েছে এরীশ। রাইট নাও হি ইজ টোটালি ড্রাগ এডিক্টেড।
ভাবনায় নিমজ্জিত তুষার। ফ্লোরা নিজেও ডুবে আছে হাজারো প্রশ্নের সমাহারে। অগত্যা কি ভেবে যেন আনমনে বলে উঠলো সে,
--- এরীশ কখনো অনুভূতিতে বিশ্বাসী ছিল না । সর্বদা দাম্ভিক গলায় বলতো, আমার কোনো দূর্বলতা নেই। এমনকি আন্ডারওয়ার্ল্ডে কারোর দূর্বলতা তৈরি হলে তাকে নিঃশেষ করে দিয়ে পৈশাচিক আনন্দে মেতে উঠতো সে। ওর জীবনে রিভেঞ্জ ছিল সবচেয়ে ভয়ংকর শব্দ। যাকে একবার টার্গেট করতো তাকে বি'ধ্বস্ত করে তবেই ছাড়তো। সেবার ড্যালিয়েলের গার্ল ফ্রেন্ডটাকেও চোখের সামনে ঝাঁঝরা করে দিলো, কি নির্মম সেই মৃ"ত্যু! লা"শটা পর্যন্ত পিস পিস করে বোজোকে খাইয়েছে। পুরো পৃথিবীর ত্রাস, যে রাশিয়াতে ব্লাডিবিস্ট নামে খ্যাত। যার নাম শুনলেও মানুষ আতঙ্কিত হয়ে পড়ে । সে কেন ঈশানীর মতো একটা ভিনদেশী মেয়েকে বারবার ছেড়ে দিল ? না মানে অনুভূতি তো আর একদিনে তৈরি হয়নি। তাহলে অচেনা অজানা একটা মেয়ের প্রতি হঠাৎ দয়া দেখানোর উদ্দেশ্যটা কি?
কথা গুলো বলতে বলতেই চোখের রঙ পাল্টে গেলো ফ্লোরার। কিছু একটা ভেবে জিভের জগায় অধর ভেজালো তুষার। কপালটা কুঞ্চিত করে ভাবুক হয়ে বললো,
---একবার মাতভেইয়ের কাছে শুনেছিলার এরীশের মাও নাকি বাঙালি রমণী ছিলেন, শুধু যে বাঙালি তা-ও নয়,অভূতপূর্ব ভাবেই ভদ্রমহিলার চোখের রঙ ছিল গাঢ় নীল।
--- এটা নিশ্চয়ই একটা কারণ হতে পারে। কিন্তু এরীশ যে বলে তার দূর্বলতা নেই? হতে পারে নিজের দূর্নলতাকে অগ্রাহ্য করার জন্যই তার এই নিষ্ঠুরতা।
বুদ্ধিমতীদের মতোই ঝটপট একনাগাড়ে কথাগুলো বলে থমকালো ফ্লোরা। ভাবুক তুষার তখনও বিভ্রমে নিমজ্জিত। ফলস্বরূপ বেখেয়ালেই বলে উঠলো,
--- এরীশের গোটা জীবনটাই রহস্য! যার উদ্ঘাটন কেউ কখনো করতে পারেনি, আমিও না। তবে প্রথমবার ঈশানী মেয়েটাকে দেখার পর মাতভেই একটা কথ বলেছিল, যা আমার এখনো মনে আছে,
--- কি!
---হিস্ট্রি রিপিট ইটসেল্ফ।
আশ্চর্য গলায় কথাটা বলে পাশ ফিরে তাকাতেই তুষার দেখলো খাটের হেডবোর্ডের সঙ্গে গা এলিয়ে দিয়ে হাই তুলছে ফ্লোরা, সহসাই নিরেট স্বরে বাক্য ছুড়লো তুষার,
--- তোমার বোধ হয় ঘুম পেয়েছে।
তন্দ্রাভাব কেটে যেতেই চমকে উঠলো রমণী। তাড়াহুড়ো নিজেকে সামলে প্রত্যুত্তর করলো,
--- হ্যা, যাচ্ছি এখনই।
কোনোরূপ ভণিতা না করে স্পষ্ট আদেশের স্বরে তুষার বললো,
--- ঘরে যেতে হবে না, এখানেই ঘুমিয়ে পড়ো।
ফ্লোরা অবুঝ নয়, বিয়ের পরে স্বামী স্ত্রী এক ঘরে থাকে সেটা ও ভালো করেই জানে। তারপরেও কোথাও যেন একটা কিন্তু রয়ে গেছে। সম্পর্কটাকে স্বাভাবিক মনে হচ্ছে না কিছুতেই। পুরোটাই যেন কৃত্রিম এক নিয়মের বেড়াজাল। তুষারের এই দ্বায়িত্ববোধ, মেপে মেপে কর্তব্য পালন সবকিছুই কেন যেন অসহ্য লাগছে ওর। যেন সবকিছুই কৃত্রিম আর সাজানো, কোথাও কোনো ভালোবাসার ছিটেফোঁটা নেই, নেই কোনো অনুভূতির প্রফুল্লতা। কেবল সহানুভূতি দেখানোর জন্যই বিয়ে করা।
হটাৎ করেই নিজেকে ফেলনা মনে হতে লাগলো ফ্লোরার। রাগে, দুঃখে, অস্থিরতায় বেদনার রঙে ছেঁয়ে গেলো তার মনাকাশ। বুকের কান্না গিলে গিলে মেয়েটা বিপর্যস্ত গলায় বললো,
--- এতো ভারী পোশাক পড়ে ঘুমাতে পারবো না। চেঞ্জ করতে হবে।
কথাটা বলে একপ্রকার মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছিল ফ্লোরা। তন্মধ্যে ওপাশ থেকে ভেসে এলো তুষারের গম্ভীর কণ্ঠস্বর,
--- মিসেস জাওয়াদের পোশাক বয়ে আনার জন্য এই পেন্ট হাউজে লোকের অভাব নেই আই গেইজ।
স্তম্ভিত ফ্লোরা ঘুরে তাকালো এবার। জলে ভেজা টলমলে চোখ দু'টো তুলতেই কঠিন দৃষ্টিতে তাকালো তুষার, চোখের চাহনিতে হৃদয় বিদগ্ধ করে আওড়ালো,
--- যা বলেছি সেটাই করো, চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ো।
--- আর আপনি?
ফ্লোরা বোধ হয় বিশেষ কোনো উত্তরের আশা করেছিল, তবে যন্ত্রমানব নিজ উদ্যেগে মাটিচাপা দিয়ে দিলো সেই প্রত্যাশা। পুরন্তু কাউচের দিকে এগিয়ে যেতে যেতে উদাসীন কণ্ঠে আওড়ালো,
--- তুমি ভালো করেই জানো বিছানায় শোয়ার অভ্যাস নেই আমার। ওটা খালিই থাকে সবসময়।
সদ্য বিবাহিতা রুশ রমণীর বক্ষপিঞ্জরে যে অভিমানের ঝড় উঠেছিল তা এবার মাত্রা ছাড়ালো। সেই দশ বছর বয়স থেকে তিলে তিলে গড়া অনুভূতির শক্ত প্রাচীরটাকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিয়ে তবেই ক্ষান্ত হলো সে। মনে মনে ভাবলো তাহলে এই লোক দেখানো বিয়েটার দরকার কি ছিল? ফ্লোরা তো করতে চায়নি। তুষার এক অদ্ভুত রহস্যময় মানুষ, যে ফ্লোরাকে সারাক্ষণ আকর্ষন করে নিজের দিকে। যাকে ও ছাড়তেও পারে না আবার ঠিক ভাবে আঁকড়ে ধরতেও পারেনা। অনিশ্চিত এই অনুভূতির সাথে যুদ্ধ করতে থাকা ফ্লোরার জীবনে নতুন করে যুক্ত হয়েছে বিয়ে নামক আরেক যাতনাময় অধ্যায়। ভেবেছিল সবকিছু বদলে যাবে, ফ্লোরার মতোই তুষারের মনাকাশে অনুভূতির সূর্যদয় হবে। কিন্তু সেসব কিছু যেন ভাবনাই রয়ে গেলো। যন্ত্রমানব তো বদলানোর নয়। মরিচীকার কলুষে আবর্তিত তার জীবন, পাথরের মতো রুক্ষ তার হৃদয়। তাহলে এরীশ কিভাবে পারলো? কেমন করেই ঈশুকে রেখে দিলো নিজের অনিশ্চিত কালো দুনিয়ার সঙ্গী করে ? প্রশ্নটা রয়েই গেলো ফ্লোরার মনে। ঠিক তখনই ফের ধ্বনিত হলো যন্ত্রমানবের অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বর,
---তুমি কি দাঁড়িয়ে ঘুমানোর প্ল্যান করছো?
মাথা নাড়িয়ে না জানালো ফ্লোরা। আত্নবিশ্বাসী ভাবটা ধরে রেখে চুপচাপ নিটোল পায় এগিয়ে গিয়ে কাত শুয়ে পড়লো বিছানায়। তুষার নির্লিপ্ত। কাপড় বদলানোর কথা মুখে আনলো না একটাবার। স্ত্রীর অস্বস্তি হচ্ছে কিনা সেসবও জানতে চাইলো না, শুধু মুখ খুলে বললো,
--- আজ আর লাইট অফ করার দরকার নেই।
আরেকদফা অসংশোধনীয় বাক্যে ভেতর ভেতর বিক্ষুব্ধ হয়ে পড়লো ফ্লোরা। তার আত্মাভিমানী মনটা ফুঁসে উঠলো হঠাৎ । তুষারের নির্দেশ অবজ্ঞা করার অহেতুক জেদ চেপে বসলো মস্তিষ্কে। ফলস্বরূপ জেদ টাকে প্রশ্রয় দিয়ে তরতর করে এগিয়ে গেলো সুইচবোর্ডের দিকে। তুষার ততক্ষণে টানটান হয়ে শুয়ে পড়েছে বিস্তৃত কাউচের উপর।
সুইচবোর্ডটা কাউচের কাছেই, হাত বাড়িয়ে সেটাকে অফ করতে নিলে ঝট করে ওর কব্জিটা ধরে ফেললো তুষার। হ্যাচকা টান দিতেই ভারী গাউনের তারতম্য সামাল দিতে না পেরে অসাবধানতায় তুষারের বুকের উপর ছিটকে পড়লো রমণী।
ধনুকের মতো বাঁকানো নারী দেহখানি অজান্তেই পিষে গেলো স্বামীর প্রশস্ত বুকের ভাঁজে। নিজের অবস্থান টের পেয়ে তৎক্ষনাৎ ধড়ফড়িয়ে উঠলো ফ্লোরা, তড়িঘড়ি করে উঠতে নিয়ে পোশাকের সঙ্গে পা আঁটকে হোঁচট খেলো আবারও। এবার আর চুপ হয়ে রইলো না তুষার, সতর্ক হাতে ধরে ফেললো মেয়েটাকে, কোনোপ্রকার দৃষ্টি বিনিময় না করেই অতি সন্তোর্পণে টেনে এনে অবলীলায় ঠায় দিলো স্বীয় বুকের উপর।
রাগে, দুঃখে, হতাশায় কান্না পেয়ে গেলো ফ্লোরার। এক অভূতপূর্ব বন্ধনে আবদ্ধ হওয়া স্বামী নামক ব্যক্তির বুকের মাঝে মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করলো খুব । কিন্তু মানুষটা যে পাষাণ, হৃদয় তার পাথরের মতো অসার। ফ্লোরার অভিমানী মনের এতো এতো দায় কেন মাথা পেতে নিবে সে?কিসের এতো প্রয়োজন তার? কথাগুলো ভাবতে ভাবতেই প্রবল আড়ষ্টতায় গুটিয়ে গেলো রমণী। শরীরের সবটুকু ভার তুষারের উপর ছেড়ে দিয়ে চোখদুটো বন্ধ করে ক্ষণকালের জন্য স্তব্ধ হয়ে রইলো সে।
অসহনীয় নীরবতার মাঝেও তুষার টের পেলো ওর অস্থির হৃদয়ের বেসামাল ধুকপুকানি। কয়েক মূহুর্তের জন্য ভয় পেয়ে গেলো যন্ত্রমানব, দরদর করে ঘেমে উঠলো তার সমস্ত শরীর, পাছে না আবার এই অপ্রতিরোধ্য শব্দধ্বনি রুশ রমণীর কান অবধি পৌঁছে যায়। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো তুষার। জিভের ঢগায় অধর ভিজিয়ে মুখের মাঝে নির্লিপ্ত একটা ভাব ধরে রেখেই বলে উঠলো,
--- কি করছিলে এটা?
ভাবনার সুতো ছিড়লো ফ্লোরার, ধীরে ধীরে মাথা তুলে দু'হাতে ভর করে চোখ রাখলো সে তুষারের প্রাণহীন নির্লিপ্ত নেত্রপটে। জীবনে প্রথমবার ফ্লোরার চোখে চোখ রাখতে গিয়ে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লো তুষার, তাইতো নিঃশব্দে দৃষ্টি ঘোরালো সে।
এতোক্ষণে নিজের মাঝে ফিরে এলো ফ্লোরা, ক্ষণকালের মৌনতা ভেঙে সপ্রতিভ গলায় বলে উঠলো,
--- পড়ে যেতে দিতেন? ধরতে কে বলেছে?
--- তুমি আমার দ্বায়িত্ব, আর দ্বায়িত্বে কখনো অবহেলা করেনা তুষার জাওয়াদ ।
আবারও সেই দায়সারা দ্বায়িত্বের দোহাই। প্রতিবার এই কথাগুলো শুনলে নিজেকে চরম অবহেলিত আর মূল্যহীন মনে হয় ফ্লোরার। বুকের ভেতর মাথা চাড়া দিয়ে ওঠে এক গা শিউড়ানো ভয়ংকর অতীত। যা ও ভুলে যেতে চায়,সবকিছুর পরেও একটা সুখের জীবন চায়।
তাইতো কথাগুলো শোনা মাত্রই মস্তিষ্কটা দপদপ করে উঠলো ওর । কোনো এক অজানা কারনে এই মূহুর্তে তুষারকে অসহ্য লাগছে ভীষণ , সেই সঙ্গে এই দয়া দেখানো বিয়েটাকেও। ফলস্বরূপ চোখের তারায় পাহাড় সমান অভিমান ধরে রেখে ভারী হেয়ালির স্বরে বাক্য ছুড়লো মেয়েটা ,
---- নিজেকে খুব মহামানব আর সুপুরুষ ভাবলেও আপনি তা মোটেই নন, আপনি আসলে একজন দাম্ভিক, আত্ম অহংকারী পাষাণ লোক!
তুষারের যেন ভাবোদয় হলো, তেমন করেই দৃষ্টির মিলন ঘটালো সে । মেয়েটার চোখে মোহাবিষ্টের ন্যায় দৃষ্টি তাক করে হিমবাহের মতো শীতল কণ্ঠে জবাব দিলো,
--- কে বললো আমি নিজেকে মহামানব ভাবছি? আর সুপুরুষ?
কথাটা বলে কয়েকমূহুর্ত নীরব রইলো তুষার, পরক্ষণেই অদ্ভুত এক হাসির রেখা ফুটে উঠে ফের মিলিয়ে গেলো তার ঠোঁটের আগায়, গভীর স্বরে আওড়ালো,
--- আমি সুপুরুষ নই ফ্লোরা,বিশ্বাস করো আমি সুপুরুষ নই। আর সুপুরষ নই বলেই তোমাকে লাইট অফ করতে বাঁধা দিচ্ছি।
উত্তাল সমুদ্রের ভয়াল গর্জনে হঠাৎ ঘুম ভেঙে গেলো ঈশানীর। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো আরামদায়ক কম্ফোর্টারের ভাঁজে।একটা লম্বা চওড়া অবচেতন হাত ভীষণ কতৃত্ব নিয়ে জড়িয়ে রেখেছে ওর শীর্ণকায় তনুখানি। ঘুম ভাঙতেই মরীচিকার সম্রাটের বাহুর আবর্তনে নিজেকে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত রমণী বলে মনে হতে লাগলো ঈশানীর। মাফিয়া বসের বুকের ওমে ডুবে গিয়ে কয়েকমূহুর্ত সেভাবেই দিবাস্বপ্নে বিভোর হয়ে রইলো মস্তিষ্ক। তৃপ্তির আবেশে বুঁজে এলো দু'নয়ন।সেই সাথে অদ্ভুত এক সুখ সুখ সায়রণ্যে ভরে উঠলো তার নাজুক অবাধ্য অন্তঃকরণ ।
ততক্ষণে নরম কুয়াশার ছাকনি ভেদ করে আলো ঝলমলে আবহে ভরে উঠেছে চারিপাশ। পায়ের কাছে সুড়সুড়ি দিচ্ছে প্রত্যুষের সোনারোদ।
আড়মোড়া ভেঙে পাশ ঘুরতেই এরীশকে দেখতে পেলো ঈশানী। ওর পাশেই উপুড় হয়ে কুশনের নিচে দু'হাত রেখে পুরুষালী ভঙ্গিতে ঘুমিয়ে আছে মাফিয়া বস। অনুশীলনকৃত চওড়া পৃষ্ঠের পেশীবহুল রেখাগুলোকে প্রজাপতির ডানার মতো দেখাচ্ছে । ভীষন আকর্ষনীয় সেই শোয়ার ভঙ্গিমা। হাত থেকে শুরু করে তার অনাবৃত চওড়া পৃষ্ঠের অনেকাংশ জুড়ে কালচে রঙের অদ্ভুত আঁকিবুঁকি।বাকিটা অংশ কাটাছেঁড়া আর অজস্র আঘাতের চিহ্ন দিয়ে ভরা। কয়েকমূহুর্ত নিস্প্রভ চেয়ে থেকে হাত বাড়িয়ে সেই কাটাছেঁড়া দাগগুলো ছুঁয়ে দেখলো ঈশানী। এর আগে এরীশকে কখনো এভাবে ঘুমিয়ে থাকতে দেখেনি ও। বিগত দিনগুলোতে যতবারই অন্তরঙ্গ হয়েছে, প্রতিবারই ঈশানীর সঙ্গে একই ঘটনা ঘটেছে, এরীশ কখনোই ঘুমায়নি ওর পাশে।
আজকেই প্রথমবার মানুষটাকে ঘুমিয়ে থাকতে দেখলো এভাবে । ঘুমিয়ে থাকা অবস্থায় জানোয়ারকেও নিস্পাপ লাগে, এরীশও তার ব্যতিক্রম নয়। ক্লান্তিমাখা ফর্সা মুখে অদ্ভুত তৃপ্তির ছোঁয়া , যেন ঘুমটুকু ওর বহু আকাঙ্খিত প্রাপ্তি। সৌম্যকান্ত উন্নত নাসা,সুডৌল কপাল, আইভ্রুর কোল ঘেষে চকচকে পিয়ার্সিং, কালচে বাদামী রঙের পুরন্তু ওষ্ঠাধর, তার ঠিক নিচে কুচকুচে কালো তিলক। দেখে মনে হয় উপরওয়ালা খুব যত্নকরে বানিয়েছিল এই মুখ। দু'হাতের অঞ্জলিতে চিবুক ঠেকিয়ে কিয়ৎক্ষণ মুগ্ধ নয়নে চেয়ে রইলো ঈশানী। বড় আগ্রহ নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মানুষটাকে। আজকাল এরীশের কোনো অপরাধ, কোনো খারাপ বৈশিষ্ট্যই ছুঁতে পারেনা ওকে, সবকিছুর উর্ধ্বে গিয়ে অন্ধের মতো ভালোবাসে এই মানুষটাকে। যতটা ভালোবাসালে মানুষ ভালোমন্দের তফাৎ ভুলে যায় ঠিক ততটা।
*
দেখতে দেখতেই ঈশানীর চোখ গিয়ে আটকালো দক্ষিণ দিকের স্বচ্ছ কাচের দেওয়ালে। ওপাশে বিশালাকৃতির ইনফিনিটি সুইমিং পুল, তারপর থেকে কোনো স্থল নেই বিস্তৃত বালুচর শেষে প্রগাঢ় নীল সমুদ্র। দোতলার এই মাস্টার বেডরুম থেকে গোটা সিবিচ টাকে পাখির চোখে দেখা যায়। বেলাভূমির গায়ে ঝাপিয়ে পড়া সাগরের বেপরোয়া উদ্যাম ঢেউ গুলো যেন হাত বাড়িয়ে ডাকছে ওকে।
সহসা নিশ্চল কদমে মেয়েটা এগিয়ে গেলো সেদিকে, শরীরের সাথে মোমের মতো লেগে থাকা কালো রঙা সিল্ক শার্টটা পাতলা ভীষণ। এতোটাই স্বচ্ছ আর মসৃণ যেন মাখনের মতো মিশে যেতে চাইছে রমণীর পেলব ত্বকের ভাঁজে। আনমনেই কলার টেনে শার্টের ভাঁজে নাক ডোবালো ঈশানী,সঙ্গে সঙ্গে কৃত্রিম সুগন্ধি মিশ্রিত পুরুষালি ক্লোনের গন্ধটা নাকে এসে সুড়সুড়ি দিলো ওর। এরীশের শরীরের এই সুগন্ধটা আশ্চর্য রকম ভালো লাগে ঈশানীর, নাকে এসে লাগলেই কেমন মাতাল মাতাল মনে হয় নিজেকে। আর এখন ওর সর্বাঙ্গ জুড়ে লেপ্টে তার সুবাস।
রোদের রোশনাইয়ে ঝলমল করতে থাকা দেওয়ালের গায়ে আলতো ছুয়ে দিতেই মৃদু উষ্ণতা ছড়িয়ে পড়লো ঈশানীর সর্বাঙ্গে, ব্যথা শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অনুভূত হলো অদ্ভুত এক মিঠেমধুর শিহরণ।
কিছু একটা ভেবে আনমনে হেসে উঠলো রমণী। অতঃপর দৃষ্টি ঘুরিয়ে অবলোকন করতে আরম্ভ করলো গোটা সমুদ্রতট।
এভাবে নিজের মনে ঠিক কতটা সময় অতিবাহিত করেছিল জানা নেই ওর, তবে ভাবনার ছেদ ঘটলো তখনই যখন অনুভব করলো হিমবাহের ন্যায় একজোড়া ঠান্ডা শীতল হাত নৈঃশব্দ্যে ছুঁয়ে যাচ্ছে ওর বাঁকানো কটিদেশ। তারচেয়েও বেশি বিস্মিত হলো যখন মনে হলো ওই ঠান্ডা শীতল হাতের সঙ্গে তাল মিলিয়ে ততোধিক ঠান্ডা কোনো ধাতব অলংকার নীরবে পেঁচিয়ে ধরেছে ওর শীর্ণ কোমর।
এহেন আচানক স্পর্শে শিউরে উঠে কাচের দেওয়ালের সঙ্গে মিশে গেলো ঈশানী। কোমড়ের চারপাশে আবর্তিত হয়ে উদরনালীর সঙ্গে মিশে থাকা শীতল বস্তুটিকে কাঁপা হাতে স্পর্শ করতেই পেছন থেকে ভেসে এলো স্বতঃস্ফূর্ত নিষেধাজ্ঞা,
--- উহু, ডোন্ট টাচ্
--- রীশ!
রমণীর উদগ্রীব কণ্ঠস্বর।
--- ইয়েস বেইব,
দমকা হাওয়ার মতো কানের খুব কাছে হিসহিসিয়ে উঠলো মাফিয়া বস। বিচলিত হলোনা ঈশানী, উল্টো কোমরে জড়ানো অলংকারখানা স্পর্শ করে সপ্রতিভ কণ্ঠে জিজ্ঞেস করলো,
--- এটা ভীষণ ভারী। কি এটা?
--- ওয়েষ্ট চেইন!
ফের হিমশীতল আওয়াজে প্রত্যুত্তর করলো মাফিয়া বস।
এতোক্ষণে আড়ষ্টতা ভেঙে নিজের শরীরের দিকে দৃষ্টিপাত করলো ঈশানী। রাজহংসীর মতো গমরঙা পাতলা কোমরে জ্বলজ্বল করছে কোমর বন্ধণীটা। সোনালু কারুকাজের উপর সুনিপুণ হাতে বসানো প্রতিটি সুক্ষ্ম হীরের টুকরো সদম্ভে ঠায় নিয়েছে রমণীর লতানো শরীরে। যা দেখা মাত্র হৃদযন্ত্র ছলকে উঠলো ঈশানীর। চোখের তারায় ফুটে উঠলো অভাবনীয় বিস্ময়। কয়েকমূহুর্ত স্তম্ভিত হয়ে চেয়ে থেকে অবশেষে ঠোঁট নাড়িয়ে ধ্বণিত হলো,
--- কিন্তু এরীশ এটাতো....
বাকি কথা শেষ করার আগেই ঝটিকা প্রবাহের মতো ওকে টান মে'রে নিজের দিকে ঘোরালো মাফিয়া বস। দৃষ্টির মিলন ঘটিয়ে আচ্ছন্ন গলায় বলে উঠলো,
--- এবার থেকে যতবার তুমি নিজেকে দেখবে, ঠিক ততবারই এটা তোমাকে মনে করিয়ে দিবে, ইউ্য বিলোংস টু অনলি মি।
তারপর কোমর বন্ধণীটাকে ইশারা করে বললো,
--- লুক, মাই নেইম ইজ হেয়ার।
নিজ শরীরের সঙ্গে লেগে থাকা অলংকারটিকে আরেকদফা বিস্ময় নিয়ে পরখ করলো ঈশানী, দেখতে পেলো হীরের গায়ে ইংরেজি অক্ষরে লেখা সেই নামের ফলক,
" RISH"
নামটাকে খুব যত্ন নিয়ে স্পর্শ করলো ঈশানী, তারপর চোখ তুলে ছলছলে দৃষ্টি তাকিয়ে বললো,
--- এরপরেও বলবে তুমি আমায় ভালোবাসো না?
--- আ'ম এডিক্টেড।
একহাতে মেয়েটার কোমর জড়িয়ে অন্যহাতের তর্জণীর ডগায় চোখের জলটুকু মুছে অনুভূতিহীন গলায় কথাটা বললো এরীশ। পরপরই ভেসে এলো তার রুক্ষ কণ্ঠস্বর,
--- আই হেইট ইউওর টিয়ার্স।
--- তুমি আমাকে চেনোনা এরীশ , চিনতেই পারোনি।
কথাটা বলতে গিয়ে ডুকরে কেঁদে উঠলো ঈশানী। অবাধ্য জলের চিকন স্রোতে মোমরাঙা কপোল ভিজে গেলো তার। যা দেখা মাত্রই চোয়ালের পেশী শক্ত হয়ে উঠলো মাফিয়া বসের । দপদপিয়ে জ্বলে উঠলো নিস্প্রাণ শান্ত চোখেরমনি, নিজের চিরাচরিত সত্তায় ডুবে গিয়ে হঠাৎ করেই মেয়েটাকে শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষলো সে,
--- স্টপ দ্যা ফাকিং ক্রায়িং সাকুরা, অর ইউ্য'ল রিগরেট ইট ব্যাডলি। আমার চেয়ে বেশি তোমাকে আর কেউ চেনেনা, কেউ না! তুমি নিজেও না!
রূঢ় গলায় কথাটা বলতে গিয়ে ঈশানীর মুখের দিকে ঝুঁকে গেলো মাফিয়া বস। যা দেখে চোখে জল নিয়ে তাচ্ছিল্য করে হাসলো ঈশানী, তৎক্ষনাৎ ওকে আরেকদফা হতবুদ্ধি করে দিয়ে প্রত্যুত্তর করতে লাগলো মানুষটা,
--- তোমার পিঠের ঠিক মাঝখানে তিন সেন্টিমিটারের একটা জন্মদাগ আছে, যা তুমি নিজেও জানতে না। এছাড়া তোমার শরীরে মোট ২৭ টি তিল আছে,
প্রতিটি বাক্যে এক'পা করে ঈশানীর দিকে এগিয়ে এলো এরীশ, এরীশের হিংস্র, জেদি সত্তাটা জাগ্রত হতেই কুণ্ঠিত পদক্ষেপে পেছাতে লাগলো রমণী। অবশেষে যখন পায়ের গতিরোধ হলো, পিঠ গিয়ে দেওয়ালে ঠেকলো, সেই মূহুর্তে এরীশ বলে উঠলো,
--- যার মধ্যে দু'টো তিল তোমার ...
বাকি কথা শেষ হওয়ার আগেই সংবেদনশীল হাতে ওর মুখ চেপে ধরলো ঈশানী।কান্নাকাটি থেমে গিয়েছে অনেকক্ষণ, সহসা চোখ দিয়ে ইশারা করে বোঝালো, আর না। রমণীর আলতো স্পর্শ পেতেই নিভে এলো হিংস্রতা। মুখ থেকে ধীরে ধীরে হাত সরিয়ে নিতেই প্রশ্ন চোখে তাকালো এরীশ। আচ্ছন্ন গলায় জানতে চাইলো,
--- এবার বলো আমার চেয়ে কে বেশি চেনে তোমায়?
উত্তর খুঁজে পেলোনা রমণী, বিপরীতে স্বীকারোক্তির মতো করে আওড়ালো,
--- আমি তোমাকে ভালোবাসি এরীশ। গোটা পৃথিবী তোমাকে যতটা ঘৃণা করে তারচেয়েও বেশি ভালোবাসি আমি তোমায় মাফিয়া বস ।
ঈশানী যেন দৃঢ় প্রতিজ্ঞ, মাফিয়া বসটার বরফ হৃদয়ে প্রণয়ের বারিধারা ঝরাবেই ও। ফলস্বরূপ কথাগুলো বলতে বলতে দু'হাতের অঞ্জলিতে তার তীক্ষ্ণ পুরুষালি চিবুকখানা আঁকড়ে ধরে কপাল ঠেকালো সেখানটায়।
ব্যাকুল হয়ে বললো,
--- ভালো নাই-বা বাসলে আমায়, একটাবার মুখে বলো, আমি শুনতে চাই প্লিইইজ।
রমণীর হৃদয়ভাঙা আকুতিতে টললো না হিমালয়। মেয়েটার চুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে স্বভাবসিদ্ধ গলায় জবাব দিলো,
--- বলবো, সময় হলে বলবো।
হিমবাহের ন্যায় হু হু করে অবর্ণনীয় ব্যথায় ভরে উঠলো ঈশানীর বুক । এক আকাশ সমান অব্যক্ত অভিমান নিয়ে উদ্দেশ্যহীন আহত স্বরে জবাব দিলো মেয়েটা,
--- তোমার সময় হতে হতে আবার আমার না সময় ফুরিয়ে আসে এরীশ!
ঈশানীর জিভ খসে নিসৃত হওয়া বাক্যটা যেন এরীশের শরীরে গিয়ে বিঁধলো। তৎক্ষণাৎ প্রচন্ড ক্রোধে দপদপ করে উঠলো মস্তিষ্কটা,
সঙ্গে সঙ্গে ঈশানীর নাজুক কব্জিটাকে পেছন দিক দিয়ে মুচড়ে ধরলো এরীশ,অন্য হাতে গালদুটো শক্ত করে চেপে ধরে কোপদৃষ্টিতে তাকালো ওর পানে। রাগে রক্তিম হয়ে ওঠা চোয়ালের পেশী শক্ত করতেই ভেসে এলো তার ক্রুদ্ধস্বর ,
--- আমার সামনে মরার কথা বলিস, বুক কাঁপে না তোর? কাঁপে না বুক!
এরীশের প্রবল হুংকারে সত্যি সত্যিই কেঁপে উঠলো ঈশানী। প্রচন্ড ব্যথায় ককিয়ে উঠে চোখের জল ছেড়ে দিয়ে বললো,
--- ব্যথা লাগছে এরীশ!
মূহুর্তের জন্য শিথিল হলো মাফিয়া বসের ধারালো চোয়াল।রক্তিম চেহারায় আবারও ক্রোধের ঝলক ফুটে উঠতেই তা মিলিয়ে নীলাম্বরীর আহত চেহারা দেখে। ঝট করেই মেয়েটাকে নিজের অনাবৃত বুকে এনে ফেললো এরীশ। শক্ত করে চেপে ধরে মিশিয়ে ফেললো নিজের সঙ্গে। চুলের ভাঁজে এলোমেলো চুমু খেতে খেতে উন্মাদের মতো আওড়ালো,
--- প্রেম আমার! লেট মি মেইক ওয়ান থিং ক্লিয়ার, ওকেহ? ইফ ইউ্য এভার লিভ মি,ইউ্য উইল ডাই! এ্যান্ড ইফ ইউ্য ডোন্ট লেট মি টাচ ইউ্য, আই উইল ফাকিং ডাই !
পাইথন প্যারাডাইস,
মধ্য রাতের ঝিমধরা নীরবতাকে সঙ্গী করে হাওয়ায় ভেসে বেড়ায় অশুভের আস্ফালন। মরিচীকার দুনিয়ায় প্রজ্জলিত হয় পাপাচারের বিভীষিকা। নাইট ক্লাব গুলো সব একসঙ্গে জ্বলে ওঠে, নিভে যায় কত জীবনের আলো। এমনই এক সন্ধিক্ষণে অফিসরুমের কাচের দেওয়ালের মুখোমুখি দাঁড়িয়ে গোটা মস্কো শহরটাকে নিরীক্ষণ করছিল এরীশ। তার বাজপাখির মতো ধারালো দৃষ্টিতে জ্বলজ্বল করছে কতৃত্বের অগ্নিশিখা। যেন হেরফের হলেই চোখের ইশারায় ভস্ম করে দিবে সব।
কোনো এক অযাচিত ভাবনার অতলে সেই সন্ধ্যা থেকে ডুবে আছে মাফিয়া বস। কপালে তার দুশ্চিন্তার বলিরেখা, ঠিক সেসময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো তুষার। পোশাক পরিচ্ছদ ফর্মাল তার, মুখে নিদারুণ থমথমে অভিব্যক্তি, হাতে চিরাচরিত আইপ্যাড। নিঃশব্দে এগিয়ে এসে মাফিয়া বসের পাশ ঘেষে দাঁড়ালো সে। এরীশের দৃষ্টি অনুসরণ করে দূর শহরের বুকে টিমটিমিয়ে জ্বলতে থাকা রাত বাতির পানে লক্ষ্য স্থীর রেখে বললো,
--- আমেরিকা থেকে শীপমেন্ট এসেছে, দশলড়ি অরগ্যান সঙ্গে দু'টো ট্রলি ভর্তি সব ক্রিস্ট্যাল ডায়মন্ড। চেকিং শেষ, এবার শুধু ডার্ক ওয়েভের মাধ্যমে মার্কেটে ঢোকানোর পালা।
--- ড্রাগ আসেনি কেন?
স্বীয় পকেটে দু'হাত আবদ্ধ করে থমথমে গলায় প্রশ্ন করলো এরীশ। তুষার জবাব দিলো,
--- টমেটো প্রিন্সকে মা'রা'র পর থেকে লোকাল ড্রাগ সাপ্লাইয়ার গুলো পুরোপুরি অচল হয়ে পড়েছে। এক্ষেত্রে আমেরিকার সঙ্গে ডিল করা প্রয়োজন। কিন্তু ইতালিয়ান গ্যাং গুলো ভালোই উৎপাত করছে ইদানীং।
সঙ্গে সঙ্গে মুখ দিয়ে তাচ্ছিল্যের শব্দ নিসৃত করলো এরীশ। পরপরই ভীষণ হিমশীতল আওয়াজে ধ্বনিত হলো,
--- গ্যাং গুলোকে কিনে নাও,রাজি না হলে একযোগে শুইয়ে দাও। জাস্ট রিমেম্বার ওয়ান থিংক,ইটালি ইজ নট আ ক্রিমিন্যাল জোন, বাট রাশিয়া ইজ দ্যা ডেসটিনেশন অফ মাফিয়া । আন্ডারওয়ার্ল্ডে এমন কোনো মাফিয়া গ্রুপ নেই যারা রাশিয়াকে ভয় না পায়। আই নো ভেরী ওয়েল দ্যাট ইউ'ল ম্যানেজ এভরিথিং।
নিঃশব্দে মাথা নাড়ালো তুষার , পরপরই প্রশ্ন ছুড়লো,
--- আর ইউ্য আপসেট?
এতোক্ষণে নিজের পূর্বের ভাবনায় ফিরে এলো এরীশ। পাখির চোখে গোটা শহরটাকে পর্যবেক্ষণ করতে করতেই তপ্তশ্বাস ফেলে বললো,
--- পাইথন লিডারের পাওয়ার নিয়ে কারোর সন্দেহ নেই। এই যে শহরটা দেখছো, এখানকার প্রতিটি মানুষ আমার ভয়ে তটস্থ। এ্যান্ড আই ফাঁকিং এনজয় ইট, বাট....
কথার মাঝখানে থেমে গেলো এরীশ, তুষার একই সুরে বলে উঠলো,
--- বাট?
--- কেউ তো একজন আছে যে আমাকে ভয় পায়না। ভয় পায়না বলেই সে আমাকে শেষ করতে চায়, আমার দূর্বলতাকে পুঁজি করতে চায়। কিন্তু তার উদ্দেশ্য কি?
এরীশ যে সেই অজ্ঞাত সাইকোপ্যাথের বিষয়টা নিয়ে চিন্তিত তা এতোক্ষণে অনুধাবন করলো তুষার। তৎক্ষনাৎ বেগবান হয়ে বললো,
--- লেট মি ক্লিয়ার ওয়ান থিং ফার্স্ট, ওই ব্যক্তির টার্গেট শুধু আপনি একা নন, মিস ব্লু আইড এ্যাঞ্জেল আলসো।
এতোক্ষণে দৃষ্টি ঘোরালো মাফিয়া বস। নিস্পৃহ কণ্ঠে জবাব দিলো,
--- আমার দূর্বলতা বলে কথা।
--- আমার মনে হয়, ম্যানশনে শিফট করার সিদ্ধান্তটা এভাবে তাড়াহুড়ো নেওয়া উচিৎ হয়নি এরীশ।
সতর্ক গলায় কথাটা বললো তুষার। মূহুর্তেই নিজের অপারগতাটুকু আড়াল করে তুষারের দৃষ্টি এড়িয়ে ঘাড় সোজা করে সামনে তাকালো এরীশ।কিয়ৎক্ষণ নীরব থেকে জিভের ডগায় গাল ঠেলে এই প্রথমবার কথার মাঝে একটা অপ্রয়োজনীয় প্রসঙ্গ টেনে আনলো মাফিয়া বস,
--- তুমি কখনো অনুভূতি আঁটকে রাখতে পারবে না তুষার। ফ্লোরা মেয়েটাকে অযথা কষ্ট দেওয়া বন্ধ করো।
সুকৌশলে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে মাফিয়া বস, ব্যাপারটা উপলব্ধি করে চোখে হাসলো তুষার। অথচ নিস্প্রাণ গলায় প্রত্যুত্তর করলো,
--- ফ্লোরা আমার দ্বায়িত্ব। ওর দাদী খুব ভরসা করে আমার হাতে তুলে দিয়েছে মেয়েটাকে। আমার মতো নিকৃষ্ট একটা অমানুষকে যে বিশ্বাস করেছে, তাকে কিভাবে ঠকাই? অনুভূতি, কিংবা দূর্বলতা প্রকাশ করে শুধু শুধু মেয়েটাকে বিপদের দিকে ঠেলে দিতে চাইছি না।
--- আটকাতে পারবেনা! যদি সত্যিই তোমার হৃদয়টা বেইমানী করে থাকে, তাহলে হাজার চেষ্টা করেও আটকাতে পারবেনা নিজেকে।
বিদ্রুপাত্তক স্বরে বাক্যকটা উগড়ে দিয়ে থামলো এরীশ। এই পর্যায়ে দেওয়ার মতো ঠিকঠাক যুক্তি খুঁজে পেলোনা যন্ত্রমানব। হঠাৎ করেই যেন শব্দহীন হয়ে পড়লো তার মস্তিষ্কটা। ঠিক সেই মূহুর্তে অপরপ্রান্ত থেকে ভেসে এলো মাফিয়া বসের দৃপ্ত কণ্ঠস্বর,
--- হৃদয়কে যদি শক্তি দিয়ে আটকানো যেতো, তাহলে এরীশ ইউভানের ট'র্চার সহ্য করতে না পেরে ঈশানী তুজ কর্ণিয়া এতোদিনে মাটির সঙ্গে মিশে যেতো তুষার। পৃথিবী ভুলে যেতো তার অস্তিত্ব। অথচ দেখো বেইমান হৃদয়ের কারণে আমি আজ নিজেকেই ভুলতে বসেছি।
এরীশের শেষ কথাটা ভীষণ করুন শোনালো তুষারের কানে, মনে প্রশ্ন জাগলো, সত্যিই কি হৃদয় নামক যন্ত্রটিকে আটকানো এতোই কঠিন?কই তুষার কখনো উপলব্ধি করেনি তো!
বিষন্ন মনে কথাগুলো ভাবতে ভাবতে চলেই যাচ্ছিল তুষার। তখনই পেছন থেকে ডেকে উঠলো মাফিয়া বস। তুষার এগিয়ে এলে, ওর হাতে দু'টো হোটেল চেক-ইন এর টিকিট ধরিয়ে দিয়ে বললো,
--- আমার তরফ থেকে তোমাদের ওয়েডিং গিফট। এনজয় ইউওর টাইম টুগেদার।
অফিস কক্ষ থেকে বেড়িয়ে সরাসরি নিজের রুমে ফিরেছে তুষার। ঘরের ভেতর পা রাখতেই ওর তৃষ্ণার্থ চোখ দু'টো ফ্লোরাকে খুঁজলো কয়েকবার। কিন্তু পেলোনা কোথাও। মেয়েটা এদিকে নেই, কিন্তু কিচেনেও তো ছিলনা, মাত্রই লাউঞ্জ থেকে হেটে এসেছে তুষার সেখানেও নেই, তাহলে হঠাৎ গেলোটা কোথায়?
অবচেতন মনে ফ্লোরাকে খুঁজতে খুঁজতে এদিক ওদিক তাকাতেই তুষারের দৃষ্টি গিয়ে আটকালো কফি টেবিলের উপর ভাঁজ করে রাখা একটা চিরকুটের উপর। যা দেখা মাত্রই ভ্রু কুঞ্চিত হয়ে গেলো মানবের। চিরকুটটাকে লক্ষ্য করে নিঃশব্দে এগিয়ে গেলো কফি টেবিলের দিকে। যেন ওটা কোনো শত্রু পক্ষের মা'রণা'স্ত্র, তেমন করেই সর্তক হাতে তুলে নিয়ে ভাজ খুললো ওটার।
অতঃপর চিরকুটের ভেতরে যা লেখা ছিল তা পড়া মাত্রই মস্তিষ্কে খু'ন চেপে বসলো যন্ত্রমানবের।তৎক্ষনাৎ আসন্ন ক্রোধে হুংকার দিয়ে উঠলো সে,
--- ফ্লোরা জাওয়াদ মিকাইইইল!
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৬৪
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
*
আজকের আকাশটা দেখেছেন? ভীষণ ভারী আর মেঘাচ্ছন্ন। শ্রাবনের বিষন্ন বিকেলের মতোই তার গায়ে লেপ্টে আছে অবর্ণনীয় মন খারাপ। ওই দূর আকাশের মতো আমারও যে ভীষণ মন খারাপ। হৃদয়ের কোণে অব্যক্ত ব্যথা, কত গুমরে ম'রা অভিমান। আমি বিধ্বস্ত তুষার। আপনি কেন বিয়ে করলেন আমায় বলুন তো? কেন দেখালেন নতুন করে বাঁচার লোভ? আমার মতো মেয়ের কপালে যে ভালোবাসা লেখা নেই, গত দু'টো দিনে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি সেটা। ভালোবাসাবিহীন এই সম্পর্কটা লাটাইবিহীন ঘুড়ির মতোই নিরুদ্দেশ আর অর্থহীন। আপনাকে দূর থেকে ভালোবেসে অভ্যস্ত আমি তুষার। জামা কাপড় গোছাতে গিয়ে আড়ালে আপনার শার্টে নাক ডুবিয়ে রাখা, আপনার আধখাওয়া প্লেটে নিজের খাবার খাওয়া, লাইট অফ করার বাহানায় আপনাকে একনজর দেখতে পাওয়া ,কিংবা কাছে না থাকলে চোখ বন্ধ করে আপনাকে একান্তে অনুভব করা, এই বাঁধাবিহীন অভ্যেস গুলোতে আমি দিনের আলোর মতোই অভ্যস্ত। অভ্যস্ত ওই রাতের আকাশে শুকতারা জ্বলে ওঠার মতো।
তাইতো হঠাৎ করে এই বিয়ে নামক দ্বায়িত্বের গণ্ডিটা ভারী লাগছে ভীষণ। আপনার এতো কাছে থেকেও না থাকার দূরত্বটা মেনে নিতে পারছি না কিছুতেই । অনুভূতি না থাকা সত্ত্বেও শুধুমাত্র কর্তব্য রক্ষার্থে আপনার এই মেপে মেপে দ্বায়িত্ব পালন আমাকে ভীষণ যন্ত্রণা দেয় জানেন? মনে হয়, অবহেলার নীরব বিভীষিকায় ক্রমশই তলিয়ে যাচ্ছি আমি। আপনাকে ভুলে থাকার সাধ্য নেই, আবার ভালোবাসারও অধিকার নেই। নিজেকে কেমন শূন্য লাগে,অসহ্য লাগে এই অনুভূতি। দম বন্ধ হয়ে আসে যখন মনে হয় আপনি স্রেফ দয়া করছেন আমাকে। আপনি তো দয়াবান নন, তাহলে কেন দয়া করছেন বলুন তো? আমি দূর্বল বলে? নিজের কেউ নেই বলে? নাকিই আমার অস্তিত্বটাই কলুষিত বলে? আচ্ছা, চ্যারিটি ম্যারেজ বলে আদৌও কিছু হয়?
আপনাকে ভালোবাসা যন্ত্রণাদায়ক, তার চেয়েও বেশি যন্ত্রণার এই অর্থহীন বিয়েটা। এক জীবনে ব্যথার ঘরা পরিপূর্ণ আমার,আর সইতে পারছি না। তাই বিরতি নিলাম, যদি কখনো সয়ে যাওয়ার মতো আশ্চর্য ক্ষমতা পাই, তবেই না হয় ফিরবো। ভালো থাকবেন আর আমায় মনে রাখবেন।
ইতি
আপনার দুশ্চিন্তার একমাত্র কারণ,
ফ্লোরা~~
ইয়াকুতিয়া রাজ্য,
গত সাতদিন ধরেই বেলা করে রোদ ওঠে ইয়াকুতিয়ায়। রাতভর নিরলস তুষারপাতের শেষে সকালের দিকের আলো ঝলমলে রোদটুকু যেন স্বয়ং ঈশ্বরের আশির্বাদ। বছরের পর বছর ধরে বরফ জমা ঠান্ডার মাঝে লড়াই করে টিকে থাকা মানুষ গুলো রোদের দেখা পেলেই কাজে নেমে পড়ে। কেউ পশু চড়ায়, আবার কেউ ফিটনে চেপে বেড়িয়ে যায় জীবিকার সন্ধ্যানে, ভারী উলের সোয়েটার আর লম্বাকৃতির টুপি পড়ে শিশুরা ছুটে চলে পাঠশালার উদ্দেশ্যে। গ্রামের রমণীরা তখন উনুন জ্বালিয়ে রান্না চাপায়। কেউ কেউ আবার ঘরে বসেই উল বোনে, তৈরি করে বাহারি সব রঙবেরঙের পোশাক।
মস্কো থেকে হাজার মাইল দূরবর্তী এই গ্রামে আধুনিকতার ছোঁয়া নেই, নেই কোনো যান্ত্রিক কোলাহল। এখানকার মানুষগুলোর প্রতিটি দিন বেঁচে থাকা যেন একেকটা নিখাঁদ লড়াই। তবুও তাঁরা সুখী, ভালোবাসা আর ভালো থাকার সংমিশ্রণে কুয়াশার চাদরের মতোই অদৃশ্য এক সুখ সুখ বলয় সবর্দা ঘিরে রাখে তাদের।
তেমনই এক রোদ ওঠা সোনারঙা সকালে হাঁটু সমান তুষার পেরিয়ে একঝুড়ি কাপড়চোপড় রোদে শুকাতে দিচ্ছিল ফ্লোরা। শহর থেকে ফিরতে না ফিরতেই নিজেদের ঐতিহ্যবাহী বসনে সেজে উঠেছে রমণী। পরিধেয় স্কার্ট,ফ্রক এমনকি মাথায় প্যাঁচানো স্কার্ফটাও নিজ হাতে ভারী যত্ন করে বানিয়েছে ওর দাদী ভ্যালেরিনা। তাইতো এতো ভালোবেসে জিনিস গুলো পরিধান করে মেয়েটা। সবকিছুতেই যেন আশ্চর্য এক মমতার ছোঁয়া। সূয্যি মামার নিরুত্তাপ মোলায়েম কীরণে স্বচ্ছ কাচের মতোই চিকচিক করছে রুশ রমণীর ঈষৎ সোনালু বিনুনি। গোলাপি কোমল তকতকে চেহারায় অদ্ভুত পরিনতির ছোঁয়া, চোখের তারায় জ্বলজ্বল করছে সপ্রতিভ দ্রীপ্তি, যেন আকাশে ভাসমান একটুকরো শুভ্র কোমল মেঘ হাওয়ায় ভেসে নেমে এসেছে এই তুষারাবৃত জমিনে।
--- হায় ঈশ্বর! কি মিষ্টি লাগছে তোমায় ক্রাসিভায়া(সুন্দরী রমণী)
ওপাশ থেকে ভেসে আসা নারী কণ্ঠে দৃষ্টি ঘুরিয়ে চাইলো রমণী। ফ্লোরার থেকে কয়েক হাত দূরেই কাপড় শুকোতে আসা এক অল্পবয়স্কা রমণী কাপড়ের আগল সরিয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ওর পানে। যা দেখা মাত্রই মিষ্টি করে হাসলো ফ্লোরা,মাথা নাড়িয়ে অভ্যর্থনা জানিয়ে শুধালো,
--- কেমন আছো সেস্ত্রা (বড় বোন)?
ফ্লোরার সম্মোধনে সংকীর্ণতা ভুলে খানিকটা কাছে এগিয়ে এলো সে । আন্দ্রিয়া হলো ফ্লোরাদের প্রতিবেশী, ছোটবেলায় খুব যাওয়া আসা হতো। পাশাপাশি বাড়ি হলেও এক পরিবারের সদস্যদের মতো সারাক্ষণ আঠার মতো লেগে থাকতো দু'জন। অথচ সময় কত দূরের বানিয়ে দিলো। বহু বছরের ব্যবধানে চেনা মুখ আজ বড়ই অচেনা। অশ্রুসজল নয়নে মেয়েটাকে পরখ করে জবাব দিলো আন্দ্রিয়া,
--- সেই কবে দেখেছি তোমায়, কত বড় হয়ে গিয়েছো, কি মিষ্টি দেখতে।
কথাটুকু শেষ করে পরম মমতায় মেয়েটার কোমল চিবুক ছুঁয়ে আঙুলের ডগায় চুমু খেলো রমণী। ফ্লোরা বিগলিত হেসে বললো,
--- তোমাকেও বহুদিন পর দেখলাম সেস্ত্রা,এখন অনেক পরিনত তুমি, আগে চুল বেঁধে দেওয়ার জন্য কত তোমার পেছন পেছন ঘুরেছি মনে আছে?
চট জলদি মাথা নাড়ালো আন্দ্রিয়া, তার খুব মনে আছে। এই মেয়েকে ভোলা যায়? যার মাঝে কোনো আধুনিকতার উগ্রতা নেই, আছে কেবল প্রাণবন্ত প্রকৃতির স্নিগ্ধতা। মেয়েটার পবিত্র সরলতম সত্তা অবলোকন করতেই যে ভক্তিতে ন্যুজ্ব হয়ে এসেছিল তার অন্তর।
--- তোমার পরিবার কেমন আছে তাই বলো? বিয়ে করেছিল নিশ্চয়ই?
খুব আয়োজন করে হাসি মুখে গল্প জুড়ে দিলো ফ্লোরা। যা দেখে এক নিমেষে চোখ জুড়িয়ে যায় আন্দ্রিয়ার।
বহুবছরের আলাপচারিতার মাঝপথেই হঠাৎ একটা অপ্রত্যাশিত প্রশ্ন করে বসলো আন্দ্রিয়া। বড় আগ্রহ নিয়ে জানতে চাইলো,
--- ভ্যালেরিনার কাছে শুনেছিলাম তোমার বিয়ে হয়ে গিয়েছে, কিভাবে হলো বলোতো? তোমাকে তো ছোটবেলায় মাফিয়ারা নিয়ে গিয়েছিল, সেইইই মস্কো শহরে! শুনেছি ওরা ভীষণ ভয়ংকর আর নৃ'শংস! আচ্ছা ওরা তোমাকে কষ্ট দেয়নি তো?
একসাথে অনেক প্রশ্ন আন্দ্রিয়ার। প্রতিটি প্রশ্নতেই একধাপ করে গলা শুকিয়ে আসে ফ্লোরার। অব্যক্ত বেদনায় আর্ত পাণ্ডুর হয়ে ওঠে রক্তিম ফর্সা মুখ। হৃদয়ের মরচে ধরা ক্ষতস্থানে নতুন করে শুরু হয় র'ক্তক্ষরণ। ব্যথাক্লিষ্ট নয়ন মেলে কিয়ৎক্ষণ উদ্দেশ্যহীন চেয়ে থাকে রমণী , পরক্ষণেই পরিস্থিতি সামাল দেওয়ার প্রয়াসে সামান্য ঢোক গিলে কণ্ঠা ভেজায় সে, কৌশলে প্রসঙ্গ এড়িয়ে হঠাৎই খোলা আকাশের দিকে দৃষ্টি তাক করে বলে,
--- আকাশটা অমন মেঘে ঢেকে গেলো কেন সেস্ত্রা? এই অবেলায় বৃষ্টি হবে না তো আবার?
ফ্লোরার কথায় তড়িঘড়ি করে দৃষ্টি ঘোরালো আন্দ্রিয়া, আকাশটাকে তীক্ষ্ণ চোখে পরখ করতে করতেই শোনা গেলো তার অশনী বানী,
--- গুরগুরিয়ে মেঘ ডাকছে দিগন্তে,এতো ঝড়ের পূর্বাভাস।
তারপর সোজা উত্তরের সীমানায় আঙুল তাক করে বললো,
ওদিকে বৃষ্টি হচ্ছে ভীষণ, জলদি জামাকাপড় গোছাও ক্রাসিভায়া, নয়তো বৃষ্টি এসে ভিজিয়ে দিবে সব। আকাশের অবস্থা ভালো না, আজ সারারাতেও বৃষ্টি থামবে বলে মনে হয় না।
কথাগুলো বলতে বলতেই তড়িৎ হাতে জামাকাপড় গোছাতে লাগলো আন্দ্রিয়া। অবচেতন ফ্লোরা কিছু না ভেবেই গগন পানে চাইলো, মেঘের আবরণে ঢাকা পড়েছে সূর্যরাজ, মিঠেমেদুর উষ্ণতাটুকু গ্রাস করে নিয়েছে বৃষ্টিস্নাত হিমেল হাওয়া। নিবিষ্ট নয়ন মেলে ধূসর আকাশের সেই অশনী আয়োজন আনমনা হয়ে দেখলো মেয়েটা। দেখতে দেখতেই স্বগতোক্তি করে আওড়ালো,
--- এই অবেলায় ঝড়, আশ্চর্য !
জিভ খসে কথাটা বলতে না বলতেই আকাশভাঙা বৃষ্টিতে মুখরিত হলো ধরণী। চারিপাশের স্তূপাকৃতির বরফ অচিরেই গলে যেতে থাকলো। শুকনো জামা কাপড় থেকে শুরু করে উলের সোয়েটার রমণীর অবচেতনতায় ভিজে একাকার হলো সব।
--- ক্রাসিভায়া!
নিজের সঙ্গে আনা জামাকাপড় গুলো ঝটপট গোছাতে গোছাতে ফের হাঁক ছেড়ে ডাকলো আন্দ্রিয়া। রমণীর সতর্ক আহ্বানে হকচকিয়ে উঠলো ফ্লোরা। বিভ্রম কেটে যেতেই ব্যস্ত হলো স্বীয় কর্মে। ঠিক সেই মূহুর্তে কোথা থেকে যেন ঝড়ের বেগে ছুটে এসে হিং'স্র ক্ষুদার্থের ন্যায় রমণীর জলে ভজা কোমল ওষ্ঠে হা'মলে পড়লো এক আগন্তুক। সবকিছু যেন সেখানেই থমকে গেলো। ঘটনার আকস্মিকতায় কয়েকমূহুর্ত স্তব্ধ বিমূঢ় হয়ে রইলো ফ্লোরা।প্রকৃতি জুড়ে চলমান ঝোরো হাওয়ার বৈরী উল্লাসের মতোই অস্থির উন্মত্ত চুম্বনে মশগুল সেই আগন্তুক। প্রিয়তমার সুমিষ্ট ওষ্ঠাধর ব্যাতীত দুনিয়ার সকল কিছুই যেন মামুলি আর নিস্প্রয়োজন, তেমন করেই আঁকড়ে ধরেছে রুশরমণীর দু'ঠোঁট। আগন্তুকের কাঁকভেজা শরীরের সংস্পর্শে ক্রমশ ভিজে উঠেছে ফ্লোরার শরীরের ফিনফিনে বসন। হাতে থাকা কাপড়চোপড়ের ও একই দশা। অথচ সময় যেন সেখানেই থমকে আছে।
আকস্মিক ভাবটা কেটে যেতেই কিয়ৎক্ষণের স্তব্ধতা ভেঙে নড়েচড়ে উঠলো ফ্লোরা, ধড়ফড়িয়ে চোখ তুলে তাকাতেই অপ্রত্যাশিত এক মানবের দর্শনে ছলকে উঠলো তার নাজুক হৃদযন্ত্র। চুম্বনের তোড়ে ধরাশায়ী হয়ে আছে ওষ্ঠ, মুখ ফুটে কথা বলার জো নেই,ফলস্বরূপ ভয়ে আতংকে মুশড়ে গিয়ে আগন্তুকের শক্ত বাঁধনে লুটিয়ে পড়লো রমণীর শীর্ণ তনু। ওদিকে হতচকিত আন্দ্রিয়া। ফ্লোরার এহেন হাল দেখা মাত্রই জলদি পায়ে ছুটে এলো সে, এই অভব্য, বেহায়া লোকটার হাত থেকে মেয়েটাকে ছাড়ানোর প্রয়াসে আগন্তুককে উদ্দেশ্যে করে রুষ্ট আওয়াজে চেঁচিয়ে উঠলো সে,
--- অসভ্য,লম্পট লোক কে তুমি? এক্ষুণি ছেড়ে দাও ক্রাসিভায়াকে, নয়তো চিৎকার করে গ্রামের লোক জড়ো করবো।
কথাগুলো বলতে বলতেই তড়িৎ পায়ে কয়েক কদম সামনে এগিয়ে এলো রমণী, তন্মধ্যে পেছনের হোলস্টার থেকে রিভলবার বের করে আন্দ্রিয়ার কপালে ঠুকে দিলো লোকটা। যা দেখা মাত্রই আঁতকে উঠলো ফ্লোরা, উদগ্রীব হয়ে দু'হাতে টেনে সরালো সেই নিশানা। ভয়, জড়তার মিশেলে অস্থির হয়ে হাঁপাতে হাঁপাতে আন্দ্রিয়াকে উদ্দেশ্য করে ছুড়লো প্রকম্পিত বাক্যধ্বনি,
--- ত...তুমি ফিরে যাও সেস্ত্রা,
আন্দ্রিয়ার কপাল কুঁচকে গেলো। অবিশ্বাস্য আওয়াজে শুধালো,
--- কি বলছো তুমি ক্রাসিভায়া! এই লোকটা তোমাকে অপমান করেছে।
ফ্লোরাকে নিস্পৃহ দেখালো। চোখের তারায় অদ্ভুত অভিমান। পাশ ঘুরেই বৃষ্টিস্নাত কাতর নয়নে তাকালো সে মানুষটার দিকে। সুদর্শন, দাম্ভিক অথচ অঢেল মায়া জড়ানো মুখাবয়বটাকে পরখ করে, ততোধিক শান্ত আওয়াজে জবাব দিলো,
--- উনি আমার স্বামী।
আন্দ্রিয়ার কৌতুহলী দৃষ্টি ধীরে ধীরে শীতল হয়ে এলো। সেও এবার ফ্লোরার মতোই অধীর আগ্রহ নিয়ে দৃষ্টিপাত করলো আগন্তুকের পানে। তবে তুষার যেন বিক্ষিপ্ততার শিখরে, দুনিয়ার কোনোকিছুই আজ লক্ষ্যচূত করতে পারবেনা তাকে, তেমন করেই রমণীর আরক্ত ঠোঁটের ভাঁজে ফের ডুব দিলো সে।
*
ফ্লোরাদের ঘরটা দোতলা কাঠের। যার উপরের তলায় ফ্লোরা থাকে, আর নিচ তলায় কিচেন ডাইনিং এর পাশে ছোট্ট কামরায় ভ্যালেরিনা। অবিরাম বর্ষনে বর্ষার জলে থৈ থৈ করছে চারিপাশ।যার দরুন ঘরের কাজ বাদ দিয়ে আবারও উল বুনতে বসেছেন বৃদ্ধা। বসার ঘরে কাঠের গুড়ির চেয়ার পেতে আয়েশ করে বসে পুরনো সুতো ছাড়িয়ে কুশি কাটার মাঝে নতুন করে সুতো গাঁথছেন ভ্যালেরিনা। অবচেতন বৃদ্ধা নিজের কাজে এতোটাই মনোনিবেশ করেছেন যে, তার সামনের সিঁড়ি দিয়েই তরতর করে উপরে উঠে যাওয়া চুম্বনরত কপোতকপোতির উপস্থিতি ঘুনাক্ষরেও টের পাননি তিনি।
অস্থির পদচ্ছাপে উপরে উঠে নরম বিছানার হদিস পেতেই একযোগে সেখানটায় ছিটকে পড়লো দু'টো কাকভেজা চুপচুপে শরীর। তুষার যেন উন্মাদ হয়ে আছে, বাঁধনহীন নেশাগ্রস্তদের মতোই ব্যগ্র হাতে রমণীর জামার বোতামে হাতড়ে চলেছে সে।
ফ্লোরার কি জানি কি হলো,তৎক্ষনাৎ ঝটিকা প্রবাহের ন্যায় প্রত্যাখান করলো সেই বেপরোয়া আন্দলিত স্পর্শ।মেয়েটা ডুকরে উঠে কাঁথার ভাঁজে মুখ লুকাতেই কয়েক মূহুর্তের জন্য থমকে গেলো তুষার। পরক্ষনেই মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে দৃঢ়তার সাথে চেপে ধরলো ওর দু'হাত। প্রবল ধস্তাধস্তির মাঝে দৃষ্টির মিলন ঘটতেই মুখ খুললো যন্ত্রমানব,
--- কথা বলবে না আমার সাথে?
নাক টেনে কান্না সংবরণ করলো ফ্লোরা। চোখের কোলে টলমল করছে বেদনাশ্রু। দীর্ঘশ্বাস জমে আছে কণ্ঠায়, মানুষটাকে প্রশ্রয় দিতে সায় দিচ্ছে না মস্তিষ্ক, অথচ সর্বনাশা হৃদয়টা যে গলে জল হয়েছে সেই কখন।
রমণীর মৌনতায় আরও একধাপ দূরত্ব ঘোচালো যন্ত্রমানব। ঠোঁটের মিষ্টতা ছাপিয়ে তুলতুলে কোমল গ্রীবায় নাক ডোবাতেই দমকা হাওয়ার মতো ভেসে এলো রুশরমণীর অভিমানী কণ্ঠস্বর,
--- কেন এসেছেন আপনি?
--- জানতে চাও?
মুখ তুলে প্রশ্ন ছুড়লো তুষার। অপরপ্রান্ত থেকে জবাব আসেনা আর। দস্যি বালিকার মতোই দু'চোখে ব্যথার সমুদ্র নিয়ে উদ্দেশ্যহীন চেয়ে থাকে মেয়েটা। যা দেখে চোখে হাসলো তুষার। কৌশলী ভঙ্গিমায় বলে উঠলো,
--- তাহলে যা বলছি তাই শোনো।
এতোক্ষণে দৃষ্টি ঘোরালো ফ্লোরা। তার চোখে নীরব সম্মতি। ফ্লোরা প্রশ্নবিদ্ধ নয়নে তাকালে কোনোরূপ দ্বিধাদ্বন্দ ছাড়াই রোবটের মতো বাক্য উগড়ে দেয় যন্ত্রমানব,
--- জাস্ট বি আ গুড গার্ল,এ্যান্ড টলারেট মি।
ঈশানীদের পেন্ট হাউজ ছেড়ে ম্যানশনে বসবাস শুরু করার পর সময়গুলো যেন হাওয়ার মতো ছুটতে লাগলো। ঘন্টা, মিনিট, সেকেন্ড মিলিয়ে যেতে লাগলো হাওয়াই মিঠাইয়ের মতোন।
সত্যিকারের একটা স্বাভাবিক জীবন না দিতে পারলেও ঈশানীর স্বপ্ন পূরণে নিজের সর্বোচ্চটা দিয়েছে এরীশ। অধরা মরিচীকায় নিবার্সিত জীবন, পেশাগত নৃ'শংসতার অন্তরালে নিজের একান্ত ব্যক্তিগত সময়গুলো এই ম্যানশনে স্ত্রী সন্তানের সঙ্গে কাটায় মাফিয়া বস।
ম্যানশনে থাকাকালীন সময়ে এরীশ যেন ভিন্ন এক সত্তা, যে ওভারসাইজড টিশার্ট আর ব্যাগী ডেনিম পড়ে ঘুরে বেড়ায় এদিক ওদিক,ছেলের সঙ্গে খুনসুটিতে মেতে থাকে সারাক্ষণ, কখনো আবার খালি গায়ে এ্যাপ্রোন চড়িয়ে মা ছেলের জন্য তৈরি করে মজাদার এগ স্ক্র্যাম্বল।
শুনতে অবিশ্বাস্য হলেও গত বেশিকিছুদিন ধরে মাফিয়া বসের এহেন সাবলীল সত্তায় অভ্যস্ত হয়ে উঠেছে ঈশানী। খুব অল্প সময় অতিবাহিত করে অথচ সেই পুরোটা সময় জুড়ে ঈশানীর জন্য রেখে যায় অজস্র সুখের স্মৃতি। সেই আবেগঘন সুখের স্মৃতিকে শিশুর মতো বুকে আগলে নিয়ে দিন কাটায় নীলাম্বরী, পথ চেয়ে অপেক্ষায় বসে থাকে আবার কবে ফিরবে সে!
এমনই এক রৌদ্রজ্জল ঝলমলে সকালে ছেলেকে ন্যানীদের দ্বায়িত্বে রেখে কোনোরূপ জবাবদিহি কিংবা আত্ম সুরক্ষা ছাড়াই ম্যানশন থেকে বেড়িয়ে যায় ঈশানী, সারাদিন বাইরে কাটিয়ে যখন আবার ফিরে আসে,তখন সূর্য হেলে পড়েছে পশ্চিমে। শহর জুড়ে শুভ্র চাদরের মতো ছড়িয়ে পড়েছে কুয়াশার আবরণ, চারিদিক অন্ধকার করে শুরু হয়েছে ভয়াবহ তুষারপাত।
কোনোমতে ট্যাক্সি থেকে নেমে সোজা গেইট দিয়ে ভেতরে ঢুকে গেলো ঈশানী। দু'টো মালামাল ভর্তি শপিং ব্যাগ তার হাতে, গায়ে দৃষ্টিনন্দিত ওভারকোট, মাথায় ধবধবে সাদা উলের টুপি, রেশমের মতো খোলা চুলের ভাঁজে মুক্তোর মতো লেগে আছে অজস্র তুষারকণা। দরজার আগল ঠেলে ভেতরে প্রবেশ করতে না করতেই থমকে গেলো তার পদক্ষেপ। চোখের ডগায় লেগে থাকা মোলায়েম খুশিটুকু উবে গেলো অকস্মাৎ, অভিব্যক্তি পাল্টে যেতেই র"ক্তশূন্য ভয়ার্ত মুখে ডেকে উঠলো রমণী,
---র... রীশ!
--- কোথায় গিয়েছিলে?
হলরুমের শোভাবর্ধক কাউচের উপর পায়ে পা তুলে বসে আছে এরীশ। একহাত কাউচের উপর ছড়িয়ে ছেলের সুরক্ষা নিশ্চিত করে অন্যহাতের তর্জণী আর মধ্যমার সন্ধিতে নিজের চিবুক চেপে ধরে হিমশীতল আওয়াজে প্রশ্নখানা ছুড়ে দিলো মাফিয়া বস। বিক্ষুব্ধ ক্রোধে রক্তিম হয়ে আসা শক্ত চোয়াল, আর কোপদৃষ্টি লক্ষ্য করতেই ভয়ে আত্মা শুকিয়ে এলো ঈশানীর। শুষ্ক একটা ঢোকা গিলে নজর ঘুরিয়ে ইয়াশের দিকে তাকালো একপল। ছেলে তার বাবার কোলের কাছে পা ছড়িয়ে বসে বুলেট আর রিভলবার নিয়ে খেলছে।
--- লুক এ্যাট মি!
আরেকদফা শীতল হুংকারে জমে গেলো ঈশানী। হাতের ব্যাগ গুলোকে একপাশে সরিয়ে রেখে এরীশের দিকে এগিয়ে আসতেই কাউচ ছেড়ে উঠে দাঁড়ালো মাফিয়া বস। কোনোরূপ বাক্যব্যয় না করেই ব্যঘ্র থাবায় চেপে ধরলো ওর নরম গালদুটো। বহুদিন বাদে এরীশের এমন হিং'স্র পৈশাচিক সত্তার মুখোমুখি হয়ে ধড়ফড়িয়ে উঠলো ঈশানী। নিঃশব্দ কদমে সংকীর্ণতা বাড়িয়ে ভয়ে জবুথবু মেয়েটার গাঢ় নীল চোখে নিজের কৃষ্ণগহ্বরের মতো অশুভ দৃষ্টি তাক করলো মানব।দাঁতে দাঁত পিষে ফের পুনরাবৃত্তি করলো একই বাক্যের,
--- কোথায় গিয়েছিলে?
--- ব...বলবো এরীশ, ত...তুমি একটু শান্ত হও।
মেয়েটার ভয়ার্ত নীলাভ চোখের মায়াজালে ডুবে যেতে নিয়েও ফের নিজেকে সংবরণ করলো মাফিয়া বস। তৎক্ষনাৎ দৃষ্টি সরিয়ে ছুড়ে দিলো কঠোর বাক্য,
--- গার্ড নাওনি কেন?
--- ব্যথা লাগছে আমার এরীশ।
নির্দেশ অমান্য করার অপরাধে মেয়েটাকে তীব্র থেকে তীব্রতর ব্যথা দেওয়ার জন্য প্রস্তুত ছিল এরীশ। অথচ এই মূহুর্তে রমণীর একটুখানি ব্যথা টলিয়ে দিলো হিমালয়। ফলস্বরূপ হাতের বাঁধন ঢিলে করে মেয়েটাকে ধমকে উঠলো আবারও,
--- এতো অবাধ্য কেন তুমি? বাড়ির বাইরে পা রাখতে নিষেধ করিনি?আমাকে না জানিয়ে, গার্ড না নিয়ে বের হতে কতবার নিষেধ করেছি? নাকি আমার কথাগুলোকে সিম্পল জোক্স মনে হয় তোমার!
এরীশের পুরুষালী গর্জনে কেঁপে উঠলো ঈশানী। পেছনের কাউচে বসা ছোট্ট ইয়াশ শব্দ করে কেঁদে উঠতেই একজন ন্যানী ছুটে এসে ভেতরে নিয়ে গেলো ওকে। ছেলেটাকে নিয়ে গেলে ঠোঁট ভেঙে ডুকরে কেঁদে ওঠে ঈশানী।কান্না বিজরিত গলায় বলে,
--- এমন কেন করছো তুমি? ফিরেই তো এসেছি, ম'রে তো আর যায়নি।
--- ফাকঅফ!
কপালের উপর বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী বুলিয়ে চোখমুখ খিঁচে রাগ সংবরণ করার চেষ্টা চালালো এরীশ। পরক্ষণেই শক্ত হাতে বাহু চেপে ধরে ঝাঁকিয়ে উঠলো ঈশানীকে,
--- আর ইউ্য ফাকিং ইনসেইন ! টেল মি? তুমি জানো আমি কোথা ছুটে থেকে এসেছি? ধারণা করতে পারবে একবারও? আজ যদি গার্ড আমাকে অবগত না করতো, আমি যদি রাস্তায় প্রোটোকলের নির্দেশ না দিতাম, তাহলে কি হতে পারতো তুমি জানো? ক্যান ইউ্য ইমাজিন?
নিশ্চুপ বিপরীত পক্ষ। নীরব নিদানে চোখের জল বিসর্জন দিচ্ছে রমণী।
পরপরই অন্যহাত দিয়ে নিজের কণ্ঠনালীটা স্পর্শ করে এরীশ। দাঁতে দাঁত পিষে উন্মাদের মতো বলে ওঠে ,
--- গত কয়েকটা ঘন্টা আমার প্রাণটা ঠিক এইখানে আঁটকে ছিল, এই যে এইখানে।
--- আমি ঠিক আছি, আমার কিছু হয়নি তো। কেন এতো রাগারাগি করছো?
কান্না গিলে গিলে জড়ানো কণ্ঠে কথাগুলো বললো ঈশানী।
--- আর কতভাবে ভাঙবে তুমি আমায়? পাইথন প্যারাডাইসের মোস্ট ওয়ান্টেড ক্রিমিন্যাল দ্যা মাফিয়া বস রীশস্কা আর কিভাবে ভাঙলে খুশি হবে তুমি? বলো আমায়, আন্সার মি!
আবারও ক্রুদ্ধ স্বরে গর্জে উঠলো এরীশ। ও জানেনা এই মেয়েটা কেন এতো অবুঝ। এতো অবুঝ, এতো সরল মেয়েটাকেই কেন মনে ধরলো ওর। গতিহীন হৃদয়টা কেন এই অবাধ্য মেয়েটার দাড়ে এসেই থমকে গেলো হঠাৎ । মন যদি মস্তিষ্কের কতৃত্ব মাথা পেতে নিতো,মনিবের মর্জিতে একটু খানি পরোয়া করতো, তাহলেতো আজ এভাবে পুড়তে হতোনা এরীশকে। নিজের দূর্বলতা, নিজের প্রাণভোমড়ার সুরক্ষায় এতোটা মরিয়া হয়ে আরেক দেশ থেকে ছুটে আসতে হতোনা ওকে। কি আছে এই মেয়েটার মাঝে আজও জানেনা এরীশ, অথচ বেইমান হৃদয়টা বড্ড উপহাস করে বলে, এখানেই তোর সমাপ্তি ।
নিজের অযাচিত ভুল বুঝতে পেরে নীরবে মাথা নোয়ায় ঈশানী। প্রত্যুত্তর করার সাহস নেই ওর, সহসা ফুঁপিয়ে ওঠে নিঃশব্দে।
এরীশ আর কথা বাড়ায় না সহনীয় এক ধাক্কায় ওকে সামনে থেকে সরিয়ে দিয়ে হনহনিয়ে বেড়িয়ে যায় বাড়ি থেকে।
*
মাঝরাতে শুনশান নিস্তব্ধ হয়ে আছে চারিপাশ। বাইরে বৃষ্টির মতো অবিশ্রান্ত তুষারপাত। অন্ধকার করিডোরের আলোছাঁয়া হাতড়ে গুটিগুটি পায়ে এগিয়ে গিয়ে এরীশের পাশ ঘেষে দাঁড়ালো ঈশানী। তখনও কাচের দেওয়ালের অপরপ্রান্তের নিরবধি তুষারপাতের দিকে দৃষ্টিস্থাপন করে অজানা চিন্তায় নিমগ্ন মাফিয়া বস । ঈশানীর সশরীর উপস্থিতিতেও কোনোরূপ ভাবান্তর দেখা গেলো না তার মাঝে। এক পর্যায়ে হাত বাড়িয়ে ওর কাঁধ স্পর্শ করলো ভীতু মেয়েটা, তাতেও হেলদোল হলোনা মোটেই, মাফিয়া বসের নিস্প্রাণ শূন্য দৃষ্টি তখনও ডুবে আছে বিভ্রমে। এরীশের তরফ থেকে কোনোপ্রকার ভাবান্তর না পেয়ে এতোক্ষণের মৌনতা ভেঙে ডেকে উঠলো ঈশানী,
--- রীশ!
পেছনে ঘুরলো না এরীশ। একই ভঙ্গিতে দাঁড়িয়ে প্রস্তর কঠিন আওয়াজে বাক্য ছুঁড়ে দিলো,
---চলে যাও এখান থেকে, আমি রেগে আছি ভীষণ।
--- কতোটা?
নির্বিকার রমণী প্রশ্নটা করতে করতেই অপরপ্রান্ত থেকে ভেসে এলো অনুভূতিহীন প্রত্যুত্তর,
--- মে'রেও ফেলতে পারি তোমাকে ।
--- যার সুরক্ষার জন্য এতো তৎপরতা, তাকে মা'রতে হাত কাঁপবে না তোমার?
প্রশ্নটা ঈশানী হেয়ালির ছলেই করেছিল, সঙ্গে সঙ্গে ওর চুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে সংবেদনশীল হাতে মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে আনলো এরীশ। মুখের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে জবাব দিলো,
--- প্রথমে তোকে শ্যুট করবো তারপর নিজেকে।
তপ্ত রাগে চিড়বিড় করছে এরীশের মস্তিষ্ক । মুখের উপর আঁচড়ে পড়া তার প্রতিটি গরম নিঃশ্বাসে ঝলসে যাচ্ছে রমণীর পেলব ত্বক। ঈশানী নির্বাক সেইসাথে এরীশও, অসহনীয় নীরবতার মাঝেই হুট মাফিয়া বসের চোখ গিয়ে আটকালো রমণীর আশ্চর্য বসনে। যা দেখা মাত্রই কপাল কুঁচকে গেলো তার। আলোআঁধারির মাঝে সুক্ষ্ম দৃষ্টিতে পরখ করে বুঝলো মেয়েটা শাড়ি পড়েছে, লাল পেড়ে মসৃণ সাদা শাড়ি। পাতলা আঁচলের ফাঁক গলিয়ে অবলীলায় বেড়িয়ে আছে তার নির্মেদ কোমরের বাঁক, যার উপর জ্বলজ্বল করছে এরীশের নাম খচিত সুক্ষ্ম অলংকার।
নির্মেদ কটিদেশ, ধনুকের মতো বাঁকানো বুক, রমণীয় লতানো শরীর সবকিছু ছাড়িয়ে ওই নীলাভ নয়ন দু'টোতে আটঁকে গেলো মাফিয়া বস। চোখের পলকে দুনিয়া থমকে গেলো তার। মেয়েটার চোখে অন্তর্ভেদী দৃষ্টি তাক করে বললো,
--- কি পড়েছো এটা?
আড়ষ্ট হাসলো রমণী, ক্ষীণ স্বরে জবাব দিলো,
--- তোমাকে পাগল করার জন্য পড়েছি, এবার ঝটপট দেখে বলোতো কেমন লাগছে আমায়?
এরীশ জবাব দিলো না, বলে কয়ে অনুভূতি প্রকাশ ওর ধাঁচে নেই, সহসা নির্বিকারে হাঁটু ভেঙে ধীরে ধীরে বসে পড়লো মেঝেতে, অতঃপর দু'হাতে প্রিয়তমার কোমর আঁকড়ে ধরে পরিশ্রান্ত মাথাটা এলিয়ে দিলো ওর নরম বুকে। হিমশীতল গলায় আওড়ালো,
--- প্রেম আমার!
ঈশানী কোমল হাতে ওর মাথাটা আগলে ধরলো, চুলের ভাঁজে আঙুলের প্রলেপ বুলিয়ে শুধালো,
--- কি হয়েছে?
--- আ'ম স্যরি, স্যরি ফর এভরিথিং, বলো আর কখনো গার্ড ছাড়া বের হবেনা?
এরীশের মুখে অপ্রত্যাশিত এই বাক্যখানা শোনা মাত্রই ঝুঁকে বসলো ঈশানী। দু-হাতের অঞ্জলিতে মাফিয়া বসটার চিবুক ছুঁয়ে অভিযোগের স্বরে বললো,
--- আমি জানি তুমি আমার জন্য দুশ্চিন্তা করছিলে, তোমার রাগ মোটেও অস্বাভাবিক নয়, কিন্তু কি করবো বলো? তোমার গার্ড গুলো পাঁজি ভীষণ। তারাতো তোমার অনুমতি ছাড়া নিঃশ্বাসও ফেলতে পারেনা, তুমিই বলো, সবকিছু যদি আগেভাগেই বলে দিতো তাহলে সারপ্রাইজটা কিভাবে হতো? ওই জন্যই তো ওদের সঙ্গে নিইনি।
--- সারপ্রাইজ! কিসের সারপ্রাইজ!
ভ্রুকুটি করে প্রশ্ন ছুঁড়লো এরীশ। তৎক্ষনাৎ নিজের বোকামো উপলব্ধি করে দাঁত দিয়ে জিভ কাটলো ঈশু। মেকি হেসে বললো,
--- কই কিছু না তো।
সেই দুষ্টুমি মাখা হাসিতে স্তব্ধ হয়ে গেলো এরীশ। অনুভব করলো ঈশানীর চাঞ্চল্য। মেয়েটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, অন্তর্মুখীর শক্ত খোলস ছেড়ে বেড়িয়ে ক্রমশ চিনতে শুরু করেছে নিজেকে। হারিয়ে ফেলছে কলুষিত অতীত, ভুলে যাচ্ছে অবসাদগ্রস্ততা। দেখতে দেখতেই এরীশের মনে হলো ঈশানীর হাসি চমৎকার, তার চেয়েও চমৎকার ওর ঠোঁটের ফাঁক গলিয়ে ঝিলিক দেওয়া মুক্তোর মতো গিজ দাঁত।
এই হাসিটুকু অম্লান রাখতে যা কিছু করবে এরীশ, যা কিছু!
একটু বাদেই কি ভেবে যেন ঈশানী সমেত উঠে দাঁড়ালো সে। হাত ধরে কোথাও একটা নিয়ে যেতে যেতে বললো,
--- চলো আমার সাথে।
হতচকিত ঈশানী মুখ ফুটে কিছু একটা বলে ওঠার আগেই, ওকে বেজমেন্টে নিয়ে এলো এরীশ। তারপর গোপন একটা দরজা দেখিয়ে বললো,
--- এটা হলো বাঙ্কার। কখনো কোনো কারণে যদি পরিস্থিতি তোমাকে এখানে এনে দাঁড় করায় তাহলে ছেলেকে নিয়ে বাঙ্কারে আশ্রয় নিবে। ভেতরে একটা সেন্সর বাটন আছে, ওটাতে প্রেস করলে আমার কাছে সিগন্যাল চলে যাবে, পৃথিবীর যে প্রান্তে যে অবস্থায় থাকিনা কেন আমি চলে আসবো, দুনিয়া ওলট-পালট করে হলেও আসবো। এ্যান্ড আই প্রমিস দ্যাট!
এরীশ বেশ নিরুত্তাপ স্বরে কথাগুলো বললেও ঈশানীর যেন পিলে চমকে গেলো। মেয়েটা অবিশ্বাস্য নয়নে চাইলো স্বামীর পানে, থেমে থেমে আওড়ালো,
--- এসব কি ছিল এরীশ?
--- আমি যা বলেছি পারবেনা?
--- কিন্তু কেন?
ঈশানীর কণ্ঠ আহত শোনালো। মাফিয়া বসের মুখাবয়ব থমথমে হয়ে উঠলো এতোক্ষণে। তপ্ত শ্বাস ফেলে, গম্ভীর গলায় জবাব দিলো ,
--- পাইথন প্যারাডাইসের পুরো আইটি টীম একজনকে খুঁজে বের করতে মরিয়া, আর সে মরিয়া আমার দূর্বলতা খুঁজতে, অর্থাৎ তোমাকে।
কথাগুলো বলতে না বলতেই ছিঁটকে এসে এরীশের বুকের উপর পড়লো ঈশানী, দু'হাতে শক্ত করে ওর গলা জড়িয়ে ধরে বললো,
--- আমার খুব ভয় করছে এরীশ। নিজের আত্মবিশ্বাস দেখাতে গিয়ে সবসময় কিছুনা কিছু গন্ডগোল করে বসে আমি। তারপর সব ভুল তোমাকে শোধরাতে হয়। এবারও যদি....
রমণীর বাক্য সম্পন্ন হওয়ার আগেই ওকে টান মে'রে নিজের বুকের ভেতরে পুরলো এরীশ,অতঃপর তীব্র
খড়ায় বয়ে আসা জলোচ্ছ্বাসের মতোই ভেসে এলো তার রাশভারি কণ্ঠস্বর,
--- আমি যদি প্রলয় হই, তবে তুমি আমার পরিণিতা। তুমি পারবে, তোমাকে পারতেই হবে।
ইয়াকুতিয়া রাজ্য,
রাতভর তুমুল বর্ষণ শেষে সকাল সকাল মিষ্টি রোদে ভরে উঠেছে চারপাশ। চকচকে রোদের ঝলক চোখে পড়তেই ঘুম ভেঙে গেলো ফ্লোরার। ঘুম ভেঙে কয়েক মূহুর্ত স্তম্ভিত চেয়ে থেকে নিজের পরিণতি দেখলো রুশকন্যা। পাশেই দুনিয়া ভুলে ঘুমিয়ে আছে তুষার। কাল ওমন পাগলামো করে বৃষ্টিতে ভেজার পর থেকেই শরীরটা জ্বরে পুড়ছে ওর। অগত্যা রাগ অভিমান সব ভুলে পতিসেবায় ন্যাস্ত হয়েছে ফ্লোরা।তার পুরস্কার স্বরূপ রমণীকে নির্ঘুম রাতজাগিয়ে এখন মনের আনন্দে ঘুমাচ্ছে সে লোক।
ঘুমন্ত তুষারের পানে চেয়ে এক আধবার মুখ ঝামটালো ফ্লোরা, অতঃপর নিরাবরণ শরীরটাকে চাদরে ঢেকে বিছানা ছাড়লো ও। কক্ষের এককোনায় আটপৌরে ধাঁচের একটা পিয়ানো রাখা আছে, ধীর পদক্ষেপে এগিয়ে গিয়ে আজ বহুদিন বছর বাদে পিয়ানোর সামনে রাখা টুলটা টেনে বসলো ফ্লোরা। পিয়ানোর গায়ে এলোমেলো হাত চালিয়ে সুর তোলার চেষ্টা করলো কয়েকবার, ঠিকঠাক সুর না ওঠায় পূর্ণ মনোযোগ নিবিষ্ট করে আঙুল চালাতে গিয়ে অনুভব করলো ওর হাতের উপর অন্য একটি পুরুষালি হাতের উপস্থিতি, চকিতে পাশ ফিরে তাকাতেই সম্মুখীন হলো ঘুম জড়ানো পুরুষালী চাহনীর। রমণীর র'ক্তিম ওষ্ঠাধরের পানে নিবিষ্ট চোখে চেয়ে পিয়ানোর দিকে ঝুঁকে আছে যন্ত্রমানব। ফ্লোরার সঙ্গে চোখাচোখি হতেই টান মে'রে ওকে কোলের উপর নিয়ে বসলো সে, একই চাদরের অন্তরালে ঢাকা পড়লো দু'টো নিরাবরণ শরীর। তুষারের অনাবৃত ঢেউ খেলানো বুকের স্পর্শ পেতেই কলমিলতার ন্যায় গুটিয়ে গেলো রমণী। তাতে চুল পরিমাণ তোয়াক্কা না করে ওর খোলা কাঁধে চিবুক ঠেকালো তুষার। হাতের উপর হাত রেখে পিয়ানোর গায়ে সুর তুললো। চিরচেনা বিমুগ্ধ সেই সুর,
আখে মেরি হার জাগাহ্,
ঢুনডে তুঝে বেওয়াজাহ্
ইয়ে মেইন হু ইয়া.....
কয়ি অর হেয়....
মেরি তারাহ......
ক্যায়েসে হুয়া ক্যায়েসে হুয়া,
তু ইতনা জরুরি ক্যায়েসে হুয়া....
সুরের সয়লাবে মুখরিত চারপাশ। ঠিক সে সময় ফ্লোরার ঘাড়ের উপর আলতো স্পর্শে নাক ঘষে দিয়ে আদর জড়ানো কণ্ঠে প্রশ্ন ছুড়লো তুষার,
--- এবার বলো চিঠি কে লিখেছিলো?
--- আমিই...
কুণ্ঠিত স্বরে প্রত্যুত্তর করে ফ্লোরা?
--- সাহস কে দিয়েছে?
মানবের আকস্মিক প্রশ্নে ভড়কে গেলো মেয়েটা,মুখ কাঁচুমাচু করে কিছু বলতে যাবে, তার আগেই অপরপ্রান্ত থেকে ভেসে এলো সাবলীল অভিব্যক্তি,
--- আমি তোমাকে স্পর্শ করিনি এই জন্য এতো অভিমান?
--- ভালোবাসলে তো স্পর্শ করবেন, আপনিতো দ্বায়িত্বের জেরে বিয়ে করেছেন।
রমণীর ব্যথাক্লিষ্ট অন্তর, প্রতিটি বাক্যে ঝরে পড়ছে অবর্ণনীয় অভিমান। ঠিক তখনই নিরুত্তাপ স্বরে স্বগোতক্তি করলো যন্ত্রমানব,
--- বিয়ের পরেও দূরত্ব ধরে রেখেছি বলে তুমি ব্যথা পেয়েছো ফ্লোরা? অথচ তোমার দগদগে ক্ষততে আবারও র'ক্তক্ষরণ করতে চাইনি বলে আমার এই আত্মিক সংযম। আমি ভেবেছিলাম তোমাকে নিজের মতো গুছিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া উচিৎ, হুট করেই যদি আমার স্পর্শ তোমার খারাপ লেগে যেতো? যদি পুরোনো সেই বিভীষিকার কথা মনে করিয়ে দিতো। তাহলে অপরাধবোধে আমি শেষ হয়ে যেতাম ফ্লোরা।আ..
শেষ কথাটা বলতেই পেছনে ঘুরে শক্ত হাতে ওর গলা জড়িয়ে ধরে ফ্লোরা, মানুষটাকে মাঝ পথে থামিয়ে দিয়ে বুকের কান্না গিলে গিলে বলে ওঠে ,
--- চুপ!একদম চুপ! আমি ওসব ভুলে গিয়েছি তুষার। আপনার ভালোবাসার স্পর্শে আমার শরীরের সব কলুষতা ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে, আমি এখন পবিত্র তুষার! আমি পবিত্র!
--- আই লাভ ইউ্য!
অনবরত ক্রন্দনের মাঝেই নীরব স্বীকারোক্তিতে নিজের হৃদয়টাকে রুশরমণীর নামে সমর্পিত করলো তুষার জাওয়াদ। অস্ফুট সেই আওয়াজে খেই হারালো রমণী,পিয়ানোর তাল কেটে গেলো, বেখেয়ালে সরে গেলো চাদরের পাতলা আবরণ। অতঃপর ধীর, শান্ত, কোমল দৃষ্টি আলাপনের তালে তালে অনুভূতির এক নিরবধি উল্লাসে মেতে উঠলো দু'জন।
চলবে.....
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্ব৬৫
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
*
আজ একত্রিশে ডিসেম্বর, এ বছরের শেষ দিন। অবশ্য দিন বললে ভুল হবে, খানিক আগেই পুবাকাশে বুনো মহিষের মতো নেমে এসেছে ধূসর সন্ধ্যা। বাইরে অবিশ্রান্ত তুষারপাত, ঠান্ডায় জমে সমুদ্রের জল বরফ খণ্ডে পরিণত হয়েছে সব। ম্যানশনের সামনের রাস্তায় দু'টো হলদে রঙের ল্যামপোস্ট টিমটিমিয়ে আলো ছড়াচ্ছে , সেই নিয়ন আলোতে দু'জন বন্দুকধারী গার্ড স্পষ্ট দৃশ্যমান। হাড়-হিম তুষারের বৃষ্টিকে অদৃশ্যের মতো উপেক্ষা করে মোটা উলের ওভারকোট আর কালো গ্লাভস পড়ে সতর্ক পদক্ষেপে এদিক ওদিক পায়চারী করছে তারা। ঈগলের মতোই নিখাঁদ আর ধারালো তাদের নিশাচরী দৃষ্টি।
খোলা জানালায় মুখ বাড়িয়ে আঁধারঘেরা শ্বেত শুভ্র প্রকৃতিটাকে পর্যবেক্ষণ করতেই বাইরের হাড়-কাঁপানো হিমেল হাওয়ার দাপটে শরীর জমে গেলো ঈশানীর। চোখমুখ কুঁচকে তাড়াহুড়ো জানালার কপাট লাগিয়ে ঘুরে দাঁড়ালো ও। বসার ঘরটা সাজানো শেষ, এবারে জানালার কার্নিশে ফুল আর লতাপাতার সংমিশ্রণে তৈরি ফেয়ারী লাইটগুলো জ্বালিয়ে দিলেই হলো, তারপরই ফোন করা হবে এরীশকে। এর আগে কখনো কল করার অনুমতি না দিলেও এবার কেঁদেকুটে ছেলের দোহাই দিয়ে এই অভাবনীয় সুযোগটা লুফে নিয়েছে ঈশানী। শর্ত একটাই, এরীশের মতোই প্রাইভেট নাম্বার ব্যবহার করতে হবে তাকে। অবশ্য প্রাইভেট হোক কিংবা পাবলিক, এসবে কোনো যায় আসেনা ঈশানীর। সময় অসময় মানুষটাকে কল করতে পারলেই হলো।
স্বামীকে ফোন করার কথা ভেবেই অকারণ একটা খুশির ঢেউ খেলে গেলো রমণীর অন্তর জুড়ে । পরপরই ভাবনা ভুলে ব্যস্ত হয়ে পড়লো রঙ বেরঙের লাইটগুলো নিয়ে।
ওদিকে সন্ধ্যা পেরোতেই ঘুমিয়ে পড়েছে ইয়াশ, তাই ন্যানী দু'টোও ঈশানীর সঙ্গে হাত লাগিয়েছে টুকটাক গোছানোর কাজে। যার দরুন সময়ের আগেই অনেকটা কাজ সম্পন্ন হয়েছে ওদের।চেয়ারের উপরে দাঁড়িয়ে লতানো লাইট গুলো নিয়ে হিমশিম খেতে খেতেই একবার গলা উঁচিয়ে ন্যানীদের ডেকে উঠলো ঈশানী,
---মাদাম! চেয়ার গুলো কি গোছানো হয়েছে?
পরপরই এক মধ্যবয়স্কা রমণীর প্রত্যুত্তর ভেসে এলো ওপাশ থেকে,
--- হয়েছে গাসপজা ঈশানী (ঈশানী ম্যাম)।
--- ঠিক আছে, এবার তাহলে এদিকে আসুন, আমাকে একটু সাহায্য করুন।
ঈশানী অনুরোধ করতেই ন্যানী দু'টো এগিয়ে এলো তড়িৎ পায়ে। ওর কাছ থেকে লাইট গুলো নিয়ে সুক্ষ্ম হাতে বিন্যস্ত করতে করতে খুব ইতস্থ গলায় জানতে চাইলো একজন,
--- কিছু না মনে করলে, আমরা কি জানতে পারি আজকে কি আছে?
ঈশানী তড়াক করে চোখ তুললো। ওর সপ্রশ্ন দৃষ্টিতে ভড়কে গিয়ে ভদ্রমহিলা জোরপূর্বক হেসে ফের বলে উঠলো,
---নিশ্চয়ই কোনো বিশেষ দিন?
নিঃশব্দে উপর-নিচ মাথা নাড়ালো ঈশানী,বিগলিত হেসে জবাব দিলো,
--- আজ তার জন্মদিন!
*
ঈশানীর মুখ ফুঁড়ে কথাটা বের হতেই দক্ষিণের দমকা হওয়ার তোড়ে ঠাস করে খুলে গেলো জানালাটা, সেই সাথে একযোগে নিভে গেলো সব আলো। চোখের পলকে ঘুটঘুটে আঁধার নেমে এলো প্রাসাদের মতো গোটা ম্যানশন জুড়ে।লৌহ গাঁট গুলো চিঁড়েফেঁড়ে অশুভের ন্যায় গ্রহপ্রবেশ করা কনকনে হাওয়াটা এখনো অবাধ্যের মতো দোল খাচ্ছে জানালার সফেদ পর্দার গায়ে। ইতিপূর্বে কখনো বিদ্যুৎ বিভ্রাট ঘটেনি এই ম্যানশনে আজকেই প্রথম। তারউপর দূর্গের মতো বাড়িটা সমুদ্রের অতি নিকটস্থ হওয়ায় আশপাশটা লোকালয়হীন। ফলস্বরূপ বাড়ির আলো নিভে যেতেই অদৃশ্য হয়ে গেলো সমগ্র বালুচর। ভাগ্যিস কাল জিনিসপত্র কেনার সময় সাথে করে কিছু মোমবাতি নিয়ে এসেছিল ঈশানী, আপাতত সেগুলো দিয়েই কাজ চালাতে হবে। কথাটা ভেবে আবারও দক্ষ হাতে জানালার কপাট লাগালো মেয়েটা। সঙ্গে সঙ্গে উপরের ঘর থেকে ভেসে এলো ইয়াশের অদম্য চিৎকার। ঠান্ডার তোড়ে ঘুম ভেঙে গেলো বোধ হয়। ছেলের কান্না শুনে সর্তক হয়ে উঠলো ঈশানী, তখনই অন্ধকারের মাঝে ন্যানীদের কানে ভেসে এলো তার রমণীয় কণ্ঠস্বর,
--- মোমবাতি গুলো জ্বালিয়ে ক্যান্ডেল হোল্ডারে রাখুন, আমি ইয়াশকে ঘুম পাড়িয়ে আসছি এক্ষুনি।
মাদাম দু'টো ওর কথায় সম্মতি জানালে আঁধার হাতরে ধীর পায়ে উপরের ঘরের দিকে এগিয়ে যায় ঈশানী। মানুষ বলে বৃষ্টি আর তুষারের নিজস্ব একপ্রকার আলো থাকে, সেই আলোক শিখা হাতড়েই অবশেষে গুটি গুটি পদচ্ছাপে উপরের তলায় পৌঁছালো রমণী। ওদিকে মায়ের সান্নিধ্য পেতেই শিথিল হয়ে গেলো ইয়াশের ক্রন্দনের বহর। অনবরত হেঁচকি তুলে চুক চুক শব্দ করে দুধ পান করতে লাগলো সে । একপর্যায়ে কান্নাকাটি থেমে গেলে আধো আধো হাসির সঙ্গে ভেসে এলো তার পরিতৃপ্ত কণ্ঠস্বর।
*
ছেলেকে পুনরায় ঘুম পাড়িয়ে আবারও সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো ঈশানী। ও ভেবেছিল এতোক্ষণে হয়তো মোমবাতির নরম আলোয় আলোকিত সমগ্র ঘর, কিন্তু বসার ঘরে পা রাখতে না রাখতেই ভাবনা ভেঙে গেলো তার । তিমিরাচ্ছন্ন ঘরের মধ্যিখানে অপ্রত্যাশিত নীরবতায় হুট করেই জমে গেলো অন্তর। শঙ্কিত নয়নে এদিকওদিক দৃষ্টি বুলিয়ে ক্ষীণ আওয়াজে ডেকে উঠলো ন্যানীদের,
--- মাদাম! মাদাম! কোথায় আপনারা?
কোথাও কোনো আওয়াজ নেই। চারিপাশে শশ্মানের নীরবতা। গা ছমছমে অন্ধকারের মাঝে এহেন অসহনীয় নৈঃশব্দ্যে ভড়কে গেলো ঈশানী। ভেতরকার শঙ্কাটুকু দমিয়ে নিজেকে যথাসম্ভব স্থির রাখা সত্ত্বেও অশুভ সব চিন্তারা ঘুনোপোকার মতো ক্রমশ কুটকুট করতে লাগলো মস্তিষ্কে। লম্বা একটা শ্বাস ফেলে আবারও সামনে এগোলো মেয়েটা। এলোমেলো কদমে আরও খানিকটা এগিয়ে যেতেই মেঝেতে পরে থাকা শক্ত কোনো ধাতবের সঙ্গে পা লেগে থমকালো ফের। গতিজড়তায় ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিলো কোনোমতে । অচিরেই বুক চিঁড়ে বেড়িয়ে এলো রুদ্ধশ্বাস, সামান্য ঝুঁকে কাঁপা হাতে জিনিসটাকে তুলে চোখের সামনে ধরে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে বুঝলো এটা আসলো ক্যান্ডেল হোল্ডার। বস্তুটা হাতে নিতেই মস্তিষ্ক জুড়ে জেঁকে বসলো অজস্র প্রশ্নের সমাহার, যার একটারও উত্তর নেই ঈশানীর কাছে। সহসা আনমনেই বিড়বিড়িয়ে স্বগোতক্তি করলো মেয়েটা,
---লাইটার, মোমবাতি সবকিছু মেঝেতে পড়ে আছে, তাহলে ওনারা কোথায়?
বলতে বলতেই আবারও নমিত স্বরে ডেকে উঠলো রমণী,
--- মাদাম! আপনারা কি কিচেনে?
এবারও নিস্তব্ধ চারিপাশ। আশেপাশে কোথাও কোনো টু শব্দ নেই। ফলস্বরূপ একটু আগের অপ্রতুলতা মূহুর্তেই আতঙ্ক হয়ে গ্রাস করে নিয়েছে অন্তর। শঙ্কায় ঢোক গিললো ঈশানী, বিমূঢ় আর্ত গলায় আওড়ালো,
---ক...কোথায় আপনারা!
দ্বিতীয়বারেও ঠিক একই ভাবে ঈশানী দিশাহীন প্রশ্নের জবাবে আঁধার ফুঁড়ে ভেসে এলো নীরবতা। যার দরুন মাত্রা ছাড়ালো আতঙ্ক । উপয়ান্তর না পেয়ে কাঁপা হাতে লাইটার দিয়ে মোমবাতি জ্বালালো ঈশানী, ক্ষীণ একটা হলু্দাভ আলো কক্ষের চারিপাশে ছড়িয়ে পড়তেই শঙ্কা ভুলে কিছুটা স্বস্তি মিললো রমণীর। এতোক্ষণে সন্ধ্যা উতরে গেছে, বাইরে প্রগাঢ় অমানিশা। শুনশান নীরবতার মাঝে নিজের শ্বাসপ্রশ্বাসের শব্দটাকেও যেন বিশ্বাসঘাতক মনে হয়। প্রতিটি মূহুর্তে অকারণ আতঙ্ক। অজানা আড়ষ্টতায় গা ছমছম করছে ঈশানীর। তারউপর দু দু'জন ন্যানী চোখের পলকে হাওয়া। এইতো এখানেই ছিলো ওরা, কত মন দিয়ে চেয়ার গুলো সাজাচ্ছিল, যত্ন করে গোছাচ্ছিল সবকিছু। তাহলে এসব এখানে ফেলে রেখে হঠাৎ গেলোটা কোথায়? তারা তো হেয়ালি করার মানুষ নন। তাহলে?
অপ্রাকৃত এই প্রশ্নটা পিংপং বলের মতোই ঢপ খেতে থাকলো ঈশানীর ব্যতিগ্রস্ত মস্তিষ্কে। সহসা লম্বা নিশ্বাস ফেলে মোমবাতি হাতে সামনে এগিয়ে গেলো মেয়েটা, সিঁড়ি পথ ডিঙিয়ে বসার ঘরে পা রাখতেই কারোর অস্পষ্ট গোঙানির আওয়াজে টনক নড়ে উঠলো ওর। ভেতরের অদৃশ্য কম্পনে তিরতিরিয়ে কেঁপে উঠলো সমস্ত শরীর। মোমবাতিটাকে শক্ত হাতে চেপে ধরে চোখ খিঁচে ঈশ্বরকে ডাকলো ও, অতঃপর সতর্ক চোখে পরখ করলো চারিপাশ। কিছুক্ষণের জন্য শিথিল হয়ে আসা গোঙানির আওয়াজটা আবারও ফিরে এলো নতুন উদ্যমে। অদ্ভুত গা শিউড়ানো শব্দটা শ্রবনেন্দ্রিয় ভেদ করতেই কাউচের দিকে স্থির হলো তার ভীতিগ্রস্ত দু'নয়ন। জড়তা ভুলে তক্ষুনি ডেকে উঠলো ঈশানী,
---কে ওখানে!
ডাকতে গিয়ে টের পেলো ভয়ের তোড়ে কণ্ঠতালু শুকিয়ে এসেছে ওর। কনকনে ঠান্ডার মাঝেও শরীর ঘেমে একাকার। ওপাশ থেকে প্রত্যুত্তর এলোনা,ঈশানী যত কাছাকাছি যাচ্ছে ততই বেড়ে চলেছে অস্থির গোঙানির আওয়াজ। ঘড় ঘড় করে কাতরাচ্ছে কেউ, মৃ'ত্যু যন্ত্রণার শেষ নিঃশ্বাস টুকু যেন ধারালো শূলের মতোই আঁটকে আছে তার কণ্ঠায়।
অবশেষে কাউচের পাশ ঘেষে দাঁড়িয়ে মোমের আলোটা তুলে ধরতেই বজ্রাহাতের ন্যায় থমকে গেলো রমণী। চোখের দৃষ্টিতে ভেসে উঠলো অবিশ্বাসের ঢেউ। দপ দপ করে জ্বলতে থাকা অগ্নিশিখার সম্মুখে দৃশ্যমান ভয়াভয় এক বাস্তবতা, যা দেখা মাত্রই নিঃশ্বাস আঁটকে গেলো ঈশানীর। চোখের সামনে দুনিয়া দুলে উঠলো ওর, মূহুর্তেই নিস্তেজ হয়ে গেলো সমগ্র শরীর। মেয়েটা স্তম্ভিত নয়নে চেয়ে দেখলো শুধু, ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরে ন্যানীদের মস্তক বিহীন নিথর শরীর দু'টো ভেঙেচুরে পরে আছে মেঝেতে । ভীষণ যন্ত্রণায় ধড়ফড় করছে তারা , মৃ''ত্যুর বীভৎস লগ্নে কাতরাতে কাতরাতে ফুঁড়িয়ে যাচ্ছে আয়ুষ্কাল। এই প্রথম চোখের সামনে এতো বীভৎস মৃ"ত্যু দেখলো ঈশানী। দেখতে গিয়েই অনুভব করলো অযাচিত উষ্ণ তরলে ভিজে গেছে ওর দু'টো পা। কম্পমান হাতে মোমবাতিটা সামান্য নামিয়ে পায়ের দিকে লক্ষ্য করতেই আরেকদফা আতঙ্কে শ্বাসরুদ্ধ হয়ে গেলো রমণীর । কর্তিত শরীর দু'টো থেকে টকটকে রঞ্জিত ধারা স্রোতের মতো বয়ে যাচ্ছে ওর পায়ের উপর দিয়ে। কি বীভৎস! কি নির্মম! সঙ্গে সঙ্গে মুখের উপর দু'হাত চেপে ধরে অস্বাভাবিক শ্বাস ফেলে আর্ত স্বরে আওড়ালো মেয়েটা,
--- র...র"ক্ত!
--- ভীষণ সুন্দর! ঠিক যেন আলতা রাঙা পা!
আচানক অপ্রত্যাশিত এক পুরুষালি ভরাট কণ্ঠে বিদ্যুৎস্পৃষ্ঠের ন্যায় ছলকে উঠলো ঈশানী। তৎক্ষনাৎ চোখ সরিয়ে ভয়ার্ত নেত্রে সম্মুখে দৃষ্টিপাত করতেই চোখের সামনে দুনিয়া দুলে উঠলো ওর। মাত্রাতিরিক্ত ভয়ে থরথর কেঁপে উঠলো সর্বাঙ্গ। মোমবাতিটা ফুরিয়ে গেছে, ধীরে ধীরে নিভে আসছে তার হলুদাভ আলো,সেই নিভন্ত আলোকে সাক্ষী রেখে চোখের সামনে স্বয়ং যমের মুখ দেখলো ঈশানী। কালো কঙ্কাল আকৃতির মুখোশ আর আলখাল্লার আবরণে ঢাকা প্রহেলিকার মতো অশুভ এক অবয়ব, ছিন্ন ম"স্ত"ক দু’টোকে দু'হাতে নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ওর সম্মুখে। কলুষে আবর্তিত চোখে তার অদ্ভুত ক্রূর হাসি। হয়তো মুখোশের আড়ালের নৈঃশব্দ্যিক হাসিটা এর চেয়েও নির্মম আর পৈশাচিক।
কে এই লোক? এরীশ কি তবে এই লোকটার কথাই এতোদিন বারবার সর্তক করেছিল? এটাই কি তবে সেই অজ্ঞাত সাইকোপ্যাথ?যে ঈশানীকে মা"রতে চায়? কিন্তু কেন?
মস্তিষ্ক জুড়ে অজস্র প্রশ্নের সমাহার, অথচ এই মূহুর্তে দাঁড়িয়ে কোনোকিছুই ভাবতে পারছে না ঈশানী, ব্রেইন কাজ করছে না। কানের কাছে শোঁ শোঁ শব্দ হচ্ছে অনবরত। দুনিয়াটা যেন থমকে গেছে।
ঈশানী বোধহয় চেতনা হারাবে, তেমন ভাবেই অসার হয়ে এসেছে দু'টো পা। বুকের উপর অদৃশ্য এক পাথর চাপা ব্যথা, শ্বাস টেনে তোলা দায় তবুও রুদ্ধশ্বাসে ধ্বনিত তার জড়ানো কণ্ঠস্বর,
--- কেহহ!
মূহুর্তেই নিভে গেলো মোমবাতিটা। এবার যেন অকূল পাথারে পড়লো ঈশানী। কয়েক মূহুর্ত নীরব থাকার পরেও কোনোরূপ প্রত্যুত্তর ভেসে এলোনা ওপাশ থেকে,বিপরীতে ঈশানীর কর্ণকূহর ভেদ করলো অপ্রত্যাশিত বুটের আওয়াজ।
--- ঠক্ ঠক্ ঠক্
ক্রীসের উপর ভর করে একজোড়া যান্ত্রিক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে সশব্দে এগিয়ে এলো সন্নিকটে। ভয়ে, আতঙ্কে জর্জরিত হয়ে তৎক্ষনাৎ পিছিয়ে গেলো ঈশানী, অন্ধকারের মাঝে কয়েক কদম পেছাতেই গতি জড়তায় তাল হারিয়ে পড়ে গেলো মেয়েটা। সঙ্গে সঙ্গে থমকে গেলো আগন্তুকের পদধ্বনি। ঈশানীর আতঙ্কিত চেহারা দেখে তার বোধ হয় আনন্দই হলো তেমন করেই বিপরীতপ্রান্ত থেকে ভেসে এলো বিদ্রুপ মেশানো বিশ্রী হাসির ঝংকার । যা শোনামাত্রই ঘৃণা,অপমান অস্বস্তিতে ভেতরটা রিঁ রিঁ করে উঠলো ঈশানীর।
কেন যেন আত্মবিশ্বাসী ভেতরটা হুট করেই বাঁধা দিলো পালাতে। ফলস্বরূপ হাতের কাছে কিছু একটা দিয়ে আত্মরক্ষা করতেই যাবে। ঠিক সেই মূহুর্তে উপর তলা থেকে ভেসে এলো ইয়াশের অস্থির ক্রন্দন। ছেলেটা আজ ঘুমাতে পারছেনা কিছুতেই, মায়ের বিপদে তারও বুঝি অস্থির প্রাণ। এমন একটা জীবন মরণ মূহুর্তে ছেলের কান্না শোনা মাত্রই ভূত দেখার মতো চমকে উঠলো ঈশানী। ভীতিগ্রস্ত নয়নে একবার দোতলার ঘরে তাকিয়ে, আবারও চোখ ঘুরিয়ে দৃষ্টিপাত করে নিগূঢ় অন্ধকারে।
নিজের কথা ভুলে গেলো ঈশানী, নিমেষেই ভেঙে চূর্ণবিচূর্ণ হলো তার জমানো আত্নবিশ্বাস। ছেলের কান্নায় ব্যাকুল হয়ে উঠলো ভেতরের মাতৃসত্তা। সহসা জীবনের তোয়াক্কা না করে শরীরের সর্বশক্তি দিয়ে সিঁড়ি ভেঙে ছুটলো সে ছেলের কাছে। দিগ্বিদিক হারিয়ে মেয়েটা যখন তরতরিয়ে উপরে উঠে গেলো,মিলিয়ে গেলো অন্ধকারে, তখনই সিঁড়ির সম্মুখে এসে স্থির হলো আগন্তুক। ঘোর তামশার মাঝেই ধীরে ধীরে মাথা তুলে চাইলে ওই ঘরটার দিকে, যেখান থেকে ক্রমাগত ভেসে আসছে বাচ্চা শিশুর অনিমেষ ক্রন্দন। যা দেখা মাত্রই অদৃশ্য এক নীরব উল্লাসে ফেটে পড়লো তার আগ্রাসী মস্তিষ্ক । র"ক্তিম নৃ"শংস চোখের তারায় ভেসে উঠলো অভূতপূর্ব পৈশাচিক তৃপ্তি। কান্নার রেশ যত বাড়ছিল ততই যেন চোখের রঙ পাল্টে যাচ্ছিল তার। দেখতে দেখতেই একপর্যায়ে শীতল আওয়াজে ফিসফিসিয়ে ওঠে লোকটা,
--- ব্লাড ডায়মন্ড,বউ, বাচ্চা। আমার ফেবরেট সব "ব" গুলোকে একসঙ্গে গুছিয়ে রেখেছে মাফিয়া বস। দ্যাটস সো গ্রেট!
ঘরে এসে কোনো মতে ইয়াশের কান্না থামালো ঈশানী। এখনো অস্থির হয়ে ফুঁপিয়ে যাচ্ছে ছেলে তার। আজকাল খুব জেদি হয়েছে বাচ্চাটা, মতের হেরফের হলেই ঘন্টার পর ঘন্টা কেঁদে ভাসায়। রাতের শব্দ বহুদূর অবধি শোনা যায়, ঈশানী নিশ্চিত ওই ভয়ানক লোকটা আসে পাশেই আছে। হাতে খুব বেশি সময় নেই, যতদ্রুত সম্ভব এখান থেকে বেড়িয়ে বেজমেন্ট অবধি পৌঁছাতে হবে। সেই ভেবেই মুঠোফোনটা হাতে তুলে নিলো ঈশানী,অন্য হাতে ইয়াশকে নিয়ে ছুটে বেড়িয়ে গেলো রুম থেকে। সমগ্র করিডোর জুড়ে ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে গোলোক ধাঁধার মতোই নৃত্য করছে প্রহেলিকা।
নিজের হাতে গোছানো সংসার আজ চোখের পলকে অচেনা লাগছে ঈশানীর,অদমনীয় আতঙ্কে হ্যাং হয়ে আছে মস্তিষ্ক। সেই নিশ্ছিদ্র আঁধারের মাঝেই ছেলেকে বুকে আগলে একলা পথিকের মতো উদ্দেশ্যহীন ছুটে চলেছে ঈশানী। ঘর থেকে বেড়িয়ে করিডোর ধরে সোজা এগোলেই বেজমেন্টের গোপন সরু রাস্তা, আপাতত গন্তব্য সেদিকেই।
ঠিক সেই সময়ে ভয়ানক ঠক্ ঠক্ শব্দটার পুনরাবৃত্তি ঘটলো আবারও, এবার শুধু শব্দ নয় মৃ'তের মতো ঠান্ডা সুরে শীস বাজাচ্ছে লোকটা। যা শোনা মাত্রই পায়ের গতি থমকে গেলো ঈশানীর, এককোণে দাঁড়িয়ে নিশ্চুপে অনুকরণ করতে থাকলো সেই শব্দের গতি। ক্রমশ স্পষ্ট হচ্ছে সুর, ধীরে ধীরে এদিকেই এগিয়ে আসছে লোকটা।ফলস্বরূপ হাত পা ঠান্ডা হয়ে এলো রমণীর। তখনই ভেসে এলো আরেকদফা বিকৃত কণ্ঠস্বর,
--- মাফিয়া বস এখন আন্ডারওয়ার্ল্ড মিটিং এ বিজি। আর আমি বিজি তার প্রাণপাখিকে নিয়ে। কি সুন্দর কম্বিনেশন তাইনা!
এই বলেই অন্ধকারের মাঝে ঈশানীর মুখের সামনে মুখ বাড়িয়ে দিলো লোকটা। ততক্ষণে নিঃশ্বাস আঁটকে গেলো ঈশানীর, গলার কাছে চলে এসেছে রুহুটা। অন্ধকারের মাঝে দম বন্ধ করে জীবন্ত লাশের মতো নিঃশব্দে দাঁড়িয়ে রইলো ও। খুব বেশি সময় ক্ষেপণ না করে ছাঁয়ার মতোই ফের আঁধারে মিলিয়ে গেলো লোকটা। লোকটা সরে গেলে চারিদিকে সতর্ক দৃষ্টিপাত করে ধীরে ধীরে শ্বাস ফেললো ঈশানী। র'ক্তশূণ্য ফ্যাকাশে মুখশ্রী জুড়ে বিন্দু বিন্দু ঘামের আস্ফালন। উৎকণ্ঠায় শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে এসেছে মেয়েটার। মনে হচ্ছে দূর বহুদূর ছুটে এসে সবেই দাঁড়ালো এখানে।
লোকটার পদধ্বনি ক্ষীণ হয়ে এসেছে, এই মূহুর্তে করিডোর ধরে এগোনো অসম্ভব,আপাতত লুকিয়ে পড়তে হবে কোথাও, সেই ভেবে পেছনের ফাঁকা রুমটাতে চট করেই ঢুকে পড়লো ঈশানী । রুমটা ছিল স্টোররুম। অন্ধকারের মাঝে তাড়াহুড়ো এগুতে গিয়ে কাঠের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেল আচানক, মুহূর্তের মধ্যে ধারালো এক ধাতবে লেগে আড়াআড়িভাবে কেটে গেলো পায়ের অগ্রভাগ। তীব্র যন্ত্রণায় শ্বাস আটকে এলো ওর,সঙ্গে সঙ্গে শরীরের সর্বশক্তিব্যয়ে দাঁত দিয়ে হাতের পৃষ্ঠ কামড়ে ধরে আর্তনাদ সংবরণ করলো মেয়েটা। দাঁতে দাঁত চেপে ফুঁপিয়ে উঠলো নিঃশব্দে, অসহনীয় ব্যথায় নীলবর্ণ ধারণ করলো তার তুলতুলে আদুরে মুখ, তবুও টু শব্দ করলো না রমণী। ছেলের সুরক্ষার তাগিদে চুপচাপ সহ্য করে নিলো সবটা। ওদিকে মায়ের সজলচক্ষু বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়া ঈষদুষ্ণ জলের ছোঁয়া পেতেই নড়েচড়ে উঠলো ছোট্ট প্রাণ।
যখম থেকে গড়িয়ে পড়া তাজা র"ক্তে ক্রমশ আঠালো হয়ে উঠেছে পায়ের তলা, মেয়েটা দাঁড়িয়ে থাকতে পারছে না আর, শরীর ভেঙে আসছে ক্লান্তিতে, সহসা দাঁতের ডগায় অধর কামড়ে রয়েসয়ে নাক টানলো একটু ,সঙ্গে সঙ্গে শরীর ঝাঁকিয়ে হাত-পা ছুঁড়ে কেঁদে উঠলো ছেলে তার। এবার যেন ম"রা"র উপর খারার ঘা পড়লো। ছেলের অদম্য চিৎকারে র"ক্তশূণ্য পাণ্ডুর হয়ে গেলো ঈশানীর ক্রন্দিত মুখ।চিৎকারের শব্দে নিচতলা থেকে ধাপ ধাপ করে ছুটে আসছে কেউ।
যা শোনা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ঠের ন্যায় ছলকে উঠলো হৃদযন্ত্র, ধড়ফড়িয়ে উঠে ছেলেকে বুকে চেপে ধরলো ঈশানী, কিছুতেই যেন কিছু হচ্ছে না এবার। মায়ের বুকের উষ্ণতা যেন সুরক্ষা দিতে অক্ষম, তেমন করেই হাত পা ছুড়ে গলা চিঁড়ে কাঁদছে ইয়াশ। ওদিকে পায়ের গতি আরও স্পর্ষ্ট আরও ভারী হয়ে উঠেছে এবার। লোকটা কাছাকাছি চলে এসেছে, তবুও কিছুতেই থামানো যাচ্ছেনা ছেলেকে। কেঁদেকেটে র"ক্তবর্ণ ধারণ করেছে তার কোমল চেহারা। চোখের আর নাকের পানিতে একাকার হয়ে দম আঁটকে যাওয়ার উপক্রম। ও বোধ হয় মায়ের কণ্ঠস্বর শোনার জন্যই এমন ব্যাকুল হয়ে কাঁদছে, কিন্তু এমন এক সংকটপূর্ণ মূহুর্ত, যেখানে নিঃশ্বাস নেওয়া দায় সেখানে কথা কি করে বলবে ঈশানী? ছেলের অসহায় মুখের দিকে চেয়ে কান্নায় বুক ভেঙে এলো তার। বাচ্চাকে বুকের মাঝে নিয়ে ফিসফিস করে বললো,
--- আর কাঁদে না বাবা, আর কাঁদে না। মায়ের দোহাই লাগে কান্না থামাও। তুমি কাঁদলে ওরা এ ঘরে চলে আসবে, ওরা যে ভয়ংকর আর নির্মম, তোমাকে কষ্ট দিবে। তোমার কষ্ট কিভাবে সইবো আমি? পারবোনা তো। ইয়াশ যে মায়ের একটামাত্র আপনজন, মায়ের নাড়িছেঁড়া ধন। এই মূহুর্ত যতটা পীড়াদায়ক,তোমার কান্নার আওয়াজ তার চেয়েও বেশি যন্ত্রণার। তুমি কাঁদলে মায়ের বুক ভেঙে যায়, তুফান শুরু হয় অন্তরে, কেন বুঝতে চাওনা?
মায়ের হৃদয়ছেঁড়া কাকুতি যেন পৌঁছালো না ইয়াশের কান অবধি , তেমন করেই কান্না জুড়লো সবেগে, এক্ষুণি ছেলেকে না থামাতে পারলে হয়তো লোকটা দরজা ভেঙে চলে আসবে ভেতরে, আর তারপর অবধারিত মৃ"ত্যু! এমন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়লো রমণী। কোথায় যাবে, কি করবে বুঝে না পেয়ে, খিঁচে বন্ধ করে ফেললো দু'চোখ । সবকিছুই যেন অবাস্তব, মিছে এক কল্পনা মাত্র সেই ভেবেই স্তম্ভিত হয়ে রইলো কিয়ৎক্ষণ। হৃদস্পন্দন মাত্রা ছাড়িয়েছে,অথচ বরফের মতোই জমে আছে কলজেটা। চোখের সামনে একটা মুখই বারবার ভেসে উঠছে কেবল। মন বলছে কোথায় সে? কোথায়! কোথায়! কোথায়! কেন এখনো প্রলয়ের মতো ছুটে আসছেনা, কেন সবসময়ের মতো ঝড়েরবেগে বদলে দিচ্ছে না আবহ?
সেই শুরু থেকে শেষ, কতবারই কত নিষ্ঠুর বাস্তবতা থেকে বাঁচিয়ে নিয়েছে মানুষটা ওকে, অস্তিত্ব ভুলে গিয়ে সবর্দা সুরক্ষা দিয়েছে নিজের শক্ত খোলসের আস্তরণে। তাহলে আজ এই আসন্ন বিপদে সে কোথায়? কোথায় তার এতোবড় সাম্রাজ্য? ঈশানীর স্পষ্ট মনে আছে ম্যানশনের সামনে দু'জন বন্দুকধারী গার্ড ছিল সর্বক্ষণ, তারাই বা গেলো কোথায়? এই লোকটা কি সবাইকে মে'রে ফেললো তবে? কিন্তু এমন একজন অক্ষম লোকের পক্ষে কি এতোজনকে মে'রে ফেলা আদৌও সম্ভব? নাকি আরও কেউ আছে তার সঙ্গে? মস্তিষ্ক জুড়ে অগণিত প্রশ্নের সমাহার, অথচ উত্তর দেওয়ার কেউ নেই। হয়তো কোনো না কোনো ভাবে শেষ মূহুর্ত অবধি অভূতপূর্ব এক মিরাকলের প্রত্যাশা করেছিল মেয়েটা। কিন্তু হায়, বাস্তবতা যে বড়ই নিষ্ঠুর। স্রোতের বিপরীতে চলা তার অভ্যেস, মানুষ যতভাবেই নিজেকে নিখাঁদ ত্রুটিহীন দাবি করুক না কেন, কোনো না কোনোভাবে এই নিষ্ঠুরতম বাস্তবতার কাছে ঠিকই ধরা দিয়ে দেয় নিজের দূর্বলতা, আর তারপর শুরু হয় শত্রুপক্ষের বিকৃত উল্লাস। লোকে বলে পাপ বাপকেও ছাড়েনা, এরীশের জীবনে পাপের পরিমাণ আকাশচুম্বী। আজ সেই আকাশচুম্বী পাপই যেন শ'ত্রু হয়ে কড়া নেড়েছে তার দুয়ারে।
ঠক্ ঠক্ ঠক্!
দরজার উপর শক্ত করাঘাতের শব্দে চমকে উঠলো ঈশানী। বিভ্রম কেটে যেতেই নড়েচড়ে উঠলো মেয়েটা, পালিয়ে যাওয়ার সুযোগ নেই, লড়াই করার শক্তি নেই তাহলে শেষ পরিনতি কি হতে চলেছে? মৃ"ত্যু!
নিরুপায় হয়ে পড়লো ঈশানী, অসহায় চোখে দৃষ্টিপাত করলো সে ছেলের অস্পষ্ট মুখের দিকে। কাঁদতে কাঁদতে গলা ভেঙে এসেছে তার। মা হয়ে নিজের ছেলের সুরক্ষায় ব্যর্থ হওয়ার চেয়ে ম'রে যাওয়া অনেক ভালো। হ্যা, অনেক ভালো।
তখনই ফের আনমনা হয়ে গেলো মেয়েটা, কি যেন ভেবে হাত বাড়িয়ে আলতো স্পর্শে ছুঁয়ে দিলো নিজের ছোট্ট উদর। যেন কোনো অস্তিত্বের সন্ধানে বিপর্যস্ত রমণী, তেমন করেই নীরব ক্রন্দনে ঠোঁট ভেঙে গেলো তার, ফ্যাকাশে মুখজুড়ে খেলে গেলো অপ্রকাশ্য নির্মম বেদনা। ঠিক সেই সময়ে আরেকদফা ঠাস ঠাস করে করাঘাতের আওয়াজ শোনা গেলো বাইরে। লোকটা ধারালো কোনো বস্তু দিয়ে দরজাটাকে ভাঙার চেষ্টা করছে বারবার । দরজা ভাঙার হুড়মুড় শব্দে প্রকম্পিত হয়ে উঠলো রমণী, এক দণ্ড দেরী করার ফুরসত নেই, সহসা টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিলো ক্রন্দিত ছেলের সমগ্র মুখ, কানের কাছে ওষ্ঠ ছুয়িয়ে ফিসফিস করে আওড়ালো,
--- মা অনেক ভালোবাসে তোমাকে বাবা, অনেক বেশি, নিজের জীবনের চেয়েও বেশি।
অতঃপর নিজের অনামিকা আঙুল থেকে ব্লাড ডায়মন্ডের আংটিটা খুলে সেটা সমেত কক্ষের এককোণে শুয়িয়ে দিলো ছেলেকে। এদিকওদিক হাতড়ে শক্ত একটা ফুলদানি তুলে নিলো হাতের মুঠোয়। ততক্ষণে দরজা ভাঙা শেষ। ক্রীসে ভর করে যান্ত্রিক পদধ্বনিতে এদিকেই এগিয়ে আসছে লোকটা। দীর্ঘদেহী অথচ ছিপছিপে গড়ন, আলখাল্লার কারণে অন্ধকারের মাঝে বয়স অনুমান করা দায়,ঈশানী সময় নষ্ট করলো না, দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো লোকটার উপর, প্রগাঢ় অন্ধকারের মাঝেই ফুলদানি দিয়ে বসিয়ে দিলো কয়েক ঘাঁ। তবুও টললো সেই মানব,ঈশানীর তৎপরতা দেখে উল্টো হেসে উঠলো কদর্য গলায়।
ঠিকঠাক আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা অনুমান করা দায়, সেসবে মাথা খাটাতে গেলোনা রমণী, আগন্তুক লোকটার সবটুকু মনোযোগ কেড়ে নিয়ে ছুটলো যে দিগ্বিদিক। ও আসলে এটাই চেয়েছিল, ছেলের দিক থেকে সরে আসুক লোকটা, অবশেষে সেটাই হলো,হাতের ক্রীসটা ফেলে দিয়ে, নিজের যান্ত্রিক পায়ে স্পর্শ করতেই রোবটিক সিস্টেমে সোজা হয়ে গেলো পা টা।ঢেকে রাখা অংশ থেকে নীলাভ একটা আলো জ্বলে উঠতেই ঝড়ের গতিতে পিছু নিলো সে ঈশানীর। ছুটতে ছুটতেই পেছন থেকে ভেসে এলো বিকৃত হুংকার,
--- দৌড়া! যত ইচ্ছে দৌড়া! তুই যতবেশি পালাবি, তোকে মা"রতে ততবেশি প্রশান্তি লাগবে আমার। তোকে কষ্ট দিয়ে না মা"রলে তোর মাফিয়া বসকে ভাঙবো কি করে? বুকের ভেতর বড্ড জ্বালা, এরীশ ইউভানের একমাত্র প্রাণভোমরাকে তিলে তিলে মে'রে তবেই না জ্বালা মিটবে এ বুকের!
অদ্ভুতভাবেই কণ্ঠস্বরটা ভীষণ পরিচিত ঠেকলো ঈশানীর, যেন খুব চেনা কেউ! চিরচেনা! তবেই এই মূহুর্তে ভাবনার সময় নেই, কোনোমতে ছুটতে ছুটতে কম্পমান হাতে ডায়াল করলো এরীশের নাম্বারে, মনেপ্রাণে শুধু একটাই আরাধনা করতে লাগলো,
--- একটা কলই যাতে কাজে লেগে যায়, হায় ঈশ্বর! একটা কলই যাতে পৌঁছায়।
ঈশানীর আরাধনা বোধ হয় কবুল হলো, ওপাশ থেকে ভেসে এলো চিরচেনা মাদকীয় সেই কন্ঠস্বর,
--- প্রেম আমার!
এই একটা শব্দে ঈশানীর যেন দুনিয়া থমকে গেলো। চোখ ছাপিয়ে উগড়ে এলো কান্নার ঢেউ। হাঁপড়ের মতো ওঠানামা করছে নিঃশ্বাস। হাঁপাতে হাঁপাতে কিছু বলতে যাবে তখনই পেছন থেকে ওর দিকে ক্রীস ছুড়ে মা'রলো লোকটা। ধাতব বস্তুটার সঙ্গে নিমেষেই পা লেগে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পরে গেলো রমণী, অসাবধনতায় হাত ফস্কে ছিটকে গেলো তার মুঠোফোন। শারীরিক যন্ত্রনার তোয়াক্কা করলো না ঈশানী, অসহায়ের মতো হামাগুড়ি দিয়ে ছুটতে লাগলো ফোনের দিকে। অপরপ্রান্ত যেন উন্মাদ হয়ে উঠেছে এতোক্ষণে। ক্রমাগত ভেসে আসছে উদ্বিগ্ন কণ্ঠস্বর। বহুল প্রচেষ্টায় কোনোমতে ফোনটা তুলেই ফেলেছিল হাতের মুঠোয়, তন্মধ্যেই অতর্কিত পদাঘাতে ওর কব্জি চেপে ধরলো আগন্তুক। শক্ত বুটের পেষনে থেতলে দিলো মোমরাঙা তুলতুলে নরম ত্বক। সঙ্গে সঙ্গে ঘর কাঁপিয়ে চিৎ"কার দিয়ে উঠলো ঈশানী, সেই সাথে চিৎকার দিয়ে উঠলো মুঠোফোনের বিপরীতপ্রান্তে থাকা আরও এক হিং"স্র সত্তা।
*
এরীশ ইউভানের অতর্কিত দানবীয় গর্জনে থরথর করে কেঁপে উঠলো সামনে বসে থাকা মাফিয়া সংঘের প্রত্যেকটি মানুষ। আজ আন্ডারগ্রাউন্ডে গোপনীয় এক বৈঠক বসেছে, পৃথিবীর ছোট বড় অনেক মাফিয়া সদস্যরাই সেখানে উপস্থিত। এরীশ সাধারণত উপস্থিত থাকেনা এসবে, আজ তুষার নেই বলেই বাধ্য হয়ে আসতে হলো। কতক্ষণই বা হবে, সবে আধঘণ্টার মতো। এর মাঝেই ওর দূর্বলতায় থাবা দিয়ে ফেলেছে শত্রুপক্ষ।কিন্তু ওই ম্যানশনের হদিস পেলো কোথায়? তারমানে কি কাল ঈশানীকে স্টক করেছে কেউ?
কোনোকিছুই ভাবতে পারলো না এরীশ, ওর কর্ণকূহরে তরঙ্গোচ্ছ্বাসের মতো প্রতিধ্বনিত হচ্ছে ঈশানীর হৃদয়ছেঁড়া আর্তনাদ! ওরা কতটা ব্যথা দিয়েছে সাকুরাকে! ঠিক কতটা!
--- আই ডিড ওয়ার্ন ইউ্য, বলেছিলাম তোকে,একটা মাত্র ভুল পদক্ষেপ এ্যান্ড ইউ্য উইল বি কম্পিলিটলি ডেস্ট্রয়েড!
ফোনের ওপাশ থেকে হঠাৎ কর্কশ পুরুষালি কণ্ঠ ভেসে আসতেই সৎবিৎ ফিরলো এরীশের। যা শোনা মাত্রই হিং"স্রের মতো গর্জে উঠলো মাফিয়া বস,
---এইইই! লে আ ফাকিং হ্যান্ড অন হার,এ্যান্ড ইউ্য আর ফিনিশড!
মাফিয়া বস এরীশ ইউভানের এহেন হু"মকিতে বিন্দুমাত্র তোয়াক্কা করলো না ওপাশের ব্যক্তি,উল্টো নিস্পৃহ ভঙ্গিতে হেসে উঠে ব্যঙ্গাত্তক স্বরে জবাব দিলো,
--- হ্যান্ড? আমি তোর জানের গায়ে পা দিয়ে রেখেছি,আই লিটরেলি কিপ্ট হার আন্ডার মাই সুজ!
রাগের তোড়ে থরথর করে কেঁপে উঠল এরীশ। টগবগ করে ফুটতে লাগলো তার শরীরের প্রতিটি রক্তকনিকা, শক্ত হয়ে আসা চোয়ালের পেশি থেকে বেড়িয়ে এলো ভয়াল অশনি হুংকার,
--- তুই আমাকে চিনিস না বাস্টার্ড, রীশষ্কাকে অনুমান করলেও, ব্লাডি মনস্টার তোর ধারণার বাইরে। আই উইল রিপ ইউওর লেগস অফ ইউওর বডি!
মাফিয়া বসের মুখ থেকে ভয়ানক হুমকি নিঃসৃত হওয়া মাত্রই ফোনের অপরপ্রান্ত থেকে আবারও ভেসে এলো ঈশানীর আর্ত চিৎকার। যা শুনে হৃদস্পন্দন থমকে গেলো এরীশের।
--- চিৎকার শুনতে পাচ্ছিস নিশ্চয়ই? ওর আরেকটা হাতও পা দিয়ে পিষে দিয়েছি এবার। নাও ইট’স টাইম টু টেইক হার লাভলী সোল। মাফিয়া বসের জান প্রাণ সব তো ওটার মধ্যেই আছে, এ্যাম আই রাইট?
ভেতরটা দাবানলের মতো দাউদাউ করে জ্বলছে। মস্তিষ্কটা খেই হারিয়েছে আচানক। এমন এক সন্ধ্যিক্ষণে এরীশ এক জীবন্ত পুত্তলিকার ন্যায় নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ। দূর্বলতা যে মানুষকে এতো করুন ভাবে ভাঙতে পারে তা এর আগে জানা ছিলনা কখনোই । আজ এই মূহুর্তে দাঁড়িয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় অপদার্থ বলে মনে হলো এরীশের। এতো বড় সাম্রাজ্য, এতো প্রতিপত্তি, এতো পাওয়ার সব সবকিছু একটা মেয়ের জীবনের কাছে পর্যদস্তু হয়ে পড়লো এক নিমেষে ।
--- এবার বল,কেমন লাগছে নিজের দূর্বলতা উপলব্ধি করে ? এভাবে, ঠিক এভাবেই তো কত মানুষের দূর্বলতার সুযোগ নিয়ে আত্মাটাকে মে'রে ফেলেছিস।ভেঙে দিয়েছিস তাদের একজীবনের আশা, আকাঙ্খা, স্বপ্ন সবকিছু।
শুকিয়ে আসা ঠোঁট দু'টো জিভ দিয়ে ভিজিয়ে জীবনে প্রথমবার নিজেকে সংবরণ করলো মাফিয়া বস। জোরে জোরে শ্বাস ফেলে নিয়ন্ত্রণ করলো ভেতরের আগ্রাসী ক্রুদ্ধতা। চোখমুখ খিঁচে যথাসম্ভব ধীর গলায় বলে উঠলো,
--- জাস্ট লিসেন টু মি। ডোন্ট টাচ্ হার!ডোওওন্ট! তোর আমার সঙ্গে শ"ত্রুতা তাইতো? আমি আসছি, যা প্রতিশোধ নেওয়ার আমার থেকে নিস! যা ইচ্ছে হয় করিস, আই উইল সারেন্ডার্ড, আমি মাথা পেতে নিবো সবকিছু। কিন্তু ওকে টাচ করিস না, শী ইজ মাই ফাকিং এন্টায়ার ওয়ার্ল্ড! মাই এভরিথিং!
--- উহু! এই মেয়েটার সঙ্গেও যে আমার শত্রুতা। ঘোর শত্রুতা। শী ইজ আ বিচ!
--- এইই! ডোন্ট কল হার বিচ! জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি তোর!
এরীশের হুংকারের পরোয়া করলো না বিপরীত পক্ষ, উল্টো শীতল আওয়াজে গর্জে উঠলো অপরাপর,
--- চেকমেট মাফিয়া বস!জাস্ট গেট অন ইউওর নিইইচ !
--- ইউ্য মাদার ফাকিং বা"স্টার্ড!
মাথায় খু"ন চেপে বসলো এরীশের। ক্রোধান্বিত হয়ে আরও কিছু বলবে তার আগেই ধীর কণ্ঠে অনুরূপ কথার পুনরাবৃত্তি করলো লোকটা,
--- গেন অন ইউওর নিইইচ!
চোখমুখ শক্ত করে ফেললো মাফিয়া বস। তার এহেন অভিব্যক্তি দেখা মাত্রই দফায় দফায় তৈরি হয়ে নিলো সশস্ত্র গার্ড। বড়সড় বিপদ আসন্ন তাদের আর বুঝতে বাকি নেই।
দু'প্রান্তে শশ্মানের নীরবতা বিরাজমান। মাফিয়া বসকে এক দণ্ড সময় দিলো না সাইকোপ্যাথ,কথার এফোঁড়ওফোঁড় হওয়া মাত্রই শরীরের সর্বশক্তি দিয়ে ঈশানীকে ছু"ড়িকাঘাত করতে উদ্যত হলো সে।ধা'"রালো মা"রণা'স্ত্রখানি তেড়েফুঁড়ে পেটের দিকে ছুটে আসতেই, রুগ্ন হাতে সেটাকে প্রতিহত করলো রমণী। খুব কষ্ট করে কান্না বিজড়িত কণ্ঠে মিনতি করে বললো,
--- এ.. এখানে না।
ভ্রু বাঁকিয়ে ফেললো আগন্তুক। এরীশের তোয়াক্কা না করেই জানতে চাইলো,
---কি আছে এখানে?
--- বাচ্চা! আমার বাচ্চা!
ঈশানীর এই ছোট্ট কথাটা তীরের ফলার মতো গিয়ে বিদ্ধ হলো এরীশে মস্তিষ্কে। ভূকম্পনের মতোই সমগ্র অস্তিত্ব নড়ে উঠলো তার। বিস্ফারিত নয়নে তাকিয়ে কলের পুতুলের মতো আওড়ালো,
--- ব..বাচ্চা!
প্রতিশোধের নেশায় মত্ত হয়ে ওঠা সাইকোপ্যাথের নিকট ঈশানীর এই বাক্যটা যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো ঠেকলো। সে তো এটাই চেয়েছিল, ব্লাডিবিস্ট মাফিয়া বসটাকে মা'নসি'ক য'ন্ত্রণায় ভেঙে গুড়িয়ে দিতে। যেই ভাবা সেই কাজ, ঈশানীর রুগ্ন হাতদুটোকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ধারালো ছু"ড়িটাকে সোজা গেঁথে ফেললো পেটের ভেতর। এদিকওদিক ঘুরিয়ে কে""টেছিঁ"ড়ে বের করে আনলো অনর্গল র"ক্তস্রোত। মূহুর্তেই তীব্র আ"ঘা"তে ঝাঁকুনি দিয়ে উঠলো রমণীর সর্বাঙ্গ। যার ব্যথাতুর আওয়াজ পৌঁছে গেলো ফোনের অপরপ্রান্ত অবধি।
--- নো!নো! নোওওও!
চিৎকার দিয়ে উঠে তৎক্ষনাৎ হাঁটু মুড়ে ধপ করে মেঝেতে বসে পড়লো বিপরীত পক্ষ। একের পর এক জোড়ালো মু"ষ্টাঘা"তে র"ক্তা"ক্ত করে ফেললো শ্বেত পাথরের তকতকে মেঝে, হাতের চামড়া থেত"লে গিয়ে বেড়িয়ে এলো তার ক্ষ"তবি"ক্ষত শিঁড়া , তবুও উন্মাদের মতো চিৎকার করে যাচ্ছে মানুষটা। পুরো ঘটনাটা ঘটে গেলো কয়েক ন্যানো সেকেন্ডের মা?
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৬৬
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
*
ঘন্টা মিনিট সেকেন্ড যেন চোখের পলকে মিলিয়ে গেলো। পেরিয়ে গেলো কয়েক মূহুর্ত। এই কয়েক মূহুর্তকে কয়েক হাজার বছর বলে মনে হলো এরীশের। আত্মাটা ক্ষ'তবি'ক্ষত হয়ে যাওয়ার পরেও শরীরটা যে কোন দৈববলে ম্যানশনের গেট অবধি এসে পৌঁছেছে তা জানেনা মাফিয়া বস ।
ঝড়ের পরবর্তী বি'ধ্ব'স্ত প্রকৃতির মতোই থমকে আছে চারিপাশ। প্রগাঢ় অমানিশায় ডুবে থাকা থমথমে ম্যানশন জুড়ে আলোড়ন তুলেছে অবুঝ শিশুর বুকভাঙা ক্রন্দন। কাঁদতে কাঁদতে গলার স্বর নিভে এসেছে তার। নিগূঢ় নিস্তব্ধতার মাঝে কেবল কানে বাজছে ফ্যাসফ্যাস করা করুন আত'র্নাদ।
এরীশ যতক্ষণে পা রেখেছে ভেতরে, ততক্ষণে demon Knight রা ঘিরে ফেলেছে পুরো ম্যানশন। গার্ডদের কঠোর তৎপরতায় আবারও ফিরে এসেছে সব আলো। খুব কৌশলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই সঙ্গে সবগুলো সিসিটিভি ফুটেজ ও। আশেপাশের তুষার বিছানো জমিনে অগণিত পায়ের ছাপ। খানিক আগেই যে র'ক্তে'র নৃ'শংস খেলায় মেতেছিল হায়নার দল তা আর অনুমানের অপেক্ষা রাখেনা । আশেপাশের গার্ডরা সব ফরেনসিক নিরীক্ষণে ব্যতিগ্রস্ত।
পেছন থেকে কালো পোশাকধারী দু'টো গার্ড এরীশকে সঙ্গ দিতে এলে হাতের ইশারায় তাদের থামিয়ে দিলো মাফিয়া বস। একাকী নিশ্চল পদক্ষেপে সে ধীরে ধীরে এগিয়ে গেলো ভেতরে।
উপরের জানালা গলিয়ে নেমে আসা ফেয়ারী লাইটের ঝকঝকে রোশনাইয়ে অদ্ভুতুড়ে সুন্দর লাগছে প্রাসাদ তুল্য ভবনটাকে, অথচ পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে থাকা নৈশপ্রহরীদের ছি"ন্ন'ভিন্ন লা"শ দু'টো পূর্বাভাস দিয়ে দিলো ভয়াবহ এক প্রলয়ঝড়ের। অনুভূতিহীন ফাঁকা মস্তিষ্কের এরীশ লা'শ দুটো যেন দেখেও দেখলো না। নিস্পৃহ ভঙ্গিতে পায়ে মাড়ালো র'ক্তা'ক্ত মেঝে। তার নিস্প্রাণ শূন্য দৃষ্টি তখনও ঘরের মাঝে নিবদ্ধ। ভেতরের ঘরটা এতো সাজানো কেন ? যেন উৎসব লেগেছে আজ। এরীশের সরল কপাল অচিরেই বেঁকে গেলো। আত্মা ফুঁড়ে বেড়িয়ে আসা দীর্ঘশ্বাসটাকে গলায় আঁটকে অস্থির পায়ে সামনে এগুলো সে।
এক, দুই, তিন...
তিন সেকেন্ডের ব্যবধানে চোখের সামনে থমকে গেলো গোটা পৃথিবী। স্তব্ধ হয়ে গেলো এরীশ ইউভান। ব্যাকুল নেত্রদ্বয় সেখানটাতেই আঁটকে রইলো যেখানটায় র"ক্তে ভেজা শরীর নিয়ে গলা কাঁটা মুরগীর মতো মৃ'ত্যু যন্ত্রণায় ছটফট করছে তার প্রেম, তার অনুভূতি, তার জীবন-ম'রণ, তার বেঁচে থাকার একমাত্র কারণ তার আঁধার হৃদয়ের আলোর বিচ্যুরণ তার অনিশ্চিত ভবিতব্যের পরিণিতা, তার সাকুরা!
একটা জায়গা বাদ নেই, সমগ্র শরীর ভিজে আছে রঞ্জিত লালিমায়। পড়নের সাদা রঙের ম্যাক্সি ফ্রকটা ধারণ করেছে লাল বর্ণ। কোমল মুখশ্রী, সুন্দর হাত, মোম নরম ফর্সা পা সবখানেই র"ক্ত আর র"ক্ত। শীর্ণকায় শরীরটাতে ক্ষ"তচিহ্নের অভাব নেই। পেটের অগ্রভাগে দু'হাত চেপে ধরে অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়েটা।রুহুটা বোধ হয় গলার কাছে আঁটকে আছে ওর।
ঈশানীকে পুরোপুরি না মে'রে ক্ষান্ত হওয়ার উদ্দেশ্য ছিলনা সাইকোপ্যাথের। তবে মুখোশ খুলে যাওয়ার পর একমূহুর্তও আর সময় নষ্ট করেনি সে, মাফিয়া বসের নখদর্পন থেকে গা বাঁচাতেই দৌড়ে পালিয়েছে যত দ্রুতসম্ভব।
এরীশের পা থমকে আছে,সেই সঙ্গে থমকে আছে হৃদস্পন্দন। রুক্ষ চোখ দু'টো আজ ব্যথায় কাতর, বুকের উপর যেন পাথর চাপিয়ে দিয়েছে কেউ, তেমন করেই রুদ্ধশ্বাসে ডেকে উঠলো মানব,
--- প্রেম আমার!
মাফিয়া বসকে এতোটা দূর্বল কেউ কোনোদিন দেখেনি, কেউনা। ও তো মনস্টার, দূর্বলতাকে পুঁজি বানিয়ে মানুষকে নিঃশেষ করে দেওয়াই ওর আত্মিক বাসনা। কিন্তু আজ একি হলো জানোয়ার টার? হৃদয়ের ব্যথায় এতোটা কাতর! এতোটা?
আজকে বোধ হয় নিজের এই ভাঙাচোরা সত্তাটাকে লুকোনোর জন্যই ভেতরে আসতে বারণ করলো অধিনস্ত লোক গুলোকে।
--- প্রেম.... আমাররর!
আবারও সেই নিভে আসা কাতর সম্মোহন। জিভটাকে খুব ভারী মনে হচ্ছে, সেইসাথে জড়িয়ে যাচ্ছে কণ্ঠস্বর। এই সেই সম্মোধন যা শুনলে বরাবরই ব্যাকুল হয়ে ওঠে রমণী, অথচ আজ তার সারা নেই, পাশ ফিরে তাকানোর শক্তিটুকু অবধি নেই, ফুরিয়ে আসা দীর্ঘশ্বাসটুকুও যেন বেদনাক্লিষ্ট আজ । এমন এক যন্ত্রণা যা বাহ্যিক দৃষ্টিতে ঈশানীর হলেও বুকের ভেতরটা পু'ড়ে দগ্ধ হয়েছে এরীশের। ক্ষ'তবি'ক্ষত হৃদয়ের হদিস না করেই আচ্ছন্ন হয়ে সে এগিয়ে এলো ঈশানীর নিকট। কাছাকাছি আসতেই কোনোকিছুতে পা আঁটকে থমকে গেলো গতি। এরীশ দৃষ্টি নোয়ালো, দেখলো, একটা নীল গোলাপের বাকেট ভারী অবহেলায় পড়ে আছে মেঝেতে। রমনীর বেসামাল র'ক্তেরস্রোতে লালাভ বর্ণ ধারণ করেছে তার সতেজ স্নিগ্ধ পাপড়ি গুলো। তারমাঝে আঁটকে আছে রঙিন উইশকার্ড। এরীশ ঝুঁকলো সেদিকে, অনুভূতিহীন হাতে কার্ডটা তুলে চোখের সামনে ধরলো, র"ক্তে ভিজে লেপ্টে গিয়েছে লেখা তার।তবুও পড়লো,
"আমি ছিলাম খাঁচায় বাঁধা পাখি, যে পাখি গাইতে জানে কিন্তু উড়তে জানেনা। সকলের মনের খোরাক জুগিয়ে সে নিজেকে ভুলে গিয়েছিলো, ভুলে গিয়েছিল মুক্ত আকাশে ডানা ঝাপটানোর অদম্য সুখ। সামান্য দানা,পানি আর বদ্ধ ঘরের দেওয়ালকেই জীবন ভেবে নিয়েছিল পাখিটা,গুটিয়ে ফেলেছিল নিজের আশা, আকাঙ্খা আত্মবিশ্বাস। দিন গেলো, মাস গেলো, কতগুলো বছর পেড়িয়ে গেলো। পাখি তার নির্মম পরিহাসে ক্লান্ত হয়ে পড়লো। দিনরাত ডানা ঝাপটালো মুক্তির আকাঙ্খায় । তারপর যখন একদিন খাঁচা থেকে পালালো, তখন দেখলো তার ওড়ার শক্তি নেই, এই ভালোবাসাহীন রুক্ষ দুনিয়ায় বেঁচে থাকার সাধ্য নেই, ডানা দু'টো যে আগেই ছেটে দিয়েছিল স্বার্থান্বেশীরা । ফলস্বরূপ, মিছে মিছে এই মুক্তির স্বাদ বেশিক্ষণ সইলো না তার কপালে। মানুষ রূপি এক ভ'য়ংকর দৈত্য তুলে নিলো তাকে। পাখিটা আবারও খাঁচায় বন্দী হলো, মুখোমুখি হলো কতশত বিভীষকার।
রাতে ঘুম হতো না, ঘুমের বদলে চোখের পাতায় ধরা দিতো ভয়াবহ দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্ন থেকে নিজেকে বাঁচাতেই সুন্দর স্বপ্ন গুলো চিরকুটে টুকে রাখতাম আমি, ধীরে ধীরে সময় গড়ালো, আমার মনে হতে লাগলো এই পাখির মতো বন্দী জীবনে কিছু একটা পরিবর্তন ঘটছে,পাল্টে যাচ্ছে সব, কোনো না কোনো ভাবে সত্যি হয়ে যাচ্ছে আমার সমস্ত সুখের স্বপ্ন।
তখন তো ঘুনাক্ষরেও জানতে পারিনি স্বপ্ন পূরণের নেপথ্যের ব্যক্তিটি ছিল সেই ভয়ংকর দৈত্য। যে সবর্দা আমার ঘৃণায় বেঁচেছিল, অভিশাপের মতো কাল হয়েছিল যার অস্তিত্ব, হঠাৎ করেই সে কলঙ্ক হয়ে আমার সর্বাঙ্গে মিশে গেলো। বুঝতে পারিনি, বিশ্বাস করো বুঝতে পারিনি, কখন যেন ঘৃণার বদলে ভালোবাসতে শুরু করলাম আমি । নীরবে, নিভৃতে একটু একটু করে প্রেমে পড়লাম। এমন ভাবেই উতলা হলাম যে পাপ, তাপ ঘৃণা সব ভুলে শুধু তাকেই চাইলাম, তার অশুভ আঁধারে মিশে ফেরারী হলাম , ডুব দিলাম মরিচীকায়।
ওরা বলেছিল সে নিষ্ঠুর, অনুভূতিহীন ভয়ংকর এক দা'নবতু'ল্য জানোয়ার। অথচ জানোয়ারটা যে এভাবে উন্মাদের মতো ভালোবাসতে পারে তাতো কেউ বলেনি! তুমি নাই-বা করলে নিজের অনুভূতির কাছে আত্মসমর্পণ,কিন্তু আমি জানি তুমি আমায় ভালোবাসো, হতে পারে আমার চাইতেও বেশি। আমি দুনিয়া ঘুরেছি এরীশ,কতশত মানুষ দেখেছি, তবুও তোমার মতো কাউকে পাইনি।কারণ গোটা দুনিয়ার কাছে মরীচিকা হলেও আমার কাছে এক সমুদ্র অনুভূতির নাম এরীশ ইউভান।
আমার রীশ, আমার অরণ্য!
জন্মতিথির অফুরন্ত শুভেচ্ছা তোমায় জান!
ইয়াশের ড্যাডির প্রতিটি দিন জন্মদিনের মতোই শুভ হোক, না পাওয়া খুশি গুলো অবিশ্রাম বারিধারা হয়ে ঝড়ে পরুক তার মনের আঙিনায়। অশুভ দুনিয়ার নিকশ ছায়া না পড়ুক তার জীবনে, কোনোদিন না পড়ুক।
তোমাকে একটুখানি খুশি দেখার বহুদিনের ইচ্ছে আমার রীশ। এই বাড়িতে আসার পর থেকেই ভাবছিলাম কিভাবে তোমায় একটুখানি জীবনের স্বাদ দেওয়া যায়, জানি তুমি সারপ্রাইজড হওনা,এসব তোমার ভালোও লাগেনা, চিরকুট টা পেয়ে হয়তো রেগে যাবে ভীষণ , তবুও তোমায় ভুল প্রমান করার জন্যই এতো এতো প্রচেষ্টা আমার । তুমি বলো তোমার জন্মলগ্ন অশুভ এক অমানিশায়, তোমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক, খারাপ দিনটাও আজকেই। কিন্তু আমি আজ তোমার বদ্ধ ধারনা খণ্ডন করলাম মাফিয়া বস। তোমার এই বিশেষ দিনকে সুখের স্মৃতিতে মুড়িয়ে দিলাম। জন্মদিন কখনো কারোর জীবনে খারাপ স্মৃতি বয়ে আনেনা। এই দিন, ই সময়, এই লগ্ন সবকিছু শুভ, শুভ, শুভ......
--- মিথ্যে কথা!
চিরকুটটাকে দুমড়েমুচড়ে ছুড়ে ফেলে দিয়ে ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলো এরীশ। চারিদিকে বজ্রের মতো প্রতিধ্বনিত হতে লাগলো তার কর্কশ হুংকার।
--- মিথ্যে কথা...
পরপর একই বাক্যের পুনরাবৃত্তি করে হাঁটু ভেঙে ধসে পড়া ইমারতের ন্যায় মেঝেতে বসে পড়লো এরীশ। র'ক্তা'ক্ত মেয়েটার শিয়রে ঝুঁকে ফ্যাসফ্যাস করে ব্যথাক্লিষ্ট কণ্ঠে আওড়ালো,
--- আমার কোনো জন্মদিন নেই, আমার কখনো জন্মই হয়নি, আমিতো স্রেফ এক্সিডেন্ট, এক মাফিয়া বসের পাপের ফসল, ভাগ্যের পরিহাসে পৃথিবীতে চলে এসেছি। আজকে সেই দিন যেদিন আমি চোখের সামনে দু'টো নারীর সম্ভ্র"মহানী দেখেছি। তারপর নিজের হাতেই তাদের মৃ"ত্যু লিখেছি, আত্মিক টান ভুলেছি বহু আগেই, তবুও জন্মসূত্রে ওরা আমার মা আর বোন ছিল। আর আজ তুমি আমার সামনে মৃ'ত্যুর যন্ত্রণায় ছটফট করছো, তোমার পেটে থাকা আমার অংশ আমার র'ক্ত ধূলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সেটাও এই দিনেই। তারপরেও এই দিন কিভাবে শুভ হয়? কিভাবে!
মিথ্যে তুমি সাকুরা, ইয়্যু ফাকিং লায়ার!
শেষ বাক্যটা চিৎকার দিয়ে বললো এরীশ। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় ঝাঁকুনি দিয়ে উঠলো ঈশানীর সমস্ত শরীর। মেয়েটা আধো আধো চোখ খুলতেই ওর দিকে ছিটকে এলো এরীশ , দু'হাতের অঞ্জলিতে মেয়েটার র'ক্তা'ক্ত চিবুকখানি তুলে ধরলো মুখের সামনে। তুলতুলে আদুরে চেহারাটা আঘাতের তোড়ে ফুলে ঢোল হয়ে গেছে,ফর্সা বুকে নখের আঁচড়, এখানে সেখানে জমাট বেঁধেছে কালসিটে যখম। পুরো মুখটাতে চোখ বুলাতে গিয়ে অনুশোচনায় অজস্রবার পু'ড়ে ছাই হলো এরীশের অন্তর।রমণীর পেলব ত্বকে আদরের প্রলেপ বোলাতে গিয়ে চোয়ালের পেশী শক্ত হয়ে গেলো তার, দাঁতে দাঁত পিষে মনেমনে আওড়ালো,
--- আমি ওকে ছাড়বো না, ওকে আমি এতোটা যন্ত্রণা দিয়ে মা'রবো, যতটা যন্ত্রণা কেউ কোনোদিন কল্পনাও করেনি। এই ব্যথা, এই যন্ত্রণা, এই বিভীষিকার হাজার গুন বেশি ফেরত দিবো আমি ওকে। ও যেই ম"রণ খেলার সূচনা করেছে, তা আমি নিজের হাতে শেষ করবো, এ্যান্ড আই প্রমিস দ্যাট!
--- রীশ!
অস্পষ্ট গোঙানির মতো আওয়াজে ডেকে উঠলো ঈশানী। তৎক্ষনাৎ বিভ্রম থেকে ছিঁটকে বেড়িয়ে এলো এরীশ। রুদ্ধশ্বাসে জানতে চাইলো,
--- জান, জান ইয়াশ কোথায়?
মুমূর্ষু ঈশানী প্রত্যুত্তর করতে পারেনা আর
ব্যথায় জর্জরিত তর্জনী তুলে উপরের ঘরটাকে ইশারা করে শুধু। এরীশ ঘাড় বাঁকিয়ে একবার তাকায় সেদিকে, পরপরই প্রেয়সীর র'ক্তা'ক্ত শরীরটাকে তুলে নেয় দু'হাতে,মেয়েটাকে তাড়াহুড়ো কোলে তুলে গলা চিঁড়ে চিৎকার দিয়ে ডেকে ওঠে সে,
--- তুষার! তুষার, হোয়েয়ার আর ইউ? কাম অন,হেল্প মি!
চারিপাশে ঝিমঝিম নীরবতা, কোথাও তুষার নেই, অদূর থেকে ছুটে আসছে দু'টো মাফিয়া গার্ড। তাদের দেখেও বজ্রাহাতের ন্যায় এদিকে ওদিক চোখ ঘোরালো এরীশ। তুষারকে দেখতে না পেয়ে আশাহত হয়ে পরলো দৃষ্টি তার, পরক্ষণেই মনে পড়ে গেলো, ও নিজেই তুষারকে দু'দিনের ভ্যাকেসনে পাঠিয়েছিল।
--- শীট!
অসহায়ত্ব আর বিরক্তির মিশেলে মুখাবয়ব কুঁচকে ফেললো মাফিয়া বস। ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে ঈশানীর শরীর, সেদিকে লক্ষ্য করে আর এক মূহুর্তও দাঁড়ালো না সে, শীত নিবারণের অযথা প্রচেষ্টায় মেয়েটাকে বুকের সাথে মিশিয়ে নিলো শক্ত করে। অতঃপর নিজের অনিয়ন্ত্রিত দৌদুল্যমান শরীরটাকে টেনে তুলে পা বাড়ালো দরজার দিকে। জীবনে প্রথমবার ঈশানীকে বয়ে নিয়ে যেতে এতো বেশি কষ্ট হচ্ছে ওর, শরীরটা ক্রমশ অসার হয়ে যাচ্ছে ,ভেঙে আসছে পা। এক মূহুর্তের জন্য এরীশের মনে হলো সাকুরার ক্ষ"তবিক্ষ'ত শরীরের চেয়ে পৃথিবীতে ভারী আর কিচ্ছু নেই! কিচ্ছু না!
ফেলে যাওয়া র'ক্তের মিছিল, রঞ্জিত পদচ্ছাপ আর মাফিয়া বসের ভগ্নহৃদয়ের তীব্র হাহাকার যেন তখনও থামেনি, বেদনাক্লিষ্ট সুরতরঙ্গের মতোই প্রতিধ্বনিত হয়ে চলেছিল ম্যানশনের প্রতিটি দেওয়াল থেকে দেওয়ালে,
আমার আগুনের ছাই জমে জমে
কত পাহাড় হয়ে যায়....
আমার ফাগুনেরা দিন গুনে গুনে
আর উধাও হয়ে যায়....
★★*
ইয়াকুতিয়া রাজ্য,
ইয়াকুতিয়ায় এখন হাড়কাঁপানো শীত। ফ্লোরাদের নিরবিচ্ছিন্ন গ্রাম থেকে প্রায় আঠেরো ক্রোস দূরে একটা ছোট্ট দুই কামরার রিসোর্ট। ফ্লোরাকে নিয়ে সেখানেই উঠেছে তুষার। ছোট্ট সৌখিন অথচ উষ্ণতায় পরিপূর্ণ। এখানে মোবাইল নেটওয়ার্ক নেই, ইন্টারনেট সেটাও মেলানো দুষ্কর । অথচ সময়টা যেন এখানেই আঁটকে আছে, থমকে গিয়েছে পৃথিবী। সকাল পেড়িয়ে বিকেল আসে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে তবুও ভালোবেসে ক্লান্ত হয়না ওরা। গত দু'টো দিনে ঘরের বাইরে পা রাখেনি দু'জন , না তো মুখ দেখেছে কেউ ওদের। তিনবেলা সময় করে বেয়ারা এসে খাবার দিয়ে যায় , ব্যাস এটুকুই। এর বাইরে আর কিছু জানার, বোঝার দেখার প্রয়োজন পড়েনি ।বহুবছরের আকাঙ্খা,আকর্ষন, অব্যক্ত অভিমান সব যেন প্রাপ্তির আনন্দ হয়ে লুটিয়ে পড়েছে ওদের দ্বারে।
বেডরুমের একপাশে ফায়ারপ্লেসে দাউদাউ করে আগুন জ্বলছে, কাঠকয়লার খুটখাট আওয়াজ ভেসে আসছে সেখান থেকে, ঠিক তার অন্যপাশে শ্বেত শুভ্র নরম বিছানায় নিজের একমাত্র প্রিয়তমাকে নিয়ে ভালোবাসার অনিন্দ উল্লাসে মাতোয়ারা তুষার। লতানো কমণীয় দেহের প্রতিটি ভাঁজে নিজের সুক্ষ্ম কতৃত্ব ফলিয়ে পরিতৃপ্ত তার অন্তঃকরন। ভালোবাসার আবেশে বুঁজে আছে দু'নয়ন। রুশরমণীর দূর্বল নিরাবরণ শরীরটা ভেঙেচুড়ে পড়ে আছে তার বুকের উপর। একহাতে কম্ফোর্টার টেনে অনাবৃত শরীর দু'টো ঢেকে দিলো তুষার। অতঃপর বুকের সাথে লেপ্টে থাকা প্রিয়াতমার ঘর্মাক্ত ক্লান্ত চেহারায় একপল দৃষ্টি বুলিয়ে প্রশ্রয়ের কণ্ঠে শুধালো,
--- আর ইউ্য টায়ার্ড?
সামান্য চোখ তুললো ফ্লোরা। অন্তরঙ্গ মূহুর্তের পর এই লোকের চোখের সাথে কিছুতেই চোখ মেলাতে পারেনা সে। এতোভাবে ভালোবাসার পরেও আড়ষ্টতায় জমে থাকে, জাফরানি রঙে ছেয়ে যায় তার ফর্সা মুখ। ফলস্বরূপ, তুষারের হাবভাবে বিভ্রান্ত হয়ে উল্টো প্রশ্ন ছুড়লো মেয়েটা,
--- আমাকে দেখে কি মনে হয়?
--- প্রচন্ড টায়ার্ড।
ঝটপট উত্তর দিলো তুষার। যা শুনে কপাল বেঁকে গেলো ফ্লোরার, বিরক্তিতে জ্বলে উঠলো তক্ষুনি,
--- দেখছেন টায়ার্ড তবুও প্রশ্ন করছেন? আশ্চর্য!
রমণীর রাগ দেখে হেসে ফেললো যন্ত্রমানব। পরপরই ওর কানের কাছে ঠোঁট ছুঁয়িয়ে আচ্ছন্ন স্বরে হিসহিসালো,
--- আমি আরও দশঘন্টা তেত্রিশ মিনিট এখানে আছি, বুঝতে পারছো তোমার কি হাল হবে?
তুষারের দুষ্টুমিতে লাজে আরক্ত হলো রমণী। স্বামীর পানে অসহায় দৃষ্টিপাত করে ঠোঁট উল্টে আদুরে গলায় কিছু বলতে যাবে, তার আগেই বিপ বিপ আওয়াজের অশনি সংকেতে মুখর হয়ে উঠলো কক্ষ। অজ্ঞাত ফ্লোরা এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে তুষারের উদ্দেশ্যে বললো,
--- এটাতো আপনার ঘড়ি।
ফ্লোরার কথায় সচকিত হয়ে উঠলো তুষার। তৎক্ষণাৎ হাত বাড়িয়ে তুলে নিলো ঘড়িটা। ইন্টারনেট কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে সিগন্যাল এসেছে, রেড সিগন্যাল!
--- ওমাইগড!
ধড়ফড়িয়ে উঠে বসলো তুষার।ফ্লোরা তৎপর হয়ে শুধালো,
--- কি হয়েছে!
--- এরীশের হার্টবিট, ব্লাডপ্রেশার দু'টোই হাই।
তুষারের এহেন কথায় উদ্বিগ্নতায় ভাটি পড়লো ফ্লোরার, মেয়েটা নিরুত্তাপ স্বরে বললো,
--- হতে পারে এরীশও ঈশুর সঙ্গে....
--- নাহ!
বাক্য সম্পন্ন করতে পারলো না ফ্লোরা। তার আগেই ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বিছানা ছাড়লো তুষার।তড়িৎ হাতে শার্টের বোতাম লাগাতে লাগাতেই রুদ্ধশ্বাসে বলে উঠলো,
--- এটা কখনোই স্বাভাবিক সিগন্যাল নয়। কোনটা বি'পদ"জনক সংকেত সেটা আমি ভালো করেই জানি।
ফ্লোরার হৃদয় খামচে উঠলো,কে জানে আবার কোন বিপদ আসতে চলেছে তার স্বপ্নের মতো সুন্দর জীবনে। সুখের মুখ দেখতে না দেখতেই কেন হারিয়ে যাচ্ছে সব? টলমলে চোখে তুষারের যাওয়ার পানে তাকিয়ে রইলো মেয়েটা। ঠিক যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তেমন ভাবেই রিভলবার বুলেট সব লোড করে গুছিয়ে নিলো সে । যাওয়ার আগে শান্ত চোখে অশ্রুসিক্ত ফ্লোরার দিকে চাইলো একবার। এতটুকু দূরত্বই সহ্য করতে পারছে না, মেয়েটা সারাজীবন কাটাবে কি করে ওর সঙ্গে? বুক ফুঁড়ে বেড়িয়ে এলো দীর্ঘশ্বাস। পরপরই বৃদ্ধাঙ্গুলির ডগায় প্রিয়তমার কম্পমান চিবুক তুলে অনুভূতিহীন বাক্য ছুড়লো যন্ত্রমানব ,
--- এটাই আমার জীবন ফ্লোরা, এভাবেই বাঁচতে হবে তোমায়, তাই মানিয়ে নাও।
কান্নায় গলা জড়িয়ে আসে ফ্লোরার। ঠোঁট কামড়ে ফুঁপিয়ে উঠে বলে,
--- আবার কবে দেখা হবে আমাদের?
এবারে দু'কদম পিছিয়ে আসে তুষার। অনুভূতির মাপকাঠিতে যথাসম্ভব লাগাম টেনেও লাভ হয়না বিশেষ। রুশরমণীর মায়ায় আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলেছে অন্তর। এখান থেকে বের হওয়া অসম্ভব। সহসা গ্রীবা বাঁকিয়ে রমণীর মসৃণ কপালে চুম্বন আঁকে যন্ত্রমানব, আদুরে গলায় অভয় দিয়ে বলে,
--- যত দ্রুত মিশন শেষ হবে।
--- আমি অপেক্ষায় থাকবো।
বিপরীতে আবারও ঠোঁটের আগায় অনুভূতির নোঙ্গর ফেললো তুষার, কপালে কপাল ঠেকিয়ে হিসহিসালো,
--- ভালোবাসি।
অশ্রুপ্লাবনে কণ্ঠরোধ হয়ে আসে ফ্লোরার। তবুও থেমে থেমে জবাব দেয় সে,
--- আমিও ভালোবাসি! ভীষণ ভালোবাসি!
চলবে....
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্ব৬৭
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
রাস্তা ঘাট বরফে আচ্ছন্ন, তাপমাত্রা নেমে এসেছে ৪০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি। শহর জুড়ে ক্রীসমাসের আমেজ তখনও যায়নি, এরই মাঝে চলে এসেছে নিউ ইয়ার ইভে। কনকনে বৈরী আবহাওয়ার মাঝেও মানুষের আনন্দ উল্লাসের এইটুকু কমতি নেই যেন , সন্ধ্যা পেরোতেই লাল,নীল ফেয়ারী লাইট আর সন্ধ্যাবাতীর হলুদাভ রোশনাইয়ে ঝলমল করে উঠেছে গোটা মস্কো শহর। মস্কো থেকে কয়েক ক্রোস দূরে স্প্যারো হিলস নামক পাহাড়ের চূড়ায় নতুন বছর উপলক্ষে কয়েকঘন্টা ব্যাপী ফায়ার ওয়ার্কের আয়োজন করা হয়েছে, বছরের সবচেয়ে বড় আর জমকালো ফায়ারওয়ার্কস আজ। দিনের আলো নিভে যেতেই লোকজন দলে দলে গাড়ি নিয়ে ছুটছে সেদিকেই ।
এদিকে আন্ডারগ্রাউন্ড মাফিয়াদের ক্যাসিনো ক্লাবগুলোও উৎসবে লোকারণ্য। জমকালো সাজসজ্জা আর সুন্দরী স্ল্যাটদের উপস্থিতিতে মৌমাছির মতো ছুটে আসছে দেশ-বিদেশের নামীদামী স্মা'গলাররা। আউটডোরের বিশাল হলরুমে করা হয়েছে পার্টির আয়োজন। সেখানে উচ্চস্বরে গান বাজনা,হইহুল্লোর, ম'দ-জু'য়া আর নগ্ন মেয়েদের সমাহার। অর্ধনগ্ন স্ল্যাটগুলো আবেদনময়ী ভঙ্গিতে পোল ড্যান্স প্রদর্শন করছে, তাদেরকে একযোগে হইরই করে বাহবা দিচ্ছে সকলে। পার্টিতে উপস্থিত মাফিয়া সদস্যরা মুখ হা করে উপভোগ করছে সেই বিকৃত মনোরঞ্জন । কেউ বা মদ নিয়ে আত্মতৃপ্তিতে বিভোর,কেউ আবার ডুবে আছে জু"য়ার আসরে, এমনই উৎসবমুখর মাহেন্দ্রক্ষণে সকল সুন্দরীদের আকর্ষন কেড়ে নিলো এক আগন্তুক। ব্ল্যাক ভেলবেট ট্রাঞ্চকোট পরিহিত সুঠামদেহী লোকটার নাক অবধি হুডি টেনে নামানো, সহসা মুখাবয়ব স্পষ্ট নয়। ব্লেডের মতো তীক্ষ্ণ পুরুষালী চোয়ালে গাম্ভীর্যের ছাপ সুস্পষ্ট,আশপাশ থেকে দু'একজন লক্ষ্য করলেও লোকটার প্রখর অন্তর্ভেদী দৃষ্টি ভেতরের হলরুমে আবদ্ধ।
গম্ভীর পদচারণায় সেদিকে এগিয়ে গেলে হাওয়ায় ভেসে লোকটার পথরোধ করে দাঁড়ালো দুজন সুন্দরী রমণী। মেয়েগুলো যেমন রুপবতী তেমনই কৌশলী, আবেদনময়ী ভঙ্গিতে হেলেদুলে গায়ে পরে খদ্দের যোগাড়ের সুক্ষ্ম প্রক্রিয়ায় ভীষন পারদর্শী তারা।
মেয়েদুটোর মধ্যে একজনের দাপট খুব বেশী। দ্রীপ্ত চাহনিতে অহং ঝরে ঝরে পড়ছে তার। কথার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে ও এখানকার প্রস্টিউটদের মধ্যে বেশ প্রতাপশালী আর অভিজ্ঞ। ওদিকে মেয়ে দুটোর অক্লান্ত তৎপরতায় ঠোঁট বাঁকালো আগন্তুক, এদিকওদিক সুক্ষ্ম দৃষ্টিপাত করে দাপুটে চেহারার মেয়েটিকে আঙুলের ইশারায় কাছে টেনে আনলো সে । মেয়েটা গদোগদো হেসে এগিয়ে আসতেই, কানের কাছে মুখ বাড়িয়ে কিছু একটা জানতে চাইলো সে ।
সুদর্শন পুরুষটিকে একান্তে কাছে পেতে মুখিয়ে আছে রমণী। হাতের পৃষ্ঠে ফুলে ওঠা ওই পুরুষালি শিরা-উপশিরা গুলো টানছে ওকে ভীষণ। ইস্পাত কঠিন সুডৌল বক্ষদেশ আর তার মাঝের তীক্ষ্ণ গভীর ক্ষতটা যেন অনিশ্চিত এক চৌম্বকীয় আকর্ষনে ক্রমশ উন্মাদ করে দিচ্ছে রমণীকে । সেই সাথে ঢাল হয়ে মিশেছে পুরুষালি ক্লোনের এক অকৃত্রিম মাস্কি সুবাস। রমণীর আর বুঝতে বাকি থাকে না, এ নিশ্চয়ই কোনো আলফা মেইল। নিজের উদ্দেশ্য হাসিলের জন্যই এখানে আগমন তার।
সহসা কপটায় গা ভাসালো রমণী। প্রলোভনময়ী এক গা জ্বালানো হাসি ফেরত দিয়ে বললো,
---যদি বলি আমি কি পাবো?
---যা চাইবে তাই,
ঝড়ের বেগে ভেসে এলো প্রত্যুত্তর।
মেয়েটা বৃদ্ধাঙ্গুলের নখ কামড়ে ধরে হেলেদুলে পুনরায় পরখ করলো লোকটাকে। পাথরের মূর্তির ন্যায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকা আলফাকে বেশ মনে ধরেছে তার। যেমন পয়সা তেমন সুদর্শন। নিষিদ্ধ এক চাহিদা ক্রমশ গ্রাস করেছে মনমস্তিষ্ক, সাক্ষাৎ এর কয়েক মূহুর্ত যেতে না যেতেই আগন্তুকের প্রতিটি আচারণে প্রভাবিত হয়ে উঠেছে অস্তিত্ব তার। সহসা কয়েক সেকেন্ডের মাথায় ব্যক্ত করলো স্বীয় চাহিদা,
--- যদি বলি তোমাকে চাই! টাকা পয়সা কিচ্ছু না, স্রেফ তোমায়!
---চাইতেই পারো, এজ ইউওর উইশ!
ওষ্ঠকোণ ধীরে ধীরে বেঁকে গেলো আগন্তুকের,
--- দেন গিফ মি ইউওর সেলফ,
এগিয়ে এসে লোকটার গলায় ঝুলে পড়লো রমণী। সে গ্রীবা নোয়ালো, মেয়েটার কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে আওড়ালো,
--- রাইট সেন্সে আমাকে সহ্য করার সাধ্য তোমার নেই, আ'ম আ এনিমেল!
--- তো মি. এনিমেল, আপনাকে সহ্য করার জন্য কি করতে হবে আমায়?
মেয়েটা কৌশলে তার ট্রাঞ্চকোট ভেদ করে বুকের উপর হাত রাখতে চাইলে, ব্যগ্র থাবায় সেই হাত রুখে দিলো আগন্তুক।হঠাৎ বিগ্নতায় প্রশ্ন চোখে তাকালো রমণী, বিপরীতে ধ্বনিত হলো তার গভীর হাস্কিস্বর,
--- উহু, আলফা অলওয়েজ ফার্স্ট।
মেকআপের প্রলেপে ঢাকা রমণীর লোলুপ চেহারা ফ্যাকাসে বর্ণ ধারণ করলো নিমেষেই, হতাশা আর বিরক্তির মিশেলে তপ্তশ্বাস ফেলে প্রত্যুত্তর করলো সে,
--- ডেনিয়েন আছে, কিন্তু এই মূহুর্তে সে কোনোরূপ বাক্যালাপ করবে বলে মনে হয়না,একটু বাদেই ফ্লাইট,আজ রাতের মধ্যে রাশিয়া ছাড়বে সে।
--- আছে যে সেটা আমিও জানি, কোথায় আছে তাই বলো!
দাঁতে দাঁত পিষে ধমকের সুরে বাক্য ছুড়লো আগন্তুক, প্রত্যুত্তরে মেয়েটা আঙুল উঁচিয়ে সিলিং এর দিকে ইশারা করলো, নিস্তেজ গলায় বললো,
--- রুফটপে একটা হিডেন রুম আছে। আপাতত ওখানেই রেস্ট নিচ্ছে ডেনিয়েল, সন্ধ্যা পেরোলেই হেলিকপ্টারে করে ব্ল্যাক সি পৌছাবে সে, সেখান থেকে ক্রুজ শীপে করে সমুদ্রপথে একেবারে সীমান্তের বাইরে। তবে এই মূহুর্তে ওর ঘরে সিকিউরিটি আছে , অনুমতি ব্যাতিত প্রবেশ একদম নিষেধ।
বিনিময়ে প্রলুব্ধ স্বরে হাসলো লোকটা। নৈঃশব্দ্যিক সেই ক্রুর হাসিতে বুকের ভেতরটা ছলকে উঠলো রমণীর। কোনোরূপ বাক্যব্যয় না করেই লোকটা হনহন করে স্থান ত্যাগ করলে পিছু ডেকে ওঠে সে,
--- আ...আমার পাওনাটা!
থমকে গেলো আগন্তুক,অসহনীয় হৈ-হুল্লোড় আর লাউড মিউজিকের মাঝেই একফালি নিয়ন আলোক শিখা আঁচড়ে পড়লো তার আংশিক আবৃত মুখের উপর। যার জের ধরে এক অশুভ অভিলাসের মুখোমুখি হলো রমণী, ঠিক তখনই ঠোঁট নাড়িয়ে বিড়বিড়ালো লোকটা,
--- পাওনা তোমার পেছনেই অপেক্ষা করছে। জাস্ট এনজয় হাওএভার ইউ্য ওয়ান্ট!
তার কথামতো পেছনে ঘাড় বাঁকালো রমণী, তৎক্ষনাৎ একটা ধবধবে শ্বেতকায় বিশালদেহী নেকড়ে ছুটে এসে ঝাপিয়ে পড়লো ওর উপর।কোনোরূপ সময় ব্যায় না করেই হিংস্র জানোয়ারটা চোখের পলকে নিজের ভয়ংকর শ্বদন্ত আর ধারালো নখড় থাবায় মনুষ্য শরীরটাকে ছিন্নভিন্ন করে আঁচড়ে ফেললো মেঝেতে।
নেকড়েটার ঘোঁ ঘোঁ আওয়াজের তীব্রতায় হঠাৎ থেমে গিয়েছে হট্টগোল, শ্বেত পাথরের মেঝেটা ইতিমধ্যে র'ক্তে প্লাবিত, ধারেকাছের দু'একজনের মুখেও বোধহয় ছিটকে পড়েছে সেই উষ্ণ লালচে তরল। ধীরে ধীরে পার্টিতে উপস্থিত প্রত্যেকটি মানুষ হতবিহ্বল হয়ে ঘু্রে তাকালো সেদিকে, পাল্টে গেলো তাদের অভিব্যক্তি, পরপরই চোখের সামনে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত দৃশ্যে মুখ থেকে র'ক্ত সরে গেলো সবার।
একটা জলজ্যান্ত মানুষকে মূহুর্তেই টুকরো টুকরো করে মাংসপিণ্ডের মতো ভক্ষণ করার সেই নির্মম দৃশ্য দেখা মাত্রই ভয়ে আত্ম কেঁপে উঠলো তাদের , সীমা ছাড়ালো আতঙ্ক, যে যেভাবে পারলো প্রাণপনে ছুটতে লাগলো দিগ্বিদিক।
*
রুফটপে সুদক্ষ সিকিউরিটিদের সারিবদ্ধ অবস্থান। সকলে কঠোর নিরীক্ষণে পাহারা দিচ্ছে শয়তান টাকে। সেই একঝাঁক সিকিউরিটিকে পরাস্ত করার জন্যই ট্রাঞ্চকোট পরিহিত আগন্তুকের পেছন ফুঁড়ে বেড়িয়ে এলো অগণিত সশস্ত্র গার্ড। demon knight দের অতর্কিত আক্রমণের কাছে ধরাসায়ী হতে বাধ্য হলো ড্রাগন হান্টার গ্রুপের নির্ভীক গার্ডেরা। ডেনিয়েলের সিকিউরিটি টীম দূর্বল হতেই, সুযোগ লুফে নিলো বিপরীত পক্ষ। খুব বেশি জটিলতা ছাড়াই পাইথন প্যারাডাইসের স্নাইপার গুলো হুড়মুড় করে ঢুকে পড়লো হিডেন কক্ষের অভ্যন্তরে। অতঃপর নিঃশব্দ এক আতঙ্ক খেলে গেলো সমগ্র কক্ষজুড়ে। মুখের উপর এতোগুলা বন্দুকের নল দেখা সত্ত্বেও উদভ্রান্তের মতো খ্যাঁকখ্যাঁক করে হেসে উঠলো ডেনিয়েল। মুখ বাকিয়ে একটা প্রশ্নই করলো শুধু,
--- কে পাঠিয়েছে?
উত্তর দেওয়ার প্রয়োজন পড়লো না কারোরই, তার আগেই অশুভ প্রলয়ের মতো হাওয়ায় ভেসে ভেতরে পা রাখলো আগন্তুক, সামনে এগুতেই তার পা ঘেঁষে দাঁড়ালো বিশালদেহী এক শ্বেতকায় নেকড়ে। নেকড়েটার লকলকে জিভ বেয়ে চুয়িয়ে চুয়িয়ে র"ক্ত ঝরছে, খানিক আগেই যে সে তাজা মাংস দিয়ে ভুঁড়ি ভোজ করে এসেছে তা আর বোঝার অপেক্ষা রাখেনা।
ডেনিয়েল তখনও নিজের বেরিয়ে যাওয়ার প্রস্তুতি অব্যহত রেখেছিল।কিন্তু যখন সেই মানব নিজের মাথা থেকে হুডি তুলে সরালো, সঙ্গে সঙ্গে হাত থেকে ব'ন্দুক ফস্কে গেলো তার, ভুত দেখার মতো চমকে উঠে পিছিয়ে গেলো কয়েক পা। নিয়ন্ত্রণহীন পদচ্ছাপে পেছাতে পেছাতেই বিড়বিড় করে আওড়ালো,
--- রীশষ্কা!
বুটের আওয়াজ প্রগাঢ় হলো, এরীশ শক্ত পায়ে সামনে এগিয়ে এলে, ডেনিয়েল চট করেই নিজের আসনে বসে পড়লো। ভেতরের অদ্ভুতুড়ে আশঙ্কা দমিয়ে অভিব্যক্তিতে ছদ্ম গাম্ভীর্য টানলো সে, উড়ুর উপর পা ফেলে হেয়ালির স্বরে ছুড়ে দিলো বাক্যধ্বনি,
--- এরীশ ইউভানের দূর্বলতা দেখার ইচ্ছে আমার বহুবছরের, তোমাকে এভাবে বিধ্ব'স্ত দেখে এইমূহুর্তে বেশ আনন্দ পাচ্ছি।
--- অতি শীঘ্রই তোকে আনন্দের জোয়ারে ভাসাবো আমি ডেনিয়েল!
চোয়ালের পেশী শক্ত হয়ে গেলো এরীশের। ধূসর নেত্রে আগুনঝরা উত্তাপ। মাফিয়া বসের অশনি হুংকারে খুব একটা ভাবান্তর দেখা গেলো না ডেনিয়েলের মাঝে। সে নিরুত্তাপ স্বরে জবাব দিলো,
--- বাই এনি চান্স তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি এখনো ওতো বোকা নই রীশস্কা! মৃ'ত্যু নিশ্চিত যেনেও সিংহের গুহায় ঢুকে পড়বো, তাও আবার স্বয়ং সিংহীকে বধ করার উদ্দেশ্যে। আ'ম নট দ্যাট ক্রেজি ডিউড!
কথাটা বলেই ভ্রুকুটি করলো সে,কিছু একটা ভেবে ফের কপট হাসির ঢেউ খেলে গেলো তার ঠোঁটের আগায়। ভারী মজা পেয়েছে এমন একটা ভাব করে বললো,
--- শেষমেশ ব্লাডিবিস্ট ও কিনা কোনো মেয়ের কাছে হেরে গেলো? আফসোস!
তোমার প্রিন্সেসকে দেখার আকাশ সমান ইচ্ছে আমার রীশষ্কা । মেয়েটা নিশ্চয়ই কোনো জাদু জানে, নয়তো তোমার মতো একটা হার্টলেসকে এতোটা কাবু করে ফেলা অসম্ভব। ব্লু আইড রাইট? তা বাঁচবে তো তোমার সেই অপ্সরী নীল নয়না?
কথা শেষ হতে না হতেই ছোঁ মে'রে ওর কলারটা চেপে ধরলো এরীশ। অতর্কিতে ঝুঁকে হাঁটু দাবালো ওর বুকের উপর ঠিক হৃদপিণ্ড বরাবর, সেখানটায় তীব্র চাপ প্রয়োগ করে ক্রুদ্ধ স্বরে বলে উঠলো,
--- মাইন্ড ইউওর ল্যাঙ্গুয়েজ ডেনিয়েল হ্যারিসন! তোর মুখে আমি আমার স্ত্রী সম্মন্ধে আর একটা বাক্যও শুনতে চাই না। শী ইজ মাইন! অল মাইন!
--- ভালোবাসা হারানোর যন্ত্রণায় এভাবে কাতরাচ্ছো মাফিয়া বস? ভুলে গেলে সেদিনের কথা? যেদিন আমার ভালোবাসাকে নিয়ে উপহাস করেছিলে? বুলেটের আ'ঘাতে আমার বেবিগার্লটাকে ঝাঁঝরা করে দিয়েছিলে। ওর সেই দিশেহারা চিৎকার এখনো আমার কানে বাজে। কষ্ট হয় ভীষন, এই যে এখানে।
কথা বলতে বলতেই তর্জণী দিয়ে বুকের বাম পাশটাকে পয়েন্ট করলো ডেনিয়েল। পরক্ষনেই তীব্র ক্ষোভ নিয়ে আওড়ালো,
---এবার তোমার পালা এসেছে, আমিতো মজা দেখবোই।
--- কি চাই বল?
--- তোমার রাজত্ব, তোমার রাণী তোমার সবকিছু !
এরীশের কব্জাবন্দী থাকা সত্ত্বেও কদর্য গলায় খেঁকিয়ে উঠলো ডেনিয়েল। উদভ্রান্ত এরীশের মস্তিষ্কটা প্রতিশোধের স্পৃহায় দাউদাউ করে জ্বলে উঠলো এবার ।ক্রোধের তোড়ে শরীরের প্রতিটি র'ক্ত কনিকা ফুটতে লাগলো টগবগিয়ে, আর সময় নষ্ট করলো না সে, পরপর কয়েকদফা মুষ্টাঘাতে র'ক্তা'ক্ত করে ফেললো শয়তানটার নাসারন্ধ্র। মা"রতে মা''রতে ওকে দূর্বল বানিয়ে ফেলে উঠে দাঁড়ালো এরীশ। রিভলবারটা লোড করে কপাল বরাবর তাক করে বরফের মতো শীতল আওয়াজে জিজ্ঞেস করলো,
--- সাইকোটা কে?
এরীশের প্রশ্নের মাঝেই একদফা র"ক্ত বমি করে ফেললো ডেনিয়েল। বাম হাতের পৃষ্ঠে মুখটা মুছে চোখ তুললো ধীরে ধীরে, অতঃপর হাসতে হাসতে জবাব দিলো,
--- আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না এরীশ ইউভান। কারণ ও তোমার ধরা ছোঁয়ার বাইরে। লোকে ওকে সুইট ডেমোন বলে, সুইট ডেমোন মানে বোঝো নিশ্চয়ই?
কথা শেষ হতেই জোরালো এক পদাঘাত আঁচড়ে পড়লো ডেনিয়েলের বুকের উপর, সঙ্গে সঙ্গে মেঝের মুখ থুবড়ে পড়লো সে, পরপর আরও কয়েকটা, শেষমেশ মাফিয়া বসের শক্ত বুটটা স্থির হলো তার পিঠের অগ্রভাগে।
যার দরুন পাতলা ত্বকের আবরণ ছিড়েখুঁড়ে কলিজা অবধি পৌঁছে গেছে শক্তি তার। শ্বাসরুদ্ধ হয়ে আসছে ডেনিয়েলের , র'ক্ত জমেছে চোখের কোলে, সেসবে ভ্রুক্ষেপ করলো না এরীশ, শরীরের সমস্ত শক্তি ওর পিঠের উপর ছেড়ে একটু ঝুঁকে হাঁটুতে কনুই ঠেকালো সে, তারপর ধীরে ধীরে বললো,
--- এরীশ ইউভান দিকভ্রান্ত হয়ে তোর কাছে সাহায্য চাইতে আসবে এটাই ভেবেছিলে তাইনা? অজ্ঞাত সাইকোর পরিচয় জানার জন্য তোকে মাথায় তুলে নাচাবো, সেটাই আশা করেছিলি? তুই বোধ হয় ভুলে গিয়েছিস আ'ম দ্যা মাফিয়া বস! লিডার অব পাইথন প্যারাডাইস! যদি ম'রিও নিজের জিত নিশ্চিত করে তবেই ম'রবো, তার আগে নয়।
কথাটা শেষ করেই ডেনিয়েলের একটা হাত আচানক মুচড়ে ধরলো সে । শরীরের ভেতর থেকে ভেসে আসা হাড় ভাঙার মটমট আওয়াজে শরীর শিউরে উঠলো উপস্থিত সকলে। সেই সাথে কানে বাজলো ডেনিয়েলের ঘর কাঁপানো প্রকান্ড আতর্নাদ । চিৎকারের উপর আরেকদফা আঘাত হানলো এরীশ, পেছনে ঘাড় বাঁকিয়ে চোখের ইশারায় ডেকে উঠলো বোজোকে,
--- চু চু কাম হিয়ার!
নাদুসনুদুস শরীরটাকে হেলিয়েদুলিয়ে এগিয়ে এলো বোজো। সঙ্গে সঙ্গে ডেনিয়েলের উদ্দেশ্য বাক্য ছুড়লো মাফিয়া বস ,
--- দ্রুত বল, ওর ব্যবহারকৃত কোন কোন বস্তু আছে এই ঘরে।
কথা বলার অবস্থাতে নেই ডেনিয়েল। রুহু তার কন্ঠায় আঁটকে আছে, সেই অবস্থাতেই ওর গ্রীবাদেশ খামচে ধরে গর্জে উঠলো এরীশ,
--- কামঅঅঅন! টেল মি ফাস্ট !
ডেনিয়েলের প্রসস্ত শরীরটা কেঁপে ওঠে যন্ত্রণায়, কয়েকদফা কেশে উঠে ধড়ফড় করতে করতে সে আঙুলের ইশারায় দেখিয়ে দিলো কিছু একটা, সেই ইশারা অনুসরণ করে এরীশ তাকাতেই দেখলো কফি টেবিলের উপর একটা আধখাওয়া ওয়াইনের গ্লাস।
--- তারমানে বাস্টার্ডটা এতোক্ষণ এখানেই ছিল!
স্বগোতক্তিতে কথাটা বলে প্রবল আক্রোশে ডেনিয়েলের চুলের মুঠি খামচে ধরে সটানে ওর ঘাড়টাকে ঘুরিয়ে ফেললো এরীশ। র"ক্তেভেজা মুখটাকে পরখ করে দাঁতেদাঁত পিষে বললো,
--- কিছু তো একটা কারসাজি করেছিস তোরা। বাট ইউ্য নো হোয়াট? এই প্ল্যান কোনোদিনও সাকসেসফুল হবেনা।
ব্যথাক্লিষ্ট ওষ্ঠজুগল অচিরেই প্রসারিত হয় ডেনিয়েলের,অস্পষ্ট ব্যথাতুর আওয়াজে গোঁ গোঁ করে বলে,
--- ও তোমার এককাঠি উপরে মাফিয়া বস। শুধু দেখতে থাকো।
--- ডোন্ট ওয়ারী, আই মাস্ট সি ইট!
বিপরীতে মাফিয়া বসের কণ্ঠ ভেদিয়ে উগড়ে আসে হিমশীতল বাক্যধ্বনি। আর তারপর, অতর্কিত গু"লির বর্ষণ। চোখের পলকে মস্তিষ্কটা ঝাঁঝরা হয়ে যায় ডেনিয়েলের। ড্রাগন হান্টার গ্রুপের গড ফাদার দ্যা গ্রেট ডেনিয়েল হ্যারিসনের কলুষিত অস্তিত্বের ইতি ঘটে সেখানেই , নিভে যায় তার আয়ুষ্কাল। অথচ কক্ষের প্রতিটি দেওয়াল যেন তার হাহাকারের সঙ্গী। আঠার মতো লেপ্টে থাকা ছি'ন্নভি'ন্ন গলিত মস্তক, ছিটকে পড়া র"ক্ত আর নিথর দেহাবশেষ সবকিছুই যেন নীরব সাক্ষী হলো তার অন্তিম পরিনতির।
*
ডেনিয়েলের অধ্যায় শেষ হলে এরীশ এগিয়ে গিয়ে ওয়াইনের গ্লাসটা স্পর্শ করলো, তারপর হাতের ইশারায় বোজোকে কাছে ঢেকে নিরুত্তাপ স্বরে আদেশ করলো,
--- স্মেল ইট বোজো!
বোজো উল্টে পাল্টে ঘ্রান শুঁকলো গ্লাসটার। তারপর দৃষ্টি তুলে অবলার মতো চাইলো মালিকের পানে। চোখে তার অজানা বিস্ময়। এরীশ বুঝলো সেই চাহনি, যার দরুন ওর লোমশ শরীরে আঙুল বুলাতে বুলাতে বিড়বিড় করে আওড়ালো,
--- ইউ্য নো হোয়াট, আলফা অলওয়েজ স্ট্যান্ড বাই হিজ ওয়েম্যান। বাট আমি ততক্ষণ সাকুরার সামনে যাবোনা, যতক্ষন না এই বর্বরতার প্রতিশোধ নিতে পারছি। ওর প্রতিটি আর্তনাদের মূল্য চুকাবো আমি, ঠিক এইভাবে।
বাক্যটুকু শেষ হতেই নৈঃশব্দ্যিক চোখের চাহনিতে ডেনিয়েলের বিধ্বস্ত শরীরটাকে ইশারা করলো এরীশ।
*
অমানিশার আধারে ডুবে আছে ধরণী। পথঘাট বরফে আবৃত। নিস্তব্ধ নীরবতার মাঝেই অদূর থেকে ভেসে আসা নিশাচরের ভয়াল গর্জনে ক্রমশ শিউরে উঠছে প্রকৃতি। গা ছমছমে আবহ, আর রাতজাগা পাখির কদর্য কলতান জানান দিয়ে যায় অশুভ কোনো প্রলয়ের। এই নিকষ নিশীথে শহরের চাকচিক্য পেড়িয়ে দা'নবীয় নেকড়েটার তীক্ষ্ণ নখড় পদযুগল এসে থমকেছে জঙ্গলের শেষ প্রান্তে,যেখানে এক ধূর্ত প্রিন্সের বসবাস ছিল। আন্ডারগ্রাউন্ডের সবচেয়ে পরিচিত মুখ। নিজেকে সে প্রিন্স ভাবলেও মূলত তার পরিচয় ছিল ড্রাগ ডিলার হিসেবে। দ্যা গ্রেট টমেটো প্রিন্স এ্যালেক্সান্দ্রেয়।
এ্যালেক্স মা"রা গিয়েছে আজ দের বছর প্রায়, তারপর থেকেই এই স্থান পরিত্যাক্ত। এ্যালেক্স এর কোনো উত্তরসূরী না থাকায় ড্রাগ সাপ্লাইও পুরোপুরি বন্ধ। চোখের সামনে দানবের মতো দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত টমেটো ফ্যাক্টরীর দিকে তাকিয়ে তপ্তশ্বাস ফেললো এরীশ। পেছনে তার হাজার হাজার সশস্ত্র মাফিয়া গার্ড, প্রত্যেকেই ব"ন্দুক তাক করে আছে সেদিকে। কবরের মতো অন্ধকারাচ্ছন্ন ভবনটিকে দেখা মাত্র যে কারোর হৃদয় ছলকে উঠবে,এখানে মানুষ থাকা অসম্ভব! কিন্তু বোজো কে তো অবিশ্বাস করার অপশন নেই, কারণ সে বিশ্বস্ত। সহসা, ঘাড় বাঁকিয়ে বোজোর দিকে দৃষ্টিপাত করলো এরীশ। ঠান্ডা গলায় আওড়ালো,
--- আর ইউ সিওর?
বোজো কি বুঝলো কে জানে? প্রত্যুত্তরে গলা উঁচিয়ে আকাশের দিকে চেয়ে ভয়াল স্বরে হাউলিং করে উঠলো সে। সেদিকে চেয়ে দৃষ্টি জ্বলে উঠলো মাফিয়া বসের, তৎক্ষনাৎ দু'হাতের সাহায্যে গার্ডদের ইশারা করে ছুড়লো কঠোর আদেশ,
--- ফায়য়য়াররর!
বন্দুক ধারী স্নাইপার গুলো নিজস্ব অবস্থান নিয়ে ট্রিগার টানার সঙ্গে সঙ্গে পরিত্যক্ত ভবন থেকে একঝাঁক কালো কুচকুচে বাঁদুড় উড়ে এসে আ'ক্র'মন করলো তাদের উপর, পরপরই ভবনের আনাচে কানাচে থেকে বেড়ি এলো অজস্র ধনুকধারী আদিবাসীর দল। তারা জিহ্বা নাড়িয়ে উলুধ্বনির মতো অদ্ভুত শব্দ করে জাগিয়ে তুললো সকলকে। পরপরই শুরু হলো দু'পক্ষের অতর্কিত সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়া ।
সবকিছুর মাঝেই ঝরের বেগে ভেতরে চলে গেলো এরীশ। বোজো ও অনুসরণ করলো তার মনিবকে। ফ্যাক্টরীর ভেতরে শশ্মানের নিরবতা, কোথাও আলোক শিখা নেই, নেই কোনো পথের দিশা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভারিক্কি যন্ত্রের বহর।ধূলোময়লা আর ড্রাগের ঝাঁঝালো গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তিমিরে ঢাকা স্যাতস্যতে কক্ষটাকে সুচারু চোখে পরখ করতে লাগলো এরীশ। পথ দর্শানোর উদ্দেশ্যে হাতে থাকা লাইটারটা জ্বালাতেই যাবে, তখনই হটাৎ উদভ্রান্তের মতো ভোঁ ভোঁ করে উল্টো দিকে দৌড় দিলো বোজো। সন্দেহ প্রগাঢ় হলো এরীশের। সহসা জলদি পায়ে অনুসরণ করতে লাগলো জন্তুটাকে। তাড়াহুড়ো অন্ধকারের মাঝে ছুটতে গিয়ে বেশ কয়োকবার হোঁচট ও খেলো সে, মাকড়সার ধূসর জালে জড়িয়ে গেলো শরীর। সবকিছু ছাপিয়ে এরীশ যখন বোজোর পাশে এসে দাঁড়ালো, তখন লক্ষ্য করলো এটা একটা বেজমেন্ট।এমন ধ্বংসস্তূপের নিচে এতোটা গভীরে যে বিশাল এক বেজমেন্ট থাকতে পারে সেটা ঘুনাক্ষরেও কল্পনা করেনি এরীশ, তবে ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে শিকার এখানেই আছে।
ঘরের এককোণে কারাগারের মতোই টিমটিমিয়ে জ্বলছে লম্বাটে কাঠের মশাল। চারিদিক ঘুরেফিরে সেই নিঃস্ব আলোক শিখাটুকু চোখে পড়তেই কৌতুহলী চেহারা বদলে পাথর কঠিন অভিব্যক্তি ধারণ করলো মাফিয়া বস।
মশালের নিচে ছোট্ট এক্সিকিউটিভ ডেস্ক, যার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ইলেকট্রনিক বর্তনী,মনিটর, ল্যাপটপ, ওয়াটকি সহ আরও কিছু অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস। তার মাঝেই রিভলভিং চেয়ারের উপর পা তুলে বসে একা একাই দাবা খেলছে কেউ একজন। নিজেই একবার সাদা গুটি চালছে, আবার হাত ঘুরিয়ে কালো গুটি। মাথায় তার বিশাল কালো হ্যাট, পেছনের দিকে ঘুরে থাকার কারণে মুখাবয়ব অস্পষ্ট। রাজার গুটিতে যখন চেক পড়লো, ঠিক সেই সময় কোথা থেকে যেন একটা ধাতব বুলেট ছুটে এসে সবগুলো গুটি সহ উড়িয়ে দিলো দাবার কোট। লোকটা বিস্ময়ে স্তম্ভিত হলো, সঙ্গে সঙ্গে পেছন থেকে ভেসে এলো রুক্ষ রাশভারী কণ্ঠস্বর,
--- চেকমেট!
অতঃপর নৈঃশব্দ্য।
কোনোরূপ বাক্যব্যয় না করেই হুট করে, একদম হুট করেই চেয়ার ঘুরিয়ে পেছনে ফিরলো লোকটা। জ্বলন্ত মশালের র'ক্তিম আলোয় একটা অপ্রত্যাশিত মুখ আচমকাই ভেসে উঠলো এরীশের চোখের সামনে। যা দেখে কুঁচকে থাকা নিস্প্রাণ চোখ দু'টো নিমেষেই কপালে উঠে এলো তার । বিস্ময়ে বিবর্জিত হয়ে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলো মাফিয়া বস । পরমূহুর্তেই রুক্ষ ঠোঁটের ফাঁক গলে বজ্রাহাতের ন্যায় ছিটকে বেড়িয়ে এলো একটা অকল্পিত নাম,
--- জিসান!
চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো জিসান। কোনোরূপ গতি জড়তা ছাড়াই মাথার হ্যাটটা খুলে এগিয়ে এলো কয়েক পা, বিগলিত হেসে অতি সাবলীল গলায় সম্মোহন করলো তাকে,
--- ওয়েলকাম মাফিয়া বস!
চিরাচরিত বালক সুলভ অভিব্যক্তি, চেহারার কোথাও কোনো কপটতার লেশমাত্র নেই, অথচ কালকের সেই কদর্য হাসির ঝঙ্কার স্পর্শ মনে আছে এরীশের, সহসাই অনিশ্চিত ভাবনায় ভ্রু কুঞ্চিত হয়ে গেলো তার, কপালে জড়ো হলো দুচিন্তার বলিরেখা, এই ছেলেটা কি করে সাইকোপ্যাথ হতে পারে?অসম্ভব!
কথাটা ভাবতেই মশালের আড়াল থেকে আঁধার কেটে বেড়িয়ে এলো হুবহু জিসানের মতো দেখতে আরেকজন। চমকে উঠলো এরীশ, এ যেন জীবন্ত ধাঁধা! নিজের চোখ দু'টোকে বিশ্বাস করতে একটু কষ্টই হয়ে গেলো মাফিয়া বসের । তবে অভিব্যক্তি তার পাথরের মতো কঠিন। এবারের জিসান কিছু বলে ওঠার আগেই কণ্ঠে আগুনের উষ্মা নিয়ে বাক্য ছুড়লো সে,
--- যাক, পালাই পালাই নাটকের ইতি ঘটলো তাহলে?
--- তুমি আমাকে ভীতু প্রমান করতে চাইছো?
কপাল বেঁকে গেলো জিসানের, পাশের জিসান তখনো স্থিরমূর্তির ন্যায় দাঁড়িয়ে। যেন অবলা এক প্রাণী, মনিবের হুকুম ব্যাতীত এক পা ও চলতে জানেনা সে। এরীশ ওটাকে দেখিয়ে বললো,
--- তা নয়তো কী? আমার ভয়ে নিজের মতো দেখতে জেরক্স কপি সাজিয়ে রেখেছো, তাও আবার এই ভাঙাচোরা বেজমেন্টে।
কথার এই পর্যায়ে ঘর কাঁপিয়ে অট্টহাসিতে ফেটে পড়লো জিসান। যেন খুব মজা পেয়েছে তেমন করেই জবাব দিলো,
--- এটাকে মাস্টার প্ল্যান বলে । যা করার ক্ষমতা তোমাদের মতো মাফিয়া বসের নেই।
--- আমার গু'লিতে পা খুয়িয়ে বসে আছো, তারপরেও কনফিউশান?
--- পা নষ্ট করেছো তুমি আমার, মস্তিষ্ক নয়!তার বিনিময়ে তোমার স্ত্রী, সাম্রাজ্য, সন্তান সবকিছু নিঃশেষ করে তবেই ক্ষান্ত হবো আমি।
--- একটা পায়ের জন্য এতো অনুযোগ?
উপহাসের ভঙ্গিতে ওষ্ঠ বাঁকালো এরীশ। সেই দৃশ্য লক্ষ্য করে ডানে-বামে তর্জণী নাড়ালো জিসান, মুখ ফুঁড়ে বেড়িয়ে এলো রহস্যে মোড়া বাক্য,
--- উঁহু! মোটেই না।
ছোট্ট কথায় উত্তর দিয়ে কিছু একটা দেখানোর উদ্দেশ্যে পেছনে ঘুরলো শয়তানটা , ঠিক সেই মূহুর্তে বিদ্যুৎ বেগে ছুটে এসে ওর উপর ঝাঁপিয়ে পড়লো এরীশ, একহাতের বাহুতে ওর কণ্ঠদেশ পিষে ধরে অন্যহাত দিয়ে রিভলবার তাক করলো কপালে। আত্মসমর্পণের মতো করে দু'হাত উপরে তুললো জিসান, পরমূহুর্তেই বিশ্রী ভঙ্গিতে হেসে উঠলো সাইকোটা,থেমে থেমে বললো,
--- আমি কিন্তু নিরস্ত্র, তুমি কেন বন্দুক তাক করে আছো? ইট’স নট ফেয়ার মাফিয়া বস!
--- তুই আমাকে ফেয়ার শেখাবি বাস্টা'র্ড ?
র'ক্ত জমাট মুখ নিয়ে তেজদ্রীপ্ত গলায় বাক্য ছুড়লো এরীশ। ততোধিক শান্ত গলায় হেসে হেসে জবাব দিলো জিসান ,
--- মাথা গরম করোনা এরীশ ইউভান। সবেতো ট্রেইলার দিয়েছি, এখনো তো আসল খেলা শুরুই করিনি!
কথা শেষ হতেই আলখাল্লার ভেতর থেকে একটা চকচকে ধাতব নানচাক্স বের করে আচানক আ'ক্রমণ করে বসলো এরীশের উপর। অতর্কিত আ"ঘাতে কয়েক কদম পিছিয়ে গেলো এরীশ। হাত ফস্কে ছিটকে গেলো রিভলবার। শরীরের বিভিন্ন স্থান থেকে ফিনকি দিয়ে বেড়িয়ে এলো টকটকে র"ক্তের স্রোত। এরীশের যেহেতু হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তাই ঘড়ির দিকে চেয়ে ব্লাডপ্রেশার আর হার্টবিট চেক করে নিলো সে একবার,পরক্ষনেই ঠোঁটের কোণে জড়ো হওয়া র'ক্তের চটা মুছে জিভের ডগায় গাল ঠেললো সে। জিসান নানচাক্স নিয়ে সতর্ক হতেই এক ছুটে সামনে গিয়ে কৌশলে ওর গলায় পেঁচিয়ে ধরলো বস্তুটা।
--- ইউ্য ফা'কিং বা'স্টার্ড!
ক্রোধের তাড়নায় থরথর করে কাপছে এরীশ। ঈশানীর তীব্র আকুতি আর অসহায় চিৎকার যেন হৃদযন্ত্রটাকে খঞ্জরের মতো এফোঁড় ওফোঁড় করে দিচ্ছে তার ।
সে অবস্থাতেই জিসানের অবশ পায়ে শক্ত পদাঘাত করে ওকে হাঁটুর উপর বসিয়ে দিলো মাফিয়া বস।পরিস্থিতি আঁচ করার আগেই মুখের উপর অবিরত মু'ষ্টাঘা'ত ছেড়ে হিংস্রের ন্যায় গর্জে উঠলো সে,
--- তোর মতো একটা নরকের কীটের সাহস কি করে হয় আমার স্ত্রীকে আঘাত করার? হাউ ডেয়ার ইউ্য টু টাচ হার! কোন স্পর্ধায় ওর শরীরে ছু'রি চালিয়েছিস? হোয়াই ডিড ইউ্য কিল মাই আনবর্ন চাইল্ড! হোয়াই বাস্টার্ড! হোয়াই!
র'ক্তে মাখামাখি জিসানের সমগ্র মুখ। থেঁতলে যাওয়া সেই ক্ষতবিক্ষত মুখের ফাঁক গলে উগড়ে এলো অদ্ভুত বিকৃত হাসির ঢেউ। মুখের র'ক্ত চুয়িয়ে চুয়িয়ে গলায় পড়ছে তার। ভেসে যাচ্ছে পরিধেয় বসন। তবুও শরীর কাঁপিয়ে হাসছে সে মানব, হাসতে হাসতেই ভেসে আসে তার প্রলুব্ধ কণ্ঠস্বর,
--- তুই আমাকে এতো সহজে মা'রতে পারবি না এরীশ ইউভান।কিছুতেই না।
এরীশ সবেগে ঝুঁকলো ওর দিকে,জোড়ালো থাবায় মাথার চুলগুলো মুঠিবদ্ধ করে, ফুঁসে ওঠা সাপের মতোই হিসহিসিয়ে বললো,
--- সবচেয়ে বড় ভুল তো সেদিনই হয়েছিল আমার, যেদিন তোকে ক্রুজশীপে আহত অবস্থায় ছেড়ে দিয়েছিলাম। আমার উচিৎ ছিল তোকে পিস পিস করে হাঙরের খাদ্য বানানো। বাট ইউ্য নো হোয়াট আজকেও তুই খাদ্য হবি, আমার নেকড়ের খাদ্য। তার আগে তোর এই ফাকিং সাইকো সাইকো খেলার কারণটা বল।
থু থু দিয়ে র'ক্তের দলা ফেলে আবারও ফিক করে হেসে ওঠে জিসান। এরীশের চোখে নিস্প্রভ দৃষ্টিপাত করে অনুভূতিহীন গলায় জবাব দেয় সে,
--- রিল্যাক্স! এতো অধৈর্য কেন তুমি মাফিয়া বস? আগে নিজের সারপ্রাইজটা হজম করো, তারপর না হয় ধীরে ধীরে সব শুনবে।
জিসানের কথা শেষ হতেই পেছনে স্ট্রোলারের চাকার ক্যাঁচক্যাঁচ আওয়াজ শোনা গেলো। যা শোনা মাত্রই
এরীশের সন্দিগ্ধ দৃষ্টিজুগল আশ্চর্য শীতল হয়ে উঠলো। চকিতে পেছনে ঘুরতেই ততোধিক শীতল কণ্ঠ ভেসে এলো জিসানের,
--- বলেছিলাম না সারপ্রাইজ!
এরীশ দেখলো একটা কুচকুচে কালো রঙের আদিবাসী গোছের মানুষ টেনে টেনে নিয়ে আসছে স্ট্রোলার, যার মধ্যে দুনিয়া ভুলে ঘুমিয়ে আছে অংশ তার।
--- ইয়াশ!
এমন অশুভ মূহুর্তে নিজ সন্তানের মুখ দেখা মাত্রই রুদ্ধস্বরে ডেকে উঠে অনিয়ন্ত্রিত গতিতে কয়েক পা পিছিয়ে গেলো মাফিয়া বস। দুনিয়ার সকল অরাজকতা, অনিশ্চয়তা ভুলে দৃষ্টি তার আঁটকে রইলো ছেলের তুলতুলে কচি মুখটাতে। কে করলো এতোবড় বিশ্বাস ঘাতকতা? এরীশের স্পষ্ট মনে আছে, গার্ডরা ইয়াশকে নিয়ে সেইফলি হসপিটালে পৌঁছেছিল। পুরো হসপিটাল যেহেতু বুকড সেহেতু বাইরের কারোর ঢোকার সুযোগ নেই, তারমানে কোনো বিশ্বস্ত গার্ড এই কাজটা করেছে।
কথাটা ভাবতেই মনে পড়লো ডেনিয়েলের কথা। এরীশ যাওয়া পূর্বে জিসানের সঙ্গে গোপন বৈঠক করেছে ডেনিয়েল। তারমানে তখনই..... আর ভাবতে পারলো না এরীশ, মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে তার। আবার এক অসহনীয় মূহুর্ত, যখন নিজের পিতৃত্ব প্রমান দিতে অসহায় হয়ে পড়লো মাফিয়া বস।
ঘটনার এই পর্যায়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো জিসান। ক্রীসে ভর করে এগিয়ে গিয়ে প্রথমেই ঘুমন্ত ইয়াশের দিকে ঝুঁকলো সে। যা দেখে প্রচণ্ড ক্রোধে আরেকদফা গর্জে উঠলো এরীশ,
--- ডোন্ট টাচ মাই বেবী বয়! স্ট্রে এওয়ে ফ্রম হিম!
অতর্কিতে পেছনে ঘুরলো জিসান, ঠোঁটের আগায় তীর্যক হাসির রেখা ঝুলিয়ে কৌতুক স্বরে বললো,
--- প্রাণটা এখনো আছে চিন্তা নেই। এখানে আসার পরে খুব উৎপাত করছিল, তাই সামান্য ড্রাগ পুশ করে দিয়েছি।
জিসানের কথায় দু'চোখ ছলকে ওঠে এরীশের। মুখ ফুটে কিছু বলে ওঠার আগেই হাতের ইশারায় ওকে থামিয়ে দিলো জিসান, হেয়ালির স্বরে ঠোঁট উল্টে বললো,
--- খুব বেশি না এক সিসি মাত্র। তাই বেঘোরে ঘুমাচ্ছে, আগামী কয়েকদিনে ঘুম থেকে উঠবে বলে মনে হয়না আর।
কন্ঠস্বর ধরে এলো এরীশের। তবুও শান্ত গলায় বললো,
--- ওকে সাইডে রেখে কথা বল জিসান। ও আমার র"ক্ত। অংশ আমার। ওর শরীরে একটা আঁচড় দিলেও তোকে এখানেই পুঁতে ফেলবো আমি।
--- পারবেনা!
ছোট্ট করে উত্তর দিয়ে নিজের আসনে গিয়ে গা এলিয়ে বসলো জিসান। ক্রীসটাকে পাশেই রেখে বললো,
--- বলেছিলাম না এতো সহজে মা'রতে পারবে না আমায়। দেখলে তো, কেমন এক ধাক্কায় পিছিয়ে গেলে ফটাফট ।
তারপর পেছনে দণ্ডায়মান অদ্ভুত পোশাকধারী তীরন্দাজ আদিবাসীটাকে ইশারা করে ভূভুক্ষ জা'নোয়া'রের মতো বলে উঠলো,
--- ওর দু'হাত বেঁধে ফেলো, আমার সামনে এমন ভাবে বসিয়ে দাও যাতে আর উঠে দাঁড়াতে না পারে।
মনিবের বিপদসংকুল মূহুর্তে কোথা থেকে যেন ছুটে আসে বোজো, তবে এরীশের কাছাকাছি আসার আগেই ফাঁদ ফেলে আঁটকে দেওয়া হয় তাকে। অস্থির অপারগ হিংস্র জন্তুটাকে গভীর চোখে পরখ করে ঠোঁট বাঁকায় জিসান।
ওদিকে বিপদ আসন্ন জেনেও ছেলের সুরক্ষায় কলের পুতুলের মতো স্তব্ধ হয়ে রইলো এরীশ ইউভান। যা যা অনিষ্ট অনিবার্য সবকিছু হতে দিলো নিজের সঙ্গে। সেই জের ধরেই একটা সূঁচালো তীর এসে অকস্মাৎ বিদ্ধ করলো তার ডান পা। মাফিয়া বস কেঁপে উঠল একটু । কিন্তু মাথা নত করলো না। পরপরই আরও একটা তীর এসে গেঁথে গেলো তার বাম পায়ের মাঝখানে । এবার আর ধরে রাখা সম্ভব হলোনা শরীরের ভার। না চাইতেও ধীরে ধীরে ভাঁজ হয়ে গেলো পা দু'টো। হাঁটু গেড়ে বসে পড়লো সে মেঝেতে। ঠিক জিসানের মুখোমুখি। সঙ্গে সঙ্গে আরও দু'টো লোক এসে মোটা শেকলে পেছন থেকে বেঁধে ফেললো তার দু'হাত। জিসান পায়ে পা তুলে বসলো এবার। এদিকওদিক ঘাড় ফুটিয়ে গভীর স্বরে হিসহিসালো,
--- নাও পার্ফেক্ট!
তারপর ধীরে ধীরে বলতে আরম্ভ করলো নিজের আত্মকাহিনী।
চলবে.......
মোবাইলের চার্জ আর কারেন্ট দু'টোর একটাও ছিলনা, গল্প লিখেও বসে থাকতে হয়েছে প্রায় ঘন্টাখানিক, তাই দেরী হয়ে গেলো।
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৬৮
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
**
রাতের অন্ধকার আর নিস্তব্ধতা বিদীর্ণ করে অশ্বরবের মতোই ভেসে এলো জিসানের কর্কশধ্বনি,
--- আমি জাস্টিন ওয়াল্টার, বাঙালী বংশভূত এক ব্রাজিলিয়ান। ঠিক বাঙালী নয় এক্সুয়ালী, আমার মা বাঙালি আর ওই যে সামনে দাঁড়ানো হাদাটা,ও আমার জমজ ভাই জিশাদ ওয়াল্টার। আমার অবর্তমানে বিভিন্ন সময়ে জিসান রোলটা ও-ই প্লে করেছে আসলে ।
আঙুলের ইশারায় সদৃশ চেহারার মানুষটিকে ইঙ্গিত করলো জিসান, এরীশ একপল আধো আধো দৃষ্টিতে তাকাতেই পুনরায় প্রসঙ্গে ফিরে এলো সে,
--- এদিক থেকে তোমার আর আমার একটা বিরাট মিল আছে অবশ্য, তুমিও অবৈধ আর আমিও!
এই একটা কথা যা এরীশ কখনোই শুনতে পারেনা,মাথায় খু"ন চেপে বসে ওর। চোয়ালের পেশী শক্ত হয়ে ওঠে। ভেতরের পিশাচ টা ক্রোধের তোড়ে দানবের মতো গজরায়। কাটাছেঁড়া র'ক্তা'ক্ত ঠোঁট ফুঁড়ে বেড়িয়ে আসে অশ্রাব্য কিছু গালি, অথচ তার দু'চোখ নিজের অস্তিত্বের সুরক্ষায় উদগ্রীব। হাত দু'টো ধাতব শিকল দিয়ে বাঁধা হলেও হৃদয় তার
পিতৃত্বের অদৃশ্য শিকলে আবদ্ধ, যা চাইলেও কোনোদিন ভাঙা যায়না। অগত্যা দাঁতে দাঁত পিষে নিজেকে সংবরণ করে বাক্য ছুড়লো সে ,
--- নিজেকে আমার সমকক্ষ দাবি করা বন্ধ কর, ইউ আর জাস্ট আ প্যাথেটিক নো বডি!
--- জবান সংযত করো মাফিয়া বস, আমি এখানকার রাজা, দ্যা রিয়াল টমেটো প্রিন্স!
--- ইন ইউওর ড্রিম বাস্টার্ড!
কথাটা বলতেই এরীশের মুখের উপর আঁচড়ে পড়লো নানচাক্সের তীব্র কষা"ঘাত। নাসারন্ধ্র আর ঠোঁটের কোণ ফেটে নিসৃত হলো তরতাজা র'ক্তে'র স্রোত। সেই মুখ ভর্তি র'ক্ত নিয়েই জিভের ডগায় গাল ঠেললো মাফিয়া বস। নিঃশব্দে বিস্তৃত হেসে উপহাসের স্বরে আওড়ালো,
--- তুই তো দূর্বল, তাই আমাকে দূর্বলতা দিয়ে বশ করতে চাইছিস। পুরুষ হলে রাজার বেশে যুদ্ধ করতিস।
বিপরীতে ঠোঁট বাঁকালো জিসান। নিজের পায়ের রোবটিক সিস্টেম অন করে ভ্রু উঁচিয়ে গর্ব নিয়ে বললো,
--- মানব শরীরের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী আমার এই পা। ডোন্ট আন্ডারেস্টিমেট মি মাফিয়া বস।
এরীশ আবারও হাসলো, সেই হাসিতে খেলে গেলো অব্যক্ত কিছু সুক্ষ্ম বিদ্রুপ। যা বুঝতে সময় লাগলো না জিসানের, ভ্রুকুটি করে সহাস্যে প্রত্যুত্তর করলো সে,
--- ইউ্য নো হোয়াট? আ'ম ইমপ্রেসড! মৃ"ত্যুর মুখে দাঁড়িয়ে কোনো আলফা যদি এভাবে হাসে তারচেয়ে আকর্ষনীয় আর কিছু নেই,ট্রাস্ট মি! ইউ্য লুক মাচ মোর হ্যান্ডসাম দ্যান বিফোর। হাউ এবাউট আমি তোমায় আরেকটু র'ক্তা'ক্ত করি?
কপটতায় চোখ ছোট করে ফেললো জিসান, তখনই বেজমেন্টের গুপ্ত সিঁড়ির দিক থেকে ভেসে এলো একের পর এক জোড়ালো পদধ্বনি সেইসঙ্গে অবিশ্রান্ত গোলাবারুদের বিকট আওয়াজ। এরীশকে আরেকদফা আহত করতে গিয়েও থেমে গেলো উদ্যত হাত। গ্রীবা উঁচিয়ে সামনে দৃষ্টিপাত করতেই দেখতে পেলো শয়ে শয়ে মাফিয়া গার্ডের নির্ভীক অবস্থান। সকলে একযোগে এক ভঙ্গিতে অ"স্ত্র তাক করে আছে জিসানের পানে। এরীশ না তাকিয়েই সতর্ক হলো, হাত তার শিকলে আবদ্ধ তাই চোখের ইশারায় নিষেধাজ্ঞা আরোপ করলো, কন্ঠভেদ করে নিসৃত হলো কঠোর আদেশ,
--- স্টপ রাইট নাও!
শত্রুর সম্মুখে পরাজিত মাফিয়া বস, অথচ তার কণ্ঠের দাপটে স্তব্ধ হয়ে গেলো গোটা বেজমেন্ট। থমকালো পদক্ষেপ।
অতঃপর আবদ্ধ তর্জণী আর মধ্যমার সন্ধিতে পিছিয়ে যাওয়ার ইঙ্গিতপূর্ন হুকুম। সঙ্গে সঙ্গে সমস্বরে পিছিয়ে গেলো গোটা সশস্ত্র বাহিনী। চামড়ার বুটের আওয়াজ থেমে যেতেই পৈশাচিক তৃপ্তে হেসে উঠলো জিসান। স্ট্রোলারে ঘুমিয়ে থাকা অবুঝ অসহয় প্রাণটার দিকে চেয়ে অভিভূত স্বরে আওড়ালো,
--- ওয়াও! নো সারপ্রাইজ ইউ্য আর দ্যা সন অব আ ব্লাডিবিস্ট!
পরমূহুর্তেই চোয়াল শক্ত করে নির্দেশ আরোপ করলো সে,
--- অস্ত্র নামাও।
জীবন্ত মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলো সব। মাফিয়া বস ব্যাতিত অন্য কারোর আদেশে একচুল ও নড়ে না তারা। স্বয়ং প্রেসিডেন্ট হলেও একই নীতি প্রযোজ্য। সেখানে জিসান তো এক তুচ্ছ কীট।
সাইকোটা তখনও তীক্ষ্ণ দৃষ্টে ইয়াশকে পর্যবেক্ষন করছে, কোনোরূপ বাক্যব্যয় ছাড়াই গড়ে তুলেছে অদ্ভুত হুশিয়ারি। তার সেই অশুভ প্রহেলিকা দৃষ্টি অনুসরণ করে দু'হাত মুঠিবদ্ধ করে সংযত হলো এরীশ, কণ্ঠফুঁড়ে বেড়িয়ে এলো আরেকদফা অপ্রত্যাশিত আদেশ,
--- ডু ইট!
ধনুকধারী আদিবাসী গুলো পেছন থেকে তীরের নিশানা করতেই পোশাকে সিলমোহর লাগানো মাফিয়া স্নাইপার গুলো তাদের অ"স্ত্র নামিয়ে নিলো। যেন লিডারের সুরক্ষায় তারা নিবেদিত প্রাণ। তেমন করেই একে একে বসে গেলো হাঁটুগেড়ে। সঙ্গে সঙ্গে মোটা শিকলের বাঁধনে আঁটকে দেওয়া হলো তাদের হাত।
গোটা পাইথন প্যারাডাইস এখন জিসানে সামনে নতজানু, ব্যাপারটা বেশ উপভোগ করছে সে। নিজেকে এবার সত্যিই আন্ডারওয়ার্ল্ডের সবচাইতে বড় গড ফাদার মনে হচ্ছে তার। মাফিয়া বসের জীবদ্দশায় যা কখনো কেউ পারেনি, তা সে করে দেখিয়েছি আজ ।
এরীশ আসলে ঠিকই বলতো,মাফিয়াদের দূর্বলতা থাকতে নেই, যতদিন সে অনুভূতিহীন পাথর হয়ে বেঁচে ছিল, ততদিন তার ধ্বং"সের হাতিয়ারও ছিল দুস্পাপ্য।
পরিস্থিতি আয়ত্তে, সহসা নিজের কথায় ফিরে গেলো জিসান। চারিদিকে চোখ বুলিয়ে দ্রীপ্ত গলায় বলে উঠলো,
--- আমার বাবাকে মা'রা উচিৎ হয়নি তোমার মাফিয়া বস।
--- বাবা!
কপাল বেঁকে গেলো এরীশের। ঠোঁট নেড়ে কথাটা উচ্চারণ করতেই আগ্রাসী হয়ে প্রত্যুত্তর করলো জিসান,
--- হ্যা বাবা! বাংলাদেশের বিখ্যাত ব্যাবসায়ী এ্যাপোলো খান, ওরফে এ্যাপোলো ওয়াল্টার। ব্যাবসায়ী খ্যাতি আর সমাজ সেবকের মুখোশের আড়ালে তার ছিল আলাদা এক চরিত্র, আলাদা এক জগত।এই সাম্রাজ্য, এই টেররিজম সবকিছুই ছিল আমার বাবার। এক্সুয়ালী সুইট ডেমোন বৈশিষ্ট্যটা বাবার থেকেই পেয়েছি। বাবাই আমাদের আইডল। তাইনা জিশাদ?
জিসানের দিকে ভয়ার্ত চোখে চেয়ে কলের পুতুলের মতো মাথা নাড়ালো অদূরে দাঁড়িয়ে থাকা সেই সদৃশ যুবক।
গত চব্বিশ ঘণ্টা ধরে ড্রাগ নেয়নি এরীশ, ফলস্বরূপ প্রচন্ড চাপে ছিঁড়ে যাচ্ছে তার মস্তিষ্ক। শরীরের প্রতিটি স্নায়ুকোষ অসহ্য যন্ত্রণায় ফেটে পড়েছে। দাবানলের মতো জ্বলছে ভেতরটা। বাহ্যিক শরীর থরথর করে কাপছে, দৃশ্যপট ক্রমশ ঝাপসা হয়ে আসছে তার। এমতাবস্থায় মনে পড়ে গেলো সেই রাতের দৃশ্য, যেদিন ঈশানীকে উত্ত্যক্ত করার দ্বায়ে নিজ হাতে কুড়াল দিয়ে কু"'পি'"য়ে নির্মম মৃ"ত্যু দিয়েছিল এক বয়জেষ্ঠ্য লোলুপ হায়েনাকে। মা'রা'র পরে সমুদ্রে ফেলে নিশ্চিহ্ন করেছিল তার লাশ। তারমানে ওটা জিসানের বাবা এ্যাপোলো ওয়াল্টার ছিল! দুইয়ে দুইয়ে বেশ ভালোভাবেই চার মিলে গেলো, ব্যাপারটা ভাবতেই ব্যাঙ্গাত্তক ভঙ্গিতে হেসে ওঠে এরীশ। ঝাপসা চোখে চেয়ে বলে,
--- তারমানে বাবার মৃ"ত্যুর প্রতিশোধ নিতে এসেছিস?
--- কাইন্ড অফ। তবে তোমার বউই আমার মেইন টার্গেট এরীশ ইউভান। ওকে আমি মা"র'বোই!
--- শী ইজ মাই এভরিথিং। ও না বাঁচলে আমিও বাঁচবো না।
--- দ্যাট'স মাই পয়েন্ট। ওকে মা'রলে বাবার মৃ"ত্যুর প্রতিশোধ আপনাআপনি নেওয়া হবে আমার। বাট একটা জিনিস ভেবে দেখেছো কখনো? মেয়েটা একটা কোল্ড ব্লাড ফিশ। ও ইনোসেন্ট সাজার নাটক করে সবসময়। কিন্তু আসলে ও একটা বিচ। ওর জন্যই কিন্তু তোমার আজ এই অবস্থা। মাফিয়া বস এরীশ ইউভান ভে'ঙে চুরমার হয়ে গিয়েছে শুধুমাত্র ওই নীল চোখের ছলনায় । এবার শুধু নিঃস্ব হওয়ার অপেক্ষা। ডা'ইনী ও একটা। ওর চোখ দু'টো আসলে প্রহেলিকা ...
এরীশের অ'গ্নিদৃষ্টি অবলোকন করে বাক্য শেষ না হতেই মাঝপথে থমকে গেলো জিসান, এরীশ দৃষ্টি তুলে বজ্রদ্রীপ্ত গলায় বললো,
--- ওর সাথে কিসের এতো শ"ত্রুতা তোর?
---- আছে! অনেক শত্রুতা আছে! ওর সবচেয়ে বড় ভুল ছিল আমাকে রেখে তোমায় পছন্দ করা। কতবড় স্পর্ধা! আমি ওর জন্য কিই না করেছি। তারপরেও!
--- কি করেছিস?
এরীশ খুব কৌশলে সময় অতিবাহিত করতে চাইলো। কোনোরূপ ভাবান্তর না করেই সেই কথার জের ধরে বলতে আরম্ভ করলো জিসান,
--- বহুবছর আগে এক আষাঢ়ে আঁধারি রাত্তিরে রাঙামাটির কোনো এক পরিত্যক্ত পাহাড়ি জঙ্গল অতিক্রম করে সীমান্ত পাড়ি দিচ্ছিল একদল অ্যামাজনীয় জংলী আদিবাসীর দল। ওরা মূলত সমুদ্র পথে এসেছিল। মাঝপথে জাহাজ ডুবে যাওয়ায় স্থানীয় বাড়িঘর লু'টপা"ট করে গা ঢাকা দিয়ে স্থল পথেই যাচ্ছা শুরু করেছিল নিজেদের গন্তব্যে। বাবা তখন সীমান্তেই ছিল, সমাজ সেবার নাম করে অতি সাবধানে সুরক্ষা দিয়েছিল আদিবাসীদের । কারণ সেই সময় পৃথিবী বিখ্যাত ব্লাড ডায়মন্ড ছিল তাদেরই কব্জায় । তবে এদেশের সীমানা অতিক্রম করার আগেই বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আ'টক হয় তারা । ওই সেনাবাহিনী টিমের মধ্যে একজন ছিলো ঈশানীর বাবা, পিটার উইলিয়াম । ঘটনার কালক্রমে পিটারের হাতেই সেই মূল্যবান রত্ন গিয়ে পৌঁছায়। ব্যাস, শুরু হয় চোর পুলিশের অদৃশ্য লড়াই । পরের দিনই চাকরি থেকে অবসর নেয় পিটার। তার এই কাণ্ডে সন্দেহের পারদ প্রগাঢ় হয় সকলের, তবে উপযুক্ত প্রমান না থাকায় কেউ কিছু বলতেও পারেনা। ওদিকে বাবা তো ওঁত পেতেই ছিল, ঘটনার পালাক্রমে তার আর বুঝতে বাকি থাকে না যে ব্লাড ডায়মন্ড আসলে পিটারের কাছেই রয়েছে।
ফলস্বরূপ, টার্গেট হয় পিটার উইলিয়াম। বাবার নজরে পড়া মানে আয়ুষ্কাল ওখানেই শেষ। যা হবার তাই হলো, পার্বত্য চট্টগ্রাম অতিক্রম করার আগেই জীবনের জ্যোতি ফুরিয়ে এলো তার। সেই কাঙ্ক্ষিত র'ক্তহীরক অবশেষে হাতে পৌঁছালো বাবার। শুধু ব্লাড ডায়মন্ডই নয়, তার পাশাপাশি পেলো অগাধ অপ্রতিরোধ্য ক্ষমতা আর গোটা অ্যামাজন আদিবাসীদের কাছে প্রভুতুল্য সম্মান।
এরপর থেকে বাবা যা বলতো, ওরা অন্ধের মতো শুধু তাই করতো। কারণ ওদের বদ্ধ ধারণা র'ক্তহীরক যার অ্যামাজনও তার। গড ফাদার হওয়ার যাত্রাটা তখন থেকেই শুরু।
কিন্তু সমস্যা হয় তখনই, যখন এই ঘটনার প্রায় একযুগ পরে সরকার নতুন করে পিটারের মা"র্ডার কেইস নিয়ে তদন্ত শুরু করে। সৃষ্টি হয় একের পর কৌতুহল, সেই সাথে নতুনরূপে ঘটে তথ্যের উদঘাটন। জল ঘোলা হওয়ার আগেই তৎপর হয়ে ওঠেন বাবা। মূলত ওই কেইসটাকে ধামাচাপা দেওয়ার জন্যই প্রথমবারের মতো আমার বাংলাদেশে পদার্পন। কারণ বাবা তখন বাংলাদেশের টপনোচ ব্যাবসায়ীদের মধ্যে পরিচিত এক মুখ। রেইনবো গ্রুপের প্রতিষ্ঠিত সিইও!আর আমি তার একমাত্র সুযোগ্য পুত্র। খেলার মাঠে যার শরীর নয়, মস্তিষ্ক আগে চলে। দেশে পৌঁছে এদিকওদিক তাকায়নি আর।একের পর কৌশলে খেলেছি, টাকা দিয়ে মনুষ্যত্ব কিনেছি। সবকিছু পরিকল্পনা মতোই চলছিল, কিন্তু হঠাৎ.....
কথার এই পর্যায়ে কিয়ৎক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়লো জিসান, পরমূহুর্তেই বুক ফুঁড়ে ভারী এক দীর্ঘশ্বাস ছেড়ে ব্যথাক্লিষ্ট কণ্ঠে আওড়ালো,
--- আমার ঈশানীর সঙ্গে দেখা হলো, আর তখনই স্রোতের বিপরীতে বইতে শুরু করলো পৃথিবী। সেই মেয়েটা,আমার জীবনে যার অস্তিত্ত ছিল হেমলকের মতোই নীরব, তিক্ত অথচ অনিবার্য। মৌখিক কিছু প্রমানের তাগিদে মা ও নানীর সাথে থানায় এসেছিল মেয়েটা। ধবধবে সাদা চুরিদার পেঁচানো শরীরের সেই অদ্ভুত সুঘ্রাণ আজও মাদকের মতো আকৃষ্ট করে আমায়। শিহরণ তুলে দেয় মস্তিষ্কে। আমি উন্মাদ হয়ে যাই, ছটফট করে ওঠে ভেতরটা। সেই সমুদ্রের মতো গাঢ় দু'টো নীল চোখ যা দেখে আমি অন্য চোখে তাকাতে ভুলে যাই।
ভুলে যাই আমার উদ্দেশ্য। আমার অতীত, বর্তমান, ভবিষ্যত সবকিছু ভুলে মোহগ্রস্তের মতো শুধু মেয়েটাকে অনুসরণ করতে থাকি। শুধু কাছাকাছি থাকবো বলে নিজের চিরাচরিত বৈশিষ্ট্য বিসর্জন দিতেও একমূহুর্ত পিছপা হয়নি আমি। ওর পছন্দানুসারে নিজের বাহ্যিক পরিবর্তন ঘটাই, হয়ে উঠি জাস্টিন থেকে জিসান। ওর জন্য কিই না করেছি আমি? ভার্সিটির ক্যাম্পাস থেকে কফি হাউজ, কোন জায়গায় নিজেকে এডজাস্ট না করেছি? ভদ্রের খোলস গায়ে প্যাঁচাতে প্যাঁচাতে নিজের আসল সত্তাটাকে পর্যন্ত ভুলতে বসেছি। তবুও! তবুও ওই বিচটা আমার দিকে একটাবার ফিরে অবধি তাকায়নি। অথচ দিনশেষে গিয়ে সেই ভিলেইনের প্রেমেই পড়লো। একটা মাফিয়া টেরোরিস্টের জন্য পাগলামি করতে শুরু করলো। তাহলে আমি কি দোষ করেছিলাম?হোয়াট'স রং উইথ মি ম্যান!
শেষ কথাতে গর্জে উঠলো জিসান।চোখে তার প্রতিহিংসার দপদপে লেলিহান। ক্ষণকালের ব্যাবধানে কন্ঠ শিথিল করে নীরব হুশিয়ারি ছুড়লো সে,
--- আমি ফিরে এসেছি এরীশ ইউভান। প্রথমে তুমি আমার ভালোবাসার মানুষকে হরণ করেছো, আমাকে পঙ্গু বানিয়েছো, আমার থেকে ব্লাড ডায়মন্ড কেড়ে নিয়েছো, আমাকে সাম্রাজ্য চ্যুত করেছো, কেড়ে নিয়েছো আমার বাবার প্রাণ। এই সবকিছুর বদলা নিতেই ফিরে এসেছি আমি। হয়ে উঠেছি তোমার জীবনের সবচেয়ে বড় কাল। কি মনে হয় এতো সহজে তুমি আমার সামনে এভাবে বসে আছো?
খেলাচ্ছলে প্রশ্নটা করে ফের একাই হাসতে হাসতে মাথা নাড়ালো জিসান, আঙুলের ডগায় নানচাক্সটাকে ঘোরাতে ঘোরাতে স্বগোতক্তি করে বলে উঠলো,
--- নো ম্যান নো। এতো সহজে নয়। গত কয়েক বছরে তোমার আর ঈশানীর সাথে যা যা অপ্রত্যাশিত ঘটেছে সবকিছুর পেছনে এই আমিই ছিলাম। টমেটো আর ডেনিয়েল তো আমার চালানো তুচ্ছ গুটি মাত্র। ওরা তাই করেছে, যা আমি বলেছি। নয়তো টমেটো সেদিন পেন্ট হাউজ ক্র্যাশ করে রাশিয়ান সুন্দরীকে টেষ্ট করতে পারতো না। ওর মাথায় এতো বুদ্ধি আছে বলে তোমার মনে হয়? উই আর জাস্ট ডিলিং এভরিথিং টুগেদার।
হঠাৎ কারোর অযাচিত পদধ্বনিতে কথার এই পর্যায়ে হোঁচট খেলো জিসান। চলমান আবহের ছন্দপতন ঘটিয়ে বেজমেন্টে এসে উপস্থিত হলো কেউ একজন। তার বুটের আওয়াজে আগুনঝড়া কতৃত্ব, গোলোক ধাঁধা মিশ্রিত সেই সুক্ষ্ম আওয়াজ তরঙ্গের মতোই ঝঙ্কার তুলেছে বেজেমেন্টের প্রতিটি কোণায়। আগন্তুকের চলমান পদক্ষেপের দাম্ভিকতায় ভেসে আসছে নীরব হুশিয়ার। জিসানের সঙ্গে তাল মিলিয়ে আশেপাশের ধনুকধারী আদিবাসী গুলোও একযোগে সতর্ক ওয়ে উঠেছে এবার। কোনো এক অতর্কিত প্রলয়ের পূর্বাভাসে অদ্ভুত ভাবে কান খাঁড়া করে রেখেছে একযোগে।
কয়েক মূহুর্ত অতিবাহিত হলো গা ছমছমে নৈঃশব্দ্যে। অথচ অপ্রীতিকর কিছুই ঘটলো না। জিসান সহ তার সাঙ্গপাঙ্গরা তখনও শীতল ঘামে আদ্র। এ যেন অসহনীয় এক ধৈর্যের পরীক্ষা।
তবে খুব বেশি সময় নিলো না আগন্তুক, শয়তান গুলোর সকল কৌতুলের অবসান ঘটিয়ে আঁধারের পর্দা ফুঁড়ে এসে হাজির হলো সম্মুখে। জ্বলন্ত মশালের নিচে যান্ত্রিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা হাঁটুসম টেইলকোট আর ব্লাকহ্যাট পরিহিত সুঠামদেহী লোকটাকে জিসানের পরিচিত ঠেকলো। ভাবতে গিয়ে কয়েক সেকেন্ড সময় নিলো সে। পরক্ষণেই গলা ফেঁড়ে হাঁক ছাড়লো সেই মানবের উদ্দেশ্যে ,
--- অযথা মুখ ঢেকে লাভ নেই, আমি তোমাকে চিনতে পেরেছি তুষার জাওয়াদ!
প্রাজ্ঞ হাতে সময় নিয়ে মাথার হ্যাট সরালো তুষার। মাথা তুলে সম্মুখে দৃষ্টিপাত করতেই ওর দিকে তিরস্কারের ভঙ্গিতে চেয়ে কদাচিত গলায় হেসে উঠলো জিসান। মুখ ফুঁড়ে কোনো গা জ্বালানো বাক্য বেরোবে তার আগেই ঠোঁটের অগ্রভাগে তর্জণী ঠেকিয়ে ওকে ইশারায় চুপ করিয়ে দিলো তুষার।ঠান্ডা নিরুত্তাপ গলায় বললো,
--- অভিবাদন জানাতে হবেনা। আ'ম অলরেডি স্যাটিসফাইড!
এহেন সম্মোহনে অভিব্যক্তি পাল্টে গেলো জিসানের। কপালে জড়ো হলো চিন্তার বলিরেখা, সন্দিগ্ধ চোখে তাকালো সে তুষারের পানে। কোনোরূপ বাক্যব্যয় করলো না তুষার। বন্দী অবস্থাতে নতজানু হয়ে হাঁটুর উপর বসে থাকা শয়ে শয়ে গার্টদের পেছনে ফেলে হনহনিয়ে এগিয়ে এলো সে। সামনে এসে এরীশের পাশ ঘেষে দাঁড়ালো, অথচ তাকালো না সে একটাবার। কি হাল হয়েছে মাফিয়া বসের চোখ বুলিয়ে দেখার প্রয়োজন অবধি বোধ করলো না। উল্টো সটান হয়ে দাঁড়িয়ে প্রস্তাব ছুঁড়ে দিলো জিসানকে,
--- আমাকে তোমার দলে নাও।
ঠোঁট বিস্তৃত করে মেকি হাসলো জিসান, অসন্তোষ গলায় আওড়ালো,
--- পাগল পেয়েছো?
--- তুমিতো পাগলই।
প্রলুব্ধ স্বরে কথাটা বলে অবুঝের মতো ঠোঁট উল্টালো তুষার। জিসানের ফুরফুরে মেজাজ উবে গেলো হঠাৎ , কণ্ঠে উষ্মা নিয়ে বললো,
--- মশকরা করছো? পাশেই দ্যাখো তোমার মাফিয়া বস মাটিয়ে লুটিয়ে আছে।
--- দেখার প্রয়োজনবোধ করছি না।
রোবটিক যন্ত্রের মতো একের পর এক অপ্রত্যাশিত উত্তর দিতে লাগলো তুষার। যেন সিস্টেমে কোনো ভুল হয়েছে তার। জিসান একটু থমকালো, পরপরই শক্ত গলায় বললো,
--- ম্যানিউপুলেশনটা ভালোই আয়ত্ত করেছো, বাট আ'ম নট দ্যাট কাইন্ড অফ পার্সন। কথার আগে মস্তিষ্ক চলে আমার।
--- ঘোড়ার ডিম!
--- কিহ!
--- বলেছি ঘোড়ার ডিম চলে।
কিছুক্ষণ কপাল বাঁকিয়ে লোকটার মোটিভ ধরার চেষ্টা করলো জিসান, তন্মধ্যে আবারও একই প্রসঙ্গ টেনে আনলো তুষার। শান্ত নিবিড় দায়সারা কণ্ঠস্বর ধীরে ধীরে প্রগাঢ় হয়ে উঠলো তার ,
--- অন্যায় যখন দু'জনার সাথে হয়েছে, তবে প্রতিশোধ তুমি একা কেন নিবে পার্টনার?
--- পার্টনার!
জিসানের কণ্ঠে বিস্ময়। নিজের কথায় অনড় থেকে দৃঢ় গলায় প্রত্যুত্তর করলো তুষার।
--- ইয়েস পার্টনার।আমার এবং আমার মায়ের সঙ্গে হওয়া সকল অন্যায়ের বদলা নেওয়ার সময় হয়ে গিয়েছে। যা আমি এতোদিন করতে পারিনি, তা তুমি করে দেখিয়েছো, এই ব্লাডিবিস্টটাকে অবশেষে কেউ ঘায়েল করলো। এটারই অপেক্ষায় ছিলাম আমি সারাজীবন। এবার আমাকে একটা সুযোগ দাও। শুধু দেখতে থাকো আমি ওকে কতটা কৌশলে আঘাত করি । ওর কাছ থেকে শেখা ট্রিকক্স ওর উপরই ফলাবো আমি আজ।
এতোক্ষণ কপটতা ভেবে চুপ থাকলেও কথার এই পর্যায়ে তড়াক করে দৃষ্টি তুললো এরীশ। তার ধূসর বাদামি গহ্বরে অবিশ্বাসের তুফান। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না এবার । ভেতর ভেতর ফুঁসতে থাকা পৈশাচিক মনটা তাচ্ছিল্য হেসে বলছে,
--- এটাই হওয়ার ছিল। তুষারের দেওয়া ছোবলটাই বাকি ছিল শুধু। এবার ষোলোকলা পূর্ণ।
ওদিকে ক্লান্ত পরিশ্রান্ত মনটা সেই অভিযোগ অস্বীকার করছে বারবার। আত্মবিশ্বাসী দাপট নিয়ে বলছে,
--- অসম্ভব! আমি নিজেকে অবিশ্বাস করতে পারি,কিন্তু তুষারকে নয়। সে আমার র"ক্ত।
অবুঝ মনের কথায় পৈশাচিক সত্তাটা খ্যাকখ্যাক করে হেসে বিদ্রুপ জানালো ফের,
--- র"ক্ত! কেমন র"ক্ত তা সবাই জানে। তুই ওর বাবার অবৈধ সন্তান। শুধুমাত্র তোর জন্যই ওর মায়ের সংসার ভেঙেছে।
অবচেতন এরীশ ঠোঁট নাঁড়িয়ে বিড়বিড়ালো এবার , --- তারমানে সে প্রতিশোধ নেবে?
--- অবশ্যই!
নিজ মনের তুমুল বাকবিতন্ডা তখনই স্তব্ধ হয়ে যায়, যখন এরীশ শুনতে পায় জিসানকে দেওয়া তুষারের দৃঢ় অঙ্গীকার,
--- অবশ্যই আমি প্রতিশোধ নিবো।
--- তুমি যে আমার দলের তার প্রমান কি?
ওপাশ থেকে বলে ওঠে জিসান।
সঙ্গে সঙ্গে হাতের মুঠোয় থাকা ধারালো শর্ট নাইফটা দিয়ে এরীশের পিঠ বরাবর আচানক আ"ঘাত করলো তুষার। মুখ দিয়ে কোনোরূপ য'ন্ত্রণার বহিঃপ্রকাশ না করলেও, ব্যথার তোড়ে সামান্য কেঁপে ওঠে এরীশ। তা দেখে পরিতৃপ্ত হাসলো জিসান। এরীশের পানে ভ্রুক্ষেপ না করেই সেই হাসিতে বিমত্ত হয়ে তুষার আবারও বললো,
---- আরও প্রমান চাও?
নিজে আঘাত না করে, তুষারের মাধ্যমে এরীশকে যন্ত্রণা দিয়ে জিসানের বোধহয় বেশ আনন্দই হলো। সহসা উৎকন্ঠা নিয়ে জানালো,,
---- দাও দেখি।
সঙ্গে সঙ্গে ছুরিটাকে আড়াআড়ি ধরে এরীশের পিঠে আরও একটা নির্মম টান বসালো যন্ত্রমানব । প্রচন্ড যন্ত্রণায় মৃদু স্বরে কাতরে উঠলো অস্তিত্ব তার। চওড়া বলিষ্ঠ পিঠ র"ক্তে প্লাবিত হলো।
বিপরীতে তুষারের অনুভূতিহীন পাথুরে চেহারার দিকে তাকিয়ে ঠোঁট বিস্তৃত করে উন্মাদের মতো হেসে উঠলো এরীশ । জোরপূর্বক সেই হাসিতে ছিল অজস্র নীরব ব্যথার স্লোগান। রি"ক্তশূন্য মস্তিষ্ক আর বিশ্বাসঘাতকতার অতলে ডুবে হাসতে হাসতেই মাটিতে লুটিয়ে পড়লো মাফিয়া বস। চারিপাশের প্রতিটি মানুষ স্তব্ধ বিমূঢ় চিত্তে সাক্ষী হয়ে রইলো সেই ভাতৃত্বের ধার্যহীন নগ্ন মৃত্যুর।
ঠিক সেসময় এরীশের বেদনাক্লিষ্ট দু'চোখের পাতায় একের একের ভেসে উঠতে লাগলো নিজের অ'ভিশপ্ত অতীত। এক অজানা প্রহেলিকা। এক অবুঝ, চঞ্চল নিস্পাপ শিশুর মরীচিকা হয়ে ওঠার গল্প।
*
*
সময়টা ১৯৯৪। সেসময় আন্ডারগ্রাউন্ড স"ন্ত্রাসী সংঘের অন্যতম আতঙ্কের নাম ছিল ব্রাটভা। রাশিয়া থেকে শুরু করে গোটা পৃথিবীজুড়ে ছোট ছোট লিংকাপ নেটওয়ার্ক ছিল এই অপ"রাধচ"ক্রের। যার মূল কেন্দ্রস্থানীয় নেতা অর্থাৎ পাখান(বস) ছিল তুষারের বাবা ভানিয়া মিকাইল।
দাম্ভিক,নির্মম অথচ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী।
ভানিয়া মিকাইলের স্ত্রী ছিল। সেই সঙ্গে ছিল অদৃশ্য চারিত্রিক সুরক্ষা।
পাখান ভানিয়ার সম্পর্কের মায়ায় জড়ানোর ইচ্ছে ছিলনা কোনোকালেই, অথচ যৌবনের প্রথম ভালোলাগা থেকেই তন্দ্রা নামক এক সুশ্রী রমণীকে ভার্সিটির ডরমিটরি থেকে তুলে এনে বিয়ে করেছিলেন সে। প্রচন্ড ভালোবেসে রানী করে রেখেছিলেন নিজের পাপের সাম্রাজ্যে। প্রথমে থাকতে না চাইলেও, ধীরে ধীরে স্বামীর বশীভূত হয়ে যান তন্দ্রা। তবে ভালো হয়তো কোনোদিনও বাসেননি। কারণ তন্দ্রা ছিল বাঙালি বংশভূত এক মুসলিম রমণী। শুধুমাত্র পড়াশোনার জন্যই সুদূর রাশিয়ায় প্রত্যাগমন তার। নিজের ধর্মের উর্ধে গিয়ে একটা পা"পীকে ভালোবাসা ছিল তারজন্য বরাবরই অসম্ভব।
অথচ পাখানের সেই অসামান্য ভালোবাসা, বিয়ে নামক প্রতিশ্রুতি আর দায়বদ্ধতা সবকিছু ভেঙে চূর্ণ হয়েছিল এক নিমেষে, যখন কিনা পা'চারকৃত এক নীলাভ চোখের তরুণী এসে হাজির হয় পেন্টহাউজে। তন্দ্রা তখন ৬ মাসের গর্ভবতী। মূলত তার দেখাশুনার জন্যই একজন বিশ্বস্ত দাসীর প্রয়োজন ছিল। তাইতো বিভিন্ন দেশ থেকে তুলে আনা মেয়েগুলোর মধ্যে থেকে একটা সুন্দরী অল্পবয়স্কা মেয়েকে বাছাই করে ভানিয়া । যার নাম এ্যামিলি।
ছোট্ট, নাজুক ফড়িং এর মতো চঞ্চল সেই মেয়ে। বয়স কতইবা হবে? ষোলো কি সতেরো। মেয়েটাকে প্রথম দেখেই চোখ আঁটকে গিয়েছিল ভানিয়ার।পানপাতার মতো ঢলঢলে মুখের মাঝে নিকশ নীলাভ চোখ দু'টো যেন রহস্যের আঁধার। তাকালেই কেঁপে ওঠে বুক। বিগলিত হয়ে যায় মন।
প্রথম প্রথম অনীহা দেখালেও ওই নীল চোখের মোহ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেনি ভানিয়া। কোনো এক প্রকান্ড ঝড়ের রাতে নে"শাগ্রস্ত হয়ে সে ঢুকে পড়ে এ্যামিলির ঘরে। তারপর যা হবার তাই হয়। বদ্ধ ঘরের চার দেওয়ালে এ্যামিলির করুন আর্তচিৎকার তরঙ্গের মতো সুর তোলে , তবুও কেউ বাচাতে আসে না তাকে। নিজের ঘরে, নিজের বিছানায় আরামের ঘুম দুঃস্বপ্ন হয়ে ওঠে তরুণীর, র'ক্তে ভিজে যায় বিছানা। লোকচক্ষুর আড়ালে সবার অজান্তেই কয়লার মতো কালো পেন্ট হাউজে আরও একবার লেপ্টে যায় সেই ঘৃণিত পাপাচার ।
ইচ্ছে ছিল সে রাতেই পু'ড়িয়ে মে'রে ফেলবে মেয়েটাকে। কিন্তু ভানিয়ার খায়েস মেটেনা। লোলুপ হায়েনার মতোই প্রতিরাতে ছিঁড়ে খেতো মেয়েটাকে। এভাবে কয়েকমাস কেঁটে যায়। দিন দিন এ্যামিলির শারীরিক অবনতি ঘটে, যা চোখ এরায়নি তন্দ্রার। সহসা একদিন ভানিয়ার অনুপস্থিতিতে ডা: মাতভেইকে ডেকে পাঠায় সে। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে যা জানান তা ছিল ভীষণ অপ্রত্যাশিত আর কষ্টের ।
মেয়েটা তিন মাসের অন্তঃসত্ত্বা। তন্দ্রার দুঃখ হয়, এই ভেবে না যে তার স্বামী প্রতারণা করেছে। বরং এই অসহায় সপ্তদশীর জন্য কষ্টে বুকভেঙে যায় তার। বাচ্চার কথা জানাজানি হলে মেয়েটাকে জ্যান্ত পুঁতে দেবে ওরা। সহসা বুদ্ধি খাটায় তন্দ্রা। মাতভেইকে চুপ করিয়ে, কয়েকদিনের মধ্যেই ভানিয়ার সবচেয়ে বিশ্বস্ত চর আন্দ্রেই এর সঙ্গে বিয়ে দিয়ে দেয় এ্যামিলিকে।
ঘটনার এই পর্যায়ে এসে সবকিছু স্বাভাবিক হলেও হতো পারতো, যদি না ছেলে শিশু জন্মদানের কয়েক বছরের মাথায় ভানিয়া জানতে পারতো এরীশ তারই সন্তান। ধীরে ধীরে আন্দ্রেই এর মনে অসন্তোষের দানাবাঁধে। ছেলেকে সে মোটেই সহ্য করতে পারতো না। তিল থেকে তাল খসলেই মা ছেলে দু'জনের শরীরেই হা:মলে পড়ে অনিয়ন্ত্রিত প্রহার। কখনো হাত, কখনো বেল্ট, কখনো বা ভারী কোনো সরঞ্জামের বেত্রাআ'ঘাত । ছোট্ট, সরল, দুনিয়া না চেনা অরন্য আক্রান্ত হয়, ব্যথায় জ্বর আসে তার। গোল গোল অবুঝ চোখ দু'টো দিয়ে অসহায়ের মতো চেয়ে থাকে সে মায়ের পানে। মা এতো নির্লিপ্ত হয়? কেনইবা তাকে সুরক্ষা দিতে এতো অপারগ মা?
এ্যামিলি ততদিনে অনুভূতিহীন এক প্রস্তরে রূপান্তরিত হয়েছে। ছেলে মেয়ে সকলের প্রতি তীব্র অনীহা তার। বিদ্বেষ এই দুনিয়ার প্রতি। নেই কোনো বেঁচে থাকার প্রচেষ্টা আর না তো কোনো আগ্রহ। তার এই নিস্পৃহতায় স্বয়ং জীবন যেন ধিক্কার দিয়ে যায় তাকে । অথচ জীবনের প্রতি তার কত সহস্র অভিযোগ, কত অব্যক্ত অনুযোগ। সবটাই এখন তার নির্মম ভাগ্যের লিখন। মিছে মিছে বেঁচে থাকা এক গতিহীন সত্তা তখন এ্যামিলি। যার দুনিয়া বলতে, বারো ফুটের অন্ধকারাচ্ছন্ন ঘর আর এক চিলতে বারান্দা।
ওদিকে তন্দ্রার জীবনে ঘোর অশান্তি। সে কিছুতেই তার ওইটুকুনি কোলের ছেলেকে জড়াতে দেবে না পা"পাচারে, অথচ ভানিয়ার তখন উত্তরাধীকারীর প্রয়োজন। যে এই সামাজ্য, এই প্যারাডাইসকে অন্তর দিয়ে লালন করবে। যার চোখে থাকবে প্রতিহিংসার তেজ। অন্তরে ক্ষমতার দাপট, আর মস্তিষ্কে পৈশাচিক নির্মমতা।
*
"এরীশ " নামটা ওই দূর মহাআকাশের বামন গ্রহের মতো অধরা হলেও কার্জত তার জীবন ছিল অ"ভিশাপ আর কলুষতার অরণ্যে ঢাকা। যদিও অরন্য নামটা কেবল এ্যামিলির মুখেই শোনা যেত। ছেলের ওই টুকটুকে ফর্সা রাশান মুখটা দেখলেই মন খারাপ হয়ে যেতো তার। বুকের ভেতর একটা নীরব ব্যথা পাথরের মতো চেপে বসতো, সেই ব্যথাক্লিষ্ট অন্তর নিয়েই ছেলেকে এই নামে ডাকতো সে।
চঞ্চল হাসিখুশি বালক অরণ্যের নিস্পাপ চোখ দু'টো ছিল ঝিলের জলের মতোই স্বচ্ছ আর স্বপ্নে পরিপূর্ণ। দিগন্তে ডানা ঝাপটানো মুক্ত বিহঙ্গের মতোই আকাশে উড়ে বেড়ানোর অদম্য ইচ্ছে ছিল তার। কিন্তু মানুষের তো আর পাখির মতো ডানা নেই, তাই ছোট্ট বেলা থেকেই পাইলট হওয়ার শখ করেছিল ছেলেটা। ওইজন্যই বোধহয় দূর দূরান্তে উড়ে বেড়ানোর অভ্যেসটা আজও বদলাতে পারেনি এরীশ।
বাবার বিরূপ আচরণ আর অবিরাম নির্যাতনে ধীরে ধীরে পাল্টে যেতে থাকলো এরীশ। তার চঞ্চল চাহনি কোথায় যেন হারিয়ে গেলো। কথা কমিয়ে দিতে দিতে এক পর্যায়ে বাক্যব্যয়ই বন্ধ করে দিল সে । বালকসুলভ চেহারা কেমন নিস্প্রাণ হয়ে গেলো। ধীরে ধীরে অভিব্যক্তি জুড়ে ভর করলো শীতল কাঠিন্যতা । আগে আন্দ্রেইয়ের কাছে নি"র্যাতিত হলে কাঁদত, সে প্রহার করলে আকুল হয়ে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করতো। সময়ের ব্যবধানে হারিয়ে গেলো সেই কান্নার সুর, কেবল চোখ দু'টোই ছলছল করতো অব্যক্ত ব্যথায়।
তারপর এলো সেই অশুভ একত্রিশ। এরীশের অষ্টম জন্মদিন। যেদিন ওকে ধরেবেঁধে পাঠিয়ে দেওয়া হয় ভানিয়া মিকাইলের ভয়াবহ ট"র্চার সেলে। এরীশের এখনো মনে আছে। তুষার ঝরের একরাতে ঘরের কোণে হ্যাজাক জ্বালিয়ে ও অপেক্ষা করছিল আন্দ্রেইর। ভেবেছিল আজকের দিনটা হয়তো মনে রাখবে তার বাবা, ঘরে ঢুকেই সুর তুলে উইশ করবে, দু'হাত বাড়িয়ে কাছে টেনে নিবে, হয়তো বা একটা কেক ও নিয়ে আসবে। কিন্তু তেমন কিছুই হয়না। জীবনের প্রথম নির্মমতা নিজের জন্মদিনেই দেখা হয়েছিল বালক এরীশের। দু'জন বিশালদেহী লোক যখন ওকে টেনেহিঁচড়ে ঘরে থেকে নিয়ে যাচ্ছিল তখন চিৎকার করে কাঁদছিল ছেলেটা। বাবার পায়ে পড়েছিল, মায়ের পোশাক টেনে ধরে কত আকুতিই না করেছে সেদিন। অথচ কেউ ওর দিকে একটাবার ফিরে অবধি তাকায়নি। ওর পৃথিবীতে আসাটাই যেন সবচেয়ে বড় অ"ভিশাপ।
আট বছরের এরীশ সেদিন একটা কথা ভালো করেই বুঝতে পেরেছিল, এই গোটা দুনিয়ায় ওর জন্য কোনো ভালোবাসা নেই, নেই কোনো উষ্ণ আশ্রয়।
*
তুষারে ভেজা এরীশকে যখন পেন্ট হাউজে নেওয়া হয়, তখন হারকাঁপানো শীতে ঠকঠক করে কাঁপছিল ছেলেটা। তখনও দু'জন গার্ড ওকে ধরে রেখেছিল দু'দিক দিয়ে। সেদিন লাউঞ্জে দাঁড়িয়ে কাঁপতে থাকা ছেলের মুখের পানে চেয়ে এগিয়ে এসেছিল ভানিয়া। নিজের শরীর থেকে ওভার কোটটা খুলে ওর গায়ে জড়িয়ে দিয়ে, অঞ্জলিতে তুলে ধরেছিলো তিরতির করে কাঁপতে থাকা বালকের ছোট্ট চিবুক। ছেলের চেহারা, চোখের চাহনি দেখেই কপট হাসির ঢেউ খেলে গিয়েছিল তার ঠোঁটের আগায়। প্রসন্ন হয়ে বলেছিল,
--- আমার উত্তরসূরী। লিডার অব পাইথন প্যারাডাইস!
লোকটার উষ্ণ হাসির তোড়ে অবুঝ এরীশের অন্তর বিগলিত হতেই ভেসে আসে রুক্ষ আদেশ,
--- ওকে ট"র্চার সেলে নিয়ে যাও। ভোর রাতে উঠিয়ে প্র্যাকটিস করাবে, রাতে কাঁচা মাংস খেতে দিবে, আর প্রতিদিন এক সিসি করে ড্রা"গ।
ব্যাস! শুরু হয়ে যায় এরীশ অরন্য থেকে এরীশ ইউভান হয়ে ওঠার যাত্রা। ভোররাতে উঠে বিভিন্ন উপায়ে মানুষ মা'রা'র কৌশল শেখানো হতো ওকে। সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে রাতে খেতে দেওয়া হতো কাঁচা মাংস। প্রথমে মুরগী দিয়ে শুরু হলেও ধীরে ধীরে মেনুতে যোগ হতে থাকলো একের পর এক জীবজন্তুর দেহাবশেষ।
প্রথম প্রথম খাওয়া তো দূরে থাক সামান্য কাঁচা মাংসের ঘ্রানেই শরীর গুলিয়ে বমি চলে আসতো ওর।না খেয়ে থাকতে থাকতে শরীর শুকিয়ে যেতে লাগলো। অবশেষে একপর্যায়ে ক্ষিদের জ্বালা সইতে না পেরে থলথলে কাঁচা মাংসই মুখে তুলতে বাধ্য হলো এরীশ । ধীরে ধীরে অভ্যাস পরিবর্তিত হলো, সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর ওই অখ্যাদ্য গুলো অমৃতের মতোই সুস্বাদু লাগতে শুরু করলো এরীশের নিকট। খাবার সামনে আসতেই দানবের মতো হামলে পড়ে গপাগপ চেটেপুটে খেয়ে উঠতো সব। প্রথম দিকে হজমে অসুবিধা হলেও সময়ের ব্যবধানে মানিয়ে নিতে শুরু করলো শরীর । সবশেষে রাতে ড্রাগ দেওয়া হলে সকল অন্যায় অ"ত্যা"চার নিপীড়ন ভুলে টর্চার সেলের এককোণে মৃ"তের মতোই নির্জীব হয়ে পড়ে থাকতো ছোট্ট নাজুক শরীরটা। ধূলো,ময়লা, কদাচার সবকিছুকে সঙ্গী বানিয়ে পশুর মতোই জীবন কাটতে লাগলো ছেলেটার।
বোজোর সঙ্গে পরিচয়টা ট"র্চার সেলের মধ্যেই হয়েছিল এরীশের । যেটা ছিল ব্রাটভায়ের দেওয়া দুঃসাধ্য এক টাস্ক। কারণ নেকড়ে কখনো বশ মানে না। অথচ নেকড়ের সঙ্গেই একঘরে বসবাস করার শর্ত জুড়ে দেওয়া হয় ওকে । পরিস্থিতিটা সহজ ছিলনা মোটেই, প্রথম দিকে দিনে কয়েকবার করে আ"ক্রম"ণ করতো নেকড়েটা। ধারালো নখের থাবায় নাজুক ত্বকে ছিঁড়ে ফেলতো ওর। সেই প্রাণপন বাঁচার লড়াইয়ে এরীশকে জয়ী হতে হতো, নতুবা মৃ"ত্যু অবধারিত। যদিওবা বোজোও তখন নেকড়ে শাবক মাত্র । খেলাচ্ছলেই এরীশকে মেনে নিতে শুরু করেছিল সে। ধীরে ধীরে যখন দু'জনেই অভ্যস্ত হয়ে যায়। তখন এরীশ এক নামহীন সঙ্গী খুঁজে পায়। যে কিনা ওর মতোই হিং'স্র মনুষ্যত্বহীন বিবেক বর্জিত জানোয়ার। তখন থেকেই একসঙ্গে রাতের আধারে শিকার করতো ওরা। বহুল উপায়ে মানুষকে আ"ঘাত করে একসঙ্গে ছিঁড়েখুঁড়ে খেতো দু'জন। একপাতেই খাবার খেতো, ঘুমাতোও একসঙ্গেই গায়ে গা মিলিয়ে।
এমনই এক রাতে, টর্চার সেলের মধ্যে একসাথে বসে র"ক্তেভরা কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছিল এরীশ আর বোজো। ওদের ভাবখানা দেখে মনে হচ্ছিল বেশ আনন্দের সাথেই দু'জন উপভোগ করছে তাদের নৈশভোজ।
ঠিক সেই সময়ে সেলের সামনে এসে হাজির হয় মাতভেই আর ভানিয়া। বাইরে দাঁড়িয়ে ভেতরের এহেন বিকৃত দৃশ্য দেখে বিস্ফারিত হয়ে ওঠে মাতভেই এর দু'নয়ন। সে বিস?
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৬৯
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
রাতটা যেন দিগুণ হয়েছে আজ । শেষ হওয়ার নামই নেই। ক্রমশ প্রহেলিকায় মুড়িয়ে যাচ্ছে চারপাশ। প্রতি মূহুর্তের সেই বুক ধড়ফড় অনুভূতিটাও নিস্তেজ হয়ে মিশে গেছে অমানিশার আঁধারে। ঠান্ডায় জমে যাচ্ছে শরীর। অথচ এরীশের উৎপীড়িত মস্তিষ্কটা তখনও বিভ্রমে তলিয়ে। মরিচীকার অতল গহ্বরে ডুবে যেতে যেতে ফুরিয়ে এসেছে শক্তি তার । অতীতের বিদগ্ধ স্মৃতি আর আপোষহীন য'ন্ত্রণাগুলো জাদুকরী তৃণলতার মতোই আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে তাকে ।
এরীশের অতীত যেন এক চোরাবালির রহস্যদ্বার। বাস্তব তবুও ধোঁয়াসা। এরীশের অস্তিত্বই কেবল জানে বালক অরণ্য থেকে মাফিয়া বস রীশষ্কা হয়ে ওঠার বর্বরতা। যেই নির্মম স্মৃতির অধ্যায় পায়ে পিষ্ট করে বিনাশ করেছে মাফিয়া বস।অথচ আজ আবারও সেই অতীতের ধুম্রজালে আঁটকে পড়েছে অস্তিত্ব তার। একটা মেয়ে!শুধু ওই একটা মেয়ের আগমনে লণ্ডভণ্ড হয়ে গেছে এতোবছরের আরাধনা। ভেঙে গেছে স্মৃতির বাঁধ। ওই চোখ , ওই নীল চোখ ,ওই মোহনীয় সরল দৃষ্টি,ঝিলের জলের মতোই টলমলে অশ্রুরুদ্ধ নয়ন দু'টো এতোবছরের আত্মসংযম ভেঙে গুড়িয়ে দিয়েছে তার। পাওয়ার, প্রতিপত্তি,অহংকারের দৃঢ়তা সব চূর্ণবিচূর্ণ হয়ে ধূলোয় মিশে গিয়েছে।শেষ! সবকিছু শেষ! নিঃস্ব এরীশ ইউভান।
তবুও! হ্যা তবুও, এরীশ ওই মেয়েটাকেই চায়। অরণ্য শুধু ঈশানীকেই চায়। মাফিয়া বস তার সাকুরাকেই চায়। এটাকে কি বলা যায়? অবসেশন! নাকি এ্যাডিকশন! আর কত? আর কতটা সহ্য করলে হবে এই শাপমোচন?
নাকি পৃথিবীর ধরাবাঁধা নিয়মের বেড়াজাল ছিন্ন করে পাপ আর পবিত্রের এই মিলন হেতু নিছক মিথ্যে? সবটাই মরিচীকা! যদি তাই হয় তবে এরীশ সেটাও রুখবে। পৃথিবীকে বুঝিয়ে দিবে তার ক্ষমতা। কুমিরের আর ঠান্ডার ভয় কিসের? সে তো চিরন্তন জলনিবাসী। এরীশও তাই, আজন্মকালের অভিশপ্ত!
অতীতের অতলে ডুবে যেতে যেতে কোথায় যেন হারিয়ে গিয়েছে এরীশ। অবর্ণনীয় ব্যথায় পিঙ্গলাভ হয়ে উঠেছে তার র'ক্তা'ক্ত মুখ। ফিরে যাওয়ার পাঁয়তারায় ছটফট করছে মস্তিষ্ক, অথচ অদৃশ্য একটা কালো হাত ক্রমশ টেনে নিয়ে যাচ্ছে শরীরটাকে। একটু একটু করে তলিয়ে যাচ্ছে সে মরিচীকায়। যেখানে আলো নেই, বাতাস নেই, কোথাও কারোর অস্তিত্ব নেই। এরীশের দম বন্ধ হয়ে এলো,একটুখানি অক্সিজেনের তাড়নায় ধড়ফড় করেতে করতে হঠাৎই রুদ্ধ হয়ে এলো শ্বাসপ্রশ্বাস ।
মরীচিকার মতোই ধীরে ধীরে আধারে অদৃশ্য হয়ে যেতে লাগলো শরীর তার।ঠিক সেই মূহুর্তে অকস্মাৎ কর্কষ এক গোঙানির আওয়াজে ভাবনার অতল থেকে ছিটকে বেড়িয়ে এলো এরীশ। হাঁপড়ের মতো নিঃশ্বাস ফেলে আলতো নড়েচড়ে উঠলো সে। ব্যথায় জর্জরিত শরীর। মাথার নিচে র'ক্তে'র জোয়ার। সবকিছু উপেক্ষা করে আধো আধো চোখ খুলতেই দৃষ্টি সীমানায় ভেসে উঠলো ঝাপসা দু'টো অবয়ব। চোখের পাতায় নিভু নিভু পলক ছেড়ে আরেকটু ভালোভাবে খেয়াল করতেই বুঝলো অতর্কিত বেদনায় কাতরাচ্ছে জিসান,তার ঠিক মুখোমুখি দণ্ডায়মান তুষার, যার আ"ক্রম'নাত্তক দূর্ধষ হাত আঁটকে আছে জিসানের বাঁকানো গ্রীবায়। বড় সাইজের একটা ড্রা"গ ভর্তি সিরিঞ্জ সাইকোটার ঘাড়ে গুঁজে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সে।
কয়েক মূহুর্ত নীরবে অতিবাহিত হলো, আস্তে আস্তে ঠোঁট বিস্তৃত হলো তুষারের। সিরিঞ্জের সবটুকু ড্রাগ জিসানের শরীরে পুশ করতে করতেই ধ্বনিত হলো তার ঠান্ডা নিরুত্তাপ কণ্ঠস্বর,
--- লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ। তুষার! দ্যা মাস্টার মাইন্ড তুষার। আমি ম্যানিউপুলেট করিনা, আমি শুধু বোঝাপড়া করি। এরীশ ইউভানের শক্তি আমি। তুষার জাওয়াদকে বাইরে রেখে এরীশ ইউভানকে শেষ করার ইচ্ছেটা একটু বেশিই বারাবাড়ি হয়ে গেলো না?
এই মূহুর্তে কথার চালে ছক্কা হাঁকানোর মতো সামর্থ্য নেই জিসানের। সহসা হুংকার ছেড়ে নিজের আদিবাসী সৈন্যদের আ"ক্রম"ণের আহ্বান দিলো সে। গডফাদারের আদেশে চারিদিক থেকে অস্বাভাবিক বিকৃত উলুধ্বনি বাজিয়ে হইরই করে ছুটে এলো সব।
বিপরীতপ্রান্তে তখন অশনী সতর্কতা। কোনোকিছুর ইঙ্গিত না দিয়েই আচানক গুলি ছুড়ে দুটো গার্ডের হাত থেকে শিকল খুলে দিলো তুষার। ঘটনা এতো দ্রুতই ঘটলো যে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলো মাফিয়া গার্ড। পরমূহুর্তেই যন্ত্রমানবের ইশারায় একযোগে উঠে দাঁড়ালো সব। হাত বাঁধা অবস্থাতেই প্রস্তুতি নিলো আ"ক্র"মণের।
শরীরের প্রতিটি শিরায় উপশিরায় উচ্চক্ষমতাসম্পন্ন ড্রা'গের আধিক্যে অঙ্গপ্রত্যঙ্গ সব অস্বাভাবিক ভাবে বেঁকে যেতে লাগলো জিসানের। হুড়মুড়িয়ে মেঝেতে পড়ে গেলো হাতের কাছের ক্রীসটা। হঠাৎই মনুষ্যরূপি জম্বির ন্যায় আচরন করতে লাগলো সে। অসহ্য য"ন্ত্রতায় দানবের মতো গজরাতে গজরাতে প্রথমবারের জন্য পিছিয়ে গেলো সে কয়েক কদম।
ঠিক সেই মূর্হুতে ফাঁদের বেড়াজাল ছিন্ন করে দীর্ঘ এক লাফে বেড়িয়ে এলো বোজো। তার শক্ত দাম্ভিক পদক্ষেপে অকস্মাৎ থরথর করে কেঁপে উঠলো পাথুরে মেঝে। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে সামনে এগুতেই জন্তুটার র"ক্তিম চোখ আর লকলকে জিহ্বা ভেদ করে বেড়িয়ে আসা শ্বদন্ত দেখে ভয়ে তটস্থ হয়ে গেলো সব। হন্যে হয়ে এদিক সেদিক ছুটতে লাগলো ব্রাজিলিয়ান আদিবাসীর দল। সবকিছুকে ছাপিয়ে বোজো এগিয়ে গেলো এরীশের নিকট। শিয়রে এসে দাঁড়িয়ে অদ্ভুত করুন সুরে ডেকে উঠে মনিবের র"ক্তা'ক্ত শরীর শুঁকতে লাগলো সে । অথচ মাফিয়া বসের ক্লান্তিমাখা চোখ দু'টো তখনও ওই ছোট্ট স্ট্রোলারের মাঝেই নিবদ্ধ।
ওদিকে বোজোর অতর্কিত আগমনে এক মূহুর্তের জন্য অন্যমনষ্ক হতেই ছুটে এসে ধাতব নানচাক্সের চৌকো অংশটা আচানক তুষারের পেটের মধ্যে ঢুকিয়ে দিলো জিসান। মূহুর্তেই ত্বকের আস্তর ভেদ করে শরীরের ভেতর ঢুকে গেলো বস্তুটা, গলগলিয়ে বেড়িয়ে এলো টাটকা র'ক্তে'র স্রোত। হকচকিয়ে উঠলো যন্ত্রমানব, নানচাক্সটাকে প্রতিরোধ করার প্রয়াসে রুদ্ধ হাতে ঠেলে সরালো জিসানকে।
এই পর্যায়ে এরীশের কপাল বেঁকে গেলো। তড়তড় করে সজাগ হয়ে উঠলো মস্তিষ্ক। সমস্ত শারীরিক পীড়া ভুলে ধীরে ধীরে ওঠার চেষ্টায় মরিয়া হলো সে।
ওদিকে নানচাক্সটাকে দু'হাত দিয়ে টেনে ধরে এলোমেলো গতিতে পিছিয়ে গেলো তুষার।ছলছলে ব্যথারুদ্ধ চোখ তুলে সম্মুখে দৃষ্টিপাত করতেই কদাচিৎ স্বরে গা কাঁপিয়ে হেসে উঠলো জিসান। দৈত্যের মতো হাসির ঝঙ্কারে চারিপাশ কেমন থমথমে হয়ে রইলো। হাসতে হাসতেই তুষারের আশ্চর্য দৃষ্টিপানে তাকিয়ে কুটিলতায় ভ্রু নাচালো সে,ঠোঁট নেড়ে আওড়ালো,
--- ঠান্ডা মাথায় চাল টা তুমি ভালোই দিয়েছিলে মাস্টার মাইন্ড।বাট ওয়ান মিস্টেক!
যন্ত্রণায় নীলবর্ণ ধারণ করেছে তুষারের মুুখ। তবুও দাঁতে দাঁত পিষে সন্দিগ্ধ চোখে চেয়ে রইলো সে। এ পর্যায়ে রাগে চোখমুখ শক্ত হয়ে আসে সাইকোটার, গ্রীবাদেশে আঙুল বুলিয়ে আর্তস্বরে কঁকিয়ে ওঠে সে,
---ইশশ! এখনো জ্বালা করছে।
পরপরই এদিকওদিক ঘাড় ফুটিয়ে বলে,
--- তুমি না জানলেও মাফিয়া বস ঠিকই জানে। দ্যাট, আই হ্যাভ আ রোবোটিক লেগ। যার ফলে হাই পাওয়ারি ড্রাগ আমাকে সাময়িক দূর্বল করে দিলেও পুরোপুরি কাবু করতে পারেনি।
তখনো বাকরুদ্ধ তুষার। শ্বাস টেনে তোলার ক্ষমতা তার নেই। অনর্গল র"ক্তক্ষরণে শারীরিক শক্তি লোপ পাচ্ছে ক্রমশ,অগত্যা উপায়ন্তর না পেয়ে এরীশকে আড়াল করে মেঝেতে বসে পড়লো সে হাঁটু ভেঙে।
জিসান নিঃশব্দে হাসলো। ওষ্ঠের সেই বিস্তৃতি অটুট রেখেই পা টেনে টেনে এগিয়ে গেলো ইয়াশের নিকট।
পদ্মের মতো কোমল চোখ দু'টো একটু একটু নড়ছে। বোধ হয় ঘুম ভাঙছে তার।
তা দেখে ছোট্ট স্ট্রোলারের দিকে মুখ বাড়িয়ে চোখের কোণে পৈশাচিক তৃপ্তি নিয়ে হিসহিসিয়ে আওড়ালো জিসান ,
--- এতো শীঘ্রই জেগে উঠছো যে? তোমার ড্যাডি আর আঙ্কেলকে হারিয়ে দিয়েছি, এবার কি তুমি আমার সাথে লড়বে?
--- আমি লড়বো!
পেছন থেকে ভেসে আসা অতর্কিত এক নারী কণ্ঠের দাপটে আচানক ঘাড় ঘোরালো জিসান। মশালের জ্বলন্ত আলোয় দেখা মিললো এক রমণীয় অগ্নিমূর্তির। যার অবয়ব জুড়ে অদ্ভুত তেজস্বী ভাব । চোখ দু'টো যেন রহস্যের আঁধার। দূর্বোধ্য সেই রমণী কয়েক কদম এগিয়ে আসতেই ঠোঁট চেপে বিদ্রুপ করে হেসে ওঠে জিসান। এরীশ আর তুষারকে চোখ দিয়ে ইশারা করে কৌতুক স্বরে বলে,
--- দেখতে পাচ্ছো কারা বসে আছে এখানে? দ্যা মাফিয়া বস রীশষ্কা। যার ভয়ে আন্ডারগ্রাউন্ড থরথর কাঁপে।
তারপর মেয়েটার আপাদমস্তক ইশারা করে বলে,
--- সেখানে তুমি এক তুচ্ছ রমণী এসেছো আমার সঙ্গে পাঙ্গা নিতে?
--- তুচ্ছ!
পরপর একই শব্দ আওড়ালো মেয়েটা। কথাটা বলতে গিয়ে ঠোঁটের নীড়ে ভেসে উঠলো চাপা হাসির লেশ। পর মূহুর্তেই চাহনিতে উত্তাপ নিয়ে বললো,
--- রিয়ানা! আমার নাম রিয়ানা!
তখনই মেয়েটার পাশ ঘেষে এসে দাঁড়ালো বোজো। কুটিল দৃষ্টে কয়েকমূহুর্ত জিসানকে পরখ করলো সে, পরপরই কোনোরূপ পূর্বাভাস ছাড়াই আচানক দৃষ্টি ঘুরিয়ে ঝাপিয়ে পড়লো এককোণে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা সদৃশ সেই মানবের উপর। চোখের পলকে ছিন্নভিন্ন করে ফেললো দেহ তার। যা দেখা মাত্রই ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলো জিসান। সংবিৎ ফিরে পেতেই বজ্রাহাতের ন্যায় চিৎকার দিয়ে উঠলো সে,
--- আমাররর ভাইইই!
তার করুন দৃষ্টি আগুনের ফুলকির মতো জ্বলে উঠলো। সমস্ত ক্রোধ গিয়ে স্থির হলো বোজোর উপর। তৎক্ষনাৎ আরেকটা নোংরা কৌশল ফলালো জিসান। ধীর পায়ে পিছিয়ে গিয়ে, নীরবে বেজমেন্টের গুপ্ত দরজাটা খুলে দিলো সে। মূহুর্তেই দরজা ভেদ করে শয়ে শয়ে বেড়িয়ে এলো ভূভুক্ষ হিং"স্র ব্ল্যাক প্যান্থার আর জার্মান শেফার্ডের দল ।
হিংস্র জানোয়ার গুলোর তীক্ষ্ণ লোলুপ দৃষ্টি বোজোকে অস্থির করে তুললো। কিছুক্ষণ পরখ করে দানবীয় স্বরে গর্জে উঠলো সে । ক্রোধান্বিত হয়ে ঘোঁ ঘোঁ আওয়াজ করতেই, সবগুলো কুকুর ছুটে এসে ঝাপিয়ে পরলো বোজোর উপর। একের পর আ"ক্র"মন চালিয়ে র"ক্তা"ক্ত করে ফেললো শ্বেতকায় লোমশ বোজোকে। বোজো হিংস্র আর শক্তিশালি দুটোই। তবে শতাধিক হিংস্র প্রানির সঙ্গে পেরে ওঠা তার পক্ষেও সম্ভব নয়। তারউপর ব্ল্যাক প্যান্থার প্রজাতির কুকুর গুলো চিতাবাঘের মতোই দ্রুতগামী।
ফলস্বরূপ চারিপাশ থেকে ধেয়ে আসা স"হিংস থাবায় নাজেহাল হয়ে পড়লো সে। আ"ক্রম"ণের কয়েক মূহুর্ত বাদেই শক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো বিশালদেহী বোজো। সাদা লোমশ শরীর র"ক্তে লাল হয়ে উঠেলো তার। চোখ মুখের বেহাল দশা, তবুও থামছে ওদের নৃ"শংস'তা। একের পর চালিয়ে যাচ্ছে আ"ক্রমন। এক পর্যায়ে হিংস্র কুকুর গুলো বোজোর উপর এমনভাবে চড়ে বসলো যে ওর শরীরটা অবধি বুঝে ওঠা দ্বায়।
নিজের সবচেয়ে কাছের সহচর, ছোটবেলার সঙ্গী, বিপদের বন্ধুর এই বিধ্বস্ত হাল থেকে ছটফট করে উঠলো এরীশ । প্রথমবারের মতো পরাজিত শোনালো তার কণ্ঠস্বর,
--- ফর গড সেক, কুকুর গুলোকে সরিয়ে ফেল জিসান। বাঁচতে দে আমার বোজোকে।
প্রত্যুত্তরে জিসান দাঁত বের করে হাসলো। নিস্পৃহ কণ্ঠে জবাব দিলো,
--- ভাইয়ের মৃ"ত্যুর প্রতিশোধ নিবোনা তা কি করে হয়?
--- এই মূহুর্তে আমার হাতদুটো খোলা থাকলে বিশ্বাস কর, হৃদপিন্ড ছিঁড়ে আনতাম আমি তোর !
মাফিয়া বস রুদ্ধশ্বাসে কথাটা বলতেই নিটোল পায়ে ওর দিকে এগিয়ে আসে জিসান। ঘাড়টাকে সামান্য কাত করে বিগলিত হেসে জবাব দেয়,
--- যদি আমিও এই একই কাজ করি, তাহলে কেমন হয়?
কথাটা বলতেই ওপাশ থেকে গুলি ছোড়ে রিয়ানা। ছুটে আসা বুলেটের সংঘর্ষে ছিন্ন বিছিন্ন হয় ধাতব শেকলের বাঁধন। সঙ্গে সঙ্গে গা ঝেড়ে উঠে দাঁড়ায় এরীশ। চোখের মাঝে হানা দেয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত। একদিকে ঘুমন্ত ছেলে অপর দিকে আদরের বোজোর ছিন্নভিন্ন দেহ, আর পরিশেষে পায়ের কাছে হাঁটুমুড়ে বসে থাকা মূমুর্ষ তুষার। ঝাপসা চোখে চারিদিকে একনজর পরখ করে জিসানের দিকে ঘুরে তাকালো সে। হাত বাড়িয়ে প্রথমে ডান পায়ের তীরটাকে টেনে বের করলো। চামড়া মাং"স ছিঁ"ড়েখুঁড়ে বেড়িয়ে এলো সেটা। একইভাবে বাম পায়েরটাকেও বের করলো এরীশ। অসহনীয় তীব্র এই যন্ত্রণার পরেও ব্যথাহীন পাথুরে তার মুখ। অনুভব শক্তি লোপ পেয়েছে যেন। দৃষ্টি জুড়ে কেবল প্রতিহিংসার দাবানল। জিসান সেদিকেই তাকিয়ে ছিল,হঠাৎই তার চোখের চাহনিতে ঝলসে উঠল বুক।
এক মূহুর্তের জন্য নিজেকে আবিস্কার করলো এরীশের আগ্রাসী কবলের নিচে। পরক্ষনেই বিভ্রম থেকে বেড়িয়ে আচানক আ"ক্রম"ণ করলো সে। পারদর্শী হাতে নানচাক্স টাকে ছু'ড়ে দিতেই শান্ত শীতল অথচ অপ্রতিরোধ্য ভঙ্গিতে সেটাকে রুখে দিলো মাফিয়া বস। জোরালো হাতে ঘুরিয়ে এনে শয়তানটাকে কব্জাবন্দী করতেই নিজের রোবটিক পা দিয়ে এরীশের হাঁটু বরাবর প'দাঘা'ত করলো জিসান। আহত এরীশ পিছিয়ে গেলো, খুলে দিতে বাধ্য হলো হাতের বাঁধন। জিসান পেছনে ঘুরে আবারও একই ভঙ্গিতে আ"ঘাত করবে, ঠিক তখনই কোমরের ফাঁক থেকে বের করে তরল জাতীয় কিছু একটা জিসানের মুখের উপর ছু'ড়ে মা'রলো রিয়ানা। সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই ঠান্ডা বরফের মতোই জমে শক্ত হয়ে গেলো তার মুখ।
এতোক্ষণে তুষার এরীশ একযোগে দৃষ্টি ঘোরালো রিয়ানার পানে। সেই অবস্থাতেই তীক্ষ্ণ স্বরে বিড়বিড়িয়ে স্বগোতক্তি করলো তুষার,
--- লিকুইড নাইট্রোজেন!( যেকোনো কিছুকে জমিয়ে বরফের মতো শক্ত বানিয়ে দেয়)
দু'ভাইয়ের আশ্চর্য দৃষ্টির মুখোমুখি হয়েও বিন্দুসম ভাবাবেগ দেখা গেলো না রিয়ানার মাঝে । তার অভিব্যক্তি দূর্বোধ্য। চাবুকের মতো ধারালো দৃষ্টিজুড়ে দুঃসাহসী দ্রীপ্তি। কোনোরূপ বাক্যব্যয় ছাড়াই বাম হাতের চাপাতিটা ছুঁড়ে দিলো এরীশের নিকট। দক্ষ হাতে সেটাকে ক্যাঁচ ধরলো মাফিয়া বস। তারপর অশনি প্রলয়ের মতোই একপা একপা করে এগিয়ে যেতে লাগলো নিস্ক্রিয় জিসানের নিকট।
ওদিকে অন্যহাতের রিভিলবার দিয়ে আদিবাসীদের আ'ক্রম'ণ প্রতিহত করতে করতেই রিয়ানা এগিয়ে গেলো তুষারের নিকট। ওর মুখোমুখি হয়ে বসে নির্লিপ্ত গলায় বললো,
--- টেইক আ ব্রেথ।
শ্বাস টেনে হতাহতের মতো তাকিয়ে রইলো তুষার।
ঠিক তখনই ওর পেট থেকে নানচাক্সের অংশটা টেনে বের করলো রিয়ানা। ঘটনার আকস্মিকতায় প্রকম্পিত হয়ে ওঠে মানবের ব্যথাক্লিষ্ট শরীর। দাঁতে দাঁত চেপে আর্তনাদ সংবরণ করলো তুষার। পারলোনা চোখের চাহনি দিয়ে আদিবাসী মেয়েটাকে ভস্ম করে দিতে। তীব্র ব্যথাটা খানিক কমে এলে কিয়ৎক্ষণের নীরবতা ভেঙে হুশিয়ারি ছুড়লো সে,
--- ডোন্ট টাচ মি।
--- এই মূহুর্তে টাচ না করলে তোমার মৃ'ত্যু'র আশংকা রয়েছে। সো আই ক্যান্ট হেয়ার ইউ্য।
জোরপূর্বক হেসে প্রত্যুত্তর করলো রিয়ানা। তুষার বিদ্রুপ করে বললো,
--- মানুষকে বাঁচানের দ্বায়িত্ব নিয়েছো বুঝি?
--- আমি শুধু বাঁচাইনা, মা"রি ও!
কথাটা বলতে হঠাৎই অন্যমনস্ক হয়ে গেলো রিয়ানা। পরপরই ভাবনা থেকে বেরিয়ে জিসানের দিকে একপল নজর বুলিয়ে একহাতে তুষারের ক্ষ"তস্থান চেপে ধরে অন্য হাতদিয়ে একটা বোতলের ছিপি টেনে খুললো সে। অতঃপর হাত সরিয়ে সেখানটায় এ্যালকোহল ঢালতে ঢালতে বললো,
--- আমি প্রতিশোধ নিতে এসেছিলাম। নেওয়া শেষ, অতএব, আর কাউকে মা"রা"র প্রশ্নই ওঠে না।
--- প্রতিশোধ!
নিস্পৃহ গলায় বিড়বিড়ালো তুষার। রিয়ানা আর জবাব দিলো না, মোটা গজের সাহায্যে ক্ষতটাকে ব্যন্ডেজে মুড়িয়ে দিয়ে দায়সারা গলায় বললো,
--- হয়ে গেছে।
কথাটা বলে রিয়ানা সরে যেতেই তুষারের দৃষ্টি প্রগাঢ় হয়ে উঠলো। বিদ্যুৎস্পৃষ্ঠের ন্যায় সে তাকিয়ে রইলো সম্মুখে। তুষারের হতাহত দৃষ্টি অবলোকন করে রিয়ানা নিজেও ঘাড় ঘোরালো চকিতে। আর যা দেখলো, তাতে নয়ন বিস্ফারিত হয়ে উঠলো তার।
ওদের থেকে কয়েক হাত দূরেই শয্যায়িত আধম'রা জিসানের উপর ঝুঁকে কাঁটারি দিয়ে মাং"স কা"টার মতোই ঠাস ঠাস করে ওর বুকের প্রতিটি হা"ড় চা"পাতি দিয়ে কাটছে এরীশ । হাড়গোড় কেটে যখন হৃদপিণ্ডের হদিস পেলো, তৎক্ষনাৎ দু'হাত ঢুকিয়ে দিলো ওর র"ক্তা"ক্ত বুকের ভেতর। মুরগী ছিঁ"ড়ে ফেলার মতোই বুকের পাঁ"জ'র ছিঁড়ে সরিয়ে অতর্কিত থাবায় খা"ম'চে ধরলো ওই স্পন্দিত মাংসপি"ণ্ডখানি। ম"রণযন্ত্র"নায় ঘোঁ ঘোঁ আওয়াজ করে উঠলো জিসানের কণ্ঠনালি। তাতেও ভ্রুক্ষেপ নেই মাফিয়া বসের।
তার চোখের তারায় ঝলসানো দ্যুতি। মনুষ্যত্বের লেশমাত্র নেই, আছে কেবল জানো"য়ার স্বরূপ পা'ষবি'ক হিং"স্রতা। ওর ভ'য়াব'হ আগ্রাসী চোখ দু'টো দেখে মনে হচ্ছে ও পারলে জিসানকে আজন্মকাল বাঁচিয়ে রেখে প্রতি মূহুর্তে এভাবেই নর"ক য"ন্ত্রণা দিতো। কিন্তু আফসোস! জীবন মানুষের একটাই, যা হারিয়ে গেলে আর ফিরে পাবার রাস্তা নেই।
ধিকধিক করে নড়তে থাকা ওই মাং"সপি"ণ্ড দেখেই কপাল গোছালো এরীশ। মেজাজ খারাপ হলো তার। সেই সঙ্গে অদ্ভুত এক স্পৃহা চেপে বসলো অন্তরে। আজ আবারও মনুষ্য মাং'সে'র গন্ধে অতীতের লোভাতুর সত্তাটা ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে তার ভেতর ।
সময় নষ্ট করলো না এরীশ। প্রতিশোধের তাড়নায় দিগ্বিদিকশূন্য হয়ে জোড়ালো টানে শরীরের ভেতর থেকে ছিঁ'ড়েখুঁ'ড়ে বের করে আনলো জিসানের হৃ'দপিণ্ড'টা। ছলকে আসা র'ক্তে'র ছাপে মুখাবয়ব সিক্ত হলো তার। র"ক্তে রঞ্জিত হলো সিল্কশার্ট।
অথচ চেহারায় নিদারুন নির্লিপ্ত ভাব। নেই কোনো অনুশোচনা আর নাতো উদ্বেগ। যেন মাং'সা'শী এক ভ'য়ং'কর ন'রখা'দক।তেমন করেই চলমান হৃদপিণ্ডটাকে হাতের মুঠোয় আঁকড়ে ধরে তৃপ্তিতে উল্লাস করে উঠলো সে। ফের ক্রোধের তাড়নায় থরথর কেঁপে উঠলো অস্তিত্ব তার।
এহেন ভয়াবহ দৃশ্য দেখে বেজমেন্টে উপস্থিত প্রতিটি মানুষ বাকরুদ্ধ হয়ে নিস্ফল নয়নে তাকিয়ে আছে মাফিয়া বসের পানে। তার নীরব উল্লাসে শিউরে উঠছে গা। আজ বহুদিন বাদে আসল ব্লাডিবিস্টকে দেখতে পেলো তুষার। যাকে নিজ হাত মনস্টার বানিয়ে ছিল স্বয়ং তারই জন্মদাতা। একসময় যার পছন্দের আহার ছিল শুধুই মা"নুষে'র কাঁ'চা মাং'স। আজ আবারও জেগে উঠেছে সেই পৈশাচিকতা, দিগ্বিদিক হারিয়ে প্রতিশোধের তাড়নায় জ্ঞানশূন্য হয়ে পড়েছে মাফিয়া বস,ভুলে গিয়েছে বাস্তবতা। সেই পৈশাচিক স্পৃহা থেকেই মুখ বাড়িয়ে তরতাজা হৃ"দয"ন্ত্রটাতে কামড় বসাতে উদ্যত হয় সে, ঠিক তখনই শ্রবণেন্দ্রিয় ভেদ করে অবুঝ শিশুর ভাঙা ভাঙা ক্রন্দন। তৎক্ষনাৎ মতিভ্রম থেকে ছিটকে বেড়িয়ে এলো এরীশ। সৎবিৎ ফিরে এলে পাশ ঘুরে তাকাতেই দেখলো ঠোঁট উল্টে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ছেলে তার। একটুখানি উষ্ণ আলিঙ্গন, একটু নিরাপত্তার জন্য ছটফট করছে কোমল প্রাণ। কে জানে কতক্ষণ ধরে মায়ের সান্নিধ্য পায়নি, একটুখানি খাবার খায়নি। ক্রন্দনরত ছেলের ছোট্ট কোমল মুখটাকে পরখ করা মাত্রই হাওয়ায় মিলিয়ে গেলো এরীশের পৈশাচিক অভিব্যক্তি। দ্রবীভূত হলো অন্তর। অশুভ চোখ দু'টো নিমেষেই পিতৃস্নেহে টলমল করে উঠলো তার । তৎক্ষনাৎ হাত থেকে ছুড়ে ফেলে দিলো জিসানের ক্ষতবিক্ষত হৃ"দপি'ণ্ডটা।
অতঃপর ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে র'ক্তমাখা হাতেই অতি সন্তোর্পনে বুকে তুলে নিলো অস্তিত্ব তার। বুকে কোনো উষ্ণতা।নেই আদুরে প্রশ্রয়। তবুও সেই প্রসস্থ বুকে মাথা রাখা মাত্রই শান্ত হয়ে গেলো অবুঝ প্রাণ। একনজর জন্মদাতাকে পরখ করে ফের বড় বড় চোখ মেলে এদিকওদিক চাইলো সে। মায়ের খোঁজ করছে বোধ হয় বাচ্চাটা। অচিরেই ছেলেকে বুক থেকে মুখের কাছে তুলে আনলো এরীশ, আজ দ্বিতীয়বারের মতো চুমু খেলো ওই আদুরে ললাটপটে। অতঃপর কণ্ঠ খাদে নামিয়ে পরাজিত সৈনিকের মতোই বারবার বলতে লাগলো,
--- আ'ম স্যরি, আই ক্যান্ট প্রটেক্ট ইউ্য,ড্যাডি ক্যান্ট প্রটেক্ট ইউ্য। আ'ম স্যরি চ্যাম্প, ড্যাডি ইজ সো স্যরি।
এরীশের ভাঙা কণ্ঠের আহাজারিতে নদীর পাড় ভাঙার মতোই ভাঙলো তুষারের বুক। চেহারা তার বরাবরেরই মতোই নির্লিপ্ত, অথচ চোখ দু'টো যেন নীরব হাহাকারের বিভীষিকা।
এরীশ আবারও ছেলেকে গুটিয়ে নিলো বুকের ভেতর ।তারপর বিধস্ত নয়নে দৃষ্টিপাত করলো র"ক্তা"ক্ত মেঝেতে নিথর হয়ে পরে থাকা মৃ'ত নেকড়েটার দিকে। এটা বোজো, এরীশের বোজো। জীবনের সবচেয়ে বিশ্বস্ত এই সহচরকে ভাগ্যের পরিহাসে সেই ছোট্ট বেলায় পেয়েছিল এরীশ, আর আজ কতটা নির্মম ভাবেই না হারিয়ে ফেললো। এরীশের হয়ে লড়তে লড়তে অবশেষে এই পৃথিবী ছাড়লো সে। আর আসবে না বোজো। কোনোদিন পায়ের কাছে ঘেষে নেউটে বিড়ালের মতো লেজ নাড়বে না। মিশনের সময় সঙ্গ দিবেনা, বিপদে ঢাল হবে না। ফিরবে না আর সে, কোনোদিনও না!
ইয়াশকে কোলের মধ্যে নিয়েই পরাস্ত কদমে বোজোর দিকে এগিয়ে গেলো এরীশ। অতঃপর হাঁটু গেড়ে বসে ওর র'ক্তা'ক্ত লোমশ শরীরটাতে হাত বুলিয়ে দিলো শেষবারের মতো। নিস্তেজ ফ্যাকাসে চোখের পাতায় নীরবে হাত ছুঁয়িয়ে বিড়বিড় করে আওড়ালো,
--- ভ্রাভো! ইউ ডিড গ্রেট টুডে। নাও রেস্ট ইন পিচ!
রাতের অন্তিম প্রহরেও অবিরাম তুষারপাত হচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টির মতোই চলছে তার অক্লান্ত বর্ষন। অমানিশার আকাশটা পাতালপুরীর মতো অন্ধকার। আধার রজনীর সেই গা ছমছমে অন্ধকার ফুঁড়ে হাসপাতালের করিডোরে এসে দাঁড়ালো এক অবয়ব। শরীর তার র"ক্তেভিজে একাকার, পরিধেয় বসন থেকে চুয়িয়ে চুয়িয়ে পড়ছে রঞ্জিত ধারা।পিঠের কাছটায় আড়াআড়ি ভাবে দু'টো দগদগে ক্ষত, র'ক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে সেখানটায়, পায়ের গতি ধীর, শান্ত। হাঁটতে পারছে না ঠিক করে। দেখে মনে হচ্ছে এই মাত্রই র"ক্তপুকুরে স্নান সেরে এসেছে সে।
এটা একটা প্রাইভেট ক্লিনিক। মাতভেইয়ের অধীনে পরিচালিত। তারউপর মাফিয়া বস সিলগালা করে দিয়েছে পুরো এরিয়া। চেনা পরিচিত মানুষ ব্যতীত হসপিটালের এরিয়ার মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। ফলস্বরূপ নিস্তব্ধ জনমানবশূন্য চতুর্দিক। রাত বাতির আলোছাঁয়ায় অজানা এক নিঃসঙ্গতা খেলা করছে সমগ্র করিডোর জুড়ে। সেই নিঃসঙ্গ আলোছায়াকে পেছনে ফেলে ভারী ক্লান্ত পদচ্ছাপে সামনে এগুলো আগন্তুক। যেতে যেতেই বড্ড অনীহা নিয়ে ছুড়ে ফেললো হাতে থাকা র'ক্তা'ক্ত চাপাতিটাকে। অন্য হাতের রিভলবারটা তখনও হাতেই ছিল।
করিডোরের শেষ মাথায় গিয়ে থমকালো তার পদক্ষেপ। অবশেষে গন্তব্যে পৌছালো সে। পাশ ঘুরে দরজার আগল ঠেলে নীরবে ঢুকে পড়লো একটা কাঁচ আবৃত কেবিনের ভেতর। মাফিয়া বস ঢুকতেই ভেতরে উপস্থিত নার্স দু'টো মাথা নুয়িয়ে তাকে সম্মান প্রদর্শন করে হুড়মুড়িয়ে বেড়িয়ে গেলো কেবিন থেকে । এরীশ শূন্য চোখে তাকালো একপল, তারপর দৃষ্টিঘুরিয়ে এগিয়ে গেলো সম্মুখে।
ওই তো ঈশানী। অসার, রিক্তশূন্য হয়ে বেডের উপর শুয়ে আছে। দু'হাতে তার অসংখ্য ছোট বড় ব্যান্ডেজ, কপালেও তাই। মুখের উপর অক্সিজেন মাস্ক। অবজারভেশন মনিটর থেকে ভেসে আসা হৃদস্পন্দনের টিপ! টিপ! শব্দটা যেন সোজা গিয়ে এরীশের বুকে বিঁধছে । মনে হচ্ছে জন্ম জন্মান্তরের দূরত্ব ওদের ৷ এই দূর্রত্ব সহ্য হয়না এরীশের। অসহ্য লাগে ভীষণ। হৃদয় ছটফট করে । অনুতাপের স্ফুলিঙ্গে বিদগ্ধ হয় মাফিয়া বস। ধীরে ধীরে মানবীর শিয়রে গিয়ে দাঁড়ায় সে। র'ক্ত মাখা ক্লান্ত শরীরটা একটুখানি ঝুঁকে পড়ে, রমণীর ফ্যাকাশে নিস্প্রাণ চেহারার প্রতিটি স্তরে ঘুরেফিরে দৃষ্টি গিয়ে স্থির হয় তার নিস্পন্দ নয়নে। ক্ষণকালের নির্লিপ্ততা ভুলে কানের কাছে অধর ছুঁয়িয়ে হিসহিসিয়ে ডেকে ওঠে এরীশ,
--- প্রেম আমার! আমি এসেছি, তোমার অরণ্য, একবার দেখবে না?
নিস্তেজ ঈশানী তখনো আত্মমগ্নতায় বিভোর। চোখ খোলেনা সে। একই সুরে আবারও ডেকে ওঠে এরীশ ,
--- আমি প্রতিশোধ নিয়েছি। তোমার একমাত্র ভয়, সুইট ডেমোনের অস্তিত্ব আমি চিরতরে পৃথিবী থেকে মুছে দিয়েছি। ও আর আসবে না তোমাকে ভয় দেখাতে, কোনোদিনও না।
বিপরীত প্রান্তে তখনো নিঃশব্দতা বিরাজমান। এরীশ গ্রীবা তুললো এবার ,রমণীর পেলব কপালে অধর ছুঁয়িয়ে অবুঝের মতো বললো,
--- জান! মে আই কিস ইউ্য ওয়ানস ? বিলিভ মি একটুও কষ্ট দিবো না। জাস্ট ওয়ানস! ওকে?
এরীশ ইউভান বরাবরই বেপরোয়া নিয়ন্ত্রণহীন। আজকেও তার ব্যতিক্রম নয়। অনুমতির ধার সে ধারলো না সে । আলতো হাতে অক্সিজেন মাস্কটা সরিয়ে সাকুরার বিবর্ণ মুখের পানে চেয়ে রইলো কিয়ৎক্ষন। পরপরই কোনোরূপ ইঙ্গিত ব্যতীত অতৃপ্ত ঠোঁট জোরা চৌম্বকের মতোই গিয়ে আঁচড়ে পড়লো রমণীর শুষ্ক পুরন্ত ঠোঁটের ভাঁজে। তৃষ্ণার্থ চাতকের মতো কয়েক মূহুর্ত মাতকীয় ঘোরে ডুবে রইলো মানব। রুগ্ন সরলতার ওষ্ঠপুটে অবাধে বিচরণ চললো তার ।রুক্ষ ওষ্ঠাধর আদরে আদরে সিক্ত হয়ে উঠলো। ঠিক যেন প্রথম প্রেমের উষ্ণ আলিঙ্গন।
কিন্তু যেই মূহুর্তে অনুভব করলো মেয়েটা সামান্য নড়ে উঠেছে, তখনই যেন ভাবোদয় হলো। নিজস্ব অনুভবে লাগাম টানলো মাফিয়া বস । দৃষ্টি তুলে তাকাতেই দেখলো ক্ষীণ চোখ মেলে ওকেই দেখছে মেয়েটা । গভীর সমুদ্রের মতো নীলাভ নয়ন জোড়া কেমন ধূসর নিস্ক্রিয় দেখাচ্ছে। যেন চোখের তারায় প্রাণ নেই। এরীশ এক নজর পরখ করলো মেয়েটাকে। দেখতে গিয়েই কথা বলার শক্তি লোপ পেলো তার। অথচ কিছু একটা বলার উদ্বেগে অস্থির হয়ে আছে হৃদপিঞ্জর। একটু সময় নিলো এরীশ।
ক্ষণকালের সেই নৈঃশব্দ্য ভেদ করে জিভের ডগায় গাল ঠেললো সে । লম্বা শ্বাস টানলো, পরপরই ধ্বনিত হলো তার অশ্রুরুদ্ধ কণ্ঠস্বর ,
--- আই লাভ ইউ্য! আই লাভ ইউ্য সাকুরা। মোর দ্যান এনিথিং। ইউ্য হেয়ার মি রাইট? আই লাভ ইউ্য!
নিজের প্রেমিক সত্তার কাছে আত্মসমর্পণ করতে করতেই দু'হাতের অঞ্জলিতে ঈশানীর চিবুক আঁকড়ে ধরলো এরীশ।
ঈশানীর জীবনের বহু আকাঙ্ক্ষিত বাক্য এটি অথচ মুখ ফুটে প্রত্যুত্তর করার শক্তি কিংবা সামর্থ্য কোনোটিই তার মাঝে অবশিষ্ট নেই। চোখ ছাপিয়ে কেবল একফোঁটা বেদনাশ্রু গড়ালো রমণীর। পরিতৃপ্ত চাহনিতে সে দৃষ্টি রাখলো অরণ্যর দু'চোখে।
কয়েক মূহুর্ত সেভাবেই অতিবাহিত হলো, শুধুমাত্র চোখের মেলবন্ধনে ডুবে রইলো দু'জন। তারপর কি জানি কি হলো, আচমকা লম্বা একটা শ্বাস ফেললো ঈশানী। তারপর আরও একটা। এরপরই হঠাৎ পাল্টে গেলো অভিব্যক্তি। চোখের পলকে ছটফট করে উঠলো শরীর তার । বেড়ে গেলো শ্বাসপ্রশ্বাস। দম বন্ধ হয়ে যেতে লাগলো। এরীশের বাহুবন্ধ থাকা অবস্থাতেই অদ্ভুত ভাবে হাত-পা ছুঁড়তে লাগলো রমণী। যেন ভীষণ কষ্ট হচ্ছে, তেমন ভাবেই দুহাতে বেডশিট খামচে ধরে হোঁচট খেতে লাগলো এপাশ ওপাশ।
এহেন দৃশ্য দেখা মাত্রই এরীশের কলিজা কেঁপে উঠলো। প্রকম্পিত হাতে ঈশানীর চিবুক ছুঁলো সে। অস্থির হয়ে শুধালো,
--- কি হয়েছে? জান কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে?
প্রত্যুত্তর করার মতো ফুরসত নেই ঈশানীর। অযাচিত য'ন্ত্রণায় গ"লাকাটা মুরগীর মতোই ধ'ড়ফ'ড় করতে লাগলো মেয়েটা । শরীর তার অদ্ভুত রকম গরম হয়ে উঠলো। সমস্ত ত্বক ঝলসে যাবে যেন। দফায় দফায় ছটফটানির মাঝেই হুট করে নাকমুখ চিঁড়ে গলগল করে র'ক্ত বেড়িয়ে এলো ঈশানীর । এরীশের দু'হাত ভরে উঠলো। বাকরুদ্ধ হয়ে অসহায়ের মতো তাকিয়ে রইলো সে প্রেয়সীর র'ক্তরঞ্জিত দিশেহারা মুখের পানে। যেন কথা বলতে ভুলে গিয়েছে ,সেই সঙ্গে ভুলেছে সমস্ত অনুভব।
রমণীর গমরঙা ত্বকের আকর্ষনীয় রং ক্রমশ নীলবর্ণে ছেয়ে গেলো। অজস্র দুশ্চিন্তার মাঝেই গলা ফেঁড়ে ডাক্তার আর নার্সকে ডাকতে লাগলো এরীশ। তন্মধ্যেই হঠাৎ থেমে গেলো ছটফটানি, অকস্মাৎ নিস্তেজ হয়ে গেলো মোমঢালা নরম পা দু’টো। তারপর স্রোত তরঙ্গের ন্যায় হঠাৎ এক ঝাঁকুনি দিয়ে থেমে গেলো সমস্ত শরীর। পরিশেষে পশ্চিম আকাশে অস্তমান সূর্যের মতোই ধীরে ধীরে বুঁজে গেলো তার নীলাভ নিখাঁদ দু'নয়ন।
এরীশের মনে হলো ঈশানীর খুব গরম লাগছে, এই কাচ আবৃত বদ্ধঘরে বোধহয় দম বন্ধ হয়ে আসছে সাকুরার। সহসাই তড়িৎ হাতে ঈশানীর শরীরের স্যালাইন,ক্যানোলা, আইভি লাইন,পালস অক্সিমিটার সবকিছু টেনেহিঁচড়ে খুলে ফেললো সে। অতঃপর রমণীর নিস্তেজ শরীরটাকে পাঁজাকোলা করে ছিটকে বেড়িয়ে এলো কেবিন থেকে। বাইরে বেড়িয়ে খুব বেশিদূর এগিয়ে যেতে পারলো এরীশ। অজস্র আ'ঘা'তে ভরপুর ক্ষ'তবি'ক্ষত শরীরটা সায় দিলোনা তার কৃতকর্মে। ফলস্বরূপ করিডোরের মেঝেতেই ঈশানী সমেত হাঁটু গেড়ে বসে পড়লো এরীশ । একটু সময় নিয়ে মেয়েটাকে আলগোছে শুয়িয়ে দিলো মেঝেতে। মাথাটা তুলে রাখলো স্বীয় উরুর উপর।
চারিদিকের তুষার ভেজা কনকনে ঠান্ডা হাওয়ায় নিমেষেই জমে গেলো শরীর। অথচ ঈশানীর বিন্দুসম ভ্রুক্ষেপ নেই তাতে, নেই কোনো তোড়জোড়। সে আগের মতোই শুয়ে আছে স্বামীর কোলে। এরীশ নিজের ঠান্ডা হাতটা ওর গালে ছোঁয়ালো এবার, হালকা ঝাঁকিয়ে নরম স্বরে ডাকলো,
--- সাকুরা! এ্যাই সাকুরা! ভালো লাগছে এবার? দেখো ঠান্ডা পড়ছে, তোমার ফেবরেট স্নোফল। এ্যাই মেয়ে চোখ খোলো! দেখছো না কেন!
ঈশানীকে ডাকতে ডাকতেই এরীশের কথা জড়িয়ে আসে। মেয়েটার এমন নির্লিপ্ততায় ভীষণ রেগে যায় ও। তৎক্ষনাৎ ধ্বনিত হয় মাফিয়া বসের ক্রোধান্বিত কণ্ঠস্বর,
--- আমাকে রাগিও না একদম । মে'রে ফেলবো কিন্তু । ইউ্য নো না?দ্যাট আই হেইট প্র্যাঙ্ক। তবুও কেন এমন করছো?
হতাশ হয়ে থামলো একটু, ফের নতুন উদ্যমে ছুড়ে দিলো হুংকার,
--- ফাক! স্পিক আপ! ঈশানী স্পিক আপ!
জীবনে প্রথমবারের মতো ঈশানীর নাম ধরে গর্জে ওঠে এরীশ। তবুও সেই রমণী বাক্যহীন।নির্জীব অসার হয়ে ভেঙেচুড়ে এরীশ কোলের কাছেই পড়ে আজ তার শরীর। এহেন দৃশ্যে উন্মাদ হয়ে উঠলো মাফিয়া বস। বুকের ভেতরটা ফাঁকা লাগছে ভীষণ, দম বন্ধ হয়ে আসছে। প্রচন্ড ঠান্ডার মাঝেও ঘেমে-নেয়ে একাকার হলো শরীর। অ'গ্নিদ'গ্ধ পতঙ্গের মতোই অস্থির হয়ে উঠলো এরীশ।উথাল-পাথাল ভাবনার অতলে হারিয়ে গেলো নিজস্বতা। আজ বহুবছর বাদে চোখ দু'টো জলে পরিপূর্ণ হলো তার । এরীশ ব্যগ্র আওয়াজে বললো,
--- তুই বলেছিলি না আমার সাথে থাকবি? আমার সঙ্গে ফেরারী হবি? গোটা পৃথিবী হারিয়ে গেলেও তুই আমার হয়েই থাকবি? তাহলে এখন কেন কথা বলছিস না? কেন চোখ খুলছিস না? হোয়াই ক্যান্ট ইউ্য স্পিকআপ ড্যামইট!
এতো চিৎকার, এতো আহাজারির পরেও একটা টুঁশব্দ ও করলো না মেয়েটা। শুনলো না সে মাফিয়া বসের আকুতি, অবাধ্যের মতোই শুয়ে রইলো নিঃশব্দে । এরীশ আর নিজেকে ধরে রাখতে পারলো না।ফের ভেসে এলো তার আর্তচিৎকার,
--- তুইও বেঈমানী করলি? তোর জন্য সব ছাড়লাম,আর তুই আমাকে ছেড়ে গেলি। এভাবে নিঃস্ব করে দিলি আমায়! এভাবে! এর চেয়ে সহজ কিছু ছিলনা?ছু'রি দিয়ে বুকটাকে ছিন্নভিন্ন করে দিতিস, নয়তো গু'লি করে মা"রতিস। এভাবেই কেন ঈশানী! হোয়াই!
নিস্তব্ধ রাতের হাহাকার যেন করিডোরের চতুর্দিকে প্রতিধ্বনিত হলো। উন্মাদ মস্তিষ্ক খেই হারালো এরীশের। আবারও ধ্বনিত হলো সেই কাতর স্বীকারোক্তি,
--- ঈশানী আই লাভ ইউ্য!
ভীষণ কাতর শোনালো তার দাম্ভিক গর্জন। স্বার্থপর ঈশানী প্রত্যুত্তর করে না তবুও । মাফিয়া বসের এহেন নমনীয়তা দেখে উৎকন্ঠায় হেসে ওঠে না। তার পেলব চেহারা ক্রমশ বিবর্ণ হয়ে উঠেছে । এরীশ আর মেনে নিতে পারলো না এই নির্জীবতা। প্রচন্ড মানসিক চাপে মস্তিষ্কটা ফেটে পড়লো তার। অগত্যাই এদিকে ওদিকে না চেয়ে রিভলবারের ট্রিগার টেনে সোজা তুলে ধরলো নিজের কপালে। হিতাহিতজ্ঞান শূন্য হয়ে দুনিয়ার সকল আক্ষেপ নিয়ে চিৎকার করে বাক্য ছুড়লো,
--- দিসসস ফাকিং লাভভভ!
ঠাসসসস!
অতঃপর বহুক্ষণের সেই নৈঃশব্দ্য ভেদ করলো পরপর দুটো গুলি ছোড়ার বিকট আওয়াজ। এরীশ একজন দক্ষ স?
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৭০
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
ক্যালেন্ডারের পাতায় দোসরা জানুয়ারি। গুমোট নিস্তব্ধ এক মেঘাচ্ছন্ন সকাল। মস্কো শহর থেকে বহুক্রোশ দূরে গহীন জঙ্গলের মাঝে অশরীরি প্রেতাত্মার মতোই বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এরীশ ইউভানের অঢেল সাম্রাজ্য। দ্যা পাইথন প্যারাডাইস।
দশতলার বহুতল পেন্ট হাউজ, পৃথিবীর নামি-দামি সব গাড়ির বহর, হ্যালিপ্যাডের মাঝখানে দাঁড়িয়ে থাকা শখের হ্যালিকপ্টার। বিশাল বড় গান ফায়ারিং রেঞ্জ, শয়ে শয়ে বন্দুকধারী গার্ড, অত্যধুনিক সিকিউরিটি, এছাড়াও শ-খানিক বিশালদেহী শক্তিশালী নেকড়ে পাল, সব মিলিয়ে যেন এক আলাদা ভূ-খণ্ড। কি নেই এই মাফিয়া স্বর্গে? (প্যারাডাইস মানে স্বর্গ)। এতোকিছু থাকার পরেও চতুর্দিকে জমাট বেঁধেছে থমথমে এক নিগূঢ় শূন্যতা। বেরঙ ধূলোমলিন সবকিছু। আঁধারের মতো কালো পেন্ট হাউজ আজ ডুবে আছে নৈঃশূন্য প্রহেলিকায়। গেটের দু'পাশে অবস্থিত বৃহদাকার সিংহমুখগুলো থেকে ম'রা নদীর মতো কুলকুলিয়ে বেড়িয়ে আসছে হীমশিতল ঠান্ডা জল। বাকি জায়গাটুকু মখমলি আবরণে ঢেকে রেখেছে রাতভর পতিত হওয়া শুভ্রস্নিগ্ধ বরফ।
বরফের সেই কোমল আবরন পায়ে পিষে গেটের সামনে উপস্থিত হলো একজোড়া পুরুষালি নিটোল পা। আপাদমস্তক তার কালো দিয়ে আবৃত। টার্টেল নেক সোয়েট শার্টের উপর ব্ল্যাক ওভারকোর্ট পরিহিত যুবকের দীপ্তিময় চেহারা । দূর আকাশে জ্বলে ওঠা নক্ষত্রের মতোই নির্মল দ্যুতি ছড়াচ্ছে তার সৌম্যকান্ত মুখ। অথচ দৃষ্টিজুড়ে তৃষ্ণার্থ চাতকের মতোই অবরুদ্ধ বেদনা।
কিয়ৎক্ষন গেটের কাছে দাঁড়িয়ে ভেতরের দিকে উঁকিঝুঁকি দিলো সেই যুবক। শরীর তার স্রোততরঙ্গের মতো দোদুল্যমান ,কণ্ঠতালু শুকিয়ে কাঠ। তখনই ভেতর থেকে এগিয়ে এলো একজন অ"স্ত্রধারী গার্ড। অচেনা লোকটাকে আপাদমস্তক পরখ করে স্পষ্ট রাশান ভাষায় জানতে চাইলো,
---ক্টো ভু?( আপনি কে?)
বিপরীতে নীরব দৃষ্টি তুলে চাইলো যুবক। বিক্ষিপ্ত এক অনুভূতির যন্ত্রনায় ছটফট করছে তার মন। তবুও শুষ্ক ঠোঁট জোড়া নাড়িয়ে রুদ্ধস্বরে জবাব দিলো ,
--- মাহিন!মাহিন বেনজামিন!
লোকটা অনিশ্চিত ভঙ্গিমায় কপাল গোছালো। চিনতে পারেনি বোধ হয়। না চিনলে ভেতরে প্রবেশের বিশেষ অনুমতি নেই। কারণ আজকের দিনে কোনো র'ক্তার'ক্তি নয়। আজ কেবল মাফিয়া বসের বিশ্বস্তরাই ঢুকতে পারবে পেন্ট হাউজে। যার দরুন লোকটা পেছনে ঘুরে দায়সারা জবাব ফিরিয়ে দিলো মাহিন কে,
--- অন্তেষ্টিক্রিয়া ইতিমধ্যে শেষ, দু'জনেরই দাফন সম্পন্ন হয়েছে। আর আপনি এখন এসেছেন?
অপ্রত্যাশিত একবাক্যে হৃদযন্ত্র খামচে ওঠে মাহিনের। ঝোড়ো হাওয়ার মতো ওলটপালট হয় পৃথিবী। আরেকদফা দৃষ্টি ঝাপসা হয় তার।নির্ঘুম ক্লান্ত শরীরটাকে সামলে কয়েক মূহুর্ত স্তব্ধ হয়ে দাড়িয়ে থাকে মানব। পরক্ষণেই জিভের ডগায় অধর ভেজায় সে। ভেতরে যাওয়ার নিরলস পাঁয়তারা করে আচ্ছন্ন স্বরে বলে,
--- ঈশানী! ইউওর গডমাদার!
যাওয়ার পথে ফের ঘুরে তাকালো লোকটা। ভ্রু কুঞ্চন করে মাহিনের মুখাবয়ব পরখ করতেই তড়িঘড়ি করে বাক্য ছুড়লো মাহিন,
--- ঈশানী আমার বন্ধু। খুউউব ভালো বন্ধু।
লোকটা আস্বস্ত হলো কিনা বুঝে ওঠা দায়। শুধু নির্লিপ্ত গলায় প্রত্যুত্তর করলো,
--- আপনাকে তো আগেই বলেছি দাফনের কাজ সম্পন্ন। কফিন সমাধিত করা হয়েছে। তাহলে এখন গিয়ে কি দেখবেন ভেতরে ?
কণ্ঠস্বর জড়িয়ে আসছে মাহিনের। কথা ঘোরানোর অবকাশ নেই, সহসা ব্যথাক্লিষ্ট গলায় জবাব ছুড়ঁলো সে,
--- আমি ওর মুখ দেখতে আসিনি। যেই মুখে বুলি নেই, ঠোঁটের কোণে হাসি নেই, চাহনিতে চঞ্চলতা নেই তা দেখে কি করব? কেবল সমাধিটুকু দেখতে চাই। একনজর দেখেই চলে যাবো।
মুখ ফুটে বাক্য কটা বেরুতেই রুক্ষ দৃষ্টি ছলছল করে ওঠে মানবের। সচরাচর এমন ঘটনা ঘটলে হয়তো এতোক্ষণে বন্দুকের গুলিতে প্রাণ উড়ে যেতো তার । কিন্তু আজকের দিনটাই তো অন্যরকম। শোকাচ্ছন্ন এক ঘোরে থমকে আছে গোটা পৃথিবী। পেন্ট হাউজের একটা মানুষও নিজের মধ্যে নেই। সকলেই চিরাচরিত সত্তা ভুলে শোকের ছায়ায় কাতর। চারিদিকে প্রগাঢ় শূন্যতা। কোথাও যেন কেউ ভালো নেই।
কয়েকমূহুর্ত একধ্যানে চেয়ে থেকে ধাতস্থ হলো গার্ড। ভারী বিরক্তির স্বরে বলে উঠলো,
--- ঠিক আছে। কিন্তু আগে আপনাকে সার্চ করা হবে।
মাহিন আর প্রত্যুত্তর করে না। চুপচাপ দু'হাত তুলে দাঁড়িয়ে যায় সম্মুখে ।
মাফিয়া বসের অভূতপূর্ব কার্যকলাপে ভূ-কম্পনের মতোই কেঁপে উঠেছে সমগ্র আন্ডারওয়ার্ল্ড। সকলের যেন টনক নড়ে উঠেছে। দেশে বিদেশে সতর্ক হয়েছে প্রশাসন। সজাগ দৃষ্টি এখন রাশিয়ান মানচিত্রে নিবদ্ধ। মুখে শুধু একই বুলি।
কেউ যেন বিশ্বাসই করতে পারছে না এহেন ঘটনা। সামনে পেছনে কত শত্রু, কতশত দুশমন ওঁত পেতে ছিল তাকে ধ্বংস করার প্রয়াস নিয়ে । অথচ সবাইকে আশাহত করে নিজেই নিজের পরিসমাপ্তি টানলো মাফিয়া বস। জীবনের অন্তিম লগ্নে এসেও কারোর নিকট মাথা নত করেনি সে , নিষ্ঠুর বাস্তবতাকে পায়ে পিষে, শ'ত্রুর বিনাশ ঘটিয়ে তবেই মৃত্যু লিখেছে নিজের। নশ্বর এই দুনিয়ায় অবিনশ্বর রেখে গিয়েছে আজন্মকালের সবটুকু স্মৃতি।
সেই জের ধরেই পৃথিবী জুড়ে আতঙ্ক ছড়িয়েছে, প্রতিটি নিউজ পেপার, প্রতিটি টিভি চ্যানেলে একটাই হেডলাইন,
"আ"ত্মঘা"তী ঘটনায় নি"হত আন্ডারওয়ার্ল্ড মাফিয়া টেরোরিস্ট এরীশ ইউভান।"
গোটা দুনিয়া আ'ত্মঘা'তীর ঘটনা জানলেও এর নেপথ্যের কারণ খুঁজতে এলোনা কেউ। যে যেভাবে পারলো গুজব রটালো। এতোকিছুর পরেও ভালোবাসার তরে জীবন বির্সজনের এই ঘটনা অপ্রত্যাশিত ভাবেই হৃদয়ের সুপ্ত অনুভূতিকে কাঁপিয়ে তুলেছে সবার । তৈরি করেছে ধোঁয়াসাবৃত রহস্যের আঁধার। সকলের মন মস্তিষ্কে একটাই প্রশ্ন কেবল ,
--কিভাবে! এমন একজন হার্টলেস, দূর্ধষ, টেরোরিস্ট মাফিয়া বস কিভাবে নিজের ভালোবাসার জন্য জীবন দিয়ে দিলো? এটা কি আদৌও সম্ভব!
কিন্তু মানুষের জীবন তো নাটকের চেয়েও নাটকীয়। বিস্ময়াভিভূত এই ঘটনা আদৌও সম্ভব কিনা ভাবতে ভাবতেই এরীশ ঈশানীর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। কর্দমাক্ত সোঁদা মাটির নিচে সমাধিত করা হলো দু'টো তরতাজা প্রাণ।
আর এখন, এই মূহুর্তে সেই ধূলোমলিন সমাধির শিয়রে হাঁটু গেড়ে বসে আছে ফ্লোরা। পড়নে তার খাকি কাপড়ের লম্বা কালো গাউন। এলেমেলো চুল,উদাসীন দৃষ্টি। আত্মভোলা অভাগীর মতোই বিপর্যস্ত লাগছে তাকে।
পাইথন প্যারাডাইস এমন একটা জায়গা যেখানে প্রতিটি পদতলে সমাধি। এমন কোনো জায়গা নেই, যেখান থেকে মাটি খুঁড়লে মৃ"তদে'হের হাড়গোড় না বেড়িয়ে আসে। তবে আজকে এই মাটির বুকে যে নতুন দু'টো সমাধি তৈরি হয়েছে, কিঞ্চিত ভিন্নতা রয়েছে তাতে।
পাশাপাশি অবস্থিত একজোড়া যুগলবন্দী সমাধি, যার চারিপাশ মুড়িয়ে আছে অজস্র নীল গোলাপের তোড়া। পরম যত্নসহকারে থোকায়থোকায় সাজিয়ে রাখা হয়েছে সেগুলো। দু'টো সমাধিস্থলের শিয়রে একটামাত্র প্রস্তরফলক বসানো হয়েছে। তাতে গুটিগুটি ইংরেজি অক্ষর দিয়ে পাশাপাশি খোদাই করে বসানো হয়েছে সেই যুগলবন্দী নাম,
Arish Aranny Eshani tuj kornia
(1995-2025) (2003-2025)
তার ঠিক পাশেই ছোট্ট আরও একটা প্রস্তরবেদী। তাতে লেখা আছে বোজোর নাম আর জীবন বৃত্তান্ত।
ভেতরে ঢুকতেই মাহিনের চোখ আটকালো সমাধিস্থলের সেই চকচকে প্রস্তরফলকটাতে। ওইতো স্পষ্ট দেখা যাচ্ছে ঈশানীর নাম । মাহিন যেন শ্বাস নিতে ভুলে গেলো। এতদূর থেকে ছুটে এসেছে ও, এতো পথ পাড়ি দিয়ে, এই দৃশ্য দেখার জন্য? মোটেই না। অদৃশ্য যাতনায় বুকের র'ক্ত তোলপাড় করে উঠলো তার।
ব্যথাক্লিষ্ট নয়নে একপল প্রস্তরফলকটাকে নীরবে পরখ করলো মাহিন। অতঃপর সেখানটাতেই আঁটকে রইলো দৃষ্টি তার। সদ্য যুগলবন্দী সমাধির শিয়রে বুক চিতিয়ে গেড়ে বসা ওই একহারা পাথুরে ফলকটাকে দেখতে দেখতেই দৃষ্টি ঘোলাটে হয়ে এলো মাহিনের। এরীশ ঈশানীর অপ্রতিরোধ্য পরিণয়ের এই মর্মান্তিক পরিনতি ভাবতে গিয়েই স্মৃতিতে ভেসে উঠলো রবী ঠাকুরের অনন্ত প্রেম কবিতার কিছু অজেয় চরণ,
আমরা দু'জনে ভাসিয়া এসেছি
যুগল প্রেমের স্রোতে
অনাদিকালের হৃদয় উৎস হতে।
আমরা দু'জন করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে,
মিলনমধূর লাজে
পুরাতন প্রেম নিত্যনতুন সাজে।
সত্যিই তো ভালোবাসা মৃত্যুঞ্জয়ী। শারীরিক নির্জীবতা কখনোই রুখতে পারেনা সেই অনুভব। মাহিন আর কিছুই ভাবতে পারলো না, কণ্ঠতালু রুদ্ধ হয়ে এসেছে তার। কোনোমতে শ্বাস টেনে এগুলো কয়েক কদম। অতঃপর যান্ত্রিক ইঞ্জিনের মতো কেঁপে উঠল শরীর তার, নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লো কর্দমাক্ত সমাধির উপর। সদ্য গড়ে ওঠা কবরটাকে আঁকড়ে ধরে ভুলে গেলো অনিশ্চয়তা, ভেঙে গেলো তার আত্মসংযম। বিকারগ্রস্থের মতোই অস্থির স্বরে বলতে লাগলো,
--- এটা কি করলে তুমি? কি করলে এটা? এতো স্বাদ করে এই জীবন বেছে নিয়েছিলে তবে? কি হলো বলছো না যে?
আমি তো চলেই গিয়েছিলাম, তোমাকে একটুখানি সুখী দেখবো বলে নিজেকে অদৃশ্যের মতো আড়াল করে নিয়েছিলাম। তাহলে এ-কি পরিনতি হলো তোমার ?
তুমি জানলে না!, তুমি জানলে না ঈশানী, শত নিষেধাজ্ঞার পরেও এই অধম কতবার তোমাকে দেখতে এসে ফিরে গিয়েছে, কতবার রিং হওয়ার আগেই কল কেটে দিয়েছে, কতশত রাত তোমায় মিস করেছে! যে একটা বছরের অপেক্ষা আমাকে প্রতিনিয়ত কুঁড়ে কুঁড়ে খায়। আজ তার সঙ্গে তুমি অনন্তকাল জুড়ে দিলে। আমি আর কিসের আশায় বাঁচবো বলো?
পুরুষালী কণ্ঠস্বর ক্রমশ ভগ্ন স্বরে রূপান্তরিত হয়। চোখ ছাপিয়ে জল গড়ায়, কাঁদামাটিতে লেপ্টে যায় শরীর। ফের বেড়িয়ে আসে বুকভাঙা আর্তচিৎকার,
--- নীল নয়না, আমার নীলাম্বরী। তুমি বলেছিলে, কথা দিয়েছেল তুমি ভালো থাকবে। তাহলে এভাবে কেন হারিয়ে গেলে? একেই কি তবে ফেরারী হওয়া বলে? এক ছাঁদের নিচে না হোক, এক আকাশের নিচেই তো ছিলাম আমরা দু'জন । তোমার সুখটুকু দেখেই না হয় বেঁচে থাকতাম। সুখী যদি নাই হবে তাহলে কেন বেছে নিলে এই মৃ"ত্যুদার? কি ছিল এখানে?
পরপরই অবরুদ্ধ এক দানবীয় চিৎকার বেড়িয়ে এলো মাহিনের বুকচিঁড়ে । হাউমাউ করে কাঁদতে কাঁদতে আওড়ালো,
--- কেন আমার হলেনা তুমি? যার সাথে জীবন কাটাবে বলে সব ছেড়ে এখানে এলে, তার একেকটি কর্মফল তোমাকে শুধু যন্ত্রণাই দিয়ে গেলো, সবশেষে প্রাণটাও কেঁড়ে নিলো । তবুও কেন ভালোবাসলে না আমায় ? কেন একটা ভুলের প্রায়শ্চিত্ত আমায় গোটা জীবন দিয়ে দিতে হলো? বলো ঈশানী! কেন চুপ করে আছো? কিভাবে শুয়ে আছো এই বদ্ধ মাটির নিচে? কষ্ট হয়না তোমার? দম বন্ধ হয়ে আসে না? বিশ্বাস করো তোমার অনুপস্থিতি, তোমার এই নির্জীবতা আমাকে উন্মাদ করে দিচ্ছে। ম'রে যেতে ইচ্ছে করছে আমাররর।
--- এই নিন বন্দুক, শ্যু"ট করুন নিজের মা'থায়!
অতর্কিত এক রমণীয় কণ্ঠস্বর কর্ণগোচর হতেই থমকালো মাহিন। চকিতে ঘাড় ফিরিয়ে দেখলো ফ্লোরা দাঁড়িয়ে তার পাশে। হাতে কুচকুচে কালো রিভলবার। মা"রণা'স্ত্রখানি ওর দিকেই বাড়িয়ে রেখেছে রমণী। মাহিনের জল ছলছল বিস্ময়াভিভূত নয়ন জোড়া পরখ করে ফের বাক্যের পুনরাবৃত্তি করলো সে,
--- কি হলো ধরুন এটা? শ্যুট করুন নিজেকে।
রমণীর কথার তীক্ষ্ণতায় সৎবিৎ ফিরে পেলো মাহিন, রিভলবারের দিকে আড়চোখে তাকিয়ে থমথমে গলায় জবাব দিলো,
--- আ"ত্মহ'ত্যা যে মহাপাপ।
তপ্তশ্বাস ফেললো ফ্লোরা। তাচ্ছিল্যের স্বরে জবাব দিলো,
--- জানতাম। আপনাদের মতো সুশীল ব্যক্তিদের ভালোবাসার প্রতিদানে হাজারটা দুনিয়ার দোহাই থাকে। কিন্তু অন্ধের মতো যার বুলি আওড়ালেন এতোক্ষণ, সে কিন্তু একবারও ভাবেনি দুনিয়ার কথা! ঈশানীর শেষ নিঃশ্বাসের পরে একমূর্হুতও অপেক্ষা করেনি। পায়ে ঠেলেছে গোটা দুনিয়া। ভুলে গেছে তার ক্ষমতা,প্রতিপত্তি, এতোবড় সাম্রাজ্যের কথাও , এমনকি নিজের ছেলের কথাটাও একবার ভাবলো না ওই নিষ্ঠুর মাফিয়া বস। অন্তরের তাড়নায় দ্বিকবিদিক শূন্য হয়ে শ্যুট করে দিলো নিজেকে।
কারণ কি জানেন? কারণ এরীশের মনুষ্যত্ব নেই, ওর কাছে আবেগ অনুভূতি ভালোবাসা মানে শুধুই ঈশানী। তার একমাত্র পরিণিতা। যার সৌভাগ্য হয়েছে মাফিয়া বসের মুখে ভালোবাসি শব্দ শোনার।
এরীশ ভালোবাসা বোঝেনা , অথচ ঈশানীকে ও নিজের অজান্তেই মন দিয়ে ফেলেছিল। তার জন্য আফসোস ও করেছে প্রচুর। ধ্বংস হবে যেনেও দূর্বলতায় গা ভাসিয়েছে। অথচ সমগ্র জীবনের আত্মসংযম খুইয়ে ভালোবাসি বলার পরেও যখন মেয়েটা আর রইলো না।তখন ভালোবাসার উপর খুব অভিমান হলো এরীশের। বিকারগ্রস্থ হয়ে পড়লো মস্তিষ্ক।
আক্ষেপ উৎকণ্ঠায় সব ধ্বংস করে দেওয়ার কথা ছিল তার , কিন্তু শেষ করে দিলো নিজেকে । কারণ একজীবনে ঈশানীর মতো করে আর কোনোকিছু চায়নি ওই নিষ্ঠুর মানব।
একনিঃশ্বাসে কথাগুলো বলে থামলো ফ্লোরা। অতঃপর সংক্ষিপ্ত বাক্যে কথার ইতি টেনে বললো,
--- এরীশ আজন্মকালের পাপী, তাই হয়তো পাপ পুন্যের তফাৎটা বুঝতে পারেনি কোনোদিন । তবে ভালোবাসার মূল্যয়ন করতে গেলে তার সমকক্ষ কেউ নেই, জাস্ট নো ওয়ান!
অনেকক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে ফ্লোরার কথা গুলো শুনছিল মাহিন। শুনতে শুনতেই উপলব্ধি করেছিল বোধ হয়,
--- এরীশ ইউভান ট্রুলি ইজ এ্যান আলফা মেইল । সে বরাবরের বিজেতা। তাকে না কখনো যুদ্ধে কেউ হারাতে পেরেছে, আর নাতো ভালোবাসায়।
সেইসঙ্গে ভেতরটাকে ছন্নছাড়া করে তুলেছিলো বিরহবিধুর সুরের সয়লাব,
প্রেম যে বোবা, প্রেম যে কালা
তাই প্রেমে এতো জ্বলা,
সেই জ্বালায় পরাণ কান্দেরে....
শশ্মাসপুরীর নিস্তব্ধতায় মিশে গেলো দীর্ঘশ্বাস। ভাবনা থেকে বেড়িয়ে আর এদিক ওদিক চাইলো না মাহিন। বুক পকেট থেকে একটা শুভ্রস্নিগ্ধ তরতাজা গোলাপ বের করে কম্পমান হাতে সেটা রেখে দিলো ঈশানীর সমাধির বুকে। আদ্র,দলা পাকানো মাটি গুলোতে আরও একবার হাত বোলালো সে। ব্যতিগ্রস্ত আত্মা শিথিল হয়না মোটেই । আক্ষেপ, যন্ত্রণা, হতাশার মিশেলে পরাজিত সৈনিকের মতোই বাক্য ছোড়ে সে,
---তুমিতো বেঁচে গেলে ঈশানী। চলে গেলে তোমার মাফিয়া বসের সাথে। অথচ গোটা জীবনের শূন্যতা লিখে দিয়ে গেলে আমার ভাগে।আর দিয়ে গেলে আজন্মকালের গুরুদ্বায়িত্ব। ইয়াশ ইউভান।
ইয়াশের কথা ভাবতেই পুনরায় ফ্লোরার পানে দৃষ্টি ঘোরালো মাহিন। সতর্ক গলায় জিজ্ঞেস করলো, ---ইয়াশ কোথায়?
--- এখনো হসপিটালে।
কলিজা কেঁপে উঠলো মাহিনের।উদগ্রীব হয়ে কিছু বলবে, তার আগেই ফ্লোরা জানায়,
--- ইয়াশ ঠিক আছে। প্রোপার হেলথকেয়ারের জন্যই আইসোলিউসিনে রাখা হয়েছে।
মাহিন আর প্রত্যুত্তর করলো না। হনহনিয়ে হাঁটা ধরলো গেটের দিকে। তক্ষুনি পিছু ডাকলো ফ্লোরা জানতে চাইলো,
--- কোথায় যাচ্ছেন?
--- আমার ছেলেকে দেখতে।
যেতে যেতেই জবাব দিলো মাহিন।
--- এরীশ থাকলে এই কথার অপরাধে এতোক্ষণে আপনার চেহারা বদলে দিতো।
ফ্লোরার তিরিক্ষি কথার বিপরীতে মাহিন গলা ফেঁড়ে বললো,
--- অফকোর্স! আফটার অল হি ওয়াজ আ ভিলেইন।
ধীরে ধীরে দৃশ্যপটের আড়াল হয়ে গেলো মাহিন। এই মূহুর্তে ফ্লোরা চেঁচিয়ে বললেও সে আর শুনতে পাবেনা বোধ হয়। অবশ্য চেঁচানোর মতো শক্তি আর নেই ফ্লোরার রুগ্ন শরীরে৷ সহসা বিড়বিড়িয়ে কটাক্ষের স্বরে স্বগোতক্তি করলো রমণী ,
--- এভরি ভিলেইন ইজ দ্যা হিরো ইন হিজ ওউন মাইন্ড।
দিন গড়িয়ে সন্ধ্যা নামলো। প্রকৃতির বিষন্ন আঁধারে মুড়িয়ে গেলো ধরিত্রী। সকালের সেই মেঘাচ্ছন্ন আকাশ এখনও অভিমানী কিশোরীর মতোই ভার হয়ে আছে। যখন তখন কেঁদে ফেলবে সে।
অথচ আজ সারাদিনেও দেখা মেলেনি তুষারের।কোথায় গিয়েছে, কি করছে কেউ তার হদিস জানেনা। সকালের অন্তেষ্টিক্রিয়ার সময়ও খোঁজ ছিলনা তার। সারাদিন পেড়িয়ে রাত হতে চললো।তবুও ফিরলো সে মানব।
*
এদিকে মস্কো শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে সেন্ট পিটার্সবার্গ শহরের অলিগলিতে ভবঘুরের মতো চষে বেড়াচ্ছে তুষার। কিছু একটা খুঁজে পাবার প্রবনতায় আগ্নেয়গিরির দাবানলের মতোই দাউদাউ করছে তার অন্তরঃকরন। অপ্রকৃতস্থ ভাবনায় টগবগিয়ে ফুটছে মস্তিষ্ক। সবর্দা সাবলীল নিস্পৃহ মুখাবয়ব আজ প্রতিশোধের স্পৃহায় দূর্বার। হাঁটতে হাঁটতেই সড়ক পেড়িয়ে পরিত্যক্ত একটা রেলস্টেশনে চলে এলো তুষার। গন্তব্য এটাই, সারাদিন ঘুরে ঘুরে এই পরিত্যক্ত জায়গাটাই খুঁজে বেড়িয়েছে সে। আর এখন রেললাইন ধরে রোবটের মতো হাঁটছে। উদ্দেশ্যহীন চলন্তগতি অব্যাহত রেখেই দৃষ্টি নামিয়ে তাকালো সে হাতের দিকে। মুঠোবন্দি চকচকে ধাতব রিভলবারটা পুরোপুরি লোড, শুধু সময়ের অপেক্ষা তারপরই ট্রিগার টেনে সোজা ক্র"সফা'য়ার।
আকাশে তরবারির মতো বাজ পড়ছে। বিদ্যুৎস্পৃষ্ঠের চমকে খানিক বাদে বাদেই ঝলসে উঠছে অমানিশার আকাশ। বিজলীর সেই নীলাভ আলোতে পথ দেখে যান্ত্রিক পদধ্বনিতে সামনে এগোয় তুষার।
না কোনো ভাবনা আর না তো পিছুটান,যেন সর্বহারা একলা পথিক।
যেতে যেতেই হঠাৎ থমকে গেলো তার পদক্ষেপ। তীরদণ্ড টেনে ধরার সুক্ষ্ম একটা আওয়াজে খাঁড়া হয়ে গেলো কর্ণকূহর। তুখোড় মস্তিষ্ক স্পষ্ট জানান দিলো, আশেপাশেই আছে সেই রহস্যময়ী আদিবাসী রমণী।
সর্তক দৃষ্টিতে ঘাড় ঘোরালো তুষার, মূহুর্তেই একটা আ'ক্রম'ণাত্তক তীর ছুটে এসে লক্ষ্য ভেদ করলো তার। বাতাসের বেগে সরে যেতেই পেছনের পাইন গাছের সঙ্গে গেঁথে গেলো সেটি।
সময় নষ্ট করলোনা তুষার। তড়িৎ হাতে ট্রিগার টেনে আঁধারের মাঝেই ফাঁকা গুলি ছুড়লো কয়েকবার। গুলি ছোড়ার বিকট আওয়াজে ভেঙে গেলো নৈঃশব্দ। জঙ্গল ভেদ করে ঝঙ্কার তুলে বেড়িয়ে এলো নিশাচরের হর্ষধ্বনি। তুষারের মনযোগ ইস্পাতের মতো কঠোর। প্রতিটি নির্ভীক কদমে উপচে পরা আগ্রাসন।
বিপরীত প্রান্ত থেকে আওয়াজ এলোনা আর। কয়েক মূহুর্ত নৈঃশব্দ্যে কেটে গেলো। একটু বাদেই বনবিচ্ছুঁড়ি পেড়িয়ে পা টেনে টেনে ছুটে চলার শব্দে মুখর হলো চারিপাশ।
ফের সর্তক হয়ে উঠলো তুষার। মেয়েটা জঙ্গলের দিকেই গিয়েছে নিশ্চিত হওয়া মাত্রই বিপরীত প্রান্ত থেকে টানেল ধরলো সে । এদিকটায় রাতবাতির আলো আছে। চিত্রপুত্তলিকার মতো দণ্ডায়মান সেই ল্যামপোষ্টের সুক্ষ্ম আলোয় রিয়ানা ভলকবের তীরের নিশানা স্পষ্ট দৃশ্যমান। অথচ পিছপা হলোনা মানব ।
টানেল থেকে বেড়িয়ে ধীরে সুস্থে একটা সিগারেট ধরালো সে। ঠোঁটের ফাঁকে লাইটার ধরতেই র'ক্তিম অগ্নিশিখার মতোই দাউদাউ করে উঠলো তার চোখের তারা। রুক্ষ চোয়ালে যেন বিনাশ খেলা করছে। সেই জ্বলন্ত প্রতিবিম্ভের দিকে একবারের বেশি চোখ রাখা দায়৷ সহসা দৃষ্টি অটুট রাখতে পারলো না রিয়ানাও। চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ছাঁড়লো সে । তীরের নিশানা তখনো তুষারের পানে স্থির। সিগারেট ধরানো শেষ হলে শীতল চাহনিতে সামনে তাকালো সে । দাম্ভিক অকুতোভয় মেয়েটার পানে পূর্ণ দৃষ্টিপাত করে তারস্বরে আওড়ালো,
--- পালিয়ে যাচ্ছিলে বুঝি?
সটান দাঁড়িয়ে থাকা ধনুকধারী রমণী লক্ষ্যভ্রষ্ট হয়। তুষারের একটা মাত্র কথায় তীরের ফলা ধপ করে মাটিতে পড়ে যায় তার। পালিয়ে যাওয়া তার ধাতে নেই, তুষারের কথাটা মানে লেগেছে বোধ হয়। যার দরুন ফনা তোলা সাপের মতোই ফুঁসে উঠলো রিয়ানা। দাঁতে দাঁত পিষে বললো,
--- রাশিয়া থেকে বের হওয়ার সকল পথ বন্ধ করে দিয়ে এখন নাটক করতে এসেছো?
--- তোমার আগেই বোঝা উচিত ছিল, এটা মাফিয়া টেরিটোরি। গ্যাংস্টার তুষার জাওয়াদের নখ দর্পন থেকে পালিয়ে ফিরে যাওয়া এতোটাও সহজ নয়।
--- পাইথন লিডার আর নেই। ভাই ম'রেছে তোমার। তারপরেও এতো গলার জোর?
রিয়ানার কণ্ঠে তাচ্ছিল্যের সুর। অথচ নির্বিকার তুষার জাওয়াদ। সে আরও কয়েক কদম এগিয়ে গিয়ে হিমশীতল গলায় বললো,
--- ভাই ম'রে'ছে। এবার ভাইয়ের খু'নি ম"র'বে।
--- তোমার ভাই নিজেই নিজেকে শ্যুট করেছে। তাহলে তুমি খু'নি কাকে বলছো?
রিয়ানার কন্ঠে চাপা সংশয়। সেসবে ভ্রুক্ষেপ করলো না তুষার। সিগারেটের শলাকায় লম্বা টান দিয়ে রিয়ানার অভিমুখে এগিয়ে যেতে যেতে বললো,
--- তুমি বেশ অদ্ভুত জানো তো? সেদিন আমাকে ওইভাবে বাঁচালে। আর এখন মা'রা'র জন্য পা'গল হয়ে যাচ্ছো।
--- শুধু একবার নয়, দু দু'বার বাঁচিয়েছি আমি তোমাদের দু'ভাই কে। আর এখন কু'কু'রের মতো তাড়া করে বেড়াচ্ছো তুমি আমায়। অকৃতজ্ঞ কোথাকার !
--- আমি শুধু অকৃতজ্ঞ নই, অবিশ্বাস্যও!
তত্ত্বের মতো কথাটা বলেই, ঘুরে এসে রিয়ানার কপাল বরাবর বন্ধুকের নল ঠুকে দিলো তুষার। এক মূহুর্তের জন্য ছলকে উঠলো রমণী, প্রগাঢ় হলো শ্বাস প্রশ্বাস। দু'হাত মুঠিবদ্ধ করে চোখ খিঁচে মৃ"ত্যুকে আলিঙ্গন করবে, ঠিক সেই মূহুর্তে দ্বিতীয় দফা বাক্য ছুড়লো তুষার,
--- যেনো তেনো ড্রা'গ নয়। ইট ওয়াজ সাইরোনক্স! আ ব্রাজিলিয়ান স্নেক ভেনম! সাপের বিষ দিয়েছিলে তুমি ওকে। কেন রিয়ানা? হোয়াই ডিড ইউ্য ডু দিস?
তুষারের কর্কশ হুংকারে সজাগ হয়ে উঠলো চারিপাশ। রিয়ানা নিজেও চোখ তুললো পর্যায়ক্রমে । বরাবরের মতোই বেপরোয়া রমণী। চোখের তারায় আগুনঝড়া দুঃসাহস তার । সহসা সত্য বলতে পিছপা হলোনা মোটেই। তেজস্বী কণ্ঠে জবাব দিলো,
---আগেই বলেছি তোমাদের, আমি রিয়ানা ভলকব প্রতিশোধ নিতে এসেছি। আমার ভালোবাসার মানুষকে মে'রে আমাকে নিঃস্ব করে দিয়েছে মাফিয়া বস। আমি ঠিক তাই করেছি যা যা এরীশ আমার সঙ্গে করেছে। কিন্তু আফসোস নিঃসঙ্গতার যন্ত্রণা পোহাতে হলো না তাকে। ব্লাডিবিস্টটা নিজেই নিজেকে শেষ করে দিলো।
--- প্রতিশোধই যখন নিতে এসেছো,তাহলে আমাদের বাঁচালে কেন সেদিন?
তুষারের কণ্ঠে উদ্বেগ। রিয়ানা ঠোঁট বাঁকিয়ে হাসলো, বিদ্রুপাত্তক স্বরে জবাব দিলো,
--- উঁহু!আমি তোমাদের বাঁচাই নি। আমিতো স্রেফ নিজেকে বাঁচাতে চেয়েছিলাম।
ভাবনায় পড়লো যন্ত্রমানব। কপালে স্পষ্টত হলো চিন্তার বলিরেখা। কি ভেবেই যেন চোখ ছোট ছোট বলে উঠলো,
--- এরীশ তোমাকে হায়ার করেছিল তাইতো?
নৈঃশব্দিক বাঁকা হাসি দৃশ্যমান রিয়ানার ঠোঁটের আগায়। তুষার তীক্ষ্ণ গলায় বললো,
--- তারমানে সবকিছুর প্ল্যান এরীশ আগে থেকেই করে রেখেছিল?
খুব বেশিক্ষণ রহস্য ধরে রাখলো না রিয়ানা। খানিকবাদেই নিরুত্তাপ স্বরে জবাব দিলো,
--- ইউ্য আর আ জিনিয়াস তুষার জাওয়াদ। তুমি ঠিকই ধরেছো।সেদিন তুমি উপস্থিত ছিলেনা বলেই এরীশ আমাকে হায়ার করে। ঘটনার আগের রাতে আমি এরীশের সঙ্গেই ছিলাম। সারারাত ধরে প্ল্যান করেছিল সে । গার্ড মোতায়েন করেছিল প্রতিটি গ্যাংস্টারের টেরিটোরিতে। তারপর কিছু লোকেশন হাইলাইট করে রেখেছিল এরীশ । যার মধ্যে অন্যতম ছিল টমেটো প্রিন্সের ডেরা।
মাফিয়া বস আঁচ করেছিল আগেই। সে ভালো করেই জানতো সাইকোপ্যাথকে কপোকাত করা ওতোটাও সহজ নয়। পাওয়ার, স্নাইপার,ওয়েপনস কোনোকিছু দিয়েই লড়াই করা যাবে না তার সঙ্গে। খেলতে হবে কৌশলে। যার দরুন আগেভাবেই লিকুইড নাইট্রোজেন আর টমেটো প্রিন্সের পরিত্যক্ত ফ্যাক্টরীর ঠিকানা আমাকে দিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে বলে দেওয়া হয়, এটাই শেষ সুরক্ষা।
এই পর্যায়ে এসে বক্রাকার হয়ে গেলো তুষারের সরল দৃষ্টি। সে তীক্ষ্ণ স্বরে কথা কাটলো রিয়ানার,
--- তুমি বলতে চাইছো, এতোকিছু তুমি কোনোরূপ স্বার্থ ছাড়াই করেছো? বিনাবাক্যে রাজি হয়েছো মাফিয়া বসের কথায়?
তুষারের দৃঢ় বিশ্বাস মেয়েটা এরীশের নিকট ব্লাড ডায়মন্ড দাবী করেছিল। কিন্তু ওকে ভুল প্রমানিত করে এক অপ্রত্যাশিত জবাব দিলো রিয়ানা,
--- মোটেই না। আমি রিয়ানা বিনিময় ছাড়া কখনোই কিছু করিনা। ডিল করার সময় প্রতিদান চেয়েছিলাম আমি । যে আমাকে গার্ডদের সামনে সুরক্ষিত দাবি করা হোক । কিন্তু এরীশ রাজি হয়নি। সে ঈশানীর ব্যাপারে এইটুকু ছাড় দিতে রাজি নয়। কিন্তু তাতে আমার কি? আমিতো ঈশানীকে মা'রবোই।
এই পর্যায়ে উন্মাদের মতো খিলখিলিয়ে হেসে উঠলো রিয়ানা। শুনশান নীরবতার মাঝে গা ছমছমে শোনালো তার অট্টহাসির আওয়াজ। হাসতে হাসতেই অকস্মাৎ অভিব্যক্তি পাল্টে গেলো তার। মুখাবয়ব শক্ত করে শীতল গলায় বললো,
--- মিসক্যারেজের ফলে প্রচুর পরিমাণ র"ক্তক্ষরণ হয়েছিল ঈশানীর। অপারেশনের সময় জোগাড় করা র"ক্ত সব শেষ হয়ে গিয়েছিল, তখনই ব্লাড ডোনার হয়ে ঢুকেছিলাম হসপিটালে।
--- গার্ডরা তোমায় ঢুকতে দিলো?
তুষারের কণ্ঠে বিস্ময়। ঠোঁট বিস্তৃত করে নীরবে হাসলো রিয়ানা। জবাব দিলো,
--- আমিতো ওঁত পেতেই ছিলাম। ইমারজেন্সির সময় গার্ডরা এদিক ওদিক তাকায়নি। রাস্তাঘাটে যাকে যেখানে পেয়েছে তাকেই কপালে বন্দুক ঠেকিয়ে হসপিটালে নিয়ে এসেছে। তাদের সঙ্গে সুযোগ বুঝে আমিও ঢুকে যাই।
--- তোমার ব্লাডগ্রুপ মিললো তবে ঈশানীর সঙ্গে?
--- নাহ মেলেনি!
আচ্ছন্নের মতো তাকিয়ে রইলো তুষার। রিয়ানা অপ্রকৃতস্থের মতোই বলে উঠলো,
--- ব্লাড গ্রুপ না মেলায় আমি সহ অনেক জনকেই বের করে দেওয়া হয়। কিন্তু আমিতো এতো সহজে বের হয়নি। আমার কাজ আমি সম্পন্ন করে তবেই বের হয়েছি।
---গার্ডদের সামনে পরোনি?
--- পরেছিলাম। অনেকের সামনেই পরেছিলাম। কিন্তু মা"রণা"স্ত্র তো স্বয়ং মাফিয়া বসই আমার হাতে তুলে দিয়েছিল। আমার আর ভয় কিসের?
তুষার কপাল গোছালে চোয়াল শক্ত করে ফেললো রিয়ানা। গলা খাদে নামিয়ে হিসহিসিয়ে বাক্য ছুড়লো,
--- লিকুইড নাইট্রোজেন। যাকে সামনে পেয়েছি, ছুড়ে মে'রে তারই জবাব বন্ধ করে দিয়েছি। মজার বিষয় হলো, এতো এতো গার্ড, এতো বাহিনীদের মধ্যে ওই দু চারজনের খবর তোমরা থোরাই রাখোনি।
--- তারপর?
--- তারপর আর কিই? টমেটোর ডেরায় যেতে যেতে আমার দেরী হয়ে গেলো। ফলে তুমি আর এরীশ বাজে ভাবে আহত হলে।
--- এতোকিছু করেও কি তোমার প্রতিশোধ সম্পন্ন হলো রিয়ানা? তুমি যাকে ভালোবাসার য'ন্ত্র'ণায় বিদগ্ধ করতে চেয়েছিলে সে নিজেই তোমাকে হারিয়ে দিলো। তার আর অস্তিত্ব নেই। দুনিয়া ছেড়েছে নিজের পরিণিতার সাথেই। সেই তো মাফিয়া বস তোমায় হারিয়েই দিলো। ভস্ম হয়ে গেলো তোমার সকল পরিকল্পনা।
নির্বাক রিয়ানা। ভেতরের শব্দভাণ্ডার ফুরিয়ে এসেছে যেন। প্রত্যুত্তর করার ভাষা নেই। রিয়ানার নিস্পৃহতা অবলোকন করে দীর্ঘশ্বাস ছাড়লো তুষার। প্রশ্ন চোখে তাকিয়ে বললো,
--- পালিয়ে কেন গেলেনা?
--- পালিয়ে গেলে এরীশ আমায় ছাড়তো? দুনিয়ার যে প্রান্তেই লুকাতাম টেনেহিঁচড়ে বের করে আনতো। ওইজন্যই তো তোমাদের বাঁচাতে গিয়েছিলাম। যাতে সন্দেহের তীরটা আমার দিক থেকে সরে যায়।
শ্লেষ হাসলো তুষার। রিভলবারের ট্রিগার টানতে টানতেই ভেসে এলো তার হিমশীতল কণ্ঠস্বর,
--- মানতেই হবে, জম্পেশ খেলেছো তুমি। ইউ্য ডিজার্ভ কমপ্লিমেন্ট। কিন্তু আমিতো তোমাকে ছাড়বোনা। কারণ তোমাকে ছেড়ে দিলে আমার র"ক্তের সঙ্গে বেঈমানী করা হবে। আর তুষার জাওয়াদ বেইমান নয়।
পালানোর কোনো ভাবাবেগ দেখা গেলোনা রিয়ানার মানে। ব্যাগ্রহীন স্বরেই প্রশ্ন করলো,
--- এখন তবে কি করবে তুমি ?
--- তোমাকে শেষ করবো।
নিটোল কণ্ঠে জবাব দিলো তুষার । পরপরই দু'হাতে রিভলবারটাকে আঁকড়ে ধরে চোখমুখ খিঁচে ভেতরে সবকটা বুলেট ঢুকিয়ে দিলো রিয়ানার মস্তিষ্কে। মা'র"তে মা'র'তে ভেতরের গুলি যখন শেষ পর্যায়ে চলে এলো তখনই চোখ খুললো তুষার। পায়ের কাছে লুটিয়ে পরা নিথর নারীদেহখানি অন্তিমবারের মতো পরখ করে স্বগোতক্তিতে বিড়বিড়ালো,
--- আলবিদা রিয়ানা ভলকব।
তারপর মৃ'তদে'হটাকে আবর্জনার মতো পায়ে মাড়িয়ে হনহনিয়ে বেড়িয়ে গেলো জঙ্গল থেকে।
*
হৃদয়ভাঙা কিশোরীর মতোই আজ অঝোরে কাঁদছে আকাশ। রাত যত গভীর হচ্ছে ততোই থেকে থেকে বেড়ে চলেছে বাতাসের প্রকোপ। এই ঝড়বৃষ্টির রাতেও রেললাইন ধরে উদ্দেশ্যহীন হেটে চলেছে যন্ত্রমানব। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই জানেনা সে । সারাটাদিন প্রতিশোধের তাড়নায় কোনোকিছুই উপলব্ধি হয়নি ভেতরে। কিন্তু এখন রাত যত গভীর হচ্ছে ততই ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে অন্তরটা। বুকের র"ক্ত তোলপাড় করা যন্ত্রনায় হাঁসফাঁস করছে হৃদয় নামক মাংসপিণ্ড। কি যেন নেই! কি যেন নেই!ভাবতে ভাবতেই ব্যথায় ভরে ওঠে বুক। যে সে ব্যথা নয়, একেবারে দ'মব'ন্ধকর যাতনা। তুষার সহনশীল উপায়ে বুকের বা পাশে হাত বুলায়। কিন্তু হায়, বুকের ব্যথা কমেনা। কোনো অমূল্য রতন হারিয়ে ফেলার নিগূঢ় শূন্যতা অদৃশ্য দানবের মতোই উল্টো গলা চেপে ধরে তার।
বৃষ্টির তোড়ে চারিপাশ ঝাপসা হয়ে আসে। প্রকৃতির ভয়াল অন্ধকার মৃ'ত্যুদূ'ত হয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে তুষারের শরীর। মাথার উপর আকাশের গর্জন। হাঁটতে হাঁটতেই একপর্যায়ে পা দু'টো থমকে গেলো তার । শ্বাস টেনে তুলতে পারছে না আর। অগত্যা শরীরের সবটুকু ভার ছেড়ে দিয়ে পরিত্যক্ত রেললাইনের উপরেই শুয়ে পড়লো হাত পা ছড়িয়ে।
অতঃপর কয়েক মূহুর্ত নৈঃশব্দ্য।
পরক্ষনেই মানবের বুকভাঙা আকস্মিক আর্তচিৎকারে প্রকম্পিত হয়ে উঠলো অমানিশার রজনী । অভিমানি বালকের মতোই হাউমাউ করে কাঁদছে যন্ত্রমানব। তার এহেন অধৈর্য্য অকৃত্রিম সত্তা আর কেউ কোনোদিন দেখেছে বলে বোধ করিনা। কাঁদতে কাঁদতেই চিৎকার দিয়ে উগড়ে দিতে লাগলো ভেতরের সমস্ত যন্ত্রণা, সমস্ত আক্ষেপ,
--- কাওয়ার্ড!কাওয়ার্ড! কাওয়ার্ড! ইউ্য আর আ কাওয়ার্ড এরীশ ইউভান। দুনিয়ার বুকে এভাবে একা করে দিয়ে গেলে আমায়, অথচ একটাবার বলেও গেলেনা? কেন! কি দোষ করেছিলাম আমি? আমি যে কাঁদছি দেখতে পাচ্ছো না? তুষার জাওয়াদ কাঁদছে, তার র'ক্তে'র জন্য কাদছে। তুমি কি এর প্রতিদান দিয়ে যাবে? জানি, কোনোদিন দিবে না!
তুমি তো মা"রা যাওনি এরীশ, বরং আমার অর্ধাংশ ধ্বং"স করে দিয়ে গেছো। তোমাকে ছাড়া আমি দূর্বল। বিশ্বাস করো ভীষণ দূর্বল!
আকাশভাঙা বৃষ্টির সাথেই মিলেমিশে একাকার হয়ে যায় তার বজ্রাহত চিৎকার। আক্ষেপ, অভিমান, অনুশোচনা বানভাসি হয় বারিধারার অবিশ্রাম জলে। এই মুষলধারারা বর্ষন ছাপিয়ে ব্যথাক্লিষ্ট অবচেতন তুষারের কানে বাজে শুধু অনুপমের বিরহমাখা বিমত্ত সুর,
"কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি ভালোবাসা নেমে আসে খুব ভোরে
চোখে ভাঙা ঘুমে তুমি খুঁজোনা
আশেপাশে আমি আর নেই।"
চলবে........
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#অন্তিম_পর্ব
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
*
*
বছর পাঁচেক পরে.....
ইতালির ছোট্ট শহর ভেনিস। সিটি অব ক্যানেলস। সম্পূর্ণরূপে পানির উপর গেঁড়ে বসা এই ইট পাথুরে প্রাচীন শহরের বুকে সকাল নামে গন্ডোলার ধীর দোলায় কুলকুলে জলধারার নরম স্রোতে ভেসে ভেসে।
ছবির মতো মনোরম এই শহরকে কেউ কেউ আবার প্রেমের শহর বলেও দাবি করেন। বলা হয়, প্যারিস হলো প্রেমের ঘোষণা আর ভেনিস প্রেমের অনুভব।
আঁকাবাঁকা পাথুরে সেতুর ছায়া ভেদ করে সকালের সূর্যকীরণ যখন জলের উপর সোনালী রেখা আঁকে, ভেনিস তখন নব্য নিয়মে ভালোবাসা শেখায়। বুকের ভেতর নিঃশব্দে বুনে চলে প্রণয় নামক এক গাঢ় অনুভব। এ শহর প্রেমকে বাঁচায় না, বরং তার নয়নাভিরাম সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হয়ে প্রেম নিজেই নিজের অস্তিত্ব লুফে নেয়। কখনো বা শিল্পীর শৈল্পিক তুলির আঁচড়ে আবার কখনো সময়ের সাথে ক্ষয়ে যাওয়া পুরোনো পথের দেওয়ালে।
আজ থেকে বছর পাঁচেক আগে ছেলের সুরক্ষার জন্য এই ভেনিসকেই বেছে নিয়েছিল তুষার। নিজের অন্ধকার জীবন থেকে পুরোপুরি অব্যহতি না নিলেও, বিদায় দিয়েছে সেই ন' রকীয় পেন্ট হাউজ আর ব্রাটভাকে। শুধুমাত্র ছেলের সুরক্ষা বললে কথাটা অবশ্য ভুল হবে। যন্ত্রমানব সেবার নিজের জন্যই ত্যাগ করেছিল জন্মভূমি। বলতে গেলে একপ্রকার পালিয়ে এসেছে ওখান থেকে। যেখানে এরীশ নেই সেখানে নিঃশ্বাস নেওয়াটাও তুষারের জন্য দুষ্কর হয়ে উঠেছিল দিনকে দিন। অথচ চারিপাশে সব জীবন্ত স্মৃতি। মানুষটা নেই, কোনোদিন ফিরবেও না, তবুও ফেলে যাওয়া স্মৃতি গুলো প্রতিটি মূহুর্তে তার অস্তিত্বের জানান দেয় , এ যেন বেঁচে থেকেও নর"কবাস। একটা গুমোট,অস্থির দিশেহারা জীবন থেকে সেবার পালিয়ে বেঁচেছিল তুষার।
এখনও ইতালিয়ান গ্যাংস্টারদের সাথে ওঠাবসা রয়েছে তার। যদিও জনসম্মুখে তুষার এখন বিজনেস আইকন। তবুও ব্রাটভায়ের সাবেক সদস্যকে বাঘের মতোই ভয় পায় ওরা। তুষারের প্রতিটি কমান্ড তারা নির্দ্বিধায় মেনে চলে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লিডারের মতোই সমীহ করে তাকে।
*
টানা একসপ্তাহের ঝড় বৃষ্টি শেষে আজ সূর্যোদয় হয়েছে ভেনিসের আকাশে। চমৎকার আবহাওয়া। নরম ভেজা বাতাসের সঙ্গে ভেসে আসছে গন্ডোলার বৈঠা তোলার ছলাৎ ছলাৎ শব্দ।
শহর থেকে কিছুটা দূরে কোলাহল মুক্ত নির্জন এক ভূখন্ডে অবস্থিত "স্নোফ্লেক্স ম্যানর"। বিলাশ বহুল এই ডুপ্লেক্স ম্যানশনের একটি কক্ষে সময় নিয়ে রেডি হচ্ছে তুষার। চারিদিকে চোখ ধাঁধানো ওয়াল মিররের মাঝখানে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে সে। পেশিবহুল নীলচে শিরায় শক্ত হয়ে ওটা কব্জিতে ব্ল্যাকবেল্ট ঘড়ি বেঁধে টাইয়ের বাঁধন ঠিকঠাক করতেই পেছন থেকে কেউ একজন এসে কাঁধের উপর গ্রে রঙের একটা স্যুট চড়িয়ে দিলো তার। যন্ত্রমানব পাশ ঘোরার আগেই পেছন থেকে হাওয়ায় ভর করে ভেসে এলো আগন্তুকের রিনরিনে কণ্ঠস্বর,
--- চার্কোল শার্টের সঙ্গে এটা ভালো লাগবে।
সঙ্গে সঙ্গে পেছনে ঘুরলো তুষার। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে ঈষৎ সোনালু চুলের এক রূপবতী রমণী। তুষারের ব্যক্তিগত স্নোফ্লেক্স। রমণীকে দেখে খুশির বদলে ক্রোধের ঢেউ খেলে গেলো মানবের ধারালো চেহারায় । রাগত গলায় জিজ্ঞেস করলো,
--- এটা কোথায় পেলে?
--- ন..নিচের ক্লজেটে।
কথাটা বলতে গিয়ে শুকিয়ে এলো ফ্লোরার কণ্ঠস্বর। উৎকণ্ঠায় রেগেমেগে কিছু কথা শোনাতে গিয়ে রমণীর আপাদমস্তক পরখ করে ফের শিথিল হয়ে এলো তুষারের গনগনে উত্তপ্ত মস্তিষ্ক।
আগের মতো ফিনফিনে সরু নয়, মাতৃত্বকালীন ধকলে বেশ অনেকটাই স্বাস্থ্য বেড়েছে ফ্লোরার। তুলতুলে কোমল চেহারায় নিদারুণ ক্লান্তির ছাপ। কতশত রাত ঠিকঠাক ঘুম হয়নি , তাইতো চোখের নিচে অমন কালসিটে জমে গেছে। ।ভারী রুগ্ন লাগছে মেয়েটাকে। প্রেগন্যান্সীর শুরু থেকেই ফ্লোরার অবস্থা সংকটাপন্ন। প্রায় প্রতিমাসেই কোনো না কোনো জটিলতায় ভুগেছে সে। কতবার যে জ্ঞান হারিয়েছে তার ইয়ত্তা নেই। এতো ধকলের পরেও শুধুমাত্র বাচ্চাটার জন্য নিজেকে শক্ত রেখেছে ফ্লোরা। অধীর আগ্রহে পথ চেয়ে আছে তার ছোট্ট সোনার। ফ্লোরা যতই শক্ত থাকুক না কেন, শেষ সময়ে এসে ওর মুখের দিকে তাকাতেও কষ্ট হয় তুষারের। তার ওমন গোলাপ কোমল রুশরমণীর কতটা কষ্টই না হচ্ছে। এইটুকুনি মেয়ের নাকি আবার মেয়ে হবে। কি আশ্চর্য!
কথাটা ভাবতে গিয়েই কপাল গোছালো যন্ত্রমানব। তার ওমন চিন্তিত চেহারা পরখ করে ফ্লোরা জানতে চাইলো,
--- কি ভাবছো এতো?
তুষার জবাব দিলো না। তার অভিব্যক্তি বুঝে ওঠা দুষ্কর। মুখোমুখি দাঁড়িয়ে থাকা রমণীর চল্লিশ সপ্তাহের বাড়ন্ত পেটে গভীর নজর বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো সে। অতঃপর চোখ তুলে কড়া চোখে তাকালো ফ্লোারার পানে, কিছুটা ধমকের স্বরে বললো,
--- কতবার বলেছি সিঁড়ি ভেঙে বারবার নিচে যাবেনা। কথা কেন শোনোনা তুমি?
অভিমানী বালিকার ন্যায় ঠোঁট উল্টালো রমণী। আহ্লাদী গলায় বললো,
--- তুমি বলেছো একা একা নিচে না যেতে। কিন্তু এখন তো তুমি বাড়িতেই আছো।
--- আমি বাড়িতে থাকি কিংবা না থাকি। তুমি আর সিঁড়ি মাড়াবে না গট ইট?
স্ত্রীর সুরক্ষায় তুষার জাওয়াদ অনুভূতিহীন তৎপর। ফ্লোরা রাগ করলেও যায় আসেনা তার । তবুও অভিমান নিয়ে জানতে চাইলো রমণী,
--- ধমকাচ্ছো?
কয়েক মূহুর্ত নীরব থেকে মেয়েটাকে দেখলো তুষার। দেখতে গিয়ে মনেমনে অনুধাবন করলো ফ্লোরার ওই টলমল চাহনি, অভিমানী চোখের জল আজকাল ভীষণ পোড়ায় তাকে । তবে কি যন্ত্রের মতো অনুভূতিহীন হৃদয়টা নমনীয় হতে শুরু করেছে? তুষার ভাবতে গেলো না সেসব, তবে ফ্লোরার দু'বাহু আঁকড়ে ধরে খানিক ঝুঁকে গ্রীবা নামিয়ে বললো,
--- না অনুরোধ করছি।
--- মানুষ এভাবে অনুরোধ করে?
--- তাহলে কিভাবে করে?
তুষারের কণ্ঠস্বর শীতল হয়ে এলো। ততোধিক শীতল গলায় ফ্লোরা জবাব দিলো,
--- আদর দিয়ে?
তৎক্ষনাৎ ওর উন্মুক্ত কাঁধে মুখ ডোবালো তুষার। লম্বা শ্বাস টেনে ওষ্ঠপুটের কোমল উষ্ণতা ছড়িয়ে দিয়ে হিসহিসিয়ে আওড়ালো,
--- আদর দিয়ে যাচ্ছি। এবার বলো?
স্বামীর গভীর আলিঙ্গনে আবেশে চোখ বুজলো রমণী। কম্পমান স্বরে জবাব দিলো,
--- ঠিকাছে, সিঁড়ি মাড়াবো না । কিন্তু ইয়াশ!
ইয়াশের নাম নিতেই চকিতে মুখ তুললো তুষার। প্রসন্ন হেসে জানতে চাইলো,
--- কোথায় সে?
--- নিচেই, রেডি হয়ে তোমার জন্য ওয়েট করছে।
তুষার আর কথা বাড়ালো না। একবার ঘড়িতে চোখ বুলিয়ে ঝটপট চুমু খেলো ফ্লোরার দু'গালে। বাচ্চার মতো বুকে আগলে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে বললো,
--- আজ আমাদের ছেলের স্পেশাল ডে। নয়তো বের হওয়ার প্ল্যান ছিল না। একসপ্তাহ আগে-পরের সব মিটিং ক্যান্সেল করে দিয়েছি শুধু তোমার জন্য। বাট ইয়্যু নো, হি ইজ মোস্ট স্পেশাল টু মি।
তুষারের কথার পাছে বিগলিত হাসলো ফ্লোরা। মাথা নাড়িয়ে সায় জানিয়ে বললো,
--- আমার ছেলের স্পেশালিটি আমি জানি। তোমাকে আর ব্যখা দিতে হবে না মি.জাওয়াদ।
--- সাবধানে থাকবে। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবে, নিচে মাদামরা আছেন, আর আমি তো আছিই।
কথা শেষ করে আর এক মূহুর্তও সময় নষ্ট করলো না তুষার। প্রেয়সীর ললাটমাঝে নিগূঢ় চুম্বন এঁকে বেড়িয়ে গেলো ঘর থেকে।
*
সকালের স্নিগ্ধ আবহাওয়ার মতোই ফুরফুরে মেজাজ নিয়ে গাড়িতে বসে আছে তুষার। যানজট বিহীন ফাঁকা সড়কের উপর দিয়ে শাঁই শাঁই করে মেস্ট্রোর দিকে এগিয়ে যাচ্ছে চকচকে ব্ল্যাক রোলস রয়েস গাড়িটা। সামনে বসে চোখে রোদচশমা লাগিয়ে নিশ্চিন্ত মনে গাড়ি ড্রাইভ করছে তুষারের ব্যক্তিগত এ্যাসিসট্যান্ড রোহান শাহরিয়ার। নম্র, ভদ্র, আজ্ঞাবহ এই বাঙালি ছেলেটাকে ভীষণ পছন্দ তুষারের। যেমন দেখতে সুদর্শন, তেমনই কর্মঠ। ইতালিয়ান নামকরা স্নাইপার,বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি আর ধারালো বুদ্ধি ওর। আন্ডারওয়্যার্ল্ডে সে ওয়ারওলফ নামে খ্যাত। আশেপাশে ঘেঁষা তো দূরে থাক,শত্রুপক্ষ তুষারের ছায়া মাড়ালেও তাকে পতঙ্গের মতো তুলে এনে ছুড়ে ফেলে দেয় অ্যাড্রিয়াটিক সাগরের মাঝখানে। তবে বরাবরের মতোই রোহানের ব্যাপারেও নির্লিপ্ত ভাবাবেগহীন যন্ত্রমানব। এতো এতো খাটুনি করেও তার মুখ থেকে প্রশংসার প ও কোনোদিন শুনতে পায়নি ছেলেটা । ব্যাপারটা নিয়ে প্রথম প্রথম আফসোস এবং খারাপ লাগা কাজ করলেও তুষারের আচরণে এখন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছে রোহান । তুষারের নির্লিপ্ততার মাঝেই যে অসীম অনুরাগ মিশে থাকে তা এখন অবগত বান্দা।
পেছনের সিটে তুষারের পাশেই বাবু হয়ে বসে ছোট ছোট দু'হাতে ফিডিং বোতল আঁকড়ে ধরে চুঁক চুঁক শব্দ করে ফিডার খাচ্ছে পাঁচ কি ছ বছরের একটি বাচ্চা শিশু। স্যুটেড বুট্যেড চমৎকার আউটফিটে তাকে বয়সের চেয়েও কিছুটা বড় লাগছে। পরিধেয় রয়্যাল ব্লু ব্লেজারটির বুকের অংশে সিলমোহর দিয়ে খোদাই করা ভেনিসের বিখ্যাত ইন্টারন্যাশনাল স্কুলের নাম। চমৎকার পোশাকের সঙ্গে যুক্ত করা হয়েছে মানানসই গ্রে টাই আর পায়ে মব পলিশড কালো জুতা। শিশুটির চেহারার আদল মারাত্মক আকর্ষনীয়। এইটুকু ছেলের ব্লেডের মতো ধারালো জ লাইন, চেহারার কোথাও সামান্যতম বাড়তি বেবি ফ্যাট নেই। রক্তরাঙা ঠোঁট দু'টোর নিচে নক্ষত্রের মতো গেড়ে বসে আছে কুচকুচে কালো তিল। লম্বা ঘন পাপড়ি যুক্ত নয়নযুগলের উপর জোড়া ভ্রুর আচ্ছাদন। এখনো ফিডার ছাড়েনি, অথচ ছেলের বাহ্যিক গড়ন আর চেহারার গাম্ভীর্যে যে কারোরই দৃষ্টি থমকে যায়। উপরওয়ালার অপরূপ সৃষ্টির প্রশংসায় ন্যুজ্ব হয়ে আসে অন্তর। তুষারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনা, অকারণেই বারবার দৃষ্টি চলে যায় ওই সুন্দর মুখের পানে। বড় হয়ে যে হাজারো রমণীদের চোখের ঘুম কেঁড়ে নিবে এই ছেলে তা আর বলার অপেক্ষা রাখেনা। চেহারা যেমন গম্ভীর তেমনই স্বভাব চরিত্রও অনেকটা পরিণত। তার মুখে হাসি দেখা দুষ্কর, কাঁদেও না খুব একটা। কিন্তু যখন একবার হেসে ওঠে তখন সেই হাসির ঢেউয়ে চারিপাশে খুশির আলোড়ন তুলে দেয়। দেখলে মনে হয় কেবল ঠোঁট নয়, ঠোঁটের সঙ্গে ওর চোখ দু'টোও সমান তালে হাসে। এক জীবনে কতইতো মানুষ দেখেছে তুষার। কিন্তু এই ছেলের মতো রহস্যের আঁধার দু'টো দেখেনি কোনোদিন। ঠিক যেন জন্মদাতার অনুলিপি । ছেলেকে দেখতে দেখতেই ওর মাথাভর্তি ঝাকড়া চুলে হাত বোলালো তুষার, স্নেহের স্বরে শুধালো,
--- স্কুলের প্রথম দিন তোমার। হাউ ডু ইউ্য ফিল চ্যাম্প?
--- বোলিং!
চট করে জবাব দিলো ইয়াশ। সামনের দু'টো দাঁত না থাকায় তার ল আর র এর মধ্যকার পার্থক্য বুঝে ওঠা দুষ্কর। কিন্তু তুষার বুঝলো, ছেলের এহেন প্রত্যুত্তরে তার কপালে জড়ো হলো চিন্তার বলিরেখা।
সহসা পুনরায় প্রশ্ন করলো সে ,
--- হোয়াই বোরিং? তুমি কি ড্যাডের মতো পাইলট হতে চাওনা?
প্রত্যুত্তরে এক মূহুর্ত সময় নিলোনা ছেলে তার। তৎক্ষনাৎ জবাব দিলো,
--- নো ওয়ে পাপা। আই লাভ গেমিং।
--- তাহলে তুমি স্কুলে যেতে রাজি হলে কেন ?
তুষার জানে ছেলেকে অনিচ্ছাকৃত রাজি করানো মুশকিল, তাই প্রশ্নটা করলো সে।
--- কালণ পাপা অনেক গেমিন দিভাইস কিনে দিবে।
ছেলের প্রত্যুত্তরে হতাশ হলো তুষার। ধৈর্য ধরে কিছু বলতে যাবে, তখনই ভাইব্রেট ফোনটা বেজে উঠলো তার।
রিসিভ করে কানে তুলতেই চোখের তারায় ভেসে উঠলো সংশয় । বজ্রাহতের ন্যায় ওপাশের কথাগুলো নীরবে শুনে গেলো সে । অতঃপর কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে কল কেটে জোর গলায় আদেশ করলো রোহানকে,
--- রোহান গাড়ি ঘোরাও ফাস্ট! উই নিড টু গো হসপিটাল রাইট নাও।
--- বস,ইজ এনিথিং সিরিয়াস?
গাড়ি ঘোরাতে ঘোরাতেই কৌতুহল নিয়ে প্রশ্ন ছুড়লো রোহান। বিপরীতে ওপাশ থেকে ভেসে এলো তুষারের উদ্বিগ্ন কণ্ঠস্বর,
--- ফ্লোরা ইজ ইন লেবার নাও!
ঘটনার সারাংশ না বুঝলেও, কোথাও একটা জরুরি ভিত্তিতে যাওয়া হচ্ছে, তা ঠিকই উপলব্ধি করতে পারলো ইয়াশ। সহসা ফিডার খেতে খেতেই সে ড্যাশবোর্ডের দিকে চোখ বোলালো একপল। গতিসীমা ষাটের ঘরে আঁটকে আছে, রক্ষণশীল রোহানের এহেন সহনশীলতা মোটেও পছন্দ হলোনা তার। তাই চোখ তুলে তুষারের পানে দৃষ্টি তাক করে বলে উঠলো,
--- পাপা! তোমাল মনে হচ্ছে গালিটা খুব ধীলে চলছে? আই থিংক ইউ্য শ্যুদ দ্রাইভ।
--- ঠিক বলেছো।
ইয়াশের বলতে বাকি, তৎক্ষনাৎ রোহানকে সরিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসলো তুষার। অ্যাক্সেলে পা দাবিয়ে শক্ত হাতে গিয়ার টেনে ধরে লুকিং গ্লাসের মধ্যে দিয়ে ছেলেকে অবলোকন করলো যন্ত্রমানব,পেছন থেকে ইয়াশ বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে ওকে সাইন দেখাতেই ড্যাশবোর্ডে একশোর উপর গতি তুলে হাওয়ার বেগে ছুট লাগালো গাড়িটা। ওদিকে এইটুকুনি ছেলের পাকামিতে বেজায় বিরক্ত রোহান। সে পেছনে ঘুরে ইয়াশের দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে আওড়ালো,
--- বি"চ্ছ্যু!
--- কল মি ইয়ং মাস্টাল!
ফটাফট রোহানের মুখের উপর জবাব ছুড়লো ইয়াশ। সে কথার প্রত্যুত্তরে রোহান ঠোঁট বাকিয়ে উপহাস করে বললো,
--- আগে র বলতে শিখো পিচ্চি, তারপর ডাকবো।
রোহানের কথায় ভারী বিরক্ত হলো ইয়াশ। কথা নেই বার্তা নেই মুখ ভর্তি ফিডার নিয়ে অকস্মাৎ কুলকুচির মতো ছুঁড়ে মা''রলো তার মুখের উপর। দূধ, মিক্সড ফ্রুটস আর সিরিয়ালের ঘ্যাটঘ্যাটে মিশ্রন মুখের উপর আঁচড়ে পড়তেই চোখ দু'টো খিঁচে বন্ধ করে নিলো সে। ড্রাইভ করতে করতেই এই পুরোটা দৃশ্য একমনে পরখ করলো তুষার। নিজের বিশ্বস্ত সহচরের এই হাল করার পরেও ধমক তো দূরের কথা একটাবার প্রশ্ন অবধি করলো না ছেলেকে। তার কাছে ছেলের ইচ্ছাই সর্বদা স্বীয়ধার্য। ছেলে দিন বললে দিন, আর রাত বললে তবেই রাত। ফলস্বরূপ টিশ্যু বক্স থেকে কয়েকটা টিশ্যুু বের করে নীরবে এগিয়ে ধরলো রোহানের দিকে । বেচারার অবশ্য অভ্যাস হয়ে গিয়েছে এসবে। বাইরের দুনিয়ায় সে বাঘ হলেও, এই পুঁচকের বুদ্ধির সঙ্গে টেক্কা দেওয়া দায়। সহসা টিশ্যু গুলো গ্রহন করে নির্লিপ্তে মুখ মুছলো সে। আগে অবশ্য সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যখন থেকে এই বি"চ্ছ্যুটা কথা বলা শুরু করেছে তখন থেকেই শুরু হয়েছে বিপত্তি। দিনের বেশিরভাগ সময়ই একের পর ফরমায়েশ থাকে তার, কখনো বলবে, ওমুককে পছন্দ না গুলি করে দাও, তো কখনো বলবে ওই বাড়িটাতে আওয়াজ ভীষণ ব"ম মে"রে দাও। এসবকে আবদার বলে? এগুলোতো রীতিমতো ক্রা"ই"ম। তার কথায় রোহান সায় না জানালেই হলো, সেদিন আর স্নোফ্লেক্স ম্যানরে পা রাখার সুযোগ হয় না তার। এমন ভাবে হয়রান করে ছাড়ে যে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় ওয়ারউলফ খ্যাত রোহান। এই ছেলের র''ক্তে নিঃসন্দেহে মাফিয়া বসের ডিএনএ বইছে । নয়তো এইটুকুনি পুঁচকে ছেলের শিরায় শিরায় এতো বদবুদ্ধি কেন হবে? বান্দার এহেন নাস্তানাবুদ অবস্থা দেখে এতোক্ষণে ঠোঁট বাঁকিয়ে বড়দের মতো চোখে হাসলো ইয়াশ। সেই হাসিতে বিভ্রম কেটে গেলো রোহানের। সে নীরবে দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় কন্ঠে বললো,
--- তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে ইয়াশ ?
বিপরীতে গম্ভীর স্বরে বাক্য ছুড়লো ইয়াশ,
--- দেন কল মি ইয়ং মাস্টাল!
হন্তদন্ত হয়ে হসপিটালে পৌঁছেও লাভ হলোনা বিশেষ। ফ্লোরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ওটিতে নেওয়া হয়েছে তাকে ।
এই মূহুর্তে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তুষারের।
তবুও অস্থির হয়ে উঠেছে মন, কিছুতেই মানতে চাইছে না এই প্রতীক্ষার দহন। প্রতিটা মূহুর্ত তার কাছে অসহনীয় ঠেকছে, মনে হচ্ছে একেকটি মিনিট যেন একেকটি আলোকবর্ষ। সময় যেন যাচ্ছেই না। ভেতরের অহনীয় তৎপরতায় শীতল আবহাওয়ার মাঝেও দরদর করে ঘামতে লাগলো শরীর তার।
একপর্যায়ে হাসফাস করতে করতে একহাতে টাইয়ের বাঁধন শিথিল করে,পড়নের কোট খুলে হাতে নিলো সে। ব্যস্ততার মাঝে ইয়াশের উপস্থিতি টের না পেয়ে পেছনে ঘুরে ছেলেকে খুঁজলো। নাহ নেই!
ব্যতিগ্রস্ত হয়ে তৎক্ষনাৎ পা চালিয়ে এগিয়ে গেলো কিছুটা। লম্বা সরু করিডোরের এ মাথা থেকে ওমাথা কোথাও দেখা মিললো না ইয়াশের। অগত্যা দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়লো তুষার। এক মূহুর্ত চোখের আড়াল হলেই ছেলে তার উদাসীন হয়ে পরে। কেমন যেন গম্ভীর হয়ে বসে থাকে চুপচাপ। ইয়াশের এই নির্লিপ্ততা তুষারকে পো"ড়ায় , ভীষণ পো"ড়ায় । দুনিয়া উজাড় করে দিয়েও ছেলের এই শূন্যতা আর একাকীত্ব বোধ হয় এ জীবনে কাটবার নয়। তুষারের অহস্য লাগে, অদম্য এক ছাইচাপা যন্ত্রণায় ভেতরটা হু হু করে ওঠে। ছেলের চেহারায় সামান্যতম ব্যথার ছাপ ও সহ্য হয়না তার । অগত্যা রোহানকে অপেক্ষা করতে বলে ইয়াশের খোঁজে ছুটে যায় তুষার। নিশ্চয়ই কোথাও কোনো নীরব জায়গায় বসে আছে চুপচাপ ।
এলিভেটর ধরে নিচের ফ্লোরে নামতেই দেখা পেলো ইয়াশের। যা ভেবেছিল তাই হয়েছে, কাচের দেওয়ালের ওপাশে রংতুলিতে আঁকা শৈল্পিক ভাসমান শহর, আর এপাশে নাটকীয় বিস্ময়। ছেলে তার ওয়েটিং রুমের চেয়ারে বসে আইপ্যাডে গেম খেলছে। ওর গোল গোল টলমলে চোখ দু'টো ডুবে আছে চলন্ত স্ক্রীনে।
তুষার জানে লোকজনের সান্নিধ্য মোটেই পছন্দ নয় ইয়াশের। তাই বলে এভাবে স্ক্রিনিং করবে? চোখের ক্ষতি হবে তো! চোখের পাওয়ারে সমস্যা হলে বড় হয়ে জেট পাইলটিং করবে কিভাবে সে?
মনের ভাবনায় তপ্তশ্বাস ফেলে ছেলের দিকেই এগিয়ে যাচ্ছিল যন্ত্রমানব। তবে দু'কদম পা বাড়াতেই হাঁটার গতি থমকে গেলো তার। সচেতন মস্তিষ্ক ঢং করে একটা সংকেত দিতেই তড়িৎ বেগে ঘাড় ঘোরালো তুষার। পাশেই একটা কেভিন, ভেতরে মূমুর্ষ রোগী শুয়ে আছে, অক্সিজেন চলছে তার। অথচ তুষারের হৃদয় বলছে ভেতরে এমন কেউ রয়েছে যে ওর এটেনশন চাইছে । ঘটনা আঁচ করতে না পেরে ট্রান্সপারেন্ট গ্লাসের বাইরে থেকেই আরেকটু ভালোভাবে পর্যবেক্ষন করলো সে। এবারে তুষারের চোখে স্পষ্ট হলো সেই পরিচিত মুখ। এতোগুলো বছরের দীর্ঘ দূরত্ব, আত্মিক টান নেই, তবুও মানুষটাকে চিনতে অসুবিধা হলোনা তার। নিস্তেজ, ভাঙাচোরা মুখটা দেখতে গিয়েই ঠোঁট ফুঁড়ে নিসৃত হলো অস্পষ্ট এক ভারী শব্দ,
--- মমমাহ!
জীবনে প্রথমবার বোধ হয় এই শব্দটা উচ্চারণ করলো তুষার, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো সুপরিচিত এক নারী কন্ঠস্বর,
--- কার মা!
বিদ্যুৎস্পৃষ্ঠের ন্যায় ঘুরে তাকালো তুষার। পেছন ঘুরতেই যাকে দেখলো সে এক অপ্রিয় রমণী। যার প্রাণচঞ্চল উচ্ছলতায় কোনো এককালে বেঘোরেই হেসে উঠতো যন্ত্রমানব । জীবনের কোনো এক বেনামি পরিচ্ছদে অজান্তেই ঠায় নিয়েছিল সেই চঞ্চলা মানবী। আজও যাকে উপেক্ষা করার সাধ্য তুষারের নেই। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ধুলোমলিন অধ্যায়, যা আজ পাতার পর পাতা উল্টে ফের একই কক্ষপথে এনে দাঁড় করিয়েছে দু'জনকে।
সেই যে তন্দ্রা ভিলার পেছনের জঙ্গলে দাঁড়িয়ে চাবুকের মতো আ"ঘা"ত করে এসেছিল মেয়েটাকে, আজ আবারও মুখোমুখি হলো তার।
--- নিঝুম!
তুষারকে দেখে নিঝুমেরও একই অবস্থা। ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গেলো রমণী। বেইমান চোখ আত্মসম্মানের তোয়াক্কা না করেই অশ্রুজলে থৈথৈ করে উঠলো। অথচ তুষারের সেই নিস্পৃহ মনোভাব আজও অমলিন। পর্বতের মতোই অটল তার আত্মসংযম । সে খুব সাবলীল ভঙ্গিতে এগিয়ে গেলো নিঝুমের দিকে। নিয়ম করে প্রশ্ন ছুড়লো,
--- তুমি এখানে?
আজ বহুদিন বাদে এই মানুষটাকে দেখে ভেতরের সুপ্ত অনুভূতিরা যেন প্রজাপ্রতির মতো দিগ্বিদিক ছুটছে। হৃদয়ে র"ক্তক্ষ"রণ হচ্ছে। তিরতিরিয়ে কাঁপছে শরীর, কন্ঠতালু শুকিয়ে কাঠ। তবুও শুষ্ক একটা ঢোক গিলে জড়ানো গলায় জবাব দিলো নিঝুম,
--- পৃথিবীটা যে গোলাকৃতির ভুলে গিয়েছেন?
--- হেয়ালি করছো?
তুষারের কাটকাট প্রশ্নের জবাবে দীর্ঘশ্বাস ছাড়লো নিঝুম। এদিকে ওদিকে মাথা নাড়িয়ে নিরুত্তাপ স্বরে জানালো,
--- ভেতরে যিনি আছেন, উনি আমার শাশুড়ি মিসেস তন্দ্রা জাওয়াদ। ওনার চিকিৎসার জন্যই এসেছি।
সকল অনুভূতির উর্ধ্বে গিয়ে আবারও প্রশ্ন ছুড়লো তুষার,
--- কি হয়েছে ওনার?
--- ক্যা"ন্সার লাস্ট স্টেজ চলমান, এখন লাইফ সাপোর্টে আছেন।খুব সম্ভবত আর একসপ্তাহ টিকবেন।
নিস্পৃহ গলায় জবাব দিলো নিঝুম। ওর এই একটা মাত্র বাক্যই যথেষ্ট ছিল তুষারের হৃদয়টাকে এফোঁড়ওফোঁড় করার জন্য। তুষার অনুভব করলো তার ভেতরের ছটফটানি আর উৎকন্ঠা। এতো এতো যন্ত্রণা বইতে বইতে ওর ভেতরটা বোধহয় জ্ব"লেপু"ড়ে খাক হয়ে গিয়েছে এখন ।অথচ বাইরে থেকে নিস্ক্রিয় মানব। তুষারের এহেন নীরবতার মাঝেই খুব দুঃসাহস নিয়ে জানতে চাইলো নিঝুম,
--- আপনি এখানে?
একমুহূর্ত ও ভাবলো না তুষার। দায়সারাভাবেই জবাব ছুড়লো,
---আমার ওয়াইফ ওটিতে আছে, শি ইজ ইন হার লেবার।
নিঝুমের নয়ন বিস্ফারিত হলো। অবিশ্বাস্য চাহনিতে দৃষ্টিপাত করলো তুষারের দিক। বিস্ময়ভাবটা কেটে যেতেই আহত স্বরে বললো ,
--- আমি আপনাকে আজও ভীষণ ভয় পাই, কিন্তু একটা জিনিস জানতে ইচ্ছে করছে খুব।
--- কি!
তুষার প্রশ্ন ছুড়ঁতেই পায়ে পায়ে সামনে এগিয়ে গেলো নিঝুম।মানুষটার গভীর টলমলে কৃষ্ণগহ্বরে চোখ রেখে বিধ্বস্ত গলায় শুধালো,
--- আপনি আমায় বলেছিলেন কোনোদিন বিয়ে করবেন না। কারণ, ভালোবাসা, বিয়ে, সংসার এসব নাকি আপনার সঙ্গে যায় না।মিথ্যে বলেছিলেন?
বরাবরের মতোই অভিব্যক্তিহীন নেত্রে চেয়ে রইলো মানব। কিয়ৎক্ষণের নীরবতা ভেঙে অপ্রসন্ন গলায় জবাব দিলো,
--- মানুষ প্রতীজ্ঞা করলেও সবসময় তা স্থায়ী হয়না নিঝুম। কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা তাদের প্রতীজ্ঞার দেওয়াল ধসিয়ে দেয়। ভেঙে চূর্ণবিচূর্ণ করে দেয় আত্মসংযম। তুমিও তো আমি ছাড়া অন্য কাউকে হৃদয়ে স্থান দিবে না বলে প্রতীজ্ঞা করেছিল, পেরেছো কি তা ধরে রাখতে?
তুষারের রুক্ষ জবাবের প্রত্যুত্তরে নিঝুম কিছু বলবে, তার আগেই ওপাশ থেকে ভেসে এলো গমগমে এক পুরুষালী কণ্ঠস্বর,
--- কে এসেছে নিঝুম?
নিঝুম ঘুরে তাকাতেই তুষার দেখলো, পাঁচ কি ছয় বছরের একটা ফুটফুটে ছেলে শিশুকে কোলে নিয়ে প্রশ্ন চোখে তাকিয়ে আছে তূর্য। প্রথম দেখায় তুষারকে অপরিচিত ঠেকলো তার। চার্কোল শার্ট আর ব্ল্যাক ওয়েস্ট কোট পরিহিত আগাগোড়া ফর্মাল গেটআপের এই ভদ্রলোককে আগে কখনো দেখেছে বলেও মনে পরছে না, সহসা সামনে এগিয়ে এসে কৌতূহল নিয়ে জানতে চাইলো,
--- আমরা কি কোনোভাবে পরিচিত?
তুষার একপল নিঝুমের দিকে চাইলো, তার নিভে আসা দৃষ্টি অনুসরণ করে ফের চোখ ঘুরিয়ে জবাব দিলো,
--- না, তবে নিঝুম আমার পরিচিত।
তুষারের কথার পৃষ্ঠে তূর্য কিছু বলার আগেই ঝটপট উত্তর দিলো নিঝুম,
--- ঈশানী! আমার বেস্টফ্রেন্ড ঈশানীর হাসবেন্ডের এ্যাসিসট্যান্ট উনি।কি ঠিক বলেছি না?
কাচুমাচু ভঙ্গিতে হেসে হেসে কথাটা বলে চোরা চোখে ইশারা করতেই হ্যা সূচক মাথা নাড়ালো তুষার।
বিপরীতে সম্মোহনী হেসে তার দিকে হাত বাড়িয়ে দিলো তূর্য। স্বভাবসিদ্ধ গলায় বললো,
--- মাই সেলফ তূর্য। তূর্য জাওয়াদ।নাইস টু মিট ইউ্য। মিস্টাররররর!
--- তুষার জাওয়াদ!
বিনা বাক্যব্যয়ে ভাইয়ের হাতে হাত মিলিয়ে করমোর্দন করলো তুষার। বিপরীতে ভেসে এলো তূর্যের অভাবনীয় কণ্ঠস্বর,
--- ওয়াও, আমাদের সারনেইম একই!
ঠোঁট প্রসারিত করে ফিকে হাসলো তুষার। নিরুত্তাপ স্বরে জবাব দিলো,
--- নাহ! পুরোপরি এক নয়। আমি মিখাইল, তুষার জাওয়াদ মিখাইল।
তুষারের জবাবে কিছুটা অপ্রস্তুত দেখালো তূর্যকে।প্রসঙ্গ এড়িয়ে সে কিছু বলতেই যাবে, তখনই ওপাশ থেকে প্রশ্ন ছুড়লো নিঝুম,
--- আচ্ছা ঈশু অরণ্য ওরা এখন কোথায় ? কেমন আছে বলুন তো? আমার কাছে একটা নাম্বারও নেই যে যোগাযোগ করবো। আপনি কি আমাকে ঈশুর নাম্বারটা দিতে পারবেন? প্লিইইজ!
নিঝুমের করা আকস্মিক প্রশ্নে আধার থমথমে হয়ে গেলো তুষারের তামাটে মুখ। এতোগুলো অবাঞ্ছিত প্রশ্নের কি উত্তর দিবে বুঝে উঠতে পারলো না ঠিক। কিয়ৎক্ষণের ব্যবধানে শব্দ ভান্ডার হারিয়ে গেলো তার। এতোক্ষণ ধরে জমিয়ে রাখা আত্মবিশ্বাসের দেওয়ালে চিড় ধরেছে যেন, তেমন করেই কণ্ঠ খাদে নামালো যন্ত্রমানব। করিডোরের পিনপতন নীরবতা ভেঙে থেমে থেমে রুক্ষস্বরে জবাব দিলো,
--- ঈশানী কিংবা অরণ্য ওদের কাউকেই আর ফোনে পাওয়া যাবে না নিঝুম!
তুষারের এহেন বিরস বাক্যে কলিজা ধক্ করে উঠলো রমণীর। শুষ্ক একটা ঢোক গিলে বিস্ময়াভিভূত কণ্ঠে আওড়ালো,
--- মানে, কি বললেন ঠিক বুঝিনি। ফোনে পাওয়া না গেলে কোথায় পাওয়া যাবে?
এবারে আর প্রত্যুত্তর করলো না তুষার। নিঝুমের প্রশ্ন চোখে তাকিয়ে নীরবে সাইডে সরে দাঁড়ালো সে, অদূরের চেয়ারটাতে বসে চুপিসারে গেইম খেলতে থাকা অসম্ভব সুন্দর বাচ্চা ছেলেটাকে ইশারা করে বললো,
--- ওই যে এরীশ আর ঈশানী।
তুষারের কথার মর্মার্থ বুঝে উঠতেই বিদ্যুৎস্পৃষ্ঠের ন্যায় অকস্মাৎ ঝাঁকুনি দিয়ে উঠলো নিঝুমের সমস্ত শরীর। নিয়ন্ত্রণ হারিয়ে পরে যেতে নিলে ওকে একহাতে সামলালো তূর্য। চিন্তিত শোনালো তার কণ্ঠস্বর,
--- আর ইউ্য ওকে ঝুম?
সে কথার জবাব দিলো না নিঝুম। বিনাবাক্যে কাঁধ থেকে তূর্যের হাতটা সরিয়ে নীরব পদচারণায় এগিয়ে গেলো ধ্যান জ্ঞান সবকিছু দিয়ে গেইম খেলতে থাকা মনোযোগী বাচ্চা ছেলেটার দিকে।
তুষার নিজেও বাঁধা দিলো না ওকে। অন্য কেউ হলে হয়তো এসব বিষয়ে টু শব্দটিও করতো না সে । কিন্তু নিঝুম তো ঈশানীর সবচেয়ে কাছের বন্ধু, না বললে বড্ড অন্যায় হয়ে যেতো। কথাটা ভাবতে গিয়ে নিজেকেই নিজে প্রশ্ন করে বসলো তার অবচেতন মন,
--- ন্যায় অন্যায়ের তোয়াক্কা কবে থেকে করতে শুরু করলো তুষার জাওয়াদ।
পৈশাচিক মনের রূঢ় প্রশ্নকে আজ আর উপেক্ষা করলো না যন্ত্রমানব। অকপটে জবাব দিলো,
--- যবে থেকে আমার ইয়াশ এসেছে। দুনিয়া উল্টেপাল্টে গেলেও ওকে ভালো মানুষ বানাতে হবে, বানাতেই হবে!
এ যেন নিজের সঙ্গে নিজের দৃঢ় এক প্রতীজ্ঞা তুষারের।
*
মনোযোগ দিয়ে গেইম খেলতে থাকা ইয়াশ হঠাৎ করেই উপলব্ধি করলো ওর সম্মুখে হাঁটু গেড়ে বসে আছে কেউ একজন। কিন্তু কে? ভাবনার ছেদ ঘটিয়ে মানুষটিকে দেখার প্রয়াসে মুখ তুলতেই, আচানক ওকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো রমণী। তার বুক ভাঙা কান্নার আওয়াজ বড্ড করুণ শোনালো ইয়াশের শ্রুতিদারে। সে কেঁপে উঠল। কোনোকিছু বুঝে উঠতে না পেরে নরম মিহি আওয়াজে শুধালো,
--- তি হো কাওজাতো দোলোরে ইন কোয়ালকে মোদো?( আমি কি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়েছি?)
ছোট্ট প্রাণের অবুঝ প্রশ্নে চোখ তুলে চাইলো নিঝুম। ছেলেটার কোমল আদুরে লালিত্যমাখা চেহারাখানি পরখ করে এদিক ওদিক মাথা নাড়ালো সে।
--- তাহলে কাঁদছেন কেন?
এই প্রশ্নের কি জবাব দিবে নিঝুম? কণ্ঠনালি যে কান্নায় আঁটকে আছে। ফলস্বরূপ আবারও ডুকরে কেঁদে ভাসালো রমণী। কাঁদতে কাঁদতেই হাজারটা চুমু আকঁলো ছোট্ট নমনীয় মুখটায়। ফোঁপানোর সুরে উত্তর দিলো,
--- তোমাকে দেখে বাবা। তোমার মুখটা যে আমার ভীষণ পরিচিত, ভীষণ আপন। এতো সুন্দর কেন বলোতো তুমি?
--- গদ( গড) বানিয়েছে তাই।
ছেলের এহেন জবাব শুনে আবারও ওকে পরম স্নেহে বুকে আঁকড়ে ধরে নিঝুম। সিল্কি নরম চুলের মাঝে গাঢ় চুমু খেয়ে হুঁ হুঁ করে কেঁদে উঠে বলে,
--- তোমাকে দেখে আমার কেন এতো কষ্ট হচ্ছে বাবা ? কেন আমি নিঃশ্বাস নিতে পারছি না? বলোতো কেন !
অজ্ঞাত এই রমণীর কষ্টের কারণ কিংবা পরিধি কোনোটিই জানা নেই ইয়াশের। তবে তার শরীর থেকে নিসৃত হওয়া মা মা গন্ধটা ভীষণ ভালো লাগছে। এতোটাই আরাম লাগছে, যে চোখ জুড়িয়ে ঘুম আসছে ওর ।
তাই আর জবাব দেয়না ইয়াশ। নির্বিগ্নে দাঁড়িয়ে থেকে মায়ের মমতার আশ্চর্য স্বাদ গ্রহন করে সে। শীতল চোখে শুধু পরখ করে তারই সমকক্ষ একজনকে। যে কিনা কিছুটা দূরত্বে দাড়িয়ে এই মূহুর্তে নিজের মায়ের ভালোবাসার ভাগ নিয়ে বেজায় চিন্তিত। ওই টলমলে অভিমানি চাহনী আর ফুলানো চোখই তার ঈর্ষান্বিত মনের বহিঃপ্রকাশ।
কক্সবাজার, বাংলাদেশ।
ঈশানীদের শ্যাওলা জমা, আটপৌরে দোতলা বাড়িটা আজ লোকে লোকারণ্য। চারিদিকে একটা খোশমেজাজি উৎসবের আমেজ। বাড়ির আঙিনা থেকে গেইট পর্যন্ত রঙিন পর্দা আর তাজা গোলাপ দিয়ে মোড়ানো । লোহায় গড়া পুরোনো আমলের গেইটটাকেও সাজানো হয়েছে অসাধারণ রাজকীয় সাজে। দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি। বাড়ির ভেতর থেকে ভেসে আসা সুস্বাদু খাবারের গন্ধে ম ম করছে চারিপাশ। বাড়িতে উপস্থিত সকলের মাঝেই এক ছাইচাপা উৎকণ্ঠা। কারোর আগমনের প্রতীক্ষায় ক্রমশ সময় গুনছে তারা। এরই মাঝে শিশুদের হইরই আর উৎসুক অতিথিদের শোরগোল স্তব্ধ করে দিয়ে বাড়ির গেইটে এসে উপস্থিত হলো একটা বিলাশবহুর চার চাকার মার্সিডিজ। বাড়ির ভেতর থেকে সকলে একযোগে উঁকিঝুঁকি দিতেই
গাড়ির দরজা ঠেলে নেমে এলো একজন। নাহ প্রতিক্ষিত ব্যক্তি নয়, বরং গেইটে এসে দাঁড়িয়েছে ব্যাগী ওভারসাইজড ডেনিম আর ব্ল্যাক এ্যান্ড হোয়াইট চেইক শার্ট পরিহিত সুদর্শন এক যুবক। অচেনা এই যুবকের আগমনে কিঞ্চিৎ আশাহত হলো সবাই। তারা সম্ভবত বরের প্রতীক্ষায় মুখিয়ে ছিল। সহসাই অন্যকারোর আগমনে আশাহত হয়ে ফের যে যার মতো ব্যস্ত হলো খোশগল্পে।
ওদিকে সুসজ্জিত গেইটটাকে নিগূঢ় দৃষ্টিতে পরখ করতে গিয়েই চোখ থেকে রোদ চশমা সরালো আগন্তুক। উপরের নেইমপ্লেটে চোখ বুলিয়ে বিড়বিড় করে আওড়ালো,
--- হৃদ ওয়েডস ঊষা! ওয়াও!
আজ ঊষার বিয়ে। রোকেয়া প্রাচী নানান কাজে ব্যস্ত। একদণ্ড শ্বাস ফেলার ফুরসত নেই তার। এরই মাঝে তার সঙ্গে নাকি আবার কোনো এক ছোকরা দেখা করতে এসেছে। দেখতে নাকি ফিল্মের হিরোর মতন। আপাতত বসার ঘরে বসতে দেওয়া হয়েছে তাকে। সেখানেই বিয়ে বাড়ির কুমারী মেয়েরা সব কাজকর্ম ফেলে হুমড়ি খেয়ে পড়ছে। এতো এতো কাজের মাঝে এই অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনে বেজায় বিরক্ত হলেন রোকেয়া। দরজার আগল ঠেলে মেয়েগুলোকে সরিয়ে ভেতরে ঢুকতেই আশ্চর্য হলেন তিনি। কণ্ঠে অবিশ্বাসের ঢেউ তুলে আওড়ালেন,
--- মাহিন! তুমি মাহিন বেনজামিন না?
হাতে থাকা একটা শক্ত কাগজে মোড়ানো ফাইলে এতোক্ষণ মুখ ডুবিয়ে রেখেছিল মাহিন। রোকেয়া প্রাচীর আওয়াজ পেতেই ফাইলটা বন্ধ করে নীরবে চোখ তুললো সে। সামনের কাউচের উপর কৌতুহল নিয়ে বসে থাকা মধ্যবয়সী ভদ্রমহিলার পানে শ্লেষ হাসি নিক্ষেপ করে শুধালো,
--- কেমন আছেন আন্টি?
ব্যথাতুর শ্বাস ফেললো রোকেয়া।নিরেট স্বরে জবাব দিলো,
--- এইতো চলছে আর কি । কিন্তু তুমি হঠাৎ? না মানে কয়েকবছর ধরেই দেখিনা তোমায়।
রোকেয়া প্রাচীর কৌতুহল অস্বাভাবিক নয়,সহসা মৃদু হেসে প্রত্যুত্তর করলো মাহিন,
--- এসেছি। একটা দরকারি কাজেই এসেছি।
রোকেয়া শুধালেন,
--- কি কাজ বাবা?
এবারে মাহিন নিজের হাতের ফাইলটা রোকেয়ার দিকে বাড়িয়ে দিতে দিতে বললো,
--- এই ফাইলটা নিন।
রোকেয়ার কৌতূহলী দৃষ্টি বিস্ফারিত হলো। ভ্রু কুঞ্চিত হয়ে এলো তার। ফাইলটাকে উল্টে পাল্টে দেখতে দেখতেই ওপাশ থেকে ভেসে এলো মাহিনের কণ্ঠস্বর,
--- এটা একটা উইল। এতে লেখা আছে এই বাড়ির পূর্ণাঙ্গ মালিকানা আপনার আর ঊষার। নিচে দেখুন ঈশানীর সাইন রয়েছে।
কাটাকাটা বাংলা অক্ষরে ঈশানী লেখা নামটায় আলতো স্পর্শে আঙুল বোলালো রোকেয়া। পরমূহুর্তে চোখ তুলে শুধালো,
--- এটা কিভাবে... না.. মা...
রোকেয়ার কণ্ঠ জড়িয়ে আসছে দেখে মাহিন নিজে থেকেই জবাব দিলো,
---- আজ থেকে কয়েক বছর আগে এই উইলটা করেছিল ঈশানী। ঈশানী চেয়েছিল এই বাড়ির মালিকানা সারাজীবন আপনাদের থাকুক। হস্তান্তরের দ্বায়িত্ব পরেছিল আমার ভাগে। আমি শুধু আমার দ্বায়িত্বটুকু পালন করলাম।
রোকেয়া প্রাচী স্তম্ভিত হয়ে বসে রইলেন। তার মুখে রা নেই। মাহিন আর কথা বাড়ালো না। বাক্যালাপ শেষে দ্রুত উঠে পড়লো বিদায় নিয়ে। ঘর থেকে বেড়িয়েই যাচ্ছিল ঠিক তখনই পিছু ডেকে ওঠেন রোকেয়া। ধরা গলায় জিজ্ঞেস করেন,
--- ঈশানী এখন কেমন আছে?
মাহিন পিছু ফিরে নিস্প্রাণ চোখে তাকিয়ে রইলো কিছুক্ষণ । অতঃপর থমথমে গলায় জবাব দিলো,
--- আমি জানিনা!
--- কেন কোথায় আছে ও?
এবারে ঘুরে দাঁড়িয়ে হনহনিয়ে হাঁটা ধরলো মাহিন, যেতে যেতেই অনুভূতিহীন বিমর্ষ গলায় আওড়ালো,
--- নেই! ঈশানী আর নেই!
মূহুর্তেই পেছন থেকে ভেসে এলো রোকেয়া প্রাচীর গগনবিদারী চিৎকার। পৃথিবী সমান ক্লেশ নিয়ে দরজার কাছেই লুটিয়ে পড়েছেন তিনি। বাড়ি ভর্তি মানুষ হুড়মুড় করে ছুটে এলো সব। তারা সকলে চারিদিক থেকে ঘিরে ধরেছে রোকেয়াকে। মানুষের পায়ে পিষে বাড়ির উইল মাটিতে লুটোপুটি খাচ্ছে। অথচ রোকেয়া প্রাচীর আহাজারি তখন দুনিয়া ফুঁড়ে আসমানের শিয়রে। ঈশানীর নানী দেবোরা বয়োবৃদ্ধা। সহজে নড়াচড়া করেন না । তবুও মেয়ের এহেন ম"রা কান্না শুনে তিনি আর ঘরে বসে থাকতে পারেন নি। লাঠিতে ভর করে ছুটি এসেছেন দরজার কাছে। মাটিতে লুটিয়ে পড়া মেয়ের আহাজারিতে নয়ন বিস্ফারিত হলো তার। অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলেন,
---- বিয়া বাড়িত তুই এল্লে ম"রা হাদোন শুরু গইজ্জুস কিল্লাই? (বিয়ে বাড়িতে তুই এমন ম"রা কান্না জুড়েছিস কেন?)
--- আমার ঈশানী আর নেই মা!
কান্না সংবরণ করে জবাব দিলো রোকেয়া। তার কথার পাছে ভ্রু কুচকালেন দেবোরা। অধৈর্য হয়ে বললেন,
--- ওই মেয়েপোয়া ইবে তো বোত বছর ধরিই নাই। এহন আবার নতুন গরি ঢং গররদে কিল্লাই?( সে মেয়ে তো অনেক বছর ধরেই নেই। এখন আবার নতুন করে ঢং করছিস কেন?)
--- কি করবো বলো? আমার ঈশানী যে দুনিয়াতে নেই!
মেয়ের বেদনারুদ্ধ আহাজারি কর্ণকুহর ভেদ করতেই আচানক হাতের লাঠি ফস্কে গেলো দেবোরার। ধপ করে বসে পড়লেন সে মাটিতে।উৎসব মুখর বিয়ে বাড়ি নিমেষেই ঢেকে গেলো শোকের ছায়ায়। আর্তনাদ আর আহাজারিতে ভার হয়ে এলো এ বাড়ির আকাশ বাতাস। পাড়া মহল্লায় হাওয়ার বেগে গুঞ্জন ছড়ালো,
---- ম"রে'ছে! রোকেয়ার বড় মেয়ে ম"রে"ছে।
শোকে মাতোয়ারা ওই শ্যাওলা জমা বাড়িটার দিকে আর ভুলেও ফিরে তাকায়নি মাহিন। নিটোল পায়ে একলা পথিকের মতোই উদ্দেশ্য হীন হাঁটছে সে ।হাটঁতে হাঁটতে কতবার যে শার্টের হাতায় চোখ মুছেছে তার ইয়ত্তা নেই। একপর্যায়ে যেতে যেতে সেও হারিয়ে গেলো ওই ধূলোপড়া সরু রাস্তার বাঁকে। মাহিন,তুষার, ফ্লোরা , নিঝুম, তূর্য কিংবা এরীশ ঈশানী ওদের সকলের ভালোবাসার প্রতিদান দিতেই বোধ হয় কোনো এককালে লালন ফকির গেয়েছিলেন,
ওই প্রেম যে করে সে জানে,
ওই প্রেম যে করে সে জানে,
আমার মনের মানুষেও শনে,
আমার মনের মানুষেরও শয়য়য়নে.....
পরিশিষ্টঃ
বর্তমান,
প্রিসিলা কাঁদছে, নিঃশব্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কান্নার তোড়ে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার সরু চিবুক। গোলাপি গাল র"ক্তিম হয়ে উঠেছে। দুহাঁটু ভাঁজ করে তাতে কলমিলতার মতোন গা এলিয়ে ভেজা বালুচরের উপর বসে আছে মেয়েটা। মাথা নুয়িয়ে কাঁদার দরুন ওর কম্পমান শরীরের তীক্ষ্ণ ঝাঁকুনি স্পষ্ট দৃশ্যমান। রাজকুমারীর মতো দেখতে হাঁটুসম ঈষৎ সোনালু চুলগুলো সমুদ্রাগত বাতাসে এলোমেলো হয়ে উড়ছে । তার উড়ো চুলের সুমিষ্ট ঘ্রান ক্রমশ ইয়াশের নাকে এসে লাগছে। প্রিসিলার থেকে খানিকটা দূরেই বিরস মুখে বসে আছে সে। মাথাভার্তি একঝাঁক সিল্কি কালো চুল আর উন্নত নাসার সুদর্শন যুবক সে । দৃষ্টিতে অমোঘ আকর্ষন,কালচে বাদামি ওষ্ঠ জোড়া আবেশিত করে রেখেছে দু'টো চকচকে ধাতব পিয়ার্সিং। থুতনিতে সামান্য ঢেউ, ঠিক তার মাঝখানে কুচকুচে কালো তিলক। গম্ভীর ধারালো চেহারা জুড়ে প্রাচুর্য্যের অহং। যেন এক অমানিশার রাজপুত্র সে। লাগামহীন অবাধ্য,বেপরোয়া, ছন্নছাড়া এক অস্তিত্ব।
রোদের তেজদ্রীপ্ত রোশনাই কোমল হয়ে এসেছে। ম"রা বিকেলের শেষ প্রহরে সাগরের বুকে ঝুড়ো ঝুড়ো রঙ ছড়িয়ে পশ্চিমে হেলে পড়েছে সূর্যরাজ। রক্তিম হয়ে উঠছে দিগন্ত। একটু বাদেই আধারের পর্দা টেনে সন্ধ্যা ঘনাবে ধরিত্রীতে।লোকালয়হীন একচ্ছত্র এই ছেঁড়াদ্বীপে কোনো আলোর উৎস নেই, পুরোপুরি অন্ধকার নামার আগেই এই স্থান ত্যাগ করা আবশ্যক । ওদিকে প্রিসিলার কান্না থামার নামই নেই। এতোক্ষণ থমথমে মুখে বসে থাকলেও এবার আর চুপ থাকতে পারলো না ইয়াশ। বহুক্ষণের মৌনতা ভেঙে জোড়ালো এক ধমক দিয়ে বসলো সে,
--- ফ্যাঁচফ্যাঁচ আওয়াজ করা বন্ধ করবি, নাকি তোকে রেখেই দ্বীপ ছাড়বো?
ইয়াশের অতর্কিত গর্জনে কাঁদতে কাঁদতে মাথা তুলে চাইলো প্রিসিলা। কান্নার তোড়ে নীলাভ দু'নয়ন ফুলে উঠেছে তার, যা দেখা মাত্রই বিরক্তিতে কপাল কুঁচকালো ইয়াশ, পরক্ষণেই দৃষ্টি গিয়ে ঠেকলো তরুণীর তুলতুলে কোমল রক্তিম ওষ্ঠাধরে। কম্পমান চিবুকের সন্ধিতে সমান তালে কাপছে ঠোঁট দু'টো। মেয়েটা একটু বেশিই কোমল আর রূপবতী । তাকালেই চোখ জ্বালা করে। কিন্তু এতো নজরকাড়া রূপ মোটেই পছন্দ নয় ইয়াশের। সহসা দৃষ্টি সরিয়ে নিলো সে। সেই অনুভূতিহীন বিরস দৃষ্টি অনুসরণ করে ঝাঁঝিয়ে উঠলো প্রিসিলা। পেয়েছে কি এই লোকটা? কথায় কথায় হু""মকি দেয়। অগত্যা নাকের পাটা ফুলিয়ে হেঁচকি দিতে দিতে বললো,
--- তুমি যাও, আমি পাপাকে কল করে নিবো।
--- এখানে নেটওয়ার্ক নেই।
দায়সারা গলায় জবাব ছুড়লো যুবক। তার চেহারা জুড়ে পাথরের মতো কাঠিন্যতা। মানবের নিস্ক্রিয় প্রতিক্রিয়ায় অভ্যস্ত প্রিসিলা, যার দরুন সেসবে পাত্তা না দিয়ে অন্তরের তাড়নায় আবারও ডুকরে কেঁদে উঠলো মেয়েটা, ভঙ্গুর জড়ানো গলায় বলতে লাগলো,
--- কেন! কেন ওরা দু'জন দু'জনকে এতোটা ভালোবাসলো?দুনিয়ার উর্ধ্বে গিয়ে এভাবে ভালো না বাসলে সবকিছু অন্যরকম হতো নিশ্চয়ই!
প্রিসিলার অশ্রুসিক্ত নীলাভ দু'নয়ন পেছনের ঝিনুক আকৃতির পরিত্যাক্ত ক্যাফেটাতে আবদ্ধ, মাথার উপর এখনো জ্বলজ্বল করছে নামটা "কর্ণিয়া ক্যাফে"। ইয়াশ নিজেও সেদিকে তাকালো একপল, তারপর চোখ ঘুরিয়ে নিরন্তর সাগরের পানে দৃষ্টিপাত করে বললো,
---- Even a whole lifetime Doesn't enough for their love, so they went away.
কথার শেষে গভীর টানলো ইয়াশ। প্রিসিলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বললো,
--- তাই বলে এতো অপূর্ণতা! এতো অপূর্ণতা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কষ্ট হচ্ছে আমার ইয়াশ!
ক্রন্দনরত প্রিসিলার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ইয়াশ। জীবনে প্রথমবারের মতো ওর কথার সোজাসাপ্টা উত্তর দিয়ে বলো,
--- কে বলে অপূর্ণতা?ড্যাড আর মাম্মার ভালোবাসা নিখাঁদ পরিপূর্ণ। অপূর্ন হলে নিশ্চয়ই আমি এক্সিস্ট করতাম না?
---- তুমি কিভাবে এতো সহজে বলে দিচ্ছো?
--- টাইম হিলস এভরিথিং!
ইয়াশের কণ্ঠস্বর নিস্পৃহ শোনালো।
--- মিথ্যে!, টাইম হিলস নাথিং! নয়তো আজ এখনো এই স্থানে কর্ণিয়া ক্যাফের অস্তিত্ব থাকতো না।
এক নিঃশ্বাসে কথাগুলো বলে আবারও কেঁদে উঠলো প্রিসিলা। দু'হাতে চুল আঁকড়ে ধরে পা"গ'লের মতো কাঁদছে সে । এবার নিশ্চয়ই অসুস্থ হয়ে ইয়াশকে নতুন কোনো ঝামেলায় ফেলে তবেই ক্ষান্ত হবে মেয়েটা। ইয়াশের তো মাঝেমধ্যে মনে হয় এই মেয়ের জন্মই হয়েছে তাকে বিরক্ত করার জন্য। আগেপরের সব ঘটনা ভাবতে ভাবতেই চোয়ালের পেশী শক্ত হয়ে গেলো তার। মেয়েটার দিকে র"ক্তিম চোখে তাকিয়ে রুক্ষস্বরে বাক্য ছুড়লো তৎক্ষণাৎ,
--- জাস্ট স্টপ দ্যা ফাকিং ক্রায়িং প্রিসি!
--- আমি কাঁদলে তোমার সমস্যা কোথায়?
সমান তালে চেচিয়ে উঠলো প্রিসিলা। ইয়াশ এগিয়ে এসে ওর নাজুক চোয়ালখানি শক্ত হাতে চেপে ধরে বললো,
--- বিকজ আই হেইট ইট।
এক ঝটকায় ইয়াশকে দূরে সরানোর চেষ্টা করলো প্রিসিলা। কিন্তু পারলো না, বিপরীতে আরও দৃঢ় হলো হাতের বাঁধন। অসহনীয় ব্যথায় চোখের কোটর টলমল করে উঠলো মেয়েটার। ব্যথাক্লিষ্ট গলায় আওড়ালো,
---- এতোটা হেইট না করলেও তো পারো।
প্রিসিলার টলমলে ব্যথাতুর দৃষ্টি দেখেও দেখলো না ইয়াশ। উল্টো দাঁতে দাঁত পিষে বললো,
--- তোকে আমি এতোটা অপছন্দ কেন করি জানিস? বিকজ অফ ইউওর ডিজগাস্টিং ব্লু আইস।
কথাটা বলেই মেয়েটাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিলো সে। প্রিসিলা আর কথা বাড়ালো না। চুপচাপ উঠে দাঁড়িয়ে উত্তাল সমুদ্রের অভিমুখে হেঁটে যেতে যেতে বিড়বিড়ালো,
---- এটাই তোমার আমার ভবিতব্য ইয়াশ । It's destined to have a sad ending.
বিপরীতে দাপুটে কণ্ঠ খাদে নামিয়ে স্বগোতক্তি করলো ইয়াশ,
---A sad ending is actually not an end. It an Infinite love war.
বিভ্রমে ডুবে কথাগুলো বলতে বলতে আচানক সংবিৎ ফিরতেই সামনে তাকালো ইয়াশ । যতদূর চোখ যায় কেবল উত্তাল জলরাশি। দৃষ্টি সীমানার কোথাও প্রিসিলা নেই।সহসা গা ঝেড়ে তৎক্ষনাৎ উঠে দাঁড়ালো সে। ঝড়ো হাওয়ার বেগে সমুদ্রের দিকে ছুটে যেতে যেতে আনমনেই বলে উঠলো,
---but this time, i will definetly change the destiny!
হয়তো আবারও নব্য সূচনায় রচিত হতে চলেছে ভালোবাসার এক নবোদিত অধ্যায়। গোধূলির আকাশে হঠাৎ জ্বলে ওঠা সন্ধ্যা তারার মতোই ইয়াশ এগিয়ে যাচ্ছে তার অজ্ঞাত ভবিতব্যের টানে। পেছন থেকে গাংচিলের পাখায় ভর করে ভেসে আসছে সেই মন্ত্রমুগ্ধ গানের সুর,
টালমাটাল মনটা কিছু
তোমায় বলতে চায়,
বেসামাল ভাবনা গুলো
তোমায় ছুঁতে চায়,
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়.....
সমাপ্ত
