৫১+৫২+৫৩+৫৪+৫৫+৫৬+৫৭+৫৮+৫৯+৬০
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ৫১
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা নিষিদ্ধ।
প্রায় দু’মাস পরে......
জীবনের কিছু কিছু সময় মানুষ হয়ে পড়ে সিদ্ধান্তহীন। গোটা জীবনের অযাচিত ভুল শোধরানোর উপায় হিসেবে নতুন করে জন্ম নেয় আরও অনেক গুলো ভুল। এক জীবনের প্রাপ্তি হিসেবে মানুষ যে সহজ গন্তব্য বেছে নেয়,তার বিপরীতে হাঁটা একগুঁয়ে মানুষ গুলো খুব সহজেই জীবনের ভারে ক্লান্ত হয়ে পরে। মরিচীকার মতো অদৃশ্য ভবিষ্যত তাদের তাড়া করে বেড়ায় অহর্নিশ।
বিগত কুড়িটা বসন্তে কখনো শুদ্ধ ভালোবাসার মুখ দেখেনি ঈশানী। কেউ কখনো স্বার্থ ছাড়া ভালোবাসেনি ওকে। আপনজন নামক ব্যক্তিগুলো কোনোদিন বুঝতে চায়নি রমণীর কোমলপ্রাণকে। যার দরুন ভেতরের শিশুসুলভ সত্তাটা মরে গেছে বহু আগেই। বাবা-মা কিংবা আপনজনের ভালোবাসা ঠিক কতোটা স্বর্গীয় আর হৃদয়স্পর্শী হয় তা জানা নেই মেয়েটার। বরাবরই ভালোবাসার কাঙাল ঈশানী ভালোবাসা জিনিসটাকে ধরেই নিয়েছে দুর্বোধ্য এক বস্তু হিসেবে। যা জয় করতে হয়, ঠিক যোদ্ধার মতো। আর যুদ্ধের পর জিতে যাওয়া ইহ জাগতিক মহা পুরস্কারের নাম হলো প্রেম। ঈশানী এমন ভাবে ভালোবাসা উপভোগ করতে চেয়েছিল, যা এই জীবনে কেউ কোনোদিন ভোগ করেনি।
সবকিছুই ঠিকঠাক ছিল। ঈশানীর যুদ্ধ করতে হয়নি, ভালোবাসা ওর দ্বারে হানা দিয়েছিল অম্লান বসন্তের দমকা হাওয়ার মতোই। সে এক অদ্ভুত প্রেমের উপাখ্যান , যার না আছে কোনো স্বীকারোক্তি আর না-তো প্রতিশ্রুতি। যার ভক্ষক হওয়ার কথা ছিল, ভাগ্যের দোলাচলে সে হয়ে উঠলো সবচেয়ে বড় রক্ষাকবচ।
এরীশ ইউভান! ঈশানীর একমাত্র আশ্রয়। রমণীর সরল,সহজ নারীমন কখনো বিবেকের বেড়াজালে আঁটকায়নি,চোখের সামনে ঘটে যাওয়া সুকরুণ বাস্তবতাও কখনো দমাতে পারেনি তাকে, সে ভেসে গেছে আবেগের জোয়ারে, আদরে আদরে ঠিক নদীর প্রবাহমান জলের মতো। হয়ে উঠেছে সর্বগ্রাসী সম্রাটের হৃদয়ের একমাত্র সম্রাজ্ঞী।
প্রতিশ্রুতিহীন,নৈঃশব্দ্যিক ভালোবাসার তরে উন্মাদ ছিল ঈশানী, কখনো ভাবতে চায়নি বাস্তবতা। সমগ্র দুনিয়া ভুলে হয়ে উঠেছে ফেরারী। যার কোনো গন্তব্য নেই।
তবুও মরিচীকা কি কোনোদিন আলোর হদিস পায়? দিনের আলোর মতোই পরিস্কার সত্যি টা ঠিক সেদিনই উপলব্ধি করেছিল রমণী। যেদিন তার ছোট্ট নাজুক উদরে আগন্তুকের ন্যায় কড়া নেড়েছিল র'ক্ত মাংসের এক নিস্পাপ অস্তিত্ব!
*
বিগত বেশ কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না ঈশানীর। একে তো গত দু’মাস ধরে কোনো হদিস নেই এরীশের। না রেখেছে যোগাযোগ আর না কোনো খবর। ঈশানী নিজে থেকে যে যোগাযোগ করবে তারও কোনো সুযোগ নেই, কারণ এরীশ একেক সময় একেক নাম্বার ব্যবহার করে। এবং এই পরিবর্তনের হার টা এতোই বেশি যে গুনে শেষ করার মতো নয়।
এটাকে বুঝি বৈবাহিক সম্পর্ক বলে? বোধ হয় না, সমাজের সচেতন মহলের কাছে এটাকে বলা হয় অসামাজিক, অসুস্থ সম্পর্ক। ঈশানী ভালো করেই জানে বিয়ে, ভালোবাসা কিংবা সম্পর্কের টানাপোড়েন এসবের কোনো মূল্য নেই মাফিয়া বসের কাছে। এটাতো কেবল ছোট্ট নারী শরীরটাকে বৈধ উপায়ে কাছে পাবার অভিনব কৌশল মাত্র। তবুও কি সে ভালোবাসে? নাকি পুরোটাই মোহ! আচ্ছা মোহ কি কখনো এতোটা গভীর হয়? যতটা গভীরে এরীশ পৌঁছেছিল, রমণীর শরীর থেকে মন প্রতিটি স্তরে যেভাবে সে নিজের কতৃত্ব বিছিয়েছে তেমন করে কি কখনো মোহনীয়তা পৌঁছায়?
মস্তিষ্ক জুড়ে প্রশ্নের সমাহার। আপন সত্তার সঙ্গে ঘটে যাওয়া এই মানসিক দ্বন্দ্বে ক্রমাগত ক্লান্ত ঈশানী। কিন্তু ঈশানীকে এভাবে একা ফেলে রেখে কোথায় চলে গেলো এরীশ? সে কি আদৌও ফিরবে তার এই প্রতিশ্রুতিহীন ভালোবাসার কাছে? নাকি মরিচীকার মতোই হারিয়ে যাবে শূন্যতায়!
মেনস্ট্রুয়েশন সাইকেল মিস হয়েছে আরও একমাস আগে। প্রথম দিকে শারীরিক জটিলতা ভেবে গুরুত্ব না দিলেও ইদানীং বিশেষ কিছু মানসিক এবং শারীরিক পরিবর্তনের দরুন মনটা খচখচ করছিল ভীষণ। তাই সেদিন ক্যাফে থেকে ফেরার পথে চুপিচুপি একটা টেষ্টকীট নিয়ে এসেছিল ঈশানী। আজ এই মূহুর্তে সেটা হাতে নিয়েই দাঁড়িয়ে আছে ওয়াশরুমের ভ্যানিটি মিররের সামনে। মোমঢালা পেলব মুখশ্রী জুড়ে দুশ্চিন্তার উদ্ভাসন। টানা কয়েকদিনের অসুস্থতায় ফর্সা ত্বক হয়ে উঠেছে ফ্যাকাসে । নিজের বিবর্ণ চেহারাখানা এক লহমায় পরখ করে চোখ ঘোরায় ঈশানী। আয়নার ঠিক উপরে সেন্সর শাওয়ারের নিচে একটা সিকিউরিটি ক্যামেরা, তার ঠিক বিপরীতে আরও একটা।
এরীশের কাছে ঈশানীর কোনো প্রাইভেসীর সুযোগ নেই। সিংহের শিকারের মতোই নজরবন্দী রমণী। ঈশানী ভালো করেই জানে ওর শাওয়ারের মূহুর্ত গুলো এরীশ কতটা গভীর দৃষ্টিতে পরখ করে। অনেকটা এডিকশনের মতোই, নাজুক রমণীকে দেখে দেখে তৃষ্ণা মেটায় সে । সেবার বাংলাদেশে থাকাকালীন এই সিকিউরিটি ক্যামেরা গুলো সরাতে চাইলে জোর কণ্ঠে বাঁধ সেধেছিল এরীশ, তীব্র নিষেধাজ্ঞা আরোপ করে বলেছিল,
---- পৃথিবীর যে প্রান্তে, যে অবস্থাতেই থাকি না কেন, আই ক্রেভ ফর দিজ ক্লিপ অফ ইউ।দিজ ইজ মাই এডিকশন এক্সুয়ালি। তাই এটা কখনো সরাবে না!
ঈশানী কথা রেখেছে, কখনো সরায়নি ক্যামেরাটা। বরং বারবার নিজেকে মেলে ধরেছে দু'টো অদেখা অদৃশ্য চোখের সম্মুখে। নিঃশব্দে ভারী এক দীর্ঘশ্বাস ছেড়ে সিকিউরিটি ক্যামেরার দিকে দৃষ্টিপাত করলো ঈশানী। চাপা ক্রন্দনে কণ্ঠনালি বুঁজে আসছে তার। শুষ্ক একটা ঢোক গিলে মলিন স্বরে বলে উঠলো,
--- অরণ্য! দেখতে পাচ্ছো আমায়?
নৈঃশব্দ্য।
অতঃপর পজিটিভ চিহ্নিত প্রেগন্যান্সি কীট টা আস্তে করে তুলে ধরলো ক্যামেরার বিপরীতে। তীব্র হৃদস্পন্দের তালে তালে ভারী হলো তার শ্বাসপ্রশ্বাস। গিলে রাখা কান্নাটুকু উগরে বেড়িয়ে এলো এবার। নিঃশব্দে টুপটুপ করে কপোলে গড়ালো নোনাজল। ফের অস্ফুট স্বরে বললো,
--- আমাদের গন্তব্যহীন ভালোবাসার প্রথম শর্তটা বোধ হয় আমিই ভেঙে ফেললাম এরীশ! তুমি বলেছিলে কোনোদিন সংসার হবেনা আমাদের । অথচ সেই তুমিই আমার মাঝে সংগোপনে রেখে গেলে নিজের অনাগত এক অস্তিত্বকে। এবার এই নিস্পাপ প্রাণ কে কি জবাব দেবো আমি?
প্রত্যুত্তর এলোনা। পাছে বেড়িয়ে এলো নীলাম্বরীর চাপা আর্তনাদ। টেষ্টকীটটা বুকে জড়িয়ে অকস্মাৎ হাউমাউ করে কেঁদে উঠলো মেয়েটা। বিলাপ করে বলতে লাগলো,
--- তুমি কিভাবে চলে এলে বাবা? তোমার তো ধারণাই নেই তুমি কার উত্তরাধিকার হয়ে এসেছো। এবার কি করবো আমি? কিভাবেই বা রক্ষা করবো তোমায়?
উদরের ছোট্ট প্রাণটা জবাব দিলো না। কেবল নিজের উপস্থিতি জানান দিতে আরও একবার নাজেহাল করে তুললো তার অসহায় জননী কে। হঠাৎ করেই মাথাটা চক্কর দিয়ে উঠলো ঈশানীর। গা গুলিয়ে বমি আসার উপক্রম। ছুটে চলে গেলো বেসিনের সামনে। গরগর করে পানির মতো বমি করে দিলো তক্ষুনি। টানা মিনিট পাঁচেকের অসহনীয় যন্ত্রণার এক পর্যায়ে মনে হতে লাগলো খাবারের সাথে নাড়িভুড়ি সব উগড়ে আসবে ওর। বুকের আর পিঠের পাঁজর গুলো ঠাস ঠাস করে ভেঙে বেড়িয়ে যাবে, আর সবশেষে দম ফুরাবে।ফুরোলো না দম, কোনোমতে নিজেকে সামলে শ্বাস টানলো ঈশানী, চোখেমুখেে পানির ঝাপটা দিয়ে তোয়ালে হাতে ত্যাগ করলো ওয়াশরুম।
ঘরের মাঝে পা রাখতেই কর্ণগোচর হলো অযাচিত কণ্ঠস্বর। সাধারণত গার্ডরা কখনো বিরক্ত করেনা ওকে। কখনো কিছুর প্রয়োজন হলে ল্যান্ডলাইনে অনুমতি চায়, তারপর কক্ষে আসে। কিন্তু আজ হঠাৎ কি হলো? নীরবে দরজা খুলে আউটডোরে উঁকি দিলো ঈশানী। সেখানে কারোর অতর্কিত উপস্থিতি টের পেয়ে তৎক্ষনাৎ শঙ্কিত বদনে ঘুরে এলো আবার।
চোখেমুখে অনিশ্চয়তার ভিড়। কণ্ঠস্বর খাদে নামিয়ে স্বগোতক্তি করে বিড়বিড়ালো,
--- মৃণালিনীর বয়ফ্রেন্ড নিকোলাস আর একটা অচেনা ছেলে । কিন্তু এরা ব্ল্যাকহোলে কি করছে? ভেতরে ঢুকলোই বা কেমন করে?
ওপাশ থেকে ভেসে আসা চাপা উত্তেজনায়, ভ্রম কাটে ঈশানীর। কানাখাড়া করলে শুনতে পায় নিকোলাসের রাশভারি কন্ঠস্বর।
--- মেয়েটাকে তাড়াতাড়ি খোঁজ ইয়ার! পুরো ভবনটাই গোলোক ধাঁধা, কোথায় কোন হিডেন সিকিউরিটি আছে আমরা কিচ্ছু জানিনা।
কিঞ্চিৎ গলা খাকাঁরি দিয়ে উঠলো পাশের জন। কণ্ঠে বিরক্তি টেনে বললো,
--- একটা হীরের আংটির জন্য এমন করছিস কেন তুই? গত দু'টো মাস ধরে যে পরিমাণ প্ল্যান করেছিস তাতে আমরা গোটা একটা হীরের দোকান লুট করতে পারতাম ডিউড! ইট’স এ্যা লস প্রজেক্ট।
হতাশায় "চ" উচ্চারণ করলো ছেলেটা। পরক্ষণেই নিচু আওয়াজে ধমকে উঠলো নিকোলাস,
--- কিপ ইউর মাউথ শাট এ্যাসহোল ! মুখ বন্ধ না করতে পারলে তোকে আমি এখানেই পুঁতে দেবো।
--- হেই কুল! হোয়াই ডু ইউ লুক সো সিরিয়াস?
--- বিকজ দিস ইস নট আ ফাকিং ডায়মন্ড। ওটা ব্লাড ডায়মন্ড! পৃথিবীতে একপিসই আছে। এমন দূলর্ভ জিনিস একটা এইটুকুনি বাঙালি মেয়ে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে? একবারও ভেবেছিস? হাউ ইজ ইট পসিবল! তারউপর এতো কড়া নিরাপত্তা। ও মাই গড!
--- আর ইউ সিওর? ওটা আসলেই ব্লাড ডায়মন্ড?
--- অফকোর্স আ'ম।
--- তাহলে আজ মিশন সাকসেসফুল হবেই ডিউড। দরকার পরলে ওই মেয়ের আঙুল সহ কেটে নিয়ে আসবো আমরা।
---এই একটা মেয়ের জন্য গত দুমাস ধরে ঘুম নেই আমার। খাওয়া দাওয়া, মিশন, বেটিং, সবকিছু বরবাদ। এতো কড়া পাহারা,এতোকিছু সব ওর জন্য।আমিতো আজ খু''নই করে ফেলবো ওকে।
শেষ বাক্যটুকু কর্ণগোচর হতেই র'ক্তশূণ্য হয়ে গেলো ঈশানীর মুখাবয়ব। থরথর করে কেঁপে উঠলো সর্বাঙ্গ। দু'হাতে শক্ত করে মুখ চেপে ধরে সংবরণ করলো আর্তনাদ।
পিনপতন নিস্তব্ধ হয়ে আছে পুরো ব্ল্যাকহোল। কোথাও কোনো শব্দ নেই। চারিদিকে হিমশীতল শূন্যতা। দরজাটা এখনো খোলাই পরে আছে, প্রকম্পিত হাতে সেটাকে লাগানোর প্রয়াসে একটু এগোতেই আচানক কক্ষে ঢুকে পরলো ওরা দু'জন। জমে গেলো ঈশানী, ভয়ে তার ওষ্ঠাগত প্রাণ। নিজেকে আড়াল করার প্রয়াসে শ্বাসপ্রশ্বাস বন্ধ রেখে ঝট করে লুকিয়ে পরলো ঘরের এককোণের রকিং চেয়ারের পেছনে ।
এদিক সেদিক তন্নতন্ন করে ঈশানীকে খুঁজে বেড়াচ্ছে ছেলে দু'টো। দু'জনার হাতে টানানো ট্রিগারের দু'টো বড় সাইজের শটগান। কক্ষটা বেশ বড় হওয়ার দরুন দু'জনের খোঁজাখুজির মাঝেই আরেকটু বুদ্ধি করে দু'পা এগিয়ে দরজার আড়ালে ঢুকে গেলো ঈশানী।তবে পরিস্থিতির বৈরাগ্যতায় এবারও হারলো সে । তাড়াহুড়োয় সেন্সরে আঙুল লাগতেই পিক পিক আওয়াজ তুলে মালকিনের উপস্থিতি জানান দিলো দরজাটা। শব্দের উৎস খুজঁতে তৎক্ষণাৎ ছুটে এলো নিকোলাস। আতঙ্কে শরীর ঠান্ডা হয়ে গেলো ঈশানীর। কি করবে বুঝতে না পেরে দরজার পেছনে থাকা সুইচবোর্ড চেপে আলো নিভিয়ে দিলো অকস্মাৎ । ঠকঠক করে ছুটে আসা পদযুগল থমকে গেলো তখন। সেই ফাঁকে ঈশানী গিয়ে ঠায় নিলো কাবার্ডের ভেতর।
কয়েক সেকেন্ডের ব্যবধান তন্মধ্যে দরজাটাকে ভেঙে গুড়িয়ে দিলো তারা।পাশের ছেলেটা বলে উঠলো,
--- এই ঘরেই আছে, আমি নিশ্চিত।
--- আমিও।
স্বগোতক্তিতে বিড়বিড়ালো নিকোলাস । ওদের কথোপকথনের মাঝপথে নিঃশব্দে ফুঁপিয়ে উঠলো ঈশানী। ভয়ে আত্না কাপছে তার। সঙ্গে যোগ হয়েছে দূর্বল শরীরের রুগ্নতা। যখন তখন অবচেতন হওয়ার উপক্রম। ঈশানীর মায়া হতে লাগলো ভীষণ। নিজের জন্য নয়, উদরে বেড়ে ওঠা সন্তানের জন্য। তার আগমন যেন নৃ"শংসতার উদ্ভাসন। এ কি নির্মম ভাগ্য ঈশানীর! মাফিয়া বসটাকেই কেন ভালোবাসতে হলো ওর? মাহিনের মতো ভদ্র সভ্য, বাস্তবিক ছেলেটার জন্য কেন একটাবার মরিয়া হলোনা অন্তর? তাহলে কি সবটাই ভবিতব্য? কিন্তু কার? এরীশের? নাকি তার ঔরসজাত সন্তানের!
ছুরি-চাকুর ঝনঝন আওয়াজে ভাবনার ছেদ ঘটে ঈশানীর। কার্বাডের দরজাটা সামান্য খুলে বাইরে চোখ রাখতেই দেখতে পায়, ঘরের প্রত্যেকটা আসবাব কেটে টুকরো টুকরো করে ফেলছে ছেলে দুটো৷ খুব শীঘ্রই হয়তো কাবার্ডের দিকে এগিয়ে আসবে তারা । বলতে বাকি সঙ্গে সঙ্গে নিকোলাসের তীক্ষ্ণ নজর গিয়ে আটকালো কাবার্ডে। নিমেষেই তরিৎ খেলে গেলো অন্তরে। ঠান্ডা এক শীতল স্রোত নেমে এলো শীঁড়দারা বেয়ে। চোখ বন্ধ করে উপর ওয়ালাকে ডাকতে লাগলো ঈশানী। মনেমনে ভাবলো এরীশের কথা, পৃথিবীর যে প্রান্তেই থাকুক এতোক্ষণে মাফিয়া বসের টনক নড়ে যাওয়ার কথা। তাহলে মিরাকল ঘটছে না কেন? কোথায় সে? তার নির্ধারিত গার্ডরাই বা কোথায়?
ভাবনার ফুরসত মিললো না রমণীর, তার আগেই একটা ধারালো ছুরির ফলা এসে আচানক বিদীর্ণ করলো কাবার্ডের মাঝ বরাবর। কুণ্ঠায় সিঁটিয়ে গেলো ঈশানী। শীর্ণকায় শরীরটা জড়োসড়ো করে বসে পড়লো এক কোনে। বসতে গিয়ে ধাতব হ্যাঙারের খোঁচায় চিড়চিড় করে ছিড়ে গেলো তার মাথার ত্বক। প্রচন্ত যন্ত্রনায় আর্তনাদ করতে গিয়ে দু'হাতে মুখ চেপে নিজেকে সামলালো মেয়েটা। কপাল তার র"ক্তসিক্ত।সেথায় টপটপ করে বয়ে চলেছে রঞ্জিত ধারা। ভয়ে কাঁপছে ঈশানী। পালানোর পথ নেই আর, অতএব নিঃশব্দে একটু একটু করে প্রহর গুনছে মৃ"ত্যুর।
একটু বাদেই কাবার্ডটা টান মে'রে খুলে ফেললো নিকোলাস। সাথের ছেলেটাও এসে হাজির হলো সেখানে। মাত্রাতিরিক্ত ভয়ে চিৎকার করতে গিয়েও গলার স্বর নিভে এলো ঈশানীর।
--- এইতো ব্লাড ডায়মন্ড! কি মারাত্মক এটা ব্রো!
পাশের ছেলেটা গ্রীবা নামিয়ে ঝুঁকে আসতেই, দু'হাতে নিজেকে আড়াল করার প্রচেষ্টায় অন্যদিকে ঘুরলো ঈশানী। তৎক্ষনাৎ ঘটে গেলো এক অপ্রত্যাশিত ঘটনা। ঈশানীর হাতের আংটিটা থেকে গ্যাসের মতো কিছু একটা নিসৃত হলো যেন। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ওপাশে ছিটকে পরলো ছেলেটা। ঘটনার আকস্মিকতায় ধড়ফড়িয়ে উঠলো নিকোলাস। সেই সুযোগে একছুটে ঘর থেকে বেড়িয়ে গেলো ঈশানী।
চোখমুখ ঝলসে গিয়েছে বান্দার। নিকোলাস দেখলো ঠিকই, তবে বন্ধুর বিলাপে বিন্দুমাত্র ভ্রক্ষেপ না করেই ছুটতে লাগলো ঈশানীর পিছু। চোখেমুখ খিঁচে উন্মাদের মতো ছুটছে ঈশানী। দৌড়াতে দৌড়াতেই তার ক্লান্ত মস্তিষ্কে হানা দিলো খানিক আগের ঘটনাটা। এরীশ একবার বলেছিল,
--- এটা স্রেফ আংটি নয় , আমার অনুপস্থিতিতে তোমার রক্ষাকবচ। তাই সামলে রেখো।
আজ সেই কথার প্রতিফলন ঘটলো। র"ক্তের মিশেলে এই ধাতু এসিড উৎপন্ন করতে সক্ষম, এবং কোনো না কোনোভাবে মনিবের সুরক্ষায় সোচ্চার হয় এটি ।যদিও এর সঠিক ব্যবহার জানা নেই ঈশানীর।
*
প্রাণপনে ছুটতে ছুটতে প্ররিশ্রান্ত ঈশানী। অজান্তেই চলে এসেছে অনেকটা পথ। এতোবেশি উত্তেজনা কখনোই সামাল দিতে পারে না ওর দূর্বল হৃদয়, তাই একটু থেমে হাঁপিয়ে উঠলো মেয়েটা । কয়েক সেকেন্ড নীরবতা।
এরই মাঝে পেছনে তাকাতেই ভেসে উঠলো ছুটে আসা নিকোলাসের দানবীয় হুংকার।
--- তোকে আমি ধরবোই বিচ! আই সয়ার, তোকে আমি ধরবোই!
নিমেষেই আঁতকে উঠলো হৃদয়টা। ব্যথায় নীল হয়ে আসা স্তব্ধ পদযুগল ফের চলতে শুরু করলো রমণীর। মফস্বলের নির্জন রাস্তার বাঁকে বাঁকে চললো লুকোনোর প্রতিযোগীতা। একপর্যায়ে ঈশানীকে গোলোক ধাঁধায় ফেলে হারিয়ে গেলো নিকোলাস।বিভ্রান্ত হয়ে চারিদিকে সচকিত নজর বোলালো ঈশানী। পেছনের দিকে ঘাড় ঘোরাতেই অন্ধকারের সরু গলি থেকে একটা পোক্ত হাত বেড়িয়ে এসে অকস্মাৎ টেনে নিয়ে গেলো ওকে। অতর্কিতে চিৎকার দিয়ে ওঠার আগেই ওর মুখটা চেপে ধরলো আগন্তুক। কানের কাছে ফিসফিসিয়ে আওড়ালো,
--- হুঁশশ! দেওয়ালের ওপাশেই দাঁড়িয়ে আছে।
ধুরুধুরু বুকে পাশ ফিরলো ঈশানী। আবছায়ার মাঝে জীবন্ত মূর্তির মতো ভেসে উঠলো জিসানের ঘর্মাক্ত মুখাবয়ব। জিসানকে দেখা মাত্রই চোখ বুঁজে দম ছাড়লো ঈশানী।
নিজেদের মাঝে হাজারো স্নায়ুদন্ধ থাকা সত্ত্বেও জিসানের আগমনে বৃষ্টি শেষে আদ্র বাতাসের মতোই শীতল হয়ে উঠলো তার উদভ্রান্ত অন্তঃকরণ।
সময় পেরোলো। এক পর্যায়ে ঈশানীকে খুঁজে না পেয়ে অন্যদিকে চলে যেতে বাধ্য হলো নিকোলাস। নিকোলাস সরে যেতেই মুখ খুললো ঈশানী,
--- তুই এখানে?
--- তার আগে বল তোকে কেন তাড়া করছিল ওই ছেলেটা?
ঈশানী কথা ঘোরায়,
--- আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি?
--- কোন বাড়ি?
জিসানের চোখে বিস্ময়!
আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। অস্ফুট স্বরে জবাব দেয়,
--- আমাদের বাড়িতে।
ঈশানী বাড়িতে ফিরেছে আজ দু'দিন হলো। এই দু'দিন রোকেয়া প্রাচী, দেবোরা, সবাই খুব স্বাভাবিক আচরণ করেছে ওর সঙ্গে। না-তো পেছনের কোনোকিছু নিয়ে জ্বালাতন করেছে, আর কোনোপ্রকার নতুন উৎপীড়ন।
বাড়িতে আসার পর থেকেই এরীশের সঙ্গে যোগাযোগ করার বহু প্রচেষ্টা করেছে ঈশানী, কিন্তু লাভ হয়নি। মাফিয়া বস ঠিকই বলেছিল, সে মরিচীকা। পৃথিবীর বুকে থেকেও যেন অস্তিত্বহীন। অবশেষে উপায়ন্তর না পেয়ে কল করেছিল, রাশিয়া থেকে ফেরার সময় ফ্লোরার দেওয়া পেন্টহাউজের ল্যান্ডলাইন নাম্বারে। আফসোস সেটাও বন্ধ। আঁধার সাম্রাজ্যের আলফার সঙ্গে যোগাযোগের আর কোনো উপায় জানা নেই ঈশানীর। তাহলে বাচ্চাটার কি হবে?
তলপেটের উপর আদুরে প্রলেপ বুলিয়ে নীরবে খাটে বসে পড়লো ঈশানী, অপারগ হাহাকারে টইটম্বুর হয়ে আছে তার নীলাক্ষী। এমন সময় দরজায় কড়া নেড়ে ভেতরে প্রবেশ করলো ঊষা। বোনের উপস্থিতিতে আবেগ সংবরণের পাঁয়তারা চালালো ঈশানী। আড়ালে চোখ মুছে মেকি হাসিতে প্রসারিত করলো অধর কোণ। হাত বাড়িয়ে ডাকলো,
---কাছে আয়।
খানিক এগিয়ে এসে ঈশানীর পাশ ঘেঁষে দাঁড়ালো ঊষা। বললো,
--- এতোদিন কোথায় ছিলে আপু? জানো ওই লোকটা তোমাকে তুলে নিয়ে যাওয়ার পর মা খুব অসুস্থ হয়ে পরেছিল।
--- কেন অসুস্থ হয়ে পরেছিল?
ভাবাবেগ শূন্য ঈশানী। ঊষা প্রত্যুত্তর করলো,
--- তোমার চিন্তায়। মা ভেবেছিল ওই লোকটা তোমাকে মে'রে ফেলবে।
---মা বুঝি বাঁচিয়ে রাখতো?
আপুর প্রশ্নের উত্তর খুঁজে পেলোনা ঊষা। মিনমিন করে জবাব দিলো,
--- নিচে এসো, নানী খেতে ডাকছে।
--- তুই যা, আসছি আমি।
আজ দুপুরে এলাহী আয়োজন। পোলাও করা হয়েছে সাথে মেজবান। এছাড়া অনেক পদের সুস্বাদু খাবার, শেষ পাতে ফিরনী ও রেখেছেন রোকেয়া। খাবারের বৈচিত্র্য দেখে কিঞ্চিৎ কৌতুহল জাগলো ঈশানীর। বসার ঘরের এদিক ওদিক চোখ বুলিয়ে শুধালো ,
--- কোনো অতিথি এসেছে নাকি! এতো আয়োজন?
--- তোর জন্য করেছি সব।
টেবিলে খাবার রাখতে রাখতে গম্ভীর স্বরে জবাব দিলেন রোকেয়া।
ঈশানী আর প্রত্যুত্তর করলো না। চুপচাপ বসে পড়লো চেয়ার টেনে। খাবার ঘরে কোলাহল হলোনা আজ , অন্য সময়ের মতো হম্বিতম্বি করলেন না রোকেয়া। যে যার মতো নীরবে খাচ্ছে। শুধু খেতে পারছে না ঈশানী। খাওয়া তো দূরে থাক। মশলা কষানো মাংসের ক্যাটকেটে ঝোলের দিকে তাকালেই গা গুলিয়ে আসছে ওর। সবার খাওয়া দেখেও কেমন কেমন লাগছে।
--- কিরে নাতিন, হানা নো হস কা?বেক্কিন ফদ তোর মা লাইন্দে, হানা বউত মজা অইয়্যে, হাই সা।
নানীর কথায় হ্যা সূচক মাথা নাড়ালো ঈশানী। মৃদু হেসে প্লেটের দিকে নজর বুলিয়ে বললো,
--- খাচ্ছি।
মায়ের যত্নে খানিক আপ্লুত ঈশানী। এতোগুলো দিন বাদে হয়তো নিজেকে শোধরাতে চেয়েছেন রোকেয়া প্রাচী। তাইতো না খেয়ে থাকতে পারলো না ঈশানী। নিজেকে শক্ত করে চুপচাপ হাত বাড়ালো খাবারে।
---ছাঁ ছাঁ আড্ডি ইয়েন কী মজা।
নানী মজা করে মেজবানী মাংস খাচ্ছে। তা দেখে চোখ গোছালো ঊষা, মুখ ভেঙিয়ে বললো,
--- উহ! বুড়ির ঢং দেখো। দাঁত নাই আবার হাড্ডি চিবায়। বলি একটু কম কম খাও। এই বয়সে এতো গোস্তো খাওয়া ভালো না, ব্লাডপ্রেশার বাড়ে।
নাতনীর কথায় খেঁকিয়ে উঠলেন দেবোরা। মেয়েটার সব কথাতে পাকনামি।চোখ রাঙিয়ে বললেন,
---ওই মাইয়াফুয়া, তোত্তে কি অইয়্যে। তোর ফাতের মিক্কে তুই সা।বেশি পাগি গেইয়ুস!
নানীর কথার পাছে ঊষা কিছু বলবে তার আগেই কাণ্ড ঘটালো ঈশানী। নানীর মেজবান খাওয়ার বারোটা বাজিয়ে গরগর করে বমি করে ভাসিয়ে দিলো ডাইনিং টেবিল। সবাই তাজ্জব হয়ে চেয়ে আছে ওর দিকে। অবকাশ করলো না ঈশানী, মুখের উপর হাত চেপে ধরে চলে গেলো বেসিনে। কোনোমতে হাতমুখ ধুয়ে সোজা উপরে। ঈশানী চলে যেতেই বিড়াবিড়ালেন দেবোরা,
---কি অইয়্যি ইয়েন!
একপল মায়ের পানে দৃষ্টি বুলিয়ে, থমথমে গলায় বাক্য ছুড়লো রোকেয়া,
--- তোমরা থাকো, আমি দেখে আসছি।
ঈশানীর পিছু পিছু রোকেয়া প্রাচী গিয়ে উপস্থিত হলেন কক্ষে। মায়ের আগমনে ওড়নার পেছনে কিছু একটা লুকিয়ে ফেললো ঈশানী। মেয়ের আপাদমস্তক তীক্ষ্ণ নজরে পরখ করতে করতে চট করেই বোম ফাঁটালো রোকেয়া,
--- কি লুকিয়েছিস পেছনে?
শুষ্ক একটা ঢোক গিলে আচারের বয়ামটা পাশের টেবিলের উপর রেখে দিলো ঈশানী,
--- তুই পোয়াতি!
ছোট্ট বাক্যটা কর্ণগোচর হতেই তড়াক করে চোখ তুললো ঈশানী। আড়ষ্টতায় জমে হীম হয়ে আছে তার শীর্ণকায়।
--- কার পাপ পেটে ধরেছিস?
আবারও তিক্ত আওয়াজ।
--- পাপ নয় মা।
কণ্ঠস্বর বুঁজে এলো ঈশানীর
--- চুপ্প!
*
নানী নাতনীর খুনসুটি এখনো চলমান বসার ঘরে, তন্মধ্যে উপর তলা থেকে ভেসে এলো ঈশানীর অযাচিত আর্তনাদ। ক্রুদ্ধস্বরে চেঁচাচ্ছেন রোকেয়া প্রাচী। তার হইচই তে সচকিত হয়ে উঠলেন দেবোরা, ঊষাকে তাড়া দিয়ে বললেন,
---ওবুক! আয় তো চাই আই গ্যুঁই কী অইয়্যি( চলতো দেখি কি হয়েছে)!
ওরা দু'জন ছুটে এসে দেখলো, ঘরের এককোণে মেঝেতে বসে কাঁদছে ঈশানী। অন্যপাশে দাঁড়িয়ে জ্বলন্ত অঙ্গারের ন্যায় রাগে ফুঁসছেন রোকেয়া। রুগ্ন কদমে এগিয়ে গিয়ে নিজের মেয়েকে প্রশ্ন ছুড়লেন দেবোরা,
---- কী অইয়্যি ঘরবাড়ি মাথাত তুইল্লুস দে কিল্লেই?
ক্রোধে গজগজ করতে করতে ঈশানীর দিকে আঙুল তুলে জবাব দিলেন রোকেয়া,
--- ওই জানোয়ার টার সঙ্গে শুয়ে পোয়াতি হয়ে ফিরেছে তোমার নাতনী! কি ভেবেছে ছেড়ে দেবো ওকে আমি? যতবার ভাবি মেয়েটাকে স্নেহ করবো ততবার একটা না একটা অপরাধ করবেই ও। আর এবার তো শুধু অপরাধ নয়, একেবারে নোংরামি করে ফিরেছে ।
অপমানে শ্রবণেন্দ্রিয় বুদ হয়ে এলো ঈশানীর, হতচকিত নানীর পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললো,
--- বিশ্বাস করো নানী আমাদের বিয়ে হয়েছে৷ এই বাচ্চা অবৈধ না।
--- প্রমাণ ইবা দেহাইত ফারিবি না?
ঈশানীর কাছে প্রমান নেই, তাই চুপ হয়ে রইলো। রোকেয়া কর্কশ স্বরে বললেন,
--- কিভাবে প্রমান দেখাবে ও? আছে নাকি এই বাচ্চার পিতৃ পরিচয়।
মায়ের কথায় গর্জে উঠলো ঈশানী,
--- খবরদার মা, আমার বাচ্চাকে অবৈধ বলবেনা একদম। ওর বাবা আছে।
--- কোথায় ওর বাবা?
মায়ের প্রশ্নে ফের নিশ্চুপ হতে বাধ্য হয় ঈশানী।সত্যিই তো, এরীশ ইউভান কোথায়? গত দু'মাসেও তো খোঁজ নিলোনা ঈশানীর । তবে কি সে সত্যিই ভুলে গেলো? অতর্কিত ব্যথায় খামছে ওঠে ঈশানীর হৃদয়। অস্ফুটে কিছু বলবে, তার আগেই গম্ভীর স্বরে বাক্য ছুড়লো রোকেয়া,
--- কোনো গুন্ডা-জানোয়ারের পাপের ফসল আমার মেয়ের গর্ভে থাকতে পারেনা।কিছুতেই না! এই বাচ্চা জন্মালে সমাজে আর মুখ দেখানোর জায়গা থাকবে না আমাদের।
--- তই, কিরিবি?( তাহলে কি করবি?)
ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলেন দেবোরা।
--- গ"র্ভপা"ত!
শব্দটা শোনা মাত্রই দুনিয়া দুলে ওঠে ঈশানীর। অস্থির হয়ে বলে,
--- তুমি কিসব বলছো মা! এটা আমার সন্তান। ওর বাবা এখনো জানেইনা ওর অস্তিত্বের কথা। একবার যদি সে এসব কুচক্রের কথা জানতে পারে তাহলে তোমাদের কি হাল করবে ভাবতে পারছো?
মেয়ের কথায় কর্ণপাত করলেন না রোকেয়া। নির্বিকারে কক্ষ ত্যাগে উদ্যত হয়ে জোড় গলায় আদেশ করলেন ঊষাকে,
--- ওর ঘরের দরজাটা লাগিয়ে দে ঊষা । আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি, সন্ধ্যা বেলায় নিয়ে যাবো ওকে।
--- আমার যেদিন সন্তান হবে, সেদিন তোমাকে দেখিয়ে দিবো মা। সত্যিকারের মা কি করে হতে হয়।
কাঁদতে কাঁদতে গলা চিঁড়ে বাক্য ছুঁড়লো ঈশানী।
*
সেসব কথায় ভ্রুক্ষেপ না করেই দরজা আঁটকে ঈশানীকে কক্ষবন্ধী করে একে একে চলে গেলো সবাই। স্তম্ভিত বিমূঢ় চিত্তে কেবল মেঝেতে পরে রইলো ঈশানী। আলতো হাতে নিজের উদর স্পর্শ করে হিসহিস করে বিড়বিড়ালো,
--- যে যা খুশি বলুক, মা তোমাকে রক্ষা করবেই বাবা, তুমি ভয় পেয়োনা।
অতঃপর নৈঃশব্দ্য। কক্ষজুড়ে শুধু ফোপাঁনোর করুন আওয়াজ।
**
ধীরে ধীরে সন্ধ্যা হলো । জোরজবরদস্তি করে ঈশানীকে নিয়ে আসা হলো সদর হাসপাতালে। পরনে তার ধুলোমাখা ময়লা একটা সফেদ ফ্রক, যার পাড়ের অংশ ছিঁড়ে গেছে টানাহেঁচড়ায়। ফ্যাকাসে বর্ণের চেহারায় ক্লান্তির নিদারুণ ছাপ।সবচেয়ে সুন্দর চোখের নিম্নাংশ কালসিটে হয়ে আছে, কার্নিশে জমে আছে
ঘর্মাক্ত নোনাজল।
সন্ধ্যার সময় আউটডোরে রোগীদের উপচে পরা ভিড় ।শ্বাস ফেলার জায়গা অবধি নেই। মানুষের মাঝে কোনোমতে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে ঈশানী, ওর একহাতের কব্জিটা শক্ত করে ধরে রেখেছে ঊষা। রোকেয়া প্রাচী ভেতরে সিরিয়ালের জন্য গিয়েছেন।
এসব গোপনীয় ব্যপারে ভাইকে অনুপ্রবেশ করাতে চাননা রোকেয়া, তাই ঊষাকেই সঙ্গে নিয়ে এসেছেন ঈশানীকে চোখে চোখে রাখার জন্য। এতো সহজে হাল ছাড়ার মেয়ে ঈশানী নয়। মনেমনে ভাবতে লাগলো পালানোর কৌশল।
মানুষের গাদাগাদি তে ঊষার যখন ওষ্ঠাগত প্রাণ, তখনই হুট করে বলে উঠলো,
--- হাতটা ছাড় ঊষা ওয়াশরুম যাবো।
মাথা নাড়িয়ে নাকচ করলো ঊষা। বললো,
--- মা নিষেধ করেছে আপু।
--- তুই আমাকে বিশ্বাস করিস না?
বোনের কথায় চুপসে গেলো ঊষা।মুখ কাঁচুমাচু করে আওড়ালো,
--- কিন্তু মা যদি....
--- কিচ্ছু হবেনা আমি যাবো আর আসবো।
বেচারি ঊষা, দ্বিধাদ্বন্ধের মধ্যে ফেঁসে গিয়ে একপর্যায়ে ছেড়েই দিলো ঈশানীর হাত। এরপর ঈশানীকে আর পায় কে? চোখমুখ খিঁচে দৌড়াতে লাগলো অহর্নিশ। করিডোরের উপচে পরা ভিড় কিংবা আঁধারের নিস্তব্ধতা, কোনোকিছুই আর দমাতে পারলো না ওকে।
ছুটতে ছুটতে হাসপাতালের গেট পেরিয়ে চলে এলো ব্যস্ত সড়কে। রোড সিগনাল আর গাড়ির হর্ণে মুখর চারিপাশ। আশেপাশে অচেনা সব ভয়ংকর চোখ । কোথাও কোনো আপনজন নেই,কোনো কাছের মানুষ নেই। ফিরে যাওয়ার মতো কোনো জায়গাও নেই। খোলা আকাশের নিচে ঈশানীর তরে পরে রইলো শুধু দীর্ঘশ্বাস আর দীর্ঘশ্বাস । বিদীর্ণ চোখ মেলে আশেপাশে তাকাতেই অজ্ঞাত বিষাদে ভার হয়ে এলো অন্তর। কিন্তু এখানেই থেমে গেলে তো চলবে না। কথাটা ভেবেই, ফের হন্যে হয়ে ছুটতে আরম্ভ করলো মেয়েটা।
ব্যস্ত সড়ক, সারি সারি স্ট্রিট লাইট সবকিছু পেছনে ফেলে ঈশানী যখন বহুদূর চলে এলো চারিপাশ তখন ঘুটঘুটে অমানিশার কালগ্রাসে আবর্তিত।হয়রান পদযুগল স্তব্ধ হতেই রিমঝিম বর্ষনের উল্লাসে মেতে উঠেছে প্রকৃতি। বৃষ্টি মুখরিত আদ্র সড়ক ধরে বিদ্ধস্ত পায়ে এলোমেলো হাঁটছে ঈশানী। উদরে তার দু'মাসের ছোট্ট এক অস্তিত্ব। ক্লান্তিতে ভেঙে আসছে শীর্ণকায়া। বৃষ্টির তোড়ে ঝাপসা দৃশ্যপট। ঠিক সে সময় অদূরের কোনো এক হ্যাজাক জ্বালানো টং দোকানের ক্যাসেট থেকে ভেসে এলো বিষণ্ন সুরের উপমা, যা শোনা মাত্রই ক্লান্ত পা'দুটো থমকে গেলো রমণীর।
হায় গো প্রাণ বন্দের পিরিতে
আমায় পাগল করেছে,
দেওয়ানা বানাইছে......
কি জাদু করিয়া বন্দে
মায়া লাগাইছে,
অন্ধকার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বিভ্রমে পিছনে তাকিয়ে ছিল ঈশানী । নীল রঙের চোখ দু'টো যে কখন জলে ভরে উঠেছে সে হদিস জানা নেই তার। জীবন্ত মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে আছে নিঃশব্দে। সেই নিঃশব্দ ছাপিয়ে আচানক বেজে উঠলো গাড়ির হর্ণ। হর্ণের বাজখাঁই আওয়াজে কান বন্ধ হয়ে এলো ঈশানীর,ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতেই কয়েক সেন্টিমিটার দূরত্বের চলন্ত গাড়ির হেটলাইটের তীক্ষ্ণ আলোটুকু দেখা মাত্রই চোখ খিঁচে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলো মেয়েটা। অতঃপর ইঞ্জিন থেমে যাওয়ার জোড়ালো প্রকম্পন।
ঈশানীর শরীর থেকে ন্যানো সেন্টিমিটার দূরত্বে এসে অকস্মাৎ থমকে গিয়েছে গাড়িটা। এখনো একই অবস্থাতে দাঁড়িয়ে চোখ খিঁচে রেখেছে রমণী । ভয়ের তোড়ে তিরতির কাঁপছে তার সর্বাঙ্গ। হৃদস্পন্দনের গতিবিধি নিয়ন্ত্রণহীন । হয়তো জ্ঞান হারাবে শীঘ্রই। খানিক বাদেই ছাতা হাতে গাড়ি থেকে নামলো এক দীর্ঘদেহী সুপুরুষ । বৃষ্টির কাঁদাজল পায়ে মারিয়ে চপচপ আওয়াজ তুলে এগিয়ে এলো মেয়েটার সন্নিকটে। অতঃপর হুট করেই ঈশানীর শ্রবনেন্দ্রিয় ভেদ করলো অতি পরিচিত এক কর্ণস্বর,
--- ঈশানী!
চকিতে চোখ খুললো ঈশানী, সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে তীর্যক নয়নে পরখ করে একই সুরে আওড়ালো,
--- মাহিন!
রাশিয়া,
ইয়াকুতিয়ার ছোট্ট গ্রামটা তুষারে ঢেকে থাকে প্রায় সারা বছর। এপ্রিল আর মে, বছরের এই দু'টো মাসেই কেবল দেখা মেলে সূর্যরাজের। ইদানীং ঠান্ডাটা কমে এসেছে খানিক। দুপুরের অনেকটা সময় তাপ বিকিরণের দরুন উষ্ণ হয়ে ওঠে চারিপাশ। আজ তেমনই এক আলো ঝলমলে দুপুর।
গত দু'মাস ধরেই দাদীর কাছে আছে ফ্লোরা। কি জানি তুষার কোথায় আছে ! এতোদিন খোঁজ নেওয়ার সাহস কিংবা স্পর্ধা কোনোটাই হয়ে ওঠেনি রমণীর। তবে আজকের আবহাওয়াটা পাল্টে দিলো মনবাসনা। কি ভেবে যেন ছুটে গিয়ে ফ্যাক্স মেশিনটা নিয়ে বসে পড়লো ফ্লোরা। বড্ড উতলা হয়ে টাইপ করলো,
--- জানেন, আজকের দিনটা কত সুন্দর? সূর্যের আলো ঝলমল করছে চারিদিকে, তুষারের স্তূর্প গলতে শুরু করেছে।
ফ্যাক্স পাঠানোর একটু বাদেই বিপ বিপ আওয়াজ হলো মেশিনে, ছুটে গেলো রমণী। মেশিন থেকে কাগজটা বের করতেই চোখের সামনে ভেসে উঠলো গুটিগুটি রাশিয়ান অক্ষর,
---- তুষার গলে যাচ্ছে বলে এতো খুশি?
ফ্লোরা ঠোঁট উল্টালো। দীর্ঘশ্বাস ছেড়ে লিখলো,
--- আমি চাই আপনিও গলে যান, ঠিক গ্রীষ্মের তুষারের মতোই। আমার উপর রাগটা কি আজীবন পুষে রাখবেন?
ফ্যাক্স পাঠিয়ে অপেক্ষায় বসলো রুশকন্যা। এবার নিশ্চয়ই ভালো কিছু পাঠাবে লোকটা। যা পড়া মাত্রই মন ফুরফুরে হয়ে যাবে তার । কিন্তু এতো তুষার জাওয়াদ।
কয়েক ঘন্টার অপেক্ষা শেষে ছোট্ট করে ফ্যাক্স এলো,
---- রাগ নয় আক্ষেপ! তুমি যেদিন সতিত্ব ফিরে পাবে, সেদিন আমার আক্ষেপ ও মুছে যাবে।
রাগে দুঃখে ফ্যাক্স মেশিনটাকে ছুড়ে ফেলে দিলো ফ্লোরা। হাউমাউ করে কান্না জুড়ে দিয়ে বলতে লাগলো,
---- কেন আপনি এতো স্বার্থপর তুষার? কেনননন!
চলবে.....
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ৫২
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা নিষিদ্ধ।
🚫ট্রিগার এলার্ট, আজকের পর্বটা একটু ডিস্টার্বিং।
*
*
*
আঁধার রাতের রহস্য ভেদ করে বর্ষনে মেতেছে ধরণী। নির্মল, প্রকৃতি জুড়ে শুরু হয়েছে বাতাসের তান্ডব। ধুয়ে মুছে ছাফ হয়ে যাওয়া বৃষ্টিস্নাত পিচঢালা সড়কজুড়ে বারিধারার উন্মত্ত উচ্ছ্বাস। যেন বহুযুগের ক্লান্ত আত্নার নিরবধি প্রফুল্ল স্লোগান।
উত্তাল ঝোড়ো বাতাসের দাপুটে হুংকারে শিউরে উঠছে নীলাচল। তীব্র ঝড়ের মাঝেই আঁধার কেটে কেটে এগিয়ে যাচ্ছে মাহিনের চার চাকার মার্সিজিড। গন্তব্যহীন এক ফেরারী যাত্রায়।
ঝুম বৃষ্টির দানবীয় ঝাপটায় ক্রমশ ঝাপসা হয়ে আসছে সম্মুখের দৃশ্যপট । এপাশ-ওপাশ ঘুরতে থাকা গ্লাস ওয়াইপার দু'টো আলগোছে সরিয়ে দিচ্ছে সেই বিঘ্নতা। মাহিনের স্থির দৃষ্টি সড়কে নিবদ্ধ। পাহাড়ি এলাকায় পিচ্ছিল রাস্তাগুলোর প্রতিটি বাঁকই যেন ভয়ংকর মৃ"ত্যু ফাঁদ, তাই মনোযোগ ধরে রাখা আবশ্যক । কিন্তু সেই কাজে বারবার ব্যর্থ হচ্ছে মাহিন। না চাইতেও তৃষ্ণার্থ নয়ন জোড়া ঘুরেফিরে আঁটকে যাচ্ছে এক রহস্যময়ীর মায়াবী ঐন্দ্রজালে । বর্ষণের এই রোমাঞ্চকর রাতে হুট করেই যার দেখা পেয়েছে মাহিন। এই মূহুর্তে তার পাশেই প্যাসেঞ্জার সিটের উপর গুটিশুটি মেরে বসে আছে ঈশানী। শরীর তার ভিজে চপচপে। সফেদ ফ্রকটার এখানে সেখানে গিজগিজ করছে ধুলোবালির আস্তর। এলোমেলো ফ্যাকাসে মুখশ্রী, সুন্দর নীল চোখের মণি দু'টোর প্রজ্বলন হারিয়ে গেছে বিষাদের রিক্ততায়।
বিধ্বস্ত ঈশানীর আপাদমস্তক পরখ করে দীর্ঘশ্বাস ছাড়লো মাহিন। নিজের ভাবাবেগ সংবরণ করে অত্যন্ত সাবলীল কণ্ঠে বলে উঠলো,
--- তোমার এই অবস্থার কারণ কিছুটা আঁচ করতে পারছি।
ঈশানী ঘুরে তাকায়। মাহিনের শীতল দৃষ্টি অন্তরে অপরাধবোধ জাগ্রত করে তার। মাহিন বলে,
--- সুন্দর সাবলীল একটা বাস্তব জীবনকে পায়ে ঠেলে নিষিদ্ধ মরীচিকার পেছনে ছুটছো যন্ত্রণা তো পোহাতেই হবে তোমায় ।
--- আপনার হাতে কি হয়েছে?
স্লিং ব্যাগে ঝোলানো মাহিনের বাম হাতের দিকে ইশারা করে প্রশ্ন ছুড়লো ঈশানী। মেয়েটা নিজ জীবনের সংবেদনশীল অধ্যায় নিয়ে আলোচনা করতে অপ্রস্তুত , ব্যাপারটা উপলব্ধি করতেই মাহিন জবাব দিলো,
--- এ্যা'ক্সি'ডেন্ট।
--- দুই হাতেই?
--- হুম, দু'টোতেই অস্ত্রোপচার করতে হয়েছে।
--- ইশ! কি করে হলো এমনটা?
---সেটাতো আমিও জানিনা। নিরিবিলি, শান্ত সড়কে কি করে হলো এমন এক্সিডেন্ট। কোথা থেকেই বা ছুটে এসেছিল অতবড় একটা মালবাহী লড়ি?
অস্ফুট স্বরে বিড়বিড়ায় মাহিন। ঈশানী কপাল কুঁচকায়, তা দেখা মাত্রই প্রসঙ্গ পাল্টে ফের প্রশ্ন ছোড়ে মাহিন।
--- কোথায় যাবে ভেবেছো কিছু?
ব্যাকরেস্টে গা এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী। গলা খাদে নামিয়ে আওড়ালো,
--- এরীশের কাছে।
স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই ঈশানীর পানে অবিশ্বাস্য দৃষ্টি নিক্ষেপ করলো মাহিন। ঈশানী মলিন হাসলো। অপারগ স্বরে বললো,
--- একটা সময় ভাবতাম এই পৃথিবীর সবটুকু ঘৃণা আমি এরীশ কে করি। কিন্তু আমি ভুল ছিলাম মাহিন। আমি কখনো এরীশকে ঘৃণাই করতে পারিনি। যদি পারতাম, তাহলে ওর অন্যায় গুলোকে চোখের সামনে দেখেও ভালোবাসতাম না।
---পুরো দুনিয়া যেখানে অন্যায় দেখছে। তুমি সেখানে ভালোবাসা দেখছো। ইউ আর সিক ঈশানী।
মাহিনের কণ্ঠে বিরোধ। ঈশানী বললো,
--- আমার জন্য আপনার এতো চিন্তা কিসের? ভালো লাইফ, ভালো ক্যারিয়ার সব আছে আপনার কাছে। এখনই সময়, জীবনটাকে নিজের মতো গুছিয়ে নিন।
--- যদি বলি মুভ অন করতে পারছি না, বিশ্বাস করবে?
তৎক্ষনাৎ কথা ঘোরালো ঈশানী।
--- ইনানী চলুন, ব্ল্যাকহোলে যাবো।
ঈশানীর বলতে বাকি তন্মধ্যে অ্যাক্সেলে পা দাবালো মাহিন। অকস্মাৎ গতিজড়তায় সামনের দিকে ঝুঁকে গিয়েও নিজেকে সামলালো মেয়েটা। মাথা তুলে কিছু বলবে, তার আগেই বাক্য ছোঁড়ে মাহিন,
--- তোমার গন্তব্যে এসে গিয়েছি। ওই যে সামনেই দানবের মতো দাঁড়িয়ে আছে ক্যাসেলটা।
মাহিনের দৃষ্টি অনুসরণ করে ঈশানী তাকালো একপল। পরমূহুর্তেই দৃষ্টি ঘুরিয়ে শুধালো,
--- আপনি জানতেন আমি এখানে থাকি?
তীর্যক হাসির রেশ খেলে গেলো মাহিনের পুরুষালি ওষ্ঠে। অকপটে জবাব দিলো,
--- যার নীল নয়নের আড়ম্বরে কতগুলো মাস ধরে বুদ হয়ে আছি, আড়ালে তার খোঁজ খবর রাখাটাকে অন্যায় বলছো?
--- না, আমি আপনার সুরক্ষার কথা ভাবছি।
--- আর আমি তোমার!
কথা বাড়ালো না ঈশানী। বৃষ্টির মাঝেই নির্বিকারে নেমে গেলো গাড়ি থেকে। টিন্ডেট জানালার কার্নিশে ভর দিয়ে বাইরে ঝুঁকলো মাহিন। স্পষ্ট গলায় প্রশ্ন ছুড়লো,
--- ভেতরে গিয়ে যদি এরীশ কে না পাও? আমি আসবো তোমার সঙ্গে?
তেঁতো স্বাদের তরল নেমে গেলো ঈশানী শুষ্ক কণ্ঠতালু বেয়ে। মাহিনের কথা অগ্রাহ্য করে বললো,
--- আমাকে এতোটা পথ সাহায্য করার জন্য ধন্যবাদ মাহিন । এবার আপনি দ্রুত চলে যান।এই জায়গাটা আপনার জন্য মোটেই নিরাপদ নয়।
--- আর যদি তোমার কোনো বিপদ হয়?
উপহাস করে হাসলো ঈশানী। শুষ্ক একটা ঢোক গিলে বললো,
--- বিপদকে আলিঙ্গন করেই তো এখানে পৌঁছেছি। পরিত্রানের উপায় কোথায়?
ব্যক্তিত্বধারী মাহিন মেনে নিলো ঈশানীর সিদ্ধান্ত।
--- ঠিক আছে। বি কেয়ারফুল।
হ্যা সূচক মাথা নাড়িয়ে, ধীর পায়ে প্রস্থান করলো ঈশানী। যাওয়ার সময় আরও একবার পিছু ডাকলো মাহিন। কিঞ্চিৎ অধিকার খাটিয়ে বললো ,
--- আমি আশেপাশেই থাকবো চিন্তা নেই।
ঈশানী ফিরে তাকালো না আর। দ্রুত হেঁটে আড়াল হয়ে গেলো দৃশ্যপটের।
-**
ব্ল্যাকহোলে পা রাখতেই সশস্ত্র গার্ডদের নির্ভীক অবস্থান পরিলক্ষণ করে স্তব্ধ হয়ে গেলো ঈশানী। যে সে গার্ড নয় এরা demon Knight যারা সব সময় সঙ্গ দেয় মাফিয়া বসকে। তারমানে কি ঈশানীর ধারণা সঠিক? এরীশ কি সত্যিই ফিরে এসেছে বিডিতে ? নিজ মনের ভাবনায় উচ্ছ্বসিত হয়ে উঠলো রমণীর ফ্যাকাসে বদন। দাঁড়ালো না একমুহূর্ত ও আর, লাউঞ্জের গোলকধাঁধা পেরিয়ে ছুটে চলে গেলো দোতলার অফিস কামরায়।
দরজা ঠেলে ভেতরে ঢুকতে যেয়ে হৃদস্পন্দন গতি হারায় রমণীর। আজ কতগুলো দিন বাদে মানুষটাকে আবারও চোখের সামনে দেখতে পাবে, সেই ভেবে অযাচিত এক শিহরণ বয়ে যায় তার সর্বাঙ্গে । বিগত দিনগুলোর বর্বর বিষণ্ণতা ছাপিয়ে প্রশান্তির দমকা পবনে পুলকিত হয় অন্তর।
লম্বা শ্বাস টেনে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ঈশানী। ভেতরে পা রাখা মাত্রই আকাঙ্ক্ষিত মানুষটার দর্শনে শেষ বিকেলের মরা রোদের ন্যায় শরীর জুড়ে ঝরঝর করে নেমে আসে ক্লান্তির বহর। ওই তো একটু দূরেই পর্বতের ন্যায় নিটোল দাঁড়িয়ে সে মানব।
অনুভূতিহীন শূন্য নেত্রদ্বয় ধনুকের মতো নিবদ্ধ হয়ে আছে ঈশানীর পানে। শুধু এরীশ নয়, তুষার এবং অজ্ঞাত একটা মেয়ে উপস্থিত ছিল ভেতরে। সেসবে ভ্রুক্ষেপ নেই ঈশানীর। ও কেবল সেই মানুষটাকে অবলোকন করতে ব্যস্ত, যে বলেছিল আমি কখনো ছেড়ে যাবো না তোমায়। সে কি আদৌও জানে, তার অভুমিষ্ঠ অংশকে সুরক্ষিত রাখার জন্য ঈশানী আজ কতটা বিধ্বস্ত,কতটা পরিশ্রান্ত।
কক্ষের মধ্যে পিনপতন নীরবতা। ঈশানীর আগমন যেন ভীষণ অপ্রত্যাশিত এক অঘটন। তেমন করেই ওর পানে ভ্রুকুটি নয়নে তাকিয়ে আছে সবাই। ঈশানী দমলো না, সবার চাহনি উপেক্ষা করে ভেজা চপচপে শরীর নিয়ে এগিয়ে গেলো এরীশের নিকট।
মুখোমুখি দাঁড়াতেই ঠোঁট কাঁপিয়ে কাতর স্বরে ডেকে উঠলো রমণী,
--- অরণ্য।
--- কেন এসেছো?
অপ্রত্যাশিত এক শীতল বাক্যস্রোত কণ্ঠনালি ভেদ করলো মাফিয়া বসের। এরীশের কথা কর্ণগোচর হতেই বিস্ফারিত নয়নে একযোগে ঘুরে তাকালো তুষার এবং রিয়ানা।ভাবান্তর হলোনা ঈশানীর মাঝে।ও এগিয়ে এসে এরীশের বক্ষ বিভাজিকায় মাথা রাখার প্রয়াস চালিয়ে বললো,
--- আমি খুব ক্লান্ত এরীশ। একটু সময় দাও।
সময় দিলো না মাফিয়া বস, ঈশানীর মাথাটা তার শরীর স্পর্শ করার আগেই ব্যঘ্র থাবায় চেপে ধরলো ওর গ্রীবাদেশ। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলো ঈশানী। কিছু বুঝে ওটার আগেই অনুভব করলো নিঃশ্বাসের বিঘ্নতা। একমুঠো বিশুদ্ধ বাতাসের তাড়নায় যখন হৃদযন্ত্র ছটফটিয়ে উঠলো ঠিক সেই সময় আবারও বাক্য ছুড়লো নির্দয় মানব,
--- মাহিনের সাথে গিয়েছিলি তাইনা?
শ্বাসপ্রশ্বাসের বিঘ্নতায় অস্থির হয়ে আছে ঈশানী। কব্জাবন্দি থাকা অবস্থাতেই বলতে চাইলো,
---আমি মাহিনের সাথে যাইনি এরীশ। আ...
বাক্য সম্পন্ন করতে দিলো না এরীশ। যেন ঈশানীকে তাড়ানোর বড্ড বেশি পাঁয়তারা তার। তেমন করেই উগড়ে দিলো নিজের নিকৃষ্ট দানবীয় সত্তা। মেয়েটার কোমল কণ্ঠনালিতে আঙুল দাবিয়ে হিসহিসালো,
--- ডিড হি ফা* ইউ বেটার দ্যান মি?
ব্যাস! এক বাক্যে দুনিয়া দুলে উঠলো রমণীর। একটা মেয়েকে ভেঙে গুড়িয়ে দেওয়ার সর্বশেষ অস্ত্র হলো তার চরিত্রে আঙুল তোলা,সেটাই করলো এরীশ। নিজের কানকেই যেন বিশ্বাস করা দ্বায়। অপমানের নীল বেদনায় জীবন্ত লাশের ন্যায় স্তব্ধ হয়ে গেলো ঈশানী। হৃদয়টা এফোড় ওফোড় হয়ে শুরু হলো রক্তক্ষরণ। সুশ্রী নীলাক্ষী ছাপিয়ে কখন যে জলস্রোত গড়িয়েছে সে হদিস জানা নেই রমণীর।
কক্ষ জুড়ে পিনপতন নীরবতা। অসহনীয় এই নৈঃশব্দ্য ভেঙে শরীরের নয় বরং অন্তরের যাতনায় মাফিয়া বসের শূন্য চোখে চোখ রেখে আর্তনাদ করে উঠলো ঈশানী,
--- এরীশ! কিভাবে উচ্চারণ করলে তুমি এটা?
ব্লাডি মনস্টারের অনুভূতিহীন, নির্দয়, অশুভ আত্মা অবধি পৌছালো না সেই আর্তনাদ তার আগেই অকস্মাৎ ধাক্কায় মেয়েটাকে ছুড়ে ফেলে দিলো মেঝেতে।দূর্বল শরীরটা মনের যাতনায় কাতর, তারউপর এহেন ধাক্কায় নিজেকে সামলাতে পারলো না ঈশানী। হুমড়ি খেয়ে পড়তেই কেঁদে উঠলো হাউমাউ করে। পেলব নাসারন্ধ্র ভেদ করে ফিনকি দিয়ে রক্ত গড়াতেই পুরোনো স্মৃতিতে টান পড়েছে আবারও , তরতর করে মাথাচাড়া দিয়ে উঠেছে সেসব গা শিউরানো অতীত। কে বোঝাবে মাফিয়া বসটাকে? ঈশানী যে বিধ্বস্ত, ওকে ভাঙার মতো আর কিছুই অবশিষ্ট নেই।
রমণীর হৃদয় ছেঁড়া ক্রন্দনে রিয়ানা একটু টলে উঠলেও, নির্বাক তুষার। চিরাচরিত থমথমে তার অভিব্যক্তি। নিঃশব্দে এগিয়ে গিয়ে এক হাঁটু দাবিয়ে ঈশানীর মুখোমুখি হয়ে বসলো এবার এরীশ। মিলন ঘটলো নয়নের। যেই নীলাম্বর নয়নে একবার তাকালে উদভ্রান্তের ন্যায় দিশেহারা হয় মাফিয়া বস। সেই নীলাক্ষীদ্বয়ে দৃষ্টি আবদ্ধ রেখেই ঠিক প্রথমবারের মতো মেয়েটার তুলতুলে চিবুকটা শক্ত হাতে চেপে ধরলো সে। ব্যথার তীব্রতায় চোখ খিঁচে ককিয়ে উঠলো রমণী।
--- নাহ! লাগছে আমার।
এক মূহুর্তের জন্য প্রকম্পিত হলো এরীশের তীক্ষ্ণ এ্যাডামস অ্যাপেল। মাফিয়া বস ঢোক গিললো বোধ হয়। অতঃপর শুষ্ক অধর নাড়িয়ে প্রখর কন্ঠে আওড়ালো ,
--- একটা ব্লাডিবিস্ট, একটা দূধর্ষ মাফিয়া বসের কাছ থেকে এর থেকে বেশি কি এক্সপেক্ট করো তুমি?
--- কিচ্ছু না। আর কিচ্ছু আশা করি না।
অবশেষে মুখ খুললো ঈশানী। কান্নার তোড়ে ভেঙেচুরে আসতে চাইছে তার সর্বাঙ্গ। ফ্যাকাসে মুখশ্রী র"ক্তিম হয়ে উঠেছে অপমানে। ক্রন্দিত কণ্ঠজুড়ে আক্ষেপের দাবানল। অনাচারের তীব্রতায় ধুঁকে ধুঁকে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা।
--- তুমি এটা ডিজার্ভ করো।
এরীশের জোড়ালো বাক্যে রমণীর ভাঙা ভাঙা কণ্ঠস্বর কেঁপে উঠলো আবারও,
--- আমি ভুলেই গিয়েছিলাম তুমি একটা জানোয়ার। বিবেক বিবর্জিত মনুষত্ব্যহীন দানব একটা। জানোয়ার কখনো কারোর জন্য নিজেকে বদলায় না,কোনোদিন বদলাতে পারে না। আমিই ভুল করেছি,তোমাকে ভালোবেসে, তোমাকে বিশ্বাস করে, আর সবশেষে...
কোনো এক অজ্ঞাত কারণবশত শেষ বাক্যটা সম্পন্ন করলো না ঈশানী। দু'হাতে নিজের পেটটাকে শক্ত করে আঁকড়ে ধরে ফুঁপিয়ে উঠলো ফের । রমণীর নাজুক মন বিষক্রিয়ায় পরিনত হয়েছে। এতোক্ষণে আর কারোর সন্দেহ রইলো না মাফিয়া বসের চূড়ান্ত বর্বরতা সম্মন্ধে, অতএব সরে দাঁড়ালো এরীশ। কয়েকজন গার্ডকে ইশারা করতেই তারা দ্রুত এসে একটা কালো কাপড়ের আচ্ছাদনে মুখ ঢেকে ফেললো ঈশানীর। সঙ্গে সঙ্গে ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলো মেয়েটা।
--- আহহ! আমি কিছু দেখতে পাচ্ছি না কেন, কি করছো তোমরা! আমাকে যেতে দাও...
--- নিয়ে যাও।
এরীশের রাশভারি কণ্ঠস্বর কর্ণগোচর হতেই ধড়ফড়ালো ঈশানী। ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে আকুতিভরা কণ্ঠে ছুড়লো অসহায় বাক্য,
--- আমাকে ছেড়ে দিতে বলো এরীশ, পায়ে পড়ি তোমার।
অপমান, অনাচার আর সবশেষে অস্বীকার। যেন ছুটতে ছুটতে বড্ড ক্লান্ত মেয়েটা,তেমন করেই বিসর্জন দিলো আত্মসম্মান। একপর্যায়ে প্রতিক্রিয়া না পেয়ে ক্রন্দন থামিয়ে নিশ্চুপ হয়ে গেলো মেয়েটা। কি জানি, চেতনা এখনো আছে কি নেই। ঈশানীকে যখন ধীরে ধীরে নিয়ে যাওয়া হলো তখন এরীশের দৃষ্টি ছিল নিগূঢ়, নিস্প্রভ। শূন্য চোখে কখনো আবেগ প্রস্ফুটিত হয়না মানবের। তবুও এক অদ্ভুত নৈঃশব্দ্যিক আঁধারে ছেয়ে গিয়েছিল তার কৃষ্ণগহ্বর।
*
ঠক ঠক ঠক। বিস্তৃত করিডোরে জোড়ালো পদধ্বনি। অফিস কক্ষের দিকেই তড়িৎ বেগে ধেয়ে আসছে একাধিক পদযুগল। ঈশানীকে যখন মুখ ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই তাকে অতিক্রম করে এগিয়ে যায় কয়েক জোড়া শক্ত বুট পরিহিত ছায়ামূর্তি। সর্বশেষ বুট জোড়া এসে অকস্মাৎ থমকে যায় ঈশানীর সম্মুখে। গার্ড গুলোকে হাতের ইশারা করতেই মাঝরাস্তায় দাঁড়িয়ে পরে তারা। প্রথম দর্শনেই আগন্তুক ব্যক্তিটির সুচারু নয়ন আপাদমস্তক গিলে নিলো ঈশানীকে, ঠোঁটের আগায় প্রস্ফুটিত হলো তীর্যক বাঁকা হাসির রেশ। হাত বাড়িয়ে কালো কাপড়টা তুলতেই যাবে, তন্মধ্যে পেছন থেকে ভেসে এলো তুষারের স্পষ্ট আওয়াজ,
--- ডোন্ট টাচ।
পুরুষালি হাতটা থমকে গেলো আচানক। চোখ ঘুরিয়ে সামনের দিকে দৃষ্টিপাত করতেই, ফের বাক্য ছুড়লো তুষার ,
--- সি বিলোংস টু সামওয়ান এলস।
চকিতে কপাল গোছালো ড্যানিয়েল। তার বিভৎস ঝলসানো চেহারার একাংশ কালো মাস্ক দ্বারা আবৃত্ত। অনাচ্ছাদিত অংশটুকু বিদঘুটে দেখায় ভীষণ। কপাল গোছানোর দরুন সহিংস দানবের ন্যায় ভয়াবহ লাগছে তার মুখটা। সেদিকে চেয়ে জোরপূর্বক হাসলো তুষার। জানালো,
--- এক্সুয়ালি, সি ইজ অলরেডি টেকেন।
কপালের ভাঁজ উবে গেলো ড্যানিয়েলের। মাথা নাড়িয়ে কপট হাসলো সে । রমণীর ধনুকের ন্যায় বাঁকানো শরীরটা আরও একবার লোভাতুর নয়নে পরখ করে বললো,
--- সো স্যাড। তার সৌন্দর্য আমার নজর কেড়েছে।
--- প্লিজ কাম ইন।
হাতের ইশারায় ভেতরে প্রবেশ করার অনুরোধ জানালো তুষার। ড্যানিয়েল এগুলো, দরজা দিয়ে প্রবেশ করার সময় তুষারের থমথমে মুখের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে লোকটা আওড়ালো,
--- প্রতিশোধ টা তোলা আছে তুষার জাওয়াদ ।
ঠোঁট বাঁকালো তুষার। বিড়বিড় করে জানালো,
--- আই এপ্রেশিয়েট ইউ।
*
স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে এরীশ। টলটলে ব্যথাতুর দৃষ্টি তার মেঝেতে আবদ্ধ। ঠিক সেই জায়গাতে, যেখানে একটু আগে ঈশানী পড়ে গিয়েছিল। না, পড়ে যায়নি, এরীশ নিজেই ধাক্কা মে'রে ফেলে দিয়েছিল।
--- কি ব্যাপার রীশস্কা, আমাকে ওয়েলকাম করবে না?
দৃষ্টি ঘোরালো এরীশ। তার সম্মুখ চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে ড্যানিয়েল। দুপাশে তার চারজন করে মোট আটজন সশস্ত্র গার্ড। দেখেই বোঝা যাচ্ছে আত্মপ্রতিরক্ষায় সচেষ্ট সে। তাকে দেখা মাত্রই শ্লেষ হাসির ঢেউ খেলে গেলো মাফিয়া বসের ঠোঁটের আগায়। এগিয়ে গিয়ে নিজের গদিতে আসীন হয়ে কটাক্ষের স্বরে প্রত্যুত্তর করলো ,
--- আমি যাকে তাকে ওয়েলকাম করিনা মি. হ্যারিসন।
ড্যানিয়েলের আধখানা মুখের রঙ পাল্টে গেলো অকস্মাৎ। সে অপমান গিলে বললো,
--- সে তুমি ওয়েলকাম করো কিংবা নাই করো, আমাকে কিন্তু কখনো উপেক্ষা করা সম্ভব নয়।
--- বিডি তে কেন এসেছেন সেটা বলুন। কি ডিল আপনার?
এরীশের কথার পাছে নিঃশব্দে হাসলো ড্যানিয়েল। বিভৎস চেহারা জুড়ে তার অদ্ভুত কপটতা। গভীর স্বরে বললো,
--- তোমাকে দূর্বল দেখাচ্ছে মাফিয়া বস। কোনো বিশেষ কারণ আছে কি?
--- এরীশ ইউভানের কোনো দূর্বলতা নেই। আপনার এক চোখের দৃষ্টিতে অপরিপক্কতা রয়েছে।
--- এক্সুয়ালি আই ওয়ান্ট টু নো। কিছুদিন পরপরই এরীশ ইউভান নিজের মাফিয়া সাম্রাজ্য ছেড়ে কোথায় উধাও হয়ে যায়। তারপর যখন জানতে পারলাম গন্তব্যটা বাংলাদেশ, দেন আই ওয়াজ কনফিউজড। কেন? এখানেই কেন?
--- এরীশ কাউকে কৈফিয়ত দেয় না। আগে নিজের ডিল ক্লিয়ার করুন।নয়তো বেঁচে বেরিয়ে যেতে পারবেন না।
বজ্রধ্বনিতে প্রত্যুত্তর করলো এরীশ। কিন্তু ড্যানিয়েল তো গভীর জলের মাছ। তার সন্দিহান দৃষ্টি কক্ষের প্রতিটি কোনায় কোনায় আবদ্ধ।
--- আমাকে আটকাবে সাধ্য কার?
--- এদিকে তাকান।
পেছন থেকে রিভলবার তাক করে রাশভারি আওয়াজে বাক্য ছুড়লো তুষার। সেদিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়লো ড্যানিয়েল । অতঃপর ঘাড় ঘুরিয়ে এরীশের পানে দৃষ্টিপাত করে ক্রূর উল্লাস নিয়ে বললো,
--- দিস ডিল বিলোংস টু সামওয়ান এলস। আসলে আমরা একটা মেয়েকে খুঁজতে এসেছি। নীল চোখের বাঙালি মেয়ে।
শেষ বাক্যটা ধীরে আওড়ালো ড্যানিয়েল।
--- ডিল ক্যান্সেল!
ঝট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এরীশ । ড্যানিয়েল তীর্যক হেসে বলে উঠলো,
--- আর ইউ ইনসিকিউর বিকজ অফ সামওয়ান?
--- এরীশ ডাজ'ন্ট গিভ অ্যা ড্যাম এ্যাবাউট এক্সপ্লেইনশন। ইউ ক্যান লিভ নাও।
ড্যানিয়েলের মুখের উপর শক্ত কথাগুলো ছুড়ে মে'রে, লম্বা পায়ে গটগটিয়ে কক্ষ ত্যাগ করলো এরীশ।
আকাশে একফোঁটা আলো নেই, না-তো জমিনে কোনো যানবাহন। নিরিবিলি মেঠোপথজুড়ে অসহনীয় নিস্তব্ধতা। অদূর দিগন্তে একফালি চিঁড় ধরা নীল আলোয় আকাশটাকে ভয়ংকর লাগছে ভীষণ । অঝোর ধারার বর্ষনে কিঞ্চিৎ লাগাম টেনেছে প্রকৃতি। ইলশেগুঁড়ি বৃষ্টির মাঝেই ঘুটঘুটে তমশাচ্ছন্ন সড়কের শেষ মাথায় ল্যামপোস্টের নিচে হাঁটু মুড়ে বসে আছে ঈশানী। শরীর তার কর্দমাক্ত, চোখে দ্যুতি নেই। এক পৃথিবী সমান অভিমান আর বি'ধ্বস্ত ক্ষ'তবি'ক্ষত একটা হৃদয় নিয়ে গা ছেড়ে আনমনে বসে আছে সে। অযাচিত ভোঁতা বিষণ্ণতায় কাঁদতে ভুলে গেছে যেন। দুনিয়ার কোনো দুঃখই আর ছুঁতে পারছে না তাকে। পৃথিবীর মাঝে থেকেও ডুবে আছে এক অদ্ভুত মায়াকাননে।
একটু পরে বৃষ্টির রেশ বাড়লো সাথে বাতাসের প্রকোপ। আকাশ ছিড়ে দানবীয় গর্জন করে উঠলো মেঘকুঞ্জ। আকাশের বাজখাঁই আওয়াজ কর্ণগোচর হতেই সংবিৎ ফিরলো রমণীর। বৃষ্টিতে ভিজে ফ্যাকাসে বদন নীল হয়ে যাচ্ছে তার। ঠান্ডার তোড়ে কাপছে সে তিরতিরিয়ে। পলকা হাত দু'টো দিয়ে নিজেকে সুরক্ষিত করার প্রচেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছিল মেয়েটা। আজ বোধ হয় পাপীকে ভালোবাসার দ্বায়ে আকাশটাও ওকে আশ্রয় দিতে অপ্রসন্ন।
ঠিক এমন সময় ঈশানী উপলব্ধি করলো চারিদিকের মুষলধারার বর্ষণ ছুঁতে পারছে না ওকে আর । ঠান্ডার প্রকোপটাও কমে এসেছে খানিক। অদ্ভুত এই ঘটনার রহস্য ভেদ করার প্রয়াসে উপরে তাকাতেই দেখলো মাথা থেকে কয়েক হাত উপরে ছাতা ধরে দাঁড়িয়ে আছে একটা স্যুট বুট পরিহিত লম্বা অবয়ব। যাকে দেখা মাত্রই রমনীর মলিন বদনে প্রস্ফুটিত হলো নির্বাক খুশির রেশ। ঠান্ডায় জমে যাওয়া ঠোঁট দু'টো নাড়িয়ে অস্পষ্ট স্বরে আওড়ালো,
--- মাহিন!
--- বলেছিলাম না আশেপাশেই থাকবে ।
প্রশস্ত হেসে জবাব দিলো মাহিন।
বাইরে ঝুম বৃষ্টি। প্রকৃতি আজ হামেশাই কেঁদে ভাসাচ্ছে। দীর্ঘ সময়ের ব্যবধানে প্রগাঢ় হয়েছে আঁধার। সন্ধ্যা লগ্নের নিস্তব্ধতা ছাপিয়ে আলো জ্বলেছে ব্ল্যাকহোলে। সমুদ্রাগত উত্তাল ঢেউয়ের গর্জনে মুখরিত চারিপাশ। অতঃপর পাষণ্ড এরীশ ইউভানের পদধূলি পরেছে ঈশানীর কক্ষে। কক্ষটা খালি পরে আছে। ভিন্টেজ কারুকাজ শোভিত নান্দনিক কক্ষের প্রতিটি দেওয়ালে ভর করেছে অদ্ভুত এক শূন্যতা। প্রতিটি কোণে ঘুরপাক খাচ্ছে নির্মম হাহাকার। এরীশের দৃষ্টি ঘরের আসবাব গুলোর উপর নিবদ্ধ। সবকিছুই ভাঙাচোরা, এলোমেলো। সে এগিয়ে গেলো নিশ্চল পায়ে, আধভাঙা কফি টেবিলটার উপর রহস্যময়ী মলিন দ্যুতি ছড়াতে ব্যস্ত ব্লাড ডায়মন্ডের আংটিটা। হাত বাড়িয়ে সেটাকে তুলে নিলো এরীশ। এদিকে ওদিকে ঘুরিয়ে খানিকক্ষণ পরখ করে হুংকার ছেড়ে ডেকে পাঠালো গার্ডকে। জলদি ছুটে এলো দু'জন গার্ড। মাফিয়া বসের সামনে দাঁড়াতেই মাথা নুয়িয়ে কুর্নিশ জানালো তারা।
--- ইয়েস বস।
--- মেয়েটা কোথায়?
একজন ভয়ে ভয়ে বললো,
--- আপনি বলেছিলেন কক্ষে এনে, তাকে মুক্ত করে দিতে, আমরা সেটাই করেছি।
বাক্য শেষ হতেই গার্ডের পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো এরীশ। তার চাহনির দৃঢ়তায় থরথর করে কেঁপে উঠলো লোক দুটো। ঈশানীকে না পেয়ে দিশেহারা উন্মাদ হয়ে উঠলো মাফিয়া বস। হাতের থাবায় দেওয়ালে টাঙানো কুড়ালটা মুঠোবন্দি করে এক কো"পে শিড়'চ্ছেদ করে ফেললো লোকটার। নিমেষেই র"ক্তের তুফান বয়ে গেলো নান্দনিক কক্ষজুড়ে। পাশে দাঁড়ানো গার্ডটার ওষ্ঠাগত প্রাণ। সে প্রহর গুনছে নির্ম"ম মৃ"ত্যুর।
নৃ'শংসতার চূড়োয় পৌঁছে শব্দ করে দম ছাড়লো এরীশ। গর্জে উঠে বললো,
--- আমি ওকে মুক্ত করে দিতে বলেছি, নজরের আড়াল করতে নয়।
মাফিয়া বসের এহেন তুলকালামে ছুটে এলো তুষার। পায়ের নিচের চপচপে র"ক্তের জোয়ারে দৃষ্টি বোলাতেই ধ্বনিত হলো তার উদ্বিগ্ন কণ্ঠস্বর
--- কি হয়েছে!
কক্ষে পা রাখা মাত্রই তুষারের দিকে তেড়ে এলো এরীশ। র"ক্তা"ক্ত হাতের মুঠোয় ওর কলার চেপে ধরে গর্জন করে বললো,
--- ও কোথায়?
এরীশের কণ্ঠে আক্রোশ। ঈশানীর অনুপস্থিতি টের পেয়ে লম্বা করে শ্বাস টানলো তুষার। এরীশকে শান্ত করার প্রয়াসে গলা খাদে নামিয়ে বললো,
--- এক্ষুণি গার্ড পাঠাচ্ছি। এই মূহুর্তে এতোটা উত্তেজনা আপনার জন্য সাপোর্টিভ নয়। বি নরমাল এরীশ, ইউ আর ইনজ্যুরড।
--- জাস্ট শাট ইউওর ফা"কিং মাউথ তুষার।
তুষারকে ধাক্কা মে'রে গর্জে উঠলো এরীশ। তুষার বললো,
--- রাশিয়া হলে এতোক্ষণে সবগুলো ট্রান্সপোর্ট বন্ধ করে দিতাম। কিন্তু বাংলাদেশের মতো একটা রক্ষণশীল দেশে টেরো'রি'জম ইজ নট এলাউড।
তুষারের কথায় বিদ্রুপাত্তক হাসলো এরীশ। আচানক থাবায় যন্ত্রমানবের কোমর থেকে দু'দুটো গান ছিনিয়ে নিয়ে কক্ষ ত্যাগ করতে করতেই স্বগোতক্তিতে আওড়ালো,
--- কারোর প্রয়োজন নেই। ওকে খুঁজে বের করার জন্য এরীশ একাই যথেষ্ট ।
--- বাট ইউ আর উইক।
তুষারের মুখ থেকে বাক্য নিসৃত হতেই, ফের পেছনে ঘুরে ওর কপাল বরাবর রিভলবার চেপে ধরলো এরীশ, দাঁতে দাঁত পিষে বললো,
--- আমার কোনো দূর্বলতা নেই। আই রিপিট, আ'ম নট উইক। আ'ম দ্যা স্ট্রোম ইউ কান্ট ইভেন সারভাইভ।
এক লহমায় কথাগুলো উগড়ে দিয়ে হনহনিয়ে চলে গেলো সে। লম্বা করিডোরের আড়ালে এরীশের পদধ্বনি মিলিয়ে যেতেই, কাউকে ফোন লাগালো তুষার। ওপাশের ব্যক্তিটি রিসিভ করা মাত্রই, দীর্ঘশ্বাস ছেড়ে আদেশ করলো তাকে ,
--- এরীশের গাড়িতে একটা ট্র্যাকার সেট করে দিয়ো,...... জাস্ট ফর হিজ সেইফটি পারপাস।
মাহিনের কক্সবাজারের এ্যাপার্টমেন্টটা বেশ বিলাসবহুল। যদিও এখানে সচরাচর থাকেনা মাহিন । কাজের ব্যস্ততা, আর যান্ত্রিক শহরের কোলাহল থেকে দুদণ্ড ফুরসত পেতে যখন নিরিবিলি সমুদ্রের ধারে একটুখানি একাকী সময় কাটাতে ইচ্ছে করে তখনই কেবল এমুখো হয় সে। তেমনই দু'মাস আগে নিজের দু'টো হাতই অকার্যকর হয়ে যাওয়ার দরুন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পারি জমিয়েছিল মাহিন। সেখান থেকে সোজা কক্সবাজারের এই এপ্যার্টমেন্ট।
লিভিং রুমের কাউচে বসে ম্যাগাজিন ঘাঁটছিল মাহিন। দৃষ্টি তার ম্যাগাজিনে আবদ্ধ হলেও মনোযোগ নেই মোটেই। বারবার খেয়াল চলে যাচ্ছে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে। একটু বাদেই দরজা খুলে সেখান থেকে বেরিয়ে এলো ঈশানী। মুঠিবন্দি টাওয়াল টা মাহিনের দিকে এগিয়ে দিয়ে বলল,
--- ধন্যবাদ।
সম্মোহনী হাসলো মাহিন। কাউচে বসতে ইশারা করে জিজ্ঞেস করলো,
--- এখন বেটার লাগছে?
পায়ের পাতায় দৃষ্টি আবদ্ধ রেখে নির্লিপ্তে হ্যা জানালো রমণী।
--- ড্রেস টা কি ঠিকঠাক হয়েছে? আসলে এতো রাতে....
--- সব ঠিকঠাক।
বাক্য সম্পন্ন করার আগেই প্রত্যুত্তর করলো ঈশানী। ভাবুক ভঙ্গিমায় মাথা নাড়ালো মাহিন। মসৃণ কণ্ঠে বললো,
--- ঠিক আছে, রামেন বানিয়েছি চলো খাবে।
মাহিন উঠতেই যাচ্ছিল, মাঝপথে বাঁধ সাধলো ঈশানী।
--- আমার কিছু বলার ছিল মাহিন।
মাহিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই ঈশানী বললো,
--- আসলে এরীশ...
--- তোমাকে একসেপ্ট করেনি তাই তো?
--- সেরকম কিছু নয়। কিন্তু আমি আর ফিরতে চাইনা।
--- কি করবে ভেবেছো কিছু?
মাহিনের প্রশ্নে থমকে গেলো ঈশানী। কিছুক্ষণ থেমে হাত নিয়ে রাখলো নিজ উদরে। রিনরিনে কন্ঠে বললো ,
--- নিজের জন্য চিন্তা করছি না। কিন্তু আমার বাচ্চা....
সম্পূর্ণ কথা আর কানে ঢুকলো না মাহিনের। বাচ্চা শব্দটা উচ্চারিত হতেই মস্তিষ্ক খেই হারালো তার । ঈশানীকে নিজের করে পাওয়ার শেষ রাস্তাটাও চোখের সামনে এভাবে বন্ধ হয়ে যাওয়ায়, ঠুনকো কাঁচের মতোই ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেলো মাহিনের অন্তর।
যাতনায় টলমল করছে তার অক্ষিপুট। প্রেমিকের দৃষ্টি সবাই বোঝেনা, ঈশানীও বুঝতে পারলো না। বাহ্যিক ব্যক্তিত্বটুকু ধরে রাখার অশেষ পাঁয়তারা চালিয়ে অবুঝের মতোই প্রশ্ন করলো মাহিন,
--- বাচ্চাটা নিশ্চয়ই এরীশের?
তড়াক করে চোখ তুলে চাইলো ঈশানী। গভীর নীল চোখ দু'টোতে রাজ্যের অভিমান ধরে রেখে বললো,
--- মাহিন! আপনিও?
--- ওহ, হ্যা। কিসব বলছি আমি, এটাতো এরীশেরই বেবি।
--- এরীশ ইউভান আমার বাচ্চার জন্য হু'মকিস্বরূপ। আমি চাইনা আমার বাচ্চার উপর কখনো তার অশুভ ছায়া পরুক।
নিজেকে সামলালো মাহিন। সশব্দে গলা খাঁকারি দিয়ে বললো,
--- বেবিটাকে পৃথিবীতে আনার জন্য হলেও এই মূহুর্তে ভালো একটা এনভায়রনমেন্ট প্রয়োজন তোমার । কিছুদিন আগে ক্যানাডার কিছু ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশান হয়েছে আমার। খুব শীঘ্রই চলে যাবো। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো।
তৎক্ষনাৎ না সূচক মাথা নাড়ালো ঈশানী। দীর্ঘশ্বাস ছেড়ে বললো,
--- এরীশ আমার পিছু ছাড়বে বলে আপনার মনে হয়? পৃথিবীর যে প্রান্তেই থাকি,ও আমাকে ঠিক খুঁজে বের করে ফেলবে।
ঈশানীর কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো মাহিন। কণ্ঠে অগাধ আত্নবিশ্বাস নিয়ে বললো,
--- এরীশ ইউভান খুঁজলে ঈশানীকে তুজ কে খুঁজবে। অন্যকোনো দেশের পাসপোর্টধারী রমণীকে নয়।
চলবে......
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৫৩
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা নিষিদ্ধ।
*
*
স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুজ্জামানের ব্লাড প্রেসার হাই। দুশ্চিন্তায় ঘামছেন তিনি দরদরিয়ে। মাথার কাছে হাই ভোল্টেজের এসি। ঘুরছে বৈদ্যুতিক পাখাও, তবুও একটা এয়ারকুলার হাতে নিয়ে সর্বক্ষণ দাঁড়িয়ে আছে লিও। এতোকিছুর পরেও মস্তিষ্ক ঠান্ডা হচ্ছেনা মন্ত্রী সাহেবের,লিওর পানে দৃষ্টিপাত করে অযথাই খেঁকিয়ে উঠলেন তিনি,
--- কোন এ্যাঙ্গেলে এয়ারকুলার ধরেছো? ঠান্ডার বদলে গরম বাতাস বের হচ্ছে,পজিশন ঠিক করো।
লিও হতাশায় দম ছাড়লো, কোনোপ্রকার ছলচাতুরী না করে সোজাসাপ্টা গলায় বললো,
--- নিরাপদ দূরত্ব বজায় না রাখলে আর্থিক সংকটের বদলে আপনার প্রাণ সংকটের ঝুঁকি রয়েছে স্যার।
--- চুপ করো! প্রাণ সংকটের এখনো বাকি আছে কিছু? চব্বিশ ঘণ্টা শেষ হতে চললো এখনো ওই মেয়েকে খুঁজে পাইনি। এরপর কি হবে জানো?
বাধ্য শিশুর মতো এদিকে ওদিকে মাথা দোলালো লিও। অর্থাৎ সে জানেনা। মন্ত্রীসাহেব রুদ্ধশ্বাসে জবাব দিলেন,
--- আমার ক্ষমতা, আমার স্মাগলিং এর বিজনেস,আমার বেগম পাড়ার শতশত কোটি টাকার সম্পত্তি সবকিছু ধরে টান দিবে ওই এরীশ ইউভান। ইতিমধ্যে সে আমার সোনারগাঁও এর বাগান বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে এরপর নির্ঘাত বাসাবোর কন্সট্র্যাকশনে হা'মলা করে বসবে ।কত কোটি টাকার প্রোপার্টি নষ্ট হয়ে যাবে ভাবতে পারছো?।
লিও আবারও মাথা নাড়ায়, অর্থাৎ সে ভাবতে পারছে না।
---ওর থাবার মুখে একবার পড়লে আমি আনিসুজ্জামান দু'মিনিটে পথের নেড়ি কুকুর হয়ে যাবো।
লিও হতবুদ্ধি হয়ে ঠোঁট উল্টায়, একটু থেমে হয়ে শুধায়,
--- কিন্তু স্যার একটা মেয়ের জন্য...
বাক্য শেষ হবার পূর্বেই কথা কাটেন মন্ত্রী সাহেব। ভাবনায় নিমজ্জিত হয়ে স্বগোতক্তি করে বিড়বিড়ান,
--- সেটাই তো বুঝতে পারছি না লিও। এই ব্লাডিবিস্টটা হঠাৎ কোনো মেয়ের পেছনে কেন পড়লো। কেইস টা কি?
--- লাভ কেইস স্যার।
লিওর কথায় অপ্রসন্ন মুখে নাক সেটকান ভদ্রলোক, বিকৃত মুখে বলেন,
--- ন্যায়য়য়াহ! এরীশ আর লাভ। এতো পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘটনা। নির্ঘাত মেয়েটাকে ধরে বেচার ধান্ধায় আছে মাফিয়াটা।
কিছুক্ষণ নৈঃশব্দ্য। এরপরই ঢং ঢং আওয়াজ তুলে দিনের দ্বিপ্রহরের জানান দিয়ে গেলো ভিন্টেজ দেওয়াল ঘড়িটা। সেদিকে দৃষ্টিপাত করে সচকিত হয়ে উঠলো লিও , তড়িঘড়ি করে বললো,
--- আপাতত কেইসটাকে সাইডে রেখে দিন স্যার। মাফিয়া বসকে কল লাগান, চব্বিশ ঘণ্টা তো শেষ হয়ে গেলো।
ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়লেন মন্ত্রী সাহেব। মুঠোফোন বের করে কল লাগালেন এরীশের প্রাইভেট নম্বরে। কয়েক মূহুর্ত বাদে ওপাশ থেকে কল রিসিভ হতেই তোতলানো শুরু করলেন তিনি।
* কক্সবাজারের পাহাড় ঘেঁষা নিরিবিলি সড়ক। সারারাত দিকভ্রান্তের মতো ড্রাইভ করে কোথা থেকে কোথায় এসে থেমেছে তার হদিস জানেনা মাফিয়া বস। ড্যাশবোর্ডের গুগল ম্যাপে বড়বড় অক্ষরে Error লেখা ভেসে আছে। সামনে সমুদ্র, পেছনে পাহাড়, সাথেই লাগোয়া এক দূর্গম পাহাড়ি রাস্তা। এরীশ সেদিকেই এগোচ্ছে, বেলাগাম উদ্যম গতিতে। কেন এগোচ্ছে জানে না সে। যেন পথভ্রষ্ট এক পরাজিত সৈনিক। তন্মধ্যে বিপ বিপ করে ভাইব্রেট আওয়াজ ভেসে এলো মোবাইল থেকে, ড্রাইভিং করার দরুন কানে এয়ারবাডস ঢুকিয়ে সেন্সরে আঙুল দাবাতেই বিপরীতে প্রান্ত থেকে ভেসে এলো মন্ত্রী সাহেবের ম্লান কণ্ঠস্বর,
--- এরীশ!
--- বলে ফেলুন।
থমথমে স্বরে প্রত্যুত্তর করলো মাফিয়া বস। মন্ত্রী সাহেব শঙ্কিত, ক্রমশ কণ্ঠতালু জমে আসছে তার। কথা বলতে যেয়েও সুর হারিয়েছেন তিনি।
--- স্পিক আপ! হোয়েয়ার ইজ "মি আমর" ( প্রেম আমার)।
একটু ঘুরিয়ে বললো এরীশ। মন্ত্রী সাহেব সে কথা বুঝলো কি বুঝলোনা তার ইয়ত্তা নেই। দুম করেই বলে দিলো,
--- শী ইজ আউট অফ দ্যা কান্ট্রি।
--- মশকরা করছেন?
এরীশের ধিম কন্ঠে আত্মা খামচে উঠলো আনিসুজ্জামানের। সে বান্দা রুদ্ধস্বরে জবাব দিলো,
--- বিলিভ মি এরীশ। তুমি যেইভাবে প্ল্যান দিয়েছিলে, ঠিক সেইভাবে ফোর্স পাঠিয়ে প্রতিটি জেলায় জেলায় চেকপোস্ট বসিয়েছি, বাট শী ইজ গন। কোথাও খুঁজে পাওয়া যায়নি মেয়েটাকে।
ওপাশের অবিরাম কথার ঝড় কিছুতেই আর কর্ণগোচর হলো না এরীশের। অন্তরের তাড়নায় অস্থির হয়ে এক হাতে প্রথমে মুখমণ্ডল কচলালো সে, তার হাতের পেষণ এতোই তীব্রতর ছিল যে আইব্রাও রিংটা একদিক থেকে খুলে অন্যদিকের মাংসপিণ্ড অবধি বিদ্ধ করে ফেলেছে। পুরো পিয়ার্সিং এর জায়গাটা র"ক্তের লালিমায় রঞ্জিত এখন ,সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলো মানুষটা। জিভের ডগায় গাল ঠেলে, অ্যাক্সেলেটেরে পা দাবিয়ে প্যাডেল দিতে লাগলো ইচ্ছেমতো, ফলস্বরূপ মূহুর্তেই লাফিয়ে একশোর উপরে গেলো স্পিডোমিটারের ঘুরন্ত কাটা। বন্ধুর পাহাড়ি রাস্তার পিচ্ছিলতাকে চাকার ঘর্ষণে পিষ্ট করে চোখের পলকে উড়ে যেতে চাইছে যেন গাড়িটা।
ঝড়ের গতিতে ছুটে চলা গাড়িটাকে দিগুণ বেপরোয়া করে দিতে ফের অ্যাক্সেলে পা চেপে ধরলো এরীশ। গতিবিধির তোড়ে গাড়ির ইঞ্জিন স্পৃষ্ট হয়ে হওয়ার উপক্রম। ব্রেকটাও কাজ করা ছেড়ে দিয়েছে গতির তাণ্ডবে। তবুও দমবার নাম নেই মাফিয়া বসের। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করার তাড়নায় সে ধেয়ে চলেছে উন্মত্ত, ছন্নছাড়া হর্ষের গতিতে। যেন ঈশানীকে না পেলে গোটা দুনিয়া অর্থহীন, তেমন করেই ঘটিয়ে যাচ্ছে একের পর এক বি'ধ্বংস।
শো শো ঝোড়ো বাতাসের তীব্র আওয়াজে ওপাশ থেকে হতচকিত হয়ে উঠলেন মন্ত্রী সাহেব। তিনি অপ্রস্তুত গলায় শুধালেন,
--- বাই এ্যানি চান্স, তুমি কি আমার বাড়ির দিকে ছুটে আসছো?
--- জানিনা।
দাঁত দাঁত পিষে জবাব দিলো এরীশ।
সহিংস দানবটাকে কিঞ্চিৎ মানানোর চেষ্টা করে তিনি বললেন,
--- লিসেন এরীশ। তুমি চাইলে আমি গোটা দেশে কারফিউ বসাবো, তাও আমার বাড়িতে ব'ম্বব্লাস্ট করোনা প্লিজ!
--- দেশ কেন? গোটা পৃথিবী তছনছ করে হলেও ওকে এনে আমার কোলে বসাবো, এই যে এখানে।
কথাটা বলতে বলতেই নিজ উরুর উপর হাত চাপড়ালো এরীশ।
--- যদি অন্য একটা নীল চোখের মেয়ে, না মানে ট্রেম্পোরারি, তোমাকে শান্ত করার জন্য আর কি।
--- সন অব আ বিচ!
অশ্রাব্য এক গালি দিয়ে ফোনালাপের সমাপ্তি ঘটালো এরীশ। ওপাশের বান্দা কিছু বলার আগেই কানের এয়ারবাডসটা ছুড়ে ফেলে দিলো পাহাড়ের খাদে।
মন্ত্রীর বাচ্চা মন্ত্রী এতোক্ষণে সামনে থাকলে নির্ঘাত কুলখানি হয়ে যেতো। ভদ্রলোকের ভাগ্যটা আজ বেশ ভালো, মানতেই হবে।
কিন্তু এরীশ! তার অশান্ত হৃদয়ের ছটফটানি চোখে দেখার মতো না। দাবানলের মতো দাউদাউ করে জ্বলছে ভেতরটা। প্রতিটি রুদ্ধশ্বাসে যেন ছাইচাপা আগুনের উত্তাপ। ঘুমহীন অস্থির মস্তিষ্ক, আর বেপরোয়া, ব্যতিগ্রস্ত অন্তরের তাড়নায় নিজের মাথার চুল নিজেই খামছে ধরলো এরীশ। গাড়িটা পাগলা ঘোড়ার মতো এদিক-ওদিক ছুটছে, এরীশের মনে হচ্ছে অস্থিরতায় ওর প্রাণটাই বেড়িয়ে আসবে এবার।
নাহ আর সম্ভব নয়! উদভ্রান্ত মস্তিষ্কটাকে শিথিল করার প্রয়াসে গাড়ির ড্রয়ার হাতরে একমুঠো হেরোইন নাকে চেপে ধরলো সে।
খানিকক্ষণ থেমে লম্বা করে শ্বাস নিলো, অতঃপর পুরোপুরি নেশায় বুদ হয়ে গেলো। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই দৃষ্টিপাত করলো সম্মুখে। টালমাটাল ঘোলাটে দৃষ্টিজুড়ে শুধুই এক পবিত্র নীলাম্বরির বিচরণ। এইতো গাড়ির ট্র্যাঙ্কের উপর দু'হাত ছড়িয়ে কেমন আনমনে বসে আছে সে মানবী, বৃষ্টিভেজা হিমেল হওয়ায় তিরতির করে উড়ছে তার ঝরঝরে কেশরাশি। এক স্তর পুরু কাচের আবরণ ভেদ করেও এরীশের নাক চিঁড়ে বুকে এসে লাগছে তার শরীরের স্নিগ্ধ ভ্যানিলার সুঘ্রাণ। ক্রমশ মাতাল হয়ে যাচ্ছে এরীশ,চোখ বন্ধ করলেই তুলতুলে নরম নারীদেহটা আষ্টেপৃষ্টে জড়িয়ে নিচ্ছে তাকে । কখনো কানের কাছে ফিসফিস আওয়াজে ধ্বনিত হচ্ছে,
--- অরণ্য... আমার অরণ্য।
তড়াক করে চোখ খুললো এরীশ। গভীর খাদের দাড়প্রান্তে আসতেই টেনে ধরলো গিয়ার। প্রকম্পিত হাতে স্টিয়ার্টিং ঘোরাতে ঘোরাতেই মাদকীয় আচ্ছন্ন স্বরে বিড়বিড়িয়ে আওড়ালো,
--- হেভি ড্রাগ ও তোমার কাছে হার মেনে যায়। তুমিতো নেশার চেয়েও ভয়ংকর। বলো কি তুমি? কি আছে তোমার মাঝে? কেন আমার জীবনে এসেছো? আমাকে নিঃশেষ করে দিতে নিশ্চয়ই?
কয়েক মূহুর্ত নৈঃশব্দ্য। ফের একাই বলতে আরম্ভ করলো এরীশ,
--- দুনিয়ার সমগ্র নিয়মের বেড়াজাল পায়ে মারিয়ে এই জানোয়ারটাকে বারবার সুযোগ দিয়েছো, অথচ একমুহূর্ত তাকে বিশ্বাস করে ধৈর্য কেন ধরলে না। কেন সাকুরা?
এরীশের কাল্পনিক সাকুরা প্রত্যুত্তর করলোনা ঠিকই, কিন্তু পৃথিবীর কোনো এক প্রান্তে বসে, তার বিধ্বস্ত সাকুরা, চোখের কোণের অন্তিম জলটুকু মুছে দুনিয়ার সবটুকু অভিমান নিয়ে ডায়েরির পাতায় লিখলো,
--- আমাকে এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়ার কি খুব দরকার ছিল অরণ্য? আমি তো বাঁচতে চেয়েছিলাম, তোমার সাথে ফেরারি হয়ে।
আমিতো তোমাকে মেনে নিয়েছিলাম, তোমার পাপের অনলে নিজেকে তমশার মতো মেলে দিয়েছিলাম। তোমার ছোঁড়া বুলেট আর র'ক্তের মিছিলের সঙ্গী হবো বলে কত অনিষ্টই না অগ্রাহ্য করলাম। কত অনাচারের সাক্ষী হলাম। নিজেকে জ্বালিয়ে তোমাকে আলো দিলাম। ধ্বং'সের দারপ্রান্তে দাঁড়িয়েও চাতকের মতো তোমার সুখ চেয়ে গেলাম। শুধু তোমার হয়ে থাকবো বলে। তোমার ইস্পাত কঠিন বুকের বা পাশে যে নির্জীব হৃদযন্ত্রটা আছে, সেখানে একটুখানি ঠায় পাবো বলে। তোমার অতীত, তোমার বর্তমান, তোমার ভবিষ্যত সবকিছু মেনে নিয়ে এই আমি মরীচিকায় ডুবে গেলাম। অথচ তুমি আমার হাতটা ধরলে না এরীশ। এক সাথে, এক চাদরের নিচে কত ভালোবাসায় মাখানো শব্দহীন প্রতিশ্রুতি ছিল আমাদের,অথচ তুমি আমায় ভালোবাসলে না এরীশ । অবশেষে আরও একবার প্রমান করে দিলে, তুমি আসলে ভালোবাসতেই জানোনা।
*
বিভ্রমে ডুবে গিয়ে এরীশের বোধশক্তি যখন ধীরে ধীরে লোপ পেতে থাকলো, ঠিক সেই মূহুর্তে সে দেখলো চলন্ত গাড়ির ট্র্যাঙ্কে বসে অবিরত পা দোলাতে থাকা সাকুরা তার পানে চেয়ে সূর্যের মতো হাসছে। কি স্নিগ্ধ সেই হাসি। গাঢ় সমুদ্রের মতো নীলাভ অক্ষিদ্বয় যেন দূর মহাকাশে তিরতির করে জ্বলতে থাকা উজ্জ্বল নক্ষত্রের ঝিলিক। যা দেখা মাত্রই মেঘমুক্ত গোধূলির ন্যায় মাফিয়া বসের ওষ্ঠকোণে এক ছটাক ম্লান হাসির রেখা ফুটে উঠে ফের মিলিয়ে গেলো গাম্ভীর্যের অন্তরায়। তার শুষ্ক কণ্ঠতালু ভেদিয়ে অস্ফুট ব্যথাতুর স্বরে ধ্বনিত হলো,
--- প্রেম আমার!
ব্যাস, পরপরই এক বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে চারিপাশ। কালো রঙের ঝকঝকে রোলস রয়েস গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অকস্মাৎ। কয়েক দফা গড়িয়ে, ভেঙে চূর্নবিচূর্ণ হয়ে চোখের পলকে হারিয়ে যায় পাহাড়ের গভীর খাদে।
চিটাগং,
সেই সন্ধ্যা থেকে গুরগুর করছে আকাশ। ঈশান কোণে বুনো মহিষের পালের মতোই জড়ো হয়েছে ঘুটঘুটে কালো মেঘের স্তর। বৃষ্টি আসন্ন, এমতাবস্থায় গলা চিঁড়ে ডাকতে ডাকতে নিঝুমের ঘরে এলো তূর্য।
--- নিঝুম, এ্যাই নিঝুম, ঝুমঝুমঝুম!
ডাকে সারা না দিয়েই নিঃশব্দে শুয়েছিল নিঝুম। মনটা আজ বিষণ্ণ তার। মেঘে ঢাকা আকাশের মতোই থমথমে হয়ে আছে হৃদজমিন। জীবনের জটিল সমীকরণে ক্রমশ হাঁপিয়ে উঠেছে মেয়েটা । বিয়ের প্রথম প্রথম ভেবেছিল, পড়াশোনা, চাকরি-বাকরি, আর পরিবারের ব্যস্ততায় কাটিয়ে দিবে জীবনটা। বিয়ে তো সামাজিকতা মাত্র, ভালো যে বাসতেই হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আজকাল তূর্যকে বিরক্ত লাগেনা আর । আগের মতো অহেতুক ঝামেলাও করে না সে। বরং দ্বায়িত্ববান স্বামীর মতোই একা একা নিজ উদ্যেগে বয়ে নিয়ে যাচ্ছে এই অস্বাস্থ্যকর সম্পর্কটাকে। মাঝে মাঝে নিঝুমের খারাপ লাগে, লজ্জাও হয় ভীষণ। যেখানে নিঝুম এখনো দিনরাত তুষারকে ভেবে ভেবে চোখের জল বিসর্জন দিতে ব্যস্ত, সেখানে তূর্য তার সবটুকু তাগিদ ব্যায় করছে আত্নীয় স্বজনের সামনে তাদের সম্পর্কটাকে পরিনত দেখানোর প্রচেষ্টায়। নিঝুম অবাক না হয়ে পারেনা, বিস্ময় নিয়ে ভাবে এটাই কি সেই তূর্য? যে বিয়ের রাতে অবধি ওকে খাটে ঘুমাতে দেয়নি।
গত দু’মাসে আর যাই হোক নিঝুম এতোটুকু উপলব্ধি ঠিকই করতে পেরেছে যে তূর্য রহস্যময়। লোকটা ওকে ঠিকঠাক ভালো না বাসলেও অপছন্দ করেনা মোটেই।
*
--- কিরে না খেয়ে শুয়ে আছিস, ডাকছি কানে যায় না?
তূর্যের ডাকে ধ্যান ভঙ্গ হয় নিঝুমের। সে কাটকাট স্বরে বলে,
--- ডাকছেন কেন? আমি ঘুমাবো।
--- সারাদিনই তো পরে পরে ঘুমিয়েছিস। খেয়েছিস কয় বেলা? খাবার এখনো টেবিলে পরে আছে কেন?
--- খেতে ইচ্ছে করেনি তাই?
কথাটা বলতেই খাটে উঠে এলো তূর্য। ঝট করে নিঝুমের কব্জি ধরে হ্যাঁচকা টান মে'রে বসিয়ে দিলো ওকে। নিঝুম বিরক্ত ভঙ্গিতে চোখ খুলতেই মিলন ঘটলো নয়নের। মেয়েটার ফুলে ঢোল হয়ে যাওয়া চোখ, আর ছলছলে দৃষ্টির পানে চেয়ে ভ্রু গোছালো তূর্য। চোখেমুখে বিস্ময় নিয়ে আহত স্বরে বলে উঠলো,
--- তুই কাঁদছিলি?
নিঝুম মাথা নাড়ায়। অনুরোধ করে বলে,
--- প্লিজ তূর্য ভাই, একটু একা থাকতে দিন।
--- সবসময়ই তো একা থাকিস, নিজের মতো। আমিতো তোকে কোনোদিন বিরক্ত করিনি নিঝুম।
--- তাহলে এখন কেন করছেন?
কিছুটা অধৈর্য গলায় চেঁচিয়ে ওঠে নিঝুম। তূর্য পাত্তা দেয়না সেসব। হাত বাড়িয়ে ওর চোখের জল মুছে দিতে দিতে বলে,
--- এই বাসাতে আমি ছাড়া আর কেউ নেই নিঝুম। আমাদের সম্পর্কটা কি আরেকটু উন্নত হতে পারে না?
তূর্যের হাতটা একটা ঝটকায় সরিয়ে দিয়ে,ফুপিয়ে উঠলো নিঝুম। রুদ্ধস্বরে বললো,
--- না পারেনা। হাত সরান।আপনি কেন এতো স্বাভাবিক আচরণ করছেন? কেন আমার নাম ধরে ডাকছেন? কেন নিজেকে আমার স্বামী হিসেবে জাহির করতে চাইছেন? আমি তো এসবে অভ্যস্ত নই তূর্য ভাই।
আচানক প্রত্যাখানে চোয়াল শক্ত হয়ে গেলো তূর্যের। দু'হাত মুঠিবদ্ধ করে ভেতরের ক্রোধ দমিয়ে দাঁতে দাঁত পিষে বললো,
--- জাহির করছি কারণ আমি তোর সত্যিকারের স্বামী আর তুই আমার বিয়ে করা বউ। নিজেকে এতো ইনোসেন্ট ভাবিস না নিঝুম। আমি রেগে গেলে বিছানা থেকে ওঠার মতো অবস্থা আর থাকবে না তোর। ভালোয় ভালোয় বলছি খেতে আয়।
ক্রন্দনে জোয়ার এলো রমণীর। নাকের পাটা কাঁপিয়ে ঠোঁট উল্টে কেঁদে ভাসালো আবারও। ওর অবিরাম কান্নায় কিঞ্চিৎ ঘাবড়ে গেলো তূর্য। সহসা কণ্ঠ খাদে নামিয়ে নরম গলায় শুধালো,
--- বাই এ্যানি চান্স, তোর এভাবে কাঁদার কারণ টা কি আমি?
প্রশ্নটা করতে গিয়েও দম আটকে এলো তূর্যের। কারণ, নারীর কান্নার কারণ হওয়াটাও যে ভাগ্যের ব্যাপার। কিন্তু এ যাত্রায় সহায় হলোনা তার ভাগ্য। ফুপিয়ে উঠে না সূচক মাথা নাড়ালো নিঝুম।
--- তাহলে আমাকে কেন বিয়ে করলি ইডিয়ড! সেই ছেলেকেই করতি, যার জন্য আমার ঘরে বসে এভাবে কাঁদছিস।
অপ্রত্যাশিত হুংকারে আচানক লাফিয়ে উঠলো নিঝুম। তূর্যের এহেন রণমুর্তি ওর ধারণার বাইরে ছিল। মনটা বিষণ্ণ, এমতাবস্থায় তূর্যের চড়াও মেজাজে আগুনে যেন ঘি ঢালার উপক্রম হলো। চটে গিয়ে ছুড়লো কর্কশ বাক্য,
--- আপনি কেন বিয়ে করেছেন? আপনাকে তো কেউ জোর করে ধরে বেধে বিয়ে করতে বসায়নি। আপনিতো চাইলেই এক নিমেষে ভেঙে দিতে পারতেন এসব ছলচাতুরী বিয়ের নাটক।
--- আমি তোর মতো কাঁদছিও না। সম্পর্কটাকে মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করছি। আর তোকে দ্যাখ। মানুষ বিধবা হয়ে গেলেও এভাবে কাদেঁনা নিঝুম।
তূর্যের কণ্ঠে পাহাড় সমান আক্ষেপ। কি জানি কি হলো, ক্ষ্যাপা বাঘিনীর মতো ঝাঁঝিয়ে উঠলো নিঝুম। রাগের মাথায় হুট করেই উগড়ে দিলো ভেতরে পুষে রাখা চরম সত্যিখানা।
--- কেউ কাঁদেনা কিন্তু আমি কাঁদছি, কারণ এই বিয়েটা আমার কাছে শত্রুবিহীন যুদ্ধের মতো। না চাইতেও চালিয়ে যেতে হচ্ছে।
--- আমিতো তোকে জোর করিনি কখনো। তাহলে কেন করছিস নিজের সাথে যুদ্ধ?
--- হ্যা করছি, কারণ খালামনির থার্ড স্টেজ ব্লাড ক্যা'ন্সার! মানুষটা অসুস্থ, ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছে তার অস্তিত্ব। তার শেষমাত্র আবদার টুকু আমি কি করে অগ্রাহ্য করতাম বলুন? শুধুমাত্র খালামনির জন্যই এই বিয়েটা করেছি আমি, আর খালামনির জন্য সারাজীবন এই সম্পর্কটা টিকিয়েও রাখবো। তাই বলে আমার মনের উপর হস্তক্ষেপ করার অধিকার কারোর নেই। আমার স্বামীর ও না।
চকিতে স্তব্ধ হয়ে গেলো তুষার। নিঝুমের কথাগুলো মস্তিষ্কের প্রতিটি নিউরনে নিউরনে ক্রমাগত বজ্রের ন্যায় প্রতিধ্বনিত হতে লাগলো তার। শরীরের কোথাও কোনো বাহ্যিক শক্তি নেই, শুধু অনুভব হলো ভেতরের চঞ্চল সত্তাটাকে দুমড়ে মুচড়ে গুড়িয়ে ফেলেছে কেউ।
--- আগে কেন বলিসনি?
হিতাহিতজ্ঞানশূন্য হয়ে প্রকম্পিত স্বরে বাক্য ছুড়লো তূর্য। এতোক্ষণে সংবিৎ ফিরলো নিঝুমের । ঘটনা আঁচ করতেই সঙ্গে সঙ্গে মুখের উপর করতল চেপে ধরে আঁতকে উঠলো সে। নিজের করা বোকামির চরম মূল্য দেওয়ার প্রারম্ভে চোখ খিঁচে আওড়ালো,
--- হায় উপরওয়ালা! আমি এতো অধৈর্য কবে হয়ে গেলাম?
--- এইজন্যই মা আমাকে চিটাগং পাঠিয়ে দিয়েছে?
তূর্যের কণ্ঠ কঠিন শোনালো। নিঝুম কিছু বলতে যাবে তার আগেই পরবর্তী বাক্য ছুড়ঁলো তূর্য,
--- আমি এক্ষুণি কক্সবাজার যাবো।
কথাটা বলেই হনহন করে বেড়িয়ে গেলো সে।
--- তূর্য ভাই শুনুন। খালামনি বাড়িতে নেই। তূর্য ভাই!
পেছন থেকে হাজার বার চেঁচিয়েও কাজ হলোনা কোনো। সহসা কোনোমতে ওড়নাটা গলায় পেঁচিয়ে তূর্যের পেছনে ছুটলো নিঝুম।
*
*
প্রবল বর্ষণে ধূসর বর্ণ ধারণ করেছে রাতের শহর। নিস্তব্ধ সড়কে যানবাহনের আধিক্য নেই, নেই কোনো মানুষের চলাচল। ঝুম বৃষ্টির রাতে সকলেই যেন ঝিমিয়ে পড়েছে নিদারুণ ঘুমঘুম আলস্যে। দিশেহারা, ক্রোধান্বিত তূর্যই কেবল নেমে এসেছে বারিধারায়। কয়েক মিনিটের ব্যবধানে বৃষ্টির তোড়ে কাক ভেজা হয়ে গেছে তার সর্বাঙ্গ। সেদিকে মোটেই ধ্যান নেই তার। রাগ আর অভিমানের মিশেলে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে হাঁটছে সে দিগ্বিদিক । কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনোকিছুই তার বোধগম্য নয় । বেশকিছুটা রাস্তা এভাবেই একাকী হাটতে হাটতে অকস্মাৎ সামনে এসে দাঁড়ালো নিঝুম।
--- পথ ছাড়।
স্পষ্ট স্বরে নিঝুমকে আদেশ করলো তূর্য। দু'কদম এগিয়ে এসে দূরত্বের সংকীর্ণতা বাড়ালো নিঝুম। প্রলম্বিত শ্বাস ফেলে বললো,
--- কোথায় যাচ্ছেন?
--- জাহা'ন্নামে।
শব্দটা উচ্চারিত হতেই নিঝুমকে ধাক্কা মে'রে পাশ কাটিয়ে চলে গেলো তূর্য। নিঝুম হাল ছাড়লো না। ছুটে গিয়ে পেছন থেকে আঁকড়ে ধরলো তূর্যকে । দু'হাতের নাজুক বাঁধনে সৌষ্ঠব শরীরটাকে আঁকড়ে ধরে বড্ড অনুনয় করে বলতে লাগলো,
--- শুনুন, আমার কথাটা একটু শুনুন। খালামনি বাড়িতে নেই,চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন।
একমূর্হুত থেমে, কর্কশ গলায় বাক্য ছুড়লো তূর্য,
--- আমি কৈফিয়ত চাইনি। বাসায় যা নিঝুম।
হাতের বাঁধন দৃঢ় করলো নিঝুম। মাথাটা ওর পৃষ্ঠদেশে এলিয়ে দিয়ে বললো,
--- আপনিও চলুন।
তপ্তশ্বাস ছাড়লো তূর্য। ছদ্ম রাগ নিয়ে বললো,
--- যেভাবে এসেছিস সেভাবে যা।
--- আপনার পিছনে ছুটতে গিয়ে কোথা থেকে কোথায় এসেছি নিজেও জানিনা। এখন ভয় করছে।
প্রত্যুত্তর করলো না তূর্য। অসহনীয় নৈঃশব্দ্যে ছেয়ে গেলো চারিপাশ। উন্মত্ত বারিধারার শীতল পরশ হামেশাই ছুঁয়ে দিলো তাদের সর্বাঙ্গ।তূর্যের পিঠ ছাপানো জলে ভিজে এককার নিঝুম। তার পরিধেয় সফেদ সালোয়ার কামিজের প্রলেপ ছাপিয়ে পেলব তনুর প্রতিটি খাঁজ স্পষ্ট হতেই জমে গেলো তূর্য। শুষ্ক ঢোক গলাধঃকরণ করে নিজের পুরুষালি বাসনা গুলোকে জুতসই সামাল দিয়ে বললো,
---মুক্তি চাস?
--- না।
--- তবে?
--- একটু সময় দিন। আমি গোছাতে চাই নিজেকে, আপনার জন্য।
--- আমি ঘরে ফিরলে তোর কাল হবো আজ।
--- তবুও চলুন।
তূর্যকে মানানোর প্রয়াসে ঝোঁকের বশেই কথাটা বলে দিলো নিঝুম।
এতোক্ষণে ঘুরে তাকালো তূর্য। গৌড় বর্ণের সুডৌল মুখাবয়ব জুড়ে তার উপচে পরা লালিত্য। বৃষ্টি ভেজা ঝাকড়া চুল মেঘের মতো ঠায় নিয়েছে কপালে। বেদনাবিধুর ছলছলে নেত্রদ্বয় পরখ করতেই অতর্কিতে ভেতরটা খামচে উঠলো নিঝুমের । আজ তার জন্যই ক্ষতবিক্ষত তূর্য। না জানি কতটা কষ্ট বুকে লুকিয়ে এভাবে চেয়ে আছে মানুষটা। ভীষণ টানাপোড়েন নিয়ে আলগোছে আরও খানিকটা সন্নিকটে এগুলো নিঝুম,অতঃপর নিজের গায়ের ওড়নার প্রান্ত তুলে দিলো তূর্যের মাথার অগ্রভাগে। মূহুর্তেই নিঝুমের কপালে কপাল ঠেকালো তূর্য।মোহাবিষ্টের ন্যায় আছন্ন স্বরে বললো,
--- চল ফিরে যাই।
কেন রোদের মতো হাসলেনা
আমায় ভালোবাসলেনা,
আমার কাছে.....
দিন ফুরালেও আসলেনা,
এই মন কেমনের জন্মদিন
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন.....
--- অ্যানাস্থেসিয়া, অ্যানা!
অপরিচিত সম্মোধন , অথচ পরিচিত কণ্ঠস্বর।
পেছন দিকে কারোর অতর্কিত পদধ্বনি টের পেয়ে মাঝপথেই থমকে গেলো ঈশানী। মাহিন গ্রোসারী থেকে ফিরেছে, হাত ভর্তি বাজার তার। ঈশানীকে হঠাৎ থেমে যেতে দেখে আগ বাড়িয়ে শুধালো,
--- থেমে গেলে যে?
দিনের শেষ প্রহরের জানান দিয়ে সূর্যরাজ গা এলিয়েছে পশ্চিমে। সোনার ছটার মতো কমলা রঙের মরা রোদ এসে ঠিকরে পড়ছে ভিন্টেজ জানালায়। সেখানটায় দাঁড়িয়ে থাকার দরুন ঈশানীর মোমঢালা কোমল বদনে চিকচিক করছে সোনালি আলো। মাহিনের কণ্ঠে ধাতস্থ হয় রমণী। সহসাই পেছনে ঘুরে জবাব দেয়,
--- এমনি?
--- এখনো মন খারাপ?
মাহিনের ক্লান্তি মাখা মুখাবয়বে স্বস্তির রেশ। নির্ঘুম চোখে জড়ো হয়েছে ভরসার দীপ্তি। আজ প্রায় দু'সপ্তাহ হলো বাংলাদেশ ছেড়েছে ওরা। ক্যানাডা ফিরে ঈশানীকে প্রথমে ব্রিটিশ কলাম্বিয়ায় এক আত্নীয়ের বাড়িতে বন্ধু পরিচয়ে রেখে এসেছিল মাহিন। ভদ্রতার খাতিরে আশ্রয় দিলেও এভাবে একা একা ভিনদেশে একটা অন্তঃসত্ত্বা মেয়েকে খুব একটা ভালোভাবে নেয়নি তারা । তাদের কুঁচকানো নাক আর প্রশ্নবিদ্ধ দৃষ্টি, চোখ এড়ায়নি মাহিনের। সে যখন বুঝলো এখানকার পরিবেশ আর মানুষ দু’টোই ঈশানীর জন্য বিপজ্জ'নক তখনই এক কাপড়ে নিয়ে চলে এসেছে ঈশানীকে। নতুন শহর, নতুন জীবন, নতুন পরিচয়। যেন পুনরুজ্জীবিন ঘটেছে ঈশানীর। সবকিছু ছাপিয়ে নাজুক উদরে বেড়ে ওঠা অস্তিত্বটাই কেবল পুরাতন।
ব্রিটিশ কলাম্বিয়ার উইস্টলার শহরটা আলপাইন এরিয়া। ছোট ছোট পাহাড়ি উপত্যকায় মনোরম বাহারি ডিজাইনের সারিসারি বাড়িঘর। এক নজরে দেখলে মনে হবে শিল্পীর তুলির আঁচড়ে প্রতিফলিত এক ছবিতে আঁকা ছোট্ট শহর। এখানেই একটা রেন্টেড হাউজে উঠেছে ওরা। যদিও আলপাইন অঞ্চল গুলো বছরের বেশিরভাগ সময়ই বৃষ্টি আর বরফে আবৃতিত থাকে,তাই জীবন যাপন কিছুটা দুষ্কর। তবে এরীশের নখদর্পনের আড়ালে থাকার জন্য সরাসরি শহরে না থেকে এই অঞ্চলটাকেই উপযোগী মনে করেছে মাহিন।
খানিক থেমে না সূচক মাথা নাড়ালো ঈশানী। অর্থাৎ তার মন খারাপ নেই। প্রলম্বিত শ্বাস ফেলে ওর নিকট এগিয়ে এলো মাহিন। নিরেট স্বরে বললো,
--- আই উইশ, তোমার সবটুকু মনখারাপ দূর আকাশের মেঘেদের মতো হাওয়ায় মিলিয়ে যাক।
ঈশানীর মোমঢালা বদনে আঁধার ঘনালো হঠাৎ। মাথা নমিত করলো তক্ষুনি, পায়ের পাতায় দৃষ্টি আবদ্ধ রেখেই বললো,
--- আমার জন্য আপনাকে কতো ঝামেলা পোহাতে হলো। আত্নীয়ের সাথে খারাপ সম্পর্ক তৈরি হলো। কি করে যে বোঝাই,
--- কি বোঝাবে?
ঈশানী চট করেই জবাব দিলো,
--- আমার বাচ্চাটা হয়ে গেলে আমি আপনার সব ঋণ শোধ করে দিবো মাহিন।
ঈশানীর শিশুসুলভ ভাবনায় মিটিমিটি হাসলো মাহিন, তীর্যক ভ্রু নাচিয়ে শুধালো,
--- আচ্ছা! কিভাবে শোধ করবে?
--- আমি অনেক কাজ করবো। ততদিন না হয় আমাকে একটু সাহায্য করুন।
ঈশানীর মাথায় হাত রাখতে যেয়েও কি ভেবে যেন ফিরিয়ে নিলো মাহিন। প্রসন্ন হেসে জানালো,
--- বোকা মেয়ে! বলেছিলাম না সবসময় পাশে পাবে। তাহলে এখন তো স্যরি কেন হচ্ছো? কে বলেছে তুমি আমার ঝামেলা?
--- হুম ঝামেলা, অনেক বড় ঝামেলা।
মলিন মুখে সুপ্ত হাসির রেখা উদয় হলো মাহিনের। ক্লেশ নয়নে এক পৃথিবী সমান আক্ষেপ ধরে রেখে মনে মনে সে আওড়ালো,
--- আই উইশ, তুমি আমাকে ভালোবাসতে আর এই সুখের ঝামেলাটুকু সারাজীবন আমার ভাগে লিখে দিতে।
চলবে.....
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ৫৪
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা নিষিদ্ধ।
*
*
স্রোতসীনি নদীর কুলকুলে জলধারার মতোই নিঃশব্দে গড়িয়ে গেছে সময়। প্রকৃতির ধরাবাঁধা নিয়মের যাঁতাকলে একের পর এক খসখস করে উল্টেছে চিরায়ত ক্যালেন্ডারের বারোখানা পাতা। জীবন থেকে হারিয়েছে আরও একটি চমৎকার বসন্ত। শরৎ হেমন্তের মতো অদৃশ্য মৌসুমের শীতল ছায়ায় ঢুবে গিয়েছে কত অনুচ্চারিত অনুভব। সময় পেরিয়েছে তার নিজস্ব গতিতে। জীবনের কঠোর বাস্তবতাকে পুঁজি করে মানুষও হয়েছে তার সামিল। সবকিছুকে পেছনে ছাড়িয়ে তুখোড় পদচারণায় ছুটে চলেছে অবিরাম।
মানুষ স্বভাবতই পরিবর্তনশীল। কিছু পরিস্থিতিতে তারা স্বার্থপর হতে বাধ্য হয় । আত্মিক মোহ ভুলে গিয়ে আবর্তিত হয় দ্বায়িত্বের বেড়াজালে। কিন্তু অনুভূতি? অনুভূতির কি কখনো মৃত্যু ঘটে ? হয়তো না। পরিনাম আর সময়ের পরিক্রমায় অনুভূতির সজীবতাটুকু আপনাআপনি নিস্তেজ হয়ে যায় ঠিকই, তবে ছাইচাঁপা আগুনের মতোই পিছুটান হয়ে থেকে যায় হৃদয়ে জমানো অজস্র বিভীষিকাময় অপূর্ণ স্মৃতির বহর। সেই বেদনাদ্বায়ক অপূর্ণতার অভাবে মানুষের মৃত্যু হয় না । বরং মৃত্যুর চেয়েও ততোধিক যন্ত্রণায় ছটফট করতে করতে বেঁচে থাকে তার নিস্ক্রিয় আত্মাটা।
**
বছর খানিক পরে........
সকালটা আজ মনোরম। গোটা অক্টোবর মাস পুরো দমে শৈত্য প্রবাহ হাঁকিয়ে বহুদিন বাদে আজ সূর্যের দেখা মিলেছে হুইস্টলারে। একছটাক মোলায়েম রোদে ঝলমল করছে চারিপাশ। মৃদু-মন্থর কনে দেখা আলোর মাখন নরম উষ্মায় প্রাঞ্জল হয়ে উঠেছে প্রকৃতি। রাস্তার দু'ধারে কমলা রঙের ম্যাপল গাছের মগডালে দুরন্ত শিশুর মতো খেলা করছে ফুরফরে হিমেল হওয়া।
প্রকৃতির এহেন হাস্যোজ্জল রূপে সকাল সকাল ড্রাইভ করতে গিয়েও মন ভালো হয়ে গেলো মাহিনের। প্রকৃতির রূপে মাতোয়ারা হয়ে কয়েকক্রোশ বন্ধুর পাহাড়ি হাইওয়ে পেড়িয়ে গেলো এক নিমেষে।সৌম্য ওষ্ঠ যুগল সরু করে শীষ বাজাতে বাজাতে মনের আনন্দে সে পৌঁছালো শহরের সবচেয়ে বড় সরকারি ক্লিনিক হুইস্টলার হেলথ কেয়ারে।
ভ্যাকসিন এরিয়ার সামনে গিয়ে দাঁড়াতেই চোখে পড়লো স্থানীয় মানুষের লম্বা লাইন। সবাই তার ছোট্ট সোনাকে পরম আদরে বুকে আগলিয়ে দাঁড়িয়ে আছে সিরিয়ালের অপেক্ষায়।
আজ রবিবার অথার্ৎ ছুটির দিন, তাই হয়তো ভীড়ের পরিমাণটা একটু বেশি। মাহিনের চিন্তা হতে লাগলো, কেন যে এতো বেলা অবধি ঘুমালো সেই ভেবে মন খারাপ হলো। যদিও সে ভালো করেই জানে ঈশানী তার দ্বায়িত্বে অবিচল। কোথাও কোনো ক্রুটি না রেখেই সে বেড়িয়ে আসবে ক্লিনিক থেকে। তবুও ভেতরে একপ্রকার গ্লানির ঢেউ উঠলো মাহিনের । ক্ষণকাল অপেক্ষা না করে সিরিয়াল ভেঙেই সে ছুটে গেলো কক্ষের নিকট। তার এহেন অস্বাভাবিক বিবেক বিবর্জিত কর্মকাণ্ডে পেছন থেকে হইরই করে উঠলো সকলে। ওপাশ থেকে দু'জন নীল পোশাকধারী গার্ড ও এগিয়ে এলো তাকে রুখবে বলে। তন্মধ্যে ভেতর থেকে কাঁদতে কাঁদতে বেড়িয়ে এলো ঈশানী।
আবেশিত হাতের দৃঢ়তায় যক্ষের ধনের মতোই বুকের মাঝে আবদ্ধ করে রেখেছে তার কোমল অস্তিত্বখানিকে । হ্যালো কিটির তুলতুলে জাম্বো স্যুটের মধ্যে থেকে বেড়িয়ে আসা একজোড়া ধূসর বর্ণের টলমলে আদুরে চোখ ঈশানীর পানেই দৃষ্টিপাত করে আছে অপলক।
ঈশানীকে দেখা মাত্রই উদাসীন পদক্ষেপ থমকে গেলো মাহিনের। যে চটজলদি জায়গা ছেড়ে এগিয়ে গেলো করিডোরের দিকে। ঈশানীর মুখোমুখি হতেই মেয়েটার ক্রন্দিত বদনে চোখ রেখে অপ্রস্তুত হয়ে পড়লো সে। সৌষ্ঠব কপালে জড়ো হলো চিন্তার বলিরেখা। বিস্মিত কণ্ঠে শুধালো,
--- কাঁদছো কেন তুমি? কি হয়েছে?
নাকের পাটা ফুলিয়ে ঠোঁট উল্টালো ঈশানী। মাহিনের একটুখানি আস্কারায় অভিমানে হাউমাউ করে কেঁদে ওঠার উপক্রম তার।
--- দাঁড়াও ডাক্তারকে জিজ্ঞেস করছি।
চোয়াল শক্ত করে সামনের দিকে হাঁটা ধরতেই ঘাড় ঘোরালো ঈশানী। ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো,
--- কোথায় যাচ্ছেন?
--- কৈফিয়ত চাইতে। আমার বাচ্চাকে রেখে বাচ্চার মাকে কেন ভ্যাকসিন দেওয়া হলো!
মাহিনের কথা শুনে তপ্ত রাগে চিড়বিড়িয়ে উঠলো ঈশানী। চোয়ালের পেশী শক্ত করে বললো,
--- কখন বললাম ওরা আমাকে ভ্যাকসিন দিয়েছে?
মাহিনের চোয়াল ঝুলে পড়লো। ঠোঁট টিপে হাসি দমানোর প্রয়াস চালিয়ে বললো,
--- আশ্চর্য! তোমার কান্নাকাটি দেখে আমি আরও ভাবলাম,বেবির ভ্যাকসিন গুলো বোধ হয় তোমাকেই দেওয়া হয়েছে।
মাহিনের কৌতুক হাসির রহস্য আঁচ করতে পেরে অতর্কিতে ফুঁসে উঠলো রমণী । হাতের বাঁধন দৃঢ় করে , নিজের ক্ষুদ্র অংশকে বুকের কাছে টেনে আনলো আরেকটু। মাখন নরম মুখটার দিকে মমতার দৃষ্টিতে চেয়ে জড়ানো গলায় আওড়ালো,
--- হাত,পা মিলিয়ে চার চারটে ইনজেকশন দিয়েছে। ওর কান্না দেখে আমার বুক ভেঙে আসছিল, নিজেকে আটকাতে পারিনি কিছুতেই। কতটা ব্যথা পেয়েছে বলুন তো।
চাপা একটা দীর্ঘশ্বাস ছাড়লো মাহিন । ডেলিভারির পরে আজ প্রায় চারমাস অতিবাহিত হয়েছে, এখনো পোস্টপার্টাম ডিপ্রেশনের কঠিন অধ্যায়টুকু কাটিয়ে উঠতে পারেনি মেয়েটা। তাইতো সময় অসময় অযথাই কান্নার জোয়ারে ভাসে তার নীল নয়ন। একটু থেমে ঈশানীর মাথায় হাত বোলালো মাহিন। সম্পর্কটা ঠিক বন্ধু সুলভ না হলেও টুকটাক বোঝাপড়ার বিষয়গুলো এখন তাদের মধ্যে খুব স্বাভাবিক। সেই অধিকার বোধ থেকেই মাহিন ধাতস্থ করলো মেয়েটাকে,
--- আমার মতে মেয়েদের দু'বার জন্ম হয়।
তার কথা শুনে চোখ তুললো ঈশানী। বিহ্বলিত কণ্ঠে শুধালো,
--- মানে?
ক্ষণকাল থেমে ছোট্ট ইয়াশ কে কোলে তুলে নিলো মাহিন। মা ছেলে সমেত পার্কিংয়ের দিকে এগুতে এগুতে প্রলম্বিত শ্বাস ফেলে বললো,
--- একবার স্রেফ মানুষ হিসেবে জন্ম হয়। আরেকবার মা হিসেবে। বাহ্যিক দৃষ্টিতে সন্তান জন্মদান মাতৃত্ব হলেও, তাত্ত্বিক ভাষায় তা নয়। গোটা একটা মানুষ যখন আরেকটা প্রাণের সুরক্ষায় নিজের নিজস্বতাকে ভেঙেচুড়ে নতুন রূপে প্রসিদ্ধ হয়, তখনই তাকে মাতৃত্ব বলে ঈশানী । আর সেই জননী রূপী মানবীর মনের জোর হয় অনেক বেশি।মন চাইলে তাকে আর ভাঙা যায় না। কারণ তখন তার আস্তিন জুড়ে থাকে আরেকটি অস্তিত্ব। তার সুরক্ষা , তার ভবিষ্যত।
মাহিনের কথার ফোয়ারা রেলগাড়ির মতো ছুটছে।বিমুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে ঈশানী। মাঝেমধ্যে মনে হয় এই মানুষটার কথায় জাদু আছে, আছে অদ্ভুত এক মাধুর্য্য। যা এক নিমেষে কুয়াশার চাদরের মতোই ভিজিয়ে দেয় মন জমিন। সাংঘাতিক রকম মন খারাপ থাকলেও তার প্রতিটি বাক্যে যেন উপচে পড়ে সূর্যঢালা সোনালু দ্যুতি। গত একটা বছরে মানুষটাকে এক প্রকার দেবদূতের আসনে বসিয়ে ফেলেছে ঈশানী। অকূলপাথারে ডুবে মরার আগ মূহুর্তে অনাগত সন্তান সমেত ঈশানীকে রক্ষার জন্য যেন স্বয়ং উপরওয়ালাই পাঠিয়েছিলেন তাকে।
*
*
মাহিন গিয়ে ড্রাইভিং সিটে বসলো। ঈশানী তার পাশেই। মায়ের বুকের ওমে গা ছড়িয়ে ঘুমাচ্ছে ছোট্ট ইয়াশ। গাড়ি চলছে আপন গতিতে। ভেতরে পিনপতন নীরবতা । সময়ের ব্যবধানে ঈশানী একটু জড়তা কাটিয়ে উঠলো। মজার ছলে বললো,
--- যে এতো সুন্দর করে মানুষকে বোঝাতে পারে, তার জীবন সঙ্গীর সৌভাগ্য দেখার জন্য তর সইছে না আমার।
কিঞ্চিৎ ঠোঁট বাঁকিয়ে হাসলো মাহিন। ঘুমন্ত ইয়াশের পানে পিতৃস্নেহ দৃষ্টিপাত করে বললো,
--- আমার ছেলের তার পাপাকে প্রয়োজন, সেখানে তৃতীয় ব্যক্তি আসার প্রশ্নই ওঠে না।
মাহিন অযৌক্তিক কিছু বলেনি। ইয়াশের জন্মের পর থেকে কাগজে কলমে সবখানে বাবার নামের জায়গায় মাহিনেরই সাক্ষর দিতে হয়।সে হিসেবে সে ইয়াশের পাপা তো বটেই। কিন্তু কথাটা শোনা মাত্রই জমে গেলো ঈশানী। অন্তর গহিনে কোথাও একটা খেলে গেলো মন বিষাদের তুফান। মেঘ থমথমে আকাশের মতোই আঁধার ঘনালো হৃদপিঞ্জরে। নিঃশব্দে চোখ নামিয়ে সে দৃষ্টিপাত করলো তুলতুলে নরম অস্তিত্বের পানে। ভীষণ আদুরে একটা মুখ। মাথা ভর্তি ঈষৎ বাদামী ঘন চুল, চোখ দু'টোও তাই। ধূসর বাদামি রঙের। আজকাল এই মুখটা দেখলেই বুকের ভেতর ধক ওঠে ঈশানীর। ছেলের কোমল চাহনিতে শ্বাসরুদ্ধ হয়ে আসে তার। না চাইতেও মানস্পটে ভেসে ওঠে সদৃশ এক পূর্ণবয়স্ক মুখাবয়ব। যার দৃষ্টি ছিল শূন্য, অনুভূতিহীন, মরীচিকার মতো আঁধারে ঢাকা। সেই মানুষটার কথা ভাবতে গিয়ে ছেলের নিম্নাধরের তিলকে আঙুল বোলায় ঈশানী। তিল টা পর্যন্ত হুবহু।ফটোকপি ও বোধ হয় এতোটা নিখুঁত হয়না।
মাঝেমধ্যেই তাকে না পাওয়ার আফসোসে ভেতর ভেতর কাতরে ওঠে ঈশানী। ফের মনে পরে যায় নিজের যন্ত্রণাদায়ক অতীতের কথা। সঙ্গে সঙ্গে ছেলের সুরক্ষায় তৎপর হয়ে ওঠে রমণী। এরীশের ইউভানের স্নিগ্ধ সরল সাকুরা থেকে হয়ে ওঠে স্বার্থপর এক মা। দুনিয়াতে যার সন্তানই সবকিছু।
সকালের ঝলমলে রোদ ম্লান হয়ে এসেছে। মেঘের স্তরে গা ঢাকা দিয়ে ঝিমিয়ে পড়েছে সূর্যরাজ । একটু বাদেই আকাশ ভাঙা বৃষ্টিতে ঝমঝম করে উঠলো চারপাশ। গাড়ির উইন্ড শিল্ড ছাপিয়ে বর্ষনের ছাট এসে ভিজিয়ে দিচ্ছে ঈশানীর গা । তাতেও নিরুদ্বেগ সে। সেই তখন থেকে আনমনা হয়ে কি যেন ভাবছে চুপচাপ। তা পরিলক্ষণ করে সেন্সরে আঙুল চেপে গাড়ির জানালা লাগালো মাহিন। অতঃপর নৈঃশব্দ্য ভেঙে নিরুত্তাপ গলায় বলে উঠলো,
--- কিছুদিনের জন্য বাংলাদেশ যাচ্ছি। সামনেই তো শীতকাল, কয়েকটা টিভিসির কাজ জমে আছে।
মাহিনের বাংলাদেশ ফেরার কথা শুনে চমকে উঠলো ঈশানী। ভেতর ভেতর অজানা এক আড়ষ্টতা চেপে বসলেও, বাহ্যিক সাবলীলতা অটুট রেখে নরম কণ্ঠে শুধালো,
--- কবে যাচ্ছেন?
--- আজ রাতের ফ্লাইট।
--- হ্যালোইনের আগে ফিরবেন নিশ্চয়ই ?
উদাসীন হয়ে জানতে চাইলো ঈশানী। সড়কে ইউ টার্ন নিয়ে এদিকে ওদিকে মাথা নাড়ালো মাহিন। চিন্তিত স্বরে বললো,
--- তোমাদের একা রেখে যেতে মন সায় দিচ্ছে না কিছুতেই । তুমি কি কিছুদিন আমার আত্মীয়ের বাড়িতে....
--- না থাক।
বাক্য সম্পন্ন করার আগেই ওকে মাঝপথে থামিয়ে দিলো ঈশানী। ছদ্ম আত্মবিশ্বাস নিয়ে বললো,
--- আমি একাই থাকতে পারবো। আপনি নিশ্চিন্তে যেতে পারেন।
--- আই হোপ সো।
কথা বলতে বলতেই আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লো মাহিন।
আজ ত্রিশে অক্টোবর। হ্যালোইনের আগের রাত। লোকে বলে ডেভিল'স নাইট। প্রচলিত আছে ধ্বং'সযজ্ঞ, ভা'ঙচুর, নৃ'শংতার জন্য এই রাত অভিশপ্ত। তাই সন্ধ্যা হতে না হতেই দরজা জানালার কপাট লাগিয়ে ঘরে অবস্থান করে সবাই । ঈশানী ও ঘরেই রয়েছে। ঘরের আলো নিভিয়ে দোতলার রোয়াকে হেঁটে হেঁটে ঘুম পাড়াচ্ছে ইয়াশ কে।
আজ সত্যিই ডেভিল'স নাইট কিনা জানা নেই তার, তবে আজ রাত যে ভীষণ কালো আর ভয়ংকর তাতে কোনো সন্দেহ নেই। আমাবস্যা হবে হয়তো। আকাশে নক্ষত্র নেই, রুপোলী চাঁদের জ্যোৎস্না নেই, নেই কোনো গা ভেজানো ঠান্ডা বাতাস। গুমোট থমথমে একটা আবহ নিয়ে স্থবির হয়ে আছে চারিদিক। স্ট্রিট লাইটের নিয়ন আলোয় জানালার সফেদ পর্দাগুলো অদ্ভুত দেখাচ্ছে। কপাট গুলো লাগিয়ে দেওয়া দরকার, সেই ভেবে ইয়াশকে নিয়েই ঈশানী এগিয়ে গেলো জানালার কাছে। তখনই হুট করে পর্দার ওপাশ থেকে সরে দাঁড়ালো এক লম্বাটে ছায়ামূর্তি। ঈশানীর মনে হলো ও ভুল দেখেছে। সারাক্ষণ আজেবাজে চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে তাই হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। সহসা ঘুরে দাঁড়ালো সে । চারপাশটা ভালো মতো পরখ করে ফের ব্যস্ত হলো ছেলেকে ঘুম পাড়ানোর প্রচেষ্টায়।
*
সন্ধ্যার ধোঁয়াসায় আরেকটু আধার গুলে মাঝরাত হয়েছে। ইয়াশ কে ঘুম পাড়িয়ে মাত্রই নিচে এসেছে ঈশানী। বসার ঘরটা নিস্তব্ধ হয়ে আছে, সাথে মাহিনের রুমটাও। ঈশানী দোতলার ঘরে আর মাহিন নিচের ঘরে এভাবেই গত একবছর যাবৎ থেকে এসেছে ওরা। আজ হঠাৎ মাহিনের অনুপস্থিতিতে ফাঁকা লাগছে চারিদিক।
একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে মাহিনের শূন্য ঘর থেকে চোখ সরালো ঈশানী। তারপর ধীর পায়ে এগিয়ে গেলো সুইচবোর্ডের দিকে । বাচ্চাটা একা রয়েছে, লাইট জ্বালিয়ে একটু পানি পান করেই উপরে উঠবে সে। তখনই আবারও পর্দার আড়ালে ভেসে উঠলো সেই ছায়ামূর্তিটি। তারমানে এটা ঈশানীর মতিভ্রম নয়। আতঙ্কে হাড়হীম হয়ে এলো মেয়েটার । শিরদাঁড়া বেয়ে নীরবে অতিক্রম করে গেলো ঠান্ডা শীতল স্রোত। শুষ্ক একটা ঢোক গিলে সতর্ক পায়ে সামনে এগুলো ঈশানী । ক্ষণকালের মধ্যেই ভয়ার্ত স্বর ধ্বনিত হলো তার প্রকম্পিত কণ্ঠানালি ভেদিয়ে।
--- কে!
ওপাশ থেকে আওয়াজ এলোনা। আবারও নিঃশব্দে সরে গেলো অবয়বটি। ঈশানী চিন্তা মুক্ত নয়। প্রবল ঠান্ডার মাঝেও শরীর ঘেমে অসার হয়ে আসছে হাত-পা। কণ্ঠতালু শুকিয়ে কাঠ। কোনোপ্রকার সাড়াশব্দ না পেয়ে ফল কাটার ধারালো ছুরি মুঠিবদ্ধ করে আবারও ডেকে উঠলো রমণী,
--- ক...কে ওখানে?
নৈঃশব্দ্য!
একটু বাদেই ঈশানী টের পেল ওর পেছনেই লম্বা হয়ে দাঁড়িয়ে আছে অবয়বটি। নিজের বলবান ছায়ায় ঈশানীর ছোট্ট ছায়াকে গ্রাস করে চামড়ার বুট জোড়া দম্ভ নিয়ে দাড়িয়ে আছে মাটিতে। এতোক্ষণে কলজেটা শক্ত হয়ে গেলো ঈশানীর । ভীরুতার অদৃশ্য বলয়ে কুণ্ঠিত হয়ে পড়লো তার জোড়ালো আত্মবিশ্বাস। তবুও শেষ প্রচেষ্টা তো করবেই রমণী । শ্বাস প্রশ্বাস বন্ধ করে ছুরির সাহায্যে আ"ক্রমণ করার প্রস্তুতি নিতেই, পেছন থেকে ওর মুখের উপর অতর্কিতে রুমাল চেপে ধরলো লোকটা। ঈশানীকে অবচেতন করার জন্য নয়, ও যাতে চিৎকার দিতে না পারে সেইজন্য। অতঃপর তাকে টেনেহিঁচড়ে নিয়ে আসা হলো লনের শেষ মাথায়।
আলোআঁধারি ছাপিয়ে ঈশানীকে এনে দাঁড় করানো হলো সেখানে। মুখের উপর থেকে কাপড়ের আস্তরণ সরাতেই প্রথমে বুক ভরে শ্বাস নিলো সে। তারপর আস্তেধীরে ভয়ে-ভয়ে দৃষ্টিপাত করলো সম্মুখে। অতঃপর যা দেখলো তাতে হৃদযন্ত্র থমকে গেলো মানবীর। আতঙ্কে শিউরে উঠলো সর্বাঙ্গ। ঈশানীর মনে হলো ও বোধ এখনই মা'রা যাবে। নাম,পরিচয় সবকিছু বদলে একটা বছর যার থেকে উন্মাদের মতো পালিয়ে বেড়িয়েছে সে আজ সামনে দাঁড়িয়ে।
ঈশানীর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে হলদে নিয়নবাতির ঠিক নিচে একটা ধাতব রিভলবার মুঠিবদ্ধ করে হিমালয়ের মতো নিটোল ভঙ্গিতে দণ্ডায়মান এরীশ ইউভান। লম্বায় ঈশানীর চেয়ে দিগুণ সে। সহসা আঁকতে উঠে দু'কদম পিছিয়ে গেলো ঈশানী।
তার আঁধার কালো শূন্য চোখে জমে আছে পাষবীয় হিংস্রতা। দুনিয়ার সমস্ত কুণ্ঠা নিয়ে সেই চোখে চোখ পড়তেই ধক করে উঠলো রমণীর অন্তরঃকরণ।
পড়নে চার্কোল রঙের স্যুট। আন্ডারকাট চুলগুলো অযত্নে লম্বা হয়ে ঘাড় ছুয়েছে এখন। মুখভর্তি খড়খড়ে দাড়ি। গৌড় বর্ণের সৌম্য চেহারার সবটুকু আকর্ষন ধরে রেখেই মাফিয়া বসের তীক্ষ্ণ চোয়ালে চেপে বসেছে তারা।
দুপাশে তার সশস্ত্র গার্ড। হাতের মুঠোয় রিভলবার আবদ্ধ করে একটু দূরেই থমথমে মুখে দাঁড়িয়ে আছে তুষার। স্যুট পরিহিত কিছু কালো পোশাকধারী দৃশ্যমান বলয়ের মতো ঘিরে রেখেছে ঈশানীকে। চারিদিকে এতো মানুষ। অথচ দু’জোড়া তৃষ্ণার্থ চোখ তাদের নিজস্ব অধিকারবোধ নিয়ে একজন আরেকজনের মাঝে ডুবে আছে নিঃশব্দে। এতোগুলো দিন বাদে আজ আবারও তাদের হৃদগহীনে ঝঙ্কার তুলেছে সুরের তরঙ্গ। কেউ একজন তার কণ্ঠের সবটুকু ব্যাকুলতা ঢেলে মেঘমেদুর সুরে গেয়ে চলেছে ,
কতদিন,....
ভেবেছি শুধু দেখবো যে তোমায়,
অন্তহীন....
তুমি ছিলে আমার কল্পনায়।
সেই ছবি উঠলো ভেসে,চোখেরই চাওয়ায়....
আমি শুধু চেয়েছি তোমায়...
আমি শুধু চেয়েছি তোমায়।
ছলছলে ব্যথাতুর দৃষ্টে মাফিয়া বসের কৃষ্ণ গহ্বরে তলিয়ে গিয়েও কোথাও একফোঁটা অনুভূতির লেশমাত্র খুঁজে পেলোনা ঈশানী। আগ্নেয়গিরির দাবানলের মতোই প্রতিহিংসার অনলে দাউদাউ করছে তার পাংশুটে আঁখি । অগত্যা সৎবিৎ ফিরলো ঈশানীর। হতবুদ্ধি হয়ে দণ্ডায়মান রমণী অবশেষে ঠোঁট কাঁপিয়ে জড়ানো গলায় ডেকে উঠলো মাফিয়া বসটাকে,
--- অ... অরণ্য!
--- এরীশ.... গ্যাংস্টার এরীশ।
পাথর কঠিন স্বরে ভেসে এলো নীরব হুংকার। একবাক্যেই তার নমনীয়তাকে রুখে দিলো মাফিয়া বস।
বুকের ভেতর কোথাও একটা চিঁড় ধরলো যেন। দহন অনুভব হচ্ছে সেথায়। ভয় আর জড়তার মিশেলে বাক্যহারা ঈশানী। এরীশের এহেন সশস্ত্র আগমন মস্তিষ্কে ভয়ংকর কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে তাকে। ক্ষণকালের সেই ভাবনাকে এক নিমেষে পায়ে মাড়ালো মাফিয়া বস। শক্ত থাবায় ঈশানীর হাতটা কব্জাবন্দি করে পৌঁছালো নৃ"শংসতার চূড়ায়। আশেপাশের গার্ডগুলোর দিকে দৃষ্টিপাত করে কঠোর স্বরে আদেশ করলো,
--- বাড়িটাকে জ্বালিয়ে দাও এক্ষুণি।
এরীশের বজ্রকঠিন বাক্য কর্ণগোচর হতেই বিদ্যুৎস্পৃষ্ঠের ন্যায় চমকে উঠলো ঈশানী। বিস্ফারিত নয়নে এরীশের পানে চেয়ে ধড়ফড়ালো সে।
--- কি বলছো তুমি এসব!
এরীশ ভ্রুক্ষেপ করলো না সে বাক্যে। উল্টো হাতের বাঁধন দৃঢ় করে দাঁতে দাঁত পিষে গার্ডদের হুকুম করলো আবারও,
--- ডু ইট ফাস্ট!
এরীশের কথামতো লাইটার আর পেট্রোল হাতে বাড়ির দিকে এগিয়ে গেলো দু'জন গার্ড। তা দেখে গলা ছিঁড়ে চেঁচিয়ে উঠলো ঈশানী।
--- নাহ!
কান্নায় ভেঙে পড়ে আকুতি ভরা কণ্ঠে ফের বলতে আরম্ভ করলো,
--- আ..আমার বাচ্চা, এরীশ আমার বাচ্চা, আমার বাচ্চাটা ভেতরে। এতোবড় অশিষ্ট করোনা, আমাকে যেতে দাওওওওও!
চিৎকারের তোড়ে কণ্ঠ বুঁজে আসে তার। এরীশের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দিগ্বিদিক ছটফট করতে থাকে পাগলের মতো। ওদিকে ঈশানীর মুখ থেকে বাচ্চা শব্দটা উচ্চারিত হতেই গৌড় চেহারায় র'ক্ত জমাট বাঁধলো এরীশের। তপ্ত রাগে ফেটে পড়লো তার দিশাহীন মস্তিষ্ক। বুকের ভেতর আচঁড়ে পড়লো জলোচ্ছ্বাসের বন্য ঢেউ। গোলোকের মতো মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে তার,
--- সাকুরার গর্ভে মাহিনের বাচ্চা থাকতে পারে না। কিছুতেই না।
সঙ্গে সঙ্গে চোখ তুলে আরেকপাশের গার্ডদের দিকে দৃষ্টিপাত করলো মাফিয়া বস। তপ্তস্বরে আদেশ করলো,
--- বাচ্চাটাকে নিয়ে এসো।
এরীশের এহেন সিদ্ধান্তে জোরে জোরে শ্বাস ফেললো ঈশানী। সে চায় না এরীশের অশুভ ছায়া কোনোদিন তার নিষ্পাপ বাচ্চাটার উপর পড়ুক। কিন্তু ভাগ্য আজ তার পক্ষে নেই।
অতঃপর সত্যি সত্যি নিয়ে আসা হলো ঈশানীর বুকের মানিক, দুনিয়ার সবটুকু আদর নিয়ে ঘুমিয়ে থাকা ছোট্ট ইয়াশকে। ঈশানী এগিয়ে গিয়ে ছেলেকে নিতে চাইলে আবারও কব্জিতে জোড়ালো এক টান অনুভূত হলো তার। সে চকিতে পেছনে তাকায়। ক্রোধের তাড়নায় টগবগ করতে থাকা এরীশের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কাঁতর গলায় বলে,
--- ওকে ছেড়ে দাও এরীশ, ও কিছু করেনি, ওর কোনো দোষ নেই।
ঈশানীর হৃদয় ভাঙা বিলাপে কর্ণপাত করলো না এরীশ। অনুভূতিহীন, নির্মম তেজস্বী কণ্ঠে ধ্বনিত হলো,
--- বাচ্চাটাকে জ্যান্ত মাটি চাপা দিয়ে দাও তুষার ।
নিমেষেই শ্রবনেন্দ্রীয় বুদ হয়ে এলো ঈশানীর। ঝটিকা প্রবাহের প্রবল জলোচ্ছ্বাসের মতোই থরথর করে কেঁপে উঠলো তার পায়ের তলার মাটি। মুখ থেকে র'ক্ত সরে যেতেই উঠে দাঁড়ালো সে এক ঝটকায়। এরীশের শূন্য চোখের দিকে অবিশ্বাস্য দৃষ্টিপাত করে বলে উঠলো,
--- কি বললে তুমি!
--- মাহিনের সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো,সেটা ভাবলে কি করে ?
এরীশ ভুল বুঝছে, ব্যাপারটা বোধগম্য হতেই একপ্রকার বিষাদের ঝড় উঠলো ঈশানীর মাঝে। এতোবড় একটা সত্যি লুকানোর দায়ে এরীশ কি তাকে মে'রে ফেলবে? মে'রে ফেললে ফেলুক, তবুও সন্তানের সুরক্ষায় তৎপর রমণী।
হৃদয় জুড়ে বেগবান হয়ে উঠেছে নৈরাশ্য। বুকের র'ক্ত তোলপাড় করা অস্থিরতায় হাউমাউ করে কেঁদে ওঠে ঈশানী। তার বাচ্চাকে চাপা দেওয়ার জন্য যখন সত্যি সত্যিই ধাতব বেলচা দিয়ে মাটি খোঁড়া হচ্ছিল, ঠিক সেই মূহুর্তে কান্নায় ভেঙে পড়ে বাধ্য হয় মুখ খুলতে। সবাইকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে,
--- ও তোমার রক্ত! ওকে মে'রোনা এরীশ, বিশ্বাস করো ও তোমার রক্ত। তোমার অংশে ওর জন্ম।
কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসতে গিয়েও বাঁধা প্রাপ্ত হলো ঈশানী। ভঙ্গুর পা দু'টো জমিন ছোঁয়ার আগেই,জোরালো টানে ওকে আবারও দাঁড় করালো এরীশ। দৃষ্টিতে তার আগুনের লেলিহান। তেমন করেই ঈশানীর চোখে নজর আবদ্ধ করে দাঁতে দাঁত পিষলো সে। শীতল রাশভারি গলায় বললো,
--- যা বলছো, ভেবে বলছো তো?
তৎক্ষনাৎ জোরে জোরে মাথায় ঝাঁকালো ঈশানী। ঠোঁট ভেঙে ফুঁপিয়ে উঠে থেমে থেমে আওড়ালো,
--- ওকে কিছু করোনা এরীশ। যা শাস্তি আমাকে দাও।
--- ওর বয়স? একই সুরে প্রশ্ন ছুড়লো মাফিয়া বস।
--- চা... চারমাস।
এরীশের ষষ্ঠইন্দ্রিয় জানান দিচ্ছে ঈশানী মিথ্যে বলছে না। এবং এ বিষয়ে শতভাগ নিশ্চিত সে। তাই পেছনে ঘুরে তুষারকে হুকুম করলো,
--- বাচ্চাটাকে গাড়িতে তোলো।
মাফিয়া বসের উদ্দেশ্য অনুমান করতে না পেরে ফের আরেকদফা হোঁচট খেলো রমণী। শঙ্কায় তরিৎ খেলে গেলো তার অন্তরে। তবে এবার আকুতি নয়, ছেলের অনিশ্চয়তায় রণমুর্তি ধারণ করলো তার পাণ্ডুর ফ্যাকাসে মুখ। শরীরের সর্বশক্তি ব্যায় করে এরীশ ইউভানকে ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলতে লাগলো,
--- নিষ্ঠুর, পাষণ্ড, জানোয়ার একটা। কোথায় নিয়ে যাচ্ছিস আমার ছেলেকে? ওকে ছাড়া আমি ম'রে যাবো। আমার বাচ্চাকে দিয়ে দিতে বল ওদের।
ঈশানীর আহাজারিতে একটুখানি থমকে গেলো তুষার। গাড়িতে উঠতে গিয়েও দাঁড়িয়ে পড়লো সে । প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো এরীশের পানে। উদভ্রান্ত ঈশানীর সরু বাহুটাকে একহাতে চেপে ধরে চোখের ইশারায় তুষারকে হ্যা জানালো এরীশ। ব্যাস! সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে গাড়িতে উঠে চলে গেলো তুষার। চোখের পলকে আঁধারের ধোঁয়াসায় মিলিয়ে গেলো গাড়িটা। সঙ্গে করে নিয়ে গেলো ঈশানীর সুখ, শান্তি, সবকিছু। ওর বেঁচে থাকার একমাত্র সম্বল,ওর নাড়িছেঁড়া ধন, ওর বাচ্চাটাকেও।
এতোক্ষণে খেই হারিয়েছে ঈশানী। গাড়িটা চলে যেতেই উদগ্রীব হয়ে ক্ষ্যাপা বাঘিনীর মতো হামলে পড়লো এরীশের উপর। কাঁদতে কাঁদতে বলতে লাগলো,
--- ভালোবাসি না তোকে আমি, বাসিনা ভালো আর।
এরীশ সময় নিলোনা,দাঁত খিঁচে ঈশানীর পেলব কোমল গালের উপর পুরুষালী হাতের শক্ত এক চপেটাঘাত বসিয়ে দিলো আচানক । সঙ্গে সঙ্গে চেতনা হারিয়ে ভগ্ন ইমারতের মতোই এরীশের বুকে এসে ঢলে পড়লো তুলতুলে নরম শরীরটা।ক্ষণকাল বিলম্ব না করেই একহাত বাড়িয়ে ছোট্ট শরীরটাকে ধরে ফেললো মাফিয়া বস। যেন পাখির পালকের মতোই হালকা সে মানবী, তেমন করেই অতি সন্তোর্পনে তুলে নিয়ে এলো বুকের মাঝে। নিয়নবাতির মোলায়েম আলোয় কান্নাভেজা ক্লান্ত চেতনাহীন মুখের পানে আচ্ছন্ন দৃষ্টে নির্লিপ্তে চেয়ে রইলো কিয়ৎক্ষণ।
অতঃপর মেয়েটাকে কোলে নিয়েই দাম্ভিক পদচারণায় ধীরে ধীরে এগিয়ে গেলো হেলিকপ্টারের অভিমুখে। পেছনে ফেলে এলো পাহাড়ে ঘেরা রেইন ফরেস্টের চূড়ায় দাউদাউ করে জ্বলতে থাকা একটুকরো সাজানো বাড়ি। যার প্রতিটি কোণায় কোণায় ছিল, মাহিন, ঈশানী আর ইয়াশের হাজারো অমোঘ স্মৃতির উপাখ্যান ।
চলবে.....
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ৫৫
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা নিষিদ্ধ
*
*
*
গভীর রাতে দুঃস্বপ্ন দেখে মানুষ যেমন ধড়ফড়িয়ে ওঠে, তেমন করেই অকস্মাৎ চোখ খুলে একলাফে শোয়া থেকে উঠে বসলো ঈশানী। শরীর তার ঘেমে নেয়ে একাকার। কণ্ঠতালু শুকিয়ে কাঠ, হাঁপড়ের মতো ওঠানামা করছে সুডৌল বক্ষদেশ।হৃৎস্পন্দনের গতিহীনতায় বুকটা ফেটে পড়ার উপক্রম। তারপরেও উদগ্রীব দৃষ্টে এদিক ওদিকে চোখ বোলালো সে। রুদ্ধশ্বাসে ডেকে উঠলো,
--- ইয়াশ! আমার ইয়াশ কোথায়?
--- তোমার দূর্বল হার্টের অধপতন হয়েছে দেখছি। এক চড়ে চব্বিশ ঘন্টা সেন্সলেস!
রাশভারি কণ্ঠের কঠিন কথাগুলো কর্ণগোচর হতেই অতর্কিতে সামনে তাকালো ঈশানী। দেখলো, ওর মুখ বরাবর বিশাল কাউচ চেয়ারে হাঁটুর উপর পা তুলে গা ছড়িয়ে বসে আছে এরীশ। এক দুর্বোধ্য পৈশাচিক হাসির ঢেউ ঠোঁটে লেগে আছে তার। যেন ঈশানীকে কব্জাবন্দি করে বড্ড বেশি তৃপ্ত সে। তেমন করেই তীক্ষ্ণ নজরে পরখ করছে রমণীকে।
এতোক্ষণে ভ্রম কাটলো ঈশানীর। সচেতন দৃষ্টিতে এদিক ওদিক চোখ বুলিয়ে মূহুর্তেই তেঁতে উঠলো সে,
--- কোথায় নিয়ে এসেছো তুমি আমায়? আমার ছেলে কোথায়? কি করেছো ওকে?
--- রিল্যাক্স! দশহাজার মাইল উড়ে এসেছো, তাও সেন্সলেস হয়ে। ভালো করে চোখ বোলাও ঠিক চিনে যাবে।
এরীশের হীমশীতল কণ্ঠস্বর শরীরে কাঁপন ধরায় মানবীর। সে রিল্যাক্স হতে পারেনা। অস্থির হয়ে চারিদিকে চোখ বোলাতেই অনুধাবন করে কক্ষের মপ পলিশড দেওয়াল গুলো অশুভ ছায়ার মতোই কুচকুচে কালো। ভেতরের সোনালু কারুকাজ শোভিত নান্দনিক আসবাব গুলো কালোর মিশেলে অদ্ভুত ভাবে ঝিল দিচ্ছে চোখের তারায় । কালো রঙা ভেলভেট কাউচের উপর গা ছড়িয়ে বসা কালো ট্রেঞ্চ কোট পরিহিত এরীশকে জমে থাকা প্রলয়ের মতোই ভয়ংকর দেখাচ্ছে। যেন দূর মহাকাশের কোনো উদীয়মান অগ্নিপিণ্ড সে । দেখতে ভীষণ সুন্দর কিন্তু হাতে বাড়ালে ঝলসে যেতে হয়।
কনকনে ঠান্ডা বাতাসে ভেসে বেড়ানো গোলা বারুদের ঝাঁঝালো এক গন্ধ নাকে এসে আঁচড়ে পড়ছে ক্রমাগত। ঈশানীর আর বুঝতে বাকি থাকেনা এরীশ তাকে আবারও সেই নরকের দুয়ারে নিয়ে এসেছে। অগত্যা চকিতে ঘাড় ঘোরায় সে । প্রকম্পিত স্বরে বলে ওঠে,
---প... পেন্ট হাউজ!
--- ইয়েস বেইব! দ্যা পাইথন প্যারাডাইস। তোমার একমাত্র ডেসটিনেশন।
নির্বিগ্নে পা দোলাতে দোলাতে প্রত্যুত্তর করে মাফিয়া বস। তৎক্ষনাৎ বিদ্যুৎস্পৃষ্ঠের মতো ছলকে ওঠে ঈশানী। বোধশক্তি জাগ্রত হতেই দু'হাতে শরীর খামচে ধরে করুন সুরে চেঁচিয়ে ওঠে সে,
--- আমার ছেলে কোথায় এরীশ? ওকে কি করেছো? তারমানে চব্বিশ ঘণ্টা। চব্বিশ ঘণ্টা আমি আমার ছেলেকে দেখিনি। ওকে আমার কাছে এনে দাও। নয়তো সব শেষ করে ফেলবো আমি। তোমাকেও শেষ করে ফেলবো।
--- শেষ করার আর কি বাকি রেখেছো? আমাকে ধ্বং"স করার মতো পৃথিবীতে যদি কোনো মা"রণাস্ত্র থেকে থাকে তবে সেটা তুমি।
হাতের পিঠে নাক ঘষতে ঘষতে প্রত্যুত্তর করে এরীশ। তার ভাবভঙ্গিমা দেখে ঈশানীর বুঝতে বাকি থাকেনা যে এরীশ ড্রাগ নিয়েছে। সে এই মূহুর্তে নিজের মধ্যে নেই।
চেঁচাতে গিয়ে কণ্ঠ নিভে আসে ঈশানীর। বানভাসি স্রোতের মতোই থৈথৈ জলে ভরে ওঠে তার নীলাক্ষী। ঠোঁট ভেঙে বিপর্যস্ত স্বরে বলে,
--- প্লিজ এরীশ। আমি আমার বাচ্চাকে দেখবো। আমার এইটুকুনি বাচ্চা। আমাকে ছাড়া কিভাবে থাকবে ও। আমার বাচ্চাটাকে দেখতে দাও।পায়ে পড়ি তোমার।
হাঁটু ভেঙে বুকের সঙ্গে জড়িয়ে উন্মাদের ন্যায় বিলাপ করছে ঈশানী। যেন ইয়াশ কে না দেখতে পেলে এক্ষুণি দম বন্ধ হয়ে ম'রে যাবে সে, তেমন করেই বেড়ে চলেছে উত্তেজনা। এরীশ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলো কিয়ৎক্ষণ অতঃপর ইশারায় কাউকে আদেশ করলো,
--- নিয়ে এসো।
তৎক্ষনাৎ কক্ষে এসে হাজির হয় ফ্লোরা। কোল জুড়ে তার হুটোপুটি খাচ্ছে ছোট্ট ইয়াশ। ক্ষুধার তাড়নায় গলা ছিঁড়ে কাঁদছে সে। সন্তানের ক্রন্দিত স্বর কর্ণগহ্বরে এসে পৌঁছাতেই সচকিত হয়ে ওঠে ঈশানী। তৃষ্ণার্থ চাতকীনির মতো কান্না গিলে গিলে সে হাত বাড়িয়ে কোলে তুলে নেয় তার বুকের মানিককে। এমন প্রতিকূল মুহূর্তে বহুদিন বাদে দুই বান্ধবীর চোখাচোখি হলেও কথা বলার আর সুযোগ হয় না। ইয়াশকে কাছে পেতেই মাতৃস্নেহে ব্যগ্র হয়ে পড়ে ঈশানী। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় তার সন্তানের পেলব নরম গাল দু'টো। ওদিকে এরীশের উপস্থিতিতে ফ্লোরাও প্রস্থান করে নিঃশব্দে।
ফ্লোরা চলে যেতেই ঈশানী বলে ওঠে,
--- ওর ক্ষিদে পেয়েছে। খাবার দিতে হবে এক্ষুণি।
ঈশানীর কথায় প্রথমবারের মতো ইয়াশের দিকে আড় চোখে দৃষ্টিপাত করে এরীশ। মায়ের কোলে মোমের মতো লেপ্টে আছে অংশ তার। কোনো এক অজ্ঞাত কারণে ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে ঠোঁট ফুলিয়ে । নিজের ক্ষুদ্র অংশের লালিত্যে ভরা কোমল মুখটা দেখেও এরীশের মাঝে ভাবান্তর হলোনা বিশেষ । দৃষ্টিতে ধরা দিলোনা কোনোরূপ পিতৃস্নেহ। অনুভূতিহীন প্রস্তরের মতোই সে চোখ বোলালো নির্লিপ্তে, অতঃপর ঠোঁটের আগায় জলন্ত সিগারেটের শলাকা ধরিয়ে বিতৃষ্ণ গলায় বললো,
--- কি খেতে চায় জিজ্ঞেস করো ওকে, আমি ব্যাবস্থা করছি।
এরীশের কথায় বাকরুদ্ধ হয়ে পড়ে ঈশানী। মূক হয়ে আসা হতাশ দৃষ্টে তাকিয়ে থাকে নিস্প্রভ। খানিক সময় নিয়ে নিসৃত হয় রমণীর হতবিহ্বলিত কণ্ঠস্বর,
--- তুমি কি পাগ'ল! চার মাসের দুধের শিশু ও। ও কিভাবে বাইরের খাবার খাবে?
--- তাহলে যা খেতে চায় সেটাই খাওয়াও। এতো নাটক কেন করছো?
এরীশের দায়সারা প্রত্যুত্তর। ঈশানী বলে ওঠে,
--- তাহলে বাইরে যাও।
--- হোয়াট!
এরীশের প্রশ্নবিদ্ধ নয়নে চোখ পড়তেই দৃষ্টি নামায় ঈশানী। গলা খাদে নামিয়ে নরম স্বরে বলে,
--- বাইরে যাও, ওকে ব্রেস্টফিড করাতে হবে।
--- দৃষ্টির আড়াল হওয়ার অধিকার তুমি হারিয়ে ফেলেছো।যা করার আমার সামনেই করাবে তুমি। তাছাড়া তোমার মাঝে এমন কিছু নেই যা আমার অদেখা।
--- এরীশ! ছেলেটা ক্ষুধায় কাঁদছে আমার। এখনো এমন করবে?
--- ডু ইট রাইট নাও।
মাফিয়া বসের নীরব হুংকার। ঈশানীর করার কিছু নেই, সে ইয়াশ কে ওভাবেই খাওয়ালো। এরীশের চোখের সামনে বসে। পুরোটা মূহুর্ত এরীশ তাকিয়ে ছিল জীবন্ত মূর্তির মতো। খাওয়ানো শেষ হলে ফের ফ্লোরাকে ডেকে পাঠালো এরীশ। ধীম কণ্ঠে আদেশ করলো,
--- নিয়ে যাও।
ফ্লোরা সময় নষ্ট করলো না, এগিয়ে এসে নিয়ে গেলো ইয়াশ কে। অকস্মাৎ কোলশূন্য হওয়ায় ধড়ফড়িয়ে উঠলো ঈশানী। ব্যতিগ্রস্ত কদমে ফ্লোরার পিছু নিয়ে বললো,
--- কোথায় নিয়ে যাচ্ছো আমার ছেলেকে। ওর আমাকে প্রয়োজন।
ঈশানী একপ্রকার ছুটেই বেড়িয়ে যাচ্ছিল কক্ষ থেকে। তন্মধ্যে ঝড়ের গতিতে ওর পথরোধ করে এরীশ। কক্ষের দরজাটা সশব্দে লাগিয়ে ঈশানীকে ধাক্কা মে'রে ঠেলে সরায় সে। ঘটনার আকস্মিকতায় আবারও অস্থির হয়ে ওঠে ঈশানী, বাইরে যাওয়ার পাঁয়তারা চালিয়ে তেজস্বী কণ্ঠে বলে,
--- আমার ছেলেকে নিয়ে গেলো এরীশ। দরজাটা খুলে দাও। আমি এক্ষুণি যাবো ওর কাছে।
এরীশ দরজা খোলেনা। উল্টো শরীরের ওভার কোটটা কাউচে ছুড়ে ফেলে শার্টের হাতার আস্তিন গোটাতে গোটাতে এগিয়ে আসে নির্জীব পদচারণায়। চোখে তার আগুন ঝরা উত্তাপ। চোয়ালের পেশী শক্ত হয়ে আছে ক্রোধের তাড়নায়।
কাছাকাছি আসতেই এরীশের রণমুর্তি অবলোকন করে থমকে যায় ঈশানী। চেঁচামেচি থামিয়ে চোখ তুলে তাকাতেই অতর্কিত এক চপেটাঘাত এসে হামলে পড়ে তার নরম কোমল গালে। আ'ঘাতটা এতোটাই জোড়ালো ছিল যে টাল সামলাতে না পেরে বিছানার উপর ছিটকে পড়লো ঈশানী। ঠোঁট ফেটে র'ক্ত বেড়িয়ে এসেছে তার। মাথাটা ঘুরছে ভনভন করে। তখনই পেছন থেকে ভেসে এলো মাফিয়া বসের পাথরের মতো গম্ভীর কণ্ঠস্বর,
--- এই চড়টা কেন দিয়েছি জানিস? এক বছর, পুরো এক বছর আমার কাছ থেকে দূরে থাকার জন্য। মাহিনের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য।
ঈশানী ঘুরে তাকালো না। ও ভালো করেই জানতো ওর সঙ্গে এমন কিছুই হবে। অগত্যা নীরব অশ্রু প্লাবনে দু'চোখ বুঁজে আসে রমণীর। এরীশ আরেকটু এগোয়। তারপর একহাঁটু মুড়ে খাটের উপর এলোমেলো হয়ে পড়ে থাকা ঈশানীর সামনে গিয়ে বসে। মাঝখানে ন্যানো সেন্টিমিটারের দূরত্ব তাদের। মুখোমুখি হওয়াতে এরীশের তপ্ত শ্বাসে মুখাবয়ব ঝলসে যেতে চায় ঈশানীর। তার রাজহংসীর মতো গমরঙা ত্বকের ভাঁজে নিগূঢ় দৃষ্টিপাত করে মাফিয়া বস। ক্ষতস্থানে হাত বুলিয়ে শীতল গলায় বলে,
--- ব্যথা করছে তাইনা? খুব ব্যথা করছে? আমারও করেছিল। তোর জন্য । এক বছরে কত সময় হয় জানিস?
একটু থামলো এরীশ। ভয়, জড়তা আর আক্ষেপের মিশেলে ঠোঁট ভেঙে নীরবে কাঁদছে ঈশানী । কান্নার ঢেউয়ে তিরতিরিয়ে প্রকম্পিত হচ্ছে তার শীর্ণকায় তনুখানি।
--- তিনশো পঁয়ষট্টি দিন, আট হাজার সাতশত সাত ঘন্টা, পাঁচ লক্ষ পঁচিশ হাজার ছয়শত মিনিট, তিন কোটি পনেরো লক্ষ্য ছত্রিশ হাজার সেকেন্ড। এই প্রতিটা মূহুর্ত আমি তোর ব্যথায় ছটফট করেছি। হে'রোইন, মর'ফিন, কো'কেইন কি না নিয়েছি। কিন্তু ব্যথা কমেনি। আমার জীবনে না এলেও তো পারতিস!
ড্রাগের কথা মাথায় আসতেই হাতের পিঠে নাক ঘষতে আরম্ভ করলো এরীশ। যা দেখে স্তব্ধ হয়ে গেলো ঈশানী। শরীরের ক্ষত ছাঁপিয়ে ভেতর ভেতর ভোঁতা এক যন্ত্রণা অনুভূত হলো তার। এতোক্ষণে কাঁদতে কাঁদতে চোখ তুললো রমণী। বিধ্বস্ত কণ্ঠে বললো,
--- আমি তোমাকে ভয় পাই এরীশ। তুমি আর তোমার এই অশুভ দুনিয়া কোনোটাই আমার ছেলের জন্য নিরাপদ নয়। কেন ভালোভাবে বাঁচতে দিচ্ছো না আমাদের?
ঈশানীর কথায় চোয়ালের পেশী শক্ত হয়ে উঠলো এরীশের। গৌড় চেহারায় র'ক্ত জমাট বেঁধে গেলো নিমেষেই। নীরবে জিভের ডগায় গাল ঠেলে অকস্মাৎ ঈশানীর চুলের মুঠিতে হাত ঢোকালো সে। শক্ত করে চেপে ধরে বললো,
--- আমি যে বিধ্বংসী সেটা আগে মনে ছিল না? কে বলেছিল আমার কাছে আসতে? আমাকে এভাবে উন্মাদ বানাতে?
--- পালিয়েই তো গিয়েছিলাম। কেন নিয়ে এলে আবার?
ব্যথার তীব্রতায় আর্তনাদ করে ওঠে ঈশানী। দাঁতে দাঁত পিষে এরীশ বলে,
--- নাম পরিচয় পাল্টে ফেললেই পালিয়ে বাঁচা যায়না মিস অ্যানাস্থেশিয়া অ্যানা । লিসেন কেয়ার ফুললি, আমার হাত থেকে এই জীবনে রেহাই নেই তোর। পাঁচ বাচ্চার মা হলেও নিয়ে আসতাম, সেখানে তুই তো আমার কপি পেস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছিস।
--- ব্যথা লাগছে এরীশ, আমার সত্যিই ব্যথা লাগছে।
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হু হু করে কেঁদে উঠলো ঈশানী। এতোক্ষণে টললো হিমালয়। নমনীয়তার কাছে জিদ পরাস্ত হলো তার। চক্ষু শীতল করলো খানিক। হাতের বাঁধন ঢিলে করে ধীর গতিতে দৃষ্টি নামালো সে। মোহাচ্ছন্ন চাওনিতে পরখ করতে লাগলো রমণীকে।
ছলছলে সমুদ্র নীল চোখ দু'টো অশ্রু প্লাবনে বানভাসি আজ। মুখের কোণে র'ক্ত, চোখের কার্নিশ জলে ভিজে, রেশমের মতো সিল্কি চুল গুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে মুখের উপর।
এরীশ ঢোক গিললো। দৃষ্টিযুগল মিলিত হতেই বুকের র'ক্ত তোলপাড় করা যাতনায় একযোগে কাতরে উঠলো দু'জন। ঈশানীর ব্যথাতুর চাহনী তীরের মতোই বুকে এসে বিঁধছে তার । সমুদ্রের মতো থৈথৈ নীল চোখে গভীর দৃষ্টিপাত করেই হিসহিসালো এরীশ,
--- এভাবে তাকাবে না একদম।
ঈশানী প্রত্যুত্তর করেনা। বুকভাঙা অভিমান আর পৃথিবীর সমগ্র ক্লেশ নিয়ে দৃষ্টির প্রখরতায় ক্ষতবিক্ষত করে দেয় মাফিয়া বসটাকে। বিনিময়ে ক্ষিপ্ত হলো না এরীশ। বেপরোয়া নির্লজ্জের মতোই কোনোরূপ বাক্যবিনিময় না করে আচানক ঈশানীর নরম বুকে মুখ গুঁজলো সে । উষ্ণ চাদরের নিচে দু'জনকে একসঙ্গে মুড়িয়ে উন্মাদের মতো বলতে আরম্ভ করলো,
--- আ'ম স্যরি, আ'ম স্যরি, আ'ম স্যরি জান, সো সো স্যরি। কোথায় যাবেনা তুমি। বলো কোথাও যাবেনা আর।
খোলার জানালার ফাঁক গলিয়ে আসা ফুরফুরে ভেজা হাওয়ায় শীতল হয়ে উঠেছে কামরা। একটু বাদেই অস্ত যাবে সূর্যরাজ। কমলা রঙ গায়ে মেখে পাহাড়ের চূড়ায় গেড়ে বসেছে শেষ বিকেলের মরা রোদ। অদূরে ঘুঘু পাখির গুঞ্জন যেন ভাত ঘুমের আসর বসিয়েছে মস্তিষ্কে। এইতো কয়েকটা দিন মাত্র। তারপরেই শুরু হবে স্নোফল। শুভ্র বরফে ঢেকে যাবে প্রকৃতি। রাতদিন নিপতিত তুষারের তীব্রতায় জমে গিয়ে ন্যাড়া কাঠ হয়ে পরে থাকবে গাছপালা গুলো। প্রাণ থেকেও যেন মৃ'ত তারা। ফের আবার কবে বরফ গলিয়ে এমন শরতের বিকেল আসবে জানা নেই তুষারের। সেই বিকেল ও কি এমন নরম, ধীর, প্রাঞ্জল হবে?
ভারী এক দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো তুষারের বুক চিঁড়ে। সে ঠিক করেছে আজ আর ক্লাবে যাবেনা, কোনো মা'রামা'রি তে জড়াবে না । সুন্দর এই বিকেলটা উপভোগ করবে নিজের মতো করে । কিন্তু সে উপায় কি আর এই নৃ'শংস দুনিয়ায় আছে?
বহুদিন বাদে আজ কাচের জানালায় চোখ রেখে অযাচিত মনটা বিষিয়ে উঠলো তুষারের। মায়ের মতো কোমল প্রকৃতির ছায়া তাকে এক ফোঁটা সুখ দিতে পারলো না। উল্টো মনে হলো, এই সুন্দর বিকেল তার জন্য নয়। মাঝরাতের ক্যাসিনো,হারজিতের নোংরা খেলা , স্মা'গলিং, প্র'স্টি'টিউড ক্ল্যাব, আর ডার্ক ওয়েভে যার অবাধ বিচরণ তাকে এমন নির্লিপ্ততায় শোভা পায় না।দেখতে চোখে লাগে ভীষণ।
মূহুর্তেই সরে গেলো সে জানালা থেকে। লম্বা একটা শ্বাস ফেলে কানে এয়ারবাডস ঢুকিয়ে বসলো ফের ল্যাপটপ নিয়ে। ভেতর ভেতর চাপা একটা ক্রোধ জমে আছে তার নিজের প্রতি। যা চাইলেও কোনোদিন দূরীভূত করতে পারবে না তুষার। উল্টো ক্রোধের পাহাড় জমে জমে তৈরি হয়েছে বিশাল ক্ষত। আর সেখান থেকেই অদৃশ্য র'ক্তক্ষ'রণ।
--- আসবো?
মস্তিষ্কের দ্বিধাদ্বন্ধ যখন চরমে ঠিক সেই মূহুর্তে দরজার ওপাশ থেকে ভেসে এলো রিনরিনে এক নারী কণ্ঠস্বর। তুষার ঘাড় ঘোরালো। নত মস্তিষ্কের ফ্লোরাকে দেখে দীর্ঘ এক শ্বাস ফেললো। অতঃপর চোখ ঘুরিয়ে ল্যাপটপে দৃষ্টি স্থাপন করে বললো,
--- এসো।
তুষারের অদৃশ্য র''ক্তক্ষরণের অন্যতম কারণ যে স্বয়ং ফ্লোরা। তা অজানা নয় রুশ রমণীর। গত একটা বছর তো এভাবেই কেটে গেলো, ফ্লোরা অতীত ভুলে নিজেকে গুছিয়ে নিতে চাইলো তবুও মান ভাঙলো না যন্ত্রমানবের। খুব একটা কথা হয়না ওদের, দেখাও হয়না বিশেষ।
ঈশানীর চলে যাওয়া, অতো বড় সার্জারী সবকিছুর পর থেকেই মাফিয়া বস ছন্নছাড়া। সারাদিন ড্রাগ নিয়ে পরে থাকে, মাথা গরম হলেই শ্যুট করে দেয় যখন তখন। গত একটা বছরে কত নিরীহ র''ক্তই ঝরে গেলো শুধু মাত্র ওই একটা মেয়ের জন্য। এই একটা বছরে এরীশের এতো পাগলামি দেখেছে যে ফ্লোরারও এখন আর অজানা নয় কিছুই। তাইতো পাইথন প্যারাডাইসের গুরুত্বপূর্ণ ভার গিয়ে পড়েছে তুষারের মাথায়। সে ব্যস্ত থাকে সবসময়। ছন্নছাড়া এরীশকেও সামলাতে হয় তাকেই। অপ্রয়োজনে ফ্লোরা পা মাড়ায়না এ ঘরে। তুষার থাকলে তো আরও না। কিন্তু আজকে তো আসতেই হতো।
--- শুনছেন?
ফ্লোরা আবার ডাকলে আষাঢ় থমথমে মুখ নিয়ে ঘুরে তাকায় তুষার। দেখতে পায় ছোট্ট ইয়াশকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে রমণী।
--- কি হয়েছে?
ছদ্ম রাগ নিয়ে প্রশ্ন করলে, ফ্লোরা নরম স্বরে জবাব দেয়,
--- সেই সকাল থেকে ঈশানীর ঘরের দরজা বন্ধ করে রেখেছে এরীশ । ভেতরে ওরা দুজন তাই ডাকতেও পারছি না। এদিকে
বাচ্চাটা কাঁদছে খুব, কিছুতেই সামলাতে পারছি না। মনে হয় ক্ষিদে পেয়েছে।
--- ক্ষিদে পেলে খাওয়াও। এটাও বলে দিতে হয়?
বিরক্তির স্বরে কথাটা বলতে গিয়ে থমকে গেলো তুষার। তাড়াহুড়ো চোখ সরিয়ে মাথা চুলকালো অপ্রস্তুত ভঙ্গিতে। পায়ের পাতায় দৃষ্টি আবদ্ধ রেখে মিনমিনিয়ে ফ্লোরা বললো,
--- আমি কিভাবে....
বাক্য সম্পন্ন করার প্রয়োজন পড়লো না। তার আগেই ওর মুখের কথা কেড়ে নিলো তুষার,
--- ফর্মুলা মিল্কের ব্যাবস্থা করছি আমি । চিন্তা করোনা আ'ল ম্যানেজ।
কথাটা বলেই যেন হাফছেড়ে বাচলো সে। তেমন করেই উঠে চলে গেলো তরতরিয়ে। সেদিকে চেয়ে মৃদু হাসলো ফ্লোরা, অতঃপর ব্যস্ত হয়ে পড়লো ছোট্ট প্রাণটাকে আদরে আদরে ভরিয়ে দিতে।
তুষার আর এরীশের আচারণ মূলত অবাঞ্ছনীয় নয়। ছোট্ট ইয়াশের হঠাৎ আগমনের জন্য প্রস্তুত ছিলনা ওরা কেউই। যার ফলস্বরূপ সারাজীবন রক্তের খেলায় মাতোয়ারা তুষার আর এরীশের মাঝে নরম কোমল অনুভূতির বড়-ই অভাব। আদর স্নেহ তাদের জীবনের অংশ নয়। তারা তো বিধ্বংসী। হয়তো বাচ্চাটার প্রতি বিশেষ টান অনুভব হতেও সময় লাগবে । তবে পরিস্থিতি সব পারে। কেই বা জানতো যে পেন্ট হাউজ সারাজীবন মৃ"ত্যুর হাহাকারে নিমজ্জিত হয়ে থাকে, সেখানে হঠাৎ প্রাণের অস্তিত্বের আগমন ঘটবে। তাও স্বয়ং মাফিয়া বসের অংশ। তার র'ক্ত, ইয়াশ ইউভান।
পশ্চিম আকাশ লালাভ বর্ণ ধারণ করে আছে। একটু বাদেই নিকশ আঁধারের পর্দা টেনে হয়ে যাবে রজনী। সবুজে ঘেরা নির্জন পাহাড়ের কোল ঘেঁষে এঁকেবেঁকে চলে গেছে সরু এক বোটানিক্যাল পার্ক। একপাশে তার কাচের মতো স্বচ্ছ ঝিলের জল। তাতে ভেসে আছে প্রস্ফুটিত পদ্ম ফুল। ইয়াশকে কোলে নিয়ে রাস্তা ধরেই হাটছিল ফ্লোরা। অকস্মাৎ ফুল দেখে থমকে গেলো তার পদযুগল। একটু দূরেই ওদের অনুসরণ করে এগোচ্ছে তুষার, কানে আবদ্ধ তার সক্রিয় এয়ারবাডস। ইয়াশের কান্নাকাটি থামানোর জন্যই মূলত তাদের এই পার্কে আগমন। ফ্লোরাকে হঠাৎ থেমে যেতে দেখে কান থেকে এয়ারবাডস সরালো তুষার, প্রশ্নবিদ্ধ নয়ন জোড়া রমণীর দিকে তাক করে শুধালো,
--- কি হলো?
প্রথমে শুষ্ক একটা গিললো ফ্লোরা। তারপর বুকে খানিক সাহস সঞ্চার করে আবদারের স্বরে বললো,
--- পেছনের ঝিলটা কি সুন্দর তাইনা? একদম ক্যালেন্ডারের পাতার মতো।
--- হু,
মোবাইলে দৃষ্টি আবদ্ধ রেখে ছোট্ট করে সায় জানালো তুষার। ফ্লোরা মৃদু গলায় বললো,
--- একটা ছবি তুলে দিন না।
ফ্লোরার অনুরোধে চোখ তুললো তুষার। গায়ে সফেদ রঙা ফ্রক, মাথায় সিল্কের ছোট্ট স্কার্ফ। ঈষৎ বাদামী চুলগুলো তার কোমড় ছুঁয়েছে নির্বিগ্নে। সূর্যের কমলা আভায় অপ্সরার মতোই চোখ ধাঁধিয়ে দিচ্ছে তার গোলাপি কোমল চেহারা। কুণ্ঠায় দাঁতের পেষণে আঁটকে আছে তার টুকটুকে লালাভ অধর।
আজ বহুদিন বাদে মেয়েটাকে দেখলো সে নয়ন ভরে। নিঃশব্দে কেবল দু'জনার দৃষ্টির মিলনে অতিবাহিত হলো কিছু সময়।
--- প্লিজ!
আবারও মিষ্টি করে অনুনয় করলো ফ্লোরা। তুষারের ভ্রম কাটলো এতোক্ষণে। সে তার কঠোর অভিব্যক্তিতে ফিরে গিয়ে মাথা দোলালো একটু। তারপর বললো,
--- ওখানে গিয়ে দাঁড়াও।
ফ্লোরা ইয়াশকে বুকে জড়িয়ে দাঁড়ালো সেখানে। একটু বাদে ক্যামেরা থেকে চোখ সরালো তুষার। স্ফীত স্বরে নির্দেশ করলো,
--- স্কার্ফটা খুলে তারপর একটু রিল্যাক্স হয়ে পোজ দাও।
ফ্লোরাকে আর পায় কে। স্কার্ফটা একটানে খুলে লম্বা বাদামী চুল গুলোকে উড়িয়ে দিলো ফুরফুরে শীতল হাওয়ায়। তারপর আবারও দাঁড়িয়ে পড়লো ক্যামেরার সামনে। আরও একটা ক্লিক করে ওর পানে মুগ্ধ নয়নে তাকালো তুষার। বিষ্ময় মিশ্রিত কণ্ঠে ডাকলো,
--- ফ্লোরা,
--- উমমম!
---- তোমাকে মায়ের মতো কোমল দেখাচ্ছে।
একমূর্হুতের জন্য স্তব্ধ হয়ে গেলো ফ্লোরা। অযাচিত এক চাপা অভিমানে চোখের কার্নিশ জলে ভরে উঠলো তার। মনগহীনে ঝঙ্কার তুললো বিরহ বীনার সুর। কে যেন দুনিয়ার সবটুকু অভিমান নিয়ে গেয়ে উঠলো,
যার উষ্ণ আঁচে... ভালোবাসা বাঁচে,
সে হৃদয় ভাঙে তা মানিনা,...
জানিনা কেন তা জানিনা,
জানিনা কেন তা জানিনা...
ক্ষণকাল থেমে হাতের পিঠে চোখ মুছলো রমণী। তারপর আবারও হাসিমুখে ঘুরে দাঁড়িয়ে, ছোট্ট ইয়াশকে দু'হাতে তুলে বললো,
--- এবার তুলুন।
তুষার তুললো। এদিক ওদিক ঘুরে যত ধরনের পোজ মাথায় এসেছে ফ্লোরা তা দিয়েছে। তুষারও অগ্রাহ্য করেনি কোনো। নিরলস তুলে গিয়েছে ফ্লোরার প্রতিটি ছবি। তুষারের ছবিহীন গ্যালারীর সাদা পৃষ্ঠা ভরে উঠেছে ফ্লোরার হাস্যোজ্জল ছবিতে। সন্ধ্যা হয়ে এসেছে, এখনো ইয়াশকে নিয়ে ছবি তোলায় মগ্ন ফ্লোরা। তার চুড়ির মতো রিনঝিন হাসির ঝঙ্কারে কখন যে বিস্তৃত হাসিতে পুরুষালি রুক্ষ ঠোঁটজোড়া প্রসারিত হয়েছে টের পায়নি যন্ত্রমানব।
-****
গভীর রাত। গহীন অরণ্যের বুক চিড়ে দানবের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এরীশের দশতলা ভবনের শীর্ষে অবস্থিত সুউচ্চ পেন্টহাউজ। যার প্রতিটি কোণে কোণে মূর্তির মতো পাহারায় নিয়োজিত সশস্ত্র গার্ড। ঈশানী এখানে আসার পর থেকেই সুরক্ষা জোরদার করা হয়েছে দিগুণ। বহাল রাখা হয়েছে জঙ্গলের সীমানায় পাহারারত নাইট ওয়াচারদের।
আঁধারের নিস্তব্ধতা কাটিয়ে সশব্দে ঈশানীর কক্ষে এসে উপস্থিত হলো এরীশ। চারিদিকে দৃষ্টিপাত করতেই কানে এসে হানা দিলো কৃত্রিম ঝর্ণা প্রবাহের ঝমঝম আওয়াজ। হতাশায় এদিক ওদিক মাথা নাড়িয়ে ধপ করে কাউচের উপর বসে পড়লো এরীশ । উদাসীন কণ্ঠে ধ্বনিত হলো,
--- রাতে শাওয়ার নেওয়ার বদঅভ্যেস এখনো আছে।
কথা বলতে বলতেই মুঠোফোনের নীল পৃষ্ঠায় ডুব দিলো সে। তবে সেদিকে মনোযোগ বহাল রাখতে পারলো না বিশেষ। তার আগেই ঘুম ভেঙে শব্দ করে কেঁদে উঠলো ছোট্ট ইয়াশ। প্রথমে ধীরে কাঁদলেও ক্রমশ রেশ বাড়ছে তার। ছেলের অশান্ত ক্রন্দনে ভেতর ভেতর উদগ্রীব হয়ে উঠলো মাফিয়া বস। জিভের ডগায় ঠোঁট ভিজিয়ে একবার উঁকি দিলো ওয়াশরুমে দরজায়। নাহ, ঈশানী এখনো বের হয়নি। ঠিক কি করা উচিৎ ভেবে না পেয়ে নিজের অনুভূতিহীন সত্তায় অটুট থেকে আবারও মোবাইল স্ক্রিনে দৃষ্টিপাত করলো এরীশ।
বহু চেষ্টার পরেও কেন যেন মনোযোগ বারবার ওই আদুরে কণ্ঠের ক্রন্দনেই আটকে যাচ্ছে তার। কোথাও একটা টান অনুভব হচ্ছে ভীষণ।
সেই তখন থেকে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে বাচ্চাটা।কান্নার তোড়ে তার ফর্সা কোমল আদুরে মুখখানি ধারণ করেছে র"ক্তবর্ণ। এরীশ আবারও থমকায়। ভেতরের অস্থিরতা দমাতে ক্রমাগত পা দোলায় সে। তবুও বাচ্চার অবিরত ক্রন্দনে বারংবার মনোযোগ ক্ষুন্ন হচ্ছে তার।অগত্যা উপায়ন্তর না পেয়ে শেষমেশ ফোনটা বিছানায় ছুড়ে মে'রে উঠে দাঁড়ায় সে। গটগটিয়ে দোলনার কাছে এগিয়ে গিয়ে ,গ্রীবা বাঁকিয়ে সামান্য ঝুঁকে অত্যন্ত বিরক্তির স্বরে বলে,
--- তোমার মাম্মাম এখানে নেই, এক্ষুণি কান্না থামাও।
নাজুক পলকা অস্তিত্বখানি ধার ধারলো না সেসব বিরক্তির। সে কান্নার রেশ বাড়িয়ে হাত-পা ছুঁড়তে থাকলো দিগুণ তালে। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে বড্ড অনীহা নিয়েই বাচ্চাটাকে কোলে তুললো মাফিয়া বস।
প্রথমবারের মতো জন্মদাতা মানবের কোলের উষ্ণতায় কান্নাকাটি থামিয়ে একটুখানি হেসে উঠলো অংশ তার। এরীশ অবাক হলো। ভ্রু বাঁকিয়ে বললো,
--- তুমি হাসতেও জানো?
বিপরীত প্রান্ত থেকে প্রত্যুত্তর এলো না কোনো। সে তার ড্যাডের বুকে লেপ্টে গেলো নীরবে। এরীশ ক্ষণকাল তাকিয়ে রইলো নৈঃশব্দ্যে। বিস্ময়ভরা নয়নে নিজের ক্ষুদ্র অংশকে দেখতে দেখতেই অস্ফুটে আওড়ালো,
--- তোমার চোখগুলো হুবহু আমার মতো! আর ঠোঁটের নিচের তীলটাও।
--- ওর নাম ইয়াশ!
একপশলা মন্থর হাওয়ার মতোই পেছন থেকে ভেসে এলো ঈশানীর শীতল কন্ঠস্বর। এরীশ তাকালো ঘাড় ঘুরিয়ে। সদ্য স্নাত ঈশানীর বাঁকানো শরীরের প্রতিটি জলকণাকে গ্রাস করলো মৌহ দৃষ্টে। দৃষ্টি অবিচল রেখে আচ্ছন্ন স্বরে বলে উঠলো,
--- কতদিন তোমাকে শাওয়ার নিতে দেখিনা।
ঈশানীর আত্মসংযম প্রখর, তবুও এরীশের দৃষ্টির প্রতাপে ঈষৎ আড়ষ্টতায় জমে গেলো সে হঠাৎ । গালে এসে জড়ো হাওয়া জাফরানি রঙ এড়াতে দ্রুত চলে গেলো ছাঁদ বারান্দায়। এরীশ সময় নষ্ট করলো না। ইয়াশ কে দোলনায় শুইয়ে সেও এসে দাঁড়ালো খোলা হাওয়ায়। ঈশানী এগিয়ে যেতেই পেছন থেকে কব্জিতে টান মে'রে এনে ফেললো নিজের ইস্পাত কঠিন বুকের উপর।
--- কোথায় যাচ্ছো? আমি দেখে ফেলেছি।
বহুদিন বাদে চেনা পুরুষালি ক্লোনের সুঘ্রানে মস্তিষ্ক বুঁদ হয়ে আসছে ঈশানীর। ইচ্ছে করছে একটুখানি মাথা রেখে মানুষটার হৃদস্পদন উপভোগ করতে। কিন্তু রাগের কাছে অনুভূতি ফিঁকে হয়ে যায় ক্রমশ।
রাগে অভিমানে নাক কুঁচকায় ঈশানী। এরীশকে ঠেলেঠুলে ছুটে যাওয়ার পাঁয়তারা চালাতেই তার দৃষ্টি গিয়ে আঁটকায় মাফিয়া বসের বক্ষ বিভাজিকায়। ঠিক মাঝখান বরাবর গভীর এক ক্ষত। দেখে মনে হচ্ছে কেউ কাটাছেঁড়া করে ফের জোড়া লাগিয়ে দিয়েছে জায়গাটা। এতবড় একটা কাটা দাগ দেখে উদগ্রীব হয়ে উঠলো ঈশানী। হাত চালিয়ে পরপর দু'টো বোতাম খুলে উদ্বিগ্ন স্বরে বলতে লাগলো,
--- কি হয়েছে এখানে দেখি!
তৎক্ষনাৎ ওকে দূরে ঠেলে দিলো এরীশ।
--- কি হলো দেখতে দাও?
অন্তরের তাড়নায় দু'কদম সন্নিকটে এগিয়ে এলো ঈশানী। তৎপর হয়ে হাত বাড়াতে গেলে এরীশ পিছিয়ে যায় আবারও। ধ্বনিত হয় কঠোর নিষেধাজ্ঞা,
--- দূরে থাকো। সহ্য করতে পারবে না।
--- এরীশ!
ঈশানীর কণ্ঠ আহত শোনালো। চোখ ছাপিয়ে জল এলো। দু'একফোঁটা গড়ালোও বোধ হয়। নাক টেনে বললো,
--- কি হয়েছে তোমার বুকে? এমনটা তো আগে ছিল না কখনোই। কি লুকিয়েছো তুমি আমার থেকে?
--- তোমাকেই লুকাতে চেয়েছি সারাজীবন।
এরীশের রহস্যে ভরা কথার প্যাঁচ বুঝতে পারে না রমণী।
কথা বলতে বলতে ফের এরীশের সন্নিকটে এসে দাঁড়ায় সে। দু'হাতে এরীশের শার্টের কলার চেপে ধরে প্রবল অধিকারবোধ নিয়ে বলে,
--- আমাকে দেখতে দাও। কতটা ব্যথা পেয়েছো?
--- তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। আমিতো জানোয়ার, আমার আবার ব্যথা লাগে নাকি?
এরীশের রাশভারি কণ্ঠে অভিমানের ঢেউ। ঈশানী অস্থির হয়ে বলে,
--- সব কথা পরে হবে। আগে আমাকে দেখতে দাও।
নিজ সিদ্ধান্তে নিটোল মাফিয়া বস। সে আবারও স্বার্থপরের মতো দূরে সরিয়ে দিলো ঈশানীকে। তবে এবার নিশ্চুপ রইলো না ঈশানী। গলা ছিঁড়ে চেঁচিয়ে উঠলো অকস্মাৎ,
--- কি লুকাচ্ছো তুমি এরীশ! কি লুকাচ্ছো!
এরীশ প্রত্যুত্তর করে না। যান্ত্রিক রোবটের মতোই একে একে খুলতে থাকে তার সিল্ক শার্টের বোতাম। আর ঈশানী? তার দুনিয়াটা দুলে উঠেছে এতোক্ষণে। অবিশ্বাস্য দৃষ্টিতে সে দেখতে থাকে তার স্বামীর ক্ষ"তবি"ক্ষত শরীরটাকে। র'ক্তশূন্য মুখে এগিয়ে গিয়ে দু'হাত নিয়ে রাখে চওড়া সৌষ্ঠব বুকের উপর। ফর্সা বুকের ঠিক মাঝখান থেকে পেট অবধি লম্বালম্বি নেমে এসেছে একটা গভীর কাটা দাগ। বুকের বাম তৈরি হয়েছে আরও কিছু বুলেটের আ'ঘাত, পেটের দিকটাও ছিড়ে গিয়েছে কয়েক ধাপে। ডান পাঁজরের মধ্যিখানে পাঁচ ইঞ্চির মতো প্রশস্ত এক ক্ষ'ত।
কিছু ক্ষত এতোই গভীর যে শরীর কাটা দিয়ে ওঠে আতঙ্কে । প্রতিটি ক্ষতচিহ্নে হাতের প্রলেপ বোলাতে গিয়ে দৃষ্টি ঝাপসা হয়ে এলো ঈশানীর। অন্তরের দহন সামাল দিতে না পেরে তীব্র ব্যথায় নীল হয়ে উঠলো তার সুশ্রী মুখাবয়ব।
--- আগেই বলেছিলাম সহ্য করতে পারবে না।
--- কি করে হলো এসব?
--- এরীশ কাউকে কৈফিয়ত দেয় না।
অচিরেই ভগ্ন ইমারতের ন্যায় এরীশের শরীর ঘেঁষে ধীরে ধীরে মেঝেতে বসে পড়লো ঈশানী । তারপর কি জানি কি হলো? হাউমাউ করে কেঁদে উঠলো মেয়েটা। দিশেহারা চাতকিনীর মতো আর্তনাদ করে বলতে লাগলো,
--- এতোটা ব্যথা কি করে সহ্য করেছো তুমি? কি করে এরীশ, কি করে?
এরীশ জবাব দিলো না। একটানে ওকে টেনে তুলে কক্ষের বাইরে নিয়ে যেতে যেতে বললো,
--- চলো একটা জিনিস দেখাই তোমাকে।
পাণ্ডুর মুখে ঘুরে তাকায় ঈশানী। কাঁদতে কাঁদতে বলে,
--- কোথায় নিয়ে যাচ্ছো তুমি আমায়?
--- তোমার দুঃখ ঘোচাতে।
অতঃপর লম্বা করিডোরের শেষ প্রান্তে ধীরে ধীরে হারিয়ে যায় তাদের দুর্বোধ্য কণ্ঠস্বর।
চলবে.....
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৫৬
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫 ট্রিগ্যার এলার্ট,
স্পর্শকাতর দৃশ্য রয়েছে।
.
.
.
গ্যালারীর মতো বিস্তৃত পেন্ট হাউজের বেজমেন্টের দরজায় গিয়ে থমকালো এলিভেটর। যান্ত্রিক বাহনের নৈঃশব্দ্যিক গতি জড়তায় একটুখানি চমকালো ঈশানী। অবশ্য সে একপ্রকার দিশাহীন ঘোরের মধ্যেই বিরাজ করছে এই মূহুর্তে। ক্ষণকাল আগে এরীশের দেখানো ক্ষতচিহ্ন গুলো তীব্র একটা ব্যথা হয়ে পাথরের মতোই বুকে চেপে আছে তার। ব্যাকুল হৃদয় বারবার উতলা হয়ে জানতে চাইছে,
--- কি হয়েছে এরীশের? কেন এতো ব্যথা তার? সেবার একটানা দু'মাস কোথায়ই বা হারিয়ে গিয়েছিল মানুষটা?
ওদিকে দৃঢ় আত্মসংযমে প্রতিজ্ঞ মস্তিষ্কটা তীব্র আক্রোশ নিয়ে রুখে দিচ্ছে সেই উদ্বেগ। তপ্ত ক্রোধ নিয়ে বলছে,
--- খবরদার! যে তার বিবাহিতা স্ত্রীর চরিত্রে আঙুল তুলতে পারে। এতো এতো মানসিক যন্ত্রণা দিতে পারে, সে মানুষ নয়, নিতান্তই একটা পাষবিক জানোয়ার।
ঈশানীর কোমল প্রাণ উপহাস করে হাসে। উগড়ে দেয় স্বতঃস্ফূর্ত বাক্য,
--- জানোয়ারটাকে জেনেশুনে ভালোবেসে ছিলাম আমি। তার মাঝে বিলিয়ে দিয়েছিলাম নিজের সবটুকু লাজুকতা।
--- পাপ করেছিস! অন্যায় করেছিস! তোরা দু'জন পৃথিবীর দুই প্রান্তের যাযাবর। আগুন আর জলের মতোই সাংঘর্ষিক । তোদের মিলন মানেই বি'ধ্বংস। না এরীশ কখনো নিজের কালো দুনিয়া থেকে মুক্তি পাবে। আর না'তো তোকে কখনো স্বাভাবিক একটা জীবন দিতে পারবে।
ঈশানীর নাজুক সত্তা কুণ্ঠিত হয়ে পড়ে। সে উদগ্রীব হয়ে জানতে চায়,
--- তাহলে আমার ছেলের কি হবে? ওর কোমল পৃথিবীটা কি এই অশুভ আঁধারের রুক্ষতার মাঝেই আটকা পড়ে যাবে?
আত্নবিশ্বাসী মস্তিষ্কটা ফের প্রত্যুত্তর করবে। তার আগে ওর হাতের কব্জিটা করতলের শক্ত বাঁধনে আবদ্ধ করে এরীশ। কোনোকিছু না বলেই সোজা নিয়ে আসে ট'চার্র সেলের একটা জরাজীর্ণ কামরায়।
সেলের ভেতর থেকে আসা উৎকট গন্ধে আচানক গা গুলিয়ে উঠলো ঈশানীর। পেটের নাড়িভুড়ি উগড়ে আসতে চাইছে যেন। তরিৎ হাতে নাক চেপে ধরে চোখ মুখ কুঁচকে ফেললো সে। মূর্তিমান নির্জীব এরীশের পানে প্রশ্নবিদ্ধ দৃষ্টিপাত করে জিজ্ঞেস করলো,
---- এতো বাজে গন্ধ কেন এখানে? গা গুলিয়ে আসছে আমার।
--- গা তো গুলাবেই, মানুষ পঁচা গন্ধ বলে কথা।
ধীর হিমশীতল গলায় প্রত্যুত্তর করলো মাফিয়া বস।মূহুর্তেই পদধ্বনি থমকে গেলো ঈশানীর। বিভ্রম কেটে গিয়ে মস্তিষ্ক সজাগ হয়ে উঠলো তার। বুকের ভেতরে ঝড় তুললো অস্বাভাবিক হৃদস্পন্দণ। রক্তশূন্য মুখে এরীশের পানে তাকিয়ে পুনরাবৃত্তি করলো,
--- কি বললে!
নির্বিকার ভঙ্গিতে ঠোঁট উল্টালো এরীশ। রাশভারি কণ্ঠে ক্রোধের উষ্মা নিয়ে বললো,
--- দেখবে চলো।
অতঃপর ঈশানীর সম্মতির জন্য অপেক্ষা করলো না সে। হাতটা ধরেই তড়িৎ পায়ে এগিয়ে গেলো সেলের নিকট। সামনে দাঁড়িয়ে থাকা অস্ত্রধারী স্নাইপার গুলোকে আঙুলের ইশারা করতেই কুর্নিশ জানিয়ে দুপাশে সরে দাঁড়ালো তারা, সঙ্গে সঙ্গে মসৃণ গতিতে হুঁশ করে খুলে গেলো অত্যাধুনিক নিরাপত্তায় বেষ্টিত প্রবেশ পথ। নৈঃশব্দ্যে ঈশানীকে নিয়ে ভেতরে প্রবেশ করলো এরীশ। কক্ষের ঠিক মাঝ বরাবর মেঝে থেকে কয়েক হাত উপরে একটা রক্তিম বাল্বের উপস্থিতি। অন্ধকারের মাঝে অকস্মাৎ আলোর দ্যুতি চোখে পড়তেই তীক্ষ্ণ রশ্মিতে দৃষ্টি ধাঁধিয়ে এলো ঈশানীর। সে চোখ খিঁচে ফেললো। এরই মাঝে কিয়ৎক্ষণের নীরবতা ছাপিয়ে তার কর্ণগহ্বরে ভেসে এলো মৃদু পুরুষালি আর্তনাদ।
--- হাহ্! পানিহ!
তড়াক করে চোখ খুললো রমণী। সংবিৎ ফিরে এলে দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকাতেই অন্তরাত্মা কেঁপে উঠল তার। অপ্রত্যাশিত এক বীভৎস দৃশ্যের মুখোমুখি হতেই অতর্কিতে বমি করে ভাসিয়ে দিলো এরীশের চার্কোল রঙা মসৃণ শার্ট। এতোকিছুর পরেও নির্বিকার এরীশ ইউভান। বেজমেন্টের গা গুলানো গন্ধ কিংবা ঈশানীর গরগরিয়ে করা বমির বিদঘুটে দৃশ্য কোনো কিছুই যেন ছুঁতে পারছে না তাকে। প্রশস্ত হাতে রুগ্ন মেয়েটাকে সামলালো মাফিয়া বস। অতঃপর পূর্ণদৃষ্টে সামনে তাকালো সে। গভীর শীতল কণ্ঠে আওড়ালো,
--- বলেছিলাম না, তোমা দুঃখ ঘোচাবো। দেখোতো চিনতে পারো কিনা?
এরীশের কথায় আধো আধো করে চোখ তুললো ঈশানী। একটা মানুষ, ঠিক মানুষ নয়, পঁচে গলে যাওয়া আধমরা এক মানবাকৃতির অস্তিত্ব। যাকে দেখা মাত্রই পুনরায় ভয়ে সিঁটিয়ে গেলো ঈশানী। প্রবল আতঙ্কিত হয়ে অজান্তেই পা পেছাতে লাগলো সে। প্রকম্পিত স্বরে আওড়ালো,
--- এ... এটা কে?
--- চিনতে পারছো না? আরেকটু কাছে এসো।
হাতের কব্জায় জোড়ালো টান পড়তেই প্রস্তরবেদীর মতো কঠোর হয়ে ওঠে ঈশানী। বেজে ওঠে জড়োসড়ো কণ্ঠের নিরেট প্রতিরোধ,
--- নাহ!
এরীশ থেমে যায়। ঈশানীর কাছাকাছি এগিয়ে এসে ওর রেশমের মতো কুন্তল রাশিতে আদরের প্রলেপ বোলায়, ধীরে ধীরে বৃদ্ধাঙ্গলী এসে স্থির হয় রমণী পুরন্ত ঠোঁটের কার্নিশে। পরপরই গ্রীবাটা বাঁকিয়ে আবারও হিসহিসায় লোকটা,
---গেইস করো বেইব।
ঈশানী সচকিত দৃষ্টিতে সামনে তাকায় আবারও । দু'হাত আর পা পুরু শিকলে বাঁধা অবস্থায় কক্ষের মাঝ বরাবর ঝুলে আছে এক অবয়ব। পায়ের গোড়ালি দু'টো ভেঙে পুরোপুরি বেড়িয়ে এসেছে তার। মুখের অবস্থা ভয়াবহ রকমের বীভৎস। চোখের নিচে মাংস নেই, হাত পায়ের নখ নেই, মাথার উপর কোনো চুলের স্তর নেই। পেটের দিকটায় পচন ধরেছে, ভোঁ ভোঁ করে মাছি উড়ে বেড়াচ্ছে সেখানে। হাত পায়ের ঠিক কতগুলো হাড় ভে"ঙ্গে গেছে তা অনুমান করা দুষ্কর।
--- পানিহ!
লোকটা স্পষ্ট বাংলায় পানির অনুনয় করতেই শিউরে উঠলো ঈশানী। পরমূহুর্তেই কিছু একটা অনুধাবন করে ওষ্ঠাধর ফাঁকা হয়ে গেলো তার। দু'হাত মুখের উপর চলে গেলো আপনাআপনি। বিস্ময়ে হতবিহ্বল হয়ে মুখ ফস্কে বেরিয়ে এলো রুদ্ধশ্বাস,
--- নিক.... নিকোলাস!
রুগ্ন নিকোলাস চোখ তুলে চাওয়ার চেষ্টা চালায়, তার দূর্বোধ্য কুৎসিত দৃষ্টির মুখোমুখি হতেই চমকে গিয়ে অসাবধানতায় মেঝেতে বসে পড়ে ঈশানী। শরীরের প্রতিটি স্নায়ুকোষ অসার হয়ে আসছে যেন । কণ্ঠতালু শুকিয়ে কাঠ, শুষ্ক একটা ঢোক গিলে অস্থির স্বরে বিড়বিড়ায় ঈশানী ,
--- পানি দাও, পানি দাও এরীশ, ওকে পানি দাও।
এরীশ একহাটু হাঁটু মুড়ে ঈশানীর সামনে গিয়ে বসলো। রমণীর গাঢ় নীলাভ চোখে দৃষ্টি আবদ্ধ রেখে ধিম গলায় আওড়ালো,
--- ইট’স অল এ্যাবাউট ইউ। গত একবছর ধরে বহু কষ্টে বাঁচিয়ে রেখেছি ওকে আমি। আর এখন, এই মূহুর্তে ওর দীর্ঘ আয়ু শেষষষ!
শেষ শব্দটা খুব সময় নিয়ে উচ্চারণ করলো এরীশ।
মাফিয়া বসের অশুভ বাক্য কর্ণগোচর হতেই সমগ্র শরীর জুড়ে অদ্ভুত এক প্রকম্পন খেলে যায় রমণীর। সজল নয়নে অবিশ্বাস। বিহ্বলিত হয়ে এরীশের পানে তাকাতেই দেখলো, নিকোলাসের র"ক্ত জমাট কপালে রিভলবার ধরে আছে সে ।
--- ওঁকে একটু পানি দাও।
ফ্যাঁসফেঁসে চিড় ধরা কণ্ঠে, কোনোমতে বাক্যটুকু নিসৃত করলো ঈশানী। তড়িৎ এর মতো উর্ধ্বশ্বাসে ছুটে চলেছে তার হৃৎস্পন্দন। এরীশ একবার ঈশানীর দিকে চাইলো, যে এই মূহুর্তে মেঝেতে হাঁটু মুড়ে বসে, বুকের উপর হাত চেপে ধরেই হাঁপড়ের মতো শ্বাস ফেলছে জোরে জোরে। ফের আবারও গ্রীবা ঘুরিয়ে একজনকে চোখের ইশারা করে বললো পানি দিতে।
মূহুর্তেই একগ্লাস স্বচ্ছ ঝকঝকে তরল পানীয় নিয়ে হাজির হলো গার্ড। যা দেখা মাত্রই গলাকাঁটা মুরগীর মতো ছটফট করে উঠলো নিকোলাসের বিধ্বস্ত শরীরটা। ওর অস্থিরতা পরখ করে ভয়াল দৃষ্টে ভ্রু কুঁচকায় ঈশানী। মনে মনে ভাবে,
---পানির জন্যই তো এতোক্ষণ এতো অস্থির হয়ে উঠছিল, এখন তাহলে কি হলো আশ্চর্য!
তার ভাবনার ছেদ ঘটলো এরীশের হীমশীতল কণ্ঠে,
--- সাকুরাকে যে বিরক্ত করে, তার জীবনটাকে পৃথিবীতেই জা"হান্নাম বানিয়ে দিতে ইচ্ছে করে আমার। আর তুই তো ওকে রীতিমতো আতঙ্ক দিয়েছিস।
একটু থেমে, চোখের ইশারায় পানি পান করানোর আদেশ দিলো এরীশ। তারপর আবারও স্বগোতক্তি করে বলতে লাগলো,
--- ভাগ্যিস সেদিন চেতনায় ছিলাম না। নয়তো পৃথিবীর যে প্রান্তেই থাকতাম, সেখানে বসেই তোর জন্য ডেথ নোট সাজাতাম আমি।
মাফিয়া বসের কথা শেষ না হতেই, নিকোলাসের বীভৎস চোয়ালটাকে শক্ত করে চেপে ধরে জোরপূর্বক পানি পান করানো হলো তাকে। সঙ্গে সঙ্গে তীব্র যন্ত্রণায় ধরিত্রী কাঁপিয়ে দানবের মতো চিৎকার দিয়ে উঠলো নিকোলাস।
চিড়চিড়িয়ে ধূমায়িত বাষ্পের মতো গলে যেতে লাগলো তার খাদ্যনালির অগ্রভাগ। তরল পানীয়টা শরীরের যে যে পথ দিয়ে অতিক্রম করেছে, সেই জায়গা গুলোও একইভাবে ঝলসে গিয়েছে তার।
এটা যে সাধারণ কোনো পানযোগ্য পানীয় নয়, তা এতোক্ষণে বুঝে গিয়েছে ঈশানী। হতে পারে কোনো দ্রবীভূত এ"সিড।
মাফিয়া বসের নিষ্ঠুর, বর্বরতা সম্মন্ধে অবগত রমণী। তবুও, আজকের ঘটনায় চোখের সামনে যেন সমগ্র পৃথিবী দুলে উঠলো তার। নিকোলাসের হৃদয় কাঁপানো চিৎকার শুনে, ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে আচানক মেঝের উপর হুমড়ি খেয়ে পড়লো ঈশানী। এহেন নৃ"শংসতা দেখে আপনাআপনি কণ্ঠরোধ হয়ে এলো তার। মেঝেতে লুটিয়ে পড়ে ছটফট করতে করতেই আহাজারির স্বরে আওড়ালো,
--- প্লিজ বন্ধ করো! এই জঘন্য খেলা বন্ধ করো এরীশ। আমি আর নিতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে আমার।
এরীশ ঘুরে তাকায়। তপ্তস্বরে বলে ওঠে,
--- আমি তোমাকে আগেই বলেছিলাম, তোমাকে স্পর্শ করলে আমি তার ঠিক কিই হাল করবো।
--- রক্তের ছাপ পানি দিয়ে ধুতে হয়, প্রতিহিংসা দিয়ে নয়।
ঈশানীর নীতি বাণী শোনার কিংবা বোঝার মন নেই এরীশের। নৃ"শংসতা তার রন্ধ্রে বয়ে যায়। চাইলেও আঁটকে রাখতে পারেনা পৈশাচিক মস্তিষ্কটাকে। ফলস্বরূপ হাতের পৃষ্ঠে নাক ঘষে ন্যানো সেকেন্ডের মাথায় ট্রিগার টানলো সে। মূহুর্তেই বিকট আওয়াজ করে রিভলবারের প্রথম গু"লিটা বরাবর মস্তিষ্কে ঢুকে যায় নিকোলাসের। তখনই পেছন থেকে ভেসে আসে ঈশানীর ভগ্নহৃদয়ের জোরালো আত্মচিৎকার। এরীশ ঘুরে তাকিয়ে দেখতে পায়, চেতনা হারিয়ে ধীরে ধীরে জমিনে লুটিয়ে পরছে মেয়েটা । এরীশ ছুটে গিয়ে হাত বাড়ায়। নরম শরীরটাকে একহাতে পেঁচিয়ে কাঁধে তুলে নেয় সন্তোর্পণে। মেয়েটার মোমনরম ফ্যাকাসে চেহারায় দৃষ্টিপাত করে উচ্চারিত হয় তার হিমালয়ের মতো শীতল হুংকার ,
--- হোয়াই আর ইউ সো মেসড আপ ড্যামইট!
এহেন নীরব হুংকারে হেলদোল হয়না রমণীর। গলানো শীশার মতোই সে লেপ্টে থাকে এরীশের পাথর কঠিন বুকে।
সেদিকে লক্ষ্য করে দীর্ঘশ্বাস উগড়ে দিলো এরীশ। দৃষ্টিতে ধরা দিলো তার সুপ্ত এক নমনীয়তা। কথা বাড়ালো না আর, মেয়েটাকে আরেকটু ভালোভাবে বুক আগলে নিয়ে পা বাড়ালো সেলের বাইরে। কক্ষ থেকে বেড়িয়ে যাওয়ার আগ মূহুর্তে ঘুরে দাঁড়িয়ে রিভলবারের সবকটা বুলেট একে একে ঢুকিয়ে দেয় নিকোলাসের নিথর শরীরের অভ্যন্তরে। একটা গার্ড পাশেই দাঁড়িয়ে ছিল, ঘটনার আকস্মিকতায় বৃষ্টির ছাঁটের মতোই র"ক্তের লালিমায় ভিজে ওঠে তার সমগ্র মুখমণ্ডল। বাকিসব গার্ডগুলো চিত্ত পুত্তলিকার মতোই নির্জীব দাঁড়িয়ে। যেন নিত্তনৈমিত্তিক কোনো সাংসারিক অরাজকতা চলছে এখানে, তেমন করেই দেখলো সবকিছু। অথচ তাদের পাথর হৃদয়ে আজ বিস্ময়ের দোলাচল। মুখাবয়ব স্বাভাবিক থাকলেও নিস্ক্রিয় নয়নে প্রশ্নের ঢেউ,
--- কি আছে! কি আছে এই মেয়েটার মাঝে? যা এরীশের মতো জানোয়ারের চোখেও অনুভূতির জলোচ্ছ্বাস তুলে দিতে পারে।
গভীর জঙ্গল থেকে ভেসে আসা নির্ঘুম নিশাচরের সুর তোলা হাঁক জানান দিয়ে যায় শেষ রাতের। ক্যালেন্ডারের সীমারেখা নভেম্বর ছুঁতেই শুরু হয়েছে মসৃণ তুষারপাত। জঙ্গলের সীমানায় নাইট ওয়াচারদের সরব নিরক্ষণ। প্যারাডাইসের সমগ্র বেষ্টনী ঘিরে রেখেছে মাংসাশী নেকড়ের পাল। ভেতরে শয়ে শয়ে সশস্ত্র স্নাইপার তো রয়েছেই, তারপরেও যান্ত্রিক কমান্ডে কিছু এক্সট্রা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে।
পেন্ট হাউজের বিস্তৃত করিডোরে দাঁড়িয়ে আঁধারের ঘেরা ঘন জঙ্গলের দিকে অলীক দৃষ্টিতে চেয়ে আছে মাফিয়া বস। মাথার উপর সূর্যের মতো দ্যুতি ছড়াচ্ছে স্ফটিক চ্যান্ডেলিয়রের মৃদু আলো। ঠোঁটের ফাঁকে নিঃশব্দে রাজ করছে জ্বলন্ত এক ধূমায়িত শলাকা। অথচ দু'টো হাতই পকেটে আবদ্ধ তার। শুধুমাত্র ঠোঁট দিয়ে সিগারেটের ধোঁয়া উড়ানোর ব্যাপারটা আকর্ষনীয় ভীষণ। যার ফলে লোকটাকে আরও বেশি বেপরোয়া আর ব্যক্তিত্তবান মনে হচ্ছে। অথচ নিস্তব্ধ নিঝুম রজনীর ধোঁয়াসার মতোই ঘোলাটে তার দৃষ্টি। মন মস্তিষ্কের বিশাল দ্বিধাদ্বন্দ্বে বুদ হয়ে আছে স্বয়ং মরীচিকা। তখনই পেছন থেকে হিমেল হাওয়ায় ভর করে ভেসে এলো তুষারের রাশভারি কণ্ঠস্বর,
--- এরীশ! ডক্টর মাতভেই একবার আপনার সঙ্গে কথা বলতে চাইছে।
--- কোন ব্যাপারে?
ঘুরে দাঁড়িয়ে জলন্ত ধূমায়িত শলাকাটা হাতে তুলে নিলো এরীশ।
--- আসলে মিস ব্লু আইড অ্যাঞ্জেল....
বাক্য সম্পন্ন করার প্রয়োজন পড়লো না তুষারের, তার আগেই প্রত্যুত্তর করলো এরীশ,
--- পাঠিয়ে দাও।
তুষার হ্যা সূচক মাথা নাড়িয়ে প্রস্থান করলো। একটু বাদেই সেখানে এসে হাজির হলেন ডাঃ মাতভেই। লম্বা, চওড়া, ধূসর চুলের বলবান এক ব্যক্তি। জন্ম তার রাশিয়াতে হলেও পেশার তাগিদে আজন্ম ঘুরে বেড়িয়েছেন দেশ-বিদেশে। বয়সের ষাটোর্ধে এসে এখনও এরীশের জন্য বেশ পেরেশানিতে থাকতে হয় লোকটাকে । যদিও তাকে কেউ জোর করেনি এ পেশায়, তবে মাঝবয়সী লোকটা কেন যে নিজের আশির্বাদী পেশা আর শ্রমের অপব্যবহার করে বারবার এই দূর্ধষ মাফিয়া ত্রাসকে বাঁচিয়ে তোলেন সেটা রহস্যই বটে।
*
মাতভেই এর আগমনে খুব একটা ভাবান্তর প্রকাশ পেলোনা এরীশের মাঝে। জঙ্গলের গভীর আঁধারে দৃষ্টি স্থির রেখেই নীরবে স্মোক করছে সে। সহসা এগিয়ে এসে নিজেই কথা বলে উঠলেন মাতভেই,
--- শী ইজ ইন লাস্ট স্টেজ!
ঘাড় ঘুরিয়ে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো এরীশ। মাতভেই একই সুরে বললেন,
--- ডিপ্রেশন। শী ইন হার পোস্টপার্টাম ইরা। অলসো সাফারিং ফ্রম সার্ভ হার্ট উইকনেস। আগেই জানিয়েছিলাম তুষারকে, মেয়েটার হৃদস্পন্দন অনিয়মিত। লাস্ট দু'দিনে প্যানিক অ্যাটাক হয়েছে কয়েকবার। আমি নিশ্চিত নই, তবে এভাবে চলতে থাকলে,
এটুকু বলে থমকালো মাতভেই। ধাতব রিভলবারটা মুঠোয় পুরে, নিজের পিয়ার্সড করা ভ্রু টা তীর্যক ভাবে উঁচালো এরীশ । দৃষ্টির মিলন ঘটতেই দীর্ঘশ্বাস ফেললো মাতভেই, বললো,
--- শী মে নট সারভাইভ এট অল।
মাতভেই এর কথায় নির্জীব দৃষ্টি অকস্মাৎ জ্বলে উঠলো এরীশের। অতর্কিতে রক্ত জমলো চেহারায়। চোয়ালের পেশী শক্ত করে আওড়ালো একটা মাত্র বাক্য,
--- আর ইউ ইনসেইন ডক্টর?
--- নো, আ'ম নট। আই হ্যাভ টোল্ড ইউ দ্যা ট্রুথ।
সিগারেটের শেষাংশ পায়ে পিষে অকস্মাৎ জোড়ালো থাবায় ডক্টর মাতভেই এর কলার চেপে ধরলো এরীশ। দাঁতে দাঁত পিষে হিমশীতল আওয়াজে বললো,
--- ইফ শী ডাজ'ন্ট সারভাইভ,আই হ্যাভ নো রিজন টু লিভ। আ'ল ফেইড এ্যাওয়ে এ্যাজ ওয়েল।
আরেকদফা দীর্ঘশ্বাস ফেললো মাতভেই, মাফিয়া বসটাকে ভয় পায় না সে একদম। বরং আস্বস্ত গলায় বলে,
--- শী ইজ ট্রমাটাইজড এরীশ। মেয়েটার এই জঘন্য পরিস্থির জন্য একমাত্র তুমিই দ্বায়ী। তোমার এসব জোরজবরদস্তি র" ক্তের খেলায় হাঁপিয়ে উঠেছে মেয়েটা। আমি জানি এরপরেও থামবে না তুমি। একের পর এক নৃ"শংসতা চালিয়ে যাবে নিজের মতোই। তবুও, মেয়েটাকে একটু স্বস্তি দাও, গোলা-বারুদের ঝাঁঝালো প্রান্তর থেকে বেড়িয়ে ওকে একটু খোলা বাতাসে দম নিতে দাও।
পুনরায় গর্জে উঠলো এরীশ। রুদ্ধস্বরে বললো,
--- আমি ওকে জোর করে আমার জীবনে আনিনি। ও নিজে এসেছে। আমার কুচকুচে কালো অশুভ জীবনে রঙধনুর মতো রঙ ছিঁটিয়েছে। ওয়ার্ন করেছিলাম। বারবার মস্তিষ্ক থেকে বেড়িয়ে যেতে বলেছিলাম, কিন্তু শুনলো না। এ্যান্ড নাও, আ'ম টোটালি অবসেসড উইথ হার। ওকে ছেড়ে দিলে আমি শেষ হয়ে যাবো মাতভেই। এরীশ ইউভান উইল বি ডেসট্রয়েড।
--- ইট’স ইউওর ডিউটি টু প্রটেক্ট হার। অন্তত একটু ভালো ফিল করাও। শী রিয়েলি নিডস হেল্প রাইট নাও এরীশ। ওর ট্রমা গুলোকে দূর করার চেষ্টা করো। বোঝাও যে ও স্বাভাবিক জীবনের মধ্যেই আছে। এখানে অস্বাভাবিক, অনিশ্চিত কিচ্ছু নেই।
মাতভেই এর কথার বিপরীতে একটুখানি ঠোঁট নাড়ালো এরীশ ,
--- এখন কি অবস্থা?
--- ঘুমের ওষুধ দিয়েছি, কিন্তু আদৌও সে ঘুমাতে পারবে কিনা আমি নিশ্চিত নই।
প্রত্যুত্তরে একটা কথাও বললো না এরীশ। নীরব পদচারণায় প্রস্থান করলো সেখান থেকে। ধীরে ধীরে এগিয়ে গেলো ঈশানীর কক্ষের অভিমুখে। এরীশ যত এগোচ্ছে ততই গতি হারাচ্ছে হৃদস্পন্দন । অকারন একটা তীক্ষ্ণ ব্যথা পাথরের মতো বুকে চেপে বসেছে তার । ভেতরের অশুভ অস্তিত্ব যেন হৃদয়ের র"ক্তক্ষরণে সিক্ত আজ। তেমন করেই মলিন মুখে কক্ষের সামনে এসে দাঁড়ালো এরীশ। দরজাটা খোলাই ছিল। ভেতরে ড্রীমলাইট জ্বালানো। ওয়াইল্ড ল্যাভেন্ডার ফ্লেভারের একটা সুগন্ধী মোমবাতিও কফি টেবিলের উপর জ্বালিয়ে রেখে গেছে ফ্লোরা। বাচ্চাটার আওয়াজ পাওয়া যাচ্ছে না। বোধ হয় ফ্লোরা নিয়ে গেছে।
এরীশ আরেকটু এগোলো, অচিরেই একটা মাদকীয় সুবাস নাকে এসে আঁচড়ে পড়লো তার। সে চোখ বুঁজে গভীর শীতল গলায় আওড়ালো,
--- ভ্যানিলা।
পরক্ষণে রমণীর ক্রন্দিত স্বর কানে বাজতেই মোহভঙ্গ হলো তার। চট করেই সামনে তাকিয়ে দেখলো হাঁটু মুড়ে বসে দু'হাত পেঁচিয়ে তাতে কলমিলতার মতো মাথা ঠেকিয়ে রেখেছে ঈশানী। অন্ধকারের মাঝেই হাঁটুতে মুখ গুঁজে গুমরে গুমরে কাঁদছে সে। কি করুন সেই কান্নার সুর। এরীশের মতো জানোয়ারেরও শ্বাসরোধ হয়ে আসে। ড্রীমলাইটের নিয়ন আলোয় তরঙ্গিত হয় তার পুরুষালি এ্যাডামস অ্যাপেল। রূঢ় মাফিয়া বসটা সংশয়ে ঢোক গিললো বোধ হয়।
কক্ষের মাঝে সুপরিচিত পুরুষালি ক্লোনের গাঢ় সুবাস যেন মানুষটার উপস্থিতির অব্যক্ত এক ঘোষণা। কাঁদতে কাঁদতেই নাক টেনে হাল্কা করে চোখ ঘোরায় ঈশানী। অশ্রুজলে আরক্ত হয়ে আছে তার গমরঙা তুলতুলে বদন। মুখের উপর এলোমেলো হয়ে লেপ্টে আছে কুন্তলরাশি।
সেগুলো সরিয়ে মেয়েটাকে ভালোমতো দেখতে চাইলো এরীশ, সহসা হাত বাড়ালো নীরবে। তক্ষুনি এরীশের স্পর্শ এড়িয়ে ঝট করে সরে গেলো ঈশানী। এরীশের ভবঘুরে নয়ন ঈশানীতে আবদ্ধ। ভয় আর জড়তার মিশেলে কেমন কুঁকড়ে গিয়েছে মেয়েটা। যা দেখা মাত্রই এরীশের সজাগ দৃষ্টি নরম হয়ে এলো । একটু কাছে গিয়ে হাঁটু গেড়ে রমণীর মুখোমুখি হয়ে বসলো সে। বৃদ্ধাঙ্গুলি বাড়িয়ে স্রোতস্বীনি অশ্রুধারা মুছে দিতে দিতেই হিসহিসালো,
--- ইট’স ওকে, ইট'স ওকে। আ'ম হিয়ার উইথ ইউ। সবকিছু ঠিক হয়ে যাবে।
রমণীর শীর্ণকায়া প্রকম্পিত হয়। সে অনুভব করে তার হৃদয়ের শিথিলতা। দগদগে অ"গ্নিদাহে একটুখানি ব্যথানাশকের প্রলেপ। অন্তরের তাড়নায় ফুঁপিয়ে উঠে বলে,
--- তুমি কেন মরীচিকা হতে গেলে এরীশ? কেন বাস্তবে থেকেও দৃশ্যমান নও?
ঈশানীর নীলাভ নয়নে দৃষ্টি ডোবায় এরীশ। চোখের মিলনে উদ্বেলিত হয় হাজারো অভিমানের মিছিল। হৃদয় তোলপাড় করা অভিমানী আক্ষেপের মাঝেই, নিঃসৃত হলো মাফিয়া বসের আহত কণ্ঠস্বর,
--- তুমি কেন এই অশুভ জীবনে পায়রার মতো উড়ে এলে?আর এলেই যখন, তখন কেন আমার হয়েও আমার নও?
ভেতরটা উথাল পাথাল করে ওঠে ঈশানীর।
এটাই বোধ হয় প্রথমবার যখন এরীশ এতোটা নমনীয় আকুল হয়ে কথা বলছে ওর সঙ্গে। ফের চোখ ছাপিয়ে জল আসে রমণীর। আকুতি ভরা কণ্ঠে আওড়ায়,
--- অরণ্য!
এরীশ প্রত্যুত্তর করেনা। মেয়েটার কপালে কপাল ঠেকিয়ে গভীরস্বরে বিড়বিড়ায়,
--- আ'ম হিয়ার।
বুকের ভেতর অনুভূতির ভাঙন টের পেলো ঈশানী। আর কোনো কথা বেরোলো না তার মুখ থেকে। ভয়, জড়তা, হতাশা সবকিছু মিলেমিশে কণ্ঠরোধ হয়ে কান্না উগড়ে এলো শুধু। নাজুক শরীরের মৃদু প্রকম্পণ অনুভব হতেই ওকে একঝটকায় কোলে তুলে নিলো এরীশ। গায়ে পরিহিত উলের সোয়েটারটা বুকের দিকে আরেকটু ভালোমতো টেনে দিয়ে ধীরে ধীরে হাঁটা ধরলো ছাঁদ বারান্দার দিকে। আজ বোধ হয় তুষারবিলাশ করবে ওরা দু'জন। যেতে যেতেই দু'জনার হৃদয়ঙ্গম হলো অভূতপূর্ব সুরের মোহনা,
হাম তেরে বিন আব রেহ নেহি সাকতে
তেরে বিনা কেয়া ওয়াজুদ মেরা...
তুজসে জুদা কার হো যায়েঙ্গে তো,
খুদ সেহি হো যায়েঙ্গে জুদা।
কিউনকি তুম হি হো, আব তুম হিহো,
জিন্দেগী আব তুমি হি হো.......
চলবে.......
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ৫৭
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
*
লাউঞ্জ এরিয়াতে আজ শ্মশানের নীরবতা। কোথাও কোনো 'টু' পরিমাণ শব্দ নেই। কালো স্যুট আর সোনালী রঙের খোদাইকৃত বিশেষ সীলমোহর পরিহিত গার্ড গুলো কলের পুতুলের মতোই দাঁড়িয়ে আছে সারিবদ্ধ ভাবে। কিচেন কাউন্টারে রান্না বসিয়েছে ফ্লোরা, কারণ আজ পেন্ট হাউজেই মধ্যাহ্নভোজ সারবে মাফিয়া বস।
ক্ষণকালের বিলম্বে লাউঞ্জে এসে হাজির হলো এরীশ। রিভলবারটা হোলস্টারে গুঁজে আস্তেধীরে কাউচে গিয়ে বসলো সে। উরুর ওপর পা তুলে দিতেই পদতলে এসে নেউটে বিড়ালের মতো হুটোপুটি শুরু করে দিয়েছি শক্তিশালী বোজো। তার দানবীয় নখড় আর লকলকে জিহ্বার বীভৎসতায় কুণ্ঠিত হয়ে দূরে সরে গেলো গার্ডগুলো।
এরীশ ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্তক হাসলো, অতঃপর হাত বাড়িয়ে স্পর্শ করলো হিংস্র দানবের রোমশ শরীর। তুলোর মতো নমনীয় শ্বেতকায় শরীরটাতে নির্লিপ্ত পরশ বোলাতে বোলাতেই কণ্ঠনালি ভেদ করে গভীর আওয়াজ নিসৃত হলো তার,
--- বোজোকে খাবার দাও।
গার্ডদের সঙ্গে একজন রাশিয়ান ক্লায়েন্ট ও ছিল। মাফিয়া বসের নাম শুনেছে অনেক, কখনো সচক্ষে দেখা হয়নি। পাইথন লিডার রীশষ্কা নাকি দিনে দুপুরে পায়ের কাছে নেকড়ে নিয়ে ঘুরে বেড়ায়। পেন্ট হাউজে পা রাখার আগ অবধি সবকিছু তার কাছে অন্ধের বুলি বলেই মনে হয়েছিল। কিন্তু এখন এই মূহুর্তে দাঁড়িয়ে বিস্ময়ে বিমূঢ় হয়ে গিয়েছে লোকটা। কৌতূহলের শিয়রে পৌঁছে, ঠাস করেই নীরবতা ভাঙলো সে। সরাসরি প্রশ্ন ছুড়লো মাফিয়া বসের উদ্দেশ্যে,
--- মি. রীশস্কা, আমি শুনেছি নেকড়ে কখনো পোষ মানেনা। তাহলে আপনি কিভাবে....
লোকটার বাক্য শেষ হওয়ার আগেই চোখ তুললো এরীশ। তার সুচারু দৃষ্টির প্রখরতায় চুপসে গেলো লোকটা। একটু থেমে ফের বিড়বিড়িয়ে বললো,
--- না মানে, পেন্ট হাউজের চারপাশে বিশাল নেকড়ে প্যাকের পাহারা, আবার ভেতরেও নেকড়ে।
--- বোজো! ওর নাম বোজো।
এরীশের শীতল আওয়াজে জমে গেলো সে । থতমত খেয়ে শঙ্কা লুকিয়ে হাসার বৃথা চেষ্টা করে আওড়ালো,
--- ইট’স কাইন্ডা ডেঞ্জারাস রাইট?
---এরীশ ইউভান সব পারে। জানোয়ার কেন, মন চাইলেও মানুষকেও পোষ মানাতে পারে। তাছাড়া মানুষের মাংস আবার বোজোর বেশ পছন্দ।
পুনরায় মাফিয়া বসের হিমশীতল কণ্ঠে কেঁপে উঠল লোকটা। আতঙ্কে জর্জরিত হয়ে তাড়াহুড়ো অন্য একটা গার্ডের আড়ালে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলো সে। এতোক্ষণে নিজের তীক্ষ্ণ দৃষ্টি সরিয়ে নিলো এরীশ। পায়ের কাছে ছড়িয়ে ছিটিয়ে রাক্ষসের মতো খাবার খাচ্ছে বোজো। সেদিকে তাকিয়ে তৃপ্তিতে ঠোঁট বাঁকালো সে , অতঃপর কালো স্যুট পরিহিত মাফিয়া গার্ড গুলোকে আদেশের স্বরে বললো,
--- ক্যাসিনো ক্লাবের রিপোর্ট গুলো দাও।
তাদের মধ্যে একজন আইপ্যাড খুলে মতামত পেশ করতে আরম্ভ করলো। দুশ্চিন্তাগ্রস্থ হয়ে আওড়ালো,
--- ডেনিয়েল রাশিয়াতে ব্যাক করেছে। এবং গত মাসের নিলাম টা সেই জিতেছে। খুব শীঘ্রই ড্রাগন হান্টার গ্রুপ আবারও শাইন করবে বস।
নির্বিকারে কাউচের হাতলে আঙুল নাড়ছে এরীশ। কোনো এক কৌশলী ভাবনায় পুরোপুরি নিমজ্জিত সে। ঠিক সেই মূহুর্তে কোথা থেকে যেন উদভ্রান্তের মতো ছুটে এলো তুষার। থমথমে গলায় জানালো,
--- উই নিড টু টক এরীশ , ইট’স আর্জেন্ট!
--- কি হয়েছে?
এরীশের সজাগ দৃষ্টি। গম্ভীর স্বরে তুষার জানালো,
--- মাহিন বেনজামিন।
নামটা শুনতেই এরীশের উজ্জ্বলাভ কপালে ধরা দিলো চিন্তার বলিরেখা। অকপটে প্রশ্ন ছুড়লো,
--- কি করেছে মাহিন বেনজামিন?
--- মিস ব্লু আইড এ্যাঞ্জেলের খোঁজে পেন্ট হাউজ অবধি চলে এসেছে। আপাতত গার্ডের হাতে বন্দী আছে।
ঈশানীর প্রসঙ্গ আসতেই দমে গেলো মাফিয়া বস। তপ্তশ্বাস ছেড়ে জানালো,
--- ওকে আসতে দাও, আফটার অল ইট’স আ ভেরী পার্সনাল ইশ্যু ফর মি ।
*
একটু বাদেই লাউঞ্জ এরিয়াতে পদার্পণ করলো মাহিন। শান্ত, দীঘির জলের মতো দৃষ্টিতে কোথায় কোনো ভয়ের লেশ মাত্র নেই মাহিনের। বরং জোড়ালো পদচারণায় এগিয়ে এসে সে মুখোমুখি হলো এরীশের। এরীশ ও তাকিয়ে আছে নিরুদ্বেগ ভঙ্গিতে। ধূসর বাদামি কৃষ্ণগহব্বরে দাউদাউ করছে ক্রোধের অগ্নিস্ফুলিঙ্গ। অথচ অনুভূতিহীন নির্লিপ্ত অভিব্যক্তি। মাহিন এসে দাঁড়াতেই লাউঞ্জে উপস্থিত সকল গার্ডদের চোখের ইশারায় চলে যেতে বলে এরীশের পেছনে এসে দণ্ডায়মান হলো অস্ত্রধারী তুষার জাওয়াদ। তুষারের হাতে আবদ্ধ লোড করা রিভলবারটার দিকে একপল চেয়ে শ্লেষ হাসলো মাহিন। পরমূহুর্তেই এরীশের পানে দৃষ্টিপাত করে কণ্ঠে উষ্মা নিয়ে অকপটে জানতে চাইলো,
--- ঈশানী আর ইয়াশ কোথায়?
চোয়ালের পেশী শক্ত হয়ে এলো এরীশের, দাঁতে দাঁত পিষে প্রশ্ন ছুড়লো ,
--- আমার স্ত্রী সন্তান দিয়ে তোমার কি কাজ?
লম্বা, চওড়া বলিষ্ঠ দেহের অধিকারী মাফিয়া বসের সম্মুখে মেইনটেইন ফিগারের মাহিনকে নিতান্তই এক ছেলে মানুষ লাগছে। যদিও লম্বায় কেউ কারোর চেয়ে কম নয়। একজনের শরীরে অশুভের মতো ঝিলিক দিচ্ছে ব্ল্যাক ভেলভেট কাপড়ের দামী স্যুট, আর অন্যজনের হোয়াইট সোয়েট শার্টের ওপর ব্রাউন ওভারকোটে যেন ঘীরে রেখেছে মায়াময় এক শুভ্রতা। তুচ্ছ এক রমণীর জন্য আজ জলন্ত অগ্নিপিণ্ড হয়ে মুখোমুখি দুজন। দেখেই বোঝা যাচ্ছে, কেউ কাউকে একচুল পরিমাণ ছাড় দিতে প্রস্তুত নয় তারা। সহসা শক্ত গলায় প্রত্যুত্তর করলো মাহিন,
--- আমি ঈশানীর সঙ্গে কথা বলতে চাই।
--- তোমার সাথে ওর কোনো কথা নেই।
--- ঈশানী বলেছে এই কথা ?
--- শী ইজ মাই প্রোপার্টি।
ক্রোধ নিয়ন্ত্রণের যথোপযুক্ত চেষ্টা বহাল রেখে শীতল কণ্ঠে জবাব দিলো মাফিয়া বস।
--- এ্যাকজ্যাক্টলি মি. মাফিয়া বস। আপনার কাছে ঈশানী হলো প্রোপার্টি আর আমার কাছে প্রেয়সী। আর এটাই আপনার আর আমার মধ্যে পার্থক্য।
ধৈর্যের সীমা বাঁধ ভাঙলো এরীশের। ভেতর ভেতর ছটফট করতে থাকা পৈশাচিক সত্তাটা বেড়িয়ে এলো অকস্মাৎ, ফলস্বরূপ শিকারী থাবায় মাহিনের মসৃণ কলারটা মুষ্টিবদ্ধ করে ধরলো এরীশ। দাঁতে দাঁত পিষে প্রবল আক্রোশ নিয়ে আওড়ালো,
--- ফাক ইউওর হিরোইজম! আমি কোনো হিরো নই।
একটু থেমে ফের ধ্বনিত হলো তার হিমশীতল কণ্ঠস্বর,
--- আই রিপিট, আমি দুনিয়াখ্যাত কোনো হিরো নই যে পৃথিবীর বিনিময়ে নিজের প্রেমিকাকে বিসর্জন দেয়, আ'ম আ আন্ডারওয়্যাল্ড টেরোরিস্ট! আ ফাকিং ভিলেইন, যে নিজের প্রেমিকার তরে পৃথিবী জ্বালিয়ে দেয়।
এরীশের মুখ থেকে নিসৃত ধারালো কথার ফলা মাহিনকে ঠিক কতটা র'ক্তা'ক্ত করতে পেরেছে তা বলা মুশকিল। কারণ তার অভিব্যক্তি জুড়ে ক্রোধের ছায়া সুস্পষ্ট। মাফিয়া বসের হাতের মুঠোয় থেকেই সে ছুড়ে দিলো কঠিন কিছু বাক্যবহর,
--- পাওয়ার আর ব্ল্যাকমানি দিয়ে সবকিছু পাওয়া যায় না মি. ব্লাডিবিস্ট।
এক বাক্যে ছক্কা হাঁকালো মাহিন। এরীশের ফর্সা মুখে রক্ত জমে লালাভ বর্ণ ধারণ করেছে, সেসবে তোয়াক্কা না করেই অকপটে বলতে লাগলো মাহিন,
--- দ্যা কিং অব আন্ডারওয়্যার্ল্ড, আপনি যার জন্য দুনিয়া জ্বালিয়ে দিতে চাইছেন, যার জন্য আপনার এতো পাগলামি, এতো উৎপীড়ন। আপনি কি জানেন, সে আপনাকে দানবের মতো ভয় পায়? আপনার সাথে ও যদি থেকেও থাকে তবে সেটা শুধুই ভয় পেয়ে, ভালোবেসে নয়। না আপনি ওকে কোনোদিন সংসার দিতে পারবেন, আর না তো একটা স্বাভাবিক জীবন। সারাজীবন কোথায় রাখবেন ওকে? নিরীহ মানুষের কান্না, হাহাকার, র'ক্ত বিজড়িত এই পেন্ট হাউজে? কোথায় বড় হবে আপনার ছেলে? এই অ'স্ত্রধারী মাফিয়া গুলোর মধ্যে?সারাজীবন কি শিখবে? কিভাবে টর্চার সেলে আঁটকে রেখে মানুষ মা'রা যায়, নাকি ক্যাসিনো ক্ল্যাবে বসে কি করে স্মাগলিং এর বিজনেস করা যায়?
আর রইলো ভালোবাসা। আপনার ভেতরে তো হৃদয়টাই নেই। রক্ত মাংস দিয়ে তৈরি স্রেফ একটা যন্ত্র দিয়ে কি আর ভালোবাসা বোঝা যায়? প্রেমিক হতে গেলে স্যাক্রিফাইস করতে হয়।
মাহিনের কথা শেষ হতে না হতেই জোড়ালো মুষ্টাঘাতে ওকে কাউচের উপর ফেলে দিলো এরীশ। ঠোঁট কেটে মুখগহ্বরের ভেতরে রক্তের নোনতা স্বাদ অনুভব করলো মাহিন। ঘুরে তাকিয়ে দাঁড়ানোর চেষ্টা করতেই শক্ত পদাঘাতে তার গতিবিধি রোধ করলো এরীশ। সৌষ্ঠব শরীরটাকে পুরোপুরি ধরাশায়ী করে মাহিনের কপাল বরাবর রিভলবার ঠেকালো সে। ক্রোধান্ধ হয়ে কাঁপতে কাঁপতে কণ্ঠে উষ্মা নিয়ে হিসহিসালো,
--- স্যাক্রিফাইস ! আমি স্যাক্রিফাইস বুঝিনা। ভালোবাসা! সেটাও বুঝিনা। আমি শুধু ওই মেয়েটাকে বুঝি। আমি এরীশ ইউভান ওর জন্য সব করতে পারি। মরতেও পারি , আবার মারতেও পারি।
কথাকটা শেষ করে দৃঢ় হাতে ট্রিগার টানতে যাবে তন্মধ্যে সিঁড়ির কাছ থেকে ভেসে এলো ঈশানীর আতঙ্কিত কণ্ঠস্বর,
--- এরীশ থামো! ওকে মেরোনা!
নিমেষেই লক্ষ্যভ্রষ্ট হলো এরীশের ধাতব বুলেট। চকিতে ঘাড় ঘোরাতেই দেখলো সিঁড়ি ভেঙে এদিকেই ছুটে আসছে ঈশানী। মেয়েটার আগমনে পৈশাচিক সত্তা উবে গেলো আচানক। হাওয়ায় মিলিয়ে গেলো তার হায়েনার মতো শিকারী দৃষ্টি। স্তব্ধ বিমূঢ় হয়ে নির্বোধ বালকের মতোই রমণীর পানে চেয়ে রইলো মাফিয়া বস। তার চিত্ত পুত্তলিকার মতো অবয়ব যেন চিরনমনীয়তার প্রতীক।
ঈশানী এগিয়ে এসে তড়িঘড়ি করে মাহিনকে দাঁড়াতে সাহায্য করলো। এরীশের পানে একপল ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে পর মূহুর্তেই মাহিনের দিকে করুন চোখে তাকালো ঈশানী। ভঙ্গুর স্বরে জানতে চাইলো,
--- আপনি ঠিক আছেন?
সঙ্গে সঙ্গে জবাব দিলো না মাহিন। হাতের পৃষ্ঠে রক্ত মুছে আহত স্বরে জানালো,
--- তোমাদের খোঁজ না পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম আমি।
--- তাই বলে এখানে চলে আসবেন?
ঈশানীর কণ্ঠে শঙ্কা। অথচ এরীশ নির্বাক হয়ে চেয়ে আছে মেয়েটার মুখের পানে। যেন বোধবুদ্ধি সবকিছু লোপ পেয়েছে তার। মাহিন বললো,
--- তোমার আর ইয়াশের জন্য এতোটাই চিন্তিত হয়ে পড়েছিলাম যে নিজের কথা মাথায় আসেনি একবারও ।
--- আমরা ভালো আছি, আপনি ফিরে যান।
থৈথৈ চোখ নিয়ে কথাটা বললো ঈশানী। মূহুর্তেই ভেঙেচুরে মুষড়ে পড়লো মাহিনের আশাতীত হৃদয়। রক্তসিক্ত মুখ নিয়ে ব্যথাতুর কণ্ঠে বললো,
--- নিজের জীবনের পরোয়া না করেই এতোখানি পথ আমি তোমার জন্য ছুটে এসেছি ঈশানী। আমি কখনোই তোমাকে জোর করিনি, ভবিষ্যতেও করবো না। শুধু জানতে চাইবো, যা বলছো ভেবে বলছো তো?
চোখের জল ছেড়ে চোয়াল শক্ত করলো ঈশানী। চোখ খিঁচে জোরে জোরে মাথা নাড়িয়ে বললো,
--- হ্যা ভেবেই বলছি। আপনি দয়া করে ফিরে যান।
--- ঈশানী! একবার একটু আলাদা কথা বলবে আমার সঙ্গে? বেশি সময় নেবোনা, মাত্র দুমিনিটের জন্য। প্লিইইজ!
চোখ তুলে ভয়ে ভয়ে এরীশের মুখের দিকে তাকালো ঈশানী। যার অনুভূতিহীন শূন্য দৃষ্টি ইতিমধ্যে ঈশানীতে আবদ্ধ। ওপাশ থেকে গমগমে আওয়াজে তুষার না করতেই যাবে, তক্ষুণি হাতের ইশারায় তাকে বাঁধ সাধলো এরীশ। অন্য সময় হলে হয়তো এতোক্ষণে মাটির নিচে পুঁতে দিতো মাহিনকে, চোখের সামনে নিশ্চিহ্ন করে দিতো ওর অস্তিত্ব। কিন্তু ঈশানীর মানসিক অবস্থা মোটেও ভালো হয়। এমতাবস্থায় আর কোনো বিপর্যয় ঘটাতে চায় না এরীশ। সহসা লাউঞ্জের পাশে ঈশানীর যে আগের যে ঘরটা ছিল, একান্তে কথার বলার উদ্দেশ্যে সেখানেই এলো ওরা।
ঘরে এসে মুখোমুখি দাঁড়াতেই অস্থির স্বরে বলতে লাগলো মাহিন,
--- তুমি ভয় পেয়ে আছো তাইনা ঈশানী? এখানে তো এরীশ নেই, প্লিজ একবার বলো তুমি আমার সঙ্গে যেতে চাও, বাদবাকি সব আমি ম্যানেজ করবো। কেউ কিচ্ছু করতে পারবে না তোমার।
--- মাহিন!
ঈশানীর শীতল কণ্ঠস্বর কর্ণগোচর হতেই থমকে গেলো মাহিন। নীরব দৃষ্টিতে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে গিয়ে আবিষ্কার করলো তার বিউটিবোনে এরীশের দেওয়া একাধিক ভালোবাসার চিহ্ন। বেশ কয়েক জায়গায় রক্ত জমে ধারণ করেছে কালচে নীল বর্ণ। মাহিন তাচ্ছিল্যের স্বরে আওড়ালো,
--- এগুলোকে তোমার কাছে ভালোবাসা মনে হয়? ইজ ইট রোমান্টিকজম?
ঈশানী একটু ইতস্তত বোধ করলো। না, এরীশ ওর সঙ্গে জোরজবরদস্তি কিছু করেনি, আর না তো ঘটেছিল দীর্ঘ দূরত্বের পরিসমাপ্তি । কাল রাতে ছাঁদ বারান্দায় বসে মাত্রাধিক অনুভূতির তাড়নায় ঈশানীকে কাছে টেনেছিল খানিক। বহুদিনের সুপ্ত বাসনা হঠাৎ মাথাচাড়া দিতেই বন্য হয়ে উঠেছিল এরীশ। ঠিক যেন জানোয়ার। তবে সীমালঙ্ঘন সে করেনি। খানিকবাদেই ছেড়ে দিয়েছিল ঈশানীকে। আর এই মূহুর্তে মাহিনের চোখ এড়াতে কয়েক গাছি চুল সামনে এনে সেগুলো ঢাকার প্রচেষ্টা করলো রমণী। মাহিন আবারও বলে উঠলো,
--- হোয়াই আর ইউ সো স্কেয়ার্ড ঈশানী? কাম অন! আমি আছি না?
পরক্ষণেই ভেসে এলো রমণীর বিপর্যস্ত কণ্ঠস্বর।
--- পালাতে পালাতে ভীষণ ক্লান্ত আমি মাহিন। এবার একটু স্বস্তি চাই । এই জীবনে এরীশ আর আমার পিছু ছাড়বে না। ওর সঙ্গেই বাঁচতে হবে আমায়।
--- আর ইয়াশ? তোমার ছোট্ট ইয়াশের কি হবে ঈশানী? যার জন্য তুমি এতো লড়াই করেছো।
প্রলম্বিত শ্বাস ফেললো ঈশানী। আশাহত গলায় জবাব দিলো,
--- ইয়াশ এরীশের রক্ত। এরীশ ওর কোনো ক্ষতি করবে বলে মনে হয় না আমার।
--- এভাবে ফিরিয়ে দিবে?
মাহিনের কণ্ঠে আক্ষেপ। এক ঝাঁক ফেরারি পাখির দল অস্থির হয়ে ডানা ঝাপটাচ্ছে তার বুকের ভেতর। বিষাদে ভারাক্রান্ত মনটা ক্রমশ চিৎকার দিয়ে বলছে,
---- এটাই শেষ। আর বোধ হয় দেখা হবেনা। কোনোদিন ও না।
মাহিনের নির্বিকার মেঘ থমথমে মুখাবয়ব অবলোকন করে স্তব্ধ হয়ে গেলো ঈশানী। কান্না বিজড়িত গলায় বললো,
--- আমি কখনোই আপনার খারাপ চাইবো না মাহিন। আমাকে সাহায্য করতে গিয়ে আপনার অনিষ্ট হবে এমন কিছু আমি ঘটতে দিতে পারিনা । তাই দয়া করে চলে যান। যতদ্রুত সম্ভব প্যারাডাইস সীমানা অতিক্রম করে নিজের শুদ্ধ গোছানো জীবনে ফিরে যান। অনুরোধ নয়, নির্দেশ করছি।
অতর্কিত বেদনায় নীল হয়ে গেলো মাহিনের হৃদয়। ভেতরের ব্যথাটুকু আলগোছে লুকিয়ে সে থেমে থেমে আওড়ালো,
--- তুমি যেহেতু চাইছো , ফিরে যাবো। এক ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে আমি সর্বদা তোমাকে প্রাধান্য দিয়েছি ঈশানী , আজকেও তার ব্যতিক্রম করবো না। সবসময়ের মতো আমি ফিরেই যাবো। শুধু একটা অনুরোধ।
ঈশানী চোখ তুলে চাইলো। দৃষ্টিজুড়ে থমথম করছে আষাঢ়ে আঁধার। একটু এদিকওদিক হলেই অভিমানী বালিকার মতোই উগড়ে আসবে অঝোর ধারা। কোনোরূপ ভণিতা করলো না মাহিন। স্বতঃপ্রণোদিত স্বরে বলে উঠলো,
--- শেষবারের মতো আমাকে একবার জড়িয়ে ধরবে। প্লিইজ?
কথাটা বলেই ঈশানীর অনুমতির অপেক্ষা করলো না মাহিন। দু'হাত বাড়িয়ে অতি সংবেদনশীল স্পর্শে জড়িয়ে ধরলো রমণীকে। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়লো ঈশানী।কিয়ৎক্ষণ মূক হয়ে স্থবির চিত্তে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অনুভব করলো তপ্তজলে ভিজে উঠেছে ওর কাঁধের অগ্রভাগ। মাহিনের চোখ বেয়ে টপটপ করে গড়িয়ে পড়ছে বেদনাশ্রু । ব্যাপারটা উপলব্ধি হতেই ঈশানী কিছু বলতে যাবে, তন্মধ্যে ভেসে এলো মাহিনের অস্ফুট প্রকম্পিত কণ্ঠস্বর,
--- তোমাকে আর ইয়াশকে ছাড়া বেঁচে থাকতে আমার খুব কষ্ট হবে ঈশানী। অনেক দিনের অভ্যাস, ছেলেটাকে কি করে ভুলে যাবো বলোতো?
নিজেকে শক্ত করলো ঈশানী। জীবনের কঠিন বাস্তবতাকে অন্তরে ঠায় দিয়ে দু'হাতে ঠেলে সরালো সকল নমনীয়তা। অনুভূতিহীন স্বরে বললো,
--- খুব সম্ভবত ইয়াশের আপনার কথা মনে থাকবে না। কিন্তু মা হিসেবে আমি অবশ্যই আপনার কৃতার্থের কথা ওকে জানাবো। চিন্তা করবেন না, ইয়াশের মস্তিষ্কে সর্বদাই আপনি পিতৃশ্রদ্ধায় আরোপিত থাকবেন।
অপরপ্রান্ত থেকে প্রত্যুত্তর এলোনা আর। গুমোট, ঈষদুষ্ণ দমকা হওয়ার মতোই ভেসে এলো দীর্ঘশ্বাস। ঠিক তখনই ঈশানীর দৃষ্টি গিয়ে আটকালো দরজায়। অপ্রস্তুত ভঙ্গিতে দৃষ্টিপাত করতেই একজোড়া ছলছলে ব্যথাভরা চোখ নিমেষেই কেড়ে নিলো রমণীর সকল মনোযোগ। সেই চোখে চোখ পড়তেই হৃদযন্ত্র খামচে উঠলো ঈশানীর।
করিডোরের ম্লান আলোয় ধূসর বাদামি চোখের গভীর দৃষ্টিতে টলমল করছে অব্যক্ত বেদনার ছাপ। অদৃশ্য এক হাহাকার প্রলয়ের মতো চূর্ণবিচূর্ণ করে দিলো তার অন্তর। যেই চোখে কোনোদিন এক ফোটা নমনীয়তা অবধি দেখেনি , সেই শূন্য শীতল অক্ষিপটে আজ টলমল করছে আক্ষেপ আর যন্ত্রণার ঢেউ। যা দেখা মাত্র অচিরেই নিস্তেজ হয়ে পড়লো রমণী। ভোঁতা একটা কষ্টদায়ক অনুভূতি অধরা বলয়ের মতোই ঘিরে ধরেছে তাকে। মন বলছে, ---আচ্ছা কিসের এতো যন্ত্রণা তার?
মনের কথাটা মস্তিষ্কের স্নায়ুকোষে গিয়ে তীরের মতো বিঁধলো, সঙ্গে সঙ্গে তড়িৎ হাতে মাহিন কে ঠেলে সরালো ঈশানী। অজ্ঞাত মাহিনের দিকে একবারের জন্যও দৃষ্টিপাত না করে তড়িঘড়ি করে ছুটে গেলো দরজার কাছে, যেতে যেতেই রমণীর উদগ্রীব কণ্ঠনালি ভেদ করে নিসৃত হলো অপ্রত্যাশিত সেই নাম,
--- অরণ্য।
ঈশানী চলে গেলে মাহিন নিজের উপর বিদ্রুপ করে হাসলো। মনে মনে স্বগোতক্তি করে আওড়ালো,
--- ভালোবাসা আসলে অদ্ভুত। ভালোমন্দ কিংবা দোষগুন বিচার করে ভালোবাসা হয়না। তৈরি হয় অদৃশ্য এক দৈববলে। কখন, কার সাথে কিভাবে হয়ে যায় কেউ বলতে পারেনা। ঈশানীর জীবনের ভালোবাসার নাম 'অরণ্য '।
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষটাও যদি এরীশ ইউভান হতো, তবুও ঈশানী ধর্মান্ধের মতো শুধু তাকেই চেয়ে যেতো । মাহিন বেনজামিনকে নয়।
*
ছুটে এসে দরজার কাছে দাঁড়াতেই আরেক দফা হোঁচট খেলো ঈশানী। জায়গাটা ফাঁকা পরে আছে, কক্ষের সামনে কেউ নেই। অথচ বাতাসের সঙ্গে ভেসে বেড়ানো পুরুষালি ক্লোনের মাস্কি সুঘ্রাণটা স্পষ্ট জানান দিয়ে গেলো এরীশের উপস্থিতির।
ঈশানী নাক টেনে নিঃশ্বাস নিলো। সুপরিচিত গন্ধটা মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। দিকভ্রান্তের মতো করিডোরের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেলো রমণী। নাহ, কোথাও সে নেই। নিষ্ঠুর মানবের অনুপস্থিতিতে ঝিমঝিম শ্মশানের নীরবতায় ক্রমশ নিস্তব্ধ হয়ে পড়লো চারিপাশ । সেই সাথে অকারণ একটা তীব্র ব্যথা পাথরের মতোই চেপে বসলো দিশেহারা রমণীর অন্তর জুড়ে । মন গহীনে কোথায় যেন বেজে উঠলো বিরহবিধুর সুর,
কেন হয় এমন,মনে নেইতো মন
হাওয়া বড়ই বেরঙিন।
নারে নয় সহজ, পাওয়া তোর মতোন,
আর কাউকেও কোনোদিন।
হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম
চোখে শুকিয়ে গেলো জল....
আকাশে আজ চাঁদের আলো নেই। নেই কোনো জোৎস্না জড়ানো তারকারাজি। সারা গায়ে আঁধার মেখে অশুভ অধিপতির মতোই শূন্যস্থানে বিচরণ তার ।
নিকষকালো অমানিশায় ডুবে আছে প্রকৃতি। গহীন অভরণ্য থেকে ভেসে আসা রাত জাগা নিশাচরের উৎসুক হর্ষধ্বনিতে মুখরিত চারিপাশ। রাত যত গভীর হয় তত স্পষ্টত হয় নেকড়ে প্যাকের গা শিউরানো হাউলিং।
মাফিয়া প্যারাডাইসের মানুষ গুলো হাউলিং এ ভীতিগ্রস্ত নয়। তারা নেকড়ের চেয়েও ভয়ংকর। তেমনই ভয়ংকর গভীর রাতে নিশাচর গুলোকে গাড়ির আলোয় আতঙ্কিত করে পেন্ট হাউজে ফিরেছে তুষার। লাউঞ্জ এরিয়াতে পিনপতন নৈঃশব্দ্য। তবুও চারিদিকে একপল সচকিত দৃষ্টি বোলালো সে। অতঃপর বিক্ষুব্ধ মন নিয়ে চলে গেলো নিজের ঘরে।
কক্ষে এসে ওভার কোটটা বিছানায় ছুড়ে ফেলে, তড়িৎ হাতে সিগারেট ধরালো সে। নাকমুখ দিয়ে ধূমায়িত বাষ্প ছেড়ে ধীরে ধীরে এগিয়ে গেলো জানালার কাছে। স্টেইনলেস থাই গ্লাসের অপরপ্রান্তে হু হু করে ঠান্ডা হাওয়া বইছে। তুষার আলতো হাতে খানিকটা কাচের আবরণ টেনে সরালো,সঙ্গে সঙ্গে কনকনে দমকা হাওয়ায় চোখমুখ বন্ধ হয়ে এলো তার। কিয়ৎক্ষণ বাদে চোখ খুলে প্রলম্বিত শ্বাস ফেললো সে। নিঝুম আঁধারের মাঝে নিস্প্রভ চেয়ে থাকতে থাকতে একপর্যায়ে বিবর্ণ হয়ে উঠলো তার ঘোলাটে দৃষ্টি। সিগারেট শেষ হতেই পরপর আরেকটা ধরালো ঠোঁটের ফাঁকে। অকারণ একটা অসন্তোষ তীব্র ভাবে জেঁকে বসেছে তার অন্তরে। যার প্রভাবে ছটফট করছে তুষার।
আগে যত রাতই হোক না কেন ফ্লোরা ঠিকই লাউঞ্জে বসে অপেক্ষা করতো তুষারের জন্য। কিন্তু এখন আর করেনা। কারণটা অবশ্য তুষার নিজেই। অপেক্ষমান ফ্লোরাকে কতবার যে অনীহা করেছে সে, তার ইয়ত্তা নেই। ছোট্ট মেয়েটার প্রতি জমে আছে অগাধ অভিমান। যে অভিমানের প্রগাঢ়তা চাইলেও মুখফুটে ব্যক্ত করতে পারেনা তুষার । সে যে মেশিনের মতো যান্ত্রিক, তার মুখে কি অভিমান সাজে?
তক্ষুণি অন্তরগহীনে কেউ একজন বিদ্রোহ করে বলে উঠলো,
--- কেন সাজে না অভিমান? সে কি মানুষ নয়? তাহলে কেন অনুভূতি প্রকাশে তার এতো দ্বিধা? কেন এতো অসীম জড়তা?
ফ্লোরার একটুখানি অবহেলায় তুষারের যান্ত্রিক হৃদয়ে যখন বিষাদের ঝড় বয়ে যাচ্ছিল, ঠিক সেই মূহুর্তে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ঈশানী। আগন্তুকের উপস্থিতি টের পেয়ে নাক-মুখে ধোঁয়া ছেড়ে পেছনে ঘুরে তাকালো তুষার। ঈশানীর অতর্কিত আগমনে সে যে অবাক হয়নি তা নয়।তবে সবসময়ের মতোই নিজের নিটোল অভিব্যক্তি ধরে রেখে তাকিয়ে রইলো নির্বিকারে।
ঈশানী কুণ্ঠিত হলো না, সামনের দিকে এগিয়ে এসে অকপটে জিজ্ঞেস করলো,
--- এরীশ কোথায়?
তীর্যক ভ্রু উঁচিয়ে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো তুষার। নির্বিকার কপালে কৌতুহলের ভাজ জমে আছে তার। ঈশানী কঠিন গলায় বললো,
--- আমি কিছু জিজ্ঞেস করেছি আপনাকে।
নিরুদ্বেগ ভাবে সিগারেটের শলাকায় ওষ্ঠ ডোবালো তুষার। নাক-মুখ দিয়ে বাষ্পাকুল ধোঁয়া উড়িয়ে বললো,
--- সেটা তোমার জানার কথা।
--- না আমি জানিনা। আমি কিচ্ছু জানিনা। এরীশের চোখের দিকে তাকালে মনে হয় ও আমাকে চায়।কিন্তু বস্তুত ও তো একটা জানোয়ার। আমাকে কষ্টের অতলে নিমজ্জিত করতে দু'বার ভাবে না ও। এরীশের আসল উদ্দেশ্য আজও আমি বুঝতে পারিনা ।
ভেতরের সমস্ত শঙ্কাটুকু উগড়ে দিতেই জমে গেলো ঈশানী। ওদিকে নির্বিকার বিপরীত প্রান্ত। থমথমে মুখ নিয়ে জানালা গলিয়ে নিকষ আঁধারের পানে দৃষ্টিপাত করে আছে তুষার। তুষারের নির্লিপ্ত ভঙ্গিমা লক্ষ্য করতেই নাকের পাটা তিরতির করে ফুলে উঠলো রমণীর। কণ্ঠে উষ্মা নিয়ে বললো,
--- আমি জানি আপনি উত্তর দিতে বাধ্য নন, কিন্তু এরীশ আমার স্বামী। তার সম্মন্ধে সবকিছু জানার অধিকার আমার আছে।
এবারও নীরব বিপরীত পক্ষ। ঈশানী হতাশায় দীর্ঘশ্বাস ছাড়লো। বেকার প্রশ্ন করছে, উত্তর দেওয়ার মতো মানুষ তুষার নয়। সেই ভেবে বেড়িয়ে যেতে উদ্যত হতেই পেছন থেকে দমকা হওয়ার মতোই ভেসে এলো যন্ত্রমানবের রাশভারি কণ্ঠস্বর,
--- স্বামীর থেকে পালাতে গেলে কেন? হোয়াই! নাম পরিচয় বদলে ঈশানী থেকে অ্যানাস্থেশিয়া হয়েছো। একবারও ভেবেছো তোমার অবর্তমানে তোমার স্বামীর ঠিক কি অবস্থা হয়েছে?
স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ঈশানী। তৎক্ষনাৎ প্রত্যুত্তর করার মতো ঠিকঠাক ভাষা খুঁজে পাচ্ছে না সে। ফলস্বরূপ একটু থেমে আবারও ধ্বনিত হলো তুষারের ক্রোধান্ধ কণ্ঠস্বর,
--- পরপর দু দু'টো ক্রিটিক্যাল এক্সিডেন্ট,তারপর এতোবড় শকড, হি হ্যাজ বিক্যাম আ ফাকিং ড্রাগ এডিক্টেড! কোথায় না খুঁজেছে তোমাকে এরীশ? পুরো রাশিয়া তোলপাড় করে দিয়েছে তোমার সন্ধ্যানে। কিন্তু আফসোস, তোমাকে খুঁজে পেতে এরীশ ইউভানের একবছর লেগে গেলো। কারন, মানুষ নিজ ইচ্ছেতে হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া দুষ্কর।
শুষ্ক ঢোক গলাধঃকরণ করে, ভেতর ভেতর আত্মবিশ্বাস সংগ্রহ করলো ঈশানী। বললো,
--- আপনি কথা ঘোরাচ্ছেন তুষার।
ক্ষুব্ধ মস্তিষ্কটাকে সংবরণ করলো তুষার। তরল গলায় বললো,
--- কি জানতে চাও?
--- সবকিছু।
তরিৎ বেগে ঘুরে তাকালো ঈশানী। একটু থেমে আরও একটা সিগারেট ধরালো তুষার। বাষ্পায়িত নিকোটিন ছেড়ে জবাব দিলো,
--- এরীশ একটা জানোয়ার, নিকৃষ্ট, পাপীষ্ঠ সত্তা। কিন্তু সে তুমি ব্যাতীত অন্য কোনো নারীকে স্পর্শ করেনি কোনোদিন।
তুষারের জবাব শুনে বিদ্রুপকরে হাসলো ঈশানী। বললো,
--- নিজে স্পর্শ করা, আর প্রস্টিটিউড ক্লাবে টাকার বিনিময়ে অন্যকে দিয়ে স্পর্শ করানোর তফাৎ কোথায় মি. তুষার?
অযাচিত এক কাঠিন্যতা ভর করলো তুষারের তীক্ষ্ণ চোয়ালে। সে থমথমে গলায় জবাব দিলো,
--- তফাৎ আছে। প্রস্টিটিউড ক্লাবে সবাই নিজের ইচ্ছেতে কলুষিত হয়। তাদের কাছে ক্লাবের অভ্যন্তরের দুনিয়াটা স্বপ্নের মতো। ওসব তুমি বুঝবে না। আফটার অল দিস ইজ আওয়ার প্রফেশন, তোমাকে আগেও বলেছি, এরীশ কোনো সত্য স্বাদু ব্যক্তি নয়।
--- কিন্তু আমার সাথে....
ঈশানীর বাক্য শেষ হওয়ার পূর্বেই,তার ভাবাবেগ ধরে ফেললো তুষার। সহসা নিরেট গলায় বাক্য ছুড়লো সে ,
--- তোমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি জানিনা সেই শুরু থেকেই এরীশ কেন তোমার প্রতি এতোটা অবসেসড। তুমিই বোধ হয় প্রথম ব্যক্তি, যার বেলায় অসংখ্যবার নিজের সিদ্ধান্ত বদলেছে মাফিয়া বস। তুমি কি জানো মাফিয়াদের দূর্বলতা থাকতে নেই?
তুষারের রহস্যে মোড়ানো কথার প্যাঁচ বুঝে উঠতে হিমশিম খেলো ঈশানী, সহসা হ্যা না কিছুই বললো না সে । চিত্ত পুত্তলিকার ন্যায় নির্বাক হয়ে চেয়ে রইলো তুষারের পানে। ঈশানীর অযাচিত দৃষ্টি পরখ করে ঠোঁট বাঁকালো তুষার। বললো,
--- মাফিয়াদের সবচেয়ে বড় বিপর্যয় তাদের দূর্বলতা। অথচ এরীশের মতো ব্লাডিবিস্টের ও দূর্বলতা আছে। এরীশ মুখে স্বীকার করুক কিংবা না করুক। আমি নিশ্চিত জানি তুমিই ওর দূর্বলতা,এরীশ ইউভানের ধ্বংসের দূত।
--- এভাবে কেন বলছেন?
অদ্ভুত যাতনায় মুষড়ে পড়ে রমণী। সঙ্গে সঙ্গে শীতল কণ্ঠে প্রত্যুত্তর করে তুষার,
--- কারণ পৃথিবীর অন্য কিছুর জন্য এরীশকে কোনোদিন এতোটা মরিয়া হতে দেখিনি আমি। প্রোপার্টি, পাওয়ার, ব্যাংকব্যালেন্স নাথিং। আই থিংক, তোমার কাছে ওর জীবনটাও ভ্যালুলেস। মাঝেমাঝে আমি নিজেও হতভাগ হয়ে যাই, ভাবতে থাকি, তোমার বেলায় কেন এতো নমনীয় এরীশ ইউভান , কি আছে তোমার মাঝে?
--- ওহ!
সংক্ষিপ্ত জবাবে কথা শেষ করলো ঈশানী। আর কিছু জানার আগ্রহ নেই তার। অগত্যা ধীর পদক্ষেপে দরজার দিকে এগোতেই পেছন থেকে ভেসে এলো তুষারের গম্ভীর কণ্ঠস্বর।
--- তোমার বোধ হয় আরও কিছু জানার আছে।
এহেন জটিল বাক্যে প্রতিরোধ হলো ঈশানীর গতিবেগ । সে হতচকিত হয়ে ঘুরে তাকাতেই, ফের রহস্যময়ী বাক্য ছুড়লো তুষার,
--- অ্যাম আই রাইট ?
ভ্রুকুটি করলো ঈশানী। কলের পুতুলের মতোই আনমনে আওড়ালো,
--- আরও কিছু জানার আছে? কিন্তু কি?
কোনোরূপ ভণিতা করলো না যন্ত্রমানব। তরল গলায় বলতে আরম্ভ করলো,
--- সমানে সমানে না হলে কখনো যুদ্ধ সংঘটিত হয় না জানোতো?
অবোধ বালিকার মতোই তুষারের কঠিন চেহারার পানে চেয়ে রইলো ঈশানী। রুদ্ধস্বরে আওড়ালো,
--- কি বলতে চাইছেন?
--- মাফিয়া বস এরীশ যতটা শক্তিশালী, তার শত্রুপক্ষও ঠিক ততটাই ধূর্ত আর কৌশলী। মাফিয়া প্যারাডাইস লড়াইয়ের জায়গা, জীবনের প্রতিটা মূহুর্তে যোদ্ধার মতো লড়াই করে টিকে থাকতে হয় এখানে। কখনো কৌশলে আবার কখনো শক্তিবলে।
--- এসব কথা আমাকে বলছেন?
ঈশানীর চোখে কৌতুহল। সিগারেটের শেষ টুকরোটা পায়ে পিষে প্রলম্বিত শ্বাস ফেললো তুষার। ঈশানীর পানে পূর্ণদৃষ্টি নিক্ষেপ করে জানালো,
---- বছর দেরেকে আগে এরীশ হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। মনে আছে নিশ্চয়ই?
নির্বিকারে চোখের পলক ফেললো ঈশানী। একটু থেমে তুষার বললো,
--- এ্যাক্সুয়ালি উই ওয়েয়ার ইন আ সিক্রেট মিশন। আমরা দু'জনই তখন আমেরিকাতে ছিলাম। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল, মিশন অলরেডি সাকসেসফুল। ঠিক সেই মূহুর্তে এরীশের দেখা হয় রিয়ানার সঙ্গে। রিয়ানা ইজ আ মিস্ট্রিয়াস ক্যারেক্টার।
এরীশ রিয়ানাকে ধাওয়া করে ওর ডেরায় পৌঁছায়।
কথার এই পর্যায়ে নিজ হাতের অত্যাধুনিক টেকনোলজি সম্পন্ন ঘড়িটাকে ইশারা করে তুষার। ঈশানী সেদিকে দৃষ্টিপাত করতেই বলে ওঠে,
--- এই ঘড়িটা দেখতে পাচ্ছো? এটা আমার আর এরীশের মাঝে কানেকশন মেইনটেইন করে। অনেকটা ট্র্যাকিং এর মতো। এরীশের পার্লস কিংবা হার্টবিট স্লো হয়ে গেলে আমি তৎক্ষনাৎ তা টের পেয়ে যাই ।
সেদিনও আমি এরীশকে ট্র্যাক করেই খুঁজে পেয়েছিলাম। কিন্তু,
তুষার একটু থেমে যেতেই তড়াক করে প্রশ্ন ছুড়লো ঈশানী,
--- কিন্তু!
তুষার ওর দিকে তাকালো। মেয়েটা উদগ্রীব হয়ে আছে। ভয়, জড়তা,আর কৌতুহলের মিশেলে বিপন্ন দেখাচ্ছে তাকে। সহসা বিলম্ব না করেই প্রত্যুত্তর করলো তুষার।
--- এরীশের হার্টের ঠিক মাঝ বরাবর তিন তিনটে গুলি লেগেছিল সেদিন।
মূহুর্তেই থমকে গেলো ঈশানীর হৃদস্পন্দন। বিষ্ময়ে বিমূঢ় হয়ে র'ক্তশূন্য মুখে তাকিয়ে রইলো তুষারের দিকে। তুষার জানালো,
--- বুলেটের আ'ঘাতে সেদিন ঝাঁঝরা হয়ে গিয়েছিল ওর হৃদয়টা।
শরীর ঘেমে হাত পা সব ঠান্ডা হয়ে এসেছে ঈশানীর। তারপরও একটুখানি ঠোঁট নাড়িয়ে থেমে থেমে আওড়ালো,
--- ক....কি ন্তু এরীশ তো বেঁচে আছে তাইনা?
তপ্ত শ্বাস ফেললো তুষার। শীতল গলায় জানালো,
--- এরীশের হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে। অর্থাৎ ওর ভেতরে অন্য একজনের হার্ট প্রতিস্থাপন করা হয়েছে। সেদিন ঠিক একই সময়ে আমাদের উপর গ্রে"নেড হাম"লা হয়। যার ফলে আমি নিজেও আহত ছিলাম বেশ কিছুদিন। সেদিন রিয়ানা না থাকলে আমরা হয়তো সেখানেই নিঃশেষ হয়ে যেতাম।
বাক্য শেষে যন্ত্রমানবের বুক চিঁড়ে বেড়িয়ে এলো তপ্ত এক দীর্ঘশ্বাস।
ঈশানীর শরীরটা অসার হয়ে যাচ্ছে ক্রমশ। এতেগুলো রহস্য একসঙ্গে সামনে আসতেই বোধশক্তি হারিয়ে ফেললো অকস্মাৎ। বুকের মাঝে ধিকধিক করছে ছাইচাপা অঙ্গার। অনাকাঙ্ক্ষিত ব্যথারা সব অশ্রু হয়ে ধরা দিলো রমণীর চোখের পাতায়। তারমানে ঈশানীই ঠিক ছিল, এরীশ কখনো ইচ্ছাকৃত যোগাযোগ বন্ধ করেনি তার সঙ্গে। মাফিয়া বস মরণাপন্ন ছিল বলেই তাকে এতোটা যন্ত্রণা সইতে হয়েছে। কিন্তু ফিরে আসার পরে এরীশ কি তা বুঝতে দিয়েছিল? দেয় নি তো। উল্টো অজস্র কথার আঘাতে এফোড় ওফোড় করে দিয়েছিল ওর নাজুক হৃদয়টাকে। এতোটা কষ্ট দেওয়ার কি খুব দরকার ছিল?
সেদিনের কথা মনে পড়তেই আরও হাজারটা প্রশ্ন মাথা চাঁড়া দিয়ে উঠলো ঈশানীর ভেতর। চোখের কোলে জড়ো হওয়া জলটুকু হাতের পৃষ্ঠে মুছে জড়ানো গলায় বললো,
--- কিন্তু সেদিন...
বাক্য শেষ হওয়ার আগে আবারও তার মুখের কথা কেড়ে নিলো তুষার। রাশভারি কণ্ঠে বলে উঠলো,
--- লিডার যখন পর্যুদস্ত হয়ে পড়ে তখন সৈন্যরাও লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। আমার আর এরীশের অনুপস্থিতিতে আমাদের শত্রুপক্ষ সুযোগ খুঁজে পায়। একের পর এক শুরু হয় ষড়যন্ত্র। ব্ল্যাকহোলের বেশিরভাগ গার্ডই বিশ্বাসঘাতক হয়ে ওঠে। যার সূত্র ধরে তোমার উপর আ"ক্রমণ চালানোর সুযোগ পেয়েছিল নিকোলাস। ও আসলে ছোটখাটো মাফিয়া সংঘের সাথে জড়িত ছিল, তাই ব্লাড ডায়মন্ড সম্মন্ধে অবগত । তবে এর কর্মক্ষমতা কিছুই জানা নেই ওর।
দু'মাসের মাথায় এরীশ যখন সুস্থ হলো, তখন থেকেই ও পর্যবেক্ষন করতো তোমাকে৷ কিন্তু যখন জানতে পারলো ডেনিয়েল তার গ্রুপ সহ বিডিতে পৌঁছেছে, তাও তোমার খোঁজে। তখন বেশ চিন্তায় পড়ে গেলাম আমরা। পাইথন গ্রুপ কখনো ডেনিয়েল কে ভয় পায়না। কিন্তু ওর পেছনে একজন গডফাদারের হাত রয়েছে, যাকে আমরা এখনো খুঁজে পায়নি। ইনভেস্টিকেশন করে জানা গিয়েছে , সে শুধু এরীশের নয় তোমারও শত্রু।
--- আমার শত্রু? কোনো মাফিয়া গডফাদার কিভাবে আমার শত্রু হতে পারে?
ঈশানীর নীলাভ চোখে বিস্ময়ের ঢেউ । নমনীয় ভঙ্গিমায় মাথা নাড়ালো তুষার। আবারও বলতে আরম্ভ করলো,
--- তখনই এরীশ নিজ উদ্যেগে সকল কানেকশন বিচ্ছিন্ন করে দেয় তোমার সঙ্গে । কারন ডেনিয়েল ততদিনে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল এরীশের প্রেমিকা অর্থাৎ তোমাকে।
-- তারমানে শেষ সময়ের সিসিটিভি ফুটেজগুলো এরীশ আর দেখতে পায়নি।
তুষার এদিক ওদিক মাথা নাঁড়িয়ে জবাব দিলো ,
--- না। তবে ব্ল্যাকহোলে ফেরার পরে এরীশ তোমার 'র' ফুটেজ গুলো অনেক খুঁজেছে।কিন্তু পাওয়া যায়নি। সম্ভবত ওগুলো চুরি হয়ে আমাদের শত্রুপক্ষের হাতে গিয়ে পড়েছে।
দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী। একটু থেমে পুনরায় জানতে চাইলো,
--- তাহলে আপনারা ওই সময় বিডিতে কেন ফিরেছিলেন?
--- তোমার জন্য।
অতি সাবলীল কণ্ঠে জবাব দিলো তুষার। ঈশানী প্রশ্নবিদ্ধ নয়নে তাকাতেই বললো,
--- সেদিন নিকোলাস তোমার উপর আক্রমণ করায় অস্থির হয়ে উঠেছিল এরীশ। যেহেতু ও নিজে থেকে ব্ল্যাকহোলের সঙ্গে সব কানেকশন বিচ্ছিন্ন করে দিয়েছে, তাই ঘটনা জানতে একদিন সময় লেগে গিয়েছিল। ফলস্বরূপ তোমার সুরক্ষায় আহত শরীর নিয়েই এমারজেন্সি ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করে এরীশ।
যেহেতু ডেনিয়েল বিডিতে, তারউপর আমি এরীশ দু'জনই মারাত্মক ইনজিউরড। তাই আমাদের প্ল্যান ছিল ভিন্ন। আমরা কৌশলে খেলতে চেয়েছিলাম। কিন্তু মাঝখান থেকে তুমি এসে সবকিছুতে জল ঢেলে দিলে।
ঈশানীর মোমঢালা চেহারায় অমানিশার আঁধার নামলো। মাফিয়াদের জটিল জীবনের রহস্য, এতো কৌশলী পরিকল্পনা সবকিছুই কেমন বিষাদ ঠেকলো রমণীর। তার আর জানতে ইচ্ছে করছে না কিছুই। শুধু করুন গলায় বললো,
--- এরীশের দেওয়া কথার আঘাতে আমার হৃদয়টা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল সেদিন । মনে হয়েছিল আমি তক্ষুণি ম"রে যাই। কিন্তু সন্তানের মুখ চেয়ে ম'র"তে পারিনি । অথচ সেই দগদগে আঘাত গুলো আমার স্মৃতিতে আজও অভিশাপের মতোই আঁটকে আছে। যা আমাকে প্রতিনিয়ত আতঙ্ক দেয়।
ঈশানীর কান্না বিজড়িত কণ্ঠে,তুষারের থমথমে চেহারায় খুব একটা পরিবর্তন দেখা গেলোনা। সে রোবটের মতো অনুভূতিহীন গলায় বললো,
--- এরীশ চাইলেই সেদিন তোমাকে নীরবে আড়াল করে ফেলতে পারতো।কিন্তু ওভাবে প্রসঙ্গ পাল্টে হঠাৎ সিনক্রিয়েট কেন করলো ঠিক বুঝতে পারছি না। হতে পারে রিয়ানার জন্য। এরীশ সম্ভবত রিয়ানাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারেনি। তাই রিয়ানার সামনে নিজের অনুভূতি লুকাতে তার এহেন নিকৃষ্টতম আচরণ।
নীরবে চোখ বেয়ে একফোঁটা জল গড়ালো ঈশানীর। এতোক্ষণে বোধহয় অযাচিত এই নামটা মস্তিষ্কে আটকালো তার। যার দরুন প্রশ্ন করলো,
--- রিয়ানা কে?
ঈশানীর প্রশ্নে প্রলম্বিত শ্বাস ফেললো তুষার। একটু থেমে কি যেন ভাবলো, অতঃপর গভীর স্বরে উত্তর দিলো,
--- এক রহস্যময়ী মানবী। যার উদ্দেশ্য এখনো অজানা সবার ।
ঈশানী যখন তুষারের ঘর থেকে বেড়িয়ে এলো তখন শেষ রাত। করিডোরের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। সমগ্র পেন্ট হাউজজুড়ে নেমে এসেছে ভয়াল আঁধার। আড়ষ্ট নয়নে চারিদিকে একবার চোখ বুলিয়ে তাড়াহুড়ো নিজের ঘরের অভিমুখে পা চালালো ঈশানী। চোখ খিঁচে কয়েক পদক্ষেপ এগোতেই দুটো বলিষ্ঠ হাতের হ্যাঁচকা টানে আচানক পিছিয়ে গেলো সে। ঘটনা বুঝে ওঠার আগেই নিজেকে আবিষ্কার করলো অযাচিত এক পুরুষালি চওড়া বুকের মধ্যিখানে। ঈশানী ধড়ফড়িয়ে উঠে কিছু বলতে যাবে, তার আগেই সহনীয় ধাক্কায় রমণীকে দেওয়ালের সঙ্গে আঁচড়ে ফেললো আগন্তুক। হাতদুটো টান মে'রে উপরে তুলে দেওয়ালের সঙ্গে চেপে ধরতেই শিউরে উঠলো মেয়েটা। এ্যালকোহল মিশ্রিত সুপরিচিত পুরুষালি গন্ধটা নাকে এসে লাগতেই ভেতর ভেতর স্বস্তি পেলো খানিক। বলিষ্ঠ হাতের মুঠোয় সরু হাতদুটো আবদ্ধ করেই ধীরে ধীরে ঈশানীর সংস্পর্শে এসে দাঁড়ালো সে । খুব কাছে, যতটা কাছ থেকে রমণীর শ্বাসপ্রশ্বাস অনুভব করা যায়। ঘটনার আকস্মিকতায় মেয়েটা অস্থির হয়ে কিছু বলতে যাবে, তন্মধ্যে ওর পিঠ থেকে চুলের গাছি সরিয়ে আলো পিছলানো মসৃণ ত্বকে মোহাবিষ্টের ন্যায় নাক ঘষলো আগন্তুক। তার তপ্ত নিঃশ্বাসে ঝলসে যাচ্ছে রমনীর পেলব ত্বক। কিয়ৎক্ষণ জমে থেকে অবশেষে আঁটকে রাখা নিঃশ্বাসটা ধীরে ধীরে ছাড়লো ঈশানী। হাঁপড়ের মতো শ্বাস ফেলে আওড়ালো,
--- এরীশ!
তৎক্ষনাৎ ওকে এক ঝটকায় ঘুরিয়ে দিলো এরীশ। হাতদুটো আগের মতোই দেওয়ালে আবদ্ধ। শুনশান নৈঃশব্দ্যের মাঝেই অদ্ভুত ঝঙ্কার তুলেছে দু'জনার অনিয়ন্ত্রিত হৃদস্পন। সবকিছুকে উপেক্ষা করে আধার গোলানো ধোঁয়াসার মাঝেই দৃষ্টি মিলন ঘটালো মাফিয়া বস। অতঃপর ঘোর লাগা মাদকীয় স্বরে বিড়বিড়ালো,
--- প্রেম আমার।
চলবে......
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ৫৮
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
*
নিস্তব্ধ নিশীথে পর্বততূল্য পেন্ট হাউজটিকে অশরীরীর মতো ভয়ানক লাগছে। বড়ো বড়ো ছাঁদ বারান্দা দু'টো যেন তাদের আগ্রাসী চোখ। যার চতুর্দিকে ঘেরাও করে আছে ধবধবে সাদা রোমশ শরীরের শত-শত নেকড়ে প্যাক।
শেষরাতের দিকে একটু একটু তুষারপাত হচ্ছে। পেজা তুলোর মতোন মোলায়েম বরফের আস্তরে ভরে উঠেছে ছাঁদ বারান্দার মসৃণ কাচের দেওয়াল। ভেতরে অসহনীয় নৈঃশব্দ্য। আধার মিশ্রিত গাঢ় ধোঁয়াসার মাঝেই করিডোরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক লম্বাকৃতির অবয়ব, তার প্রশ্বস্ত বুকের মধ্যিখানে লতার মতো লেপ্টে আছে মোমনরম একটা নারী শরীর।
মন্ত্রমুগ্ধের মতো সেই লতানো রমণীর সমুদ্র নীল চোখে দৃষ্টি ডুবিয়ে রেখেছে মাফিয়া বস। এরীশের সংক্ষিপ্ত প্রত্যুত্তরে কয়েকমূহুর্তের জন্য স্তব্ধ হয়ে পড়েছিল রমণীর দোদুল্যমান হৃদয়। পরক্ষনেই হতভম্ব ভাবটা কেটে যেতে চোখমুখ কুঁচকে ফেললো সে। কণ্ঠে বিতৃষ্ণা ধরে রেখে বললো,
--- তুমি আবারও ড্রাগ নিয়েছো?
নির্লিপ্তে মাথা নাড়ালো মাফিয়া বস। ঈশানীর পানে আরেকটু ঝুঁকে হিসহিসিয়ে বললো,
--- না নিলে ম'রে যাই।
ঈশানী চোখ তুললো। স্বামীর সিল্ক শার্টের কলারটা দু'হাতে চেপে ধরে সীমাহীন অধিকার নিয়ে বললো,
--- তুমি ড্রাগ ছেড়ে দিবে।
--- পারবো না তো।
অবলীলায় জবাব দিলো এরীশ। ঈশানী ভ্রু কুঁচকালো। কণ্ঠে উষ্মা নিয়ে বললো,
--- কেন পারবে না? আমি তো আছি।
এরীশ এবার আরেকটু ঝুঁকলো। রমণীর কণ্ঠনালির সংস্পর্শে মুখ নামিয়ে নাক টেনে ভ্যানিলার মিষ্টি সুঘ্রাণ নিলো। তারপর কয়েকমূহুর্ত থেমে অস্ফুট স্বরে আওড়ালো,
--- তোমাকে চাওয়াটা যন্ত্রণার। কাছে পাওয়াটা ততোধিক বেশি যন্ত্রণার। তার চেয়ে ড্রাগই ভালো, ব্যথা তো আর দিচ্ছে না আমায়।
এরীশের কণ্ঠে অব্যক্ত বিদ্রুপ। যার ফলে এক আশ্চর্য বিষাদে ছেয়ে গেলো রমণীর সমগ্র অন্তরঃকরন। মাত্রাধিক অভিমান নিয়ে বললো,
--- আমি যদি এতোই যন্ত্রণার, তবে কেন রেখে দিয়েছো নিজের কাছে?
--- কারণ তুমি ড্রাগের চেয়েও ভয়ংকর নেশা। তোমাকে দূরে সরানো মানে আত্মঘাতী হওয়া।
এরীশের কথার বিপরীতে ঈশানী কিছু বলতে যাবে। তন্মধ্যে ওর চোখ গিয়ে আটকালো ইস্পাত কঠিন বুকের মাঝে সেই গভীর কাটা দাগটায়। শার্টের দুটো বোতামের অকার্যকারীতায় স্পষ্ট সেই বিভৎস ক্ষতচিহ্ন। ঈশানী ধীরে ধীরে হাত বাড়ালো, প্রকম্পিত পরশে ছুঁয়ে দেখলো জায়গাটা। অতঃপর অনুভূতিহীন গলায় বললো,
--- এখানে অন্য কারোর হৃদয় বসানো হয়েছে।
বাক্যটুকু শেষ করে তড়িৎ পায়ে চলেই যাচ্ছিল মেয়েটা, তক্ষুণি ফের জোড়ালো টানে ওকে বুকের উপর এনে ফেললো এরীশ। জড়ানো আওয়াজ তুলে বললো,
--- কোথায় যাচ্ছো? কথা শেষ হয়নি আমার।
--- যা বলার দ্রুত বলো। আমার ছেলে ওঠার সময় হয়ে এসেছে।
ঈশানীর কণ্ঠে চাপা ক্রোধ। এরীশ নিজের মাঝে নেই। তার বলিষ্ঠ দেহ হাওয়ার মতো টলছে। অথচ কণ্ঠে দৃঢ় অধিকার নিয়ে ঈশানীকে সংশোধন করে জবাব দিলো,
--- আমার নয়, আমাদের ছেলে।
ঈশানী দীর্ঘশ্বাস ছাড়লো। এরীশ জানতে চাইলো,
--- আর কি যেন বললে?
তৎক্ষনাৎ ওর বক্ষবিভাজিকার দগদগে ক্ষতস্থানে আবারও হাত ছোঁয়ালো রমণী । বললো,
--- এটা অন্য কারোর হৃদয়।
মাফিয়া বসের ধূসর গহ্বরে মাদকের মতো ঘোর, অথচ চোখের তারায় কি বিষম ব্যথা। কি করুন তার চাহনী। ততটা কাতর স্বরেই রমণীকে মাঝপথে প্রতিহত করলো সে,
--- এটা যার হৃদয়ই হোক না কেন, এ দেহে প্রবেশ করার পর, তা কেবল তোমার জন্যই স্পন্দিত।
ঈশানীর শুষ্ক চোখের কোটর জলে ভরে উঠলো। জমে থাকা শক্ত শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গিয়েছে। কলমিলতার মতোই স্বামীর শরীরে ঝুঁকে পড়েছে মেয়েটা। তন্মধ্যে আবারও ভেসে এলো নিয়ন্ত্রণহীন লোকটার বিগলিত কাতুরে কণ্ঠস্বর,
--- কেন তুমি এতো দূরে? কেন তোমার স্পর্শ গুলো এতো দূরত্বের? একটু কি কাছে আসা যায় না? আমি কি এতোই খারাপ, এতোই জঘন্য?
ঈশানীর চোখে বিষ্ময়।এরীশের ঘোলাটে চোখে দৃষ্টিপাত করে অকপটে জিজ্ঞেস করলো,
--- কি হয়েছে তোমার এরীশ? এমন কেন করছো?
দাম্ভিক এরীশ ইউভানের হিমালয়ের মতো নিটোল শরীরটা আত্মসম্মানের ভারে টলে উঠলো খানিক । তবুও থমকালো না সে। যেন আজ না বললে কোনোকিছুই আর বলা হবে না কোনোদিন, তেমন করেই ধ্বনিত হলো তার ব্যথাভরা কণ্ঠস্বর,
--- ভালোই তো ছিলাম আমি আমার নৃশংস জগতে । আমার অন্ধকারে নিমজ্জিত অশুভ দুনিয়ায়। আমার পাওয়ার, আমার কৌশল , আমার পাপের রাজত্ব সবকিছুই আমাকে সন্তুষ্টি দিতো। রক্তের ছাপ পৈশাচিক তৃপ্তি দিতো। সবকিছু তো ভালোই চলছিল। হৃদয় আমার সর্বদা মস্তিষ্কের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সেইসব কিছু প্রলয়ের মতো লণ্ডভণ্ড করে দিয়ে হৃদয়ে এসে গেড়ে বসেছো তুমি। আমার মতো একটা নিষ্ঠুর, পাপী, অনুভূতিহীন মানুষকে উন্মাদ বানিয়ে ফেলেছো।
--- আমি না-হয় দূর্বল। আত্মবিশ্বাসহীন বোকা একটা মেয়ে। তাই না বুঝেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তুমি কেন উন্মাদ হতে গেলে এরীশ? এটা তো কথা ছিল না।
ঈশানীর কথার বিপরীতে ধীরে ধীরে নমনীয় হয়ে এলো মাফিয়া বসের হিমশীতল কণ্ঠস্বর। তরল গলায় বললো,
--- কোনো এক বিষন্ন সন্ধ্যায় আমি পেন্ট হাউজে ফিরেছিলাম। তারপর হুট করেই দেখতে পেলাম, আমার আঁধার কালো পেন্ট হাউজে সাদা পায়রার মতো ঘুরে ঘুরে নৃত্য করছে এক পবিত্র রমণী। তার হাসির প্রভাবে চেরিব্লোসমের মিষ্টি সুবাদে ভরে উঠেছে সমগ্র প্যারাডাইস। ঠিক সেই মূহুর্তে আমার পৈশাচিক আত্মাটা থরথর করে কেঁপে উঠল। অনুভূতিহীন মস্তিষ্কজুড়ে তড়াক করে বেজে উঠলো স্নায়ু যুদ্ধের শক্তিশালী দামামা। আমি দু'হাতে ঠেলে প্রতিহত করতে চাইলাম সেই অভিলাষ। কিন্তু আমার বেহায়া দু'চোখ ঘুরেফিরে বারবার ওই একই দৃশ্যতে আঁটকে রইলো। তখনও বুঝতে পারিনি আমার অগোচরে এই পাথর হৃদয়ে কি বিশাল চিড় ধরে গিয়েছিল সেদিন ।
এটুকু বলে ঈশানীর দু'টো হাত এনে নিজের বুকের উপর রাখলো এরীশ। রমণী নির্বাক হয়ে দেখে যাচ্ছে শুধু। এরীশ আবারও বললো,
--- এই রঙহীন ধূসর জীবনে রঙিন প্রজাপতির মতো উড়ে এসে ঠায় জমালে। আমার কড়াপড়া হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করলে।
মায়ার জন্মদিলে, অনুভূতির জলোচ্ছ্বাস বইয়ে সবকিছু লণ্ডভণ্ড করে দিলে, আর এখন বলছো আমার কি হয়েছে? কেন এমন করছি?
আধারের মাঝেই ঈশানীর ঢলঢলে পেলব চেহারাখানা আঁজলা করে ধরলো এরীশ। মুখটা সামনের দিকে বাড়িয়ে ঈশানীর মুখের উপর তপ্ত শ্বাস ছেড়ে বললো,
--- কেন এলে তুমি আমার মরীচিকার জীবনে? কেন দেখালে এই সুখের আভাস? আমি তো চাইনি কিছুই। বলিনি তোমাকে ভালোবাসতে। তাহলে কেন নীল চোখের উত্তাপে এভাবে ঝলসে দিচ্ছো হৃদয়টা? কেন এভাবে পোড়াচ্ছো আমায়?
তোমার শরীর থেকে আত্মা সবকিছুর অধিকার শুধু আমার। তাহলে কেন মাহিন জড়িয়ে ধরলো তোমাকে? কেন ধরলো? আন্সার মি!
এরীশের শেষ হুংকারে ঝটিকা প্রবাহের মতোই কেঁপে উঠল রমণী। বুকের ভেতর টিপটিপ করে ঝরে পড়ছে অনুভূতির ইলশেগুঁড়ি বৃষ্টি। ঈশানী ভালোভাবেই টের পেল সেই শীতল আবেশটুকু। পরমূহুর্তেই মুখ ফুটে কিছু বলতে যাবে, তন্মধ্যে আরেকদফা বাক্য ছুড়লো মাফিয়া বস,
--- আমি জানি আমি খারাপ, যাস্ট আ ফাকিং মাফিয়া টেরোরিস্ট । তোমার ভাষায় জানোয়ার। কিন্তু আমারও তো কষ্ট হয়। আমিওতো মানুষ। নাকি তুমি আমাকে সত্যি সত্যি জানোয়ার ভাবা শুরু করে দিয়েছো?
স্তম্ভিত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলো ঈশানী। শান্ত দীঘির জলের ন্যায় চোখ দু'টো এতোক্ষণে ছলকে উঠলো এরীশের। সেখানটায় মুক্ত দানার মতো একফোঁটা স্বচ্ছ জল উঁকি দিয়ে ফের মিলিয়ে গেলো ধোঁয়াসায়। এরীশ বিড়বিড়িয়ে আওড়ালো,
--- তুমি যদি জানতে কী ভীষণ যন্ত্রণা আমার বুকের ভেতরে। তাহলে এতোক্ষণে ভয়ে আতঙ্কে মুষড়ে পড়তে।
একটু থেমে আরও বললো,
--- আমি যেই কলুষিত আঁধারের মরীচিকা,তুমি সেখানে প্রস্ফুটিত আলোর ঝলমলে বিচ্যুরণ। আমি ধ্বংসের দূত হলে তুমি সৃষ্টির শুভ্রতা। আমি এক পাপের সংগ্রাম, আর তুমি আমার একমাত্র পরিণিতা।
মাফিয়া বসের প্রেমিক মনের অভিলাষ অমানিশার আধারের মতোই প্রগাঢ়। তার ধূসর বাদামি চোখের তারায় ভর করেছে নিখাঁদ বেদনা। ঈশানী ঠায় দাঁড়িয়ে ছিল এতোক্ষণ। আধারের মাঝে চিকচিক করছে তার নীলাভ চোখের নির্লিপ্ত আবেগাশ্রু। কয়েক মূহুর্ত সেভাবেই অতিবাহিত হলো। ওরা দু'জনই পার করলো ওদের জীবন সংগ্রামের সবচেয়ে কঠোরতম অধ্যায়।
খানিকবাদে নড়েচড়ে উঠলো রমণী। নাক টেনে ভারী নিঃশ্বাস ছেড়ে বললো,
--- এতো কষ্ট, এতো যন্ত্রণা বয়ে বেড়িয়ে কি লাভ এরীশ? জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে আমাদের কি কোনো ডেসটিনি রয়েছে? তুমি কি আদৌও কখনো ছাড়তে পারবে এই কালো দুনিয়া? দিতে পারবে আমার ছেলেকে একটা উজ্জ্বল ভবিষ্যত?
ওপাশে পিনপতন নৈঃশব্দ্য। এই সামান্য নীরবতাটুকুও সহ্য হলোনা রমণীর। সহসা তড়িৎ হাতে মাফিয়া বসের কলার চেপে ধরে চাপা অভিমান নিয়ে ফুঁসে উঠলো মেয়েটা ।
--- আমি জানি তুমি পারবেনা। এই অন্ধকার দুনিয়া থেকে বেড়িয়ে তুমি কখনোই একটা সাজানো সংসার দিতে পারবেনা আমাকে এরীশ। আর না তো কখনো পিতৃস্নেহে আগলে রাখতে পারবে নিজের সন্তান কে। তুমি আর তোমার চারপাশের এই মাফিয়া নামক জানোয়ার গুলো এই অসুস্থ জীবনে এতোটাই অভ্যস্ত যে চাইলেও কখনো বেরোতে পারবেনা এখান থেকে। তাহলে আমার ছেলের ভবিষ্যত টা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে বলতে পারো ? কি শিখবে ও? কোথায় বড় হবে? এই নৃশংস প্যারাডাইসে? এটা কি আদৌও কোনো জীবন? ওর বাবা একজন মাফিয়া বস এতে তো ওর কোনো দোষ নেই। তাহলে কেন আমার ছেলেটা এই পাপের দুনিয়ার কলুষতা গায়ে মেখে বড় হবে ? একজন বাবা হিসেবে তুমি ঠিক কতটা ব্যর্থ বুঝতে পারছো?
আমার ছেলেটা কি একটা স্বাভাবিক জীবন ডিজার্ভ করেনা এরীশ? কেন দিচ্ছো না তাহলে আমাদের একটা স্বাভাবিক জীবন? কেন ও অন্য সবার মতো বাবা মায়ের সঙ্গে একটা পরিবার পাচ্ছেনা। কেনইবা স্বামী সন্তান নিয়ে একটা সুখের সংসারের স্বপ্ন দেখতে পারিনা আমি ? বলো এরীশ !
ঈশানীর কথায় ক্রমশ চোয়ালের পেশী শক্ত হয়ে এলো এরীশের। মেয়েটাকে বোঝানোর প্রয়াসে দু'হাতে তার বাঁকানো কোমরটাকে শক্ত করে চেপে ধরলো মাফিয়া বস। অতঃপর ধ্বনিত হলো গমগমে ভারিক্কি আওয়াজ।
--- লিসেন বেইব , যাস্ট লিসেন টু মি।
এক মূহুর্ত থমকালো ঈশানী। ঠিক তক্ষুণি এরীশ বলে উঠলো,
--- আমি যে তোমাকে আর ইয়াশকে আলাদা ম্যানসনে রাখতে পারিনা এমনটা নয়। এ্যাক্সুয়ালি আ'ম ওয়ারিড এ্যাবাউট সামথিং।
কয়েক সেকেন্ড থেমে নিগূঢ় দৃষ্টে ঈশানীর অভিমানী ছলছলে চেহারাটা পরখ করে আবারও বললো সে,
--- আমি যতটা পাওয়ারফুল আমার শত্রুরা ঠিক ততটাই ধূর্ত আর কৌশলী। প্রতিনিয়ত তারা আমার দূর্বলতা খুঁজে বেড়ায়। আই থিংক তারা ইতিমধ্যে এটাও জেনে গেছে যে, আই হ্যাভ আ নিউ বর্ন বেবি। যেখানে পেন্ট হাউজ সুরক্ষিত নয়। ব্লাকহোল সুরক্ষিত নয়। সেখানে আমি তোমাকে আর ইয়াশকে কিভাবে একটা ম্যানসনে রাখবো বলো?
--- পেন্ট হাউজ সুরক্ষিত নয় মানে?
ভ্রুকুটি করে কথাটা বলেই প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো ঈশানী। এরীশ দীর্ঘশ্বাস ছাড়লো। জিভের ডগায় ঠোঁট ভিজিয়ে প্রথমে শ্রান্ত কণ্ঠে আওড়ালো,
---ফ্লোরা..
পরক্ষনেই কি ভেবে যেন বাক্য সম্পন্ন করলো না আর । প্রসঙ্গ পাল্টে চোয়ালের পেশী শক্ত করে তপ্তস্বরে জবাব দিলো,
--- তুমি ভালো করেই জানো, এরীশ কাউকে কৈফিয়ত দেয়না।
গত কয়েকপ্রহর যাবৎ এতো এতো ভালোবাসার বুলি আওড়ানোর পর অকস্মাৎ এহেন প্রত্যাখান সহ্য হলো না ঈশানীর। সহসা আর একটা কথাও বললো না সে। সম্পর্কের দোলাচল আর অনুভূতিটুকু অমীমাংসিত রেখেই কান্নাভেজা চোখে হনহনিয়ে হাটা ধরলো কক্ষের দিকে। পেছন থেকে ভেসে এলো মাফিয়া বসের জোড়ালো মুষ্টাঘাতের শব্দ। ক্রোধান্ধ হয়ে দেওয়ালের উপর ঘুষি ছেড়েছে বোধ হয় । তবুও ফিরে তাকালো না রমণী। পাহাড় সমান অভিমান নিয়ে প্রস্থান করলো সেখান থেকে।
ঘড়ির কাটা চারের ঘরে স্থির। ভোরের আলো ফুটতে এখনো অনেকটা সময় বাকি। ইয়াশকে খায়িয়ে ন্যাপি পাল্টে আরেকদফা ঘুম পারিয়েছে ঈশানী। এবার ওর নিজের ও বিশ্রাম নেওয়ার পালা। কিন্তু আজ চোখ দু'টো ভীষণ জ্বলছে রমণীর । এক সমুদ্র ফেনিল জলরাশির মতোই বুদবুদ করে সমগ্র হৃদয়ের বেলাভূমি জুড়ে আঁচড়ে পড়ছে অসহনীয় তীব্র বেদনা। জীবনের ভুল সমীকরণ মেলাতে মেলাতে এতদূর চলে এলো মেয়েটা।অথচ আজ অবধি উত্তরের দেখা নেই।
বাইরে তুমুল বেগে তুষার পাত। ঈশানী একটু এগিয়ে জানালার পর্দা সরিয়ে উঁকি দিলো। শুভ্র তুষারের আবরণে শ্বেত বকের মতোই ধবধবে সাদা হয়ে উঠেছে চারিপাশ। পবিত্র একটা অনুভূতির উষ্মায় চোখ জুড়িয়ে এলো ঈশানীর। সে নীরবে দীর্ঘশ্বাস ছাড়লো। এরই মাঝে দরজায় কড়া নাড়লো কেউ। ঈশানী এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখলো, দু'জন কালো পোশাকধারী গার্ড অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে কক্ষের বাইরে।
--- কি হয়েছে?
সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুঁড়তেই নিজেদের মাঝে চাওয়াচাওয়ি করলো গার্ড দু'টো অতঃপর উদগ্রীব হয়ে জানালো,
--- তুষার বস আপনাকে ডেকে পাঠিয়েছে। জরুরি প্রয়োজন।
পাশের কফি টেবিল হাতরে শরীরে একটা উলের চাদর জড়ালো ঈশানী। তারপর কৌতুহলী গলায় জানতে চাইলো,
--- এতো রাতে হঠাৎ কি প্রয়োজন?
লোকদুটো আবারও নিজেদের মাঝে দৃষ্টির আদান-প্রদান করলো। তারা উত্তর দিতে ভয় পাচ্ছে, ব্যাপারটা উপলব্ধি হতেই দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী। কিঞ্চিৎ ঠোঁট নাড়িয়ে সায় দিয়ে বললো,
--- ঠিকাছে চলুন।
*
লোক দু'টোকে অনুসরণ করে এরীশের কক্ষের সামনে চলে এলো ঈশানী। তুষার আগে থেকেই উপস্থিত সেখানে। সহসা এগিয়ে গিয়ে যন্ত্রমানবের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লো রমণী,
--- কি হয়েছে?
তুষার প্রত্যুত্তর করলো না। নির্লিপ্তে চেয়ে রইলো ঘরের ভেতর। তুষারের দৃষ্টি অনুসরণ করে ঈশানী একটু উঁকি দিতেই শরীর শিওরে উঠলো তার। ঘরের ভেতরে প্রত্যেকটা আসবাব উল্টে পরে আছে। কাঁচের দেওয়াল গুলো ভেঙে চূর্ণবিচূর্ণ। অত্যাধুনিক শ্যাম্পেইন আর বিয়ারের বোতল গুলোরও একই দশা। কক্ষের ঠিক মাঝ বরাবর কয়েক ভাগে বিভক্ত হয়ে মুখ থুবড়ে পড়ে আছে বিশাল আকৃতির চ্যান্ডেলিয়ার টা। তার ঠিক পেছনেই দেওয়ালের সংস্পর্শে পিঠ ঠেকিয়ে চিত্ত পুত্তলিকার মুতো ঠায় বসে আছে এরীশ।পরিধেয় চার্কোল রঙের শার্টটা রক্তে মাখামাখি। পুরুষালি চওড়া হাতের তালুতে আড়াআড়িভাবে আঁটকে আছে একটা বড় সাইজের কাঁচের টুকরো। সেখান থেকে রক্ত ঝরছে অনর্গল। যান্ত্রিক রোবটের মতোই নিজের রক্তাভ হাতের মাঝে অপলক দৃষ্টিপাত করে আছে মাফিয়া বস। সবকিছু এক নজর পর্যবেক্ষন করে তুষারের পানে দৃষ্টি ঘোরালো ঈশানী, কণ্ঠে চাপা ক্রোধ নিয়ে বললো,
--- এমন ভয়াবহ তাণ্ডব কখন ঘটিয়েছে এরীশ?
--- একটু আগেই।
--- মানুষটা এভাবে নিজেকে রক্তাক্ত করেছে। কেউ আটকায়নি কেন ওকে?
তুষারের মুখাবয়ব নির্লিপ্ত। কঠিন স্বরেই জবাব দিলো,
--- মাফিয়া বসকে আটকানোর সাধ্য কার? ওকে আটকানো মানে নিজের মৃত্যুকে নিজেই আলিঙ্গন করা।
--- মানে?
রমণীর কণ্ঠে বিস্ময়। তুষার জবাব দিলো,
--- ওর হাতে রিভলবার দেখছো? ওটা ফুললি লোড। এই মূহুর্তে এরীশের সামনে গেলে যে কাউকে চোখ বুঁজে শ্যুট করে দিবে ও।
ঈশানী দীর্ঘশ্বাস ছাড়লো। অতঃপর খালি পায়ে কাঁচের টুকরো ভর্তি মেঝে মাড়িয়ে সোজা হেঁটে গেলো এরীশের নিকট। পেছন থেকে তুষার ডাকলো। তবে ঈশানী আর ঘুরে তাকায়নি। রমণীর দৃঢ় বিশ্বাস এরীশ তাকে কিছুই করবে না।
ঈশানী যখন সামনে এসে দাঁড়ালো, মাফিয়া বস তখনও নির্লিপ্ত। পূর্বের ন্যায় নিজের র"ক্তা'ক্ত হাতের দিকে খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সে।কোনোরূপ বাক্যালাপ না করেই হাঁটু মুড়ে তার মুখোমুখি হয়ে বসলো ঈশানী, তারপর ক্ষতবিক্ষত হাতটা নিজ হাতের মুঠোয় পুরে আলতো করে ফুঁ দিতে আরম্ভ করলো। রমণীর মখমলি পরশে মূহুর্তেই বিভ্রম কেটে গেলো এরীশের। সে তাকিয়ে দেখলো প্রেয়সীর তৎপরতা। কাঁচের টুকরো তুলতে গিয়ে কেমন চোখমুখ কুঁচকে ফেলেছে মেয়েটা। সহসা নিরেট গলায় জবাব দিলো এরীশ।
--- এটা ব্যথা করছে না, একটুও ব্যথা করছে না। আই উইশ এটা একটু ব্যথা করুক।
ঈশানী চোখ খুললো। থৈথৈ নয়ন মেলে মাফিয়া বসের র'ক্তাভ অক্ষিপটে দৃষ্টির মিলন ঘটিয়ে বললো,
--- কাঁচের টুকরোটা পুরোপুরি ঢুকে গিয়েছে। এটা বের করার সময় ব্যথা লাগবে।
--- উহু লাগবে না।
নিরুদ্বেগ স্বরে কথাটা বলতে না বলতেই ওর করতল থেকে টান মে'রে কাচের টুকরো টা বের করে আনলো ঈশানী। এরীশ এতেটাই পাথর হয়ে আছে, একবার পলক অবধি ফেললো না। ওদিকে সমগ্র হাত জুড়ে র'ক্তের ধারা বইতে শুরু করেছে। ঈশানী দু'হাতে চেপে ধরেছে ক্ষতস্থান। এরীশ ওর দিকেই চেয়ে আছে নিস্প্রভ। মেয়েটার অতর্কিত উদ্বেগ অনুভূতিহীন লোকটার ভেতরে আশ্চর্য এক প্রশান্তি দিচ্ছে । বুকের র'ক্ত তোলপাড় করা যন্ত্রণাগুলো একটু শিথিল মনে হচ্ছে। পুনরায় অপ্রত্যাশিত ভাবে দৃষ্টি মিলিত হলো দু'জনার। মাফিয়া বসের কাতর দৃষ্টিতে থমকে গেলো রমণী। হাতটা সাদা গজে মোড়াতে মোড়াতে মায়াভরা কণ্ঠে শুধালো,
--- ব্যথা করছে খুব তাইনা?
এরীশ না সূচক মাথা নাড়ালো। অভিব্যক্তি জুড়ে মেঘের মতো আধার নামলো তার। মরা বিকেলের নিভে আসা রোদের মতোই বালকসুলভ অভিমান নিয়ে বললো,
--- এর চেয়ে হাজার গুন বেশি ব্যথা করেছিল যখন মাহিন বলেছে, তুমি আমাকে ভয় পাও। আর ভয় পাও বলেই আমার সঙ্গে আছো। বলো এটা সত্যি নয়!
এরীশের হাতটা ছেড়ে এতোক্ষণে আরেকটু সন্নিকটে এগুলো রমণী। জীবনে প্রথম কোনো প্রকার দ্বিধাদ্বন্দ ছাড়াই অপার লালিত্যে ভরা সৌম্য চেহারাখানা দু'হাতে আঁজলা করে ধরলো সে । চিবুকের তিলক থেকে শুরু করে আইভ্রু পিয়ার্সড সবখানে আদুরে পরশ বুলিয়ে তরল গলায় আওড়ালো,
--- উহু! ভয় পাওয়ার প্রশ্নই ওঠেনা। আমি তোমাকে ভালোবাসি এরীশ। সবকিছু জেনেশুনে পৃথিবীতে যদি একমাত্র কেউ তোমাকে ভালোবাসার দুঃসাহস দেখাতে পারে। তবে সেটা আমি। আমি যে তোমার একমাত্র পরিণিতা।ভালো না বেসে কোথায় যাবো বলো?
বাক্য শেষ হতে না হতেই অতর্কিত আ'ক্রমণে রমণীর ওষ্ঠপুটের বিভাজিকায় হামলে পড়লো এরীশ। মাত্রাধিক আলিঙ্গনে একনিমেষে ধরাশায়ী কর ফেললো মেয়েটাকে। ঈশানী এক মূহুর্তের জন্য ওকে ছাড়াতে সক্ষম হলে, নাজেহাল কণ্ঠে ডেকে উঠলো,
--- রীশ!
--- সে ইট এগেইন!
সংক্ষিপ্ত জবাবে আরও খানিকটা আবেগ ঢাললো মাফিয়া বস। অতঃপর ঈশানী সমেত পরে গেলো কাচ ভর্তি মেঝেতে। এরীশ দিশেহারা, উন্মাদ। তার স্পর্শগুলো দানবের মতোই বন্য। তার ওষ্ঠাধরের উন্মত্ত বিচরণে নাস্তানাবুদ রমণী। একটুখানি ছাড়া পেতেই সতর্ক গলায় ফের বলে উঠলো,
--- তোমার পিঠে কাচ বিঁধে যাবে তো।
--- বিঁধুক!
রমণীর উপর আরেকদফা স্বতঃপ্রণোদিত আ"ক্রমণ চালাতে চালাতেই অস্থির স্বরে প্রত্যুত্তর করলো মাফিয়া বস।
আলো ঝলমলে মনোরম সকাল। কাচের দেওয়াল গলে সূর্যরশ্মির মোলায়েম উষ্ণতাটুকু সুড়সুড়ি খাচ্ছে পায়ের খাচ্ছে। বাইরে শনশন হিমেল হাওয়া,সারারাত ধরে নিপতিত স্তূপাকৃতির বরফের আস্তরণ গলে গিয়ে মিঠে মিঠে রোদে চকচক করছে চারিপাশ। সকাল সকাল এরীশের অফিস কক্ষ থেকে তলব করা হয়েছে তুষারকে। তাই ঘুম ভেঙেই তড়িঘড়ি করে এখানে এসেছে তুষার।
স্যুট বুট পরিহিত যান্ত্রিক রোবটের মতোই হাতে একটা আইপ্যাড নিয়ে দাঁড়িয়ে আছে মাফিয়া বসের সামনে। ওদিকে লেদারে মোড়ানো নান্দনিক চেয়ারে বসে একমনে পা দোলাচ্ছে এরীশ। দীর্ঘক্ষণ যাবৎ এরীশের এহেন নির্লিপ্ততা তুষারকে একটু ভাবালো। সহসা প্রশ্ন ছুড়লো ,
--- আমরা কি কোনো মিশনে যাচ্ছি?
--- আপাতত না।
--- তাহলে?
এতোক্ষণে কানের এয়ার্বাডস খুলে টেবিলের উপর রাখলো এরীশ। অতঃপর তুষারের পানে দৃষ্টি স্থির রেখে শান্ত নিটোল গলায় জানালো,
--- আমি বিয়ে করবো।
চোখ কপালে উঠে গেলো তুষারের। এতোক্ষণের শান্ত, থমথমে মসৃণ কপালে জড়ো হলো চিন্তার বলিরেখা। কাল রাতেও তো মেঝেতে গড়াগড়ি করে ঈশানীর সঙ্গে ওমন , তাহলে আজ হঠাৎ হলো টা কি? কৌতুহল যেন আকাশ ছুঁলো যন্ত্রমানবের। কলের পুতুলের মতো নির্লিপ্ত মুখে শুধালো,
--- আবার বিয়ে করবেন? কিন্তু কাকে?
এরীশ অবিশ্বাস্য নয়নে তাকালো একপল। পরমূহুর্তেই শক্ত মুখে জবাব দিলো,
--- আমার বাচ্চার মাকে।
তুষার যেন হাঁফ ছেড়ে বাঁচলো এতোক্ষণে। ভাবনার ফুরসত না দিয়ে এরীশ আবারও বললো,
--- ফুল, আলো, সুগন্ধি কোনোকিছুর যাতে কমতি না থাকে। আই ওয়ান্ট আ গ্র্যান্ড ওয়েডিং সিরিমনি।
হ্যা সূচক মাথা নাড়িয়ে তৎক্ষনাৎ সায় জানালো তুষার,
--- ঠিক আছে।
--- একটা নয় দু'দুটো বিয়ে হবে।
কপাল গোছালো তুষার। ভ্রুকুটি করে শুধালো,
--- দু'টো! কিন্তু আরেকটা কার?
কোনরূপ কপটতা অবলম্বন করলো না মাফিয়া বস, স্পষ্ট গলায় জানালো,
--- তোমার আর ফ্লোরার।
---- আমি বিয়ে করবো? ফ্লোরাকে?
ঘটনার আকস্মিকতায় ঠিকঠাক প্রত্যুত্তর খুঁজে পেলোনা তুষার। তাই তার কথাগুলো প্রশ্নের মতো শোনালো। এতোক্ষণে চেয়ার ছেড়ে উঠে এলো এরীশ। তুষারের মুখোমুখি দাঁড়াতেই চোয়ালের পেশী কঠিন হয়ে এলো তার। রক্ত জমাট মুখে জবাব দিলো,
--- হ্যা তুমি। ভুলে যেওনা তুমি এখনো আমার কাছে জিম্মি। তোমার সঙ্গে বোঝা পড়াটা রয়েই গিয়েছে তুষার জাওয়াদ। তাই সিদ্ধান্ত বদলানোর চেষ্টাও করোনা।
এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে দাম্ভিক পদক্ষেপে অফিস কক্ষ থেকে প্রস্থান করলো এরীশ। ওদিকে এরীশ চলে যেতেই টাইয়ের নট ঢিলে করতে করতে মেজাজ হারিয়ে এরীশকে দু'টো অস্রাব্য গালি দিলো তুষার। দাঁতে দাঁত পিষে বললো,
--- ফাকিং ব্লাডিমনস্টার! ভাঙবে তবু মচকাবে না।
সারাদিন আর পেন্ট হাউজে ছিলনা তুষার। সন্ধ্যা রাতের দিকে ফিরে নিজের ঘরে পা রাখতেই দেখা পেলো ফ্লোরার। মেয়েটা একমনে বসে জামাকাপড় গোছাচ্ছিল। হঠাৎ ঘরের ভেতর তুষারের উপস্থিতি টের পেতেই সুরসুর করে নীরবে বেড়িয়ে যাচ্ছিল রমণী। কিন্তু যাওয়ার আগেই খপ করে ওর হাতটা টেনে ধরলো তুষার।ঘাড় ফিরিয়ে পেছনে তাকিয়ে ভ্রু কুঁচকে শুধালো,
--- কোথায় যাচ্ছো?
--- ব..বাইরে।
তুষার কখনো এভাবে হুটহাট স্পর্শ করে না। আজ হঠাৎ এভাবে হাত ধরায় বেশ ভড়কে গিয়েছে ফ্লোরা। পরিস্থিতি আঁচ করার আগেই আবারও টেনে মেয়েটাকে মুখোমুখি এনে দাঁড় করালো সে। নাকের পাটা ফুলিয়ে গম্ভীর স্বরে বললো,
--- বাইরেই যখন যাচ্ছো, তাহলে এসেছিলে কেন?
সকালের কাহিনির পর থেকেই মনে মনে ভীষণ তেতে আছে তুষার। কেন যে মনমেজাজ এতোটা তিরিক্ষি হয়ে আছে কে জানে? হতে পারে আত্মসম্মান কিংবা প্রবল অব্যক্ত অভিমান। সে যাই হোক আপাতত ফ্লোরাকে নাজেহাল করাই যেন যন্ত্রমানবের মোক্ষম উদ্দেশ্য। তাই আরেকটু শক্ত গলায় বললো,
--- কি হলো কথা শুনতে পাওনি?
--- না মানে কাপড় গোছানো শেষ তাই।
মিহি গলায় জবাব দিলো রুশকন্যা। তৎক্ষনাৎ আরেকদফা প্রশ্ন ছুড়লো তুষার,
--- সবসময় এমন পালাই পালাই করো কেন? আমি বাঘ না ভাল্লুক? দেখতে পেলেই খেয়ে ফেলবো তোমায়? খেলে খাবো, আমিই তো খাবো অন্য কেউ তো আর না। আমার কাছে এতো কিসের সংকোচ তোমার?
ফ্লোরা অনভ্যস্ত চোখে তাকালো। কিছু বুঝে উঠতে না পেরে বললো,
--- পালাইনি তো। আপনি বিরক্ত হবেন বলেই তো চলে যাচ্ছিলাম।
--- কে বললো আমি বিরক্ত হবো? আমি বলেছি কখনো?
--- বলেননি কিন্তু...
--- কিন্তু কিই!
তুষারের হাঁকডাকে লাফিয়ে উঠলো ফ্লোরা। কণ্ঠখাদে নামিয়ে বললো,
--- আপনি এমন কেন করছেন হঠাৎ? আমি কি কোনো ভুল করেছি?
--- আগে বলো তুমি আমাকে এতো ভয় পাও কেন? এতো ভয় নিয়ে সারাজীবন একসাথে থাকবে কি করে? তুমি কি জানো বিয়ের পরে স্বামী স্ত্রী এক বেডে ঘুমায়? তখন কি করবে?
--- বিয়ে!
আশ্চর্য কণ্ঠে শব্দটা ধ্বনিত হতেই তড়াক করে চোখ তুললো ফ্লোরা। প্রসঙ্গ পাল্টালো না তুষার। গ্রীবা বাঁকিয়ে ঝুঁকলো রুশ রমণীর পানে। মেয়েটার গোলাপি চেহারায় আরক্ত আভা ধরিয়ে দিয়ে প্রলম্বিত শ্বাস ফেলে স্পষ্ট আওয়াজে জবাব দিলো,
--- তুমি চাও কিংবা না চাও, গ্যাংস্টার তুষার জাওয়াদ ইজ ফিক্সড।
চলবে.......
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৫৯
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
*
সূর্য পশ্চিমে হেলে পড়েছে। মসৃণ জানালার গরাদে চঞ্চল শিশুর মতোই হুটোপুটি খাচ্ছে শেষ বিকেলের মরা রোদ। গত কয়েকদিন ধরেই সূর্য খানিকটা তাতিয়ে আছে মস্কোতে। মন্থর উষ্ণতায় গলে গিয়েছে অধিকাংশ বরফ। সহসা প্রকৃতির গুঞ্জনে সরব হয়ে উঠেছে প্যারাডাইস সীমানার চারিপাশ, বেড়েছে জঙ্গলি প্রাণীদের আনাগোনা। পেন্টহাউজের ভেতর নিজের কক্ষের জানালায় দাঁড়িয়ে সেই তখন থেকে জঙ্গলের মাঝে একটা কুচকুচে কালো ভাল্লুকের ধীর শিকারী দৃষ্টি লক্ষ্য করছিল ঈশানী। মায়ের কোলের উষ্ণতায় ঘুমু ঘুমু চোখে হাত পা নাড়াচ্ছে ছোট্ট ইয়াশ। তার চেহারা জুড়ে অব্যক্ত চাঞ্চল্য। দেখলেই বোঝা যায়, খুব শীঘ্রই দুষ্টুমির শীর্ষে পৌঁছাতে চলেছে এই ছোট্ট প্রাণ । আচ্ছা, বড় হলেও কি এই চঞ্চলতা,এই মিঠে হাসি, মেঘমেদুর কোমল চাহনি সবকিছু একই রকম থেকে যাবে? নাকি মাফিয়া বসের মতোই রূঢ় আর গম্ভীর হয়ে উঠবে ইয়াশ ইউভান? আশ্চর্য এই প্রশ্নটা সারাক্ষণ ঘুনোপোঁকার মতো কুটকুট করে বয়ে বেড়ায় ঈশানীর মস্তিষ্কে। মাঝেমধ্যে তো ভয় ও হয়, এরীশ আর তার ভালোবাসার টানাপোড়েন,এই অনিশ্চিত জীবনের দোলাচল, এই পাপের দুনিয়া সবকিছুর কারনে কখনো নিঃসঙ্গ হয়ে না পড়ে তার ছেলেটা!
অচিরেই চক্ষু সজল হয়ে ওঠে ভাবনায় নিমজ্জিত ঈশানীর। মাতৃত্ব নামক দ্বায়িত্বের বিষাদে ভার হয়ে ওঠে তার বুক। ঠিক তখনই রুমে প্রবেশ করে ফ্লোরা। পেছন থেকে রিনরিনে আওয়াজে ডেকে ওঠে,
--- আসবো?
অদ্ভুত মায়া জড়ানো কণ্ঠস্বর। বাংলা শব্দচয়ণ খুব একটা স্পষ্ট নয়। তবে আধো আধো কথা গুলো ভারী মিষ্টি শোনায়। কর্ণগুহরে ঠান্ডা হাওয়ার মতোই অদ্ভুত প্রশান্তি দেয়। ফ্লোরা এগিয়ে আসতেই হাতের পৃষ্ঠে চোখ মুছে হাসি মুখে পেছনে ঘুরলো ঈশানী।
--- তোমার বোধ হয় মন খারাপ। আমি কি ভুল সময়ে চলে এলাম?
ফ্লোরার সন্দিগ্ধ বাক্যে হাসির আড়ালে দুঃখ লুকালো ঈশানী । বিগলিত হেসে বললো,
--- তেমন কিছুই নয়, ছেলেটা সেই তখন থেকে জ্বালাতন করছে।
ফ্লোরা হাত বাড়িয়ে দিলো। ছোট্ট ইয়াশকে মায়ের কোল থেকে আলগোছে লুফে নিয়ে বললো,
--- আমি দেখছি ওকে, তুমি যাও। এরীশ ডেকে পাঠিয়েছে।
ফ্লোরার সামনে এরীশের ব্যাপারটা সংগোপনে এরিয়ে যেতে চাইলো ঈশানী। সহসা উত্তর দিলো,
--- ইয়াশ ঘুমাক তারপরে যাবো।
--- আমি আছিতো।
ফ্লোরার কণ্ঠে আশ্বস্তি। ঈশানী বেজার মুখে চুপ হয়ে রইলো। ঈশানীর নির্লিপ্ততায় ভ্রুজুগল কুঁচকে এলো ফ্লোরার। কিয়ৎক্ষণ বাদে আবারও ইতস্তত গলায় প্রশ্ন ছুড়লো সে,
--- তুমি কি কোনো কারণে আমাকে এড়িয়ে যাচ্ছো ঈশানী? কোনো অপ্রীতিকর কারণ?
এবার সত্যিই ভীষণ অপরাধবোধ করলো ঈশানী। বিদেশবিভূইয়ের এই নরকনিবাসে সেই শুরু থেকেই ফ্লোরা তার একমাত্র বন্ধু। ঈশানী যতই অন্তর্মুখী হোকনা কেন, ভারী মিষ্টি, হাস্যোজ্জল ললিত চেহারার এই রুশকন্যাকে এড়িয়ে যাওয়ার প্রশ্নই ওঠেনা। সহসা উতলা ভঙ্গিতে প্রত্যুত্তর করলো রমণী,
--- ছি ছি! তোমার কেন এটা মনে হলো ফ্লোরা? তোমাকে এড়িয়ে চলার মতো অতো দুঃসাহস আমার নেই ।
--- তাহলে অযথা কথা কেন কাটাচ্ছো?
ক্ষণকাল অতিবাহিত হলো নৈঃশব্দ্যে , একটুবাদেই ফের নীরবতা ভেঙে জবাব দিলো ঈশানী,
--- আসলে এরীশের সাথে আমার সম্পর্কটা অনেক বেশি জটিল। এখানে পরিস্থিতির চেয়েও ডেসটিনির কদর বেশি। আমি আমার ভবিতব্য মেনে নিয়েছি। কিন্তু যেই আমি তোমার সামনে বড় মুখ করে বলে গিয়েছিলাম সজ্ঞানে আর কখনো এই পাপের দুনিয়ায় পা মাড়াবো না, সেই আমি ফিরে তো এলাম, সঙ্গে নিয়ে এলাম পাপিষ্ঠ অধিপতির একমাত্র অংশকে। এটা নিঃসন্দেহে গ্লানির। আমি লজ্জিত ফ্লোরা, ভীষণ লজ্জিত।
ঈশানীর কথায় ফ্লোরার চোখেমুখে খেলে গেলো আশ্চর্য এক যাতনা। মেয়েটা নিজের পাহাড় সমান কষ্ট লুকিয়ে ঈশানীর দিকে মমতাসুলভ হাত বাড়ালো। ঢলঢলে পেলব চিবুকে আবেশিত প্রলেপ বুলিয়ে ধাতস্থ স্বরে বললো,
--- আমি সবকিছু জানি ঈশু। তুমি হঠাৎ হারিয়ে যাওয়ার পরে নিজ চোখে এরীশের এতো পাগলামি এতো অস্থিরতা দেখেছি যে আমি ওই মাফিয়া বসটার দূর্বলতা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তুমি জানো এই পেন্ট হাউজে কতশত লা'শ পড়েছে শুধুমাত্র তোমার জন্য। চারিদিক ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছিল এরীশ। ভাগ্যিস তুষার ছিল।
শেষ কথাটা ফ্লোরা বেশ অভয় নিয়ে বললো। সংকুচিত ঈশানীর নীলাভ চোখজুড়ে খেলে গেলো অযাচিত বিস্ময়। নিরুত্তাপ গলায় শুধালো,
--- কি করেছিল এরীশ?
ফ্লোরা বললো,
--- এরীশের হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল জানো নিশ্চয়ই?
ঈশানী চোখের পলক ছেড়ে ফ্লোরাকে কথা এগোনোর ইশারা করলো। সহসা বলতে লাগলো মেয়েটা,
--- সুস্থ হতে প্রায় দু'মাস লেগেছিল। তারপরেও কিছুমাসের বেড রেস্ট দিয়েছিল ডক্টর এরীশকে। কিন্তু তোমার বিপদের কথা শুনে এরীশ সেদিনই এমারজেন্সি ফ্লাইট ধরে। জানো, কতকিই প্ল্যান করেছিল শত্রুরা? ঘুনাক্ষরেও যদি জানতে পারতো তুমি এরীশের দূর্বলতা তাহলে তোমাকে সেখানেই মে"রে ফেলতো ওরা।
ফ্লোরার কথায় খুব একটা আশ্চর্য হলোনা ঈশানী। এরীশের সঙ্গে নিজের নাম জুড়ে যাওয়ার পর থেকেই এসব মৃত্যুঞ্জয়ী চিন্তা ধারা ওর কাছে স্বাভাবিক বলে মনে হয়।অগত্যা নির্লিপ্ত ভঙ্গিমায় মাথা নাড়ালো মেয়েটা। উৎসুক কণ্ঠে শুধালো,
--- তারপর কি হলো?
ফ্লোরাকে এবার উদাসীন দেখালো। অস্ফুট এক কাতরতা ভর করেছে তার চোখের পাতায়, সেভাবেই জবাব দিলো,
--- তারপর তুমি চলে গেলে। আর এরীশকে আহত অবস্থায় এয়ারঅ্যাম্বুলেন্সে রাশিয়া ফিরিয়ে আনা হলো। পরপর দু'টো জটিল অপারেশন, অস্ত্রোপচার সবকিছুই কাটিয়ে উঠেছিল মাফিয়া বসটা। কিন্তু কোনোভাবেই তোমাকে ভুলতে পারেনি। সারাক্ষণ ড্রাগ নিয়ে মাতাল হয়ে পড়ে থাকতো লাউঞ্জে।ভাংচুর গো"লাগুলি এগুলো যেন ছেলেমানুষী হয়ে উঠেছিল ওর কাছে। আমি কখনো এরীশকে এতোটা এলোমেলো হতে দেখিনি ঈশানী। কিন্তু সেবার দেখেছিলাম, ড্রাগ নেওয়ার পরেও কি বাজে ভাবেই না ছটফট করেছিল তোমার জন্য, সেদিন মাফিয়া বসটার অস্থিরতা দেখে আমি নিজেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সেই মূহুর্তে তোমার সব দুঃখ আমার কাছে বেমালুম লেগেছে। বন্ধুত্ব,বিবেক,বাস্তবতা সবকিছু ভুলে তোমাকে হাজারবার ভৎসনা করেছি। কেন তুমি এতো স্বার্থপর হতে গেলে ঈশানী? কেন এতোটুকু বুঝলেনা এরীশকে। যেই মাফিয়া বস কোনোদিন কারোর দিকে নির্জীব শীতল দৃষ্টি ছাড়া তাকায়নি অবধি, সে তোমার নাম নিয়ে চিৎকার করেছে। ও কতোটা উন্মাদ হয়ে গেছে তোমার জন্য, ক্যান ইউ ইমাজিন?
এই পর্যায়ে নীলাভ চোখ জোড়া ব্যথায় ভরে উঠলো রমণীর। শুষ্ক একটা ঢোক গিলে জড়ানো কণ্ঠে জবাব দিলো,
--- এরীশ আমার জন্য উন্মাদ সেটা আমিও বুঝি । কিন্তু ওর এই উন্মাদনার কারণ আজও জানা নেই আমার, ফ্লোরা। এতোকিছুর পরেও আমি এরীশের কাছে একটা খোলা বই,অথচ মাফিয়া বসটা সবসময় লুকিয়ে রাখে নিজেকে। কোনোদিন কোনোভাবেই ভালোবাসি বলেনি আমায়। ওর মতে ভালোবাসা সবার জন্য নয়। তাহলে ওর কাছে আমি কিই? কাগজে কলমে স্বীকৃত একটা স্লাট?
--- এটা তোমার মনে হলো?
ফ্লোরার কণ্ঠে অবিশ্বাস। ঈশানী জবাব দিলো,
--- প্রেমিক হওয়ার আগে আমি ওকে মানুষ বানাতে চাই ফ্লোরা। আমি চাই আমাদের একটা সুখের সংসার হোক।
অকস্মাৎ আতঙ্কিত দেখালো ফ্লোরাকে। চোখেমুখে নিদারুণ ভয়। কিয়ৎক্ষণ নীরব থেকে শুষ্ক ওষ্ঠাধর নাড়িয়ে কিছু একটা আওড়ালো ফ্লোরা। ঈশানী ঠিকঠাক শুনতে না পেয়ে জিজ্ঞেস করলো,
--- কি বললে?
অন্যমনস্ক ভাবটা কেটে যেতেই ধড়ফড়িয়ে উঠলো ফ্লোরা। চিন্তিত গলায় বললো,
--- তোমার জন্য এরীশের পাগলামি গুলো একটু বেশিই। আমি কোনোদিন কল্পনাও করিনি এরীশের মতো একটা কোল্ড হার্ট, রুথলেস মাফিয়া বস কখনো কারোর জন্য এতোটা মরিয়া হয়ে উঠবে।ও তো দূর্বলতাকে ঘেন্না করতো। অথচ সেই ব্লাডিবিস্ট এখন বুকের মাঝে দূর্বলতার পাহাড় নিয়ে ঘুরছে। তুমি ওর দূর্বলতা ঈশানী। তুমি চাইলে ও হয়তো দুনিয়া তোলপাড় করে ফেলতেও একমুহূর্ত দ্বিধা করবে না। কিন্তু তার পরিণাম কি?
ফ্লোরার আতঙ্কিত কথাগুলো ঠিকঠাক বোধগম্য হলোনা ঈশানীর। সহসা ভ্রু কুঞ্চিত করে ফের প্রশ্ন ছুড়লো রমণী,
--- তুমি ঠিক কি বলতে চাইছো ফ্লোরা?
ঈশানীর পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিলো ফ্লোরা,
--- এইতো সেদিন, এরীশ মাতাল হয়ে লাউঞ্জে বসে তোমার প্রিভিউ সিসিটিভি ফুটেজ গুলো হাতড়ে বেড়াচ্ছিল ল্যাপটপে। আমি তখন কিচেন কাউন্টারে খাবার বানাতে ব্যস্ত ছিলাম। ঠিক সেই মূহুর্তে হঠাৎ একটা গার্ড চলে আসাতে একটু শব্দ হয়েছিল শুধু, ব্যস এটুকুই, কথা নেই বার্তা নেই চোখের পলকে গু'লি করে মে'রে দিলো লোকটাকে । লা'শটা যখন ছটফট করতে করতে নিথর হয়ে এরীশের পায়ের কাছে ঢলে পড়লো, ও বিতৃষ্ণ হয়ে একটা জোরালো পদাঘাত করে সেটাকে কয়েকহাত দূরে সরিয়ে দিলো। র"ক্তের স্রোতে রঞ্জিত হয়ে গেলো গোটা মার্বেল পাথরের মেঝে। গো'লাগু'লির শব্দ পেয়ে তুষার ছুটে এসে দেখতে পায় এই কাহিনি। এরীশ তখনও উন্মুখ হয়ে তোমার ভিডিও দেখছে। যেন আশেপাশে সবকিছু স্বাভাবিক কোথাও কিচ্ছুটি হয়নি। তেমনই নিরুত্তাপ ছিল তার অভিব্যক্তি। তুষার আসতে না আসতেই গম্ভীর গলায় আদেশ করলো,
--- লা'শটাকে সরিয়ে দাও।
তখন অবশ্য তুষার একটু চটে গিয়েছিলো। কণ্ঠে উষ্মা নিয়ে একা-একাই রাগ ঝেরেছিল কতক্ষণ।
এই পর্যায়ে ঈশানীর কণ্ঠ নমনীয় হয়ে এলো। চোখের জল ছেড়ে আহত কণ্ঠে বললো,
--- আমি এরীশকে ভালোবাসি ফ্লোরা, আকাশের মতোই অধরা ভালোবাসি । ওকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিলনা। কিন্তু ওই পরিস্থিতিতে এরীশকে আমার বিপদজনক মনে হয়েছে। ও ভুল বুঝে যদি আমার সন্তানকে মে'রে ফেলতো?
ঈশানীর এই শঙ্কা মোটেই হেয়ালির নয়। নিজের সন্তানের সুরক্ষায় একজন মা যা কিছু করতে পারে। তবুও কেন যেন অহেতুক হাসি পেলো ফ্লোরার। মেয়েটা মলিন হেসে বললো,
--- তুমি ভুল ভেবেছো। একটুখানি ধৈর্য ধরে বলেই দেখতে, মাফিয়া বস ভক্তিতে ন্যুজ হয়ে যেতো তোমার তরে।
ঈশানী তৎক্ষনাৎ আর কথা খুঁজে পেলোনা কোনো। তাই প্রসঙ্গ বদলে বললো,
--- তুমি আগের চেয়ে গম্ভীর আর অনেক বেশী দ্বায়িত্বশীল হয়ে গিয়েছো। আমি তোমার মাঝে এখনো সেই চঞ্চল হাসিখুশি রুশকন্যাটিকে খুঁজে বেড়াই, ফ্লোরা।
--- পরিস্থিতি মানুষকে বদলে দেয় ঈশু। একবছরে কতকিই ঘটে যায়, মানুষের সাজানো জীবন বেওয়ারীশ সমুদ্রের মতোই উথাল পাথাল হয়ে যায়।সেখানে আমাদের তো প্রায় দু'বছর পরে দেখা হলো।
ফ্লোরার কণ্ঠে অব্যক্ত এক ছাইচাপা ব্যথা।তার বেদনাবিধুর গোলাপি চেহারার পানে চেয়ে কিছু একটা টের পেলো ঈশানী। হতে পারে কোনো বুকভাঙা আর্তনাদ। সহসা প্রত্যুত্তর করলো,
--- ঠিক বলেছো। এরীশ তোমাদের খুব জ্বালিয়েছে তাইনা?
ফ্লোরা প্রলম্বিত শ্বাস ফেলে জবাব দিলো,
--- তা জ্বালিয়েছে । যতক্ষণ পেন্টহাউজে থাকতো, আতঙ্কিত করে রাখতো চারিপাশ। তবে সেসময় তোমার জন্য এরীশের উন্মাদনা, অস্থিরতা, এমনকি হৃদয় তোলপাড় করা যন্ত্রণা দেখে মনেমনে নিজের অনুভূতি গুলোকে ভীষণ তুচ্ছ মনে হতো। কেন যেন মনে হতো, এরীশের মতো ভয়ংকর ভাবে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। কেউ না!
ফ্লোরার শেষ কথাতে নিজের অজান্তেই হোটচ খেলো ঈশানী। কখন যে চোখের কোটর ছেড়ে পলব কপোলে ঈষদুষ্ণ জল গড়ালো, উদ্বেলিত হৃদয়টা জানেনা তার হদিস।
সন্ধ্যারাত। থাই জানালার কাঁচ সরানো। বিকেল থেকেই ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, কনকনে ঠান্ডা নয়,আরামদায়ক। ধারে কাছে কোথাও বৃষ্টি হচ্ছে বোধ হয়।
সেই কখন থেকে কেঁদেকেটে ঘর মাথায় তুলেছে ছোট্ট ইয়াশ। তাকে নিয়ে সমগ্র ঘরজুড়ে পায়চারি করছে ঈশানী। কোলে নিয়ে হাটাহাটি করলেও ছেলের কান্না থামানোর বিন্দুমাত্র প্রয়াস নেই তার মাঝে। কেমন যেন অন্যমনষ্ক হয়ে আছে। মায়ের এহেন অমনোযোগে ক্রমেই ক্ষুব্ধ হচ্ছে ছোট্ট প্রাণ। থেমে থেমে বাড়ছে তার কান্নার গতিবেগ। অভিমানে উদ্বেল হয়ে হাত পা ছুড়ে হাউমাউ করে কেঁদে উঠতেই মোহভঙ্গ হলো ঈশানীর। ছেলেকে গভীর চুমু খেয়ে পরম স্নেহে বুকে জড়ালো সে। একটু সময় নিয়ে কান্না থামালো, ফের মানস্পটে ভেসে উঠলো ফ্লোরার বলে যাওয়া বিকেলের সেই কথাগুলো। সন্ধ্যা থেকে এসবই ভেবে চলেছে আনমনে। ভেতরের আত্নবিশ্বাসী সত্তাটা ভারী রসিকতা করে বলছে,
--- রাশিয়ার প্রথম সারির মাফিয়া বস, একটা আন্ডারওয়ার্ল্ড টেরোরিস্ট, যার কোনো ভয় নেই, পরোয়া নেই একটা নির্জীব হৃদয়ের মানুষ, সে কেন তোর জন্য এতোটা উন্মাদ হবে?এটাও কি সম্ভব?
এসব কথা শুনে বিগলিত মনটা সাপের ফুঁসে উঠছে। কঠোর হয়ে প্রতিহত করছে সেই বাক্য,
--- যখন ভালোবাসা মানুষকে নিয়ন্ত্রণ করে, তখন সবচেয়ে নিকৃষ্ট, পাথর কঠিন আত্নাটাও মোমের মতো তরল হয়ে পড়ে। এরীশ আমাকে ভালোবাসে।
অন্য মনটা বিদ্রুপ করে হেসে উঠলো তৎক্ষনাৎ। কৌতুক স্বরে শুধালো,
--- ভালোবাসে? বলেছে কখনো? ইউ আর নাথিং বাট হিজ ডেডলি অবসেশন।
চাবুকের আ'ঘাতের মতোই বাক্যটা এসে হৃদয়ে আঘাত হানলো ঈশানীর। অসন্তুষ্ট মনটা সাতপাঁচ ভেবে কিছু বলবে, তন্মধ্যে পেছন থেকে ভেসে এলো ধিম, রাশভারি কণ্ঠস্বর,
--- ওকে আমার কোলে দাও।
সংবিৎ ফিরতেই তড়িৎ বেগে পেছনে ঘুরলো ঈশানী। আশ্চর্য্য দৃষ্টিজুগল থমকালো গিয়ে কালো সিল্ক শার্টে আবৃত ইস্পাত কঠিন চওড়া বুকে। ঘরময় একটা পুরুষালি ক্লোনের মাদকীয় সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। ঈশানী দৃষ্টি তুলে মানুষটার মুখাবয়ব পরখ করার সুযোগ পেলোনা। তার আগেই ভেসে এলো নির্লিপ্ত কণ্ঠস্বর,
--- তখন থেকে কাঁদছে, তোমার নিশ্চয়ই কষ্ট হচ্ছে?
কথা বলতে বলতে হাতের ব্ল্যাকবেল্ট ঘড়িটা খুলে রেখে শার্টের আস্তিন গোটালো মাফিয়া বস।
ঈশানী একটু অবাক হলো। সহসা প্রশ্ন করলো,
--- ঘড়ি কেন খুললে?
এরীশ চোখের সাহায্যে নিজের অংশকে ইশারা করলো। অনুভূতিহীন গলায় বললো,
--- কোলে নিলে যদি ব্যথা লাগে!
ঈশানী না চাইতেও ভেতর ভেতর সন্তুষ্ট হলো। ছেলের প্রতি একটু হলেও মায়া আছে তাহলে জানোয়ারটার। রমণীর ভাবনার মাঝেই অদক্ষ হাতে নিজের অংশকে কোলে তুলে নিলো মাফিয়া বস। এমন একটা পবিত্র অস্তিত্বকে দু'হাতে আগলে ধরে ক্রমশই বুকের ভেতরটা ভারী হয়ে এলো তার। তীক্ষ্ণ চোয়ালজুড়ে ভর করলো অব্যক্ত এক কাঠিন্যতা। এই হাত দু'টো যে ভীষণ পাপী, এমন ফুলের মতো পবিত্র সত্তা তোলার দায়ে এবার ধ্বংস না হয়ে যায়। কিন্তু এই পবিত্র অস্তিত্ব কেন হুবহু তার মতো দেখতে!
এই ঝিলের মতো টলমলে চোখ, ফিনফিনে রক্তিম ঠোঁট, ঠোঁটের নিচে কুচকুচে কালো তিলক সবকিছুই কেন অবিকল এরীশের মতো। ঈশানীর মতো স্নিগ্ধ আর পবিত্র কেন নয়? নিজ অংশের দিকের তাকিয়ে এরীশ অনুভব করলো এই অস্তিত্বের মাঝে পুরোটাই তার ছায়া। কোথাও একটা দৃঢ় মেলবন্ধন। মনে হচ্ছে বুকের উপর পাহাড় তুলে দিয়েছে কেউ। অকারণ অনুভবে দমবন্ধ হয়ে আসছে যেন।
এরীশের মোহগ্রস্ত দৃষ্টি অবলোকন করে নীরবতা ভাঙলো ঈশানী। তরল গলায় বলে উঠলো,
--- ইয়াশ দেখতে হুবহু তোমার মতো।
ভ্রম কেটে যেতেই দৃষ্টি ঘোরালো মাফিয়া বস। ভেতর ভেতর নৈঃশব্দ্যে খেলে গেলো অভূতপূর্ব তড়িৎ। ঈশানীও একই কথা বলছে, তারমানে ওর ধারণা মিথ্যা নয়। এরীশকে মূক হয়ে চেয়ে থাকতে দেখে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো ঈশানী। বললো,
--- তুমি বোধ হয় ঠিক ভাবে কোলে নিতে পারোনি।
ঈশানীর কথায় একটু নড়েচড়ে উঠলো মাফিয়া বস। বিভ্রম কাটিয়ে গম্ভীর স্বরে জবাব দিলো,
--- আ'ম ট্রাইং।
ঈশানী আর কথা বাড়ালো না। নিজ থেকেই ঠিকঠাক করে দিলো ইয়াশকে। এরীশের বুকের সংস্পর্শে ঠেলে দিয়ে প্রসন্ন মুখে বলে উঠলো,
--- ওর কপালে একবার চুমু খেয়ে দেখো। তুমি কিছু একটা অনুভব করবে।
তপ্তশ্বাস ফেললো এরীশ। ঈশানীর পানে নির্জীব দৃষ্টি নিক্ষেপ করে আহত স্বরে আওড়ালো ,
--- আমার স্পর্শ মঙ্গলজনক নয়।
--- তুমি ওর জন্মদাতা। একজন সন্তানের কাছে তার বাবার চেয়ে মঙ্গলজনক আর কিই হতে পারে এরীশ?
এরীশ প্রত্যুত্তর করেনা আর । শুষ্ক একটা ঢোক গিলে ঈশানীর কথা মতোই ধীরে ধীরে গ্রীবা বাড়িয়ে দেয় সম্মুখে। ক্ষণকালের নৈঃশব্দ্য ভেঙে, নিগূঢ় নির্লিপ্ত এক চুমু এঁকে দেয় নিজ অংশের ললাটদেশে। প্রথমবারের মতো পিতৃত্তের একটুখানি আদুরে আলিঙ্গনে কান্নাকাটি থামিয়ে শান্ত হয়ে যায় অংশ তার। এরপর ধীরে ধীরে বর্ষণ শেষে ঠান্ডা হাওয়ার মতোই গভীর ঘুম নেমে আসে ছোট্ট সোনার অশ্রুবিজরিত চোখের পাতায়। এরীশ তখনও ধ্যানমগ্ন হয়ে ছেলেকে দেখছিল। তখনই পাশ থেকে নিচু গলায় ডেকে ওঠে ঈশানী,
--- কিছু অনুভব হলো?
এরীশ নিজের চেহারার গম্ভীর ভাবটা ধরে রেখেই আওড়ালো,
--- সফ্ট এ্যান্ড ইনোসেন্ট, জাস্ট লাইক ইউ।
ঈশানী বিগলিত হাসলো। জবাব দিলো,
--- এই দৃশ্য দেখা যে আমার অসম্ভব কল্পনার অভূতপূর্ব অধ্যায়, রীশ।
--- তোমার জন্য আমি সব করতে পারি।
মাফিয়া বসের স্পষ্ট স্বীকারোক্তি। অতঃপর ইয়াশকে সন্তোর্পনে দোলনায় শুয়িয়ে দিয়ে এগিয়ে এসে মুখোমুখি হলো ঈশানীর। স্ব-পকেটে দু'হাত গুঁজে দৃষ্টির মিলন ঘটালো সে। এরীশের হিমশীতল দৃষ্টিতে মুগ্ধ চিত্ত বিহ্বল হয়ে পড়লো রমণীর । বিস্ময়ভাব কেটে যেতেই হতচকিত কণ্ঠে শুধালো,
--- ক...কি হয়েছে?
মূহুর্তেই অভিব্যক্তি বদলে নিজের চিড়াচড়িত কাঠিন্যতায় ফিরে এলো মাফিয়া বস। চোয়ালের পেশী শক্ত করে শূন্য দৃষ্টিতে তাকালো সে মেয়েটার পানে,
--- তখন ডেকে পাঠিয়েছিলাম। আসলে না কেন?
--- মাথা থেকে বেড়িয়ে গিয়েছিল।
রমণীর নির্বিকার প্রত্যুত্তরে আধার নামলো এরীশের কৃষ্ণগহ্বরে। দাঁতে দাঁত পিষে বললো,
--- এই মূহুর্তে তোমাকে শাস্তি দিতে ইচ্ছে করছে।
থমকে গেলো রমণী। তড়াক করে চোখ তুলে অবুঝ বালিকার মতোই দৃষ্টিপাত করলো অনুভূতিহীন শূন্য চোখে। এরীশ তখনও নির্বিকার। সহসা শুষ্ক একটা ঢোক গিলে ভয়ার্ত গলায় প্রশ্ন ছুড়লো ঈশানী,
---ক... কি শাস্তি?
--- দু'মিনিটে লাউঞ্জে এসো, তারপর বলছি।
নিরুত্তাপ কণ্ঠে কথাগুলো আওড়ে হনহনিয়ে বেড়িয়ে গেলো এরীশ।
*
*
ঈশানী লাউঞ্জে এলো টানা দশমিনিট লাগিয়ে। এরীশ কাউচে বসে ম্যাকবুকে কিছু একটা করছিল তখন , হঠাৎ সে অনুভব করলো আশেপাশে ভ্যানিলার সুঘ্রাণটা তীব্র হয়ে উঠেছে,সহসা চোখ বুজে গভীর শ্বাস টানলো। অতঃপর ধীরে ধীরে চোখ খুলতেই দেখলো স্বয়ং সাকুরা তার সম্মুখে দাঁড়িয়ে। রমণীর মোমঢালা কোমল চেহারাখানি পরখ করতেই ভেতরের কঠিন সত্তাটা ক্রমশ দ্রবীভূত হতে লাগলো মাফিয়া বসের। কি অদ্ভুত এই রমণী! নিষ্ঠুর মাফিয়া বসের চোখে একমাত্র পবিত্রতার প্রতীক, যার উপস্থিতিতে সাকুরার মতো স্নিগ্ধতা ছড়ায়, আর শরীর থেকে ভ্যানিলার মতো সুমিষ্ট সুঘ্রাণ।
কিছু একটা বলতে গিয়েও হঠাৎ স্তব্ধ হয়ে পড়লো এরীশ। মনে পড়ে গেলো মাতভেইয়ের জুড়ে দেওয়া কঠোর সতর্কবাণী,
--- ওকে একটু ভালো ফিল করাও। শী ইজ ইন দ্যা লাস্ট স্টেজ অব ডিপ্রেশন।
তপ্তশ্বাস ফেললো এরীশ। তৎক্ষনাৎ সিদ্ধান্ত বদলে নিজেকে যথাসম্ভব সংযত করে ইতিবাচক একটা অভিব্যক্তি ধরে রাখলো চেহারায়। ঈশানী প্রশ্নবিদ্ধ নয়নে তাকাতেই ওর হাতটা খপ করে টেনে ধরে লম্বা পা ফেলে সদর দরকার দিকে এগুতে লাগলো বিনাবাক্যে। আকস্মিক কাণ্ডে হকচকিয়ে উঠলো রমণী,তড়িঘড়ি করে প্রশ্ন ছুড়লো,
--- কোথায় নিয়ে যাচ্ছো এতো রাতে?
কোনোরূপ জবাবদিহি না করে উল্টো প্রশ্ন করলো এরীশ,
--- এই পেন্টহাউজের রুফটপে যে একটা হেলিপ্যাড রয়েছে সেটাকি তুমি জানো?
--- তোমার এই রহস্যেঘেরা অদ্ভুত পেন্টহাউজে কোনোকিছুই অস্বাভাবিক নয়।
নির্লিপ্ত কণ্ঠে কথাটা বলে ঠোঁট উল্টালো রমণী। এরীশ প্রত্যুত্তর করলো,
--- চলো তাহলে।
--- কোথায়?
এ পর্যায়ে নব ঘুরিয়ে রুফটপের দরজাটা খুলে ফেললো এরীশ। অন্যহাতে হ্যাঁচকা টান মে'রে ঈশানীকে কোলে তুলে অন্ধকারের মাঝে এগিয়ে যেতে যেতে জবাব দিলো,
--- হেলিকপ্টার রাইডে!
*
মেঘাচ্ছন্ন থমথমে আকাশ। বিজলির নীলাভ রশ্মিতে ক্ষণে ক্ষণে চমকে উঠছে প্রকৃতি। ভূপৃষ্ঠ থেকে প্রায় দু'হাজার মিটার উপরে বসে প্রবল বিস্ময় নিয়ে সমগ্র মস্কো শহর পরখ করছে ঈশানী। দুচোখের তারায় স্পষ্ট উল্লাস। ওষ্ঠাধর ফাঁক হয়ে আছে সবিনয়ে। রাতবাতির ঝিকিমিকি আলোয় পুরো শহরটিকে জাদুর মতো লাগছে। ওর পাশেই পাইলটের রিভলভিং চেয়ারে বসে কলেক্টিভ নিয়ন্ত্রণ করছে এরীশ ইউভান। রাতের আকাশ অথচ কালোরঙা বিশালাকার রোদচশমায় চোখ দু'টো আবদ্ধ তার। মাখনের মতো উজ্জ্বলাভ চেহারার মাঝে তীক্ষ্ণ নাসারন্ধ্রে পদ্মাসন হয়ে গেড়ে বসে থাকা সানগ্লাসে ভীষণ আকর্ষনীয় দেখাচ্ছে তাকে। আন্ডার কাট স্টাইলিস চুলগুলো অবাধে জায়গা করে নিয়েছে বিস্তৃত কপালে। গতিপথে নিগূঢ় পর্যবেক্ষনের দরুন দাঁতের ডগায় অধর কামড়ে ধরেছে সে বেখেয়ালে।
চারিদিক ঘুরে হেলিকপ্টারটা যখন লোকালয় ছাড়িয়ে সমুদ্রের অভিমুখে এগুতে লাগলো, তখন ধীরে ধীরে আধার হয়ে এলো চারিপাশ। বাইরে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, বেড়েছে বাতাসের গতিবেগ । হঠাৎ শহর ছেড়ে এহেন নির্জন গতিপথে এগুতে দেখে দৃষ্টি ঘোরালো ঈশানী। অকস্মাৎ কিছু প্রশ্ন করবে তার আগেই মাফিয়া বসের এলোমেলো উদাসীন মুখাবয়ব লক্ষ্য করে দুনিয়া ভুলে গেলো মেয়েটা ।
বুকের ভেতর টের পেলো আশ্চর্য এক তড়িৎ কম্পন। লোকটা যখনই চোখে রোদচশমা চড়ায়, বারবারই সেই প্রথম আকর্ষনের কথা মনে পড়ে যায় ঈশানীর। শূন্য দৃষ্টি,তীক্ষ্ণ চোয়াল, কালচে বাদামি ওষ্ঠ, আর তার নিচে ঠিক চিবুক বরাবর কুচকুচে সেই কালো তিলক। এখন এই মূহুর্তে দাঁড়িয়ে মাফিয়া বসের নিম্নাধরের তিলকটা চৌম্বকের মতো টানছে ওকে। হেলিকপ্টারের ককপিটে বসা দক্ষ পাইলটটিকে কি ভীষণ মোহনীয় লাগছে। নিস্প্রভ দৃষ্টে চেয়ে আছে ঈশানী,থমকে আছে তার শ্বাসপ্রশ্বাস। অসময়ের বর্ষার মতোই বুকের ভেতর টিপটিপ করে ঝরে পড়ছে অনুভূতির বৃষ্টি। মনে হচ্ছে প্রেমে পড়ার এক অপার্থিক লগ্নে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষটিকে দেখার সৌভাগ্য হয়েছে ঈশানীর। এবার যদি ওই চশমা আবৃত চোখ দু'টো ওর দিকেই ঘুরে তাকায় তখন! তখন কি হবে? ঈশানীতো ম'রেই যাবে!
কল্পনা বিলাসী রমণীর রঙধনুর মতো রঙিন কল্পনা স্থায়ী হলোনা বেশিক্ষণ। বিভ্রম ভাঙিয়ে বাস্তবের চিরাচরিত রুক্ষতা নিয়ে ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর,
--- তখন থেকে কি দেখছো? আই ক্যান্ট ইভেন ফোকাস।
ঈশানী মতিভ্রমে বিড়বিড়ালো,
--- একহাতে ড্রাইভ করলে সব পুরুষকেই কি এমন আকর্ষনীয় দেখায়?
এরীশের কানে মস্ত হেডফোন। তবুও বাতাসের ঘূর্ণনের কারণে কোনোকিছুই স্পষ্ট শুনতে পেলোনা সে। অগত্যা দ্বিতীয়বার জানতে চাইলো,
--- কি বললে?
হেলিকপ্টারের গতিজড়তায় মোহভঙ্গ হতেই ধড়ফড়িয়ে উঠলো ঈশানী। উত্তর দেওয়ার ফুরসত পেলোনা, তার আগেই এরীশ বললো,
---- আই থিংক উই নিড টু ল্যান্ড, প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে।
কথা বলতে বলতেই ঈশানী লক্ষ্য করলো ওরা একটা সমুদ্রবেষ্টিত বালুচরে এসে নেমেছে। অবিরাম বর্ষনে ধূসর হয়ে আছে চারিদিক,হেডলাইডের তীর্যক আলোয় সামনে পেছনে খানিক পর্যবেক্ষণ করে কৌতুহলি স্বরে প্রশ্ন ছুড়লো ঈশানী,
--- এটা কোথায় এরীশ?
কানের হেডফোন খুলতে খুলতে এরীশ জবাব দিলো,
--- এটা একটা দ্বীপ, আর আমাদের ওয়েডিং ভেন্যু।
--- ওয়েডিং!
ঈশানীর কণ্ঠে বিস্ময়। এরীশ প্রত্যুত্তর করলো,
--- হু, কেন বিয়ে করবে না আমায়?
এরীশ হেয়ালি করছে সেই ভেবে প্রসঙ্গটিকে বেমালুম অগ্রাহ্য করলো ঈশানী। উল্টো বহমান বারিধারার পানে মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে আওড়ালো,
--- রাশিয়াতে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঝুম বৃষ্টি দেখলাম আমি।
পরক্ষনেই আবদারের স্বরে বলে উঠলো,
--- আমি ভিজতে চাই এরীশ, প্লিইইজ!
এরীশের অভিব্যক্তি কঠিন। রক্ষণশীল গলায় বললো,
--- বাইরে অনেক বেশি ঠান্ডা।
--- হোক ঠান্ডা তুমি তো আছো।
অতি সাবলীল ভাবে কথাটা বলেই দরজা খুলে চড়ুইয়ের মতো চঞ্চল পদচারণায় হেলিকপ্টার থেকে টুপ করে নেমে গেলো ঈশানী। এরীশ সেদিকে বিহ্বল হয়ে তাকিয়ে আছে। মনেমনে ভাবছে,
--- মেয়েটা সেই শুরু থেকে এরীশ ইউভানের মতো একটা মনস্টারকে ভরসা করে আসছে, কি আশ্চর্য!
*
*
রিভলভিং চেয়ারে দুলতে দুলতে প্রায় দশমিনিট ধরে হেটলাইটের সুবিস্তীর্ণ আলোয় রমণীর বৃষ্টিবিলাশ অবলোকন করছে এরীশ। চারিপাশে নাইটওয়াচার আর demon Knight দের বিশেষ সুরক্ষা রয়েছে তাই খানিকটা নিশ্চিন্ত সে।
চোখের সামনে বৃষ্টিস্নাত লতানো শরীরের নারীটিকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে এক ধ্যানে। তর্জণী আর মধ্যমা দুটো একত্রে কপালের উপর বোলাতে বোলাতে মোহাবিষ্ট নয়নে দেখে চলেছে সিক্ত রমণীর প্রতিটি আবেদনময়ী পদক্ষেপ। কখনো তার আনমনা স্নিগ্ধ হাসি কখনো বা ছোট্ট ছোট্ট হাতের এলোমেলো জলকেলি। দেখতে দেখতেই অভিব্যক্তি পাল্টে গেলো এরীশের। গম্ভীরতা ছাপিয়ে দু'চোখে জড়ো হলো অপার মুগ্ধতা। জীবনে প্রথমবার বৃষ্টিকে বৃষ্টি বলে মনে হচ্ছে তার। অমানিশার বুক চিড়ে নেমে আসা শীতল বারিধারার রিমিঝিম আওয়াজ তীরের ফলার মতোই বুকে এসে লাগছে যেন । সেই সঙ্গে একীভূত হয়েছে এক প্রবিত্র সরলতার কমনীয় লালিত্য।
এক জীবনে বৃষ্টিকে কোনোদিন নিছক পানির বর্ষন ব্যাতীত অন্যকিছু মনে হয়নি এরীশের। ভেজা তো দূরে থাক, কোনোদিন খেয়াল করে তাকায়নি অবধি। কিন্তু আজ কিছু আশ্চর্য ব্যতিক্রম ঘটছে। আজ মনে হচ্ছে বৃষ্টির আলাদা সুবাস আছে। বৃষ্টি কেবল নিছকই জলধারা নয়, এ যেন প্রেয়সীর প্রথম প্রেমের উষ্ণ আলিঙ্গন।
বহুক্ষণের বৃষ্টিবিলাসে শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে ঈশানীর। তিরতির করে কাঁপছে তার সর্বাঙ্গ। বৃষ্টিস্নাত বরফ শীতল শরীরে অকস্মাৎ মন্থর উষ্ণতা অনুভব হতেই জমে গেলো সে। হেলিকপ্টারের হেডলাইনের ব্যাতীত আশপাশ নিকোশ আধারে নিমজ্জিত, তাই একটু ভয়ও হলো। ভ্রুকুটি করে কয়েক মূহুর্ত স্তব্ধ হয়ে দাঁড়াতেই ফের ঘাড়ের উপর আঁচড়ে পড়লো গাঢ় তপ্তশ্বাস। সঙ্গে সঙ্গে ধড়ফড়িয়ে উঠে পেছনে ঘুরলো ঈশানী। সময় ক্ষেপণ করলো না মাফিয়া বস, তটস্থ রমণীকে নিজের অস্তিত্ব জানান দিতে একটানে নিয়ে এলো বুকের কাছে। দীর্ঘদেহী ইস্পাত কঠিন বুকের ভাজে পাখির পালকের মতো লেপ্টে গিয়ে দম নিলো ঈশানী। ক্ষীণ আওয়াজ তুলে আওড়ালো,
--- এরীশ তুমি!
--- হুম আমি, তোমার এই আনন্দ উল্লাসের কারণ খুঁজতে এলাম।
বিস্ময়ভাব কেটে যেতেই এরীশের থেকে দূরত্ব বাড়ালো ঈশানী। অতঃপর চোখে চোখ রেখে তরল কণ্ঠে শুধালো,
--- খুঁজে পেলে কিছু?
--- উহু এখনো না।
এরীশের মুখে মাস্ক লাগানো নেই। তার বর্ষণসিক্ত চেহারাজুড়ে পৌরষীয় আসক্তি। মেদহীন সৌষ্ঠব শরীরে লেপ্টে আছে কালো রঙের সিল্ক শার্ট।আস্তিন গোটানো, ফর্সা হাতের কব্জিজুড়ে আবদ্ধ ব্ল্যাকবেল্ট ঘড়িটাও আশ্চর্য মোহনীয়তায় কেড়ে নিচ্ছে আকর্ষন। বৃষ্টিস্নিগ্ধ গোটা মানুষটিকে একপল পর্যবেক্ষণ করে তাড়াহুড়ো চোখ ফিরিয়ে নিলো রমণী। বরফ শীতল ঠান্ডার মাঝেও ক্রমশ উষ্ণ হয়ে উঠছে তার সমগ্র মুখমণ্ডল। জাফরানি রঙ ধারণ করেছে পেলব ঠান্ডা গাল। এরীশ কিছু বললো না আর, নির্লিপ্ত হাতে একটা কালো হুডি চড়িয়ে দিলো ঈশানীর ভেজা শরীরে।
শুকনো আবরণে কিঞ্চিৎ নড়েচড়ে উঠলো ঈশানী, নিরুত্তাপ কণ্ঠে জানালো,
--- আমার ততোটাও ঠান্ডা লাগছে না।
--- জানি।
--- তাহলে এটা কেন দিলে?
--- মন বললো তাই।
মাফিয়া বসের সংক্ষিপ্ত প্রতুত্তর। ঈশানী একটু অবাক হয়ে শুধালো,
--- মনের কথা আবার কবে থেকে শোনা শুরু করলে তুমি?
--- যবে থেকে তুমি এলে!
নিজের কথাতে এরীশ নিজেও কিঞ্চিৎ অবাক হলো বোধ হয়। তার মনের উপর যে মস্তিষ্কের নিয়ন্ত্রণ নেই তা আরও একটা প্রমান হয়ে গেলো ঈশানীর সামনে। ফলস্বরূপ নিশ্চুপ হয়ে রইলো কিছু না বলে। ওদিকে এরীশের শেষ কথাটা টেনিস বলের মতোই ক্রমাগত ঢপ খেতে লাগলো ঈশানীর মস্তিষ্কে। উৎসুক পুলকিত চিত্ত হঠাৎই ছেয়ে গেলো অতর্কিত বিষণ্ণতায়। মনে পরে গেলো বিকেলে ফ্লোরার বলে যাওয়া প্রতিটি বাক্য। সেসব ভেবে ধীরে ধীরে গভীর নীল চোখ দু'টো অথৈজলে থৈথৈ করে উঠলো রমণীর।
ঝাপসা চোখে ভয়-জড়তা, দ্বিধাদ্বন্ধ সবকিছু ভুলে জীবন্ত পুতুলের মতো কয়েক মূহুর্ত নৈঃশব্দ্যে চেয়ে রইলো ওই বৃষ্টিভেজা সুদর্শন মুখটির দিকে। পরপরই স্রোত তরঙ্গের মতো অকস্মাৎ ঝাপিয়ে পড়লো স্বামী নামক ব্যক্তিটির উপর। তার শরীরের সঙ্গে মোমের পুতুলের মতো মিশে গিয়ে দু'হাতের আঁজলায় তুলে নিলো খড়খড়ে চিবুকখানি। এরীশ তখনও বিহ্বল নয়নে তাকিয়ে। জীবনে এতোটা আশ্চর্য বোধ হয় আর কখনো হয়নি সে । সেই আশ্চর্যের মাত্রা দিগুণ করে দিয়ে আচানক বুকভেঙে হাউমাউ করে কেঁদে উঠলো রমণী। কাঁদতে কাঁদতে অজস্র চুম্বন আঁকলো এরীশের তীক্ষ্ণ চোয়ালে। আতর্নাদের মতো করে বলতে লাগলো,
--- খুব কষ্ট হয়েছে তোমার? খুব কষ্ট হয়েছে তাইনা?
এতোগুলো এক্সিডেন্ট, একের পর এক অপারেশন, খুব কষ্ট হয়েছে জান? এতোকিছুর পরেও কেন আমার জন্য এতো পাগলামি তোমার? আমার মতো একটা তুচ্ছ মেয়ের জন্য কেন নিজেকে এভাবে ভাঙছো? তুমি ভেঙে গেলে আমি সইতে পারবো না রীশ। কেন বুঝতে পারোনা?
--- আমি শুধু তোমাকে চাই।
ঈশানীর হাজারটা বুকভাঙা বিলাপের বিপরীতে এরীশের নির্লিপ্ত স্বীকারোক্তি। তা শুনে মেয়েটা ফুঁপিয়ে উঠলো নতুন উদ্যমে। অস্থির হয়ে বললো,
--- আমিতো তোমারই এরীশ। আমিতো তোমারই।
এতোকিছুর মাঝেও এরীশ খেয়াল করলো তার গ্রীবা ছুঁতে পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়াতে হয়েছে ঈশানীর। ফলস্বরূপ দু'হাত বাড়িয়ে ওকে শূন্যে তুলে নিলো এরীশ। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে হিসহিসালো,
--- গিভ মি মোর।
ঈশানী একটু অবাক হলো, নাক টেনে শুধালো,
--- কি?
অন্ধকারের মাঝে ফের ধ্বনিত হলো পুরুষালি হাস্কি কণ্ঠস্বর,
--- কিস!
*চলবে.....
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৬০
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
*
*
*
চিটাগং, বাংলাদেশ,
কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্রের প্রভাবে হিমশীতল হয়ে আছে মাঝারি সাইজের নান্দনিক লিভিং এরিয়া। ভেতরের ইন্টেরিয়র চমৎকার, ঘরের মালকিন নিঃসন্দেহে রুচির প্রশংসার দাবিদার। লিভিং এরিয়ার ঠিক মাঝখানে শরীর দাবানো গদিতে থমথমে মুখ নিয়ে বসে আছেন নিঝুমের বাবা নাজমুল আহসান সাহেব। অকারণ একটা বিরক্তি ভাব পদ্মাসন হয়ে গেড়ে বসে আছে তার দুই ভ্রুর মাঝখানে। চোখের সামনে কারুকাজ শোভিত কফি টেবিলের উপর ধোঁয়া ওঠা গরম চা আর কয়েক প্রকারের নাস্তা রাখা, মাত্রই একজন বুয়া শ্রেণির মহিলা এসে দিয়ে গেলো এসব, নাস্তা দেখে নাজমুল সাহেবের বিরক্তিভাব বাড়লো বৈ কমলো না। তার কুঁচকানো চোখের প্রখর দৃষ্টি ভেতরের দরজায় নিবদ্ধ। যেন কারোর বিশেষ দর্শনের প্রতীক্ষায় তিনি।
ভেতর ভেতর ক্রোধের পাহাড় জমিয়ে বাইরে স্বাভাবিক মুখ নিয়ে বসে থাকা দুষ্কর। অবশ্য খুব বেশিক্ষণ এই পরিস্থিতিতে বসে থাকতে হলোনা নাজমুল সাহেবকে। তার অপেক্ষার ইতি ঘটিয়ে ভেতরের ঘর থেকে ধীর পায়ে বেড়িয়ে এলো তূর্য। কপালে গজ কাপড়ের ভারী পট্টি। হাত পা সহ শরীরের দৃশ্যমান অংশে টুকটাক ক্ষতচিহ্নের অভাব নেই, হাঁটছেও সে খুড়িয়ে খুড়িয়ে।
বিরক্ত ভঙ্গিমায় অটল থেকেই তূর্যকে একবার আপাদমস্তক পরখ করলেন নাজমুল সাহেব। তূর্য সম্মোহনী আলাপের ধার ধারলো না, সোজা গিয়ে গা এলিয়ে দিলো কাউচের উপর, হাতে একটা আপেল নিয়ে তাতে কামড় বসিয়ে দ্বিধাহীন কণ্ঠে জিজ্ঞেস করলো,
--- কি ব্যাপার শশুর আব্বা, নাস্তা নিচ্ছেন না যে?
ঠিক এই কারণেই তূর্যকে একদম পছন্দ নয় নাজমুল সাহেবের। তিনি পেশায় একজন শিক্ষক মানুষ তারউপর একমাত্র শশুর, অথচ একটা সালাম অবধি দিলোনা!
থ্রী কোয়ার্টার প্যান্ট পড়ে, কাউচের উপর আসন দিয়ে বসে হ্যাংলার মতো আপেল খাচ্ছে, এ কেমন বেয়াদবি? কে মেনে নিবে এমন মেয়ে জামাই? নাজমুল সাহেবের ও মেনে নিতে বিশেষ আপত্তি, নেহাৎই তন্দ্রা জাওয়াদ ভদ্রমহিলা দুঃসময়ের সাথী, তাদের বিপদের বন্ধু, তাই না করতে পারেননি। নয়তো এমন বেয়ারা, বেশরম অশিষ্ট ছেলেকে কভুও নিজের আদরের কন্যার পাশে কল্পনা করতে চাননা তিনি।
--- শশুর আব্বা কি একটু রেগে আছেন?
মুখ ভর্তি আপেল নিয়ে সন্দিগ্ধ গলায় কথাটা বললো তূর্য। তার কথার পাছে নাজমুল সাহেব কঠিন দৃষ্টিতে তাকাতেই তড়িঘড়ি করে বাক্য শুধরালো সে,
--- একটু না, মনে হয় বেশি রেগে আছেন!
নাজমুল সাহেবের শক্ত চেহারা রাগে লাল হয়ে আছে, তিনি ক্রোধ দমাতে না পেরে রূঢ় কণ্ঠে বলে উঠলেন,
--- ফাজলামো করছো?
-- উহু,
আপেল খাওয়া বাদ দিয়ে এদিক ওদিক মাথা নাড়ালো তূর্য। অর্থাৎ সে খুব সিরিয়াস।বেজার মুখে জবাব দিলো,
--- আপনার সঙ্গে কি ফাজলামো মানায় বলুন? মানালে নিশ্চয়ই করতাম।
--- তাহলে আমার মেয়ে কোথায়?
নাজমুল সাহেব চটে গেলেন। তূর্য সাবলীল কণ্ঠে প্রত্যুত্তর করলো,
--- ঘরেই আছে, ঘুমাচ্ছে।
--- ঘরে যে আছে সেটা আমিও জানি। কিন্তু ওর তো পা ভেঙে গেছে। তাও তোমার জন্য। ড্রাইভ করতে না জানলে গাড়ির স্টিয়ারিং এ হাত দাও কেন বুঝিনা বাপু।
--- দোষটা আমার নয়, আপনার মেয়ের। গাড়ির মধ্যে বসে ওই ক্যাঁচড় ক্যাঁচড় করে আমার মাথাটা খারাপ করে দিয়েছিল।
তূর্যের কথা শুনে নাজমুল সাহেবের বিরক্তিভাব আরও বেড়ে গেলো। একেতো তার মেয়েটার পা ভেঙে রেখেছে, তারউপর সঙ্গে করে বাড়িতেও নিয়ে যেতে দিচ্ছে না, চাইছে টা কি এই ছেলে?সহসা প্রশ্ন ছুড়লো,
--- তুমি চাচ্ছো টা কি বলোতো? এই নিয়ে তিনবার এসে ফিরে গেলাম। অথচ একবারও নিঝুমকে সঙ্গে যেতে দিচ্ছো না। কেন? ওর মায়ের কাছে থাকলে জুতসই সেবাযত্ন পেয়ে মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সেটা কি তোমার বুঝে আসে না?
ধীরে ধীরে কঠিন হয়ে উঠলো তূর্যের অভিব্যক্তি, থমথমে গলায় জবাব দিলো,
--- আমি আছি এখানে,ওর সেবা করার জন্য। কিন্তু ওকে যেতে দেওয়া যাবেনা।
নাজমুল সাহেব থমকালেন, একমুহূর্তের জন্য মনে হলো এই ছেলেটা রহস্যময়, ওর দু'চোখে ঘনীভূত হয়ে আছে অন্তহীন আঁধার।
--- কেন? কেন যেতে দেওয়া যাবে না শুনি?
নাজমুল সাহেবের কণ্ঠে বিরক্তি। তূর্য কঠিন গলায় বললো,
--- নিঝুমকে দিয়ে দিলে আমি কিভাবে থাকবো? বিবাহিত হয়ে এতোদিন একা থাকা যায় নাকি? তাছাড়া আমারও তো সেবা যত্নের প্রয়োজন আছে।
--- বেহায়া ছেলে জবান সামলাও। আমি তোমার শশুর হই।
সমগ্র মুখগহ্বর নিমসিদ্ধ জলের মতো তেঁতো হয়ে উঠেছে তার । এই ছেলের ভালো ম্যানার তো দূরে থাক সামান্য কমনসেন্স টুকু অবধি নেই। কার সামনে কি বলতে হয় সেটাও জানেনা। নাজমুল সাহেব যখন মনেমনে তূর্যের তুলোধুনো করছিলেন, সেসময় আবারও বাক্য ছোড়ে তূর্য। দাঁত কেলিয়ে হেসে শুধায়,
--- বলছি সে শশুর আব্বা পাস্তাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিজ পাস্তা তো, আমার ভীষণ প্রিয়, চোখের সামনে এভাবে অবহেলা সহ্য হচ্ছে না।তাই আপনি অনুমতি দিলে,
বাক্য শেষ না করেই লাজুক ভঙ্গিতে ঘাড় চুলকালো তূর্য। হতাশ নাজমুল সাহেব চোখের চশমা ঠিক করে কাউচ ছেড়ে উঠতে উঠতে বললেন,
--- খাও খাও সব খাও। খেয়ে আমাকে উদ্ধার করো।
--- ধন্যবাদ।
ছোট্ট সম্মোহনীতে বাক্যালাপের ইতি টেনে পাস্তার প্লেট কোলে তুলে নিলো তূর্য। গপাগপ কয়েক চামচ মুখে পুরে ফের বললো,
--- একি! উঠছেন যে? নেংটি, না মানে নিঝুমের সাথে দেখা করে যাবেন না?
কিছুটা স্বস্তি, আর কিছুটা বিরক্তি এই দুয়ের মিশেলে তপ্তশ্বাস ছাড়লেন নাজমুল সাহেব। মুখের গম্ভীর ভাবটা অটুট রেখে সামনের দিকে পা বাড়িয়ে থমথমে গলায় জবাব দিলেন,
--- ঘুমাচ্ছে যখন আজকে থাক। পরের বার ওর মাকে নিয়ে আসবো।
--- ঠিক আছে বায় বায়। নিঝুমের পা ঠিক হলে আমরাও গিয়ে বেড়িয়ে আসবো।
গতিহীন কথায় শশুরকে বিদায় জানালো তূর্য। এদিকে দরজা খুলতে গিয়েও পেছনে তাকিয়ে কটমটিয়ে উঠলেন নাজমুল সাহেব। বিরক্তিভরা কণ্ঠে স্বগোতক্তি করে আওড়ালেন,
--- শশুরকে যে দরজা অবধি এগিয়ে দিতে হয় সেটাও জানেনা। ম্যানারলেস কোথাকার !
নিঝুমের পা ভেঙেছে আজ প্রায় পনেরো দিন। পা ভাঙার পর থেকেই চারদেয়ালের মধ্যে আবদ্ধ তার জীবন। আজকাল ভীষণ অস্থির লাগে, মাঝেমধ্যেই দম বন্ধ হয়ে আসে, মন চায় একটু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মুক্ত বাতাসে মন ভরে নিঃশ্বাস নিতে। কিন্তু কিভাবে? সাধারণ ঘরের কাজগুলোও তার করতে হয় তূর্যের সাহায্য নিয়ে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ওয়াশরুম যাওয়া অবধি সবকিছুতেই তূর্যের উপর নির্ভরশীল। সেখানে একা একা বাসার বাইরে যাওয়া তো বিলাসিতা। আজকাল চারিদিকে শুধু তূর্যকেই দেখতে পায় নিঝুম। ডানে-বামে সামনে পেছনে যখন যেটার প্রয়োজন হয় তূর্য সুপারম্যানের মতো হাজির।
এই যেমন মাত্রই,
নিঝুম বারান্দায় বসে বই পড়ছিল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো তূর্যের সরব ধ্বনি,
--- সেই বিকেল থেকে বই পড়ছিস, এখন যে সন্ধ্যা হয়ে গেছে, সে খেয়াল আছে?
বইয়ের পাতা থেকে চোখ তুলে চারিদিকে তাকালো নিঝুম, সত্যিই তো সূর্য ডুবে গেছে আরও আগেই। সহসা মুখ ঘুরিয়ে জবাব দিলো,
--- বইয়ের পাতায় ডুবে গিয়েছিলাম, তাই টের পাইনি।
আজকাল ঝগড়া হয়না ওদের। খুব জোর মনমালিন্য হয়, কারণ নিঝুমের সবকাজেই তো এখন তূর্যকে প্রয়োজন। নিঝুম ক্রীসে ভর করে উঠতে উদ্যত হয়, তূর্য ওকে থামিয়ে দিয়ে বলে,
--- ক্রীস লাগবে না। দাঁড়া আমি তুলে দিয়ে আসছি।
কথা শেষ করে নিঝুমকে আর কিছু বলার সময় দিলোনা তূর্য। কোলে তুলে সোজা বিছানায় নিয়ে বসালো। তারপর জিজ্ঞেস করলো,
--- রাতে কি খাবি?
--- আপনি রান্না করবেন?
নিঝুমের পাল্টা প্রশ্ন। তূর্য একটু সন্দিগ্ধ গলায় বললো,
--- হ্যা, কেন?
--- তাহলে চিংড়ি।
ফটাফট উত্তর দিলো নিঝুম । তূর্যের কপাল কুঁচকে গেলো। কটমট করে বললো,
--- তুই আর ভালো হলিনা নেংটি। পা ভেঙে পঙ্গু হয়ে বসে আছিস তবুও আমাকে জ্বালাতে ছাড়ছিস না।
সঙ্গে সঙ্গে মুখ কালো করলো নিঝুম। ছদ্ম মন খারাপ নিয়ে বললো,
--- সেদিন আপনি ওভাবে গাড়ি না চালালে তো এ্"ক্সিডেন্ট হতোনা, আর এ"ক্সিডেন্ট না হলে আমার পা ভা'ঙতো না, আর পা না ভা'ঙলে তো আর আপনাকে এলার্জী নিয়ে চিংড়ি রাঁধতে হতো না তূর্য ভাই।
তূর্যের চোয়াল ঝুলে পড়লো। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো চঞ্চল মেয়েটির দুষ্টুমি ভরা চোখের পানে। নিঝুম আবারও বললো,
--- এই বিশ্লেষণের সারমর্ম কি বুঝতে পেরেছেন নাকি ভেঙে বলবো?
তূর্য তৎক্ষনাৎ বিপ্লবী গলায় সে কথা প্রতিহত করে বললো,
--- বুঝেছি বুঝেছি, আর সারমর্ম বোঝাতে হবে না। আমার অসহায়ত্বের ফায়দা লুটে আর কতো?
হতাশার বুলি আওড়াতে আওড়াতে রান্নাঘরের দিকে চলে গেলো তূর্য। এদিকে নিঝুম না চাইতেও ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো। আজকাল তুষারকে আর খুব একটা মনে পড়েনা নিঝুমের। আগের মতো দেখার লোভ জাগেনা মানুষটাকে, বুকের ভেতর উথাল পাথাল প্রেমটাও কেমন শান্ত হয়ে গিয়েছে । তূর্য সারাক্ষণ এমন ভাবে মাতিয়ে রাখে চারপাশ, যে না চাইতেও ঘোরের মধ্যে থাকে নিঝুম। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন নাকি অন্য কিছু, জানা নেই। তবে আজকাল বুকের ভেতর তূর্যের প্রতি গভীর একটা মায়া সৃষ্টি হয়েছে রমণীর। নিঝুম অবশ্য জানেনা সেই মায়ার গভীরতা, কখনো খতিয়ে দেখা হয়নি আসলে। কিন্তু সেদিন গাড়িটা হঠাৎ ওভাবে খাদে না পড়ে গেলে এই মায়াটুকুও অনুভব হতোনা বোধ হয়।
নিজ মনের দ্বিধাদ্বন্দ্বে ডুবে গিয়ে, নিঝুম হারিয়ে গেলো পনেরো দিন আগের ভাবনায়।
*
ভার্সিটিতে পরীক্ষা চলছে, আজকেই শেষদিন। এরপর শুরু হবে সেমিস্টার ব্রেকের লম্বা ছুটি। পরীক্ষার শেষ দিন একটু সময় নিয়েই হল থেকে বেড়িয়েছিল নিঝুম। বন্ধুদের সঙ্গে আলাপচারিতার মাঝে ক্যাম্পাস পেড়িয়ে কখন যে গেটে চলে এলো তার হদিস নেই।
শরতের শেষ কটা দিন ভীষণ মেঘলা। ধূসর মেঘে থমথম করছে সমগ্র আকাশ। বিরাগ অভিমান নিয়ে মেঘের আড়ালে মুখ লুকিয়েছে সূর্যরাজ, এমন এক মেঘলা দুপুরে হঠাৎ ভার্সিটির গেটে দেখা মিললো অপ্রত্যাশিত এক মানবের। হুট করে বিশ্বাস হচ্ছিল না, তাই দ্বিতীয়বার চোখ কচলে আবারও ভালোভাবে খেয়াল করলো নিঝুম। সফেদ শার্ট আর কালো প্যান্টের ফর্মাল বেশভূষা নিয়ে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সে। কখনো গেটের দিকে তাকাচ্ছে, কখনো বা কব্জি তুলে ঘড়ি দেখছে আনমনে। লম্বা, ছিপছিপে গড়নের তূর্যকে সাদা শার্টে অদ্ভুত সুন্দর লাগছে। চেহারায় কোথায় কোনো ছেলেমানুষীর ছোঁয়া নেই, বরং তীক্ষ্ণ চোয়াল আর অভিব্যক্তির গম্ভীরতায় তাকে ব্যক্তিত্ববান যুবকের মতোই আকর্ষনীয় দেখাচ্ছে। কিছুক্ষণের বিস্ময় কাটিয়ে তূর্যের দিকে এগিয়ে গেলো নিঝুম। মুখোমুখি দাঁড়িয়ে অতি সাবলীল কণ্ঠে শুধালো,
--- কাউকে খুঁজছেন তূর্য ভাই?
--- তোকে।
--- আমাকে কেন? আমিতো হলে বসে পরীক্ষা দিচ্ছিলাম।
কাঁধ ঝেড়ে সটান হয়ে দাঁড়ালো তূর্য। প্যান্টের পকেটে দু'হাত গুঁজে জবাব দিলো,
--- চারিদিকে একটা আষ্ঠে গন্ধ টের পাচ্ছিস? কেমন যেন ইঁদুর ইঁদুর!
বলেই নাক কুঁচকালো তূর্য। তার সস্তা তিরস্কার বুঝতে পেরে চোখ রাঙালো নিঝুম। শক্ত গলায় বললো,
--- আপনি কি আমাকে এখানে অ'পমান করতে এসেছেন তূর্য ভাই?
--- উহু, মোটেই না। তোকে গাড়িতে তুলে পরিবেশ দূষণ রোধ করতে এসেছি।
তূর্যের দায়সারা প্রত্যুত্তর। নিঝুম কটমটিয়ে বললো,
--- আপনি আগে গাড়িতে উঠুন। চারিদিকের মানুষ দেখছেন কেমন অদ্ভুত ভাবে তাকাচ্ছে? নির্ঘাত আমার পাশে আপনাকে দেখে ভয় পেয়েছে। ভাবছে, এই হুতুম পেঁচাটা আবার দিনেদুপুরে কোত্থেকে উদয় হলো !
নিঝুমের কথায় তূর্য অপ্রস্তুত হয়ে এদিক ওদিক চাইলো,
--- কই না তো!
--- তাকাচ্ছে, তাকাচ্ছে, জলদি গাড়িতে উঠুন। ভার্সিটিতে আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে, সব শেষ হয়ে গেলো।
কথা বলতে বলতেই তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো নিঝুম।
ভার্সিটির চত্ত্বর পার হতে না হতেই ঘটলো আরেক বিপত্তি। সামনের সড়কে বিশাল জ্যাম। কয়েকবার অযথা হর্ণ বাজিয়ে বিরক্তিতে মুখ কুঁচকালো তূর্য। অতঃপর গাড়ি থেকে নেমে নিঝুমকে বললো,
--- তুই বস, আমি দেখছি কি হয়েছে।
অগত্যা নির্লিপ্ত মুখে গাড়িতেই বসে রইলো নিঝুম। একটু বাদে জ্যাম ছেড়ে দিলো, তূর্যও ফিরে এসে ড্রাইভিং সিটে বসলো। নিঝুম একটু কৌতুহল নিয়ে শুধালো,
--- কি হয়েছিল ওখানে বলুন তো?
তূর্য কাঁধ ঝাঁকালো, স্টিয়ারিং এ হাত চালিয়ে ঠোঁট উল্টে দায়সারা গলায় বললো,
--- আরেহ ভার্সিটির ছেলেপেলেদের চাইল্ডিস কাণ্ড, এরা প্রেমপিরিতি ছাড়া কিছু বোঝে নাকি? রাস্তার মাঝে দাঁড়িয়ে কোন মেয়েকে যেন প্রোপোজ করছে একটা ছেলে, বন্ধুরা আবার তাতে উৎফুল্ল হয়ে হইরই করে হাততালি দিচ্ছে, যত্তসব হিরোগিরি।
কেউ কাউকে ভালোবাসার প্রস্তাব দিতেই পারে, এটা এতো বিরক্তি নিয়ে বলার কি আছে? নিঝুমের মেজাজ খিঁচড়ে গেলো। অসন্তোষ গলায় বললো,
--- আপনার মধ্যে একটা ভিলেইন ভিলেইন ভাব আছে। এভরিসিতে গিয়ে অডিশন দিলে নিশ্চিৎ বাংলা সিনেমায় চান্স পেতেন।
--- আমিতো ভিলেইনই।
সড়কে ইউটার্ন নিয়ে অতি সাবলীল কণ্ঠে প্রত্যুত্তর করলো তূর্য। অথচ এই ছোট্ট কথাটিতে নিঝুমের ভাঙা হৃদয়ে কি ভীষণ ঝড় বয়ে গেলো। হুট করেই মানস্পটে ভেসে উঠলো একটা ছন্নছাড়া, অনুভূতিহীন,গম্ভীর চেহারা। যে সবসময় নিজেকে ভিলেইন সম্মোধন করতো। নিঝুমের মনে হলো ওর বুকের উপর গোটা পাহাড় চাপিয়ে দিয়েছে কেউ, যার দরুন আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে চাপা অভিমান নিয়ে বিড়বিড়ালো,
--- কখনো প্রেমে পড়লে এই কথা বলতেন না।
ড্রাইভ করতে করতেই ঘাড় ঘোরালো তূর্য, নিঝুম কে উপহাস করে বললো,
--- এমন ভাব দেখাচ্ছিস যেন তুই প্রেম বিষয়ক পিএইচডি করে বসে আছিস।
নিঝুম একটু আনমনা হয়ে পড়েছিল, তাই বেখেয়ালেই বলে উঠলো,
--- প্রেমে তো ঠিকই পড়েছি।
--- কার প্রেমে?
ক্রিকেট বলের মতো বাক্যটাকে ঝট করেই ক্যাচ করলো তূর্য। ধ্যানভঙ্গ হলো নিঝুমের, বোধশক্তি ফিরে পেতেই কথা এড়িয়ে জবাব দিলো,
---- ক...কারোর না।
--- না, বলতেই হবে।
--- বলেছি তো কারোর না, এমনি মুখ ফস্কে বেরিয়ে গেছে।
কথার মাথায় হুট করেই গাড়ির স্পিড একশোর কাটায় উঠিয়ে দিলো তূর্য। গতি জড়তায় ধড়ফড়িয়ে উঠলো নিঝুম। কোনোমতে সিটবেল্ট আঁকড়ে নিজেকে সামলে চেঁচিয়ে বললো,
--- কি শুরু করলেন তূর্য ভাই? এভাবে পাগলের মতো গাড়ি চালাচ্ছেন কেন? এ'ক্সিডেন্ট হয়ে যাবে তো।
তূূর্য গায়ে মাখলো না সেই কথা, উল্টো সড়ক থেকে চোখ ফিরিয়ে নিঝুমের দিকে ঝুঁকে পড়লো সে। বললো,
--- মুখ ফস্কে কার কথা বেড়িয়েছে সেটা আগে বল। কার প্রেমে পড়েছিলি তুই?
পরপরই ইউটার্ন এলো রাস্তায়, সেবেলা তূর্য কোনোমতে স্টিয়ারিং সামলাতে পারলেও, নিঝুম যখন বলে উঠলো,
--- একপাক্ষিক প্রেম কোনো প্রেম নয়, ওটা শুধুই যন্ত্রণা।
ব্যাস, তারপর আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলো না তূর্য। ব্যস্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গড়াতে গড়াতে সোজা গিয়ে রাস্তার খাদে উল্টে পড়লো গাড়িটা।
জ্ঞান হারানোর আগ মূহুর্তে র'ক্তা'ক্ত তূর্য নিঝুমকে বুকে আগলে ধরেছিল। তারপর থেমে থেমে ধ্বনিত হচ্ছিল তার অস্ফুট কণ্ঠস্বর,
--- এবার প্লিজ এটা বলিস না জান, যে তোর সেই একপাক্ষিক ভালোবাসা আমি নই, অন্য কেউ।
*
সেদিনের কথা ভাবতে গিয়ে আবারও শিওরে উঠলো নিঝুম। চারিদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে ,বাইরে বোধ হয় মেঘ করেছে, বৃষ্টি আসন্ন। নিঝুম উঁকিঝুকি দিতেই খাবারের প্লেট হাতে নিয়ে ঘরে এলো তূর্য। গলদা চিংড়ি ভুনা আর ধোঁয়া ওঠা সাদা গরম ভাত। একটাই প্লেট, সেটা নিঝুমের দিকে বাড়িয়ে দিয়ে অন্য হাতে শরীর চুলকাচ্ছে তূর্য। একপল ভাতের প্লেটে নজর বুলিয়ে প্রশ্নবিদ্ধ নয়নে তূর্যের দিকে তাকালো নিঝুম। তূর্য তাড়া দেখিয়ে বললো,
--- তাড়াতাড়ি ধর, চিংড়ি কেটেছি ভীষণ হাত চুলকাচ্ছে। এক্ষুণি মেডিসিন না নিলে আমি শেষ।
--- আপনি কেন? বুয়া কোথায়?
--- তুইতো বুয়ার রান্না খেতে পারিস না।
তূর্যের কথা শুনে নিঝুমের মাথায় হাত । কিছুটা অধৈর্য গলায় বললো,
--- তাই বলে আপনি মাছ কাটবেন?
--- আশ্চর্য! তুই বললি বলেই তো কাটলাম।
তূর্যের কপালে চিন্তার বলিরেখা। নিঝুম তাতে ভ্রুক্ষেপ করলো না। তাড়াহুড়ো ওর হাতটা টেনে নিয়ে দেখতে দেখতে বিরক্তির স্বরে বললো,
--- আমি বলেছি বলেই কাটতে হবে? কে আমি?
--- আমার বউ।
নিঝুম দীর্ঘশ্বাস ছাড়লো। এই লোকের সঙ্গে পারা যাচ্ছেনা আর। তাই রাগ দেখিয়ে বললো,
--- খাবো না আমি।
--- আমি এতো কষ্ট করে এলার্জী নিয়ে চিংড়ি রেঁধেছি, তুই খাবিনা মানে? তোর বাপ খাবে।
বলেই জোর করে এক লোকমা ভাত তুলে দিলো নিঝুমের গালে। নিঝুম ভাত চিবোতে চিবোতে রাগে লাল হয়ে বললো,
--- আমার বাপ তুলে কথা বলবেন না একদম।
--- স্যরি, আমার শশুর আব্বা। এবার ঠিক আছে?
*
বাইরে অবিরাম বর্ষন। জানালার গরাদে বৃষ্টির ছাট। ভাত খেতে খেতে বেশ রাত করে ফেলেছে নিঝুম। খাওয়া দাওয়া শেষ হলে, ওকে ওষুধ খায়িয়ে তূর্য বললো,
--- এবার শুয়ে পর, আমি লাইট অফ করে দিচ্ছি।
সহসা মাথা নাড়ালো নিঝুম। উল্টো প্রশ্ন করলো, ---আপনি কি করবেন?
তূর্য জানালো, সে আপাতত গানের প্র্যাক্টিস করবে, খুব শীঘ্রই এলবামের কাজ শুরু হবে তার। এই কথা শোনা মাত্রই সদ্য কিশোরীর মতো বায়না ধরলো নিঝুম,
--- আমাকে একটা গান শোনাবেন? আসলে ঘুম আসছে না।
এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। এমন সুযোগ লুফে নিতে মোটেই দেরী করলো না তূর্য। চটজলদি বললো,
--- শোনাবো এক শর্তে।
--- কি শর্ত?
--- তোকে শাড়ি পড়তে হবে।
নিঝুমের চোখ কপালে। ব্যান্ডেজে মোড়ানো পায়ের দিকে ইশারা করে বললো,
--- এই অবস্থায়?
--- আমি আছি কি করতে? তুই শুধু বল পড়বি কি না?
নিঝুম একটু আড়ষ্ট হলো। যদিও পা ভাঙার পর থেকে তাকে জামা কাপড় পড়তে যথেষ্ট সাহায্য করে তূর্য। তার কাছে লজ্জা পাওয়ার আর কিছুই অবশিষ্ট নেই, তবুও শাড়ি পড়ানোর ব্যাপারটা একটু আলাদা। শাড়ি সচারাচর মানুষ ভালোবেসে পড়িয়ে দেয়। সেখানে পা ভাঙা অবস্থায় তূর্য কি করে শাড়ি পড়াবে?
নিঝুমকে ভাবতে দেখে তূর্য হুট করেই কোলে তুলে নিলো ওকে। কাবার্ডের দিকে যেতে যেতে বললো,
--- চল শাড়ি চ্যুজ করবি।
পাইথন প্যারাডাইস রাশিয়া,
গভীর রাত। অবিশ্রাম অঝোর ধারা তখনও ঝরছে।
তুষার লাউঞ্জে বসে কোলের উপর ম্যাকবুক চাপিয়ে একমনে কিছু একটা করছে। পাশেই ঘুমন্ত ইয়াশকে নিয়ে নীরবে পায়চারি করছে ফ্লোরা। প্রায় আধঘন্টা ধরে এভাবেই তুষারের চোখের সামনে ঘুরঘুর করছে মেয়েটা, অথচ যন্ত্রমানবের মুখ তোলার নামই নেই। উল্টো কানের মধ্যে এয়ারবার্ডস গুঁজে বসে আছে সে ।
সারারাত পায়চারি করলেও তুষার ঘুরেও তাকাবে না, ব্যাপারটা আঁচ করতে পেরে ফ্লোরাই নীরবতা ভাঙলো প্রথমে,
--- ইয়াশ ঘুম থেকে জেগে আবারও ঘুমিয়ে গেলো, অথচ ঈশু আর এরীশ এখনো ফিরলো না।
--- তারা রোমান্স করছে আপাতত ।
দৃষ্টি না তুলেই নির্বিকারে জবাব দিলো তুষার। ফ্লোরার কপাল বেঁকে গেলো। প্রশ্ন ছুড়লো,
--- আপনি কি করে বুঝলেন?
তুষার নিজের কব্জিতে আবদ্ধ ঘড়িটা তুলে ধরলো, আঙুলের ইশারা করে বললো,
--- মাফিয়া বসের হার্টবিট ফাস্ট হয়ে আছে। প্রেশার ও হাই।
ব্যাপারটা বুঝতে পেরে নীরবে ঠোঁট উল্টে মাথা নাড়ালো ফ্লোরা, পরপরই স্বগোতক্তি করে বিড়বিড়ালো,
--- আপনি রোমান্স ও বোঝেন, বাহ!
--- কি বললে?
এতোক্ষণে চোখ তুললো তুষার। ফ্লোরা প্রসঙ্গ এড়িয়ে মিনমিনিয়ে শুধালো,
--- না মানে, আপনি আসলেই বিয়ে করবেন?
ফের দৃষ্টি নামিয়ে নিলো তুষার। ম্যাকবুকে চোখ বুলিয়ে আনমনে বললো,
--- না করার তো কোনো কারণ দেখছি না।
ফ্লোরা হতাশ হয়ে আবারও ঠোঁট উল্টালো। মনেমনে ভাবতে লাগলো,এই রোবটের মতো লোকটা আদৌও তাকে স্ত্রীর মর্যাদা দিবে কিনা? মনের মাঝে ঘুঁনোপোকার মতো অসন্তোষ দলা পাকালো।মুখটা মলিন করে দাঁড়িয়ে রইলো সে নির্বিকারে। রুশকন্যাকে হঠাৎ জমে যেতে দেখে চোখ তুললো তুষার। অনুভূতিহীন গলায় বললো,
--- কি হয়েছে?
ফ্লোরা না সূচক মাথা নাড়ালো। গলা খাদে নামিয়ে প্রশ্ন করলো,
--- আমাকেই কেন?
--- বিয়ে করার কথা বলছো?
তুষারের পাল্টা প্রশ্ন, ফ্লোরা ধীরে ধীরে মাথা নাড়ালো। সঙ্গে সঙ্গে উত্তর ভেসে এলো ওপাশ থেকে,
--- কেন আবার, কাপড়-চোপড় ধোঁয়ানোর জন্য। আমার মনে হয় পৃথিবীর বেস্ট ধোপা তুমি, তোমার চেয়ে ভালো কাপড় আর কেউ কাচতে পারেনা।
ফ্লোরার খারাপ মনটা এবার আধার থমথমে হয়ে উঠলো। বিদ্যুৎস্পৃষ্ঠের মতোই ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে হয়ে গেলো তার স্বপ্নে বোনা মায়াকানন । কাল সারারাত ঘুম হয়নি একটুও, তুষারের ওই একটুখানি আস্কারায় কতকিই না ভেবে ফেলেছে মেয়েটা। সেসব মনে পড়লে এখন লজ্জা আর গ্লানিতে পর্যুদস্ত হয়ে পড়ে ভেতরটা। কণ্ঠতালু বুজে আসে অভিমানে।
--- ওহ।
ফ্লোরা আর দাঁড়িয়ে থাকলো না। সংক্ষিপ্ত উত্তরে কথাশেষ করে তড়িঘড়ি করে হাঁটা ধরলো ঘরের দিকে। তখনই পেছন থেকে আরও একবার ডেকে উঠলো তুষার,
--- আরও একটা কাজের জন্য।
অভিমানের পাশাপাশি এবার রাগও হলো ফ্লোরার, লোকটা শুধু কাজই বোঝে, সহসা ঘাড় ফিরিয়ে ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো,
--- আবার কি কাজ?
দাঁতের ডগায় অধর কামড়ালো তুষার, ভাবুক ভঙ্গিতে কিছুক্ষণ নীরব থেকে হিমশীতল কণ্ঠে প্রত্যুত্তর করলো,
--- উমমম, এখন নয়, বিয়ের পর বলবো।
বাংলাদেশ,
বৃষ্টিস্নাত ঠান্ডা রাতে শক্ত পাথরের মতো জমে আছে নিঝুম। মোম নরম কমনীয় শরীরের খাঁজে পুরুষালী হাতের খরখরে স্পর্শ অনুভূত হতেই বিদ্যুৎস্পৃষ্ঠের ন্যায় কেঁপে উঠছে তার শীর্ণদেহ। রমণীর মুঠোবন্দি হাত, আর জমে থাকা শরীরের দিকে একনজর দৃষ্টি বুলিয়ে হঠাৎ করেই মাঝপথে শাড়ি পড়ানো থামিয়ে দিলো তূর্য। চকিতে প্রশ্ন ছুড়লো নিঝুম,
--- কি হলো পারছেন না?
তূর্য কিছু বলতে যাবে,তন্মধ্যে বিদ্যুৎ চলে গেলো,ফলস্বরূপ তড়িৎ পায়ে এগিয়ে এসে তূর্যের বাহু আকড়ে ধরলো নিঝুম। শুষ্ক একটা ঢোক গিলে কুণ্ঠিত স্বরে বলে উঠলো,
--- বিদ্যুৎ চলে যাওয়ার আর সময় পেলোনা, এমনিতেই বাইরে ঝড় উঠেছে।
--- আমার ভেতরে আরও বড় ঝড় উঠেছে নিঝুম। সব তছনছ হয়ে যাচ্ছে।
অদ্ভুত ঠান্ডা গলায় কথাটা বললো তূর্য। নিঝুম একটু অবাক হলো। বিজলির ক্ষীণ আলোয় তামাটে বর্ণের শ্যামসুন্দর মুখটিকে পরখ করে বলে উঠলো,
--- কি হয়েছে আপনার?
তূর্য সময় নষ্ট করলো না, তৎক্ষনাৎ জবাব দিলো,
--- শাড়ি পড়তে হবেনা তোর।
--- ওমা কেন?
তূর্য আর উত্তর দিলোনা সে কথার, শাড়ির বাকি অংশটুকু নিঝুমের শরীরের এলোমেলো ভাবে পেঁচিয়ে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়িয়ে দিলো ,পরপরই ওর উপর আধশোয়া হয়ে মোহাবিষ্ট গলায় আওড়ালো,
--- তুই সবসময় আমার অসহায়ত্বের ফায়দা নিস, আজ যদি আমি তোর অসুস্থতার ফায়দা নিই তাহলে কি খুব বেশি রাগ করবি?
নিঝুম অবুঝ নয়। যা দরুন তূর্যের আকার ইঙ্গিতে বলা কথাখানায় পিলে চমকে গেলো রমণীর।তূর্যের বাহুতলে মিয়িয়ে গিয়ে আড়ষ্ট গলায় বললো,
--- আমি সময় চেয়েছিলাম তূর্য ভাই।
তূর্য আরেকটু ঝুঁকলো। রমণীর পেলব ত্বকে তপ্তশ্বাস ফেলে বললো,
--- আর কতো? দিনের পর দিন তোকে এভাবে দেখছি, এতোকিছুর পরে নিজেকে সংযত রাখা দায়, প্লিজ বোঝার চেষ্টা চেষ্টা কর, আমিও তো মানুষ।
মস্তিষ্ক বলছে সে আমার স্বামী, এদিকে মন বলছে ভালো কি করে বাসবো? সহসা মন মস্তিষ্কের বিরোধে কয়েক মূহুর্তের জন্য স্তব্ধ হয়ে তূর্যের বাহুমাঝে পরে রইলো নিঝুম।
অতঃপর ক্ষণকালের নৈঃশব্দ্য। বাইরে বৃষ্টির রেশ তখন সীমানা ছাড়িয়ে অবিরাম। একটু বাদে বাদেই বাজ পড়ছে সশব্দে, ঘরের ভেতর পিনপতন নীরবতা। একটু থেমে তূর্যই প্রথম ভাঙলো সেই মৌনতা। রমণীর কর্ণগুহরের সংস্পর্শে গিয়ে বললো,
--- তুই কি জানিস, তোকে আমি কেন বাড়িতে যেতে দিইনি না?
নিঝুম প্রশ্ন করলো না, একটু থেমে নিজে থেকেই উত্তর দিলো তূর্য,
--- কারণ এই সময়টা আমি তোর কাছাকাছি থাকতে পারি, এমনিতে তো আমার ধারেকাছেও ঘেষিস না। তাই সুযোগটা হাতছাড়া করতে চাইনি।
তূর্যের শেষ কথাতে ক্রমশ দ্রবীভূত হতে থাকলো নিঝুমের জমে থাকা অন্তরঃকরণ। আড়ষ্ট ভাবটা কমে গিয়ে ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠলো আশ্চর্য এক রমণীয় চাহিদা, শরীরের উপর ঝুকে থাকা পুরুষটির প্রতি আকর্ষন বাড়লো, এতোদিন বুকের ভেতর যে অদৃশ্য দাবানল টের পেয়েছিল, আজ স্বামী নামক পুরুষটির সংস্পর্শে তা যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো ঠেকলো।
অবশেষে দূরত্বের শক্ত প্রাচীরে প্রথম আঘাতটা তূর্যই হানলো, কোনোকিছু না বলেই অতর্কিত এক চুমু আঁকলো রমণীর কোমল ওষ্ঠে। নিঝুম হকচকালো, দিশেহারা তূর্য লজ্জাটুকু পাওয়ার ফুরসত দিলোনা ওকে। পরপর আরও কয়েকটা গতিহীন চুম্বনের প্রগাঢ়তায় ভিজিয়ে দিলো ঠোঁট।
অতঃপর জলোচ্ছ্বাসের ন্যায় বাঁধভাঙা হলো অনুভূতি। নিকোশ নিবিড় নিশীথে বৃষ্টির তালে তালে গভীর থেকে গভীরতর হলো অদমনীয় স্পর্শ। শুরু হলো নতুন এক অধ্যায়। নাম তার 'প্রণয়'।
*
সে রাতে তূর্য তার কথা রেখেছিল। শেষরাতে, নিজের পরিণিতাকে পাশে রেখেই সুর তুলেছিল গীটারে, চোখের তারায় অজস্র তৃপ্তি নিয়ে চমৎকার গলায় গেয়েছিল,
রোজ বিকেলে আতর ঢেলে
তোকে সাজাবোই,
মেলায় যাবো রিকশা চড়ে,
বসবি পাশে তুই,
বন্দি আছে হাজার আশা
বুকের মাঝে দেখ,
একটু চিনে নিলেই হবো
দু'জন মিলে এক..
চলবে.....
