৪১+৪২+৪৩+৪৪+৪৫+৪৬+৪৭+৪৮+৪৯+৫০
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ৪১_প্রথমাংশ।
#লেখনীতেঃsuraiya_rafa
🚫কপি করা নিষিদ্ধ।
🚫প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
দিগন্ত জুড়ে বুনো মহিষের পাল। ঈশান কোণে জমাট বেঁধেছে ঘুটঘুটে আধারিয়া মেঘের ভেলা। আগন্তুক শ্রাবণের প্রলয়ে বিদ্যুৎস্পৃষ্টের ন্যায় কাঁপছে আকাশ। বারিধারা আসন্ন, মেঘ ভেজা দামাল হাওয়ায় এক টুকরো কাগজের ভেলার ন্যায় দুলছে ক্রুজশীপখানি। উত্তাল সমুদ্রের প্রতিটি তরঙ্গোচ্ছ্বাস দান'বীয় হুংকা'রে আঁছড়ে পরছে ভাসমান শহরটির গায়ে।
এহেন বৈরী আবহাওয়ার মাঝেও তিনতলার পুল ডেকে সটান দাঁড়িয়ে এরীশ। বলবান খরখরে করতল দুটো তার আটকে আছে ধাতব রেলিং এ। ওভার কোটের উপস্থিতি নেই, নেভি ব্লু সিল্ক শার্টের উপর কুচকুচে কালো ওয়েস্ট কোট দ্বারা আবৃত তার পেশীবহুল শরীর। নিভে আসা সূর্যের মৃদু রোশনাই এ কিঞ্চিৎ ঝিল ধরেছে কব্জিতে আটকানো সিলভার রোলেক্সখানি।পিয়ার্সড শোভিত অনুভূতিহীন নির্জীব অক্ষিদ্বয় ঢাকা পরেছে বিশালাকার রোদচশমার অন্তরালে। অথচ তার অদ্ভুত দৃষ্টিযুগল অবলোকন করে নির্দ্বিধায় বলে দেওয়া যায় চাহনি তার সূদুর অন্তরিক্ষে নিবদ্ধ।
কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয়ের লৌকিক ধারণা জানান দিয়ে যাচ্ছে কারোর সুস্পষ্ট উপস্থিতি। অতি সন্নিকটে সেই অস্তিত্ব, আশ্চর্য চাহনি।টলমলে নেত্রগহ্বরে জমেছে গাঢ় নীলের আভা। উথালপাথাল বৈরী হাওয়ায় ভ্যানিলার মাদকীয় সুঘ্রাণ। সবকিছু উপলব্ধি করে একমূহুর্ত থমকালো এরীশ, অতঃপর গভীর শ্বাস টেনে নিলো বুকচিঁড়ে। নিঃশ্বাসের ছন্দে তরঙ্গিত হলো তার পুরুষালি এ্যাডামস এ্যাপেল।
অনুভূতিহীন মাফিয়া বসের নির্বিকার ভাবাবেগ অচিরেই কুণ্ঠিত করে তুললো ঈশানীকে।লোকটা কি ওর উপস্থিতি টের পায়নি? নাকি ইচ্ছে করেই অবজ্ঞা করে যাচ্ছে তখন থেকে? ঠিক বুঝে উঠতে পারলো না রমণী। অগত্যা দাঁড়িয়ে না থেকে পিছু হাটলো দু'কদম। পুল ডেকের পাশেই শ্বেতকায় বিশাল বড় দৈত্যাকার এক স্কাল্পচার। বরফের দেশের এক শুভ্র মায়া নেকড়ে স্থীর দাঁড়িয়ে সেথায়, গগন পানে বাড়িয়ে রাখা গ্রীবাদেশের পাশেই বড়বড় ইংরেজি অক্ষরে খচিত, THE PYTHON LEADER IS HERE.
শ্বেতপাথরে আবৃত মায়া নেকড়ের অবয়বটি তার তীক্ষ্ণ মাং'সাশী দন্তপাটি বের করে দূর আকাশে মুখ বাড়িয়ে রয়েছে। এক দেখায় মনে হবে এক্ষুনি ভয়ং'কর হাউলিং ছেড়ে কাঁপিয়ে তুলবে চারিপাশ। ঝকঝকে নেকড়ের স্কাল্পচারটি মূহুর্তেই আকর্ষন কেড়ে নিলো ঈশানীর,কৌতুহলের পারদে নীলাক্ষি দু'টো চিকচিক করে উঠলো তার, বিনাবাক্যে এগিয়ে গেলো সেদিকে। যদিও রাশিয়ার বীভৎস নরকীয় স্মৃতিগুলো কোনো কালেই স্বস্তি দেয়না মেয়েটাকে, তবুও স্কাল্পচারটি দেখা মাত্রই ফ্লোরার কথা মনে পরে গেলো ওর। মানস্পটে জাগ্রত হলো রুশকন্যার সাথে অতিবাহিত করে আসা একাধিক বিমুগ্ধ স্মৃতির অধ্যায়।
ফ্লোরার ভাবনা মস্তিষ্কে উদয় হতেই এক চিলতে নিগূঢ় হাসি প্রস্ফুটিত হয় রমণীর অধর ভাঁজে, চিন্তায় মশগুল ঈশানী আনমনে হাত বাড়ায় মূর্তিমান অবয়বটির পানে।তৎক্ষনাৎ কয়েক সেন্টিমিটার দূরত্ব থেকে ভেসে এলো কর্কশ নিষেধাজ্ঞা,
--- ডোন্ট টাচ্ ইট।
হকচকালো ঈশানী। মায়া নেকড়ের সুন্দর ক্রিস্ট্যাল খচিত চোখখানি স্পর্শ হতে হতেই থমকে গেলো করতল।অকস্মাৎ বাঁধা প্রদানে আড়ষ্টতায় জমে গিয়ে চাইলো পেছনে, নজরে এলো মাফিয়া বসের চৌকস দৃষ্টিযুগল।
আঙুলের সাহায্যে রোদ চশমা সরিয়ে অক্ষিপুটের মিলন ঘটালো লোকটি। মুখোমুখি দু'জনার দৃষ্টি জুড়ে অগাধ ব্যাকুলতা, নিখাঁদ অভিব্যক্তি,উথাল-পাতাল অনুভূতির জলোচ্ছ্বাস। কেবল অনুভূতিই নয়, আইন স্বীকৃত বৈধ পন্থায় একে অপরের পরিপূরক তারা। দিবালোকের মতোই স্বচ্ছ এ সম্পর্ক। অথচ দু'জনার অন্তরাত্মা ভেদ করে, অনুভূতি চিঁড়েফেড়ে মধ্যখানে দন্ডায়মান এক পাপ পূন্যের মহাপ্রাচীর। আলো আঁধারের কঠোর বিঘ্নতা। বাস্তবতা আর মরীচিকার অদৃশ্য বেড়াজাল।
পৃথিবীর সমগ্র বিঘ্নতাকে পায়ে ঠেলে, প্রথম কদমে সম্মুখে অগ্রসর হলো মাফিয়া বস।তিরতির করে চিঁড় ধরলো বেড়াজালে। স্তম্ভিত ঈশানী শুষ্ক একটা ঢোক গিলে অর্ধাঙ্গ মানবকে শুধালো,
--- স্পর্শ করতে বাঁধা দিচ্ছেন, খুব দামী বোধ হয় এটা?
যদিও এই প্রশ্নটার প্রত্যাশা করেনি এরীশ, ওর সিক্রেট কামরায় যে নীলাম্বরীর পদচারণ ঘটেছে সে বিষয়ে অবগত মাফিয়া বস। তাহলে কি মেয়েটা এখনো ওকে ভয় পাচ্ছে? মস্তিষ্কে আগন্তুক প্রশ্নটাকে স্বভাবসুলভ উপেক্ষা করে গেলো সে, ছুড়লো শক্ত ভরাট কন্ঠস্বর,
--- nope! Your every single touch is only belongs to me.
দ্বিধাহীন স্পষ্ট বাক্য। লোকটার এহেন অধিকারবোধে ভড়কালো ঈশানী। সংকীর্ণতা ঘিরে ধরলো তার সর্বাঙ্গে। চুপচাপ, ঘরমুখো হওয়া সত্ত্বেও কিঞ্চিৎ আড়ষ্টতায় র'ক্তিম আভা ছড়ালো পেলব কপোলে। দ্বিধাগ্রস্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগেই প্রশ্ন ছুড়লো বিপরীত পক্ষ,
--- তোমাকে মাত্রাতিরিক্ত লাল দেখাচ্ছে, জ্বর কমেনি এখনো?
এরীশের সহজ স্বীকারোক্তিটুকু কর্ণগোচর হতেই তরাগ করে চোখ তুললো মেয়েটা। হতবিহ্বল নয়নে মাফিয়া বসের তীক্ষ্ণ চেহারার পানে দৃষ্টিপাত করে মনেমনে ভাবলো,
--- লোকটা আসলেই অনুভূতিহীন। কোনটা জ্বরের আভা আর কোনটা লজ্জার, সেটুকুও তার হৃদয় স্পর্শ করতে পারেনা।কি আশ্চর্য!
ফের দু'কদম সামনে এগোলো এরীশ, ফাটল ধরা অদৃশ্য প্রাচীর খানি ভেঙে চৌচির হলো এবার। নির্জীব মানবের শীতল দৃষ্টিতে হৃদযন্ত্র ছলকে ওঠে রমণীর। দু'হাতের সাহায্যে পরিধেয় ফ্রকটাকে মুঠোবন্দি করে গলা খাদে নামিয়ে অকস্মাৎ বলে ফেলে,
--- আপনি আমাকে স্টক করেছেন এতোদিন,কিন্তু কেন?
মরীচিকাকে প্রশ্ন করার স্পর্ধা দেখিয়েও টললো না দু'নয়ন। অধিকারবোধ টুকু বোধ হয় প্রাপ্য মেয়েটার। থমকালো না বিপরীত পক্ষ,ধীর কদমে এগিয়ে এসে স্থির হলো নীলাম্বরীর সন্নিকটে, দূরত্ব ন্যানো সেন্টিমিটারের চেয়েও নগন্য। মেয়েটার নিঃশ্বাসের তালে ওঠানামা করা বিউটিবোন গুলো মোহাবিষ্টের ন্যায় আকর্ষন কেড়ে নিতে সক্ষম,সেদিকে একপল দৃষ্টিপাত করে গভীর স্বরে জবাব দিলো মাফিয়া বস,
--- এরীশ কাউকে কৈফিয়ত দেয়না!
নাকের পাটা তিরতির করে ফুলে উঠলো রমণীর, অস্থির হয়ে বললো,
--- আমার কি নূন্যতম প্রাইভেসীটুকু নেই?
--- আমার কাছে নেই। শরীর থেকে শুরু করে আত্মা, তোমার সমগ্র অস্তিত্ব মুখস্থ হয়ে গেছে আমার। ডিটেইলস জানতে চাও?
তীর্যক বাক্য ছুড়ে ঠোঁট বাঁকিয়ে কুটিলতায় ভ্রু উঁচালো মাফিয়া বস। তর্কে না পেরে মুখাবয়ব কুঁচকে এলো ঈশানীর। দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে ভীষণ, সহসা পেছনে ঘুরে স্থান ত্যাগ করায় উদ্যত হতে হতে তেঁতো গলায় বিড়বিড়ালো,
--- জা'নোয়ার!
শব্দটা উচ্চারণ করে সম্মুখে অগ্রসর হতে না হতেই কব্জিতে পোক্ত করতলের টান অনুভব করলো মেয়েটা। বিস্মিত হয়ে পেছনে দৃষ্টিপাত করার আগেই হ্যাঁচকা টানে ওর শীর্ণকায় শরীরটাকে সান্নিধ্যে নিয়ে এলো এরীশ । অকস্মাৎ মোলায়েম নারী পৃষ্ঠদেশ গিয়ে ঠেকলো পুরুষালি ইস্পাত কঠিন বক্ষভাঁজে।এবারে সর্বশেষ দূরত্বটুকু নিজ হাতে ঘুঁচিয়ে দিলো মাফিয়া বস। কোনোরূপ পূর্বাভাস ব্যাতিত খরখরে বলিষ্ঠ হাতখানা নিয়ে রাখলো রমণীর বুকের বাম পাশে। সঙ্গে সঙ্গে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে মুখ থুবড়ে পড়লো দূরত্বের ঠুনকো বেড়াজাল।
ধনুকের মতো তীক্ষ্ণ শরীরের ভাঁজে এহেন আচানক পুরুষালি স্পর্শে জমে উঠলো নাজুক সর্বাঙ্গ। বাহ্যিক আড়ষ্টতা ছাপিয়ে খেই হারালো হৃদযন্ত্র, হাঁপরের মতো ধড়ফড় করতে লাগলো অন্তঃকরণ। ভীত মেয়েটার কুণ্ঠায় জমে আসা শরীরটাকে নির্দ্বিধায় উপেক্ষা করে গেলো মাফিয়া বস, লম্বা আঙুল গুলোকে নমনীয় নারী উপত্যকায় স্থীর রেখে আরও দিগুণ করলো স্পর্শ। অচিরেই সংকোচে কুঁকড়ে গেলো জমে আসা শরীর। ঠোঁট গলিয়ে বেড়োলো অপ্রস্তুত মৃদু আওয়াজ,
--- আ..আম..আসলে...ছাড়ুন।
বেপরোয়া নি'র্দয় মাফিয়া বস বিন্দুমাত্র কর্ণপাত করলো না সেসব অনুনয়ে।উল্টো স্পর্শে প্রগাঢ়তা টেনে গ্রীবাদেশ বাড়িয়ে ঝুকলো রমণীর নিকট। কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে জানান দিলো তার ব্যাকুল অভিব্যক্তির। পেছন থেকেই গভীর হাস্কিস্বরে বলে উঠলো ,
--- ইট’স বিটিং সো ফাস্ট । তোমার হার্ট যে এতো বেশি দূর্বল আগে কেন বলোনি? নি'র্দয়, দুর্ধ'র্ষ জা'নোয়ারটাকে কি করে ঠায় দিবে এই দূর্বল হৃদয়ে? কষ্ট হবেনা?
নিমেষেই কুণ্ঠিত হয়ে পরলো ঈশানীর নাজুক চিত্ত, তবে ব্যতিগ্রস্ত নয়। সম্পর্কের বৈধতা ওকে আত্নবিশ্বাস জুগিয়েছে, ঠেলেছে মরীচিকার অতলে। মুখে স্বীকার না করলেও সংস্পর্শে দাঁড়ানো লোকটার প্রতি এক আকাশসম ঘৃ'ণার উদ্ভাসন যেন সেই কবেই বিলীন হয়েছে মুগ্ধতায়। বোকা মেয়েটা শেষমেশ আবারও হোঁচট খেয়েছে নি'ষ্ঠুরতম মানবের কাঠিন্যতায়। তবে এবার ঈশানী একা নয়, ওর পাশাপাশি আরও একজন ভেসেছে প্রণয় প্লাবনে।
এরীশের কথার পাছে নরম রিনরিনে আওয়াজে কিছু একটা প্রত্যুত্তর করতে চাইলো রমণী, তবে ফুরসত পেলোনা বিশেষ। তার আগেই দৃষ্টিভেদ করে ক্রুজশীপের সর্বনিম্ন ডেক থেকে আচানক ঝড়ের বেগে পরপর বেড়িয়ে গেলো লোক বোঝাইকৃত দুটো স্পীডবোট। অযাচিত দৃশ্যে হতচকিত হলো ঈশানী। তৎক্ষনাৎ এরীশকে ছাড়িয়ে এগিয়ে গেলো পুল ডেকের অগ্রভাগে। রেলিং এ এক হাত রেখে অন্যহাতে জলরাশি ভেদ করে ছুটে চলা ঝাপসা স্পীডবোট দু'টোকে ইশারা করে অবিশ্বাস্য গলায় শুধালো,
--- ওরা কোথায় যাচ্ছে?
--- বন্দরে।
রেলিং এর নিকট এগিয়ে এসে প্রত্যুত্তর করলো মাফিয়া বস। দমলো না ঈশানী, অস্থির হয়ে জানতে চাইলো,
--- তারমানে বন্দর এখান থেকে খুব কাছে? তাহলে আমরা ক্রুজশীপে কি করছি?
--- এটাই তোমার বাসস্থান, এডজাস্ট করে নাও।
মূহুর্তেই সাবলীল অভিব্যক্তি পাল্টে গেলো লোকটার। মুখাবয়ব জুড়ে উদ্ভব ঘটলো পরাশক্তির। ওর অনুভূতিহীন শূন্য ভাবাবেগ অবলোকন করে শুষ্ক ঢোক গিললো ঈশানী। জড়ানো কণ্ঠে বললো,
--- স্পীডবোটের মাধ্যমে চাইলেই বন্দরে পৌঁছানো যাওয়া যায়, কিন্তু কতক্ষণ সময় লাগে?
বাক্য সম্পন্ন হওয়ার পরপরই নিজের শূন্য নেত্রগহ্বর জোড়া মেয়েটার পানে স্থির করালো মাফিয়া বস। আশঙ্কিত ভীত নীলাম্বরীর পানে পূর্ণ দৃষ্টিপাত করে দাঁতে দাঁত পিষে ছুড়লো তীর্যক বাক্যবান,
--- হঠাৎ এতো প্রশ্ন করছো? ভুল করেও পালানোর স্পর্ধা দেখিও না, আমার হাত থেকে এ জীবনে নিস্তার নেই তোমার ।
--- যদি সত্যিই পালিয়ে যাই কখনো?ত...
সর্বশেষ বাক্যটুকু ধ্বনিত হওয়ার আগেই অকস্মাৎ থাবায় ওর সরু কণ্ঠনালিখানা শক্ত হাতে চেপে ধরে ব্লাডিবিস্ট। হাতের বাঁধনের প্রগাঢ়তায় ব্যথায় ককিয়ে উঠলো ঈশানী, তবে কোনোরূপ বাঁধা প্রদান করলো না লোকটাকে। ভেতরের আত্মসংযমের নিয়ন্ত্রণ হারিয়ে আগ্নেয়গিরির দাবানলের ন্যায় জ্বলে উঠলো মাফিয়া বস। উদ্ভব হলো ভেতরে রাজত্ব চালিয়ে বেড়ানো নি'র্দয় পৈ'শাচিক সত্তার। মোহাবিষ্টের ন্যায় সিগারেটপোড়া কালচে বাদামী অধরখানা বাড়িয়ে দিলো ঈশানীর কবুতরির কণ্ঠনালির সরু ফাঁকে। পরপরই অন্তরে কাঁপন ধরানো শীতল নির্জীব স্বরে প্রত্যুত্তর করলো,
--- পৃথিবী তছনছ করে হলেও তুলে নিয়ে আসবো। এখানে, এই আমার কাছে।
এক মূহুর্ত নৈঃশব্দ্য।
পরপরই চোয়াল শক্ত করে স্বগোক্তিতে বিড়াবিড়ায় ব্লাডিমনস্টার,
--- আমাকে সহ্য করার ক্ষমতা তোমার নেই, নয়তো এই মূহুর্তে.....
বাক্য সম্পন্ন হলোনা, তার আগেই টলমলে নীলনেত্রের আহত চাহনির মাঝে থমকে গেলো দৃষ্টিযুগল। এক লহমায় বাষ্পীভূত হলো অ'গ্নি তান্ড'ব। অসার হয়ে এলো হাতের বাঁধন। নিভে আসা ধূসর বাদামি চোখ দু'টোর মাঝে দৃষ্টিস্থাপন করে ঈশানীর স্মৃতিজুড়ে জাগ্রত হলো মাহিনের বলে যাওয়া ছোট্ট এক বাক্য,
--- এটাকে ভালোবাসা বলেনা ঈশানী। ইট’স জাস্ট হিজ ভেনম অবসেশন। সময় পেরোলে ঠিকই মোহো কে'টে যাবে।
--- সত্যিই কি তাই?
বক্ষগহ্বরে আচানক উদ্ভাসিত প্রশ্নটা বাড়িয়ে দিলো নিস্তব্ধতা। দু'জনের অন্তরের ব্যাকুলতা আজও অপ্রকাশিতব্যই রয়ে গেলো। অসহনীয় এই নীরবতার ইতি টেনে এরীশ কিছু বলবে। নিজের কর্মকাণ্ডে অনুতপ্ত হয়ে সাকুরাকে খানিক ধাতস্থ করবে। তার আগেই পিনপতন নৈঃশব্দ্যের ইতি ঘটালো পুল সাইডে ফেলে রাখা ওয়াকিটকিটা। যন্ত্রটি থেকে বারংবার এমারজেন্সি সিগন্যাল আসায় এগিয়ে গিয়ে সেটাকে মুঠোবন্দি করলো এরীশ। বোতাম চেপে মুখের সামনে তাক করতেই ওপাশ থেকে ধ্বনিত হলো কিছু সচকিত শব্দের বহর ,
--- হ্যালো, হ্যালো লিডার, ডু ইউ কপি!
--- ইয়েস কপি!
এপাশ থেকে সুপরিচিত সিগন্যাল পেশ হতেই, হকচকিয়ে উঠলো বিপরীত প্রান্ত। তৎক্ষণাৎ প্রচণ্ড উদগ্রীব স্বরে প্রত্যুত্তর করলো লোকটা,
--- প্লিজ পিক আপ দ্যা ফোন। ইট’স আর্জেন্ট।
কোনোরূপ ব্যতিগ্রস্ত না হয়েই, কানের ফাঁকে এয়ারবাড'স গুঁজলো এরীশ। অতঃপর নৈঃশব্দ্য।
ওপাশের কোনোকিছুই ঠিকঠাক শুনতে পেলোনা ঈশানী। কেবল হতচকিত নয়নে অবলোকন করলো তার মাফিয়া বসের চিরাচরিত নির্জীব শূন্য অভিব্যক্তির আড়াল থেকে বেড়িয়ে আসা এক বি'ধ্বং'সী দা'নবীয় মুখাবয়ব। যার সুচারু দৃষ্টিযুগলে ভর করেছে নেকড়ে মানবের ন্যায় ভ'য়াব'হ হিং''স্রতা। বি''ধ্বং'সী অভিব্যক্তি ধরে রেখে শক্ত করতল দু'টো মুঠিবদ্ধ করে অচিরেই কঠোর স্বরে আদেশ ছুড়লো মাফিয়া বস,
--- মস্কোর প্রতিটি এয়ারপোর্টে রেস্ট্রিকশন বসাও,প্রতিটি লবি সিলগালা করে দাও। বিমান তো দূরে থাক, একটা কাকপক্ষীও যাতে মস্কোর আকাশ অতিক্রম করার সুযোগ না পায়। মনে রেখো এটা পাইথন লিডারের আদেশ। এবারে বিশ্বা'সঘা'তকে'র র'ক্ত দিয়ে পাইথন প্যারাডাইসের কলুষতা ঘোঁচাবে এরীশ ইউভান।
ও পাশ থেকে কুর্নিশ জানিয়ে কলটা লাইনচ্যুত হতেই, ক্রোধের তাড়নায় ওয়াকিটকিটা গভীর সমুদ্রে ছুড়ে মে'রে দাঁতের মাঝে দাঁত পিষে স্বগতোক্তি গালি ছুড়লো এরীশ ,
--- সন অব আ বিচ। আ'ল টি'য়ার ইওর এন্টা'য়ার বডি অ্যা'পার্ট।
মাফিয়া বসের অকস্মাৎ এহেন হিং'স্রা'ত্তক মনোভাবে আঁতকে ওঠে ঈশানী। শুষ্ক একটা ঢোক গিলে গলার স্বর খাদে নামিয়ে শুধায়,
--- কি হয়েছে?
নির্বিকার এরীশ, কোনোরূপ জবাবদিহিতা না করেই লম্বা পা ফেলে গটগটিয়ে ত্যাগ করলো পুলডেক, তবে যাওয়ার আগে কি ভেবে যেন ফের এগিয়ে গেলো ঈশানীর অভিমুখে। কাছাকাছি এসে সাকুরার র'ক্তিম অধরে টুকরো চুমু খেলো আচানক। অতঃপর শুষ্ক অধরের ফাঁক গলিয়ে নির্জীব স্বরে ধ্বনিত হলো,
--- টেক কেয়ার। মনে রেখো, আমি না ফেরা পর্যন্ত এই ক্রুজশীপের বাইরে পা রাখবে না। আই রিপিট, দুনিয়া উল্টে গেলেও না।
কথা কটা শেষ হলে সাকুরার প্রত্যুত্তরের অপেক্ষা না করেই হনহনিয়ে বেড়িয়ে গেলো মাফিয়া বস। ওদিকে প্রস্থানকৃত লোকটার পানে অলীক দৃষ্টে চেয়ে রইলো রমণী। ছলছলে নীল নেত্রের কার্নিশে অজান্তেই জড়ো হয়েছে একফোঁটা বিষাদের জল। জলটুকু নির্বিকারে বির্সজন দিয়ে অর্ধাঙ্গের যাওয়ার পানে চেয়ে ব্যথাতুর স্বরে বিড়বিড়ালো রমণী,
--- আপনি ঠিকই বলেছিলেন অরণ্য। মাফিয়ারা কখনো স্বাভাবিক জীবন, সাবলীল সম্পর্ক কিংবা ভালোবাসার প্রতিশ্রুতি কিছুই দিতে পারেনা। তাও কেন অনবদ্য অনুভূতির অদৃশ্য ইন্দ্রজালে বেঁধে নিলেন আমায়? আপনি তো প্রলয়, তাও কেন ধ্বং'স না করে আগলে রাখছেন বারে বারে। কেন নিজের নিষিদ্ধ আত্মার মাঝে গুটিয়ে রাখতে চাইছেন আমার সরল অস্তিত্বকে? তবে কি আপনিও ভালোবাসেন?
প্রশ্নটা থেকেই গেলো অন্তরে। কেবল নীলাম্বরীর অনুভূতি ছাপিয়ে মুক্ত বিহঙ্গের ন্যায় কর্ণকূহরে এসে ডানা ঝাপটালো দুটো বিষণ্ণ গানের লাইন,
" পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়,
তবু আমার ফিরে আসার সত্যিই নেই উপায়।.....
তুমি আমার জিতের বাজি,
তুমি আমার হার.....
কি করে বলবো তোমায়,
আসলে মন কি যে চায়,
কেন সে পালিয়ে বেড়ায়
তোমার থেকে...
চলবে.....
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ৪১_বর্ধিতাংশ।
#লেখনীতেঃsuraiya_rafa
🚫কপি করা নিষিদ্ধ।
🚫কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
পাইথন প্যারাডাইস, রাশিয়া।
বিরস অশুভ আবহ। গত দু'দিন ধরে গুমোট পরিবেশটা রূপ নিয়েছে থমথমে নিস্তব্ধতায়। এ যেন প্রলয়ের পূর্বাভাস। প্যারাডাইস গেটের অভ্যন্তরে বুক চিতিয়ে নিটোল দাঁড়িয়ে থাকা সুউচ্চ ভবনে উপস্থিত প্রতিটি জীবন্ত অস্তিত্বকে ঘিরে ধরেছে প্রবল আ'তঙ্ক। পরাশক্তির নয়, বরং পাইথন লিডারের আগ্রাসী আ'ক্রমণের আশংকায় কীটপতঙ্গের ন্যায় তটস্থ সকলে ।
টমেটো প্রিন্সের অতর্কিত হাম''লার পর থেকেই প্যারাডাইস গেটের সশস্ত্র দেহরক্ষীরা দিনরাত অবিরত পারাহায় নিমজ্জিত। বাড়ানো হয়েছে দিগুণ জনবল। তবুও যেন কোনো এক অদৃশ্য দানবীয় আস্ফালনের তোড়ে সর্বদা কুণ্ঠিত তারা।
দিবালোকের অন্তিম প্রহরে এসে রেশ বাড়লো গুমোটতার। ঠান্ডায় জমে আসা জঙ্গলের হিমায়িত সরু রাস্তা ছাপিয়ে আগমন ঘটলো কুচকুচে কালো ব্ল্যাক মার্সিডিজের। আস্তেধীরে নয় স্পিডোমিটারের সর্বোচ্চ গতি নিশ্চিত করে যথারীতি উদভ্রান্তের ন্যায় এগিয়ে আসছে যান্ত্রিক গাড়িটি। দেখলে মনে হবে জুতসই গিয়ারে হাত না চালালে অচিরেই প্যারাডাইস গেট ভে'ঙেচুরে ভেতরে ঢুকে যাবে আগন্তুক।
সন্ধ্যা নাগাদ এহেন উদভ্রান্ত গাড়ির স্পিড পরখ করে সচকিত হয়ে পরলো গার্ড সকল। বাহুতে আটকানো সিলভার রাইফেলটাকে লোড করে সম্মুখে এগোলো সবেগে। তবে কালো মার্সিডিজ খানা গেটের কাছাকাছি আসা মাত্রই থমকে গেলো প্রত্যেকটি চঞ্চল পদযুগল। কোনোরূপ দ্বিধান্বিত না হয়ে তরতরিয়ে দু'পাশে সরে গেলো গার্ডসরা।
প্রথমে ভীতিগ্রস্ত হয়ে পরলেও, গেটের অভ্যন্তরে কেবল একটা মাত্র গাড়ির উপস্থিতি কিঞ্চিৎ স্বস্তি ঢাললো অন্তরে। যেহেতু শুধু মাত্র একটা গাড়ি প্রবেশ করেছে, তারমানে এটা পাইথন লিডার নয়। হতে পারে প্যারাডাইস গ্যাং'স্টার তুষার জাওয়াদের আগমন।
আগে-পরে পেন্টহাউজ কোনোরূপ অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে সবার প্রথমে রাশিয়ায় ফেরে এরীশ, কিন্তু চিরাচরিত সেই নিয়মে বিরাট পরিবর্তন সাধিত করে এবারে সর্বপ্রথম রাশিয়া ফিরেছে তুষার। ব্যাপারটা রহস্যজনক, তবে আত'ঙ্কের নয়। কারণ উদভ্রান্ত পৈশাচিক কার্যকলাপে তুষারের চেয়ে বহুগুণ এগিয়ে এরীশ। গার্ডদের প্রবল বিশ্বাস তুষারের মাঝে মনুষ্যত্ব বোধ থাকলেও থাকতে পারে।
খুব বেশিক্ষণ দুশ্চিন্তার ফুরসত পেলোনা না স্থবির চিত্তে দাঁড়িয়ে থাকা মূর্তিমান গার্ড'স গুলো। তাদের গভীর ভাবনাকে থকথকে চামড়ার বুটের তলায় পিষে তড়িৎ বেগে বেড়িয়ে এলো মাস্টারমাইন্ড। অকৃত্রিম নির্জীব চাহনি তার। দু'হাতের মাঝে আঁটকে আছে দু'টো চকচকে রিভলবার। দু'টোই ধাতব বুলেট দ্বারা পরিপূর্ণ।
বি'ধ্বংসী এরীশ নয়, বরং সকল পরিস্থিতিতে নিজের গম্ভীর অভিব্যক্তিতে অটুট থাকা তুষারের অকস্মাৎ নৃ''শংসতা যেন কাঁপন ধরিয়ে দিলো উপস্থিত সকলের নিগূঢ় চিত্তে। সময় নষ্ট করলো না মূর্তিমানব, দিশাহীন পদচারণায় এগিয়ে আসতে আসতে যান্ত্রিক রোবটের ন্যায় দু'হাতে ছুড়তে লাগলো ধাতব বুলেটের বর্ষন। দৃশ্যপট বদলানোর মতোই এক নিমেষে বদলে গেলো আবহ। শীতকালীন বুনোফুলের সুবাস ছাপিয়ে বারুদের উৎকট ঝাঁঝালো গন্ধে ভরে উঠলো চারিপাশ। অতর্কিত বুলেটের ক'ষা'ঘাতে বিদ্ধ হয়ে যত্রতত্র ছিটকে পরতে লাগলো দেহরক্ষী গুলো। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এলোপাতাড়ি গুলির বর্ষনে এক মূহুর্তে পুরো ময়দান খালি করে ফেললো গ্যাংস্টার মানব। রিক্তশূন্য হিং''স্র দৃষ্টিজুগল কেবল র'ক্তের তাড়নায় আগ্রাসী। যেন আশেপাশের সকলেই তার জানের শ'ত্রু।
খরখরে শীতল ভূমিতে কাঁপন ধরিয়ে দিয়েছে বিকটাকার গুলির বর্ষন। র'ক্তস্নাত চারিপাশ। চমৎকার কারুকাজ শোভিত কৃত্রিম ঘাস আবৃত লন জুড়ে এখন কেবলই নৃ'শংস বিভীষিকা। ছিন্নভিন্ন মানবদেহ,অজস্র র''ক্তপ্লাবন সবকিছুকে নির্দ্বিধায় উপেক্ষা করে পেন্টহাউজের দিকে এগিয়ে গেলো তুষার।লোড করা রিভলবার দু'টো এখনো হাতে আবদ্ধ তার।
এলিভেটর ধরে সোজা গিয়ে পৌঁছালো লাউঞ্জে, ভেতরে প্রবেশ করে এক লহমায় নৃ'শংস'তার কবলে ধরাশায়ী করে ফেললো চারিপাশ। চোখের সামনে যাকে পেয়েছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তাকেই শ্যুট করে দিয়েছে সবেগে। পুরো লাউঞ্জটাকে যেন ভাসিয়ে দিয়েছে র'ক্ত গঙ্গায়। সেই সঙ্গে ওর ফর্মাল সফেদ শার্ট আর তামাটে মুখাবয়ব সবকিছু জুড়েই টকটকে রক্তাভ লালিমার উদ্ভাসন। যেন অশুভ বি''ধ্বংসীরাজ আজ স্বয়ং নতজানু হয়েছে মানবের নৃ'শংস'তার অনলে। বীভৎস র'ক্তের খেলায় অবিরত থেকে একপর্যায়ে গলা ছিঁড়ে চ্যাচিয়ে উঠলো তুষার,
--- কোথায় ছিলে তোমরা সেদিন, কোথায়?এতোজন মিলেও যখন আমার স্নোফ্লেক্সকে সুরক্ষিত রাখতে পারনি। তাহলে এখনো বেঁচে থাকার কোনো অধিকার নেই তোমাদের।
অন্তরের তাড়নায় সৌষ্ঠব শরীরের সর্বশক্তি প্রয়োগ করে সম্মুখের কফি টেবিলটাকে এক ধাক্কায় আঁচড়ে ফেলে দিলো র'ক্ত প্লাবিত মার্বেল পাথরের শ্বেতকায় মেঝেতে। ঝনঝন আওয়াজে মুখরিত হলো চারিপাশ। অতঃপর হিং'স্র দানবের ন্যায় গজরাতে গজরাতে পেছনে ঘুরলো তুষার,ওদিকে ফ্লোরার ছোট্ট শোবার ঘরটা অবস্থিত । বিশাল কিচেন কাউন্টার অতিক্রম করে সেদিকেই এগুলো সে । এতোক্ষণের উদভ্রান্ত গতিবেগ পরাস্ত হয়ে এলো ক্রমশ। হৃদয় থেকে শুরু করে হাত,পা এমনকি সমগ্র অস্তিত্ব বরফের মতোই ঠান্ডা হয়ে আসছে যেন। মস্তিষ্ক যতই অগ্রসর হতে উদ্বিগ্ন, গোলাপি আভায় মোড়ানে রুশকন্যাকে দেখার তাড়নায় ব্যাতিব্যস্ত, হৃদযন্ত্রটা ততই অদৃশ্য শঙ্কায় মরিয়া।
সবসময় স্থবির ভঙ্গিমা ধরে রাখা নিটোল যান্ত্রিক শরীরটাও আজ কাঁপছে যাতনায়। শুধু কি যাতনা? আপসোস, আত্মগ্লানি,ওই তুলতুলে মুখে আচ্ছাদিত কদাচিৎ ক্ষতচিহ্ন সব, সবকিছু একযোগে পঙ্গপালের ন্যায় উন্মাদ করে তুলছে মস্তিষ্কটাকে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিচ্ছে অসহনীয় বি'ষক্রিয়া।
জীবনে এটাই বোধ হয় প্রথমবার যখন কিনা তুষার পেন্টহাউজে ফিরেছে, আর ফ্লোরা উৎফুল্লতায় ছুটে না এসে, দরজা ভেজিয়ে নিজেকে কক্ষবন্দি করে রেখেছে ।
এই তো বছর দশেক আগের কথা, যখন কিনা ফ্লোরা প্রথমবার পা রেখেছিল পেন্টহাউজে। দশ বছরের ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে অভিমানে নাক ফুলিয়ে প্রবেশ করেছিল এই নিষিদ্ধ দুনিয়ায়। হার জিতের লড়াই থেকে শুরু করে, কালো বাজারি, নারীপা'চা'র, ক্যাসিনো,রমরমা প্রস্টিটিউড ক্ল্যাব, দুনিয়া কাঁপানো অবৈধ হীরে পা'চার। সবশেষে অসহনীয় আর্তনাদ আর হাহাকারে মুখরিত পাষবিক র'ক্তের ইন্দ্রজাল খচিত আধারিয়া নিকোশ এই পেন্টহাউজ। সবকিছুই ছিল নিষ্পাপ ফ্লোরার অগোচরে। এতো এতো পাপাচারের মধ্যে জীবন অতিবাহিত করার পরেও মাফিয়াদের কালো দুনিয়ার বীভৎস নৃ'শংস'তা বিন্দুমাত্র ছুঁতে পারেনি ওকে। হয়তো ছোঁয়ার সুযোগটাই দেওয়া হয়নি। কোনো এক অদৃশ্যমান গণ্ডি সারাক্ষণ সুরক্ষিত রেখেছে রুশকন্যার একমুঠো নাজুক সত্তাকে।
যার দরুন বরাবরই ওর আত্মাটা ছিল ফুলের ন্যায় নিষ্পাপ আর বারিধারার মতোই পবিত্র। অন্তর থেকে শুরু করে সমগ্র অস্তিত্বজুড়ে খেলা করতো নিদারুণ চাঞ্চল্যের অভিলাষ। যদিও এই চঞ্চলতায় বারবার নিষেধাজ্ঞা হাঁকিয়েছে তুষার, তবে কাজ হয়নি খুব একটা। সেই শুরুর দিন গুলো থেকে তুষার নামক যান্ত্রিক মানবের চোখ রাঙানি, কঠোর ধমক,এমনকি ঝাড়ি খেয়ে খেয়ে অভ্যস্ত মেয়েটা। সেই সঙ্গে অভ্যস্ত কনকনে শীতল আবহের মাঝেও মানুষটার জামাকাপড়ের যত্ননিতে। প্রথম প্রথম কষ্ট হলেও, ধীরে ধীরে কেমন ভালোলাগায় পরিনত হয়েছে এসব কাজ,ভয়ের আবরণ ছাপিয়ে অন্তরে উদ্ভব ঘটেছে ভালোবাসার। বয়সের সাথে সাথে স্রোত তরঙ্গের ন্যায় হু হু করে বৃদ্ধি পেয়েছে অধিকারবোধ। ততদিনে মাফিয়াদের পাপাচার, পাষবিক নৃ'শংস'তা কোনোকিছুই আর হৃদয় ছুঁতে পারতো না ফ্লোরার। সবকিছু পায়ে মারিয়ে রুশকন্যার সদ্য অঙ্কুরিত আবেগি চিত্তখানি ছিল অনুভূতির মাতনে বিভোর। হৃদয়ের সবটুকু জুড়ে সেই নিষ্ঠুরতম মানবের বিচরণ, যে কিনা প্রথমবার ঠায় দিয়েছিল নিজের চওড়া কাঁধের একাংশে। নাম সিটকে, কপাল কুঁচকে হলেও নিয়ে এসেছিল এই মস্কো শহরে।
*
কোনো এক মাফিয়া মিশনে গ্রে'নেড হা'মলায় জীবন খোয়াতে হয়েছিল ফ্লোরার বাবা মায়ের। তারা ছিলেন একযোগে পাইথন প্যারাডাইসের অন্যতম দু'জন গু'প্তঘা'তক এবং নির্ভীক দেহরক্ষী । আস্থাভাজন হওয়ার দরুন সবসময়ই নিজেদের দুঃসাহসিক কর্মকাণ্ডের দ্বারা প্রশংসা কুড়িয়েছেন তরুণ থেকে যুবকের কোঠায় সদ্য পদার্পন করা পাইথন লিডারের।
বিশ্বস্ত স্পাইদের এহেন অকাল মৃ'ত্যুর শেষ সংবাদটুকু বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্যই এরীশ নিজ উদ্যেগে তুষারকে পাঠিয়েছিল রাশিয়া থেকে প্রায় পনেরো শ মাইল দূরে ইয়াকুতিয়ার ছোট্ট এক প্রত্যন্ত গ্রামে। দিবালোকের প্রথম প্রহরেও রোদের আস্ফালন মলিন সেথায়। চারিদিকে শুধু বরফের আচ্ছাদন, স্বাভাবিক জীবন অতিবাহিত করা এক প্রকার দুঃসাধ্য বলা চলে। সেখানেই দেখা মিলেছিল সদ্য প্রস্ফুটিত গোলাপের ন্যায় এক কোমলপ্রাণ ফ্লোরার। "ফ্লোরা" নামের মতোই সুশ্রী তার দ্যুতি। তবুও দশ বছরের মেয়েটাকে দেখে মূর্তিমান তাগড়া যুবক তুষারের প্রথম যে শব্দটা মাথায় এসেছিল তা হলো, "স্নোফ্লেক্স",অর্থাৎ তুষার কণা। স্নোফ্লেক্স মূলত সাধারণ কোনো তুষার কণা নয়, সূদুর অন্তরিক্ষ থেকে নিপতিত ষষ্ঠ কোণাকৃতির সুক্ষ্ম বরফের কণা। যা দেখতে অনেকটা জলজলে তারকারাজির মতোই আকর্ষনীয়।
বরফের আচ্ছাদনে জমে থাকা হিমায়িত গ্রামে একমাত্র বৃদ্ধা দাদির সান্নিধ্যে বেড়ে ওঠা ফ্লোরার। ওমন বৈরী আবহাওয়ার মাঝে সদ্য প্রস্ফুটিত ফুলের কলিখানা কেমন নেতিয়ে গিয়েছিল অযত্নে। যেন ঠিকঠাক পরিচর্যার অভাবে অচিরেই লাবন্যতা বিলীন হবে রুশকন্যার। তুষার যখন খবরটা জানিয়ে চলেই যাচ্ছিল, তখনই অযাচিত এক অনুরোধে দ্বায়িত্বের পাল্লা ভারী করে দিলেন ভদ্রমহিলা। দু'হাতে করজোড় করে শীর্ণকায় নাতনিকে দেখিয়ে কাকুতির স্বরে জানালেন,
--- বছরের বেশিরভাগ সময়ই এখানে প্রচণ্ড ঠান্ডা । বরফে জমে থাকে সবকিছু। ফ্লোরাকে আমি ঠিকঠাক খাবার, পানীয়, কিংবা গরম কাপড়চোপড় কোনোটাই দিতে পারিনা।দু'দিন অন্তর ঠান্ডা জ্বর আর পেটের পীড়ায় ভুগতে থাকে মেয়েটা। আমার সঙ্গে সঙ্গে ফ্লোরার ও স্বাস্থ্যের অবনতি হচ্ছে দিনদিন। এমনটা চলতে থাকলে শীঘ্রই বড় কোনো অসুখে পরে জীবন খোয়াবে আমার নাতনি ফ্লোরানি।
তাছাড়া...
এক মূহুর্ত থমকালেন দাদি, তুষার প্রত্যুত্তর করলো,
--- তাছাড়া!
--- ওর বাবা মায়ের দূর্বলতার হদিস করার জন্য প্রায়সই গু'প্তচ'রের আনাগোনা লক্ষ্য করা যায় এদিকে । অতর্কিত স'ন্ত্রা'সী হামলার ভয়ে দিনরাত পালিয়ে বেড়াতে হয় আমাদের। এভাবে লুকিয়ে চুরিয়ে আর কতোদিন সুরক্ষা করতে পারবো এই নিস্পাপ ফ্লোরানিকে, জানা নেই আমার।
বয়সের ভারে কুঁচকে যাওয়া কপোল বেয়ে দুফোঁটা অশ্রু গড়ালো ভদ্রমহিলার। দাদি ভ্যালেরিনার কথাটুকু শেষ হতেই গ্রীবাদেশ স্থির রেখে আড়চোখে ওপাশে দাঁড়ানো রুশ মেয়েটার পানে দৃষ্টিপাত করে তুষার। পুরাতন আলখাল্লায় মোড়ানো শীর্ণকায় শরীর। ঠান্ডায় জমে হীম হয়ে আসা ফ্যাকাসে বর্ণের তুলতুলে আদুরে মুখ। চড়ুই ছানার ন্যায় সরু হয়ে আসা ধোঁয়া ওঠা ফিনফিনে র'ক্তি'ম ওষ্ঠাধর। পিঠ ছুঁই ছুঁই ঈষৎ বাদামী সর্পিল চুলগুলো জবুথবু হয়ে আটকে আছে বিনীটুপির আস্তরণে।
ছোট্ট মেয়েটাকে একদৃষ্টে পরখ করে নিলো তুষার। পরপরই বিপরীত প্রান্ত থেকে ধ্বণিত হলো দাদির রুগ্ন কণ্ঠস্বর।
--- যদি কোনো সমস্যা না হয় তুমি কি মেয়েটাকে মস্কোতে নিয়ে যেতে পারবে বাবা? যেখানে ওর বাবা মা থাকতো। আমার বিশ্বাস তারা শূন্যতার মাঝে দুনিয়া ত্যাগ করেনি, কিছুনা কিছু তো মেয়েটার জন্য ঠিকই রেখে গিয়েছে। আমি চাই আমার ফ্লোরানি সবসময় ভালো থাকুক, সুরক্ষিত থাকুক। ওর নিস্পাপ মুখের পবিত্রতাটুকু সারাজীবন এভাবেই অটুট থাকুক।
দাদি ভ্যালেরিনার ধারণা ভুল ছিলনা মোটেই। নিজেদের সারাজীবনের সবটুকু সঞ্চয় একমাত্র মেয়ে আর মায়ের জন্যই সংরক্ষণ করে গিয়েছিলেন ফ্লোরার বাবা মা। এবং সেই সঞ্চয়ের পরিমাণ মোটেই সামান্য নয়, বরং সাধারণ অংকের হিসেবে তা ছিল ধরা ছোঁয়ার বাইরে।
কিন্তু তুষার তো দয়ালু নয়। কঠোরতা আর নির্জীবতায় আবৃত প্রস্তর খণ্ডের ন্যায় শক্ত ওর পাষণ্ড হৃদযন্ত্র। অনুভূতি নামক স্নায়ুকোষটুকু বিভীষিকায় বিলীন হয়েছে বহু আগেই। তবুও কি ভেবে যেন আজ চিরাচরিত সিদ্ধান্তে অনিয়ম ঘটালো যন্ত্র মানব। দুদণ্ড এগিয়ে গিয়ে দোরগোড়ায় আসীন মেয়েটাকে উদ্দেশ্য করে গভীর গলায় বললো,
--- তৈরি হয়ে নাও, তুমি মস্কো যাচ্ছো।
তৎক্ষনাৎ উঠে দাঁড়ায় ফ্লোরা, একছুটে দাদির উষ্ণ শালের পেছনে গা ঢাকা দিয়ে বলে,
--- আমি যাবোনা দাদি। আমি চলে গেলে তোমার কি হবে?
নাতনীর উদ্বিগ্নতায় নিঃশব্দে মলিন হাসলেন ভ্যালেরিনা। বাইরের কনকনে ঠান্ডা ছাপিয়ে আন্তরিকতায় উষ্ণ হয়ে উঠলো তার রুগ্ন অন্তঃকরণ। মেয়েটাকে বাহুমাঝে আবদ্ধ করে ধাতস্থ করলেন আহ্লাদী স্বরে,
--- আমি নিজেকে ঠিক সামলে নিবো ফ্লোরানি। তুই সুরক্ষিত থাকলে দেখবি দাদি ও সুস্থ হয়ে গিয়েছে।
গম্ভীর অভিব্যক্তির তুষারের পানে চেয়ে কুণ্ঠায় গুটিয়ে গেলো বালিকা, চোখের ইশারায় লোকটাকে ইঙ্গিত করে বললো,
--- কিন্তু ওনাকে ভয় লাগছে।
দাদি বললেন,
--- উনি তোকে ভালো জায়গায় নিয়ে যাবে সোনা। সেখানে পর্যাপ্ত খাবার আছে, গরম কাপড় আছে,ঘুমানোর জন্য আরামদায়ক বিছানাও রয়েছে। তারচেয়েও বড় কথা ওনারা তোকে সুরক্ষিত রাখবেন।
ভদ্রমহিলার কথায় হতবিহ্বল হলো তুষার। মাফিয়া পেন্টহাউজকে কি আসলেই ভালো কোনো জায়গা বলা যায়? আর সুরক্ষা, সেটা কি আদৌও সম্ভব?
যেখানে নিজের ছেলে পুত্রবধুর অকাল মৃ'ত্যুর জন্য একমাত্র মাফিয়ারা দায়ী, সেখানে ভ্যালেরিনার মুখে এমন একটা কথা বড্ড বেশি বেমানান ঠেকলো তুষারের নিকট। হতে পারে নিজের শতবর্ষীয় বিচক্ষণতা থেকেই এ কথা বলেছিলেন বৃদ্ধা।
সে যাই হোক, অবশেষে ভ্যালেরিনার বহু কসরতের পরে তুষারের সঙ্গে নিজ গৃহ ত্যাগ করেছিল ফ্লোরা। সন্ধ্যার আকাশে যখন শুকতারা জ্বলজ্বল করছিল, গ্রামের প্রতিটি ঘরে ঘরে তখন তীর্যক শিখা ছড়াচ্ছিল হলদে রঙা কেরোসিনের প্রদীপ। ঠিক সেই সময়ে বিশেষ ধরণের ঘোড়ার গাড়িতে চড়ে যাত্রা শুরু করে ওরা। এই গ্রামে গাড়ি প্রবেশ করানো দূরহ ব্যাপার, প্রচণ্ড ঠান্ডায় ইঞ্জিন শিথিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট। তাই গ্রাম থেকে কয়েক ক্রোশ অদূরে জিপ দাঁড় করিয়ে রেখে এসেছ তুষার। আপাতত সেই অবধি যাওয়ার একমাত্র অবলম্বন হলো এই কাঠের তৈরি লম্ফঝম্প ঘোড়ার গাড়িখানা।
গাড়িতে বসার পর থেকেই ঘুমের তাড়নায় টলছিল ফ্লোরা। বহুক্ষণ কান্নার দরুন শরীর ক্লান্ত ছিল ওর, সেই সাথে সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পরার বদঅভ্যেসটা জেঁকে বসেছে চোখের পাতায়।
বেঘোরে টলতে টলতে তন্দ্রাচ্ছন্ন রুশকন্যা যখন তুষারের কাঁধে লুটিয়ে পড়ছিল তৎক্ষনাৎ কর্কশ আওয়াজে বাঁধ সাধলো যুবক। ভ্রু কুঞ্চিত করে বলে উঠলো,
---খবরদার! আমার দিকে আসবেনা একদম। দূরে থাকো।
যুবকের কঠোর বাক্যে ধড়ফড়িয়ে ওঠে বালিকা। কোনোমতে নিজেকে সামলে, ঘুম জড়ানো গলায় রিনরিনিয়ে বলে,
--- আমার ঘুম পাচ্ছে ভীষণ....
ব্যাস এটুকুই, পরপরই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে অজান্তেই ঢলে পরে ওই যান্ত্রিক মানবের চওড়া কাঁধের আস্তিনে। তারপর কি তুষার ওকে সরিয়েছিল? উহুম, বোধ হয় না।
*
টানা চব্বিশ ঘণ্টা আকাশ ভ্রমন করে, অবশেষে যখন পেন্টহাউজে ফিরলো তুষার, তখন যুবকের পেছনে ছোট্ট রুশ বালিকাকে দেখে অবাকের চরম শিয়রে পৌঁছেছিল এরীশ। দয়া মায়াহীন ব্লাডিবিস্ট খ্যাত রীশস্কা মেয়েটাকে পর্যবেক্ষণ করে কুটিল স্বরে শুধিয়েছিল,
--- তুমিকি এই বাচ্চা মেয়েটাকে প্রস্টিটিউড ক্লাবে পাঠাতে চাইছো?
--- না!
তৎক্ষনাৎ উদগ্রীব স্বরে প্রত্যুত্তর করে তুষার।
--- তাহলে?
শুষ্ক একটা ঢোক গিলে মাফিয়া বসকে জুতসই কুর্নিশ জানিয়ে তুষার বলে,
--- পেন্টহাউজে আমাদের একজন অথেনটিক রাধুনীর প্রয়োজন ছিল। তাই ওকে রান্না করার জন্য নিয়ে এসেছি এখানে । আজ থেকে পেন্টহাউজের রান্না থেকে শুরু করে আনুষঙ্গিক সকল কাজের দ্বায়িত্ব ওর।
তুষারের কথায় মেয়েটার আগাগোড়া পর্যবেক্ষন করে এরীশ। অতঃপর গম্ভীর স্বরে বলে,
--- তোমার কি মনে হয় না, এসব কাজের জন্য এই মেয়েটা একটু বেশিই ছোট।
--- কিছু করার নেই। আজ থেকে ওর বাবা মায়ের হয়ে ও নিজেই সার্ভ করবে এই মাফিয়া প্যারাডাইসকে।
পাইথন প্যারাডাইসের অত্যন্ত বিশ্বস্ত দু'জন স্পাইয়ের র'ক্ত ছিল স্বয়ং ফ্লোরা। তাই এরীশ ও আর এ ব্যাপারে না করেনি কখনো। তুষার যেভাবে চেয়েছে সেভাবেই থাকতে দিয়েছিল ফ্লোরাকে।
সেই থেকেই নিষিদ্ধ পেন্টহাউজের বিভীষিকার মাঝেই ডালপালা ছড়ানো স্নিগ্ধ পুষ্পরাজিকে এক অদৃশ্য বলয় হয়ে সর্বদা আগলে রেখেছিল মূর্তিমান পিশাচ।
অথচ তার এতোগুলো বছরের বাসনাকে এক রাতে ব্যাবধানে তছনছ করে ধুলোয় মিশিয়ে দিয়েছে এক পাষবিক হায়নার কলুষিত থাবা।
ফ্লোরার ঘরের সামনে থেকে অকস্মাৎ দু'জন নার্সের আগমনে ভাবনার ছেদ ঘটে তুষারের।বিভ্রম থেকে বেড়িয়ে সম্মুখে দৃষ্টিপাত করতেই দেখলো ওর র'ক্তে মাখা বীভৎস চেহারার পানে চেয়ে ভয়ে কাঁপছে মেয়ে দুটো। এই মূহুর্তে মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা হয়ে আছে মানবের,অস্তিত্ব জুড়ে দাউদাউ করছে প্রতিশোধের দাবানল। অগত্যা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হুট করেই দু'হাত তুলে মেয়ে দু'টোর কপালে রিভলবার তাক করলো তুষার।
মূহুর্তেই কাঠের পুতুলের ন্যায় স্থির হয়ে গেলো তারা। মাত্রাতিরিক্ত শঙ্কায় ছলকে উঠলো হৃদযন্ত্র, একযোগে চোখমুখ খিঁচে ক্রন্দিত স্বরে বলতে লাগলো,
--- মাফ করবেন, আ...আমরা কিছু করিনি। ডা. মাতভেই এর আদেশে চেকআপ করতে এসেছি শুধু ।
মেয়ে দু'টোর কাঙ্ক্ষিত স্বীকারোক্তিতে খানিক দমলো বিপরীত পক্ষ। নিঃশব্দে রিভিলবার দু'টো নামিয়ে কাতর স্বরে জানতে চাইলো,
--- ও ঠিক আছে?
তুষারের নিস্ফল প্রশ্নে শুষ্ক ঢোক গিলে চোখ চাওয়া চাওয়ি করলো মেয়ে দু'টো। অতঃপর একজন থেমে থেমে বলে উঠলো,
--- ব্লেডিং এখন নিয়ন্ত্রণে। ক্ষতস্থান গুলো ও শুকিয়ে এসেছে খানিক। আমরা নিয়মিত ড্রেসিন করে দিয়ে যাই, ফলে ইনফেকশনের সম্ভবনা নেই।
নার্স মেয়েটার সবগুলো কথা চোখ খিঁচে গিলে নিলো তুষার। রাশভারি কণ্ঠনালি খানা বুঁজে এসেছে য'ন্ত্রণায়। সহসা আর একটাও কথা না বাড়িয়ে হাতের ইশারায় তাদের প্রস্থান করতে বলে যুবক। অনুমতি পাওয়া মাত্রই তড়িঘড়ি করে প্রস্থান করে মেয়ে দু'টো। তুষার দাঁড়ায় না, রুশ বালিকার কক্ষের অভিমুখে এগিয়ে যায় ধীর পায়ে।
কক্ষের বাইরে তুষারের উপস্থিতি টের পাওয়া মাত্রই ওপাশ থেকে দরজায় খিল দিলো ফ্লোরা। জমিয়ে রাখা আত্নবিশ্বাসটুকু এক ঝটকায় মুখ থুবড়ে পড়লো এবার । পুরোপুরি নাজেহাল মস্তিষ্ক, আহত অন্তঃকরণ। চিরাচরিত গম্ভীর থমথমে মুখাবয়ব জুড়ে কাতরতার উদ্ভাসন। তুষারের মনে হতে লাগলো কণ্ঠনালি ভেদিয়ে সামান্য একটা বাক্য ধ্বনিত করার চেয়ে কঠিন কাজ বোধ হয় পৃথিবীতে আর কিচ্ছু নেই। তবুও সেই দুঃসাধ্য সাধনে উদ্যত হলো সে, অসার হয়ে আসা জিহ্বাটাকে নাড়িয়ে ছুঁড়লো আহত কণ্ঠস্বর,
--- স্নোফ্লেক্স কখনো ভাঙেনা, তারা আকাশ থেকে নিপতিত হয়ে নিজ উদ্যেগে বেমালুম গলে যায়। জানো নিশ্চয়ই?
ওপাশে নৈঃশব্দ্য।
ফের বলতে লাগলো মূর্তিমানব।
--- ধরনী জুড়ে আচ্ছাদিত কঠিন তুষারের বুকে তুমি সেই নমনীয় স্নোফ্লেক্স। যাকে কেউ কখনো ভাঙতে পারেনা। সে আপন তরঙ্গে উচ্ছ্বাসিত। শুষ্ক বরফ পিণ্ডের অন্তঃস্থলে জমে থাকা অপার্থিব কারুকাজ তুমি ফ্লোরা, "আমার স্নোফ্লেক্স"। শক্ত তুষারের মাঝে আকাশ থেকে নেমে আসা সজ্জিত সেই তুষার কণা।যার শুভ্র সৌন্দর্যকে কখনো আঁধার স্পর্শ করতে পারেনা।
এতোকিছুর পরেও কোনোরূপ প্রত্যুত্তর ভেসে এলোনা ওপাশ থেকে।
আশাহত হলো অভিলাষী সত্তা । নিজেকে আর সামলাতে পারলো না যন্ত্রমানব। তীব্র আত্মগ্লানিতে ডুবে অকস্মাৎ কক্ষের সামনে হাঁটু ভেঙে বসে পরলো ধপ করে। পরপরই দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে উদভ্রান্তের ন্যায় হুংকার ছাড়লো অকস্মাৎ ,
--- কেন সেদিন তোমার কথা শুনতে গেলাম আমি? কেন দিয়েছিলাম ওকে বাঁচার সুযোগ? সব দোষ আমার, আমিই সেদিন বাঁচতে দিয়েছিলাম ওই জা'নো'য়ার টাকে। সেদিন এই দু'হাতে এ্যালেক্সান্দ্রেয়র মৃ'ত্যু রচিত হলে, আজ এতোটা দূর্বিষহ যন্ত্রণা সহ্য করতে হতোনা তোমায় ফ্লোরা। সব দোষ আমার, সব দোষ, সব.....
উন্মাদনায় দু'হাতে আবদ্ধ রিভলবার দু'টো ছিটকে পরলো মেঝেতে। উদভ্রান্তের ন্যায় একই শব্দ বারবার উচ্চারিত করতে করতে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে ক্রমশ দেওয়ালের গায়ে ঘুষি হাঁকাতে লাগলো তুষার। নিজের কর্মফলের গ্লানির নিকট এ যন্ত্রনা যেন হামেশাই শিথিলতুল্য। ক্রোধের তাড়নায় বিদীর্ণ হলো দু'হাতের পৃষ্ঠদেশ। মূহুর্তেই দগদগে ক্ষ'তচিহ্নে ভরে উঠলো ফিনফিনে চামড়ার আবরণ। ক্ষ'তবি'ক্ষত মুঠোর ফাঁক দিয়ে গড়ালো তরতাজা র'ক্তস্রোত। তাও দমলো ক্রোধ। আপন কার্জে অবিরত মূর্তিমানব। নিজেকে ক্ষ'তবি'ক্ষত করার হাজারটা পায়তারা করেও যন্ত্রণা উপলব্ধি হচ্ছে না অন্তরে। এ কেমন পাথর কঠিন চিত্ত তার?
নিজেকে আ'ঘাত করার প্রয়াসে সফল না হলেও, ওর কাণ্ডে পরাস্ত হলো রুশ রমনী। দরজা খুলে অকস্মাৎ বেড়িয়ে এসে গলা চিঁড়ে চ্যাঁচালো মেয়েটা,
--- থামুন!
থমকালো অস্তিত্ব। বিস্ময়ে হতবিহ্বল হয়ে তৎক্ষনাৎ ঘোরালো গ্রীবাদেশ। দেখলো ওর কাছেই অনেকটা সন্নিকটে দাঁড়িয়ে আছে মেয়েটা। পরনে তার হাঁটু সমান পাতলা ফ্রক। পিচ রঙা ফিনফনে কাপড়টা রুশকন্যার দূধে আলতা পেলব ত্বকের সঙ্গে একেবারে মিশে যেতে চাইছে যেন। অথচ পায়ের পাতা থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অনাবৃত অংশে গভীর ক্ষ'তর অস্তিত্ব সুস্পষ্ট।
মুখোমুখি দাঁড়িয়ে নিজের র'ক্ত র'ঞ্জিত হাতখানা বাড়িয়ে দিলো মেয়েটার গলার ভাঁজে। খরখরে পুরুষালি হাতটা আদুরে আস্ফালনে অতি সন্তোর্পনে বিচরণ করলো সেথায়। অতঃপর তুলতুলে কোমল অধর জুড়ে খেলে গেলো র'ক্তা'ক্ত বৃদ্ধাঙ্গুলির গভীর প্রলেপ। তীক্ষ্ণ আওয়াজে ধ্বনিত হলো,
--- আমি ওকে ছাড়বো না ফ্লোরা, কিছুতেই ছাড়বো না। ওর পা'পাচারই ওর জন্য নরকের দুয়ার উন্মুক্ত করেছে। এবার শুধু নিক্ষিপ্ত হওয়ার পালা।
এতোক্ষণে দৃষ্টি তুললো রুশ রমণী। টলমলে চাহনির মাঝে জমে আছে তার অগাধ অভিমান,আধারের ন্যায় প্রগাঢ় বিষণ্ণতা । মেয়েটার আহত দৃষ্টিযুগল নজরে আসতেই দু'হাতে ওর স্নিগ্ধ কপোল জোড়া আগলে ধরলো তুষার। যুবকের র'ক্তে মাখামাখি হলো রমণীর পেলব ত্বক।
কিয়ৎক্ষন বাদে অতি সন্তোর্পনে ললাট নিয়ে ছোঁয়ালো রমণীর ছোট্ট ললাট দেশে । অতঃপর নদীর মতো শান্ত আওয়াজে উচ্চারিত করলো ক্ষুদ্র এক বাক্যবহর,
--- আ'ম সরি। আ'ম রিয়েলি রিয়েলি সরি। তোমার সুরক্ষায় অপারগ হওয়ার অ'গ্নি'কুণ্ড সারাজীবন জলন্ত অঙ্গার হয়ে পোড়াবে আমায়। কিন্তু বিশ্বাস করো সেই বী'ভৎস দহন যতই বি'ধ্বং'সী হোক না কেন, আমি তার সবটুকু যাতনা মাথা পেতে নিবো নির্দ্বিধায়।
নির্বিকার ফ্লোরা এতোক্ষণে উপলব্ধি করলো রাশভারি কঠিন আওয়াজটা কেমন ভঙ্গুর হয়ে এসেছে, মনে হচ্ছে বুকের কান্না গিলে গিলে অতি ব্যগ্রতায় শব্দ গুলো উচ্চারণ করছে লোকটা। পরপরই নিজের র'ক্তমাখা অনাবৃত গলার ভাঁজে অনুভূত হলো টুপটুপ করে ঝড়ে পরা দু'ফোঁটা তপ্ত জলের অস্তিত্ব। ওর আর বুঝতে বাকি রইলো না এই জলের উৎস কোথায় ।
এই মানুষটার অশ্রুসিক্ত কৃষ্ণগহ্বরের পানে চোখ উঁচিয়ে তাকানোর সাহস হলোনা মেয়েটার। কেবল ঠোঁট নাড়িয়ে নির্জীব রিনরিনে আওয়াজে জানালো,
--- এখানে দম বন্ধ হয়ে আসছে তুষার। মানুষের উপস্থিতি একটুও ভালো লাগছে না। অন্য কোথাও নিয়ে চলুন।
ফ্লোরার বলতে বাকি, অতঃপর এক মূহুর্তও বিলম্ব করলো না যুবক, তক্ষুণি দু'হাত বাড়িয়ে রমণীর কবুতরি পেলব অস্তিত্বকে তুলে নিলো শূন্যে। ঠকঠকে বুটের তলা র'ক্তে ভিজে একশা। চারিপাশে ছি'ন্নভি'ন্ন ম'রদেহে'র উপস্থিতি, সেসব নৃ:শংস'তা নির্বিঘ্নে উপেক্ষা করে এগিয়ে গেলো লাউঞ্জের দিকে।
মেইন গেট ছাড়িয়ে এলিভেটরের অভিমুখে অগ্রসর হতে হতে আপন বক্ষভাঁজে লেপ্টে থাকা নাজুক প্রেয়শীর পানে চাইলো একপল। পর মূহুর্তেই কানের এয়ারপড'স সচল করে গমগমে আওয়াজে ছুঁড়লো কঠোর আদেশ ,
--- আমার কান্ট্রিসাইডের ভিলা টা যাতে রেডি থাকে। আগামী দু'টো দিন সেখানেই অতিবাহিত করবো আমি।
চলবে....
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৪২
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা নিষিদ্ধ।
🚫 প্রাপ্ত মনস্কদের জন্য।
*
*
টর্চার সেলের সবগুলো গেট উন্মুক্ত আজ। রাশিয়ান পাইথন প্যারাডাইস এটা। এই ভবনে দাঁড়িয়ে আড়ালে আবডালে খু"নখারা'পি করার অভ্যাস নেই পাইথন লিডারের। এখানে সেই একমাত্র বাদশা।নিষিদ্ধ দুনিয়ায় বুক চিতিয়ে দাপিয়ে বেড়ানো মরীচিকার সম্রাট। দ্যা ব্লাডিবিস্ট রীশস্কা।
ভেতরের শুকনো জমাট র'ক্তের উৎকট গন্ধটা নাকে এসে লাগছে ভীষণ। সমগ্র মেঝেতে বীভৎস লালিমার ছড়াছড়ি। যেন নরকীয় আগ্রাসনে রনক্ষেত্র চারিপাশ। মেঝের মধ্যেখানে লুটিয়ে পরে থাকা প্রতিটি ছিন্নভিন্ন লাশ ই কেবল জানে কতটা নৃশংস ছিল তাদের এই সুদীর্ঘ দুর্বিষহ মৃত্যু যাত্রা। প্রত্যেকটা নিথর শরীরের ঘাড় থেকে মস্তিষ্ক অবধি বিধ্বস্ত রূপে কদর্য। কারোর হাত নেই, কারোর পা নেই, তো কারোর দু'ভাগকৃত বিদীর্ণ মস্তিষ্কটা উচ্ছিষ্টের ন্যায় পরে আছে দু'দিকে ,অথবা কারোর ধরের সঙ্গে মাথাটাই আর যুক্ত নেই। শক্ত মাথার খুলি চূর্ণবিচূর্ণ হয়ে ছিন্নক মগজটা ছিটকে গিয়ে আঁচড়ে পরেছে সিমেন্ট আস্তরিত কুচকুচে কালো দেওয়ালের অগ্রভাগে । নৃ'শংস বিভীষিকা হয়ে মানবদেহের তরতাজা অস্তিত্ব গলিত মোমের ন্যায় চুয়িয়ে চুয়িয়ে পরছে সেথায়।
যেন কোনো অশুভ দানবের তীব্র ক্রোধের সামান্যতম বহিঃপ্রকাশ ছিল এই অতর্কিত ধ্বংসলীলা।
আলোর উপস্থিতি নগন্য। কক্ষের এক প্রান্তে যান্ত্রিক রোবটের ন্যায় নির্লিপ্তে দণ্ডায়মান একদল সশস্ত্র মাফিয়া বাহিনী। ঠিক তার অপরপ্রান্তরে চরম বিভীষিকার ইন্ধন। তৈরি করা হয়েছে বিশেষ ধরণের ফাঁ"শির মঞ্চ। একটা কিংবা দু'টো নয়, অগণিত পোক্ত বাঁধনের রশি ঝুলছে সেথায়। ঝুলছে অ'র্ধমৃ'ত প্যারাডাইস দেহরক্ষীদের ছিন্নভিন্ন র'ক্তা'ক্ত দেহাবশেষ।
পায়ের তলায় মাটি নেই, গঙ্গা স্রোতের ন্যায় চুপচুপ করছে র'ক্তের প্লাবন। নিটোল পদযুগলে সেই র'ক্তস্রোত পায়ে মাড়িয়ে নিজের জন্য বরাদ্দকৃত কাউচ চেয়ারটায় গিয়ে গা ছড়িয়ে বসলো এরীশ। র'ক্তস্নাত চপচপে শরীর তার। ধারালো মুখাবয়ব জুড়ে বিন্দু বিন্দু জলকনার ন্যায় জমে আছে লালাভ বিভীষিকা।
এই মূহুর্তে মৃ'ত্যুদূতের ন্যায় বিদঘুটে রকম ভয়াবহ লাগছে তার শূন্য অস্তিত্বকে। বিশাল কাউচ চেয়ারটায় নির্বিঘ্নে আসীন হয়ে,বাম হাতের র'ক্তমাংস আবর্তিত ড্যাগার নামক ধারালো মা"রণা"স্ত্রটিকে ছুঁড়ে ফেললো অদূরে। পরপরই কাঁধ সটান করে ধ্বনিত হলো মাফিয়া বসের বিকট হুংকার,
--- আর কে আছে? সেদিন রাতে আর কে কে উপস্থিত ছিল এই টর্চার সেলে?
অদৃশ্য ভূকম্পন খেলে গেলো চারিপাশে, যান্ত্রিক ইঞ্জিনের ন্যায় কেঁপে উঠলো দেহরক্ষীরা। কন্ঠতালু ভেদ করে বেড়িয়ে এলো চাপা রুদ্ধশ্বাস। সকলের মধ্যে থেকে স্পাই টীমের সর্বোচ্চ ক্ষমতাবান লিডার মার্চেন্ট জুনিয়র মৃদু আওয়াজে প্রত্যুত্তর করতে চাইলো কিছু।তবে ফুরসত হলোনা, তার আগেই তর্জনি উঁচিয়ে কালকূটের ন্যয় শীতল বাক্য ধ্বণিত করলো মাফিয়া বস,
---আমি সেই বিশ্বাসঘাতকটাকে দেখতে চাই, যে কিনা পাইথন প্যারাডাইসে উপস্থিত থেকেই দিনের পর দিন তথ্য পাচার করেছে,
বিট্রেয়ার গেইম খেলেছে আমার সঙ্গে। ওর কলিজার পরিধি কতটুকু?
ভীতিগ্রস্ত কদম ফেলে সামনে এগুলো লোকটা। ফ্যাটফ্যাটে ফর্সা পুরুষালি ত্বকে জড়ো হয়েছে তার রক্তিম আধার। চওড়া কপালের কালচে সরু শিরা-উপশিরা গুলো স্পষ্ট দৃশ্যমান।
লিডারের চোখে চোখ রাখার দুঃসাহস তার হলোনা, অগত্যা হুট করেই সন্নিকটে এগিয়ে একপ্রকার নতজানু হয়ে হাটু ভেঙে বসলো রক্তাক্ত মেঝেতে। কন্ঠতালু থেকে নিঃসৃত করলো বাক্যধ্বণি
--- আমি কিছু বলতে চাই লিডার। গিফ মি আ সেকেন্ড চান্স। প্লিইইজ!
--- ওটা আমার ডিকশিনারিতে নেই।
--- মানেহ...
--- ইন মাই ওয়ার্ল্ড, ইফ ইউ ফাক আপ ওয়ান্স, ইউ আর ডান, নো মোর সেকেন্ড চান্স।
শরীরে কাঁপন ধরিয়ে দিলো হীম শীতল কন্ঠস্বর। এরীশের কথার পাছে যুবকের ওষ্ঠাগত প্রাণ। তটস্থ উদগ্রীব স্বরে ব্রিটিশ যুবক মার্চেন্ট নিষেধাজ্ঞা ভেঙে বলে উঠলো ,
--- আমরা বিশ্বাস ঘাতকতা করিনি বস, যেহেতু পাইথন প্যারাডাইসে ফ্যাক্স সবচেয়ে বিশ্বাসযোগ্য মাধ্যম তাই আমরা ওটাকেই বার্তা হিসেবে ধরে নিয়েছিলাম। সেখানে নাইট ওয়াচারদের বার্তা এসেছিল, আপনার অনুপস্থিতিতে বেশ কিছু গ্যাংস্টার গ্রুপ জঙ্গলের সীমানায় বিরতিহীন হামলা চালিয়েছিল। ওরা খুব শীঘ্রই প্যারাডাইস সীমানা অতিক্রম করতো, তাই ফুরসত করিনি। অল্প সংখ্যক গার্ড'সদের প্যারাডাইস গেট আর পেন্টহাউজ পাহারায় নিয়োজিত রেখে আমরা মিশনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। কিন্তু?
--- কিন্তু?
বরফ শীতল আওয়াজ ভেদ করলো মরীচিকার কণ্ঠস্বর। সৌষ্ঠব যান্ত্রিক শরীরে কাঁপন ধরলো যুবকের । বললো,
--- কিন্তু পুরোটাই ছিল গার্ডদের সরিয়ে পেন্টহাউজে প্রবেশ করার গভীর এক ষড়যন্ত্র।আর আমি নিশ্চিত টমেটো প্রিন্সের মতো গোখরা সাপের পক্ষে একা এতো বড় মিশন লিড দেওয়া মোটেই সম্ভব নয়, এর পেছনে তৃতীয় পক্ষের হাত রয়েছে।
--- হঠাৎ এতোবড় ষড়যন্ত্রের কারণ?
--- হতে পারে ব্লাড ডায়মন্ড।
কপাল গোছালো এরীশ,র"ক্তসিক্ত তর্জনী খানা বোলালো নিজ চিবুকে। যুবক বলতে লাগলো,
--- শুনেছি এই রত্নের আসল মালিক ডেনিয়েল নয়, সে অ্যামাজনের একদল অধিবাসীর থেকে চুরি করে এনেছে এই ব্লাড ডায়মন্ড।
--- জানি।
মৃতের ন্যায় নির্জীব কণ্ঠস্বর।
--- আমি সন্দিহান। এই প্ল্যান ডেনিয়েলের নয়, নিশ্চয়ই ব্লাড ডায়মন্ডের আসল মালিকের।
--- ব্লাড ডায়মন্ডের আসল মালিক আমি, এরীশ ইউভান। এতোদিন যাদের হাতে ছিল তারা কেবলই রক্ষক, অন্যকিছু না।
--- পৃথিবীতে ব্লাড ডায়মন্ড একপিস ই আছে। পাওয়ার বাসনা অনেকের, তাই মনে হচ্ছে খুব শীঘ্রই এই রত্নখনি হাত বদল করবে।
নির্লিপ্ত শূন্য বদনে এরীশ শুনে গেলো সবটা। অতঃপর ঠোঁটের আগায় পৈশাচিক ভাঁজ টেনে প্রশ্ন ছুড়লো,
--- চোখে এতো অস্বস্তি কেন? মাফিয়ারা কখনো ঘাবড়ায় না। প্রয়োজন হলে প্রাচুর্য্যের বদলে জান দিয়ে দেয়।
মাফিয়া বসের আস্থা সংগ্রহে অবিচল থেকে লোকটা ভীতিগ্রস্ত স্বরে বলে,
--- আই উইল।
--- ওকে ফাইন, প্রুভ ইট!
বৃদ্ধাঙ্গুলির ভাঁজে আটকে থাকা র"ক্তসিক্ত চটচটে রিভলবারটা ছুড়ে মা'রলো মার্চেন্টের পানে। খানিক ঘাবড়ালো বিপরীত পক্ষ, বোধ হয় এতোটাও কাঠিন্যতা আশা করেনি সে।
--- শ্যুট ইওর সেল্ফ!
গমগমে রূঢ় আওয়াজ ধ্বনিত হওয়ার পরপরই ভীতুগ্রস্ত হাত বাড়িয়ে রিভলবারটা তুলে নিলো মার্চেন্ট। তবে মূহুর্তেই সেই বশ্যতা পরিনত হলো চরম বিশ্বাসঘাতকতায়। চোখের পলকে ট্রিগার টেনে সেটিকে এরীশের বক্ষস্থল বরাবর তাক করলো সে ।
--- হ্যান্ডস আপ মি. রীশস্কা।
ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপাত্তক হাসলো এরীশ। কি অদ্ভুত ভয়ংকর সেই নৈঃশব্দ্যিক হাসি। ঠোঁটে হাসির রেখা অথচ চক্ষুগহ্বরে দাউদাউ করছে রক্তপিপাসুর ন্যায় রক্তিম অঙ্গার। হাসি অব্যাহত রেখেই ধীর পায়ে তিনশো ষাট ডিগ্রি এঙ্গেল এ ঘুরতে লাগলো সে। মার্চেন্ট ও অবিচল সেই ঘূর্ণিপাকে। একদৃষ্টে লক্ষ্য স্থির তার। পলক ফেলবার ফুরসত নেই। জিতে যাওয়ার অবকাশ ক্ষীণ, অগত্যা প্রাণপন সতর্ক সে বান্দা।
--- তুমি কি জানো, ব্লাড ডায়মন্ড তার আসল মালিকের হাতে এখনো পৌঁছায়নি।
ম্যানিউপুলেট করার অভিনব কৌশল। কথা-কাজে দ্বিধাগ্রস্ত হয়ে মার্চেন্ট জুনিয়র পা দিলো সেই ফাঁদে। জিজ্ঞেস করলো,
--- হু ইজ দ্যা ওউনার?
ফের কপট হাসিতে প্রসারিত হলো ওষ্ঠাধর। লোকটার পদক্ষেপের পানে সরু দৃষ্টিপাত করে বললো,
--- কে হতে পারে? গেইস ইট।
--- টমেটো প্রিন্স ইনভিজিবল এক গড ফাদারের কথা উল্লেখ করেছিেল, যে bratva এর অংশ নয়।
---- হাহ,টমেটো প্রিন্স!
শব্দটা উচ্চারণ করে চূড়ান্ত পদযুগল স্থির করলো মাফিয়া বস।
ঘাবড়ালো মার্চেন্ট। তবে বন্দুক নামানোর প্রয়াস নেই। সে জানে, হয় মরণ নয় মারণ। এর মাঝে একবারও পলক ফেলার সুযোগ হয়নি তার। দাবার গুটি উল্টে যেতেও ন্যানো সেকেন্ড সময় লাগে বোধ হয়, তার চেয়েও দ্রুত গতিতে উল্টে গেলো পজিশন। বিদ্যুৎ বেগে লোকটাকে পায়ের কাছে ফেলে ওর কণ্ঠনালি বরাবর শর্টনাইফ চেপে ধরে এরীশ। নির্জীব দু'ঠোঁট এবার স্বক্রিয়। পিয়ার্সড আই ভ্রু খানা সন্তোর্পনে উঁঠে আছে কপালে, যেন মানুষ মা'রতে নয়, কোনো নামি-দামি ব্র্যান্ডের বিজ্ঞাপন দিতে দাঁড়িয়ে আছেন সুপারস্টার সাহেব। ভয়ে হাঁপিয়ে উঠলো মার্চেন্ট, উন্মাদের ন্যায় বলতে লাগলো,
--- টমেটো প্রিন্সের ডেসটিনেশন আমার জানা নেই, সত্যি জানা নেই। আমিতো স্রেফ তৃতীয় পক্ষ।
---এ্যালেক্সান্দ্রেয় কোথায়?
বরফ কেটে ফেলার মতোন ধারালো কন্ঠস্বর।
--- আমম...
জিভ দিয়ে বাক্য উচ্চারণের আগেই, ওর গলার অগ্রভাগে চোখ বুঁজে টান মারলো এরীশ। মৃত্যর আশংকায় দুনিয়া কাঁপিয়ে চিৎকার করে উঠলো মার্চেন্ট, পরপরই টের পেলো ওর শ্বাসনালি এখনো অক্ষত রয়েছে, খানিক চামড়া কেটেছে শুধু। আতঙ্কিত মুখাবয়ব, যেন হৃদয়টা খামচে ধরেছে কেউ। ওর মরিমরি অবস্থা অবলোকন করতেই মুখের রঙ পাল্টালো মাফিয়া বস। চেহারায় উত্তাপ ঢেলে, অশুভ দানবের ন্যায় দৃষ্টি ফেললো মার্চেন্টের কর্তিত গ্রীবাদেশ পানে, অতঃপর হিমশীতল কন্ঠে আওড়ালো,
--- পরের বার মুখ দিয়ে "আ" উচ্চারণের সুযোগ হবেনা আর।
ঢকাত করে শুষ্ক এক ঢোক গিললো লোকটা, জিহ্বা তার তরলশূন্য। শুষ্কতায় কণ্ঠনালি আটকে আসছে বারবার। তবুও ভয়ে তটস্থ হয়ে বলতে লাগলো সে,
---টমেটো প্রিন্স শুধু ওই মেয়েটাকে আঁটকে রেখেছিল, বাকি গার্ডসদের উদ্দেশ্য ছিল পেন্টহাউজে প্রবেশ করে অফিস কক্ষ সার্চ করা। পাইথন প্যারাসাইডের সিকিউরিটি ক্যামেরা সার্ভারও তারাই ডাউন করেছে, কিন্তু ওই কক্ষে ব্যাকআপ এনালগ সিকিউরিটি থাকায় ঢোকার জন্য পর্যাপ্ত সময় পায়নি।
--- এ্যালেক্সান্দ্রেয় কোথায়?
একই বাক্যের পুনরাবৃত্তি ঘটলো ফের।লোকটা ধড়ফড়িয়ে উঠলো আতঙ্কে।
--- আমি আর কিছুই জানিনা।
উদগ্রীব স্বরে বাক্যটা উচ্চারিত করে পালানোর ধান্ধায় উঠতে চাইলো বেশ কয়েকবার, কিন্তু সে সুযোগ হলোনা, যত বার মাথা তুলেছে, ঠিক ততবার নিজ হাটু দ্বারা ওর নাসারন্ধ্র থেঁতলে দিয়েছে এরীশ। মুখ তার র'ক্তে জবুথুবু, ভারী শ্বাস টেনে বললো,
--- সত্যিই এর বাইরে কিচ্ছু জানিনা আমি।শুনেছি চোরাই পথে সেদিনই রাশিয়া ত্যাগ করেছে টমেটো প্রিন্স। শুধু বলে গিয়েছি, এমন এক সত্যি রয়েছে যা স্বয়ং পাইথন লিডারের অজানা, সত্যি জানতে হলে তার মুখোমুখি হতে হবে আপনাকে। আর এও বলেছে, এবার তাকে পাকড়াও করা দুঃস্বাধ্য। কারণ, ও জানে আপনার দূর্বলতা। একটা বাঙালি মেয়ে । যার চোখের রঙ নীল। সমুদ্রের মতো গাঢ় নীল। আর মেয়েটা...
সম্পূর্ণ বাক্যধ্বনি কণ্ঠনালি ভেদ করার আগেই এরীশের পায়ের কাছে মুখ থুবড়ে পড়লো মার্চেন্টের নিথর শরীরটা। ওর কণ্ঠনালি দুভাগ হয়ে গিয়েছে, কোনোমতে ঘাড়ের সঙ্গে আঁটকে আছে মাথাটা। র'ক্তের লালিমায় প্লাবিত চারপাশ। সেদিকে ভুলেও দৃষ্টিপাত করলো না এরীশ, মুঠোবন্দি শর্টনাইফ টা ছুড়ে ফেললো একপাশে, থমথমে নৈঃশব্দ্য কাটিয়ে ঝনঝনিয়ে শব্দ হলো সেথায়। দু'হাতে র'ক্তের জোয়ার। আর যাই হোক একটা সামান্য গ্যাংস্টারের মুখে মাফিয়া বসের দূর্বলতার উক্তিটি শোভা পায়না।
--- আমার দূর্বলতা নিয়ে কথা বলা মোটেই উচিৎ হয়নি তোমার।
স্বগোতক্তিকে আওড়ালো এরীশ। কন্ঠে তার বরফের ন্যায় নির্জীবতা। মেঝেতে পরে থাকা বীভৎস লাশটার পানে নিজের শূন্য দৃষ্টি স্থাপন করে ফের বলে উঠলো ,
--- তোমার কথা সত্যি হোক, কিংবা মিথ্যা। টমেটো প্রিন্সের মুখোমুখি তো আমি হবোই। যেদিন হবো সেদিন ওর আত্নাটাও ভয়ে আর্তনাদ করে বলবে "এরীশ ইউভান এসেছে"।
*
উপস্থিত কারোর মুখে রা নেই। নৈঃশব্দ্যিক নির্জীবতা গ্রাস করেছে চারিপাশ। গার্ডস গুলো এখনো অনুমতির অপেক্ষায়। র'ক্তসিক্ত শরীর নিয়ে বেজমেন্ট ছাড়লো এরীশ , যাওয়ার আগে দৃঢ় কন্ঠে আদেশ করলো ,
--- নেকড়ে প্যাকটাকে বেজমেন্টে ছেড়ে দাও,সাথে বোজোকেও। আজ ওদের ভুঁড়ি ভোজের পালা।
পেন্ট হাউজে ফিরে এসে সোজা নিজের বেডরুমে চলে গেলো মাফিয়া বস। কক্ষে প্রবেশ করে র'ক্তাক্ত শরীরটাকে সর্ন্তোপনে এলিয়ে দিলো কালো রঙের রাজকীয় ডিভানে। চোখের সামনে ক্রিস্ট্যাল খচিত কফি টেবিল। তার উপরে একটা বড়সড় আওয়ারগ্লাস, অর্থাৎ বালুঘড়ি। আপাতত দুনিয়া ভুলে একদৃষ্টে সেটিকেই পর্যবেক্ষন করে চলেছে সে। চোখে তার বিতৃষ্ণা। কোন সত্যির কথা বললো মার্চেন্ট?
*
এরীশ ভাবলো না খুব বেশি। ওর মস্তিষ্কটা ভাবতে দিচ্ছে না কিছুই। সে ঘুরেফিরে একই জায়গায় আটকে যাচ্ছে বারবার । ঈশানী! তপ্তশ্বাস ছেড়ে মাথাটা হেডবোর্ডে এলিয়ে নির্লিপ্তে চোখ বোজে এরীশ। ডিভান হাতরে ঈশানীর ফেলে যাওয়া ওড়নাখানি এনে রাখে বুকের কাছে।
হৃদয়ের কোথাও একটা ব্যথা করছে মাফিয়া বসের। বাহ্যিক সকল ব্যথাকে এক নিমেষে ম্লান করে দেয় সেই অসহনীয় চিনচিন ব্যথাটা। জীবনে প্রথমবার নিজের পেন্টহাউজে অবস্থান করা সত্বেও অন্য কোথাও মন পরে আছে ওর। সত্যি বলতে দুশ্চিন্তা হচ্ছে। একটা পাপিষ্ঠ জানোয়ারকে ভালোবেসে সাকুরার পবিত্রতা শেষ অবধি অক্ষুণ্ণ থাকবে তো আদৌও? নাকি ফ্লোরার মতো.....
ব্যতিগ্রস্ত ভাবনাটাকে সম্পূর্ণ হতে দিলোনা এরীশ। তার আগেই ধাক্কা হাঁকিয়ে সরিয়ে ফেললো মস্তিষ্ক থেকে।
--- সাকুরা পবিত্র, ঝরনার জলের মতো স্বচ্ছ। যতবড় চ্যালেঞ্জারই আসুক না কেন, এরীশ ইউভানকে টপকে ওই পবিত্রতাকে কলুষিত করা এতো সহজ নয়।
খানিক আগের হাহাকার,আর্তনাদ, নিরুদ্বেগ বিধ্বংসী প্রলয় সবকিছুই বিলীন হয়েছে নিস্তব্ধতায়। তবুও এই মূহুর্তে উদভ্রান্ত মস্তিষ্কের তাড়নায় চোখের সামনে রণক্ষেত্র বাঁধিয়ে দিতেও বোধ হয় পিছপা হবেনা মাফিয়া বস। অগত্যা নিজেকে খানিক স্বস্তি দিতে সিগারেট ধরালো সে । ট্রেজার'স গোল্ড লিফ,মাত্রাতিরিক্ত দামী এই সিগারেটের ধোঁয়া যেন কুণ্ডলী পাকানো অপার্থিব এক স্বর্গীয় বাষ্প। তবুও অনুভূতিহীন হৃদযন্ত্রটা শান্ত হয়না এরীশের। দাবানলের ন্যায় জ্বলছে মস্তিষ্ক। ধূসর বাদামি গহ্বরে তার অগ্নিস্ফুলিঙ্গের উদ্ভাসন। বুকের উপর ফেলে রাখা শিফনের ওড়নাটাকে ফের তুলে নিলো নাকের কাছে। মোহাবিষ্ট হয়ে গভীর শ্বাস টানলো। ভ্যনিলার মিষ্টি গন্ধটা এখনো অবশিষ্ট, যেন স্বয়ং ঈশানী বসে আছে ওর কোলের উপর। তেমন করেই জলন্ত শলাকার নিকোটিন টুকু বক্ষ ভেদিয়ে ভেতরে টেনে শীতল আওয়াজ উচ্চারণ করলো এরীশ ,
--- দূর্বলতা কি জিনিস জানা নেই। তুমি তো আমার আকাঙ্ক্ষা, প্রলয়ের ন্যায় বিধ্বংসী আকাঙ্ক্ষা। যে আকাঙ্ক্ষার কাছে গোটা মাফিয়া টেরিটোরির একমাত্র লালসার বস্তু ব্লাড ডায়মন্ডও মূল্যহীন। পুরো দুনিয়ার বিনিময়ে চেয়ে বসে আছি আমি তোমায়। শুধু তোমায়।
বেশকিছুক্ষন নৈঃশব্দ্য। পরমূহুর্তেই একটু নড়েচড়ে স্বগতোক্তিতে বিড়বিড়ালো মাফিয়া বস,
--- কখনোই তো কথা শোনোনা, সীমাহীন অবাধ্য রমণী। এবার ফিরে ক্রুজশীপে না পেলে খবর আছে তোমার।
মস্কো শহর থেকে প্রায় মাইল পঞ্চাশেক দূরে তুষারের কান্ট্রি সাইড ভিলার অবস্থান। বরফে ঢাকা বিপদজনক রাস্তাঘাট। পাবলিক ট্রান্সপোর্টের ব্যাবস্থা ক্ষীণ। আঁকাবাকা রাস্তার বাঁক ধরে একটানা ড্রাইভ করেছে তুষার। তাও ভিলায় পৌঁছাতে পৌঁছাতে ভোররাত। সুদীর্ঘ লম্বা জার্নির দরুন গাড়িতেই ঘুমিয়ে গিয়েছে ফ্লোরা। তুষার আর আগ বাড়িয়ে জাগায়নি ওকে, কোলে তুলে নিয়ে এসেছে রুমে।
ফ্লোরার বিশ্রামের ব্যাবস্থা করে নিজে এসে দাড়িঁয়েছে জানালার ধারে। ট্র্যান্সপারেন্ট গ্লাসটা একপাশে সরানো, ফলস্বরূপ উদীয়মান সূর্যের সুক্ষ্ম নরম আলোটুকু এসে ঠিকরে পরছে তুষারের সৌষ্ঠবাকৃতির তামাটে বদনে। বরফাচ্ছাদিত পর্বতের চূড়োয় মাথাচাড়া দিচ্ছে একফালি মোমের মতো নরম তুলতুলে সূর্যালোক। অদূর থেকে দেখলে চোখ জুড়িয়ে আসে। ক্ষীণ উষ্ণতায় কেমন তন্দ্রা ধরে যায় দু'চোখে। যদিও সেই নরম উষ্ণতা মোটেই ছুঁতে পারেনা তুষারের জালাময়ী অন্তরটাকে। সে নিটোল, নির্জীব। বক্ষগহ্বরে জলন্ত এক আগ্নেয়গিরির দাবানল। একদিকে ভাঙা চূর্ণবিচূর্ণ হৃদয়ের ফ্লোরা, ওর সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ , অন্যদিকে জন্মদাত্রী মা'কে আত্নপরিচয় না দিতে পারার হাহাকার। দু'টোতে মিলেমিশে তুষারের ভেতরটা পুড়িয়ে দিচ্ছে ক্রমশ। অথচ অভিব্যক্তি তার শান্ত সাবলীল। যেন কোথাও কিচ্ছুটি হয়নি। গোটা পৃথিবী ওর অনুকূলে।
*
তুষার চেয়েছিল নির্নিমেষ। হাতদুটো তার ফর্মাল প্যান্টেল পকেটে আবদ্ধ। তন্মধ্যে ওপাশ থেকে ভেসে এলো ঘুম জড়ানো মেয়েলি কণ্ঠস্বর,
--- আপনার শার্টে র'ক্ত লেগে আছে তুষার। এটা পাল্টাবেন না?
সচকিত বদনে পাশ ঘুরলো তুষার। দেখলো ওর দিকেই বিরস দৃষ্টিতে চেয়ে আছে ফ্লোরা। চেহারায় তার বিষাদের ঘনঘটা, অথচ পরনের সাদা ফ্রকটাতে কি স্নিগ্ধই না লাগছে মেয়েটাকে। কে বলবে,দুদিন আগেই এই মেয়েটার উপর দিয়ে দুনিয়ার সবচেয়ে ভয়ংকর ঝড় বয়ে গিয়েছে। নির্বিকারে একঝলক মেয়েটাকে আগাগোড়া পরখ করলো তুষার। অতঃপর বিনা প্রত্যুত্তরে এগিয়ে এসে উল্টো প্রশ্ন ছুড়লো,
--- ঘুম কেমন হলো?
--- আপনি কখনো আমার সঙ্গে এতোটা
স্বাভাবিক আচরণ করেননা তুষার। শুনতে কেমন কানে লাগছে।
দীর্ঘশ্বাস ফেললো যন্ত্র মানব। ফ্লোরার বিষণ্ণ হৃদয়টাকে খানিক স্বস্তি দিতে চাইলো বোধ হয়,
--- তোমাকে আমি দূরে নিয়ে এসেছি, দ্যাখো এখানে কেউ নেই।
--- আপনি তো আছেন।
--- আমার উপস্থিতি কি খুব বেশি অস্বস্তিদায়ক?
--- উহুম, একদমই না ।
ফ্লোরার এই সামান্য সম্মোহনী বাক্যে যেন প্রাণ ফিরে পেলো তুষার। সহসা এগিয়ে এসে নির্দ্বিধায় আঁকড়ে ধরলো ওর হাত, টেনে এনে বসালো কাউচে। অতঃপর নিজে গিয়ে হাঁটুভেঙে বসলো ফ্লোরার সম্মুখে। ফ্লোরা বিস্মিত, দু'চোখে তার কৌতুহলের জোয়ার, না জানি আবারও কোন অনিষ্টের দ্বায়ে বকাঝকা শুরু করে এই লোক। ফ্লোরা বিধ্বস্ত, তা জানা সত্বেও কি এমনটা করবে তুষার? মেয়েটার অযাচিত সব ভাবনাকে দূরে হটিয়ে, তুষার বলে উঠলো,
--- তুমি ঠিক আছো ফ্লোরা?
প্রত্যুত্তরে নির্লিপ্তে মাথা দোলায় ফ্লোলা। পরপরই ওপাশ থেকে ভেসে আসে এক অনাকাঙ্ক্ষিত বাক্য।
--- আমায় বিয়ে করবে? প্লিজ!
তুষারের মুখ থেকে এই কথাটা শোনার জন্য কত অপেক্ষা-ই না করেছিল মেয়েটা, কত প্রহর গুনেছিল উচাটন চিত্তে। দিন গেলো, মাস গেলো, কতগুলো বছর গেলো, এখন তো বাইরে স্নো ফল ও হয়না তেমন।অবশেষে যখন হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেলো,সর্বাঙ্গ কলুষিত হলো, ফ্লোরার অপেক্ষার প্রহর ফুরোলো, তখন কিনা তুষার এই প্রস্তাব রাখলো। কিন্তু কেন? এটা ভালোবাসা নাকি এক সম্ভ্রম হারানো অসহায় রমণীর প্রতি স্রেফ দয়া। মাফিয়ারা কি আদৌও দয়া দেখাতে সক্ষম? ভাবনার অতলে নিমজ্জিত ফ্লোরা, ওর ধ্যান ভাঙলো তুষারের ভারিক্কি আওয়াজে,
--- কিছু বলছো না যে।
--- কিন্তু আপনি বলেছিলেন, আপনি কখনো বিয়ে করবেন না। বিয়ে, সংসার, পরিবার এসব কিছু মাফিয়াদের জন্য নয়। তাহলে হঠাৎ এই মত বদলের কারণ কি তুষার?
রমণীর সুস্পষ্ট প্রশ্ন । তুষার ব্যতিগ্রস্ত হলোনা মোটেই, একই ভাবে বললো,
--- এটা আমার সিদ্ধান্ত। বাকিটা জীবন তোমাকে আগলে রাখার জন্য এছাড়া আর কোনো উপায় জানা নেই আমার।
--- তারমানে আপনি আমায় ভালোবাসেন না, স্রেফ দ্বায়িত্ব পালন করতে চাইছেন। কেন, আমি অপবিত্র বলে? নাকি এখন আমার জীবনটা পুরোপুরি মূল্যহীন বলে?
নির্বিকার সাবলীল অবয়বখানি শক্ত হয়ে এলো এতোক্ষণে । দাঁতে দাঁত পিষলো তুষার,চোখে তার যন্ত্রণার পাহাড়। সেই যাতনাগ্রস্ত অথচ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ফ্লোরার পানে। ছলছলে করুন অক্ষিদ্বয় মেয়েটার। চাইলেও বুঝি কান্না থামাতে পারছে না সে ।
--- এবার একটু বেশিই সাহস দেখিয়ে ফেলছো না?
--- আমি আপনাকে বিয়ে করবো না তুষার। আপনি আদেশ করলেও না। অন্তত এবার একটু অবাধ্য হতে দিন দয়া করে। প্লিইইজ।
অশ্রুসজল চোখ জোড়া এবার সত্যিই পরাস্ত হলো অনুভূতির দাঁড়ে। বুকভাঙা কান্নার জোয়ার উগরে এলো বাইরে। শরীর কাঁপিয়ে ব্যাকুল বদনে কাঁদছে মেয়েটা। গোলাপি থেকে রক্তিম আভায় ছেয়ে গিয়েছে তার ক্রন্দনরত মুখ। সেদিকে তাকানো মাত্রই কড়াপড়া নির্জীব শক্ত হৃদয়যন্ত্রটা অকস্মাৎ ছটফট করে উঠলো তুষারের,যেন তীর বিদ্ধ এক আহত সত্তা।
তারপরেও বুকের ভেতর অবিরাম র'ক্তক্ষরণের প্রবলতা বাড়াতে বোধ হয় মোটেও কুণ্ঠিত নয় রমণী। তাইতো চকচকে ধাতব রিভলবারখানি বাড়িয়ে দিলো তুষারের পানে। বললো,
--- এটা কোনো কাজেই আসেনি তুষার। শেষ অবধি নিজেকে রক্ষা করতে পারিনি আমি। আর এখন পুরোপুরি নিঃস্ব হয়ে আপনার মুখোমুখি।
--- প্লিইইজ! প্লিজ স্টপ ইট ফ্লোরা। আমি শুনতে চাইনা এসব। একদম ভুলভাল কথা বলবে না আমার সামনে। ধৈর্যের মাত্রা অতিক্রম করলে তোমাকে শ্যুট করতেও দ্বিধা করবো না আমি।
তুষারের যান্ত্রিক চোখে যেন আ'গুন ধরেছে এবার। অধর কাঁপছে ক্ষুদ্ধতায়। ফ্লোরা বললো,
--- সেটাই করুন।আমার শাস্তি হওয়া প্রয়োজন। আমি কখনো আপনার নিষেধাজ্ঞায় কর্ণপাত করিনি। চলেছি নিজের মতো। মাফিয়াদের অন্ধকার সম্রাজ্যে নিজেকে জোৎস্না ভেবে এসেছি সর্বদা, যেন কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না । কি আশ্চর্য! কিসের এতো ভরসা আমার বলুন তো? আমি কি করে ভুলে গেলাম, এই বিধ্বংসী টেরিটোরিতে স্বয়ং পবিত্রতাও কলুষিত।
--- প্লিইইজ! এবার থামো।
তুষারের চোখে এহেন অসহায়ত্ব এ জীবনে দেখেনি ফ্লোরা। তারা কষ্ট হলো তুষারের জন্য, কান্না থামিয়ে, নিজেকে খানিক স্থির করে বললো,
--- আপনাকে এভাবে দেখতে অভ্যস্ত নই আমি।
--- তাহলে রিভলবারটা বাড়িয়ে রেখেছো কেন? এটা দিয়ে কি করবো আমি?
--- আপনি নয় আমি করবো।
--- মানে!
পুরোপুরি অজ্ঞাত তুষার, আরও একবার হাঁটুভেঙে তুষারের মুখোমুখি হয়ে মেঝেতে বসলো ফ্লোরা,রিভলবারটা ওর হাতের নিকট এগিয়ে দিয়ে বললো,
--- হাতে নিন, বলছি।
তুষার তাই করলো,কোনোকিছু না ভেবেই তুলে নিলো সেটিকে।
--- আমাকে বন্দুক চালানো শিখাবেন তুষার?
কথাটা শোনা মাত্রই হতবিহ্বলিত নয়নে ফ্লোরার পানে দৃষ্টিপাত করে তুষার। আদুরে খুকির মতো ফ্যালফ্যালিয়ে চেয়ে আছে মেয়েটা। চেহারার কোথাও কাঠিন্যতার ছায়াটুকু অবধি নেই অথচ মাত্রই মেয়েটা গুলি চালনা শেখার আবদার জানালো ওর নিকট। তুষার অবশ্য আশ্চর্য হলোনা বিশেষ। শুধু শান্ত সাবলীল বাক্যে শুধালো,
--- প্রতিশোধ নিতে চাইছো?
এবারও নিস্প্রভ চাহনি, হীনমন্যতার লেশমাত্র নেই। কেবল রিনরিনে কণ্ঠস্বর ভেদিয়ে ধ্বনিত হলো অনুভূতিহীন রুষ্ট আওয়াজ,
--- ভয়ংকর প্রতিশোধ।
রয়্যাল ক্যারাভিয়ান, বাংলাদেশ।
মাঝসমুদ্রে ভাসমান সুবিশাল ক্রুজশীপটা গত পনেরোটা দিন ধরে একই জায়গায় স্থীর। কক্সবাজার বন্দর থেকে অনেকটা দূরে অবস্থান করায় খালি চোখে বালুচর খুঁজে পাওয়া মুশকিল। গার্ড'স গুলো সব আপন কার্জে নিয়োজিত । তারা প্রায়সই দলে দলে স্পীডবোডের সহায়তায় বন্দরের দিকে যায়। আবার ফিরেও আসে প্রয়োজন মিটিয়ে। এই যেমন মাত্রই পরপর চারখানা স্পীডবোড চলে গেলো জাহাজ ছাড়িয়ে। কেভিনের করিডোরে দাঁড়িয়ে আপাতত সেসবই পর্যবেক্ষন করছে ঈশানী। ইদানীং সময় কাটেনা ওর। মাফিয়া পেন্টহাউজের মতো এখানেও মোবাইল ব্যাবহারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে এরীশের কঠোর আদেশ একাএকা বাইরে যাওয়া যাবে না কোনোমতেই । ঈশানী বিরক্ত ভীষণ। সমুদ্রের মাঝে সারাদিন শুয়েবসে থাকতে আর ভালো লাগছে না ওর। তাছাড়া বাইরে গেলে ক্ষতিটা কি? এটাতো আর রাশিয়া নয়, যে বের হলেই শত্রুদের কবলে পরতে হবে, তাহলে কিসের এতো রেস্ট্রিকশন?
--- বোর হচ্ছো নিশ্চয়ই?
এক অযাচিত নারী কণ্ঠের আওয়াজে ভাবনার ছেদ ঘটে ঈশানীর। হতচকিত বদনে পাশ ঘুরতেই দেখা মেলে নাতালিয়ার। সুশ্রী চেহারারা এই ব্রিটিশ ভদ্রমহিলার বয়স আন্দাজ করা মুশকিল। কতইবা হবে পয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই বোধ হয়। এরীশের ব্যক্তিগত রাধুনি তিনি। স্ক্রুজশীপে অবস্থান কালে মাফিয়া বসের সকল খাবার দাবার তার তদারকিতেই তৈরি হয়। শুধু মাত্র এরীশ আর তুষারের জন্যই রান্না করেন ভদ্রমহিলা, যদিও ইদানীং ঈশানীর এসে যোগ হয়েছে তার গেস্টের তালিকায়।
--- আপনি কি করে জানলেন?
মুখোমুখি দাড়িয়ে প্রত্যুত্তর করলো ঈশানী। সমুদ্রের অগাধ জলরাশির পানে নির্লিপ্ত দৃষ্টিপাত করে, ভাবলেশহীন কণ্ঠে নাতালিয়া বললেন,
--- তোমার চেয়ারা দেখে মনে হচ্ছে।
বাঁধভাঙা বাতাসের তোড়ে এলোমেলো চুলের দাপট সামলানো মুশকিল । কোনোমতে চুলগুলো একটা ক্ল্যাচারে প্যাঁচিয়ে জবাব দিলো ঈশানী,
--- আমি সত্যিই বোর হচ্ছি, বন্দরে যেতে ইচ্ছে করছে ভীষণ। আচ্ছা এখান থেকে কক্সবাজার বন্দরটা কতদূর বলুন তো?
--- পালাতে চাইছো?
তীর্যক হাসির আভা খেলে গেলো ভদ্রমহিলার ঠোঁটের আগায়।
--- স্বামীর কাছ থেকে কে পালায়?
কথার জোরে ঈশানীও ছক্কা হাঁকালো এবার। নাতালিয়া বললেন,
--- স্বামী বলছো! ভয় করোনা ওকে?
--- ভয় করিনি কোনো কালেই, বড়জোর ঘৃণা করেছি।
--- ঘৃণাটুকু ভালোবাসায় রূপান্তরিত হওয়া কি এতোই সহজ?
--- আমি নিজেও সন্দিহান। আমি জানি ওকে ভালোবাসা অন্যায়। কোনো স্বাভাবিক মানুষ কখনো একটা জানোয়ারকে ভালোবাসতে পারেনা, কিন্তুু আমি বেসেছি। কারণ আমার অস্তিত ওর জন্য মরিয়া। অনুভূতির কাছে পরাস্ত আমার বিবেক।
একটুখানি ফিচেল হাসলেন নাতালিয়া।
---তুমিতো প্রাপ্ত বয়স্ক, আবেগী নও বিশেষ । তোমার দুনিয়াটা জলের মতো স্বচ্ছ,সাবলীল। গোটা একটা জীবন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। অথচ তুমি এখানে একটা হৃদয়হীন বিস্টের জন্য নিজেকে মরীচিকায় ডোবাতে চাইছো?
--- এরীশই আমার ভবিতব্য। ওকে বাদ দিয়ে জীবন কল্পনা করার সাধ্য আমার নেই। গোটা দুনিয়া ও যদি ওর বিপক্ষে থাকে, তাও আমি এরীশকেই চাইবো।
--- কেন এতো উতলা হচ্ছো?
--- জানিনা, প্রতি মূহুর্তে আমার জন্য করা ওর পাগলামি গুলো আমাকে ভাঙতে বাধ্য করেছে, ভালোতো প্রথম আমিই বেসেছিলাম, তাহলে ভুলে যাবো কি করে?
কথায় না পেরে অবশেষে দীর্ঘশ্বাস ছাড়লেন ভদ্রমহিলা। বিষণ্ন মুখে ফিরে যেতে যেতে আওড়ালেন,
--- এতো ভালোবেসোনা। কোনোকিছু অতিরিক্ত আগলে রাখতে চাইলে, শেষ পর্যন্ত সেই জিনিস আর অক্ষুণ্ণ থাকেনা।
কক্সবাজার, বাংলাদেশ।
এডভারটাইজমেন্ট শ্যুটের কাজে আজ সদর হাসপাতালে এসেছে মাহিন। স্কয়ার ফার্মাসিটিক্যালস এর বিশার বড় প্রজেক্ট। সকাল থেকেই ভীষণ ব্যস্ত সময় পার করছে ওদের পুরো টীম। মধ্যাহ্নের বিরতি চলছে এখন। ওপাশে সবাই মোরগ পোলাও এর বক্সে কব্জি ডুবিয়ে দিয়েছে এতোক্ষণে। মাহিন একাই শুধু এসে দাঁড়িয়েছে তিনতলার করিডোরে। আজ দুপুরে পানি ছাড়া আর কিচ্ছু খাওয়া চলবে না, পরপরই বেশ কিছু শ্যুট, তাই কড়া ডায়েট চলছে ওর।
হাসপাতালের ফ্রন্ট ইয়ার্ডের দৃশ্যটা অপরূপ। চারপাশে সবুজের সমারোহ, দেখলে অন্তর জুড়িয়ে আসে। মাহিন বিমত্ত দৃষ্টে অবলোকন করছে চারিপাশ, ঠিক তখনই ওর পাশ ঘেঁষে দাঁড়ায় তূর্য। তূর্যের উপস্থিতি টের পেয়ে কপাল গোছালো মাহিন, গ্রীবা ঘুরিয়ে প্রশ্ন করলো,
--- লাঞ্চ না সেরে এখানে কি করছো?
অভিমানের তোড়ে শিশু সুলভ গাল ফোলালো তূর্য। কিঞ্চিৎ কাঁধ উঁচিয়ে অসহায় স্বরে বললো,
--- খেতে ইচ্ছে করছে না, মন ভালো নেই।
--- তোমার মন খারাপ! ইন্টারেস্টিং তো।
মাহিনের মুখাবয়ব দেখে মনে হলো, সে ভারী মজার কথা শুনেছে। ওর হাসিহাসি মুখ দেখা মাত্রই তরতরিয়ে ডিপ্রেশন বেড়ে দিগুন মন খারাপ হয়ে গেলো তূর্যের। মহা বিরক্ত হয়ে সে বললো,
--- আমার এদিকে জীবন মরণ সমস্যা,আর তুমি বলছো ইন্টারেস্টিং? শেইম অন ইউ মাহিন ব্রো।
--- হোয়াট ডু ইউ মিন বাই জীবন মরণ সমস্যা!জটিল কোনোকিছু? ডাক্তার দেখিয়েছো?
--- আরেহ, তুমি হাইপার হয়ে অন্য জটিলতায় ঢুকে যাচ্ছো।
তপ্তশ্বাস ছাড়লো মাহিন। বিরস কন্ঠে শুধালো,
--- তাহলে কি সমস্যা? নারী ঘটিত কেইস?
বামহাতে মাথা চুলকে, থমথমে মুখে জবাব দিলো তূর্য,
--- ওইরকমই কিছু একটা, মা বিয়ে দিতে চাইছে।
--- এতো আনন্দের কথা, বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে দিতে চাইছে, এখানে মন খারাপের কি হলো?
চেহারায় আধার ঘনালো তূর্যের, সে আহত স্বরে বিড়বিড়ালো,
--- আনন্দ তো আমার ও হতো যদি না ওই নেংটি ইদুরের সঙ্গে বিয়েটা ঠিক করতো।
--- নেংটি ইদুর!
ভ্রু উঁচালো মাহিন। তূর্য ঠোঁট উল্টে মাথা ঝাঁকালো। বললো,
--- হ্যা নেংটি ইঁদুর। পৃথিবীর সবচাইতে বাজে ইঁদুর। দেখলেই মাথা গরম হয়ে যায়।
--- বুঝেছি পাত্রী তোমার পছন্দ নয়। আন্টিকে জানানো উচিত।
মাহিনের কথার পাছে, তূর্য তরতরিয়ে বলে উঠলো,
--- না না তেমন কিছুও নয়।
--- তাহলে?
তূর্য এবার মুখ কাচুমাচু করে শুকনো গলায় বলে,
--- আসলে ওর আমাকে পছন্দ নয়, নইলে কেউ নিজের হবু বর কে হুতুম পেঁচা ডাকে?
--- কি ডেকেছে!
--- হুতুম পেঁচা।
বিস্ময়ে বাকরুদ্ধ মাহিন। এই বিয়ে আসলেই সম্পন্ন হবে কিনা তা নিয়ে বেশ সন্দিহানও বটে।
--- হুতুম পেঁচাটা একটু বেশিই হয়ে গেছে, অন্য কিছু ডাকতে পারতো। এই যেমন ধরো বিলেতি প্যাঙ্গুইন। এটলিস্ট শুনতে ভালো লাগতো।
মাহিনের কথায় আগুনে যেন কেরোসিন ঢালার উপক্রম হলো, রাগে গজগজ করে উঠলো তূর্য। চেহারায় জোর পূর্বক গাম্ভীর্য টেনে এনে বললো,
---নাহ! এ বিয়ে সম্ভব নয়। আমার মতো কুল হ্যান্ডসাম বয়কে বলে কিনা হুতুম পেঁচা। ওর চৌদ্দ গোষ্ঠী হুতুম পেঁচা। তুমি একটু দ্যাখোতো ব্রো,কোনোদিক দিয়ে আমাকে হুতুম পেঁচা মনে হয়? আজ তোমার আগে এজেন্সির সঙ্গে আমার দেখা হলে নির্ঘাত তোমার বদলে আমাকে সুপারস্টার বানাতো।
হাসি সংবরণ করে হ্যা সূচক মাথা ঝাঁকালো মাহিন। তূর্য বলতে লাগলো,
--- অথচ ওর মতো বিচ্ছিরি নেংটি ইঁদুর এই তূর্য জাওয়াদকে বলে কিনা হুতুম পেঁচা।এতো সুদর্শন হুতুম পেঁচা দেখেছে ও বাপের জন্মে?
দীর্ঘশ্বাস ছাড়লো মাহিন। হাত ঘড়িতে চোখ বোলালো একবার, অতঃপর তূর্যের দিকে দৃষ্টিপাত করে বললো,
--- তো এবার কি করবে? ভেবেছো কিছু?
--- জানিনা, মা বোধ হয় এবার সত্যি সত্যি নেংটি ইঁদুরটাকে কাঁধে ঝুলিয়ে দিবে।
তূর্যের কথায় নিঃশব্দে হাসলো মাহিন, মুখোমুখি দাঁড়িয়ে ওর কাঁধের উপর হাত রেখে বললো,
--- মায়েরা কখনো আমাদের খারাপ চান না তূর্য। এই আমাকেই দেখোনা, মায়ের কথার অবাধ্য হয়ে সারাজীবনের জন্য এমন একজনকে হারিয়ে ফেললাম। যাকে না পাওয়ার আপসোস এ জীবনে শেষ হবে না আমার।
মাহিনের কথাটুকু পুরোপুরি খেয়াল দিয়ে শুনতে পেলোনা তূর্য। তার আগেই ওর নজর আটকালো হসপিটাল গেটে প্রবেশকৃত কালো গাড়ির বহরে। ভেতরে প্রবেশ করে গাড়িগুলো ব্রেক কষলো একযোগে। পরপরই একখানা রোলস রয়েস এর দরজা খুলে বেড়িয়ে এলো একটা লম্বা মতো সুঠামদেহী অবয়ব । কালো হুডির আস্তিন আর কালো মাস্কের অন্তরালে পুরোপুরি আবৃত তার মুখাবয়ব।চেহারা অনুসরণ করার সুযোগ পেলোনা তূর্য, ও কেবল দেখলো বড়সড় একটা রাইফেল হাতে নিয়ে হনহনিয়ে ভেতরের দিকে অগ্রসর হচ্ছে লোকটা।
আশ্চর্যের চরম শিয়রে পৌঁছে, হতবিহ্বলিত কণ্ঠে একাই বলতে লাগলো তূর্য,
--- এরকম একটা রক্ষণশীল দেশে, এভাবে বন্দুক হাতে নিয়ে জনসম্মুখে হনহনিয়ে হাঁটছে, কে এই লোক?
ওর ভাবনার মাঝেই হাসপাতালের মানুষের ভীড়ে দৃষ্টি সীমানার অগোচরে অদৃশ্য হয়ে গেলো সে ।
পাশ থেকে নির্লিপ্ত দ্বিধাহীন কন্ঠস্বর ভেসে এলো মাহিনের,
--- এরীশ ইউভান, দ্যা মাফিয়া বস অব bratva।
★চলবে,,,,
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ৪৩
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা নিষিদ্ধ।
🚫প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
দুপুর গড়িয়ে গোধূলি হানা দিয়েছে ধরণী জুড়ে। অপরাহ্নের প্রথম প্রহর। এই প্রহরে সদর হাসপাতালের কেভিন গুলো হয়ে পরে শুনশান নিস্তব্ধ। চারিদিকে কেমন খাঁ খাঁ শূন্যতা। বিকেলের ম'রা রোদে তেজ নেই তেমন, মিয়িয়ে আসা সেই তেরছা রোদটুকু ঠিকরে পরছে প্রতিটি কেভিনের দাড়ে দাড়ে।
বিষণ্ণ বিকেল, চারিদিকে উৎকট মাছিদের বিরক্তিকর গুঞ্জন। ফিনাইল আর স্যাভলনের ঝাঁঝালো গন্ধটা যেন সরাসরি গিয়ে বিঁধছে মস্তিষ্কে । সবকিছু মিলিয়ে মাথা ধরার উপক্রম ঈশানীর।
তিনশো তিন নং কক্ষটি স্পেশাল কেভিন হিসেবে বিবেচিত। আই সি ইউ থেকে প্রথমে রোগীকে সরাসরি এনে শিফট করা হয় এখানে। তারপর ধীরে ধীরে সুস্থতার দিকে এগোলে নিয়ে যাওয়া হয় নরমাল কেভিনে। আজ প্রায় দু'মাস হলো আই সিউ তে লাইফ সাপোর্টের মধ্যে থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রিদান। তবে বেশ কিছুদিন যাবত তার শোচনীয় অবস্থার উন্নতি দেখা দিয়েছে খানিকটা। অক্সিজেন ছাড়াই শ্বাস নিতে পারে এখন। তাই দুদিন হলো ওকে কেভিনে দেওয়া হয়েছে। আর এই মূহুর্তে ওর হসপিটাল বেডের কাউচটাতে নিস্তেজ হয়ে বসে আছে ঈশানী। চোখমুখে তার ভর করেছে অপার বিষণ্ণতা। রিদান ফিরেছে ঠিকই, তবে সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরন করে । ভয়াবহ রকম থেঁতলে যাওয়ার কারনে, দু'পা কেটে ফেলা হয়েছে ওর। পুরো জীবনের ভার এখন হুইলচেয়ারের উপর নিপতিত। জ্ঞান ফিরলে বোধ হয় এই বিশ্রী নিথর জীবন লাভের আফসোসে ফের ম'রে যাবে ছেলেটা।সত্যিই কি মরে যাবে? না, তবে ওর আত্নার মৃত্যু ঘটবে নিশ্চিত।
যৌবনের সবচেয়ে মূল্যবান সময়ের মধ্যে দিয়ে ছুটে চলা টগবগে যুবক রিদান। অমন দুরন্ত ছেলের এহেন ভয়াবহ পরিনতিতে ওর পুরো পরিবারটাই যেন মুখ থুবড়ে পড়েছে দূর্বোধ্য জীবনের জটিলতায়।
ঈশানী যখন কক্ষে প্রবেশ করে তখন রিদানের মা বসেছিল ছেলের শিয়রে। সময় তখন তিনটে গড়িয়ে চারের ঘর ছুঁই ছুঁই। তখন ও দুপুরের খাওয়া হয়নি ভদ্রমহিলার, সহসা ঈশানী নিজে দ্বায়িত্ব নিয়ে রিদানের মা'কে খাবার খেতে পাঠায়। রিদান আপাতত ঘুমাচ্ছে। মুখে তার অক্সিজেন মাস্ক। তাই নিশ্চিন্ত হয়ে ছোট্ট কাউচটাতে গিয়ে বসে পরে ও । ঈশানীর করার কিছু নেই, তাই কাউচের উপর ফেলে রাখা ম্যাগাজিনের বইটাতে চোখ বোলাচ্ছিল নির্লিপ্তে।
সময় বেশিক্ষণ নয়, এরই মাঝে পুরো কেভিনের চিত্র পাল্টে গেলো অকস্মাৎ। ঈশানীকে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় বিশাল ঝটকা দিয়ে হনহন করে প্রলয়ের বেগে ভেতরে প্রবেশ করে এরীশ। উদ্ভ্রান্ত চলার গতিতে পায়ের বুটের সঙ্গে তাল মিলিয়ে এক যোগে নড়ছে তার পুরুষালি কাঁধ, সেই সঙ্গে তরঙ্গিত হচ্ছে হাতে রাখা বৃহদাকার মা'রণাস্ত্রখানি। এরীশের এহেন অতর্কিত আগমনে কাউচ ছেড়ে এক লাফে উঠে দাঁড়ায় ঈশানী। নির্দেশ অমান্য করার আতঙ্কে দিগুণ হয়ে আসে ওর শ্বাসপ্রশ্বাস। কোনোমতে শুষ্ক এক ঢোক গিলে স্বগোতক্তিতে বিড়বিড়ায়,
--- হায় ঈশ্বর! এ.. এরীশ কখন ফিরলো বিডিতে?
কক্ষে প্রবেশ করে এক মূহুর্তের জন্যও এদিক ওদিকে তাকালো না সে , অপ্রতিরোধ্য কদম ফেলে সোজা গিয়ে দাঁড়ালো অবচেতন রিদানের সম্মুখে,পরপরই অক্সিজেন মাস্কটা টান মে'রে খুলে ওর মুখের মধ্যে রাইফেল ঢুকিয়ে দিলো অকস্মাৎ। পুরো ঘটনাটুকু ঘটলো কয়েক সেকেন্ডের ব্যবধানে।
লোকটার গতিবিধি বুঝতে সময় লাগলো খানিক। যখনই বুঝে এলো, এরীশের ভয়াবহ হিংস্রতায় মুখ থেকে র'ক্ত সরে গেলো ঈশানীর। স্তম্ভিত হয়ে পরলো পদযুগল। আতঙ্কিত নজরে এদিক ওদিক চাইলো মেয়েটা। চারিদিকে শুধু কালো পোশাক ধারী গার্ড'স ছাড়া আর কারোর উপস্থিতি নেই। অগত্যা ভয়ডর সবকিছু পাছে হঠিয়ে ছুটে গেলো এরীশের নিকট।
এরীশ রেগেমেগে ট্রিগার প্রেস করতেই যাবে তক্ষুনি এক ঝটকায় স্নাইপার টাকে দূরে ফেলে দেয় ঈশানী। ক্রোধান্বিত স্বরে চিৎকার দিয়ে বলে ওঠে,
--- কি করছিলেন এটা? গত দু'মাস পর কালই একটু স্টেবল হয়েছে ছেলেটা, এখনো জ্ঞান অবধি ফেরেনি, ওর গোটা পরিবার বিধ্বস্ত। আর আপনি ওকে মারতে যাচ্ছিলেন আবারও?
--- ওর জন্য এসেছো তুমি এখানে, ওর জন্য, তাইনা?
চোয়াল শক্ত করে, ঈশানীর পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো এরীশ। ধূসর নেত্রের তীক্ষ্ণতায় ঈশানী ভস্ম হয়ে যেতে চাইছে যেন।
--- ক্রুজ শীপের বাইরে এক পা ও দিতে বারন করেছিলাম আমি তোমায়।
এবারে ভড়কালো মেয়েটা, চোখ নামিয়ে নিলো তৎক্ষনাৎ, মরুভূমির খরখরে শুষ্কতায় ছেয়ে গেছে কণ্ঠতালু, জিভের ডগায় কথা আটকে আসছে বারংবার তবুও চেষ্টা চালালো,
--- আ..আম আসলে।
বাক্য সম্পন্ন করার আগেই মাফিয়া বসের বেপরোয়া থাবায় কণ্ঠরোধ হয়ে এলো ঈশানীর। এরীশের বাহুবদ্ধ থাকা অবস্থাতেই থরথরিয়ে প্রকম্পিত হয়ে উঠলো ওর শীর্ণকায় শরীরটা। ঈশানীর চেয়ে অনেকটা লম্বা হওয়ার দরুন গ্রীবাদেশ বাঁকালো এরীশ, মুখের সন্নিকটে মুখ নিয়ে এসে শীতল ভরাট কণ্ঠে আওড়ালো ,
--- ডোন্ট এক্সকিউজ, অবাধ্যতার একটা সীমা থাকা দরকার। আমার ধৈর্যের পরীক্ষা নিও না।এর পরিনাম তোমার কল্পনাতীত।
এরীশের প্রগাঢ় ক্ষুদ্ধতার মুখোমুখি হতেই আতঙ্কে ধড়ফড়িয়ে ওঠে ঈশানী, কুণ্ঠিত স্বরে জানায়,
--- আপনি এমন কেন করছেন? একা এসেছি আমি? বাইরে দেখুন গার্ড'স দাঁড়িয়ে আছে।
এক মূহুর্তের জন্য কুঁচকানো কপাল সোজা হলো এরীশের, ঘাড় ঘুরিয়ে বাইরে দৃষ্টি ফেলে দেখলো কেউ নেই ওখানে, তৎক্ষনাৎ হাতের বাঁধনে দৃঢ়তা টানলো দিগুণ, দাঁতে দাঁত পিষে বললো,
--- হেয়ালিপনা বন্ধ করো, নয়তো মে'রে ফেলবো আমি তোমায়। কেউ নেই এখানে । ফিরে এসে তোমায় স্ক্রুজ শীপে না পেয়ে আমার ঠিক কি অবস্থা হয়েছিল একবারও ভাবতে পারো তুমি? বিগত কয়েক ঘন্টায় আমার মস্তিক কতটা জঘন্য পর্যায়ে চিন্তা করে ফেলেছে সেই সেন্স আছে তোমার!
শেষ কথাতে ঈশুর শরীর ঝাঁকিয়ে গর্জন করে উঠলো মাফিয়া বস।
--- বিশ্বাস করুন আমি গার্ড'স নিয়ে এসেছি, ওরা এখানেই ছিল।
বড্ড কসরত করে শব্দ কটা উচ্চারণ করলো ঈশানী। এরীশ একই ভাবে গলা চেপে ধরে রেখেছে ওর। বাঁধনের তীব্রতায় দু'চোখ অশ্রুসজল হয়ে উঠেছে এতোক্ষণে, অথচ সেই টলমলে অক্ষিদ্বয় এরীশের ধূসর গহ্বরে তলিয়ে আছে অর্হনিশ । এরীশ ও এবার দৃষ্টি ঘুরিয়ে চাইলো সে চোখে। রাগে ফোঁসফাস করতে করতে কঠোর স্বরে জিজ্ঞেস করলো,
--- তুমি ওকে কেন দেখতে এসেছো?
--- ও অসুস্থ বলে।
--- ও অসুস্থ তাতে তোমার কি? কই আমার জন্য তো কখনো উতলা হওনা এমন!
এরীশের শেষ কথাটা ধাক্কা দিলো ঈশানীকে। দূধর্ষ মাফিয়া বসের মুখ থেকে এরূপ কথা শোনা মাত্রই দ্বিধাগ্রস্ত হয়ে পরলো ওর অন্তর।একটু থেমে, সন্দিহান হয়ে শুধালো,
--- আপনি কি জেলাস এরীশ!
জানালা গলিয়ে ছুটে আসা দমকা হাওয়ার মতোই নৈঃশব্দ্যে থমকে গেলো মূহুর্ত। নির্বাক এরীশের শূন্য দৃষ্টিযুগল অনুভূতির প্রলয় বাধিয়ে দিলো নাজুক রমণীর হৃদযন্ত্রে।
--- সত্যি করে বলুন, সমস্যাটা কোথায়? আমি ক্রুজশীপ থেকে বেড়িয়েছি সেটা, নাকি রিদান কে দেখতে এসেছি সেটা?
অযৌক্তিক তুচ্ছ প্রশ্নের কৈফিয়ত দেওয়ার প্রয়োজনবোধ করলো না মাফিয়া বস। কোনোরূপ দ্বিধান্বিত না হয়েই একটানে মেয়েটাকে তুলে নিলো কাঁধের উপর। তৎক্ষনাৎ গলার আওয়াজ খাদে নামিয়ে চ্যাঁচিয়ে ওঠে ঈশানী,
--- আরেহ! ছাড়ুন, নামান আমাকে, মানুষ দেখে ফেলবে।
--- হু কেয়ার'স?
মেজাজ চড়ে গেলো ঈশানীর, দু'হাতে এরীশকে খামচে-খুমচে নিচে নামার চেষ্টা অব্যাহত রেখে বলতে লাগলো,
--- আমার পা আছে, আমি হেটে যেতে পারি। এভাবে কাঁধে তুলেছেন কেন? এটা কোন ধরনের অসভ্যতা?
--- আমি সভ্য ছিলাম কবে?
--- জানোয়ার একটা।
এরীশের থেকে নিজেকে ছাড়ানোর পাঁয়তারা যেন কমছেই না মেয়েটার। তীক্ষ্ণ নখের আঁচড়ে এরীশের কোথায় কোথায় যে ছিঁড়েফেড়ে গিয়েছে তার ইয়ত্তা নেই। সেসবে থোড়াই কেয়ার করলো না মাফিয়া বস। জোরজবরদস্তি করে ঈশানী সমেত কেভিন থেকে বেড়িয়ে যেতে যেতে আওয়াজে গাম্ভীর্যতা টেনে বিড়বিড়ালো,
--- দুটোতেই সমস্যা।
রয়্যাল ক্যারাভিয়ান, বাংলাদেশ।
সন্ধ্যার আকাশে চাঁদের দেখা নেই। অমানিশার বিষণ্ন রাত। ঘুটঘুটে তমশায় ঢাকা রাতে সমুদ্রের বক্ষচিঁড়ে মাথা উঁচিয়ে ছুটে চলেছে বিশালকার ক্রুজশীপটি। যেন উত্তাল সাগরের বুকে একটুকরো ভাসমান শহর। দেখতে অপার্থিব লাগছে। শুনশান নিস্তব্ধতার মাঝে আঁধার কেটে কেটে অগ্রসর হয় সে যানবাহন। কোনো এক অজ্ঞাত কারণ বশত জাহাজ টি অবস্থান বদলে বিপরীত মুখী নিশানা ধরেছে আজ। লোকালয় ছাড়িয়ে দূরে, বহুদূরে.....
*
ক্রোধের তাড়নায় গজরাতে গজরাতে ক্রুজশীপে ফিরেছে এরীশ। জলন্ত অঙ্গার যেন দৃষ্টিমান হয়ে আছে তার ধূসর বাদামি গহ্বরে। মাফিয়া বসের ক্ষোভের তীব্রতায় রুদ্ধশ্বাস সকলের। এরীশ দাঁড়ালো না কোথাও, কাউকে কিছু বললোও না বিশেষ। উল্টো দ্রুত পদধ্বণিতে এগিয়ে গেলো সিঁড়ির দিকে। পরপর ছয় রাউন্ড সিঁড়ি ভেঙে উপরে এসে ঈশানীর কক্ষে নিয়ে বিছানায় ছুড়ে মা'রলো ওকে।
--- আহহহ!
তাল সামলাতে না পেরে অতর্কিতে আর্তনাদ করে উঠলো মেয়েটা। এরীশ ঘুরেও তাকালো না, যেভাবে এসেছে সেভাবেই ফিরতি পথে হাঁটা ধরলো ফের। তন্মধ্যে ওপাশ থেকে প্রশ্ন ছুড়লো ঈশানী,
--- রিদানের এই অবস্থা আপনি করেছেন তাই না?
থমকালো পদযুগল। স্থির চিত্তে তৎক্ষনাৎ ভেসে এলো নিটোল প্রত্যুত্তর,
--- এরীশ কাউকে কৈফিয়ত দেয়না।
--- কেন করেছেন?
বিছানা ছেড়ে এগিয়ে এসে এরীশের মুখোমুখি দাঁড়ালো ঈশানী। কণ্ঠ ঝাঁঝিয়ে বলতে লাগলো,
--- নিরপরাধ ছেলেটার সাথে এতো বড় অন্যায় কেন করলেন এরীশ ? কি ক্ষতি করেছে ও আপনার? দূর্বলের জীবন নিয়ে পুতুল খেলার পৈশাচিক অভ্যাস রয়েছে বলে? কিন্তু আপনি কি আদৌও জানেন আপনার এই অভ্যাসের প্রশ্রয় আর রক্তের নেশায় কতবড় ক্ষতি করে ফেলেছেন ছেলেটার? রিদান পঙ্গু হয়ে গেছে। সারাজীবনের জন্য হুইলচেয়ারে বসে গিয়েছে ও । জানি আপনার কিছু যায় আসেনা তবুও, কি ক্ষতি করেছিল বলুন?
--- আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই।
সবেগে বাক্য ছুড়লো মাফিয়া বস। তীরের ফলার চেয়েও তীক্ষ্ণ সে আওয়াজ। ঈশানী দমলো না একরত্তি। তেতে উঠলো আবারও ,
--- আমাকে কৈফিয়ত দিতে বাঁধ্য আপনি।
--- আমি কে তোমার?
--- সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। আপনি কে আমার।
থমকে গেলো মাফিয়া বস। ও কথা বাড়াতে চাইলো না আর, সহসা ঈশানীকে পাশ কাটিয়ে পা বাড়ালো সম্মুখে। তক্ষুনি পেছন থেকে স্বগতোক্তি বোমা ফাঁটালো রমণী,
--- ভ্যাটিক্যান সিটিতে বিয়ের রেজিষ্ট্রি করানো টা কি খুব জরুরি ছিল? মাফিয়া বস রীশস্কা বুঝি ভয় পায়? সাধারণ একটা মেয়েকে হারিয়ে ফেলার ভয়!
নির্বিকার এরীশ ইউভান। এতোদিন ধরে নিজের মাঝে লুকোনো সত্যিটা অবশেষে জেনেই গেলো ঈশানী। কি প্রত্যুত্তর করবে ও?
কিছু রেজিস্ট্রি পেপার'স, একটা অজ্ঞাত সিগনেচার, আর তারপর সারাজীবনের জন্য এই নীলাম্বরীটাকে নিজের নামে খোদাই করে নেওয়া। এমনকি ডিভোর্সের ও কোনো সুযোগ রাখেনি এরীশ, কোনোদিন চাইলেও সে কাজটি করতে পারবে না ঈশানী। কারণ ভ্যাটিক্যান সিটির বৈবাহিক আইন অনুযায়ী সে দেশে ডিভোর্স নিষিদ্ধ। সুতরাং ওই দেশের নিয়মানুসারে একবার বিয়ে হয়ে গেলে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ব্যাপারটা খানিক স্বৈরাচারী, কিন্তু এরীশের যায় আসে না।
--- এসব কিছু কে বলেছে তোমায়? তুষার নিশ্চয়ই!
পেছন ঘুরলো না এরীশ। কিঞ্চিৎ ঘাড় বাকিয়ে গম্ভীর স্বরে প্রশ্ন ছুঁড়লো ঈশানীর পানে।
--- কেন আমার জানার অধিকার নেই?
--- না নেই। যেটা আমি জানায়নি, সেটা জানার অধিকার তোমার নেই।
কঠোর অভিব্যক্তি মাফিয়া বসের।
অজানা অভিমানের তোড়ে নাকের পাটা তিরতির করে ফুলে উঠলো রমণীর। কণ্ঠনালির খাদে আটকে থাকা প্রগাঢ় অশ্রু গিলে গিলে বললো,
--- আপনি ব্লাকমেইল করে বিয়ে করতে পারবেন, পালিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করার জন্য ভ্যাটিক্যান সিটিতে রেজিষ্ট্রি করতে পারবেন, দিনের পর দিন একটা মেয়ের অগোচরে তাকে চব্বিশ ঘণ্টা স্টক করতে পারবেন, তার প্রাইভেসীকে বুড়ো আঙুল দেখিয়ে তার ওয়াশরুমে পর্যন্ত হিডেন ক্যামেরা সেট করতে পারবেন। আর এতো সবকিছু সেই মেয়েটা জানলেই দোষ? কেন এরীশ?
কিছুক্ষন নৈঃশব্দ্য। ভারী দীর্ঘশ্বাস ভেদ করলো মাফিয়া বসের ইস্পাত কঠিন বক্ষস্থল। খানিক সময় নিয়ে নির্লিপ্ত আওয়াজে ধ্বণিত হলো,
--- কারণ তুমি আমাকে ঘৃণা করো।
এবারে শব্দ করে কান্না জুড়ে দিলো ঈশানী। পেছন থেকেই ফুঁপিয়ে ফুঁপিয়ে বললো,
--- হ্যা ঘৃণা করি। এই সবকিছুর জন্য ঘৃণা করি আমি আপনাকে। এতোদিনেও আমার অন্তরের অনুভূতিকে বুঝতে না পারার জন্য ঘৃণা করি আপনাকে। আপনার শাস্তি হওয়া প্রয়োজন, আমি আজই চলে যাবো এখান থেকে।
বাক্য ফুরোলো না, বিদ্যুৎ গতিতে তেড়ে এসে ওর বুকের কাছের জামাটা একহাতে খামচে ধরলো এরীশ। অন্য হাত আস্তরিত হলো রমণীর চুলের ভাঁজে। টেনে ধরলো সেগুলো। তীব্র যাতনায় গুঙিয়ে উঠলো মেয়েটা। তাতে ভ্রুক্ষেপ হলোনা দানবের। দাঁতে দাঁত পিষে ছুড়লো শীতল আওয়াজ,
--- দ্বিতীয়বার "চলে যাবো" শব্দটা উচ্চারণ করার মতো দুঃসাহস আর দেখিও না। নয়তো আমি ভুলে যাবো যে তুমি আমার বিয়ে করা বউ।
--- অবশেষে স্বীকার করলেন তাহলে?
অপ্রতিরোধ্য ঈশানী। মাফিয়া বসের নির্জীবতায় ঠাসা গভীর শূন্য চোখে চোখ রেখে করে যাচ্ছে একের পর দুঃসাহস। এইটুকু মেয়ের সাহসে ক্রোধান্বিত এরীশ। কাপছে সে থরথরিয়ে।
--- লিসেন, আমি রুলস মানি না, রুলস আমাকে মানে। আর না তো এসব বিয়ে ফিয়ে রেজিষ্ট্রি, কোনোকিছুর এক পয়সাও মূল্য আছে আমার কাছে। শুধু মাত্র তোমার জন্য। হ্যা ঠিকই ধরেছো, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি করেছি এই সব । তোমাকে বিয়ে করেছি, স্টক করেছি,তোমার প্রাইভেসী হিট করেছি, ইভেন তোমার আশেপাশের আবর্জনা গুলোকেও আমিই সরিয়েছি। ভাগ্যের জোড়ে একটা বেঁচে গিয়েছে। বিচলিত হয়ো না, ওটাকেও ছাড়বো না।
--- কিহ!
--- যা শুনেছ সেটাই, তোমার জন্য এরকম হাজারটা আবর্জনা দুনিয়া থেকে সরিয়ে দিতে দু'মিনিট ও ভাববে না এরীশ ইউভান।
বাক্যকটা উগড়ে দিয়ে, সজোরে ধাক্কা মে'রে ঈশানীকে নিজের থেকে সরিয়ে দিলো এরীশ।
অতঃপর চলেই যাচ্ছিল, যাওয়ার আগে দেওয়ালে ঝুলানো কুড়াল থেকে টান মে'রে তুলে নিলো একটা। হতবিহ্বল ঈশানী, বাস্তবতা ছাড়িয়ে বহুদূরে চলে গিয়েছে ওর কল্পনারা। নিস্প্রভ দৃষ্টে এরীশের পানে চেয়ে আছে শুধু, সেভাবেই বলে উঠলো,
--- এতো হিংস্রতা, এতো র'ক্তপাত, কেন এরীশ ইউভান?
--- আমি শুধু তোমাকে চাই।
যেতে যেতে স্বগোতক্তিতে জবাব দেয় মাফিয়া বস।
ঈশানী ধাপ করে বসে পরে মেঝেতে। ওর ভেতরের সত্তাটা বিদ্রুপ করে হেসে ওঠে এবার, হাসিতে গগন কাঁপিয়ে সে কৌতুক স্বরে বলে,
--- চেয়েছিলিনা অবাস্তব ভালোবাসা, সবার চেয়ে বেশি গুরুত্ব, উপর ওয়ালা জুটিয়ে দিয়েছে। নে এবার ঠ্যালা সামলা।
রাশিয়া।
কান্ট্রিসাইডের তাপমাত্রা মস্কোর তুলনায় অনেকাংশে কম। প্রায় সারাবছরই বরফে জমে থাকে এই অঞ্চল । দু'মাস গরমের মধ্যেও বেলা শেষে রাতের তাপমাত্রা নেমে আসে মাইনাসের ঘরে। দুদিন ধরে বরফের পাশাপাশি বৃষ্টিও হচ্ছে থেকে থেকে। আবহাওয়ার অবস্থা যা তা। ফলস্বরুপ প্রচন্ড ঠান্ডা পরছে এই দুদিন।
ঘরের বাইরে এক পা ফেলার অবকাশ নেই,মাত্রারিক্ত শীতে কলিজা জমে আসতে চায় যেন। ফ্লোলা ইয়াকুতিয়া অঞ্চলের মেয়ে। ওর অভ্যাস রয়েছে এসবে। কোমর সমান বরফেও দিব্যি ঘুরে বেড়াতে পারে মেয়েটা। বরফের মাঝে ঘুরতে ঠান্ডার চেয়ে বেশি আনন্দই লাগে বোধ করি।
এক কামরার ছোট্ট ভিলা তুষারের, ফ্রন্ট ইয়ার্ডের এককোণে এ্যাটাচ সুইপিং পুল। পানির ছিটেফোঁটাও অবশিষ্ট নেই তাতে , বরফের আস্তরে ঢেকে আছে সব। সামনের দেওয়ালটা কাঁচের হওয়ার দরুন ভেতর থেকেই উপভোগ করা যায় প্রকৃতি। আজ সকাল থেকেই মৃদু স্নোফল হচ্ছে, কাচের দেওয়ালে ভর করেছে তুষার কণা। দেওয়ালের ওপাশ থেকে সেগুলো ছুঁয়ে দেখার জন্য আনচান করে উঠলো ফ্লোরার অন্তর ।ঠান্ডা লাগাতে ইচ্ছে করছে ভীষণ, হৃদয়টা প্রশমিত হওয়া জরুরি।
অগত্যা গায়ে সোয়েটার আর মাথায় বিনি হ্যাট চড়িয়ে নেমে এলো বাইরে।
বরফের আস্তর সরিয়ে গিয়ে বসলো পুলসাইডে। হেয়ালি করে পা দাবালো কনকনে ঠান্ডা বরফ আচ্ছাদিত পুলের মাঝে, তৎক্ষনাৎ ভাঙন ধরলো সেথায়,হিরহির করে বেড়িয়ে এলো হিমশীতল জলের স্রোত। যা দেখা মাত্রই মৃদু হাসির রেখা ফুঠে উঠলো রমণীর অধর কোণে।
--- আজ কতগুলো দিন বাদে একটু হাসলে তুমি ফ্লোরা। আমার স্বস্তি লাগছে এখন।
পুরুষালি এক ভরাট কণ্ঠস্বর কর্ণগোচর হতেই পাশ ফিরলো ফ্লোরা, দেখলো তুষার দাঁড়িয়ে। ওভার কোট, গ্লাভস, কিছুই নেয়নি। কেবল একটা লেদার জ্যাকেট চড়িয়ে নেমে এসেছে বাইরে। সঙ্গে সঙ্গে হতচকিত বদনে প্রশ্ন ছুড়লো ফ্লোরা,
--- আপনি কখন এলেন?
--- তোমার পিছু পিছু।
--- ভয় পাচ্ছেন যদি সু'ইসা'ইড করি?
--- আমি জানি তুমি সেটা করবে না। কারণ তুমি আত্নবিশ্বাসী।
ভেতরে ধরে রাখা নিঃশ্বাসটা এতোক্ষণে ত্যাগ করলো ফ্লোরা। বললো,
--- তাহলে এখনো পেন্ট হাউজে ফিরে যাচ্ছেন না কেন? আপনি তো দু'দিনের জন্য এসেছিলেন।গ্যাংস্টাররা বুঝি এতোবেশি অকর্মা?
--- ফিরে যাওয়ার চেয়েও তোমার ঠিক হওয়াটা বেশি জরুরি। আর তার চেয়েও অত্যাধিক জরুরি এই মূহুর্তে তোমার ভিলায় প্রবেশ করা।
তুষারের মুখভঙ্গিমা সাবলীল, বরাবরের মতোই যান্ত্রিক তার অভিব্যক্তি।
ওর কথায় ভ্রুকুটি করলো ফ্লোরা। দ্বিধাগ্রস্ত কন্ঠে জানালো,
--- আমি স্নোফলে ভিজতে চাই। আচ্ছা, আপনি কখনো স্নোফলে ভিজেছেন তুষার? ছুঁয়ে দেখেছেন কখনো প্রকৃতির আশির্বাদ কে?
--- না,আমার ঠান্ডার ধাঁচ আছে।
সোজাসাপটা উত্তর তুষারের। ফ্লোরা বললো,
--- কিন্তু আপনার নাম তো তুষার।
চারিদিকে সুক্ষ্ম দৃষ্টি বোলাতে বোলাতে অবশেষে ফ্লোরার চোখে দৃষ্টি স্থির করলো মূর্তিমানব। অনুভূতিহীন স্বরে জানালো,
--- শুনেছি, কোনো এক তুষার ঝড়ের রাতে জন্মেছিলাম বলে মা নাম রেখেছিল তুষার। আর তুষার নাম হলেই বা কি? ঢ্যাং ঢ্যাং করে ঠান্ডা লাগাতে হবে? তোমার নাম ও তো স্নোফ্লেক্স।
এবারে ঠোঁট উল্টালো ফ্লোরা, এদিক ওদিকে মাথা নাড়িয়ে ভাবুক হয়ে বললো,
--- নাহ, দাদী তো এই নাম রাখেনি আমার।
--- দাদী রাখেনি তো কি হয়েছে? সব নামই কেন দাদীর রাখতে হবে?
ফ্লোরার কথা শেষ হতেনা হতেই তরতরিয়ে বাক্য ছুড়লো তুষার। ফের ভাবনায় ডুবলো রুশকণ্যা। খানিকক্ষণের নিরবতা ভেঙে নিরেট স্বরে শুধালো,
--- আপনি সেদিন অনেকবার এই নামে ডেকেছিলেন আমায়, বারবার বলেছিলেন আমি আপনার স্নোফ্লেক্স। আচ্ছা আপনি রাখেন নি তো?
ধরা পরে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলো তুষার। চোখমুখ খিঁচে ভিলার দিকে এগিয়ে যেতে যেতে বললো,
--- এতো আজাইরা সময় নেই আমার।
--- আপনি গ্যাংস্টার বলে? আচ্ছা, আপনার মা আপনার বাবাকে ছেড়ে কেন গেলো? শুনেছি সেই মাফিয়া বসটাকে ভালোবেসে বিয়ে করেছিল আপনার মা।
শেষ কথাতে থমকালো পদযুগল। উদগ্রীব হয়ে পেছনে চাইলো তুষার,
--- কি বলতে চাইছো?
উঠে দাঁড়ায় ফ্লোরা। তুষারের পানে এগিয়ে আসতে আসতে বলে,
--- এরীশ আপনার এক বছরের ছোট তাইনা?
--- হঠাৎ এসব কথা কেন বলছো?
যন্ত্রমানবের সর্বদা সাবলীল অভিব্যক্তি পাল্টে গেলো অকস্মাৎ। অভিব্যক্তিতে ভর করলো প্রবল দুশিন্তা, শুকনো গলায় ফের উত্তর দিলো ফ্লোরা,
--- আমি বোধ হয় সত্যি টা জানি তুষার। এরীশ আসলে....
বাক্য সম্পন্ন করার আগেই জোড়ালো থাবায় ওর মুখ চেপে ধরে তুষার। হিসহিসিয়ে বলে ওঠে,
---- চুপ্প! একদম চুপ্প! এসব কথা ভুলেও মুখে আনবেনা। যা যেনেছো ভুলে যাও।
হাতের মধ্যে থেকে কাঁইকুঁই শুরু করে দিলো ফ্লোরা, ওর কষ্ট হচ্ছে ভেবে বাঁধন খানিক হালকা করে তুষার, চোখ রাঙিয়ে বলে,
--- যা বলেছি মনে থাকবে?
ফ্লোরা জোরে জোরে মাথা নাঁড়িয়ে হ্যা জানালে আগের ন্যায় দূরে সরে গেলো তুষার।পরপরই ফাঁকা এক দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো ওর বুক চিঁড়ে। নির্বাক রুশকন্যা, যাতনায় টলমল করছে ওর অক্ষিদ্বয়। সেই ঘোলাটে দৃষ্টি অকস্মাৎ নাঁড়িয়ে দিলো তুষারের অন্তর। কোথাও একটা অনুশোচনা হলো মানবের। অনুতাপের স্বরে শুধালো,
--- আমি কি ব্যথা দিয়ে ফেললাম তোমায়?
এদিকে ওদিক মাথা নাড়িয়ে না জানায় ফ্লোরা, ক্রন্দিত স্বরে বলে,
--- এতোটা ব্যথা হৃদয়ে কি করে পুষে রেখেছেন তুষার? আপনার যন্ত্রণা হয় না?
তুষার চোখ ফেরালো ফ্লোরার পানে , ঘটলো দৃষ্টির বিনিময়। শান্ত মিহি গলায় বললো,
--- আমি ব্যথা পুষে না রাখলে,এর চেয়ে হাজার গুন বেশি যন্ত্রনা হতো এরীশের ।
রয়্যাল ক্যারাভিয়ান, বাংলাদেশ।
নিস্তব্ধ নিশীথ। বাইরে ঝিঁঝি পোকার প্রখর গুঞ্জন। এখনো কক্ষেই বসে আছে ঈশানী , অন্তরের তাড়নায় দিশেহারা সে। কেমন যেন থমথমে গুমোট চারিপাশ। নির্ঘুম দু'চোখ মাফিয়া বসের দর্শনের প্রয়াসে মরিয়া। মন বলছে এরীশ আজ আবারও আসবে এই কক্ষে । ঘটলো ও তাই। গভীর রাতে চপচপে ভেজা বুটের আওয়াজে ধ্যান ভঙ্গ হলো রমণীর। তৎক্ষনাৎ উদগ্রীব পদযুগলে ছুটে গেলো দরজার দিকে।
তবে প্রথম দর্শনেই থমকে গেলো ওর পদধ্বনি। স্থবির চিত্তে দাঁড়িয়ে পরলো ঈশানী। রিক্ত বদনে দৃষ্টিপাত করলো বিপরীত প্রান্তে। রক্তস্নানে জবুথবু এরীশ। সফেদ শার্ট থেকে শুরু করে কালোপ্যান্ট, কালো বুট সকলকিছু বীভৎস লালিমায় রঞ্জিত। মুঠোবন্দি কুড়ালটা থেকে এখনো চুইয়ে চুইয়ে পরছে বিভীষিকার অস্তিত্ব। ঈশানী নির্বাক, শুষ্ক একটা ঢোক গিললো শুধু।
ওর চোখে ভয় নেই, ব্যাপারটা উপলব্ধি করতেই ধীর পায়ে ঈশানীর নিকট এগিয়ে এলো এরীশ। শ্বাস ফেলে ফেলে হিমশীতল আওয়াজে ধ্বনিত হলো তার ভরাট কন্ঠস্বর,
--- বিকেলে তোমায় একা রেখে যে শুয়োর গুলো স্মোক করতে বাইরে গিয়েছিল, ওদের নরকে পাঠিয়ে দিয়ে এলাম।
কোনোরূপ প্রত্যুত্তর করলো না রমণী। নিঃশব্দে এগিয়ে এলো কয়েক কদম, সৌষ্ঠব লম্বা গড়নের এরীশকে স্বাভাবিক উচ্চতায় ছোঁয়ার সাধ্য ওর নেই, তাই দু'আঙুলের উপর ভর করে হাত বাড়ালো মরীচিকার পানে। শারীরিক দূরত্ব ঘুচে যেতেই আলতো স্পর্শে আঙুল বোলালো স্বামীর র'ক্তা'ক্ত চিবুকে। যেন কোনো বিশেষ আকর্ষনীয় বস্তু এটি। এই প্রথম এরীশের কোনোকিছুতেই রাগ হলোনা
ঈশুর, আর নাতো ঘৃণা। ভেতরের ভোঁতা অনুভূতি গুলো তীক্ষ্ণতায় ছেঁয়ে যাচ্ছে কেবল। মস্তিষ্কটা ক্রমশ তলিয়ে যাচ্ছে ওই ধূসর বাদামি গহ্বরের অতলে।
নিজের পুরুষালি হাতের সাহায্যে রমণীর নাজুক হাতের কব্জিকে আবদ্ধ করলো এরীশ। সেটির কার্জক্রম থামিয়ে দিয়ে অনুভূতিহীন নির্জীব কন্ঠে ডাকলো ওকে,
--- প্রেম আমার।
দুনিয়ার সবটুকু ব্যাকুলতা ধরে রাখে তার পুরুষালি কণ্ঠস্বর। ছোট্ট এই অভিবাদন কর্ণগোচর হতেই এক নিমেষে অন্তর খেই হারায় ঈশানীর। বাড়ে অনুভূতির তুফান। বাক্যহারা হয়ে পরে সমগ্র মস্তিষ্ক। পৃথিবীতে এরীশ ব্যাতিত অন্য কারোর উপস্থিতি উপলদ্ধি করতে পারেনা সে। ফের নৈঃশব্দ্য ভেদ করে এরীশের নির্জীব কণ্ঠস্বর ,
--- তুমি পবিত্র, এই ঘৃণিত র'ক্ত ছুঁয়ে কলুষিত করোনা নিজেকে।
কঠিন বাস্তবতার অতলে অবশেষে হুমড়ি খেলো ঈশানী, হৃদগহীনের কোথাও একটা শব্দ হলো বিকট। অথচ পিছপা হলোনা এক কদম। মোহাবিষ্ট নয়নে অবলোকন করতে লাগলো এরীশকে। যেন গোটা পৃথিবীর সবটুকু আকর্ষন নিহিত রয়েছে এই র'ক্তা'ক্ত মুখাবয়ব জুড়ে । তেমন করেই নয়নযুগলের মিলন ঘটিয়ে মৌহ কণ্ঠে আওড়ালো,
--- এক জীবনে তোমাকে ভালোবাসা ছাড়া আমি আর জেনেশুনে কোনো পাপ করিনি অরণ্য ।
রমণীর অকস্মাৎ স্বীকারোক্তি গোটা অস্তিত্ব নাড়িয়ে দিলো মাফিয়া বসের। এটাই বোধ হয় জীবনে প্রথমবার। কেউ একজন জানালো,সে ওকে ভালোবাসে। এতো দিন এরীশ ঈশানীকে একজীবনে ছাড়তে চায়নি, এবার বোধ হয় সে প্রতীজ্ঞা মৃত্যু অবধি গড়াবে।
ভেতরে অবিরাম জলোচ্ছ্বাস, অথচ বাহ্যিক অভিব্যক্তি শূন্য, নির্বিকার। হেয়ালি করে বললো,
--- এতো আয়োজন করে পুড়তে চাইছো?
--- আপনি অগ্নিস্ফুলিঙ্গ বলে।
--- উহুম, আমি মরীচিকা। দুনিয়ার কোনো বাস্তবতা ছুঁতে পারেনা আমায়।
--- তবে আমি ফেরারী হবো, আমাকেও আর ছুঁতে পারবেনা কেউ।
দ্বিধাহীন প্রত্যুত্তর রমণীর। মুঠিবদ্ধ র'ক্তসিক্ত কুড়ালখানা হাত গলিয়ে মেঝেতে পরলো এতোক্ষণে। নিজের মাঝে এক অন্য এরীশের উপস্থিত অনুভব করলো মাফিয়া বস। যার হৃদয়টা সচল। ভেতরে অনুভূতি আছে, আছে প্রণয়াসক্তি। অগত্যা ভেঙে গেলো আত্মসংযম। শূন্য অভিব্যক্তিটুকু নিমেষেই উধাও হলো ব্যাকুলতার আড়ালে।
টললো হিমালয়। প্রস্ফুটিত হলো আবেগের জোয়ার। এক লহমায় মেয়েটাকে টেনে নিয়ে এলো সন্নিকটে। প্রমত্ত হয়ে নিজের পুরুষালি দু'হাতে আঁকড়ে ধরলো ওর গাল দু'টো। মুহূর্তেই রক্তের প্রলেপে রঞ্জিত হলো আদুরে চেহারা খানা। এরীশ খেয়াল করলো না সেসব,ডুবে গেলো সাকুরার অধরের ভাঁজে। গভীর আলিঙ্গনে দলিতমথিত হতে লাগলো একজোড়া দিশেহারা ওষ্ঠাধর। এরীশের র'ক্তে মাখামাখি ঈশানী।মাত্রাতিরিক্ত উন্মাদনায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সহসা দু'হাতে আঁকড়ে ধরলো মানুষটার শার্টের কলার। সেটাও বোধ হয় সহ্য হলোনা মাফিয়া বসের। দ্রুত হাতে একেক করে খুলে ফেললো শার্টের সবগুলো বোতাম, অতঃপর ছুড়ে ফেললো অদূরে। উজ্জ্বলাভ সুঠাম দেহখানা স্পষ্ট দৃশ্যমান ঈশানীর চোখে। ট্যাটু আবৃত হাত ব্যাতিত সমগ্র শরীর জুড়ে তার অজস্র ক্ষতচিহ্ন। বাম দিকের এ্যাবসে অনেকটা জায়গা জুড়ে জ্বলজ্বল করছে বিশার এক কাটাদাগ। ঈশানী ছুঁয়ে দেখতে চাইলো সেখানটায়, তবে ফুরসত পেলোনা, তার আগেই ওকে কোলে তুলে নিলো এরীশ। ওষ্ঠাধরের উন্মাদনায় অবিরত সে। যেন অমৃতসুধার ইন্ধন।
আবেশে অক্ষিপুট নিভে আছে ঈশানীর, তন্মধ্যে কানে এসে হানা দিলো মাফিয়া বসের হাস্কিকণ্ঠস্বর,
--- মে আই!
তরাগ করে চোখ খুলে ফেললো ঈশানী।এরীশের নেশালো অক্ষিদ্বয় ওর পানেই নিবদ্ধ। দৃষ্টিতে তার একরাশ মাদকতা। যা দেখা মাত্রই শুষ্ক ঢোক গিললো রমণী । অবুঝের মতো উচ্চারণ করলো,
--- উমমম!
--- তোমার রাতটুকু আমার হোক। আমি তোমার তরে আত্মবিসর্জিত হতে প্রস্তুত প্রেম আমার।
মাফিয়া বসের স্পষ্ট স্বীকারোক্তি, অথচ এবারও নির্বাক ঈশানী। ভয়ে জড়োসড়ো অন্তর। কণ্ঠনালি রোধ করে আছে অজানা আতঙ্ক,যার দরুন বাকরুদ্ধ সে। ফের ধ্বনিত হলো একই বাক্য,
--- মে আই!
আবারও সেই ঘোর লাগানো পুরুষালি কণ্ঠস্বর । মাদকীয় শব্দটুকু কর্ণগোচর হতেই শরীর শিরশিরিয়ে উঠলে মেয়েটার।
ঈশানী কিছু বলছে না দেখে এবার অনুভূতিতে লাগাম টানলো এরীশ। ওকে কোল থেকে নামিয়ে দিতে উদ্যত হয়ে বলে ওঠে,
--- ফ্রেশ হয়ে ঘুমিয়ে পরো।
--- ক..কেন?
এতোক্ষণে বুলি ফুটলো মেয়েটার। দু'হাতে শক্ত করে এরীশের গ্রীবাদশ জড়িয়ে আছে সে। তপ্তশ্বাস ছেড়ে এরীশ জানালো,
--- আমি সদয় নই, আমাকে সহ্য করতে পারবে না, কষ্ট হবে তোমার।
মাত্রা ছাড়ালো আতঙ্ক। কিন্তু ঈশানী তো এরীশ কে চায়। ওকে ভালোবাসতে চায়। পুরো জীবন অতিবাহিত করতে চায় এই বেপরোয়া পুরুষের সাথে। এরীশ ওকে নামাতেই যাবে তার আগেই ঠোঁটের দূরত্ব ঘোচালো ঈশানী। এরীশকে ইতিবাচক ইঙ্গিত প্রদান করে নাজুক, মিহি কণ্ঠে ছোট্ট করে উচ্চারণ করলো,
--- ইউ ক্যান।
ব্যাস এতটুকুর জন্যই অপেক্ষা করেছিল এরীশ। দূরত্বের শেষ আস্তরটুকু ঝরঝরিয়ে ভেঙে গেলো এবার। ফের মত্ত হলো প্রেয়সীতে। ঠোঁটের গভীরতা মাত্রা ছাড়ালো,পরিনত হলো তীক্ষ্ণ দংশনে। সেভাবেই ঈশানী সমেত হাটা ধরলো ওয়াশরুমে দিকে। মেয়েটা লেপ্টে আছে এরীশের অনাবৃত বক্ষ ভাঁজে। দু'জনার শরীর রক্তে মাখামাখি, ফ্রেশ হওয়া জরুরি। ভেতরে গিয়ে কৃত্রিম ঝরনার সেন্সরে হাত চালালো এরীশ। মূহুর্তেই তীব্র জলধারায় সিক্ত হয়ে উঠলো সর্বাঙ্গ। জলের ছোঁয়ায় রমণীর সুক্ষ্ম নারীদেহের প্রতিটি ভাঁজ সুস্পষ্ট দৃশ্যমান। সেথায় নিজের সর্বোচ্চ কতৃত্ব ফলাতে বেপরোয়া এরীশ। যেন ভেজা শরীরের ঈশানী ওর নতুন আকর্ষন।
--- জান!
এরীশের অভিবাদনে চোখ তোলে ঈশানী। অস্ফুট স্বরে শুধায়,
--- এই শব্দ কে শিখিয়েছে আপনাকে?
--- কেউ না, ভেতর থেকে চলে এলো।
--- শুনতে ভালো লাগছে আপনার মুখে।
অতর্কিতে ওর গলার ভাঁজে মুখ ডোবালো এরীশ, ফের ধ্বনিত হলো,
--- জান,
--- উমম!
---আ'ম এবাউট টু গো ওয়াইল্ড।
শেষ কথাতে সর্বাঙ্গে তরিৎ খেলে গেলো রমণীর, প্রকম্পিত স্বরে প্রত্যুত্তর করলো,
--- ঠি.. ঠিক আছে।
--- কিন্তু তুমি কাপঁছো।
এরীশের কথায় নিজের শরীরে দৃষ্টি বোলালো ঈশানী, সত্যিই আশংকায় থরথরিয়ে কাঁপছে মেয়েটা। কপটতা খেলে গেলো এরীশের ঠোঁটের আগায়, ঈশানী কিছু বলার আগেই, ওর কানের লতিকায় অধর ছুঁয়িয়ে হিসহিসালো এরীশ,
--- বাট আই কান্ট স্টপ রাইট নাও।
বাক্যটা উগরে দিয়ে একবিন্দুও দয়া দেখালো না মাফিয়া বস। হ্যাঁচকা টানে মেয়েটাকে ছুড়ে ফেলে দিলো বিলাশবহুল বাথটবে।
সে রাতে ঝড় হলো, প্রণয়ের জলোচ্ছ্বাসে ছন্নছাড়া হলো সমগ্র অস্তিত্ব। উদগ্রীব পুরুষালি হাতদুটো মশগুল হয়ে পরলো অবিন্যস্ততায়। প্রমত্ত চিত্তে আহরণ করে নিলো রমণীর শেষ সৌন্দর্যটুকু। অবশেষে রাত্রির শেষ প্রহরে মিলেমিশে একাকার হলো দু'টো প্রাণ। জাগতিক সকল ভালোবাসার উর্ধ্বে গিয়ে মরিচীকায় বিলীন হলো ঈশানী।ভালোবাসার তরে লুটিয়ে পড়লো তার বিবেক, বাস্তবতা সব। প্রেক্ষিতে পৃথিবীর নিষেধাজ্ঞা ভুলে সে রাতে রচিত হলো পাপ পুন্যের এক অপার মিলন হেতু।
চলবে....
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৪৪
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা নিষিদ্ধ
🚫প্রাপ্ত মনস্কদের জন্য।
চৈত্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ প্রাণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই শীঘ্রই, সুতরাং এই গরমের অতিষ্ঠতা চলমান থাকবে বেশ কিছুদিন।
মাঝরাতে আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে অফিস ফাইলে মুখ ডুবিয়ে রেখেছেন তন্দ্রা জাওয়াদ। মনোযোগ তার গভীর। এরই মাঝে বিদ্যুৎ চলে গেলো অকস্মাৎ। ট্রান্সপারেন্ট কাঁচের দরজাটা খোলা পরে আছে, যার দরুন বেলকনি গলিয়ে থেকে থেকে শীতল দমকা হাওয়া প্রবেশ করছে ভেতরে। বাতাসের প্রকোপে জানালার ভারী পাল্লা গুলো দুলছে সমানে। চারিদিকে সৌন্দর্য বর্ধক আসবাবের ছড়াছড়ি, পুরো কক্ষ জুড়ে মানি প্লান্ট'স এর অভাব নেই। রয়েছে নানান রকম ইনডোর ক্র্যাফট। ফ্লাওয়ারভেস এ সজ্জিত প্রতিটি ফুলই তরতাজা স্নিগ্ধ। আজকেই বাগান থেকে তোলা হয়েছে বোধ হয়। ছোট ছোট ক্র্যাফট গুলো দুলছে অতর্কিতে। বাতাসের তোড়ে দু-একটা পরেছে ও বোধ হয় মেঝেতে। ওদিকে বাতাসের তীব্রতা বাড়ছে ক্রমশ,কালবৈশাখীর পূর্বাভাস। তবুও জানালা বন্ধ করার কোনোরূপ তোড়জোড় নেই রমণীর মাঝে । তিনি আস্তে করে উঠে এগিয়ে গেলেন বেলকনির দিকে,দু'হাত বাড়িয়ে কার্ণিশে ভর করে ছাড়লেন দীর্ঘশ্বাস। সমুদ্রাগত দমকা হাওয়ায় অচিরেই মিলিয়ে গেলো সেই ভারী বাতাসটুকু। গ্রীষ্মতপ্ত রুক্ষ প্রাণটা যেন অবশেষে ধড়ে ফিরে এলে তার।
--- খালামনি আসবো?
খাদে নামানো মিহি কণ্ঠস্বর। পেছনে না ঘুরেই তন্দ্রা অনুমান করলেন নিঝুম এসেছে। অনুমতি সাপেক্ষে জানালেন,
--- এসো।
অন্ধকার হাতরে অতি সর্তক পদযুগলে এগিয়ে এলো মেয়েটা।
--- রাতে খেয়েছো?
তন্দ্রা জানতে চাইলেন নির্বিকারে।
--- হুম
--- তূর্য ফিরেছে?
--- এখনো না।
--- একটু পরে ঝড় শুরু হবে, এখনো বাড়ি ফেরেনি,কোথায় সে অবাধ্য ছেলে?
এতোক্ষণে ঘুরে তাকালেন ভদ্রমহিলা। নির্বিকার অভিব্যক্তি বিলীন হলো তার কঠোরতার অন্তরায়। মনেমনে দাঁত কিড়মিড়ালো নিঝুম, মহা বিরক্তির স্বরে আওড়ালো,
--- আমি কি জানি?
অথচ মুখ ফুটে সেসব কথা উচ্চারন করার সাহস হলোনা আর। তূর্যের ব্যাপারখানা পুরোপুরি উপেক্ষা করে বললো,
--- আমাকে চিটাগং ফিরতে হবে খালামনি। কতগুলো দিন হলো পরে আছি এখানে, ভার্সিটির এটেনডেন্স নির্ঘাত তলানিতে গিয়ে ঠেকেছে এতোদিনে।। না ফিরলে ফেইল নিশ্চিত।
বুকের উপর দু'হাত আড়াআড়ি ভাঁজ করে নিঝুমের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন ভদ্রমহিলা। দৃষ্টিতে তার প্রখর দীপ্তি, সে চোখে বেশিক্ষন তাকানো দ্বায়, অগত্যা নির্লিপ্তে চোখ নামায় নিঝুম। মেয়েটার পানে দৃষ্টি অবিচল রেখেই এবারে ভেতরের গাম্ভীর্যতাটুকু উগরে দিলেন রমণী।
--- যাচ্ছো তো, বিয়েটা হয়ে গেলে তুমি আর তূর্য দুজনই চিটাগং ফিরে যাচ্ছো। আমাদের চিটাগং এর ফ্ল্যাটটা খালি পরে আছে ওখানেই থাকবে তোমরা দু'জন। তূর্য এজেন্সির চাকরী ছেড়ে অফিস সামলাবে, আর তুমি পড়াশোনা। সবকিছুই সুপরিকল্পিত। তাই আপাতত এসব নিয়ে ভেবোনা। রুমে গিয়ে নিশ্চিন্ত মনে সাউন্ডস্লিপ দাও। আগামীকাল সন্ধ্যার জন্য প্রস্তুতি নিতে হবেতো।
--- সন্ধ্যায় কি আছে আগামীকাল ?
কৌতূহলী কন্ঠস্বর নিঝুমের।
--- তোমাদের বাগদান অনুষ্ঠান। তোমার বাবা মা'কে খবর দিয়েছি তারাও আসছেন।
খালামনির শেষ কথাতে মাথায় যেন আকাশ ভেঙে পরলো নিঝুমের। প্রকৃতি ছাপিয়ে কালবৈশাখীর এলোমেলো তান্ডবে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যেতে লাগলো তার অন্তঃকরণ। ভেতর ভেতর কোথাও একটা খাঁ খাঁ করছে ভীষণ। কারোর অস্তিত্বের অনুপস্থিতি পোড়াচ্ছে ওকে। হারিয়ে ফেলার বিষাদবিদূরে নীল হয়ে যাচ্ছে হৃদয়। তূর্যের সঙ্গে বিয়ের আলাপ যে এর আগে হয়নি কখনো তেমনটা নয়। হয়েছে বেশ কয়েকবার। খালামনি নিজেই বলেছে ওকে। কিন্তু নিঝুম গুরুত্ব দেয়নি তেমন, বেখেয়ালি হয়ে শুনে গিয়েছে শুধু।
ভেবেছে, আমার আর চিন্তা কিসের? তূর্য ভাই যা মানুষ, তিনি দরকার পরলে বঙ্গোপসাগরে ঝাপ দিয়ে মরে যেতে রাজি হবেন, কিন্তু আমায় বিয়ে করতে না। সারাক্ষণ অমন সাপেনেউলে সম্পর্কের মাঝে বিয়ে হওয়া সম্ভব নাকি আদৌও ? দেখা যাবে বাসর ঘরে কয়েকশো হুতুম পেঁচা ছেড়ে দিয়ে তূর্য ভাই কপটতায় দাঁত কেলিয়ে বলবেন,
--- হুতুম পেঁচা বলতিস না আমায়? নে এবার বাসর শুরু কর।
আর তক্ষুনি পেঁচা গুলো এসে নিঝুমের কাপড় চোপড় খুলে। ছেহ!
উদ্ভট ভাবনায় চোখমুখ কুঁচকে এলো মেয়েটার। তড়িঘড়ি করে ফিরে এলো বাস্তবতায়। নিঝুমের কুঁচকানো মুখশ্রী অবলোকন করে একই দৃঢ়তায় খালামনি বললেন,
--- আমার কোনো মেয়ে নেই নিঝুম। ছেলেরা কখনোই মেয়ের মতো করে মাকে বুঝতে পারেনা। দিনশেষে আমাকে বোঝার মতোও কেউ নেই, এই একাকীত্ব বড্ড পীড়াদায়ক। আমার মনে হয়, ছেলের বউ হিসেবে আমার মেয়ে না থাকার একাকীত্বটা তোমার চাইতে ভালো আর কেউ বুঝতে পারবে না। আমি খালামনি থেকে মা হওয়ার জন্য প্রস্তুত সোনা আমার।
নিঝুমের কণ্ঠনালি ধরে এলো এবার । তন্দ্রা খালামনিকে কখনো এতোটা অনুনয়ের স্বরে কথা বলতে দেখেনি ও। সত্যিই তো মানুষটা বরাবরই নিঃসঙ্গ। ছেলে তার ছন্নছাড়া বেয়ারা একটা। আরেক ছেলের নাম তো খালামনি মুখেও আনেন না কোনোদিন । সে খালামনির আগের পক্ষের, তাই হয়তো পুরোনো ব্যথায় স্মৃতি হাতড়াতে কিঞ্চিৎ শঙ্কিত মানবী। ।
--- কি ভাবছো?
খালামনির ভারিক্কি প্রশ্নে ভাবনার ছেদ ঘটে অকস্মাৎ। অস্বস্তির মহাসমুদ্রে হাবুডুবু খেতে খেতে দিশেহারা নিঝুম। তুষার, ঈশানী কারোর কোনো খোঁজ নেই। মানুষ গুলো হঠাৎ হঠাৎ কোথায় উধাও হয়ে যায় কে জানে? ওদিকে খালামনি চেয়ে আছেন একই দৃষ্টে। এই দৃষ্টি যে উপেক্ষা করার নয়। নিঝুম পারলো না মুখের উপর না বলতে। ফলস্বরূপ বিষণ্নতা প্রগাঢ় হলো অন্তরে। সামান্য মাথা তুলে ভারী ইতস্তত কন্ঠে জানতে চাইলো,
--- মা, বাবা রাজি হয়েছে?
হ্যা সূচক মাথা নাড়ালেন খালামনি। বললেন,
--- শুধু রাজি নয়। তারা অত্যন্ত খুশি এই প্রস্তাবে।
বিয়ের কার্জক্রম আটকানোর সুক্ষ্ম পন্থাটাও এবার বিলীন হলো অতর্কিতে। নিঝুমের আর বলার কিছু রইলো না। কোনোরূপ প্রত্যুত্তর না করেই বিপর্যস্ত বদনে ধীরে ধীরে কক্ষ ত্যাগ করলো মেয়েটা।
নিশ্চল পদধ্বনি, সিড়ি ঘরের জানালাটা খোলা পরে আছে, বৃষ্টির ছাট এসে থৈথৈ করছে পুরো মেঝে। নিঝুম দেখলো, তবে উদ্বিগ্ন হলোনা, নোংরা পানি ছাড়িয়ে চপচপে ভেজা পায়ে এগিয়ে গেলো সম্মুখে । ছাঁদের দরজায় দাঁড়াতেই প্রবল ঝোড়ো হাওয়ায় শিউড়ে উঠলো ওর শীর্ণকায় তনু খানা। তবুও নিরুদ্বেগ নিঝুম। ধরিত্রীর কোনো যাতনাই আজ ছুঁতে পারছে না ওকে। অপারগ অভিমানে দমবন্ধ হয়ে আসছে ক্রমশ।
সুপ্ত অনুভূতি জমে জমে পাহাড় হয়ে গেলো অথচ সে রহস্যময়ের দেখা নেই। হৃদগহীনে জমানো অনুরক্তিটুকু সবাইকে জানানো যতটা না কঠিন, একপাক্ষিক অনুভূতির অসহায়ত্ব প্রিয় পুরুষকে বোঝানো তার চেয়েও অধিকতর কঠিন।
নিজেকে অসহায় লাগছে ভীষন। নিঝুম চায় না এই বিয়েটা হোক। কাল বাগদান, অথচ ভিলেইনটাকে দেখার প্রয়াসে মরিয়া ওর দু'চোখ।
--- কেন ভালোবাসলেন না আমায় তুষার? আমিতো কতবার কতভাবে নিজেকে আপনার সামনে মেলে ধরেছি। নানান ছুঁতোয় মনের অভিব্যক্তি জানিয়েছি, অথচ আপনি রহস্যই হয়েই থেকে গেলেন সবটুকু সময় । আপনার প্রস্তরকঠিন হৃদয়টাকে ছুঁয়ে দেখার সাধ্য হলোনা আমার। এখন আমি পরিনতির দারপ্রান্তে । তবুও কি আসবেন না একটাবার? শেষ বারের মতোও কি দেখা হবে না আমাদের?
উত্তাল প্রকৃতি যেন আজ নিঝুমের আকাশসম আক্ষেপের বহিঃপ্রকাশ। ব্যথিত দীর্ঘ নিঃশ্বাসে ক্রমশ ভারী হয়ে আসছে বৈশাখের ঘূর্ণি বাতাস। তমশাচ্ছন্ন ঝোড়ো হাওয়ার পানে দৃষ্টি ফেলে যন্ত্রণায় কাতরাতে লাগলো রমণীর নারী অবয়ব। মেয়েটা কাঁদছে খুব। এক উদ্দেশ্যহীন ভালোবাসা আজ নির্দ্বিধায় বিরহের বেদনায় ডুবিয়ে মারলো ওকে। অথচ তুষার জানতেও পারলো না, পৃথিবীর কোনো এক প্রান্তে দাঁড়িয়ে বিরহের অবিন্যস্ততায় দূরহ বুকে একতরফা ভালোবাসার মাশুল গুনছে এক অভাগা অসহায় মানবী।
--- এমন ফ্যাঁচফ্যাঁচ করে কেঁদে শব্দ দূষণ করছিস কেন?
আচানক পুরুষালী আওয়াজে ধড়ফড়িয়ে ওঠে নিঝুম, মূহুর্তেই থমকে যায় তার কান্নাকাটির বহর। হতচকিত নয়নে পাশ ফিরতেই দেখতে পায়, হুতুম পেঁচাটা দাঁড়িয়ে আছে। ওর কাছেই, ট্রাউজারের পকেটে দু'হাত গুঁজে কপাল গুছিয়ে রেখেছে তূর্য। ক্রন্দনরত ঝাপসা চোখে তূর্য ভাইকে একপল অবলোকন করে ফের দৃষ্টি ঘোরালো নিঝুম। তড়িঘড়ি করে চোখ মুছে, নাক টেনে কান্না আটকানোর বৃথা প্রয়াস চালালো কিয়ৎক্ষন।
--- কিরে, বললি না তো?
--- কি?
নিঝুমের ভঙ্গুর কণ্ঠে বিরক্তির লেশ। তূর্য কৌতুক স্বরে ফের শুধালো,
--- এভাবে শব্দ দূষণ করছিস কেন?
বিরক্তির চরম শিয়রে পৌঁছালো নিঝুম। ভ্রু কুঞ্চিত করে বলে উঠলো,
--- ঝড়ের তোড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সব, আকাশে বাজ পড়ার বিকট গর্জন, অথচ আমার এই সামান্য কান্নার আওয়াজটুকু আপনার কাছে শব্দ দূষণ মনে হচ্ছে?
ভদ্রলোকের ন্যায় ঠোঁট উল্টে উপর নিচ মাথা নাড়ালো তূর্য।বললো,
--- ওটাতো প্রকৃতির আশির্বাদ। আর তোরটা শব্দ দূষণ।
একই উদ্যমে কথার বুলেট ছুড়লো নিঝুম ,
---ছি তূর্য ভাই! সামান্য কাঁদছি বলে আপনি আমাকে শব্দ দূষণের তকমা দিচ্ছেন, বিয়ের পরে তো গোটা পরিবেশ দূষণের কলঙ্ক চাপিয়ে দিবেন।
--- ঠিকই ধরেছিস। নেংটি ইদুরের কাজ তো ওটাই, পরিবেশ দূষণ।
--- পরিবেশ দূষণকারী এই নেংটি ইদুরটাকে বিয়ে করতে যাচ্ছেন কেন খামোখা? নিজের মাকে আটকালেই পারেন।
এবারে মুখাবয়ব শক্ত করে ফেললো তূর্য। তরতরিয়ে বললো,
--- সেধে সেধে গাট্টা খাওয়ার শখ নেই আমার, তোর এতো শখ থাকলে তুই গিয়ে আটকা।
তূর্যের প্রত্যুত্তর শুনে নিঝুমের চোখ বেড়িয়ে আসার উপক্রম। তৎক্ষনাৎ বিচলিত হয়ে ছুড়লো আশ্চর্য প্রশ্ন,
--- সামান্য গাট্টা খাওয়ার ভয়ে নিজের পুরো জীবনটা নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন তূর্য ভাই?
ভাবলেশহীন তূর্য,কন্ঠে জোরপূর্বক গাম্ভীর্যতা টেনে বললো,
--- আমার মায়ের হাতের গাট্টা খাস নি তো, তাই এভাবে বলছিস। খেলে স্বাদ মিটে যেতো।
--- আমি আপনাকে বিয়ে করবো না তূর্য ভাই।
অকস্মাৎ তূর্যের হাত টেনে ধরে, শিশুসুলভ মাথা নাড়ায় নিঝুম। যেন বিয়ে নয় সামান্য হোমওয়ার্ক করার কথা বলা হচ্ছে এখানে। তৎক্ষনাৎ এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিলো তূর্য। চোখমুখ কুঁচকে বিরক্তির স্বরে বললো,
--- ছাড়! ছাড়! ঢং দেখো। এমন ভাব যেনো আমি ওনাকে বিয়ে করার জন্য সিলিং ফ্যানে ঝুলে আছি। নেহাৎ ছোট বোন হোস, তাই বড় ভাইয়ের দ্বায়িত্ব পালন করতে হচ্ছে, নয়তো আমি তূর্য প্রিন্সেস ডায়না ডিজার্ভ করি। বুঝেছিস!
--- কিন্তু সে তো আপনার জন্মের আগেই পটল তুলেছে।
তূর্যের মুখের উপর সহজ সরল বাক্যটা ছুড়ে মে'রে অবুঝের মতো ফ্যালফ্যালিয়ে তাকিয়ে রইলো নিঝুম। তূর্যের বোধ হয় মানে লাগলো ভীষণ , ও কথা এড়িয়ে ধমকে উঠলো একপ্রকার,
--- চুপ থাক অবলা রমণী। প্রিন্সেস ডায়নার অভাব আছে নাকি এই যুগে। তোর না হওয়া ভাবিকে নিয়ে কত স্বপ্ন দেখেছি জানিস? এখন সব জলাঞ্জলি হতে চলেছে তোর জন্য।
--- আমি কি স্বপ্ন দেখতে বারণ করেছি নাকি আপনাকে?
--- না করিসনি, শুধু আমার বউয়ের জায়গা দখল করার জন্য ঘাপটি মে'রে আছিস।
নিঝুমের বিষণ্ণ মনটা চুপসে গেলো এবার। ভেতরের আত্নবিশ্বাসী সত্তাটা বিদ্রুপ করে বলে উঠলো,
--- তোকে কেউ চায় না, কেউ নাআআ।
বুক চিড়ে বেড়িয়ে এলো নৈঃশব্দ্যিক দীর্ঘশ্বাস। গাল ফুলিয়ে স্বগোতক্তিতে বিড়বিড়ালো মেয়েটা,
--- বুঝে গেছি, এ বিয়ে সম্পন্ন হলে চব্বিশ ঘণ্টা ফিশফ্রাইয়ের মতো আপনি আমাকে ভেজে খাবেন তূর্য ভাই।
নিঝুমের মন খারাপে কোনোরূপ ভাবান্তর ঘটলো না তূর্যের মাঝে। দু'হাত পকেটে গুঁজে যেভাবে এসেছিল সেভাবেই ফিরে যেতে যেতে শীতল কন্ঠে আওড়ালো,,
--- গ্যারান্টি নেই, মাথা খারাপ হলে কাঁচা ও খেয়ে ফেলতে পারি।
-*
রয়্যাল ক্যারাভিয়ান, বাংলাদেশ।
সুদীর্ঘ এক গভীর স্বপ্নের অবসান ঘটলো সকাল সাড়ে এগারোটা নাগাদ। আশেপাশে পাখির কলতান নেই, নেই কোনো অনর্থক কোলাহল। সমুদ্রপৃষ্ঠের ভয়াল গর্জন ও কমে এসেছে খানিক। বেলাভূমির আশেপাশে থাকার দরুন ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে কেবল । এতো বৃহদাকার ক্রুজশীপে ঢেউয়ের দোলা উপভোগ্য নয়,অথচ কাল রাতে ঝড়ের তোড়ে মৃদুকম্পনে দুলেছে শীপটা। ফলস্বরূপ এক দিশেহারা অস্থির যুগলের প্রাপ্তির রাতটুকু হয়ে উঠেছিল দিগুণ বেসামাল। অপার্থিব এক প্রশান্তির লহমায় বিলীন হয়েছিল তাদের সর্বাঙ্গ । পালাক্রমে দু'টো শরীর মেতে উঠেছিল অবিন্যস্ততায় । দূরত্বের সকল স্তর ছাপিয়ে সমগ্র রজনী জুড়ে নীলাম্বরীর শরীরের প্রতিটি খাঁজে রাজত্ব চালিয়েছে মাফিয়া বস। মোহনীয়তায় বিমত্ত হয়ে প্রেয়শীর ফর্সা, মাখন নরম ত্বকে সীলমোহরের ন্যায় ছাপ ফেলেছে নিজের অশুভ অস্তিত্বের। ভেঙেছে সীমাবদ্ধতার দেওয়াল। তার বেলাল্লাপনায় সংকোচের পাহাড়ে ধস নেমেছিল রমণীর। যার দরুন সে রাতে ভালোবাসার পূর্ণতায় দলিতমথিত হয়ে এক আশ্চর্যবোধক অনুভূতির শিয়র ছুঁয়েছিল অন্তর।
রাতের কথা ভাবতেই বিদ্যুৎস্পৃষ্টের ন্যায় অকস্মাৎ ঝটকা খেলো ঈশানী। মুখ ডুবিয়ে রাখা ভেলভেট কুশন থেকে নিসৃত কৃত্রিম সুগন্ধির মিশেলে সৃষ্ট পুরুষালী সুঘ্রাণে শরীর শিউরে উঠলো তার । অগত্যা কোনোকিছু না ভেবেই শোয়া থেকে একলাফে উঠে বসলো বিছানায়া। শরীরে ফিনফিনে একটা সফেদ লেডিস শার্ট। যার উপর দিয়ে ওর অভ্যন্তরিন সৌন্দর্য স্পষ্ট দৃশ্যমান। পায়ের অংশটুকু ঢেকে আছে তুলতুলে কালো রঙা কম্ফোর্টারের আস্তরণে। কালো রঙটা চোখে পড়তেই, দৃষ্টি ঘুরিয়ে চারিদিক অবলোকন করলো রমণী।
বিলাসবহুল মাস্টার বেডরুম, অথচ পুরো কক্ষজুড়ে কালোর সমাহার, অনেকটা রাশিয়ান পেন্ট হাউজের মতো। একপাশে লাক্সারি রেইন শাওয়ার ওয়াশরুম, যেখানটায় এরীশ কোলে করে নিয়ে এসেছিল ওকে। কাল রাতে সেভাবে খেয়াল করা হয়নি, মাত্রই চোখে পরলো দক্ষিণ পাশে রুমের সাথে সংযুক্ত রয়েছে এক বিশাল ইনফিনিটি সুইপিং পুল ।
একটা ভাসমান ক্রুজশীপের মধ্যেও যে এতো বিলাশী জীবনযাপন করা সম্ভব , তা মাফিয়া বসকে বিয়ে না করলে বোধ হয় এ জীবনে জানা হতোনা ঈশানীর। কক্ষটাকে পর্যবেক্ষন করার প্রয়াসে এবার বিছানা ছাড়লো মেয়েটা । সুক্ষ্ম নজরে এদিক ওদিকে দৃষ্টিপাত করে ভীরু কদমে এগুলো সম্মুখে। ওপাশে কিছু একটা পরার ধিম ধিম আওয়াজ হচ্ছে ভীষণ । সেদিকেই এগিয়ে চললো ঈশানী।
খানিক যেতেই দেখলো, কক্ষের সঙ্গে লাগোয়া জিম রুম। ভেতরে ক্রমাগত বক্সিং এ ব্যস্ত এরীশ। দু'হাতে বক্সিং গ্লাভস। পরনে তার ব্যাগি ডেনিম আর অলিভ গ্রীন মিশ্রিত একটা ওভার সাইজ'ড হুডি। শেষ কবে এরীশকে কালো ব্যাতীত অন্য কোনো রঙে দেখেছিল ঠিক মনে পরছে না ঈশানীর। ফলস্বরূপ, দু'হাত বুকে ভাজ করে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে অবলোকন করতে লাগলো মাফিয়া বসটাকে। রুক্ষ, সৌষ্ঠব, যান্ত্রিক তার কার্যক্রম। অভিব্যক্তি থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে দানবীয়তা সুস্পষ্ট। অথচ তার নির্জীব ধূসর বাদামি চোখ দু'টোতে কি অদ্ভুত মোহ। ঈশানীর পুরো দুনিয়া তোলপাড় করে দেওয়ার জন্য অনুভূতিহীন এই শূন্য অক্ষিদ্বয়ই যথেষ্ট। যা ওকে বাঁচিয়ে মা'রে ক্রমশ।
--- কাম ইন।
নিজ কার্জে অবিরত থেকে রাশভারি আওয়াজ ছুড়লো মাফিয়া বস।
--- কি করে বুঝলেন?
--- সিক্স সেন্স।
এবারও ভাবলেশহীন তার কন্ঠস্বর।
নির্লিপ্ত কদমে এগিয়ে এলো ঈশানী। সন্নিকটে দাঁড়িয়ে বললো,
--- মাফিয়াদের সকাল বুঝি এভাবে শুরু হয়?
এরীশ থমকালো না, একই গতিতে পরপর অজস্র ঘুষি বসাতে লাগলো পাঞ্চিং ব্যাগের গায়ে। উর্ধ্বশ্বাসে জানালো,
--- মাফিয়াদের জীবনে সকাল বলে কিছু হয়না, গোটাটাই অমানিশার রাতের মতো ঘুটঘুটে।
--- আপনি দুর্বোধ্য।
--- ইট’স মাই ন্যাচার।
সবেগে প্রত্যুত্তর করলো এরীশ। কথা না বাড়িয়ে নির্বিকারে চারিদিকে চোখ ঘোরায় ঈশানী। জিমের আসবাব গুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব। কক্ষের একপাশে ডিভান রাখা আছে দু'টো, সামনেই কফি টেবিলের অবস্থান, সেখানে সাদা পাউডার জাতীয় কোন বিশেষ দ্রব্য ছড়িয়ে আছে সমগ্র টেবিল জুড়ে। ঈশানীর তীক্ষ্ণ নজর এড়াতে পারলো না সেই দ্রব্য, তক্ষুনি গ্রীবাদেশ ঘুরিয়ে স্পষ্ট স্বরে প্রশ্ন ছুড়লো এরীশের পানে,
--- আপনি ড্রাগ নেন?
--- মাঝেমধ্যে। ভেতরটা মাত্রাতিরিক্ত অস্থির হয়ে পরলে, রাইট সেন্সে নিজেকে সামলানো মুশকিল।
সোজাসাপটা উত্তর দিলো এরীশ, পরক্ষণেই ঈশানী বললো,
--- তা কাল রাতে কি এমন হয়েছিল, যে আপনাকে ড্রাগ নিতে হলো?
--- সেটা তো তুমি আমাকে বলবে। নিজের সৌন্দর্যে আমাকে উন্মাদ করে দিয়ে এভাবে সেন্সলেস হয়ে যাওয়ার মানে কি?শুধু শুধু তোমাকে অবাধ্য বলিনা আমি।
খানিক ভেবে ভ্রুকুঞ্চিত করে ফেললো ঈশানী, এরীশের অভিযোগে ঘোর অসম্মতি জানিয়ে লজ্জামিশ্রিত কন্ঠে বললো,
--- আমার যতদূর মনে পরে তখন ভোর হয়ে গিয়েছিল।
--- বাট আ'ম নট স্যাটিসফাইড। আমার হয়নি তোমাকে পাওয়া। তোমার এই দূর্বল হার্টের চক্করে ভবিষ্যতে আমাকে যে আরও কি কি স্যাক্রিফাইস করতে হবে কে জানে?
দমলো না ঈশানী, যেন কথার বহরে জিততেই হবে ওকে, তেমন করেই তরতরিয়ে বলে উঠলো,
--- সেন্সলেস হয়েছিলাম কে বললো আপনাকে? আমিতো ঘুমাচ্ছিলাম।
পাঞ্চিং ব্যাগ রেখে এবার ট্রেডমিলের দিকে এগিয়ে গেলো এরীশ। সেন্সরে আঙুল চালিয়ে গতিবিধি ধীর করে চাইলো ঈশানীর পানে। নাকের পাটা ফুলিয়ে মেয়েটা এগিয়ে এলো দু'কদম । এরীশ তার পিয়ার্সড করা ভ্রুখানা উঁচিয়ে গভীর গলায় প্রশ্ন ছুড়লো এবার,
--- তাই নাকি?
--- হু তাইতো।
--- একটু ভেবে দেখেতো, তুমি কাল রাতে আদৌও শরীরে কিছু পরেছিলে নাকি। তাহলে এখন শার্ট কোত্থেকে এলো?
ঈশানী ভাবলো কিয়ৎক্ষন। পরপরই এরীশ বললো,
--- সকাল থেকে দু'ব্যাগ স্যালাইন শেষ হয়ে গেলো অথচ তোমার ঘুমই ভাঙলো না।কি আশ্চর্য!
---কিহ!
এরীশের কথায় যেন আকাশ থেকে পরলো ঈশানী। কণ্ঠে তার অপ্রতিরোধ্য আশ্চর্যতা। এরীশ বললো,
--- খেয়াল করো, বাম হাতে অন-টাইম ব্যান্ডেজ লাগানো রয়েছে ।
এবারে হাতের দিকে লক্ষ্য করলো ঈশানী, সত্যি তো, আড়াআড়ি দু'টো অন-টাইম ব্যান্ডেজ লাগানো। হতে পারে স্যালাইন পুশ করার কারনেই জ্ঞান ফেরার পরে কোনোরূপ ক্লান্তি আসেনি শরীরে। উল্টো মনে হয়েছে এটা ঘুম ছিল, ভীষন লম্বাআআ ঘুম। তবে এই ঘটনার প্রেক্ষিতে মন খারাপ হয়ে গেলো মেয়েটার । পানপাতার মতো ঢলঢলে স্নিগ্ধ চেহারাটা বিষণ্ণতায় চুপসে গেলো অকস্মাৎ। আহত স্বরে বললো,
--- আমার হার্ট এতো দূর্বল কেন এরীশ?
এতোক্ষণে থমকালো মাফিয়া বস। দেখলো স্নিগ্ধ সাকুরার বদনে ঘনকালো মেঘের আস্ফালন। এই মূহুর্তে ঈশানীর মন খারাপ হোক সেটা বোধ হয় বরদাস্ত করবে না এরীশ। যার দরুন ম্যানিউপুলেটিভ পন্থায় মূহুর্তেই ঘুরিয়ে নিলো বিষয়বস্তু। ট্রেডমীল থেকে নেমে
ওর আপাদমস্তক পর্যবেক্ষন করলো একপল, অনাবৃত মোম নরম পা দু'টোতে আলো পিছলানো দ্যুতি। শরীরে ফিনফিনে পাতলা হাঁটুসম লেডিস শার্ট। যার আবরণ কাচের মতো স্বচ্ছ। এতোটাই কোমল তার প্রলেপ, মেয়েটার ত্বকের সঙ্গে মিশে যেতে চাইছে যেন। শার্ট ভেদিয়ে নারীদেহের প্রতিটি স্তরে সন্তোর্পনে দৃষ্টি বোলালো এরীশ। অতঃপর তর্জণী দ্বারা সাকুরার বিউটি বোনে আলতো স্পর্শ করে হাস্কিস্বরে আওড়ালো,
--- এগুলো প্রীটি লাগছে, তোমার শরীরের পার্পল স্টেইন গুলো জানান দেয় তুমি ঠিক কতটা আমার।
সঙ্গে সঙ্গে দু'হাত আড়াআড়ি ভাঁজ করে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা চালালো ঈশানী, আড়ষ্টতায় দৃষ্টি নমিত করে শুধালো,
--- এই মশারীর মতো পাতলা শার্ট কোথায় পেয়েছেন বলুন তো? এটা অস্বস্তিদায়ক।
--- স্মা'গ'লিং এর সাথে এসেছে।
--- কিহ!
--- ইয়েস। পাশ্চাত্যের রাণী প্রথম এলিজাবেথের পোশাক এটি, এর প্রতিটি সুতো মূল্যবান রেশম দিয়ে তৈরি। আন্ডারওয়ার্ল্ডে এর মূল্য ধরা ছোঁয়ার বাইরে।
এতোক্ষণে চোখ কপালে উঠে গেলো ঈশানীর। কৌতুহল দমাতে না পেরে অবিশ্বাস্য কন্ঠে উচ্চারণ করলো,
--- কিহ! আমি রাণী এলিজাবেথের পোশাক পরে আছি? কিন্তু এটা এতো পাতলা কেন? মনে হচ্ছে কিছুই পরিনি?
নিজের শরীরে চোখ বুলিয়ে আনমনে প্রশ্ন ছুঁড়লো ঈশানী।
--- কারণ এই ড্রেস সবসময় পরার জন্য নয়। শুধু মাত্র......
বাক্য সম্পন্ন না করেই ক্রূররতার সাথে ঠোঁট বাঁকালো এরীশ। ঈশানী জবাব দিলো,
--- এভাবে তাকাবেন না। প্লিজ!
মাথার উপর হুডির আস্তিন সরিয়ে প্যান্টের পকেটে হাত গুঁজলো লোকটা ,
--- হোয়াই!
কুণ্ঠিত স্বরে কিছু একটা প্রত্যুত্তর করতে চাইলো ঈশানী, তবে অবকাশ পেলোনা। তার আগেই ধ্বনিত হলো এরীশের গম্ভীর পুরুষালি কণ্ঠস্বর,
--- কাল কতবার তুমি তুমি করে ডেকেছো। আজ হঠাৎ আপনি বলে দূরত্ব বারাচ্ছো যে ? তোমার মাঝে এখনো এমন কি রহস্য রয়েছে যা আমার দু ঠোঁট উন্মোচন করেনি?
আচানক ঈশানী অনুভব করলো ওর শরীর জমে এসেছে, প্রস্তরখন্ডের ন্যায় শক্ত হয়ে উঠেছে সর্বাঙ্গ। স্পর্শ না করা সত্বেও কানের উষ্ণতা সুস্পষ্ট। গাল দু'টোও রক্তাভ হয়ে উঠেছে বোধ হয়, জ্বলছে ভীষণ।
নির্দয় মাফিয়া বসটা বুঝতে পারেনা রমণীর লাজুকতার কারণ, কেবল উপলব্ধি করে এই চেহারায় ভীষণ আকর্ষণীয় লাগছে মেয়েটাকে। মুখে বলে,
--- আপনি আজ্ঞে বলা বন্ধ করো, পরিপূর্ণ স্বামীর অধিকার চাই আমার।
--- এতো জোর গলায় স্বামীর অধিকার চাইছেন, সংসার দিতে পারবেন?
এতোক্ষণে বুলি ফুটলো মেয়েটার। দু'জনার মধ্যবর্তী দূরত্ব ঘোচাতে খানিক এগিয়ে এলো এরীশ। ঈশানীর চুলের মাঝে হাত ঢুকিয়ে স্পর্শ করলো গ্রীবাদেশ, সেখানটায় নিজের শক্তি ফলিয়ে ওর মুখটা টেনে নিয়ে এলো সন্নিকটে। নীলাভ মনি দু'টোর মাঝে দুনিয়ার সবটুকু মোহ নিক্ষেপ করে বললো,
--- আমি এমন অনেক কিছু দিতে পারি, যা অন্য কেউ দিতে পারেনা।
দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী। এরীশের তীক্ষ্ণ মাদকীয় দৃষ্টি ভস্ম করে দিতে চাইছে ওকে, অগত্যা দানবটাকে শান্ত করার প্রয়াসে অকস্মাৎ তার হুডির মধ্যে ঢুকে গেলো মেয়েটা। দু'হাত বাড়িয়ে আবদ্ধ করলো মরীচিকার চওড়া পুরুষালি পৃষ্ঠদেশ। ন্যানো সেকেন্ডের মাথায় ঘটে গেলো ঘটনাটি। যার আকস্মিকতায় কিঞ্চিৎ বিহ্বলিত মাফিয়া বস। কোনোকিছু বুঝে ওঠার আগেই শরীরের সংস্পর্শে অনুভূত হলো রমণীর নমনীয় তনু অস্তিত্বখানি।
--- নাও দিলাম স্বামীর অধিকার। এবার হলো?
দেরী করলো না মাফিয়া বস। ঈশানীর পিঠ বরাবর আলতো ধাক্কা দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিলো আলগোছে । ধনুকের মতো বাঁকানো নারীদেহের সুচারু উপত্যকা দুটো নিমেষেই পিষে গেলো পুরুষালী ইস্পাত কঠিন বক্ষভাজে। তুলতুলে কোমল অনুভূতির তুফানে শরীর শিউরে উঠলো মূহুর্তেই। আবেশে অক্ষিপুট নিভে এলো এরীশের। পরপরই ঈশানীর মাথায় সুতীব্র চুমু খেয়ে হিমশীতল কন্ঠে বললো,
--- এ্যাজ আ কুইন অফ দ্যা মাফিয়া বস রীশস্কা , তোমার সকালটা আরও থ্রীলিং হওয়া প্রয়োজন। চলো উপভোগ করাই।
--- মানে?
এরীশ কিছু বলতে যাবে, তার আগেই খেয়াল করলো বাইরের করিডোর দিয়ে টেনেহিঁচড়ে লা''শের বস্তা সরাচ্ছে গার্ড'সরা। তৎক্ষনাৎ বাহুবন্ধ ঈশানীকে অন্যদিকে ঘুরিয়ে ফেললো সে। অতঃপর একটানে শরীরের হুডিটা খুলে ঈশানী সমেত সোজা ঝাপিয়ে পরলো মাঝ সমুদ্রে।
উত্তাল জলস্রোতের মাঝে হাবুডুবু খেতে খেতে অবশেষে মাথা তুলে একটুখানি অক্সিজেনের হদিস পেলো ঈশানী। শ্বাসনালিতে পানি ঢুকে শুরু হয়েছে অবিরত কাশি। তড়িঘড়ি করে চোখ খুলে দেখলো মাথার উপর উন্মুক্ত দিগন্ত। ঝাপসা চোখে চারিদিক অবলোকন করতেই উপলব্ধি করলো ধূ ধূ সমুদ্রের মাঝে একাই ভাসছে ও। সাঁতার তো জানা নেই, তাহলে কে ওকে তুলে রেখেছে এভাবে?অতর্কিত ভাবনায় শরীরের দিকে দৃষ্টিপাত করতেই দেখা মিললো এরীশের। দু'হাতে ওকে শূন্যে তুলে রেখেছে সে , ধড়ফড়িয়ে উঠে তৎক্ষনাৎ শক্ত করে এরীশকে ঝাপটে ধরলো মেয়েটা। আতঙ্কে জান বেড়িয়ে যাওয়ার উপক্রম। প্রকম্পিত হাতে বাঁধনের দৃঢ়তা বাড়িয়ে কেঁদে ফেললো ঈশানী, ফোপাঁতে ফোপাঁতে বললো,
--- তুমি কি পাগল?
নিঃশব্দে হাসলো এরীশ। ঈশানী বলতে লাগলো,
--- এভাবে মাঝ সমুদ্রে ঝাপ দিয়ে মৃ"ত্যুর সঙ্গে সাক্ষাৎ করতে করতে সকাল উপভোগ করার কোনো শখ নেই আমার, এক্ষুনি নিচে নামাও।
--- আমি আছি তো এখানে , ভয় কিসের ?
কথাটা বলে দু'হাতের প্রগাঢ়তায় ঈশানীকে আরও খানিকটা উপরে তুলে ফেললো এরীশ। এতোক্ষণে ওষ্ঠাগত প্রাণ, মেয়েটা ভয়ে জড়োসড়ো হয়ে চ্যাঁচাতে যাবে, তার আগেই ধাতস্থ স্বরে এরীশ বললো,
---লিসেন, লিসেন টু মি, এভাবে ছটফট করোনা পরে যাবে।
এবারে হাসফাস টুকু থমকে গেলো ঈশানীর। দমবন্ধ করে পরে রইলো চুপচাপ।
--- এদিক ওদিকে তাকানোর প্রয়োজন নেই, সোজা উপরে তাকাও, তারপর দু'হাত মেলে ধরো শূন্যে, ইউ'ল ফিল রিল্যাক্স ভেরী সুন।
ঈশানী তাই করলো, মাঝ সমুদ্রে ভাসমান এক নির্দয় পুরুষের বুকের উপর হাঁটু গেড়ে বসে দু'হাত মেলে দিলো শূন্যে। দৃষ্টি তার নীল আকাশে নিবদ্ধ। যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে উড়ন্ত সাদা মেঘের ভেলা। চোখের মাঝের আতঙ্কটুকু ধীরে ধীরে মিলিয়ে গেলো মুগ্ধতার অন্তরালে। ঠোঁটের আগায় উঁকি দিলো এক চিলতে নরম খুশি । বিশ্বস্ত হাতদুটোর উপর নিজের অস্তিত্ব তুলে দিয়ে স্বস্তিতে দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী। বিস্ময়কর নীল দু'চোখে ধারণ করতে লাগলো নীল আকাশের অপার বিস্তৃতি। উল্লাসে ঝুমঝুমিয়ে উঠে মুখ ফুটে আওড়ালো,
--- এতো সুন্দর দৃশ্য আমি কোনোদিন দেখিনি এরীশ, কোনোদিন না!
--- আমিও দেখিনি।
মাফিয়া বসের নির্লিপ্ত আওয়াজ। ঈশানী দৃষ্টি নামিয়ে শুধালো,
--- কি দ্যাখোনি?
--- এই নীল চোখ। যা আমার নিস্প্রাণ হৃদয়টাকে অনুভূতির জলোচ্ছ্বাসে বিদ্ধ করে প্রতিনিয়ত।
নিস্প্রভ চাহনি। দৃষ্টিতে তার বেসামাল ঘোর। ঈশানী তাকিয়ে থাকতে পারলো না বেশিক্ষন, গলা খাদে নামিয়ে বললো,
--- একটু নিচে নামাও।
হাতের দৃঢ়তা সামান্য কমিয়ে আনলো এরীশ, সহসা খানিক নিচে নেমে এলো মেয়েটা।
এবার ওরা মুখোমুখি। আলগোছে মাফিয়া বসের গ্রীবাদেশ আঁকড়ে ধরলো রমণী, গভীর দৃষ্টিতে পরখ করলো মানুষটাকে, পরপরই নিজেকে আস্বস্ত করার প্রয়াসে শুষ্ক এক ঢোক গিলে ঠোঁট বসালো উজ্জ্বলাভ পুরুষালি কপালে।মূহুর্তেই বিন্দু বিন্দু জলের স্পর্শে সিক্ত হয়ে উঠলো তার ওষ্ঠাধর। দু'জনার মুখে রা নেই, অথচ মোহাবিষ্ট নয়নে হাজারো কথার আদান-প্রদান।
বহুক্ষণের নৈঃশব্দ্যিক সেই ঘোর টুকু এক লহমায় ভেঙে দিলো এরীশ। নিয়ন্ত্রণহীন জলদস্যুর ন্যায় চোখ ছাপিয়ে হানা দিলো অধর ভাঁজে। রয়ে সয়ে নয়, বরং গভীর থেকে গভীরতম স্পর্শের প্রগাঢ়তায় ন্যস্ত করলো নিজেকে। এ যেন চুমু নয়, অধরের উন্মাদনায় প্রেয়শীর হৃদয় ছোঁয়ার সুক্ষ্ম কৌশল।
সবস্থানে দাঁড়িয়ে আছে ক্রুজশীপখানি। এরীশ আর ঈশানী ফেরেনি এখনো । গিয়েছে উল্টো দিকে। নটিক্যাল মাইল খানিক সাঁতরে যেতেই হদিস মিলেছে বালুচরের। এটা মূলত একটা দ্বীপ। এরীশ জানতো এই দ্বীপের কথা, তাই নিয়ে এসেছে ঈশানীকে। তবে এই মূহুর্তে ঈশানীকে নিয়ে সাতার কেটে পুরোপুরি নিস্তেজ সে ।পায়ের তলায় স্থলের অস্তিত্ব অনুভূত হতেই গা এলিয়ে দিয়েছে উন্মুক্ত বালুচরে। ভীত মেয়েটা এখনো বাহুতে আবদ্ধ তার । ভেজা বালুতে মাখামাখি দু'জন। পরিশ্রান্ত হয়ে জোরে জোরে শ্বাস ফেলছে এরীশ,ওদিকে কৌতুহলের অন্ত নেই ঈশানীর। জিজ্ঞেস করলো,
--- এই দ্বীপটা কার?
--- আমার।
মাফিয়া বসের গম্ভীর কণ্ঠস্বর। ঈশানী ভ্রু কুঁচকালো, মুখ ভেঙিয়ে বললো,
--- অমনি? দেখলে আর হয়ে গেলো তোমার।
বউয়ের ছেলেমানুষী কথায় নির্বাক এরীশ ইউভান। পুলকিত কন্ঠে ঈশানী বললো,
--- আচ্ছা এই দ্বীপের নাম কি?
--- জানিনা।
রাগী ভুতটা এবারও নির্বিকার। ঈশানী ঠোঁট উল্টালো, খানিক ভেবেচিন্তে বলে উঠলো,
--- আমার একটা নাম মাথায় এসেছে।
--- কি নাম?
--- অরণ্য, এই দ্বীপের নাম অরণ্য দ্বীপ ।
--- ঠিক আছে।
--- এই দ্বীপে যদি আমার একটা ক্যাফে থাকতো, নাম হতো কর্ণিয়া ক্যাফে। অরণ্য দ্বীপে কর্ণিয়া ক্যাফে, সুন্দর না?
এরীশ হ্যা সূচক মাথা দোলালো। বললো,
--- সুন্দর।
--- কিন্তু এখানে তো কোনো মানুষ নেই।
--- হুম।
কাজের কথা ভাবতে গিয়ে অকস্মাৎ নিজের আসল সত্তায় ফিরে গেলো ঈশানী। নিমেষেই চিন্তিত হয়ে উঠলো তার পেলব মুখাবয়ব, সহসা এরীশের পেশিবহুল বাহু থেকে সরে এসে উঠে বসলো তরাগ করে। অতঃপর ঘাড় ঘুরিয়ে এরীশের দিকে দৃষ্টিপাত করে বললো,
--- আমি কাজে ফিরতে চাই এরীশ।
--- কোন কাজে?
--- বুটিক্স হাউজের।
--- অসম্ভব!
কোনো প্রকার দ্বিধান্বিত না হয়ে মুখের উপর না করে দিলো মানুষটা। কন্ঠতালু ভেদিয়ে ভয়ার্ত ঢোক গলাধঃকরণ করলো ঈশানী, শিশুসুলভ আর্জি জানিয়ে বললো,
--- প্লিজ না করোনা, আমি ফিরে আসবো আবার, কোথাও পালাবো না, সত্যি বলছি।
এতোক্ষণে ঈশানীর চোখেচোখ রাখলো এরীশ। ওকে হ্যাঁচকা টানে বুকের উপর ফেলে দিয়ে নিসৃত করলো কঠোর বাক্য ধ্বনি,
--- আমার বুকের উপর থেকে সরে যাওয়ার স্পর্ধা কে দিলো তোমায়?
--- এরীশ প্লিইইজ!
ঈশানীর চোখে অনুনয়। কন্ঠদীপ্ত ম্লান হয়ে এলো মাফিয়া বসের, এই চোখ দু'টোর কাছে বরাবরই পরাস্ত তার পৈশাচিক সত্তা। বললো,
--- ওটা তোমার জন্য সেফ নয়।
--- তাহলে আমার স্বপ্ন?
--- সেটা না হয় আমার উপর ছেড়ে দাও।
খানিক আস্বস্ত হলো রমণী। সন্তোর্পনে মাথা ঠেকালো পুরুষালি প্রসস্ত বুকে। তপ্তশ্বাস ছেড়ে নরম রিনরিনে আওয়াজে বললো ,
--- আমি তোমাকে বিশ্বাস করি।
পুরো দুনিয়ার অগোচরে সেবেলা বালুচরে কাটিয়ে দিলো দু'জন। শান্ত প্রকৃতির নিচে নিভৃতে বিনিময় হলো অজস্র প্রতিশ্রুতির। শেষবেলায় বেলাভূমির বুকে আঁকিবুঁকি নিয়ে ব্যস্ত হলো ঈশানী। দুনিয়া ভুলে গেলো মাফিয়া বস। পুরোটা সময় জুড়ে বসে বসে দেখলো ওকে। ছন্নছাড়া হৃদয়টা আজ শান্ত, স্থির, হিমবাহের ন্যায় শীতল। নীলাম্বরীকে দেখতে দেখতেই স্বগোতক্তিতে বিড়বিড়ালো সে,
--- প্রেম আমার।
ঠিক সেই মূহুর্তে পৃথিবীর কোথাও কোনো এক প্রান্তে বেজে উঠেছিল একরাশ বিমুগ্ধ সুরের মূর্ছনা,
আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল.....
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুণ খুশিরই দল.....
কে তুই বল.....
কে তুই বল....
চলবে.....
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৪৫
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা নিষিদ্ধ।
🚫প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
রাশিয়া,
নিশীথ নিবিড় ক্লান্ত রজনী। তুষার আচ্ছাদিত ঘুমন্ত প্রকৃতি জুড়ে নিশাচরের কলতান। রাত্রির আঁধার মেখে নৈঃশব্দ্যে ঝিমিয়ে আছে প্রকৃতি। কান্ট্রিসাইডের ছোট্ট ভিলা টিও তার সামিল।
কাঠের তৈরি চ্যালেটাকৃতির ছোট্ট দু'টি ঘর। চারিদিকে বরফের আবরণ, সম্মুখ দুয়ারের ফায়ার প্লেসটা নেভানো, ভেতরে টিমটিমিয়ে দ্যুতি ছড়াচ্ছে হ্যাজাকের মৃদু রোশনাই।
এরূপ ঠান্ডা শীতল আবহ মনে প্রশান্তি জাগায়, স্বস্তির শিহরণে অদৃশ্য এক তৃপ্তির ঢেঁকুর তুলে ঝিমিয়ে পরে অন্তরাত্মা। চোখের পাতায় রাজ্যের ঘুম নামিয়ে পাহারায় অধিষ্ঠিত হয় অর্ধ চন্দ্র। তবুও নির্ঘুম তুষার। ব্যগ্র তার যান্ত্রিক অক্ষিযুগল।
মাঝরাত্তিরে আগত অপ্রত্যাশিত এক ফোন কলের প্রেক্ষিতে মাস্টার মাইন্ড খ্যাত নিখুঁত মস্তিষ্কটাও খেই হারিয়েছে এক নিমেষে।
বুকের রক্ত তোলপাড় করা ক্রুদ্ধতায় আচানক গর্জে উঠেছে সে ।
অপ্রত্যাশিত বললে খানিক ভুল হবে বৈকি। এই ফোন কলের প্রত্যাশাতেই তো এ-কদিন রুগ্ন সিংহের ন্যায় ঝিমিয়েছে সে। দূধর্ষ মস্তিষ্ক জুড়ে সাজিয়েছে একের পর এক মারণ কৌশল।
গুরুত্বপূর্ন সেই ফোনালাপ শেষ হতেই অস্থির হয়ে উঠলো যন্ত্রমানব। হিংস্রতার অনলে উবে গেলো তার সাবলীল নিস্পৃহ সত্তা। অন্তরের তাড়নায় হনহনিয়ে ছুটলো ফ্লোরার ঘরের পানে।
বাইরে দাঁড়িয়ে কড়া নাড়ার প্রয়োজন বোধ করলো না তুষার,দরজা ঠেলে আচানক প্রবেশ করলো ভেতরে। সমস্ত আলো নেভানো কক্ষের, মাথার শিয়রে যে বেতের তৈরি ছোট্ট কফি টেবিল টা রয়েছে সেথায় টিমটিমিয়ে হ্যাজাক জ্বলছে কেবল। অস্থির চিত্তে সমগ্র ঘরে চোখ বোলালো তুষার, হ্যাজাকের হলদেটে আলোয় আবিষ্কার করতে চাইলো রুশ কন্যার তনু অস্তিত্বখানি ।
খানিক বাদেই দৃষ্টি স্থির হলো বিছানায়। পেছন ফিরে গুটিসুটি মে'রে ঘুমের রাজ্যে তলিয়ে আছে মেয়েটা, পরনে তার হাটুসম মখমলের নান্দনিক ফ্রক। অক্ষিপুটে পলক ছাড়লো তুষার, তপ্তশ্বাস ছেড়ে ডাকলো ঘুমন্ত রুশকন্যাকে,
--- ফ্লোরা!
নিরুদ্বেগ ফ্লোরা। কোনোরূপ হেলদোল নেই তার মাঝে। এবার ভারিক্কি আওয়াজ ছুড়লো তুষার। অনুভূতিহীন গলায় বলে উঠলো,
--- আই থিংক তোমার গান ট্রেনিং এর সময় হয়ে গিয়েছে এবার। টমেটো বাস্টার্ডটা গা ঢাকা দিয়ে রাশিয়া ফিরেছে। শিকার পায়ে হেটে যমের দুয়ারে এসেছে এবার তোমার প্রতিশোধের পালা ফ্লোরা। আমি জানি তুমি পারবে।
এবারও নৈঃশব্দ্য। প্রত্যুত্তরের প্রয়াসে কয়েক সেকেন্ড অপেক্ষা করে কপাল গোছালো তুষার। দু'কদম এগিয়ে এসে গলা চিঁড়ে ডাকলো ফের,
--- ফ্লোরাআআ!
তন্দ্রাচ্ছন্ন মেয়েটা একটু নড়েচড়ে উঠলো এবার, যার দরুন হাঁটুসম ফ্রকের আবরণ সরে হুট করেই দৃশ্যমান হয়ে উঠলো মোম নরম ফর্সা তুলতুলে উরুখানি। সেদিকে দৃষ্টি পরতেই অজান্তে শুষ্ক ঢোক গেলে তুষার। জিভের ডগায় অধর ভিজিয়ে ছোঁড়ে কর্কশ বাক্য,
--- এই মেয়ে এতো বেখেয়ালি কেন? তখন থেকে ডাকছি তাও এতো কিসের ঘুম? আশ্চর্য!
কথা বলতে বলতেই ফ্লোরার জামাটা টেনে দিতে হা বাড়ালো সে। খরখরে পুরুষালি হাতটা ত্বকের সংস্পর্শে যেতেই আচানক ঝটকা খেলো একপ্রকার ।অভিব্যক্তিতে ধরা দিলো কৌতুহল। নিজেকে আস্বস্ত করার জন্য আরও একবার হাত নিয়ে রাখলো মেয়েটার উন্মুক্ত পায়ে। হ্যা ঠিকই ধরেছে, মাত্রাতিরিক্ত তাপমাত্রা শরীরে। জ্বরের তোড়ে ঝলসে যেতে চাইছে যেন শীর্ণকায় দেহখানা। এতোক্ষণে মুখাবয়ব শক্ত হয়ে এলো তুষারের, দাঁতে দাঁত পিষে কঠোর আওয়াজ ছুড়লো সে ,
--- তোমার জ্বর এসেছে, আমাকে কেন বলোনি?
নীরব বিপরীত পক্ষ। জবাবের অপেক্ষায় হাত গুটিয়ে বসে থাকলো না তুষার,টেনেটুনে উঠিয়ে বসালো মেয়েটাকে। জ্বরে ঢুলুঢুলু তার দু'নয়ন, প্রকম্পিত সর্বাঙ্গ, চেহারার গোলাপি আভায় টান পরেছে বেশ, হয়ে উঠেছে ফ্যাকাসে বর্ণ। মাত্রাতিরিক্ত জ্বরে কাতরাচ্ছে মেয়েটা, ঠিক মতো বসে থাকার জো নেই, অগত্যা তাল সামলাতে না পেরে মাথাটা গিয়ে ঠেকলো তুষারের সৌষ্ঠব কাঁধের অগ্রভাগে।
ভাবাবেগে কোনোরূপ হেলদোল দেখা গেলোনা যান্ত্রিক মানবের। মানুষটা না তো বিরক্ত আর না পুলকিত, আর অন্তর্ভেদী দৃশ্য উপরওয়ালা ব্যাতীত কেবল সেই পড়তে পারে এখন ।
ফ্লোরার মাথাটা টলছে, জ্বরের তাড়নায় একাকী বিড়বিড়াচ্ছে সে। আরেকটু কাছাকাছি এগিয়ে গিয়ে ওর ভারসাম্যহীন মাথাটাকে ভালো মতো কাঁধের উপর ঠায় দিলো তুষার, ভারী দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো তার বুক চিঁড়ে। নৈঃশব্দ্য কাটিয়ে ধ্বনিত হলো ভঙ্গুর পুরুষালি কন্ঠস্বর,
--- তুমি ঠিক নেই ফ্লোরা, তোমার ভেতরটা ঠিক নেই। আমি হয়তো এতোদিন বুঝতে পারিনি, তাই বলে নিজেকে এভাবে শাস্তি দিবে?
"শাস্তি" শব্দটা শুনতেই জ্বরের ঘোরে প্রত্যুত্তর করে ফ্লোরা,
--- আমি শাস্তি দিতে চাইতো ওই নরপশুটাকে। খুব খুব শাস্তি দিতে চাই। কিন্তু আমার এইটুকু মনের জোর নেই তুষার। উপরওয়ালা বোধ হয় সবাইকে সব ক্ষমতা দিয়ে পাঠায় নি পৃথিবীতে। তেমনি আমাকে মনের জোর দেইনি।
--- কে বললো তোমার মনের জোর নেই?
--- মন বললো।
--- আমি বলেছি কখনো ? তুমি তো বলো, আমি ব্যতিত অন্য কাউকে বিশ্বাস করোনা। তাহলে আজ হঠাৎ মনের কথায় আস্বস্ত হতে গেলে কেন?
তুষারের নিরেট কন্ঠস্বর। নিজেকে সামলানোর প্রয়াসে এবার দু'হাতে মানবের বাহুখানি আঁকড়ে ধরে রমণী। অবচেতন ঘোরে অস্ফুট স্বরে বলতে থাকে,
--- নেই তো, একটুও মনের জোর নেই আমার।
সুর বদলালো কন্ঠের, পরিনত হলো ভঙ্গুরতায়। ক্রন্দন গিলে গিলে বলতে লাগলো ফ্লোরা,
--- জানেন, ওই বিভৎস রাতের পর কতবার ম'রতে গিয়েছিলাম আমি?
তুষার বিস্মিত হয় বটে, তবে আপাতত নিরুদ্বেগে না সূচক মাথা নাড়ায় সে। ফ্লোরা জানায়,
--- অজস্রবার। আমি অজস্রবার ম'রতে চেয়েছি তুষার, যখনই মৃ'ত্যু নিশ্চিত জেনে শেষ পরিনতির দারপ্রান্তে পৌঁছেছি, তখনই মনে হয়েছে আপনার কথা। বারবার আপনার এই সুদর্শন মুখটা ভেসে উঠেছে আমার দু'চোখের পাতায়।
কথা বলতে বলতে তনু আঙ্গুল গুলো আলগোছে ছুঁয়ে যায় যান্ত্রিক মানবের তীক্ষ্ণ চিবুক। তুষার বাঁধা দেয় না, কেবল শুনে যায়,
--- মনে হয়েছে আমি না থাকলে কে এতো যত্ন নিবে আপনার? কে খেয়াল রাখবে সবকিছুর? আপনি যে বড্ড খুঁতখুঁতে। রোদে শুকানো জামাকাপড় ছাড়া একদম পড়তে পারেন না। আমি না থাকলে ওই হাঁটুসমান বরফ পেরিয়ে কে শুকাতে দিবে আপনার জামাকাপড়? আমি ছাড়া অন্য কেউ তো এতোটা ঠান্ডা সহ্য করতে পারে না এখানে।
রমণীর সরল মস্তিষ্কে বোকা বোকা প্রশ্নের সমাহার, অথচ এই কথাগুলো মোটেই বোকামি ঠেকলো না তুষারের নিকট, বরং এক মূহুর্তের জন্য ভাবনায় পরে গেলো সে,
--- সত্যিই তো ফ্লোরা এতোটা যত্ন না নিলে কি হতো আমার?
ফের রুশকন্যার তন্দ্রাচ্ছন্ন বাক্যে ধ্যান ভাঙে তুষারের।
--- জানেন তুষার! আমি তবুও ম'রে যেতাম। এই অপবিত্র শরীরটাকে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। কিন্তু ওই যে বললাম মনের জোর নেই। আপনাকে অতো বড় সত্যির মুখোমুখি একা ফেলে রেখে আমি কি করে চলে যাই বলুন তো? সেই সাহস যে আমার নেই। এই সত্যিটা কোনোদিন ঘুনাক্ষরেও সামনে এলে আপনাকে সেদিনই জানে মে'রে দেবে এরীশ। মৃ'ত্যুকে বাজি রেখে এতোটা স্বাভাবিক আচরণ কিভাবে করেন আপনি ? এরীশ একটা ব্লাডিবিস্ট। কোনোদিন সবকিছু জানাজানি হয়ে গেলে সব ধ্বং'স করে দেবে ও।
--- আটকানোর সাধ্যও তো তোমার নেই।
তুষারের কন্ঠে অনীহা। ফ্লোরা বলে ওঠে,
-- আছে, আমি আমার জীবন দিয়ে হলেও বাঁচাবো আপনাকে তুষার।
একচিলতে ফিচেল হাসির রেখায় ঠোঁট প্রসারিত হয় তুষারের, নিভু নিভু হ্যাজাকের নরম আলোয় বড্ড ব্যথাতুর দেখালো সেই হাসি। নিজের খরখরে পুরুষালি হাতখানি রুশকন্যার হাতে আবদ্ধ করলো সে, দীর্ঘশ্বাস ছেড়ে বললো,
--- তুমি ঠিকই বলেছো, উপরওয়ালা সবাইকে সবকিছু দিয়ে পাঠায় না। এই যেমন তোমার মতো সরল একটা হৃদয় দেয়নি আমাকে। দিয়েছে ধ্বংসের দাবালনে পুড়ে ছাড়খাড় হয়ে যাওয়া এক বিষাক্ত কলুষিত অন্তর। এই সরলতা তোমার আশির্বাদ ফ্লোরা । আমি চাইনা তুমি বদলে যাও। নিজের মাঝের ইন্সোসেন্সি টুকু সারাজীবন ধরে রাখো, অন্তত আমার জন্য হলেও। আমি না হয় নৃ'শংস হবো। তোমার হয়ে গড়ে তুলবো প্রতিরোধ ।একাই নিয়ে নিবো সব অনর্থের প্রতিশোধ।
বেঘোরে জর্জরিত ফ্লোরা, নিজের স্বাভাবিক জ্ঞান থেকে বহুদূরে তার অবস্থান। ইন্দ্রিয়ের অনুভূতি ক্ষীণ, তবুও তুষারের শেষ বাক্যখানা শ্রবনেন্দ্রিয় ভেদ করতেই চোখ তুলে চাইলো সে। নিজের অবচেতন বিবেক দ্বারা অনুধাবন করতে চেষ্টা করলো কথা গুলোকে। এটাই তো সেই তুষার, যে কিনা দুনিয়ার সবটুকু ক্রোধ ফ্লোরার পানে নিক্ষিপ্ত করে বলেছিল,
--- মাফিয়া পেন্টহাউজে ইনোসেন্সির কোনো স্থান নেই, এখানে থাকতে গেলে নির্দয় হতে হয়, মনুষত্ব্যকে পায়ে মারাতে হয়। নিজেকে বদলাও ফ্লোরা,ভেঙে ফেলো এসব সরলতার খোলস।
অথচ আজ নিজের দ্বায়ে এই সামান্য জিনিস টুকু আঁকড়ে ধরে রাখতে চাইছে লোকটা। নিজেকে স্থির করার বৃথা চেষ্টা চালাচ্ছে ফ্লোরা, কিছুতেই পারছে না সেটি, সমানে টলছে তার মাথা, অস্ফুট দৃষ্টি জুড়ে ভেসে আছে তুষারের ঝাপসা মুখাবয়ব, বরাবরের মতোই ভাবলেশহীন থমথমে তার অভিব্যক্তি।
সুদর্শন মুখটার পানে দৃষ্টি স্থির রাখার চেষ্টা চালাতে চালাতেই ভেজা গলায় প্রশ্ন ছোঁড়ে মেয়েটা,
--- আমরা কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ নই। তাহলে আপনি কেন আমার হয়ে প্রতিশোধ নিতে যাবেন তুষার!
--- তুমি চাইলে আমি তাতেও রাজি।
মূর্তিমান তুষার। জ্বরটা বোধ হয় হু হু করে বাড়ছে এবার। যার দরুন অকারণে খিলখিলিয়ে হাসে ফ্লোরা। খানিক যেতেই আবার মুখ কালো করে ফেলে অতর্কিতে, ইন্দ্রিয়ের শেষ চেতনাটুকু ধরে রেখে স্বগোতক্তিতে আওড়ায়,
--- সময় বদলে গিয়েছে তুষার, আমি আর আগের মতো নেই। এই যে সুন্দর শরীরটা দেখছেন, বাঁকানো কোমর,ধনুকের মতো তীক্ষ্ণ নারী দেহ, ঢেউ খেলানো দু'টো কামুক কবুতরি চূড়ো , সব সবকিছু কলুষিত। পুরো শরীর জুড়ে বিশ্রী স্পর্শের ছড়াছড়ি। পা থেকে মাথা অবধি পুরোটা অপবিত্র। কোন সাহসে তবে আমি আপনাকে ভালোবাসবো বলুন তো?
মেয়েটার কথা শেষ হতেই বিদ্রুপাত্তক হাসলো তুষার, যেন ফ্লোরার দুঃখের কাহিনি শুনে বেশ মজাই পেয়েছে সে, তেমন করেই বললো,
--- কার সামনে তুমি নিজেকে অপবিত্র দাবি করছো ফ্লোরা? এই আমার সামনে? একটা দূধর্ষ গ্যাংস্টারের সামনে? তুমি কি আদৌও জানো আমার এই দু'টো হাতে কত শত নির্দোষের র'ক্ত লেগে আছে? হতে পারে তুমি আপাত দৃষ্টিতে কলুষিত, কিন্তু আমার পুরো অস্তিত্বটাই অনিষ্ট অপবিত্র ।
ওর বুকের কাছে মাথা ঠেকিয়ে আনমনে ঝিমাচ্ছে ফ্লোরা। মেয়েটা জ্বরের ঘোরে নাস্তানাবুদ,ব্যাপারটা অনুমান করে ফের স্বগোতক্তিতে বাক্য উগড়ে দিলো তুষার, শীতল অথচ গভীর কন্ঠে বলে উঠলো,
--- তোমাকে তাও ভালোবাসার জন্য দাদী রয়েছে। আমার জন্য তো তুমি ছাড়া আর কেউ নেই ফ্লোরা।
তুষার মুখ ফুটে তাকে ভালোবাসার আর্জি জানিয়েছে, তার ভালোবাসা পেতে চাইছে, এই অবিশ্বাস্য সত্যিটা আদৌও ফ্লোরার কর্ণগোচর হলো কিনা কে জানে?
ওদিকে অজ্ঞাত তুষার, কোনোদিন হয়তো জানতেও পারবে না, শুধু মাত্র ফ্লোরা নয়, আরও একজন রয়েছে। যে কিনা পৃথিবীর অন্য এক প্রান্তে বসে দিনরাত ছটফট করে চলেছে তাকে একতরফা ভালোবাসার বিষণ্ন যাতনায়। তার নাম নিঝুম!
*
ভেতরের সুপ্ত অবিন্যস্ত অনুভূতির বহিঃপ্রকাশ হুট করে এভাবে হয়ে যাবে সেটা বোধ কস্মিনকালেও প্রত্যাশা করেনি তুষার। ও তো কেবল ফ্লোরাকে ধাতস্থ করতে চেয়েছিল একটুখানি , তার ভালোবাসা তো চায়নি। তাহলে হঠাৎ কোথা থেকে উদয় হলো এমন ভাবাবেগ? নিজের বাক্যে নিজেই বাকরুদ্ধ তুষার,প্রকম্পিত তার বক্ষস্থল, অগত্যা কক্ষ জুড়ে বহুক্ষণ নৈঃশব্দ্য।
ফ্লোরা মূর্ছা গিয়েছি পুরোপুরি, জ্বর তার বিপদসীমার উপরে। ওর এহেন জ্ঞান হারানো দেখে ভাবনায় লাগাম টানলো তুষার, পরিস্থিতির প্রতিকূলতায় দিশেহারা হয়ে উঠলো তার শান্ত সাবলীল মস্তিষ্কটা। মেয়েটাকে আলগোছে বিছানায় শুয়িয়ে দাঁত কিড়মিড়িয়ে বলতে লাগলো ,
--- কতবার বারণ করেছি ঠান্ডা না লাগাতে, নিজেকে স্নোফ্লেক্স ভাবা হচ্ছে, কথা নেই বার্তা নেই যখন তখন গিয়ে বরফে ঝাপ দিচ্ছে। এখন নিশ্চয়ই জ্বরে পুড়তে শান্তি লাগছে ?
নিস্তব্ধ বিপরীত প্রান্ত। দুশ্চিন্তা হটাতে চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার, মনেমনে ভাবতে থাকে কি করা যায় এখন। কান্ট্রিসাইডের প্রত্যন্ত এলাকা এটি। আশেপাশে ডাক্তার তো দূরে থাক কয়েক কিলোমিটারের মধ্যে বসতি ও নেই কোনো। তারউপর মাঝরাত, সময়ের সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছে তুষারপাত। ওদিকে এভাবে জ্বরে কাতরাতে থাকলে সকাল হতে হতে হাইপারথার্মিয়া এ্যাটাকে মৃ'ত্যু নিশ্চিত মেয়েটার।
এখন একমাত্র ভরসা ইন্টারনেট। সেটাই আপাতত কাজে লাগাতে চেষ্টা করলো তুষার। সার্চ করলো শরীরের তাপমাত্রা কমার উপায়,
আইপ্যাড স্ক্রিনে প্রথমেই যেই পরামর্শটা ভেসে উঠলো সেটা হলো বেশি বেশি শরীর মুছিয়ে দেওয়া। যা দেখা মাত্রই চোখ কপালে উঠে গেলো তুষারের। সুতীব্র অসন্তোষে নিঃশব্দে বিড়বিড়ালো সে,
---শীট! এটা আমি কিভাবে করবো? অসম্ভব!
বিরক্ত হয়ে আইপ্যাড বন্ধ করতেই নজর পড়লো ফ্লোরার চেতনাহীন আদুরে মুখটার পানে। পুতুলের মতো সাজানো বদনে ফ্যাকাসে বর্ণের ছাঁপ সুস্পষ্ট। চঞ্চল মেয়েটার এহেন নির্জীবতা দেখতে ভালো লাগছে না মোটেই।
মস্তিষ্কের দ্বিধাদন্দে পুরোপুরি স্তম্ভিত তুষার, সিদ্ধান্ত নিলো ও এই কাজটা করবে। অগত্যা উপায়ন্তর না পেয়ে কমিয়ে দিলো হ্যাজাকের রোশনাই। অতঃপর কাপড় ভিজিয়ে এনে তৎপর হলো মুছিয়ে দেওয়ার কাজে। তমশাচ্ছন্ন চারিপাশ, রমণীর শীর্নকায় তনুখানি মানবের হাতের মুঠোয়, শরীরের সর্বস্থরে তার সংকুচিত বিচরণ, মাঝ ত্রিশের তাগড়া যুবক তুষার, তুলতুলে কোমল শরীরের সংস্পর্শে একটুও কি অনুভূতি প্রবণ হয়নি তার সত্তা? হয়েছিল বোধ হয়, কিন্তু সে পাত্তা দেয়নি। বরং কলুষতায় নিমজ্জিত শরীরটিকে ফিরিয়ে দিয়েছে তার স্বকীয়তা। প্রতিটি পদে পদে বুঝিয়েছে সব স্পর্শ লালসার নয়, কিছু কিছু স্পর্শ দ্বায়িত্বের ও হয়।
রয়্যাল ক্যারাভিয়ান, বাংলাদেশ।
মাফিয়া বসের বিলাসবহুল সুবিশাল কামরায় নান্দনিক এক ফুল লেন্থ মিররের ব্যবস্থা করা হয়েছে। তাতে ভেসে উঠেছে এক অপ্সরীসম নীলনয়নার প্রতিবিম্ব। গাঢ় স্মোকি আইয়ের মাঝে দীপ্তিমান তার নীলাভ মনিজুগল। যার দরুন আগের চেয়েও বেশি জ্বলজ্বলে আকর্ষনীয় দেখাচ্ছে চোখ দু'টো। সুশ্রী মুখাবয়ব জুড়ে হালকা ব্লাশের টাস-আপ।ফিনফিনে কোমল ওষ্ঠজোড়া শোভিত হয়েছে ন্যুডশেড লিপস্টিকিকের গাঢ় প্রলেপের আস্তরে ।খালি গলা, দু'টো চকচকে ক্রিস্ট্যাল পাথরের দুল পরে আছে শুধু কানে। চুলে করা হয়েছে সাইড সোয়েপ্ট কার্লসের মানানসই হেয়ারস্টাইল।
পরনে তার কালোরঙা সাটিনের অফ শোল্ডার ইভিনিং গাউন। পুরোটা জমিন জুড়ে আছে ব্ল্যাক সিকোয়েন্সের অসাধারণ কারুকাজ। কাপড়ের নমনীয়তা ভীষণ।এক লহমায় গায়ে মিশে যেতে চাইছে যেন। রমণীর নির্মেদ কোমরের বাঁক ছাড়িয়ে একপাশ তার নেমে এসেছে পায়ের পাতায়। ঠিক তার অন্যপাশে হাঁটু ছাড়িয়ে অনেকটা উপর পর্যন্ত থাই হাই-স্লিট। যার দরুন পুরোপুরি অনাবৃত হয়ে আছে উরু থেকে শুরু করে পায়ের একাংশ । রাজহংসীর ন্যায় গমরঙা ফর্সা ত্বক। মোম নরম কোমল পা জুড়ে আলো পিছলানো দ্যুতি। সঙ্গে যুক্ত হয়েছে চার ইঞ্চিসম ব্ল্যাক স্টিলেটো, যদিও এই জুতো পড়ে আদৌও হাঁটতে পারবে কিনা সন্দিহান ঈশানী।
নিস্প্রভ দৃষ্টে আয়নার প্রতিবিম্বের সঙ্গে নিজ সত্তাকে মেলাচ্ছিল ঈশানী। এটা কি আসলেই ও। যাকে সারাজীবন ঘরকুনো, নির্জীব, ক্লোড, অপয়া ইত্যাদি উপাধি দেওয়া হতো। কই চেনা তো যাচ্ছে না। স্পষ্ট দেখা যাচ্ছে মাত্রাতিরিক্ত সুন্দরী একটা আত্নবিশ্বাসী মেয়ে সেজেগুজে একেবারে অপ্সরী হয়ে দাঁড়িয়ে রয়েছে আয়নার সামনে।কতটা সুনিপুণ তার সর্বাঙ্গ,কতটা আকর্ষনীয় তার নারীদেহের প্রতিটি ভাঁজ, যে কেউ দেখলে ব্যাকুল চিত্তে তাকিয়ে থাকতে বাধ্য।
এদিক ওদিক চোখ ঘুরিয়ে নিজের আপাদমস্তক পরখ করতে থাকে ঈশানী, তন্মধ্যে দৃষ্টি স্থাপিত হয় ওর পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষালি অবয়বটির উপর। লম্বা চওড়া পেশিবহুল যান্ত্রিক শরীরটা দাঁড়িয়ে আছে স্থির। শূন্য ধূসর বাদামী নেত্রদ্বয় তার ঈশানীতে নিবদ্ধ। দৃষ্টির প্রখরতা যেন আয়না ভেদিয়ে সোজা গিয়ে বিদ্ধ হয় রমণীর নাজুক অন্তর। মোহাবিষ্ট নয়ন দু'টি জাগ্রত করে ভোঁতা অনুভূতির। হৃদয় তোলপাড় করা অস্থিরতায় মুখ কাঁচুমাচু হয়ে যায় মেয়েটার। আয়না ভেদ করে সে তাকায় মরিচীকার পানে।
ব্ল্যাক সিল্ক শার্টের সঙ্গে হুগো বসের স্টাইলিশ স্যুটটাতে অবর্ণনীয় সুদর্শন লাগছে তাকে। ব্যাক ব্রাশকৃত আন্ডারকাট পলিশড চুলগুলো থেকে একগুচ্ছ এসে নির্লিপ্তে জড়ো হয়েছে চওড়া কপাল জুড়ে,একপাশে তার পিয়াসর্ড করা আইব্রো বারবেল। অধর তলার কুচকুচে কালো তিলকটাও আজ জ্বলজ্বল করছে আপন সত্তায়, যেন নির্দয় মানুষটার সৌন্দর্যে এতোটা মুগ্ধতা ছড়ানোর জন্যই তার এহেন সুনির্দিষ্ট অবস্থান।
লাজে আড়ষ্ট রমণী,অথচ তার নির্লজ্জ চোখ দু'টো ঘুরেফিরে স্থির সেই ছোট্ট তিলকের ওপর। যেন অদৃশ্য এক চৌম্বকীয় আকর্ষন তাতে।
--- লুকিয়ে দেখার কিছু নেই, আমি এখানেই।
সুপরিচিত রাশভারি কন্ঠস্বর ভেসে এলো পেছন থেকে । তৎক্ষনাৎ ধরা পরে যাওয়ার মতোন চোখ খিঁচে বন্ধ করে নিলো ঈশানী। কয়েক দফা শুষ্ক ঢোক গিলে ধীরে ধীরে ঘুরলো পেছনে। এরীশ ওর থেকে বেশ লম্বা, তাই মাথাটা খানিক উঁচিয়ে শুধালো,
--- কেমন লাগছে আমাকে?
নির্বিকার এরীশ ইউভান। প্রশংসা করতে জানেনা মাফিয়া বসটা। তার দু'চোখে তৃষ্ণার জোয়ার। কক্ষজুড়ে নৈঃশব্দ্য বিরাজমান, কেবল ভারী শ্বাসপ্রশ্বাসের মৃদু আওয়াজটুকু জানান দিচ্ছে কিছু নিষিদ্ধ অনুভূতির । নীরবতা ভেঙে ঈশানী ফের কিছু বলতে যাবে তার আগেই আচানক ওর ওষ্ঠদ্বয়ের উপর হামলে পরে একজোড়া শুষ্ক পুরুষালি ওষ্ঠপুটের অতর্কিত আ'ক্র'মন।
গতি হারায় হৃৎস্পন্দন। নিয়ন্ত্রণহীন, বন্য, বেসামাল গভীর স্পর্শে অচিরেই শ্বাসরোধ হয়ে আসে মেয়েটার। স্পর্শের গভীরতা প্রগাঢ় হয়ে ওঠে ধীরে ধীরে, কোমল ঠোঁটের নমনীয়তা ছাড়িয়ে মুখগহ্বর জুড়ে ঘটে পুরুষালি অধরের উন্মাদিত বিচরণ । যেন স্নিগ্ধ সাকুরার মাঝেই মরীচিকা খুঁজে ফেরে তার আপন অস্তিত্বকে।
ঘটনার আকস্মিকতায় পুরোপুরি স্তম্ভিত ঈশানী। বরফ খন্ডের ন্যায় জমে আছে তার নাজুক অন্তর, যার দরুন লোপ পেয়েছে বাকশক্তি।
--- কিস মি ব্যাক লাভ!
উন্মাদনায় মত্ত পুরুষালি কণ্ঠস্বরটা কর্ণকূহর অবধি ধ্বনিত হতেই ধড়ফড়িয়ে ওঠে ঈশানী। অস্থির হাতে ঠেলেঠুলে নিজের থেকে সরায় লোকটাকে। ভীষণ বিরক্ত হয়ে বলে ওঠে,
--- এটা কি করলে ? তিন তিনজন মেকআপ আর্টিস্ট মিলে সেই সকাল এতো কষ্ট করে সাজালো আমাকে, আর তুমি দু'মিনিটে সব নষ্ট করে দিলে?
ঠোঁটের চারপাশে অবিন্যস্ত লিপস্টিকের প্রলেপ। এরীশের ঠোঁটেও লেপ্টে আছে খানিক, সে বৃদ্ধাঙ্গুলির ডগা দিয়ে মুখ মুছতে মুছতে বললো,
--- তোমাকে এতো সুন্দর করে সাজানো হয়েছে, কারণ আমি নষ্ট করবো তাই।
--- কিহ!
বিহ্বলিত নয়ন জোড়া কুঁচকে গেলো মেয়েটার। ফের একই উদ্যমে ধ্বনিত হলো,
--- তোমার সাজগোজের উদ্দেশ্য একটাই আমার হাতে সেগুলো নষ্ট হওয়া। এর বাইরে কোনো তৃতীয় উদ্দেশ্যে সাজা প্রযোজ্য নয় তোমার।
--- এটা কোনো ভদ্রলোকের কাজ নয়।
--- আমি যে ভদ্রলোক কে বললো তোমায়?
--- জানোয়ার!
বিরক্তিকর শব্দটা উচ্চারণ করে হাফ ছাড়ে ঈশানী , মুখ কালো করে ঠোঁট ফুলিয়ে বলে,
--- মেকআপ আর্টিস্ট গুলো কত কষ্ট করেছে সকাল থেকে।
--- ওদের কাজই এটা, কষ্ট করে আমার জন্য তোমাকে রেডি করানো।
শেষ বাক্যটুকু উগড়ে দিয়ে এক লহমায় মেয়েটাকে কোলে তুলে নিলো এরীশ। সবসময়ের মতো আজ আর কাঁধে তুলে টানাহেঁচড়া করেনি সে। খানিক দয়া দেখিয়ে সন্তোর্পনে আগলে নিয়েছে বুক পাঁজরে। অতঃপর কোনোরূপ বাক্য খরচ না করেই শান্ত ধীরস্থির কদমে ঈশানী সমেত বেরিয়ে গেলো কক্ষ থেকে।
ক্রুজশীপে এলিভেটরের ব্যবস্থা রয়েছে, তবুও সিঁড়ি ভেঙে ঈশানীকে নিয়ে টপ ডেকে এসেছে এরীশ।
খোলা আকাশের অস্তিত্ব অনুভূত হতেই মেয়েটাকে কোল থেকে নামায় মাফিয়া বস।
নিচে নামতেই বিস্ময়ে ফেটে পড়ে ঈশানী। বিহ্বলতায় আপনাআপনি ফাঁক হয়ে যায় তার অধরযুগল, দু'হাত গিয়ে পৌঁছায় মুখের উপর। বিস্ফারিত নয়ন মেলে উদভ্রান্তের ন্যায় ঘুরে ঘুরে অবলোকন করতে থাকে সে চারিদিক। পুরো জায়গাটাকে সান ডেক নয় বরং মনে হচ্ছে কোনো চেরিব্লোসমের স্নিগ্ধ বাগান। ল্যাভেন্ডার রঙের ফুল ভর্তি গাছ আর পাপড়ি দিয়ে ভর্তি জায়গাটা। পায়ের নিচে মখমলের মতো বিছিয়ে রয়েছে অজস্র চেরিফুল। এ যেন মহাবিশ্বের উর্ধ্বে কোনো রঙিন ফুলের দুনিয়া। মৃদু সুবাসে আত্মা প্রসিদ্ধ হয়, ক্লান্ত দু'চোখ জুড়িয়ে আসে ঈশানীর।
অতৃপ্ত দৃষ্টে চারিপাশে চোখ ঘোরাতে ঘোরাতেই অবিশ্বাস্য স্বরে বলে ওঠে মেয়েটা,
--- এটা কিভাবে সম্ভব!
কিঞ্চিৎ ঠোঁট বাঁকায় মাফিয়া বস, স্বগোতক্তিতে বিড়বিড়ায়,
--- মানি ইজ পাওয়ার বেইব।
বিস্ময় কাটিয়ে উঠতে সময় লাগে মেয়েটার। নিজেকে খানিক ধাতস্থ করে কিছু বলতে গিয়ে টের পায় খুশিতে গলা ধরে এসেছে ওর। তরলশূন্য কণ্ঠতালু। ফলস্বরূপ কয়েকদফা শুষ্ক ঢোক গিলে নিজেকে স্থির করে রমণী, অতঃপর দৃষ্টিপাত করে মাফিয়া বসের পানে।
অনুভূতির ছিটেফোঁটাও নেই তার দু'চোখে। অথচ ওই ধূসর-বাদামী গহ্বরের মাঝেই হাজারো অব্যক্ত অনুভূতির ঠিকানা খুঁজে ফেরে ঈশানী। আবেগের তুফানে ভঙ্গুর হয়ে এসেছে গলার স্বর, টলমলে তার অক্ষিদ্বয়। দৃষ্টি অবিচল রেখেই নাক টেনে শুধায়,
--- চেরিব্লোসমের কথা তুমি কি করে জানলে?
--- আমি সব জানি।
--- কিন্তু বাংলাদেশে, তাও আবার ক্রুজশীপের উপর, এটাতো অসম্ভব এরীশ!
প্যান্টের পকেটে দু'হাত আবদ্ধ করে দু'জনার মধ্যবর্তী দূরত্ব কমিয়ে আনলো এরীশ, চারিদিকে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলো,
--- তোমার পছন্দ হয়েছে?
--- খুউউব।
--- আজ রাতটা তোমার। তাই সবকিছু তোমার পছন্দ মতোই হবে। যা চাও তাই পাবে। এ্যানিথিং ইউ ওয়ান্ট!
আরেক দফা বিস্মিত হলো ঈশানী, অগত্যা ধ্বনিত হয় বিহ্বলিত কণ্ঠস্বর,
--- আজ রাত আমার কেন?
কোনোরূপ প্রত্যুত্তর করলো না মাফিয়া বস। উল্টো জানালো চেরিব্লোসমের রহস্য,
--- পেট্যাল(পাপড়ি) গুলো পিজার্ভ করে আনানো হয়েছে জাপান থেকে, আর বাদবাকি যা দেখছো এগুলো আর্টিফিশিয়াল।
ঈশানী আর কথা বাড়ালো না, চুপচাপ এগিয়ে গিয়ে বসলো পুল ডেকের উপর। ফেইরী লাইটের মৃদু রোশনাইয়ের সাথে রাতের আধার মিশে তীর্যক আলোছায়া খেলা করছে পুলের স্বচ্ছ নীল জলের উপর। আপাতত মনোযোগ তার সেদিকে স্থির। আকাশটা মেঘাচ্ছন্ন, চারিদিক গুমোট, শেষ রাতে কালবৈশাখী হলেও হতে পারে।
কয়েক মূহুর্ত বাদেই নিজের সংস্পর্শে এরীশের উপস্থিতি টের পায় ঈশানী। ওর পাশ ঘেঁষে বসেছে একদম। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই প্রশ্ন ছোঁড়ে এরীশ,
--- আজ থেকে বছর খানিক আগে, যখন তুমি চিটাগং এ থাকতে, সেসময় কোনো এক বৃষ্টির রাতে অজ্ঞাত এক ফোনকলে ঘুম ভেঙে গিয়েছিল তোমার।
মূহুর্তেই হতচকিত হয়ে ওঠে ঈশানী। তৎক্ষনাৎ ছোঁড়ে কৌতুহলি প্রশ্ন,
--- তুমি কি করে জানলে?
--- কারণ ফোনের অপরপ্রান্তের মানুষটা আমিই ছিলাম।
মাফিয়া বসের নিরেট কন্ঠস্বর। নিঃশব্দে শ্বাস ফেলে ঈশানী। জিজ্ঞেস করে,
---কেন কল করেছিলে?
--- তোমাকে ম্যানিউপুলেট করার জন্য, আমি ভেবেছিলাম কিছুটা এফোর্ট দিলেই তুমি আমার ফাঁদে পা দিবে। কিন্তু যখন কল করলাম তখন বুঝতে পারলাম, তুমি অলরেডি আমার জন্য দিওয়ানা হয়ে আছো।
--- আর তুমি সেই সুযোগটাই কাজে লাগালে, তাইতো?
নিমেষেই অসহনীয় নৈঃশব্দ্যে ছেয়ে গেলো চারিপাশ। এরীশ ভাবতে চায় না ওই দিন গুলোর কথা, জাগ্রত করতে চায় না সেসব স্মৃতিগুলোকে। পেন্টহাউজের বিভৎস অতীত, যা ওরা দু'জনেই পেছনে ফেলে এসেছে।
যখন কিনা ও নিজের সাকুরাকে জানোয়ারের মতো আ'ঘাত করেছে মানসিক, শারীরিক এমনকি আত্মিক। এখন সেসব ভাবলে প্রতিমূহুর্তে অনুশোচনার অনলে দগ্ধ হয়ে ওঠে পাষাণ হৃদয়।
ভবঘুরে ঈশানী ফের শুধায়,
--- আচ্ছা, সেই রাতে আমি কি বলেছিলাম তোমায়?
বিস্তৃত আকাশের পানে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে এরীশ। আকাশটা ঘুটঘুটে কালো ঠিক ওর জীবনের মতোই। প্রত্যুত্তর করে,
--- বলেছিলে, ভুলতে পারছো না কিছুতেই, তুমি আমাকে আবার দেখতে চাও।
--- আর তুমি কি উত্তর দিয়েছিলে ?
--- আ'ম নট দ্যা প্রিন্স অফ ইউয়োর ফেইরীটেল, আ'ম দ্যা মনস্টার অফ ইউয়োর নাইটমেয়ার। এটাই।
অভিমানে বুক ভার হয়ে আসে ঈশানীর, চোখের কোটর ছাপিয়ে নিপতিত হয় একফোঁটা তপ্ত নোনাজল। হৃদয় জুড়ে উথলে ওঠে পুরোনো ব্যথারা, বেড়িয়ে আসে ক্রন্দিত কন্ঠস্বর,
--- তুমি আমাকে একটা প্রস্টিটিউড বানাতে চেয়েছিল এরীশ। সেদিন যদি সত্যি সত্যি ওই বিশ্রী হাত গুলো আমাকে ছুঁয়ে ফেলতো....
--- থামো!
বাক্য সম্পন্ন হওয়ার আগেই ওকে জোরপূর্বক থামিয়ে দিলো এরীশ।
--- প্লিজ!
মাফিয়া বসের কণ্ঠে আকুতি। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এসেছে তার। দাঁতে দাঁত পিষে বললো,
--- তোমার কথাগুলো বিষাক্ত তীরের মতো বিদ্ধ করছে আমার হৃদয়টাকে। ভেতরে যে র"ক্তক্ষরণ হচ্ছে টের পাচ্ছো না?
--- আমি তোমাকে ঘৃণা করতে পারিনি এরীশ ইউভান। এতো কিছুর পরেও মনটা বেইমানি করেছে আমার সঙ্গে, সে তোমাকে চায়। একটা অনুভূতিহীন নির্দয় লোকের জন্য সে পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন আজ।
ঈশানীর কথা শেষ হতেই অকস্মাৎ আকাশে ভেসে ওঠে বিস্ময়কর ড্রোনের কারুকাজ। অতর্কিতে চোখ ঘোরায় রমণী। দেখতে পায় একে একে জড়ো হতে থাকা অসংখ্য ড্রোনের সমাগম। অজ্ঞাত রমণীর সবটুকু মনোযোগ এক নিমেষে কেড়ে নেয় সেগুলো। যার দরুন
দু'জনার মাঝে বিরাজমান অদৃশ্য বিষন্নতাটুকু হুট করেই ধামাচাপা পরে যায় বিস্ময়ের অন্তরালে। অস্থির চিত্তে এরীশের সৌষ্ঠব পুরুষালি বাহুখানি আঁকড়ে ধরে ঈশানী। অবিশ্বাস্য কন্ঠে শুধায়,
--- এটা কি হচ্ছে এরীশ!
উত্তর দেওয়ার প্রয়োজন হলোনা এরীশের, তার আগেই অমানিশার আকাশ জুড়ে ভেসে উঠলো জ্বলজ্বলে কিছু ইংরেজি অক্ষর,
" happy birthday
Sakura"
ঠিক তার নিচেই ঈশানীর আপাদমস্তক প্রতিবিম্ব। যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে চুরিদার পরিহিত নৃত্যরত ঈশানীকে।
--- এটা তো আমি! এরীশ এটা আমি!
অক্ষিপুট বুঁজে সায় জানালো এরীশ,
--- এটা তুমিই।
--- কিন্তু তুমি কি করে জানলে আজ আমার...
কথা বলতে বলতে গ্রীবা ঘোরাতেই থমকে গেলো ঈশানী। ওর চোখের সামনে একটা বড়সড় চাবির রিং বাড়িয়ে রেখেছে এরীশ। সবকিছু স্বপ্নের মতো লাগছে, হারিয়ে ফেলার অদম্য ভয় আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে ওকে। ঈশানী আর অবাক হতে চায় না, একটু ও না। তাই মুখাবয়ব সাবলীল রেখে কিঞ্চিৎ ভীতসন্ত্রস্ত হয়ে শুধালো,
--- এটা কি এরীশ!
--- তোমার স্বপ্ন, কর্ণিয়া ক্যাফে।
মাত্রা ছাড়ালো অবিশ্বাসের, কিন্তু এবার খুশি হতে চেয়েও পারলো না মেয়েটা। বেসামাল হয়ে ভেঙে পরলো অসহনীয় কান্নায়। মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা, দু'চোখে তার আবেগের প্লাবন। কি করা উচিৎ, কি বলা উচিৎ সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। বাস্তবতার বিষাদ ছাড়িয়ে এ কোনো দুনিয়ায় পা রাখলো ঈশানী? সবকিছু কেমন অকল্পনীয়। এতো আদর, এতো সুখ সইবে তো ওর কপালে?
ওদিকে ঈশানীর এহেন ব্যথাতুর কান্না দেখে মূহুর্তেই মাথায় র'ক্ত চড়ে গেলো এরীশের। দু'চোখে জড়ো হলো অতর্কিত অগ্নিস্ফুলিঙ্গ। চোয়াল শক্ত হয়ে এলো। অনিয়ন্ত্রিত ক্ষুব্ধতায় আচানক মেয়েটাকে হ্যাঁচকা টানে ফেলে দিলো ডেকের উপর। পরপরই শরীরের সমস্ত ভর ওর উপর ছেড়ে দিয়ে বলিষ্ঠ হাতে আবদ্ধ করলো সরু কব্জি দু'টো। দাঁতে দাঁত পিষে ছুঁড়লো ধারালো কন্ঠস্বর,
--- কাঁদছিস কেন তুই? বল কাদছিস কেন? এতো কিছু করেছি আমি তোর কান্না দেখার জন্য ? হোয়াই আর ইউ ক্রাইং লাইক দিস! ফাক!
অন্তরের তাড়নায় মেয়েটাকে সমানে ঝাঁকিয়ে যাচ্ছে এরীশ।ক্রন্দনরত ঈশানী মুখ খুললো এবার, এরীশকে থামানোর প্রয়াসে বললো,
--- আ.. আমার ভয় করছে অরণ্য, খুব ভয় করছে। আজকের রাত, এই অকল্পনীয় মূহুর্তগুলো সবকিছু যদি মিথ্যে হয়ে যায়, তুমি যদি আবারও আমাকে ঠকাও, সবটাই যদি তোমার নতুন কোনো নৃ'শংসতার কৌশল হয়। তাহলে আমি ম:রে যাবো অরণ্য, বিশ্বাস করো সত্যিই ম'রে যাবো। বাস্তবতার এমন এক টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে রয়েছি, আমার আর ফিরে যাবার কোনো পথ খোলা নেই।
নিরুত্তর মাফিয়া বস। ঈশানীর এতো গভীর আকুতি শুনেও কোনোরূপ পরিবর্তন লক্ষ্যনীয় হলো না তার নির্জীব অভিব্যক্তি জুড়ে। মেয়েটা ফোঁপাচ্ছে অহর্নিশ। ওর হাঁপড়ের মতোন বুকের ক্রমাগত ওঠনামায় নাজেহাল এরীশ। তার ইস্পাত কঠিন বক্ষমাঝে পিষে রয়েছে রমণীর পেলব নারীদেহখানি।
সে নির্লিপ্তে বুক পকেট হাঁতড়ে বের করলো কিছু একটা, অতঃপর কোনোরূপ পূর্বাভাস ব্যাতিত ঢুকিয়ে দিলো ঈশানীর অনামিকা আঙুলের ভাঁজে। কান্নাকাটিতে ভাটি পরলো এবার। ঈশানী হাত উঁচিয়ে এদিক ওদিকে ঘোরাতে লাগলো আঙুলটাকে।
স্বাভাবিক আংটির তুলনায় বেশ বড়সড় একটা ক্রিস্ট্যাল, যেন অদ্ভুত কোন রহস্য ধারণ করে আছে পাথরটি, হুট করে মনে হচ্ছে এর চাকচিক্যে চোখ ঝলসে যাওয়ার উপক্রম,আবার হুট করেই কেমন ম্লান হয়ে আসছে দ্যুতি। যেন ঝলমলে রোদের মাঝে একফালি বিষাদের মেঘ। রমণীর ভাবনার মাঝেই আরেকদফা অদ্ভুত কর্মকাণ্ড ঘটিয়ে ফেললো এরীশ। একটা শর্ট নাইফ নিয়ে অকস্মাৎ আড়াআড়ি টান মা'রলো নিজ হাতের তালু বরাবর,মূহুর্তেই ফিনকি দিয়ে উপচে উঠলো র'ক্তস্রোত। ঈশানীর চোখ মুখ এমনকি বুকের উপরও ছিটকে পরলো রঞ্জিত তরল। শঙ্কায় ধড়ফড়িয়ে উঠলো মেয়েটা, ব্যস্ত হাতে ওর তালুটা চেপে ধরে চ্যাঁচিয়ে উঠলো ক্ষুব্ধতায়,
--- আশ্চর্য! মাথা ঠিক আছে আপনার? এটা কি করলেন?
--- ওয়েট আ সেকেন্ড।
কথাটা বলেই ঈশানীর অনামিকা আঙুলের উপর নিজের র'ক্তা'ক্ত হাতটা তুলে ধরলো এরীশ। একহাত থেকে অন্য হাতে র'ক্ত গড়ালো চুয়িয়ে চুয়িয়ে। মূহুর্তেই র'ক্তে'র সংস্পর্শে ম্যাজিকের মতো বদলে গেলো পাথরের রং। ধারণ করলো টকটকে রক্তিম বর্ণ।
ঘটনার প্রেক্ষিতে চোখ কপালে উঠে গেলো ঈশানীর। অবিশ্বাস্য সুরে আওড়ালো,
--- কি ছিল এটা !
--- ব্লাড ডায়মন্ড। এবার নিশ্চয়ই বিশ্বাস হলো আমায়।
বাকরুদ্ধ ঈশানী। বিস্মিত নয়নে নিজের আঙুলটাকে পরখ করতে করতে অতি কসরত করে বললো,
--- এটাকে পাওয়ার জন্য তুমি উন্মাদ হয়ে গিয়েছিলে এরীশ। তাহলে আমাকে কেন দিচ্ছো?
--- এটা মূল্যবান তবে তোমার চেয়ে বেশি নয়।
রমণীর শরীরে আরও খানিকটা ভর ছেড়ে দৃষ্টির মিলন ঘটালো মাফিয়া বস। ঈশানী বললো,
--- তাই বলে আমার হাতে?
--- পাইথন লিডার রীশস্কার একমাত্র দূর্বলতা তুমি, তাহলে নিজেকে তুচ্ছ ভাবছো কোন সাহসে?
--- অথচ তুমি কখনো ভালোবাসি বলোনি।
--- সবার মুখে সবকিছু শোভা পায়না। এতে সীন হয়।
চোখ ছোট ছোট করে ফেললো ঈশানী, বললো,
--- তুমি কলঙ্কে ভয় পাচ্ছো?
--- এরীশ কখনো ভয় পায়না প্রেম আমার। আমি শুধু তোমার পবিত্র সত্তাটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছি।
--- তুমিই আমার সবচেয়ে বড় কলঙ্ক এরীশ ।
--- সেটুকু দূর করতে গেলে নিঃশেষ হতে হবে আমায়।
এক মূহুর্ত থমকালো ঈশানী। ধূসর বাদামি চোখ দু'টোতে এক আকাশসম তৃষ্ণা। রমণীর নীলাভ মনিযুগল তাতে হারিয়ে যেতে বাধ্য। নিজেকে সামলালো মেয়েটা,কণ্ঠে অভিমান টেনে বললো,
--- তার মানে ভালোবাসো না।
--- উহু! আমি অবসেসড।
--- তোমার কাছে অবসেশনের ব্যাখা কি এরীশ ইউভান?
--- শুধু তুমি।
এতোক্ষণে হার মেনে নিলো ঈশানী। দৃষ্টিতে তার প্রবল মায়া।র'ক্তা'ক্ত হাতদুটো বাড়িয়ে আলতো স্পর্শে আবদ্ধ করলো মাফিয়া বসের খরখরে পুরুষালি কপোল দু'টো । শান্ত নিবিড় অথচ মোহনীয় কন্ঠে জানতে চাইলো,
--- আর যদি কখনো ম'রে যাই?
এক সেকেন্ড দেরী করলো না মাফিয়া বস, তৎক্ষনাৎ ধ্বনিত হলো তার হাস্কি কন্ঠস্বর,
--- নো অফেন্স, আমিও ম'রে যাবো।
রাগী ভুতটা কি বলে এসব। ঈশানী হাসলো নীরবে। ঠোঁট টিপে শুধালো,
--- হেয়ালি করছো।
মেয়েটার নীল চোখের মাঝে আপন অস্তিত্বের সন্ধানে মরিয়া এরীশ ইউভান। কাতর অথচ দৃঢ় স্বরে প্রত্যুত্তর করলো,
--- এরীশ হেয়ালি করেনা প্রেম আমার।
অতঃপর নৈঃশব্দ্যে কেটে গেলো অনেকগুলো প্রহর। আঁধারের কলুষে ঢাকা ভবিতব্যের গোলকধাঁধাকে প্রশ্রয় না দিয়ে, দুনিয়ার সমগ্র নিয়মনীতি ভেঙে, শুধু মাত্র অন্তরের প্রবনতায় দু'প্রান্তের দু'টো আত্মা মিলেমিশে একাকার হলো একই মোহনায়।
কেবল সময়ের গতিধারায় হৃদয়ের অতল ছাড়িয়ে বড্ড গহীনে উঁকি দিয়েছিলো সুরের পঙক্তি,
চেহরে সে চেহেরা ছুপাও....
সিনে কি ধারকান সুনাও....
সকালে ঘুম ভেঙে নিজেকে এরীশের মাস্টার বেডরুমে আবিস্কার করলো ঈশানী।পরনে তার হাটুসম কালো সিল্ক শার্ট। যেটা কাল রাতেই এরীশের পরনে ছিল। শার্ট অদল বদল হওয়ার বেসামাল, বেঘুরে মূহুর্ত গুলো মানস্পটে ভেসে উঠতেই উষ্ণতায় রক্তাভ হয়ে ওঠে রমণীর পেলব মুখশ্রী। মাফিয়া বসের প্রতিটি বন্য স্পর্শ সর্বাঙ্গ ছাপিয়ে শিহরণ তুলেছিল স্নায়ু তন্ত্রে। ফর্সা ত্বকজুড়ে অসংখ্য আদুরে যাতনার ছাপ। যেন সিলমোহর বসিয়েছে কেউ। সহসা ঠোঁট কামড়ে লাজুক হাসে ঈশানী। শিহরিত ভাবনা গুলো পাছে হটিয়ে সম্মুখে চোখ তুলতেই বড়সড় ঝটকা খায় মেয়েটা । ওর মুখ বরাবর ডিভানের উপর গা ছড়িয়ে বসে আছে মাফিয়া বস। হাতে মুঠোফোন, অনাবৃত শরীর, নির্ঘুম পরিশ্রান্ত দু'চোখ, পড়নের ঢিলেঢালা ট্রাউজারটা নেমে আছে নাভীর অগ্রভাগে। নিজের এলোমেলো চুল গুলোতে আঙুল বুলিয়ে প্রশ্ন ছুড়লো সে,
--- ঘুম কেমন হলো?
আড়ষ্টতায় জমে গেলো ঈশানী। মুখ কাচুমাচু করে বললো,
---সেটা তো তুমিই ভালো বলতে পারবে।
--- আমি একটুও ঘুমাতে পারিনি।
এরীশের কথার পাছে কপাল গোছালো মেয়েটা, শুধালো,
--- কেন ঘুমাতে পারোনি?
ঠোঁট উল্টালো মাফিয়া বস, বললো,
--- জানিনা, তুমি ঘুমিয়ে গেলে আমি দেখতে লাগলাম।
--- তারপর?
--- তারপর আর ঘুমাতে ইচ্ছে করলো না।
এরীশের কথার ভাবার্থ উপলব্ধি করতে পেরে মৃদু হাসির রেখা প্রস্ফুটিত হয় রমণীর ঠোঁটের ডগায়। ফের ভেসে আসে রাশভারি কন্ঠস্বর,
--- কাম অন, সিন অন মাই ল্যাপ।
নিজের উরুর দিকে ইশারা করে ডাকলো ওকে মাফিয়া বস।
ঈশানী গেলোনা, উল্টো প্রশ্ন করলো এরীশকে,
--- আচ্ছা তোমার জন্মদিন কবে?
এক নিমেষে চেহারার রঙ পাল্টে গেলো এরীশের। সাবলীল অভিব্যক্তিটুকু উবে গিয়ে জড়ো হলো কঠোরতা। ধ্বনিত হলো রুষ্ট আওয়াজ,
--- আমার কোনো জন্মদিন নেই।
--- জন্মদিন ছাড়া মানুষ হয় নাকি? আশ্চর্য!
এরীশকে অপ্রস্তুত দেখালো, তাড়াহুড়ো ডিভান হাতরে টিশার্ট চড়ালো শরীরে। চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে বললো,
--- আমার অতীত ঘাটতে যেওনা, রহস্যে ডুবে যাবে।
কথা শেষ করে বেরিয়ে যেতে উদ্যত হয় সে,পেছন থেকে ঈশানী বলে,
--- তুমি বলবে কি না?
বিনা প্রত্যুত্তরে কক্ষ ত্যাগ করে এরীশ। ভেসে আসে মৃদু গম্ভীর আওয়াজ,
--- কোনো এক অভিশপ্ত রাতে ।
চলবে.....
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৪৬
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা সম্পূর্ন নিষিদ্ধ।
🚫প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
*
কক্সবাজার, বাংলাদেশ,
পরন্ত গোধূলি। নিভে আসা সূর্যের মোলায়েম আলোটুকু ঠিকরে পরছে শান্ত নিরিবিলি সমুদ্র তটে। আলোক রশ্মির সংস্পর্শে ঝলমল করছে সমুদ্রের স্বচ্ছ নোনাজল। অদূরের দিগন্ত ছাড়িয়ে ঝাঁক বেঁধে গন্তব্যে ফিরছে পরিশ্রান্ত পানকৌড়ির দল।
ইনানী আজ মানবশূন্য। সচারাচর এমনটা দেখা যায় না কখনোই, দিনরাত চব্বিশ ঘণ্টাই লোকে সরগরম হয়ে থাকে এই স্থান, অথচ আজ সম্পূর্ণ ভিন্ন চিত্র বিরাজমান।
সাগরের কোল ঘেঁষে নির্জন বেলাভূমির বুকে মাথা উঁচিয়ে দণ্ডায়মান এক অত্যাধুনিক ক্যাফে। খুব বেশি বড় নয়, ছিমছাম । অথচ পুরো ডেকোরেশন জুড়ে দৃশ্যমান অন্তহীন বিলাসিতার ছাপ । পুরো থিমজুড়ে রয়েছে বড়সড় একটা শঙ্খ শামুকের অবয়ব। বাহ্যিক প্রতিটি আসবাবে রয়েছে অপার্থিব সমুদ্রের ছোঁয়া, ভেতরটাও সাজানো হয়েছে একই চিত্রে ।
বড়বড় মুক্তো ঝিনুক,সাগর কোলের সূর্যাস্ত, উত্তাল তরঙ্গোচ্ছ্বাস এসবের প্রোট্রেড চিত্রকর্ম দিয়ে সজ্জিত হয়েছে অভ্যন্তরের দেওয়াল গুলো। একপাশে রয়েছে ট্রান্সপারেন্ট কাচের দেওয়াল, যার থ্রী-ডি ভিশন জুড়ে সর্বক্ষণ প্রবাহিত হয় সমুদ্রাগত নিরবচ্ছিন্ন ঢেউয়ের প্রতিচ্ছবি। সঙ্গে শাব্দিক গর্জন তো রয়েছেই। যেন বিশাল জলরাশির মধ্যে থেকে আঁজলা ভরে এক টুকরো সমুদ্র তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে ডাঙায়।
কিছুটা এগিয়ে নুড়িপাথরে বেষ্টিত গেটের সম্মুখে ছোট্ট একটা নেইম-প্লেটে জ্বলজ্বল করছে তার ছোট্ট নাম,"কর্ণিয়া ক্যাফে"।
*
ক্যাফের ক্যাশ কাউন্টারে বসে আছে ঈশানী। কাচের স্বচ্ছ দেওয়াল ভেদ করে বিরস দৃষ্টিযুগল নীল অন্তরিক্ষে নিবদ্ধ তার। অদূরে যেখানে আকাশ গিয়ে মাটিতে মিশেছে।
ওদিকে ক্যাফের দৃশ্য পুরোই আশ্চর্যজনক। পাঁচজন লোক মিলেমিশে এদিক সেদিক ছোটাছুটি করছে সর্বক্ষণ। কেউ কফি বানাচ্ছে, কেউ সার্ভ করছে, আবার কেউ পান করছে। ঘুরেফিরে একই কাজ। আর এদিকে টাকা গুনতে গুনতে হয়রান ঈশানী, বিরক্ত ও বটে। মূলত এরা হলো এরীশ ইউভানের প্রেরণকৃত গার্ড'স । যাদের কাজ হলো সর্বক্ষণ ঈশানীকে পাহারা দেওয়া।
অরণ্য দ্বীপে ক্যাফের আবদার করেছিল ঈশানী, সেখানে যেহেতু কোনো মানুষের অস্তিত্ব নেই, তাই ইনানীতে তৈরি করে দেওয়া হয়েছে । কিন্তু ঈশানী যে নিজ হাতে ক্যাফেটাকে পরিচালনা করতে চাইবে সেটা বোধ হয় প্রত্যাশা করেনি মাফিয়া বস । প্রথমে একবাক্যে না করে দিলেও পরবর্তীতে মেয়েটার কাকুতি -মিনতির জের ধরে খানিক নরম হয়েছে সে । কড়া আদেশে ভাটি পরেছে, টলেছে হিমালয়।
অবশেষে শর্ত সাপেক্ষে বন্দরে আসার অনুমতি পেয়েছে ঈশানী।
যেহেতু এরীশের নির্দিষ্ট কোনো স্থান নেই, ওর গন্তব্য পুরো দুনিয়া জুড়ে, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঈশানীকে ব্ল্যাকহোলে রেখে যাবে সে। এবং ক্যাফেতে অবস্থান কালীন পুরোটা সময় জুড়ে থাকবে গার্ড'সদের কড়া নিরাপত্তা।
ঈশানী রাজি হয়েছে বটে, কিন্তু এটা কল্পনা করেনি যে ও ক্যাফেতে বসলে পুরো ইনানী খালি করে দিবে এরীশ । এটা আবার কেমন কথা? কাস্টমার না থাকলে ক্যাফে চলবে কি করে?
মাফিয়া বসের এতোসব কারসাজিতে সকাল থেকেই ভীষণ হতাশ ছিল ঈশু। মুখ কালো করে সাগর দেখছিল চুপচাপ, এই ঘটনার প্রেক্ষিতে গার্ড'সরা শুরু করেছে আবার নতুন নাটক, তারা নিজেরাই কাস্টমার সেজে হুলুস্থুল বাঁধিয়েছে ক্যাফে জুড়ে। তাদের কাজ কর্ম এমনকি খাওয়ার ধরন সবকিছুই যান্ত্রিক। রোবটের মতো বিনাবাক্যে একই কাজের পুনরাবৃত্তি করছে সেই সকাল থেকে। যেন ব্যাটারীর সাহায্যে কেউ চালনা করছে তাদের,এবং যতক্ষণ সেই ব্যক্তি রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ না করবে, ততক্ষণ একইভাবে চলতে থাকবে অহর্নিশ।
চারিপাশের এসব অদ্ভুত দৃশ্য চুপচাপ অবলোকন করে যাওয়া ছাড়া আর কিচ্ছুটি করার নেই ঈশানীর। কারণ সে ভালো করেই জানে এই সবকিছুই তার মাফিয়া বরের কাজ।
কিন্তু সবকিছুরই তো একটা সীমা থাকা প্রয়োজন, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো আর কতো বসে বসে টাকা গুনবে সে? অগত্যা চোখ ঘুরিয়ে ডাকলো গার্ড গুলোকে,
--- এই যে মেশিনম্যানেরা এবার দয়াকরে একটু থামুন। আপনাদের কাণ্ডে রীতিমতো মাথা ঘুরছে আমার। আপনাদের ও তো বিরক্ত লাগছে নাকি? উফফ!
ওপাশ থেকে কফি খেতে খেতে যান্ত্রিক স্বরে প্রত্যুত্তর করলো একজন,
--- নো ম্যাম, উই আর পার্ফেক্টলি ফাইন।
--- কচু!
চোখ মুখ কুঁচকে মৃদু স্বরে বিড়বিড়ালো ঈশানী। পরমূহুর্তে কিছু একটা ভেবে বললো,
--- আপনাদের কারো কাছে ফোন হবে?
ফের ভেসে এলো একই ভঙ্গিমার প্রত্যুত্তর,
--- নো ম্যাম, আপনার হাতে সব ধরনের ডিভাইস দেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।
--- কে দিয়েছে নিষেধাজ্ঞা?
--- এরীশ বস।
কপাল গোছালো ঈশানী। প্রচন্ড রাগের তাড়নায় গজগজ করতে করতে কঠোর গলায় বললো,
--- দরকার পরলে তার কাছ থেকে অনুমতি আনুন, আমি আমার বান্ধবীর সঙ্গে কথা বলতে চাই, এক্ষুণি, এই মূহুর্তে।
--- ইয়েস ম্যাম।
মাথা নাড়িয়ে তৎক্ষনাৎ সায় জানালো লোকটা।
সূর্য যখন ধীরস্থির নিপতিত হয়ে সমুদ্রের জলে গা ভেজালো, ঠিক তখন ইনানীতে পা রাখলো নিঝুম। মূলত ঈশানী কল দিয়ে আসতে বলেছে ওকে। এতোদিন বাদে ঈশানীর হদিস পেয়ে নিঝুম ও আর না করতে পারেনি, ছুটে এসেছে প্রিয় বান্ধবীর ডাকে।
নিঝুম আসার প্রারম্ভে দু'জন মিলে পায়ে পায়ে এগিয়ে গেলো সমুদ্র তটের অভিমুখে । সাগরের বিমুগ্ধ গর্জনে মুখরিত চারিপাশ, তার সঙ্গে জুড়েছে শঙ্খচিলের অনিমেষ কলতান ।
জলরাশির খুব কাছে গিয়ে স্তব্ধ হলো পদযুগল। নরম, সিক্ত বালুচরের উপর গিয়ে পদ্মাসন হয়ে বসলো ওরা দু'জন,। সমগ্র আকাশ জুড়ে চলছে তখন বেলা ফুরোবার আয়োজন, বিষাদ মাখা নয়ন মেলে সেসব এক দৃষ্টে অবলোকন করছে নিঝুম, আর ঈশানী দেখছে নিঝুমকে।
নিভে আসা সূর্যের রক্তিম আভায় ভীষণ মায়াবী দেখাচ্ছে মেয়েটাকে, গোধূলির শেষ প্রহরের হলদেটে আলোয় চুয়িয়ে চুয়িয়ে পরছে তার স্নিগ্ধতা। অথচ মুখের কোথাও চঞ্চলতার লেশমাত্র নেই । আছে কেবল চাপা আর্তনাদ। অদ্ভুত অদৃশ্য এক বিষণ্নতায় ছেয়ে গেছে মেয়েটার সমগ্র মুখশ্রী। ঈশানীর সন্দেহ হয়, এতোটা চুপচাপ, বেখেয়ালি কখনো দেখেনি ও নিঝুমকে। উদ্বিগ্নতায় ভ্রু কুঞ্চিত হয়ে আসে তার, তৎক্ষনাৎ শান্ত গলায় শুধায়,
--- কি হয়েছে তোর নিঝুম?
দৃষ্টি সরিয়ে ঘাড় বাঁকায় নিঝুম, আনমনে জবাব দেয়,
--- কই কিছু না তো।
--- কিছু তো অবশ্যই হয়েছে, মুখে না বললেও তোর চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে। শেষ কবে রাতে ঘুমিয়েছিলি বলতো?
প্রিয় বান্ধবীর থেকে আপন সত্তা লুকিয়ে রাখা দায়। বরাবরই সে বুঝে যায় কোনো এক ঐশ্বরিক ক্ষমতা বলে। নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ে আড়ালে। ঈশানীর চোখ এড়ায়নি কোনোকিছুই, ফের বিরক্ত হয়ে শুধায়,
--- এভাবে দীর্ঘশ্বাস ছাড়ছিস যে? কিসের এতো দুঃখ তোর?
এতোক্ষণে মুখ খুললো নিঝুম,শান্ত স্বরে জানালো,
--- আমার বিয়ে ঠিক হয়ে গেছে রে ঈশু।
এক চিলতে নরম হাসিতে ঠোঁট প্রসারিত হয় ঈশানীর, মেয়েটা উৎসুক কন্ঠে বলে,
--- এটাতো খুশির খবর। আমার তো শুনেই আনন্দ লাগছে। তাহলে তুই এমন পেঁচার মতো মুখ করে রেখেছিস কোন দুঃখে?
"পেঁচা" শব্দটা ধ্বনিত হতেই তেলেবেগুনে জ্বলে উঠলো নিঝুম, দাঁত কটমটিয়ে বললো,
--- খবরদার! ওই হাড়বজ্জাতের নাম ভুলেও আমার সামনে মুখে নিবিনা তুই।
--- পেঁচা যে হাড়বজ্জাত কে বলেছে তোকে? পেঁচা ও একধরনের পাখি।
--- পাখি না ছাই! না আছে রূপ আর না সুর। ওটা হলো পাখি নামের কলঙ্ক, বুঝেছিস?
--- কি হয়েছে বলতো তোর? এতো রেগে আছিস কার উপর?
খানিক নৈঃশব্দ্য। নিঝুম জবাব দেয় না, কিভাবে যে কথাটা খুলে বলবে ঠিক বুঝে উঠতে পারেনা। ঈশানী ওকে ধাতস্থ করে বলে ,
--- তুই যদি কোনো কারণে বিয়েটা করতে না চাস, তাহলে বাড়িতে সরাসরি বল।
নিঝুম হাঁপিয়ে ওঠে, পরপর কয়েক দফা দীর্ঘশ্বাস ছেড়ে বলে,
--- সেটা সম্ভব নয় রে ঈশু। আমি আত্মিক টানে বাঁধা পরেছি। সম্পর্কের বহুগুণ উপরে এই আত্মিক টান। তার চেয়েও বড় কথা যার জন্য এতো কষ্ট পাচ্ছি সে মানুষটাতো এই শব্দহীন অনুভূতির মানেই বোঝেনা। জানেনা সে ভালোবাসতে।
--- তুই ঠিক কার কথা বলছিস?
ঈশানীর কণ্ঠে উপচে পরা কৌতুহল দ্বিধা করলো না নিঝুম, সরাসরি বললো,
--- তুষারের কথা।
--- মানে তুষার জাওয়াদ?
--- হু।
ছোট্ট করে সম্মতি জানালো নিঝুম, তৎক্ষনাৎ বিস্ফারিত হয়ে উঠলো ঈশানীর অক্ষিযুগল। এক মূহুর্তের জন্য নিজের কান কে যেন বিশ্বাস করতে পারছিল না রমণী। প্রিয় বান্ধবীর অস্তিত্বের সুরক্ষায় তৎক্ষনাৎ ঘটলো ক্রোধের বহিঃপ্রকাশ,
--- দুনিয়ায় আর মানুষ পেলিনা? তুষার কে কতটুকু চিনিস তুই!
--- চিনি তো, তুষার অরণ্যর এসিস্ট্যান্ট।
দাঁত কিড়মিড়ালো ঈশানী, সরাসরি কিছু বলতে গিয়েও বললো না, পেছনে গার্ড'স দাঁড়িয়ে। চিবিয়ে চিবিয়ে আওড়ালো,
--- তুষারকে তোর কোন দিক দিয়ে অরণ্যর এসিস্ট্যান্ট মনে হয় ফাজিল ? তুই কি আদৌও জানিস অরণ্য কে?
ঠোঁট উল্টে এদিক ওদিক মাথা নাড়ালো নিঝুম অর্থাৎ অজ্ঞাত সে । মুখে বললো,
--- হবে হয়তো কোনো নামকরা কোম্পানির ডিরেক্টর ফিরেক্টর।
চেহারা জুড়ে আঁধার নেমে এলো ঈশানীর, মনে মনে আপসোস ও করলো খানিকটা, কেন যে নিঝুমের কথা সত্যি হলোনা। পরপরই কণ্ঠে দৃঢ়তা টেনে বললো,
--- ভুলে যা তুষার কে। ও তোর জন্য বেস্ট চয়েজ নয়।
--- একবারও আমার অনুভূতির কথা ভাবলি না ঈশু, এতো সহজে বলে দিলি?
গ্রীবাদেশ ঘুরিয়ে নিঝুমের পানে চাইলো ঈশানী। কোটর তার ভরে উঠেছে অশ্রুপ্লাবনে। টলমলে অক্ষিদ্বয়। সন্ধ্যার শেষ আলোতে চিকচিক করছে সেগুলো।
ক্রন্দিত নিঝুমকে অবলোকন করতেই শুষ্ক ঢোক গিললো মেয়েটা। অন্তর ছেয়ে গেছে তার নৈঃশব্দ্যিক হাহাকারে। একহাত বাড়িয়ে আলতো প্রলেপে নিঝুমের চোখের পানিটুকু মুছিয়ে দিতে দিতে অসহায় অপারগ স্বরে বললো,
--- আমি কখনো তোর খারাপ চাইবো না নিঝুম।
প্রিয় বান্ধবীর সামান্য আস্কারায় ঠোঁট ভেঙে ডুকরে কেঁদে ওঠে নিঝুম। ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে,
--- পৃথিবীটা এতো নিষ্ঠুর কেন ঈশু? কেন একজনার মনে অনুভূতির জায়গা হলে অন্য জনের হয়না? নিয়ম, নীতির বেড়াজাল এতো কঠোর কেন? কেন চাইলেও সবকিছু উপেক্ষা করা যায় না? তুই তো জানিস আমি বিচ্ছেদ সইতে পারিনা, তাহলে আমিই কেন এমন একটা পর্যায়ে আঁটকে গেলাম, যেখানে বিচ্ছেদ না হয়েও বিচ্ছেদের চেয়ে হাজার গুন বেশি যন্ত্রনায় দগ্ধ হচ্ছে হৃদয়টা। বিশ্বাস কর ঈশু, ভেতরটা দাবানলের মতো দাউদাউ করে পুড়ছে আমার। একটাবার, শুধু একটাবার তাকে দেখার জন্য ছটফট করছে অন্তরটা। শেষ বারের মতো তাকে আলিঙ্গন করার ইচ্ছেটা কি খুব বেশি চাওয়া? তুইই বল!
নিঝুমের অনর্গল অসহায়ত্বে থমকে গেলো ঈশানী, চোখের কার্নিশ বেয়ে একফোঁটা তপ্ত জল গড়ালো ওর। অন্তর্মুখী জড়তা ভেঙে তৎক্ষনাৎ বাহুডোরে জায়গা দিলো প্রিয় বান্ধবীকে। কান্না গিলে গিলে বলতে লাগলো,
--- যন্ত্রণাটুকু মেনে নে নিঝুম। ভুলে যা সেই মানবের অস্তিত্ব । যেই পিছুটানে অঙ্গিকার নেই, সেই পিছুটান কখনো ভালোবার নয়, ওটা কে বলে প্রহেলিকার ফাঁদ। যে ফাঁদে একবার পা দিলে সমগ্র বাস্তবতা ভুলে চোরাবালির অতলে ডুবে যেতে হয়।
শেষ বাক্যটা বড্ড ভারী শোনালো। রমণীর বিমর্ষ কণ্ঠস্বর। যেন কথাগুলোর আড়ালে গভীর ভাবে জুড়ে আছে স্বয়ং ঈশানীর গন্তব্যহীন জীবনের ভার।
*-
কক্সবাজার,ব্ল্যাকহোল( মাফিয়া বসের গোপনীয় রিসোর্ট/ আস্তানা)
*
--- যত দ্রুত সম্ভব আপনার রাশিয়া ফেরা প্রয়োজন এরীশ । বেশ কয়েকটি ইম্পর্টেন্ড ডিল পোসপোন করে রাখা হয়েছে।
ব্ল্যাকহোলের অভ্যন্তরে যে বিলাসবহুল অফিস কামরাটি রয়েছে, তার সুবিস্তীর্ণ গতিতে একপাশের উরুর উপর অন্য পা তুলে আসীন স্বয়ং মাফিয়া বস। কালো শার্ট আর কালো ওয়েস্ট কোটের সঙ্গে ব্ল্যাক ভেলভেট ব্লেজারটা মানিয়েছে বেশ। আন্ডারকাটকৃত লম্বা সিল্কি চুল গুলো কপালের একপাশে ছড়িয়ে আছে নির্বিগ্নে। ঠোঁটের ফাঁকে অনর্গল ধোঁয়ার কুণ্ডলী, তবে সিগারেটের তীক্ষ্ণ ঘ্রাণটা অনুপস্থিত, পরিপক্ব স্টবেরীর মৃদু একটা সুগন্ধ নিসৃত হচ্ছে ক্রমাগত।
তার এক হাতে আবদ্ধ ইলেক্ট্রনিক সিগারেটের শলাকা, অন্যহাতে সিল্কি চুলের মাঝে বুলিয়ে গেলো বেখেয়ালি আঙুল। অতঃপর সামনে দাঁড়িয়ে থাকা তুষারের পানে চেয়ে ছুড়লো রাশভারি কণ্ঠস্বর,
--- খুব শীঘ্রই।
হাতে থাকা আইপ্যাড স্ক্রিনে দৃষ্টি আবদ্ধ রেখেই তপ্তশ্বাস ছেড়ে কিঞ্চিৎ মাথা নাড়ালো যন্ত্রমানব। একই ধ্বণিতে ফের প্রশ্ন ছুড়লো মাফিয়া বস,
--- আন্ডারওয়ার্ল্ডের খবর দাও। বহুদিন রাজ করা হয়না, আই ওয়ান্ট সাম থ্রীল।
কণ্ঠে তার শরীর কাঁপানো শীতলতা। তুষার জানালো,
--- ডেনিয়েল রাশিয়া ফিরেছে,সঙ্গে এ্যালেক্সান্দ্রেয় ও। ক্যাসিনো ক্লাবে নতুন কিছু স্মাগলার যুক্ত হয়েছে, যদিও আমি তাদের সন্দেহের খাতায় রেখেছি, আর হ্যা, bratva এর সদস্যরা মিশনের প্রস্তুতি নিচ্ছে,দাবানলের কারণে ক্যালিফোর্ণিয়ার সর্বত্র অরাজকতা বিরাজমান। এটাই সুযোগ, ওরা সমগ্র ক্যালিফোর্ণিয়া লুটপাটের পরিকল্পনা করছে। আই থিংক আমাদের ও একটা চান্স নেওয়া উচিত এরীশ , আফটার অল উই আর পাইথন গ্যাঙ।
দু'হাত কাউচে মেলে দিয়ে শরীরের সবটুকু ভার ছেড়ে বসলো মাফিয়া বস, অধর কোনে প্রস্ফুটিত হলো তার কপটতা মিশ্রিত হাসি। ফের ঝকঝকে দন্ত রাশি দ্বারা অধর কামড়ালো সবেগে, কাঁপন ধরানো হীমশীতল আওয়াজে বললো,
--- আমি ডাকাত কিংবা পায়ারেটস নই তুষার। মানুষের বাড়িঘর লুট করা আমার কাজ নয়। আমি ত্রাস! পুরো শহর থেকে একটা মাত্র জিনিস তুলে আনবো, যার ভারে কেঁপে উঠবে পুরো ইউনাইটেড স্টেট।
--- আপনি ঠিক কোন জিনিসের কথা বলছেন এরীশ?
--- লস এ্যাঞ্জেলসের মেয়র ড্যানিয়েল লুরি। তার কার্জালয়ে এমন একটি হাজার বছর পুরোনো সিলমোহর রয়েছে শেয়ারমার্কেটে যার দাম কোটি কোটি টাকা। আমরা ডার্ক ওয়েভ থেকে বিক্রি করবো, অর্থাৎ লক্ষ কোটি টাকা। আশা করি বুঝতে পেরেছো?
অভিব্যক্তির খুব একটা পরিবর্তন দেখা গেলোনা তুষারের মাঝে, সে অত্যন্ত সাবলীল কণ্ঠে বলে উঠলো,
--- ইট’স টু রিস্কি!
ফের ক্রূর হাসি খেলে গেলো এরীশের ঠোঁটের আগায়,প্রত্যুত্তর করলো,
--- আই এনজয় টেকিং রিস্ক'স তুষার ।
কথা বাড়ালো না তুষার, আইপ্যাড স্ক্রল করতে থাকলো নীরবে। ইলেক্ট্রনিক সিগারেটের বাষ্পটুকু ভেতরে টেনে শান্ত আওয়াজে বাক্য ছুড়লো এরীশ,
--- ফ্লোরা কোথায়?
--- ওকে আপাতত ইয়াকুতিয়া রেখে এসেছি, ওর দাদির কাছে।
--- ইজ ইট সেইফ?
সর্বদা সাবলীল যন্ত্রমানব এবারে হতচকিত হলো কিঞ্চিৎ। জায়গাটা নিরাপদ কিনা জানতে চাইছে মাফিয়া বস, তারমানে পৃথিবীতে ঈশানী ব্যতীত আরও একজনের জন্য চিন্তা হয় হৃদয়হীন লোকটার । হোক সেটা অতিব সামান্য।
সংবিৎ ফিরে এলে নির্বিকারে হ্যা সূচক মাথা নাড়ায় তুষার। পরক্ষনেই কিছু একটা ভেবে অকস্মাৎ কণ্ঠে দৃঢ়তা টানলো সে,
--- অজ্ঞাত সেই গড ফাদারের দু'টো ইনফরমেশন হাতে এসেছে।
চকিতে তীর্যক দৃষ্টে তুষারের অন্তর্ভেদ করলো এরীশ। বরফ কেটে ফেলার মতো ধারালো সে দৃষ্টি। পরপরই নিক্ষিপ্ত হলো তার রূঢ় আওয়াজ,
--- ইয়েস!
তুষার বললো,
--- আমাদের স্পাই টীমের লিডার জানিয়েছে সে bratva এর অন্তর্গত কোনো মাফিয়া নয়। ইভেন তার আইডেন্টিটি রাশিয়ান নয়। এ-যাবৎ কেউ তার মুখ দেখেনি, কথার একসেন্ট এ মনে হয়েছে সম্ভবত এশিয়ান কোনো কান্ট্রির।
আর দ্বিতীয় ইনফরমেশন হলো, তার টার্গেট আপনি নন, আপনার দূর্বলতা। ওরা আপনার দূর্বলতার হদিস করছে এরীশ ।
কপালের অগ্রভাগে তর্জনী বোলাতে বোলাতে সবটা শুনলো এরীশ ইউভান। কয়েক সেকেন্ডের ব্যাবধানে শক্ত হয়ে উঠলো তার চোয়ালের পেশীগুলো। উজ্জ্বলাভ ললাট জুড়ে অচিরেই ভেসে উঠলো কালচে রঙা শিরা-উপশিরা । ধূসর বাদামি গহ্বরে যেন আগ্নেয়গিরির উদ্বাসন। নৈঃশব্দ্যে দাঁতে দাঁত পিষলো মাফিয়া বস, পায়ের উপর পা ফেলে ছুড়লো কঠোর হুংকার,
--- এরীশ ইউভানের দূর্বলতায় হাত কেন সামান্য আঙুল বাড়ালেও গোটা দুনিয়া থেকে সমগ্র অস্তিত্ব মুছে যাবে তার।
স্তব্ধ যন্ত্রমানব, চিরাচরিত শিথিল তার দৃষ্টিযুগল। কোনো বিষয় নিয়ে এরীশকে এতোটা সিরিয়াস হতে আগে কখনো দেখেনি তুষার। ঘোর ভালো, তবে আসক্তি নয়, নীল চোখের মেয়েটা এরীশের মাত্রাতিরিক্ত আসক্তিতে পরিনত হচ্ছে দিনকে দিন। এটা কি আদৌও মঙ্গলজনক? কখনোই নয়!
নিদারুণ ভাবনায় নিমজ্জিত তুষার।তৎক্ষনাৎ কর্ণগোচর হলো এরীশের রাশভারি আওয়াজ,
---- ওই মেয়েটাকে আমার চাই।
--- কোন মেয়েটা?
সম্বিৎ ফিরে আসতেই পাল্টা প্রশ্ন ছুড়লো তুষার। এরীশ জানালো,
--- রিয়ানা।
--- পায়ারেটস লিডার রিচার্ডের গার্লফ্রেন্ড?
--- ইয়েস, এই গড ফাদার রহস্যের প্রথম ধাপ ই হলো রিয়ানা।
নির্বিকারে হ্যা সূচক মাথা নাড়ালো তুষার,একটু সময় নিয়ে স্বগোতক্তিতে বিড়বিড়ালো,
--- যা বুঝলাম, এই গদ ফাদার সাধারণ কোনো মাফিয়া নয়, হি ইজ আ মাস্টার মাইন্ড।
দু'হাত মুঠিবদ্ধ করে সম্মুখে ঝুঁকলো মাফিয়া বস। শূন্য দৃষ্টি জুড়ে তার অমানিশার দীপ্তি। রহস্যের ঐন্দ্রজালিক ঘোরে আবদ্ধ সে চাহনি, মূহুর্তেই ঠোঁট বাঁকিয়ে ছুড়লো হিমশীতল আওয়াজ,
--- ইফ হি ইজ আ মাস্টার মাইন্ড, দেন আ'ম দ্যা ওয়াইল্ডকার্ড অফ হিজ গেইম।
কক্ষজুড়ে নৈঃশব্দ্য বিরাজমান। তুষার চেয়ে আছে এরই মাঝে দরজা ভেদিয়ে ভেসে এলো রিনরিনে মেয়েলী গলার স্বর,
--- ভেতরে আসবো!
মূহুর্তেই বদলে গেলো আবহ, খেই হারালো পৈশাচিক অস্তিত্ব। রক্তিম হয়ে ওঠা হিংস্র দানবীয় চোখগুলোকে এক লহমায় গ্রাস করে নিলো নমনীয়তা। এরীশের মনে হলো ওর শুকনো প্রাণহীন খরখরে অন্তরজুড়ে ঝমঝমিয়ে বর্ষণ হলো একপশলা।
ঘাড় ঘুরিয়ে পেছনে দৃষ্টিপাত করলো তুষার,দেখতে পেলো সুতির লং স্কার্ট আর লেডিস শার্ট পরিহিত নীলাম্বরীকে। যেহেতু মূহুর্তটা তাদের একান্ত ব্যক্তিগত, তাই তুষার আর সময় অতিবাহিত করলো না, দ্রুত হেঁটে প্রস্থান করলো সেখান থেকে, যাওয়ার সময় ঈশানীর সঙ্গে দৃষ্টি মিলিত হলো একপল। তুষার খুব একটা খেয়াল না করলেও ঈশানীর দৃষ্টি ছিল প্রখর।
এরীশ এখনো তার গদিতে আসীন, তাকে লক্ষ্য করে পায়ে পায়ে সম্মুখে অগ্রসর হলো ঈশানী।
এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে কক্ষের চারিদিকে একপল দৃষ্টি বোলালো সে, চারিদিকে সশস্ত্র গার্ড'সদের নিস্তব্ধ অবস্থা। প্রাইভেসীর প এর ও উপস্থিতি নেই। এরই মাঝে বেসামাল কণ্ঠে ডাকলো ওকে এরীশ,
--- কাছে এসো।
আরও খানিকটা এগিয়ে গিয়ে দূরত্ব কমালো ঈশানী। পা ছড়িয়ে আরাম করে বসলো এবার মাফিয়া বস, আঙুলের সাহায্যে নিজের উরুর দিকে ইশারা করে বললো,
--- সিট অন মাই ল্যাপ।
মূহুর্তেই দ্বিধাগ্রস্ত হয়ে পরলো ঈশানী, সরু দৃষ্টিতে এদিক ওদিক নজর বোলালো ফের। গার্ড'স গুলো তাকিয়ে আছে রোবটের মতো। দ্বিধান্বিত ঈশানীকে ভাবনার ফুরসত দিলোনা নিষ্ঠুর মানব। সামান্যতম দয়া না দেখিয়ে সরু কব্জিটাকে মুঠোবন্দি করে হ্যাঁচকা টানে বসিয়ে দিলো কোলের উপর।
ঘটনার আকস্মিকতায় ভড়কে গেলো ঈশানী, দু'চোখ নিভে এসেছে তার লাজুকতায়। তড়িঘড়ি করে একহাতে স্বামীর গ্রীবা জড়িয়ে, মুখ লুকালো গলার ভাঁজে, অন্য হাতের আঙুল দিয়ে ঈশারা করলো সম্মুখের গার্ড'স গুলোর পানে। ঈশানীর আঙুলকে অনুসরণ করে সামনের দিকে কঠোর দৃষ্টিপাত করলো এরীশ। মাফিয়া বসের এক চোখের ইশারায় তৎক্ষনাৎ একযোগে মস্তক নমিত করলো সকলে। দৃষ্টি তাদের জমিনে আবদ্ধ।
--- মাথা তোলো, কেউ দেখছে না তোমায়।
আস্বস্ত হলো ঈশানী। সহসা ধীরে ধীরে তুললো মাথাটা। মেদহীন পেলব কটিদেশের চারিপাশে অনুভূত হলো বলিষ্ঠ বাহুর আবর্তন। নিমেষেই সংকুচিত হয়ে গুটিয়ে গেলো নারী শরীর। তাতে ধ্যান নেই এরীশের। প্রেয়সীর খোলা চুলের ভাঁজে নিরুদ্বেগে মুখ ডুবিয়েছে সে। রমণীর শরীর থেকে ভেসে আসা ভ্যানিলার মিষ্টি সুগন্ধিটা মস্তিষ্ক ছাড়িয়ে দেহের প্রতিটি স্নায়ুকোষের অভ্যন্তরে গিয়ে টনিকের মতো বিঁধছে যেন। নারীদেহের মিষ্টি সুঘ্রাণে বিমত্ত হয়ে উঠেছে মাফিয়া বস। পালাক্রমে বেড়ে চলেছে অস্থিরতা, এরীশ বেসামাল হয়ে ওর গলার ভাঁজে মুখ ডোবাবে তার আগেই মানবের ওষ্ঠাধরের মাঝে আঙুল দাবালো ঈশানী।
--- প্রেম আমার।
এরীশের কণ্ঠে ঘোর। না সূচক মাথা নাড়ালো ঈশানী, স্পষ্ট গলায় বললো,
--- আমার কিছু বলার আছে এরীশ।
--- সব শুনবো, কিন্তু এখন নয়।
বাক্য শেষ হতেই আপন কার্জে মত্ত হতে উদ্যত হলো এরীশ, ফের বাঁধ সাধলো ঈশানী,
--- প্লিইইজ! একটু শোনো।
--- শুনলে কি পাবো?
--- যা চাইবে তাই।
--- এই মূহুর্তে আমি ঠিক কি চাইছি সেটা তুমি ভালো করেই জানো।
শুষ্ক ঢোক গিললো ঈশানী, মিহি কণ্ঠে প্রতিশ্রুতি দিলো ভালোবাসার,
--- পাবে, কিন্তু এখানে নয়।
ভেতরের বেসামাল সত্তাটাকে ধামাচাপা দিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো এরীশ, নিরেট কন্ঠে জানতে চাইলো,
--- ঠিক আছে বলো কি বলবে?
এক মূহুর্ত দেরী করলো না রমণী,দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠলো,
--- আসলে তুষার।
--- তুষার!
শব্দের পুনরাবৃত্তি ঘটিয়ে কপালো গোছালো এরীশ। এদিকে ওদিকে মাথা নাড়ালো ঈশানী, কুণ্ঠিত স্বরে বললো,
--- না মানে আমার বান্ধবী নিঝুম। আগামীকাল ওর বিয়ে। বিয়ে মানে বোঝো নিশ্চয়ই!
--- হোয়াট!
মাফিয়া বসের কণ্ঠে বিস্ময়। মেকি রাগের তোড়ে নাকের পাটা ফুলে উঠেছে তার। ঈশানী ওর ফুলে ওঠা নাকটা টেনে দিয়ে বললো,
--- হোয়াট হোয়াট করোনা তো। আমাকে বলতে দাও।
--- হু।
জিভের ডগায় অধর ভেজালো ঈশানী। কিছু বলতে যাবে তার আগেই ওর মুখের কথা কেড়ে নিলো এরীশ,
--- এভাবে ঠোঁট ভিজিও না,আ'ম ম্যাডলি ক্রেভিং ফর ইউওর কিস।
চোখ ঘুরিয়ে এরীশের মুখের পানে দৃষ্টিপাত করলো ঈশানী। তৃষ্ণার্থ চোখ দু'টো তার ঈশানীর অধর মাঝে নিবিষ্ট। শুষ্ক একটা ঢোক গিললো রমণী, নিজেকে সাবলীল করে ছুড়লো স্পষ্ট বাক্য,
--- নিঝুম শেষ বারের মতো তুষারের সঙ্গে দেখা করতে চায় এরীশ।
ধ্যান ভাঙলো এরীশের। এতোক্ষণে সবকিছু পরিষ্কার তার নিকট, তপ্তশ্বাস ছেড়ে ভারিক্কি আওয়াজে বললো,
--- আমি কি করতে পারি এখানে?
--- আমি চাই নিঝুমের শেষ ইচ্ছেটা পূরণ হোক, প্লিজ জান না করোনা।
--- জান কেন বললে? কে শিখিয়েছে তোমায়?
--- কেউ না, ভেতর থেকে চলে এলো।
--- আমার কথা আমাকেই ফেরত দিচ্ছো?
--- দিচ্ছি, এবার বলো তুমি তুষার কে রাজি করাবে?
দু'হাতে আঁকড়ে ধরে ঈশুর নমনীয় কাঁধে চিবুক ঠেকালো মাফিয়া বস। শান্ত নির্জীব কণ্ঠে বললো,
--- কারোর ইমোশনে হস্তক্ষেপ করার রাইট আমার নেই ।
ঈশানী ব্যতিগ্রস্ত হলো, বায়না ধরা বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলতে লাগলো,
--- আমি জানি সেটা, কিন্তু তুমি বললে তুষার কখনোই না করবে এরীশ।
--- এতো কনফিডেন্স আমার উপর।
--- না করোনা প্লিজ, এটাই আমার শেষ আবদার।
---এ যাবত সব আবদারই তোমার শেষ আবদার ছিল।
গ্রীবা ঘুরিয়ে এরীশের মুখাবয়ব পরখ করলো ঈশানী, অধৈর্যতায় দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে তার, নেত্রযুগলের মিলন ঘটিয়ে ভেজা কণ্ঠে ফের মিনতি করলো মেয়েটা,
--- প্লিইজ! সত্যি বলছি এটাই শেষ, আর কখনো কিছু চাইবো না।
মেয়েটার টলমলে অক্ষিদ্বয় পরখ করে দীর্ঘশ্বাস ছাড়লো মাফিয়া বস। পরপরই দু'হাতে শক্ত করে আঁকড়ে ধরলো রমণীর তুলতুলে নারী অস্তিত্বখানি, সুতীব্র পেষণে ভেঙেচুরে দিতে চাইলো কবুতরি দু'টো সুউচ্চ চূড়ো। আচানক চাপা শীৎকারে ককিয়ে উঠলো মেয়েটা, ধ্বনিত হলো মৃদু আওয়াজ,
--- আহ লাগছে!
--- লাগার জন্যই ধরেছি। কাঁদার অনুমতি দিয়েছি আমি তোমায়? তাহলে চোখে পানি আনলে কোন স্পর্ধায় ? আমি ব্যথা দিচ্ছি এবার যত ইচ্ছে কাঁদো।
--- সত্যিই লাগছে আমার এরীশ, তোমার নখগুলো....
ক্রন্দিত ঈশানী ফুঁপিয়ে উঠলো এবার। নিমেষেই হাতের বাঁধন ঢিলে করলো এরীশ। ক্রোধান্বিত হয়ে রমণীর নাজুক পৃষ্ঠদেশে কপাল ঘষতে ঘষতে উগড়ে দিতে লাগলো চিরন্তন অমোঘ সত্যের বাক্যবহর ,
--- বারবার! সাকুরা বারবার এই চোখ দু'টো দিয়ে ঘায়েল করো তুমি আমায়। আমার মতো আগুনের ফুলকিকে বেঁধে ফেলো নিজের ঐশ্বরিক ইন্দ্রজালে। আমি জানি, আমার অনিষ্ট, আমার ধ্বংসও তোমার এই নীল চোখেই অবধারিত।
চলবে..
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৪৭
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা নিষিদ্ধ।
🚫প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
*
কক্সবাজার, বাংলাদেশ
সন্ধ্যাকাশে নক্ষত্রের ঝিলিক, উদয় হয়েছে রুপোলী থালার মতো মস্তবড় চাঁদ। যেন সমগ্র ধরণী জুড়ে নিরঙ্কুশ পূর্ণিমা বিলাতে সবর্দা নিয়োজিত তারা। প্রকৃতি করছে জোৎস্না স্নান। মফস্বল শহরের আশেপাশে বেড়ে ওঠা বিস্তৃত ঝোপঝাড় থেকে ভেসে আসা নিশাচর ডাহুকের সরব কলতান জানান দিয়ে যায় শুভরাতির।
আজ রাতটা সত্যিই শুভ। কারণ আজ পূর্ণতার গাঁটছড়ায় বাঁধা পড়তে চলেছে দু'টো ছন্নছাড়া প্রাণ। দু'টো ভিন্ন মানসিকতার মানুষ, যাদের লক্ষ্য, ইচ্ছে, আকাঙ্ক্ষা, উদ্দীপনা সবকিছু আলাদা,তবুও আজ এই মাহেন্দ্রক্ষণে নিয়তির জোরে একীভূত তারা। সময়ের পরিক্রমায় হতে চলেছে সবচেয়ে আপন, সবচেয়ে কাছের।
পৃথিবীটা নিষ্ঠুর, সবসময় স্রোতের অনুকূলে বয়ে চলা তার কম্ম নয়। নিঝুমের ক্ষেত্রেও পৃথিবী তার নির্মমতা দেখাতে কার্পন্যতা করেনি বিশেষ। ও হেরে গেছে,সমাজ, পরিবার, দ্বায়িত্ববোধের তাড়নায় বির্সজন দিয়েছে নিজের সুপ্ত অনুভূতির ঠুনকো শহরকে । অবশেষে মেনে নিয়েছে নিজের ভবিতব্য। অথচ আজ এই সুসজ্জিত পরিনতির রাতেও তার নির্ঘুম,নিশাবসান ভেজা অক্ষিদ্বয় সর্বত্র খুঁজে চলেছে এক বেপরোয়া বেলাগাম মানবের অস্তিত্বকে, কিন্তু কে সে!
--- এ্যাই নিঝুম জলদি বাগানে আয়।
কর্ণকূহরের সন্নিকটে অদ্ভুত স্বরে হিসহিসালো এক নারীকণ্ঠ। চকিতে পেছনে ঘুরে তাকালো নিঝুম, স্ফটিকের লাইট গুলোর আড়ালে স্টেজের একদম পেছনে দাঁড়িয়ে ক্রমাগত চোখের ইশারায় ডাকছে ওকে ঈশানী। বান্ধবীর অনাকাঙ্ক্ষিত আগমনে মেয়েটা ভড়কালো কিঞ্চিৎ। ইতিউতি দৃষ্টি বুলিয়ে ফের ইশারায় জানান দিলো,
--- আসছি দাঁড়া।
স্বস্তিতে হাঁফ ছাড়লো ঈশানী, তড়িঘড়ি করে অদৃশ্য হলো তমশায়। ন্যানো সেকেন্ড অতিবাহিত হলোনা, তন্মধ্যে অতর্কিত এক পুরুষালি করতলের শক্ত মুঠোয় কব্জি বন্দি হলো মেয়েটা। লোকটা হ্যাঁচকা টানে অন্ধকার থেকে ফকফকে আলোর মাঝে এনে সটান দাঁড় করালো ওকে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল ঈশানী, ঝাপসা দৃষ্টি খানিক স্পষ্ট হতেই মেজাজ হারিয়ে সম্মুখে দৃষ্টিপাত করে সে। ক্রোধে ফুঁসে উঠে কিছু বলতে যাবে তার আগেই বাক্য ছোঁড়ে বিপরীত পক্ষ,
--- আর ইউ ওকে?
শান্ত নদীর মতো নির্লিপ্ত কণ্ঠস্বর। থমকালো রমণী, ভ্রুজুগল কুঞ্চিত করে স্বগোতক্তিতে আওড়ালো,
--- মাহিন!
--- ফেইরী লাইটের লাল নীল আলোয় সমগ্র বাড়ি ঝকঝক করছে, আর তুমি এখানে স্টেজের পেছনে অন্ধকারে একা একা দাঁড়িয়ে কি করছিলে? ধান্ধা কি হুম!
মাহিনের কন্ঠে কৌতুক। এদিকে বিভ্রাটে পরে গেলো ঈশানী, যার তার সাথে মশকরা করা ওর ধাঁচে নেই। অগত্যা বিরক্তির স্বরে বলে উঠলো,
--- বাজে কথা বলবেন না, নিঝুম আমার বেস্ট ফ্রেন্ড।
--- আচ্ছা।
অস্বস্তি আর উদ্বেগের মিশেলে হাসফাস করছে ঈশানী, পাল্টা প্রশ্ন ছোঁড়ার মন হলোনা ওর। এদিক ওদিক তাকিয়ে পরিস্থিতি অবলোকন করতে লাগলো নির্লিপ্তে। ফের আগ বাড়িয়ে বাক্য ছুঁড়লো মাহিন,
--- আই হোপ সবকিছু ঠিকঠাক আছে। তুমি এখন ভালো আছো।
দৃষ্টি এবার সম্মুখে স্থির করলো ঈশানী। মাহিনের ঈষৎ বাদামী চুল গুলো এখন পুরোপুরি কালো। সিল্কি ভীষণ। স্ফটিকের তীর্যক রোশনাই এ চিকচিক করছে সেগুলো। সর্বদা মেইনটেইন মডেলিং ফিগারটা খানিক স্বাস্থ্যবান হয়েছে, বাঙালি বলে কথা। সুনিঁপুণ গৌড় চেহারাখানা হাস্যোজ্জ্বল সর্বদা, দৃষ্টি জুড়ে চঞ্চলতার সুগভীর ছাপ। সুদর্শন মুখাবয়বখানি এক লহমায় পরখ করে নিলো ঈশানী,পরপরই ধ্বনিত হলো তার কাটকাট মেয়েলী কণ্ঠস্বর,
--- আপনি কি কোনো কারণে আমায় নিয়ে চিন্তিত মাহিন?
স্মিত হেসে মাথা নাড়ালো মাহিন, হেয়ালির স্বরে আওড়ালো,
--- একটা রাশিয়ান স্মাগলারের সাথে রয়েছো, চিন্তা তো হবেই। বলা তো যায় না, সুন্দরী রমণীর পাশাপাশি দেশ থেকে আর কি কি রাষ্ট্রীয় সম্পদ হাতিয়ে নেয় ডেভিল টা।
এরীশ একটা সত্যিকারের ডেভিল,নৃ'শংস ব্লাডিমনস্টার তাতে কোনো সন্দেহ নেই। তাকে ভালোবেসে পাপ করেছে ঈশানী, সমাজের চোখে আখ্যায়িত হয়েছে অন্যায়কারী নামে । তবুও মাহিনের মুখে এরূপ সম্মোধন খুব একটা পছন্দ হলোনা ওর। যার দরুন অভিব্যক্তিতে রূঢ়তা টানলে মানবী, শক্ত কণ্ঠে বললো,
--- স্টক করেন আমাকে?
এবারও নৈঃশব্দ্যে হাসলো মাহিন, সে হাসিতে জড়ো হলো উপচে পড়া স্নিগ্ধতা, পরপরই মলিন হয়ে এলো অভিব্যক্তি । যেন হৃদয়ের টানাপোড়েনে ভীষণ ক্লান্ত সে, তেমন করেই মিলিয়ে গেলো সেই স্নিগ্ধ হাসির রেখা, অধর ভাঁজে ধরা দিলো মেকি আড়ষ্টতা। আপসোসের স্বরে বলে উঠলো ,
--- তুমি কতোটা ভালো আছো সেটা বোঝার জন্য স্টক করার প্রয়োজন পড়ে না আমার, তোমার এই আকর্ষনীয় উজ্জ্বল মুখটাই আমাকে আস্বস্ত করার জন্য যথেষ্ট। স্টক তোমার মাফিয়া বসের কাজ, আমার নয়।
--- মানে?
--- ইউ বিকাম মাচ মোর বিউটিফুল দ্যান বিফোর। একমাত্র ভালোবাসার মানুষের সান্নিধ্যে থাকলেই মানুষ এতোটা গ্লো করে। জানোতো নিশ্চয়ই!
ঠোঁট উল্টে অভিবাদন জানালো মাহিন। এতোক্ষণে সংবিৎ ফিরলো ঈশানীর। মেয়েটা চমকে উঠে দূরত্ব বাড়ালো দু'কদম। সমুদ্রাগত বাতাসের তোড়ে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আঙুলের সাহায্যে কানের পাশে গুঁজতে গুঁজতে চারিপাশে ভয়ার্ত দৃষ্টি বোলালো একপল।কণ্ঠে বিরোধ টেনে বললো,
--- আপনি এক্ষুনি এখান থেকে চলে যান মাহিন। দ্রুত!
চওড়া কপাল জুড়ে কয়েক স্তর ভাঁজ পড়লো মানবের। হতবাক হয়ে বললো,
--- চলে যাবো মানে! বিয়েই তো সম্পন্ন হলো না।
--- যা বলছি তাই করুন, বেঁচে থাকলে আরও অনেক বিয়ে খেতে পারবেন।
ঈশানীর কথার প্রত্যুত্তরে ঝাঁঝিয়ে উঠলো মাহিন, কঠোর স্বরে কিছু বলতে যাবে, তার আগেই ঈশানীর আঙুলের ভাঁজে বৃহত এক ক্রিস্ট্যালের ঝিলিকে দৃষ্টি নমনীয় হয়ে এলো ওর। পাথরের উজ্জ্বলতায় চোখ ধাঁধিয়ে ওঠার উমক্রম। চমৎকার কারুকাজ শোভিত পাথরের অভ্যন্তরে টলমল করতে থাকা একফোঁটা র'ক্তিম তরল স্পষ্ট জানান দেয় এর দুস্পাপ্যতার। কৌতূহল দমাতে পারলো না মাহিন, বিস্মিত কণ্ঠে শুধালো,
--- এটা কি!
ঈশানী তৎক্ষনাৎ করতলের ভাঁজে আড়াল করে ফেললো আংটিটা। সরু গলায় কিছু বলতে যাবে তার আগেই আরেকদফা প্রশ্ন ছুড়লো মাহিন,
--- ডিড ইউ গাইস গেট ম্যারেড?
রমণীর দৃষ্টি পায়ে।সংকীর্ণতায় ভুগছে ভীষণ, কি থেকে কি বলবে। একটা দূধর্ষ মাফিয়া বসকে বিয়ে করা নিশ্চয়ই কোনো মানবিক কাজ নয় । ওদিকে প্রশ্নসূচক দৃষ্টে স্পষ্ট চেয়ে আছে মাহিন। তার আর ঈশানীর মধ্যবর্তী দূরত্বের প্রাচীরটা ঠিক কতখানি প্রগাঢ় তা জানতে ভীষণ আগ্রহী যুবক। তন্মধ্যে আচানক ওদের মধ্যে এসে হাজির হলো নিঝুম, মাহিন কে জুতসই খেয়াল না করেই ঈশানীর হাত প্যাঁচিয়ে ধরে বললো,
--- চল।
হতচকিত হয়ে দৃষ্টি ঘোরালো ঈশানী, নিঝুমকে দেখে স্বস্তি পেলো খানিক। মেয়েটার হাত ধরে বিনাবাক্যে জায়গা ত্যাগ করলো তৎক্ষনাৎ, যেতে যেতে কি ভেবে যেন পেছনে তাকালো একপল। এখনও নিস্প্রভ বদনে চেয়ে আছে মাহিন, নিরুদ্বেগ নীল ব্যথায় জর্জরিত আহত দৃষ্টি তার, দেখলেই কেমন মায়া জাগ্রত হয় অন্তরে। ঈশানীর ও হলো, সহসা যেতে যেতে বাক্য ছুড়লো গলা চিঁড়ে,
--- চলে যান মাহিন, দ্রুত চলে যান।
স্ফটিক সজ্জিত লোকে সরগরম বাড়িটার পেছন দিকের বাগানটা ছেয়ে আছে তমশায়। পুরোপুরি নীরব চারিপাশ, যেন অফুরন্ত আনন্দের মাঝে একটুকরো অশুভের হাতছানি। আধার মিশ্রিত জমিনে শুকনো পাতার খসখস আওয়াজ স্পষ্ট জানান দেয় এক অপ্রত্যাশিত অস্তিত্বের উপস্থিতি। তৎক্ষনাৎ সচকিত হয়ে ঝোপের আড়ালে গা ঢাকা দিলো নিশাচরের দল। ঝিঁঝিপোকার কলরব মলিন শোনাচ্ছে ভীষণ। ওরাও বোধ হয় ভীতিগ্রস্ত এখন।
আলোআঁধারির মাঝে স্থির দাঁড়িয়ে অবয়বটি, নৈঃশব্দ্য তার পদধ্বনি। কোনো এক অদৃশ্য বিনে সূতোর টানে নিস্প্রভ নিদারুন কৃষ্ণগহব্বর আঁটকে আছে তার আলো ঝলমলে তন্দ্রা ভিলার পানে।
খানিকবাদে সেখান উপস্থিত হয় আরও দু'টো নারী অস্তিত্ব। অদূর থেকে আগত একফালি নিয়ন আলোয় স্থির মানবের দৃষ্টি জুড়ে ভেসে ওঠে এক লাল টুকটুকে রাঙা বধুর মুখাবয়ব।
এতোক্ষণে অক্ষিপল ছাড়লো সে মানব। তাকে দেখা মাত্রই অপরপ্রান্ত থেকে ভেসে এলো ক্রন্দিত রমণীর ভঙ্গুর কণ্ঠস্বর,
--- তুষার!
কিঞ্চিৎ টললো না যন্ত্রমানব, হৃদয় তার রিক্তশূন্য, আবেগ অনুভূতিহীন নিস্প্রাণ অভিব্যক্তি। চাতকের মতো চেয়ে রইলো শুধু, ওমনি বেগতিক হয়ে ছুটে এলো নিঝুম, কাছাকাছি আসা মাত্রই খেই হারিয়ে দু'হাতে জড়ালো মানুষটিকে, অতর্কিতে মাথা ঠেকালো তার নির্জীব বক্ষে। প্রথম এবং শেষ বারের মতো।
কারোর মুখে রা নেই। উন্মাদের মতো কাঁদছে নিঝুম, তুষারের শার্টটাকে খামচে ধরে রেখেছে একহাতে, যেন ছেড়ে দিলেই উড়ে পালাবে সে মানব। অথচ মূর্তিমান তুষার। হাত দু'টো এখনো পকেটেই আবদ্ধ তার। ক্রন্দিত নিঝুমের অসহায় অনুভূতি গুলোকে ভেতর থেকে উপলব্ধি করতে পারছে না সে। পারার কথাও নয় অবশ্য, কারণ মাফিয়ারা কখনো প্রেমে পড়েনা, তারা আসক্ত হয়।
অসহনীয় নৈঃশব্দ্যে অতিবাহিত হলো কিছু মূহুর্ত। অবিরত ক্রন্দনে দিশেহারা নিঝুম, এরই মাঝে ধ্বনিত হলো যান্ত্রিক মানবের রাশভারি কন্ঠস্বর,
--- মানুষের চোখের জল এতো তুচ্ছ হলো কবে থেকে?
--- আপনি আর আসেন নি তুষার, কোনোদিন আসেন নি।
ক্রন্দিত মানবী মুখ খুললো এতোক্ষণে। তুষার বললো,
--- অপেক্ষা করতে ও বলিনি। আগেও বলেছি তোমায়, আমি ভিলেইন। বাস্তবতার উর্ধ্বে আমার বিচরণ।
আবেগের তোড়ে হিতাহিত জ্ঞানশূন্য নিঝুম, কাঁদতে কাঁদতে বলে উঠলো,
--- যে গল্পে আপনি ভিলেইন, সে গল্পে হিরো চাই না আমার তুষার।
--- বিয়ে, ভালোবাসা, সংসার এসব আমার জন্য নয়। নিজেকে সামলাও নিঝুম, আজ এখানে এই মূহুর্তে দাঁড়িয়ে ভুলে যাও আমার অস্তিত্ব।
শক্ত স্থবির মুখাবয়ব। নির্দ্বিধায় বাক্য উগরে দিলো তুষার। নিঝুম ডুকরে কেঁদে উঠলো ফের,
--- এতো সহজে বলে দিলেন?
--- নিজের অশুভ ছায়া ফেলে কারোর জীবনে অনিষ্ট সাধন করা আমার উদ্দেশ্য নয়।
--- আর আমার অনুভূতির কি হবে?
--- ওটা একপাক্ষিক, তাই মাটি চাপা দিয়ে দাও।
শেষ! এতোগুলো দিন ধরে এই একটা প্রত্যুত্তরের প্রতীক্ষাতেই দিন গুনেছিল মেয়েটা । অবশেষে মুখ খুললো যন্ত্র মানব। একাবাক্যে সুচারু তীরের ফলার মতো ক্ষ'তবি'ক্ষত করে দিলো নাজুক অন্তরটাকে। সঙ্গে সঙ্গে বুকের র'ক্ত তোলপাড় করা যাতনায় কাতরে উঠলো নিঝুম। প্রবল দৃঢ়তায় খামচে ধরলো তার বুকের কাছের সিল্কি শার্টখানি, সেখানটায় ক্রমাগত কিলঘুষির বর্ষণ ছেড়ে শব্দ করে কেঁদে উঠলো রমণী, কান্নার তোড়ে এক লহমায় ঘেটে গেলো তার সুশ্রী বধূ সাজ। দিশেহারা চিত্তে আওড়াতে লাগলো ব্যথাতুর প্রলাপ,
--- এভাবে শেষ করে দিলেন! এভাবে! আপনি নিষ্ঠুর তুষার। আপনার মতো পাষাণ আমি দু'টো দেখিনি।কত সহজেই না ফিরিয়ে দিলেন আমায়, অথচ আপনার প্রতি আমার অনুভূতিগুলো ছিল ভীষণ নাজুক। আমার এক জীবনের প্রথম ভালোলাগা আপনি। কতো যত্নেই না সাজিয়েছিলাম অদৃশ্য এই মায়া কানন । ভেঙে দিলেন, আপনার এক কথায় সব শেষ হয়ে গেলো তুষার, সব শেষ।
ফের অসহায় ক্রন্দনে ভারী হয়ে এলো চারিপাশ। নিস্তব্ধ প্রকৃতি, মেয়েটার হৃদয়ছেঁড়া আকুতি মিনতি যেন প্রস্তর টলিয়ে দিতে সক্ষম, অথচ টললো না যন্ত্রমানব। বিয়ের আসর থেকে ছুটে আসা এক নববধূর শেষ আকুতিটুকু ছুঁতে পারলো তার হৃদয়, দিনশেষে একপাক্ষিক ভালোবাসার বেদনায় নীল হলো রমণী, তবুও দয়া হলোনা মানবের। পাষাণ বুঝি একেই বলে!
বাগানের শেষ মাথায় যেখানে গেইট নামক প্রাচীরের আস্তরণ ছাড়িয়ে দৃষ্টি সোজা পিচঢালা রাস্তায় গিয়ে মিলেছে সেখানটায় দাঁড়িয়ে ছিল ঈশানী। নিস্তব্ধতায় ঘেরা শুনশান রজনীতে প্রিয় বান্ধবীর ব্যথাতুর ক্রন্দনে হৃদয়ে র''ক্তক্ষরণ হচ্ছে ওর। ভীষণ কসরতে ঠোঁট কামড়ে কান্নার আওয়াজটুকু গিলে রেখেছে ঠিকই, তবে নয়নজোড়া তার বাধাহীন। অবিরত নোনতা জলস্রোত বইছে সেথায়, ফোপাঁতে ফোপাঁতে দিশেহারা ঈশানী,ভেতরতা অস্থির হয়ে আছে, হাসফাস লাগছে ভীষণ । কেন ভালোবাসার কাছে মানুষ এতো অসহায়? বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব এমনকি আত্মসম্মানটাও হুমড়ি খেয়ে পড়ে এই অদৃশ্য অনুভূতির পদতলে।
খুব বেশি ভাবতে পারলো না ঈশানী, ভার হয়ে এসেছে বুকটা, হৃদযন্ত্র নিয়ন্ত্রণহীন, এমতাবস্থায় জ্ঞান হারানোর সম্ভাবনা প্রকট, অন্তরের তাড়নায় বিচলিত হয়ে চারিদিকে দৃষ্টি বোলাতে লাগলো মেয়েটা, যেন কাউকে দেখতে পাওয়ার ক্ষুদ্র আকাঙ্খা। হলোও তাই,
পিচঢালা সরু রাস্তার শেষ প্রান্তে যে স্ট্রিট লাইটটা হলদে আলো ছড়াচ্ছে চারিপাশে, তার ঠিক নিচে সোজাসোজি দণ্ডায়মান এক দীর্ঘদেহী পুরুষালি অবয়ব। কালো হুডিতে আবৃত তার সমগ্র শরীর, আস্তিনখানাও টেনে রাখা মাথার অগ্রভাগে, যার দরুন মুখাবয়ব অস্পষ্ট তার। প্রস্তর খণ্ডের ন্যায় স্তব্ধ সে, দু'হাত পকেটে আবদ্ধ। ঝাপসা দৃষ্টে লোকটাকে পরখ করলো ঈশানী, তাকে দেখা মাত্রই মানবীর অস্থির দৃষ্টি শীতল হয়ে এলো অকস্মাৎ। দেরী করলো এক মূহুর্তও, ছুট লাগালো উর্ধ্বশ্বাসে। নিষ্ঠুর বাস্তবতাকে পদতলে মারিয়ে স্রোত তরঙ্গের ন্যায় আঁচড়ে পড়লো ইস্পাত কঠিন বক্ষস্থলে। গতিজড়তার ফলে ঈশানীর সংস্পর্শে কিঞ্চিৎ প্রকম্পিত হয়ে উঠলো পুরুষালি অবয়বটি। ভড়কালো না ঈশানী, দু'হাতের বাঁধনে প্রগাঢ় দৃঢ়তা টেনে আঁকড়ে ধরলো সুডৌল পৃষ্ঠদেশ। ফুঁপিয়ে উঠে আওড়ালো,
--- অরণ্য, ও অরণ্য।
নিস্তব্ধ বিপরীত পক্ষ, এদিকে হাঁপড়ের মতো বেড়ে চলেছে হৃদস্পন্দন। হারানোর ভয়ে শঙ্কিত রমণী, ভেতরটা কুরকুরে খাচ্ছে অনিশ্চয়তা। ফের ধ্বনিত হলো ব্যাকুল ক্রন্দিত বাক্যবহর,
--- আমি বাস্তবতা বুঝিনা, আমার তোমাকে চাই। দুনিয়ার দোহাই দিয়ে আমায় কখনো ছেড়ে দিয়োনা এরীশ,আমি সইতে পারবো না ,দ্বিতীয়বার প্রতারিত হওয়ার সাহস আর অবশিষ্ট নেই ভেতরে । বিশ্বাস করো ম'রে যাবো। আ...
বাক্য সম্পন্ন হলোনা ঈশানীর, তার আগেই ব্যগ্র থাবায় ওর সরু গ্রীবাদেশ খামচে ধরলো এরীশ। ক্ষুধার্থ সিংহের ন্যায় গর্জে উঠলো তৎক্ষনাৎ,
--- এ্যাইইই! বারবার শুধু ম'রার কথা কেন বলিস! আমি একবারও বলেছি তোকে ছেড়ে দেবো? তুই ম'রে গেলে আমি বাঁচবো ভেবেছিস! কি মনে হয়?
অযাচিত কারণে মাফিয়া বসটা রেগে আছে ভীষণ, ধূসর বাদামি চোখ দু'টোতে তার দাউদাউ করছে জ্বলন্ত আগ্নেয়গিরি,যা দেখা মাত্রই কুণ্ঠায় থরথরিয়ে কেঁপে উঠলো রমণীর তনু অস্তিত্ব।
--- আমাকে রেখে ম'রেও শান্তি নেই তোর, কথাটা মাথায় রাখিস।
ফের ধ্বনিত হলো রাশভারি কন্ঠস্বর। তবে সেই আওয়াজ আদৌও ঈশানীর কর্ণগোচর হলো কিনা সন্দেহ। মাত্রাতিরিক্ত অবসাদগ্রস্ততায় চেতনা হারিয়ে শরীরের সমগ্র ভার ছেড়ে দিলো মাফিয়া বসের উপর। অবচেতন ঈশানীকে বুকের মধ্যস্থলে পিষে নিলো এরীশ, চোখ বুঝে তপ্তনিঃশ্বাস ছেড়ে স্বগোতক্তিতে বিড়বিড়ালো,
--- আ'ম স্যরি।
শুনশান নীরবতায় গুমোট হলো পরিবেশ। খানিক বাদে ফোনের ভ্রাইব্রেট আওয়াজে ধ্যান ভাঙে এরীশের, একহাতে ঈশানীকে সামলে, অন্যহাত দ্বারা কানে এয়ারবাড প্রবেশ করায় সে,
সেন্সরে আঙুল চালিয়ে ফোনকল রিসিভ করে অপরপ্রান্তের কথাগুলো শুনে গেলো নৈঃশব্দ্যে। পরপরই ধ্বনিত হলো তার রুষ্ট আওয়াজ,
--- সন অব অ্যা বিচ!শালা কই মাছের প্রাণ।
আবারও কিছু একটা অবগত করলো বিপরীত পক্ষ, যা শোনা মাত্র ঠোঁটের কোণে কপট হাসির আলোড়ন তুললো মাফিয়া বস। দাঁতে দাঁত পিষে আওড়ালো,
--- এবার হাত দু'টো গিয়েছে, পরের বার প্রাণটাও যাবে। যাস্ট টেইক আ ব্রেথ।
কল কেটে গেলো। অথচ হিংস্র অভিব্যক্তিতে লাগাম টানলো না এরীশ, হিসহিসিয়ে বলতে লাগলো,
--- হার এভরি সিঙ্গেল টাচ অনলি বিলোংস টু মি। এই মেয়েটাকে শুধু আমি ছুঁবো, অন্য কেউ না!
পরমূহুর্তেই নিয়ন্ত্রণহীন ঈশানীকে আলগোছে কোলে তুলে নিলো সে। নির্ঝঞ্ঝাট নিবিড়, নীলাচল ধরে এগোতে এগোতে দৃষ্টিপাত করলো রমণীর সুশ্রী বদনে। জোৎস্না জড়ানো চাঁদের আলোটুকু ঠিকরে পরছে চেহারায়, যেন স্নিগ্ধ এক সদ্য অঙ্কুরিত ফুলের কুড়ি। পেলব গমরঙা মুখখানি থেকে চুয়িয়ে চুয়িয়ে পরছে অদ্ভুত মায়া, শরীরে মিষ্টি সুঘ্রাণ। তৃষ্ণার্থ চাতকের ন্যায় সেই মায়াটুকু দৃষ্টি দিয়ে গ্রাস করে মাফিয়া বস। হাঁটতে হাঁটতে একাই বিড়বিড়ায়,
--- তোমার দূর্বল হৃদয়ের প্রতিটি হৃদস্পন্দন শুধুমাত্র আমার নামে হোক, আর যদি তা না হয়, তবে আমার হাতেই তোমার মৃ'ত্যু হোক। প্রেম আমার!
প্রাণহীন নির্জীব দৃষ্টি, গন্তব্যহীন পদধ্বনি, অথচ হৃদয়ের কোণে ঝঙ্কার তুলেছে অদ্ভুত প্রণয়ের শিহরণ ,
রাতদিন,
চেনা তুমি ছিলে অচেনা।
অন্তহীন,
মনে হতো মিষ্টি যন্ত্রণা।
সেই ব্যথা উঠলো সেরে চোখেরই চাওয়ায়....
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়।.....
--- রাতে খেয়ে যেও।
নিঝুম চলে গিয়েছে অনেকক্ষণ। তুষার দাঁড়িয়ে ছিল নির্লিপ্তে, একমনে মিলিয়ে যাচ্ছিল হাজারটা অসমাপ্ত সমীকরণ। অবশেষে যখন সমাধান মিললো না, তখন নিরাস চিত্তে হাঁটা ধরলো ফিরতি পথে। তন্মধ্যে এক চেনা নারীকণ্ঠস্বর বজ্রের মতো কানে বাজলো তুষারের, অকস্মাৎ থমকালো পদধ্বনি। জন্ম থেকেই মেশিনের মতো যান্ত্রিক তুষার, ইঞ্জিন চালিত যন্ত্রের ন্যায় গন্তব্যহীন ছুটছে অবিরত, অথচ এই প্রথমবার গতিবেগে টান পড়লো যেন। শরীরের প্রতিটি ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে পরলো মানবের। সর্বশক্তি প্রয়োগ করেও সম্মুখে এগোতে পারছে সে, অগত্যা গ্রীবাদেশ বাঁকিয়ে ঘুরলো পেছনে।
আলোআঁধারি দৃশ্যজুড়ে ভেসে উঠলো কালো পাড়ের সাদা জামদানী পরিহিত এক অভিজাত্য মধ্যবয়স্কা রমণীর মুখাবয়ব। থমথমে গুমোট তার অভিব্যক্তি। কণ্ঠনালি ধরে এসেছে তুষারের, জিহ্বা হয়ে পরেছে অসার, কেবল রমণীর পানে তাকিয়ে আছে ফ্যালফ্যালিয়ে, অপ্রত্যাশিত ভাবে চোখদুটো টলমল করছে তার, যেন এদিকওদিক হলেই গড়িয়ে পড়বে তপ্ত নোনাজল। তুষার চায় না এহেন অনিষ্ট হোক, তাই দু'হাত মুঠিবদ্ধ করে জুতসই সামলে রেখেছে নিজেকে। একই উদ্যমে ফের ভেসে এলো বাক্য,
--- রাতে খেয়ে যেও।
--- খে...খেয়েছি।
ছোট্ট করে উত্তর দিলো তুষার। আপন সত্তা লুকানোর ক্ষুদ্র প্রয়াস। ভদ্রমহিলা নির্বিকার, যেন আর কিছুই বলার নেই তার। প্রস্থান করার প্রয়াসে বিনাবাক্যে হাঁটা ধরলো তুষার তখনই পেছন থেকে আরেক দফা কথার ফোয়ারা ছুড়লেন রমণী,
--- পাপ কখনো বাপকেও ছাড়েনা।
অতর্কিতে পেছনে ঘুরলো তুষার, কপাল কুঁচকে আশ্চর্য কণ্ঠে বলে উঠলো,
--- কি বলতে চাইছেন?
---তোমাকে যাতে কখনো আমার বউমার আশেপাশে না দেখতে পাই।
--- আপনি যা ভাবছেন তা নয়। আসলে....
জিভে কথা আঁটকে গেলো তুষারের,ভদ্রমহিলা বলে উঠলেন,
---ওই যে বললাম, পাপ বাপকেও ছাড়েনা, আমাকেও ছাড়েনি।
কথা বাড়ানোর ইচ্ছে ছিলনা মোটেই, তবুও অজ্ঞাত তুষার দমাতে পারলো না নিজের কৌতূহল। বলে উঠলো,
--- কি পাপ করেছেন আপনি?
--- তোমার বাবার মতো একটা নিকৃষ্ট দানবকে বিয়ে করার চাইতে বড় পাপ আর কি হতে পারে?
আকাশে মেঘ হলোনা, বিদ্যুৎ চমকালো না, অথচ অদূরে ভাঙন ধরলো কিছু একটা। যার প্রকাণ্ড শব্দধ্বনি স্তম্ভিত করে তুললো যান্ত্রিক মানবের শ্রবনেন্দ্রিয়,মস্তিষ্ক ছাপিয়ে শরীরের প্রতিটি নিউরনে নিউরনে বিষক্রিয়ার মতো ছড়িয়ে পড়লো কথাগুলো, অবশেষে অভ্যন্তরে গিয়ে ফাটল ধরালো প্রস্তর কঠিন হৃদয়ে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আচানক, বড্ড কসরত করে কয়েকটা শব্দ উগড়ে দিলো তুষার,
--- আপনি আমাকে চিনতে পেরেছেন তাহলে!
প্রত্যুত্তর করলো না তন্দ্রা। সে মুসলিম পরিবারের মেয়ে, পরবর্তী বিয়েও করেছেন একই ধর্মানুসারী পরিবারের অধীনে,সহসা নিজের ভালোবাসার ফসলকে বিন্দুমাত্র প্রশ্রয় না দিয়ে শোনালেন দ্বায়িত্বের বাণী,
--- আমার ব্লাড ক্যা'ন্সার,থার্ড স্টেইজ চলমান, আমি চলে গেলে পৃথিবীতে আমার ছেলেটা পুরোপুরি একা, আপন বলে আর কেউ থাকবে না ওর। তাই মা হিসেবে আমি কখনোই চাইবো না সূদুর রাশিয়ায় ফেলে আসা আমার অনিষ্ট অতীতের অশুভ ছায়া কখনো তার উপর পড়ুক।
আরেকদফা হোঁচট খেলো তুষার, যতটা না অবাক হলো তন্দ্রার অসুখের কথা শুনে তার চেয়েও বিস্মিত হলো মায়ের মুখে "ছেলেটা" শব্দ শুনে। তারমানে কি মা জলজ্যান্ত তুষারের অস্তিত্বকে সরাসরি অস্বীকার করলো? কিন্তু কেন! শুধু মাত্র ভানিয়া মিকাইলের ছেলে বলে? কিন্তু এই বর্বর দুনিয়ায় জন্মগ্রহণের পেছনে তার তো কোনো হাত ছিলনা, তাহলে শাস্তি কেন সে পাচ্ছে? এ কেমন অবিচার!
ভেতর ভেতর জ্ব'লেপুড়ে খাক হয়ে যাচ্ছে অন্তঃকরণ।অথচ বাহ্যিক অভিব্যক্তি তার নির্জীব, শূন্য। ঠিক যেন মূর্তিমানব।
--- চিন্তা করবেন না, আমি আর ফিরবো না এই দেশে।
ছোট্ট স্বরে প্রত্যুত্তর করলো তুষার।
তন্দ্রা বললেন,
--- দু'দিন বাদে বত্রিশ হতে চললো, এখনো জুতোর ফিতে বাঁধা শেখোনি।
মূহুর্তেই নিজের পায়ের দিকে দৃষ্টিপাত করলো তুষার, সত্যিই তো ফিতে গুলো এলোমেলো ভাবে বাঁধা, পেন্টহাউজে থাকলে এগুলো বেশিরভাগ সময় ফ্লোরাই করে দেয়, তাইতো তুষার বেখেয়ালি এতো। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠলো,
--- দুদিন বাদে আমার জন্মদিন আপনি সেটাও জানেন?
এবার আর জবাব দিলেন না ভদ্রমহিলা, পায়ের তলার খসখসে শুকনো পাতা মারিয়ে সোজা হেঁটে গেলেন পাঁচিল ধরে। সময় অতিবাহিত করলো না তুষার, সে নিজেও ঘুরে হাঁটা ধরলো বিপরীত মুখে। যেতে যেতে অনুভব করলো, এই মায়া জড়ানো ছোট্ট দেশটাতে তার আর কোনো পিছুটান রইলো না, বারংবার ফিরে আসার জন্য রইলো না কোনো অযুহাত । খোলা আকাশের নিচে বনায়ন প্রান্তরে পরে রইলো কেবল একবুক আক্ষেপ, আর এক জীবন সমান অনুশোচনা। এই পৃথিবীতে জন্মানোর অনুশোচনা, যার ক্ষত গোটা জীবন ধরে বয়ে বেড়াতে হবে তুষারকে।
একই উদরে জন্ম নেওয়া দু'ভাই, অথচ সময়ের স্রোত অচেনা বানিয়ে দিলো তাদের , বাস্তবতা তুলে দিলো দূরত্বের অদৃশ্য প্রাচীর। মা ও ছেলে দু'জনই বিপরীতমুখী হয়ে হাটছে দু'দিকে , মাঝখানে পড়ে আছে কেবল চাপা দীর্ঘশ্বাস। আহা! কি শূন্যতা! কি শূন্যতা!
দু'জনারই হৃদয়ে র'ক্তক্ষরণ, বেজে চলেছে বিষণ্ণ এক সুরের মূর্ছনা,
আবছায়া চলে যায় হিজলের দিন,
অভিমান জমে জমে আমি ব্যথাহীন।
আহারে জীবন, আহা জীবন,
জলে ভাসা পদ্ম জীবন...
পুষ্পসজ্জিত বাসরঘর। খাটের উপর আলগোছে বসে আছে নিঝুম। বিয়েটা ওর হয়েই গেলো অবশেষে। হ্যা, এতো জলদি নিঝুমের এই বিয়েতে সায় দেওয়ার পেছনে একমাত্র কারণ এটাই, খালামনির ম'রণব্যাঁধি। তূর্য জানেনা এখনো কিছুই, জানলে হয়তো এতোটা উদাসীন হয়ে ঘুরতো না কখনোই, আর না তো কখনো রাজি হতো এই বিয়েতে।
কক্ষটা তূর্যের,এই বাড়িতে গত ক'মাস ধরে থাকলে ও তূর্যের ঘরে কখনো উঁকিও দিতো না নিঝুম। যদিও বা কখনো প্রয়োজনে এসেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে তবেই ফিরেছে। সারাজীবন যে এই ঝগড়ুটে লোকের সঙ্গে কি ভাবে অতিবাহিত করবে সে নিয়ে সন্দিহান নিঝুম, তার উপর হৃদয়ের টানাপোড়েন তো আছেই। আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লো মেয়েটা, মুখ বেঁকিয়ে বিড়বিড়ালো,
--- হুতুম পেঁচা কোথাকার।
কথাটা বলে কক্ষটাতে চোখ বোলালো নিঝুম, ওয়াইল্ড জেসমিন আর ল্যাভেন্ডারের সুঘ্রাণে বিমোহিত চারিপাশ। খাট সজ্জিত হয়েছে তরতাজা গোলাপ আর রজনীগন্ধায়। বিস্তৃত কক্ষের প্রতিটি কোণে সারিসারি মোমের আয়োজন। নিয়ন দীপ্তিতে জ্বলজ্বল করতে পুরো ঘর। দক্ষিণের জানালাটা হাট করে খুলে রাখা, হু হু করে হিমেল হওয়া বইছে সেথায়। মৃদু বাতাসের আবরণ গায়ে লাগতেই আবেশে চোখ বন্ধ করে নিলো নিঝুম,অযাচিত ভাবনায় ছাঁড়লো দীর্ঘশ্বাস। তন্মধ্যে ওপাশ থেকে ভেসে এলো কর্কষ পুরুষালি বাক্যধ্বনি,
--- কিরে এ ঘরে কি করিস? তোর ঘর নেই?
চমকে উঠে পাশ ফিরলো নিঝুম। দেখলো, একটা গিটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তূর্য। পরিধানের প্রিন্স কোটের সবগুলো বোতাম খোলা, দৃশ্যমান স্যান্ডোগেঞ্জি, এলোমেলো সিল্কি চুল। কে বলবে আজ সন্ধ্যার আসরে বিয়ে হয়েছে এই ছেলের? নিজের খালাতো বোনের নামে কবুল বলেছে সে তিন তিন বার!
--- কালা নাকি তুই?
তুষারের অকস্মাৎ বাক্যে ভ্রম কেটে গেলো নিঝুমের। চটজলদি মাথা নাড়ালো এদিকওদিক।
--- তাহলে কথা বলছিস না কেন? এ ঘরে কি?
--- সবাই মিলে এখানে দিয়ে গেলো, বললো বাসর রাত।
--- তারমানে তুই বাসরের জন্য প্রস্তুত তাইতো?
আগ বাড়িয়ে মুখের কথা কেড়ে নিলো তূর্য। তৎক্ষনাৎ জোরে জোরে মাথা নাড়ালো নিঝুম। দাঁত কিড়মিড়িয়ে বলে উঠলো,
--- আপনি একটু বেশিই বোঝেন তূর্য ভাই।
--- ভাই!
বিস্ময়ের সাথে শব্দটা উচ্চারণ করে এক ভ্রু উঁচালো তূর্য।
--- ওই আর কি।
দায়সারা প্রত্যুত্তর নিঝুমের। বিরক্ত হয়ে অন্যদিকে দৃষ্টি ঘোরাতেই চোখ আটকালো খাটের হেড বোর্ডে এলিয়ে রাখা গিটারের উপর। সহসা প্রশ্ন করলো,
--- আপনি গানও পারেন!
--- পারি তো, শুনবি নাকি?
--- না থাক।
--- আরেহ শোনাই একটা, টাকা দিতে হবে না ফ্রি ফ্রি শোন। যত যাই হোক তুই আমার খালাতো বউ, টাকা নিলে কেমন দেখায় বল?
ওর কথার প্রেক্ষিতে নিঝুম কিছু বলতে যাবে তার আগেই অদ্ভুত বেসুরো গলায় গান ধরলো তূর্য,
--- ও টুনির মা, তোমার টুনি কথা শোনেনা...
আহ! থামুন। কি বিশ্রী গলা। গানের লিরিক্সের কি ছিঁড়ি ছ্যাহ!
দমলো না তূর্য, দাঁত কেলিয়ে বললো,
--- আচ্ছা দাঁড়া তাহলে আরেকটা শোনাই,
কথাটা বলেই ফের গান ধরলো সে,
--- আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়......
--- হ্যা করছেন, প্রচণ্ড বিরক্ত করছেন। এই গান ফ্রি দিলেও শুনবো না আমি, এই মূহুর্তে বন্ধ করুন আপনার রুটির দোকান।
বিরক্তির স্বরে চ্যাঁচিয়ে ওঠে নিঝুম। তূর্য গিটার রেখে দিলো, চোখ মুখ কুঁচকে বললো,
--- তুই আর কোনোদিন আমার কণ্ঠে গান শুনতে পাবি না যাহ।
নাক ফোলালো নিঝুম, বিড়বিড়িয়ে আওড়ালো,
--- শোনার ইচ্ছে ও নেই, পেঁচার চেয়েও খারাপ আপনার গানের গলা। এতোদিন পেঁচা পেঁচা বলে পেঁচাকে অপমান করেছি আমি।
প্রথম রাতেই বউয়ের কাছে উড়া ধুরা ঝাড়ি খেয়ে হতভম্ব তূর্য, রীতিমতো কপাল চাপড়াতে ইচ্ছে করছে ওর, মনে মনে বলে উঠলো,
--- এই ছিল মোর কপালে।
--- সরুন তো ঘুমাবো।
ব্যতিগ্রস্ত নিঝুম, ওর ভালো লাগছে না কিছুই, তাই গয়নাগাটি নিয়েই শুতে চলে গেলো বিছানায়, তৎক্ষনাৎ বাঁধ সাধলো তূর্য।
--- এ্যাই কি করছিস?
--- ঘুমাচ্ছি।
--- এই ঘরটা কার?
--- আপনার।
--- এই বিছানাটা কার?
--- এটাও আপনারই।
--- তাহলে তুই কোন আক্কেলে কাঁথা মুড়ি দিচ্ছিস বেয়াদব!
তড়িঘড়ি করে উঠে বসলো নিঝুম। ঠিকই তো এভাবে অন্যের কাঁথা বালিশ দখল করার কি মানে আছে? সহসা মুখ কাচুমাচু করে তূর্যের পানে দৃষ্টিপাত করলো মেয়েটা , অসহায় কণ্ঠে শুধালো,
--- তাহলে আমি কোথায় ঘুমাবো?
--- আমি কি জানি, যা ভাগ!
নিঝুমকে একপ্রকার ঠেলে সরিয়ে নিজে গিয়ে টানটান হয়ে খাটে শুয়ে পড়লো তূর্য।
--- আমি তাহলে আমার ঘরে যাই।
--- খবরদার! এতোরাতে লোক হাসাস না।
নিঝুম চলেই যাচ্ছিল, তক্ষুনি বাক্য উগড়ে দিয়ে পাশ ঘুরে শুয়ে পড়লো তূর্য। নিঝুম আর কিইবা করবে অপারগ হয়ে গা এলিয়ে দিলো কক্ষের এককোণে রাখা বিস্তৃত কাউচের উপর।
গভীররাত। শুনশান নিস্তব্ধ প্রকৃতি, এরইমাঝে ঘুমন্ত নিঝুমের শ্রবনেন্দ্রিয় ভেদ করলো অপূর্ব সুরের পঙক্তি। ঝিনঝিন গিটারের আওয়াজে সচল হয়ে উঠলো মস্তিষ্ক, রমণীর তন্দ্রা কেটে গেলো তৎক্ষনাৎ। আঁধারের মাঝে আড়মোড়া ভেঙে উঠতে নিয়ে অনুভব করলো ওর গায়ে পাতলা চাদরের আবরণ। কে দিলো এই চাদর?
ভাবতে পারলো না নিঝুম, তার আগেই ওর সবটুকু আকর্ষন কেড়ে নিলো বেলকনি থেকে আগত অপার্থিক এক পুরুষালি কণ্ঠস্বর । তড়িঘড়ি করে কাঁউচ ছেড়ে সেদিকেই এগিয়ে গেলো নিঝুম, সামান্য উঁকি দিতেই দেখলো,
আঁধার রাতে বেলকনির ডিভানে বসে গিটারের ছন্দে ঝঙ্কার তুলেছে এক ছায়া মানব, কণ্ঠে তার নিখুঁত মসৃণ সুর,
বহুদূর পথ ভীষণ আঁকাবাকা
চলতে ভীষণ ভয়........
তুমি এসে বলে দাও আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়......
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে......
কখনো ভাবিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে........
বিমুগ্ধ চিত্তে গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেলো নিঝুম। বিমোহিত হয়ে বেখেয়ালি স্বরে বলে উঠলো,
--- যতটা ভেবেছিলাম, ততটাও খারাপ নয়। গানটা বেশ ভালোই গায়।
চলবে,,,
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ৪৮
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
🚫কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
*
মস্কো,ক্রেমলিন।
টক টক টক.....
চামড়ার বুটের প্রশস্ত পদধ্বনিতে মুখরিত প্রান্তর। শহরের সবচেয়ে বড় ক্যাসেল মস্কো ক্রেমলিনের চতুর্দিকে শয়ে শয়ে রয়্যাল গার্ডদের নির্ভীক অবস্থান। এই বিশাল প্রাসাদের অভ্যন্তরেই রয়েছে রাশিয়ার চেইন অব কমান্ড মি. প্রেসিডেন্টের বাসভবন। রাজকীয় অতিথিশালা থেকে শুরু করে নানাবিধ সরকারি দপ্তর এবং শহরের সবচেয়ে বড় টেম্পলটাও এখানেই অবস্থিত।
সুদীর্ঘ এই ক্যাসেলের অভ্যন্তরে রাজ অতিথি এবং ভিআইপি ব্যক্তিবর্গ ব্যাতিত অন্যকোনো জনসাধারণের প্রবেশাধিকারে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। যদিওবা কোনো সাধারণ মানুষ ভুলক্রমে অবমাননা করে ফেলে এই নিষেধাজ্ঞার তবে তার উপর ধেয়ে আছে অবিরত গুলির বর্ষন।
অমানিশায় ঢাকা ঘুমন্ত রজনী। শহর জুড়ে নিস্তব্ধতার আবাহন , রয়্যাল গার্ডদের শক্ত পদধ্বনি অনুসরণ করে দূর্গের এক নির্দিষ্ট সীমানায় এসে স্তব্ধ হলো লম্বা মতো এক অবয়ব। চারিপাশে আবর্তিত মাথা সমান সুদীর্ঘ প্রাচীর ডিঙিয়ে অভ্যন্তরে প্রবেশ করা দুঃসাধ্য। আর সেই দুঃসাধ্য চোখের পলকে সাধন করে ফেললো অবয়বটি। দু'হাতে পোক্ত চামড়ার গ্লাভস এঁটে, এদিক-ওদিক দৃষ্টি বুলিয়ে তরতর করে বেয়ে উঠে গেলো চূড়ায়। অতঃপর কংক্রিটের প্রাচীর ডিঙিয়ে একলাফে সোজা দূর্গের অভ্যন্তরে।
এদিকে অনিয়ন্ত্রিত পদধ্বনি কর্ণগোচর হতেই সচকিত হয়ে ছুটে এলো দু'জন রয়্যাল গার্ড, সময় অতিবাহিত করলো না সে বান্দা, কব্জাবন্দি ধারালো শর্টনাইফের সাহায্যে এক লহমায় কেটে নিলো দু'দুটো গর্দান। কোনো শব্দ নেই, নেই কোনো আর্তনাদ, কেবল আধার আবৃত খোলা ময়দানে দু'টো র'ক্তা'ক্ত প্রাণের নীরব ছটফটানি। পিছনে ঘুরে দেখার প্রয়োজন বোধ করলো না মানব, মাথায় আটকানো বেজবল ক্যাপটা ঠিকঠাক করতে করতে দ্রুত গতিতে এগুলো সম্মুখে। যেতে যেতে উপলব্ধি করলো জুতোর ফিতে গুলো ঠিক ভাবে বাঁধা হয়নি তার, অগত্যা গতিজড়তায় শব্দ হচ্ছে থেকে থেকে। পায়ের দিকে দৃষ্টিপাত করে একমুহূর্ত দাঁড়ালো সে, এলোমেলো করে বাঁধা ফিতে গুলোর দিকে চেয়ে ছাড়লো দীর্ঘশ্বাস।
মনে পরে গেলো কিছুদিন আগের এক অপ্রিয় রমণীর প্রিয় কয়েকটি বাক্য,
--- দু'দিন বাদে বত্রিশ হতে চললো, এখনো জুতোর ফিতা বাঁধতে শেখোনি।
সে মানবী নিশ্চয়ই রহস্যময়ী। নয়তো ওই আঁধার ঢাকা নিশীথে অমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো কেমন করে? কেমন করেই বা এতো সহজে বলে দিলো তুষারের বয়স? তার মানে কি, সে মনে রেখেছিল ?
কয়েক জোড়া বুটের অতর্কিত আগমন ভাবনা থেকে ঠেলে বের করলো তুষারকে। তৎক্ষনাৎ র'ক্তসিক্ত ছুরিটা দাঁতের মাঝে আঁটকে একহাঁটু ভাজ করে জমিনে বসলো সে। এলোমেলো ফিতার ভাঁজে দ্রুত আঙুল চালাতে গিয়ে অনুভব করলো কেউ একজন খুব কাছাকাছি চলে এসেছে ওর, হয়তো এখনই ধাতব রাইফেলের সবগুলো বুলেট এক যোগে ঢুকিয়ে দিবে মস্তিষ্কে। সচকিত চোখের মনিযুগল ডানে-বামে তাক করে কিঞ্চিৎ ঠোঁট বাঁকালো তুষার, স্নাইপারের লম্বাটে নলটা কাছাকাছি আসতেই মুখে আবদ্ধ শর্টনাইফটা ছুড়ে মা'রলো পেছনে। গুলি করার ফুরসত পেলোনা বিপরীত পক্ষ তার আগেই শর্টনাইফের ধারালো আঘাতে ত্বক ভেদিয়ে কপাল দ্বিখণ্ডিত হলো তার।
রক্তস্নাত নিথর দেহটি তুষারের শরীর ঘেঁষে মুখ থুবড়ে পড়লো মাটিতে, সেদিকে তাকানোর বিন্দুসম ইচ্ছে হলো না মানবের, যেন রক্তপিপাসায় মরিয়া অন্তর, তেমন করেই দূর্বার কদম ফেলে এগুলো সম্মুখে। পরপর পেছন থেকে ধেয়ে এলো আরও দু'টো রয়্যাল গার্ড,এবারে একটু ঝুঁকলো যন্ত্রমানব, টান মে'রে বুটের মধ্যে থেকে বের করে আনলো আরও একটি ধারালো মারণাস্ত্র। শর্টনাইফ গুলো দু'হাতে মুঠোবন্দি করে অতর্কিতে বাহু মেলে ধরলো দু'দিকে, চিঁড়েখুঁড়ে দু'পাশ থেকে ধেয়ে আসা দু'টো অস্তিত্বকে একযোগে শুয়িয়ে দিলো জমিনে।
অতঃপর নৈঃশব্দ্য।
গুমোটতায় ভার হয়ে আছে পরিবেশ, নিস্তব্ধ আবহ, বড়সড় আ'ক্রমনের পূর্বাভাস। সময় অতিবাহিত করলো না সে যন্ত্রমানব। রোবটের মতো যান্ত্রিক পা ফেলে তৎক্ষনাৎ মিলিয়ে গেলো ধোঁয়াসায়।
*
ক্রেমলিনের অন্যতম আকর্ষন রাজ অতিথিশালা। অত্যাধুনিক আভিজাত্যে পরিপূর্ণ এ ক্যাসেল। লবি থেকে শুরু করে প্রতিটি কক্ষজুড়ে হরেক রকম বিলাসিতার আয়োজন।
মুখের উপর কালো মাস্কের আবরণ টেনে নিজের ভিআইভি ব্ল্যাক কার্ড দেখিয়ে লবি থেকে সোজা এলিভেটর ধরলো তুষার। এক দুই করে গোটা কয়েক তলা পেরিয়ে একটা ভিআইপি কক্ষের সামনে এসে গন্তব্য স্থির করলো সে, অতঃপর পকেট থেকে ডুপ্লিকেট সেন্সর কার্ডটি বের করে অকস্মাৎ ঢুকে পড়লো রুমের মধ্যে।
ভেতর থেকে ভেসে আসছে টম এ্যান্ড জেরীর হাস্যরস কৌতুকীয় ধ্বনি। যা শুনে মাস্কের আড়ালের অধর খানা হামেশাই প্রসারিত হলো তুষারের।
নষ্ট করার মতো সময় নেই, দরজার কাছে কয়েক মূহুর্ত দাঁড়িয়ে পর্যবেক্ষন করলো ভেতরটা।
টমেটো প্রিন্স ওরফে এ্যালেক্সান্দ্রেয় ভেতরেই আছে, সঙ্গে উপস্থিত দু'দুটো সাদা চামড়ার সুন্দরী রুশ রমণী। নিজেদের অর্ধনগ্ন শরীর দেখিয়ে ভিআইপি ক্ল্যায়েন্টকে বিনোদন দিতে ভীষণ ব্যস্ত তারা । টমেটো প্রিন্সের চোখ টিভি স্ক্রিনে নিবদ্ধ। বোঝাই যাচ্ছে টম এন্ড জেরীর বড়সড় ভক্ত সে বান্দা। সবকিছু অবলোকন করে তুষার অনুমান করলো সরকারি কড়া নিরাপত্তার মাঝে বেশ চুটিয়ে নিজের ভ্যাকেশন কাটাচ্ছে এই নরপিশাচ। কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী, স্বয়ং যম ওর দুয়ারে হাজির হয়েছে, অতি শীঘ্রই ব্যগ্র থাবায় সে নৃ'শং'স ভাবে বদ করে নেবে ওর প্রাণটা।
দরজার কাছটায় খুটখাট যান্ত্রিক আওয়াজ মনোযোগ কেড়ে নিলো এ্যালেক্সের। চকিতে ঘুরে তাকালো সে। নাহ! কেউ নেই ওপাশে, সমস্তটা খালি। কাউকে দেখতে না পেয়ে ঘুরে চোখ বসালো টিভিতে, তক্ষুণি শব্দ হলো ফের। আস্তে ধীরে নয়, ঠকঠক করে। অতর্কিতে লাফিয়ে ওঠে এ্যালেক্স, অজানা আতঙ্ক গ্রাস করে নেয় তার সমগ্র অন্তরাত্মা। মেয়ে দু'টোকে সরিয়ে ছুটে আসে দরজার কাছে।
এদিক ওদিক চোখ ঘোরাতেই কেবিনেটের উপর ছুরি হাতে বসে থাকা কালো অবয়বটি দেখা মাত্রই ধরণী কাঁপিয়ে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে মেঝেতে পরলো সে।
প্রকম্পিত স্বরে আওড়ালো,
--- ক...ক..কেহ!
--- তোর যম!
ধীরে ধীরে এগোতে থাকলো অবয়ব। টমেটো প্রিন্স দিশেহারা। মেয়ে দু'টো ভয়ে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে কক্ষের এককোণে। তাদের কাছেই প্রথম সাহায্য চাইলো এ্যালেক্স,
--- হেই! পলিৎসিয়া পাজভানিতি!(পুলিশ কে কল দাও)
নিঃশব্দে হাসলো তুষার। হুমড়ি খেয়ে পড়ে যাওয়া টমেটো প্রিন্সের দিকে ঝুঁকলো কিছুটা। নিজের প্রশস্ত ভ্রু খানা উঁচিয়ে কপটতার স্বরে উচ্চারণ করলো,
---পুলিশ!
হাঁপড়ের মতো ওঠানামা করছে শ্বাস-প্রশ্বাস। আতঙ্কে ওষ্ঠাগত প্রাণ। অযাচিত ভয়ে উচ্চারণ করলো টমেটো প্রিন্স,
--- কে!
প্রত্যুত্তর করলো না তুষার। গ্রীবাদেশ বাকিয়ে তুড়ির ইশারায় ডাকলো প্রস্টিটিউড মেয়ে দু'টোকে। তারা একপ্রকার কুণ্ঠায় নতজানু। এগোনোর সাহস পাচ্ছে মোটেও। বিস্মিত হলোনা যন্ত্রমানব, পকেট থেকে কার্ড বের করে কৌশলী স্বরে বললো,
--- পাইথন ক্লাবে কাজ করতে চাও নিশ্চয়ই?
মেয়েদু'টো বিস্মিত নজরে চাওয়াচাওয়ি করলো নিজেদের মাঝে। ফের ভেসে এলো পুরুষালি রূঢ় কণ্ঠস্বর,
--- দ্যাট প্লেস ইজ ফুল অফ হ্যান্ডসাম, মাল্টি বিলিয়নিয়র মাফিয়া'স। ইউ মাস্ট বি ডাইয়িং ফর সার্ভ দেম। আরে'ন্ট ইউ লিটল পাপেট'স?
সঙ্গে সঙ্গে বাধ্য দাশীর মতো উপর নিচ মাথা ঝাঁকালো মেয়ে দু'টো। তীব্র লালসায় লকলক করছে তাদের জিহ্বাদ্বয়।তৎক্ষনাৎ একযোগে বলে উঠলো,
--- হোয়াট ক্যান উই ডু ফর ইউ মাস্টার?
জবাব দিলো না তুষার, কেবল দু'টো আগুল চেইনের মতো করে নির্লিপ্তে বুলিয়ে গেলো নিজ ঠোঁটের উপর। অর্থাৎ মুখ বন্ধ রাখতে হবে।
--- ইউ ডার্টি স্লাট!
মেঝেতে আঁধশোয়া অবস্থায় চ্যাঁচিয়ে উঠলো টমেটো প্রিন্স। ফের অস্থির চিত্তে দৃষ্টিপাত করলো তুষারের পানে, উদগ্রীব হয়ে চ্যাঁচালো,
--- কে তুই!
উত্তর দিলোনা বিপরীত পক্ষ। বিনাবাক্যে মুখের উপর থেকে মাস্ক টেনে খুললো অকস্মাৎ। উজ্জ্বল তামাটে বর্ণের তীক্ষ্ণ চোয়াল বিশিষ্ট মুখাবয়ব খানা দৃশ্যগত হতেই বেগতিক চিত্তে আঁতকে উঠলো টমেটো প্রিন্স। শুষ্ক ঠোঁটের ফাঁক গলিয়ে বেড়িয়ে এলো তার অস্ফুট কণ্ঠস্বর,
--- ত...তু... তু..
--- তুষার!
এ্যালেক্সের জিভে আটকানো শব্দটা সম্পন্ন করলো তুষার। কথা বাড়ালো না এ্যালেক্স, বিনাশ আসন্ন ভেবে পালানোর পাঁয়তারায় উঠতে চাইলো ধড়ফড়িয়ে,তবে সুযোগ দিলোনা যন্ত্রমানব । সজোড়ে ওর বক্ষস্থল বরাবর লাথি হাঁকিয়ে মেঝেতে শুয়িয়ে দিলো ফের।অতঃপর দু' আঙুলের ইশারায় মেয়ে দু'টোকে ডেকে আনলো সন্নিকটে। শঙ্কিত পায়ে এগিয়ে এলো তারা, কাছাকাছি আসতেই তুষার ওদের হাতে একটা শর্টনাইফ ছুঁড়ে মে'রে বললো,
---ফলো দ্যা কমান্ড।
তরতর করে মাথা ঝাঁকালো মেয়ে দু'টো। পরপরই ধ্বনিত হলো নিরুদ্বেগ পুরুষালি কণ্ঠস্বর,
--- এতোক্ষণ যেটাকে আদরযত্ন করেছো সেটাকে কেটে ফেলো এবার।
ঠিকঠাক কথার মানে বুঝতে না পেরে অবিশ্বাসের নজরে পেছনে ঘুরে চাইলো তারা। তন্মধ্যে ঘর কাঁপিয়ে দানবের ন্যায় গর্জে উঠলো তুষার,
--- ওর প্রাইভেট পার্ট কাটতে বলেছি ইউ ফাকিং বিচ!
গর্জনের তোড়ে তিরতির করে কেঁপে উঠলো নারী অস্তিত্ব দু'টি। আতঙ্কে দিশেহারা হয়ে আগপাছ না ভেবেই সঙ্গে সঙ্গে হাত চালালো তারা এ্যালেক্সের পরিধেয় শর্টসের ফিতায়। অতঃপর প্রকম্পিত হাতে সেখানটায় বসিয়ে দিলো ধারালো এক ছুড়ির ফলা। অনুমান করার ফুরসত পেলো না এ্যালেক্স তার আগেই তীব্র ব্যথায় চিৎকার দিয়ে উঠলো ঘর কাঁপিয়ে। অনুভব করলো শরীরের বিশেষ মাংসপিণ্ডের দ্বিখণ্ডতা সেই সঙ্গে দেখতে পেলো প্রবল ধারার র'ক্তপ্লাবন। পরপর একই উদ্যমে ভেসে এলো হৃদয় চেঁড়া চিৎকার।
ঠোঁট প্রসারিত করে ক্রূর হাসলো তুষার। দুস্পাপ্য সেই হাসির রেখা মিলিয়ে গেলো এক লহমায়। বাইরে রয়্যাল গার্ডদের সুক্ষ্ম পদধ্বনি, এদিকেই ধেয়ে আসছে তারা। ওদিকে মেঝেতে শুয়ে গলাকাঁটা মুরগীর মতো ধড়ফড় করছে এ্যালেক্স, বেগতিক হয়ে সমানে ছুড়ছে হাত-পা। এক পর্যায়ে তীব্র হাতের ধাক্কায় কাচের তৈরি কফি টেবিলটা উল্টে পড়ে মেঝেতে। ভিন্টেজের কাচ গুলো অনিয়ন্ত্রিত ভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় এদিক সেদিক । সেগুলোর মধ্যে থেকে দু'টো কাচ মুঠোবন্দি করে নেয় এ্যালেক্স, তার সর্বস্ব হরণকারী মেয়ে দু'টোর কপাল বরাবর বসিয়ে দেয় ধারালো কাচের কোপ । মূহুর্তেই বদলে যায় আবহ । এক দিকে আঘাতপ্রাপ্ত মেয়ে দু'টো মুখ থুবড়ে পড়ে অকস্মাৎ, অন্যদিকে কক্ষের বাইরে দরজা ভাঙার ঠকঠক আওয়াজ।
কিঞ্চিৎ মনোযোগ বিচ্যুত হয় তুষারের, এবারে সেই সুযোগটাই কাজে লাগালো টমেটো প্রিন্স,কোনোমতে নিজের র'ক্তে ভেজা ক্ষতবিক্ষত শরীরটাকে টেনেটুনে তুলে একছুটে গিয়ে লাফিয়ে পড়লো বেলকনি থেকে। তুষার ছেড়ে দেওয়ার পাত্র নয়। আজ এই টমেটো প্রিন্সের জীবন-ইতিহাস তার হাতেই সমাপ্ত হবে যেন দৃঢ়প্রতীজ্ঞ যন্ত্রমানব। তেমনভাবেই এ্যালেক্স কে অনুসরণ করে নিজেও বেলকনি থেকে ঝাপিয়ে পরলো উর্ধ্বশ্বাসে। বলাবাহুল্য বেলকনির নিচ বরাবর ছিল এক সুগভীর সুইমিং পুলের অবস্থান।
*
গোটা মস্কো ক্রেমলিন ছেয়ে গেছে অরাজকতায়। চারিদিকে গোলাবারুদ, হানাহানি ছোটাছুটির জের ধরে পরে যাচ্ছে একের পর এক লাশ। চেইন অব কমান্ডের সুরক্ষা নিশ্চিতে রয়্যাল গার্ডরা ছত্রভঙ্গ হয়ে যে যেভাবে পারছে ছুটছে প্রেসিডেন্ট বাসভবনের অভিমুখে। ক্যাসেলের বিশাল গেট পুরোপুরি উন্মুক্ত, এরই ফাঁকে গেট দিয়ে দু'দুটো কালোরঙা মার্সিডিজ বেঞ্জ বেড়িয়ে গেলো শাঁই শাঁই করে।
নিয়ন্ত্রণহীন গতি তার, স্পিডোমিটার আটকে আছে একশোর কাঁটায়। বাতাসের বেগে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। শীতের শেষ কটাদিন উষ্ণ আবহে ধীরে ধীরে গলতে শুরু করেছে বরফ, যার দরুন রাস্তাঘাট পিচ্ছিল ভীষণ । গোটা হাইওয়ে জুড়ে গাড়ির উপস্থিতি নগন্য, অথচ উর্ধ্বশ্বাসে চলতে থাকা মার্সিডিজ দু'টো বেগতিক হয়ে উড়ে যেতে চাইছে যেন। কয়েক সেকেন্ডের মাথায় অতিক্রম করে চলেছে কিলোর পর কিলো । পিচ্ছিল রাস্তার প্রতিটি ইউটার্ন, প্রতি বাঁক যেন ভয়ঙ্কর মরণফাঁদ।অথচ দক্ষ চালনায় দু'টো গাড়িই উদভ্রান্তের ন্যায় ছুটে চলছে অর্হনিশ।
রাস্তার ধারের স্ট্রিটলাইটের নিয়ন আলো ছুঁয়ে যাচ্ছে কুয়াশার পরত। পুব আকাশে উদীয়মান শুকতারা জানান দিচ্ছে অন্তিম রজনীর, অথচ চলন্ত ইঞ্জিনের গর্জনে ভারী হয়ে আছে প্রকৃতি। জানান দিচ্ছে এই খেলা শেষ হবার নয়।
সড়কে নিবদ্ধ তীক্ষ্ণ দৃষ্টে বিঘ্ন ঘটলো অকস্মাৎ। সামনের গাড়িটা ইউটার্ন নিয়ে কৌশলে নেমে গেলো জঙ্গলের রাস্তায়। সহসা উদগ্রীব হয়ে অ্যাক্সেলে পা দাবালো তুষার।সুতীব্র গতিজড়তায় হুমড়ি খেয়ে ঝুকলো সম্মুখে।
--- বাস্টার্ড!
চূড়ান্ত সম্মোধন। থমকালো না এক ন্যানো সেকেন্ড । দক্ষ হাতে ঘোরালো স্টিয়ারিং, অতঃপর ছুট লাগালো প্রথম গাড়িটার নিশানা ধরে।
জঙ্গলের শেষ মাথায়, যেখানে স্থল গিয়ে হ্রদের সীমায় মিলেছে, আশেপাশে আর কোনো সভ্যতার উপস্থিতি নেই, সেখানে এসে গাড়ি থামালো তুষার। এ্যালেক্সের গাড়িটাও এখানেই দাঁড় করানো৷
তুষার নেমে গিয়ে হাত রাখলো গাড়িতে, ইঞ্জিন এখনো গরম, তারমানে বেশিক্ষণ হয়নি এসেছে।
কারোর উপস্থিতি টের না পেয়ে গাড়ি থেকে টর্চ বেড় করে সেটাকে প্রথমে জ্বালায় তুষার। ভিজে চপচপে তার সমস্ত শরীর, ফলস্বরূপ প্রতিটি কদমে শব্দ হচ্ছে ভীষণ, সচকিত হয়ে এদিক ওদিকে টর্চ ঘোরাতে গিয়ে অকস্মাৎ লক্ষ্য করলো, সূঁচালো তীরের সাহায্যে ওর গাড়ির দু'টো টায়ারই পাঞ্চার করে দিয়ে জঙ্গলের দিকে ছুট লাগিয়েছে কেউ। অবয়বটি কালো, কুৎসিত। অনেকটা আফ্রিকান অধিবাসীদের মতো। কিন্তু রাশিয়ায় এই নিগ্রো প্রজাতির লোক কোথা থেকে এলো? আর সবকিছু রেখে গাড়ির চাকাই কেন পাঞ্চার করলো? তীরের ফলার মতো প্রশ্ন এসে বিধঁলো তুষারের মাথায়, অগত্যা সময় অতিবাহিত করলো না যন্ত্রমানব। হাতের মুঠোয় দু'দুটো শর্টনাইফ আবদ্ধ করে, চোখ খিঁচে ধাওয়া করতে শুরু করলো অবয়বটিকে।
খুব বেশিক্ষণ নয়, কয়েক মূহুর্ত অতিবাহিত হতে না হতেই ছায়ামূর্তিটা লুকিয়ে পরলো এক ধাতব পাথরের আড়ালে, এক মূহুর্তের জন্য বিচলিত হলো তুষার, তন্মধ্যে জোড়ালো এক টান অনুভুব করলো পায়ে, টানের তোড়ে কিছু বুঝে ওঠার আগেই সশব্দে মুখ থুবড়ে পরলো শক্ত জামিনের উপর। গাছগাছালির শিকরে লেগে কেটে গেলো মানবের সুডৌল কপালের অগ্রভাগ। প্রচন্ড আঘাতে ঝিমঝিম করছে মাথাটা, আঁধার মিশ্রিত ধোঁয়াসার মাঝে অনুভব করলো কোথাও টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওকে । এতোক্ষণে মতিভ্রম কাটলো তুষারের, বুঝতে পারলো অতর্কিত ফাঁদে আটকা পড়েছে সে।
তবে ষষ্ঠ ইন্দ্রিয়ের জোড়ালো ইঙ্গিতে নিজেকে ছাড়ানোর বিন্দুমাত্র পাঁয়তারা করলো না অকুতোভয় এই বান্দা , চুপচাপ পরে রইলো মটকা মে'রে।
একাধিক পদধ্বনির মাঝে, ঠকঠক করে হেটে চলা শক্ত বুটের আওয়াজ পেতেই কর্ণসচল হলো তুষারের। সভ্যতার ইঙ্গিত অনুমান করতেই তড়াক করে চোখ খুললো সে। এখানে আলোর কোনো কমতি নেই। চারিপাশে হ্যাজাকের প্রজ্জ্বলন। নীরবে চারিদিকে চোখ বোলালো তুষার। একটা পুরাতন রঙচটা কক্ষ। ভাঙাচোরা আটপৌরে কাঠের দেওয়াল, বন্ধুর মেঝেতে মদের বোতলের ছড়াছড়ি। এছাড়া পুরো কক্ষ জুড়ে হরেকরকম গাড়ির পার্সপাতি দিয়ে ভর্তি আসবাব। হতে পারে কোনো পুরোনো গ্যারেজ। জমিন জুড়ে উৎকট মদের গন্ধ। উঠতে নিয়ে নাক সিটকালো তুষার, কাশি দিলো সশব্দে।
তক্ষুনি দৃষ্টিজুড়ে ভেসে টমেটো প্রিন্সের ক্রূর অভিব্যক্তি। তুষারের পানে হালকা ঝুঁকে চোয়াল বের করে সশব্দে হাসছে সে। স্তম্ভিত হয়ে চেয়ে রইলো তুষার, উদভ্রান্তের ন্যায় হাসতে হাসতে এ্যালেক্স বলে উঠলো,
--- শুয়ে থাকো তুষার জাওয়াদ, উঠে দাঁড়ানোর ক্ষমতা তোমার নেই,কারণ তোমার পা দু'টো লোহার শেকল দিয়ে বেঁধে রাখা।
এ্যালেক্স বলতে বাকি, সঙ্গে সঙ্গে করতলের ফাঁক গলিয়ে ওর কপাল বরাবর শর্টনাইফ ছুড়ে মারলো তুষার। টমেটো প্রিন্স সরে দাঁড়াতে লক্ষ্য বিচ্যুত হলো তার। অতর্কিতে চোখ বুজলো তুষার, শক্তি প্রয়োগ করে ছাড়াতে চাইলো নিজেকে, মূহুর্তেই ভেসে এলো টমেটো প্রিন্সের কপটতা মিশ্রিত ধ্বনি,
--- চেকমেট তুষার জাওয়াদ! কি ভেবেছিলে পালিয়েছি আমি?
চোখ তুলে চাইলো তুষার। অক্ষিপটে তার আগ্নেয়গিরির দাবানল, ছুড়লো কঠোর বাক্য,
--- বুকের পাটা থাকলে শেকল খুলে দিয়ে কথা বল শুয়োর।
--- নো, নো, নো। প্রথম দর্শনেই তুমি আমার মহামূল্যবান জিনিস কেটে নিয়েছো, কোনোমতে আটকে আছে শরীরের সঙ্গে। ছেড়ে দিলে না জানি আরও কি কি কেটে নাও। নোপ! আই কান্ট টেইক রিস্ক এ্যনি মোর।
--- সাহস থাকলে শেকল খোল এ্যালেক্স।
---এ্যাই তুষার এ্যাই! সব রেখে তুমি আমার এই জিনিসটাই কেন কাটলে বলো? এখন আমার কি হবে?
মেকি স্বরে কাঁদছে এ্যালেক্স।
--- বাস্টার্ড, তুই ফ্লোরাকে কলুষিত করেছিস।আমার ফ্লোরাকে। ওকে সেই ছোট্ট থেকে বড় করেছি আমি, এই দু'হাতে।
দানবের ন্যায় গর্জে উঠলো অপারগ তুষার। কান্নার মাঝেই রূঢ় স্বরে হেসে উঠলো এ্যালেক্স, হিসহিসিয়ে জবাব দিলো,
--- ওকে সেদিনই পু'ড়িয়ে ফেলতাম, তাহলে তোমার আর আফসোস থাকতো না। কিন্তু ব্যাডলাক, আমার টাইমিং টা খারাপ ছিল। সমস্যা নেই, তোমার ফ্লোরাকে রে'ইপ করেছি এবার তোমাকে পো'ড়াবো। একজন বেঁচে থেকে ম'রে গেলো আরেকজন জ্বলেপু'ড়ে। গ্রেট আইডিয়া রাইট?
বিদ্রুপাত্তক হাসিতে ঠোঁট বাঁকালো তুষার, ক্ষুব্ধস্বরে বললো,
--- তুই আজ ম'রবি এ্যালেক্সান্দ্রেয়।
--- আমি নই, তুমি ম'রবে তুষার জাওয়াদ। হয় আমার হাতে, নয়তো এরীশ ইউভানের হাতে। ইউ নো হোয়াট আই মিন।
--- ব্লাকমেইক করছিস?
--- ইয়েস!
এ্যালেক্সের কন্ঠে দৃঢ়তা। পরপরই ধ্বনিত হলো অপ্রত্যাশিত বাক্য,
--- কে আছো ধনুক দাও, বাকিরা আগুন জ্বালাও। আমি একে বদ করবো, আর তোমরা পু'ড়িয়ে খাবে।
টমেটো প্রিন্সের কথায় হইহই করে উঠলো উপস্থিত সকলে। এতোক্ষণে চারিদিকে চোখ বোলালো তুষার, পুরো গ্যারেজ জুড়ে অগনিত জংলী আদিবাসীদের অস্তিত্ব, অচেনা ভয়ংকর সব মুখ। কারা এরা? কোথা থেকে এসেছে?
অজ্ঞাত এক প্রশ্ন খেলে গেলো তুষারের মস্তিষ্কে। তবে ভাবনার অভ্যন্তরে পৌঁছানোর আগেই প্রকম্পিত চিত্তে চাপা আর্তনাদ করে ওঠে যন্ত্রমানব। তার চিজেলকাটা চওড়া বক্ষে নেমে এসেছে একজোড়া শক্ত বুটের ছায়া। তুষারের বুকের উপর দু'পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে এ্যালেক্স, তীব্র চাপপ্রয়োগে শ্বাসরোধ হয়ে নাকমুখ থেকে বেড়িয়ে এসেছে রক্তের স্রোত। যন্ত্রণায় ধড়ফড় করছে তুষার। যা দেখে
পিশাচের মতো শরীরের কাঁপিয়ে হাসতে লাগলো হায়েনা রূপি এ্যালেক্স।
কৃষ্ণগহব্বরের তীক্ষ্ণ উজ্জ্বলাব দীপ্তি মিয়িয়ে এসেছে যেন, তুষার হাঁপাচ্ছে অতর্কিতে। আত্ম সুরক্ষায় বা হাতে আঁটকে থাকা শর্টনাইফটাও এবার বসিয়ে দিলো এ্যালেক্সের পায়ের পাতায়। বিন্দুসম টললো না সে বান্দা। গোড়ালিতে তীব্র বল প্রয়োগ করে হাতের আঙুলে টানলো ধনুক, নিশানা বাঁধলো নির্ভুল ভাবে। ঠিক তুষারের চোখ বরাবর।
--- প্রস্তুুত তুমি মেশিনম্যান!
প্রত্যুত্তর করার ফুরসত পেলোনা তুষার । মুখগহ্বরে তার রক্তের জোয়ার।
ঠোঁট প্রসারিত করলো এ্যালেক্স, কটাক্ষের সুরে বললো,
--- মনে রেখো আমি একা নই, এই যে চারিপাশে এতো এতো দক্ষ সৈনিক গুলো দেখছো, এগুলো সব তার। তার কথায় ওঠে আবার তার কথাতেই বসে। কিন্তু তুমি আজ এই জঙ্গলে সম্পূর্ণ একা। আমাকে এতোটা দূর্বল ভাবা তোমার উচিত হয়নি ডিউড!
একটু থামলো এ্যালেক্স। অক্ষি তার শীতল। ফের শান্ত গলায় বললো,
--- গ্যাংস্টার লিডার তুষার জাওয়াদ ধুঁকে ধুঁকে ম:রবে এবার। বেচারা রীশস্কা, লা'শটাও খুঁজে পাবেনা তার ডান হাতের।
ফের হইহই করে উল্লাসে মেতে উঠলো মানুষ খেকো আদিবাসী গুলো। সময় নষ্ট করলো না এ্যালেক্স, লক্ষ্যভেদে মরিয়া হয়ে টানলো ধনুর ডোরা। সঙ্গে সঙ্গে তুষারের অভিমুখে ছুট লাগালো তীরের ফলা। যেন নৈঃশব্দ্যিক এক মৃ'ত্যু দূত। জীবনের অন্তিম লগ্ন ঘনিয়ে এসেছে ভেবে চোখ বন্ধ করে নিলো যন্ত্রমানব। অন্তর ছেয়ে গেলো তার গুমোট শূন্যতায়।
কয়েক ন্যানো সেকেন্ড মাত্র, এরই মাঝে কোথা থেকে যেন ছুটে আসা এক তীক্ষ্ণ ধাতব বুলেট নিমেষেই লক্ষ্যচ্যুত করে দিলো ছুটে চলা তীরটাকে। বুলেটের সংঘর্ষে গতি হারিয়ে সেটি ধপ করে পড়লো গিয়ে জমিনে।
ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পরলো উপস্থিত সকলে। তীরের ফলার চেয়ে সুক্ষ্ম নিশানা এই বুলেটের!
কার নিশানায় থাকতে পারে এতোটা তীক্ষ্ণতা! কেই বা এই অদৃশ্য স্নাইপার!
বাইরে প্রবল বায়ুর ঘূর্ণি,সঙ্গে পাখা ঘোরার যান্ত্রিক গর্জন। আচানক ধেয়ে আসা দমকা হাওয়ায় একযোগে নিভে গেলো সব হ্যাজাকের আলো। ভাবনার ছেদ ঘটলো আবারও। গ্যারেজের বাইরে আদিবাসীদের হট্টগোল, চিৎকার, চেঁচামেচি । তার কয়েক মূহুর্ত বাদেই নিস্তব্ধতা। এতোক্ষণে বোধ হয় শশ্মানে রূপান্তরিত হয়েছে ফ্রন্ট ইয়ার্ড। সবগুলো মানুষ খেকোকে এক লহমায় শুয়িয়ে দিয়েছে আগন্তুক।
ভ্রু গোছালো টমেটো প্রিন্স। আগন্তুকের সুতীব্র পদধ্বনি যেন অশুভের আস্ফালন। ধড়ফড়িয়ে ঘুরে তাকালো সকলে।
দেখলো, আঁধারের মরীচিকা ভেদ করে রিভলবার হাতে এদিকেই এগিয়ে আসছে এক দীর্ঘদেহী অবয়ব। বাতাসের তীব্রতায় তিরতির করে উড়ছে তার পরিধেয় টেইলকোট খানি। নিস্তব্ধ পদধ্বনি। প্রতিটি কদমে তার নৈঃশব্দ্যিক হুশিয়ার।
মনিবের নিস্তেজ গতির তালে তালে এগিয়ে আসছে আরও একটি দানবীয় অবয়ব। হিং'স্র'তায় একহাত সম জিহ্বাটা বাইরে বেড়িয়ে এসেছে তার, লকলকে বিদঘুটে অভিব্যক্তি। যেন হুকুম পাওয়া মাত্রই এক লাফে ঝাপিয়ে পড়বে উপস্থিতদের উপর । নিজের ধারালো দাঁত আর তীক্ষ্ণ নখড়ের থাবায় ছিড়েখুঁড়ে এক নিমেষে পেটে পুরবে সবাইকে।
থমকে গিয়েছে এ্যালেক্স, সেই সঙ্গে স্তব্ধ হয়েছে কক্ষে উপস্থিত প্রতিটি মানুষ। প্রগাঢ় আঁধার ভেদ করে অবশেষে দৃশ্যজুড়ে ভেসে উঠলো আগন্তুকের তীক্ষ্ণ মুখাবয়ব।হীম ধরা শীতল দৃষ্টি যেন অন্তর জমিয়ে দিতে সক্ষম। তেমন করেই জমে গেলো টমেটো প্রিন্স, অস্ফুট স্বরে আওড়ালো,
--- রীশস্কা!
কোনোরূপ প্রত্যুত্তর করলো না মাফিয়া বস, পাশে দাঁড়িয়ে থাকা লোভাতুর দৃষ্টির জন্তুটাকে আঙুল তুলে ইশারা করলো কেবল। তার হুকুম পাওয়া মাত্রই ভয়ঙ্কর সূঁচালো দন্তরাশি বের করে হিং'স্রে'র ন্যায় ঝাঁপিয়ে পরলো উপস্থিত আদিবাসীদের উপর। নিমেষেই প্রতিটি জলজ্যান্ত প্রাণ থেকে ছিড়েখুঁড়ে নাড়িভুঁড়ি টেনে বের করে আনলো সে দানব। রঙচটা ভঙ্গুর কক্ষের প্রতিটি শ্যাওলাধরা দেওয়াল ছেয়ে গেলো হৃদয় ছেঁড়া আর্তনাদ আর র'ক্তের লালিমায়।
সেসবে বিন্দুসম ভ্রুক্ষেপ করলো না মাংসাশী নেকড়ে টা। বরং তৃষ্ণার্থ চাতকের ন্যায় বড্ড আমোদ করে পান করতে লাগলো সেই উষ্ণ রঞ্জিত তরল। দগদগে মাং'স'পিণ্ড গুলো যেন তার পরম সুস্বাদু আহার।
এরীশ, তুষার, এমনকি টমেটো প্রিন্স প্রত্যেকের মুখমণ্ডল ভরে উঠেছে ছিটকে পড়া র'ক্তের আঁচড়ে । প্রথমে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে কপালটা মুছলো এরীশ, অন্যহাতে আবদ্ধ রিভলবারটা তাক করলো তুষারের পা বরাবর। আবৃত শেকলের ধাতব বাঁধন ছুটে যাওয়ার আগ পর্যন্ত ছুড়লো গুলির বহর। অতঃপর হাত বাড়ালো তুষারকে টেনে তোলার আশ্বাসে।
সঙ্গে সঙ্গে ওপাশ থেকে খ্যাক খ্যাক ধ্বনিতে হেসে উঠলো এ্যালেক্স। হাতে তালি দিতে দিতে বললো,
--- নাইস বন্ডিং।
হাত সরিয়ে দৃষ্টি ঘোরালো মাফিয়া বস। শীতল দৃষ্টে অবলোকন করলো মূমুর্ষ এ্যালেক্সের পানে, ক্ষুব্ধতায় বেড়িয়ে এলো তার ধারালো কণ্ঠস্বর।
--- তোর আশেপাশের আবর্জনা গুলো সরানোর জন্য আমার বোজো একাই যথেষ্ট। আর তোকে সরানোর জন্য আমার একটা ইশারা।
ফের ধ্বনিত হলো টমেটো প্রিন্সের উদ্ভট কৌতুক হাসির বহর। যেন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মস্তিষ্কের খেই হারিয়েছে সে। তেমন করেই বলে উঠলো,
--- ওই যে বললাম, নাইস বন্ডিং। রক্তের টান বলে কথা।
--- শু'য়োরের বাচ্চা।
চিৎকার করে ছুটে এসে ওর কপাল বরাবর সজোরে লাত্থি হাঁকালো তুষার। নিয়ন্ত্রণ হারিয়ে শক্ত জমিনে মুখ থুবড়ে পড়লো এ্যালেক্স। গাড়ির স্টিয়ারিং এ লেগে কপাল থেঁতলে বেড়িয়ে এলো র'ক্তে'র স্রোত। পরপর আরও দু'টো ঘুষি ছাড়লো পুরুষালি চওড়া পিঠের মাঝ বরাবর। বেঁকে গেলো মেরুদণ্ড। ফর্সা শরীরটা নিমেষেই নদী হলো র'ক্তে। উদভ্রান্ত তুষার মে''রেই ফেলতো টমেটো প্রিন্সকে, তবে বাঁধ সাধলো এরীশ, এগিয়ে এসে এক ঝটকায় সরিয়ে দিলো তুষারকে, এ্যলেক্সকে ঘুরিয়ে ওর বক্ষস্থল বরাবর হাঁটু দাবিয়ে কপালে রিভলবার ঠেকিয়ে বললো,
--- কি বলেছিলি আবার বল।
বহু কসরত করে শ্বাস টানলো এ্যালেক্স্। হাসতে হাসতে অস্ফুট স্বরে বললো,
--- কয়জন কে মা'রবে তুমি মাফিয়া বস? ও তোমাকে ছাড়বে না। প্রতিশোধের তাড়নায় পাগলা কুকুরের মতো ছটফট করছে ও। অচিরেই ছাঁয়ার মতো ধাওয়া করবে তোমায়। বিডি তে তোমার ছোট্ট একটা ব্লু আইড বেবিগার্ল আছে। সেটাকেও তোমার সামনে বসিয়ে নষ্ট করবে। তোমার আকাঙ্ক্ষিত তুলতুলে সব অঙ্গপ্রতঙ্গ গুলো ছিঁড়েছিঁড়ে খাবে। একমাত্র দূর্বলতার প্রতিটি চিৎকারে ভেঙেচুড়ে শেষ হয়ে যাবে তুমি। কেউ আটকাতে পারবে না। মনে রেখো, হি ইজ আ সাইকোপ্যাথ! আ রিয়াল সাইকোপ্যাথ!
মাফিয়া বসের শীতল দৃষ্টি এক লহমায় পরিনত হলো অঙ্গারে। বিস্তৃত কপালে জড়ো হলো বিন্দু বিন্দু ঘাম। প্রবল আক্রোশে ফেটে পড়লো তার পৈশাচিক সত্তা। থরথর করে কেঁপে উঠলো অশুভ অস্তিত্ব। জানোয়ারের ন্যায় বন্দুকের নলের সাহায্যে এ্যালেক্সের মুখমণ্ডলটা থেঁতলে দিতে দিতে বললো,
--- সি ইজ দ্যা প্রিন্সেস, বাস্টার্ড! কুইন অব মাই আন্ডারওয়ার্ল্ড। ওকে যে স্পর্শ করে তার হাতটা পর্যন্ত ভেঙে গুড়িয়ে ফেলি আমি।
--- কতক্ষণ ভাঙবে!
আবারও অস্ফুট আওয়াজ ভেসে এলো এ্যালেক্সের মুখ থেকে। হুংকার ছাড়লে এরীশ,
--- রে'পিস্ট! তোর মতো রে'পিস্ট যতদিন যতদিন থাকবেন। শুধু এই একটা অন্যায় যা আমি সহজে বরদাস্ত করিনা।
--- ধ'র্ষ'নে যার জন্ম সে বরদাস্ত করবেই বা কিভাবে!
শ্বাস নিতে নিতে উচ্চারণ করলো এ্যালেক্স।
মূহুর্তেই থমকে গেলো মাফিয়া বসের দুটো হাত। ধূসর নেত্রের ক্ষয়িষ্ণু দীপ্তি নিভে এলো অকস্মাৎ।
--- হেলিকপ্টার নিয়ে কাকে বাঁচাতে এলে তুমি? মনে রেখো, শুধু তুমিই মরিচীকা নও মাফিয়া বস। তোমার আশেপাশের সবাই মরিচীকা।
গ্রীবা ঘোরালো এরীশ। অদ্ভুত দৃষ্টিতে তাকালো তুষারের পানে। একটা ধারালো কুড়াল হাতে নিয়ে আঘাত প্রাপ্ত পা টেনে এদিকেই এগিয়ে আসছে সে। এরীশ এবং তুষার দুজনার হাতে আবদ্ধ একই রকম দু'টো স্মার্টওয়াচ। একটি অপরটির সাথে বিশেষভাবে সংযুক্ত ঘড়ি দুটো। একজনের হৃদস্পদন, ব্লাডপ্রেশার এমনকি অবসাদ বেড়ে গেলেও অপরজন টের পেয়ে যায় শুধুমাত্র এই ডিভাইসের মাধ্যমে। লোকেশন ট্র্যাকারের দরুন, ঘড়ির মাধ্যমেই আজ তুষারের গন্তব্যে পৌঁছাতে পেরেছিল মাফিয়া বস।
কিন্তু এ্যালেক্স কি বলতে চাইছে?
ফের চোখ ঘুরিয়ে এ্যালেক্সের পানে দৃষ্টিপাত করলো সে । ওর কপাল বরাবর বন্দুক তাক করে টেনে ধরলো ট্রিগ্যারস, নির্লিপ্ত কণ্ঠে বলে উঠলো ,
---- আমার জন্ম ধর্ষনে নয়। আমার পিতৃ পরিচয় আছে।
--- আছে তো জারজ জাত! ভানিয়া মিকাইল ওরফে পাইথন লিডারের জারজ সন্তান।
কথাটা বলে খ্যাক খ্যাক শব্দে বিদ্রুপাত্তক হাসিতে ফেটে পড়লো এ্যালেক্স। ওদিকে ছুটে এসে ওর শরীরে কুড়ালের ধারালো ফলা বসাতে যাবে তার আগেই ব্যগ্র থাবায় তুষারকে জমিনে শুয়িয়ে দেয় এরীশ। তুষারের হৃদস্পন্দন তুঙ্গে, গ্রীবাদেশ চেপে ধরার দরুন শ্বাসরোধ হয়ে আসছে। যেন ওষ্ঠাগত প্রাণ। তুষারের নিয়ন্ত্রণহীন মাত্রাতিরিক্ত হৃদস্পন্দনের এ্যালার্ট হিসেবে বিপবিপ আওয়াজে ক্রমাগত জ্বলে উঠছে এরীশের কব্জিবদ্ধ ঘড়িটা। তা দেখে উপহাস করে হাসলো এরীশ। টমেটোর পানে দৃষ্টি ঘুরিয়ে ছুড়লো কর্কশ আওয়াজ,
--- এই সব কে বলেছে তোকে?
--- আমি আরও অনেক কিছু জানি। আ....
কথা সম্পন্ন করার আগেই হাতে থাকা মারণাস্ত্রটি ওর পানে ছুড়ে মারলো তুষার। নিমেষেই ছুটে আসা কুড়ালটা গেঁথে গেলো এ্যালেক্সের কপাল বরাবর। সহসা বাকি কথা কন্ঠানালিতে আঁটকে গেলো বান্দার। চিরতরে রোধ হয়ে গেলো তার শ্বাস-প্রশ্বাস।
এহেন কাণ্ডে ক্ষুদার্থ হিংস্রের ন্যায় তুষারের পানে দৃষ্টিপাত করলো এরীশ। মানবের নাক বরাবর পরপর কয়েক ঘাঁ ঘুষি হাঁকিয়ে হুংকার ছাড়লে ঘর কাঁপিয়ে,
--- ইউ ব্লাডি লায়ার! বিশ্বাসঘাতক।আ'ল কিল ইউ!
--- আমি বিশ্বাসঘাতক নই । যা আপনার প্রাপ্য, তাতে কখনো হস্তক্ষেপ করিনি আমি।
তুষার জবাব দিলো নির্বিকারে। মুখজুড়ে তার র'ক্তের প্লাবন। ফের গর্জে উঠলো মরিচীকা,
--- প্রাপ্য! তোমার বাপের জারজ সন্তান বলে দয়া দেখাচ্ছো? আই জাস্ট ফা'কিং হেইট ইউওর সিমপ্যাথী।
তুষারের কলার ধরে সজোরে ঝাঁকালো এরীশ।
--- ভুল বলেছেন, এই সাম্রাজ্য কখনোই আমার নয়। আমিতো কেবল লাটাই বিহীন ঘুড়িমাত্র। উদ্দেশ্য হীনতায় ভুগতে ভুগতে পাপের আঁধারে আটকে গিয়েছি। পাইথন প্যারাডাইস যদি কারোর দাম্ভিকতায় মাথা নোয়ায় তবে সেটা আপনি এরীশ । দয়া তো আপনি আমাকে দেখিয়েছেন, সেদিন আমার জীবন বাঁচিয়ে।
--- জাস্ট শাট ইউওর ফা'কিং মাউথ। এসব বললে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না কাওয়ার্ড। তোমার বাবা আমার মায়ের রে'পিস্টদের একজন। তোমাকে তো ম'রতেই হবে।
--- আমি প্রস্তুত!
এবারও উদ্বেগহীন তুষার। এরীশ উঠে দাঁড়ালো ধীরে ধীরে। সটান দাঁড়িয়ে রিভলবার তাক করালো তুষারের কপাল বরাবর। ধেঁয়ে আসা প্রবল জলোচ্ছ্বাসের ন্যায় শীতল কন্ঠে আওড়ালো,
--- আমার দুনিয়াতে সেকেন্ড চান্স বলে কিছু নেই। বিট্রেয়ারদের কখনো বাঁচতে দিই না আমি। নেভার!
--- আমার অন্যায়?
--- তুমি ভানিয়া মিকাইলের একমাত্র ছেলে নও। তোমার বাবা আমার জন্মদাতা। এটাই সবচেয়ে বড় অন্যায়।
বাকরুদ্ধ তুষার। সশব্দে বিড়বিড়ালো এরীশ,
--- গুড বায় তুষার জাওয়াদ!
--- নাহ!
ট্রিগার টানার শব্দ হলো এরপর বুলেট বের হবে। তন্মধ্যে অকস্মাৎ ভেসে এলো অযাচিত নারীকণ্ঠস্বর। তুষার এরীশ দু'জনেই একযোগে দৃষ্টিপাত করলো সম্মুখ দুয়ারে। দেখা মিললো সোনালী চুলের রুশকন্যার। অস্থির চিত্তে বেগবান হয়ে ছুটে এলো সে রমণী। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে হাঁটু ভেঙে ঝুকলো নির্দয় মানবের পায়ের সংস্পর্শে। হাতে আবদ্ধ রিভলবারটা নিজের কপালে ঠেকিয়ে ক্রন্দিত স্বরে বললো,
--- আপনার সঙ্গে কৌশলে জেতার সাধ্য আমার নেই। কিন্তু তুষারকে মারলে আমাকেও দুনিয়া ত্যাগ করতে হবে এরীশ ।
--- আমার দেওয়া রিভলবার দিয়ে আমাকেই ব্ল্যাকমেইল করছো। তারমানে বিশ্বাসঘাতক সব আমার ঘরেই!
তাচ্ছিল্যের সুরে ঠোঁট বাঁকালো এরীশ। কুণ্ঠায় রিভলবার নামিয়ে নিলো ফ্লোরা। মাফিয়া বসে পা দু'টো আঁকড়ে ধরলো সবেগে। ডুকরে কেঁদে উঠে বললো,
--- তুষার বিশ্বাসঘাতক নয় এরীশ। আমি জানি তুষার আপনার সুরক্ষা কবজ। ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।
শুধু মাত্র তুষারের প্রাণের সুরক্ষায় আমি আমার সব হারিয়েছি। নিজেকে পন্যের মতো তুলে দিয়েছি ওই নরপশুটার হাতে। এতকিছুর পরেও তুষারকে এভাবে মে'রে ফেলতে পারেন না আপনি। কিছুতেই পারেন না। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, তুষারের জীবনটা ভিক্ষা দিন আমায় এরীশ।
--- আমি নির্দয়।
রুক্ষস্বর ভেসে এলো ওপাশ থেকে। এতোক্ষণে ফ্লোরার পানে দৃষ্টিপাত করলো তুষার। ওর চোখে আগুন। মুখ জুড়ে রাজ্যের ক্ষোভ। আর অপেক্ষা করলো না। বিতৃষ্ণায় চোখ বুঁজে বলে উঠলো,
--- জাস্ট শ্যুট মি এরীশ, আমি প্রস্তুত।
--- কিন্তু আমি নই।
রিভলবার সরিয়ে নিলো এরীশ। কোমরে আবদ্ধ হোলস্টারে সেটিকে ঢোকাতে ঢোকাতে বললো,
--- তোমার সঙ্গে এখনো বহু হিসেব নিকেশ বাকি রয়ে গেছে তুষার জাওয়াদ। তুমি এতো সহজে ম'রতে পারোনা। নো ওয়ে!
নিগূঢ় নির্লিপ্ত স্বরে বাক্যকটা উগড়ে দিয়ে অস্থির পদক্ষেপে জায়গা ত্যাগ করলো এরীশ। মাফিয়া বস চলে যেতেই তুষারের নিকট হুড়মুড়িয়ে ছুটে এলো ফ্লোরা। মানবের র'ক্তা'ক্ত মুখাবয়বখানি দু'হাতে আঁজলা করে ধরে ঠোঁট ভেঙে হাউমাউ করে কেঁদে উঠলো মেয়েটা
--- কতো রক্ত তুষার! কতো রক্ত। আপনি খুব ব্যথা পেয়েছেন তাইনা!
আলতো স্পর্শে ছুঁয়ে দিলো দগদগে ক্ষতস্থান। সঙ্গে সঙ্গে এক ঝটকায় ওকে দূরে সরিয়ে দিলো তুষার। কন্ঠে আ'ক্রোশ ঢেলে বললো,
--- খবরদার! ছোঁবে না তুমি আমায়।
--- তুষার!
আহত স্বরে ডাকলো রমণী।
--- তুমি আমার জন্য নিজের সম্মান বিলিয়ে দিয়েছো, রিয়েলি! আমার মতো একটা পাপিষ্ঠের জন্য? হাউ ফা'কিং ডেয়ার ইউ ফ্লোরা, হাউ ফা'কিং ডেয়ার ইউ!
প্রকম্পিত গলায় চিৎকার করে উঠলো তুষার। কণ্ঠে তার এক পৃথিবী সমান আক্ষেপ। বুকভাঙা আর্তনাদে কাতরে উঠলো ফ্লোরা। ফোপাঁতে ফোপাঁতে বললো,
--- সেই মূহুর্তে আপনার জীবনের চেয়ে আমার কাছে আর কিছুই মূল্যবান ছিলনা তুষার।
--- আজ কিংবা কাল সত্যিটা সামনে আসতোই ফ্লোরা।
--- কিন্তু আপনি বাঁচতে পারতেন না। ধর্ষিতাদের প্রতি এরীশের এক অদৃশ্য দূর্বলতা রয়েছে। আমি সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। আজ আমাকে এখানে এরীশই নিয়ে এসেছিল। টমেটো প্রিন্সকে নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য। এই দেখুন রিভলবার ও দিয়েছে।
কাঁদতে কাদঁতে আরেকটু দূরত্ব কমালো রমণী, তৎক্ষণাৎ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় তুষার।
--- দূরে যাও, আমি তোমাকে দেখতে চাই না আর।
ক্রন্দনরত রমণী কথা বলতে পারলো না। নৈঃশব্দ্য আহাজারিতে অন্তর ছিঁড়ে যাচ্ছে তার। মনেমনে চিৎকার করে বলতে লাগলো,
--- আমি যে কতোটা ভালোবেসে ফেলেছি, কি করে বোঝাই আপনাকে তুষার!
ধীরে ধীরে রুক্ষ দৃষ্টি নমনীয় হয় মানবের। নিস্প্রাণ নেত্রজুড়ে চিকচিক করে ওঠে জলের আভাস। ক্ষ'তবি'ক্ষত মুখমণ্ডলের মাঝে অশ্রুসজল কার্নিশদ্বয়। বড্ড ব্যথাতুর লাগছে সে চাহনি। টলমলে, অপ্রত্যাশিত সেই দৃশ্য চোখ এড়ায়না রুশ রমণীর। অবাক দৃষ্টে তুষারের অক্ষমতার স্বাক্ষী হয় সে। অতঃপর স্বগোতক্তিতে বিড়বিড়ায়,
--- তারমানে তুষার কাঁদতে জানে! তার এই অশ্রুর প্রতিটি ফোঁটা আমার জন্য বিসর্জিত হয়। শুধু আমার জন্য।
অতঃপর একচিলতে মোলায়েম হাসি।
চলবে.......
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ৪৯
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা নিষিদ্ধ।
🚫প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
*
আষাঢ়স্য প্রথমদিবস। সেই সকাল থেকেই মুখ ভার করে আছে সমগ্র আকাশ। আকাশের ছায়াতলে ধূসর বর্ণ গায়ে মেখেছে অপার সমুদ্র। বাইরে বর্ষার মাতন। বালুচর জুড়ে আপন ছন্দে নৃত্যে মেতেছে বারিধারা। ইনানী আজ বৃষ্টিমুখর। জনমানুষের উপস্থিতি নগন্য সেথায়। সমুদ্রের কাছাকাছি যে ছোট্ট শৌখিন ক্যাফেটা রয়েছে তার সামনে জ্বলজ্বল করছে "open " খচিত নেইম-প্লেট।
ক্যাফে ছাড়িয়ে একটু দূরে, গেটের ধারে, ছাতা হাতে , সটান দাঁড়িয়ে পাঁচজন বিশালদেহী দেহরক্ষী। যান্ত্রিক তাদের অভিব্যক্তি। যেন ফুটন্ত এক পুষ্পের সুরক্ষায় সদা নিয়োজিত প্রহরী। শঙ্খাকৃতির গোলাকার ক্যাফেটার অভ্যন্তরে সেই পুষ্পের অবস্থান। সাধারণ কোনো পুষ্প নয়। এক অনুভূতিহীন নির্দয় মানব, যার প্রস্তর কঠিন হৃদয়ের প্রথম এবং একমাত্র নমনীয়তা সেই সত্তা । পাষাণ মানব ভালোবেসে যার নাম দিয়েছে "সাকুরা"।
*
সেই তখন থেকে কফিমেকারটা নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে ঈশানী। বৃষ্টির দিনে কফির আধিক্য বেশ। কাস্টমারের কমতি নেই। ছোট পরিসরের শৌখিন ক্যাফে বলে একাই সামলাতে পারে ও।
জরজেট লেডিস শার্টের উপর খাকি কাপড়ের এ্যাপ্রোন আর চূড়োকরে বাঁধা পোনিটেইলে ভীষণ প্রাণবন্ত লাগছে মেয়েটাকে ।রাজহংসীর ন্যায় গমরঙা ত্বকের ভাঁজে অপার্থিব মোহনীয়তা,সাথে যোগ হয়েছে একজোড়া জ্বলজ্বলে নীলাক্ষী।
ডংডংডং....
দরজার কাছে ভিন্টেজের যে সৌন্দর্য্যবর্ধক ঘণ্টীটা রয়েছে, সেটা বেজে উঠলো অকস্মাৎ। অর্থাৎ কাস্টমার এসেছে। একাধিক পদধ্বনি। কোনো টুরিস্ট গ্রুপ হবে হয়তো। পেছনে না তাকিয়েই তাদেরকে স্বাগতম জানালো ঈশানী,
--- ওয়েলকাম।
গোলাকার কফি টেবিলের চারদিকে স্থির হয়ে চেয়ার টেনে বসলো সকলে, পরক্ষণেই ভেসে এলো রিনরিনে নারী কণ্ঠ,
---এক্সকিউজ মি, টু আমেরিকানো উইথ আউট সুগার।সাথে একটা ল্যাটে,আর একটা ভ্যানিলা ফ্র্যাপচিনো প্লিজ।
কফিমেকারের ওপাশ থেকে তৎক্ষনাৎ প্রত্যুত্তর করলো ঈশানী,
--- ঠিক আছে, একটু অপেক্ষা করুন।
অতঃপর, কাচের দেওয়ালে বৃষ্টির খেলা দেখতে দেখতে সকলে মিলে মশগুল হলো আড্ডার আমেজে। গিটারের গায়ে আঙুলের দক্ষতায় টুংটাং শব্দের বিমুগ্ধ ঝঙ্কার তুলে গলা ছেড়ে একযোগে ধরলো বৃষ্টির গান,
বৃষ্টি ভেজা রাতে
আমি তোমায় নিয়ে যাবো।
যতগুলো কথা হয়নি বলা
তোমাকেই বলে দেবো।
গানের সুর কাটলো ঈশানীর অতর্কিত আগমনে। খানিক বাদেই কফির ট্রে হাতে নিয়ে সেখানে হাজির হলো ঈশানী, সতর্ক হাতে সার্ভ করছিল একে একে। দৃষ্টি তার উত্তপ্ত কফি কাপে নিবদ্ধ। এরই মাঝে বিপরীত প্রান্ত থেকে ভেসে আসে বিস্ময়কর হর্ষধ্বনি,
--- আরেহ! এতো ঈশানী!
হতচকিত হয়ে চোখ তোলে ঈশানী। পরক্ষণেই সামনে বসে থাকা মুখ গুলো ভালোমতো অবলোকন করে আপনাআপনি অধর ফাঁক হয়ে যায় তার। কণ্ঠে চমক, স্বগোতক্তিতে বিরবিরায়,
--- তোমরা এখানে!
সবার মাঝে খুঁজে ফেরে সেই আকাঙ্ক্ষিত মুখ। পেয়েও যায় খানিকবাদে। গলারস্বর খাদে নামিয়ে বড্ড কসরত করে ডেকে ওঠে,
--- জিসান!
এতোগুলো মাস বাদে জিসানকে দেখতে পেয়ে ঈশানীর মাঝে উৎপীড়ন দেখা গেলো, অথচ তেমন কিছুই ঘটলো না জিসানের মাঝে। সে নিরুদ্বেগ। প্রস্তর খণ্ডের ন্যায় নির্বাক, নির্লিপ্ত তার অভিব্যক্তি। দৃষ্টতে নিদারুণ সাবলীলতা, যেন কিছুই ঘটেনি আশেপাশে। ওদিকে বাকরুদ্ধ ঈশানী, জিসানের নির্লিপ্ত ভাবাবেগ কৌতুহলী করে তুললো মেয়েটাকে ।অগত্যা নির্দ্বিধায় সবাইকে উপেক্ষা করে প্রশ্ন ছুড়লো ও,
--- ঠিক আছিস তুই?
উপস্থিত সকলে চমকালেও চমকায় না জিসান। অপরিচিতদের মতোই সামান্য মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো সে । জিসানের অদ্ভুত আচরণে ঈশানীর মস্তিষ্কে হাজারো প্রশ্নের উদয় হয় ঠিকই, কিন্তু মুখে প্রকাশ করেনা।অন্তরের কোথায় যেন ঝেঁকে বসে বিতৃষ্ণা। নিজ থেকে যেচে পড়ে কথা ওর ধাঁচে নেই, তারউপর জিসানের মতো একটা উগ্র প্রজাতির ছেলের সঙ্গে তো না-ই । নেহাৎ শেষবার দু'জনে একসঙ্গে বিপদের মুখোমুখি হয়েছিল, জিসানের পা গুলিবিদ্ধ হয়েছিল। তাই তো এতো অস্থিরতা।
ঈশানীর চোখেমুখে বিস্ময়। নির্বিকারে তাকিয়ে আছে জিসানের পানে, তন্মধ্যে ওর কব্জিতে হ্যাঁচকা টান মে'রে সিটে বসিয়ে দিলো জিসানের ব্যাচমেট মৃণালিনী। ঠোঁটের আগায় চমৎকার হাসি টেনে বললো,
--- কতদিন পর দেখা বলোতো? সেই যে খাগড়াছড়ি থেকে ফিরে এলাম, তারপর থেকেই তুমি উধাও । ভাগ্যিস দেখা হয়ে গেলো, তোমাকে তো ভুলতেই বসেছিলাম আমরা।
মলিন বদনে হাসলো ঈশানী। কিঞ্চিৎ মাথা ঝাঁকিয়ে বললো,
--- ওই আর কি, ব্যস্ত হয়ে গিয়েছিলাম একটু।
--- এখানে চাকরি করো নিশ্চয়ই ?
ভিন্টেজ কারুকাজ শোভিত অত্যাধুনিক ক্যাফেটার চারিদিকে অবাক দৃষ্টি বুলিয়ে প্রশ্ন ছোড়ে মৃণা। ঈশানী থমকায়, চাপা দীর্ঘশ্বাস ছেড়ে, হাত বাড়িয়ে কানের পেছনে চুল গুঁজতে গুঁজতে বলে,
--- না, এটা আমার নিজের ।
চোখ কপালে উঠে যায় মৃণালিনীর।বিস্মিত হয়ে একযোগে চিৎকার দিয়ে ওঠে উপস্থিত সকলে,
--- কি! এই ক্যাফেটেরিয়া তোমার?
নির্বিকারে মাথা ঝাঁকায় ঈশানী। পরপরই ওর বা হাতটা খপ করে টেনে ধরে মৃণালিনী। বিস্ফারিত নয়নে অবলোকন করে ওর অনামিকায় আবৃত অদ্ভুত পাথরের আংটিটা। কণ্ঠে কৌতুহল ঢেলে শুধায়,
--- এ্যাই তোমার বিয়ে হয়ে গিয়েছে? এতো বড় একটা রিং পড়ে আছো যে? আর এটা কেমন রিং? বিয়ের রিং হবে ঝকঝকে নজরকাঁড়া। কিন্তু এটা দেখেই তো হাত-পা ঠান্ডা হয়ে আসছে আমার। মনে হচ্ছে তাজা র'ক্ত দিয়ে মোড়ানো।
মৃণালিনীর কথা বলতে বাকি তৎক্ষনাৎ ঈশানীর পানে দৃষ্টি ঘোরালো মৃণার বয়ফ্রেন্ড নিকোলাস। সরু, কুটিল চাহনী। এক দৃষ্টে পযর্বেক্ষণ করলো পাথরটিকে।জোড়ালো কণ্ঠে বলে উঠলো,
--- এই পাথর কোথায় পেয়েছো তুমি?
তাড়াহুড়ো হাত নমিত করলো ঈশানী, কোনোরূপ প্রত্যুত্তর না করেই প্রসঙ্গ পাল্টালো অকস্মাৎ,
--- কফি ঠান্ডা হয়ে যাচ্ছে । প্লিজ এনজয়।
বাক্যটা শেষ করে। সম্মোহনী হেসে উঠে যেতে উদ্যত হয় মেয়েটা, ফের পেছন থেকে ভেসে এলো নারী কণ্ঠস্বর,
--- তুমি কোথায় যাচ্ছো? কতদিন বাদে দেখা, এসো আমাদের সঙ্গে আড্ডা দিবে। এ্যাই জিসান আটকা ওকে!
মৃণার কথার পাছে জিসান ও ডেকে উঠলো এবার,
--- এ্যা! হ্যা হ্যা....ঈশু বস। এখানে এসে কফি খা। বিল টা আমাদের নামে করে দিস।
ঘুরে তাকালো ঈশানী। ঠোঁট প্রশস্ত করে নৈঃশব্দ্যিক এক রহস্যময়ী হাসি ফেরত দিলো সকলকে। অস্ফুট স্বরে ধ্বনিত হলো,
--- নো থ্যাংক'স।
--- কেন, খেলে কি সমস্যা?
বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো জিসানের জোড়ালো কন্ঠস্বর। সামান্য ঘুরে ওর দিকে পূর্ণদৃষ্টি নিক্ষেপ করলো ঈশানী। দৃষ্টিতে অমীমাংসিত রহস্য টেনে বললো,
--- তুই অদ্ভুত রকম বদলে গিয়েছিস জিসান।যদিও এতে আমার কিছু যায় আসেনা। তবুও বলতে বাধ্য হচ্ছি, তোর, আচরণ, কথা বলার ধরন, শারীরিক গঠন এমনকি তোর পায়ের গুলিটাও। সবকিছুতে পরিবর্তন।
ঈশানীর কথার পাছে আচানক বিষম খেলো জিসান। কিঞ্চিৎ গলা খাঁকারি দিয়ে হাত দিয়ে মাছি তাড়ানোর মতো ইশারা করে বলে,
--- ধূর! কি যে বলিস না তুই।
--- ঠিকই বলেছি। তোর মাঝের সেই জেদী আত্নবিশ্বাসটাও এখন অনুপস্থিত।
--- বাদ দাও তো ওর কথা। তুমি এদিকে এসো।
তৃতীয় পক্ষের হস্তেক্ষেপে অবসান ঘটলো স্নায়ুযুদ্ধের। মৃণালিনীর পানে গ্রীবাদেশ ঘুরিয়ে চাইলো এবার ঈশানী। থমথমে স্পষ্ট বাক্যে বলে উঠলো,
--- প্লিজ এনজয় ইয়োরসেল্ফ!
অতঃপর দ্রুতপদধ্বনিতে জায়গা ত্যাগ। এহেন উপেক্ষায় কিছুটা বিব্রত দেখালো মৃণালিনীকে। অবসন্ন মুখে মাথা নোয়ালো মেয়েটা, তক্ষুণি ওর কাঁধের উপর হাত রাখলো নিকোলাস।বিপরীতে গ্রীবা তুলে চাইলো মৃণা।অক্ষিপুটে পলক ছেড়ে প্রেমিকাকে আস্বস্ত করে বিড়বিড়ালো নিকোলাস।
--- ইট’স ওকে বেইব।
বিকেল গড়িয়ে সন্ধ্যা । ধরিত্রী জুড়ে আঁধারের মায়াজাল। বৃষ্টির তোড়ে ধোঁয়াসা, অস্পষ্ট চারিদিক। ক্যাফেটা বন্ধ করে ছাতা হাতে দ্রুত হাঁটছে ঈশানী। বৈরী বৃষ্টির এলোমেলো বর্ষণে ক্রমশ ভিজে যাচ্ছে তার তনু কায়া।
হঠাৎ দমকা হাওয়ায় হাত ফসকে উড়ে গেলো ছাতাটা। নিমেষেই ঝুম বৃষ্টির শীতল পরশে সিক্ত হয়ে উঠলো শীর্ণকায় দেহখানি। বৃষ্টিস্নাত সর্বাঙ্গে অদ্ভুত বন্য শিহরণ বইলো রমণীর , হুট করেই মনে পরে গেলো মাফিয়া বসটাকে। আজ কতগুলো দিন হয়ে গেলো ফেরে না সে। এরীশ চলে গেলে যোগাযোগের সব পথ বন্ধ হয়ে যায় ওদের মাঝে, কারণ মাফিয়া বসের নির্দিষ্ট কোনো নাম্বার নেই। আর না আছে ঈশানীর হাতে কোনোপ্রকার মুঠোফোন। এ কেমন অদ্ভুত, অবাস্তব সম্পর্কে জড়ালো ওরা? না আছে কোনো প্রতিশ্রুতি, না আছে বর্তমান আর না তো ভবিষ্যত। এভাবেও বুঝি ভালোবাসা হয়? বেখেয়ালে থমকে আসে ঈশানী পদচারণা। স্থবির চিত্তে সে দাঁড়িয়ে পড়ে বর্ষণমন্দ্রিত জমিনে। অস্ফুট স্বরে ধ্বনিত হয় তার ভেজা বিষণ্ণ কণ্ঠস্বর ,
--- আপনি কখনো ভালোবাসি বলেন না এরীশ ইউভান।
--- বলবেও না কোনোদিন!
পেছন থেকে ভেসে আসা ভারিক্কি পুরুষালি কণ্ঠের আকস্মিকতায় বিভ্রম কেটে গেলো ঈশানীর। চকিতে ঘুরলো পেছনে। ওর থেকে খানিকটা দূরে স্থির দাঁড়িয়ে জিসান। হাতে ছাতা নেই, যার দরুন মুষলধারার বর্ষণে ভিজে জুবুথুবু তার সমস্ত শরীর। লোকালয় বিহীন ধু ধু প্রান্তরে অকস্মাৎ জিসানের উপস্থিতি খানিক অস্বস্তি দিলো ঈশানীকে। কিঞ্চিৎ ভ্রুঁ বাঁকিয়ে বলে উঠলো,
--- তুই ফিরে যাস নি?
বৃষ্টির কাদাজল পায়ে মারিয়ে চপচপে ভেজা পায়ে এগিয়ে এলো জিসান। ঈশানীর মুখোমুখি দাঁড়িয়ে ছুঁড়লো রুক্ষধ্বনি,
--- তুই এতো জেদি কেন ঈশানী? এতোকিছু জানার পরেও সেই রাশিয়ান স্মাগলার টাকেই বিয়ে করলি? বিয়ের গুরুত্ব বোঝে ও?
এসব বিষয়ে কথা বাড়াতে অনিচ্ছুক ঈশানী, সহসা কোনোরূপ ভণিতা না করেই বলে উঠলো,
--- পথ ছাড় জিসান। যাবো আমি!
--- কোথায় যাবি? ওই প্রস্টিটিউড ক্লাবের মাফিয়াটার কাছে? তোকে আস্ত রাখবে ও?
--- মুখ সামলে কথা বল।
--- সামলাবো না।
জিসানের কণ্ঠে তীব্রক্রোধ। ফুঁসছে সে রাগের তোড়ে।
--- অবশেষে নিজের আসল রূপে পুনরাগমন করলি তাহলে?
ঈশানীর কণ্ঠে বিদ্রুপ। জিসান তেড়ে এলো এবার। সন্নিকটে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে বললো,
--- তুই পস্তাবি। তোর এসব ডার্ক ফ্যান্টাসী তোকে সত্যি সত্যি ভিলেইনের মুখোমুখি নিয়ে দাঁড় করাবে একদিন। তখন বুঝবি কষ্ট কাকে বলে।
--- এরীশের মতো জানোয়ার কে চোখের ইশারায় বশ করার ক্ষমতা আমি রাখি জিসান। আমাকে বাস্তবতা বোঝাতে আসিস না,জীবন পুড়িয়ে আবেগ জমাই আমি। আগুন কিভাবে ছায়া বানাতে হয়, সেটা আমার ভালো করেই জানা আছে।
--- কথায় বেশ ধার হয়েছে আজকাল। এতো তেজ কার জোরে? ওই মাফিয়াটার!
--- যদি বলি হ্যা।
--- মাফিয়া বরের ভয় দেখাচ্ছিস! কি করবে তোর মাফিয়া বর? রাশিয়া থেকে গুলি করবে আমায়?
কথা বলতে বলতে ঈশানীর কাঁধ বরাবর ধাক্কা দিতে উদ্যত হয় জিসান। তবে স্পর্শ করার আগেই কোথা থেকে যেন ঝড়ের বেগে ছুটে এসে অকস্মাৎ জিসানের কব্জি চেপে ধরে একজন গার্ড। পরপরই আরও দু'তিনজন কালো পোশাকধারী এসে দু'হাতে চ্যাংদোলা করে তুচ্ছ আবর্জনার মতোই ঈশানীর থেকে কয়েকহাত দূরে সরিয়ে নেয় ছেলেটাকে । সর্বশেষ যে গার্ডটা ছিল সে তাড়াহুড়ো ছুটে এসে ছাতা মেলে ধরে ঈশানীর মাথায়। কুর্নিশ জানিয়ে নরম কণ্ঠে বলে,
--- প্লিজ ম্যাম গাড়িতে চলুন। ইউ মাইট ক্যাচ আ কোল্ড।
ঈশানী গেলোনা। বিশালদেহী গার্ডগুলোর বাইসেপ বাহুর ফাঁকে অসহায়ের মতো আঁটকে থাকা জিসানের পানে দৃষ্টিপাত করে বিদ্রুপাত্তক স্বরে বলে উঠলো,
--- আমার মাফিয়া বরের ক্ষমতা দেখা হয়ে গিয়েছে নিশ্চয়ই!
মূহুর্তেই গর্জে উঠলো জিসান। রাগের তাড়নায় গজগজ করতে করতে বিষাক্ত তীরের ফলার মতোই ছুড়ে দিলো শব্দের বিষ,
--- খুব শীঘ্রই পস্তাবি তুই ঈশানী। মার্ক মাই ওয়ার্ড, ইউ'ল বি ডেসট্রয়েড।
আর একমূহুর্ত ও সময় অতিবাহিত করলো না রমণী। জিসান কে ছেড়ে দেওয়ার নির্দেশ জানিয়ে, দ্রুত পদক্ষেপে ত্যাগ করলো সেই স্থান।
রাত তখন সারে আটটা। বিষণ্ণ মনে ব্ল্যাকহোলে পা রেখেছে ঈশানী। শরীর তার চপচপে কাকভেঁজা। হৃদয়জুড়ে আশঙ্কার কোলাহল। কি বলতে কি বললো জিসান? এই ছেলেটা কেন সবসময় ভুলভাল বকে এতো?
করিডোর অতিক্রম করার সময় খাবারের জন্য ডাকলো নাতালিয়া, ঈশানী ঘুরেও তাকালো না সেদিকে । দৃষ্টিজুড়ে বৈরাগ্য তার, হৃদয়ের কোণে বিষাদের ঘনঘটা। এলোমেলো পা ফেলে সোজা গিয়ে পৌঁছালো নিজের কক্ষে। দরজা খুলে প্রবেশ করার অবকাশ পেলোনা, তার আগেই অশুভ শিকারীর ন্যায় অকস্মাৎ কব্জিতে টান মে'রে মেয়েটাকে দু'কদম পিছিয়ে আনলো জোড়ালো এক অস্তিত্ব। আজকাল আকস্মিকতায় অভ্যস্ত ঈশানী, তাই ভড়কালো না।
লতানো নারীদেহের, শীর্ণকায় তনু গিয়ে ঠায় নিলো ইস্পাতকঠিন বক্ষভাঁজে ।
পরপরই ওর নির্মেদ সিক্ত কটিদেশে অনুভূত হলো এক খরখরে পুরুষালি হাতের গাঢ় স্পর্শ,ধীরে ধীরে কোমড় ছাপিয়ে ভেজা চুলে স্পষ্টত হলো সিগারেট পোড়া শুষ্ক ওষ্ঠের এলেমেলো চুম্বন। একবার দু'বার নয় অসংখ্যবার। বেদনাদায়ক স্পর্শের দৃঢ়তায় তড়িৎ খেলে গেলো অন্তরে। কৃত্রিম সুগন্ধির সঙ্গে এই পুরুষালি শরীরের ক্লোন মিশ্রিত মাদকীয় সুবাসটা বড্ড পরিচিত ঠেকলো রমণীর। ফলস্বরূপ মস্তিষ্কের দুশ্চিন্তা ছাপিয়ে সর্বাঙ্গ জুড়ে জাগ্রত হলো অদ্ভুত শিহরণ। নির্মল কণ্ঠে একাই আওড়ালো,
--- অরণ্য!
--- উমমম!
প্রেয়সীর চুলের ভাঁজে মুখ ডুবিয়ে, অস্ফুট স্বরে নিজের উপস্থিতি জানান দিলো মাফিয়া বস। কণ্ঠ তার মোহাচ্ছন্ন।শ্বাসপ্রস্বাসে এ্যালকোহলের উৎকট গন্ধ। ঈশানী উপলব্ধি করলো এরীশের অস্বাভাবিক টালমাটাল অস্তিত্বকে। সহসা প্রশ্ন ছুড়লো শীতল কন্ঠে,
--- কখন ফিরে এলে?
কোনো প্রত্যুত্তর নেই। ঈশানীতে মশগুল হয়ে আছে সে মানব , মাতাল স্বরে বিড়বিড়িয়ে বলে উঠলো,
--- আই থিংক এটা তোমার চুলের ঘ্রাণ।
--- কোনটা?
--- ভ্যানিলা।
সংকীর্ণতা বাড়লো আরেকটুখানি। তন্মধ্যে তপ্তশ্বাস ছেড়ে নিজেকে এরীশের থেকে ছাড়িয়ে নিলো ঈশানী। কনুই অবধি হাতা গুটানো কালো শার্টের সঙ্গে মিলিয়ে পরিহিত কালো বেল্টের ঘড়িটায় যতটা না নজরকাড়া লাগছে, তারচেয়েও বেশি আকর্ষণীয় লাগছে কালচে বাদামী শুষ্ক অধরের নিচে চকচক করতে থাকা কুচকুচে কালো তিলকটায়। ধূসর বাদামি গহ্বর দু'টি তলিয়ে আছে নেশার ঘোরে, নিয়ন্ত্রণহীন, নিস্তব্ধ পদযুগল , এক্ষুণি অবচেতন হয়ে পড়লো বলে।
--- সচরাচর এতোটা মাতাল হও না তুমি। তারমানে গত কয়েকদিন যাবত একনাগাড়ে এ্যালকোহল গিলেছো?
বাধ্য স্বামীর মতোই জোরে জোরে মাথা ঝাঁকালো এরীশ ইউভান।
--- ড্রাগ ও নিয়েছো?
একই উদ্যমে ফের ঝাঁকিয়ে উঠলো মাথাটা।
--- জানোয়ার!
দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী। একরাশ বিরক্তি নিয়ে চাইলো এরীশের মুখের পানে। ঘরের চার দেওয়ালে অবিরাম জ্বলতে থাকা স্ফটিকের আলোয় স্পষ্ট দৃশ্যমান তার টালমাটাল মুখাবয়ব। যা দেখা মাত্রই কুঞ্চিত ভ্রুযুগল ধীরে ধীরে সোজা হয়ে গেলো রমণীর। বিরক্তি উবে গিয়ে অন্তর জমিনে ধরা দিলো বৃষ্টির ছন্দের ন্যায় অপার মুগ্ধতা।
গৌড় বর্ণের কাটকাট চেহারায় নজরকাড়া দীপ্তি তার । সিল্কি কালো কেশরাশি থেকে শুরু করে প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ জুড়ে অদ্ভুত পুরুষালি গাম্ভীর্য।একবার তাকালে নজর সরানো দ্বায়।
প্রথম দেখায় কে বলবে এই লোকটা আসলে অশুভ এক হৃদয়হীন দানব। যার প্রতিটি শ্বাসপ্রশ্বাসে লুকিয়ে আছে আঁধারের ন্যায় পাষবিক নৃ'শংস'তা।
সেই তখন নিস্প্রভ দৃষ্টে চেয়ে আছে ঈশানী। এরীশ প্রশ্ন করলো না, উল্টো দু'হাতে তুলে এক লহমায় ঘুরিয়ে ডেস্কের উপর বসিয়ে দিলো মেয়েটাকে । বক্রাকার ভ্রুযুগল তীর্যক উঁচিয়ে ছুড়ঁলো গম্ভীর বাক্য,
--- সরে গেলে কেন?
ভাবনার সুতোয় টান পড়লো রমণীর । কুণ্ঠিত স্বরে প্রত্যুত্তর করলো,
--- আমি ভিজে আছি এরীশ। এভাবে বেশিক্ষন জড়িয়ে থাকলে তুমিও ভিজে যাবে।
নির্বিকারে তাকিয়ে রইলো মাফিয়া বস।নেত্রজুড়ে অনড় দৃঢ়তা তার। নির্জীব শীতল কন্ঠে অশুভের ন্যায় বিড়বিড়ালো,
--- ডু ইউ থিংক আই কেয়ার!
চোখ ঘোরালো ঈশানী। অনিশ্চয়তার ভারে মস্তিষ্ক বুদ হয়ে আছে তার। কপালে জড়ো হয়েছে দুশ্চিন্তার ভাঁজ। মেয়েটার এহেন পানসে আচরণ মোটেই পছন্দ হলো না এরীশের। নিয়ন্ত্রণহীন মস্তিষ্কের প্রলোভনে ক্ষুব্ধ হয়ে চেপে ধরলো রমণীর নাজুক গ্রীবাদেশ। জোড়ালো হাতে সন্নিকটে টেনে এনে ছুড়লো ব্যঘ্র ধ্বণি।
--- কি হয়েছে! হোয়াই আর ইউ রিজেক্টিং মি গার্ল!
শক্ত হাতের দৃঢ়তায় রমণীর কণ্ঠনালির নরম হাড়গুলো চূর্ণ প্রায়। শ্বাসরোধ হয়ে আসছে ক্রমশ। তীব্র ব্যথা সহ্য হলো না ঈশানীর। চাপা আর্তনাদে ককিয়ে উঠলো তৎক্ষনাৎ, চোখ খিঁচে ক্ষীণ স্বরে আওড়ালো,
--- এরীশ, ছাড়ো লাগছে।
ছাড়লো না এরীশ। গর্জে উঠলো হিংস্রতায় ,
--- মন খারাপ কেন? কে কি বলেছে তোমায়?
--- কেউ কিচ্ছু বলেনি। বিশ্বাস করো!
জিসানের ব্যাপারটা কৌশলে এরিয়ে গেলো ঈশানী।
--- ডিড সামওয়ান টাচ্ ইউ!
মাফিয়া বসের রাশভারি কণ্ঠস্বর। ঢুলুঢুলু নেত্রে নিদারুণ উদ্বেগ। সুক্ষ্ম দৃষ্টে ভেজা শরীরের ঈশুকে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে লাগলো সে। এবারে না হেসে পারলো না ঈশানী, অধর চেপে হাসি দমানোর বৃথা প্রচেষ্টা চালাতে চালাতে দু-হাতের করতলের ভাঁজে আঁজলা করে ধরলো স্বামীর মুখাবয়ব খানি।
খারাপ জিনিস বরাবরই আকর্ষনীয়, মানতেই হবে । কি সুদর্শন এই লোক। এক মূহুর্ত থমকায় ঈশানী। ফের মাফিয়া বসের সরু দৃষ্টি অন্তরভেদ করলে, প্রলম্বিত স্বরে বলে ওঠে,
--- রিল্যাক্স! কেউ স্পর্শ করেনি আমায়।
--- তোমাকে স্পর্শ করা প্রতিটি বৃষ্টি কণাকেও ততটাই হিংসা করি আমি, যতটা হিংসা কোনো মানুষের স্পর্শকে করতাম।
রমণীর দুপাশে দু'টো হাত রেখে সামান্য ঝুঁকে এলো মাফিয়া বস। হেয়ালির স্বরে প্রশ্ন ছোঁড়ে ঈশানী,
--- তুমি বৃষ্টিকে থামিয়ে দিতে চাইছো ?
--- সাধ্য থাকলে সেটাও দিতাম। ওরা কেন ছোঁবে তোমায়?
--- তুমি মাতাল হয়ে আছো এরীশ।সামলাও নিজেকে।
--- আজ নয়, অন্যদিন।
ফের নৈঃশব্দ্য। কিছু একটা ভেবে হঠাৎ প্রশ্ন ছুড়লো ঈশানী,
--- কেউ স্পর্শ করলে কি করতে?
ঈশানীর পানে আরও খানিকটা ঝুঁকে বরফ শীতল কন্ঠে বলতে আরম্ভ করলো মাফিয়া বস,
--- প্রথমে তার কণ্ঠনালি ভে'ঙে কয়েক টুকরো করে দিতাম যাতে চিৎকার করার সুযোগ না পায়। তারপর হাতের নখগুলো সব একে একে উ"পড়ে ফেলতাম। প্রতিটা আঙুলের সরু হা"ড়গুলো এদিকে ওদিক বেঁ"কিয়ে দিতাম। পায়ের গোড়ালি ছিঁ"ড়ে র"ক্ত মাং"স থেকে আলাদা করে দিতাম । মাথার চা"মড়াটা এমন ভাবে ছি"ল"তাম....
--- প্লিজ থামো!
ঈশানীর কণ্ঠে আকুতি , দৃষ্টিতে ভয়। শ্বাস-প্রশ্বাস ভারী হয়ে উঠেছে। হাঁপড়ের মতো ওঠানামা করছে বক্ষস্থল। অস্থির স্বরে বলে ওঠে,
--- কারোর মস্তিষ্কের ভাবনা এতোটা ভ"য়া"নক কি-করে হতে পারে?
--- ইয়েস দ্যাট'স মাই থটস।
মাফিয়া বসের দ্বিধাহীন নির্লিপ্ত প্রত্যুত্তর। নেশার ঘোরেও ছোট্ট শরীরের প্রতিটি ভাঁজে প্রকম্পন উপলব্ধি করলো সে । নিয়ন্ত্রহীন হৃৎস্পন্দনের তোড়ে হাসফাস করছে ঈশানী। দু'হাতের মাঝে আঁটকে থাকা তুলতুলে নারীদেহের মাত্রাহীন অস্থিরতায় কপাল গোছালো এরীশ। অস্পষ্ট স্বরে বলে উঠলো,
---হেই, ডোন্ট প্যানিক ওকে। আজ জ্ঞান হারালে কিছুতেই মানবো না। একটু শান্ত হও, কিছুক্ষণ বাদেই চলে যাবো জান ।
--- চলে যাবে মানে?
ভেতরের অস্থিরতাটুকু আলগোছে দমিয়ে নিলো রমণী। ধড়ফড়িয়ে উঠে প্রশ্ন ছুঁড়লো উদভ্রান্তের ন্যায়। দীর্ঘশ্বাস ছেড়ে উপর-নিচে মাথা নাড়ায় এরীশ। ধীর কণ্ঠে বলতে থাকে,
--- রান ওয়েতে প্রাইভেট জেট ওয়েট করছে, আজ রাতেই ইউ এস এ ব্যাক করবো । এখানে কয়েক ঘন্টার জন্য ট্রানজিট নিয়েছি, শুধু মাত্র তোমাকে দেখার জন্য।
ঈশানীর চোখে মুখে নিদারুণ বিস্ময়। আশ্চর্য কণ্ঠে বলে উঠলো,
--- কিন্তু কেন এরীশ!
গুছিয়ে প্রত্যুত্তর করতে পারলো না এরীশ। শুধু বললো,
--- দেখতে ইচ্ছে হলো তাই। পাগলের মতো মিস করছিলাম তোমায়।
কথা বলতে বলতে শক্ত দু'হাতে রমণীর লতানো কটিদেশ আঁকড়ে ধরে মাফিয়া বস। নাজুক ত্বকের ভাঁজে আঁচড় কেটে যায় তার রুক্ষ হাতের প্রতিটি নখর। সেসবে নজর নেই এরীশের। হ্যাঁচকা টান মে'রে আরও খানিকটা দূরত্ব ঘোঁচায় সে । ধনুকের মতো বাঁকানো নারীদেহের সুডৌল অঙ্গের ভাঁজে মুখ ডোবাতে যাবে, তার আগেই বাক্য ছোঁড়ে ঈশানী।
--- কিন্তু তুমি তো আমাকে সর্বক্ষণই দেখো এরীশ ।
কথাশেষ করে কক্ষের এককোণে সেট করা সিকিউরিটি ক্যামেরার পানে আড়চোখে দৃষ্টিপাত করে ঈশানী। ওর দৃষ্টি অনুসরণ করে এরীশও তাকালো একপল। পরক্ষনেই প্রেয়সীর কপালে কপাল ঠেকিয়ে হিসহিসিয়ে ধ্বনিত হলো তার মাদকীয় কণ্ঠস্বর,
--- দেখে দেখে মন ভরছিল না। আই ওয়ান্ট টু ফিল ইউ সো ব্যাড।
লজ্জিত হয় রমণী, অজান্তেই রক্তাভ হয়ে ওঠ তার পেলব কপোল। মুখশ্রী ছাপিয়ে উষ্ণতা ছড়ায় সর্বাঙ্গে। ওর মুখের উপর তপ্তশ্বাস ফেলে মাফিয়া বস। ঝলসে ওঠে মুখাবয়ব। কানের কাছে বেজে ওঠে পুরুষালি কণ্ঠের মাদকীয় ঝঙ্কার,
--- রেগে আছি ভীষণ। আজ একটু বেশিই কষ্ট দেবো তোমায়।
তড়াক করে চোখ তুলে চাইলো ঈশানী। দৃষ্টির মিলন ঘটিয়ে শুধালো,
--- কেন রেগে আছো?
অস্থির হয়ে আছে মাফিয়া বস। ঈশানীর ভেজা শার্টখানি টেনেটুনে খোলার বৃথা চেষ্টা চালাতে চালাতেই জবাব দিলো,
--- প্রশ্ন করোনা, কৈফিয়ত দিই না আমি।
--- এরীশ!
কণ্ঠে ক্ষোভ ঢাললো ঈশানী। অভিমান নিয়ে বললো,
--- তুমি কখনো ভালোবাসি বলোনি আমায়।
--- আগেও বলেছি সবার মুখে সবকিছু শোভা পায়না।
--- কিন্তু আমি শুনতে চাই। তবুও কেন বলোনা!
--- কারণ আমি ভালোবাসতে জানিনা।
মাফিয়া বসের নমনীয় সত্তা উবে গেলো অকস্মাৎ। দৃষ্টিতে জড়ো হলো প্রগাঢ় আঁধার।
ব্যথিত চিত্তে ফুপিয়ে উঠলো ঈশানী। প্রকৃতির উত্তাল ঝোড়ো হাওয়া একমুহূর্তে ছাপিয়ে গেলো তার অন্তর। শুরু হলো জলোচ্ছ্বাস।
--- তোমার জীবনে আমার অস্তিত্বের নাম তবে কি এরীশ ইউভান?
অতর্কিত ধাক্কায় ঈশানীকে ছুড়ে বিছানায় ফেলে দিলো এরীশ। জিভের ডগায় অধর ভিজিয়ে ধীরস্থির কদমে এগুতে লাগলো সেদিকে, পরিধেয় শার্টের বোতামে হাত চালাতে চালাতে অস্পষ্ট মাতাল স্বরে জবাব দিলো,
--- তুমি আমার একজীবনের চাওয়া। হারলেও তোমাকে চাই, জিতলেও তোমাকে চাই। তোমাকে আমার চাইই চাই!
বষর্ণমন্দ্রিত রজনী।নিকাশ, নিস্তব্ধ প্রহর। বারিধারায় মাতোয়ারা ধরণী। জানালার ওপাশে ঝড়ের ঝঙ্কার, এপাশে দীর্ঘশ্বাস। সন্ধ্যা রাতে, বৃষ্টির মাতাল হাওয়া গায়ে মেখে দু'টো অস্থির প্রাণে যে উথাল পাথাল ঝড় উঠেছিল তার ইতি ঘটলো গিয়ে শেষ রাতে।
ঘনকালো আঁধারের চাদরে ঢাকা কক্ষে শুনশান নৈঃশব্দ্য। ক্ষণে ক্ষণে জ্বলে ওঠা বিজলির তেরছা আলোয় স্পষ্ট ভেসে ওঠে বিবস্ত্র শরীরে ফোপাঁতে থাকা এক নারীমূর্তির অবয়ব। ব্যথাতুর শরীরটাকে কোনোমতে সফেদ চাদরে প্যাঁচিয়ে কলমিলতার ন্যায় মাথাটা হাঁটুতে ঠেকিয়ে নীরবে অশ্রু বির্সজন দিচ্ছে সে মানবী।
তার থেকে খানিকটা দূরে সটান দাঁড়িয়ে গায়ে শার্ট চড়াচ্ছে এরীশ। পেছন থেকে ভেসে আসা ক্রন্দিত ঈশানীর ফোঁপানোর আওয়াজে অকস্মাৎ সচকিত হয়ে ওঠে তার মস্তিষ্ক। অন্তরের তাড়নায় ব্যতিগ্রস্ত হয়ে তৎক্ষনাৎ ছুটে যায় রমণীর নিকট। হাঁটু ভেঙে ওর মুখোমুখি হয়ে বসে অস্থির স্বরে বলে ওঠে,
--- ডিড ইট হার্ট টু মাচ? লেট মি সি।
--- হৃদয়ের ব্যথা কি করে দেখাবো তোমায় মাফিয়া বস!
--- কি হয়েছে?
--- এতোকিছু হয়ে যাওয়ার পরেও কেন তুমি একটাবার বলতে পারছো না ভালোবাসি, কিসের জড়তা তোমার? কেন এতো নির্দয় তুমি?
কান্নার তোড়ে কথা আঁটকে আসে মেয়েটার। অভিমানে তিরতির করে কেঁপে ওঠে তার তীর্যক নাকের ডগা।
--- আমি পুরোপুরি ভেঙে গেলে খুশি হবে নিশ্চয়ই?
--- ভাঙছো তো তুমি আমায়। প্রতিদিন, প্রতি মূহুর্তে।
শরীরে জড়ানো সুক্ষ্ম আবারণটুকু পুরোপুরি ঠেলে সরিয়ে ঠোঁট ভেঙে ডুকরে কেঁদে ওঠে ঈশানী। আলোআধাঁরির মায়াজালে স্পষ্ট দৃশ্যমান হয় সুনিপুণ এক আকর্ষনীয় নারীকায়া । খানিক আগেই যার প্রতিটি বাঁকে অগাধ কতৃত্বের প্রতিফলন ঘটিয়েছে মাফিয়া বস।
অথচ এই মূহুর্তে দৃষ্টি নিভে আসে তার। প্রত্যুত্তর করে না এরীশ। তুলতুলে নরম শরীরটাকে সন্তোর্পণে ঢুকিয়ে নেয় নিজ শরীরের আস্তিনে। দু'হাতের আলতো স্পর্শে মেয়েটাকে আরেকটু কাছে টেনে, কপালে কপাল ঠেকায় নৈঃশব্দ্যে।
অতঃপর ক্রন্দিত রমণীর কানে ঝঙ্কার তুলে ঘোষিত হয় গম্ভীর হিসহিস প্রতিধ্বণি,
--- আই ডোন্ট নিড এ্যানি ওয়ার্ড টু এক্সপ্রেস মাই ফিলিং।লুক, মাই হার্ট অনলি বিট'স ফর ইউ।
চলবে......
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ৫০
#লেখনীতেঃসুরাইয়া_রাফা
🚫কপি করা নিষিদ্ধ।
🚫প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
*
লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্ণিয়া।
পরন্ত গোধূলি। বাকহীন, নির্জন রাস্তার দু'ধারের ম্যাপল গাছের পাতায় আধো আধো করে ঝিকোচ্ছে শেষ বিকেলের মরা রোদ।
রাস্তা ধরে সোজা মিনিট দশেক হাঁটলেই দেখা মেলে চকচকে স্বচ্ছ বালুচরের। জনমানবহীন শূন্য সেথায়। কোলাহলের অনুপস্থিতিতে দানবের ন্যায় হুংকার ছাড়ছে সমুদ্ররাজ। ফুলেফেঁপে উঠে উদভ্রান্তের ন্যায় উদ্যাম গতিতে ঝাঁপিয়ে পড়ছে আদ্র বালুকাবেলায়। প্রতি মূহুর্তে সহচারী করে হারিয়ে যাচ্ছে হাজারো অজ্ঞাত পায়ের ছাপ।
সমুদ্রতীরের পাশেই পিচ ঢালা রাস্তার মোড়ে স্থির দাঁড়িয়ে কুচকুচে কালো রঙের এক চোখ ধাঁধানো ল্যাম্বারগিনি। ছাঁদবিহীন চার চাকার গাড়িতে মূর্তির ন্যায় আসীন এক দীর্ঘদেহী সৌষ্ঠব অবয়ব। মরচে যাওয়া সূর্যের তেরছা আলোটুকু সোজা গিয়ে ঝিল দিচ্ছে তার চকচকে কালো রোদ চশমায়। ব্লেডের মতো ধারালো চিবুকের প্রতিটি বাঁকে অবিশ্বাস্য গাম্ভীর্যের ছাপ। কালচে বাদামী শুষ্ক ওষ্ঠজোড়ায় ঝুলে আছে কপটতার শ্লেষ হাসি। খানিক বাদে বাদে ঠোঁটের ফাঁক গলিয়ে নিসৃত হওয়া উষ্ণ ধোঁয়ার কুন্ডলিতে অশুভের ন্যায় গুমোট চারিপাশ, যেন সমগ্র অস্তিত্ব জুড়ে রাজত্ব শুরু করেছে এক নিস্তব্ধ মরিচীকার আস্ফালন।
সেই তখন থেকে নির্জীব দৃষ্টে সমুদ্রপৃষ্ঠের দিকে একধ্যানে চেয়ে আছে মানব। চশমার আড়ালের দৃষ্টিজোড়া শিকারীর ন্যায় তীক্ষ্ণ, অথচ ভেতরে তার অনুভূতির শূন্যতা। কেমন পৈশাচিক অভিব্যক্তি। যেন আচ্ছন্ন হয়ে নীরবে গুনে যাচ্ছে প্রতিটি ভয়াল তরঙ্গোচ্ছ্বাস ।
অদূরের হাইওয়ে সড়কে বিশাল বেরিগেড। একেরপর এক অগ্নিকাণ্ডের কবলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সরকারি ভবন। শহরের সবচেয়ে মূল্যবান সিলমোহরটি কোনো মাফিয়া গোষ্ঠীর দ্বারা স্থানান্তরিত হয়েছে, যার ফলে পুরো লস এ্যাঞ্জেলস জুড়ে শুরু হয়েছে অগাধ নৈরাজ্য। তীক্ষ্ণ আওয়াজে ভেসে আসছে শরীর শিউরানো পুলিশের সাইরেন। জমিন কাঁপিয়ে এদিকেই ধেয়ে আসছে অপ্রসন্ন গাড়ির বহর।
মাফিয়া বস কপট হাসে। মোলায়েম হেডরেস্টের গায়ে মাথা এলিয়ে দিয়ে টানটান হয়ে বসে সিটের উপর।অতঃপর কানে আবদ্ধ এয়ারবাড সচল করে নিকোটিনের শলাকায় ওষ্ঠ দাবিয়ে বিড়বিড়ায়,
--- অলরেডি টু আওয়ার্স,থার্টি সিক্স মিনিটস,এ্যান্ড টুয়েন্টি থ্রি সেকেন্ড হ্যাভ পাসড। তোমরা আমাকে এখনো খুজে পেলেনা! ইটস টোটালি আনফেয়ার আমেরিকা। শেইম অন ইউ!
পরক্ষণেই ধ্বনিত হলো কল কেটে যাওয়ার পিক পিক আওয়াজ । সময় নষ্ট করলো না এরীশ, এয়ারবাডসসহ মোবাইল ফোনটা ভেঙে টুকরো টুকরো করে সহাস্যে ছুড়ে ফেলে দিলো গভীর সমুদ্রে। কাজ সম্পন্ন হওয়ার দরুন ফিরেই যাচ্ছিল, তন্মধ্যে অযাচিত আক্রমণে সচকিত হয়ে উঠলো মস্তিষ্ক । অতর্কিত এক ধাতব তীরের ফলা ধেয়ে এলো বিদ্যুৎ গতিতে। সরাসরি চোখ বরাবর।সুদক্ষ মাফিয়া বস সময় নিলোনা এক মূহুর্ত, ব্যঘ্র থাবায় চোখের পলকে ধরে ফেললো সেটিকে। শক্ত হাতের পেষণে ধাতব বস্তুুটিকে চূর্ণবিচূর্ণ করে ছুড়ে ফেললো রাস্তার পাশে। পরপরই সেখান থেকে ছুটে পালালো এক লম্বা বিনুনি ওয়ালা তিরন্দাজ রমণী।
চিকচিকে স্বচ্ছ বালুচর ধরে প্রাণপনে ছুটছে মেয়েটি। উর্ধ্বশ্বাসে ছুটে চলার দরুন চেহারা অস্পষ্ট। মেয়েটাকে সুক্ষ দৃষ্টে পরখ করে নিলো মাফিয়া বস, অতঃপর অস্ফুট স্বরে আওড়ালো,
--- ইট’স আ ট্র্যাপ! বাট আই ক্যান হ্যান্ডেল।
বাক্য শেষ হতে না হতেই মেয়েটাকে নিশানা করে রিভলবারের ট্রিগ্যার টানলো এরীশ। তবে অজ্ঞাত রমণীর দূরবদ্ধিতায় লক্ষ্যচ্যুত হলো পরপর দু'টো বুলেট। অবকাশ দিলোনা মাফিয়া বস,বেলাগাম চিতার গতিতে ধাওয়া করতে শুরু করলো মেয়েটাকে।
কয়েকক্রোশ বালুচর পেরিয়ে গেলো চোখের পলকে। আপোষহীন দূর্বার গতিতে ছুটছে সে বেপরোয়া রমণী,এরীশ ইউভান ছেড়ে দেওয়ার পাত্র নয়। যেচে পড়ে ঘুমন্ত হিংসকে জাগ্রত করার মূল্য তো আজ চোকাতেই হবে এই মেয়েকে।
অবশেষে টানা কয়েকঘন্টার দৌড় প্রতিযোগীতার ইতি টানলো রমণী। প্রচন্ড হাঁপিয়ে গিয়ে অকস্মাৎ হোচট খেয়ে মুখ থুবড়ে পড়লো বালু আস্তরিত জমিনে, পরপরই থমকালো এরীশ । মাথার উপর থেকে কালো হুডির আস্তিন সরিয়ে ছুড়লো কর্কশ স্বীকারোক্তি,
--- ইউ হ্যাভ টু মার্চ এনার্জি, দম আছে মানতেই হবে!
এরীশের বাক্যে গোখরা সাপের ন্যায় ফোঁস করে দৃষ্টি ঘোরালো রমণী। মেয়েটাকে দেখা মাত্রই আরেকদফা অবাক হলো এরীশ।
কৃষ্ণবর্ণের নিখাঁদ মুখশ্রী। যোদ্ধার মতো রুক্ষ দৃষ্টি। কঠোর ধারালো মুখাবয়ব, অভিব্যক্তি জুড়ে প্রবল হিং"স্রতা।এই সবকিছু ছাপিয়ে গেলো মেয়েটার অদ্ভুত দু'টো চোখের মনি। যার একটা এরীশের চোখের ন্যায় ধূসর বাদামি রঙের আর অন্যটা ঈশানীর মতোই প্রগাঢ় নীলাভ।
--- হেটেরোক্রোমিয়া।
অদ্ভুত স্বরে বিড়বিড়ালো মাফিয়া বস। হেটেরোক্রোমিয়া মূলত কোনো রোগ নয়। এটা একধরনের জিনগত বৈশিষ্ট্য। সাধারণত দু'টো চোখের রঙ সম্পূর্ণ দু'রকম হয় এতে। যদিও পৃথিবীতে খুবই বিরল এই বৈশিষ্ট্য।
--- হোয়াট আ মিসট্রিয়াস গার্ল!
বাক্য ধ্বনিত হতে না হতেই, আত্নরক্ষার্থে এরীশের পানে একথাবা ঝরঝরে বালু ছুড়ে মারলো মেয়েটা,অযাচিত ধোঁয়াসায় এক মূহুর্তের জন্য দৃষ্টি সরালো মাফিয়া বস। সেই সুযোগে নিমেষেই চোখের আড়াল হয়ে গেলো মেয়েটা। এরীশ বাঁকা হাসে, অতঃপর আস্তে আস্তে এগোয় সম্মুখে।
কিছুদূর যেতেই দেখা মেলে একটা অদ্ভুত ভাঙাচোরা ক্যাসেলের। নির্জন বালুকাবেলায় গাম্ভীর্যের ন্যায় মাথা উঁচিয়ে দন্ডায়মান সেই দূর্গ। ক্যাসেলটির চারিপাশ ভাসমান ফুলেট আর সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে আসা নানান ধরনের আসবাব দিয়ে আবর্তিত। সামনে রয়েছে ঝুলন্ত কাচের বোতলের প্রাকৃতিক সুরক্ষা। সহস্তে বোতল গুলো সরিয়ে ক্যাসেলের অভ্যন্তরে পা রাখলো এরীশ। তৎক্ষণাৎ একহাতে লম্বা ধনুক আর অন্য আছে তীরের ফলা নিয়ে ধেয়ে এলো মেয়েটা। কঠোর হস্তে মেয়েটাকে প্রতিরোধ করায় ব্যস্ত হলো এরীশ। তবে দমলো না রমণী, দু'হাত মুঠিবদ্ধ করে হামলে পড়লো এরীশের উপর। চোখ খিঁচে ঘুষি হাঁকানোর পাঁয়তারা করতেই আরও একবার পরাস্ত হলো মাফিয়া বসের কাছে।
তবুও কৃষ্ণবর্ণের অদ্ভুত চোখের ভাঁজে আগুন ঝড়া ঐশ্বর্য তার । মারপিটের পারদর্শিতা ব্যাপক। এরীশ এক মূহুর্ত ভাবে, পরক্ষণেই বিভ্রম থেকে বেড়িয়ে সচকিত কণ্ঠে আওড়ায়,
--- রিয়ানা! রিয়ানা ভলকভ!
সমুদ্রাগত তরঙ্গোচ্ছ্বাসের মতো ফুঁসে ওঠে রিয়ানা। অপ্রস্তুত ভঙ্গিমায় আক্রমণ করে বসে আবারও। এবার আর সুযোগ দিলো না মাফিয়া বস। একটু দূরে উল্টে পরে থাকা চেয়ারের সঙ্গে এক লহমায় বেধে ফেললো মেয়েটাকে। প্রথমে দু'হাত এরপর দু'পা সবশেষে মুখের উপর ঠেসে দিলো মোটা স্তরের কস্টেপ।
পিনপতন নৈঃশব্দ্য। এতোকিছুর পরেও অকুতোভয় রমণী। বিন্দুমাত্র টলানো যায় নি তাকে। চোখের পাতায় প্রতিহিংসার লেশ। দূর্বার বিধ্বংসী অভিব্যক্তি। যেহেতু মুখের উপর কস্টেপের আস্তরণ তাই আওয়াজ করার সুযোগ নেই রিয়ানার। ক্রোধে উন্মাদ হয়ে চেয়ার সমেত ছটফট করছে শুধু।
--- রিচার্ড ইজ নো মোর!
একটুবাদে ওর মুখের টেপটা সরিয়ে , সশব্দে বাক্য ছুঁড়লো মাফিয়া বস। যা শুনে এক মূহুর্তের জন্য থমকালো রমণী। দৃষ্টিতে তার তীক্ষ্ণ বেদনার ছাপ। পর মূর্হুর্তেই দৃষ্টি নামিয়ে অস্ফুটে স্বরে আওড়ালো,
--- কাপুরষ!
--- ইট’স আ মিস্টেক।
রাশভারি পুরুষালি কন্ঠস্বরটা কর্ণগোচর হতেই গ্রীবা ঘোরায় রিয়ানা। ভ্রুকুটি করে বলে ওঠে,
--- গর্ভনরের সিলমোহর তবে আপনিই সরিয়েছেন?
--- রিচার্ড কাপুরুষ নয়। হোয়াই আর ইউ চেঞ্জ দ্যা টপিক! নিজের বয়ফ্রেন্ডের মৃ"ত্যুর খবরে বুক কাঁপলো না?
এরীশের কথায় অভিব্যক্তি কঠোর হলো রমণীর। দৃঢ় কণ্ঠে বললো,
--- কাপুরষের জন্য আবার মায়া কিসের?
এরীশ প্রত্যুত্তর করেনা, বুটের ভেতর থেকে চকচকে ধাতব চাকু টা রিয়ানার চোখের সামনে তুলে ধরে। বিপরীতে ভ্রু বাঁকায় রিয়ানা। আওয়াজে সন্দেহের পারদ ঢেলে শুধায়,
--- কি এটা?
--- শেষ মূহুর্তে রিচার্ডের কাছে এই একটা অ"স্ত্রই অবশিষ্ট ছিল। এ্যান্ড ইট ওয়াজ মিস্ট্রিয়াস। এই চাকুটার গায়ে দু রঙের দু'টো চোখ খোদাই করা। মজার বিষয় হলো চোখ দু'টো কোনো মেয়ের। অর্থাৎ চোখ দু'টো রিচার্ডের খুব বেশিই প্রিয়।তখনই বুঝেছিলাম, এই চোখের মালিক আমার সামনে আসবেই আসবে। তবে এতো তাড়াতাড়ি সেটা আশা করিনি।
একটুখানি শান্ত হয় রিয়ানা,স্বগোতক্তি করে বিড়বিড়ায়,
--- হি ওয়াজ আ কাওয়ার্ড! ও আমাকে ভালোবাসতে ভয় পেতো।
তন্মধ্যে আরেকদফা বাক্য ছোড়ে এরীশ,
--- জীবনের শেষ মূহুর্তে তোমার বয়ফ্রেন্ড কে জিজ্ঞেস করেছিলাম, তার দূর্বলতা কি? সে তোমার নাম বলেছিল।
অদৃশ্য যন্ত্রণায় কাতরে ওঠে রমণী। কঠোর নেত্রপটে জড়ো হয় ব্যথার তুফান। প্রকম্পিত স্বরে আওড়ায়,
--- অসম্ভব! রিচার্ড আমাকে ছেড়ে পায়ারেটস দলে যোগ দিয়েছিল। ও নিজের দস্যু জীবনের লোভে আমাকে ত্যাগ করেছিল। সভ্য জাতির মানুষেরা ঠিকই বলে, ভিলেইনরা কখনো মায়ার বাঁধনে আটকায় না, তাদের জন্মই হয় ধ্বংস দিয়ে।
--- ভুলক্রমে যদি একবার আঁটকে যায়, তবে নিজেকে ধ্বংস করে হলেও সেই মায়া সুরক্ষিত করার ক্ষমতাটাও তারা রাখে!
এই মূহুর্তের জন্য কন্ঠ খাদে নামায় এরীশ। তার কথা শুনে রিয়ানা ভ্রু কুঁচকায়,
--- কিহ!
পরক্ষণেই বর্জ্র কন্ঠ ভেসে এলো মাফিয়া বসের,
--- হি গেইভ আপ হিজ লাইফ অনলি ফর ইউ বিচ! যাকে তুমি ভিলেইন বলে আখ্যায়িত করছো সে তোমার তরে আত্নহুতি দিয়েছিল।
কন্ঠে আক্রোশ ঢালে রিয়ানা,
--- সে আমাকে ছেড়ে গিয়েছিল।
--- তাহলে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে ওত পেতে কেন বসে আছো?
---- প্রতিশোধ তো আমি নেবোই,সেই গড ফাদারের, যে আমার কাছ থেকে আমার রিচার্ড কে আলাদা করে পায়ারেটস গ্রুপে পাঠিয়েছিল। আর তারপর,
খানিক নীরবতা।
--- তারপর আর ফিরে আসলো না আমার রিচার্ড! চিরজীবনের মতো হারিয়ে গেলো। ওই রাক্ষুসে সমুদ্রের নীল জলের অন্তরায়।
থেমে থেমে কথাগুলো বললো রিয়ানা। কণ্ঠে তার ব্যাকুলতার প্রলাপ, অথচ দৃষ্টিতে আগুন ঝরা প্রতিশোধের লেলিহান।
এতোক্ষণে নিজের সত্তায় ফিরেছে এরীশ। ম্যানিউপুলেশন বেশ ভালোই কাজে দিয়েছে। স্বর্গবাসী প্রেমিকের তরে আপ্লুত নারীমন গলতে শুরু করেছে অবশেষে। এবারে গড ফাদারের পরিচয় জানার পালা।
তাদের কথপোকথনের মাঝেই ক্যাসেলের বাইরে খটখট করে শব্দ হলো অকস্মাৎ। শব্দ অনুসরণ দৃষ্টি ঘোরালো রিয়ানা। সদর দরজার পানে তীর্যক নজর বুলিয়ে বললো,
--- এটা তোমার জন্য সেইফ জোন নয়। ইউ হ্যাভ টু গো।
এরীশ বাঁকা হাসে। ক্ষ্যাপা হিংসের ন্যায় শক্ত হাতে রিয়ানার চিবুক আঁকড়ে ধরে ছোঁড়ে কর্কষ রুক্ষধ্বনি,
--- এইইই! ডোন্ট ট্রাই টু ডাইভার্ট মাই মাইন্ড। মাথায় খু"ন চেপে বসলে তোমাকে ধ্বংস করতে আমার এক সেকেন্ড ও লাগবে না।
--- ইউ ব্লাডি মনস্টার!
এরীশের হাতটা এক ঝটকায় সরিয়ে দিলো মেয়েটা,মুখাবয়বে তার উপচে পড়া তেজ। চোখ দু'টোতে জ্বলজ্বল করছে বিষাদ, বিতৃষ্ণা, তার সঙ্গে কঠোর প্রতিরক্ষা।
সেদিকে দৃষ্টিপাত না করেই পাশ থেকে আরেকটা চেয়ার টেনে মেয়েটার মুখোমুখি হয়ে বসলো এরীশ। নৈঃশব্দ্যের ফায়দা লুটে একাই বলতে আরম্ভ করলো,
--- গড ফাদারের পরিচয় বললেও তোমার মুক্তি নেই, না বললেও মুক্তি নেই। পার্থক্য শুধু এটাই,সত্যিটা বলে দিলে মৃত্যুটা একটু সহজ হবে।
--- আমি তোমাকে ভয় পাইনা মাফিয়া বস!
ক্ষ্যাপা বাঘিনীর ন্যায় ফুঁসে উঠলো রিয়ানা।
এরীশের মানে লাগলো খুব। দৃষ্টিজুড়ে প্রস্ফুটিত হলো অশুভ এক আগ্রাসন। যেন র"ক্তের ফোয়ারা বইয়ে তবেই স্বস্তি মিলবে তার। হিং'স্র দানবের ন্যায় দাঁতে দাঁত পিষে হিসহিসিয়ে উঠলো তৎক্ষনাৎ,
--- সেল্ফ কনফিডেন্স! আই হেইট ইট। আমার সামনে আত্নবিশ্বাস দেখানোর স্পর্ধায় মরবে তুমি এখন।
মস্তিষ্কের প্রতিটি নিউরনে নিউরনে ছড়িয়ে পড়েছে তীব্র ক্রোধ। দৃষ্টিজুড়ে দাবানলের অগ্নিস্ফুলিঙ্গ।যেন সামনে পেলেই ভস্ম করে দিবে সবকিছু। আচানক রিভলবার বের করে রিয়ানার কপাল বরাবর তাক করলো এরীশ। কিঞ্চিত ঘাবড়ালো রমণী। শুষ্ক কণ্ঠতালু ভেদ করলো সুক্ষ্ম ঢেউয়ের তোরন। পর মূহুর্তেই বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো ক্ষুব্ধস্বর,
--- তোমার খেলা এখানেই শেষ।
কথা বলতে না বলতেই, হাওয়ার বেগে ছুটে গিয়ে রিয়ানার ডান বাহু বিদ্ধ করলো তীক্ষ্ণ এক ধাতব বুলেট। ঘটনার আকস্মিকতায় জোরালো ধ্বনিতে চিৎকার দিয়ে উঠে চেয়ারের হাতলে লুটিয়ে পরলো রিয়ারা।
নারীকণ্ঠের তীব্র আর্তনাদেও এইটুকু টললো না মাফিয়া বসের অন্তর। হিমালয়ের ন্যায় অটল সে মানব। দক্ষ নিশানা ধরে প্রস্তুতি নিলো আরও একটা গুলি ছোড়ার। তার আগেই পেছন থেকে ছুটে এসে ছো মে'রে তার রিভলবারটা কেড়ে নিলো অন্য কেউ।
এক লহমায় ঘুরে দাঁড়ালো মাফিয়া বস। আগন্তুকের পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ধিম কন্ঠে বলে উঠলো,
--- তুমি এখানে কি করছো?
--- আমাকে আপনার প্রয়োজন, তাই এসেছি।
রাশভারি কণ্ঠস্বর। কালো সোয়েট শার্ট আর গ্যাভার্ডিং পরিধেয় মানুষটি রোবটের ন্যায় নিস্ফল কদমে এগিয়ে এলো সম্মুখে। এরীশও এগুলো দু'কদম। অচিরেই দৃষ্টির মিলন ঘটলো দু'জনের। ধ্বং"সের মতো উদ্যত মাফিয়া বস, দাঁতে দাঁত পিষে বললো,
--- ফিরে যাও তুষার জাওয়াদ। তোমাকে আমার আর প্রয়োজন নেই।
--- আমাকে আপনার প্রয়োজন আছে।
একই ধ্বণিতে প্রত্যুত্তর করলো যন্ত্রমানব। যেন মোটেই ব্যতিগ্রস্ত নয় সে তেমন করেই বলতে আরম্ভ করলো,
--- জানতাম, মাথা গরম হলেই গুলি ঠুকে দিবেন। সত্যিটা জানার জন্য ধৈর্য্য আর কন্ট্রোল দু'টোই প্রয়োজন। যা আপনার নেই।
---- ডোন্ট ট্রাই টু আন্ডারিস্টেমেড মি তুষার জাওয়াদ! আমি তোমার চেয়ে অনেক এগিয়ে।
অতর্কিত ব্যঘ্র হাতে তুষারের কলার চেপে ধরলো এরীশ। সেদিকে ভ্রক্ষেেপ করলো না যন্ত্রমানব । কণ্ঠ তার শীতল, সাবলীল।
--- কিন্তু বয়সে আমি বড়।
--- ফা'ক ইউওর ব্রোম্যান্স!
ক্ষ্যাপাটে এরীশ গর্জে উঠলো। তুষার দম ছাড়ার আগেই তার নাসারন্ধ্র বরাবর ঘুষি ছাড়লো কয়েকটা। কয়েক মূহুর্তের জন্য স্তব্ধ হয়ে গেলো পরিবেশ। পেছন ফিরে থু থু এর সাহায্য মুখগহ্বরে জড়ো হওয়া র"ক্তের দলা অদূরে ছুড়ে ফেললো তুষার। অতঃপর কোনো পূর্বাভাস ছাড়াই পাল্টা ঘুষি হাঁকালো এরীশের মুখে। সুনিপুণ অধরকোণ রঞ্জিত হলো র"ক্তের ধারায়। জিভের ডগায় উৎকট নোনতা স্বাদ অনুভূত হতেই অশুভের ন্যায় কপট হাসলো মাফিয়া বস। র'ক্তটুকু লেহন করে অতি কপট স্বরে আওড়ালো,
--- এক্সুয়ালি আ'ম নট অ্যা ভ্যাম্পায়ার, বাট ইট’স টেস্ট সো গুড।
অতঃপর অতর্কিতে ঝাপিয়ে পরলো তুষারের উপর। কোনো বন্দুক নয়, কোনো মারণা"স্ত্র নয়। কেবল ধস্তাধস্তিতেই একজন অপরজনকে র"ক্তাক্ত করে ফেললো ওরা। সে কি তেজ, সে কি ক্রোধ! একজন দু'টো হাঁকালে অপরজন গুনে গুনে চারটা ফেরত দিচ্ছে। এভাবেও বুঝি র"ক্ত ঝরিয়ে অভিমান মেটানো যায়?
মাফিয়াদের র"ক্তের ফোঁটার দাম নেই। সত্যিই কোনো দাম নেই! নইলে এতো র"ক্ত ঝরানোর দ্বায়ে তুষার এরীশ দু'জনারই কারাদণ্ড প্রাপ্য।
ওদিকে তুষার আর এরীশের কান্ডে হতবুদ্ধি হয়ে যায় রিয়ানা। আহত শরীরটাকে কোনোমতে সামলে নিয়ে চেয়ারেই ঠেস দিয়ে বসে আছে সে। ঘটনার একপর্যায়ে ওরা দু'জন বেগতিক হয়ে উঠলো। র"ক্তে ভেজা চপচপে শরীর নিয়েও কেউ কাউকে একচুল সমান ছাড় দিতে নারাজ তারা, সেই সময় পেছন থেকে বাক্য ছোড়ে রিয়ানা,
--- তোমরা আমাকে ধরতে এসে নিজেদের মধ্যে কেন মারামারি কেন করছো?এতোই যখন বক্সিং খেলার শখ তখন আমাকে ছেড়ে দাও, তারপর যা খুশি করো। এসব বেহুদা নাটক দেখার সময় নেই আমার।
সেই শুরু থেকে মেয়েটার সাহস দেখে দেখে অবাক হয়ে যাচ্ছে এরীশ।দু'হাত মুঠিবদ্ধ করে ভয়ংকর দৃষ্টিতে তাকিয়ে কিছু বলবে মেয়েটাকে, তার আগেই ওপাশ থেকে বাক্য ছোড়ে তুষার,
--- কথায় দেখছি প্রচন্ড ধার!
তৎক্ষনাৎ প্রত্যুত্তর করলো এরীশ ,
--- এইমূহুর্তে ওর জিহ্বা কেটে দেবো আমি।
বাঁধ সাধলো তুষার। ঠান্ডা স্বরে বললো,
---ও যা জানে সেটা আগে বের করতে হবে।
--- মেয়েটা মিস্ট্রিয়াস, মুখ খুলছে না কিছুতেই।
এরীশের কথায় দম নিয়ে হাসলো তুষার। কৌতুক করে বলে উঠলো,
--- আপনি যেই লেভেলের হিং"স্র, ও চাইলেও কিছু বলতে পারতো না,আমি বাঁধা না দিলে এতোক্ষণে উপরে পাঠিয়ে দিতেন।
--- আই হেইট আরগিউমেন্ট। মেয়েটা তর্ক করে যাচ্ছিল তখন থেকে।
---- অ্যামাজন জঙ্গলের সবচেয়ে প্রাচীনতম আধিবাসী এরা। সত্যি কারের পাইথন আর এ্যানাকন্ডার সঙ্গে দীর্ঘদিনের সহাবস্থান এদের, মিস্ট্রিয়াস তো হবেই। দেখুন গুলি খেয়েও কেমন স্ট্রং হয়ে বসে আছে। দে হ্যাভ সাম এক্সট্রা অর্ডিনারী হিউম্যান ইমিউনিটি।
--- কি বলতে চাইছো?
র"ক্তাক্ত এরীশ ঘুরে তাকায় তুষারের পানে। নৈঃশব্দ্যে হ্যা সূচক মাথা নাড়িয়ে অদৃশ্য এক ইঙ্গিত প্রদান করে তুষার।
--- উই নিড টু ইউজ আওয়ার মাইন্ড।
কথা শেষ হতেই রিভলবার হাতে ধীরস্থির কদমে সামনে এগোয় দু'জন। একই গতিতে। খানিক আগের মারামারি, ধস্তাধস্তি সবটাই যেন অলীক। এখন এই মূহুর্তে তাদের লক্ষ্য এক,চিন্তা এক, কৌশল এক আর ভবিতব্য? সেটাও বোধ হয় অভিন্ন। একযোগে এগিয়ে আসা প্রতিটি জোরালো কদম জানান দিয়ে যায় তার সত্যতা। তুষার এবং এরীশ যেন দুটি পৃথক দেহের একই সত্তা।
ওদের দু'জনকে একযোগে এগিয়ে আসতে দেখে কিঞ্চিৎ ঘাবড়ায় রিয়ানা। চোয়াল শক্ত করে বিড়বিড়ায়,
--- ইউ গাইস আর ইনসেইন !
কাছাকাছি আসতেই এদিক ওদিকে ঘাড় ফুটিয়ে সোজা রিয়ানার মুখোমুখি চেয়ারটায় বসে পড়লো এরীশ। অনেকটা আয়েশ করে হাঁটুর উপর আরেকপা তুলে রাজাধিরাজের মতো বসলো সে। ওদিকে পেছন থেকে রিয়ানার মস্তিষ্ক বরাবর রিভলবার ঠেসে ধরলো তুষার। মুখাবয়ব চুপসে গেলো মেয়েটার। বিপদ আসন্ন ভেবে কুণ্ঠিত স্বরে আওড়ালো,
--- তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তাহলে শুধু শুধু আমাকে কেন মারতে চাইছো?
---- হুঁশশ!আর একটা অপ্রয়োজনীয় বাক্য ছুড়লে জিহ্বা কেটে দুভাগ করে ফেলবো তোমার!
মাফিয়া বসের নীরব হুম"কিতে অন্তর প্রকম্পিত হয় রিয়ানার, কিছু বলতে গিয়েও থমকায় সে। ফের প্রশ্ন ছোড়ে তুষার ,
--- রিচার্ড কে পায়ারেটস দলে কে পাঠিয়েছিল?
দীর্ঘশ্বাস ছাড়ে রিয়ানা, আত্নসমর্পণের মতো করে নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়,
--- আমি বললে বিশ্বাস করবে তোমরা?
ওপাশে নৈঃশব্দ্য। গুমোট আবহ পরিলক্ষিত হলে, একাই বলতে আরম্ভ করে রিয়ানা,
--- ঘটনার শুরু ব্লাড ডায়মন্ড দিয়ে। এই অভিশপ্ত বিরল পাথরকে অ্যামাজন অধিবাসীরা বলে ধ্বংসের দূত। এই পাথর যার কাছে যায় সেই কোনো না কোনো ভাবে বিপর্যস্ত হয়।
--- তোমার কাছে ফেইরীটেল শুনতে আসিনি আমরা, আন্সার ইউওর কোশ্চেন বিচ! হু ইজ দ্যা গড ফাদার?
এরীশের হুংকারে আঁতকে ওঠে রিয়ানা। থমথমে স্বরে জানায়,
--- আমি জানিনা।
অকস্মাৎ শক্ত থাবায় মেয়েটার কণ্ঠনালী চেপে ধরে এরীশ। পেছন থেকে তুষার জিজ্ঞেস করে,
--- গড ফাদারের সঙ্গে ব্লাড ডায়মন্ডের কি সম্পর্ক?
থেমে থেমে জবাব দেয় রিয়ানা,
--- পৃথিবীর সূচনা লগ্নে অ্যামাজনের গহীন থেকে এই রত্ন সংগ্রহ করে আমাদেরই এক পূর্বপুরুষ। প্রচলিত আছে এই পাথর সংগ্রহের পরপরই একের পর এক বিপর্যয়ে পুরো পরিবার ধ্বংস হয়েছে তার। তখন থেকেই আমাদের আদিবাসীদের কাছে এক অমীমাংসিত রহস্যের নাম রক্তহীরক।
এই রত্নের অদ্ভুত জ্যোতি আর বিক্ষুব্ধ কর্মকাণ্ডের ফলে তাদের বদ্ধ ধারণা রক্তহীরক পৃথিবীর কোনো অংশ নয়, বরং আকাশ থেকে খসে পড়া মহাজাগতিক কোনো নক্ষত্র এটি। সভ্য জাতিদের সঙ্গে লড়াই করার জন্য যা স্বয়ং ঈশ্বর তাদের দান করেছেন।
একটু থামলো রিয়ানা। এরীশ, তুষার দু'জনই প্রগাঢ় অভিলাষে চেয়ে আছে ওর পানে। যা দেখে সুতীব্র এক দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো মেয়েটার বুক চিঁড়ে। কোনোরূপ গড়িমসি না করেই স্পষ্ট আওয়াজে বলে উঠলো,
--- অ্যামাজনের জংলী আদিবাসী আমরা, সভ্যতা থেকে অনেক পিছিয়ে। আমাদের বিশ্বাস ভক্তিতে বিজ্ঞানের ছোঁয়া অনুপস্থিত, রয়েছে ব্যাপক পরিমাণে রীতিনীতির অনুসরণ, যার ফলে পূর্বপুরুষের রীতি মোতাবেক রক্তহীরক যার হাতে থাকবে সেই আমাদের নিকট দেবতাতুল্য। হাজার বছরের এই রীতির অনুকরণ আমরা জঙ্গলেই নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম,যতদিন না সভ্যতা আমাদের ভক্তিতে হস্তক্ষেপ করে।
রক্তহীরক কি করে তার হাতে চলে গিয়েছিল সেই রহস্য জানা নেই আমার। তবে এতোটুকু জানি ওই পাথরের জন্যই আজ আমাদের গোত্রের এতো বড় বিপর্যয়। ওই গড ফাদার লোকটা রক্তহীরকের প্রলোভন দেখিয়ে গোটা সিংহলী জাতিকে নিজের করায়ত্ত করে রেখেছে। নিজেকে প্রভুর আসনে বসিয়ে আমাদের আদিবাসীদের দ্বারা একের পর এক স্বার্থ হাসিল করে যাচ্ছে লোকটা , আমার ভালোবাসা রিচার্ডও তার ভুক্তভোগী। আমি জানিনা ঠিক কতদূর গড়াবে তার এই পাষবিকতা, আর কবেই বা মুক্তি পাবো আমরা।
এ পর্যায়ে প্রশ্ন ছোড়ে তুষার,
--- এখন তো ব্লাড ডায়মন্ড অন্যকারও হাতে, তাহলে তোমরা কেন শুনছো তার কথা? রীতি অনুযায়ী ব্লাড ডায়মন্ডের মালিকই হবে তোমাদের প্রভু।
--- ওই যে বললাম অজ্ঞতা। গোত্রের বেশিরভাগ মানুষই অন্ধবিশ্বাসী, এতো বছর তারা ওই গড ফাদারের আনুগত্য করে এসেছে, এখনো অন্ধের মতোই বিশ্বাস তাদের, ব্লাড ডায়মন্ডের আসল মালিক একমাত্র সে-ই।কিন্তু আমি ভিন্ন, ওই পাষণ্ড গডফাদারকে না-তো আমি বিশ্বাস করি, আর না ভক্তি।
--- কখনো দেখেছো তাকে?
ঠান্ডা স্রোতের মতো কন্ঠস্বরটা শ্রবনেন্দ্রিয় ভেদ করতেই তড়াক করে চোখ তুললো রিয়ানা। এরীশের পানে পূর্ণদৃষ্টি নিক্ষেপ করে জবাব দিলো,
--- না, কখনো দেখিনি। কোনোদিন দৈহিক বর্ণনাও শুনিনি। তবে শেষবার রিচার্ডের কাছে শুনেছিলাম সে আমাদের মতো স্বাভাবিক ভাবে হাঁটেনা, ক্রাচে ভর করে এক পা টেনে টেনে হাঁটে।
--- কোন পা!
তুষারের ধারালো মস্তিষ্ক ইঙ্গিত দিচ্ছে কোনো কিছুর। প্রত্যুত্তরে রিয়ানা কিছু বলবে, তার আগেই পুরো বেলাভূমি জুড়ে ঘটে গেলো অপ্রত্যাশিত এক বিপর্যয়।
অকস্মাৎ শক্তিশালী গ্রেনেড হামলে পড়লো নির্জন বালুচরে উপর । মূহুর্তেই বি"স্ফো'রণের বিকট শব্দে প্রকম্পিত হয়ে উঠলো ধরিত্রী। কিচিরমিচির করে শঙ্কিত ধ্বনি তুলে উড়ে পালালো শঙ্খচিলের দল। দানবীয় অ"গ্নিগ্রাসে নিমেষেই হারিয়ে গেলো সমগ্র ক্যাসেল। ভুগর্ভের তীব্র প্রকম্পনে সুনামির ন্যায় ফুলেফেঁপে উঠলো সমুদ্র। ক্যাসেলের অভ্যন্তরে কীটপতঙ্গের ন্যায় ছিটকে পড়লো ওরা তিন-তিনজন মানব মানবী।
কোনো মতে নিজের অস্তিত্ব সামলে সচকিত হয়ে উঠে দাঁড়াতেই মাফিয়া বসের ইস্পাত কঠিন বক্ষ ভেদ করে বেড়িয়ে একটা চকচকে ধাতব বুলেট। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেলো তুষার, কোনোকিছু বুঝে ওঠার আগেই মুখের উপর আবিষ্কার করলো ছিটকে আসা তাজা র"ক্তের ঘ্রাণ। এরীশের র"ক্ত!
যা দেখা মাত্রই বিদ্যুৎ চালিত পাখার ন্যায় সমগ্র দুনিয়াটা চোখের সামনে ঘুরতে লাগলো ওর। পরিস্থিতি আঁচ করার আগেই পরপর আরও দু'টো বুলেট এসে তীরের ফলার ন্যায় বুকের বাম পাঁজরে গেঁথে গেলো এরীশের। ঠিক হৃদয় বরাবর!
প্রথম গুলিটা লাগার পরে স্থির দাঁড়িয়ে থাকলেও। এবার আর সৌষ্ঠব শরীরটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না মানব । শক্তিশালী বুলেটের ধাক্কায় পিছিয়ে গেলো দু'কদম।
দৃষ্টি জুড়ে শুধু অ"গ্নিশিখার আস্ফালন। দাউদাউ করে জ্বলেপুড়ে ছাই হয়ে যাচ্ছে চারিপাশ। নীরবে দম ছাড়লো এরীশ। জীবনে প্রথমবারের মতো শরীরের সমগ্র ভার ছেড়ে বসে পড়লো হাঁটুভেঙে। কানের কাছে ঝিঁঝি পোকার অসহনীয় গুঞ্জন। তুষার ছুটে এলো ওর কাছে, জোরে জোরে শরীর ঝাঁকিয়ে বলতে লাগলো কিছু একটা। অধৈর্য এরীশ সেসব শোনার জন্য বসে রইলো না আর । ধীরে ধীরে শুয়ে পড়লো ধুলো জমা শক্ত জমিনে। চারিদিকের কোলাহল, বারুদের ঝাঁঝালো গন্ধ, জ্বালাময়ী অ"গ্নিদাহ সবকিছু ছাপিয়ে মাফিয়া বসের নিভু নিভু দৃষ্টিজুড়ে ভেসে উঠলো একজোড়া শান্ত, শীতল নীলাক্ষি, একফালি হৃদয় জুড়ানো স্নিগ্ধ হাসি, আর পরিশেষে একগুচ্ছ চেরিব্লোসমের মিষ্টি সুঘ্রাণ। মরিচীকার মতো আঁধারের অতলে হারিয়ে যেতে যেতে এক অতৃপ্ত বাসনায় হেসে উঠলো মাফিয়া বস। অতঃপর নৈঃশব্দ্যে বুজে গেলো তার অক্ষিপুট।
বাংলাদেশ,
সকাল থেকেই আকাশ ভার। গোধূলি পেরোতেই ম্লান হয়ে এসেছে সূর্যকীরণ। অদ্ভুত
নীরবতার ছায়ায় ঢাকা পড়েছে দিনের উচ্ছ্বাস। কেমন যেন বিষন্ন চারিপাশ। ক্লান্তিময় দিবালোকের শেষ আলো টুকু নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে সন্ধ্যার কোলঘেঁষে।
জানালার ধারে চেয়ার পেতে বসে নিঃশব্দে আকাশ দেখছে নিঝুম। কোলের উপর অযত্নে মেলে রাখা ক্লাসের বই। ঝিরিঝিরি বৃষ্টির সংস্পর্শে ধেয়ে আসা ভেজা বাতাসে এলোমেলো ভাবে উল্টে যাচ্ছে তার পাতা। বেখেয়ালি নিঝুম ডুবে আছে মায়া কাননে। আনমনে ঝিমাচ্ছে তার অন্তঃকরণ। একটুবাদেই আওয়াজ ভেসে এলো রান্নাঘর থেকে,
--- কিরে নেংটি ইঁদুর চিংড়ি রেঁধেছিস কেন? তুই জানিস না চিংড়ি আমি খেতে পারিনা, আমার এলার্জী হয়!
নাকের ডগায় ভাঁজ পড়লো নিঝুমের চোখে জড়ো হলো বিরক্তির ছাঁয়া। পেছনে ঘুরে তৎক্ষনাৎ প্রত্যুত্তর করলো,
--- ষাঁড়ের মতো চেঁচাবেন না তূর্য ভাই। আমি পড়ছি এখানে।
রান্নাঘর থেকে হনহনিয়ে বেড়িয়ে এলো তূর্য। নিঝুমের কাছাকাছি এসে রাগে কটমটিয়ে বললো,
--- আমি ষাঁড়!
--- তো কি?
নিঝুমের দৃষ্টি জানালা ছাপিয়ে বাইরে। আকাশ ফুটো হয়ে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। রিমঝিম ছন্দে মুখরিত ধরণী। এই তো গত মাসেই খালামনির প্রচন্ড জোড়াজুড়িতে তূর্যের চিটাগং এর ফ্ল্যাটে শিফট করেছে ওরা দু'জন। আর তারপর থেকেই শুরু হয়েছে খালামনির আদরের ছেলের বাঁদরগিরি। এটা করে দে, সেটা এনে, ওটা দিয়ে দে ফরমায়েশ খাটতে খাটতে বিরক্ত নিঝুম। সারাদিন পতিসেবা করতে করতে পড়াশোনা লাটে উঠেছে তার।
--- খিদে পেয়েছে আমার, ডিম ভেজে দে।
তূর্যের কথায় সৎবিৎ ফিরলো নিঝুমের। সামান্য ঘাড় ঘুরিয়ে অত্যন্ত রূঢ় স্বরে বলে উঠলো,
--- নিজের কাজ নিজে করুন গিয়ে।
বাক্য শেষ হতেই একটানে ওর বইটা কেড়ে নিলো তূর্য। ছদ্ম রাগে কটমট করে বলে উঠলো,
--- নিজের কাজ নিজে করলে তোকে রেখেছি কেন?
--- আমি কি আপনার কাজের লোক?
--- না তুই আমার বউ।
কথায় না পেরে দীর্ঘশ্বাস ছাড়ে নিঝুম। মন খারাপ করে বলে,
--- সামনে আমার পরীক্ষা তূর্য ভাই, কেন এভাবে জ্বালাচ্ছেন?
মুরুব্বিদের মতো চোখ গোছালো তূর্য,ঢং করে বললো,
--- সে কি কথা, স্বামীর সেবাকে তোর জ্বালাতন মনে হলো? ছিহ নিঝুম কতটা বেয়াদব তুই!
--- আপনি স্বাভাবিক একটা কথাকে টেনেটুনে ঘোলাটে বানাচ্ছেন, পাড়ার ঝগরুটে মহিলাদের মতো।
--- তুই আমাকে ঝগরুটে বললি? এটাওতো বেয়াদবি। পড়ালেখা করে এই শিখেছিস এতো বছর?
তূর্যের কথায় দীর্ঘশ্বাস ছাড়লো নিঝুম। এই লোকের সঙ্গে কথা বাড়ানো মানে যেচে পড়ে নিজের মূল্যবান সময় খোয়ানো। ঝগড়া তো করবেই সাথে কথার প্যাঁচে পাগল বানিয়ে ছা্রবে। অগত্যা চেয়ার ছেড়ে উঠে রান্না ঘরে চলে গেলো নিঝুম । যেতে যেতে প্রশ্ন ছুড়লো,
--- অমলেট নাকি মামলেট?
হাতে প্লেট নিয়ে নিঝুমের পেছনে ছুটতে ছুটতেই উৎসুক কন্ঠে বিড়বিড়ালো তূর্য,
--- হেহেহে লক্ষী বউ আমার।
সন্ধ্যা সারে সাতটা। দিনের পাট চুকিয়ে বেশ আয়োজন করে পড়তে বসেছে নিঝুম। বাইরে বৃষ্টি হচ্ছে এখনো। অবিরাম বারিধারায় আদ্রতার চাঁদরে গা ভিজিয়েছে প্রকৃতি। ভেজা মাটির সোঁদা গন্ধে মন্থর আবেশে বুদ হয়ে আছে হৃদয়। বৃষ্টি ফোঁটার ঝমঝম শব্দে অদ্ভুত শিথিলতায় ছেঁয়ে গেছে মস্তিষ্ক। এরূপ সময় মনোযোগ ভালো থাকে। তাই পাঠ্য বইয়ের জটিল সব অংকগুলো এখনই কষতে বসলো নিঝুম।
আঙুলের ডগায় কলম ঘোরাতে ঘোরাতেই আবিষ্কার করলো ওর পাশে এসে দাঁড়িয়েছে কেউ। পারফিউম টা চেনা, তূর্যের উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘোরায় নিঝুম বিরক্তির স্বরে বলে ওঠে,
--- আবার চলে এসেছেন? আমি পড়তে বসলেই আপনার যত জ্বালা তাইনা? কি চাইছেন, পরীক্ষায় ফেইল করি আমি? হ্যা তাতো চাইবেনই, ভালো চেয়েছেন কখনো আপনি আমার?
--- তোর সমীকরণে ভুল আছে!
শান্ত সাবলীল স্বরে প্রত্যুত্তর করলো তূর্য। দৃষ্টি তার নিঝুমের নোটপ্যাডে আবদ্ধ। থমকালো নিঝুম। নিজ খাতার দিকে গভীর দৃষ্টিপাত করে বলে উঠলো,
--- মানেহ!
তূর্য কথা বাড়ালো না। বিনা অনুমতিতে ঝুঁকলো
সম্মুখে। রমণীর গা ঘেঁষে হাত বাড়ালো নোটপ্যাডে। জটিল সমীকরণ, যেটা গত একঘন্টা ধরে মিলিয়েছে নিঝুম, সেটা একটানে কেটে দিয়ে,দক্ষ হাতে সলভ করলো অংকটা। সবশেষে উত্তর মিলিয়ে গ্রীবা ঘুরিয়ে তাকালো নিঝুমের পানে। মেয়েটার অবাক দৃষ্টিতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে, গভীর স্বরে আওড়ালো,
--- তোর ভালো চাই কিংবা না চাই, তোকে কিন্তু ঠিকই চাই।
--- কিহ!
হতচকিত নিঝুমের কণ্ঠভেদ করে বেড়িয়ে এলো অযাচিত শব্দ। তূর্য আর প্রত্যুত্তর করলো না। গলায় তোয়ালে ঝুলিয়ে গুনগুন করতে করতে ঢুকে গেলো শাওয়ারে। নিঝুমের আর পড়া হলোনা সে রাতে। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বেগবান হয়ে উঠলো তার ভাবনার মায়াজাল। ঠিক সেই মূহুর্তে নিঝুমের ভাবনা ছাপিয়ে শাওয়ার থেকে ভেসে এলো তূর্যের চমৎকার গানের গলা ,
আমার মনের জোছনা,
আমি কাউকে দেবোনা....
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে
নিজেও জানোনা........
চলবে.....
