২৬+২৭+২৮+২৯+৩০
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ২৬_প্রথমাংশ
#লেখনীতেঃsuraiya_rafa
🚫কপি করা নিষিদ্ধ।
🚫কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
গহীন অভয়ারণ্যের মাঝে মহাপ্রাচীরের ন্যায় দন্ডায়মান বিলাসবহুল মাফিয়া পেন্টহাউজ। যা বরাবরই নীরব আর কোলাহল মুক্ত, ঠিক যেন বিষণ্ণতার প্রতীক। এই ভবনে যারা বসবাস করে তারা যান্ত্রিক মানবের ন্যায় একঘেয়ে আর জটিল। প্রয়োজনের আধিক্যে কথা তো দূরে থাক সহসা চোখের পলক পর্যন্ত ছাড়েনা তারা । যেন এটাও তাদের কর্তব্যেরই অন্তর্ভুক্ত। বলাবাহুল্য মাফিয়া টেরিটোরিতে কর্ত্যব্যের সামান্য হেরফের হলেই নির্ঘাত মৃ'ত্যু।
তবে পেন্ট হাউজের ভেতরের চিত্র আজ বেশ সরগরম। পূর্বাভাস বিহীন জলোচ্ছ্বাস যেন মাথার উপর দিয়ে গেলো। হিমালয়ের তীব্র তুষার ঝড়ের মাঝে এক টুকরো ভূখণ্ড আঁকড়ে জীবনপণ দাঁড়িয়ে থাকার মতোই সকলের ওষ্ঠাগত প্রাণ। এই মূহুর্তে কার অভিব্যক্তি ঠিক কিরূপ হওয়া উচিৎ তা সঠিক বিবেচনায় ধারণা করা মুশকিল , ফলস্বরূপ স্থবির পায়ে জীবন্ত মূর্তি হয়ে থমকে রয়েছে সকলে। মাফিয়া বসের আচানক কান্ডে ভাবাবেগ কিঞ্চিৎ পরিবর্তিত হলেও, পেশাদারি চিত্তে যান্ত্রিক রোবটের ন্যায় সর্বদা অটুট তারা।
একটা ব্লাডি মনস্টার। মরীচীকার অতল গহ্বরে যার অবাধ বিচরণ। বীভৎস তিমিরে আচ্ছাদিত যার নৃ'শংস অতীত। সে হৃদয়হীন। গু'ম,খু'ন,হাহাকার,নিষ্ঠুরতা সকল পাপচারেই তার ভেতরের অভিব্যক্তি দাঁড়ায় ভাবলেশহীন শূন্য। যেন নরকের অভিমূখে হাপিত্যেশ ছুটে বেড়ানো এক অনুভূতিহীন জীবন্তলা'শ।
ক্ষমতা আর পাশবিকতার জোরে সকলকে কুণ্ঠিত বানিয়ে পুতুলের মতো নাচানোর চেয়ে পৈশাচিক আনন্দ বোধ হয় এ জীবনে কোনোকিছুতে পায়নি এরীশ। উপরুদ্ধ এই পৈশাচিক আনন্দটুকুই ওকে ধীরে ধীরে বানিয়েছে সর্বগ্রাসী অশুভ এক জানোয়ার। আপামর মানুষরূপী একটা পাপিষ্ঠ দানবীয় সত্তা, যে চায় পুরো দুনিয়া তাকে ভয় করুক। ভয় করুক তার হিংস্রতাকে। Bratva শব্দটা সামনে এলে শুধুমাত্র একটা নামই মস্তিষ্কে ঘূর্ণন লাগিয়ে দিক সবার,আর সেটা হলো "এরীশ ইউভান"।
ধ্বংসলীলা যার প্রতিটি র'ক্ত কণিকায় মিশে, যার অগ্নিস্ফুলিঙ্গের মতো দাপুটে চাহনি জুড়ে উদ্ভাসিত অঢেল কতৃত্ব।যার পৈশাচিক হুংকারে কম্পিত হয় পুরো আন্ডারওয়ার্ল্ড bratva। আর আজ কিনা সেই অনুভূতিহীন পাপী জানোয়ারটা চট করেই ঝড় তুলেছে একজোড়া নিস্পাপ নিটোল ওষ্ঠাধরের অন্তরায়। কোন সুখের উল্লাসে নিজের ধ্বংসকে এমন করে আলিঙ্গন করার স্পর্ধা দেখালো সে?
মন জানেনা মনের কথা। এরীশ নিজেও হয়তো জানেনা এর উত্তর। মন মস্তিষ্কের টানাপোড়েনে ঠোঁটের আগ্রাসন জোড়ালো হয় তার। শক্ত হয়ে ওঠে হাতের বাঁধন। ভেজা নরম কম্পনরত ঠোঁটের গভীর স্বাদটুকু আস্বাদনে উন্মাদনায় মত্ত হয়ে ওঠে মাফিয়া বসের কলুষিত আবেগহীন পাথর চিত্ত। মতিভ্রমে ঠোঁট ছাপিয়ে দাঁত বসায় মেয়েটার তুলতলে নরম অধরের মাঝে। আ'ক্রমণকারী নরপিশাচের ন্যায় দন্তরাশির বেসামাল বিচরণে মূহুর্তে বিদীর্ণ করে তোলে রমনীর ফিনফিনে ওষ্ঠপুট।
*
পূর্বাভাসবিহীন বেগতিক ঝোড়ো হাওয়ার মতো ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় পুরোপুরি স্তব্ধ ঈশানী। আশ্চর্য এক অনুভূতির তরঙ্গোচ্ছ্বাসে শিথিল হয়ে আছে মস্তিষ্ক। কয়েক মূহুর্তের ব্যবধানে কি থেকে কি হয়ে গেলো সে ধারণা প্রায় ক্ষীণ। ঘটনার আকস্মিকতায় লোপ পেয়েছে অনুভূতি শক্তি । অব্যক্ত বিষণ্ণতায় জমে বরফ হয়ে এসেছে সর্বাঙ্গ। কিয়ৎক্ষনের জন্য ও শুধু অনুভব করলো একজোড়া শীতল খরখরে ঠোঁটের জোড়ালো স্পর্শ। কেবল ঠোঁট নয় লোকটার হাতের বাঁধন গুলোও ছিল অস্বাভাবিক শীতল। যেন জীবন্ত ঘুরে বেড়ানো আস্ত এক বরফ পিণ্ড। মানুষটা কি আদৌও জীবিত?
চট করেই অযাচিত এক প্রশ্ন খেলে গেলো ঈশুর মন মস্তিষ্কে। পরমূহুর্তেই ঠোঁটের মাঝে অনুভূত হওয়া র'ক্তের নোনতা স্বাদে ভাবনা থেকে ছিটকে বেড়িয়ে এলো মেয়েটা । বিদীর্ণ ওষ্ঠাধরের মন্থর যাতনায় শিওরে উঠে নিজের থেকে ঠেলে সরাতে চাইলো পর্বতসম বলিষ্ঠ শরীরটাকে। ঈশানীর দু'হাতের ধাক্কায় টললো না মাফিয়া বস। উল্টো নিজের কাজে অনড় থেকে হাতের সাহায্যে সরু কোমড়টাকে টান মে'রে মাঝখানের সামান্য তম দূরত্বটুকু ঘুচিয়ে নিলো অকপটে। মূহুর্তেই তার ইস্পাত কঠিন বক্ষভাঁজে বহমান উর্মি মালার ন্যায় আঁচড়ে পরলো শীর্ণকায় শরীরের একরত্তি মেয়েটা।
আচানক ঘটনায় বিতৃষ্ণায় ছটফট করে ওঠে ঈশানী। ফুটন্ত তেলের মতোই মাত্রাতিরিক্ত আগ্রাসনে চড়চড়িয়ে ওঠে আত্মসম্মানবোধ । মূহুর্তের মাঝে খেই হারায় মস্তিক, অগত্যা শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা প্রয়োগ করে ওর ইস্পাত কঠিন শক্ত বুকে। ক্ষয়িষ্ণু উন্মাদনায় জ্ঞানশূন্য মাফিয়া বস চট করেই টললো এবার। ঈশানীর ধাক্কায় বেখেয়ালে পিছিয়ে গেলো দু'কদম, বেসামাল পদচারণায় চওড়া পৃষ্ঠদেশ গিয়ে থমকালো কংক্রিটের পোক্ত দেওয়ালে।
এবার মুখোমুখি দু'জন। মাঝখানে কয়েক বিঘাত দূরত্ব মাত্র। ওদের মাঝ বরাবর অফিস কক্ষের ভেতরে স্থির দাঁড়িয়ে তুষার। মুখে তার চিরাচরিত থমথমে অভিব্যক্তি। যেন কিছুই হয়নি এখানে, সবকিছু অত্যন্ত স্বাভাবিক। এমনকি এরীশের এই আত্মসংযমহীন এলোমেলো কাজটিও বিন্দুমাত্র ভাবালো না তাকে ।
ঈশানীর ধাক্কায় পিছিয়ে এসে মধুরস আহরণের ন্যায় জিভের ডগায় ঠোঁট ভেজালো এরীশ,অতঃপর হাতের পিঠ দিয়ে অধরে অবশিষ্ট তরলাংশটুকু মুছে ফেললো নির্দ্বিধায়।বিস্তার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঘাড়টা সামান্য কাত করে মেয়েটার পানে নিক্ষেপ করলো পূর্ণ দৃষ্টি । পিয়ার্সড করানো ধূসর বাদামি চোখের মাঝে নির্জীবতায় ঠাসা, অথচ নজর কাড়া তার মোহিত দৃষ্টি ।ধস্তাধস্তির তোড়ে গোছানো চুল গুলো এলোমেলো হয়ে নেমে এসেছে কপালের অগ্রভাগে।
মাফিয়াটার অমন নির্বিকার শূন্য চাহনিতে আগ্রাসী হয়ে ওঠে ঈশানী, বিরক্তির চরম পর্যায়ে গিয়ে বজ্রধ্বনিতে চ্যাঁচিয়ে ওঠে তৎক্ষনাৎ।প্রচন্ড ক্ষোভ নিয়ে বলে,
--- আর কত নিচে নামবেন? কেন আপনি এতো খারাপ হতে গেলেন? বলুন কেন?
--- কোনো কারণ নেই! আমি শুরু থেকেই খারাপ। তোমার ভাষায় পাপিষ্ঠ।
রুক্ষ আওয়াজ ভেসে এলো ওপাশ থেকে। এরীশের অজ্ঞাত প্রত্যুত্তরে কিঞ্চিৎ দ্বিধাগ্রস্থ হলো ঈশানী, মনে মনে ভাবলো,
--- তবে যে ফ্লোরা বলেছিল, এরীশের নৃ'শংস এক কালো অতীত রয়েছে? ফ্লোরা আদৌও সত্যিটা জানেতো? নাকি সত্যিই কারণহীন সত্তায় কলুষিত জানোয়ারটা?
কিয়ৎক্ষন ভাবনায় ডুবলো ঈশানী। পর মূহুর্তেই ভাবনার সুতো ছিঁড়ে বেড়িয়ে মেকি রাগে চিড়বিড়িয়ে উঠে বললো,
--- ওই পাপিষ্ঠ হাতে আমাকে ছোঁয়ার সাহস হলো কি করে আপনার? কোন অধিকারে চুমু খেয়েছেন আপনি আমায়?
কয়েক সেকেন্ডের জন্য এক চিলতে বিদ্রুপাত্তক হাসি খেলে গেলো পাইথন লিডারের ঠোঁটের আগায়। পরমূহুর্তেই মুখাবয়বে স্পষ্টত হলো প্রতীয়মান গাম্ভীর্যের ছাঁপ । ধ্বংসাত্ত্বক চোখদু'টো ঈশানীর গভীর চোখে তাক করালো সে। বললো,
--- একশো মিলিয়নের কথা এতো তাড়াতাড়ি ভুলে গেলে? তোমার সঙ্গে যা খুশি করতে পারি আমি। ইভেন,
এরীশের বাক্যশেষ হওয়ার পূর্বেই চোখ দু'টো খিঁচে বন্ধ করে নিলো ঈশানী। কেন যেন ওই নোংরা জায়গা, ওই বীভৎস নিলামের রাতটার কথা মনে পরলে তীব্র আতঙ্কে অন্তরাত্মা ধড়ফড়িয়ে ওঠে ওর। নিজেকে হাড়িয়ে ফেলার নিগূঢ় ভয়ে তটস্থ হয়ে ওঠে মেয়েটা।
যদিও ঈশানীর ক্ষয়িষ্ণুতা আঁচ করতে পেরে মাঝপথে কথার লাগাম টেনেছে এরীশ। তাও সময় নিলো ঈশানী। অজান্তেই ভরে উঠলো ওর চোখের কোটর। নিঃশব্দে চিকন স্রোত গড়ালো কপোল বেয়ে । অস্রুশিক্ত নয়ন মেলে শেষ বারের মতো ওই সুদর্শন চেহারার হৃদয়হীন লোকটাকে পরখ করে নীলাম্বরী। কণ্ঠনালীতে কান্নার ঢেউ তুলে বলে,
--- আপনি একটা মানুষরূপী জানোয়ার। আপনার এই নির্দয় অ'ত্যাচারী চেহারাটা কোনোদিন দেখতে চাইনা আমি।কোনোদিন না।
সদ্য অঙ্কুরিত অনুভূতির কাছে ঈশানীর কথাগুলো ছিল হৃদয় ছিড়ে ফেলার মতোই যন্ত্রণাদায়ক , তবুও কেন যেন প্রত্যুত্তর করলো না মাফিয়া বস। মোহাবিষ্টের ন্যায় নিস্প্রভ উচাটন দৃষ্টি মেলে আনমনে চেয়ে রইলো মেয়েটার দিকে । ওর গভীর চোখের এলোমেলো অনুভূতির ভাষা খুঁজতে গেলো না ঈশানী।তপ্তশ্বাস ছেড়ে দ্রুত পায়ে ত্যাগ করলো অফিস রুম। অতঃপর গটগটিয়ে এগিয়ে গেলো করিডোর ধরে।
অথচ একই জায়গাতে একই ভঙ্গিমায় ঠায় দাঁড়িয়ে এরীশ। ঈশানী নেই এখানে, চলে গিয়েছে অনেকক্ষন, দরজার কাছটা নিছকই ফাঁকা পরে আছে। তাও একবারের জন্যও চোখ ঘোরালো না এরীশ। ভ্যানিলার ওই মিষ্টি সুবাস টা এখনো উপস্থিত, যেন সামনেই দাঁড়িয়ে আছে আছে স্বয়ং সাকুরা। কথার জোয়ারে কুলকুলিয়ে উগড়ে দিচ্ছে ভেতরের রাগ, ঢাক অভিমান, বিরক্তি সমস্তটা। আর বিনা প্রতিক্রিয়ায় সেগুলো মন দিয়ে শুনে যাচ্ছে এরীশ।
তখন থেকে স্থির দাঁড়িয়ে আছে মাফিয়া বস।চোখে মুখে তার অস্তিত্বহীন ব্যথার সুপ্ত অবয়ব। অফিস কক্ষ ত্যাগ করার সময় তুষার বিনাবাক্যে সেদিকে চাইলো এক পল।অতঃপর দীর্ঘশ্বাস ছেড়ে ভঙ্গুর সত্তাটাকে অতিক্রম করতে করতে নরম স্বরে বললো ,
--- এভাবে নিজের সঙ্গে নিজের অঘোষিত যুদ্ধটা না বাঁধালেও পারতেন এরীশ।
এবারও নির্বিকার মাফিয়া বস। শূন্য অভিব্যক্তিতে চোখ ঘোরালো শুধু।ধূসরগহ্বরে হিং'স্রতার বদলে হানা দিয়েছে অসহনীয় যন্ত্রণা,সেদিকে কয়েক মূহুর্তের বেশি তাকিয়ে থাকতে পারলে না তুষার। সহসা ঝটপট চোখ নামিয়ে লম্বা পা ফেলে সম্মুখে এগিয়ে যেতে যেতে ছোট্ট করে জানালো,
--- আসছি।
--- তুমি এভাবে চলে যাচ্ছো, আমি খুশি হতে চেয়েও পারছি না ঈশু।
আজ বহুদিন বাদে ভবনের ফ্রন্ট গেইটে এসে দাঁড়িয়েছে ঈশানী। বিশাল কংক্রিটের আস্তরে ফুঁসে ওঠা সর্পিলের চিকচিকে অবয়ব। পুরো গেইট টাই বানানো হয়েছে জঙ্গলের ভয়ানক সব জন্তুজানোয়ারের জীবন্ত দানবীয়তাকে ভিত্তি করে। যেন কোনো হিংস্র পিশাচের সবগ্রাসী সাম্রাজ্যের হাতছানি। ঘুনাক্ষরে এক'পা ভেতরে গেলেই মুখোমুখি হতে হবে ভয়ংকর সব জাদুকরী বাস্তবতার।
ফ্লোরা খুব ভালো করেই জানে এই জায়গাটা থেকে বের হওয়া ঈশানীর জন্য কতটা সৌভাগ্যের, সেখানে খারাপ লাগার তো প্রশ্নই ওঠে না। তাও কেন যেন এই মূহুর্তে দাঁড়িয়ে নিজের আবেগ টুকু সংবরণ করতে পারছে না মেয়েটা। নিশ্চুপ ঘরকুণো ঈশানী কত সহজেই না বন্ধু হয়ে গিয়েছিল ওর।কতগুলো দিন একসঙ্গে কাটিয়েছে, কত হেসেছে ওরা দু'জন। অথচ আজ দু'জনার চলার পথ বেঁকে গেলো দু'দিকে । জীবনে কখনো আর দেখা হবে কিনা অনুমান করা দুষ্কর। কারণ আর যাই হোক ঈশানী নিশ্চয়ই কল্পনাতেও কোনোদিন পা রাখবে না এই পাপের দুনিয়ায়।
যদিও ডেসটিনি খুব অদ্ভুত একটা জিনিস। ডেসটিনির প্রভাবে অনেক ধরনের মিরাকল ঘটে জীবনে, এই যেমন পেন্টহাউজ থেকে অকস্মাৎ মুক্তি পাওয়ার ঘটনাটা ছিল ঈশানীর ভাবনার অন্তরায়। ও ভেবেই নিয়েছিল পেন্টহাউজের এই অসহনীয় দিনাতিপাত ওকে মৃ'ত্যু অবধি পৌঁছে দিবে। কিন্তু ডেনসিটি পরিবর্তন হলো, আজ সত্যি সত্যি ফিরে যাচ্ছে ঈশানী। মাফিয়া বস এরীশ ওর কাছে হেরে গিয়েছে। বাধ্য হয়েছে মুক্তি দিতে। অথচ ফ্লোরার কান্নার তোড়ে বিজয়ের আনন্দটুকু ক্রমশ ফিকে লাগছে হৃদয়ে। গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে, প্যাসেঞ্জার সিটে বসে আছে তুষার,কারও সঙ্গে কথায় বলায় ভীষণ ব্যস্ত সে। মেয়েদের মেলোড্রামায় গা ভাসানোর বিন্দু মাত্র ইচ্ছে কিংবা ধৈর্য কোনোটাই নেই তার।
হৃদয়টাকে খানিক্ষণ সংযত রেখেও, শেষমেশ মনের জোরে পেরে উঠলো না ঈশানী,কান্নায় ভেঙে পরে নমনীয় হাতে আঁকড়ে ধরলো রুশ মেয়েটাকে, ওর সরু কাঁধে চিবুক ঠেকিয়ে ফোঁপাতে ফোপাঁতে কম্পিতস্বরে বললো,
--- রাশিয়াতে এসে আমার সঙ্গে সত্যিই যদি ভালো কিছু হয়ে থাকে তবে সেটা শুধু তুমি ফ্লোরা। তোমার জন্যই বোধ হয় এতো ঝড়ঝাপটার মাঝেও ভালো ছিলাম আমি। দুঃখ বিষণ্ণতা সবকিছু ভুলে তোমার মতোই উচ্ছাসিত মনে খুশি ভাগাভাগি করতাম সন্তোর্পনে। তুমি আমার সত্যিকারের বন্ধু ফ্লোরা। আমি কোনোদিন ভুলতে পারবো না তোমায়, আর না তো তোমার সঙ্গে কাটানো এই বিভীষিকা ময় দিনগুলো। কিন্তু বিশ্বাস করো আমি আর এখানে ফিরতে চাই না কোনোদিন । এই পেন্টহাউজ আমাকে ধোঁকা, অপমান আর আতঙ্ক ছাড়া কিছুই দেয়নি। আমি চাইনা এই পাপের শহরে পা রাখতে আর। আ...
কথার মাঝপথে থমকে গেলো ঈশানী, যখন দেখতে পেলো দোতলার টর্চারসেলের সামনে একটুকরো খোলা বারান্দায় স্থবির চিত্তে দাঁড়িয়ে আছে এরীশ ইউভান। কিছুটা কৌতুহলী হয়ে সেদিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটা, দেখতে পায় ফর্মাল প্যান্টের পকেটে হাত গুঁজে এদিকেই চেয়ে আছে লোকটা। তার চিরাচরিত কঠোর দৃষ্টিতে কিছু একটা অনুপস্থিত আজ ।
ঈশুর চোখে চোখ পরা মাত্রই ধারালো অভিব্যক্তিতে আঁধারের প্রগারতা দিগুণ হয়ে এসেছে যেন। শূন্য চোখ দু'টোতে জড়ো হয়েছে বিষাদের ঘনঘটা । কেমন যেন ব্যথাতুর নিস্প্রান চাহনি তার। এটা নিশ্চয়ই কেবল বিষাদ নয়, তার চেয়েও বেশি কিছু। কিন্তু কি?
মস্তিষ্ক গহ্বরে আচানক হামলে পরা আ'গুনের ফুলকির ন্যায় দলা পাকানো প্রশ্নে থমকালো ঈশানী। হৃদয়হীন লোকটা নিগূঢ় নয়নে এদিকেই চেয়ে আছে একদৃষ্টে। ওর চোখ গুলো আজ অন্যরকম ঠেকলো ঈশানীর নিকট,ফলস্বরূপ ঈশু নিজেও এরীশের পানে চাইলো এক পল । শেষবারের মতো মিলন ঘটলো দুই জোড়া অক্ষিপুটের। প্রথমদিনের মতো হিং'স্রতা কিংবা প্রতিহিংসা নয়। আজ এই মূহুর্তে দাঁড়িয়ে, একজোড়া চোখে স্থান পেয়েছে কলুষিত ঘৃ'ণার অভিমানী আন্দোলন,আর অন্যজোড়ায় প্রবল ব্যাকুলতা।
এরই মাঝে ডাক পরলো তুষারের,
--- হারিআপ লেট হয়ে যাচ্ছে।
তুষার তাড়া দিতেই পেছনে ঘোরে ঈশানী, হ্যা সূচক মাথা নাড়িয়ে ধীর কদমে গাড়ির অভিমুখে এগিয়ে যেতে যেতে আরও একবার ঘাড় ফিরিয়ে তাকায় অরণ্য নামক উতপ্ত খরখরে মরুভূমির পানে। অতঃপর সেভাবেই এগুতে এগুতে উপলব্ধি করে, ওই পিয়ার্সড করা নির্জীব চোখ দু'টোতে বোধহয় অসহনীয় যন্ত্রণা ছিল আজ। সেই সঙ্গে ছিল ব্ল্যাকহোলের মতোই ধ্বং'সা'ত্বক বিভীষিকা।
চলবে....
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ২৬_বর্ধিতাংশ
#লেখনীতেঃsuraiya_rafa
🚫কপি করা নিষিদ্ধ।
🚫প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
দোতলার বেজমেন্ট ছাড়িয়ে ঝড়ের বেগে উপরে উঠছে এলিভেটর টা। গন্তব্য চিরাচরিত মাফিয়া পেন্টহাউজ। এলিভেটরের মধ্যে ঠায় দাঁড়িয়ে এরীশ। হৃদয়হীন লোকটার ভেতরে ঠিক কিরূপ ঝোড়ো হাওয়া বইছে সেটা আদৌও অনুমান করা না গেলেও ওর হিং'স্র চোখের অকস্মাৎ পরিবর্তিত হওয়া শিশুসুলভ ব্যাকুল চাহনি অনেক কিছুই বলে দেয়। মুখে প্রকাশ না করলেও স্পষ্ট বুঝিয়ে দেয় ভেতরের অপ্রকাশিত অনুভূতিরা অসহনীয় বেদনায় নীল হয়ে যাচ্ছে।
এরীশের ব্যাতিগ্রস্থ মন এমন একটা মেয়েকে বেছে নিয়েছে, যে কিনা ওর হাতে নিপীড়িত। একাধিক বার যাকে আ'ঘাত করেছে ও,কথার বারুদে ঝলসে দিয়েছে তার নাজুক হৃদয়টা, এমনকি একজন প্র'স্টিটিউড বানানোর জন্য যা যা করতে হয় ঠিক তাই করেছে। অথচ পৈশাচিক সত্তার বাইরে গিয়ে ওই মেয়েটার জন্যই বারবার বিচলিত হয়েছে ওর কলুষিত আবেগহীন চিত্ত। মাফিয়া বস দূর্বলার উর্ধ্বে, কিন্তু এই মূহুর্তে এরীশের নিজেকে পৃথিবীর সবচেয়ে দূর্বল আর বোকা মানুষটি মনে হচ্ছে, যার পাথর হৃদয়টা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে ওই সাধারণ মেয়েটার জন্য।
ইচ্ছে করছে অস্ত্রাগার থেকে সবচেয়ে শক্তিশালী মেশিন গানটা নিয়ে বেড়িয়ে পরতে। পুরো শহরে লক ডাউন লাগিয়ে দিয়ে ওই মেয়েটাকে আবারও নিজের কাছে এনে বন্দি করে রাখতে। কিন্তু তাতো সম্ভব নয়! যুদ্ধ বাঁধিয়ে হলেও পছন্দের জিনিস কেড়ে নেওয়া এরীশের ধর্ম। অথচ কারোর মনের দখলদারি কিভাবে কেড়ে নিতে হয় সে কৌশল জানা নেই মাফিয়া বসের। এমনকি এটাও জানা নেই কারও হৃদয় থেকে কিভাবে মুছে ফেলতে হয় পাহাড় সম ঘৃণার আস্তর । জানা থাকলে হয়তো ওই ভীত সরল মেয়েটার চোখ থেকে ঘৃণাটুকু সবার আগে মুছে ফেলতো এরীশ।
কারণ, ওই গভীর নীল চোখে ঘৃণার জোয়ার মোটেই সহ্য হয়না ওর।যেন পৃথিবী কাঁপিয়ে বিদ্রোহ করে ওঠে মাফিয়া বসের সমগ্র অস্তিত্ব।হুংকার ছেড়ে বলে,
--- পুরো পৃথিবী আমাকে ঘৃণা করার অধিকার রাখলেও, তুমি রাখোনা। তোমার ওই অদ্ভুত নীল চোখের ঘৃণা পৃথিবীর সমগ্র ঘৃণার তুলনায় হাজার গুন বেশি শক্তিশালী, যা আমার পাপিষ্ঠ হৃদয়টাকে যন্ত্রণায় দগ্ধ করে দেয় ক্রমাগত।
অথচ শেষ অবধি ওই নীল চোখে কেবল ঘৃণাই দেখে গেলো এরীশ। এটা বোধ হয় ওর প্রাপ্য। আর যাই হোক, একটা ব্লাডি মনস্টার কে কেউ ভালোবাসে না, বাসতে পারেনা।
*
ভবনের শেষ মাথায় এসে থামলো এলিভেটর। দরজার পাসওয়ার্ড দিয়ে ভীরু কদমে ভেতরে প্রবেশ করলো এরীশ। এক পা,দু'পা, তিন পা,
ব্যাস, থমকে গেলো পদধ্বনি। ক্রমশ স্থবির হয়ে পরলো দানবীয় শরীরের সমস্ত শক্তিবল। নিগূঢ় শূন্যতায় আচ্ছাদিত হতে লাগলো মস্তিষ্কের শিরা উপশিরা। নির্জীব দৃষ্টি ফেলে চারিদিকে চোখ ঘোরালো সে। লাউঞ্জ, কিচেন কাউন্টার, ছাঁদ বারান্দা,স্টাফ কোয়ার্টার সবকিছুতে নেমে এসেছে ভয়াবহ শূন্যতা। চারিদিকে ফকফকে আলোক রোশনাই, তাও কালো লাউঞ্জের প্রগাড় তমশায় ঘোলাটে লাগছে নেত্রদ্বয় ।
কোথাও নেই সাকুরা, কোথাও না। শ্বাসরুদ্ধ হয়ে আসছে এরীশের, যেন চোখের সামনে সবকিছু অচেনা। পুরো পেন্টহাউজ জুড়ে উপচে পরছে আভিজাত্য। কোনো খাদ নেই, কোনো কমতি নেই, তবুও কিসের যেন অনুপস্থিতিতে অহেতুক ফিকে লাগছে সব। জীবনে প্রথমবার কারোর অনুপস্থিতি নীরবে পো'ড়াচ্ছে ওকে।হৃদযন্ত্রে হাতুড়ির মতো আ'ঘাত করে ক্রমাগত বুঝিয়ে দিচ্ছে একটা অস্তিত্বের প্রয়োজনীয়তা।
--- এটা কোনো সুপ্ত অনুভূতি ছিলইনা, এটা ছিল অনুভূতির জলোচ্ছ্বাস। যে জলোচ্ছ্বাসের বহুল তীব্রতায় অজান্তেই গুড়িয়ে গিয়েছে আত্মসংযমের কঠোর প্রাচীর,প্রেমানুভূতির শীতল বারিধারায় সিক্ত হয়েছে পাথর হৃদয়।
কিন্তু বিধিবাম, এতোগুলো দিনেও তার সামান্য তম গভীরতা আঁচ করতে পারেনি মাফিয়া বস।
--- কেন এসেছিলে আমার জীবনে? কেন তোমাকে উপেক্ষা করতে পারিনি আমি? কেইবা তোমাকে পাগলের মতো মিস করছি এখন? আহহহ! আই হেইট দিস ফাকিং ইমোশন।
দু'হাতে চুল খামচে ধরে আনমনে গর্জে ওঠে এরীশ। তার ক্ষীপ্রতার স্বীকার হয় পায়ের কাছে অবস্থানরত নান্দনিক সেন্টার টেবিলটা।
কাচ ভাঙার ঝনঝন আওয়াজে এপাশ ওপাশ থেকে লুকিয়ে চুরিয়ে উঁকি দেয় স্টাফরা।
তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ না করেই সামনে এগোয় এরীশ,প্রচন্ড ক্রোধের বশবর্তী হয়ে অতর্কিতে হাতের কাছে যা পায় সেটাকেই ছুড়ে ফেলে দেয় দিগ্বিদিক। মূহুর্তেই কাচের টুকরো আর ভাঙা আসবাবে ভরে ওঠে লাউঞ্জের তকতকে মসৃণ মেঝেটা।
যুদ্ধটা যখন মনের সঙ্গে মস্তিষ্কের হয়, তখন দ্বিধাগ্রস্থতা হয় কেবলই রসিকতা। এরীশ কোনোভাবেই পারছে না নিজের অনুভূতিকে সামাল দিতে, পারছে না ওই পান পাতার মতো আদুরে মুখটা মানস্পট থেকে এক মূহুর্তের জন্য সরিয়ে দিতে। ওর চোখে ঈশানী ছিল শুভ্র মেঘের মতো নমনীয় ,যা পৃথিবীর সকল রুক্ষতাকে এক নিমেষে গলিয়ে দিতে সক্ষম।
কিন্তু সেই নমনীয়তাটুকু এখন আর অবশিষ্ট নেই,সুমিষ্ট ভ্যানিলার সুঘ্রাণ নেই, নীল চোখের অভিমানী চাহনি নেই, নুপুরের রিনরিন আওয়াজ নেই, কোথাও খিলখিল হাসির ঝঙ্কার নেই, সর্বোপরি সাকুরা নেই। নেই,নেই, কোথাও নেই।
আবারও হাতের কাছের ইনডোর প্লান্টটা সশব্দে ছুড়ে মা'রে এরীশ। ঈশানীর অনুপস্থিতি ওকে ক্রমশ উন্মাদ বানিয়ে দিচ্ছে। এগুতে এগুতে সিঁড়ির কাছে এসে দ্বিতীয়বারের মতো থমকালো মাফিয়া বস, কি মনে করে সামনে পা বাড়িয়ে গতিপথ পাল্টালো ফের। এগিয়ে গেলো ঈশানীর বারো বাই বারো ফিটের ছোট্ট রুমটার দিকে। রুমের সামনে দাঁড়িয়ে একচিলতে তপ্তশ্বাস ছেড়ে, হাত বাঁড়িয়ে ঠেলে খুললো দরজাটা।
তৎক্ষনাৎ ভ্যানিলার হৃদয় নিংড়ানো সুবাসটা হানা দেয় ওর নাসারন্ধ্রে। এতোক্ষণে শ্বাসপ্রশ্বাস কিছুটা স্বাভাবিক হলো যেন। ভেতরে দানাবাঁধা ধ্বং'সাত্বক যুদ্ধটাও ক্ষণিকের মাঝে বিলীন হয়েছে মুগ্ধতার আড়ালে।
---লিভ
কক্ষের মাঝে পরিস্কার পরিচ্ছন্নতায় কার্যরত স্টাফ গুলোকে কঠোর স্বরে আদেশ করে এরীশ। তৎক্ষনাৎ মাফিয়া বস কে কুর্নিশ জানিয়ে দ্রুত পায়ে রুম ত্যাগ করে তারা।সকলে বেড়িয়ে যেতেই প্রকম্পিত গতিতে ভেতরে পা বাড়ায় এরীশ। এই স্নিগ্ধ সুবাসটা ক্রমান্বয়ে স্মৃতিকে জীবন্ত করে দিচ্ছে ওর। ঘরের আনাচে-কানাচে প্রত্যেকটা জিনিস কেবল ঈশানীকেই মনে করিয়ে দিচ্ছে। একজোড়া ভীত নীল চোখ, অসাধারণ সেই নাচের ভঙ্গিমা, মেকি আত্মবিশ্বাস ধরে রাখার বৃথা প্রচেষ্টা, এমনকি যাওয়ার আগের অতর্কিত ঠোঁটের মিলন, যা কোনোদিন ভুলতে পারবে না এরীশ। যদিও চুমু টা ছিল একপাক্ষিক, এটার জন্য হয়তো ভবিষ্যতে আরও বেশি ঘৃণা করবে ঈশানী ওকে। তাও শুধু মাত্র এই একটা ব্যাপারে অনুশোচনা নেই এরীশের।
ভাবনার জগত ছাপিয়ে ধীরে ধীরে স্টাডি টেবিলটার দিকে এগিয়ে যায় এরীশ, সেখানে কলম টা পরে থাকলেও ডায়েরিটা অনুপস্থিত।
এই রুমটা ছিল জেলখানার মতোই একাকী আর অসহনীয় । মোবাইল, ইন্টারনেট এমনকি যোগাযোগের জন্য ফ্যাক্স মেশিনটাও ছিল অনুপস্থিত ।ফ্লোরার রুমে তাও ফ্যাক্স মেশিন রয়েছে, এখানে সেটাও দেওয়া হয়নি। অবশ্য দেওয়ার কথাও নয়, এরীশ তো মেয়েটাকে ট'র্চার করতে রেখে দিয়েছিল। নিজের ক্ষমতা আর কাঠিন্যতার জোরে বাধ্যগত মেয়েটাকে ওর বশ্যতা স্বীকার করাতে চেয়েছিল।
ভাগ্যের পরিহাসে হলো তার উল্টো টা। ডেসটিনি সবকিছু পাল্টে দিয়েছে,মাফিয়া বস হাজার চেয়েও নিজের মনের উপর কতৃত্ব ফলাতে পারেনি,আর না পেরেছে নাজুক মেয়েটাকে শেষ অবধি নিজের অন্ধকার সাম্রাজ্যে বন্দি করে রাখতে। উল্টো নিজের অজান্তেই নিপতিত হয়েছে প্রণয়ের দিশাহীন অনলে।
টেবিলের উপর অযত্নে ফেলে রাখা তুচ্ছ কলমটার দিকে দুনিয়ার সবটুকু মনোযোগ স্থির রেখে চাপা দীর্ঘশ্বাসের মাধ্যমে ভেতরের আহত বাতাসটুকু ঠেলে বের করলো এরীশ। অতঃপর হাত বাড়িয়ে ছুলো কলমটাকে,তুচ্ছ বস্তুটিকে অহেতুক নাড়াচাড়া করতে করতে সেদিকে নিগূঢ় দৃষ্টি ফেলে আহত স্বরে বলে উঠলো ,
--- আই নো, আই ওয়াজ নেভার দ্যা হিলার। আই ওয়াজ অলওয়েজ আ বার্ডান টু ইউ। ইয়েট, আই মিস ইউ। মিস ইউ লাইক হেল।
কলমটাকে এতো কাতর হয়ে স্পর্শ করছিল যেন মনে হচ্ছিল এটা কলম নয় স্বয়ং ঈশানী। পরমূর্হতেই পেছন থেকে ওর নাম ধরে ডেকে উঠলো কেউ,
---এরীশ!
ভাবনার ছেদ ঘটলো মাফিয়ার । চট করে পেছনে ঘাড় ঘোরাতেই দেখলো ফ্লোরা দাঁড়িয়ে, এরীশ পেছনে ঘোরার সঙ্গে সঙ্গে ওকে মাথা নুয়িয়ে কুর্নিশ জানালো ফ্লোরা,কণ্ঠস্বর খাদে নামিয়ে বললো,
--- আসলে ঈশু এই পেন্টহাউজ থেকে পাওয়া কোনোকিছুই সাথে করে নিয়ে যায়নি।তাই ঘরটা পরিস্কার করার নির্দেশ আমিই দিয়েছিলাম স্টাফদের।
ফ্লোরার কথায় হতচকিত হলো এরীশ, কৌতূহলে ভ্রু কুঞ্চিত করে সশব্দে টান মে'রে খুলে ফেললো এ্যান্টিকের ছোট্ট আলমারিটা। দেখলো,ঈশানীর পরিহিত ফ্রক থেকে শুরু করে ওভারকোট এমনকি উলের তৈরি সোয়েটার আর গ্লাভস গুলোও এখানে রাখা। পুরো আলমারিতে একপল চোখ বুলিয়ে তীর্যক স্বরে প্রশ্ন ছুড়লো এরীশ,
--- নেয়নি কেন?
--- বলেছে এখানকার কোনোকিছুই প্রয়োজন নেই ওর।
--- ওহ!
ছোট্ট করে প্রত্যুত্তর করলো এরীশ। ফ্লোরা চলে যাওয়ার জন্য উদ্যত হয়ে, ফের পেছনে ঘুরে শুধালো,
--- তাহলে কি স্টাফদের,
--- নাহ!
বাক্য শেষ করার আগেই প্রসঙ্গে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলো এরীশ। গমগমে আওয়াজে বললো,
--- এটা যেমন আছে তেমনই থাকবে।অহেতুক পরিস্কার করার দরকার নেই।
এরীশের হঠাৎ রুম নিয়ে তৎপরতা দেখে হতবাক হলো ফ্লোরা। তাও কথা না বাড়িয়ে হ্যা সূচক মাথা দোলালো নির্লিপ্তে। অতঃপর এরীশকে একা রেখেই তাড়াহুড়ো করে আড়ষ্ট কদমে ওই জায়গা থেকে প্রস্থান করলো মেয়েটা ।
ফ্লোরা চলে গেলে আলমারির ভেতর থেকে নির্বিকারে ঈশানীর একটা ফ্রক বের করে আনে এরীশ। কোনোকিছু না ভেবেই বেসামাল হয়ে অতর্কিতে নাক ডোবায় তাতে। আলমারিতে পরে থাকার দরুন ভ্যানিলার সুঘ্রাণটা ফিকে হয়ে এসেছে যেন, তবুও এরীশের উদভ্রান্ত মস্তিষ্ক জুড়ে প্রগাড় শিথিলতা ছড়িয়ে দিতে সাকুরার পরিধেয় এই ফিনফিনে ফ্রকটাই ছিল যথেষ্ট।
মস্তিক কিঞ্চিৎ শিথিল হয়ে এলে,তরতরিয়ে মাথাচাড়া দেয় ভেতরের দানবীয় পৈশাচিক সত্তা, একটা মেয়ের অনুপস্থিতিতে মাফিয়ার অসহায় বিবর্ণ চেহারার দিকে চেয়ে উপহাস করে ওঠে সে, অনুভূতির বিপক্ষে কঠোর অবস্থান নিয়ে বলে,
--- পাইথন লিডারকে এতোটা অসহায় মানায় না, এতে যোগ্যতার প্রশ্ন ওঠে। যত দ্রুত সম্ভব ভুলে যা মেয়েটাকে, ছিড়ে ফেল ওসব ইউজলেস কাগজ ফাগজ । নয়তো কোনো একদিন এই দূর্বলতা তোর ধ্বং'সের কারণ হয়ে উঠবে! মনে রাখিস, ধ্বং'স হয়ে যাবি তুই!
মস্তিষ্কের ভাবনায় অগ্নুৎপাতের ন্যায় আচানক জ্বলে ওঠে এরীশ। সহসা দানবীয় সত্তার গ'লাটিপে ক্রুব্ধস্বরে বলে ওঠে,
--- অসম্ভব!
এক পর্যায়ে রাগ আর অনুভূতির সংমিশ্রণে দ্বিধাগ্রস্থ হয়ে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পরলো হিমালয়ের ন্যায় অটল মানুষটা। সুঠাম পৃষ্ঠদেশ গিয়ে ঠেকলো সরু খাটের কার্নিশে। ঈশানীর জামাটা তখনও একহাতে মুঠিবদ্ধ,সেভাবেই মাথাটা শূন্যে এলিয়ে দিয়ে বিস্তার সিলিং এর দিকে দৃষ্টিপাত করলো সে।
আশ্চর্য! সমগ্র সিলিং জুড়ে একই দৃশ্য ভাসমান । বুকের মাঝে তোলপাড় করে দেওয়া সেই গভীর নীল চোখ। সেদিকে চেয়ে থেকে নিজের উপর বিদ্রুপ করে হাসলো এরীশ,পরমূহুর্তেই চোখেমুখে নেমে এলো তার বিষাদের ঘনঘটা। কিয়ৎক্ষন অতিবাহিত হলো বিষণ্ণ নীরবতায়। পরমূহুর্তেই মোহাবিষ্টের ন্যায় পূর্ণ দৃষ্টি মেলে ভাসমান নীল চোখের দিকে চেয়ে থেকে মতিভ্রমে বিড়বিড়ালো মাফিয়া বস,
--- তুমি ছিলে মরীচিকার সাম্রাজ্যে একফালি পথের দিশা,আঁধার হৃদয়ের একটুকরো আলোক শিখা। তুমি আমার নামে লেখা সেই পবিত্র নীল আকাশ, যার অধিকার থেকে স্বয়ং বিচ্যুত আমি। অথচ তুমি শুধুই আমার, প্রেম আমার!
কক্সবাজার, বাংলাদেশ।
সূর্যের সোনালু রশ্মিতে জ্বলজ্বল করছে চারিদিক। দক্ষিণ থেকে ভেসে আসছে দোদুল্যমান উত্তাল সামুদ্রিক গর্জন। বৃক্ষ আচ্ছাদিত রাস্তার চারিপাশে মুঠো মুঠো সোনালী রোদের হাতছানি। বরফের মাঝে জমে নেই কোনোকিছু, গাছপালা ঘরবাড়ি সবকিছু সতেজ। জানুয়ারি মাসের শেষ কয়েকটা দিন হওয়ায় জুতসই শীতের রেশ এখনো উপস্থিত। তবে রাশিয়ার অসহনীয় ঠান্ডার তুলনায়, এই শীতটুকু নিছকই আরামদায়ক আর ভীষণ উপভোগ্য।
কচি ঘাসে পতিত বিন্দুসম শিশির কণাগুলো যেন ঝুরোঝুরো মুক্তোদানা।
সতেরো ঘন্টার লম্বা ফ্লাইটের ইতি টেনে, ভোর রাতে ঈশানীকে নিয়ে ঢাকায় এসে পৌঁছেছে তুষার। সেখান থেকে হেলিকপ্টারে সোজা কক্সবাজার। আর এখন তুষারের ব্যক্তিগত রেঞ্জ রোবারটা উর্ধ্বশ্বাসে এগিয়ে যাচ্ছে ঈশানীদের শ্যাওলা পরা ছোট্ট দোতলা বাড়িটার অভিমুখে।
চোখে রোদ চশমা এটে নির্লিপ্তে গাড়ি ড্রাইভ করছে তুষার। মুখের উপর মাস্ক লাগানোর দরুন তার অভিব্যক্তি বুঝে ওঠা দায়। অন্তর্মুখী ঈশানী সেদিকে নজর দিলোনা খুব একটা,
--- তুষারের কিসের এতো দায়বদ্ধতা যে ওকে সূদুর রাশিয়া থেকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছে? মাফিয়ারা তো এতোটা সদয় নয়?
প্রশ্নটা মনে এলেও, মুখে প্রকাশ করার ইচ্ছে জাগেনি ঈশুর।সহসা ঘাড় ফিরিয়ে সন্তোর্পণে নামিয়ে দিয়েছে গাড়ির টিন্ডেড জানালাটা। জানালা নামাতেই একচ্ছত্র দমকা বাতাসে শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেলো নিমেষে ।বহুদিন বাদে ভেজা মাটির সোঁদা গন্ধে প্রাণ জুড়িয়ে এলো ওর। ঈশানী আজ ভীষণ খুশি,চোখে মুখে জড়ো হয়েছে উপচে পরা প্রফুল্লতা। জানালায় চিবুক ঠেকিয়ে এতোটা বিভোর নয়নে চারিদিক অবলোকন করছে যেন সবকিছুই ওর কাছে নতুন। ঠোঁটের আগায় লেপ্টে আছে সদ্য জন্মানো শিশুর ন্যায় এক চিলতে বিমোহিত হাসি, অশ্রুসিক্ত দু'নয়ন।ঈশানী জানেনা এতোগুলা দিনে বাদে বাড়িতে ওর জন্য ঠিক কি অপেক্ষা করছে? জানতে চায় ও না। এই মূহুর্তে বেঁচে ফেরার আনন্দের তুলনায় ওর নিকট সবকিছু তুচ্ছ, সব।
*
--- আই থিংক এটাই তোমাদের বাড়ি।
গাড়িটা স্থির হতে না হতেই সম্বিৎ ফিরে পেলো ঈশানী। হতচকিত নয়নে সামনের দিকে দৃষ্টিপাত করতে ওপাশ থেকে বহুক্ষণের নীরবতা ভাঙলো তুষার।
--- সী, শেওলা পরা দোতলা বাড়ি।
অভিমানি অস্রুজলে ভরে উঠেছে চোখের কার্নিশ,কণ্ঠনালি রোধ করেছে জমে থাকা কান্নার জোয়ার, নিজের সুপরিচিত বাড়িটার দিকে এক পল দৃষ্টি বুলিয়ে, তুষারের পানে ঘাড় ঘুরিয়ে সবেগে মাথা নাড়ালো ঈশানী। যার অর্থ
--- হ্যা, এটাই আমাদের বাড়ি।
অতঃপর তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গেলো ঈশানী। আনন্দে আত্মহারা হয়ে দু'কদম এগিয়ে গিয়ে, ফের ঘুরে এলো গাড়ির দিকে,দ্বিধাগ্রস্থ হস্তে টোকা দিলো জানালায়। তুষার ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো, এমন সময় হঠাৎ জানালায় কড়া নাড়ার আওয়াজে কাচ নামালো সে, দেখলো মাথাটা আলতো নুয়িয়ে এদিকেই তাকিয়ে আছে ঈশানী। সরল কপালে ভাঁজ পড়লো তুষারের, প্রশ্ন সূচক দৃষ্টি নিক্ষেপ করে অস্ফুটে শুধালো,
--- কিছু বলতে চাও?
--- এতদূর পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ইতস্তত কন্ঠে সম্মোহনী বাক্যটুকু শেষ করলো ঈশানী, তৎক্ষনাত প্রত্যুত্তর করলো তুষার,
---, ইট’স মাই ডিউটি।
---উুঁ
আনমনে শব্দটা উচ্চারণ করলো ঈশানী। পরক্ষণেই জিভের ডগায় অধর ভিজিয়ে কিঞ্চিৎ দ্বিধাগ্রস্থ কন্ঠে বললো,
--- আপনি চাইলে বাড়িতে আসতে পারেন।
--- নো থ্যাংক্স।
তুষারের প্রত্যুত্তরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে মেয়েটা। যেন না করাতে খুব জোর বেঁচে গিয়েছে ও। সেভাবেই ফের এগিয়ে যায় বাড়ির দিকে। তখনই গাড়ির মধ্যে থেকে আরেক দফা বাক্য ছুড়লো তুষার। পেছন থেকেই রাশভারি কন্ঠে বলে উঠলো,
--- মুক্তির আনন্দে আত্মহারা হয়ে ভুল বশত সেই মানুষটাকে রাগিয়ে দিওনা, যে কিনা এক নিমেষে তোমার সব স্বাধীনতা হরণ করার ক্ষমতা রাখে । নিজেকে অন্যকারোর সম্পদ ভেবে, জীবন অতিবাহিত করার অভ্যেস করে নাও।একটা কথা মাথায় রেখো, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন,ইউ আর অলওয়েজ আন্ডার হিজ গেইজ।
আজ অবধি তুষারের মুখ থেকে এতোগুলো কথা একসঙ্গে কখনোই শোনেনি ঈশানী। তারউপর কথাগুলো ছিল বেশ গভীর আর রহস্যময়। অগত্যা কথার ভাবার্থ বুঝতে এগিয়ে এলো ঈশানী, ঝটপট করে শুধালো,
--- কি বললেন ঠিক বুঝতে পারিনি। যদি আরেকবার বলতেন?
ঠোঁট বাঁকিয়ে ফিচেল হাসলো তুষার, জবাব দিলো,
--- ইউ নো হোয়াট? আলফা মেল অলওয়েজ প্রটেক্ট হিজ মেইট, বাট অ্যান আলফা এনিমেল জাস্ট ডেসট্রয়েড এভ্রিথিংক ফর হিজ মেইট। তাই একটু সাবধানে থাকতে বলেছি, দ্যাট'স ইট।
এবার যেন কৌতুহলের পারদ দিগুণ হলো ঈশানীর। সংশয়ে ধুকপুক করে উঠলো অন্তঃকরন। কথাগুলো মস্তিষ্কে সাজিয়ে পুনরায় প্রশ্ন করবে, তার আগেই সশব্দে গিয়ার টেনে হাওয়ার বেগে দৃষ্টি সীমানার অগোচরে আড়াল হয়ে গেলো তুষার। অগত্যা ছুটে চলা কালো গাড়িটির দিকে অযাচিত নয়নে তাকিয়ে, নিঃশব্দে শুষ্ক ঢোক গিলে ঈশানী, মনেমনে ঝাঁঝিয়ে উঠে বলে,
---ফালতু মাফিয়া।
দুপুর গড়িয়ে বিকেল প্রায়, সকালের শীতের রেশ কাটেনি এখনো। পিঠ পিছলে যাওয়া নরম রোদটুকু এরই মাঝে এলিয়ে পরেছে পশ্চিমে। হালকা কুয়াশায় ধূসর হয়ে এসেছে ধরণি।
বিকেল হতে না হতেই চট্টগ্রাম সি আর বি পাহাড়ে শুরু হয়েছে জনসমাগম। ছোট, বড় মাঝারি থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের উপচে পরা ভীড়। এক নজরে পর্যবেক্ষণ করলে কখনো চোখে পরে, হাতে হাত রেখে প্রণয় বিলানো নাজুক কপোত-কপোতী, কলেজ ফাঁকি দেওয়া সরগরম বন্ধুদের চায়ের আসর । কখনো আধো আধো পায়ে বেলুন হাতে ঘুরে বেড়ানো নিস্পাপ আদুরে শিশু। কখনো সদ্য বিবাহিত সুখি দম্পতি তো কখনো জীবনের অনেকটা প্রহর একসঙ্গে অতিবাহিত করে আসা বৃদ্ধজুগল।
তবে এই মূহুর্তে সবকিছু ছাপিয়ে তুষারের সুকৌশলী মস্তিষ্কে গেঁথে আছে একটা মেয়ে। মেয়েটা সেই তখন থেকে ওড়নার আড়ালে মুখ ঢাকা দিয়ে পথ অনুসরণ করছে ওর। ব্যাপারটা সন্দেহ জনক,অগত্যা ধীরে ধীরে প্রাচীন ভবনের দিকে এগিয়ে যেতে যেতে নিঃশব্দে রিভলবার লোড করে নিলো তুষার। অতঃপর লোকচক্ষুর আড়াল হতেই খপ মেয়েটার দু'হাত টেনে নিয়ে চেপে ধরলো কংক্রিটের শক্ত দেওয়ালে। দাঁতে দাঁত চেপে ক্রুদ্ধ স্বরে জিজ্ঞেস করলো,
--- সত্যি করে বল, কোন স্পাইয়ের হয়ে কাজ করিস?
তুষারের কথায় বিস্ময়ে হতবিহ্বল হলো মেয়েটা। চোখ দু'টো কপালে তুলে উল্টো শুধালো,
--- আশ্চর্য !কাজ করি মানে? আর এভাবে তুই তুকারি করছেন কেন? ওপাশে সিনিয়র রা আছে ডেকে এনে এমন রেগ দেওয়াবো না,জনমের মতো এসব নাটক ফাটক ভুলে যাবেন।
--- ওভার স্মার্ট হওয়ার চেষ্টাও করোনা, স্পট ডেথ বানিয়ে ছেড়ে দেবো।
কঠোর আওয়াজ বেরিয়ে এলো মাস্কের আড়াল থেকে। ওদিকে বিরক্তিতে ভ্রু কুঁচকালো মেয়েটা,দাঁত কিড়মিড় করে বললো,
--- শুনুন , নিঝুম কখনোই ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করেনা। কারণ আমি একটু ওভার স্মার্টই, বুঝেছেন? আর আপনি কোন ক্ষেতের মূলা বলুন তো, এভাবে ধরে রেখেছেন কেন ?
কথা শেষ হতে না হতেই একটানে তুষারের মাস্কটা খুলে হাতে নিয়ে এলো নিঝুম, মাস্কে হাত দেওয়ার কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে ওর কপালে রিভলবার তাক করালো তুষার। অকস্মাৎ ঘটনাটি ঝড়ের গতিতে ঘটে গেলো যেন।
ওদিকে তুষারের মাস্ক খোলার পর থেকেই দৃষ্টিতে পলক ছাড়ছে না নিঝুম। দিন দুনিয়া ভুলে একদৃষ্টে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। তামাটে বর্ণের সুদর্শন লোকটার মুখাবয়ব দেখে যতটা না বিমোহিত হয়েছে, তার চেয়েও বেশি আশ্চর্য হয়েছে তার কর্মকান্ডে। চোখ উঁচিয়ে কপালে তাক করানো রিভলবারের দিকে এক পল নজর দিয়ে,হতবাক হয়ে গেলো নিঝুম, দু'হাতে মুখ ঢেকে, কন্ঠে স্বকীয়তা ধরে রেখে বললো,
--- ওবুক! পিস্তল ও দেখি আছে? সত্যি সত্যি নাটক করেন নাকি? আপনি নিশ্চয়ই হিরো?
--- ভিলেইন।
গম্ভীর স্বরে জবাব দিলো তুষার।
হতাশায় মুখ দিয়ে "চ" উচ্চারণ করলো নিঝুম। বললো,
--- নাহ! ভিলেইন টা ঠিক মানালো না। হিরো হলে ভালো হতো।
ঠোঁট বাঁকিয়ে ক্রুর হাসলো তুষার, মেয়েটাকে ছেড়ে দিয়ে, পেছনে ঘুরে লম্বা পা ফেলে এগিয়ে যেতে যেতে বললো,
--- আ ভিলেইন ইজ অলওয়েজ হিরো ইন হিজ ওউন মাইন্ড।
লোকটার কথায় আপনা আপনি অধর জুগল ফাঁকা হয়ে গেলো নিঝুমের। মুখাবয়ব র'ক্তিম হয়ে উঠলো অজানা শিহরণে। চোখের মাঝে আকাশ সম উচ্ছ্বাস ধরে রেখে একা একাই বিড়বিড়ালো মেয়েটা,
--- বাট আই লাভ ভিলেইন।
পর মূহুর্তেই কি ভেবে যেন হুট করে উচ্ছ্বাসের জোয়ারে ভাটি পরলো ওর।লোকটার যাওয়ার পানে চেয়ে চকিতে দাঁতের আগায় জিভ কেটে চনমনিয়ে উঠলো নিঝুম । আপসোসের স্বরে বললো,
--- ইশ, ওনাকে ফলো করার কারণ টাই তো বলা হলোনা। কি না কি ভেবে নিলো কে জানে?
দৃষ্টি সীমানায় তখনও ভেসে ছিল লোকটার আবছা অবয়ব। সেটাই কাজে লাগালো নিঝুম, চট করেই ব্যাগ থেকে স্টিকি নোট আর কলম বের করে টুকে নিলো লোকটার আনকমন ক্যানভাস জ্যাকেটের লোগোটি,
--- রেটরো ট্র্যাকার~~
চলবে......
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ২৭
#লেখনীতেঃsuraiya_rafa
🚫কপি করা নিষিদ্ধ।
🚫প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
নিরিবিলি আঙিনায় তিতির পাখির সুমিষ্ট কলরব।
উঠোন জুড়ে খেলা করছে পরন্ত বিকেলের মরচে ধরা রোদ। সরষে ফুলের হলুদিয়া পরশে নব্য বধূর ন্যায় সেজে উঠেছে বাড়ির একধার। চারিদিকে পৌষালি মাতনের সুমধুর সমারোহ। উত্তরের কনকনে বৈরী বাতাসে শৈতপ্রবাহের তীব্র পূর্বাভাস। সমগ্র লন জুড়ে পরিচ্ছন্নতার শেষ নেই, অশরীরীর অশুভ আত্মাকে যেন ঝেটিঁয়ে বিদেয় করেছেন স্বয়ং গৃহকর্তী।
দুপুরের ভাতঘুমে বিভোর সারা মহল্লা। ঝিম ধরা এই নিগূঢ় নিস্তব্ধতার রেশ কাটিয়ে অকস্মাৎ ধরিত্রী কাঁপানো আর্তনাদে জেগে উঠলো পুরো বাড়ি । পুরোনো কংক্রিটের দেওয়াল জুড়ে প্রতিধ্বনিত হলো সেই হৃদয়বিদারক তীব্র হাহাকার। আসবাবের ঝনঝন আওয়াজে মূহুর্তেই প্রকম্পিত যেন সমগ্র বাড়ির প্রতিটি কোন। ছাঁদের পাঁচিলে ঝিমুতে থাকা বেনামি পাখির দল একযোগে ডানা ঝাপটে চোখের পলকে উড়ে গিয়ে ঠায় জমালো অন্যত্র।
ঊষা মাত্রই ফিরেছে স্কুল থেকে,বেবি পিংক কালারের হ্যালো কিটির ব্যাগটা এখনো ঝুলে আছে তার কাঁধেই, পরিশ্রান্ত শরীরটাকে টেনেটুনে দূরহ কদমে ঘরের দুয়ারে এক পা রেখেছে কি রাখেনি, তন্মধ্যে ভেতর থেকে ভেসে এলো মেয়েলী ক্রন্দনের ব্যগ্র আওয়াজ।
কান খাঁড়া করলো ঊষা, সুপরিচিত কণ্ঠস্বরের ক্ষীণ আর্তনাদ কর্ণগোচর হতেই প্রবল শঙ্কায় আঁতকে উঠল তার দূর্বল চিত্ত। এক মূহুর্তও দাঁড়ালো না মেয়েটা,পায়ের জুতো কাঁধের ব্যাগ ইতিউতি ছুঁড়ে ফেলে দিয়ে ছুটলো ঘরের দিকে। আস্তে ধীরে নয়, বাতাসের বেগে গিয়ে থমকালো বসার ঘরে।ঘরের মাঝে ওলট-পালট সব, যেন প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের তান্ডবে চূর্নবিচূর্ন চারিপাশ। যার সূত্রপাত হয়েছে কিয়ৎক্ষন আগেই,কেন্দ্রস্থল ওর বোন ঈশানী। হ্যা ঈশানী ফিরে এসেছে। আজ প্রায় তিন/চার মাস পর দেখা মিলেছে তার। আর এই মূহুর্তে মায়ের রণচণ্ডীর মুখোমুখি সে।
এক, দুই করে পরপর চারখানা চপেটাঘাত একাধারে হামলে পরেছে তার মাখন নরম গালে। মা'রের আ'ঘাতে তুলোর মতো গাল দু'টো ছিঁড়ে আসার উপক্রম। গালের যন্ত্রণা ছাপিয়ে আ'ঘাতপ্রাপ্ত হচ্ছে মস্তিষ্ক। চোখের সামনে ভনভন করে ঘুরছে পুরো দুনিয়া। মেয়ের এহেন নাস্তানাবুদ অবস্থা দেখেও রাগে ভাটি পরলো না রোকেয়া প্রাচীর। এতোগুলো দিনের জমানো ক্রোধের বশবর্তী হয়ে ফের হামলে পরলেন মেয়ের উপর। একহাতে রুটি তৈরির বেলুন নিয়ে অন্যহাতে আঁকড়ে ধরলেন ঈশানীর রেসমের মতো ঝুরঝুরে চুলের একাংশ। কথা বলার কোনো ফুরসত না দিয়েই জোর হস্তে বসিয়ে দিলেন কয়েক ঘাঁ। কাঠের আ'ঘাতে প্রচন্ড যাতনায় টনটন করে উঠলো ঈশানীর সমগ্র শরীর। কোনোমতে ক্ষীণ শ্বাস টেনে কাকুতি করে উঠলো মেয়েটা,
--- ছেড়ে দাও মা, লাগছে।
ঈশানীর মুখ ফুটে মা ডাক বের হতেই আগুনের মাঝে ঘি পরলো যেন। ক্ষীপ্রতায় চিড়বিড়িয়ে উঠলেন রোকেয়া। মূহুর্তেই মেয়েটার অন্যগালে সপাটে চ'ড় লাগিয়ে ক্ষুদ্ধতার শিওরে পৌঁছে ক্রুদ্ধস্বরে বলে উঠলেন,
---কে তোর মা? মুখপুড়ি! এই মুখ নিয়ে আবার ফিরেছিস কোন সাহসে ? ম'রে যেতে পারলি না? নাকি আমাদের মুখে চুনকালি লাগিয়ে যার সাথে ভেগেছিলি তার আর প্রয়োজন নেই? নিশ্চয়ই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে?
মায়ের বলা নোংরা কথা কর্ণগহ্বর ছুঁতে পারলো না ঈশানীর। শেষ চড়টা এতোটাই জোরালো ছিল যে তাল হারিয়ে ছিটকে পরেছে সোফার এককোণে মেঝেতে। সোফার হাতলে লেগে ইতিমধ্যে র'ক্তপাত শুরু হয়েছে তার কপালের এক প্রান্তে। রোকেয়ার ধ্যান নেই তাতে,সে পুনরায় হাতের কাছের গরম পানির কেতলিটা ওর দিকে ছুড়তে উদ্যত হলেন, রাগে চিড়বিড় করে বললেন,
--- নোংরা মেয়েছেলে, এতোদিন ধরে কোন নাগরে ভাত খায়িয়েছে তোকে? কে দিয়েছে এতো দামি জামা কাপড়? নষ্টামি করে ফিরে আসতে একটুও লজ্জা হলোনা? তোকে দেখে ঘেন্না হচ্ছে আমার। এই মেয়ে পেটে ধরেছি ছিহ! তোর তো লজ্জায় ম'রে যাওয়া উচিৎ। এখনো বসে আছিস কোন মুখে?
কপাল থেকে চুয়িয়ে পরা র'ক্তে হাত চাপলো ঈশানী। চোখ মুখ খিঁচিয়ে ব্যথা সংবরণ করে, মায়ের কথার তাৎক্ষণিক প্রতিবাদ করে বললো,
--- আমি কোনো নোংরা কাজ করিনি।মুখ লুকানোর মতো কোনো অসভ্যতায় জড়ায়নি, তাহলে লজ্জা পাবো কেন?
মেয়ের জুতসই প্রত্যুত্তরে শরীরে আ'গুন ধরে উঠলো রোকেয়ার,প্রচন্ড রাগে থরথর করে কম্পিত হলো তার আটপৌরে মেজাজি শরীর। ঈশানীর বাক্য শেষ হতেই ফের ছুড়তে নিলেন হাতে থাকা কেতলিটা। কেতলির মধ্যে গরম পানি বিদ্যমান, সেই ভেবে জোর কদমে বোনের নিকট ছুটে এলো ঊষা। দু'হাতে আগলালো তাকে। তবে কেতলি হাতছাড়া হওয়ার আগেই পেছন থেকে রুক্ষ আওয়াজ ভেসে এলো এক পরিচিত বৃদ্ধার।
--- থামছুনো! এত্তর মাইয়াফুয়ার গত আত কিল্লাই তুলোর?( থাম বলছি, এতোবড় মেয়ের গায়ে হাত কেন তুলছিস ?)
ঈশানীর নানী দেবোরা বৃদ্ধা মানুষ। খানিক আগেই দুপুরের খানা শেষে গা এলিয়েছিলেন বিছানায়, এরই মাঝে শুরু হয়েছে বসার ঘরের প্রলয়ঙ্কারী তান্ডব। ফলস্বরূপ মেয়ের চিৎকার চ্যাঁচামেচিতে হতচকিত হয়ে একদণ্ড শুয়ে থাকার ফুরসত পেলেন না বৃদ্ধা। লাঠি ভর করে তাড়াহুড়ো কদমে নেমে আসেন নিচ তলায়। অতঃপর এতোগুলা দিন বাদে বড় নাতনিকে দেখে আরেক দফা স্তম্ভিত হয়ে পরেন তিনি।
তারা তো ধরেই নিয়েছিলেন এই মেয়ে আর ফিরবে না। পুলিশ কেইস,কোর্টে দৌড়ানো অতো সতো ঝামেলা করার লোকবল কিংবা আর্থিক সচ্ছলতা কোনোটাই তাদের নেই। অগত্যা থানায় একচ্ছত্র সাধারণ ডায়েরি করে চুপচাপ হাত গুটিয়ে নিয়েছিলেন সকলে।লোক মুখে কানাঘুঁষায় শুনেছিলেন, যে ছেলের সঙ্গে পালিয়েছে, তার সঙ্গেই নাকি বিদেশ পারি জমিয়েছে তার নাতনী।সেই ভেবে আরও এক দস্তুর স্বস্তিতে হাফ ছেড়েছিল পরিবারের সকলে। কিন্তু এতোগুলো দিন বাদে এভাবে ফিরে আসায় আশঙ্কার টানাপোড়েনে কলিজা শুকিয়ে কাঠ হলো বৃদ্ধার। কিয়ৎক্ষন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থেকে,সমস্তটা পর্যবেক্ষন করে মেয়েকে থামানোর প্রয়াসে হাঁক ছাড়লেন তিনি।
মায়ের অযাচিত আওয়াজে থমকালেন রোকেয়া, ঘাড় ফিরিয়ে পেছনে দৃষ্টিপাত করতেই দেখলেন লাঠিতে ভর করে তার মা দাঁড়িয়ে। দেবোরা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে চোখাচোখি করলেন একপল, পরমূহুর্তেই সোজা পায়ে এগিয়ে গেলেন নাতনীর অভিমুখে। হাত বাড়িয়ে টেনে তুললেন ঈশানীকে,বয়সের ভারে কুঁচকে যাওয়া আলতো হাতে ওর র'ক্তজমাট মুখে আদুরে পরশ বুলিয়ে, শান্তস্বরে বললেন,
--- ওবুক! আর নাতনির মুক ইবা এইল্লা ফুয়াই কা গিয়ে?( ওবুক! আমার নাতনীর মুখটা এমন শুকিয়ে গিয়েছে কেন?)
নানীর আদুরে কথায় আস্বস্ত হতে পারলো না ঈশানী। কারণ সর্বোপরি মায়ের কানে কুটনৈতিক পরামর্শ গুলো যে নানীই দিয়ে থাকে, এতোগুলো বছরে তা আর অজানা নয় ঈশুর।সহসা আবেগ সংবরণ করে নাক টেনে চুপ হয়ে রইলো মেয়েটা। বুকের মাঝে অভিমানের তোলপাড়, অথচ কাছে বসিয়ে দু'টো খাবার মুখে তুলে দিয়ে, এতোগুলা দিনের চড়াই-উতরাই এর কাহিনী শোনার জন্য বসে নেই কেউই। ওসব কলুষিত অধ্যায়কে এ জীবনে সামনে আনার জন্য যেই মনের জোর টুকু প্রয়োজন সেটাও এই মূহুর্তে অবশিষ্ট নেই ঈশুর মাঝে। আর না আছে সকলের সম্মুখে নিজেকে জাহির করার নূন্যতম ইচ্ছে। অতএব চুপ থেকে পরিস্থিতি সামাল দেওয়াটা বুদ্ধিমানের কাজ।
---এইল্লা গরি এনে,হনে মা'রে?(এভাবে কেউ মা'রে?)
ঈশানীর ভাবনার ছেদ ঘটে নানীর উদ্বিগ্নতায়। এবারও নিশ্চুপ মেয়েটা। কোমল চিবুকে সন্তোর্পনে হাত বুলিয়ে নানী ফের শুধায়,
---তুই এহালা কিল্লাই? নাতি জামাই হডে?( তুই একা কেন নাত জামাই কোথায়?)
নানীর কথায় ছঁলকে উঠলো ঈশানী,আশ্চর্য কণ্ঠে শুধালো,
--- নাত জামাই মানে?কি বলছো এসব নানী?
ঈশানীর কথায় তেলেবেগুনে জ্বলে ওঠেন রোকেয়া।দাঁতের মাঝে দাঁত পিষে ঝাঁঝালো গলায় বলেন,
--- ঢং পেয়েছে ঢং। কোথায় না কোথায় থেকে বেলাল্লাপনা করে, এতোদিন বাদে ফিরে রসিকতা জুড়েছে আমাদের সাথে। মহল্লার সবাই জানে তুই জিসানের সঙ্গে পালিয়েছিস, আর এখন নাটক করা হচ্ছে?
দেবোরা শাসালেন মেয়েকে। জোর গলায় থামিয়ে দিয়ে,ফের হাসিমুখে নাতনী কে শুধালেন,
--- হ্যারে বিয়ে হয়নি?
মা আর নানীর অযাচিত প্রসঙ্গে মাথায় যেন আকাশ ভেঙে পরলো ঈশানীর। নিজের নামে তৈরি হওয়া এতো এতো কুৎসায় মাথা ঝালাপালা হয়ে যাচ্ছে ওর।কিসের স্বস্তি কিসের কি? এ যেন অসহায়ত্বের নদী ছাড়িয়ে মহাসমুদ্রে পতন। তবে ঘাবড়ালো না মেয়েটা। অহেতুক কথা বিনাবাক্যে উপেক্ষা করে, কপাল সংকোচন করে নিলো ব্যতিগ্রস্থতায়। কোনো প্রকার দ্বিধাবোধ ছাড়াই মায়ের কথার পাছে ব্যগ্রস্বরে বলে উঠলো,
--- জিসান ঠিক আছে? ওর কিছু হয়নি তো? ভালো আছে ও?
ঈশানীকে শঙ্কিত দেখাচ্ছে, দৃষ্টি জুড়ে ভর করেছে অহেতুক কাতরতা। মেয়ের উদ্বিগ্নতায় কপাল কুঁচকে ফেললো রোকেয়া প্রাচী,মাকে উদ্দেশ্য করে বিরক্তির স্বরে বললো,
--- দেখলে মা দেখলে? যার সাথে পালিয়েছে তার নাকি খবরই জানেনা। এতো নাটক কোথা থেকে শিখেছিস? আমিতো শেখাইনি।
--- তখন থেকে পালিয়েছি অপবাদ কেন দিচ্ছো? আমি কারও সঙ্গে পালায়নি।
মেজাজ সংবরণ করতে না পেরে তৎক্ষনাত তেতে উঠলো ঈশানী। দিশেহারা মস্তিষ্কের পাহাড় সমান ভার বইতে না পেরে ক্লান্ত পথিকের ন্যায় তপ্তশ্বাস ছেড়ে আহত গলায় বললো,
--- আমি ভালো ছিলাম না মা, বিশ্বাস করো আমি মোটেই ভালো ছিলাম না। ভয়ঙ্কর ভাবে ফেঁসে গিয়েছিলাম একটা জায়গায়। যেখান কোনোদিন বেঁচে ফিরবো কিনা, তোমাদের আদৌও দেখতে পাবো কিনা, সেটাও জানা ছিল না আমার।
ঈশানীর এতোএতো আহাজারির পাছে চড়াৎ করে উঠলেন রোকেয়া।আচানক ঝাড়ি মে'রে বললেন,
--- আবারও নাটক শুরু করেছিস, আবারও ? চোখের সামনে দেখতে পাচ্ছি দামি দামি সব জামা কাপড় পরে আছিস।অথচ মুখে বুলি আওড়াচ্ছিস তুই ফেঁসে গিয়েছিলি? বলি নিজের মা কে তোর এতোই বোকা মনে হয়? দিনের পর দিন কি খেয়েছি না খেয়েছি, কোনো খোঁজ রাখিস নি। তোর ছোট বোনটা সবে স্কুলে পড়ে, বাড়িতে বৃদ্ধা নানী, এতোকিছু জানা সত্ত্বেও তুই চাকরি ছেড়ে পালালি কোন মুখে? আর এখন ফিরে এসে নাটক জুড়ে দিয়েছিস, পালিয়ে গিয়ে তুই নাকি মোটেই ভালো ছিলি না। যদি ভালোই না থাকিস তাহলে এই দামি দামি পোশাকের উৎস কি? কোথা থেকে জুটিয়েছিস এসব?
মায়ের অভিযোগের তোপে নিজের দিকে দৃষ্টিপাত করলো ঈশানী। অশ্রুসিক্ত নয়ন জোড়া নীরবে বোলালো বিধ্বস্ত শরীরে।
পরনে গুচ্চি ব্র্যান্ডের ক্রিমি ওভারকোট, পায়ে শ্যানেলের তৈরি ব্ল্যাক ব্যালেরিনা, এমনকি গলার স্কার্ফটাও লুইস ভুইটোনের লোগো দিয়ে ভরপুর। এগুলো নিঃসন্দেহে কোটি টাকার পোশাক।
কিন্তু ঈশানী তো জানে এগুলো সব কালো টাকায় কেনা। যার মূল্য ঈশানীর নিকট এক পয়সাও না। যার টাকা দিয়ে কেনা সেই মানুষটার মতোই এই পোশাক গুলোকে আমূল ঘৃণা করে ঈশানী। নেহাৎ লজ্জা নিবারণে সম্ভ্রমের প্রয়োজন তাই পরেছিল এতোদিন। কিন্তু এখন তো আর এসবের প্রয়োজন নেই।
জামা কাপড় গুলোর উৎস ভাবতে গিয়েই অস্বস্তিতে হাসফাস করে ওঠে মেয়েটার বক্ষপিঞ্জর । এই দামি পোশাক গুলো ওকে মোটেই শান্তি দিচ্ছে না। ক্রমাগত স্মৃতির পাতায় জাগ্রত করে তুলছে পেন্টহাউজের সেই ভয়াবহ নিশীথ। নিশীথে ডুবে থাকা মরীচিকার সম্রাট নিশাচর এরীশ ইউভানের ধারালো মুখাবয়ব। তার পাষণ্ড হৃদয় থেকে উগড়ে আসা প্রতিটি কলুষিত বাক্য, মিসাইল হা'মলার সেই বীভৎস দৃশ্যপট, কীটপতঙ্গের মতো বর্বর হ'ত্যাকাণ্ড, মেয়ে জাতিকে পন্যের মতো বেচাকেনা, মতের অমিল হলেই শ্যু'ট করে দেওয়া, আর পরিশেষে এরীশ ইউভানের সেই বেজমেন্টের নৃ'শংসতা। প্রতি পদে পদে যেই মানুষটা ওকে ভোগ্য পন্যের মতোই একাধিক পুরুষের নিকট ছুড়ে দিতে দ্বিধাবোধ করেনি একবারও । হয়তো নিজেই আবার প্রতিহত করেছিল সেসব , কিন্তু এতে ঈশানীর সম্মানহানী কি হয়নি মোটেই? হয়ছিল তো বটে।
চাকচিক্য পোশাকের অন্তরায় ওই বীভৎস, কলুষিত সময়গুলোর কথা ভাবতে গিয়ে কলিজা কেঁপে ওঠে ঈশানীর। অজান্তেই ভয়ের তোড়ে শিউরে ওঠে মেয়েটা। মস্তিষ্কের খেই হারিয়ে এক নিমেষে শরীর থেকে ছুড়ে ফেলে দেয় রেশমের মতো ফিনফিনে কোমল স্কার্ফটা, অতঃপর ওভার কোটটা টেনে খুলতে খুলতে তরতরিয়ে উঠে যায় দোতলায়। গন্তব্য নিজের কক্ষ, এগুলো না ছাড়তে পারলে শান্তি নেই, কিছুতেই শান্তি নেই।
ঈশানীর যাওয়ার পানে হতবিহ্বল নয়নে তাকিয়ে আছে সকলে। ওকে এভাবে বিনাবাক্যে ঘরে চলে যেতে দেখে কটমটিয়ে ওঠেন রোকেয়া। মেয়েকে আটকানোর পায়তারা করে তিনি সিঁড়ি ডিঙিয়ে উঠতে উদ্যত হয়ে বলেন,
--- কথার জবাব না দিয়ে কোথায় যাচ্ছিস তুই? এটা কোনো আশ্রম নয় যে, যেখান থেকে খুশি নোংরামি করে ফিরে এসে বিনা কৈফিয়তে ঘরে ঢুকে পরবি, এটা ভদ্রলোকের বাড়ি, পাড়া মহল্লায় চলতে হয় আমাদের। আ...
এক পা সিঁড়িতে দিয়েও বাঁধাহীন সম্মুখে এগুতে পারলেন না রোকেয়া। তার আগেই চোখের ইশারায় মেয়েকে ধরাশায়ী করলেন দেবোরা। কুঁচকে যাওয়া নিটোল চোখে অকস্মাৎ আ'গুন ধরিয়ে খেঁকিয়ে উঠলেন তিনি। বললেন,
--- নিজের হতি গরিবার লাই, এইল্লা উডি ফরি লাইজ্ঞোস কিল্লাই? নো ভুলিস, ঘর ইবা মাইয়াফুয়া ইতির।(নিজের ক্ষতি করার জন্য এমন উঠে পরে লাগলি কেন? ভুলে যাস না এই বাড়িটা কিন্তু ওর।)
মায়ের কথা শেষ হতে না হতেই থমকে গেলেন রোকেয়া। তপ্তশ্বাস ছেড়ে বললেন,
--- এবার আর ছাড়াছাড়ি নেই কোনো। ওকে যোগ্য পাত্রস্থ করে তবেই দম নেবো আমি।
---যেইল্লা মনোত হ, এইল্লা গর। সা, জামা হোত্তা, ইগিন বউত দামী ফাল্লার।( যা খুশি করিস। কিন্তু দ্যাখ, কত দামী দামী কাপড়)
কথাগুলো বলার সময় উচ্ছ্বাসে চিকচিক করে ওঠে বৃদ্ধার শীর্ণকায় মুখাবয়ব।তবে খুব বেশিক্ষন স্থায়ী হলোনা সেই খুশির ঝিলিক,নানীর উচ্ছ্বাসের পারদে এক বালতি জল ঢেলে দিয়ে, মেঝেতে অযত্নে পরে থাকা পোশাক গুলো এক নিমেষে কুড়িয়ে নেয় ঊষা। সেগুলো বাহুবদ্ধ করে নিজের ঘরে যেতে যেতে নানীকে ভেংচি কেটে বলে,
---এ্যহ! বুড়ির শখ কতো।
বিগড়ে যাওয়া নাতনীর পানে চেয়ে দাঁত খিঁচিয়ে ওঠেন নানী। বিরক্তির স্বরে বিড়বিড়ান,
---জারগো মাইয়াফুয়া হত্তুন !( ফাজিল মেয়ে কোথাগার)
*
জামা কাপড় ছেড়ে, কপালে একটা অন-টাইম ব্যান্ডেজ লাগিয়ে মাত্রই জানালা ঘেঁষে বসেছে ঈশানী। আজ বহুদিন বাদে নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে ওর। বুকের মাঝে নীরব আঁচে পুড়তে থাকা অসহনীয় দাবানলের হয়তো ইতি ঘটবে কোনো একদিন, বিভীষিকার সমাপ্তি ঘটিয়ে মুক্তিপাবে স্মৃতির পাতা। সেদিন হয়তো সত্যি কারের পরিসমাপ্তি ঘটবে এই নৃ'শংসতার।
কিন্তু খারাপ সময়,খারাপ স্মৃতি এগুলো কি এতো সহজে ভোলা যায়? মানবজাতি বরাবরই আবেগ দ্বারা পরিচালিত, ভালো সময় দীর্ঘক্ষণের হলেও মানুষ তা মনে রাখেনা খুব একটা, অথচ ক্ষণিকের সামান্যতম খারাপ স্মৃতিটাকেও তারা আঁকড়ে ধরে থাকে সারাজীবন।তবুও ঈশানী অপেক্ষারত। পেছনের কলুষিত স্মৃতিকে ছুড়ে ফেলে একটা স্বাভাবিক জীবন ফিরে পাবার প্রয়াসে দিবারাতি অপেক্ষার প্রহর গুনছে অন্তর্মুখী মেয়েটা। কিন্তু আদৌও কি সেটা সম্ভব?
নীরবে অতিবাহিত হলো কিয়ৎক্ষন। আশেপাশে প্রগার নিস্তব্ধতা। সন্ধ্যার বুক চিঁড়ে বিষণ্ণ আঁধারের হাতছানি। যেন কেউ কোথাও নেই, শুধু ঈশু আর তার অন্তহীন ভাবনারা তমশায় হাবুডুবু খাচ্ছে নির্নিমেষ। পরমূহুর্তেই কি ভেবে যেন বাস্তবতায় ফিরে এলো মেয়েটা। হাত বাড়িয়ে টেবিলের ড্রয়ার থেকে পুরোনো মোবাইল ফোন আর একটা সীম তুলে নিলো নিঃশব্দে। অতঃপর আটপৌরে মোবাইল খানায় সীম প্রতিস্থাপন করে ডায়াল করলো একটা বেনামি নাম্বারে। একবার দু'বার করে কয়েকবার রিং হতেই অপরপাশ থেকে ফোন রিসিভের পিক পিক আওয়াজ ভেসে এলো।মৃদু সেই আওয়াজ টুকু কর্ণগোচর হতেই এপাশ থেকে দ্বিধাগ্রস্থ স্বরে ডেকে উঠলো ঈশানী,
--- হ্যালো জিসান!
--***
টিকটিক করে ঘড়ির কাটা জানান দিয়ে যাচ্ছে রাতের অন্তিম প্রহরের নীরব আগমন। বাইরে তুষার পাতের একচ্ছত্র বিচরণ। বরফের আস্তরণে ঢুবে আছে প্রকৃতি। কেমন যেন ঠান্ডায় জমে মৃ'ত লাগছে সব। আজকাল এই নির্জীবতা, এই বিষণ্ণ নিরবতা বড্ড বিরক্ত লাগে এরীশের। মস্তিষ্ক ছাঁপিয়ে সেই বিরক্তিটুকু আনমনে উদ্ভাসিত হয় তার সমগ্র মুখমণ্ডলে। তুষার আচ্ছাদিত মস্কো শহরের মতোই একটুকরো বরফ খন্ডে রূপান্তরিত হয়ে আছে তার বিধ্বস্ত নিগূঢ় চিত্ত।
হৃদয়হীন লোকটার অনুভূতি প্রকাশের ভাষা জানা ছিলনা, জানা ছিল না অভিমানীনির অভিব্যক্তি বুঝে ওঠার অভিনব কৌশল। তাইতো সবসময়ের মতোই পরিশেষে ওর প্রাপ্তির খাতা শূন্য। অনুভূতি দিয়ে প্রাপ্তি বিচার করা মূর্খতার লক্ষন,এরীশ সেটা ফলাতে চায়না কখনোই। ওর কাছে জীবন মানে ভ্যালু অব পাওয়ার। কলুষিত হওয়ার কোনো পরিসীমা নেই। এরীশ সাইকোপ্যাথ না, তবুও ওর ক্রা'ইম গুলো অত্যন্ত সুনিপুণ আর দূরদর্শী, অবশ্য সবটাই bratva এর কামাল। bratva ই ওকে জানোয়ার বানিয়েছিল। কিন্তু ঠিক কিরূপ জানোয়ার সে কথা আজও পুরো আন্ডারওয়ার্ল্ডের অন্তরায় । আজকাল ঈশানীর ব্যাপারে ভাবতে গেলে গতি হারায় হৃদযন্ত্র, সেই বেপরোয়া, বেগতিক হৃদয়ের লাগাম টানায় অপারগ স্বয়ং মাফিয়া বস। যে কোনো পন্থায় মেয়েটার সান্নিধ্য পেতে চায় মন। হাজার কিলোমিটারের দূরত্বে থেকেও সেই নীল চোখের অন্তরালে ডুব দিতে যায় মস্তিষ্ক। হোক সে যতই খারাপ আর অশুভ পন্থা। তবে কি এটাই সাইকোনিউরোসিস?
--- এ্যাম আই সিক? আমি কি ওর জন্য ধীরে ধীরে ডেস্পারেট হয়ে পরছি?
বর্ষিত তুষারপাতের বিপরীতে, কাচের দেওয়ালের অভিমুখে দাঁড়িয়ে আনমনে বিড়বিড়ালো মাফিয়া বস। বিধিবাম! মস্তিষ্ক উত্তর খোঁজার আগেই ভাবনার সুতো ছিঁড়ে যায় তার। পেছন থেকে নিম্নস্বরে ডেকে ওঠে আগন্তুক।
--- প্রিভিয়েট, মাই লর্ড।
এরীশ পেছনে ঘুরতে না ঘুরতেই নতজানু হয়ে সম্মান জানালো গার্ড। চোখের পাতায় কিঞ্চিৎ পলক ছেড়ে সম্মান গ্রহন করে,পরবর্তী আর্জিতে অবিচল থাকার আদেশ জানালো পাইথন লিডার।
প্রথমে কিছু অপ্রাসঙ্গিক কথা দিয়ে শুরু করে, লোকটা জানালো,
--- পাইথন প্যারাডাইসের বেশ কয়েকটি ক্ল্যাব দখলে নিয়ে নিয়েছে ড্রাগন হান্টার গ্রুপ। তাদের গুপ্তচরেরা ইতিমধ্যে অর্থশতাধিক পাইথন গার্ড'স কে হ'ত্যা করে ধরাশায়ী করে ফেলেছে অন্যদের। স্লাট গুলো সব তাদের হাতে বন্দি।তুষার বস গন্তব্যে না থাকায় গার্ড'সরা সেভাবে লিড পায়নি, ফলস্বরূপ এই অবনতি।
কথা বলার সময় তীব্র শঙ্কায় কণ্ঠনালী তিরতির করে কাঁপছিল তার। এই বুঝি রুথলেস মাফিয়া বসের নৃ'শংসতার শিকার হতে হয়। ক্লাবের খবরাখবর সাধারনত তুষারই হস্তান্তর করে এরীশকে, গার্ড'সরা অনিবার্য কারণ ব্যাতিত সম্মুখীন হয় না মাফিয়া বসের। যেন নিষিদ্ধ দুনিয়ার বি'ধ্বংসী জানোয়ারটার ভয়ে অহর্নিশ জর্জরিত সকলে। কিন্তু এখন তো তুষার নেই, ক্লাবে ঘটে যাওয়া একের পর এক অতর্কিত হাম'লার কথা জানানোটা জরুরি, তাইতো এই অকুতোভয়ী আগমন।
গ্লাসের ওয়াইন ফুরিয়ে এসেছে, এরীশ এগুলো ওয়াইন সাজানো বিস্তার তাকের দিকে। ধীরে ধীরে সময় নিয়ে দেখতে লাগলো প্রতিটা বোতল, সবগুলোর মধ্যে নান্দনিক কারুকার্য শোভিত একটা ছোট মতো জার তুলে এনে ছিপি খুলে চুমুক দিলো তাতে।
সেই তখন থেকে মাফিয়া বসের কার্ন্ডকারখানা গুলো কুণ্ঠিত নজরে পরখ করছে আগন্তুক। এতো বড় একটা দূর্ধষ খবর শোনার পরেও কিভাবে এতোটা স্বাভাবিক রয়েছে বস? আপাতত সেটাই তার ভাবনার বিষয়।
--- ইয়াক! ভেরী ব্যাড টেস্ট।
অকস্মাৎ কিছু একটা ভাঙার ঝনঝন আওয়াজে ভাবনা থেকে ছিটকে বেড়িয়ে এলো গার্ডটা। মার্বেল পাথর খচিত তকতকে মেঝের উপর ইসাবেলা ইসলেই হুইস্কির চূর্ণবিচূর্ণ জারটা পরে থাকতে দেখে হকচকালো সে,এটা পৃথিবীর সবচেয়ে দামি ওয়াইন গুলোর একটি, দাম আনুমানিক চল্লিশ কোটি। এমন একটা ব্যয়বহুল জিনিসকে এভাবে পায়ের কাছে গড়াগড়ি করতে দেখে মাফিয়া বসের রাগের পারদ কিঞ্চিৎ হলেও অনুমান করতে পারলো গার্ডটা।
টেরিটোরি সুরক্ষার অপারগতায় ভড়কালো সে। মাত্রাতিরিক্ত ভীতিগ্রস্থতায় ওষ্ঠাগত প্রাণ, তাও কম্পিত স্বরে লিডার কে মানানোর প্রচেষ্টা অব্যাহত রেখে বললো,
--- আ..আপনি নিশ্চিন্তে থাকুন। আ.. আমি লিড দিচ্ছি সকলকে। আজ রাতেই ক্লাব বেদখল করে ছাড়বো আমরা।
--- লিভ।
চকিতে চোখ তুললো রুশ লোকটা। নদীর মতো শীতল অথচ প্রগাড় কণ্ঠে ফের একই শব্দ আওড়ালো মাফিয়া বস,
---লিইইভ।
উপায়ন্তর না পেয়ে হ্যা সূচক মাথা নাড়ালো লোকটা।তড়িঘড়ি করে কুর্নিশ জানিয়ে কক্ষের বাইরে পা বাড়ালো সবেগে। তৎক্ষনাৎ গগনবিদারী গু'লির আওয়াজে প্রকম্পিত হলো সমগ্র মাফিয়া পেন্টহাউজ।বারুদের গন্ধে ভরে উঠলো চারিপাশ,বক্ষভেদ করা বুলেটের আ'ঘাতে শ্বাসরুদ্ধ হলো আগন্তুকের। ফিনকি দিয়ে বেরোনো তাজা র'ক্তের প্রবল স্রোতে সিক্ত হয়ে অফিস কক্ষের দরজায় আচানক মুখ থুবড়ে পরলো সে। পাইথন লিডারের ক্রোধের কবলে অবশেষে ধড়ফড়িয়ে প্রাণ উবে গেলো তার । সেদিকে বাজপাখির নজরে দৃষ্টিপাত করে পেছনের আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে রিভলবারের সাহায্যে খানিক কপাল চুলকে বিরক্তির স্বরে বিড়বিড়ালো মাফিয়া বস,
--- সেকেন্ড চান্স মাই ফুট।
খানিকক্ষণ স্তম্ভিত হয়ে বসে থেকে মমেমনে কিছু একটা হিসেব কষলো এরীশ। অতঃপর কানে এয়ারপড গুঁজে কাউকে ফোন লাগিয়ে রুক্ষ স্বরে আদেশ করলো সে,
--- ব্লাড ডায়মন্ড মিশনের টীম রেডি করো, রাইট নাও। আসল কার্লপিটকে পেয়ে গেছি। রাতের আঁধার মিলিয়ে যাওয়ার আগেই ব্লাড ডায়মন্ড আমার চাই। চাইই চাই।
চলবে....
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ২৮
#লেখনীতেঃsuraiya_rafa
🚫কপি করা নিষিদ্ধ।
🚫কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
রাতের শেষ আঁধারে আচ্ছাদিত ধরণি। পশ্চিম আকাশে মিটিমিটি আলোক শিখায় ভূবন ভোলাচ্ছে শুক্লপক্ষের বিষণ্ণ চাঁদ। বরফের দেশে চাঁদের আবহে অপার্থিব চারিপাশ। বিস্তৃত জঙ্গলা প্রকৃতিতে ঘিরে আছে রহস্যের ইন্দ্রজাল।
নেকড়েদের হাউলিং কমে এসেছে খানিক। সমগ্র রাত জুড়ে জঙ্গল পাহাড়ায় ন্যাস্ত থেকে শেষ রাতে নেতিয়ে পরেছে নিশাচর গুলো। জঙ্গলের রাত জাগা দানব গুলোর আগ্রাসন যখন হামেশাই ফুরিয়ে আসে, তখনই ঘুটঘুটে তমশার বুক চিঁড়ে শিকারের তাড়নায় ভস ভস করে বেড়িয়ে আসে মানুষরূপি অশরীরীর দল। একের পর এক বিলাসবহুল রোলস রয়েসের বহর বেরুতে শুরু করে পাইথন টেরিটোরির হিডেন গেটের এক্সিট ধরে। গাড়িতে উপস্থিত প্রতিটি মূর্তিমান মানবের পা থেকে মাথা অবধি অমানিশার ন্যায় কুচকুচে কালো দ্বারা আবৃত। মাথার হেলমেট থেকে শুরু করে হাতের স্নাইপার সবকিছুতে রাশিয়ান অক্ষর খচিত পাইথন সিলমোহর । কালো রঙে আচ্ছাদিত প্রতিটি মানবের নেত্রপুটে জমে আছে প্রগাঢ় শূন্যতা। নির্জীব, যান্ত্রিক তাদের অভিব্যক্তি, যেন যুদ্ধ, বিগ্রহ,হানাহানি আর সর্বোপরি ব্লাডিবিস্ট টার হুকুম পালন ব্যাতিত পৃথিবীর সবকিছুই মূল্যহীন তাদের নিকট।
*
শুনশান নিরিবিলি রাতে টম এ্যান্ড জেরী এপিসোড দেখতে দেখতে ঘর কাঁপিয়ে হাসছে আরেক নিশাচর। হলরুমের বিশাল পর্দায় টম এ্যান্ড জেরীর হাস্যরসিক দ্বন্দ্ব চলমান, ম্যানসনে কর্মরত স্টাফ গুলো পরিশ্রান্ত হয়ে নীরবে ঝিমাচ্ছে, দিনরাত একটানা কার্যরত থেকে বড্ড ক্লান্ত তারা,ঘুমের ভারে টলমল করছে মস্তিষ্ক, অথচ তাদের প্রিন্সের চোখে ঘুম তো দূরের কথা, এইটুকু ক্লান্তি অবধি নেই। তারউপর কিছুক্ষণ পরপরই গগন কাঁপানো হাসির আওয়াজ,বিতৃষ্ণায় ভেতর ভেতর চিড়বিড় করছে সকলে। তাতে অবশ্য বিন্দু পরিমাণ হেলদোল নেই টমেটো প্রিন্স খ্যাত এ্যালেক্স এর মাঝে । পরনে ঢিলেঢালা শর্টস আর হাফ স্লিভ টিশার্ট চড়িয়ে কাউচের উপর আধশোয়া হয়ে বেমালুম পপকর্ণ চিবুচ্ছে সে।
এর মাঝেই ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। দেওয়াল জোড়া মনিটরের পর্দায় যেই মূহুর্তে টম জেরীকে এক থাবায় কুপোকাত করলো, ঠিক তখনই কোথা থেকে যেন বিদ্যুৎ বেগে ছুটে এসে অতর্কিতে টমেটো প্রিন্সের বক্ষস্থলে থাবা বসায় রগরগে এক হিং'স্র দানব। চোখের পলকে পপকর্ণ গুলো ছিটকে পরে সমগ্র মেঝেতে,সেই সাথে ধরাশায়ী হয়ে মুখ থুবড়ে পড়ে এ্যালেক্স।অতর্কিত আ'ক্রমণের তোড়ে সমস্ত শরীর ব্যথায় টনটন করে ওঠে তার।সামনের পাটির দাঁত থেকে গলগল করে বেড়িয়ে আসে তরতাজা র'ক্তবাণ। নিজেকে সামলে কোনো মতে ঘাড় বাঁকিয়ে পেছনে ঘোরে এ্যালেক্স, পিয়ার্সড করা শূন্য চোখ দু'টো দেখে মূহুর্তেই রূহু ছলাৎ করে ওঠে তার। অজানা আশঙ্কায় কুঁকড়ে গিয়ে, আড়ালে কয়েক দফা শুষ্ক গিললো সে। অতঃপর আড়ষ্ট স্বরে বলে উঠলো ,
--- রীশস্কা ত..তুমি?
জবাব দিলো না এরীশ, বুকের কাছের টিশার্টটা জোর হস্তে খামচে ধরে ফের ঝপাৎ করে টেনে তুললো এ্যালেক্সকে। বলবান হাতের সবগুলো আঙুলের চাপ ওর গলায় প্রয়োগ করে হুংকার ছেড়ে বললো,
--- ব্লাড ডায়মন্ড কোথায় এ্যালেক্স।
গলা কাঁটা মুরগীর মতো ছটফট করে ওঠে এ্যালেক্স, কণ্ঠনালির মোলায়েম হার গুলো চিড়চিড় করে ভেঙে বেড়িয়ে আসতে চাইছে যেন। শ্বাসপ্রশ্বাসের গতিরোধ হয়েছে অনেকক্ষন,ফলস্বরূপ ভাসমান চোখ দু'টো ধারণ করেছে টকটকে র'ক্তিম আভা। ওদিকে স্বয়ং টমেটো প্রিন্সের এহেন ম'রিমরি হাল দেখে সশস্ত্রে ছুটে আসে ম্যানসনের একদল সুরক্ষাকর্মী। তবে পাইথন লিডারের ছায়া অবধি পৌঁছানোর আগেই তাদের গতিরোধ করে কালো পোশাকধারী অন্যদল।
আপাতত দু'দলের গার্ড'সরা তাদের লিডারের প্রতিরক্ষায় ব্যতিগ্রস্ত। অন্যদিকে দীর্ঘক্ষণ শ্বাসরোধের ফলে চোখের মনি উল্টে বেড়িয়ে আসে এ্যালেক্সের। ওর র''ক্তাক্ত মুখাবয়ব লক্ষ্য করে হাতের বাঁধন কিঞ্চিৎ ঢিলে করলো এরীশ। ক্রোধান্বিত গোখরার ন্যায় বরফ শীতল কণ্ঠে হিসহিসিয়ে নতুন উদ্যমে জিজ্ঞেস করলো,
--- ব্লাড ডায়মন্ড কোথায়? শেষ বারের মতো উত্তর দাও এ্যালেক্স। নয়তো সেকেন্ড চান্স আর এ জীবনে পাবেনা।
বহু কষ্টে শ্বাস টেনে তুললো এ্যালেক্স, হাঁপরের মতো ওঠানামা করছে তার গতিহীন বক্ষপিঞ্জর। চোয়ালের মাঝে র'ক্তের বিদঘুটে নোনতা স্রোত, সেটুকু বিতৃষ্ণায় গলাধঃকরণ করে, মুখ খুললো টমেটো প্রিন্স ,অজ্ঞাত স্বরে বললো,
---তুমি আমাকে কেন মা'রতে চাইছো? ব্লাড ডায়মন্ড তো ডেনিয়েল হ্যারিসনের কাছে।
মূহুর্তেই চোখের বর্ণ পাল্টে গেলো এরীশের। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো চড়াৎ করে ফুঁসে উঠলো সে। বাম হাতের রিভলবারটা অকস্মাৎ এ্যালেক্সের মুখে গুঁজে দিয়ে বজ্রকণ্ঠে প্রত্যুত্তর করলো,
---ইউ ব্লাডি ফাকার! আমাকে কি তোর ডেনিয়েল মনে হয়? তোর মতো মুখোশধারী হায়নার সঙ্গে বিষ দাঁতবিহীন ডোরা সাপ ডেনিয়েলের মিত্রতা থাকতেই পারে কিন্তু আমার নয়। এতোটা কমন সেন্সের অভাব এখনো এরীশ ইউভানের হয়নি। দিন শেষে আসল চালটা যে তুইই চালবি সেটা আমি বহু আগেই বুঝতে পেরেছি।
খুকখুক করে মেকি কান্না জুড়ে দিলো এ্যালেক্স।যেন বড্ড বেশি অসহায় সে, তেমন করে নাক টেনে বললো,
--- আমাকে তুমি শ'ত্রু ভাবছো রীশস্কা? ছি ছি ছি! আমি কোন সাহসে ব্লাড ডায়মন্ড হাতাতে যাবো বলো? কি স্বার্থ আমার? আমিতো আরও ডেনিয়েল...
পুরো বাক্য শেষ করার আগেই ওর নাক বরাবর ঘুষি বসিয়ে দিলো এরীশ, একটা দু'টো নয়, একধারে অনেকগুলো। নাসারন্ধ্র থেঁতলে গিয়ে ক্ষ'তবি'ক্ষত হয়ে উঠলো টমেটো প্রিন্সের উজ্জ্বল মুখমণ্ডল। তবুও দমলো না এরীশ, উর্ধ্বশ্বাসে বসাতে লাগলো একের পর এক কষাঘাত। দাঁতে দাঁত পিষে বললো,
--- ডেনিয়েল যে চিকিৎসার জন্য আত্নগোপনে রয়েছে সেটা আমি জানি বাস্টার্ড! তোর কপালে ম'রণ খেলা করছে তাই পাইথন লিডারের সঙ্গে জোকারগিরি শুরু করেছিস।
কথাশেষ করে এ্যালেক্সের মুখের মাঝেই রিভলবার লোড করালো এরীশ। আঙুল দাবিয়ে ট্রিগার প্রেস করতে যাবে ঠিক তখনই ধড়ফড়িয়ে উঠে জোরে জোরে হ্যা সূচক মাথা নাড়াতে শুরু করে এ্যালেক্স। কথা বলার শক্তি না পেয়ে আর্তনাদের স্বরে গোঙাতে শুরু করে অর্হনিশ। ওর প্রতিক্রিয়া দেখে রিভলবার সরালো না এরীশ,হাতের বাঁধন ঢিলে করলো শুধু, অতঃপর রিভলবারের নলটা আস্তে করে ওর জিহ্বার বিপরীতে চেপে ধরে ক্রুর স্বরে বললো,
--- বাঁচতে চাস?
মূমুর্ষ এ্যালেক্স, নিভুনিভু তার বিদীর্ণ অক্ষিপুট।তবুও এরীশের কথার প্রত্যুত্তরে র'ক্তা'ক্ত মাথাটা আস্তে করে দোলালো ফের ।
--- ব্লাড ডায়মন্ড কোথায়?
এবার আর ছলচাতুরী নয়, জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে ফ্যাসফ্যাস করে জবাব দিলো টমেটো প্রিন্স খ্যাত ধূর্ত এ্যালেক্স,
--- আমি জানিনা, সত্যিই জানিনা।
এরীশের সিক্স সেন্স জানান দিলো এ্যালেক্স সত্যি বলছে,তাই ধাতস্থ স্বরে জিজ্ঞেস করলো,
--- ডেনিয়েলের কাছ থেকে চুরি করে কোথায় লুকিয়েছিস?
--- ভ্লাদিমিরের পাকস্থলীতে, ক..কিন্তু ওকে তো তুমি মে'রে লোপাট করে দিয়েছো।
"ভ্লাদিমির" নামটা নিয়ে কিয়ৎক্ষন চিন্তায় ডুবলো এরীশ, পরমূহুর্তেই মাথায় হানা দিলো সেদিন অফিস কক্ষে অতর্কিতে শ্যুট করে দেওয়া টমেটো প্রিন্সের স্পাইটার কথা। তুষার তো বলেছিল এটা টমেটো প্রিন্সের লোক।
বাজপাখির ন্যায় আচানক দৃষ্টি ঘোরালো এরীশ,এ্যালেক্সের নিথর শরীরটাকে আরেকদফা ঝাঁকি দিয়ে বললো,
--- ওর পেটে ব্লাড ডায়মন্ড কি করে গেলো? আর রত্মটি যদি ওর পেটেই থেকে থাকে তাহলে ডিল ফাইনালের জন্য ওকে কেন পাঠিয়েছিলি?
ক্ষীণ শ্বাস টানলো এ্যালেক্স,রুগ্নস্বরে জানালো,
--- অপারেশনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়েছিল,যেটা ভ্লাদিমির নিজেও জানতো না। আর তোমার কাছে পাঠানোর কারণ, যাতে ব্লাড ডায়মন্ড তোমার আশেপাশে থাকার পরেও তুমি তার অস্তিত্ব খুঁজে না পাও, সন্দেহের তীর টা যাতে আমার দিকে না আসে।
কিন্তু...
কথার এপর্যায়ে শ্বাস টেনে তুলতে অত্যন্ত বেগ পোহাতে হলো এ্যালেক্সের। শীর্ণকায় দেহটা চেতনাহীন হয়ে পরছে ক্রমশ। উত্তেজনায় ধুকপুক করছে তার আহত হৃদযন্ত্র। বুকের উপর হাঁটু গেঁড়ে বসা ধ্বংসাত্ত্বক আগু'ন চোখের লেলিহান নজরে এলে ভয়ার্ত দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলে ওঠে সে,
--- ডাক্তার বলেছিল পাকস্থলীর ইনফেকশনের কারণে খুব শীঘ্রই মা'রা যাবে ভ্লাদিমির, আর তখনই কম্পিলিট হতো আমার ব্লাড ডায়মন্ড মিশন। কিন্তু মাঝখান থেকে সব প্ল্যানে জল ঢেলে দিয়ে তুমি ওকে ডিলের জের ধরে মে'রে দিলে।এমনকি লা'শ টাকেও রাতারাতি অদৃশ্য করে দিয়েছো। ফলস্বরূপ না তো এখন আমি ভ্লাদিমিরের লাশের খোঁজ জানি, আর না তো ব্লাড ডায়মন্ডের।
টমেটো প্রিন্সের ধূর্ততা সম্পর্কে অবগত ছিলো এরীশ। কিন্তু এতোটা ছলচাতুরী আর কপটতাও আশা করেনি ও। সবাই ঠিকই বলে টমেটো প্রিন্স একটা জীবন্ত হায়না। ওর গতিবিধি আর কর্মকান্ড বুঝে ওঠা মারাত্নক রহস্য জনক। তবে এই মূহুর্তে জোকার টাকে নিয়ে এক সেকেন্ড ও ভাবার সময় নেই, রাতের আঁধার ফুরিয়ে আসছে, ব্লাড ডায়মন্ডের খোঁজ করা প্রয়োজন।
এ্যালেক্সের কথা শেষ হতে না হতেই বাম হাতের কব্জিতে একপল দৃষ্টিপাত করে এরীশ। অতঃপর কানের এয়ারপড সচল করে কল লাগায় কাউকে। ওপাশ থেকে কিছু বলার আগেই রাশভারী আওয়াজে স্পষ্ট হুকুম করলো মাফিয়া বস,
--- নেকড়ে গুলোকে কানিগা ফরেস্টে নিয়ে এসো, সাথে বোজো কেও।
পাইথন টেরিটোরির চারিপাশ বেষ্টনীর মতো আবদ্ধ করে রেখেছে বিস্তার কানিগা ফরেস্ট।এই জঙ্গলের বিশালতা খালি চোখে অনুমান করা দুঃসাধ্য। সুকৌশলী আর অভস্ত্য না হলে এই জঙ্গলে হারিয়ে যাওয়ার প্রবণতা প্রকট। সাধারণ পথচারী হলে সঠিক রাস্তার খোঁজ পাওয়ার জন্য ম্যাপ নিয়ে চলাচল আবশ্যক। যদিও পুরো জঙ্গলটাই রেসট্রিক্টটেড, জনসাধারণের জন্য এই জায়গা নয়। কারণ কানিগা ফরেস্টের একচ্ছত্র দখলদারি একমাত্র পাইথন প্যারাডাইসের। শুধু মাত্র এই একটা নাম, "পাইথন" পুরো মস্কোর বুকে দূর্বোধ্য কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
ভোরের আলো ফোটেনি এখনো,আকাশে নিভু নিভু শুকতারা। তুষারপাতের দৃঢ়তা কমে এসেছে কিছুটা। এরই মাঝে পুরো জঙ্গল তন্নতন্ন করে খোঁজা হচ্ছে ভ্লাদিমিরের লা'শ। কাজটা সম্পন্ন করা গার্ড'সদের পক্ষে একপ্রকার অসম্ভব। কারণ মাটির উপর কয়েক হাত পুরু হয়ে জমে আছে পাথর খণ্ডের মতো শক্তিশালী বরফের স্তর। তাই লা'শ খোঁজার জন্য নিয়ে আসা হয়েছে বিশেষ ট্রেনিং প্রাপ্ত একপাল সাদা নেকড়ে।
খোঁজাখুঁজির কাজটা তারা ই আপাতত সামলাচ্ছে।
খানিকবাদে আদ্র শুভ্রতার আস্তর পায়ে মারিয়ে জঙ্গলের অভিমুখে এগিয়ে আসে মাফিয়া বস। তার পদধ্বনির নিস্প্রাণ আওয়াজে কর্ণ সচল হয়ে ওঠে সকলের। কালো ওভার কোট আর মাস্ক পরিহিত এরীশের পায়ের সান্নিধ্যে তীক্ষ্ণ পা ফেলে ধীরে ধীরে এগোয় ডোরাকাটা স্বর্ণাভ চোখের আরেকটি লকলকে দানব।ধূসর অন্ধকারের মাঝেও তার চোয়াল ছাপিয়ে ভেসে ওঠা হিং'স্র শিকারির ন্যায় সূচালো দন্তরাশি স্পষ্ট দৃশ্যমান। অন্ধকারের মাঝে ওমন জ্বলজ্বলে দানবীয় চোখের চাহনি যে কেউ দেখলে পিলে চমকে যাবে। অথচ মাফিয়া বসের অতি আদরের বোজো সে।
জঙ্গলের মাঝ বরাবর এসে পায়ের গতি ধীর করলো এরীশ, হাঁটু গেঁড়ে বোজোর মুখোমুখি হয়ে বসে, ওর লোমশ শরীরে আদুরে হাত বুলিয়ে হাস্কিস্বরে বললো,
--- আই নিড সামওয়ান বোজো।
প্রত্যুত্তরে ধরিত্রী কাঁপিয়ে উচ্চস্বরে হাউলিং করে ওঠে দানবটি। যেন প্রভুর কথার যথাআজ্ঞা জানালো সে। আরেকদফা ওর গলায় আদর দিয়ে ঠোঁট বাঁকিয়ে নীরবে হাসলো মাফিয়া বস,
--- হাউ উইল ইউ ব্রিং হার ব্যাক ডিউড ?কজ শী হিজ নো লংগার হিয়ার।
নিস্প্রভ চোখে চেয়ে রইলো বোজো। কাউকে হারিয়ে ফেলার নিগূঢ় যন্ত্রণাটুকু অজান্তেই উদ্ভাসিত হলো পিয়ার্সড করা ভ্রুর ভাজে আটকানো একটুকরো রুপোলী পাথরে আড়াল করে রাখা শূন্য চোখে। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে,এরীশ আর সময় নষ্ট করলো না, তপ্তশ্বাস ছেড়ে ভ্লাদিমিরের পরিধেয় কাপড়ের একাংশ প্রাণীটির নাকে ধরে বললো,
---চু চু.. গো এহেইড বোজো।
এরীশের আদেশ পাওয়া মাত্রই লোমশ শরীরটাকে একমুহূর্ত ঝাঁকিয়ে উঠে বিদ্যুৎ বেগে ছুট লাগায় বোজো।অতঃপর চোখের পলক ফেলার আগেই মিলিয়ে যায় নিস্তব্ধ ঘুটঘুটে আঁধারে ঢাকা গভীর অভ্যায়ণ্যের মিশেলে।
** বোজো চলে গেলে, বরফ আচ্ছাদিত ক্রীসমাস গাছের আড়াল থেকে ধীর পায়ে বেড়িয়ে আসে দু দু'টো মানুষের অবয়ব। তাদের মাঝে একজনের অবস্থা বেগতিক। হাতে, পায়ে, নাকে, মুখে আরও কোথায় কোথায় ব্যান্ডেজ লাগানো তার ইয়ত্তা নেই। অন্যজন রুগ্ন মানবটিকে ধরে আছে কোনোমতে। দু'জনার গভীর দৃষ্টি জঙ্গলের মাঝে আবদ্ধ, এরই মাঝে সুস্থ সবল লোকটি হিসহিসিয়ে বলে উঠলো,
--- কি মনে হচ্ছে প্রিন্স? ব্লাড ডায়মন্ড কি খুঁজে পাওয়া যাবে?
সরু নাকের ডগায় পোটলার মতো করে শক্ত ব্যান্ডেজ বেধে দেওয়া হয়েছে টমেটো প্রিন্সের। কথা বলা দুষ্কর। কসরত করে বললেও তা শুনতে বেশ হাস্যকর লাগে, তবুও এদিক ওদিক সচকিত দৃষ্টি বুলিয়ে নিম্নস্বরে প্রত্যুত্তর করলো সে,
--- পাইথন লিডার যেহেতু বলেছে, তারমানে ধরে নাও ব্লাড ডায়মন্ড এখন ওর হাতে।
--- কিন্তু আপনি এতো সহজে হার মেনে নিলেন?
জোকারের মতো করে নিঃশব্দে হাসলো এ্যালেক্স, রহস্য জড়ানো কণ্ঠে বললো,
--- এতো বড় জঙ্গলের ভেতর থেকে লা'শ খুঁজে বের করার জন্য এইটুকু হার তো মানতেই হতো রুশো । সবুর করো, দাদু বলতেন সবুরে মেওয়া ফলে।
কক্সবাজার, বাংলাদেশ।
কেটে গিয়েছে দীর্ঘ একসপ্তাহ। ঈশানীর বিষণ্ণ মনের নিগূঢ় তিক্ততা দূর হচ্ছে ধীরে ধীরে। এর মাঝে রোকেয়া প্রাচী ও আর ঝামেলা করেনি কোনো। মা মেয়ের মাঝে ঘনীভূত অদৃশ্য দূরত্বের দেওয়ালকে জোর খাটিয়ে ভাঙার চেষ্টা করেনি কেউই, আর না তো রাশিয়ার সেই বিভীষিকা ময় দিনগুলোর কথা আগ বাড়িয়ে কাউকে জানাতে গিয়েছে অন্তর্মুখী মেয়েটা। ফলস্বরূপ সময়গুলো অতিবাহিত হয়েছে নির্ঝঞ্ঝাট আর নিরিবিলি ।
সকাল হয়েছে বহুক্ষণ,বাড়ির আঙিনায় বেনামি পাখির বিমুগ্ধ কলতান। হীমেল শীতের আবহে কম্বলের ওমটুকু যেন অমৃতসম। ঘুমের রেশ কাটিয়ে ওঠা দুষ্কর। ওমের পরশে কম্বলের মাঝে মুখ গুঁজেছে ঈশানী, এমন সময় বাজখাঁই আওয়াজে বেজে ওঠে ওর আটপৌরে বেয়ারা মুঠোফোন। ফোনের চিৎকারে ধড়ফড়িয়ে উঠে বসলো ঈশানী, তাড়াহুড়ো হাতে কল রিসিভ করে জড়ানো গলায় বললো,
--- হ..হ্যালো!
হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো চিরচেনা সেই উচ্ছ্বাসিত কণ্ঠস্বর।
--- ঈশুরেএএএ.. তুই বেঁচে আছিস?
পরিচিত কণ্ঠের চঞ্চলতায় এক চিলতে খুশির ঝিলিক উদ্ভাসিত হলো ঈশানীর ঠোঁটের আগায়। মিষ্টি করে নীরবে হাসলো মেয়েটা, সম্মোহনী স্বরে শুধালো,
--- কেমন আছিস রে নিঝুম?
--- আমি কেমন আছি সেটা তোর এতো মাস পরে মনে পরলো? এতোদিন কোথায় ছিলি তুই? সেই যে আন্টির ভয়ে গা ঢাকা দিলি তারপর থেকেই নিখোঁজ। নিখোঁজ কি একেবারে লাপাত্তা। জানিস তোকে কোথায় কোথায় খুঁজেছি আমি?
এক নিঃশ্বাসে অভিযোগের বহর উগরে দিলো নিঝুম। মনে হলো যেন কতদিন মন খুলে একটু কথা বলেনি মেয়েটা। নিঝুমের এতো এতো অভিযোগের পাছে বাকরুদ্ধ ঈশানী, নতুন করে সেসব কলুষিত অধ্যায় সামনে টেনে আনতে চায়না ও, সহসা কথা ঘুরিয়ে শুধালো,
--- হঠাৎ পুরোনো নাম্বারে কল করলি যে? কি করে বুঝলি এই নাম্বার চালু আছে?
অভিমানে গলা ধরে এলো নিঝুমের, কাঁদো কাঁদো স্বরে বললো,
--- যখন একটু সময় পাই, তখনই তোর সব নাম্বার গুলোতে ডায়াল করি। জানি ওপাশ থেকে বন্ধ সুর ভেসে আসবে, তাও করি। কোথায় হারিয়ে গিয়েছিলি বলনা ঈশু?
ফিচেল হাসলো ঈশানী,অনুভূতিহীন স্বরে বললো,
--- সে অনেক কথা, সামনাসামনি বলবো একদিন। এখন বল তোর কি খবর? বিয়ে করিস নি এখনো?
অপর পাশে শুনশান নীরবতা,বেশকিছুক্ষণ পরে দীর্ঘশ্বাসের বিষণ্ণ আওয়াজ, অতঃপর কথায় ফিরলো নিঝুম। বললো,
--- ঠিক হয়েছিল,কিন্তু ভেঙে দিয়েছি।
--- ওমা, কেন? ছেলে পছন্দ হয়নি? নাকি অন্য কোনো সমস্যা?
--- কোনো সমস্যা নেই, ছেলেটা একটু বেশি ভদ্রলোক। এতো লাজুক, ভদ্র, কেয়ারিং, গ্রীন ফ্ল্যাগ দিয়ে কি হবে? আমার এতো ভদ্র ছেলে চাই না।
ফিক করে হাসলো ঈশানী, ঝুমঝুমিয়ে বললো,
--- তাহলে তোর কেমন ছেলে চাই?
--- ডেভিল লাভার। তার মধ্যে একটা ভিলেইন ভিলেইন ভাব থাকবে। ওভার অল আই ওয়ান্ট ফোর্স ম্যারেজ। ওই যে ইংলিশ নোবেল গুলোতে হয়না? ঠিক ওরকম।
মূহুর্তেই ঠোঁটের হাসি উবে গেলো ঈশানীর, চোখে মুখে ভর করলো প্রগাঢ় তমশা। পেলব ঠোঁট জোড়া শুকিয়ে কাঠ, অপর পাশের নিঝুমকে তৎক্ষনাত বাঁধ সেধে বললো,
--- এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল নিঝুম। জীবনটা কোনো ইংলিশ নোবেল নয়, ভুলক্রমে সত্যি সত্যি জীবনে ভিলেইন চলে এলে তখন কি...
কথা শেষ করতে পারলো ঈশানী, আড়ষ্টতায় শুষ্ক ঢোক গিললো শুধু। ঈশানীকে হঠাৎ থেমে যেতে দেখে ওপাশ থেকে উৎসুক হয়ে নিঝুম বললো,
--- এসব কথা তুই আমাকে বলছিস ঈশু? তুই! কেন যেন একদম বিশ্বাস হচ্ছে না, তুই না একরাতের এক দেখায় প্রেমে পরে গিয়েছিলি? সে কি গভীর অনুভূতি, অরণ্যর জন্য কি পাগলামোটাই না করতিস! হ্যারে তোর অরণ্যর কি খবর? আর ওই জিসানের?
নিঝুমের কথায় এক মূহুর্তের জন্য সেসব দিনগুলোতে হারিয়ে গেলো ঈশানী। "তোর অরণ্য " কথাটা শোনা মাত্রই নীরব দহনে খামচে ওঠে ওর নাজুক বক্ষপিঞ্জর। বেখেয়ালে বুকের বা পাশে হাত ছোঁয়ায় মেয়েটা, এরীশ ইউভান নামটা শুনলে যতটা ঘৃণায় মস্তিষ্ক বুদ হয়ে আসে, অরণ্য নামটা শুনলে ঠিক ততটাই আবেগের প্লাবনে ভেসে যায় অন্তঃকরণ। এ কেমন অসহনীয় দোটানা?
--- কিরে শুনতে পাচ্ছিস? জিসানের কি খবর বললি নাতো?
কয়েক মূহুর্ত চোখ বুঁজে নিজেকে খানিক শান্ত করলো ঈশু।
--- যেই অরণ্য, সেই এরীশ। দুজনই ওই নিষিদ্ধ দুনিয়ার নরপিশাচ ।
তপ্তশ্বাস ছেড়ে মনকে বোঝানোর বৃথা চেষ্টা চালালো কিয়ৎক্ষন। পরমূহুর্তেই নিঝুমের ডাকে সম্বিৎ ফিরে পেলো ঈশানী। বললো,
--- জিসানের কথা বলছিস?
---হু।
ছোট্ট করে সায় জানালো নিঝুম।
--- সত্যি বলতে জিসানের ব্যাপারটা নিয়ে আমি বেশ উদ্বিগ্ন নিঝুম। বেশ কিছুদিন আগে কল দিয়েছিলাম ওকে। কল তো তুলেছিল ঠিকই, কিন্তু ওর কথাবার্তা ভীষণ অদ্ভুত লেখেছিল আমার কাছে।
--- মানে?
কৌতুহলী নিঝুম।আপন মনে কয়েক সেকেন্ড ভেবেচিন্তে ফের বলতে আরম্ভ করে ঈশানী,
--- সত্যি বলছি, জিসান কে আমি এতো ঠান্ডা আচরণ করতে কখনো দেখিনি। কোথাও একটা মনে হচ্ছিল এটা আসলে জিসান নয় অন্য কেউ। কিন্তু কণ্ঠস্বরের তো কোনো তফাৎ ছিলনা । তার চেয়েও বড় কথা আমাদের সঙ্গে ঘটে যাওয়া এতোবড় ঘটনার পরেও ওর এমন স্বাভাবিক আচরণ সত্যিই অদ্ভুত!
--- কি ঘটনার কথা বলছিস বলতো? একটু ক্লিয়ার কর, বুঝতে পারছি না।
তৎক্ষনাত জোর পূর্বক কেশে উঠলো ঈশানী, কিঞ্চিৎ গলা খাঁকারি দিয়ে কথা অন্যদিকে ঘুরিয়ে বললো,
--- আচ্ছা জিসান কি এখনো জয়া আন্টির ওখানে পার্ট টাইম করে?
ভবঘুরে আওয়াজে উত্তর পেশ করলো নিঝুম,
--- কই নাতো। কিন্তু হ্যা, তুই চাইলে চাকরিটা আবার কন্টিনিউ করতে পারিস। আমি যতদূর জানি জয়া আন্টি এখনো কোনো লোক নেয়নি, ভ্যাকান্সি খালি পরে আছে।
দীর্ঘশ্বাস ছেড়ে না জানালো ঈশানী। বললো,
--- আমার আর একা একা অতো বড় শহরে থাকার সাহস নেই নিঝুম। আমি বাড়িতেই ভালো আছি।
--- কিন্তু তোর পরিবার তো...
বাক্য শেষ করার ফুরসত দিলোনা ঈশানী,আহত স্বরে বললো,
--- জানি। ওরা আমায় ভালোবাসে না, বিশ্বাস ও করেনা। মুখে প্রকাশ না করলেও, ওরা ভাবে এই বুঝি ওদের মাথার ছাঁদ টুকু কেঁড়ে নিয়ে যাই আমি, কারণ বাড়িটা দাদু আমার নামে করে দিয়ে গিয়েছেন। কিন্তু বিশ্বাস কর, এমনটা আমার কল্পনাতেও আসেনা, ওরা তো আমার পরিবার, ওদের বাদ দিয়ে কোথায় যাবো আমি?আ...
ঈশানী আরও কিছু বলবে, তার আগেই দরজা ঠেলে হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করেন রোকেয়া। মেয়েকে জহুরি চোখে পরখ করে চটজলদি প্রশ্ন ছোড়েন তিনি,
--- কার সঙ্গে কথা বলছিস তখন থেকে?
কথার লাগাম টেনে একপল মায়ের পানে ঘুরে চাইলো ঈশানী। জানালো,
--- নিঝুমের সঙ্গে।
কথা বাড়ালেন না রোকেয়া প্রাচী। বিনাবাক্যে রুম ত্যাগ করে চলে গেলেন দেবোরার কক্ষে। খোলা জানালার পাশেই বেতের মোড়া পেতে রোদ পোহাচ্ছিলেন দেবোরা। বার্ধক্যে নুয়ে এসেছে তার সরল পৃষ্ঠদেশ, ফর্সা কুঁচকানো চামড়ার ভাঁজে ভাঁজে ছোপ ছোপ সৌন্দর্যের দ্যুতি। শরীরে উলের চাদর প্যাঁচিয়ে পান চিবুচ্ছিলেন বৃদ্ধা, এহেন সময় আগমন ঘটে রোকেয়ার। তার চেহারায় উদ্বিগ্নতা ছাপ। মেয়েকে চিন্তিত দেখে ভ্রু কুঁচকালেন দেবোরা, ভঙ্গুর গলায় শুধালেন,
--- কি অইয়্যেদে?( কি হয়েছে?)
নিঃশব্দে খাটের উপর গিয়ে বসলেন রোকেয়া, তপ্তশ্বাস ছেড়ে বললেন,
--- মেয়েটাকে সন্দেহ হচ্ছে। এতোদিন কোথায় ছিল, কোথা থেকে ফিরেছে কিছু তো বলাতেই পারলাম না, উল্টো ঘর আঁটকে বসে থাকে সবসময়। কার সাথে যেন কথা বলে ফুসফুস করে। জিজ্ঞেস করলাম, বললো নিঝুম।
--- বিয়া দি ফেলা।( বিয়ে দিয়ে দে)
বুড়ির কাছে সব সমস্যার একটাই সমাধান। আজকাল ঊষার ব্যাপারেও একই বুলি আওড়ান তিনি। অন্য সময় হলে হয়তো এ কথায় বিরক্তবোধ করতো রোকেয়া, কিন্তু এই মূহুর্তে মায়ের কথাটা বড্ড ভাবালো তাকে। লায়েক মেয়েকে বিয়ে দিয়ে দেওয়াই উত্তম, তাছাড়া এ যাবত ঝামেলা অঘটন তো আর কম হলো না। ঈশানীকে বিয়ে দিতে পারলে সব দিক দিয়েই ঝামেলার অবসান।
--- কিন্তু পাত্র?
আচানক বলে ওঠেন রোকেয়া। মেয়ের কথার পাছে নিঃশব্দে হাসলেন দেবোরা। ভাঙা গলায় রসিয়ে রসিয়ে বললেন,
--- উন, বুদ্ধি হাডায় এনে হাম গরন ফরিব। নাতি জামাই খুজোন ফরিবো, এক্কানা বড়লোক সাঈ এনে। যাতে নাতির লগে আরারেও সাঈত ফারে। (বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় বুঝলি? নাতি জামাই খুঁজতে হবে বড়লোক দেখে, যাতে নাতনীর পাশাপাশি সারাজীবন আমাদের ও খেয়াল রাখতে পারে।)
উচ্ছ্বাসের জোয়ারে চিকচিক করে উঠলো রোকেয়া প্রাচীর সাবলীল দু নয়ন। তিনি চকিতে চোখ ঘোরালেন মায়ের পানে, ঠোঁটের আগায় বিশ্বজয়ের হাসি ঝুলিয়ে বললেন,
--- তোমার তো ভারী বুদ্ধি মা। কিন্তু এমন সু'পাত্র কোথায় পাবো বলোতো?
--- তোর বদ্দা রে হ সাঈবাল্লাই। এনে আর নাতিন তো হম সুন্দরী নো ওয়া, দুয়ো নীল চোখ, ইবাত হোনো অসুবিধা নাই। ( তোর ভাইজান কে বল খোঁজ করতে। তাছারা আমার নাতনী তো আর কম সুন্দরী না,একটু নীল চোখে কোনো অসুবিধা হবেনা।)
মায়ের কথায় হ্যা সূচক মাথা নাড়ালেন রোকেয়া।বললেন,
--- ঠিকই বলেছো মা। মেয়েটাকে এবার বিয়ে দিতেই হবে, ওর বিয়েটা হলে আমাদের ও দুঃখের অবসান।
*
* ভোরবেলা তৈরি হয়ে ঘর থেকে বেড়িয়েছে ঈশানী। পরনে হাফসিল্ক চুড়িদার, গলায় কাতানের ওড়না, কাঁধে মাঝারি সাইজের টোট ব্যাগ, সর্বোপরি দেখেই বোঝা যাচ্ছে কোথাও একটা যাচ্ছে সে, বেশ তোরজোর করে নেমেছে সিঁড়ি ভেঙে। বসার ঘরের কাছাকাছি আসতেই ডাকলো ওকে ঊষা,
--- আপু খেতে আয়।
মা, নানী, এমনকি মামাও তখন ডাইনিং এ উপস্থিত, সবাই সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছিলো তখন। ঈশানী আশেপাশে নজর দিলোনা খুব একটা,
--- নারে সময় নেই, তোরা খেয়ে নে।
উর্ধ্বশ্বাসে জবাব দিলো শুধু । অতঃপর তাড়াহুড়ো করে পায়ে জুতো জোড়া চড়িয়ে পা বাড়ালো দরজার দিকে। তৎক্ষনাত পেছন থেকে ডাকলেন রোকেয়া। নিরেট গলায় শুধালেন,
--- কোথায় যাচ্ছিস এতো সকালে?
থমকালো ঈশানী, ঘাড় ফিরিয়ে শান্তস্বরে জবাব দিলো,
--- নিঝুমের খালামনির সাহায্যে একটা পার্ট টাইম চাকরির সুযোগ পেয়েছি, লাজ ফার্মায়। আপাতত ওখানেই যাচ্ছি।
--- বেতন কত ধরেছে?
অসহনীয় প্রশ্ন, তবুও দাঁতে দাঁত চেপে উত্তর দিলো ঈশানী,
--- শুরুতে সাত হাজার। এছাড়া লাঞ্চের সুবিধা আছে।
দীর্ঘশ্বাস ছাড়লেন রোকেয়া, চোখের ইশারায় যাওয়ার অনুমতি দিয়ে বললেন,
--- চাকরী যেহেতু পেয়েছো, আশা করি পরিবারের দিকটাও মাথায় রাখবে।
ঈশানী আর জবাব দিলো না, কোনোরূপ অভিব্যক্তি ছাড়াই নিঃশব্দে ত্যাগ করলো বসার ঘর।
প্রায় দু'মাস পরে......
অবশেষে হাতের আটপৌরে মোবাইলটাকে বিদায় জানিয়েছে ঈশানী। আগের কিছু জমানো টাকা আর দু'মাসের পরিশ্রমে অবশেষে একটা স্মার্ট ফোন হাতে এসেছে ওর । আর আজকেই প্রথম মোবাইলে ভিডিও কল দিয়েছে নিঝুম। কর্মস্থল থেকে ফেরার পথে কথা বলতে বলতে কখন যে বাড়ি তে পৌঁছে গিয়েছে সে হদিস জানেনা ঈশু। শেষমেশ রুমে প্রবেশ করে কথার ঝুড়ির ইতিটানে দুই সখি। নিঝুমকে হাসিমুখে বিদায় জানিয়ে ফোনটা সাইডে রেখে বিছানায় গা এলিয়ে দেয় ঈশানী।
সারাদিনের পরিশ্রান্ত শরীরটাকে টেনে তোলা দায়, অথচ ফ্রেশ হওয়া জরুরি। ধুলোবালির মিশ্রনে গিজগিজ করছে সমস্ত শরীর, অগত্যা অলসতা না করে হেলেদুলে উঠে বসলো ঈশানী, হাত বাড়িয়ে দক্ষিণের জানালার কপাট গুলো লাগিয়ে দিলো সশব্দে, অতঃপর রুমে বসেই অলস হাতে টেনেটুনে খুলতে আরম্ভ করলো বাইরের পোশাক।
বোকা নীলাম্বরী শরীর থেকে জামাটা খোলার সঙ্গে সঙ্গে ঠাস করে ল্যাপটপের উইন্ডো নামিয়ে দিলো অন্য একজন।
--- শীট! এটা কি ছিল?
প্রগাঢ় আঁধারের মাঝে কোনোকিছুর অস্তিত্ব নেই, কেবল ক্ষণে ক্ষণে বাতাসে ভেসে আসছে ভারী নিঃশ্বাসের তপ্ত আওয়াজ। হাসফাস লাগছে এরীশের,দৃঢ় হাতে টাইয়ের নটটা খানিক ঢিলে করে কাউচ চেয়ারে মাথা দিলো সে।দাঁতের সাহায্যে অধর কামড়ে ধরে চোখ বুঝে নিলো সবেগে, ভারী নিঃশ্বাসের তালে তালে ক্রমাগত ওঠানামা করছে তার পুরুষালি এ্যাডামস অ্যাপেল। হৃদয় থেকে শুরু করে মস্তিষ্কের প্রতিটি শিরা-উপশিরা ওই একটা দৃশ্যে আটকে আছে। ভেতর ভেতর অদম্য উদ্দীপনায় ক্রমশ থমকে যাচ্ছে হৃদযন্ত্র।
পৃথিবীটা বিরস রঙহীন। ফুটন্ত সাকুরা ছাড়া সবকিছু ফিকে। মস্তিষ্কে জড়ো হওয়া বেসামাল চিন্তা, আর হৃদয়ের নিষিদ্ধ বাসনায় ব্যতিগ্রস্ত হয়ে চট করে উঠে দাঁড়ায় এরীশ। একহাতে শার্টের বোতাম গুলো খুলতে খুলতে লাউঞ্জ ছাড়িয়ে পা বাড়ায় জিম রুমের দিকে। তখনই সার্ভার ফিরে আসে বিস্তার মনিটরে, বাংলাদেশী চ্যানেলে নিউজ চলছে, এরীশ বিরক্ত হাতে মনিটর টা বন্ধ করতে যাবে তখনই একটা ছোট্ট নাম শুনে স্তম্ভিত হয়ে পরে ওর এলোমেলো মস্তিষ্ক। নিউজের সাংবাদিকটা প্রবল আগ্রহ নিয়ে একাধারে বলে যাচ্ছিল,
--- প্রায় এক বছর পরে অবশেষে আবারও দেশে ফিরতে চলেছেন বাংলাদেশের প্রখ্যাত গ্লোবাল সুপারস্টার মাহিন বেনজামিন।
ব্যাস পরপরই সার্ভার চলে গেলো ফের। নামটা শোনা মাত্র কপাল কুঞ্চিত করে একাই বিড়বিড়ালো মাফিয়া বস,
--- "মাহিন" নামটা কোথাও শুনেছি!
চলবে,,
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ২৯
#লেখনীতেঃsuraiya_rafa
🚫কপি করা নিষিদ্ধ।
🚫কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
কক্সবাজার,বাংলাদেশ,
কক্সবাজারের অন্যতম বিলাসবহুল পাঁচ তারকা রিসোর্ট রয়েল টিউলিপ। ইনানী বিচ সংলগ্ন রিসোর্টটির বেশিরভাগ কাস্টমারই হয়ে থাকে বিত্তশালী, ক্ষমতাবান কিংবা ফরেইনার । ফলস্বরূপ সম্পূর্ণ ব্যক্তিগত সিবীচ থেকে শুরু করে মার্কেট, প্রসস্থ সুইমিংপুল, রেস্টুরেন্ট সবকিছুই এই রিসোর্টের সুবিধার তালিকায় অন্তর্ভুক্ত ।
সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। আকাশে উদ্ভাসিত গোধূলির শেষ লালিমা টুকু নৈর্সগ্যে মিলিয়ে গিয়ে এখন ঝলমলে নক্ষত্রের সুবিন্যস্ত বিচরণ।
শীতের বিদায় বেলাতেও ধূসর কুয়াশায় ঝাপসা চারিপাশ। পায়ের তলায় সুস্পষ্ট টলমলে শিশিরের মোলায়েম আদ্রতা, যেন প্রিয় মৌসুম যাবো যাবো করেও গা ছড়িয়েছে নিটোল হৃদ্যতায়।
রিসোর্ট এরিয়ার আশপাশটা বেশ নির্জন আর কোলাহল মুক্ত। টুরিস্ট স্পট হলেও ভিআইপি ব্যাতিত জনসাধারণের আনাগোনা নজরে পরে না খুব একটা, কারণ জায়গাটা রেস্ট্রিকটেড। ভিআইপিদের যথাযথ সুব্যবস্থা দিতে মসৃণ রাস্তার দু'ধারে গড়ে উঠেছে বেশ কিছু কনভিনিয়েন্স স্টোর। একচ্ছত্র নিরিবিলি কনভিনিয়েন্স স্টোর গুলো সন্ধ্যারাতে কাস্টমারে পরিপূর্ণ। সেখান থেকেই মাত্র কিছু কেনাকাটা সেরে বেরিয়েছে ঈশানী। শীতের রাতে নির্জন রাস্তায় রিকশার হদিস মেলা দুষ্কর। অগত্যা অপেক্ষায় দাঁড়িয়ে সময় নষ্ট করলো না মেয়েটা। বাড়ি এখান থেকে বেশ দূরে, এখনই হাঁটা না ধরলে রাত হয়ে যাবে অনেক , সেই ভেবে কাঁধের জুতসই টোট ব্যাগ আর হাতের ভারী জিনিস গুলো নিয়ে ধীর কদমে বাড়ির পথে পা বাড়ালো ঈশানী।
ল্যাম্পপোস্টের ঝকঝকে আলোয় পরিস্কার দৃষ্টিসীমা, তাই হেঁটে যেতে বেগ পোহাতে হচ্ছে না মোটেই। সামনের দিকে হয়তো হলদে আলোর রোশনাই কমে যাবে ক্ষানিক, তখন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নেওয়া যাবে ক্ষণ। আঁধারের ভয়ে ঘাবরালো না ঈশানী, ভেতরে সাহস সঞ্চার করে এগোলো সবেগে। তখনই নীরবতা ছাঁপিয়ে অকস্মাৎ বেজে উঠলো মুঠো ফোন। ফোনের আওয়াজে অতর্কিতে কম্পিত হলো ভীতু মেয়েটার নাজুক হৃদপিণ্ড। কয়েক সেকেন্ড অক্ষিপুট বুঁজে নিজেকে সামলালো সে। সামান্য ফোনের আওয়াজে ওর এহেন হৃদকম্পন দেখে মনে হচ্ছে অযাচিত কোনো বেনামি আশঙ্কায় নিরন্তর বুদ হয়ে আছে মেয়েটা।
টোট ব্যাগের সাইড পকেটে আপন সুরের তরঙ্গোচ্ছ্বাসে ভাসছে যান্ত্রিক বস্তুটি। সময় অতিবাহিত করলো না ঈশানী, ন্যস্ত হাতে টেনেটুনে পকেট থেকে বের করে আনলো মোবাইল খানা। অতঃপর স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে একপল অবলোকন করে হাসিমুখে রিসিভ করলো সেটি ।কানে ধরার প্রয়োজন পরলো না, ভিডিও কল দিয়েছে নিঝুম। এপাশ থেকে কল রিসিভ করার পরপরই কথার জোয়ার ভেসে এলো অপর প্রান্ত থেকে।
--- কিরে রাতের বেলায় রাস্তায় কি করছিস? এখনো বাসায় যাস নি কেন?
অধর প্রসারিত করে ফিচেল হাসলো ঈশানী, জবাব দিলো,
--- কাজ শেষে কিছু কেনাকাটা ছিল, তারউপর রাস্তায় রিকশাও নেই।
বোধগম্য সুরে ফের প্রশ্ন ছুঁড়লো নিঝুম,
--- কি বলিস! লাজ ফার্মা থেকে তোদের বাড়ি এতদূর?
মেয়েটার ভবঘুরে স্বভাব আর গেলোনা, দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী। বললো,
--- গত সপ্তাহে যে বললাম লাজ ফার্মার চাকরিটা আরও দু’মাস আগে ছেড়েছি সেটা ভুলে গেলি?
নিজের মাথায় চাটি মা'রে নিঝুম, ভোলাভুলির স্বভাব ওর বহুদিনের। পুনরায় প্রশ্ন করার ফুরসত না দিয়ে নিজেই বলতে আরম্ভ করে ঈশানী,
--- এখন একটা বুটিক হাউজে আছি, স্যালারি ও ভালো । বার্মিজ মার্কেট, বাড়ি থেকে অনেকটা দূরে তবে প্রাইভেট এরিয়া হওয়াতে ঝামেলা মুক্ত।
নির্লিপ্তে মাথা দোলালো নিঝুম। মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর মনটা খুব বেশি ভালো নেই। ফলস্রুতিতে আগ বাড়িয়ে শুধালো ঈশানী,
--- তোকে আজ এতো আনমনা লাগছে কেন বলতো? কিছু হয়েছে?
স্টাডি টেবিলের এককোণে স্থবির দাঁড়িয়ে থাকা টেবিল ল্যাম্পের সুইচটাকে অন-অফ করতে করতে বিষণ্ণ স্বরে বিড়বিড়ালো নিঝুম,
--- আমি একজন কে খুঁজছি রে ঈশু। কিন্তু পাচ্ছি না। তাঁকে খুঁজে পাবার প্রয়াসে কতগুলো বিকেল সি আর বি তে বসে রইলাম। বিনা ফুরসতে কাটিয়ে দিলাম ঘন্টার পর ঘন্টা, কিন্তু তার দেখা আর পেলাম না।
--- তুই ঠিক কার কথা বলছিস বলতো?
ভাবনার সুতো ছিঁড়ে যায় নিঝুমের। চকিতে মোবাইল স্ক্রিনে চোখ বুলিয়ে না সূচক মাথা নাড়ায় নীরবে। কথার ঘোরানোর পায়তারা করে বলে,
--- তোর হাতে ওগুলো কি বলতো? দেখেতো মনে হচ্ছে বেশ ভারী।
সম্মতি জানালো ঈশানী, তপ্তশ্বাস ছেড়ে বললো,
--- এগুলো সিকিউরিটি ক্যামেরা। বাড়িতে গিয়ে রুমে লাগাবো। দু-একটা নিজের সাথেও রাখবো।
ঈশানীর কথায় ভ্রু কুঁচকে গেলো নিঝুমের। সবটুকু মনোযোগ স্থির হলো মোবাইল স্ক্রিনে,চটজলদি কৌতূহলী স্বরে বলে উঠলো,
--- সিকিউরিটি ক্যামেরা মানে? হুট করে গোয়েন্দাগিরি শুরু করলি নাকি ঈশু?
বাক্য শেষে অট্টহাসিতে ফেটে পরলো নিঝুম। মূহুর্তেই ভ্যানিস হলো ওর হৃদয়ের উৎপীড়ন। কিন্তু ঈশানী? বিমূর্ত তার ফ্যাকাসে মুখাবয়ব।
--- আমার কেন যেন মনে হচ্ছে, কেউ আমাকে সারাক্ষণ স্টক করে নিঝুম। শুধু রাস্তাঘাট কিংবা মোবাইল ফোনে নয়, এমনকি বাড়িতেও।
ঈশানীর কথায় স্তব্ধ হয়ে গেলো নিঝুম। মূহুর্তেই উবে গেলো খিলখিল হাসির ঝঙ্কার।মলিনতা গ্রাস করলো সমগ্র মুখমণ্ডল। তৎক্ষনাৎ আশ্চর্য কন্ঠে বলে উঠলো ,
--- মানে!
এপাশ থেকে গভীর দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো ঈশানীর নিগূঢ় চিত্ত চিঁড়ে। চিন্তিত স্বরে বললো,
--- জানিনা, গত দু'মাস ধরে আমাকে কেন্দ্র করে আশেপাশে ঘটে যাওয়া ঘটনা গুলো প্রচন্ড উদ্বেগ দিচ্ছে মস্তিষ্কে । যেন সবকিছু একই সূত্রে গাঁথা। তারউপর ওই রেসট্রিক্টটেড নাম্বারটা...
--- কি হয়েছে গত দু'মাসে?
কথা বলতে বলতে কখন যে ইনানীর সড়ক ছাড়িয়ে মহল্লার সরু গলিতে পা বাড়িয়েছে খেয়াল নেই ঈশুর। এই রাস্তায় ল্যাম্পপোস্ট গুলো নষ্ট পরে আছে, আলোর দিশা নেই। সহসা ফ্ল্যাশ জ্বালিয়ে হাঁটতে হাঁটতে ফের নিঝুমের কথায় মনোযোগ স্থির করে ঈশানী । নানান জটিলতায় একাগ্র প্রশ্নবিদ্ধ মেয়েটা কথার মাঝেই ধীরে ধীরে ডুবে যায় ভাবনার অতলে,
লাজ ফার্মায় যুক্ত হওয়ার পরে বেশ কয়েকদিন ভালোই গিয়েছিল। ঈশানী যতটা অনুমান করেছিল ততটাও কঠিন ছিল না কাজটা। ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য স্টাফরাও ছিল বেশ বন্ধুসুলভ আর দ্বায়িত্বশীল। অন্তর্মুখী স্বভাবের ঈশানী তখনও সহজ হয়ে উঠতে পারেনি সকলের সঙ্গে, তবে কাজটাকে আঁকড়ে ধরেছিল নিজের সবটুকু পরিশ্রম দিয়ে। কিন্তু চাকরির প্রায় সপ্তাহ খানিকের মাথায় এক অনাকাঙ্ক্ষিত সত্যের সম্মুখীন হতে হয় ঈশুকে।
লাঞ্চ টাইম চলছিল তখন, যে যার মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত সবাই। সকলের সাথে সেভাবে বোঝাপড়া হয়ে ওঠেনি বলে স্টোরের এককোণে বসে নিরিবিলি মধ্যহ্নভোজ সারছিল ঈশানী। ঠিক এমন সময় ভারী ভারী ওষুধ ভর্তি স্কয়ার বক্স আর কার্ড বোর্ডের আড়াল থেকে ভেসে আসা ক্ষীণ ক্রন্দনের আওয়াজে কর্ণ সচল হয়ে ওঠে ঈশানীর। প্রথমে মতিভ্রম ভেবে এরিয়ে গেলেও পরপর কয়েকদফা ক্ষীণ আর্তনাদে সচকিত হয়ে ওঠে ওর ষষ্ঠ ইন্দ্রীয়।সহসা খাবার নিয়ে বসে রইলো না ঈশানী, তাড়াহুড়ো করে উঠে সরু কদমে এগিয়ে গেলো জিনিসপত্র ভর্তি অন্ধকার স্টোর রুমের অভিমুখে।
কয়েক দফ কার্ডবোর্ডের আঁকাবাঁকা স্তূপ পেরিয়ে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্যপটের সাক্ষী হয়ে থমকালো ঈশু। দেখলো ওর থেকে কয়েক হাত দূরে সকলের দৃষ্টির আড়ালে ভালো মানুষ সেজে থাকা শপের ম্যানেজারের পশুসুলভ আচরণ। সেই তখন থেকে বিশ্রী ভাবে গালি গালাজ করছে একটা ফিমেইল স্টাফ কে। শাসানোর নাম করে বারবার দৃঢ় হাতে স্পর্শ করছে মেয়েটার নাজুক শরীরের বিভিন্ন স্থান । কাজের দোহাই দিয়ে আজেবাজে কথা বলার পাশাপাশি চোখের লোলুপ দৃষ্টি দিয়ে যেন গিলে খাচ্ছে মেয়েটাকে। নাম মুনিয়া, বয়সে ঈশানীর থেকে ছোটই হবে। অহেতুক নোংরা হাতের স্পর্শে ক্রমাগত কুঁকড়ে যাচ্ছে মেয়েটা, নিঃশব্দে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে অশ্রুজল বিসর্জন দিচ্ছে অবিরত।
--- সুইট ডেমোন!
দাঁতে দাঁত পিষে বিড়বিড়ালো ঈশানী।চোখের সামনে এহেন দৃশ্য অবলোকন করে,মূহুর্তেই ক্রোধান্বিত হয়ে ওঠে ওর ভেতরের আগ্রাসী সত্তা,ফলস্বরূপ জোর পদধ্বনিতে এগিয়ে গিয়ে এক ঝটকায় মুনিয়ার শরীর থেকে লোকটার হাত সরিয়ে দিলো র'ক্তিম চেহারার নীলাম্বরি। আচানক কান্ডে হতচকিত হলো লোকটা,তরিৎ বেগে ঘাড় ঘুরিয়ে ধমকে উঠলো ঈশানীকে,
--- সাহস তো কম নয় তোমার! আমার কাজে বাঁধা দিচ্ছো?
--- মেয়েদের ফিজিক্যালি এ্যাভিউস করাটা বুঝি আপনার কাজ?
জ্বলন্ত নীল চোখে দাউদাউ করছে ক্ষুব্ধতা। মুখশ্রী জুড়ে অকৃত্রিম লাবন্যতার দ্যুতি, চেহারায় ভয়ের লেশমাত্র নেই। ঈশানীর এমন গায়ে পরা প্রতিবাদ দেখে খেঁকিয়ে উঠলো লোকটা,কন্ঠে একরাশ বিরক্তি ধরে রেখে বললো,
--- ভুল করেছে তাই শোধরানোর জন্য শাসন করছি, বেশি ফটরফটর না করে যাও তো কাজে যাও।
নির্দ্বিধায় মুনিয়ার হাত চেপে ধরে ঈশানী,কঠোর স্বরে বলে,
--- আমি তো যাবোই, সাথে মুনিয়া ও যাবে।
তৎক্ষনাৎ মুনিয়ার অত্যহাতের কব্জিটা শক্ত করে টেনে ধরে ম্যানেজার। ঈশানীর চোখের কাঠিন্যতা পরখ করে অত্যন্ত রূঢ়স্বরে বলে,
--- আমার অনুমতি ছাড়া এক পা ও এগোবে না মুনিয়া। চাকরি হারানোর ভয় থাকলে এক্ষুনি কাজে যাও।
--- দেখে কি মনে হয়? ভয় পাচ্ছি আদৌও ?
একবলে ছক্কা হাঁকালো ঈশানী, লোকটার লোলুপ দৃষ্টিপানে আঙুলের ইশারা করে বিদ্রুপাত্তক স্বরে বললো,
--- আপনার এই নোংরা চেহারাটা সবার সামনে আসা উচিৎ।
কথাশেষ করে মুনিয়াকে আস্বস্ত করলো ঈশানী, পৃষ্ঠদেশে সম্মোহনী হাত বুলিয়ে বললো,
--- মুনিয়া চলো।
এগোলো না মুনিয়া। উল্টো কুণ্ঠিত দৃষ্টি ফেলে আড়ষ্ট হয়ে চেয়ে রইলো ম্যানেজারের পানে।
--- কি হলো তুমি কি ভয় পাচ্ছো?
এবারও ঈশানীর কথার কোনোরূপ প্রত্যুত্তর করলো না মেয়েটা। বিনাবাক্যে মাথা নমিত করে রাখলো চুপচাপ। মুনিয়ার এই নিশ্চুপতা ম্যানেজারের জন্য ছিল ঈশানীকে পরাস্ত করার মোক্ষম হাতিয়ার। আর সঙ্গে সঙ্গে সেটাই প্রয়োগ করলো লোকটা, এগিয়ে এসে মুনিয়ার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে অত্যন্ত বিশ্রী ভাষায় ধরাশায়ী করতে উঠেপড়ে লাগলো সে,
--- ফাউল মেয়েছেলে! বেশি লায়েকগিরি দেখাচ্ছো এখানে? আমার স্টাফদের আমারই পেছনে লাগিয়ে প্রতিবাদ শেখানো হচ্ছে? এমন ভাবে সর্বনাশ করে ভাইরাল করবো না,যে সারাজীবনের মতো প্রতিবাদ করার শখ ঘুচে যাবে।
--- তার মানে মুনিয়াকেও এই একই ভয় দেখিয়েছেন?
দু'হাত মুঠিবদ্ধ করে শক্ত কন্ঠে বলে ওঠে ঈশানী। ওর জুতসই কথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পরে লোকটা, মেজাজের খেই হারিয়ে আ'ক্রমনাত্তক স্বভাবের বহিঃপ্রকাশ ঘটে তৎক্ষনাৎ। ঈশানী কিছু বুঝে ওঠার আগেই শক্ত থাবায় ওর চুল টেনে ধরে লোকটা। রেশমের মতো মোলায়েম চুলগুলো খামচে ধরে রাগে গজরাতে গজরাতে বলে ওঠে,
--- বড্ড বেশি কথা বলিস মা**। তোর ও ভিডিও করবো এবার।
একা এতোটা দুঃসাহস দেখানোর অনুশোচনায় ভেতর ভেতর শিউরে ওঠে ঈশানী। রাশিয়াতে কাটিয়ে আসা ওই নৃ'শংস কালো দিনগুলো মূহুর্তেই হানা দেয় মস্তিষ্কে। মনের শঙ্কায় আড়ষ্ট হয়ে গতি হারায় আত্নবিশ্বাস। ভেতর ভেতর যাই হয়ে যাক না কেন দমে যায় না সে, হাতের কাছে কুড়িয়ে পাওয়া কার্ডবোর্ড দিয়ে আচমকা আঘাত করে বসে লোকটার মুখ বরাবর। নমনীয় কার্ডবোর্ডের আঘাতে টললো না ম্যানেজার,বরং দিগুণ ক্রোধে ওকে ছুড়ে মা'রলো স্তূপাকৃতির ওষুধের বক্স গুলোর উপর। মূহুর্তেই ঝনঝন করে ভেঙে গেলো সব। কাঁচের শিশি গুলোর ধারালো আ'ঘাতে পিঠ থেকে শুরু করে হাতের তালু অবধি ছিঁড়েফেড়ে একাকার। সঙ্গে সঙ্গে অতর্কিত যন্ত্রনায় দিশেহারা হয়ে চোখ খিঁচে ব্যথাতুর আর্তনাদ করে ওঠে ঈশানী,
--- আহহহ!
ওর নিগূঢ় আর্তনাদের তোড়ে মনেমনে পৈশাচিক আনন্দ লাভ করলো লোকটা,ফলস্বরূপ একই কাজের পুনরাবৃত্তি করলো ফের। পরপর দু'বার একই ভাবে আ'ঘাত প্রাপ্ত হওয়ায়, ব্যথায় নীল হয়ে উঠলো রমনীর সমগ্র মুখমণ্ডল। কয়েক মিনিটের মাথায় র'ক্তিম স্যাতেস্যাতে বর্ণ ধারণ করলো অফহোয়াইট কুর্তিটা। হাতের মাঝে বিঁধে আছে স্বচ্ছ কাচের টুকরো, প্রবাহমান র'ক্তের স্রোতে ভরে উঠছে সমগ্র মেঝে। সেদিকে চেয়ে প্রবল যাতনায় হাসফাস করে ওঠে ঈশানী।
ওদিকে সুযোগ পেয়ে মুনিয়া দৌড়ে গেলো আউট লেটে। কাহিনি বিশ্লেষণ করার কোনোরূপ পায়তারা না করে হাঁপাতে হাঁপাতে ডেকে নিয়ে এলো সব স্টাফদের। হতচকিত মুনিয়াকে দেখে স্টাফদের পাশাপাশি কয়েকজন কাস্টমার ও উদভ্রান্ত হয়ে ছুটে গেলো ভেতরে। তাদের মধ্যে অনেকেই ছিল, অনেকেই....
সেদিনের মতো ঘটনার ইতি এখানেই ঘটে। কথার এই পর্যায়ে রাগে রণচণ্ডী ধারণ করে নিঝুম। ফুটন্ত তেলের মতো চিড়বিড়িয়ে উঠে বলে,
--- কি বলিস! পুলিশ আসেনি? কোমরে দড়ি বেঁধে চোরের মতো পে'টানো উচিৎ ছিল শালা কে। আমি হলে ওর পুরো গোষ্ঠীকে জেলের ভাত খায়িয়ে ছাড়তাম।
দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী, শীতল কণ্ঠে জবাব দেয়,
--- পুলিশ এসেছিল। তবে সেদিন নয় তার পরের দিন ম্যানেজারের লা'শ নিতে।
---কিহ!
হকচকালো নিঝুম। তড়িঘড়ি করে টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে শেষ করলো পুরোটা। পরক্ষণেই কৌতুহলী স্বরে শুধালো,
--- কিভাবে হলো এটা? কে মা'রলো ম্যানেজার কে?
--- জানিনা। এটাই সবচেয়ে বড় মিস্ট্রি।
কথায় কথায় আবারও দু’মাস আগের অতীতে ফিরে গেলো ঈশানী।
সেদিন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা শেষে স্টাফদের সাহায্যে বাড়ি পৌঁছায় ঈশানী। মনেমনে সিদ্ধান্ত নেয় লাজ ফার্মাতে আর চাকরি করবে না ও। যার দরুন সাত কর্মদিবসের পারিশ্রমিক আর নিজের জিনিস পত্রগুলো ফিরিয়ে আনার প্রয়াসে পরের দিন অসুস্থ শরীর নিয়ে আবারও শপে উপস্থিত হয় ঈশানী।
তবে সেখানে গিয়ে যেই আকস্মিক মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয়, তা এ জীবনে ভুলতে পারবে না ও। চোখের সামনে দুলে ওঠে পুরো দুনিয়া। হতবিহ্বল চিত্তে আহাম্মকের মতো হা করে চেয়ে থাকে একরাতের ব্যাবধানে ধ্বং'সস্তূপে পরিনত হওয়া লাজ ফার্মার দিকে। আশেপাশের সব দোকান ঠিকঠাক শুধু লাজ ফার্মা উধাও। দেখে মনে হচ্ছে ভারী বস্তু তোলার যন্ত্রের সাহায্যে কেউ গুড়িয়ে দিয়েছে শপটাকে। কিন্তু কে? ভেতরের কৌতূহল দমাতে পারলো না ঈশানী, ভারী কদম ফেলে ধীরে ধীরে এগিয়ে গেলো কিছুটা সামনে।
মার্কেটের অধিকাংশ মানুষই এখানে উপস্থিত, সংকুচিত বদনে ঈশানীও গিয়ে দাঁড়ালো এক কোণে। তখনই কর্ণগোচর হলো কোনো এক অজ্ঞাত মেয়ে মানুষের হৃদয় বিদারক হাহাকার। এহেন কান্নার আওয়াজে সমস্ত শরীর তিরতিরিয়ে কেঁপে ওঠে ঈশানীর। নিগূঢ় যন্ত্রণায় হু হু করছে অন্তঃকরণ। মনেমনে ভাবতে থাকে,
--- ওদিকে কি এমন হয়েছে? এমন করে কেন কাঁদছে ওই মহিলা?
ঈশানীর ভাবনার মাঝেই রেসট্রিক্টটেড বেষ্টনী ভেদ করে একে একে বাইরে বেড়িয়ে আসে পুলিশের গোয়েন্দা বিভাগের সাদা পোশাক ধারী টীম। শুধু তারা ই নয় সঙ্গে ছিল সাদা কাপড়ে আচ্ছাদিত একটা লা'শের কফিন।
কিছুটা ভীতিগ্রস্ত হয়ে ঈশানী এগিয়ে গেলো লাশটার সম্মুখে। সাতপাঁচ না ভেবে একহাতে টেনে সরালো কাপড়টাকে। কাপড় সরানোর সঙ্গে সঙ্গে বিদঘুটে এক নৃ:শংস চেহারা দৃষ্টিগত হতেই অন্তরাত্মা ধড়ফড় করে ওঠে ওর। মাত্রাতিরিক্ত আতঙ্কে বিভীষিকার ন্যায় খামচে ওঠে ওর দূর্বল চিত্ত। কয়েক মূহুর্ত, মাত্র কয়েক মূহুর্তের মাঝে গরগর করে বমি করে চারিদিক ভাসিয়ে দিলো ঈশানী। ওর এহেন কান্ডে তাড়াহুড়ো করে লা'শ গাড়িতে তুললো পুলিশ। আশপাশ থেকে মানুষজন বলাবলি করছিল,
--- বমি করবেনা! কি হাল করেছে লা'শটার দেখেছো? মানুষের আকৃতিটুকুও অবশিষ্ট নেই আর। পুলিশ বললো মৃ'ত্যুর পরেও ওষুধের ভাঙা শিশি দিয়ে ইচ্ছেমতো কে'টে ছিঁড়ে একাকার করা হয়েছে শরীরটাকে । চামড়া তো নেই ই, তারউপর চোখ, দাঁত,কান এমনকি না'ড়িভুড়ির পর্যন্ত অস্তিত্ব নেই। সবকিছু টুকরো টুকরো করে ফেলেছে। তারচেয়েও বড় কথা এতো এতো মা''রণাস্ত্র বাদ দিয়ে, শুধুমাত্র ওষুধের শিশির সাহায্যে এমনভাবে হ'ত্যাকাণ্ডের পেছনে কারণটা কি ? ঠিক কোন ধরনের শত্রুতা হলে ওষুধের শিশি দিয়ে এভাবে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ কাটতে পারে অন্য একজন মানুষ?
এমন নৃ'শংস খু'নের বর্ণনা শুনে আতঙ্কিত সকলে। চোখে মুখে ভীষণ উদ্বিগ্নতার ছাঁপ। আপাতত সকলের দৃষ্টি পুলিশের বিবৃতির পানে নিবদ্ধ। ঠিক এমন সময় অযাচিত সেই ক্রন্দনরত মহিলার আওয়াজ ভেসে এলো ফের।
--- এই মেয়েটা, এই মেয়েটার সঙ্গেই গতকাল ঝামেলা হয়েছিল আমার স্বামীর। আর আজ তার এমন নৃ'শংস মৃ'ত্যু, সব দোষ ওর । ওই মে'রছে আমার স্বামীকে। ও কোনো সাধারণ মেয়ে নয়, ও একটা সাইকো। খু/নি ও খু/নি।
বিস্মিত হলো সকলে। জনসাধারণের সবটুকু মনোযোগ মূহুর্তেই স্থির হলো ঈশানীর পানে। সবার সন্দিহান চাহনিতে শঙ্কিত হয়ে কুণ্ঠায় মিয়িয়ে গেলো ভীত মেয়েটা। শুষ্ক একটা ঢোক গিলে অপরাধীর ন্যায় নুয়িয়ে ফেললো আপন মাথা।
ম্যানেজারের স্ত্রী আগ্রাসী হয়ে আরও কিছু বলতে যাবে, তার আগেই কঠোর আওয়াজে মহিলাকে থামিয়ে দিলো মুনিয়া, সবার মাঝ থেকে বলে উঠলো,
--- কাকে দোষ দিচ্ছেন আপনি? কাল আপনার স্বামী ঈশানীপুর সঙ্গে ঠিক কি কি করেছে আদৌও ধারণা আছে আপনার? মেয়েটা না থাকলে মানসম্মান হারানোর লাঞ্ছনায় কাল হয়তো আ'ত্মহ'ত্ত্যা করে জীবন খোয়াতে হতো আমায়। আর আপনি বলছেন আপনার স্বামীর সঙ্গে ঈশানীপুর ঝামেলা? শুনুন ,কাল আপনার স্বামী, না শুধু কাল নয় গত একটা বছর ধরে আপনার স্বামী ফিমেইল স্টাফদের সাথে যা যা করেছে, তাতে মৃ'ত্যুর মতোই কঠোর শা'স্তি হওয়া উচিৎ ছিল তার। কিন্তু আপসোস আইনের হাতে শাস্তি ভোগ করার আগেই পটল তুলেছে সে। তাই ভুক্তভোগীদের দোষারোপ করা বন্ধ করুন, নয়তো কেঁচো খুঁড়তে কেউটে বেড়িয়ে আসবে। আর কি যেন বললেন , ঈশানীপু আপনার স্বামীকে মে'রেছে তাইতো? যদি তেমন কিছুই হতো তাহলে সারারাত হ'ত্যায'জ্ঞ চালিয়ে সকাল সকাল নিশ্চয়ই চেহারা দেখাতে আবার শপে আসতো না সে। তাছাড়া গতকাল আপনার স্বামী যেভাবে একের পর আ'ঘাত করেছে,তার পরেও এতো শক্তি কোথায় বলুন?
মুনিয়ার সঙ্গে একে একে সায় জানালো সকলে।দমে গেলো ম্যানেজারের স্ত্রী। তর্ক থামিয়ে ফের শুরু করে দিলো স্বামীর নাম করে অজস্র বিলাপ।
সকলের মতামত আর বক্তব্য শুনে অনুসন্ধানের অজুহাত দিয়ে সেদিনের মতো চলে গেলো গোয়েন্দা পুলিশ। অসহনীয় দুশ্চিন্তা আর ভয়াবহ স্মৃতিকে পাছে ফেলে অবশেষে বাড়ি ফিরলো ঈশানী।
তবে শেষ আশ্রয়স্থলে ফিরেও শান্তি মিললো না ওর। সদর দরজা ডিঙিয়ে বসার ঘরে পা রাখতে না রাখতেই নজরে এলো পরিবারের সচকিত আলোচনা। মামা আর মা কোনো একটা ছবি নিয়ে নিগূঢ় আলোচনায় মত্ত। তাদের বিস্তৃত সংলাপ শুনে মনে হলো কারোর বিয়ের আলোচনা চলছে। ঈশানীর ইচ্ছে হলোনা সেদিকে কান দিতে, সহসা এলোমেলো পা ফেলে এগুতে লাগলো সিঁড়ির পানে, তবে ওঠার ফুরসত পেলোনা আর, তার আগেই পিছু ডাকলেন মামা। অপ্রস্তুত হলো ঈশানী, না চাইতেও জোরপূর্বক হেসে এগিয়ে গেলো বসার ঘরে। ঈশানী এগিয়ে এলে ওর মুখের সামনে একটা ছবি বাড়িয়ে দিলো রোকেয়া প্রাচী, আবেগহীন স্বরে বললো,
--- বিয়ের কথা চলছে, মেয়ে তাদের পছন্দ হয়েছে। খুব শীঘ্রই হয়তো দিন তারিখ ঠিক হবে।
--- কার কথা বলছো মা?
কৌতুহলী শোনালো ঈশানীর কণ্ঠস্বর। আহত শরীর নিয়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর, তবে কেন যেন মনে হচ্ছে খুব শীঘ্রই ওর হৃদয়টাও দূরুহ বেদনায় আহত হতে চলেছে ।
--- কার আবার? এই বাড়িতে বিবাহ উপযুক্ত মেয়ে কে? অবশ্যই তুই।
ঈশানী যা সন্দেহ করেছিল তাই, মূহুর্তেই ভগ্ন হৃদয়টা বেদনার অভিলাষে গুড়িয়ে গেলো যেন।
--- মা!
আহত স্বরে শব্দটা উচ্চারণ করে স্তম্ভিত পায়ে দাঁড়িয়ে রইলো ঈশু। যেন বাঁক শক্তি হামেশাই লোপ পেয়েছে ওর। রোকেয়া প্রাচীর ভাবাবেগ পরিবর্তিত হলোনা তাতে। বরাবরের মতোই কঠোর তার অভিব্যক্তি। মা মেয়ের নীরব দ্বন্দ্ব লক্ষ্য করে উঠে দাঁড়ালেন মামা, ভাগ্নির মাথায় স্নেহের হাত বুলিয়ে শান্ত স্বরে বোঝালেন,
--- মায়ের দিকটা বুঝবি না মা? তোর মা একা মানুষ আর কতদিক সামলাবে বলতো ? তুই আর ঊষা হলি ওর দ্বায়িত্ব, দ্বায়িত্বের অবহেলা কি চলে কখনো ? তাছাড়া বাড়ির বড় মেয়ে হিসেবে পরিবারের প্রতি তোর ও তো কিছু দ্বায়িত্ব রয়েছে তাইনা? তাই বলছি বিয়েটা হলে সবার মঙ্গল, রাজি হয়ে যা মা। মামুর অনুরোধ টা রাখ এবার।
বাকরুদ্ধ ঈশানী। পেলব কপোল বেয়ে অহর্নিশ গড়িয়ে পরছে অভিমানী নোনাজল। মামার কথার যথাযথ উত্তর খুঁজে না পেয়ে মেয়েটা অসহায়ের মতো জড়ানো গলায় বলে উঠলো ,
--- আমাকে কি দু'দণ্ড শান্তিতে থাকতে দেওয়া যায়না মামু? একদম একাকী নিজের মতো। এটা কি খুব বেশি চাওয়া?
দীর্ঘশ্বাস ছাড়লেন মামা। রোকেয়া রেগেমেগে অস্থির হলেও ব্যতিগ্রস্ত হলেন না তিনি। দিগুণ ধৈর্য নিয়ে মেয়েটাকে আদুরে স্বরে বোঝালেন,
--- তোকে তো আর আমরা পানিতে ছুঁড়ে ফেলছি না মা। বরং একটা সুন্দর সাজানো জীবনের দিকে ঠেলে দিচ্ছি। ছেলেটা বেশ ভালো,পয়সা কড়ির অভাব নেই। কক্সবাজারে বেশ কয়েকটি মোটেল রয়েছে। বয়স তোর চেয়ে খানিকটা বেশি, তবে দেখতে সুদর্শন। খানদানি পরিবার, বিয়েটা হলে তোকে সহ তোদের পুরো পরিবারকে সারা জীবন পায়ের উপর পা তুলে খাওয়ানোর সামর্থ্য আছে। ওদের সঙ্গে আত্নীয়তা আমাদের ভাগ্যের ব্যাপার মা। এখন তুই রাজি হলেই সব ঠিকঠাক।
মামার কথায় থমকালো ঈশানী,গভীর মনে ভাবলো,
---এই তাহলে কাহিনী! ছেলে বড়লোক মানে এরা আমাকে বিয়ে দিয়েই ছাড়বে।
বুক চিঁড়ে বেড়িয়ে এলো আহত দীর্ঘশ্বাস। পরমূহুর্তেই ছোট্ট করে জানালো,
--- আমার কিছু বলার নেই।
কথাশেষ করে দাঁড়ালো না আর, থমথমে পায়ে প্রস্থান করলো বসার ঘর। ঈশুর যাওয়ার পানে চেয়ে ফের গলা উঁচিয়ে শুধালেন মামু,
--- ধরে নিলাম হ্যা।
যেতে যেতে নৈঃশব্দে উপহাস করে হাসলো ঈশানী, মনেমনে আওড়ালো,
--- যেন আমার সম্মতি দিয়ে আদৌও কিছু যায় আসে।
*
*
--- তারপর বিয়েটা ভাঙলো কি করে?
কথার এ পর্যায়ে এসে ঈশানীকে থামিয়ে দিয়ে সবেগে প্রশ্ন ছুড়লো নিঝুম।
বাড়ির কাছাকাছি ল্যাম্পপোস্টটা নিয়ন আলো ছড়াচ্ছে, মানুষ জনের আনাগোনা নগন্য।অথচ স্ট্রিট লাইটের নিচের বেঞ্চিটাতে হঠাৎ মনে হলো কেউ বসা। আনমনা চাহনি গায়েব হলো ঈশুর। সচকিত হয়ে ছোট ছোট চোখ করে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়লো একপল।
---কই না কেউ নেই। ইদানীং একটু বেশিই ভাবি আমি ধুর।
--- কি হলো বলনা, বিয়েটা ভাঙলো কি করে?
ফের নিঝুমের কথায় কর্ণপাত করে ঈশানী। জানায়,
--- বিয়ে ভাঙেনি তো। বিয়ের আগের রাতে ছেলের পুরো বাড়ি সহ জ্বালিয়ে দিয়েছে কেউ।
চোখ কপালে উঠে গেলো নিঝুমের,ভয়াতুর স্বরে শুধালো ,
--- কি বলিস! ঠিক আছে তো ওনারা?
--- উহু, কেউ বাঁচেনি। এক রাতের ব্যবধানে পুরো পরিবার জ্বলেপু'ড়ে ছাঁই য়ে রূপান্তরিত হয়েছে।
কলিজার পানি শুকিয়ে কাঠ। এসব কি হচ্ছে বলতো? পুলিশ কিছু করতে পারছে না? হাত গুটিয়ে কেন বসে আছে তারা?
--- জানিনা, দু'টো ঘটনাই পুলিশের নিকট অমীমাংসিত, এমনকি আমার কাছেও পুরোটাই মিস্ট্রি । তবে একটা জিনিস ভালোই হয়েছে বুঝলি, অহরহ বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়েছে একদম। সবাই মনে করে আমি অপয়া, সেই সঙ্গে আমার মা ও।
কথাশেষ করে ব্যথাতুর হাসলো ঈশু। কিয়ৎক্ষন ভেবে নিঝুম শুধালো,
--- রেস্ট্রিকটেড কলের ব্যাপারে কিছু বলেছিলি।
ফোনের নোটিফিকেশন অপশনে নজর বুলিয়ে জবাব দিলো ঈশানী,
--- আর বলিস না, প্রায়ই এরকম নাম্বার থেকে হুটহাট ম্যাসেজ আসে। আমি বুঝতে পারিনা নাম্বার গুলো এমন প্রাইভেট কেন? তারপর কি সব সিল্যি ম্যাসেজ, ধর সন্ধ্যা বেলায় ম্যাসেজ আসবে "গুড মর্নিং"।
ঈশানীর কথায় ফিক করে হেসে দিলো নিঝুম। বললো,
--- হবে হয়তো এলাকার কোনো বখাটের আজাইরা কাজ, এসব নিয়ে এতো বেশি ভাবিস নাতো। বেশি ডিস্টার্ব করলে সীম পাল্টে ফেলিস।
নীরবে হ্যা সূচক মাথা দোলালো ঈশানী, চট করেই বললো,
--- আজ শুধু আমার কথায়ই শুনে গেলি। তোর কথা কিছু বললি না যে?
উতকণ্ঠায় ঝুমঝুম করে ওঠে নিঝুম।ভীষণ আগ্রহ নিয়ে বলে,
--- দেখেছিস আমি কতোটা বেখেয়ালি? যে কথাটা বলতে কল দিলাম এতোক্ষণে সেটাই বলা হলোনা।
--- কি কথা তাড়াতাড়ি বল?
ঈশানীর কণ্ঠে উচ্ছ্বাসের জোয়ার। গড়িমসি না করে নিঝুম জানালো,
--- খালা মনির বাড়িতে বেড়াতে আসছি। খুব শীঘ্রই তোর সঙ্গে দেখা হবে।
হাজারো দুশ্চিন্তার মাঝে এইটুকু শুনে খুশিতে দুলে উঠলো ঈশানীর বিষণ্ণ মন। পুলকিত বদনে জড়তা হীন বেসামাল কণ্ঠে বললো,
--- সত্যি বলছিস? তাড়াতাড়ি আয় নিঝুম , আমাদের মার্কেটে বড় করে বসন্ত উৎসবের আয়োজন চলছে, তুই এলে দু'জনে একসঙ্গে শাড়ি পড়ে যাবো।
নীরব হাসিতে প্রসারিত হলো নিঝুমের পেলব ওষ্ঠাধর, ছোট্ট করে জানালো,
--- আচ্ছা যাবো।
*
কথা বলতে বলতে অবশেষে বাড়ির গেটে প্রবেশ করে ঈশানী। মেয়েটা বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আধারের মাঝ থেকে কুয়াশার বুক চিঁড়ে নিঃশব্দে বেড়িয়ে আসে কালো পোশাকধারী এক ঝাপসা অবয়ব । নীলাম্বরি যতদূর এগোয় ততোদূর অবধি গভীর দৃষ্টিতে পরখ করে সে। অতঃপর কানের এয়ারপড সচল করে গমগমে আওয়াজে কাউকে আস্বস্ত করে জানায়,
--- শী ইজ টোটালি সেফ নাও ।
রুমে ফিরে সব কাজ বাদ দিয়ে আগে সিকিউরিটি ক্যামেরা গুলো ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পরে ঈশানী। মনে মনে ভাবে,
--- একজন ইলেক্ট্রিশিয়ান আনালে বোধ হয় বেশি ভালো হতো।
ওদিকে ঈশানীর এসব ছেলেমানুষী কর্মকাণ্ড গুলো একদৃষ্টে গভীর নয়নে পরখ করতে করতে রাশভারি আওয়াজে বিড়বিড়ালো অন্য একজন,
--- তুমি আমাকে খোঁজার জন্য যে সিকিউরিটি ক্যামেরা লাগাচ্ছো, সেই সিকিউরিটি কোম্পানি ওউন করি আমি। হাউ সিল্যি সাকুরা।
একহাতে হুইস্কির গ্লাস আর অন্যহাতে পুরুষালি অভ্যাস বশত চিবুকে আঙুল বোলাতে বোলাতে নির্লিপ্তে ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টিপাত করে আছে এরীশ। আজকাল এটা ওর সকল ব্যস্ততার উর্ধ্বে। ঈশানী গন্তব্যে না থাকলে প্রিভিউ ভিডিও গুলো অযথাই টেনে টেনে দেখতে থাকে বারবার । আর যদি বাড়িতে থাকে তখন শত ব্যস্ততার মাঝেও কানে এয়ারপড লাগিয়ে হাতের অ্যাপেল ওয়াচের দিকে নজর রাখে সর্বক্ষণ। মিটিং , ডিল , মাফিয়া রিইউনিয়ন যেকোনো কিছুতেই এরীশের দৃষ্টি থাকে এ্যাপেল ওয়াচে নিবদ্ধ। আজকাল ঈশানীকে কোনোরূপ প্রাইভেসী দেওয়ার প্রয়োজন অনুভব করে না এরীশ। সেটা যে কোনো অপ্রীতিকর দৃশ্যই হোক না কেন,বিন্দু পরিমাণ দ্বিধাবোধ না করেই সবটা নিগূঢ় দর্শনে গ্রাস করে মাফিয়া বস। কোনো এক অযাচিত কারণে ও মনে করে এটা একান্তই ওর প্রাপ্য। আর যেটা এরীশের সেটার ভাগ ও পৃথিবীর কাউকে দেয়না, কাউকে না।
--- সিকিউরিটি!
তখন থেকে একই শব্দ বলে যাচ্ছে এরীশ। ওর এই ভাবলেশহীন মুখাবয়ব দেখে কপাল বেঁকে গেলো তুষারের। সে পাইথন লিডারের উপর প্রচন্ত বিরক্ত হয়ে বললো,
--- হ্যা সিকিউরিটি, তখন থেকে এটাই বলে যাচ্ছি আপনাকে।
তুষারের কর্কশ আওয়াজে সম্বিত ফিরে পায় এরীশ। গম্ভীর স্বরে বলে,
--- আহ! আই হেইট নয়েজ। কি হয়েছে সিকিউরিটির?
--- সেই কখন থেকে বলে যাচ্ছি, আমাদের বাংলাদেশী সিকিউরিটি কোম্পানির নতুন কিছু প্রোডাক্ট লঞ্জ হচ্ছে আগামী মাসে। মার্কেটিং এর জন্য একজন মডেল হায়ার করা হয়েছে। ইন্টারন্যাশনাল মডেল, তবে বাংলাদেশী বংশভূত। দেখতেও বেশ সুদর্শন, নাম মাহিন বেনজামিন। কিন্তু আপনি তো কানেই নিচ্ছেন না।
--- কি বেনজামিন বললে?
--- মাহিন বেনজামিন।
তৎক্ষনাৎ মনে পরে যায় এরীশের, এই নামটা, একজ্যাক্ট এই নামটাই ঈশানীর মুখে শুনেছিলো ও। সে কি প্রশংসা। এখনো মনে পরলে মস্তিষ্কে দাউদাউ করে আ'গুন ধরে যায় ওর।
--- বায়োডাটা দেখি?
গম্ভীর স্বর ভেসে এলো বিপরীত প্রান্ত থেকে। তুষার বিস্মিত হলো। কৌতূহলী কণ্ঠে বলে উঠলো,
--- মডেলের বায়োডাটা আপনি চেক করবেন ? কিন্তু আমি তো আইপ্যাড নিয়ে আসিনি।
--- কোনো কাজই তো ঠিক মতো করোনা।
কুঁচকানো নয়নে কথাটা বলে, ফের ল্যাপটপে দৃষ্টিপাত করে এরীশ।
ওদিকে পাইথন লিডারের তিরস্কারে থতমত খেলো তুষার। সেই সঙ্গে আশ্চর্য হলো দিগুণ।
--- আজকাল কোম্পানির মডেলের বায়োডাটা ও চেক করতে চাইছে, হঠাৎ এ কি হয়ে গেলো মাফিয়া বসের?
এক মনে বিড়বিড় করতে করতে লাউঞ্জ ত্যাগ করে তুষার। পরিশ্রান্ত কদমে এগিয়ে যায় নিজের রুমের দিকে।
*
নিজ রুমে এসে কোনোরূপ সময় নষ্ট না করে প্রসস্থ কাঁউচে গা এগিয়ে দিলো তুষার। চারিদিকের টানাপোড়েনে অবশ হয়ে আসছে চব্বিশ ঘণ্টা একাধারে দায়িত্বে অবিরত থাকা যান্ত্রিক শরীরটা। তবে নিঝুম নিস্তব্ধতা ভেদ করলো খুটখাট ক্ষীণ আওয়াজ, কর্ণ সচল হলো তুষারের, নিমেষে অক্ষিপুট খুলে চোখ বোলালো ঘরের চারিদিকে। দেখলো কাবার্ডের সম্মুখে দাড়িয়ে আছে রুশ কন্যা ফ্লোরা । সম্পূর্ণ মনোযোগ স্থির রেখে নির্লিপ্তে জামাকাপড় গোছাচ্ছে সে। চিরাচরিত ফিনফিনে ফ্রক আর এ্যাপ্রোনে মারাত্মক স্নিগ্ধ লাগছে তাকে। বাঁধন হারা সর্পিল কেশ জুড়ে খেলা করছে ঈষৎ র'ক্তিম আভা। শীর্ণকায় শরীরের প্রতিটি গঠন ধনুকের মতোই সুস্পষ্ট আর আকর্ষনীয়। পেলব মুখশ্রীতে অকৃত্রিম গোলাপি আভা, যেন গাছ থেকে পেরে আনা তরতাজা সুমিষ্ট পাঁকা ফল। তুষারের ভাবনার মাঝেই হাতের কাজ সম্পন্ন করে এদিকে ঘোরার জন্য উদ্যত হলো ফ্লোরা, তৎক্ষনাৎ বাঁধ সাধে তুষার, ঘোর আপত্তি জানিয়ে বলে,
--- কিছুই হয়নি আবার গোছাও।
ভ্রু কুঁচকালো ফ্লোরা, এতোক্ষণ ধরে পরিশ্রম করে পুরো কাবার্ড গোছানোর পর বলছে কিছুই হয়নি। আজব মানুষ! কেন যেন কথা বাড়াতে ইচ্ছে হলোনা মোটেই , তাই তুষারের পানে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে ফের কার্বাড গোছাতে আরম্ভ করলো মেয়েটা। পুনরায় ঘরজুড়ে নেমে এলো বিরস নিস্তব্ধতা। তুষার চেয়ে রইলো শুধু। দ্বিতীয়বারের মতো গোছানোর কাজ শেষ করে ওর দিকে চেয়ে গভীর কণ্ঠে প্রশ্ন ছুঁড়লো ফ্লোরা,
--- এবার হয়েছে? না হলে নিজে করে নিন আমি আর পারবো না।
বেখেয়ালে কাবার্ডের দিকে একপল দৃষ্টিপাত করলো তুষার। অতঃপর ছোট্ট করে জানালো ---ঠিক আছে।
ফ্লোরা চলেই যাচ্ছিল, তার আগেই পিছু ডাকে তুষার, তপ্তস্বরে জিজ্ঞেস করে,
--- এতো অভিমান কেন তোমার? সেই কবে থেকে মুখ ফুলিয়ে আছো।
ঘাড় ফিরিয়ে প্রত্যুত্তর করলো ফ্লোরা,তাচ্ছিল্য করে হেসে বললো,
--- আপনি হলেন রাশিয়ান গ্যাংস্টার। ম্যান পাওয়ার অব bratva। আপনার সঙ্গে অভিমান করার অধিকার কোথায় আমার?
অভিব্যক্তিহীন তুষার।প্রগাঢ় তমশায় ছেয়ে গিয়েছে ওর স্তব্ধ মুখমণ্ডল। চোখের মাঝে এক আকাশ বিষণ্ণতা ধরে রেখে জবাব দিলো শুধু,
--- অথচ আমার মনে হয় তোমার যতটুকু আছে, তার নূন্যতম অংশটুকু ও পৃথিবীর অন্য কারোর নেই।
--- কি বললেন বুঝিনি?
--- বুঝতে হবেনা, এখন যেতে পারো।
রাগ হলো ফ্লোরার, একেতো সোজা কথা সোজা ভাবে বলেনা, তারউপর মুখের সামনে ঠাস করে বলে," যেতে পারো"। আবারও ভেতর ভেতর অভিমানে হু হু করে ওঠে ওর নাজুক বক্ষপিঞ্জর। অথচ সামনাসামনি বিরক্তির স্বরে ঝাঁঝিয়ে উঠে বলে,
--- যাচ্ছি।
ফ্লোরা চলেই যাচ্ছিল, ফের পিছু ডাকে তুষার।নিরেট স্বরে বলে,
--- লাইট টা অফ করে যেও।
আধুনিক সিস্টেম। মুখে বললেই অটোমেটিক অফ হয়ে যায় লাইট, তবুও অহেতুক ফ্লোরাকে পেরেশানি দেওয়ার কি মানে আছে জানা নেই ওর। অগত্যা বিরক্তবোধ করলো মেয়েটা, ধারালো স্বরে বললো,
--- আমাকে এতো জ্বালাতন করেন কেন আপনি?
--- কোনো কারণ নেই, স্রেফ অভ্যাস।
--- বউকে গিয়ে করুন। সে এসব অভ্যাস সহ্য করুক, আমি পারবো না।
--- আমি এই জীবনে বিয়ে করবো না, তাই বলে কি আমার অভ্যাস চালু রাখার জন্য কোনো মানুষ থাকবে না?এটা কি যৌক্তিক তুমিই বলো?
--- থাকুন আপনি আপনার যুক্তি নিয়ে, আমি গেলাম।
তেঁতো স্বরে কথাগুলো বলে গটগটিয়ে বেড়িয়ে গেলো ফ্লোরা। ওদিকে ফ্লোরা চলে যেতেই আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে কপালে বাহু ঠেকিয়ে নীরবে চোখ বুজলো তুষার। অতিবাহিত হলো খানিকক্ষণ। কয়েক মূহুর্ত বাদেই পা টিপে টিপে ফিরে এলো ফ্লোরা। ঘুমন্ত তুষারের গলা থেকে টাই টা ঢিলে করে দিলো সাবধানে, অতঃপর পা থেকে জুতো জোড়া খুলে, শরীরে চড়িয়ে দিলো উষ্ণ চাদর। যাওয়ার আগে লাইট টা অফ করে দিয়ে ব্যথাতুর আওয়াজে রিনরিনিয়ে বললো,
--- গুড নাইট।
ফ্লোরা চলে গেলে, অন্ধকারের মাঝে মৃদু হেসে নির্বিগ্নে ঠোঁট নাড়ালো তুষার। যার শাব্দিক অর্থ দ্বারায়,
--- গুড নাইট ।
(I own the Security company, সংলাপটি হান্টিং এডলিন থেকে অনুপ্রানিত)
চলবে.....

#পর্বঃ৩০
#লেখনীতেঃsuraiya_rafa
🚫কপি করা নিষিদ্ধ।
🚫কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
--- প্রায় বছর খানিক পরে আজ দেশে ফিরেছেন বাংলাদেশের প্রখ্যাত গ্লোবাল সুপারস্টার মাহিন বেনজামিন। সামাজিক মাধ্যম গুলো থেকে জানা যায়, দেশীয় মানচিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজের কর্মদক্ষতা এবং সুখ্যাতি বিস্তারের প্রয়াসে গত বছরের মাঝামাঝি সময়ে কানাডায় পারি জমিয়েছিলেন মাহিন। এবং সে কাজে বেশ সফল ও হয়েছেন তিনি। কুড়িয়েছেন দেশিবিদেশি একাধিক সম্মাননা, মডেল হয়ে হেটেছেন পৃথিবী বিখ্যাত সব ব্র্যান্ডের পোশাক প্রদর্শনীতে । আর তাইতো সব জল্পনা কল্পনার ইতি টেনে মডেলিং পেশাকে সামনে রেখেই বেশ কয়েকটি খ্যাতিমান কোম্পানির ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়ে অবশেষে দেশে ফিরলেন মাহিন।
নিঃশ্বাস নেওয়ার ফুরসতটুকু নেই, টেপরেকর্ডারের মতোই গরগর আওয়াজে সংবাদ পেশ করে এক সেকেন্ড মতো থামলেন বক্তা। এয়ারপোর্টে লাইভ টেলিকাস্ট হচ্ছে। লোকটা কথার জোয়ারে লাগাম টানতে না টানতেই ভিআইপি এক্সিট ধরে বেড়িয়ে এলো দু'জন কালো পোশাকের সুঠামদেহী বলবান পুরুষ। দেহরক্ষী হবে হয়তো। এর পরপরই ইউ টার্ন ধরে বেরিয়ে আসে আডিডাস ব্র্যান্ডের গ্রে ট্রাকস্যুট আর নাইকি খচিত স্নিকার্স পরিহিত একটা ছিমছাম গড়নের লম্বাটে পুরুষ। বয়স কতইবা হবে, সাতাশ, আটাশ কিংবা তারচেয়ে একটু বেশি। তবে আপাতত ম্যানলি হাঁটার সৌন্দর্য আর গতিবিধিই তার পরিচয়ের বাহক। যদিও লোকটার পুরুষালী মুখাবয়ব সমগ্রটা ঢাকা পরেছে কালো মাস্কের অন্তরায়, তাও যে কেউই এক দেখায় নিঃসন্দেহে বলে দিতে পারবে এটাই মাহিন বেনজামিন।
মাহিন বেরুতেই অপেক্ষার অবসান ঘটলো সকলের। এয়ারপোর্টের অভিমুখে জোর কদমে ছুটে আসতে লাগলো গণজোয়ার। তাদের বেশির ভাগই তরুণ তরুণী।অগত্যা অনুগামী ভক্তকূলের সান্নিধ্যে দাড়াতে হলো মাহিনকে। ছবি তুললো কয়েকজন। এরপরই শুরু হলে সাংবাদিকের একের পর প্রশ্নের বহর। পেশাগত অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যাক্তিগত জীবনের হালচাল সবকিছুই ছিল প্রশ্নের অন্তর্গত। মাহিন যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করলো। তবে পরিস্থিতি অনুকূলে নয়। হু হু করে ভীড় বাড়ছিল এয়ারপোর্টে , ইতিমধ্যে হইহট্টগোলে মুখরিত চারিপাশ। সিকিউরিটি পুলিশ গুলো হিমশিম খাচ্ছে রীতিমতো। এই পর্যায়ে ভীর ঠেলে দ্রুত এগিয়ে আসে মাহিনের পিএ তুর্য। দেহরক্ষীদের চোখের ইশারা দিয়ে ঝটপট পরিস্কার করে ফেলে রাস্তাটা ,অতঃপর সামনে এগিয়ে নিয়ে যায় মাহিনকে। পেছনে ফেলে আসা সাংবাদিকের প্রশ্নের জোয়ার থামেনি এখনো। কিছু শোনা যাচ্ছে, কিছু যাচ্ছে না। এতো প্রশ্নের উত্তর দেওয়ার পরিস্থিতি নেই, সহসা গাড়ির দিকেই এগুচ্ছিল মাহিন। তন্মধ্যে কেউ একজন উচ্চস্বরে জিজ্ঞেস করে উঠলো,
--- বিয়ের পিঁড়িতে কবে বসছে মাহিন? আর যদি বসেও থাকে তাহলে সেই ভাগ্যবতী কে?
অকস্মাৎ প্রশ্নটা চট করেই স্থির মনোযোগ কেঁড়ে নিলো মাহিনের। ফলস্বরূপ পেছনে ঘুরলো সে, মুখের আদলে স্ফীত হাসি ধরে রেখে জানালো,
--- আছে একজন। যদি তার অভিমান ভাঙাতে সক্ষম হই, তবে শীঘ্রই সুসংবাদ পাবেন।
এখানেই পজ হলো ভিডিও, মাহিনের হাস্যোজ্জল মুখখানা এখনো প্রতীয়মান পুরো আইপ্যাড জুড়ে। ট্রেড মিলের গতিস্থীর করে হাতের সাহায্যে কানের এয়ারপড'স গুলো টেনে টেনে খুললো এরীশ। অতঃপর কাচের জানালা ভেদ করে সেগুলো ছুড়ে মা'রলো জঙ্গলের অদূরে । তুষারের থমথমে অভিব্যাক্তির পরিবর্তন হলোনা তাতে। সে আইপ্যাডটাকে গুছিয়ে নিলো সযত্নে ,মাহিনের কিঞ্চিৎ প্রশংসা করে বললো,
--- মানতেই হবে, হি হিজ ভেরি কনফিডেন্ট।
মুখাবয়ব র'ক্তিম হলো এরীশের। দাঁতের সাথে দাঁত পিষে গম্ভীর স্বরে বলে উঠলো,
--- ননসেন্স! সরাও এটাকে।
হ্যা সূচক মাথা নাড়ালো তুষার। আইপ্যাড সমেত সরে গেলো কয়েক পা। জিম রুমের এক পার্শে ছড়িয়ে রয়েছে আধুনিক ধাঁচের নান্দনিক কারুকাজ শোভিত কয়েকটি কালোরঙা ডিভান, সামনে সেন্টার টেবিল অনুপস্থিতিত। কালোর উপর স্বর্ণালী প্রলেপ, দেখতে চমৎকার লাগছে বেশ। তার পাশেই একটা মিনি ফ্রিজ। টুকটাক সোডা আর কোমল পানীয় রয়েছে হয়তো। তুষার এগিয়ে গেলো সেদিকে। ফ্রিজ খুলে হাতে একটা কোল্ড ড্রিংক্স এর ক্যান নিয়ে গিয়ে বসলো ডিভানে।
বিস্তৃত ডিভানে গা ছড়িয়ে বসতে বসতে এরীশের উদ্দেশ্যে ভাবুক স্বরে প্রশ্ন ছুঁড়লো সে ,
--- আজকাল আপনি খুব ডিস্টার্ব এরীশ। অকারণেই রেগে যাচ্ছেন,হুটহাট গার্ডদের কে শ্যুট করে দিচ্ছেন, ইভেন ব্লাড ডায়মন্ড মিশন কম্পিলিট হওয়ার পার্টিটা পর্যন্ত সামান্য কিছু তুচ্ছ কারণে যু'দ্ধক্ষেত্র বানিয়ে দিলেন। আমাদের কতগুলো ম্যান পাওয়ার নষ্ট হলো। ইজন'ট দিস আ কজ ফর কনসার্ন?
নির্বিকারে সামনের পাঞ্চিক ব্যাগটার কাছে এগিয়ে গেলো এরীশ। বক্সিং গ্লাভস গুলো হাতে চড়াতে চড়াতে জবাব দিলো,
--- কি বলতে চাইছো? স্পষ্ট করো।
দীর্ঘশ্বাস ছাড়লো তুষার। কয়েক মূহুর্ত নিস্প্রভ চেয়ে রইলো উদভ্রান্ত এরীশের পানে, যে এই মূহুর্তে পৈশাচিক দানবের মতোই ফোঁস ফাঁস করছে ক্রোধে। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে তীব্র কষাঘাতের তোড়ে বালু ভর্তি পাঞ্চিক ব্যাগটাকে দিশেহারা করে ফেলছে অহর্নিশ। নেতিয়ে যাওয়া ব্যাগটার আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে যেন। তাও দমছে না মাফিয়া বস। পরিধেয় ব্ল্যাক স্যান্ডো গেঞ্জি আর ব্যাগি কার্গোটা অচিরেই চোখ ধাঁধাচ্ছে গৌড় বর্ণের পুরুষালি শরীর জুড়ে। মানান সই ঘর্মাক্ত পেশি গুলো ক্রোধের তাড়নায় ফুলে উঠছে ক্ষণে ক্ষণে। এটা কোনোরূপ শরীর চর্চার স্বাভাবিক কার্যক্রম নয়, সেটা বেশ ভালোই উপলব্ধি করতে পারছে তুষার, ফলস্বরূপ নীরবতা ভেঙে প্রত্যুত্তর করলো সহসা,
--- আই থিংক ইউ নিড সাম পিচ এরীশ।
তৎক্ষনাৎ থমকালো এরীশ। হাতের গতি পুরোপরি স্তব্ধ হয়ে এলো ওর । মাফিয়া বসের ক্ষীপ্রতা থেকে কিয়ৎক্ষন ফুরসত পেয়ে স্বস্তির নিশ্বাস ফেললো দোদুল্যমান পাঞ্চিং ব্যাগটা। চোখের মাঝে কৌতুহলের ইন্ধন ধরে রেখে ঘাড় ঘোরালো সে,মূহুর্তেই আদান প্রদান হলো ক্ষীণ অভিব্যাক্তির।
--- আর ইউ সিওর?
কণ্ঠের মাঝে কিছুটা অসংগতি আর গম্ভীরতা সুস্পষ্ট। তীক্ষ্ণ চোয়ালের প্রতিটি শিরা উপশিরায় অস্থিরতার দাবানল। অথচ বিদ্রুপাত্তক স্বরে প্রশ্নটা ছুড়লো এরীশ। প্রত্যুত্তরে নেত্রপলে সায় জানালো তুষার। কন্ঠে দৃঢ়তা ধরে রেখে বললো,
--- আ'ম সিওর।
কথা বাড়ালো না এরীশ। এদিক ওদিকে ঘাড় ফুটিয়ে,ফের বক্সিং এ মনোযোগ স্থির করলো সে। তীব্র ক'ষাঘাতে অবিরত থেকে উদভ্রান্ত আওয়াজে জানালো,
--- then bring me some peace tushar. I think u know very well where my peace is.
আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। ঋতুরাজের আগমনে রঙিন পুরো শহর। কোথাও কোনো মলিনতার লেশমাত্র নেই,নেই একঘেয়ে সেই শীতল নির্জীবতা। সমগ্র শহর জুড়ে বইছে বাসন্তীক হিমেল হাওয়া ,উৎসব মুখর চারিপাশ। বছরের অন্যতম এই রঙিন দিনটিকে স্বাগত জানাতে পিছিয়ে নেই রয়েল টিউলিপ। পর্যটন এরিয়া ইনানী আজ লোকে লোকারন্য। একান্ত ব্যাক্তি মালিকানাধীন বীচটিও জনসমাগমে পরিপূর্ণ।
বীচের চারিদিকে অমোঘ পুষ্পরাজির স্নিগ্ধ বিচরণ। তাজা গোলাপ, গাঁদা আর রজনীগন্ধার সুবাসে মাতোয়ারা দিগ্বিদিক। উৎসব আর আধুনিকতার মিশেলে সকলের পোশাকে প্রস্ফুটিত হয়েছে অভিন্ন সংস্কৃতির বৈচিত্র্যতা। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবি পরিধেয় কপোত-কপোতীরা যেন সদ্য ফোঁটা ভৃঙ্গরাজ।
ফাল্গুনী আবহে গা ভাসিয়ে সুশ্রী অঙ্গে সফেদ আর বাসন্তীর মিশেলে জামদানী শাড়ি চড়িয়েছে নিঝুম ও। খোপায় তুলেছে তাজা ফুলের গাজরা, ঘন পাপড়ি যুক্ত আঁখিদ্বয়ে টেনেছে কাজলের ভারী প্রলেপ,ফিনফিনে ওষ্ঠপুট জুড়ে লেপ্টে আছে মানানসই লাল লিপস্টিক। তবে শাড়ি পরে ভীষণ অস্বস্তি হচ্ছে ওর, না পারছে ঠিকভাবে কুঁচি সামলাতে আর না তো আঁচল।
কোনোমতে শাড়িটাকে দু'হাতে আকড়ে ধরে পা বাড়িয়েছে বুটিক হাউজের দিকে। ঈশানী বোধ হয় ওখানেই আছে। বসন্তবরণ উপলক্ষে রয়েল টিউলিপে আজ এলাহী আয়োজন। পর্যটকদের মনোরঞ্জনে আয়োজন করা হয়েছে বিশাল কনসার্টের। আধুনিক, ক্লাসিক্যাল অনেক শিল্পীরাই মঞ্চ মাতাবেন আজ। পরিস্কার গোধূলির ললাটে ঝুরঝুরে আলোর ছটা, সন্ধ্যা হলেই উৎসবে মেতে উঠবে সকলে। নিঝুম আর দেরী করলো না, সাজগোছে সাবধানতার হাত বুলিয়ে এগিয়ে গেলো বুটিক হাউজের পানে। সেখানে গিয়ে বাইরে থেকেই ডাকলো ঈশানীকে,
--- ঈশু আছিস?
নিঝুমের আওয়াজ পেয়ে ব্যগ্র কদমে ছুটে এলো ঈশানী, জানালো,
--- হ্যারে, আর ঘন্টাখানিক। এরপরই মার্কেট বন্ধ হয়ে যাবে। ততক্ষণে একটু বীচ টা ঘুরে আয়, আমি সবকিছু গুছিয়ে বেরোলে দু'জন মিলে কনসার্টে যাওয়া যাবে।
ঈশানীকে দেখে হতবিহ্বল নিঝুম। মেয়েটার দিকে আশ্চর্য নজর বুলিয়ে নমনীয় ওষ্ঠাধর আপনাআপনি ফাঁক হয়ে এলো ওর। দু'হাতে ঈশানীর বাহু আঁকড়ে ধরে অবাক স্বরে বলে উঠলো,
--- দাঁড়া দাঁড়া তোকে দেখে নেই আগে।
ম্লান হাসলো ঈশানী, কৌতুক করে শুধালো ,
--- বেশি সুন্দর লাগছে বুঝি?
অজান্তেই মুখের উপর হাত চলে গেলো নিঝুমের,হতচকিত নয়ন জোড়া ঈশানীর উপর নিপতিত হলো ফের । বাসন্তী রঙে গা ভাসায়নি ঈশানী আজ, পরেছে কালো পাড়ের খয়েরী তাঁতের শাড়ি, ধনুকের মতো বাঁকানো শরীরে মসৃণ শাড়ির আবরণ যেন দিগুণ আকর্ষনীয় করে তুলেছে সুগঠিত নারী দেহের তীর্যক অবয়ব। কানের পাশ ঘেঁষে খোলা চুলে আঁটকে আছে রক্তিম লাল গোলাপ। পেলব মুখশ্রী জুড়ে গোলাপি ব্লাশের মিহি আস্তর, অধর ডগায় চিকচিক করছে রঙহীন স্নিগ্ধ গ্লস। নীল জলরাশির ন্যায় অকৃত্রিম চোখ দু'টো আজ লাবণ্যতায় সিক্ত,চোখে পলক ছাড়ার সঙ্গে সঙ্গে যেন অনিমেষ দ্যুতি ছড়াচ্ছে সেগুলো।
--- শেষ কবে এভাবে সেজেছিলি বলতো?
নিঝুমের কথায় ফিক করে হাসলো ঈশানী, জানালো,
--- মনে নেই। তবে তোর সঙ্গে দেখা হওয়ার খুশিতে ইদানীং মনটা আমার বেশ ফুরফুরে। নয়তো আমি আর কনসার্ট? অসম্ভব!
শেষ কথাতে অবিশ্বাসের পারদ। বিতৃষ্ণায় চোখ বড়বড় করে ফেললো ঈশানী। মৃদু হাসির ঝঙ্কার ভেসে এলো অপর প্রান্ত থেকে, নিঝুম আস্বস্ত করলো ওকে। বললো,
---চিইল ঈশু, আমি আছিতো। তাছাড়া এমন প্রোগ্রাম আমাদের ভার্সিটিতে অহরহ হয়ে থাকে, আমার অভ্যেস আছে।
নিঝুমের কথার পাছে ঈশানী কিছু বলবে, তার আগেই ওপাশ থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠের অযাচিত প্রশংসা বাক্য,
--- হায়হায় আমিতো দৃষ্টি ফেরাতে পারছি না, ফাগুনে বুঝি বউ ফুল ফোটে?
অতর্কিতে চোখ ঘোরালো নিঝুম ঈশানী। আশ্চর্যের চরম শিওরে পৌছে চকিতে দৃষ্টিপাত করলো অপর প্রান্তে। দেখলো বুকের উপর দু'হাত ভাঁজ করে,দেওয়ালে ঠেস দিয়ে নির্নিমেষ চোখে এদিকেই চেয়ে আছে পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন যুবক।
--- তোমাকে আজ সত্যি সত্যিই পরীর মতো লাগছে ঈশানী। শাড়ি পরিহিতা বাঙালি পরী। চমৎকার উপাধি দিয়েছি না বলো?
ঠোঁট প্রসারণ করে নিঃশব্দে হাসতে লাগলো ছেলেটি।
কিঞ্চিৎ নাক ফুলিয়ে বিরস মুখে প্রত্যুত্তর করলো ঈশানী,
--- হেয়ালি করোনা তো রিদান, যাও নিজের দোকানে যাও।
--- উহুম, মোটেই হেয়ালি করছি না। ওই চন্দন রঙা ফাঁকা কপালটা দেখছো,ওখানে একটা কালো টিপ খুব মানাতো। তাহলেই বাঙালি পরী শব্দটা পরিপূর্ণ।
আঙুল উঁচিয়ে ঈশানীর কপালটাকে ইশারা করলো রিদান। ওদিকে রিদানের ফ্লার্টিং দক্ষতা দেখে অভিভূত হয়ে ঠোঁট উল্টালো নিঝুম।
অনর্থক কথায় গা ভাসালো না ঈশানী, রিদানকে তৎক্ষনাৎ থামিয়ে দিয়ে চট করে বললো,
--- আরেহ তোমার কাস্টমার দাঁড়িয়ে আছে দেখি।
ধড়ফড়িয়ে উঠলো রিদান, তাড়াহুড়ো ঘাড় ঘুরিয়ে দোকানে চোখ বুলালো একপল। শুধালো,
--- সত্যি বলছো?
হ্যা সূচক মাথা নাড়ায় ঈশানী,উচাটন স্বরে বলে,
--- হ্যা মাত্রই ভেতরে ঢুকলো দুজন।
ঈশানীর কথায় এক দণ্ড দাঁড়িয়ে অতিবাহিত করার ফুরসত পেলো না রিদান। ব্যতিগ্রস্ত হয়ে তক্ষুনি ঢুকে গেলো দোকানে।
--- কে এটা?দেখতে তো বেশ ভালোই।
রিদান চলে যেতেই সন্দিহান হয়ে প্রশ্ন ছুড়লো নিঝুম।
ভাবলেশহীন হয়ে সামনের এ্যান্টিকের শপটার পানে একপল দৃষ্টি বোলালো ঈশানী, অতঃপর জানালো,
--- রিদান,পাশে যে বড় এ্যান্টিকের জিনিস পত্রের শপটা দেখছিস, ওটা ওর। এমনিতে ভদ্র, বেশ সাহায্য পরায়ণ ও বটে। তবে কথা একটু বেশি বলে, যেটা আমার একদমই পছন্দ নয়।
--- তবে যাই বলিস ছেলের ফ্লার্টিং স্কিল কিন্তু মারাত্মক। কেমন ইনিয়ে বিনিয়ে তোর প্রশংসা করে গেলো দেখলি?
নিঝুমের কথায় ঠোঁট উল্টালো ঈশানী, হাতের জিনিস গুলো সমেত দোকানের দিকে ফিরে যেতে যেতে আশাতীত স্বরে বললো,
--- কি জানি!
সন্ধ্যার আকাশে তাঁরার দেখা নেই। ঈষৎ মেঘে ঢাকা পরেছে চিকন লম্বাটে চাঁদ। অবশ্য আজ চাঁদের আলো নিয়ে মাথা ব্যথা নেই কারোর। ধরণি জুড়ে রাতের পর্দা টেনে দিতেই জ্বলে উঠেছে রং বেরঙের স্টেজ লাইট। ফেইরী আর স্মোকি লাইটের মৃদু আলোতে চমৎকার দ্যুতি ছড়াচ্ছে পুরো রয়েল টিউলিপ। কনসার্ট শুরু হয়েছে বহুক্ষণ। একপাশে তানপুরার তরঙ্গোচ্ছ্বাসে রবি ঠাকুরের অপার্থিব গানের সুর আর অন্যপাশে ভৈরব নৃত্যের অমোঘ সংপৃক্ততা বিমুগ্ধ করেছে শ্রোতা সমাজের মন মস্তিষ্ক। সুরের মূর্ছনায় ডুবে থাকা কণ্ঠশিল্পীর তালে গলা মিলিয়ে একযোগে গাইছে সকলে,
থাক্ থাক্ নিজ-মনে দূরেতে
আমি শুধু বাঁশরির সুরেতে..
থাক্ থাক্ নিজ-মনে দূরেতে
আমি শুধু বাঁশরির সুরেতে...
পরশ করিব ওর প্রাণমন অকারণ
মায়াবন বিহারীনি।
একদিকে মায়াবন বিহারীনির মন মাতানো সুরের তালে হারিয়ে যাওয়ার বাসনা, অন্যদিকে নিগূঢ় আঁধারের বুক চিঁড়ে কালো পোশাকধারী এক বিশেষ বাহিনীর আগমন।চোখের পলকে তারা ঘেরাও করে নিয়েছে সমগ্র ইনানী বিচ। কেউই সশস্ত্র নয় তারা, তবুও মূর্তিমান সচকিত মস্তিষ্কের গভীর দৃষ্টি। যেন আদেশ পাওয়ার বিমূর্ত অপেক্ষা।
সেই বিকেল থেকে শাড়ির হালচালে বিরক্ত নিঝুম। জনসমাগমের মাঝখানে পরে কখন যে কুঁচি খুলে হাতে চলে এসেছে সেই হদিস জানা নেই ওর। কিন্তু যখন টের পেলো তখন সংকোচ আর বিরক্তির একনিষ্ঠতায় কুপোকাত মস্তিষ্ক। এভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, অগত্যা উপায়ন্তর না পেয়ে ঈশানী কে ডেকে উঠলো নিঝুম,
--- ঈশু! একটু ঝামেলা হয়ে গিয়েছে, আমাকে এক্ষুণি ওয়াশরুমে যেতে হবে।
আওয়াজের কারণে শব্দ শোনা মুশকিল, তবুও বহু কসরতে হ্যা সূচক মাথা নাড়িয়ে উল্টো প্রশ্ন ছুঁড়লো ঈশানী,
--- কি হয়েছে? আমি কি সাথে আসবো?
এদিক ওদিক মাথা নাড়িয়ে না জানালো নিঝুম। বললো,
--- আসার দরকার নেই, তুই এখানেই থাক। অন্য কোথাও যাস না। হারিয়ে গেলে আবার ঝামেলা, ভীরের মাঝে ফোন করলেও শুনতে পাবি না।
--- ঠিক আছে যা তুই। আমি এখানেই আছি, জলদি ফিরে আসিস।
ঈশানীর কথায় সায় জানিয়ে তাড়াহুড়ো করে চলে গেলো নিঝুম। অচেনা ভীরের মাঝে চেনা মুখটা হারিয়ে যেতেই বেঘোরে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। ভেতর ভেতর কেমন একটা অশুভ দাঙ্গা চলছে ওর। যেন কোথাও কিছু ঠিক নেই। বিতৃষ্ণায় তেঁতো হয়ে আছে জিভের ডগা। আজ একটা শুভ দিন, সবকিছু ভালোই হবে, সেই ভেবে নিজেকে খানিক আস্বস্ত করলো ঈশানী। ভুলভাল চিন্তা বাদ দিয়ে ফের মনোযোগ স্থির করলো কনসার্টে।
ঠিক তখনই বলা নেই, কওয়া নেই কোথা থেকে যেন ছুঁটে এসে ঈশানীর সামনে হাঁটুগেড়ে বসে পরলো রিদান।হাতে একগুচ্ছ তাজা গোলাপ। সেগুলো বাড়িয়ে দিলো ঈশানীর পানে, চমৎকার হেসে বললো,
--- গত দু'মাসে কতবার বলতে চেয়েছি তার ইয়ত্তা নেই। কেন যেন তোমার গম্ভীর ব্যক্তিত্ব বারবার পিছু হটিয়ে দিতো আমাকে। কিন্তু আজ আর পিছু হাটার সময় নেই,কারণ আজ তো শুধু পহেলা ফাল্গুন নয়, আজ ভালোবাসা দিবস ও বটে। আজ না জানালে খুব আপসোস হতো মনে। তাই ভয় কে জয় করে কথাটা বলতে চলেই এলাম। ঈশানী, তোমার অকৃত্রিম রূপে বিমোহিত আমি। তোমার অভূতপূর্ব চাহনিতে ঘায়েল হয়েছে এ হৃদয়। তুমি কি তার দায়ভার নিবে?একটু, সামান্য একটু ভালোবাসার পরশ দিয়ে বাঁচাবে এই অধম কে?
মাথা ঘোরাচ্ছে ঈশানীর। এতো এতো মানুষের মাঝে এসব সার্কাজম মোটেই পছন্দ নয় ওর। অথচ সেই তখন থেকে একাধারে ভালোবাসার বুলি আওড়াচ্ছে রিদান।ওকে এখনই সরানো দরকার, মানুষ কি ভাবছে? মাত্রাতিরিক্ত দ্বিধাগ্রস্ততায় কথা গুলিয়ে যাচ্ছে ঈশুর। কিছুতেই গোছানো শব্দগুলো বাক্যাকারে নির্গত হচ্ছে না কণ্ঠনালী ভেদ করে । তাও বহু তিতিক্ষার পরে সামান্য একটু বাক্য উচ্চারণ করলো ঈশানী।
--- দেখো রিদান, এসব নিয়ে পরেও কথা বলা যাবে। তুমি প্লিজ উঠে এসো মানুষ দেখছে।
মৃদু হাসলো রিদান। বললো,
--- তোমার অস্বস্তি হলে উঠে যাবো কোনো সমস্যা নেই। কিন্তু প্লিজ এগুলো ফিরিয়ে দিওনা। মামার ঝুরির শেষ ফুল কটা নিয়ে এসেছি তোমার জন্য।
--- না্ দ...দেখো।
--- ঠিকাছে ঠিকাছে।
হাত উঁচিয়ে তৎক্ষনাৎ ঈশানীকে থামিয়ে দিলো রিদান। ধাতস্থ স্বরে বললো,
--- এক্ষুনি চিন্তিত হতে হবে না। উত্তরটা না হয় তোলা থাক, পরে শুনে নেবো। এটলিস্ট ফুল গুলো তো নাও, ইট’স আ হাম্বল রিকোয়েস্ট।
দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী, এদিক ওদিকে অস্বস্তির নজর বুলিয়ে জলদি করে নিয়ে নিলো ফুল গুলো। অতঃপর ঢুকিয়ে রাখলো সোজা ব্যাগে।
*
*
রয়েল টিউলিপের সুউচ্চ ভবনের টপ ফ্লোরের কাচের জানালাটা খোলা পরে আছে বহুক্ষণ । সেখানে নির্লিপ্তে দাঁড়িয়ে দীর্ঘকায় এক পুরুষালি অবয়ব। ধারালো মুখশ্রী জুড়ে তার উদ্ভাসিত পাশবিকতা। ধূসর চোখ দুটো আটকে আছে দূরবীনে। নিচের দৃশ্যটুকু বিনাবাক্যে অবলোকন করে, কর্ণকূহুরে এয়ারপড বসালো সে। অতঃপর কাউকে কঠোর আদেশ করে রুক্ষ আওয়াজে জানালো,
--- নিড সাম প্রাইভেসী।
ব্যাস সঙ্গে সঙ্গে গ্রেনেড বি'স্ফো'রণের প্রকাণ্ড আওয়াজে প্রকম্পিত হয়ে উঠলো ধরিত্রী। চোখের পলকে বদলে গেলো দৃশ্যপট, জীবন নিয়ে পালানোর আমূল প্রচেষ্টায় আপামর ছুটতে লাগলো বিকেলের সেই বাসন্তী রঙা ভৃঙ্গরাজের দল। অকস্মাৎ স'হিংসতায় ভরকে গেলো ঈশানী। চোখের সামনে দাউদাউ অগ্নিশিখার অপ্রতিরোদ্ধ বিচরণ। এ যেন বিভীষিকা ময় রাশিয়ার একচ্ছত্র প্রতিচ্ছবি। ছত্রভঙ্গ মানুষগুলো যে যেখানে পারছে ছুটে গিয়ে আশ্রয় নিচ্ছে । কেউ কেউ জীবন যুদ্ধে হে'রে গিয়ে মৃ'ত্যুকে আলিঙ্গন করছে বী'.ভৎস লহমায়। এহেন নৃ'শংসতা দেখে দম আটকে আসছে ঈশানীর। ও নিজেও সকলের সঙ্গে পা মিলিয়ে ছুটতে চাইলো অর্হনিশ। তবে সুযোগ হলোনা আর। তার আগেই ক্লোরোফর্মের তীক্ষ্ণ গন্ধে ভারী হয়ে এলো মস্তিষ্ক। একটু একটু করে নিভে এলো অক্ষিপুট। অবশেষে শরীরের সমস্ত শক্তি অচিরেই ম্লান হলো অ'গ্নিদগ্ধ ধূসর বাতাসের অন্তরায় ।
*
ঝিম ধরা শুনশান নিস্তব্ধতায় বিষণ্ণ লাগছে চারিপাশ। বিকেলের আনন্দ, উৎসবের সেই মনমাতানো আমেজ কোনোকিছুই অবশিষ্ট নেই আর। বিমূর্ষ নির্জীবতার আড়ালে বিলীন হয়েছে সেসবের অস্তিত্ব। বড্ড বেশি দুশ্চিন্তায় ধরে আছে মাথাটা। চোখ খোলার পরপরই ভারী লাগছে মস্তিষ্ক। আশেপাশে আলোর উপস্থিতি ক্ষীণ, ঝাপসা দৃশ্যপট। কাউচ চেয়ারের হেডবোর্ড থেকে মাথাটা টেনে তুলতে প্রচন্ড বেগ পোহাতে হলো ঈশানীর। জুতসই বসার জায়গা,ঘরময় পুরুষালী ক্লোনের নেশালো সুঘ্রাণ। মানুষের উপস্থিতি সুস্পষ্ট। সহসা ভারী হয়ে আসা চোখ দু'টোকে হালকা করার প্রয়াসে বার কয়েক পলক ছাড়লো ঈশানী। তখনই কর্ণকূহর ভেদ করলো অতিপরিচিত এক রাশভারি পুরুষালি কন্ঠস্বর,
--- লং টাইম নো সি.. বেইব।
হাস্কি আওয়াজটা ছিল কর্ণগহ্বরে আলতো আদর বোলানোর মতোই আকর্ষনীয় আর বেসামাল। তবে ঈশানীর মাঝে লক্ষ্যনীয় হলো সম্পূর্ণ ভিন্ন ভাবাবেগ। বাক্যটুকু শ্রবণ করা মাত্রই অতর্কিত আশংকায় ধড়ফড়িয়ে উঠলো ওর হৃদযন্ত্র। আরও কয়েকদফা অক্ষিপল ছেড়ে দৃষ্টি স্থাপন করলো সম্মুখে। দেখলো, ওর থেকে কয়েক হাত দূরে অন্য একটা কাউচ চেয়ারে পায়ে পা তুলে বসে আছে সুঠামদেহী এক সুদর্শন পুরুষ।
আপাদমস্তক কালো দিয়ে মোড়ানো সে। মারাত্মক আকর্ষনীয় তার চাহনী। মাস্কের আড়ালে মুখ ঢাকা থাকলেও, অতি পরিচিত সেই পিয়াসর্ড করা ধূসর বাদামি অনুভূতিহীন চোখ দু'টোকে চিনতে কিয়ৎক্ষন সময় নষ্ট হলোনা ঈশানীর।এই চোখ, এই চাহনি, এই কণ্ঠস্বর যা ওকে মিশ্র অনুভূতি দেয় প্রতিমূর্হুতে।কখনো পাহাড় সমান ঘৃণা তো কখনো এক সমুদ্র অনুভূতির প্লাবন। এই চোখ যে এতো সহজে ভোলার নয়। কিন্তু এখন, এই মূহুর্তে, নিষিদ্ধ দুনিয়ার সম্রাট,আধারের নিশাচর,মাফিয়া বস টার অপ্রত্যাশিত দর্শনে অকস্মাৎ আঁতকে ওঠে ঈশানী। মুখ থেকে র'ক্ত সরে গিয়ে মূহুর্তেই থমথমে ফ্যাকাসে বর্ণ ধারণ করে নমনীয় পেলব কপোল।
মস্তিষ্ক জুড়ে জীবন্ত হয় রাশিয়ায় ফেলে আসা পদে পদে নৃ'শংসতার সেই ভ'য়াবহ স্মৃতির অধ্যায়। কুণ্ঠিত নজরে পুনরায় লোকটাকে একপল পরখ করে শুষ্ক ঢোক গিললো ঈশানী, কণ্ঠনালীতে রাজ্যের আড়ষ্টতা ধরে রেখে কম্পিত স্বরে বলে উঠলো,
--- এ.. এরীশ।
বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো এক চিলতে ম্লান হাসির নৈঃশব্দিক মিশ্র ধ্বনি । সে আওয়াজে ফের গুটিয়ে গেলো ঈশানী।
--- মনে আছে তাহলে?
পুরুষালী কণ্ঠস্বর আবেগ দ্বারা পরিপূর্ণ। বোকা মেয়েটা তা বুঝলে তো? বরং মাফিয়া বসের কথার প্রত্যুত্তরে ঠোঁট ভেঙে কেঁদে উঠলো সে। ফুঁপিয়ে কান্নার তোড়ে কেঁপে উঠলো ওর সর্বাঙ্গ।ক্রন্দনরত অবস্থাতেই ভয়ার্ত স্বরে বললো,
--- কেন ফিরে এসেছেন আপনি আবার? কেন বারবার আমার সাজানো জীবনটাকে পায়ে পিষে তছনছ করে দিয়ে যান সবসময় ? বিশ্বাস করুন, বারবার জোড়া লাগানোর শক্তি আর অবশিষ্ট নেই আমার। সত্যিই হাঁপিয়ে উঠেছি আমি।
--- কেন এসেছি সত্যিই জানতে চাও?
ভরাট গলায় প্রশ্ন ছুড়লো এরীশ। ওদিকে এরীশের কণ্ঠস্বর কানে আসা মাত্রই কান্না থামালো ঈশানী। তাড়াহুড়ো চোখ মুছে উঠে দাঁড়ালো কাউচ ছেড়ে। বাইরে যাওয়ার প্রয়াসে সম্মুখে পা বাড়িয়ে শক্ত কন্ঠে বললো,
--- কিছু জানার নেই আমার, দয়াকরে যেতে দিন।
ঈশানী সামনে এক পা দিয়েছে কি দেয়নি তার আগেই শিকারি হস্তে আচমকা কোমরে টান মে'রে ওকে নিজের দিকে ঘুরিয়ে ফেললো এরীশ।নমনীয় হাতের কব্জিদ্বয় নিজের বলিষ্ঠ হাতে আবদ্ধ করে টেনে নিয়ে এলো নিকটে। গ্রীবাদেশ সামান্য নিচে নামিয়ে ক্রন্দনরত মেয়েটার মুখের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত পিষলো মাফিয়া বস। হিসহিসিয়ে বললো,
--- জানতে চাও না কেন?
মাফিয়া বসের ক্রুদ্ধস্বর আর ডমিনেটিং আচরণে হৃদযন্ত্র থমকে গেলো ঈশানীর। চোখ তুলে তাকানোর সাহস হলোনা আর।
--- লুক এ্যাট মি।
কঠোর আদেশ ভেসে এলো বিপরীত প্রান্ত থেকে। সে আদেশ মান্য করলো না ঈশানী। বরাবরের মতোই মেকি আত্মবিশ্বাসের বশবর্তী হয়ে চোখ বুঁজে দাঁড়িয়ে রইলো চুপচাপ। মেয়েটার অবাধ্যতায় অপ্রীতিকর ক্ষীপ্রতা ছড়িয়ে পড়লো মস্তিষ্কে। তৎক্ষনাৎ হাতের বাঁধন শক্ত করলো সে , তীব্র অধিকারবোধ দেখিয়ে বললো,
--- লুক এ্যাট মি রাইট নাও। আই ওয়ান্না সি ইউর ব্লু আইস।
মূর্হুতেই ভেতরের পৈশাচিক মন খেঁকিয়ে উঠলো ওকে। তীব্র বাঁধা প্রদান করে বললো,
--- এতো উতলা হোস না। ওই চোখের ঘৃণা সহ্য হবে না তোর ।
ভেতর ভেতর বিভ্রান্তির টানাপোড়েনে দমে গেলো এরীশ। দৃষ্টির মিলন ঘটলো না আজ আর। তবে বাহুমাঝে আবদ্ধ থাকা শীর্ণকায় মেয়েটাকে হুট করে এতোটা কাছে আবিস্কার করে মাথাচাড়া দিয়ে উঠলো ভেতরের অন্য এক নিষিদ্ধ প্রেমানুভূতি। নিগূঢ় দর্শনে ঈশানীর পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করলো এরীশ। শাড়ি পরিহিত মেয়েটাকে অপ্সরার মতোই স্নিগ্ধ দেখাচ্ছে। বুঁজে রাখা চোখের পাপড়ি থেকে শুরু করে দৃষ্টির এলোমেলো বিচরণ ঘটলো সমগ্র মুখশ্রী জুড়ে। পরিশেষে নজর আটকালো তিরতির করে কাঁপতে থাকা মোলায়েম ওষ্ঠপুটের নরম ভাঁজে। বেঘোরে ঠোঁট বাড়ালো মাফিয়া বস। আরেকবার সেই সুমিষ্ট স্বাদ গ্রহনের নিদারুণ প্রচেষ্টা।
ওদিকে মুখের কাছে পুরুষালি তপ্ত নিঃশ্বাস অনুভূত হতেই হতচকিত হলো ঈশানী। এই নিঃশ্বাস ওর নিকট পরিচিত। কারণ সেবার পেন্টহাউজে বসে এই একই কাজ করেছিল এরীশ। সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো আবার?
মস্তিষ্ক জুড়ে অযাচিত প্রশ্নটা হামলে পরতেই চকিতে চোখ খুলে ফেললো ঈশানী। খারাপ লোকটাকে এতোটা কাছাকাছি আবিষ্কার করে গলা ছেড়ে চ্যাঁচিয়ে উঠলো হঠাৎ,
--- নাহহ!
থমকে গেলো এরীশ। নিঃশব্দে উঠানামা করলো তার পুরুষালি এ্যাডামস অ্যাপেল। মনে হয় বড়সড় ঢোক গিলেছে।
--- কি করতে যাচ্ছিলেন আপনি? আমাকে কি আপনার মাফিয়া ক্লাবের প্র'স্টিটিউড মনে হয়?আ...
--- শাট আপ! নিজের ভালো চাইলে এই ছোট্ট মুখটা বন্ধ করো এক্ষুণি।
অকস্মাৎ ধমকে ধড়ফড়িয়ে কেঁপে উঠলো ঈশানী। তৎক্ষনাৎ দৃষ্টি নামিয়ে চোখ রাখলো মেঝেতে।
ওর কথায় ভীষণ চটে গেলো এরীশ। মস্তিষ্ক জুড়ে উদ্ভাসিত হলো আগ্নেয়গিরির জলন্ত দাবানল। চোয়াল শক্ত হয়ে এলো মাত্রাতিরিক্ত ক্রোধে। কিন্তু ঈশানীকে আ'ঘাত করতে পারবে না ও। ফলস্বরূপ দেওয়ালেই পাঞ্চ বসিয়ে দিলো সবেগে। এরীশের কর্মকাণ্ড পরখ করে উদগ্রীব হয়ে ওঠে ঈশানী,প্রথমে কব্জি ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে, ফের শরীরের সর্বশক্তি প্রয়োগ করে ঠেলে সরাতে চাইলো লোকটাকে। ঈশানীর আচানক বল প্রয়োগে ঠাস করে দেওয়ালের সঙ্গে ধাক্কা খেলো বেখেয়ালি এরীশ। ক্রমশ একই কাজে অবিরত থেকে উদভ্রান্ত স্বরে চ্যাঁচিয়ে ওঠে ক্রন্দনরত মেয়েটা,
--- যেতে দিন আমাকে। যেতে দিইইন!
পাইথন লিডারকে এভাবে ক্রমাগত ধাক্কা প্রদান করায় তৎক্ষনাৎ সচকিত হলো মূর্তিমান গার্ড'স। এতোক্ষণ ধরে যান্ত্রিক রোবটের ন্যায় দাঁড়িয়ে থাকা গার্ড গুলো দায়িত্বের জের ধরে অকস্মাৎ রাইফেল তাক করালো ঈশানীর কপালে। এহেন কান্ডে ঈশানীকে একটানে অন্যপাশে সরিয়ে নিয়ে গার্ড'সদের দিকে জলন্ত স্ফুলিঙ্গের ন্যায় কঠোর দৃষ্টিপাত করলো এরীশ। হিং'স্র দানবের ন্যায় গর্জে উঠে বললো,
--- ইফ শী গেট'স আ লিটল স্ক্র্যাচ, দেন আ'ল বি দ্যা ওয়ান, হু টেইক ইউর লাইভ'স ফার্স্ট।
তৎক্ষনাৎ থমকে গেলো সকলে। আতঙ্কিত হয়ে নামিয়ে নিলো অ'স্ত্রের বহর। মাথা নমিত করে ঈশুকে একযোগে কুর্শিন জানিয়ে পিছু হাটলো জোর কদম। এরীশের কথায় হতবিহ্বল ঈশানী। ও নিজেও ঠিক বুঝে উঠতে পারলো না কি হলো হঠাৎ । মাফিয়া বস কি বললো একটু আগে?
--- আমি কি ভুল শুনেছি? নাকি ইংরেজির ভুলভাল অর্থ বুঝেছি?
আপনমনে বিড়বিড়ালো মেয়েটা। তখনই হাতের বাঁধন ঠিলে করলো এরীশ, নিগূঢ় স্বরে বললো,
--- তুমি যেতে পারো।
সম্বিত ফিরে পায় ঈশানী। বন্দি খাঁচা থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত পাখির ন্যায় হ্যা সূচক মাথা নাড়িয়ে তড়িঘড়ি করে উদভ্রান্ত কদমে পা বাড়ায় দরজার অভিমুখে। তবে কোনো এক সুপ্ত পিছুটান ফের আটকে দিলো ওকে। অগত্যা তীক্ষ্ণ টান অনুভব করলো শাড়ির আঁচলে। চকিতে পিছু ঘুরলো ঈশানী, দেখলো এরীশের সিলভার রঙের মেটালিক ব্রেসলেটের সঙ্গে আঁটকে আছে ওর শাড়ির আঁচল। কেন যেন বারবার এরীশের ইউভানের সঙ্গেই আঁটকে যায় ও। বাঁধা পরে যায় অজ্ঞাত দোটানায়।
এরীশ চেয়ে আছে নির্লিপ্তে।ঈশানী পিছিয়ে এলো পুনরায়, বার কয়েক নিজের অ'পটু হাতে টেনেটুনে ছাড়ানোর প্রচেষ্টা চালালো আঁচলটা। কিন্তু কাজ হলোনা। অথচ মাফিয়া বসের দৃষ্টির অগোচরে যাওয়ার প্রয়াসে উদগ্রীব হয়ে আছে মেয়েটা। সোজা কথায় বলতে গেলে পালাতে চাইছে। তাইতো হাজার বার টেনেটুনেও আলাদা করতে না পেরে অবশেষে নিজের আঁচলটাই ছিঁড়ে ফেলার পায়তারা করলো ঈশু। তখনই নতুন উদ্যমে টান পরলো আঁচলে,এবার আর সুপ্ত টান নয়, জোর প্রকোপে মেয়েটাকে নিজের দিকে টেনে নিয়ে এলো এরীশ। যার দরুন তাড়াহুড়ো আঁচল সামলালো ঈশানী, বিরক্তিতে চিড়বিড়িয়ে উঠে বললো,
--- কি করলেন এটা?
ভাবান্তর দেখা গেলো না এরীশের মাঝে। সে নির্বিকার। বিনাবাক্যে নিজের কব্জি থেকে ব্রেসলেটটা খুলে ছেড়ে দিলো আঁচলটা। সহসা লজ্জিত হলো ঈশানী, সেই সাথে অনুতপ্ত ও।
--- ব্রেসলেট টা পাওনা রইলো।
বাক্য সম্পূর্ণ করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো মাফিয়া বস। ঈশানী ও আগ বাড়িয়ে কথা বলার সাহস দেখালো না আর। আঁচলের সঙ্গে আঁটকে যাওয়া এরীশের ব্রেসলেট সমেত কক্ষ ত্যাগ করলো নৈঃশব্দ্যে।
চলবে,,,,,