২১+২২+২৩+২৪+২৫
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ২১
#লেখনীতেঃsuraiya_rafa
🚫কপি করা নিষিদ্ধ।
🚫 কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
*
স্বীকারোক্তি, একটি সহজ স্বীকারোক্তি। যা পৃথিবীর সবচেয়ে দুঃসাধ্য অভিব্যক্তিতে পরিণত হয় তখন, যখন নিশ্চিত ধ্বং'স যেনেও তোমার হৃদয়টা মস্তিষ্কের অজস্র বাঁধা ডিঙিয়ে বেগতিক, বেসামাল হয়ে সেই ধ্বং'সের অভিমুখে পাগলা ঘোড়ার মতোই ছুটে যেতে চায় অর্হনিশ। এদিকে ওই একরত্তি বাঁধাহীন হৃদয়ের দাপটে তোমার পুরো দুনিয়া গতি হারিয়ে নিশ্চল হয়ে পরে মূহুর্তেই।
মাফিয়া বস এরীশ ইউভানের সঙ্গে ঠিক এমন কিছুই ঘটেছে। সারাজীবন নিজের অস্তিত্বহীন দাবি করা নির্জীব হৃদয়টা হুট করেই মাথা চাড়া দিয়ে উঠেছে কোনো এক সরলতার পরশে। একজোড়া নীল চোখের গভীরে দানা বেঁধেছে সুপ্ত অনুভূতির দেওয়াল। পৈশাচিক বিধ্বংসী মস্তিষ্কটা যত বেশি সেই অনুভূতি গুলোকে উপেক্ষা করতে চাইছে, ততবেশি বেড়ে যাচ্ছে অন্তর্দহন। এরীশের সুকৌশলী গতিহীন ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে পেরেছে ওর দিশাহীন নির্দয় সত্তাটা প্রেমে পরেছে, খুব ভয়ংকর রকমের প্রেমে। অথচ তীক্ষ্ণ, গুরুগম্ভীর,অগ্নিস্ফুলিঙ্গের মতো জলন্ত মস্তিষ্কটা এসব তুচ্ছ অনুভূতি মানতে নারাজ।
অবশেষে গতকাল রাতে এক বৃষ্টি স্নাত নীলাম্বরীকে সাক্ষী রেখে মাফিয়া বস মেনে নিয়েছে নিজের হৃদয়ের অপারগতা । এক নিমেষে ভেঙে দিয়েছে মস্তিষ্ক আর হৃদয়ের মাঝে বাঁধা হয়ে দাঁড়ানো শক্তপোক্ত সেই স্বীকারোক্তির মহাপ্রচীর।
এরীশ খুব ভালোই করে জানে এই অনুভূতির কোনো নাম নেই, আর না আছে কোনো ভবিষ্যত। ও এটাও জানে, ঈশানী নামক মায়া লতার গভীর নীল চোখের মাঝেই হয়তোবা ওর ধ্বং'স অবধারিত। তবুও যন্ত্রণাদায়ক দগ্ধ এই অনুভূতিকে নিজের কড়াপড়া হৃদয়ের এককোণে নির্দ্বিধায় ঠায় দিয়েছে এরীশ ইউভান। গন্তব্যহীন নিরন্তর মরীচিকায় হারিয়ে যাওয়ার মতোই অকস্মাৎ প্রণয়ের মাঝ সমুদ্রে ঝাঁপ দিয়েছে ওর তিমিরে ঢাকা কুৎসিত জীবনটা। পিছু হাঁটার সুযোগ নেই, তাইতো এবার সম্মুখে দাড়িয়ে সকল বাঁধাকে মোকাবেলা করতে প্রস্তুত স্বয়ং মাফিয়া বস।
ভর সন্ধ্যা বেলা অফিস কামরায় বসে ধ্যানমগ্ন এরীশ। মূহুর্তটা ভীষণ জটিল। মাফিয়া সাম্রাজ্যে সরলতার কোনো স্থান নেই, এটা এরীশ আগেও জানতো, আর এখনও জানে। তাও এই পেন্টহাউজের আনাচে-কানাচে ঘুরে বেড়ানো এক চিলতে সরলতার সুরক্ষা নিশ্চিতের দায়ভারে মুখিয়ে আছে ওর বিষণ্ন হৃদয়টা। মাথার মধ্যে কিছু একটা চলছে, সেই ভাবনায় নিস্প্রভ ওর দু'চোখ।
--- ভেতরে আসবো?
তুষারের আকস্মিক আগমনে ভাবনা থেকে ছিটকে বেড়িয়ে এলো এরীশ।চোখের পাতায় এক পল ছেড়ে ভেতরের আসার সায় জানালো বিনাবাক্যে। অনুমতি পেয়ে লম্বা পা ফেলে ভেতরে প্রবেশ করে তুষার। সবসময়ের মতো হাতে থাকা আইপ্যাডটা এরীশের দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন খবরাখবর। আইপ্যাড স্ক্রলিং করতে করতে অত্যন্ত গভীর কন্ঠে এরীশ শুধালো,
--- দুবাই মিশনের কি খবর?
--- অলমোস্ট সাকসেসফুল, গোল্ড বার ভর্তি কাভার্ডভ্যান গুলো খুব শীঘ্রই মরুভূমি ধরে বর্ডার ক্রস করবে, তারপর সোজা ক্রুজ শীপে।
ধাতস্থ হয়ে জবাব দেয় তুষার, এরীশ পুনরায় বলে ওঠে,
--- এতো বড় একটা মিশন ফেলে রেখে চলে আসাটা কি ঠিক হলো?
জিভের আগায় শুষ্ক অধর ভেজালো তুষার, তপ্তস্বরে জবাব দিলো,
--- কালকের প্রোগ্রামটাও কম ইম্পর্টেন্ট ছিল না এরীশ। ব্লাড ডায়মন্ড নিলামে ওঠার কথা ছিল কাল। অথচ ধূর্ত ডেনিয়েল হুট করেই ব্লাড ডায়মন্ডের পরিবর্তে একটা স্লাটকে তুলে দিলো।
--- কিছু তো একটা চলছে ওর মাথায়।
কপাল জুড়ে চিন্তার ভাজ আটলো এরীশ,শকুনের মতো স্থির দৃষ্টি জুড়ে ঠিকড়ে পড়ছে কৌতুহল।এরীশের ভাবনায় জুতসই ঢেউ তুলে দিতে তুষার বলে ওঠে ,
--- কাল একটা অঘটন ঘটে গিয়েছে।
তরাগ করে চোখ তুলে চাইলো এরীশ, মুখমণ্ডলের গাম্ভীর্য ভাবটা অটল রেখে বললো,
--- ক্লিয়ার করো।
--- আমার মনে হয় কাল প্রোগ্রামে এতো কৌশল অবলম্বনের পরেও, মিস ব্লু আইড এ্যাঞ্জেলকে ঠিকই চিনে ফেলেছে ডেনিয়েল।
--- হু কেয়ার'স।
জিভের আগায় গাল ঠেলে বিদ্রুপাত্তক স্বরে জবাব দিলো এরীশ। তুষার বললো,
--- কিন্তু আমার দুশ্চিন্তা অন্য জায়গায়।
ভ্রু বাঁকালো এরীশ, ফের তপ্তস্বরে জবাব দিলো তুষার,
--- সেদিনের অজ্ঞাত স্পাই আর ক্যামেরা দু'টোরই খোঁজ পাওয়া গিয়েছে,লোকটা ফরেইনার। বাংলাদেশী হওয়ার সম্ভাবনাই বেশি। তবে দুর্ভাগ্য বশত ক্যামেরার মধ্যে কোনো হার্ডডিক্স পাওয়া যায়নি।
--- তারমানে তুমি বলতে চাইছো, স্পাই দু'টো ডেনিয়েলের নয় বরং অন্যকারও হয়ে কাজ করছিল?
বিরস মুখে হ্যা সূচক মাথা দোলায় তুষার। তীক্ষ্ণস্বরে বলে,
--- কিন্তু!মিস ব্লু আইড এ্যাঞ্জেলের সঙ্গে ওই অজ্ঞাত লোকের কানেকশনটা ঠিক ধরতে পারছি না।
--- হোয়াট এভার। গড ফাদার যেই হোক না কেন,যত বেশিই তার ম্যান পাওয়ার থাকুক না কেন, ওদিকে হাত বাড়ালে তাকে শিকড়ের মতো উপড়ে ফেলে দিতে দু'বার ভাববো না আমি।
এরীশের তীব্র অধিকার বোধ আর আর র'ক্তিম মুখমন্ডলের দিকে চেয়ে হতবিহ্বল তুষার। চোখের আগায় বিস্ময়টুকু ধরে রেখেই,অবিশ্বাস্য কন্ঠে বলে ওঠে,
--- আপনি কি সিরিয়াস এরীশ?
--- তুমি ভালো করেই জানো এরীশ ইউভান কখনো ঠাট্টা করেনা।যা বলেছি, আর যা করেছি সবটা ভেবেচিন্তে। আমি এরীশ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেও এ কথার নড়চড় হবে না কোনোদিন । বাই দ্যা ওয়ে, পেপার্স গুলো এনেছো?
এরীশের মতো একরোখা পা'গলা ঘোড়াকে আটাকানোর দুঃসাধ্য তুষারের নেই। অবশ্য স্বয়ং এরীশ ইউভান নিজেই সেই কার্জে অপারগ। অগত্যা আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে হাতে থাকা পেপার্সগুলো এরীশের পানে এগিয়ে দিলো তুষার। অতঃপর আস্তে করে দু'কদম পিছিয়ে গিয়ে শুকনো মুখে বললো,
--- আরেকবার ভেবে নিলে ভালো হতো না? এটা সত্যিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এরীশ। মেয়েটার জীবন নিয়ে এভাবে ছেলেখেলা করাটা কি ঠিক হবে?
তুষারের কথার প্রত্যুত্তরে চোখে মুখে ক্ষীপ্রতা টানলো এরীশ, ক্রোধান্বিত স্বরে দাঁতে দাঁত পিষে বললো,
--- হোক বাড়াবাড়ি। আমার করা অপরাধের তোপে দুনিয়া উল্টে যাক, তবুও ওর নামের শেষে স্লাট শব্দটা দ্বিতীয়বার শুনতে চাইনা আমি।
--- কিন্তু আপনি তো স্রেফ ওকে বাঁচানোর জন্য কিনে নিয়েছিলেন।
---সেটা আমি আর তুমি জানি, পুরো দুনিয়া তো আর জানেনা।
ওদের বাকবিতন্ডার মাঝেই ঈশানীকে নিয়ে হাজির হলো একটা গার্ড। আজ আর টানা হেঁচড়া নয়, বরং নতজানু হয়ে চুপচাপ নিজ ইচ্ছেতেই এখানে এসেছে ঈশানী। কালকের পর থেকে এরীশের সঙ্গে লাগতে আসার কিংবা পেন্টহাউজ থেকে পালানোর দুটো ইচ্ছেই পুরোপুরি লোপ পেয়েছে ওর মাঝে। নিষ্ঠুর দুনিয়ার প্রবল জলোচ্ছ্বাসিত ঢেউয়ের দোলায় কংক্রিটের তুচ্ছ দেওয়ালের মতোই ভেঙে গুড়িয়ে গিয়েছে ওর দিবালোকের ন্যায় কঠোর আত্নবিশ্বাস।বারংবার ঠকে যেতে যেতে ক্লান্ত ঈশানী। আবারও ভুলের উপর ভুল করে নিজেকে আর বোকা প্রমান করার কোনো ইচ্ছে নেই ওর, ফলস্বরূপ কুণ্ঠায় গুটিয়ে নিয়েছে নিজেকে ।
★
ঈশানী দরজা ঠেলে অফিস কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে থমকে যায় এরীশ। তুষারের মাঝেও লোপ পায় কথা বলার স্পৃহা। গুটি পায়ে সামনে এগিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে মেয়েটা । খানিকক্ষণ সময় নিয়ে পেপার্সগুলোতে চোখ বুলিয়ে গম্ভীর রাশভারী আওয়াজে এরীশ বলে ওঠে,
---হান্ড্রেড মিলিয়ন রুবলের পরিমাণ জানো?
কুণ্ঠায় নতজানু হয়ে পরে ঈশানী,সামান্য চোখ উঁচিয়ে এরীশের পানে শঙ্কিত দৃষ্টি ফেলে না সূচক মাথা নাড়ায় সে,
--- বেশ তাহলে সাইন করো।
হাতে থাকা পেপার্স আর কলমটা সামনে এগিয়ে দিয়ে চেয়ারে টানটান হয়ে বসলো এরীশ।
এরীশের কথায় চকিতে মাথা তুলে সামনে দৃষ্টিপাত করে ঈশানী,টেবিলের উপর রাখা দলিল জাতীয় পেপার্স গুলোর দিকে বিস্ময়কর চাউনী ফেলে উদ্বিগ্ন স্বরে বলে ওঠে,
--- কিসের পেপার্স এগুলো? আমি কেন সাইন করতে যাবো?কি লেখা আছে এতে?
--- এগুলো কন্ট্র্যাক্ট পেপার্স। এতে লেখা আছে আমি এরীশ ইউভান তোমায় হান্ড্রেড মিলিয়নের বিনিময়ে কিনে নিয়েছি। এবং পালিয়ে যাওয়া তো দূরে থাক, তুমি চাইলেই আমার অনুমতি ব্যাতীত এই পেন্টহাউজের বাইরে পা রাখতে পারবে না কোনোদিন। যদি কোনোদিন পালানোর চেষ্টাও করেছো, তবে এই হান্ড্রেড মিলিয়নের পুরো দায়ভার গিয়ে পরবে তোমার পরিবারের উপর। তাদেরকেই টাকা টা পরিশোধ করতে হবে আমায় । আর যদি তারা পরিশোধ করতে অক্ষম হয়, তাহলে আমি ঠিক কি উপায়ে নিজের টাকা উশুল করে নিতে পারি সেটা নিশ্চয়ই তোমাকে নতুন করে এক্সপ্লেইন করতে হবে না?
এতোক্ষণ ধরে সবকিছু শুনে মাথায় যেন আকাশ ভেঙে পরে ঈশানীর। এতোদিন ওকে নিয়ে যা ইচ্ছে করেছে, আর এখন পরিবারকেও এসবের মাঝে টেনে আনতে চাইছে। এই লোকটা এতো নিকৃষ্ট কেন? কেমন করেই বা এই মানুষটার প্রতি উন্মাদের মতো ভালোবাসা জন্মেছিল হৃদয়ে? সেসব ভেবে এখন অবিশ্বাসের তোড়ে মাথা ঘুরে ওঠে ঈশানীর।
---এক্সপ্লেইন শোনা হয়ে গেছে, এবার সাইন করো।
ঈশানীর ভাবনার মাঝে পুনরায় বলে ওঠে এরীশ। ওর কথায় মূহুর্তেই শান্ত মস্তিষ্কটা তিরিক্ষি হয়ে ওঠে ঈশুর, ও তৎক্ষনাৎ ঘোর আপত্তি জানিয়ে তেতে উঠে বলে,
--- অসম্ভব পেয়েছেন টা কি? আপনি যদি আমাকে কিনে থাকেন তবে সেই টাকার দায়ভার শুধুমাত্র আমার। অযথা পরিবার কেন টানছেন? আমি কিছুতেই সাইন করবো না এখানে।
ঈশানীর কথার পাছে এরীশ নির্বিকার হয়ে তুষারের পানে দৃষ্টি নিক্ষেপ করে বলে,
--- তুষার, ঈশানীর পরিবারে কে কে আছে?
ঈশানীর আতঙ্কিত চেহারার পানে এক পল দৃষ্টি ফেলে, নির্দ্বিধায় বলতে আরম্ভ করে তুষার,
--- বৃদ্ধা নানী, মা রোকেয়া প্রাচী আর একমাত্র বোন....
বাক্য শেষ করতে পারলো না তুষার। ওর কথা জিহ্বায় আটকে দিয়ে আচমকা এরীশের মুখোমুখি হয়ে দাড়িয়ে চ্যাঁচিয়ে ওঠে ঈশানী,
--- আমার পরিবারকে কেন টানছেন শুধু শুধু ? ওরা কি ক্ষ'তি করেছে আপনার?
মেয়েটার টলমলে অশ্রুশিক্ত গাঢ় নীল চোখজোড়া ছিল এরীশের খুব কাছে, একেবারে মুখের সামনে। যা দেখা মাত্র আপনাআপনি শ্বাসরোধ হয়ে আসে এরীশের। তৎক্ষনাৎ চোখ বুঁজে চোয়াল শক্ত করে তপ্তস্বরে বলে ওঠে ,
--- চোখ নামাও।
মাফিয়া বসের গমগমে আওয়াজে কুণ্ঠিত হয় ভীত সন্ত্রস্ত মেয়েটা। সহসা চোখ নামিয়ে ঠোঁট ভেঙে ফুপিয়ে কেঁদে উঠে বলে,
--- ওরা কোনো দোষ করেনি, যা করার আমি করেছি। যা শা'স্তি দেওয়ার আমাকে দিন। দয়া করে ওদের কোনো ক্ষ'তি করবেন না।
ক্রদনরত ঈশানীর পানে মুখ ফিরিয়ে তাকালো না এরীশ।পেইন্টিং বিহীন কালো কুচকুচে দেওয়ালের দিকে সম্পূর্ণ মনোযোগ স্থির করে ফের হুকুম করলো মেয়েটাকে,
--- পরিবারের ভালো চাইলে সাইন করো। যতদ্রুত সাইন করে চুক্তি সম্পাদন করবে, ততদ্রুতই আশঙ্কা মুক্ত হবে তোমার পরিবার।
মেয়েটা কাঁদছিল খুব। ভেবেছিল কেঁদেকুটে যদি খানিক টলানো যায় মাফিয়া বসের সিদ্ধান্ত। কিন্তু ওর ধারণা ভুল। যার ভেতরে দূর্বলতাই অনুপস্থিত এসব তুচ্ছ কান্নাকাটি দিয়ে তার পাথর হৃদয়ে বর্ষণ নামানো তো অসম্ভব কাজ। ঈশানী নিরুপায়, জীবনটা আজকাল গলার কাটা হয়ে আঁটকে আছে ওর মাঝে, না পারছে অপসারণ করতে আর না তো গলাধঃকরণ করতে। অগত্যা হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে হাতে তুলে দিলো চকচকে নিখুঁত কলমটা,হেঁচকি তুলে শুধালো,
---কোথায় সাইন করতে হবে।
এবারও এরীশ তাকালো না ওর দিকে। তুষার এগিয়ে এসে দেখিয়ে দিলো স্থান।
নিঃশব্দে চোখের জল বিসর্জন দিতে দিতে একের পর এক পাতা উল্টে সাক্ষর করে দিলো ঈশানী। শেষ পাতাটায় সাক্ষর করা হয়ে গেলে কলমটা সেখানেই ছুড়ে ফেলে একছুটে বেড়িয়ে গেলো অফিস কক্ষ থেকে। ঈশানী কক্ষ ছেড়ে বেড়িয়ে যেতেই আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিনাবাক্যে পেপার্স গুলোতে কলম চালায় স্বয়ং এরীশ।
বোকা মেয়েটা ভেবেছিল এরীশের কোনো দূর্বলতা নেই, অথচ ও নিজেই যে পাহাড় সমান দূর্বলতা হয়ে এসে নিঃশব্দে চিড় ধরিয়েছে মাফিয়া বসের বরফ কঠিন হৃদয়ের মাঝে, দুনিয়ার কেউ হদিস রাখেনি তার । কেউ খুঁজতে আসেনি বরফ শীতল হৃদয়ে হঠাৎ জাগ্রত হওয়া দগ্ধ দাবানলের ন্যায় অসহনীয় অনুভূতির তুফান।
--- আমি আপনাকে নিয়ে চিন্তিত এরীশ। আপনার কিছু হয়ে গেলে পাইথন প্যারাডাইসের ভীত নড়ে উঠবে।
তুষারের কন্ঠে স্পষ্ট উদ্বিগ্নতা। সব পরিস্থিতিতে সাবলীল মুখ ভঙ্গিমা আজ মিলিয়ে গিয়েছে দুশ্চিন্তার আড়ালে। সরু চোখে এক ঝলক তুষারকে পরখ করে ঠোঁট বাঁকিয়ে ক্রুর হাসলো এরীশ। শূন্য ধূসর বাদামি চোখ দু'টোতে তীক্ষ্ণতা ধরে রেখে ধারালো চোয়ালটা শক্ত করে বলে উঠলো,
--- দূর্বলতাটা হৃদয়ে জন্ম হয়েছে তুষার, মস্তিষ্কে নয় । ওই একটা জায়গা ছাড়া একচুল ও পরিবর্তন হয়নি কোথাও। পুরো দুনিয়ার কাছে পাইথন লিডার এখনো ব্লাডিবিস্টই রয়েছে।
--- কিন্তু আমাদের শ'ত্রুরা জেনে গেলে,
তুষারের কথা শেষ হওয়ার আগেই কঠিন স্বরে জবাব দিলো এরীশ ,
--- যেই আসুক না কেন, আমার দূর্বলতায় হাত বাড়ানোর আগে আমার হিং'স্রতার সম্মুখীন হতে হবে তাকে।
এরীশের কথার প্রত্যুত্তরে তুষার ফের কিছু বলতে যাবে, তার আগেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে টমেটো প্রিন্স। দেখতে শুনতে বেশ স্মার্ট, মাথায় এটে আছে উলের তৈরি বাকেট হ্যাট,কোট থেকে ঝরঝরিয়ে পরছে শুভ্র তুষারের কথা। ওকে দেখে হাতের পেপার্স গুলো ড্রয়ারে ঢুকিয়ে রাখলো এরীশ। অতঃপর ভ্রু নাচিয়ে শুধালো,
--- এখানে কি চাই?
ঠোঁট প্রসারিত করে সাবলীল হাসলো এ্যালেক্স। ওর সুনিপুণ হাসিতে ধাতস্থ হতে পারলো না এরীশ, কপালে সুক্ষ্ম ভাঁজ টেনে গম্ভীর স্বরে বললো,
--- ডেনিয়েলের হয়ে চামচামি করতে এলে এক্ষুণি বিদেয় হও, দরজা খোলাই আছে।
এরীশের কথায় পুনরায় কুটকুট করে কৌতুক হাসলো এ্যালেক্স, হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বললো,
--- ধূর আমি কি এতো বোকা নাকি? ডেনিয়েল আর তুমি মিলে তৃতীয় বিশ্বযু'দ্ধ বাঁধাও গিয়ে তাতে আমার কি? আমার কাজ হলো ঠিকঠাক টমেটো সস সাপ্লাই করা। হেহে!
--- কেন এসেছেন সেটা বলুন?
তুষারের কাট কাট প্রশ্নের জবাবে, ঈষৎ হাসলো এ্যালেক্স,বললো,
--- এতো রেগে কেন যাচ্ছো বাপু ? মার্কেটে নতুন মাল এসেছে, একদম অরিজিনাল সেটাই দেখাতে এলাম।
তরিৎ বেগে এগিয়ে এলো তুষার,সন্দিহান গলায় বলে উঠলো ,
--- কই দেখি?
তৎক্ষনাৎ মাথার হ্যাট খুলে ডেস্কের উপর রাখলো এ্যালেক্স, হ্যাটের মধ্যে কয়েক প্যাকেট পাউডার ড্রা'গ। সেগুলোকে জহুরী চোখে পরখ করে ঘ্রান শুকলো তুষার, অতঃপর গমগমে আওয়াজে বললো,
--- এগুলোকে ল্যাবে পাঠাতে হবে, আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না আপাতত।
ঠোঁট উল্টালো এ্যালেক্স,ভাবলেশহীন গলায় বললো,
--- সে যেখানে খুশি পাঠাও, আমার টমেটো সসে কোনো ঘাপলা নেই। একেবারে ব্র্যান্ডের জিনিস, আর যাই হোক টমেটো প্রিন্স কখনো কোয়ালিটি বিহীন সস সাপ্লাই করে না।
হ্যা সূচক মাথা নাড়িয়ে পুনরায়,ড্রা'গের দিকে মন দিলো তুষার।
সেই তখন থেকে ধ্যান মগ্ন হয়ে কপালের ডগায় দু'আঙুল বোলাচ্ছে এরীশ। সে দৃশ্য লক্ষ্য করে অকস্মাৎ এ্যালেক্স বলে ওঠে,
--- মেয়েটাকে বেঁচে দিয়েছো নাকি? দেখলাম কাঁদতে কাঁদতে বেড়িয়ে যাচ্ছে।
ভাবনা থেকে বেড়িয়ে তপ্তশ্বাস ছাড়লো এরীশ, এ্যালেক্সের কথার প্রত্যুত্তর করে বললো,
--- পার্মানেন্টলি।
--- যাক এতোদিনে তাহলে সুবুদ্ধি হলো তোমার।
--- ঠিকই বলেছো এ্যালেক্স। এতোদিনে পার্মানেন্টলি নিজের স্বার্থে কিছু করলাম।
--- ঠিক বুঝলাম না।
--- বুঝতে যাবেন না। কারণ এরীশ আপনাকে কৈফিয়ত দেবেও না।
তুষারের কথায় চকিতে ঘাড় ঘোরালো এ্যালেক্স। অধৈর্য হয়ে বললো,
---তোমরা দু'জন এমন কেন বলোতো? সোজা কথা কখনো সোজা ভাবে বলোনা।
এ্যালেক্সের কথার পাছে ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। বিরস মুখে বলে,
---জানিনা।
কাঁদতে কাঁদতে ছুটে এসে রুমে প্রবেশ করতেই ঈশানী দেখলো ফ্লোরা বসে আছে। ওকে দেখে মেয়েটা ঠোঁটের আগায় মিষ্টি সম্মোহনী হাসি ঝুলিয়ে বললো,
--- তোমার জন্যই বসে ছিলাম, কোথায় গিয়েছিলে বলোতো?
ফ্লোরাকে দেখে কান্নার বাঁধভেঙে গেলো ঈশানীর, ও দিশেহারা হয়ে দৌড়ে এসে দু'হাতে জাপটে ধরলো মেয়েটাকে। অতঃপর ফুঁপিয়ে উঠে বললো,
--- তুমি কবে ফিরলে ফ্লোরা? আমি তোমাকে বড্ড মিস করেছি।
এতোদিন একসঙ্গে থাকলেও অন্তর্মুখী মেয়েটার মুখ থেকে কখনো এহেন আবেগঘন কথাবার্তা শোনেনি ফ্লোরা। আজ হঠাৎ কেঁদে কেঁদে এসব বলছে দেখে ওর পিঠে আলতো হাত বোলালো ও, আদুরে স্বরে জবাব দিলো,
--- কালই ফিরেছি কিন্তু তুমি পেন্টহাউজে ছিলেনা। আর এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? তুমি কি আবারও পালানোর চেষ্টা করেছিলে ঈশু?
প্রত্যুত্তরে হ্যা সূচক মাথা নাড়ালো ঈশানী। ঈশানীর মৌন সম্মতিতে আতঙ্কিত হয়ে এক ঝটকায় ওকে নিজের থেকে সরিয়ে দিলো ফ্লোরা। প্রচন্ড ঘাবড়ে গিয়ে উদ্বিগ্ন স্বরে বলে,
--- হায় ঈশ্বর কি বলছো! তুমি আবারও একই ভুল কিভাবে করলে ঈশু? এরীশ নিশ্চয়ই খুব রেগে আছে, তোমাকে কঠিন কোনো শা'স্তি দেয়নি তো আবার? দেখিতো।
ভয়ার্ত দৃষ্টিতে ঈশানীর হাতে পায়ে নজর বোলায় ফ্লোরা। ঈশানী ওকে থামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে,
--- ও আমার কিছুই করেনি, কিন্তু অনেক কিছু করেছে।
সবেগে ভ্রু কুঞ্চিত করে নিলো ফ্লোরা। বললো,
--- মানে?
--- সে অনেক কথা, কিন্তু তোমার পাশে ওগুলো কি?
ঈশানীর দৃষ্টি অনুসরণ করে চোখ ঘোরালো ফ্লোরা, পাশে রাখা ছোট ছোট কাচের বোতল গুলো দেখিয়ে কুটকুটিয়ে হেসে বললো,
--- এগুলো ভদকা। আমার দাদীর নিজ হাতে বানানো, একেবারে অথেনটিক টেস্ট। তোমার সাথে পান করবো বলে নিয়ে এসেছি, তুষারপাত দেখে দেখে এটা পান করতে দারুণ লাগে।
ফ্লোরার কথায় কান্নাকাটি ভাব মূহুর্তেই উবে গেলো ঈশানীর, চোখেমুখে জড়ো হলো ভীষণ অনীহা। গলার স্বর খাদে নামিয়ে মেয়েটা বললো,
---ইউ! এসব আমি খাইনা একদম।
---কেন ক্রীসমাসে খাও না?
--- না না আমাদের দেশে এসবের ওভাবে প্রচলন নেই।
--- ভালোই হলো আজকে তাহলে একটু টেস্ট করো। দেখবে হৃদয়ে জমানো সব দুঃখ এক নিমেষে কেমন হাওয়ায় মিলিয়ে গিয়েছে।
সন্দিহান দৃষ্টি ফেলে ফ্লোরার হাসিহাসি মুখের পানে চাইলো ঈশু, অবিশ্বাস্য কন্ঠে শুধালো,
--- সত্যি বলছো? সব কষ্ট চলে যাবে?
ঝপাঝপ উপর নিচ মাথা নাড়ালো ফ্লোরা, ফের নাকচ করে ঈশানী বললো,
--- না বাবা থাক। আমার যদি মাতাল হয়ে ভুল ভাল কিছু করে ফেলি।
--- আরে ধূর কিচ্ছু হবেনা, তাছাড়া আমি তো আছি। বেশি না এক প্যাগ খেয়েই দেখো।
ফ্লোরার কথায় আস্বস্ত হয়ে হৃদয়ের অসহনীয় ব্যথা ভোলার প্রয়াসে সত্যি সত্যিই এক চুমুক পান করলো ঈশানী। পান করতে না করতেই মাথাটা ঝিমঝিম করে উঠলো ওর। একঘেয়ে বিরক্তির জীবন থেকে ছুটি নিয়ে কোথায় যেন উড়ে যেতে লাগলো ভেতরের কৈশোরিক আত্নাটা। ঈশানীর মনে হলো কয়েকগুণ হালকা লাগছে ওর ভেতরটা, অগত্যা সবটুকু পানীয় শেষ করে তৃপ্তির ঢেঁকুর তুলে পান পাত্রটা ফ্লোরার নিকট এগিয়ে দিয়ে বোকার মতো হেসে বলে উঠলো,
--- আরেকটু দাও ফ্লোরা।
কথা শেষ করে মাত্রই অফিস রুম থেকে বেড়িয়েছে এ্যালেক্স। দোতলার সিঁড়ি ভেঙে লাউঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে সে। হ্যাটের মধ্যে ড্রা'গ থাকায় সেটা আপাতত রেখে এসেছে অফিস কামরায়। অগত্যা খালি মাথায় এখন তুষার ডিঙিয়ে গাড়ি পর্যন্ত যেতে হবে তাকে।
নিজের স্টাইলিশ চুলের মাঝে হাত বোলাতে বোলাতে এগুচ্ছিল সে, ঠিক সে সময় ঝড়ের বেগে তার অত্যন্ত প্রিয় চুলের উপর হামলে পরে এক অতিব সুন্দরী রমনী। মাঝ রাতে শেওড়া গাছের ভ'য়ানক সেই মানবীর মতোই অকস্মাৎ আ'ক্রমন তার। পেছন থেকে দু'হাতে এ্যালেক্সের চুল খামচে ধরে ঝাঁকাতে থাকে আপন শক্তিতে। পেন্টহাউজের লাউঞ্জে হঠাৎ এহেন আ'ক্রমনে ঘাবড়ালো এ্যালেক্স, মেয়েটাকে জোরহস্তে ছাড়ানোর পায়তারা করে বলতে লাগলো,
--- আরে আরে! এরীশ ইদানীং ঘরের মধ্যে পেত্নী টেত্নীও পুষছে নাকি? মানে নিজের টেরিটোরি সুরক্ষিত রাখার জন্য শেষমেশ পেত্নী?
এ্যালেক্সকে কথা বলার ফুরসত না দিয়ে মেয়েটা ঝাঁঝালো গলায় বলে ওঠে,
--- আবার এসেছিস, শয়তান। তুই একটা হারে বজ্জাত, টমেটো সসের নাম করে মাফিয়াদের কাছে ড্রা'গ বেঁচে বেড়াস।আবার ঢং করে নাম দেওয়া হয়েছে টমেটো প্রিন্স? বজ্জাত লোক তুই হলি গিয়ে ড্রা'গ প্রিন্স।
প্রচন্ড চুলের ব্যথায় দিশেহারা এ্যালেক্স। উপায়ন্তর না পেয়ে অকস্মাৎ চিল্লিয়ে উঠলো সে,
--- আয়ায়ায়া! ছিঁড়ে গেলো, চুল ছিঁড়ে গেলো।
--- ছিঁড়ুক, তোর সব চুল ছিঁড়ে যাক।
এদিকে লাউঞ্জে হঠাৎ চ্যাঁচামেচি শুনে তড়িঘড়ি করে নিচে নেমে এলো তুষার। সিঁড়ি দিয়ে নামতে না নামতেই সামনের দৃশ্য অবলোকন করে চোখ কপালে উঠে গেলো তার। তৎক্ষনাৎ দাঁত খিঁচিয়ে হাঁক পেড়ে ডেকে উঠলো সে,
--- ফ্লোরা!
তুষারের ডাকে ঘুরলো না ফ্লোরা। উল্টো আরও জোরে খামচে ধরলো এ্যালেক্সের চুল। তুষার আর দাঁড়িয়ে রইলো না, বড়বড় পা ফেলে সামনে এগিয়ে এসে টেনেটুনে ছাড়ালো ফ্লোরাকে। ওর ঘোলাটে চোখে দৃষ্টিপাত করে ধমকের স্বরে বললো,
--- কি করছিলে এসব? বোধ বুদ্ধি কি সব ইয়াকুতিয়ার ঘোড়ার মাংসের সাথে গিলে খেয়ে এসেছো?
তুষারের ধমকে সম্বিত ফিরে পেলো ফ্লোরা। সহসা শান্ত হয়ে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইলো চুপচাপ।
এ্যালেক্স নিজের এলোমেলো চুলগুলোকে হাতের সাহায্যে ঠিকঠাক করতে করতে চোখ ফেরালো ফ্লোরার পানে। ফর্সা মেয়েটার রক্তি'ম গাল আর ফোলানো ঠোঁটের দিকে চেয়ে নিঃশব্দে হেঁসে উঠে বললো,
--- শী ইজ সো কিউট।
তৎক্ষনাৎ ওকে আড়াল করে দাঁড়ালো তুষার। নিজের চিরাচরিত স্বভাবে ফিরে এসে, রাশভারি আওয়াজে বললো,
--- পেন্টহাউজের কোনোকিছুতে নজর দেওয়া সম্পূর্ণ নিষেধ।
তুষারের কথায় তাচ্ছিল্য করে হাসলো এ্যালেক্স,ফ্লোরাকে আরও একবার গভীর নজরে পরখ করে বললো,
--- আমার যেটা ভালোলাগে সেটাতে বারবার নজর দিই আমি।
কথা শেষ করে আর এক মূহুর্তও দাঁড়ায় না সে। পেছনে ঘুরে গটগটিয়ে বেড়িয়ে যায় পেন্ট হাউজ থেকে।
★
এ্যালেক্স যেতে না যেতেই পেছনে ঘাড় ঘোরালো তুষার। টলতে থাকা মেয়েটার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে বিরক্তির স্বরে বললো,
--- কি সমস্যা তোমার? ঝাপিয়ে পড়ার আর মানুষ পেলেনা? শেষমেশ কিনা ওই হাঁদারাম টার উপর ?
তুষারের কথার পাছে কাঁদো কাঁদো স্বরে জবাব দেয় ফ্লোরা,
--- আপনার কি সমস্যা? সবসময় শুধু রেগেমেগে থাকেন। জামাকাপড় নষ্ট হওয়ার ভয় দেখান, আপনার জন্য গ্রামে গিয়ে পর্যন্ত শান্তি নেই। স্বপ্নেও জামা কাপড় কাঁচতে হয়। সারাক্ষণ ভয়ে থাকি কখন যেন আবার জামাকাপড়ের খুঁত ধরে ঠুশ করে গু'লি মে'রে ফুস করে জীবনের ইস্তফা ঘটিয়ে দেন। মাফিয়া মানুষ আপনাদের মোটেও বিশ্বাস নেই।
ফ্লোরার এতো এতো অভিযোগের পাছে দীর্ঘশ্বাস ছাড়লো তুষার, শান্ত ভরাট কন্ঠে বললো,
--- বুঝেছি আমার উপর তোমার অনেক রাগ।
--- হু।
--- ওই কারণেই দুবাই থেকে একটা জিনিস এনেছি তোমার জন্য।
ফ্লোরার মাতাল চাউনীতে উৎকন্ঠা। মেয়েটা খুঁশির চোটে আহ্লাদী গলায় শুধালো ,
--- সত্যি বলছেন, আমার জন্য ? কি এনেছেন?
তুষার পকেট থেকে একটা হ্যান্ড ক্রিম বের করে ফ্লোরার হাতে ধরিয়ে দিয়ে বললো,
--- এটা। এখন থেকে জামাকাপড় ধোয়ার পরে সবসময় এটা ব্যাবহার করবে। দেখবে হাত আর খশখশে হবে না, আরও বেশি বেশি কাপড় কাঁচতে পারবে।
তুষারের উপহার আর কথা দু'টোই মাত্রাতিরিক্ত উত্তেজিত করে দিয়েছিল ফ্লোরাকে। যার দরুন নিজেকে আর সামলাতে পারেনি মেয়েটা,তৎক্ষনাৎ চেতনা হারিয়ে ঠাস করে মুখ থুবড়ে পড়ে যায় মেঝেতে।
নিস্তব্ধ নিঝুম রাতে নিজের তীক্ষ্ণ অক্ষি জুগল ম্যাকবুকে নিবদ্ধ করে রুমেই বসেছিল এরীশ। ঠিক তখনই নুপুরের রিনঝিন আওয়াজের তালে সকল নিস্তব্ধতার ইতি টেনে অসচেতন কদম ফেলে মাফিয়া বসের ঘরের মধ্যে পা বাড়ায় এক সরলতায় জড়ানো উন্মাদ নীলাম্বরী। নীলাম্বরীর সেই ঝঙ্কার তোলা নুপুরের আওয়াজ চকিতে কেড়ে নেয় মাফিয়া বসের এলোমেলো মস্তিষ্কের সবটুকু মনোযোগ।
চলবে.....
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ২২
#লেখনীতেঃsuraiya_rafa
🚫কপি করা নিষিদ্ধ।
🚫প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
ডিসেম্বরের তুষারপাতে শ্বেতরঙা চাদর মুড়ি দিয়ে অসহনীয় হিম শীতল ঠান্ডায় জবুথবু হয়ে কাঁপছে প্রকৃতি। তাপমাত্রা ঝুলে আছে মাইনাস থার্টিতে। রাত যত গভীর হচ্ছে ততই মাইনাসের কাটায় যোগ হচ্ছে রোমান সংখ্যারা। এ বছর ডিসেম্বরের অন্যতম শীতল রাতটি বোধ হয় আজ। অথচ কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রকের উষ্ণতায় ঘিরে আছে পুরো পেন্টহাউজ।
রাতের অন্তিম প্রহর চলমান। কাচের দেওয়ালের পর্দাগুলো আলতোভাবে টেনে রাখা,যার দরুন ল্যামপোস্টের বিস্তার আলোর নিশানা ধরে যতদূর চোখ যায় ততোদূর অবধি দৃশ্যপটে ভেসে ওঠে কেবল বরফের আস্তরে ডুবে যাওয়া জংলা ক্রীসমাসের গাছ গুলো।
ঘুটঘুটে অন্ধকারের মাঝে হলদে হ্যাজাক জ্বালিয়ে জঙ্গল পাহারায় কর্মরত নাইট ওয়াচের মতো কালো পোশাকধারী একদল গার্ড'স। কোনো এক অজ্ঞাত কারণে পাইথন টেরোটোরিতে দিগুণ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে ইদানীং। জঙ্গলের পথ অতিক্রম করে একটা কাক পক্ষির ও প্রবেশ করার সাধ্য নেই পেন্ট হাউজে। তবুও কাজের ফাঁকে ফাঁকে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দু'একবার অবিরত তুষারপাতের দিকে দৃষ্টিপাত করে এরীশ। রুমের মাঝে খুব একটা আলো নেই, বেডসাইড টেবিলে ড্রিম লাইট জ্বালানো শুধু । আজ রাতটা পেন্টহাউজেই অতিবাহিত করবে এরীশ , অগত্যা মাঝরাতে শরীরে কালো রঙের স্কিনি স্যান্ডো গেঞ্জি চড়িয়ে ল্যাপটপ নিয়ে বসে ছিল বিছানায়।
ঘুম জিনিসটা বোধ হয় সত্যিই ঈশ্বরের এক নিদারুণ ব্লেসিং। সবাই সেটা লাভ করতে পারেনা। এরীশ তার মধ্যে অন্যতম। পাহাড় সমান পাপ গ্রাস করে রেখেছে ওকে। ফলস্বরূপ ঘুমের প্রবণতা হারিয়েছে বহু আগেই। নিস্তব্ধ নিঝুম স্নো ফলের রাতে পুরো পেন্টহাউজ যখন ঘুমে আচ্ছন্ন,তখনও নির্ঘুম চোখ দু'টো মেলে তৃষ্ণার্থ চাতকের ন্যায় ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টিপাত করে আছে এরীশ।
তন্মধ্যে সকল নিস্তব্ধতার ইতি টেনে শুনশান করিডোর ছাপিয়ে ভেসে আসে রিনঝিন নুপুরের বেসামাল ঝঙ্কার। চকিতে চোখ ঘোরায় সে। দৃষ্টিগত হয় , নিরিবিলি রাতে নিষিদ্ধ মাফিয়ার অন্ধকার ঘরে সরলতার ছন্নছাড়া আগমন। মেয়েটাকে এলোমেলো লাগছে, জবুথবু সর্বাঙ্গ জুড়ে মিশে আছে অকৃত্রিম মাদকীয়তা। বেঘোরে টালমাটাল সে। হেলেদুলে এদিকেই এগিয়ে আসছে, গাঢ় নীল চোখ জোড়া ঘোরে আচ্ছন্ন, তবুও গমরঙা পেলব মুখশ্রী জুড়ে ঠিকরে পড়ছে লাবণ্যতা।
সামনের দিকে এক পল নজর বুলিয়ে থমকালো এরীশ, মেয়েটার হঠাৎ আগমন নিয়ে ভাবনায় ডুবলো কিয়ৎক্ষন। পরক্ষণেই চিরাচরিত কঠিন রূপে ফিরে এসে রাশভারি কন্ঠে বললো,
--- এখানে কি চাই?
আজ আর সংশয় দেখা গেলোনা নীলাম্বরীর দু'চোখে। আর না তো সে চোখ নামালো কুণ্ঠায়। উল্টো এরীশের কথায় বিন্দু পরিমাণ তোয়াক্কা না করেই ছুটে এসে এক লাফে উঠে দাঁড়ালো খাটের উপর। ঈশানীর হঠাৎ কান্ডে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে মাফিয়া বসের চোখে মুখে, তৎক্ষনাৎ বিছানা ছেড়ে দাঁড়িয়ে পরলো এরীশ । খাটের উপর দাঁড়িয়ে টলতে থাকা মেয়েটার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে সন্দিহান গলায় বললো,
--- আর ইউ ড্রাংক?
--- উহু, মন ভালো হওয়ার ওষুধ খেয়েছি শুধু।
চোখ বুজে, বেঘোরে টলতে টলতে জবাব দেয় ঈশানী।
--- হোয়াট!
অবিশ্বাসের ঝঙ্কার বেরিয়ে আসে এরীশের পুরুষালি কণ্ঠনালি ভেদ করে। ফের অস্পষ্ট আওয়াজে বলে ওঠে মেয়েটা,
--- ঠিকই শুনেছেন, ফ্লোরা বলেছে ব্যথা ভোলার ওষুধ ছিল এটা।
বাক্যটুকু শেষ করে অকস্মাৎ শরীর ছেড়ে দিয়ে দু'হাতে এরীশের গ্রীবা জড়িয়ে ধরে ঈশা। মেয়েটার আকস্মিক কান্ডে হকচকিয়ে ওঠে এরীশ। চট করেই জমে বরফপিন্ডে রূপান্তরিত হয় মাফিয়া বসের সিংহের মতো রগরগে আত্মাটা ।প্রচন্ড উত্তেজনায় হৃদপিণ্ড ফেটে পড়ার উপক্রম, তাও নিয়ন্ত্রণহীন অবচেতন মেয়েটাকে নিজের থেকে সরালো না এরীশ।
দু'হাত মুঠি বদ্ধ করে স্থির হয়ে রইলো সেখানেই। ঈশানী এখনো খাটের উপর দাঁড়িয়ে। এরীশের মাত্রাতিরিক্ত বেসামাল হৃদয়ে আবারও ভূকম্পন বাঁধিয়ে দিয়ে ওর বলিষ্ঠ কাঁধের উপর আচানক চিবুক ঠ্যাকালো ভীত মেয়েটা। অতঃপর চোখ বন্ধ রেখে অস্পষ্ট আওয়াজে বিড়বিড় করে বললো,
--- জানেন আমার অনেক ব্যথা। হৃদয়টা ভেঙে তছনছ। ওই মাফিয়া এরীশ একটা অ'ত্যাচারী, ও একটা সত্যিকারের জা'নোয়ার। ঘৃ'ণা করি আমি ওকে ।
মূহুর্তেই সবটুকু অনুভূতির জোয়ার গ্রাস করে নিলো নিদারুণ তিক্ততা। এতোক্ষণের থমকে থাকা মস্তিষ্কটা ফিরে গেলো তার চিরাচরিত পৈশাচিক সত্তায়। চোখের মাঝে নেমে আসা সুপ্ত সাবলীল ভালোলাগা টুকু উবে গিয়ে অক্ষিপুট ছেয়ে গেলো শূন্যতায়।
চেতনাহীন ঈশানীর মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা কথা ছিল বি'ষাক্ত তীরের ফলার মতোই য'ন্ত্রনাদায়ক। যা সোজা গিয়ে বিঁধেছে এরীশের বুকের বাম পাশে। হৃদয়ে এখন র'ক্তক্ষরণ। তবে মাফিয়া বস সামলাতে জানে নিজেকে,দুনিয়া থেকে আলগোছে লুকোতে পারে তার নিদারুণ কষ্টের পাহাড়। ফলস্বরূপ একই ভঙ্গিমায় স্থির হয়ে দাঁড়িয়ে, ফের গম্ভীর গলায় জিজ্ঞেস করলো এরীশ ,
--- সত্যিই ঘৃণা করো?
ভার হয়ে আসা মাথাটা জোরপূর্বক ঝাঁকালো ঈশানী। মাতাল স্বরে বললো,
--- করি তো, ওকে আমি ভীষণ ঘৃণা করি। ও আমায় জোর করে আটকে রেখেছে। বাড়িতেও যেতে দিচ্ছেনা। এমনকি আমার পরিবার কেও মে'রে ফেলার হুমকি দিয়েছে। আপনি জানেন ও অনেক খারাপ।
ঈশানীর কথায় কোনোরূপ প্রতিক্রিয়া করেনা এরীশ। স্থির চিত্তে দাঁড়িয়ে রয় অকপটে। মনেমনে ভাবতে থাকে শুরু থেকে শেষ অবধি,সত্যিই তো মেয়েটাকে অহেতুক কম কষ্ট দেয়নি ও। এমনকি ওই খারাপ জায়গাটায়...নাহ! আর ভাবতে পারলো না এরীশ। এই মূহুর্তে দাড়িয়ে সেসব কথা ভাবতে গেলেও বিতৃষ্ণায় চোয়াল শক্ত হয়ে আসে ওর।ভীষণ ক্রোধের পারদে নিজেকেই নিজের নিঃশেষ করে দিতে ইচ্ছে হয় এক নিমেষে।
মাফিয়া বসের ট্যাটু আবৃত কাঁধের উপর নাক ঘষতে ঘষতে আচমকা ফুঁপিয়ে ওঠে ঈশানী, ওর চোখ থেকে গড়িয়ে পরা তপ্ত নোনাজলে ভিজে ওঠে এরীশের বলিষ্ঠ বাহু। সামান্য ঘাড় ফিরিয়ে আড় চোখে সেদিকে এক পল নজর বুলিয়ে গমগমে আওয়াজে এরীশ বলে,
--- কাঁদছো কেন? কে ম'রেছে?
না সূচক মাথা দোলায় ঈশানী, নাক টেনে বলে,
--- জানেন আমি একটা বোকা মেয়ে ।
মেয়েটার অযাচিত কথায় ভেতর ভেতর কৌতূহল ঘিরে ধরলো এরীশকে। অগত্যা নিয়ন্ত্রণহীন সুক্ষ্ম মনোযোগটুকু আপাতত ঈশানীর পানে তাক করালো সে। কিছু মূহুর্ত নিশ্চুপ থেকে ফের একাই বলতে আরম্ভ করে ঈশানী,
---দুনিয়াতে কেউ আমায় কখনো ভালোবাসে নি। একটু মাথায় হাত বুলিয়ে কাছে টানেনি। অথচ একটা সত্যিকারের ভালোবাসার মানুষের প্রতীক্ষায় সারাজীবন অপেক্ষার প্রহর গুনেছি আমি। ভেবেছিলাম কেউ না কেউ আসবে ,হঠাৎ এসে ভালোবাসার সমুদ্রে তুফান তুলে অহর্নিশ ভিজিয়ে দিয়ে যাবে হৃদয়ের শুষ্ক বেলাভূমিটা। আমাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটা ভালোবাসা পৃথিবীর কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। সে আমাকে ঠিক ততটাই চাইবে যতটা চাহিদা একজীবনে মানুষের জন্য পূরণ করা অসম্ভব। তার প্রেমে আলাদা সুবাস থাকবে। তার মাত্রাতিরিক্তি প্রণয়ের সুবাসে পুলকিত হবে আমার হৃদয়ের প্রতিটি অনু পরমাণু । আমাদের বিষণ্ণ ভালোবাসার রং হবে গাঢ় নীল। তার নিগূঢ় ভালোবাসার নীল ব্যথায় মুড়িয়ে যেতে চেয়েছিলাম আমি। কিন্তু এমন কেউই এলোনা জীবনে, মনে হয় বিধাতা আমার জন্য কাউকে বানায়নি। কারণ কি জানেন? কারণ আমি বোকা। বোকা বলেই সবাই ঠকায় আমাকে।
ঈশানীর বিরতিহীন কথার মাঝে বাঁধ সাধলো না এরীশ। এই প্রথমবার মেয়েটার মুখে এতোগুলো কথা শুনলো ও, তাই বাঁধা দিতে ইচ্ছে হলোনা একদম । এরীশের ভাবনার ছেদ ঘটে ঈশুর অকস্মাৎ দিক পরিবর্তনে। সেই তখন থেকে একই জায়গায় সটান দাঁড়িয়ে আছে এরীশ, ওদিকে পেছন থেকে ওর কাঁধে মাথা এলিয়ে দিয়ে খাটের ওপর দাঁড়িয়ে অনর্গল কথা বলা যাচ্ছে ঈশানী। এক চিলতে রিনরিনে নেশালো আওয়াজ। অথচ এই মৃদু আওয়াজ টুকুই মাফিয়া বসকে এক পায়ে দাঁড় করিয়ে রাখার জন্য যথেষ্ট।
কথা বলতে বলতে এক পর্যায়ে এপাশ থেকে ওপাশে মুখ ঘোরায় চেতনাহীন মেয়েটা। সহসা ওর রেসমের মতো ঝুরঝুরে চুল গুলো এলোমেলো ঢেউয়ের মতো আঁচড়ে পরে এরীশের সমগ্র মুখমণ্ডল জুড়ে । কোনোরূপ দ্বিধাবোধ না করেই মুখের উপর থেকে আঙুলের সাহায্যে আলোগোছে চুলগুলো সরিয়ে দিলো এরীশ।
সেসবে বিন্দুমাত্র খেয়াল দিলোনা ঈশানী, নিভু নিভু চাউনী মেলে ঝাপসা চোখে পরখ করলো মানুষটাকে। তার শরীরের কৃত্তিম সুগন্ধি মিশ্রিত পুরুষালি ক্লোনের সুঘ্রাণ আর সূঁচালো খরদাড়িতে ঢাকা গৌড় ধারালো চিবুক, দু'টোই অস্পষ্ট ।
চাহনি যতটা ঝাপসা, মস্তিষ্ক ঠিক ততটাই ব্যতিগ্রস্থ। যার দরুন আধো আধো চোখ খুলে ফের বলে ওঠে ঈশানী,
--- আমার প্রথম ভালোবাসা,আমার অরণ্য ঠকালো আমায়। মাহিনও বিয়ে না করে, আমার মুখটা অবধি না দেখেই চলে গেলো। কেন বলুন তো? আমি কি এতোটাই অসুন্দর? এতোটাই অপয়া? এইটুকু কি ভালোবাসা যেতো না আমাকে?
এতোক্ষণে ঈশুর কথায় শান্ত মস্তিষ্কটা আচানক চড়াৎ করে উঠলো এরীশের। সরল কপালে জড়ো হলো তীক্ষ্ণ গাম্ভীর্যের ভাঁজ। ভেতরে জাগ্রত কৌতুহলের উত্তাপে মুখমণ্ডলে ঘনীভূত হয়েছে র'ক্তিম আভা। সেভাবেই ঘাড় ঘোরালো এরীশ। এরীশ ঘুরতেই ঈশুর টলতে থাকা অবচেতন মাথাটা পরে যেতে নেয় অকস্মাৎ, তবে তার আগেই ওর নরম তুলতুলে গালটাকে হাতের সাহায্যে তুলে ধরে এরীশ। ধরে রাখা অবস্থাতেই ওর নরম গালে হালকা ঝাঁকুনি দিয়ে প্রশ্ন ছোড়ে সে,
--- মাহিন কে?
ঘোরে আচ্ছন্ন মস্তিষ্কটা খাটিয়ে ভালোভাবে উত্তর দিতো পারলো ঈশানী। অগত্যা এলোমেলো কথার পসরা সাজিয়ে বললো,
--- উমমম! মাহিন খুব সুদর্শন, একেবারে মিস্টার পার্ফেক্ট। দেখতে ঠিক রাজপুত্রের মতো। কিন্তু আমার মুখটা পর্যন্ত দেখলো না সে, বিয়েটা ভেঙে দিয়ে চলে গেলো।
ঈশানীর আগেও বিয়ে ভেঙে গিয়েছিল, ব্যাপারটা বোধগম্য হতেই অযাচিত ব্যথায় টনটন করে উঠলো এরীশের শুষ্ক কড়াপড়া হৃদয়টা। তারমানে মেয়েটা আগে থেকেই ভাঙাচোরা। অথচ এই হৃদয় ভাঙা মেয়েটাকে পুনরায় ভেঙে গুড়িয়ে দেওয়ার কতইনা প্রচেষ্টা ছিল মাফিয়া বসের। তবে এই মূহুর্তে সেই নিগূঢ় ব্যথাটুকু ছাপিয়ে ওর মস্তিষ্কে চড়াও হয়েছে অহেতুক ক্রোধের দাবানল।
ঈশানীর মুখে এতো এতো প্রশংসা শুনে মাহিন নামটার প্রতি একরাশ প্রতিহিংসায় জ্বলেপু'ড়ে যাচ্ছে ভেতরটা। ফলস্বরূপ এবার আর নিজের অনুভূতি গুলোকে সামাল দিয়ে উঠতে পারলো না মাফিয়া বস। অবচেতন মেয়েটার নরম চিবুকটা আলতো হাতে চেপে ধরে তীব্র অধিকারবোধ খাটিয়ে ক্রোধান্বিত স্বরে বলে উঠলো ,
--- হোক সুদর্শন।এই নামটা তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না মুখে। আর কোনোদিন যাতে না শুনি এসব ইউজলেস গুনগান। শুনতে পেয়েছো? এ্যাই শুনতে পেয়েছো?
ঈশানীর সরু বাহু দুটো আলতো করে ঝাঁকিয়ে উঠলো এরীশ। হঠাৎ ঝাঁকুনি খেয়ে চোখ খোলে ঈশু। ঘাড়টা কিঞ্চিৎ কাত করে, নিভু নিভু চোখে এরীশের পানে চেয়ে ঠোঁট উল্টে শুধায়,
--- আপনি কি আমায় নিয়ে যেতে পারবেন বাড়িতে? আমি সত্যিই এখান থেকে মুক্তি চাই। বাড়িতে না হোক অন্তত ওই এরীশের হাত থেকে মুক্ত করে অনেক দূরে কোথাও? বলুন না, পারবেন?
--- তুমি সত্যিই চলে যেতে চাও ?
নির্জীব বিষণ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়লো এরীশ। তৎক্ষনাৎ হ্যা সূচক মাথা নাড়িয়ে কাঁদো কাঁদো স্বরে জবাব দেয় ঈশানী,
--- বিশ্বাস করুন আমার এখানে , এই পাপের শহরে একটুও থাকতে ইচ্ছে করেনা । স্বপ্নের মাঝেও মানুষের হাহাকার চিৎকারে কলিজা কেঁপে ওঠে আমার । মুখে না স্বীকার না করলেও সত্যি তো এটাই আমি এরীশ কে প্রচন্ড ভয় পাই। ভয় পাই ওর নৃ'শংসতাকে। যেনে শুনে কি কেউ এমন একটা নির্দয় মানুষের সংস্পর্শে থাকতে চায় বলুন? আপনি এরীশের সঙ্গে লড়াই করে আমাকে এখান থেকে নিয়ে যাবেন। তাই না?
কথা বলতে বলতে এরীশের স্কিনি স্যান্ডো গেঞ্জিটা ধরে শূন্যে ঝুঁকে পরে ঈশানী। এরীশ পুনরায় সামলালো ওকে, টেনেটুনে দাঁড় করিয়ে ওর গাঢ় নীল চোখের মাঝে দৃষ্টি স্থাপন করে স্তব্ধ স্বরে বলে উঠলো ,
--- তোমার গল্পে এরীশ ইউভান শুধুই খলনায়ক, তাই না সাকুরা?
---সাকুরা!
আশ্চর্য কণ্ঠে একই শব্দের পুনরাবৃত্তি করে ঈশানী।তৎক্ষনাৎ চোখের পলক ছেড়ে হ্যা বোঝালো এরীশ, মনে মনে বললো,
--- তুমি আমার চোখে সাকুরার মতোই স্নিগ্ধ। পার্ফেক্ট ইন এভরি ওয়ে।
এরীশের শূন্য চোখে সদ্য জন্মানো অনুভূতির ভাষা বুঝলো না ঈশু। অগত্যাই টলতে টলতে জবাব দিলো মেয়েটা,
--- হ্যা ও সত্যিই একটা ভিলেন। আমাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে,জোর করে এই পা'পের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। সাধ্য থাকলে আমি ওকে মে'রেই ফেলতাম।
কথা শেষ করতে না করতেই অকস্মাৎ মুখ বাড়িয়ে এরীশের গলার মাঝে কামড় বসিয়ে দিলো ঈশু। দিন দুনিয়ার সমস্ত হুশ হারিয়ে নেশার ঘোরে বুদ হয়ে এতো
বড় অঘটন ঘটিয়ে ফেলেছে মেয়েটা। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে শক্ত ভাবে চেপে ধরেছে দু'চোয়াল। ধরেছে তো ধরেছে ছাড়ার কোনো নাম গন্ধ নেই। অথচ রাগি হিং'স্র মাফিয়া বসটা আজ নিস্ফল। নিস্প্রভ ওর মুখানুভূতি। যার দরুন এতো অসহনীয় যন্ত্রণার মাঝেও দূরে ঠেললো না ঈশুকে, দু'হাত মুঠিবদ্ধ করে চুপচাপ ব্যথা সহ্য করে গেলো চোখ খিঁচে। মেয়েটার প্রকান্ড কামড়ের তোপে চামড়া ভেদ করে র'ক্ত বেড়িয়ে আসার উপক্রম। তবুও টু শব্দটি করলো না এরীশ। মনে মনে বোধ করলো ঈশানীর ব্যথায় জর্জরিত হৃদয়টার তুলনায় ওর এটুকু শারীরিক যন্ত্রণা ছিল নিতান্তই নাজুক আর স্বল্প।
বেশ অনেকক্ষণ বাদে ধীরে ধীরে চোয়ালের শক্তি কমে এলো ঈশুর। অগত্যা ঢিলে হয়ে গেলো দাঁতের বাঁধন। একপর্যায়ে পুরোপুরি ওর গলা ছেড়ে দিতেই আস্তে করে মাথাটা ঢলে পরলো এরীশের ঢেউ খেলানো বুকের মাঝে।
লম্বাটে পুরুষালি গ্রীবা থেকে চুঁয়িয়ে চুঁয়িয়ে পরছে তরতাজা র'ক্তস্রোত। অথচ নিজের দগদগে ক্ষ'তর কথা বেমালুম ভুলে গিয়ে চেতনাহীন পেলব অপ্সরীটাকে চোখ দিয়ে গ্রাস করে নিচ্ছে মাফিয়া বস। স্ফটিকের মৃদু আলোতে কিয়ৎক্ষন নিস্প্রভ চোখে ভীত মেয়েটাকে পরখ করে ঠোঁট বাঁকালো এরীশ। অতঃপর জিভের ডগায় গাল ঠেলে হাস্কিস্বরে বলে উঠলো ,
--- তোমার ডেসটিনিতে ভিলেইন লেখা আছে। তাহলে অযথা হিরোর খোঁজ কেন করছো প্রেম আমার?
আজ ভর সন্ধ্যাবেলায় একরাশ কাপড় ভিজিয়েছে ফ্লোরা। হঠাৎ এতো কাপড় ভেজানোর কারণ জানতে চাইলে ঈশানীকে বলেছে,
--- ওয়েদার চেক করেছিলাম, আগামীকাল তাপমাত্রা এক ডিগ্রিতে পৌঁছবে। মানে হালকা রোদে বরফ গলতে শুরু করবে। তাই তাড়াহুড়ো এগুলো পরিস্কার করে রাখছি, যাতে সকাল সকাল শুকোতে দেওয়া যায়।
ফ্লোরার জবাব শুনে ফোঁস দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী।আজ আর ওর মাঝে ভাবান্তর নেই কোনো, অযাচিত ভাবনার অনলে সেই সকাল থেকে ডুবে আছে মেয়েটা। ঈশানীর উদাসীন মুখশ্রী নজরে এলে ভ্রু কুঁচকে বাদামী চোখ জোড়া ছোট ছোট করে ফেললো ফ্লোরা। সহসা কাপড়চোপড়ে সাবান লাগাতে লাগাতে ভাবুক ঈশানীকে আচমকা ডেকে উঠে বললো ,
--- এ্যাই মেয়ে, কি এতো ভাবছো তখন থেকে?
ফ্লোরার ঝাঁঝালো ডাকে তৎক্ষনাৎ সম্বিত ফিরে পেলো ঈশানী। এক আকাশ সম টানাপোড়েনের তোপে গালের উপর একহাত ঠেকিয়ে চিন্তিত স্বরে জবাব দিলো ,
--- আমার না কালকে রাতের কিছুই মনে পরছে না ফ্লোরা।
--- এতে আবার চিন্তার কি আছে? সকালে উঠে তো দেখলাম নিজের বিছানায় ঠিকই পরে পরে ঘুমাচ্ছো।
হাতের কাজ করতে করতে ঠোঁট উল্টে প্রত্যুত্তর করলো ফ্লোরা।
--- না, তেমন কিছুই না। আসলে রুমের কোথাও আমার ওড়নাটা খুঁজে পাচ্ছি না তাই । এমনকি লাউঞ্জেও না, মনের ভুলে কোথায় যে রাখলাম কে জানে?
ভবঘুরে মেয়েটা আরও কিছু বলবে, তার আর ফুরসত দিলোনা ফ্লোরা। ঈশুকে মাঝপথে থামিয়ে দিয়ে তাড়াহুড়ো পায়ে হাত ভর্তি সাবান ফেনা নিয়েই ছুটে গেলো লাউঞ্জের দিকে। ফ্লোরার গতিবেগ পর্যবেক্ষন করে ঘাড় ঘুরিয়ে লাউঞ্জের দিকে উঁকি দিলো ঈশানী। দেখলো মাত্রই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেছে টমেটো প্রিন্স। ঈশানীর জানা মতে এই লোককে দু'চোখে দেখতে পারেনা ফ্লোরা। তাহলে আজ হঠাৎ এতো তাড়া কিসের ওর ?
*
লাউঞ্জের ওদিকে দাঁড়িয়ে ওভার কোটের বরফ গুলো ঝেড়ে ঝেড়ে পরিস্কার করছিল এ্যালেক্স। ঠিক সে সময় দ্রুত পায়ে ছুটে এলো ফ্লোরা। ফ্লোরাকে দেখা মাত্রই হাতের কাজ থমকে যায় লোকটার। অথচ চোখের সামনে স্থির দাঁড়িয়ে আছে মেয়েটা। অগত্যাই বেহায়া চোখে অধিক বিস্ময়ে তাকিয়ে রইলো সোনালী চুলের দুধে-আলতা গড়নের ফর্সা মেয়েটার মুখপানে।
টমেটো প্রিন্সের এহেন ধ্যানমগ্ন চাউনীতে কিঞ্চিৎ বিব্রত ফ্লোরা। তাও জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে ওকে কুর্নিশ জানালো রুশ মেয়েটা। ঠান্ডা গলায় বললো,
--- কালকের কর্মকান্ডের জন্য আমি ভীষণ লজ্জিত, পারলে ক্ষমা করে দিবেন।
মেয়েটার সুশ্রী মুখ থেকে বের হওয়া মুক্তোদানার মতো বাক্যগুলো কামনার ঢেউ তুলে দিলো টমেটো প্রিন্সের উদভ্রান্ত হৃদয়ে। সে ধীরে পায়ে সামনে এগিয়ে আসতে আসতে ঈষৎ রাগত্ব স্বরে বলে,
--- উহু ক্ষমা করে দেওয়ার প্রশ্নই ওঠে না।
--- তাহলে?
উদ্বিগ্ন হয়ে চোখ তুললো ফ্লোরা। এ্যালেক্স আরও খানিকটা এগিয়ে এসে ওর সোনালী চুলে দু'আঙুল বুলিয়ে বললো,
--- আই রিপিট, তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠেনা।
লোকটার প্যাঁচানো কথায় ভড়কালো মেয়েটা। সহসা চোখ মুখ কালো করে বললো,
--- কেন এভাবে বলছেন? দেখুন আপনি যদি চান তো আমি নিজের ভুলের জন্য আপনার পায়ে ধরতেও রাজি। তবুও অহেতুক ঝামেলা করবেন না দয়াকরে।
কপট হাসিতে ঠোঁট প্রসারিত করলো এ্যালেক্স, বললো,
--- বুঝিনা,রীশস্কা সবসময় বেছে বেছে কেন ইনোসেন্ট মেয়েগুলোকেই পেন্টহাউজে রেখে দেয়।
--- কি বললেন?
ফ্লোরার কথার প্রত্যুত্তরে লোকটা চোখ নামিয়ে বলে ওঠে ,
--- তোমাকে ক্ষমা করার ইচ্ছে নেই, চাইলে অন্য কিছু.....
নিজের কথাটুকু সম্পূর্ণ করতে পারলো না এ্যালেক্স, তার আগেই পেছন থেকে তীক্ষ্ণ স্বরে গলা ছেঁড়ে ডেকে ওঠে তুষার,
--- ফ্লোরা!
তুষারের হঠাৎ ডাকে লাফিয়ে উঠে চকিতে পেছনে ঘুরলো ফ্লোরা। দেখলো লম্বা পা ফেলে এদিকেই এগিয়ে আসছে তুষার। ওর মুখভঙ্গিমা এখনো স্বাভাবিক, তবে র'ক্তিম কটমটে চোখ দু'টো দেখে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। ফ্লোরার ভাবনার মাঝেই লাউঞ্জে এসে দাঁড়িয়ে পরে তুষার।
অতঃপর কোনোরূপ কথাবার্তা ছাড়াই আচমকা ওর ফেনা মিশ্রিত হাতটা খপ করে চেপে ধরে হ্যাঁচকা টানে এ্যালেক্সের থেকে কয়েক হাত দূরে সরিয়ে এনে দাঁড় করালো ফ্লোরাকে। হাতের ব্যথায় মেয়েটা মৃদু আর্তনাদে "উহ! " করে উঠলে ওর পানে চেয়ে
গমগমে আওয়াজে প্রশ্ন ছোড়ে তুষার ,
--- এখানে কি?
তুষারের ক্ষীণ হয়ে যাওয়া র'ক্তিম চোখের দিকে তাকিয়ে উত্তর দেওয়ার সাহস পেলোনা ফ্লোরা, সহসা নতজানু হয়ে দাঁড়িয়ে রইলো চুপচাপ।
ফ্লোরার হাতটা শক্ত করে ধরে রাখা অবস্থাতেই এ্যালেক্সের দিকে কঠোর দৃষ্টিপাত করে তুষার, ধারালো কন্ঠে বলে,
--- এখানেই ওয়েট করুন পাঁচ মিনিট।৷ আমি ওকে পৌছে দিয়ে আসছি।
কথা শেষ করে এ্যালেক্সের প্রত্যুত্তরের অপেক্ষা না করেই ফ্লোরা সমেত কিচেনে দিকে চলে গেলো তুষার। ভেতরে গিয়ে মেয়েটাকে স্থির দাঁড় করিয়ে তপ্তস্বরে বলে,
--- কালকে তোমায় নিষেধ করিনি? বলিনি ওই গর্ধভটার সামনে না যেতে? তাহলে আজ আবার ঢ্যাং ঢ্যাং ওখানে কেন গেলে?
শুষ্ক একটা ঢোক গিলে কণ্ঠনালী ভেজালো ফ্লোরা।মুখ কাচুমাচু করে জবাব দেওয়ার প্রয়াস চালালো কিয়ৎক্ষন,
---আআসলে আমি ভেবেছিলাম, কালকে আমার বোকামির জন্য যদি আপনাদের ককিছু..
বাক্য সম্পূর্ণ করার আগেই ওকে মাঝ পথে ধমকে ওঠে তুষার। একরত্তি মেয়েটাকে চোখ পাকিয়ে বলে,
--- জাস্ট শাট আপ! টমেটো প্রিন্সকে কি ভাবো তুমি? ওর জন্যে কিইবা হবে আমাদের? লিসেন ফ্লোরা, আমি তোমাকে বড়সড় একজন মাফিয়ার সঙ্গে বিয়ে দেবো। তুমি হবে মাফিয়া কুইন, কোনো এক মাফিয়া কিং এর মনের সম্রাজ্ঞী। তার বিশাল টেরিটোরির একমাত্র রানি। আর তুমি কিনা ভয় পাচ্ছো সামান্য ড্রাগ ডিলার টমেটো প্রিন্সকে? আশ্চর্য!
এতোক্ষণ যা বলেছিল বলেছিল। কিন্তু শেষ বাক্য গুলোতে নাজুক হৃদয়টা এক মূহুর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেলো ফ্লোরার। নিজের অজান্তেই ভীষণ যন্ত্রণায় নীল হয়ে এলো মেয়েটার আদুরে মুখমণ্ডল।কখন যে জলের জোয়ারে ভরে উঠলো দু'চোখের শীর্ণকায় কোটর সে কথা বলা বাহুল্য।
তুষার ভেবেছে বকাবকিটা একটু বেশিই হয়ে গেছে বোধহয়। তাই হয়তো মেয়েটা কাঁদছে।
সহসা কোনোরূপ কথা না বাড়িয়ে,ফ্লোরাকে একটু একাকী সময় দেওয়ার প্রয়াসে চুপচাপ বিনাবাক্যে প্রস্থান করলো সে। ওদিকে তুষার যেতে না যেতেই ছুটে আসে ঈশানী, উদ্বিগ্ন স্বরে বলে ওঠে,
--- তুমি এসব করেছো কাল রাতে ? তাহলে ভাবো আমার তো কিছু মনেও নেই। আমি যেন আরও কি কি ভুল করে বসে আছি।
ঈশানী কথা বলছিল অনর্গল। তখনই ওর চোখ আটকালো ফ্লোরার বিমূর্ষ অক্ষিপুটে। যতই বকাবকি শুনুক না কেন, মেয়েটাকে এর আগে কখনো এমন বিধ্বস্ত রূপে আবিষ্কার করেনি ঈশানী। আজই প্রথমবার। চঞ্চল হাসিখুশি মেয়েটার হলোটা কি হঠাৎ? মস্তিষ্কের অজ্ঞাত ভাবনায় তৎক্ষনাৎ মৃদুস্বরে জিজ্ঞেস করলো ঈশানী। বললো,
--- ফ্লোরা, কি হয়েছে তোমার?
আজ আর একগাল হেসে প্রত্যুত্তর করলো না ফ্লোরা। বরং ঈশুর প্রশ্নকে সম্পূর্ণ উপেক্ষা করে চোখ মুছতে মুছতে এক ছুটে চলে গেলো নিজের কক্ষে।
চলবে....
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পবঃ২৩
#লেখনীতেঃsuraiya_rafa
🚫কপি করা নিষিদ্ধ।
🚫কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
মিথ্যের প্রাচীরে ঢাকা বিধ্বংসী এক গোলোকধাঁধা। মাঝখানে উদভ্রান্ত পথিকের ন্যায় আটকা পড়ে আছে গড ফাদার খ্যাত ডেনিয়েল হ্যারিসন । ঈর্ষা আর প্রতিহিংসার দাবানলে দিনরাত জ্বলেপু'ড়ে ছারখার হয়ে যাচ্ছে তার ব্যতিগ্রস্থ মস্তিষ্ক। ডেনিয়েলের দৃঢ় বিশ্বাস এরীশ ইউভান এতো সহজে কারোর সঙ্গে চুক্তি ভঙ্গ করতে পারেনা, এটা অসম্ভব। তার মানে কি সে ব্লাড ডায়মন্ডের আশা ছেড়ে দিয়েছে? কিন্তু এটাতো আরও আগে অসম্ভব।
কারণ এরীশ যেটা একবার চায় ঈগলের মতো হাজার ক্রোশ দূরত্বে থাকলেও সেটা ছোঁ মে'রে নিয়ে নেয়। সেখানে একই চুক্তিতে বারবার লক্ষ্যচুত হওয়ার কারণ কি? কেনই বা এরীশের এমন আচানক ব্যতিক্রম সিদ্ধান্ত? তাহলে কি এরীশ অন্য কোনো কৌশল অবলম্বন করতে চাইছে? নাকি.....
ভাবনার অতলে ডুবে যেতে যেতে সকল প্রশ্নের একটাই যোগসূত্র খুঁজে পেলো ডেনিয়েল, আর তা হলো একটা সাধারণ বাঙালি মেয়ে। এরীশের বারবার সিদ্ধান্তের বদল, কঠোর নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন আর শেষমেশ হান্ড্রেড মিলিয়ন রুবলের বিশাল গরমিল সবকিছু ওই একটা মেয়েকে ঘিরেই। মেয়েটা যদি এরীশের ব্যক্তিগত স্লাট হয়েও থাকে, তাও একটা সাধারণ স্লাটের জন্য এতোকিছু কেনো করবে এরীশ ইউভান? সে তো কখনো কারোর প্রতি দয়া দেখায় না? আর না তো নিজের স্বার্থের বাইরে গিয়ে কাউকে এতোটা গুরুত্ব দেয় কোনোদিন। তাহলে এই মেয়েটাই কেন?
একটা সাধারণ মেয়ের জন্য এরীশের এহেন আকস্মিক পরিবর্তন দ্বিধাগ্রস্থ করে তোলে ডেনিয়েলকে। না চাইতেও বারবার ওই মেয়েটাকে নিয়ে ভাবতে বাধ্য হয় সে। চোখের সামনে এনে ছিঁ'ড়েখুড়ে বের করে আনতে ইচ্ছে করে মেয়েটার লুকায়িত সব গোপন রহস্য। কোন দেশের জাদুকরিনী সে ? কিইবা আশ্চর্য লুকিয়ে আছে তার মাঝে?কেন মেয়েটার তুলনায় চারিপাশের সবকিছু এতো মূল্যহীন? এরীশ ইউভান যে মেয়ের জন্য একশো মিলিয়ন অনায়সে বিলিয়ে দিতে পারে, পায়ে ঠেলে দিতে পারে ব্লাড ডায়মন্ডের মতো দূর্লভ রত্নখন্ড, সেই মেয়েকে তো ডেনিয়েলের কব্জাবন্দি হতেই হবে। সেটা হোক আজ কিংবা কাল। তাও যে কোনো মূল্যে মেয়েটাকে ওর চাইই চাই।
নির্ঘুম ক্রুর মস্তিষ্ক টা জুড়ে প্রশ্নের সমাহার। একেরপর এক রহস্যের জটিলতা ভেদ করে গন্তব্যে পৌঁছানো মুশকিল,সহসা চিন্তায় ভারী হয়ে আসা মাথাটা শূন্যে এলিয়ে দিয়ে দু'চোখ বন্ধ করে আরাম কেদারায় দুলছে ডেনিয়েল। ঠিক সেসময় টোকা পরার ঠকঠক আওয়াজ হলো দরজায়। কে এসেছে জানার আগ্রহ দেখালোনা সে । অগত্যা ভাবলেশহীন নিরেট কন্ঠে ভেতরে প্রবেশের অনুমতি দিলো নির্দ্বিধায়,
---কাম ইন।
অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে চোখমুখ শুকনো অবস্থায় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে একজন গুপ্তচর। তার চালচলন সুবিধার নয়,বিমূর্ষ নতজানু মুখমণ্ডল দেখে মনে হচ্ছে বিশেষ কোনোকিছু নিয়ে শঙ্কিত সে। লোকটা ভয়ার্ত কদম ফেলে সামনে এগুলো খানিক, অতঃপর আড়ষ্ট কন্ঠে জানালো,
--- কিছু দুঃসংবাদ ছিল।
--- আপডেট?
আরাম কেদারায় দুলতে দুলতে প্রশ্ন ছোড়ে ডেনিয়েল। জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে শুষ্ক একটা ঢোক গিলে লোকটা বলে,
--- ইনফরমেশন অনুযায়ী আমরা ক্লাব থেকেই মেয়েটার পিছু নিয়েছিলাম। কিন্তু দূর্ভাগ্যবশত গাড়িটা এরীশ ইউভান নিজেই ড্রাইভ করছিল। তাই তার সঙ্গে গতিপথের কৌশলে পেরে ওঠা যায়নি আর। অতঃপর যখন জঙ্গলের পথ ধরে পেন্টহাউজে এট্যাক করার পরিকল্পনা করলাম, সেখানেও ব্যাপক সুরক্ষা তৈরি করে রেখেছে পাইথন লিডার। কেবল গার্ড'স নয় একদল সাদা নেকড়ে রেখে দিয়েছে জঙ্গলের প্রবেশদ্বারে। যারা দিনরাত চব্বিশ ঘণ্টা একাধারে পেন্টহাউজের পাহাড়ায় কার্জরত। আমাদের লোকেরা পাইথন প্যারাডাইসের গার্ড'সদের সঙ্গে লড়তে জানলেও যথাযথ কৌশল এবং আত্নবিশ্বাসের অভাবে ওই হিং'স্র লকলকে ওয়্যার ওলফ গুলোকে ধরাশায়ী করতে অক্ষম হয়েছে। তাদের সামনে মেটালিক অ'স্ত্র গুলো কোনো কাজেই আসেনি। একের পর এক আকস্মিক আ'ক্রমনে পরাস্ত হয়েছে সকলে। ফলস্বরূপ নেকড়েদের কবল থেকে একজন গার্ড'স ও জীবিত ফিরে আসতে পারেনি আর ।
--- তাহলে তুমি এখানে কি করছো?
এতোবড় একটা গোপনীয় মিশনের দফারফা হয়ে যাওয়ার পরেও নিশ্চল ভাবলেশহীন কন্ঠে প্রশ্ন করলো ডেনিয়েল। লিডারের এহেন প্রশ্ন শুনে আতঙ্কে ধড়ফড়িয়ে ওঠে লোকটা। গলার মাঝে আঁটকে থাকা সংশয়টুকু আড়াল করে জোর হস্তে কাকুতির স্বরে বলে,
--- মাই লর্ড একটা সুযোগ দিন! শুধু একটা, এবার আর সুক্ষ্ম খামতি টুকুও অবশিষ্ট রাখবো না। আমি নিজে গিয়ে তুলে নিয়ে আসবো ওই মেয়েটাকে।
লোকটার কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো ডেনিয়েল, আরাম কেদারা ছেড়ে স্ফীত পায়ে এগিয়ে আসতে আসতে বললো,
--- কোথাও শুনেছো মাফিয়ারা কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয়? এ পর্যন্ত যে'ই দূর্বলতার কাছে বশ্যতা স্বীকার করে সেকেন্ড চান্স দিয়েছে সেই ধ্বংস হয়েছে। ড্রাগন হান্টারকে কি এতোটাই বোকা মনে হয় তোমার ?
ডেনিয়েলের ধূর্ত কথার গাম্ভীর্য স্পাই লোকটাকে অযাচিত আতঙ্কে কম্পিত করে তোলার জন্য জন্য যথেষ্ট। সে থরথরিয়ে কাঁপছে, বাষ্পীয় জলকণিকার ন্যায় ঘামের তোড়ে ভিজে উঠেছে তার সমস্ত শরীর। সেভাবেই ভয়ার্ত ঢোক গিলে হাতজোড় করে কিছু একটা বলতে চাইলো ফের, ওর মুখ থেকে টুঁশব্দ বেড়িয়ে আসার আগেই, গর্জন করে আদেশ করলো ডেনিয়েল,
--- নিলললল ডাউউউন।
কথার ক্ষুব্ধতা আঁচ করতে পেরে কয়েক সেকেন্ডের মাঝে হাঁটু ভাজ করে নতজানু হয়ে মেঝেতে বসে পরলো লোকটা। দ্বিতীয়বার কথা বলার সাহস করে উঠতে পারলো না আর। এপাশ ওপাশ ঘাড় ফোটানোর মটমট আওয়াজ ভেসে এলো বিপরীত দিক থেকে। অতঃপর কয়েক সেকেন্ডের মাথায় একটা দ্বিখন্ডিত ছিন্ন মস্তক চোখের সামনে ছিটকে পরলো তকতকে সফেদ মেঝেতে। ঝুপঝুপ করে বেরিয়ে আসা তাজা র'ক্তস্রোতে বন্যার মতো ভেসে গেলো পুরো ঘর। অগত্যা কামরার সামনে পাহারারত গার্ড'স গুলোর পা ভিজে ওঠে অযাচিত তরল পদার্থের স্পর্শে। শুকনো মেঝেতে হঠাৎ পানীয় এর উপস্থিতি টের পেয়ে কৌতুহল বশত মাথা নুয়িয়ে পায়ের দিকে সুক্ষ্ম দৃষ্টিপাত করে তারা। সঙ্গে সঙ্গে ভেতরের ঘটনা আঁচ করতে পেরে একই যোগে শরীর শিউরে উঠে চোখ মুখ ফ্যাকাসে বর্ণ ধারণ করলো তাদের । দিশাহীন আতঙ্কের অতর্কিত ছাপ সুস্পষ্ট হলো দু'জনার মুখমণ্ডলে। তবে মুখ খুলে 'রা' করার সাহস পেলোনা কেউ আর, ভয়ার্ত ঢোক গিলে বিনাবাক্যে চোখাচোখি করলো কেবল।
স্পাই টার বীভৎস শরীরের দু অংশ ভে'ঙেচুরে ছড়িয়ে রয়েছে ঘরের দুই প্রান্তে। সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করেই ভেজা টিশ্যুর সাহায্যে নিজের র'ক্তা'ক্ত মুখমণ্ডল পরিষ্কার করায় ব্যস্ত ডেনিয়েল।
পাইথন লিডারের সঙ্গে হেরে যেতে যেতে উদভ্রান্ত সে, চাইলেও ভেতর থেকে ক্রোধ দমানো মুশকিল। ঠিক এমন সময়,আঠালো র'ক্তস্রোত ডিঙিয়ে হন্তদন্ত পায়ে ভেতরে প্রবেশ করে ডেনিয়েলের বিশ্বস্ত স্পাই ফ্র্যাঙ্কি। ফ্যাঙ্কির ভারী নিঃশ্বাসের শব্দ পেয়ে ঘাড় ঘোরায় ডেনিয়েল। চোখমুখে বিশেষ কপটতা ধরে রেখে নির্বিগ্নে বলে,
--- আপাতত কোনো নেগেটিভ নিউজে আগ্রহ নেই, পরে এসো।
হাঁপাতে হাঁপাতে র'ক্তা'ক্ত ধাতব অ'স্ত্রটির দিকে এক পল নজর দিলো ফ্র্যাঙ্কি, অতঃপর শুষ্ক ঢোক গিলে ডেনিয়েলকে ধাতস্থ করে বললো,
--- নিউজটা নেগেটিভ নয় মাই লর্ড। আই হোপ এটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সবচেয়ে বেশি সাহায্য করবে।
সরল কপাল কিঞ্চিৎ বেঁকে গেলো ডেনিয়েলের, সে কৌতুহলী স্বরে বললো,
--- কি বলতে চাইছো?
--- সেদিন ক্লাবের ওই নতুন স্লাট টা, যাকে কিনা হান্ড্রেড মিলিয়ন দিয়ে কিনেছিল পাইথন লিডার, ওই মেয়েটাই আসলে টমেটো প্রিন্সের বর্ণনাকৃত ব্লু আইড। যার জন্য ব্লাড ডায়মন্ড পর্যন্ত ছেড়ে দিয়েছে এরীশ ইউভান।
ফ্র্যাঙ্কিকে হাতের ইশারায় থামিয়ে দিলো ডেনিয়েল। গম্ভীর স্বরে বললো,
--- এসব জানি। অন্যকিছু বলো।
হ্যা সূচক মাথায় দুলিয়ে আবারও তড়িঘড়ি করে বলতে শুরু করে ফ্র্যাঙ্কি,
--- সেদিন বারে পাইথন লিডারের একটা বিশাল ঝামেলা হয়েছিল Bratva এর সঙ্গে। কয়েকজন মাফিয়া মিলে ওই ব্লু আইড মেয়েটার লিক হয়ে যাওয়া ছবি নিয়ে মন্তব্য করছিল। তখনই হুট করে ওদের উপর অ'তর্কিত আ'ক্রমণ করে বসে এরীশ ইউভান। আই থিংক সে ড্রাংক ছিল, যার ফলে ওখানে গন্ডগোলটা জোড়ালো হয়। তবে সেখানে দাঁড়িয়ে সবচেয়ে বিস্ময়কর কাজটা করেছিল এরীশ ইউভান নিজেই।
--- কি করেছিল?
আচানক স্বরে জিজ্ঞেস করলো ডেনিয়েল।
--- এতোবড় একজন গ্যাংস্টার হওয়া সত্ত্বেও bratva এর নিয়ম ভঙ্গ করে বারের সকলের সামনে আচমকা শ্যুট করে দিয়েছিল মাফিয়া গুলোকে। একেতো একসঙ্গে এতোগুলা মা'র্ডা'র করেছে , তারউপর ক্রদ্ধস্বরে বিড়বিড় করে বলছিল,
--- ওই মেয়েটা আমার, আমার সম্পদ, শুধু আমার।
--- ব্যাস এটুকুই?
ডেনিয়েলের কথায় না সূচক মাথা নাড়ায় ফ্র্যাঙ্কি, কিছুটা চিন্তিত স্বরে বলে,
--- এসব কাহিনীর পরে bratva এর লোকের সঙ্গে বসেছিল এরীশ। কিন্তু সেখানেও রেগেমেগে একই কথা বলে দেয় সে।
--- কি বলেছে?
এরীশকে অনুকরণ করে গাম্ভীর্যের স্বরে বলতে শুরু করে ফ্র্যাঙ্কি,
--- আমি যখন বলেছি মেয়েটাকে বেচবো না, তারমানে বেচবো না। ওই মেয়েটাকে সেফ রাখার জন্য শুধু bratva কেন পুরো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যু'দ্ধ বাঁধিয়ে দিতেও দ্বিধা করবো না আমি।
এটুকু বলে থামলো ফ্র্যাঙ্কি, অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কণ্ঠে কিছুটা আড়ষ্টতা টেনে বললো,
--- পাইথন লিডারের কথার তীব্রতা শুনে মনে হয়েছিল ওই তুচ্ছ মেয়েটার জন্য সত্যি সত্যিই যুদ্ধ বাঁধিয়ে দিবে সে। যদিও এরীশ ইউভান সেসময় নেশায় বুদ হয়ে ছিল, কিন্তু ওর ম্যান পাওয়ার সম্মন্ধে সবাই অবগত, তাই এতোগুলা মাফিয়া মা'র্ডা'রের পরেও যুক্তি তুলে ধরার সাহস দেখায়নি কেউ আর।
--- কারণ এরীশ ইউভান কারোর যুক্তির পরোয়া করেনা তাইতো?
তপ্তস্বরে একাই বিড়বিড়ালো ডেনিয়েল, ফ্র্যাঙ্কি কিঞ্চিৎ আগ বাড়িয়ে শুধালো,
--- মাই লর্ড, কিছু বললেন?
উদাসীন হয়ে না বোধক মাথা দোলায় ডেনিয়েল,প্রতিহিংসায় জ্বলতে থাকা গভীর চোখ দু'টো ছোট হয়ে আসে ধূর্ততায়। হাতের কাছের ধারালো অ'স্ত্র'টা থেকে শুকিয়ে যাওয়া র'ক্তের বান মুছে দিতে দিতে বলে,
--- আই থিংক আমি এরীশ ইউভানের দূর্বলতার হদিস পেয়ে গিয়েছি ফ্র্যাঙ্কি। ইউ নো আই লাভ হান্টিং। এবার শুধু মেয়েটাকে হান্ট করার পালা। আর তারপর হবে আসল প্রতিশোধ। এরীশ ইউভান ঠিক যতটা কষ্ট দিয়ে মে'রছে আমার বেবিগার্লকে, তার চাইতেও হাজার গুন অধিক য'ন্ত্রনা দিয়ে তিলে তিলে মৃ'ত্যু দেবো আমি ওই মেয়েটাকে। ওর দূর্বলতা দিয়ে ওকে আমি এমন ভাবে ভাঙবো ঠিক যেমন ভাবে হ্যামার দিয়ে পাথরের টুকরো গুলোকে পিষ্ট করা হয়। আর তারপর পুরো রাশিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে পাইথন প্যারাডাইস। রাশিয়াতে শুধুমাত্র একটা টেরোরিস্ট গ্রুপের অস্তিত্ব থাকবে আর তা হলো ড্রাগন হান্টার।
কোনো এক অজ্ঞাত কারণ বশত আজ খুব সকালে ঘুমিয়ে গিয়েছিল এরীশ। নেশার ঘোরে বুদ হয়ে থাকা মেয়েটার পাগলামি দেখতে দেখতে কখন যে রাত গড়িয়ে গিয়েছে সেই হদিস ছিল না ওর। ভোরে ভোরে যখন অভিযোগের দুয়ারে তালা দিলো ঈশানী, অজান্তেই ঘুমিয়ে পরলো অপ্রিয় পুরুষের নির্জীব বক্ষস্থলে, তখন এরীশ নিজেই কোলে তুলে রুমে দিয়ে আসে মেয়েটাকে।
দ্বিপ্রহরের শেষ আলো টুকু উবে গিয়ে কুয়াশায় ঢাকা পরেছে প্রকৃতি। দিগন্ত জুড়ে ফুরিয়ে এসেছে ধূসর গোধূলির ল্যাপ্টানো নিয়ন সূর্যশিখা। জঙ্গলের আকাশে নামহীন পাখিদের ঘরে ফেরার ঢল, ঠিক এমন মূহুর্তে ঘুম ভাঙে এরীশের। চোখের দৃশ্য পুরোপুরি স্পষ্টত হওয়ার আগেই নাকের গহ্বরে এসে হানা দেয় ভ্যানিলার এক মিষ্টি স্নিগ্ধ সুবাস।কিয়ৎক্ষন নাক টেনে সুঘ্রাণের অস্তিত্ব নিশ্চিত করতেই এরীশের সিক্সসেন্স জানান দিলো এই সুবাস ওর পরিচিত।
এতো কাছ থেকে পরিচিত সুঘ্রাণের উৎস খুঁজতে চকিতে চোখ খোলে এরীশ। রুম জুড়ে বিষণ্ণ আঁধারের মাঝে বিছানা হাতরে খুঁজে পায় একটা শিফনের পাতলা ওড়না।
সহসা নিজের শক্ত পুরুষালি হাতে ওড়নাটা ছোঁ মে'রে তুলে নিলো এরীশ, বাইরের নিভে যাওয়া গোধূলির টিমটিমে ঝাপসা আলোয় সেটাকে পরখ করে দীর্ঘশ্বাস ছাড়লো নীরবে। অজ্ঞাত ওড়নার দিকে চেয়ে বিরস মুখে বলে উঠলো,
--- তোমাকে বারবার ওয়ার্ন করেছিলাম। বলেছিলাম আমার মস্তিষ্ক থেকে বেড়িয়ে যেতে, কথা শুনোনি। উল্টো দিগুণ সাহস দেখিয়ে বুকে এসে গেড়ে বসেছো? আমার দূর্বলতায় পরিনত হতে চাইছো,কিন্তু কেন? আমাকে এভাবে ধ্বং'সের অভিমুখে ঠেলে দিয়ে কি মজা পাচ্ছো তুমি?
ওপাশের ফিনফিনে নরম কাপড় খন্ড থেকে জবাব আসেনা কোনো, মাফিয়া বস পুনরায় তীর্যক দৃষ্টি ফেলে বলে,
---আমাকে পুরোপুরি বশ করতে চাইলে তোমাকে আমার হতে হবে। সামিল হতে হবে ধ্বং'সলীলায়,কিন্তু তুমি যে পবিত্র। তোমার পবিত্রতাটুকু বরাবরই আকর্ষিত করে আমায়, দ্বিধাগ্রস্থ করে তোলে আমার হৃদয়হীন সত্তটাকে, কিন্তু এটাতো আমি চাইনি। কেন বারবার চোখের সামনে এসে, নিজের ইনোসেন্ট ব্লু আইস দেখিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগাও তুমি আমায়?
এরীশের ব্যতিগ্রস্থ ভাবনার ছেদ ঘটে ওপাশে দরজায় কড়া নাড়ার তীব্র আওয়াজে। তুষার ব্যতীত কেউ নয়, তা বোধগম্য হতেই হাতের কাছের ওড়নাটা আড়ালে সরিয়ে ওকে ভেতরে আসার অনুমতি দেয় এরীশ।
অনুমতি পেয়ে ব্যগ্র কদমে ভেতরে প্রবেশ করতেই তুষার দেখলো শরীরে শার্ট চড়াচ্ছে সে, এরীশকে কিয়ৎক্ষন পর্যবেক্ষন করে ভরাট গলায় তুষার বলে,
--- ব্লাড ডায়মন্ড মিশনের জন্য আমরা এখন পুরোপুরি প্রস্তুত এরীশ।
কালো শার্টের ওপর কালো ওয়েস্ট কোট আর ক্রোকোডাইল লেদারের ঘড়িটা কব্জিবন্দি করে ডিভানের উপর থেকে ওভার কোট আর লোড করা রিভলবার টা ছোঁ মে'রে নিয়ে বেড়িয়ে পরে এরীশ। করিডোর ধরে যেতে যেতে বলে,
--- ব্লাড ডায়মন্ড মিশন ইজ ইম্পর্ট্যান্ট। বাট দেয়ার ইজ সামথিং মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্যাট।
এরীশের পথ অনুসরণ করে এগুচ্ছিল তুষার । হঠাৎ করে মাফিয়া বসের এহেন সিদ্ধান্তে থমকালো সে। তুষারকে দাঁড়িয়ে পরতে দেখে এরীশ পেছনে না ঘুরেই এগিয়ে যেতে যেতে বললো,
--- আই নিড চেরিব্লোসম। আপাতত চেরিব্লোসমের বাগান খুঁজে বের করো।
এরীশের কথায় এবার সত্যি সত্যি ভ্রু কুঁচকালো তুষার। চোখে মুখে নিদারুণ বিরক্তির ছাপ স্পষ্ট তার,সেভাবেই কণ্ঠে একরাশ অনীহা নিয়ে বললো,
--- এখনো ডিসেম্বর মাস শেষ হলোনা, এর মাঝে চেরিব্লোসম কোথায় পাবো?
--- দ্যাট'স নান অফ মাই বিজনেস। যেখান থেকে খুশি বের করো, দরকার পরলে আর্টিফিশিয়াল গার্ডেন তৈরি করো, বাট আই নিড চেরিব্লোসম।
কথা শেষ করে লম্বা পা ফেলে সামনের দিকে হেটে চলে যায় এরীশ। ওদিকে একই জায়গাতে স্থির দাঁড়িয়ে হতাশায় দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। এরীশের হুটহাট সিদ্ধান্তে আজকাল বড্ড চিন্তায় পরে যায় তুষার। মাফিয়া বসের ক্রেজিনেস সম্মন্ধে যথেষ্ট ধারণা রয়েছে ওর, কিন্তু এই উদভ্রান্ত আচরণের নেপথ্যে যদি থাকে অতিব সাধারণ একটা মেয়ে তখন মস্তিষ্কের সবকিছুকে ছাঁপিয়ে যায় তীব্র দুশ্চিন্তার পাহাড়।
*
পেন্টহাউজ থেকে সরাসরি গাড়ি নিয়ে বেড়িয়েছে এরীশ। গন্তব্য মাফিয়া ক্লাব, স্টিয়ারিং এর পাশে অযত্নে পরে আছে ব্ল্যাক স্পেসোর অন-টাইম জার। কেন যেন আজ আর এতো তুষারপাতের মাঝেও কফি পান করায় মনোযোগ নেই ওর। মস্তিষ্কটা গন্তব্যের দিকে স্থির থাকলেও হৃদয়টা পরে আছে বালিশের পাশে এলোমেলো হয়ে পরে থাকা একটুকরো শিফনের ওড়নায়।
ওই ভ্যানিলা ফ্লেভারের মিষ্টি সুবাস টা ক্রমাগত তাড়া করে বেড়ায় ওকে, বারবার মনে করিয়ে দেয় গত রাতের পুঙ্খানুপুঙ্খ সব ঘটনা গুলো। কাল নিজের অজান্তেই অন্তঃকরণ গতি হারিয়েছিল ওর,ঝোড়ো হাওয়ার মতো অনুভূতির টানাপোড়েনে মেয়েটাকে সম্মোধন করেছিল অতিব প্রিয় সেই ছোট্ট ডাকনামে।
--- সাকুরা!
কালকের মতো করে আজ দ্বিতীয়বারের মতো একই শব্দ আওড়ালো এরীশ, একহাতে স্টিয়ারিং ঘুরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়ালো ফের,
--- আই উইশ কাল তোমার জায়গায় আমি ড্রাংক থাকতাম। পুরো পৃথিবীকে না জানিয়ে তোমাকে ঘিরে তৈরি হওয়া নিষিদ্ধ সব অনুভূতি গুলো তোমার কাছেই উগড়ে দিতে পারতাম।
মনের কথায় ফিচেল হাসলো এরীশ।
নীলাম্বরীর ভাবনায় বিভোর হয়ে স্পিডোমিটারের কাটা শ'য়ের ঘরে নিয়ে গেলো অনায়সে। উদভ্রান্তের মতো গাড়ি চালাতে চালাতে দাঁতে দাঁত পিষে বললো,
--- আমার মস্তিষ্ক থেকে বেড়িয়ে যাও। কি চাইছো কি তুমি? পা'গল বানিয়ে ছাড়বে নাকি আমায়? তোমার হাসি, তোমার ওই ব্লু আইস সারাক্ষণ পো'ড়ায় আমাকে। ভুলিয়ে দেয় নিজের সর্বগ্রাসী অস্তিত্বকে। মাফিয়া বস এরীশ কখনো দূর্বলতা অনুভব করে না, করতে পারেনা। তাহলে কেন সারাক্ষণ তোমায় নিয়ে ভাবছি আমি?একটা মূহুর্তের জন্যও কেন মাথা থেকে বের হতে চাইছো না, কেন সারাক্ষণ ভেসে বেড়াচ্ছো দু'চোখে? আমার মতো মানুষের কাছ থেকে আর কি চাওয়ার আছে তোমার?
ভীষণ গর্জনে শেষ কথাটা উচ্চারণ করে অকস্মাৎ মাঝরাস্তায় ব্রেক কষলো এরীশ। ওর এহেন কান্ডে থমকে গেলো পুরো হাইওয়ে। মূহুর্তেই চারিদিক দিক থেকে ধেয়ে আসে বিভীষিকাময় হর্ণের বিরক্তিকর আওয়াজ।
আপাতত পুরো দুনিয়া থেকে সংযোগ বিচ্ছিন্ন করেছে এরীশের উদভ্রান্ত মস্তিষ্কটা। কে কি বললো, কে কি করলো সেসবে বিন্দুমাত্র হুশ নেই ওর।
পুরো শহরটাকে এক পলকে থামিয়ে দিয়ে দু'হাত স্টিয়ারিং এ রেখে মাথাটা আস্তে করে ব্যাকসিটে এলিয়ে দিলো এরীশ। মাত্রাতিরিক্ত ক্রোধের ফলস্বরূপ হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর ইস্পাত কঠিন বক্ষস্থল। সেভাবেই স্থির থেকে চোখ দু'টো বুজে গভীর নিঃশ্বাসের তালে কাতর স্বরে ভীত স্বন্ত্রস্ত মেয়েটার কাছে অনুরোধ করে বসলো মাফিয়া বস,
--- সাকুরা, প্লিজ লিভ মি এ্যালোন।
সুন্দর একটা রোদ্রজ্জল বিকেল। তাপমাত্রা আজ মাইনাস পেরিয়ে টু ডিগ্রি সেলসিয়াস। এতেই যেন প্রাণ ফিরে পেয়েছে পুরো শহর। চারিদিকে ম ম করছে চেরিব্লোসমের মিষ্টি সুবাস। আজ এতোদিন বাদে তুষারে ঢাকা মৃ'ত্যুপুরির ন্যায় পেন্টহাউজ থেকে বেড়িয়ে মন দুলে উঠেছে ঈশানীর। তবে দোদুল্যমান এই মনটাকে খুব বেশি আস্কারা দেওয়ার সাহস করে উঠতে পারলো না নীলাম্বরী, কারণ ওর পাশেই পার্কের লন ধরে হাটছে এরীশ।
আজ হঠাৎ করেই একজন গার্ড পাঠিয়ে ঈশুকে পেন্টহাউজের বাইরে ডেকে পাঠায় এরীশ। প্রথমে তো ভয় পেয়ে গেটের সামনে বসেই অসহায়ের মতো কান্নাকাটি জুড়ে দিয়েছিল নাজুক মেয়েটা। পরে যখন বুঝতে পারলো পরিস্থিতি বেশ স্বাভাবিক, তখন কিছুটা আস্বস্ত হয়ে গিয়ে উঠেছে গাড়িতে।
সেই যে গাড়িতে উঠেছে, তারপর থেকে এখন পর্যন্ত ঈশানীর সঙ্গে একটা টু শব্দ ও করেনি এরীশ। কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কবে ফিরবে কিছুই না। ওর গম্ভীর চেহারা আর তিরিক্ষি মেজাজের দিকে পরখ করে, আগ বাড়িয়ে আর প্রশ্ন করার সাহস পায়নি ঈশানী।
কিন্তু সারা বেলা ড্রাইভ করে অবশেষে এরীশ যখন এই চেরিব্লোসমের বাগানে এসে থামলো, তখন না চাইতেও কৌতুহলের পারদে নিশপিশ করে উঠলো ঈশানীর ভেতরটা। বাগানটা ছিল পার্কের সঙ্গে লাগোয়া, মাঝখানে সুন্দর লন, সেই লন ধরে চলে গিয়েছে মসৃণ পিচঢালা এক দীর্ঘরাস্তা।
আপাতত চারিদিকের সৌন্দর্য আহরণ করতে করতে রাস্তা ধরে হাটছে ঈশানী। ভেতরটা উৎফুল্ল তবে নিশ্চিন্ত নয়।কারণ এরীশের ভাবভঙ্গিমা বুঝে ওঠা বেজায় মুশকিল। সহসা পিছু হাটতে হাটতে সামনে এগিয়ে যাওয়া ব্রাউন ওভারকোট আর কালো মাস্ক পরিহিত এরীশকে উদ্দেশ্য করে প্রশ্নটা করেই বসে ঈশানী,
--- এখানে কেন নিয়ে এলেন?
--- কাজ আছে আমার।
হাটতে হাটতেই রাশভারি আওয়াজে জবাব দিলো এরীশ। ওর প্রতুত্ত্যরে সন্তুষ্ট হতে পারলো না কৌতূহলী মেয়েটা, ফলস্বরূপ আবারও বলে ওঠে,
--- আপনার কাজ আছে তাহলে আমাকে কেন...
বাক্য শেষ করতে পারেনা ঈশানী, তার আগেই গতি স্থির করে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে এরীশ। লোকটার তীরের ফলার তীর্যক চাহনিতে ছ্যাত করে ওঠে ঈশানীর বক্ষপিঞ্জর। সূর্যকীরণে ঝিলিক দেওয়া নীল চোখ দু'টো ভয়ের তোড়ে নামিয়ে নেয় অকস্মাৎ। ভীতু মেয়েটাকে আরও সংকুচিত হয়ে যেতে দেখে চোখের দৃষ্টি পাল্টালো এরীশ, তপ্তস্বরে বললো,
--- এতো কৈফিয়ত দিতে পারবো না, প্রয়োজন হয়েছে তাই নিয়ে এসেছি। তাছাড়া এখানে ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। ফিল ফ্রি।
মুখের কালো ভাব মূহুর্তেই উবে গেলো ঈশুর। ও এগিয়ে গিয়ে এরীশের থেকে আরেকটু দূরত্ব ঘুচিয়ে মিনমিনিয়ে বললো,
--- যদি একটু বাগানটা ঘুরে দেখা যেতো। আসলে এর আগে কোনোদিন চেরিব্লোসম দেখিনি আমি।
--- ইউ ক্যান।
এতোটুকুতেই ভেতর ভেতর আনন্দের ঢেউ খেলে গেলো ঈশানীর। তবে অন্তর্মুখী হওয়ার দরুন মুখের আদলে প্রভাব পরলো না খুব একটা। শুধু দ্রুত কদমে সামনে এগিয়ে গেলো এরীশকে ছাড়িয়ে। ঈশানী সামনে এগিয়ে যেতেই কাউকে কল দিয়ে কানে এয়ারপড গুঁজলো এরীশ। ওপাশ থেকে কল তুলতেই উদ্বিগ্নস্বরে বললো,
--- ফুল গুলো সব আর্টিফিশিয়াল ঠিক আছে, কিন্তু চেরিব্লোসমের ন্যাচারাল গন্ধটা কিভাবে এডজাস্ট করালে?
ওর কথার পাছে ওপাশের ব্যক্তিটি ঠিক কিরূপ প্রত্যুত্তর করেছিল তা আর শুনতে পায়নি এরীশ। তার আগেই ওর সামনে এসে হাজির হয় মনে শিহরণ জাগানো সেই সরলতায় ঘেরা ভীত রমনী। তৎক্ষনাৎ রমনীর দু'চোখের মাঝে থমকে যায় মাফিয়া বসের সমগ্র পৃথিবী, মেয়েটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে, কিন্তু কি চায় সে? সবেগে ফোন কাটলো এরীশ। কান থেকে এয়ারপড খুলে ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলো,
--- হাত পেতেছো কেন? কি চাই?
--- টাকা দিন, আমার কাছে রাশিয়ান টাকা নেই।
হঠাৎ করে মেয়েটার এতো জড়তা কোথায় উবে গেলো আজ? আশ্চর্য হলো এরীশ। তবে চোখেমুখে স্পষ্ট গাম্ভীর্যতা ধরে রেখে বললো,
--- টাকা দিয়ে কি করবে?
তৎক্ষনাৎ আঙুলের ইশারায় পার্কের এককোণে দাঁড়িয়ে থাকা আইসক্রিম ভ্যানটাকে দেখালো ঈশানী, বললো,
--- আইসক্রিম খাবো। আমাদের দেশে রিকশা ভ্যানে করে আইসক্রিম বিক্রি হয়, আর এখানে কাভার্ডভ্যানে। কি অদ্ভুত!
এরীশ টাকা দিলোনা ঈশানীকে। গটগটিয়ে সামনে এগিয়ে যেতে যেতে জানালো,
--- এসো দেখছি।
চারিদের মৃদুমন্দ হাওয়া আর চেরিব্লোসমের স্নিগ্ধ সুবাস টুকু উপভোগ করতে করতে কুণ্ঠিত পায়ে সামনে এগুলো ঈশানী। পুনরায় কারোর সঙ্গে কথা বলায় ব্যস্ত হলো এরীশ। ওদিকে কাভার্ডভ্যান থেকে কেউ আইসক্রিম ও এগিয়ে দিলোনা ঈশুকে, ফলস্বরূপ কিঞ্চিৎ সাহস দেখিয়ে এরীশকে আরও একবার বিরক্ত করার পায়তারা করে অধৈর্য মেয়েটা। দু'কদম পিছিয়ে এসে এরীশের মুখোমুখি দাঁড়িয়ে বলে,
--- কি হলো কিনে দিন?
ঈশানীর কথায় কপাল জুড়ে অজ্ঞাত ভাজ আটলো এরীশ, ভাবলেশহীন কন্ঠে সামনের ভ্যানটাকে দেখিয়ে বললো,
--- এই যে।
--- এই যে মানে?
ভ্রু কুঁচকে এলো ঈশানীর। ওর কথার পাছে পুনরায় কানে এয়ারপড গুঁজতে গুঁজতে জবাব দিলো এরীশ,
--- পুরো ভ্যানটাই কিনেছি, যত খুশি খাও।
--- কিহ!
হতবিহ্বল হয়ে সজোরে শব্দটা বেড়িয়ে এলো ঈশানীর হা হয়ে যাওয়া মুখগহ্বর ভেদ করে । এরীশ এগিয়ে যাচ্ছে,ওর যাওয়ার পানে চেয়ে মেয়েটা চ্যাঁচিয়ে উঠে বললো,
--- কিন্তু এতোগুলা আইসক্রিম কি করবো আমি এখন?
--- এরীশ কখনো অংশীদার বর্দাস্ত করেনা, যেটার প্রয়োজন হয় পুরোটাই দখল করে নেয়।
পেছনে না ঘুরেই জবাব দিলো এরীশ।
এমন একটা উদ্ভট লোকের কাছে আইসক্রিম চেয়ে যে কি বড় পাপ করে ফেলেছে, তা ঠাওর করতে পেরে মনেমনে কপাল চাপড়ালো ঈশানী। মুখের মাঝে বিরক্তির ভাজ টেনে অসহায় স্বরে বললো,
--- তাই বলে পুরো একটা কাভার্ডভ্যান?
জবাব দেয়না এরীশ। নিজের মতো করে হেটে চলে যায় সামনের দিকে। ঈশানী আর কিইবা করবে, যতগুলো পারলো ব্যাগভর্তি করে দু'হাতে তুলে নিলো। বাদ বাকি আইসক্রিম গুলো সব বিলিয়ে দিলো পার্কে খেলে বেড়ানো বাচ্চাদের মাঝে। তারপর আবারও হাটা ধরলো নির্দয় লোকটার পিছু পিছু।
*
একহাতে আইসক্রিমের প্যাকেট গুলো নিয়ে অন্যহাতে মিন্ট ফ্লেভারের একটা আইসক্রিম খেতে খেতে হাঁটছে ঈশানী। ওর পেছনেই কনফারেন্স কলে কথা বলতে বলতে সামনে এগুচ্ছিল এরীশ। যদিও মোবাইলের অপর প্রান্তে একটা বিরাট ডিল নিয়ে বাকবিতন্ডা হচ্ছে, তবে তার দিকে বিন্দুমাত্র আগ্রহ নেই এরীশের। কনফারেন্স তো একটা অজুহাত মাত্র। ও তো কেবল আড় চোখে এই মেয়েটাকেই দেখছে। বুকের মাঝে একরাশ জমানো কষ্ট নিয়ে ব্যথিত মুখে দিনাতিপাত করা এই মেয়েটাকে আজ আনন্দিত দেখাচ্ছে। ওর বোকা বোকা আবদার , অদৃশ্য খোলসের ভেতর থেকে বেরিয়ে এসে কিছুটা উৎফুল্ল হওয়ার প্রচেষ্টা কোনোকিছুই নজর এড়ায়নি এরীশের।
সেদিন যখন অবচেতন মেয়েটাকে রুমে শুয়িয়ে দিয়ে এসেছিল ও, তখনই দু'চোখের দৃষ্টি আর্কষন করেছিল স্টাডি টেবিলের উপরে রাখা ছোট্ট একটা চিরকুট। যাতে লেখা ছিল,
--- চেরিব্লোসমের একটা বিকেল হোক আমার, স্বপ্ন পূরণের জন্য একটা নিজের মানুষ আর একমুঠো সতেজ খুশি।
এরীশ জানেনা এই কাব্যিক কথার সারমর্ম। বুঝেও উঠতে পারেনা খুব একটা। তবে ও এটুকু ঠিকই ধরতে পেরেছিল যে, ঈশানী চেরিব্লোসম দেখতে চায়। আর আজ এই প্রথমবার এরীশ সেটাই করেছে যেটা ও নয় বরং অন্যকেউ চায়।
অন্তহীন ভাবনার অনলে বিভোর থেকে এরীশের মন ব'লে,
--- আমি জানিনা কেন এই অন্তর্দহন। আমার মতো একটা গন্তব্যহীন পাপী হৃদয়ের আনাচকানাচে কেন তোমার এতো অবাধ বিচরণ। কেন অন্ধকার কালকুটের পাপের সম্রাটের মনের সম্রাজ্ঞী চেরিব্লোসমের মতো একটা পবিত্রসত্তা সেটাও জানা নেই আমার? তোমার পবিত্রতাকে ভয় পাই আমি সাকুরা। এসে বুক চিঁড়ে দেখে যাও, মাফিয়া বস এরীশ কুণ্ঠায় নতজানু। ভালোই তো ছিলাম আমার চিরাচরিত এই কালো দুনিয়ার শোষন আর প্রতিপত্তি নিয়ে। তবে হঠাৎ করে কেন বাঁধালে এই ঝড়? অঙ্গারের মতো জলন্ত জীবনে হুট করে শীতল জলধারা বয়িয়ে দিয়ে কেনো দেখালে এই অদৃশ্য মায়ার লোভ? এখন যে আমার তোমাকে চাই, তোমাকেই চাই!
সে-সময় এরীশের ভাবনার জগৎ ছাপিয়ে ভেসে আসা দু'টো গানের লাইন ছিল ঠিক এমন,
--- তোমার নামে রোদ্দুরে
আমি ডুবেছি সুমুদ্দুরে
জানিনা যাবো কতদূরে এখনো...
আমার পো'ড়া কপালে
আর আমার সন্ধে সকালে
তুমি কেন এলে জানিনা এখনো....
ফন্দি আঁটে মন পালাবার
বন্দি আছে কাছে সে তোমার...
যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই, তোমাকে চাই,
যদি মিথ্যে মানতে চাও
তোমাকেই চাইইই....
প্রাণোচ্ছল মেয়েটাকে দেখতে দেখতে কখন যে ভবঘুরে হয়ে এরীশ ওর অনেকটা কাছাকাছি চলে এসেছিল সে কথা বলা বাহুল্য।
তবে সুন্দর সাজানো এই একচিলতে বিকালটাকে চোখের পলকে যু'দ্ধক্ষেত্র বানিয়ে দিলো অজ্ঞাত কিছু মুখোশধারী আ'ক্রম'ণকারী। হুট করেই কোথা থেকে যেন বিকট আওয়াজ তুলে ঈশানীর দিকে ছুটে আসে চকচকে রুপোলি রঙা একটা ধাতব বুলেট। তবে হাওয়ার বেগে ছুটে আসা তীর্যক বুলেটটা ঈশুর বক্ষভেদ করার আগেই ওকে একটানে ঘুরিয়ে নিজের কাছে টেনে আনে এরীশ। আকস্মিক ঘটনায় ভয়ে জর্জরিত হয়ে ঈশানীও দু'হাতে জাপ্টে ধরে এরীশকে। অতঃপর প্রথমবারের মতো সজ্ঞানে আলিঙ্গন হয় দুজনার।ভয়ের তোড়ে দু'টো উদভ্রান্ত দেহের মাঝে চুল পরিমাণ দূরত্বও অবশিষ্ট থাকেনা আর।
চলবে.
#আমি_শুধু_চেয়েছি_তোমায়❤️🔥
#পর্বঃ২৪
#লেখনীতেঃsuraiya_rafa
🚫কপি করা নিষিদ্ধ।
🚫কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য।
*
*
এক পশলা শীতল হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেলো বিকেলের মরচে পরা নরম রোদ। ধূসর গোধূলির লালিমা ছাপিয়ে প্রকৃতিতে ভর করেছে কুয়াশা মোড়ানো অপার সন্ধ্যা বেলা। বিশাল আকাশের বক্ষচিড়ে ঝুমঝুমিয়ে নেমেছে তুষারের বর্ষণ। হাড়কাঁপানো ঠাণ্ডা হাওয়ায় চেরিব্লোসমের গাছ গুলো দোল খাচ্ছে নীরবে ।
নিরবিচ্ছিন্ন পিচঢালা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এরীশ। যার চোখেমুখে জড়ো হয়েছে পাশবিক হিং'স্র'তা।ক্রোধের তোড়ে মটমট করছে ধারালো চোয়াল। ধূসর বাদামি চোখ দু'টোতে ঘনীভূত আগ্নেয়গিরির অগ্নুৎপাত।
তড়িৎ বেগে বু'লেট টা ছুটে আসার সঙ্গে সঙ্গে ঈশুকে বুকে চেপে ধরে এরীশ। অকস্মাৎ ঘটনায় সচকিত হয়ে ওঠে ওর প্রতিটি ষষ্ঠ ইন্দ্রিয়, বুলেটের গতি পথে বাজপাখির মতো দৃষ্টি নিক্ষেপ করে মাত্রাতিরিক্ত রাগে থরথর করে কেঁপে ওঠে মাফিয়া বস। যেন রক্তিম চোখের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক্ষুণি ছিঁ'ড়ে বের করে নিয়ে আসবে আ'ক্র'মণকারীর অকুতোভয়ী হৃদপিন্ডটা। ভস্ম করে দিবে তার অ'স্ত্র ধারিত কুটিল হাতের প্রতিটি শিরা উপশিরা।
অথচ ওর পৈশাচিক মস্তিষ্ক জুড়ে ভলভলিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিং'স্র'তাকে ছাড়িয়ে যাচ্ছে কড়াপড়া হৃদয়ে বহমান মন্থর শিথিলতা। জীবনে প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম এমন বেগতিক দোটানার সাক্ষী হয়েছে ব্লাডিবিস্ট খ্যাত হৃদয়হীন মাফিয়া বস ।
চোখের সামনে শ'ত্রুদের মিছিল। অথচ এক তীক্ষ্ণ অনুভূতির জোয়ারে ভাসছে অন্তঃকরণ। তুলতুলে নরম শীর্ণকায় নারী শরীরের সংস্পর্শে স্তম্ভিত এরীশ। যখন মনে পরে এই ধনুকের মতো বাঁকানো ছোট্ট নারী দেহের অধিকারীনি অন্য কেউ নয়, স্বয়ং নীলাম্বরী তখনই থমকে যায় পৃথিবী। গতি হারায় হৃদস্পন্দন। ভেতরের দাবিয়ে রাখা সুপ্ত য'ন্ত্রণাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে অর্হনিশ। ভয়ের তোড়ে তিরতির করে কাঁপছে নাজুক মেয়েটার সমগ্র শরীর,অজান্তেই মুখ দাবিয়ে রেখেছে নিষ্ঠুর মাফিয়ার ইস্পাত কঠিন বক্ষ ভাঁজে। দু'হাতে খামচে ধরেছে পিঠের দিকের ওভার কোটটা। হাতে থাকা আইসক্রিম গুলো ছিটকে পরে গড়াগড়ি খাচ্ছে পায়ের কাছে।
এরীশের শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়। হৃদয়ে তার অনুভূতির তুফান। অথচ অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ওভার কোট সরিয়ে দু'হাত গুঁজেছে পকেটের ভেতর। বুকের মাঝখানে ভ্যানিলার মতো লেপ্টে আছে নাজুক তুলতুলে মেয়েটা। এরীশ না তো মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরছে বুকে, আর না তো নিজের থেকে সরিয়ে দিচ্ছে দূরে । কেবল বিনাবাক্যে পবিত্র মেয়েটার ভয়টুকু কে
গুটিয়ে নিচ্ছে আলগোছে।
তবে আ'ক্র:মণের পরে চারিদিকের এমন নীরবতা, হঠাৎ করে পার্কের গেইট বন্ধ হয়ে যাওয়া, সবকিছুই এরীশের ষষ্ঠ ইন্দ্রিয়তে দিয়ে যাচ্ছে আকস্মিক গেরিলা আ:ক্রম'ণের নিদারুন পূর্বাভাস।
দু মিনিট, মাত্র দু মিনিট ও ভাবনার সুযোগ পেলোনা এরীশ। পরমূহুর্তেই চারিপাশ থেকে ছুটে আসে শটগানের একাধিক বজ্রধ্বনি। ততক্ষনাৎ ঈশানীকে নিয়ে আইসক্রিম ভ্যানটার পেছনে গিয়ে দাঁড়ায় এরীশ। এহেন নৃ'শংস অপ্রীতিকর পরিস্থিতিতে পরে মুখ চেপে ধরে হুঁ হুঁ করে কেঁদে ওঠে ভীত মেয়েটা। কোমরের খাঁজ থেকে রি'ভলবার বের করে আড়াল থেকে শত্রুদের উদ্দেশ্য কয়েক দফা গু'লি ছুড়ে ঈশুর দিকে ঘুরে তাকায় এরীশ। গ্রীবা বাড়িয়ে ওর মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের ডগায় আঙুল চেপে ধরে বলে,
--- হুশশশশশ!
হৃদয়হীন লোকটার কঠোর নির্দেশে থেমে যায় ঈশু। কান্নার তোড় কমে এলে ঠোঁটে ঠোঁট চেপে হেঁচকি তোলে ক্রমশ।
শ'ত্রুদের মোকাবিলার মাঝেও আরেকবার নিস্প্রভ দ্বিধাহীন নজরে ক্রদনরত মেয়েটার মুখাবয়ব পরখ করলো এরীশ। ল্যামপোষ্টের আবছা আলোয় দেখতে পেলো ঠান্ডায় জমে র'ক্তিম হয়ে ওঠা একটা কান্নারত মুখ। ফোলা ফোলা অভিমানী নীল চোখ। পেজা তুলোর মতো বরফের আচ্ছাদনে ভরে ওঠা এলোমেলো সর্পিল চুল।প্রচন্ড শীতে জবুথবু মেয়েটার শ্বাসপ্রশ্বাস থেকে বেড়িয়ে আসছে শ্বেত রঙা শীতল বাষ্প। যা দেখা মাত্রই নিজের পরনের ওভার কোটটা খুলে ওর দিকে বাড়িয়ে দেয় এরীশ।
চোখের সামনে ওভার কোট দেখতে পেয়ে ওর দিকে প্রশ্ন সূচক দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী। এদিক ওদিক সচকিত দৃষ্টি ফেলে মেয়েটার চাউনী সম্পূর্ণ উপেক্ষা করে রাশভারি কঠোর আওয়াজে এরীশ বলে ,
--- হারিআপ।
ঈশানী বাকবিতন্ডা করলো না আর, ঠান্ডায় জমে আসছে হৃদপিণ্ড। যার দরুন ভয়ে ভয়ে হাত বাড়িয়ে নিয়ে নিলো উষ্ণ পোশাকটা। এরপর সেটাকে গায়ে চড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আড়ালে। কোনো এক অযাচিত কারণ বশত একহাত দিয়ে ওর মাথার উপর হুডিটা টেনে দেয় এরীশ, তাতক্ষণিক বিকট আওয়াজে কেঁপে ওঠে পুরো ধরণি। অ'গ্নিশিখার পারদে দাউদাউ করে জ্বলে ওঠে চেরিব্লোসমের সুন্দর বাগানটা। আচানক অ'গ্নিকা'ণ্ডে কানে হাত দিয়ে নিচে বসে পরে ঈশানী,দুনিয়ার হুঁশ জ্ঞান হারিয়ে কেঁদে ওঠে হাউমাউ করে। অথচ এতোকিছুর পরেও কোনোরূপ ভাবান্তর দেখা গেলোনা এরীশের মাঝে। ওর অভিব্যক্তি নিস্প্রভ, কানে লাগানো এয়ারপডটা সচল রেখে কাউকে জোর হুকুমে আদেশ করলো সে,
--- আই ওয়ান্ট অল অফ দেম ইন মাই বেজমেন্ট।বি এ'লার্ট! একজন ও যাতে পালাতে না পারে।
এরীশের কথার পাছে ওপাশ থেকে কি প্রত্যুত্তর ভেসে এলো তা আর শোনা হলোনা ঈশুর। তার আগেই ওর দৃষ্টি গোচর হলো একটা খরখরে পুরুষালি হাত, আঙুল বেশ লম্বা, কালো রঙের ট্যাটু ব্যতিত অন্ধকারের মাঝেও গৌড় বর্ণের শিরা উপশিরা গুলো স্পষ্ট দৃশ্যমান।
হাতের সূত্র ধরে ফোপাঁতে ফোপাঁতে মুখ তুলে তাকাতেই দেখলো, নিষ্ঠুর লোকটার শূন্য অভিব্যক্তি। এবার হাত বাড়ানোর কারণটা ঠিক বোধগম্য হলোনা ওর, তাই কুণ্ঠিত হয়ে মানুষটার অক্ষিপুটে চোখ মেলালো ফের। মেয়েটাকে বারবার ভয় পেতে দেখে আড়ালে তপ্তশ্বাস ছাড়ে এরীশ। অস্ফুটে বলে,
--- কাম অন।আ'গু'ন ছড়িয়ে যেতে আর বেশি বাকি নেই।
ভীত হরিণীর মতো শঙ্কায় জর্জরিত মেয়েটা আস্বস্ত হতে পারলো না খুব একটা। অগত্যা জড়ানো গলায় বললো,
--- কি ছিল এটা?
--- গ্রে'নেট।
হাতটা বাড়িয়ে রেখেই গম্ভীর স্বরে জবাব দিলো এরীশ। ততক্ষণাৎ আঁতকে উঠল ঈশানী, খেই হারিয়ে তড়িঘড়ি করে আঁকড়ে ধরলো এরীশের বলিষ্ঠ খরখরে হাতের আঙুল । উঠে দাঁড়িয়ে চারিদিকের পরিস্থিতি পরখ করে ঠোঁট ভেঙে কেঁদে উঠে ভীষণ কষ্টে বললো,
---দাউদাউ করে আ'গু'ন জ্বলছে, কি করে বের হবো এখান থেকে? নাকি এখানেই?
ক্রন্দনরত মেয়েটার মুখের দিকে এক পল চাইলো এরীশ। ওকে আস্বস্ত করে কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে কাউকে কম্ফোর্ট ফিল করাতে হয়, কিভাবে সাবলীল কথায় শান্তনা দিতে হয়, কোনো কিছুই জানা নেই হৃদয়হীন লোকটার। ওর জীবনে তো সাবলীল বলেই কোনো শব্দের অস্তিত্ব নেই। যা আছে তা কেবলই ধ্বং'সযজ্ঞ,পা'পাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা। জীবন মর'ণ পরিস্থিতিতেও ওর ডিকশনারিতে একটাই বাক্য প্রচলিত সবসময় ,
--- নিষিদ্ধ দুনিয়ার মাফিয়া বস কখনো হেরে যায়না। জীবনের অন্তিম প্রহর ঘনিয়ে এলেও জয় নিশ্চিত করে তবেই মৃ'ত্যুকে আলিঙ্গন করে সে।
এরীশের ভাবনার মাঝেই গতি হারালো ধ্বং'সলীলা। আ'ক্রমণ পাল্টা আ'ক্রমণের তান্ডবে থমথমে চারিপাশ। গু'লির তীব্রতায় চোখের সামনে ঝাঁঝরা হয়ে গেলো আইসক্রিম ভ্যানটা। গাঁ ঢাকা দেওয়ার শেষ আশ্রয়টুকু এভাবে নস্যাৎ হয়ে যাওয়ায় আঁতকে ওঠে ঈশানী। ওকে টান মে'রে বুকের একপাশে ফেলে দিয়ে অন্যহাতে সবেগে গু'লি চালায় এরীশ। পেছনের কয়েকজন দূর্বিত্তকে পর পর মা'র্ডার করে ঈশানীকে নিয়ে দ্রুত হেটে পার্কের পেছনের এক্সিট ধরে সে । আ'গুনের কারণে রাস্তাটা ব্লক হয়ে আছে, পাশেই ভেন্টিলেটরের ছোট এক্সিট। আপাতত সেটাই গু'লি করে উড়িয়ে দিলো এরীশ, অতঃপর ঈশুর কোমর চেপে ধরে চোখ মুখ খিঁচে লাফ দিলো সেখান থেকে।
ওদিকের গো'লাগু'লি এখনো চলমান। পাইথন লিডারের সব কৌশলী গার্ড'স গুলো উপস্থিত হয়েছে ইতিমধ্যে।
ভারী অ'স্ত্রের ঝনঝন আওয়াজ আর রাইফেল থেকে বের হওয়া ঝাঁঝালো বারুদের গন্ধে ভরে উঠেছে জায়গাটা। ক্ষণে ক্ষণে ছোট বড় গ্রে'নেটের বি'স্ফোরণ বিকট আওয়াজ তুলে কানে তালা লাগিয়ে দিচ্ছে যেনো।
একের পর এক বীভৎস লা"শ পরে যাচ্ছে চোখের পলকে। চারিদিকে র'ক্তে'র ছড়াছড়ি।
কংক্রিটের শক্ত প্রাচীরের আড়ালে জীর্ণশীর্ন হয়ে দাঁড়িয়ে একহাতে রিভলবার চালাচ্ছে এরীশ। বুকের মধ্যে সজোরে চেপে ধরে রেখেছে ঈশুকে। হঠাৎ এভাবে টান মে'রে কাছে নিয়ে আসার দরুন ঝপাৎ করে খুলে গিয়েছে মাথার হুডিটা। সেইসাথে সবগুলো চুল গিয়ে আঁচড়ে পরেছে মাফিয়া বসের শরীরে।
অকস্মাৎ ঘটনায় হাতের শক্তি উবে গেলো এরীশের। ঈগলের ন্যায় শিকারি মনোযোগের সবটুকু গ্রাস করে নিলো একটা আদুরে মুখের ঘোর লাগানো মুগ্ধতা। এতোক্ষণে এরীশ খেয়াল করলো সাকুরা ওর কতটা কাছে দাঁড়িয়ে, ঠিক কি ভাবে গুটিসুটি মে'রে অনেকটা সাহস জুগিয়ে দু'হাতে খামচে ধরে রেখেছে ওর শার্টটাকে। আর সবশেষে চারিদিকের এতো জ্বালাও পো'ড়াও গন্ধের মাঝেও , মেয়েটার শরীরের সবচেয়ে আলাদা, সবচেয়ে আকর্ষনীয় সুঘ্রাণ। যা বারবার মনোযোগ কেড়ে নেয় মাফিয়া বসের। সহসা চোখ বুজে গভীর শ্বাস টেনে বিড়বিড়ায় সে,
--- ভ্যানিলা।
এতোক্ষণ দিশেহারা হয়ে শ'ত্রুদের দিকে দৃষ্টি স্থির করে রাখলেও, এরীশের অকস্মাৎ থমকে যাওয়া দেখে চোখ ঘোরায় ঈশু। ওর স্থির সাবলীল অভিব্যক্তি দেখে আতঙ্কে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ওকে ঝাঁকিয়ে উঠে বলে,
--- ওরা চলে আসছে তো, জলদি কিছু করুন।
ওর চোখেমুখে ভীষণ উদ্বিগ্নতার ছাঁপ। এরীশ চোখ খুললো সবেগে, ঈশানীও তাকিয়ে ছিল ভয়ার্ত চোখে, ফলস্বরূপ আবারও ঘোলাটে দৃষ্টির মিলন হলো দুজনার। চোখে চোখ পরার সঙ্গে সঙ্গে বিষণ্ণ অনুভূতির মিশেলে চুপসে গেলো ঈশানী। মুখ কালো করে নামিয়ে নিলো অক্ষিপুট। তৎক্ষনাৎ স'হিংস গো'লাগু'লির আওয়াজে যুদ্ধক্ষেত্রের মতো ঝনঝনিয়ে ওঠে চারিপাশ। গগন বিদারিত আওয়াজে ফের হকচকিয়ে উঠে এরীশের বুকে মুখ লুকায় মেয়েটা। কান্নার তোড়ে ঢেউ তুলে বলে,
--- ওরা চলে এসেছে, এবার কি হবে? কে বাঁচাবে আমাকে?
ঈশানীর কথার মাঝেই আকস্মিক গতিতে একটা তেল চকচকে ধাতব বু'লেট ছুটে এলো ওদের দিকে । ততক্ষণাৎ ঈশুকে নিয়ে হাওয়ার বেগে অন্যপাশে ঘুরে যায় এরীশ। এবার দেওয়ালে পিঠ ঠেকেছে ঈশানীর, আর ওর মুখোমুখি এরীশ। মাঝখানে কয়েক ন্যানো সেন্টিমিটারের দূরত্ব মাত্র। ঈশানীর মাথার দু'পাশে হাত রেখে সটান দাঁড়িয়ে আছে মাফিয়া বস টা। তার মুখভঙ্গিমা স্থির ভাবলেশহীন, ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা, সেভাবেই নাজুক ভীত মেয়েটাকে বাহুবদ্ধ করে দাঁতে দাঁত পিষলো লোকটা। এরীশের গতিবিধি পর্যবেক্ষন করে শুষ্ক ঢোক গেলে ঈশু।ওর চোখের আড়ষ্টতায় বাঁকা হাসিতে ঠোঁট প্রসারণ করে এরীশ, গম্ভীর স্বরে জবাব দেয়,
--- চিন্তা নেই, আমি বেঁচে থাকতে তুমি ম'রবে না।
এরীশ কথাটা বলতে বাকি মূহুর্তেই ভুমিকম্পের ন্যায় কাঁপন দিয়ে উঠলো চারিপাশ, আচানক ঘটনায় দিগ্বিদিক হারিয়ে ছুটতে শুরু করে সকলে। অবাকের চরম সীমানায় পৌছে ঈশানী নিজেও ভ্রু কুঁচকালো কৌতূহলে।
একটু পরেই মিসাইল বি/স্ফো'রণের বিকট আওয়াজে থরথরিয়ে কেঁপে উঠলো পুরো শহর। কয়েক সেকেন্ডের মাঝে চোখের সামনে ভস্ম হয়ে গেলো আগন্তুক আ'ক্রম'নকারীর দল। চোখমুখ জ্বলে যাচ্ছে, জলোচ্ছ্বাসের জলের ন্যায় ছড়িয়ে যাচ্ছে আগু'নের লেলিহান। পুরো ঘটনার সাক্ষী হয়ে স্তম্ভিত বাকরুদ্ধ ঈশানী। দেখে মনে হচ্ছে মেয়েটা শ্বাস নিতেই ভুলে গিয়েছে। নৃ'শংস পাপের শহর এই মস্কো, তার চেয়েও বেশি নৃ'শংস এই শহরের পাপী হৃদয়হীন মানুষ গুলো। ঈশানীকে আরও একধাপ অবাকের চূড়ায় পৌঁছে দিয়ে জলন্ত অ'গ্নিদাহ থেকে বেড়িয়ে এলো একটা আ'ক্রমনকারী লোক। মূমুর্ষ পায়ে সামনে এগোতে এগোতে নিঃশব্দে রাইফেল তাক করালো এরীশের পানে। তবে ট্রিগার প্রেস করার সুযোগ হলো না আর, তার আগেই পেছনে না ঘুরে রি'ভলবারের সবকটা গু'লিতে ওর মস্তিষ্কটা ঝাঁঝরা করে দেয় ব্লাডিবিস্ট খ্যাত মাফিয়া বস ।
এরীশের এহেন বীভৎস কর্মকান্ডে আঁতকে ওঠে ঈশানী। ওর নির্জীব ক্রোধান্বিত মুখের পানে চেয়ে হকচকিয়ে শুধায়,
--- কি করে দেখলেন ওনাকে?
--- তোমার চোখে।
নিশ্চয়ই ঈশানীর অবাক চোখের মাঝে লোকটার প্রতিবিম্ব ফুটে উঠেছিল। তারমানে এতোক্ষণ ওর চোখের মাঝেই ডুবে ছিল এরীশ।
তবে ঈশানী আশ্চর্য হলো এই ভেবে যে লোকটার নিশানা কত নিখুঁত। সামান্য চোখের প্রতিবিম্ব দেখেই লোকটাকে শ্যুট করে দিল সে , একবার পেছনে অবধি তাকানোর প্রয়োজন বোধ করলো না।
--- এরীশ! কাম ফাস্ট।
এতোকিছুর মাঝে হুট করে তুষারের স্মিত কন্ঠস্বরের আওয়াজে সম্বিত ফিরে পায় ঈশানী। চোখ ঘুরিয়ে দেখতে পায় স্পোর্টস কার নিয়ে দাঁড়িয়ে আছে সে। এরীশ ততক্ষণাৎ ঈশুর হাতটা ধরে এগিয়ে যায় গাড়ির দিকে, দরজা খুলে কঠোর আদেশের স্বরে বলে,
--- বসো।
ঈশানী তাই করলো, এগিয়ে গিয়ে গুটিসুটি মে'রে বসলো গাড়িতে। ও বসতেই ভেতরে গিয়ে নিঃশব্দে গিয়ার টানলো এরীশ। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ধ্বং'সযজ্ঞের ওই স্থান ত্যাগ করে চলে গেলো অনেক দূরে। গাড়ির মাঝে পিনপতন নীরবতা। নিরিবিলি সুন্দর বিকেলের সবটুকু প্রচেষ্টা মাটিতে মিশে গিয়েছে। চেরিব্লোসমের স্নিগ্ধ গাছগুলো পরিনত হয়েছে দগ্ধ আবর্জনায়, সেসব ভাবলেই হিং'স্রতার প্রভাবে চিড়বিড়িয়ে ওঠে এরীশের পৈশাচিক মস্তিষ্ক। ইচ্ছে করে এক্ষুনি গিয়ে সবকটার ছাই হয়ে যাওয়া ম'রদেহকে আবারও মে'রে ফেলতে।
কিন্তু এই মূহুর্তে সেটা সম্ভব নয়। না তো এই মূহুর্তে কারোর সঙ্গে সামনা সামনি লড়াই করার সুযোগ ছিল ওর । কারণ সারাটাক্ষন ভয়ের চোটে ওর সঙ্গে লেপ্টে ছিল একটা স্নিগ্ধ চেরিব্লোসমের বাগান। পৃথিবীর সব চেরিব্লোসম পু'ড়ে ছাই হয়ে গেলেও, এটাকে সুরক্ষিত রাখায় সর্বদা তৎপর এরীশ ইউভান।
*
খানিকক্ষণ সময় গড়ালে বিশাল রানওয়ের মাঝখানে এসে গাড়ি থামায় এরীশ। অদূরে লাল নীল আলো জ্বালিয়ে প্লেন যাতায়াত করছে, খুব কাছেই এয়ারপোর্ট হয়তো। তবে এটা প্রাইভেট রানওয়ে।
গাড়ির জানালায় উঁকি দিতেই ঈশু দেখলো সামনের হ্যালিপ্যাডে দাঁড়িয়ে আছে কালো রঙা একটা লাক্সারিয়াস হেলিকপ্টার। তার বিস্তৃত পাখাগুলো চলন্ত। কিন্তু এখানে এসে হঠাৎ গাড়ি থামানোর কারণ ধরতে পারলো না মেয়েটা। অগত্যা ওর ভেতরে ভেতরে বইতে শুরু করলো সংশয়ের ঝোড়ো হাওয়া।
--- নেমে এসো।
গাড়ি থেকে নেমে ঈশানীকে সশব্দে আদেশ করলো এরীশ।
মেয়েটা শঙ্কিত হলো, ও আসলে এরীশকে বিশ্বাস করেনা মোটেই। এই নির্দয় লোকটা যখন তখন খারাপ কিছু ঘটিয়ে ফেলতে পারে, সেই ভয়ে তটস্থ ঈশানী। ফলস্বরূপ হাতের মাঝে হাত কচলাতে কচলাতে কুণ্ঠিত স্বরে বললো,
--- নামবো মানে? কোথায় যাবো? এটাতো পেন্ট হাউজ নয়।
সচরাচর কৈফিয়ত দেওয়ার অভ্যেস নেই এরীশের। তারউপর মেজাজটাও বিগড়ানো সহসা শক্ত কঠিন আওয়াজে বললো,
--- নামতে বলেছি নামো। মুখের উপর প্রশ্ন ছোঁড়ার অভ্যেসটা বদলাও, এসব আমার একদম পছন্দ নয়।
লোকটা এমন ভাবে কথাটা বললো, যেন নিজের বিয়ে করা বউকে মানিয়ে নিয়ে সংসারে অভ্যস্থ হওয়ার হুকুম করছে সে । ওদিকে এরীশের কথায় ক্ষীপ্র হয়ে ওঠে ঈশানী। জোরপূর্বক তেজ দেখিয়ে ঝাঁঝালো স্বরে বলে,
--- নামবো না, কিছুতেই নামবো না। আপনি নিশ্চয়ই আমাকে অন্য কোথাও বেঁচে দিবেন তাই না? কেন এমন করছেন? কি ক্ষ'তি করেছি আপনার? নিজের আত্মসম্মান, নিজের পবিত্রতা রক্ষার জন্য আর কতো মিনতি করতে হবে আমায়? আপনার কি একটুও দয়া নেই?
কথা বলতে বলতে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মেয়েটা। এরীশ আর জবাব দিলো না কোনো, অকস্মাৎ গাড়ির দরজাটা খুলে হিং'স্র শিকারির ন্যায় একটানে ছোঁ মে'রে কাঁধে তুলে নিলো মেয়েটাকে। নিঃশব্দে ওর চিকন কোমরটা নিজের বলিষ্ঠ বাহুতে আঁকড়ে ধরে পা বাড়ালো হেলিপ্যাডের অভিমুখে।
এরীশের কান্ডে হাত পা ছুড়তে ছুড়তে চ্যাঁচাতে শুরু করে ঈশানী। সরু দু'হাতে মাফিয়া বসের সুডৌল পৃষ্ঠদেশে একের পর এক কিল ঘুষি দিতে দিতে শরীর কাঁপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। ওর কিল ঘুষি গুলো মোমের ন্যায় পিছলে যায় মাফিয়া বসের শরীর থেকে। সে পাহাড়ের ন্যায় অটল। শুষ্ক বরফ খণ্ডের ন্যায় নির্জীব তার মুখাবয়ব।
অবশেষে নিজের অপারগতায় মিয়িয়ে গিয়ে ক্লান্ত স্বরে মিনতি করে ক্রদনরত মেয়েটা,
--- দয়া করে আমাকে ওই নোংরা জায়গাতে পাঠাবেন না অরণ্য। আমি সত্যিই ভেঙে যাবো।
এরীশ জবাব দিলোনা কোনোরূপ। কাঁধ থেকে নামিয়ে আস্তে করে বসিয়ে দিলো হেলিকপ্টারে। কানে গুঁজে দিলো বিশালাকৃতির হেডফোন। অতঃপর নিজে গিয়ে বসলো ককপিটে। এরীশকে হেলিকপ্টার চালাতে আজ প্রথমবার দেখেনি ঈশানী, তাই অবাক হলোনা খুব একটা। বরং অস্তিত্ব হারানোর শঙ্কায় গুটিয়ে গিয়ে অনর্গল চোখের জল বিসর্জন দিতে লাগলো নিঃশব্দে। ওকে এভাবে ফুপিয়ে কাঁদতে দেখে এতোক্ষণে চোখ ঘোরালো এরীশ। মস্তিষ্ক কিছুটা শিথিল হয়ে এলে,গিয়ারে হাত রেখেই গমগমে আওয়াজে বললো,
--- কাঁদছো কেন কে ম'রেছে?
ভ্রুর ভাঁজে তীক্ষ্ণ কুঞ্চনে বিরক্তিভাব সুস্পষ্ট।
বোকা মেয়েটা চোখের পানি নাকের পানি একাকার করে ওষ্ঠপুট চেপে ধরে ফোপাঁতে ফোপাঁতে বলে,
---আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন?
--- পেন্টহাউজে।
ছোট্ট করে জবাব দিলো এরীশ। অতঃপর একহাতে টান মে'রে মুখের মাস্কটা খুলে দীর্ঘশ্বাস ছেড়ে একাই বিড়বিড়ালো ,
--- ইট ওয়াজ আ ওয়োর্স্ট ডে।
এরীশের কথা শুনে স্তব্ধ হয়ে গেলো ঈশানী। ক্রন্দনরত ঠোঁট জোড়া তার ফাঁক হয়ে গেলো আপনাআপনি। ততক্ষণাৎ ব্যগ্র হাতে চোখ মুছে আশ্চর্য কণ্ঠে শুধালো ও,
--- আমরা পেন্টহাউজে যাচ্ছি?
কুয়াশার আড়ালে ঢাকা পরেছে তারকারাজির দল । তুষারের আচ্ছাদনে কিঞ্চিত ঘোলাটে আকাশপথ। দুষ্কর পরিস্থিতিতে সয়ংক্রিয় মনোযোগ টুকু গতিপথে নিবেশ করে নির্লিপ্তে হ্যা সূচক মাথা দোলায় এরীশ।
পরক্ষণেই প্রশ্নবাণ ছোড়ে কৌতুহলী মেয়েটা।
--- তাহলে হেলিকপ্টারে কেন?
প্রত্যুত্তরে এরীশ বলে,
--- জঙ্গলের রাস্তায় গু'প্তঘাত'ক রয়েছে। ইভেন ওরা তুষারকে এট্যা'ক করেছে।
দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। রাতের ঘুমন্ত শহরের দিকে নিস্প্রভ নয়নে তাকিয়ে বিষণ্ণ মুখে বলে,
--- আজ আপনাদের স'হিংসতার জন্য কতগুলো সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে একবারও ভেবে দেখেছেন?
--- হু কেয়ারস।
গম্ভীর স্বরে জবাব দিলো এরীশ। লোকটার হৃদয়হীন কথায় আত্নাটা কেঁপে ওঠে ঈশানীর। মস্তিষ্ক চিড়বিড়িয়ে ওঠে অযাচিত ক্ষুব্ধতায়। গলার স্বর খাদে নামিয়ে কিঞ্চিৎ তেঁতো স্বরে ঈশু বলে,
--- ওগুলো মানুষ ছিল, কোন কীটপতঙ্গ নয়।
সরল মেয়েটার কথায় কোনোরূপ প্রত্যুত্তর করলো না এরীশ। এমনকি ঘুরেও তাকালো না এক পল। শুধু মনে মনে আওড়ালো,
--- তোমাকে সুরক্ষিত রাখার প্রশ্ন উঠলে,কয়েকটা সাধারণ মানুষ কেন,পুরো পৃথিবীর সঙ্গে যু:দ্ধ বাঁধিয়ে দিতেও দ্বিধাবোধ করবো না আমি।
এরীশের মাঝে ভাবান্তর নেই কোনো। ধূসর বাদামি চোখ জোড়া বরাবরের মতোই অনুভূতিহীন শূন্য। এমন কেউ কি পৃথিবীতে নেই যার জন্য এই চোখে অনুভূতির জোয়ার বয়ে যাবে? পাংশুটে চেহারাতে কিছুটা আবেগ জাগ্রত হবে? ভেবে পায়না ঈশানী। অগত্যা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ সরিয়ে নিলো নির্দয় লোকটার দিক থেকে।
তবে চোখ সরাতে গিয়ে ওর দৃষ্টি আটকালো এরীশের গলার কাছে নীল হয়ে যাওয়া ক্ষতস্থানে। ফর্সা কণ্ঠনালিতে দগদগে হয়ে যাওয়া বীভৎস ক্ষ'তটা চোখে লাগছে খুব। দেখে মনে হচ্ছে অনেক বেশি ব্যথা পেয়েছে, কিছুতে কা'মড়েছে মনে হয়। ক্ষতস্থানটা কিয়ৎক্ষন পরখ করে রিনরিনে আওয়াজে আগ বাড়িয়ে শুধালো ঈশানী,
--- আপনার গলায় কি হয়েছে?
ঈশানীর কথায় ভ্রম কাটে এরীশের। এক হাতে গিয়ার চেপে ধরে অজ্ঞাত ভঙ্গিমায় অন্য হাতটা নিয়ে রাখে গলার ক্ষ'তস্থানে।কয়েক মূহুর্তে সেখানটায় নির্বিগ্নে হাত বুলিয়ে তপ্তস্বরে জবাব দেয়,
--- দেখতেই পাচ্ছো ব্যথা লেগেছে।
---দেখে মনে হচ্ছে বোজো কামড়েছে।
মুখ ফসকে বাক্যটা বের হতে না হতেই ঈশুর পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এরীশ। এরীশের ধূসর চোখের গহ্বরে লুকায়িত কঠোর নিষেধাজ্ঞা। যা দেখে আবারও চুপসে গেলো ঈশানী, শুষ্ক একটা ঢোক গিলে চোখ সরিয়ে নিলো আড়ষ্টতায়।ভীত মেয়েটার পানে নিস্প্রভ দৃষ্টি স্থির রেখে হাস্কিস্বরে বলে ওঠে এরীশ,
--- মনে হচ্ছে, কি হয়েছে সেটা জানার খুব আগ্রহ তোমার।
তরাগ করে চোখ তুলে চাইলো ঈশানী,এরীশের কথায় ঘোর অসম্মতি জানিয়ে বললো,
--- মোটেই না। ক্ষতটা চোখে লাগছে, মলম লাগাননি তাই জানতে চেয়েছি।
ঈশুর দিক থেকে চোখ সরিয়ে ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিৎ হাসলো এরীশ। পরক্ষণেই ঠোঁটের হাসি মিলিয়ে গেলো চিরাচরিত গাম্ভীর্যের আড়ালে। আকাশ পথের গন্তব্য ধরে এগুতে এগুতে অস্ফুটে বলে উঠলো এরীশ,
--- সব ক্ষতই পীড়দ্বায়ক নয়। কিছু কিছু ক্ষত সুখের চিহ্নও বহন করে। এটা বোধ হয় তেমনই এক সুখকর ক্ষত। তাই মলম লাগানোর প্রয়োজন বোধ করিনি।
এরীশের কথার মাথামুণ্ড বুঝতে না পেরে নিঃশব্দে ঠোঁট উল্টালো ঈশানী। অতঃপর দৃষ্টি বাড়িয়ে চাইলো তুষার আচ্ছাদিত শ্বেতকায় জঙ্গলের পানে। নৈঃশব্দে বরফে ঢাকা পাতাবিহীন নিস্তব্ধ জঙ্গলটাকে মৃ'ত লাগছে। তবুও সেদিকে চেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ঈশানী। মনেমনে নিজেকেই নিজে আস্বস্ত করে বলে,
--- এতোক্ষণে বোধ হয় পেন্ট হাউজের কাছাকাছি চলে এসেছে হেলিকপ্টারটা।
গভীর রাত। চারিদিকে কম্বল চড়ানো শীতল ঘুমের আয়োজন। ঝিঁঝি পোকার অর্হনিশ গুঞ্জনে মাথা ধরে আসার উপক্রম। সেই সন্ধ্যা থেকে লাউঞ্জে বসে অপেক্ষারত ফ্লোরা। ঈশানীর চিন্তায় ধরে আছে মাথাটা,কিছুতেই ঘুম আসছে না। মাফিয়াদের নৃ'শংসতা সম্মন্ধে বেশ ভালোই ধারণা রয়েছে ফ্লোরার,সহসা চিন্তার প্লাবনে ভেসে যাচ্ছে মস্তিষ্ক।
ঠিক এমন সময় ধীর গতিতে পা টেনে টেনে পেন্ট হাউজে প্রবেশ করে তুষার। ওকে আহত লাগছে। হাঁটুর কাছের অনেকটা জায়গা ধরে র'ক্তক্ষরণ হচ্ছে। চওড়া কপালের অবস্থা আরো বেগতিক, সেখানে আ'ঘাতের নীল বর্ণ সুস্পষ্ট। বাম পাশের চোখটাও ফুলে ঢোল হয়ে আছে।
অযাচিত পদচারণার শব্দে সচকিত হয়ে চোখ ঘোরায় ফ্লোরা। তখনই দেখতে পায়, হিমালয়ের মতো শক্ত পোক্ত মানবের ভঙ্গুর মুখাবয়ব। তুষারের এমন নাজেহাল অবস্থা দেখে হৃদয়টা ছ্যাত করে ওঠে ফ্লোরার। ততক্ষণাৎ ছুটে গিয়ে ওকে দু'হাতে সামলায় মেয়েটা। লম্বা চওড়া পেটানো শরীরের অধিকারী তুষারের এক বাহু আঁকড়ে ধরতেই বড্ড বেগ পোহাতে হলো শীর্ণকায় ফ্লোরার। তবুও মূমুর্ষ শরীরটাকে টেনেটুনে নিয়ে এসে বসালো কাউচে। শরীরের বিভিন্ন স্থান ক্ষ'তবিক্ষ'ত হলেও, ভেতরের তীর্যক মূর্তিমান সত্তার পরিবর্তন ঘটেনি মোটেও। আর না তো হৃদয়ের কোণে জড়ো হয়েছে বিন্দু পরিমাণ শঙ্কা।
তুষারকে আধশোঁয়া করে বসিয়ে দিয়ে ওর ঘাড়ের কাছে কুশন টেনে দিলো ফ্লোরা। নিজ হাতে বুট গুলো খুলে, একজোড়া স্বস্তিদায়ক স্লিপার এনে পরিয়ে দিলো পায়ে। অতঃপর তাড়াহুড়ো করে কুসুম গরম পানি আর ফাস্ট এইডস নিয়ে বসলো তুষারের ক্ষ'ত সারাতে। এই সবগুলো কাজ বিনাবাক্যে করে গেলো ফ্লোরা। মুখ ফুটে একটা কথাও জিজ্ঞেস করলো না তুষারকে। আর না তো একবারের জন্যও চোখ তুলে চাইলো ওর মুখের পানে।
ফ্লোরার এহেন মন্থর নিশ্চুপ অভিব্যক্তি ভাবালো তুষারকে,সহসা আগ বাড়িয়ে প্রশ্ন ছুড়লো তুষার। গলার মাঝে কৃত্রিম গাম্ভীর্যতা ধরে রেখে বললো,
--- সেদিন বকেছিলাম বলে এখনো রাগ করে আছো?
তুষারের কথার পাছে চট করে ওর মুখের পানে দৃষ্টিপাত করে ফ্লোরা। মোহাবিষ্টের ন্যায় ব্যাকুল চোখে লোকটাকে পরখ করে বলে,
--- একটা প্রশ্ন করবো?
ফ্লোরার শুকনো মুখের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। সামান্য হ্যা সূচক মাথা দুলিয়ে বলে,
---ইউ ক্যান।
--- আপনি কি সত্যিই আমায় কোনো মাফিয়ার কাছে বিয়ে দিয়ে দিবেন?
ফের দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে তুষারের প্রসস্থ বুক চিঁড়ে। সামনে হাঁটু ভাজ করে বসে থাকা সুন্দরী রুশ মেয়েটাকে নিস্প্রভ চোখে পরখ করে তুষার বলে,
--- তোমার জন্য যেটা ভালো হবে সেটাই করবো আমি ফ্লোরা। এরীশের মতো সবচেয়ে পাওয়ার ফুল মাফিয়া বস খুঁজে নিয়ে আসবো আমি। ইভেন তোমার সুখের জন্য যা করতে হয় তাই করবো।
--- আপনি নিজেও তো মাফিয়া।
হাতের কাজ অব্যাহত রেখেই প্রশ্ন ছোড়ে ফ্লোরা। ওর এহেন প্রশ্নে সরল কপালে ভাঁজ টানলো তুষার। এইটুকুতেই মাস্টার মাইন্ড খ্যাত তুষারের বুঝতে বাকি নেই ফ্লোরার ভেতরে লালিত সুপ্ত অনুভূতির কথা। তবে তুষার তো এসব ভাবে না। কোনোদিন ভাবতে চায়ও না। নিজের গন্তব্যহীন অনিশ্চিত জীবনে কাউকে যোগ করার মতো সাহস কিংবা ইচ্ছে কোনোটাই নেই ওর। অগত্যা সরল মেয়েটার কথার পাছে চোয়াল শক্ত করে ফেললো তুষার। কঠিন স্বরে জবাব দিলো,
--- আমি কোনো মাফিয়া বস নই ফ্লোরা । আমি গ্যাংস্টার।
অতর্কিত অপমানে নীল হয়ে গেলো ফ্লোরার ধবধবে ফর্সা ত্বক। গলার মাঝে দলা পাকালো কান্নার বাঁধ। জিভটা তেঁতো লাগছে ভীষণ, চাইলেও কথা বলার মতো আর শব্দ অবশিষ্ট নেই ওর দিশেহারা মস্তিষ্কে। সহসা মাথা নুয়িয়ে চুপচাপ হাতের কাজ চালায় মেয়েটা। দু'জনার মাঝে অসহনীয় নীরবতা বিরাজমান। অনেকক্ষন ধরে স্বাভাবিক থাকার চেষ্টা করেও ভেতরের অস্বস্তিটা কিছুতেই দমিয়ে রাখতে পারলো না তুষার। অগত্যা ড্রেসিন করার মাঝ পথেই উঠে দাঁড়ালো সে, ধীর কদমে ফ্লোরাকে ছাড়িয়ে সামনে এগুতে এগুতে নিরেট স্বরে বললো,
--- অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পরো। ঈশানীকে নিয়ে চিন্তার কিছু নেই, ও ঠিক আছে।
আরও একবার বক্ষপিঞ্জরে কিঞ্চিৎ সাহস সঞ্চার করে পেছন থেকে গলা উঁচিয়ে জিজ্ঞেস করলো ফ্লোরা,
--- আপনি কি কোনোদিন কাউকে ভালোবাসবেন না তুষার ? আর বিয়ে ও করবেন না?
--- না!
থমকে দাঁড়িয়ে স্পষ্ট আওয়াজে জবাব দিলো তুষার। হতবিহ্বল মেয়েটার দিকে না তাকিয়েই গমগমে আওয়াজে বলে উঠলো ফের,
--- মাফিয়ারা কখনো কাউকে ভালোবাসে না। যদিও বা মনের দ্বন্ধে হেরে গিয়ে বেসে ফেলে তাও আগলে রাখতে পারেনা।
--- কে বলেছে পারেনা? আমার বাবা মা তো ভালোবেসেই বিয়ে করেছিল।
তুষারের যুক্তিতে ঘোর আপত্তি জানিয়ে প্রত্যত্তুর করলো ফ্লোরা।
--- তাদের শেষ পরিনতি নিশ্চয়ই তোমার অজানা নয়।
তৎক্ষনাৎ সর্বশেষ আ'ঘাত হেনে নাজুক মেয়েটাকে পুরোপুরি দাবিয়ে দিতে বি'ষাক্ত তীরের ফলার মতো বাক্য নিক্ষেপ করে তুষার।
এরপর আর কন্ঠনালী ভেদ করে কোনোরূপ শব্দ উচ্চারণ করার সাহস পেলোনা ফ্লোরা।ভাঙা মনের সুপ্ত ব্যথাগুলো আলগোছে লুকিয়ে বিনাবাক্যে যেতে দিলো তুষারকে।
--- সত্যিই তো, অনিশ্চিত মরীচিকার মতো অন্ধকার জীবনের পিছুটান হটিয়ে রংধনুর মতো প্রণয়ের প্লাবনে গা ভাসানো কি এতোটাই সহজ?
চলবে,,
#আমি_শুধু_চেয়েছি_তোমায় ❤️🔥
#পর্বঃ২৫
#লেখনীতেঃsuraiya_rafa
🚫কপি করা নিষিদ্ধ।
🚫কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য।
🚫ভা'য়োলেন্সযুক্ত পর্ব।
*
*
তুষার আবৃত বিস্তর শ্বেত রঙা হাইওয়ে। জঙ্গলের সীমানা ছাঁড়িয়ে যতদূর চোখ যায়, ততোদূর অবধি ভয়াল রাত্রির তমশাচ্ছন্ন গর্জন। বরফের ঝাঁঝ মিশ্রিত বৈরী হাওয়ায় হিমশীতল চারিদিক।বছরের এ সময়ে শহরগুলো হয়ে পরে কিছুটা জনমানবশূন্য আর ফাঁকা। নিগূঢ় হাড়কাঁপানো ঠাণ্ডায় ভর করে সন্ধ্যাক্ষণে বাড়ির দার আঁটে সকলে। অতঃপর এ্যান্টিকের জানালা গুলো বন্ধ করে, ঘরের মাঝে ফায়ার প্লেস জালিয়ে,একটু একটু করে হাত লাগায় টুকটাক ইনডোর ডেকোরেশনে। সেই সাথে অধীর অপেক্ষায় দিন গুনতে শুরু করে বছরের সবচেয়ে বড় উৎসব ক্রীসমাসের।
অথচ এই নিবিড় নিস্তব্ধ তুষার আচ্ছাদিত নিশীথে শিকারে বেরিয়েছে একজোড়া কুটিল বিধ্বংসী চোখ। তার গভীর তীক্ষ্ণ দৃষ্টিপাত জুড়ে ঘনীভূত হয়েছে পাশবিক অ'গ্নিদাহ। যতটা প্রতিহিংসার দাপটে অক্ষিপুট ছেঁয়ে গিয়েছে পৈশাচিক হিংস্রতায়, ঠিক ততটাই সাবলীল তার গম্ভীর মুখাবয়ব। চোয়ালের মাঝে অনবরত ঘুরপাক খাচ্ছে পেপারমিন্ট ফ্লেভারের আধখাওয়া চুইঙ্গাম।তখন থেকে চিবুতে চিবুতে স্বাদটা কেমন পানসে হয়ে এসেছে, তবে এই মূহুর্তে তুচ্ছ চুইঙ্গামে কোনোরূপ মনোযোগ নেই গাড়িতে বসা মানুষরূপি দানবীয় শিকারি টির।
প্লে লিস্টে ড্রার্ক মিউজিক চলছে,সেই সুরের মূর্ছনার সঙ্গে তাল মিলিয়ে দ্বিধাহীন লোকটা গাড়ির জানালায় কনুই ঠেকিয়েছে অকপটে।
অন্যহাত স্টিয়ারিং এ বজায় রেখে স্পিডোমিটারে একশোর উর্ধে গতি তুলে হায়নার মতো তাড়া করে বেড়াচ্ছে সামনে ছুটে চলা ব্ল্যাক মার্সিডিজটাকে।
একজন অতর্কিতে হন্যে হয়ে ছুটছে আর অন্যজন নৈঃশব্দ্যে ঠান্ডা মাথায় তাড়া করে বেড়াচ্ছে তাকে। এভাবেই হাওয়ার বেগে অতিক্রম হচ্ছে মাইলের পর মাইল।চোখের পলকে একেক করে পেরিয়ে যাচ্ছে হাইওয়ে,কখনো সুক্ষ্ম ওভারটেক তো কখনো সরাসরি ইউ টার্ন, এভাবেই চলে যাচ্ছে ঘন্টা খানিকের এই চোর পুলিশ কাহিনী।
তাও কিছুতেই ধরাশায়ী হচ্ছে না গতিহীন ব্ল্যাক মার্সিডিজটা। ভেতরে যে কোনো এক সুদক্ষ কার রেচার বসে নেই তার গ্যারান্টি কোথায়? তবে পেছন থেকে ছুটে আসা বিএমডব্লিউর মালিক ও যে এতো সহজে ছাড়বে না তার শিকারকে, সেটা এতোক্ষণে সুস্পষ্ট।
প্রায় দু'ঘন্টার চলমান স্নায়ু সহিংসতার ইতি টেনে অকস্মাৎ গতি হারায় ব্ল্যাক মার্সিডিজ।রং সাইড থেকে আগত লরির ধাক্কায় মাত্রাহীন চলন্ত গাড়িটা কয়েকহাত দূরে ছিটকে গিয়ে উল্টে পরে মাঝরাস্তায়। চোখের সামনে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় ব্র্যান্ডেড নিউ গাড়িটা। পেছনে এখনো বিএমডব্লিউর সটান অবস্থান। মনে হচ্ছে গাড়ির ভেতরের মানুষটাকে পুরোপুরি নিঃশেষ না করে এক পা ও এগোবে না সে।
--- কামঅন! রাত শেষ হয়ে যাচ্ছে।
চোয়াল শক্ত করে আপন মনে বিড়বিড়ায় পেছনের শিকারিটা। তন্মধ্যে চূর্ণবিচূর্ণ গাড়ির দরজা ঠেলে পা টেনে টেনে বেরিয়ে আসে আহত লোকটা। র'ক্তের তোড়ে ঝুপঝুপ করছে তার সমগ্র শরীর। পা ভেঙে বেঁকিয়ে গিয়েছে। থেঁতলে যাওয়া মাংসপেশির ভেতর থেকে বেড়িয়ে আসতে চাইছে জীবন্ত শ্বেতরঙা তরতাজা হাড়গোড় । তাও রুগ্ন শরীরটাকে টেনে হিঁচড়ে সামনের দিকে ছুটে চলার বৃথা চেষ্টা অব্যাহত রেখেছে লোকটা। যদিও তার সমস্ত শরীর জুড়ে ভর করেছে ভয়াবহ রুগ্নতা, তবে ল্যাম পোস্টের নিয়ন আলোক শিখায় স্পষ্ট তার বিধ্বস্ত মুখাবয়ব। লোকটা অন্য কেউ নয়, ডেনিয়েলের একমাত্র বিশ্বস্ত স্পাই এডওয়ার্ড ফ্র্যাঙ্কি।যে এই মূহুর্তে আসণ্ণ মৃ'ত্যুকে মাথায় নিয়ে ছুটছে দিগ্বিদিক।
তবে পেছনের গাড়িতে অবস্থানরত মানুষরূপি পিশাচটার বোধহয় কিঞ্চিৎ দয়া অনুভব হলো না তার প্রতি। উল্টো নির্জীব হয়ে পরা ক্রোধান্বিত সত্তাটাকে পুনরায় জাগ্রত করে দাঁতে দাঁত চাপে সে। তৎক্ষনাৎ গিয়ার টেনে গাড়ি স্টার্ট দেয় সবেগে। গতিপথ একই, তবে গাড়ি এখন দিগুণ তালে ছুটছে । যতটা দ্রুত এগিয়ে গেলে মানুষের পলক ফেলার সময়টুকু অবশিষ্ট থাকেনা, ঠিক ততটা দ্রুত স্পিড বাড়িয়ে আলোআঁধারির মাঝেই ফ্র্যাঙ্কির মূমুর্ষ দেহটাকে রাস্তায় পিষে দিয়ে গেলো এক নিমেষে। অতঃপর গাড়ি ঘুরিয়ে ফের পিছিয়ে এসে একাধিক চাকার ঘর্ষণে ছিন্নভিন্ন করে রাস্তার পিচের সঙ্গে মিশিয়ে দিতে লাগলো ফ্র্যাঙ্কির অর্ধমৃ'ত দেহাবশেষ। যতক্ষণ পর্যন্ত গাড়ির নিচে শক্ত কিছু অনুভব হয়েছিল, ঠিক ততক্ষণই চাকার সঙ্গে দে'হটাকে জ্যান্ত পিষেছিল লোকটা। ছিন্নভিন্ন দেহটা থেকে ফিনকি দিয়ে বেড়িয়ে আসা র'ক্তের স্রোতে ভরে উঠেছিল বিএমডব্লিউর সমস্ত জানালা গুলো। গাড়িটাকে দেখে মনে হচ্ছিল হ্যালুউইনের কোনো জলজ্যান্ত কস্টিউমস, যার ভেতরে স্বয়ং অবস্থানরত ভয়ংকর কদাচিৎ এক ডেভিল কিং। চোখ দু'টো ঘুমন্ত হায়নার মতো নেতিয়ে থাকলেও চারিপাশের তাজা র'ক্তের উৎকট গন্ধে অচিরেই তৃপ্তিতে ঠোঁট প্রসারিত হলো তার ।
ড্রাগন হান্টার গ্রুপের মূল ভবনটা আজ ভয়াবহ নিস্তব্ধতায় একীভূত। নিভৃত মৃ'ত্যুপুরির মতোই চারিদিক থমথমে। সবসময় যান্ত্রিক মানবের ন্যায় দায়িত্বরত গার্ড'স গুলো আজ অত্যাধিক শঙ্কায় জর্জরিত। কোন এক অযাচিত কারণ বশত তারাও আজ চিন্তিত।ভয়ের ক্লেশে শুকিয়ে আছে প্রত্যেকের অন্তরাত্মা, মাত্রাতিরিক্ত শীতল আবহাওয়ার মাঝেও ঘামে জবুথবু শরীরে জড়ানো বিশেষ কালো পোশাক। হাতের মাঝে চেপে ধরে রাখা শটগান গুলোর অজ্ঞাত কম্পন আজ বেগতিক।
এরই মাঝে বক্ষগহ্বরে জমে থাকা আতঙ্কিত রূহুটাকে আচানত কণ্ঠনালীতে ঠেলে দিয়ে আগমন ঘটে ডেনিয়েল এবং তার ব্যক্তিগত ফরেনসিক টীমের। পরনে কালো স্যুট, হাতের মাঝে জ্বলজ্বল করছে ধারালো চাপাতি। যা দেখা মাত্র চিরাচরিত স্থির দাড়িয়ে থাকা রোবটিক গার্ড'স গুলো ও আজ ভয়ের তোড়ে নড়েচড়ে ওঠে কিছুটা। ডেনিয়েলের গম্ভীর চোখে দাউদাউ করছে প্রতিহিংসার লেলিহান ।
লবিতে ঢুকে ডানে বামে কোনোরূপ অতর্কিত দৃষ্টিপাত না করেই লম্বা পা ফেলে হনহনিয়ে ঢুকে গেলো ভেতরের সিক্রেট কামরায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করা মাত্রই ভলভলিয়ে নাকে এসে হানা দেয় মৃ'ত লা'শ থেকে নির্গত এক বিদঘুটে দুর্গন্ধ। গম্ভীর মুখে ভাঁজ পরে ডেনিয়েলের।এহেন বেগতিক দূর্গন্ধে টিকতে না পেরে সকলে নাকের ডগায় রুমাল চাপলেও ডেনিয়েল নিরুদ্বেগ। সে সামনের দিকে চেয়ে আছে এক দৃষ্টে, মাথার উপর বিস্তৃত সিলিং তাতে একে একে উল্টো হয়ে ঝুলে আছে ডেনিয়েলের দূরদর্শী বিচক্ষণ সব স্পাইদের ম'রদেহ। প্রতেকের চেহারা বীভৎস, দেখেই বোঝা যাচ্ছে ভয়াবহ ট্রাজেডিক মৃ'ত্যু দেওয়া হয়েছে তাদের। জংলি হায়নার মতোই একে একে শিকার করা হয়েছে প্রত্যেককে। মৃ'ত্যুর ধরন ও অনেকটা কাছাকাছি। মনে হচ্ছে সবগুলোই একজনের কাজ।
ম'রা লা'শগুলোকে নিস্প্রভ নয়নে পরখ করতে করতে এক পর্যায়ে ডেনিয়েলের দৃষ্টি আটকালো পেছনে ঝুলে থাকা সবচেয়ে নিকৃষ্ট লা'শটার পানে। মুখ চেনার উপায় নেই, চোখ দু'টো কোটরে নেই, শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ থেকে শুরু করে মাথার খুলিটা ভেঙেচুরে তরতাজা মগজ পর্যন্ত দৃশ্যমান। ধীর কদমে ডেনিয়েল এগিয়ে গেলো বীভৎস মৃ'তদেহটার দিকে। বিষণ্ণ মুখাবয়বে প্রতিহিংসার দাপট খেই হারিয়েছে কিছুটা। বেজার মুখে নিজের বলিষ্ঠ খরখরে হাতটা আস্তে করে ওই চূর্ণবিচূর্ণ মগজের উপর রাখলো ডেনিয়েল, অতঃপর সেখানটায় আবেশিত হাত বুলিয়ে তপ্তস্বরে বিড়বিড়িয়ে উঠলো আচানক,
--- ফ্র্যাঙ্কি, মাই ফ্র্যাঙ্কি।
ডেনিয়েলের মুখে ফ্র্যাঙ্কির নামটা শুনে মূহুর্তেই আঁতকে ওঠে সকলে। কানাঘুঁষায় ভরে ওঠে পুরো কামরা, সবার মাথাতে একটাই প্রশ্ন হানা দেয় তৎক্ষনাৎ ,
--- ফ্র্যাঙ্কির মতো এমন বিচক্ষণ,দূরদর্শী,ট্রেনিং প্রাপ্ত গুপ্তচরকে কে দিলো এমন ভয়াবহ নৃ'শংস মৃ'ত্যু?
তবে সকলের ভাবনার ছেদ ঘটে ডেনিয়েলের অকস্মাৎ গর্জনে,
--- কে করেছে এটা, কে করেছে?
সঙ্গে সঙ্গে মুখে তালা লাগিয়ে ভয়ে গুটশুটি মে'রে গেলো সকলে। উদভ্রান্তের মতো এদিক ওদিক দৃষ্টি ঘোরায় ডেনিয়েল। ফ্র্যাঙ্কিকে হারিয়ে পাগল প্রায় সে। এমন সময় লা'শের শরীর থেকে খসে পড়ে ছোট্ট একটা চিরকুট, দিশেহারা হাতে চিরকুটটা খুলে ডেনিয়েল দৃষ্টি বোলায় তাতে, যেখানে র'ক্তা'ক্ত অক্ষরে ছোট্ট করে লেখা,
--- ইট ওয়াজ আ সিম্পল রিভেঞ্জ।
চিরকুটে দৃষ্টি বোলানোর পরপরই পুরো ভবন কাঁপিয়ে গর্জে ওঠে ডেনিয়েল। মহাপ্রলয়ের ন্যায় শরীরের সকল তেজ মস্তিষ্কে একীভূত করে দাঁতে দাঁত পিষে গজরাতে গজরাতে বলে,
--- এরীশ ইউভান। ইউ ফাকিং ব্লাডিবিস্ট,আ'ল বার্ন ইওর এন্টায়ার টেরিটোরি টু এ্যাসেস।
অতর্কিতে কাঁপছে ডেনিয়েল। রাগের তোড়ে থরথর করছে তার শক্ত চিবুক। চক্ষু গহ্বরের অগ্নিস্ফুলিঙ্গ এর দাপদাহে যে কারোর বিনাশ আসন্ন, ঠিক এমন সময় উদভ্রান্ত কদম ফেলে ঠাস করে দরজায় ধাক্কা মে'রে ভেতরে প্রবেশ করে একটা গার্ড। লোকটার অকস্মাৎ আগমনে একযোগে পেছনে ঘুরলো সকলে। ভেতরে ভেতরে উদ্বিগ্নতার ছাঁপ, কণ্ঠনালী শুকিয়ে কাঠ, তারউপর বেগতিক শ্বাসপ্রশ্বাসে হাঁপড়ের মতো ওঠানামা করছে রুগ্ন বক্ষপিঞ্জর। লোকটার এহেন উদভ্রান্ত ভঙ্গিমায় ভ্রু কুঁচকালো ডেনিয়েল, গমগমে আওয়াজে বললো,
--- হাউ ডেয়ার ইউ? আ..
ডেনিয়েলের কথা সম্পূর্ণ হওয়ার আগেই লোকটা হাঁপাতে হাঁপাতে বললো,
---এ এরীশ ইউভান নয়, ও..ওটা তুষার জাওয়াদ ছিল।
--- হলি শীট!
এবার যেন সকলের চোয়াল ঝুলে পরার উপক্রম। রুমে উপস্থিত সকলে লোকটার দিকে অবিশ্বাস্য কুটিল নজরে তাকিয়ে থাকলেও, অজ্ঞাত স্বরে ডেনিয়েল বলে ওঠে,
--- কি বলতে চাইছো?
এবার আর মুখ খুলে প্রত্যুত্তর করেনা লোকটা,বরং ধীরে সুস্থে আঙুল তাক করে ফ্র্যাঙ্কির ছিন্নভিন্ন দেহাবশেষের দিকে। এতোক্ষন খেয়াল না করলেও গার্ডটার আঙুলের ইশারা অনুসরণ করে সেদিকে সচকিত দৃষ্টি নিক্ষেপ করে ডেনিয়েল। গভীর চাউনী মেলে তাকাতেই দেখতে পায়, ওর শরীরের অবশিষ্ট চামড়ায় ব্লে'ড দিয়ে খোদাই করে রুশ ভাষায় লেখা রয়েছে কিছু একটা। যার অর্থ দাঁড়ায় এই যে,
--- এরীশ ইউভানের পেছনের কাটা গুলো ঠিক এভাবেই নৈঃশব্দ্যে উপড়ে ফেলি আমি।
ব্যাস এটুকুই, পরপরই দ্বিতীয়বারের মতো হতচকিত হয়ে গগন কাঁপিয়ে গর্জন করে ওঠে গড ফাদার ডেনিয়েল।
দক্ষিণের কাচের দেওয়ালের কয়েকটা উইন্ডো খোলা পরে আছে। অদূরের রাস্তায় গাড়িতে ঠেস দিয়ে দাড়িয়ে এতোক্ষণ ধরে দূরবীনের সাহায্যে ডেনিয়েলের কার্যক্রম পর্যবেক্ষন করছিল তুষার। যেই মূহুর্তে গড ফাদারটা গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠলো,সেই মূহুর্তেই সামনে থেকে দূরবীন টা সরিয়ে চোখে সানগ্লাস চড়ালো সে । অতঃপর পেছনে ঘুরে দরজা ঠেলে গাড়িতে প্রবেশ করতে করতে হাত বাঁড়িয়ে রিমোটে প্রেস করে চোখের পলকে জ্বালিয়ে দিলো বহুতল ভবনটা।
গাড়ি চলতে শুরু করেছে আপন গতিতে ,ড্রাইভার ড্রাইভ করছে, প্যাসেঞ্জার সিটে গা এলিয়ে দিয়ে গাড়ি ময় ইলেকট্রনিক সিগারেটের ধোঁয়ার কুন্ডলি ছড়াচ্ছে তুষার। পেছনে দাউদাউ করে জ্বলছে বিলাসবহুল কালো টাকার বহর।গাড়িতে পিনপতন নীরবতা, এক পর্যায়ে অসহনীয় নীরবতা ভেঙে ড্রাইভার লোকটা বলে ওঠে,
--- এরীশ বসের অনুমতি ব্যাতিত ড্রাগন হান্টারকে মে'রে দিলেন?
--- কই মাছের প্রাণ ওর। এতো সহজে ম'রবে না, তুমি সামনে এগোও।
কথা শেষ করে ফের ব্যাকসিটে গা এলিয়ে দিয়ে, নিঃশব্দে চোখ বোজে তুষার।
*
ভোরের আভা ফুটেছে বহুক্ষণ । বাল্ব বিহীন রুমটাও দিবালোকে আলেকিত। সকালের দিকে কমে এসেছে তুষার পাত , বিস্তার কুয়াশার চাদর ভেদ করে সবেগে উঁকি দিয়েছে সূর্যের নরম রোশনাই। তাও শিশির জমে ভিজে আছে কাচের দেওয়াল। বাইরে থেকে এসে সরাসরি অফিস রুমে প্রবেশ করেছে তুষার। কিন্তু আশ্চর্য এরীশ নেই এখানে। ব্যগ্র দৃষ্টি ফেলে চারিদিকে এক পল চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে সে। অতঃপর নিঃশব্দে বেড়িয়ে যাওয়ার জন্য পা বাড়ালে ওপাশ থেকে কর্ণগোচর হয় এরীশের রাশভারি কন্ঠস্বর।
---ফিরে যাচ্ছো যে?
ফের ঘুরে তাকালো তুষার। দু'পা এগিয়ে গিয়ে কনফারেন্স রুমে উঁকি দিতেই দৃশ্যগত হলো এরীশের চওড়া পৃষ্ঠদেশ, লম্বা ঘাড়ে জুতসই করে কাটা সিল্কের মতো ঝরঝরে কালো চুল । মাফিয়া বসের জন্য বরাদ্দকৃত স্বর্ণাক্ষরে পাইথন সীলমোহর খোদাই করা বিশেষ কাউচ চেয়ারটাতে গা ছড়িয়ে বসে আছে এরীশ। তার পা দু'টো সামনের কনফারেন্স টেবিলের উপর আড়াআড়ি ভঙ্গিমায় মৃদু তালে দোল খাচ্ছে নির্বিগ্নে । চোখের সামনে খোলা ম্যাকবুক,তাতে একটা ঘাসের ওয়ালপেপার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আপাতত। পরনে এখনো ব্ল্যাক ভেলভেট স্যুট, একহাতের খাঁজে আটকে আছে রিভলবার, অন্যটাতে জলন্ত সিগারেট আর ওয়াইনের গ্লাস দু’টোই।
সব মিলিয়ে ভীষণ এলোমেলো লাগছে এরীশকে। তুষার নিজেও এই বারুদের মতো জ্বলন্ত দানবীয় সত্তার লোকটাকে এতোটা এলোমেলো দেখেনি কখনোই। তুষারের জানামতে এরীশ একটা যান্ত্রিক হৃদয়হীন জানোয়ারের চেয়ে কম কিছু নয়। তাহলে একটা জানোয়ার এতোটা উদাসীন হয়ে বসে থাকতে পারে কিভাবে ? কিইবা চলছে তার পৈশাচিক মস্তিকে? তখন থেকে পিনপতন নীরবতায় ছেঁয়ে আছে চারিপাশ, ধীর কদমে সামনে এগুতে এগুতে নীরবতা ভাঙলো তুষার, দ্বিধাহীন কন্ঠে জিজ্ঞেস করলো,
--- সকাল সকাল রেড ওয়াইন নিয়ে বসেছেন? ইজ'ন্ট ইট টু মাচ?
--- আমার দুনিয়ায় সকাল বলে কিছু নেই তুষার। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মূহুর্তই রাতের মতো কালো!
রুক্ষ স্বরে জবাব দিলো এরীশ। তুষার প্রত্যুত্তর করলো না আর, বিনাবাক্যে এগিয়ে এলো সম্মুখে। এরীশের নিকট আসতে না আসতেই ওর চোখের সামনে ভেসে ওঠে আরেক বীভৎস দৃশ্যপট। এরীশের পায়ের কাছে উপুর হয়ে আছে একটা নিথর শরীর। যার গরম রক্তস্রোতে চারিপাশ বর্ণালী। কুটকুটে কালো দেওয়ালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা র'ক্তের রঞ্জিত লালিমা। যেন কালোর উপর লালের মিশ্রণে শৈল্পিক কোনো আবহ চিত্রকর্ম।
হতচকিত দৃষ্টি মেলে সামনের দিকে একবার তো এরীশের ভাবলেশহীন মুখের দিকে একবার চাওয়া চাওয়ি করলো তুষার।পরক্ষণেই
পায়ের কাছে পরে থাকা নিথর লা'শটাকে তীক্ষ্ণ চোখে পরখ দাঁত দাঁত পিষলো সে। থমথমে মুখাবয়বে বিন্দুমাত্র পরিবর্তন না এনেই বিরক্তির স্বরে এরীশকে শুধালো,
--- ওকে হঠাৎ মে'/রেছেন কেন?হাতের ট্যাটু দেখেতো মনে হচ্ছে টমেটো প্রিন্সের লোক।
--- ডিল পছন্দ হয়নি তাই। এর বেশি জিজ্ঞেস করোনা, উত্তর পাবে না ।
এরীশের প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার । মাফিয়া বসের এই উদভ্রান্ত কার্যকলাপ গুলো আজকাল সত্যিই বেশ ভাবায় ওকে।
--- ইজ হি বিকাম আ সাইকোপ্যাথ অর সামথিং?
একা একাই বিড়বিড়ায় তুষার। তবে ওর ভাবনার সুতো ছিঁড়ে যায়, ওপাশ থেকে আগত এরীশের অযাচিত প্রশ্নবাণে,
--- কাজটা তুমি করেছো তাই না?
সম্বিত ফিরে পায় তুষার। যদিও ওর অকুতোভয় কলিজাটা বড্ড বেশিই বেপরোয়া, তবে এরীশের নিকট বরাবরই ধরাশায়ী সে। সবচেয়ে বিশ্বস্ত সহচর ঠিক যেমন করে মনিবের সামনে নতজানু, তুষার ও তার ব্যতিক্রম নয়। নিজের বুক চিতিয়ে হলেও এরীশ ইউভানের টেরিটোরি রক্ষায় সর্বদা তৎপর তুষার ।
ফলস্বরূপ বছর দশেকের পরিক্রমায় আজ এরীশ ইউভানের ডান হাত সে।
। তুষারের থেকেও প্রতিশোধের স্পৃহায় কয়েক ধাপ এগিয়ে এরীশ। সহজ ভাষায় বলা যায় অভিনব উপায়ে খু'ন করার কৌশল গুলো এরীশের কাছ থেকেই শেখা ওর । ওই জন্যই বোধ হয় খু'নের ধরণটা খুব বেশি পরিচিত ঠেকেছে এরীশের নিকট। সে যাই হোক আপাতত জটিল প্রশ্নের সম্মুখীন তুষার। ওর নিশ্চুপ অভিব্যক্তি যা বোঝার বুঝিয়ে দিলো এরীশ কে। সহসা আরেকদফা প্রশ্ন ছোড়ে মাফিয়া বস,
--- ব্লাড ডায়মন্ড যে এখনো আমাদের হাতে এসে পোঁছাইনি সেটা ভুলে গেলে? আর তার চেয়েও বড় কথা,
মাঝপথে থমকে গেলো এরীশ, নিগূঢ় ভাবনায় ঠোঁট কামড়ে ধরলো অকস্মাৎ। এরীশ থেমে যাওয়াতে সন্দিহান কন্ঠে জিজ্ঞেস করে তুষার,
--- তার চেয়েও বড় কথা কি এরীশ?
তুষারের প্রশ্নের জবাব দিলো না এরীশ। কিয়ৎক্ষন ভেবে তপ্তশ্বাস ছাড়লো নীরবে। অতঃপর নির্জীব যান্ত্রিক ভঙ্গিমায় আদেশ করলো তুষারকে,
--- মেয়েটাকে মুক্ত করে দাও।
সরল কপাল বেঁকে গেলো তুষারের। দিগুন উদ্বেগে পুনরায় তরতরিয়ে জিজ্ঞেস করলো সে,
--- আপনি কি কোনোভাবে মিস ব্লু আইড এ্যাঞ্জেল, আই মিন বাঙালি মেয়েটার কথা বলছেন?
নৈঃশব্দ্যে হ্যা সূচক মাথা নাড়ায় এরীশ। পরপরই বলে ওঠে,
--- প্রাইভেট জেট রেডি করতে বলো। এস সুন এস পসিবল ওকে বিডি তে পৌঁছে দিয়ে এসো।
সহসা মুখাবয়ব থমথমে রূপ ধারণ করলো তুষারের। ও বোধ হয় খুব করে চেয়েছিল এটা না হোক, এরীশ কিছুতেই বদলে না যাক।নিজের চিরাচরিত পাশবিক হিংস্র সত্তায় দূর্গের ন্যায় অটুট থাকুক সে। কিন্তু না, সত্যি সত্যিই প্রথমবারের মতো পাইথন টেরিটোরি থেকে মৃত্যুর আগেই মুক্তি পেতে যাচ্ছে কেউ একজন।
অবশেষে এরীশের মতের বদল ঘটলোই তবে। সেই একরত্তি সহজ সরল মেয়েটার কাছে অজান্তেই পরাস্ত হলো এরীশ ইউভান। কিন্তু কিভাবে? অজ্ঞাত ভাবনায় বুদ হয়ে আসে তুষারের কৌশলী মস্তিষ্ক, অগত্যা ভাবান্তর না করে নির্দ্বিধায় বলে ওঠে সে,
--- এরীশ ইউভানের হাতের মুঠো থেকে মুক্তি পেতে যাচ্ছে কেউ একজন। এটাকে কি হে'রে যাওয়া বলেনা?
তুষারের অযাচিত বাক্যে ঝিমিয়ে পরা মস্তিষ্কটা হুট করেই সচকিত হলো এরীশের। "হে'রে যাওয়া" শব্দটা বড্ড বেশি বেমানান মাফিয়া বসের সঙ্গে। বড্ড বাজে লাগে শুনতে।একরোখা জিদি সত্তটা ভেতর ভেতর চিড়বিড়িয়ে ওঠে প্রতিহিংসার অনলে।
অথচ এইমূহুর্তে এই বাজে শব্দটা গভীর ভাবনায় ডোবালো এরীশ কে। ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে মানস্পটে ভাসমান হলো একটা তুলতুলে আদুরে মুখ। সমুদ্র জলরাশি ন্যায় একজোড়া অপার্থিব গভীর নীল চোখ।যার পুরোটা জুড়ে ঘিরে আছে পবিত্রতার মহাপ্রাচীর। না চাইতেও ভেতরের অকুতোভয়ী পাপী সত্তাটা বারবার হাত বাড়ায় সেদিকে।ওদিকে ধ্বংস অবধারিত জেনেও পবিত্রতায় মিলেমিশে একীভূত হতে চায় ভেতরের বেপরোয়া বিধ্বংসী কলুষিত হৃদয়টা।মেয়েটার কথা ভাবলেই মরীচিকার মাঝে বিলীন হয়ে যাওয়া সুপ্ত অনুভূতি আজও গুপ্তঘাতক হয়ে জ্বালিয়ে দেয় অন্তঃকরন।
এরীশ জানে এটা কিছুতেই সম্ভব নয়। একটা অত্যাচারীর চোখে নিজের জন্য এই অনুভূতিটুকু আবিষ্কার করলে নিশ্চয়ই সেটা ঝিল ধরা অঙ্গারের মতোই নীরবে পো'ড়াবে ঈশানীকে। তবুও, তবুও সবকিছুর উর্ধ্বে গিয়ে মেয়েটাকে এখানে, এই পেন্টহাউজে, অর্থাৎ নিজের কালো দুনিয়ায় সারাজীবন রেখে দিতে পারে এরীশ। তথাপি কোনোদিন মুখে প্রকাশ না করেও চোখের তৃষ্ণাটুকু অন্তত মেটানো যেত আড়ালে। কিন্তু সেদিন রাতে নেশায় বুদ হয়ে ঈশানীর বলা ওই অসহায় কথাগুলো আজকাল বড্ড পো'ড়ায় এরীশকে। কর্ণকূহর ছাপিয়ে ভেতরের মানব সত্তাটাকে ঝোড়ো হাওয়ার মতো নাড়িয়ে দেয় নীলাম্বরীর আহত গলার সুর। দিনরাত সারাক্ষণ কানের মাঝে ঝঙ্কার তোলে ওই ক্রন্দনরত বাক্যগুলো,
--- আপনি আমায় নিয়ে যেতে পারবেন বাড়িতে? আমি সত্যিই এখান থেকে মুক্তি চাই, ঘৃণা করি এরীশকে, ভয় পাই ওকে।বলুন না এখান থেকে নিয়ে যাবেন তো আমায়?
সেসব কথা ভাবতে ভাবতে অচিরেই পরাস্ত হয়ে পরে মাফিয়া বস। তুষারের কথার প্রত্যুত্তরে মনে মনে বলে,
--- দুনিয়া জানেনা। অথচ এরীশ ইউভান অলরেডি হেরে গিয়েছে তুষার৷ ওই মেয়েটার সরলতা, পবিত্রতা, একাগ্রতা সবকিছুই ছিল আমার বুকে নিক্ষেপ করা একেকটা বি'ষাক্ত তীরের ফলা। যা অসাবধানতায় হারিয়ে দিয়েছে আমাকে। চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে পুরো দুনিয়ার কাছে মাফিয়া কিং হলেও ওর নিকট সুক্ষ্ম পন্থায় পরাজিত আমি । আর সে পরাজয় নির্দ্বিধায় মাথা পেতে নিয়েছে এরীশ ইউভান।
তখন থেকে নির্বিকার এরীশ,এতোক্ষণ ধরে তুষার বিনাবাক্যে দাঁড়িয়ে থাকলেও এই পর্যায়ে এসে আগ বাড়িয়ে প্রশ্ন করলো সে। গলার মাঝে মেকি গম্ভীরতা টেনে গমগমে আওয়াজে বললো,
--- আপনাকে বুঝে উঠতে পারছি না এরীশ। দিনে দিনে কেমন রহস্যে রূপান্তরিত হচ্ছেন।
তুষারের কথায় সম্বিৎ ফিরে পেলো এরীশ,আঙুলের ফাঁকে পু'ড়তে থাকা সিগারেটের শেষাংশটুকু তুচ্ছ হস্তে ছুড়ে ফেলে দিয়ে হাস্কিস্বরে বললো,
--- হার টা যেমন আমি নিশ্চিত করি, জিত টাও তাই। আমি চেয়েছি বলেই ও জিতে গিয়েছে তুষার । তবে হ্যা, এরীশ মুক্তি দেয় ঠিকই, স্বাধীনতা নয়।
আবারও রহস্য। সহসা মাফিয়া বসের সঙ্গে কথার মারপ্যাঁচে হে'রে গিয়ে ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার।অতঃপর কানে এয়ারপড গুঁজে কল লাগায় কাউকে, কিয়ৎক্ষন সেভাবেই অতিবাহিত হয়। কথা শেষ করে ফের এরীশের পানে দৃষ্টিপাত করে সে, নিরেট স্বরে বলে,
--- এজেন্সির সঙ্গে কথা বলেছি, সন্ধ্যায় স্নো ফল হওয়ার সম্ভাবনা প্রকট, এমতাবস্থায় এয়ারট্রাফিক বেশি হয়ে থাকে। আজ না হলেও কাল...
ওকে মাঝপথে থামিয়ে দেয় এরীশ। কঠোর আদেশ করে বলে,
--- আজ বলেছি মানে আজই। গতকাল রাতে তুমি যে ধ্বংসলীলা চালিয়েছো তার পরেও সবকিছু স্বাভাবিক থাকবে বলে তোমার মনে হয়?
--- আপনি কি কৌশলে মেয়েটাকে সেফ করতে চাইছেন এরীশ ?
জবাব দিলোনা এরীশ। তুষার ও আর ঘাটালো না ওকে। লম্বা পা ফেলে নিঃশব্দে ত্যাগ করলো কনফারেন্স রুম।
--***
--- এটা কি মাছ?
--- স্টার্জেন ফিশ বলে এটাকে।
--- সে না হয় বুঝলাম, কিন্তু এটার পেট থেকে এমন ঠেলেঠুলে টানা হেঁচড়া করে ডিম কেন বের করছো তুমি।
--- তুমি ক্যাভিয়ার চেনোনা।
ফ্লোরার অযাচিত বাক্যে সহসা না সূচক মাথা নাড়ায় ঈশানী, অজ্ঞাত স্বরে বলে,
--- ক্যাভিয়ার! সেটা কি জিনিস?
মৃদু হাসে ফ্লোরা, হাতের কাজ অব্যাহত রেখে বলে,
--- এই মাছের ডিমটাকেই সংরক্ষণ করা হলে সেটাকে ক্যাভিয়ার বলা হয়। এই ডিমগুলো স্বর্ণের চেয়েও দামি আর অত্যাধিক পুষ্টিকর । সাধারণ মানুষ সচারাচর খেতে পারেনা এগুলো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটাকে কাঁচাই খাওয়া হয়, লাইক স্যামন অর টুনা।
ফ্লোরার কথায় নাক সিঁকোয় উঠে যায় বাঙালি রমণীর। যদিও ঈশানী সাগর পারের মেয়ে। তবুও কাঁচা মাছ, অথবা মাছের ডিম খাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারেনা ও। ফলস্বরূপ ব্যয়বহুল এই ক্যাভিয়র নিয়ে আরও কথোপকথন এগোবে তার আগেই একজন গার্ড এসে হাজির হয় কিচেন কাউন্টারের সামনে। গার্ডটাকে দেখা মাত্রই জমে যায় ওরা দু'জন। কিছু না ভেবেই চোখাচোখি করে কৌতূহলে। এরই মাঝে মূর্তিমান গার্ডটা কথা বলে ওঠে অকস্মাৎ। সে ঈশানীকে উদ্দেশ্য করে বলে,
--- গোছগাছ করে নাও। তুমি শীঘ্রই চলে যাচ্ছো।
গার্ডটার কথায় ভ্রু কুঁচকালো ঈশু,ফ্লোরার পানে একপল শঙ্কিত দৃষ্টি ফেলে, ফের প্রশ্ন ছোড়ে সবেগে,
--- যাবো মানে! কোথায় যাবো?
মাফিয়া ক্লাবের ওই বিশ্রী রাতটার কথা মনে পরতেই ইতিমধ্যে বুকের ভেতরটা ধরাস ধরাস করতে শুরু করে দিয়েছে ভীত মেয়েটার। যদিও বা গত বেশকিছুদিন ধরে ওকে কোনোরূপ আ'ঘাত করে না এরীশ। না মানসিক, আর না তো শারীরিক । তবুও কেন যেন আতঙ্কে জর্জরিত হয়ে প্রতিটা মূহুর্ত পেন্টহাউজে অতিবাহিত করে ঈশানী। কে বলতে পারে এই শিথিলতা যে মাফিয়া বসের নতুন কোনো চাল নয়? ওর র'ক্ত সরে যাওয়া আতঙ্কিত মুখের পানে চেয়ে নির্নিমেষ উত্তর দিলো গার্ডটা,
--- বাড়িতে, তুমি তোমার বাড়িতে ফিরে যাচ্ছো। খুব শীঘ্রই এই পেন্টহাউজ থেকে মুক্তি পেতে যাচ্ছো তুমি।
গার্ডটার কথায় চোখ কপালে উঠে গেলো ঈশানীর। কয়েক মূহুর্তের জন্য কথা বলতে ভুলে গেলো ও। কেবল অবিশ্বাস্য নজরে ফ্যালফ্যালিয়ে রাশিয়ান গার্ডটার দিকে চেয়ে রইলো একদৃষ্টে।
মনে হচ্ছে ভুল শুনেছে ও। রুশ ভাষা বুঝতে ভুল হতেই পারে, কিন্তু যদি সত্যি হয়? এটা কি আদৌও সম্ভব এ জীবনে? নিজেকেই নিজে প্রশ্নবিদ্ধ করে তোলে ঈশানী।
এমন সময় ওর বাহু আঁকড়ে ধরে ঝাঁকিয়ে ওঠে ফ্লোরা। খুশির জোয়ারে উদ্ভাসিত ওর সুশ্রী মুখমণ্ডল।সেভাবেই চমৎকার হাসিতে ঠোঁট প্রসারণ করে বলে,
--- অবশেষে তোমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে ঈশু! তুমি এবার বাড়ি ফিরতে চলেছো।
চকিতে চোখ ঘোরালো ঈশানী। অবিশ্বাস্য কন্ঠে ফ্লোরাকে উদ্দেশ্য করে বলে ,
--- আমি বোধ হয় ভুল শুনেছি ফ্লোরা, একটা চিমটি কাটো তো দেখি।
সবকিছু রেডি, সন্ধ্যা রাতের ফ্লাইট। একটু পরেই পেন্টহাউজ ত্যাগ করবে ঈশানী। যাওয়ার আগে শেষ বারের মতো এরীশের অফিস কক্ষের সামনে এসে দাড়িয়েছে ও। আজ আর কুণ্ঠিত পায়ে নয়, বরং অনেকটা আত্মবিশ্বাস নিয়ে হেঁটে এসেছে এখানে।
ঈশানী দরজার সামনে দাঁড়াতেই গার্ড'সরা খুলে দিলো দরজাটা। এরীশ ভেতরেই ছিল, সঙ্গে তুষার ও। মাঝখানের দরজাটা সরে যেতেই গন্তব্য খুঁজে পায় এরীশের কাঙ্ক্ষিত দু নয়ন। সে চিবুকে আঙুল ঠেকিয়ে দ্বিধাহীন ব্যগ্র চিত্তে নিস্প্রভ চেয়ে থাকে মেয়েটার দিকে। মনে হচ্ছে আত্মসংযম আজ পুরোপুরি ব্যাহত।
কিছু একটা ভেবে ভেতরে ঢুকতে যেয়েও ঢুকলো না ঈশানী। দরজার কাছে দাঁড়িয়ে লম্বা শ্বাস টেনে ভেতরে অনেকটা সাহস পুঁজি করে নিলো প্রথমে।অতঃপর মাফিয়া বস টাকে উদ্দেশ্য করে ক্রুদ্ধস্বরে বলে উঠলো,
--- বলেছিলাম আপনাকে, আপনার এই পাপের দুনিয়া থেকে কোনো না দিন ঠিক বের হবো । সেদিনই আপনাকে হারিয়ে জিতে যাবো আমি । আর দেখুন সেই সময় সন্নিকটে। আপনার মতো অ'ত্যাচা'রী, পাপিষ্ঠ, খু/নিটাকে হারিয়ে দিয়েছি আমি। আপনি আমাকে মুক্তি দিতে বাধ্য হয়েছেন। এভাবেই সবসময় পরাস্ত হয় পাপীরা। বুঝেছেন? আমার মতো একটা দূর্বল অসহায় মেয়ের কাছে হে'রে গিয়েছেন আপনি। এরীশ ইউভান হে'রে গিয়েছে। আপনার এই কলুষিত মুখটা আর দ্বিতীয়বার দেখতে চাইনা আমি, কোনোদিন না!
এক নিঃশ্বাসে জোর গলায় কথাগুলো বলে থমকায় ঈশানী। মাফিয়ার শূন্য দৃষ্টির সঙ্গে ওর নীল চোখ জোড়ার মিলন ঘটার সঙ্গে সঙ্গে আড়ষ্টতায় চোখ নামায় মেয়েটা। জিভের ডগায় শুষ্ক অধর ভিজিয়ে বিতৃষ্ণার ঢোক গিলে আচানক। এতোকিছু বলার পরেও কেন নির্বিকার লোকটা? কেন আজ ধূসর চোখে হিং'স্রতার লেশ নেই? না আছে কঠিন মুখাবয়ব। যেন ঈশুর কথাগুলো বড্ড বেশি অপ্রিয় ঠেকছিল তার নিকট, তেমন করেই শূন্য অনুভূতিহীন চোখ মেলে চেয়েছিল শুধু।
এরীশের নির্বিগ্নতায় ঈশানী যখন পুরোপুরি হতচকিত। তখনই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় মাফিয়া বস। নিভৃত কদম ফেলে ধীরে ধীরে এগিয়ে আসে মেয়েটার নিকট। এরীশ এগিয়ে আসতেই ওর পানে কুণ্ঠিত চাউনী নিক্ষেপ করে ঈশানী, দেখতে পায় নির্ঘুম এলোমেলো মুখাবয়ব। ফিনফিনে শুষ্ক অধর, তার ঠিক নিচে কুচকুচে কালো তিল। লোকটার উদভ্রান্ত ব্যাকুল চেহারার পানে এক পল নজর বুলিয়ে তরাগ করে চোখ নামায় ঈশানী। আড়ষ্টতায় জমে গিয়ে পিছুপা হয় নীরবে। এরীশ ওর কাছে এগোয়, খুব কাছে। গ্রীবাটা সামান্য নিচু করে গভীর দৃষ্টি মেলে মেয়েটার চোখের মাঝে চোখ রাখে, কিছুক্ষণের অসহনীয় নীরবতা। অতঃপর চট করেই হাস্কিস্বরে বলে ওঠে,
--- জানিনা আবার কবে সুযোগ পাবো।
ব্যাস এটুকুই, কথাশেষ হতে না হতেই ঈশুকে বুঝে ওঠার সামান্যতম ফুরসত না দিয়ে, ওর সরু ঘাড়টা ঢেউয়ের আঁচড়ের ন্যায় কাছে টেনে আনে একহাতে , অন্যহাতে তুলতুলে চিবুকটা শক্ত করে চেপে ধরে বিদ্যুৎ বেগে অধর ডোবায় সরলতার কোমল ওষ্ঠপুটে। প্রথমবারেই গভীর এক জোরালো চুম্বনের তোড়ে ঝোড়ো হাওয়ার মতো লণ্ডভণ্ড করে তোলে রমণীর নেতিয়ে পরা অনুভূতির অভায়ণ্যকে। ভয়, জড়তা, আর অবিশ্বাসের মিশেলে
রুগ্ন মানবীর ন্যায় তিরতির করে কেঁপে ওঠে তার সবার্ঙ্গ। যা স্পষ্ট অনুভব করেছিল মাফিয়া বস । তবুও ছাড়েনি মেয়েটাকে। যেন বহুবছরের আমরণ তৃষ্ণা একযোগে মেটানোর ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছে সে।
চলবে,,,,,,
