রফিক আহমেদ বিয়ে বাড়ির সবার কাছে মাফ চেয়ে চলে যেতে বললেন, আর রায়হান কে ঘার ধাক্কা দিয়ে বলেছেন চোখের সামনে থেকে চলে যেতে মনুয়ারা বেগম থামাতে আসলেও তার গালে সপাটে একটা চর মারলেন রফিক আহমেদ তিনি খুব ভালোই বুঝলেন ছেলের পরিবর্তন এর পিছনে তার হাত আছে তাই রফিক আহমেদ রাগে ফুসে উঠে মনুয়ারা বেগম কে আরও মারতে নিলে ইলমা বেগম বাধা দিলেন, ভাই কে শান্ত করে বসালেন সোফায়, পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন ---
- "ভাইজান শান্ত হন ভাবিকে মারছেন কেনো ওনার কি দোষ? দোষ তো আমার কপালের কপালে ছিলো তাই এমন হলো"..!!
মনুয়ারা বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে বললেন..--
- "নিজে এতদিন আমার স্বামীকে কান পরা দিয়ে আমার ছেলের জীবনটা নষ্ট করতে চেয়েছো পারোনি বলে এখন কপালের দোষ দেও আমি শুধু আমার ছেলের জীবনটা নষ্ট হওয়ার থেকে বাচিয়েছি, আর তুমি তো আমার ছেলের জীবনটা নষ্ট করতে চেয়েছো এখন আসছো সাফাই গাইতে তোমাদের মতো মহিলাদের ভালোই চিনা আছে আমার যত্তসব ঢং...!! 🙄😏😒
এই কথা শুনে আবারো তেরে আসলো রফিক আহমেদ এবারো বাধা দিলেন ইলমা বেগম...!!
বিয়ে বাড়ি আস্তে আস্তে খালি হতে লাগলো তবে পারার আন্টিরা যেতে চাচ্ছেন না তাদের তো এখনো কাটা গায়ে নুনের ছিটা দেওয়া বাকি...!
মধুমিতা রুমের দরজা লাগিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো আর জীবনের হিসাব মিলাতে লাগলো তবে ফালাফল বরাবরই শূন্য 🫠
______________°°°________________________
"মধুমিতা জাহান তুলি" ঢাকা মেডিকেল এর ছাত্রী, ছোট বেলা খুব চঞ্চল ও মেধাবী, চেহারা অত সুন্দর নাহলেও স্যামবর্ন সবার নজর কারার মতো হরিনী দুখান চোখ দিয়েছে আল্লাহ যেকেউ একবার দেখলে মায়ায় পরতে বাধ্য, মধুমিতার বাবা নেই, মায়ের সাথে মামার বাড়িতে ছোট থেকে বড় হয়েছে সে,দাদার বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয় তাদের, সেখানে সে সবার চোখের মনি রায়হান তার মামার বড় ছেলে আর একটা মেয়েও আছে নাম আয়রা মাহমুদা,। কোন এক সময় রায়হান ছিলো মধুমিতার জন্য পাগল মুধুমিতা ছাড়া কিছুই বুঝতো না, মনুয়ারা বেগম এর এগুলো সহ্য হতো না তাই তিনি নিজের ছেলের কাছ থেকে মধুমিতাকে থেকে দূরে সরানোর জন্য একটা ছেলে ভাড়া করেছে যাতে মধুমিতার সর্বনাশ করতে পারে সেই ছেলে তবে ভাগ্যের জুড়ে সেদিন বেচে গিয়েছিলো মধুমিতা, কিন্তু রায়হান তাকে সেদিনের পর থেকেও আরও বেশি আগলে রাখতো এটা দেখে ছেলের কানে কান পড়া দিতে শুরু করেন মনুয়ারা বেগম শেষে এটা কাজে লাগে বিয়ের দিন সবার সামনে মধুমিতার নামে সব সত্যি না জেনেই মিথ্যা অপবাদ দিয়ে বিয়েটা ভেঙ্গে দিলো.....! এতে বড্ড বেশি খুশি হলো মনুয়ারা বেগম সুজুগ বুঝে আরও অপমানও করলেন ইলমা বেগম কে...!!
_____________________________________
মধুমিতা রুমে বসে কদেই চলেছে সেই কখন থেকে অতিরিক্ত কাদার ফলে চোখ মুখ ফুলে লাল হয়ে গেলো তার, ইলমা বেগম মধুমিতার জন্য হালিম রান্না করতে লাগলেন তখন পারার এক মহিলা এসে বললো -,
- এরজন্যই লোকে বলে মেয়েদের বেশি পড়াতে হয় না ছেলেদের নজর পরে দেখলে তো শেষে কলঙ্কের দাগটাই লাগলো ছ্যেহ..(🤮)
মহিলার এমন আজে বাজে কথা শুনে অনেক কিছু বলতে চাইলো তবে কিছু বললো না চুপচাপ সহ্য করে হালিম রান্না মধুমিতার রুমের দিকে এগিয়ে গেলো দরজায় কড়া নেরে বললো-
- "মধুমিতা মা আমার দরজা খুল তোর প্রিয় খাবার হালিম রান্না করেছি মা খেয়ে নে নাহলে শরীর খারাপ করবে দরজাটা খুল মা." মধুমিতা কোনরকম উত্তর দিলো.-- "মা আমি খাবো না তুমি নিয়ে যাও খাবার. "ভালো লাগছে না খেতে".. " 😥
- "কি বলছিস খাবি না মানে সকাল থেকে কিচ্ছুটি খাস নি এখনো না খেয়ে থাকবি কেন দরজা খুল অল্প কিছু খেয়ে নে মা..! "(ইলমা বেগম)
মধুমিতা বাধ্য হয়ে দরজা খুলে দিলো ইলামা বেগম ভিতরে প্রবেশ করলেন রুমের দরজা লাগিয়ে মেয়ের পাশে বসলেন খাবারটা টেবিলের উপর রেখে মধুমিতার দিকে ফিরলেন কেদে কি অবস্থা করছে এই মেয়ে, মধুমিতা মায়ের কুলে মাথা রেখে কাপা গলায় বলে উঠলো -
- মা আমার সাথেই কেন এমনটা হতে হলো.?
(চলবে)
(কপি করা সম্পূর্ন নিষিদ্ধ) 👍
