পরীজান - পর্ব ৩
পরের দিন সকাল থেকে পরীর মনটা অস্থির হয়ে আছে। রাতের পায়ের ছাপটা তার মাথা থেকে যাচ্ছেই না।
সে ভাবলো, বাবাকে সব বলবে। কিন্তু বাবা যদি বিশ্বাস না করে? বাবা তো শায়েরকে অন্ধের মতো বিশ্বাস করে। তাই পরী ঠিক করলো, সে নিজেই খোঁজ নিবে।
বিকেলের দিকে পরী কুসুমকে ডাকলো। কুসুম বাড়ির কাজের মেয়ে, পরীর সবচেয়ে কাছের মানুষ।
পরী বললো, “কুসুম, তুই কি রাতে কিছু দেখেছিস?”
কুসুম ভয় পেয়ে বললো, “আপা, আমি কিছু দেখি নাই। তবে রাতে একটা শব্দ শুনছিলাম, মনে হইছিল কেউ ছাদের উপর দিয়া হাঁটতেছে।”
পরীর সন্দেহ আরও বাড়লো।
এদিকে শায়ের বাড়ির কাজে ব্যস্ত। সে কখনো বাজারে যাচ্ছে, কখনো পাহারাদারদের সাথে কথা বলছে। কিন্তু পরী লক্ষ্য করলো, শায়ের বারবার বাড়ির পুরনো ঘরটার দিকে তাকাচ্ছে। ওই ঘরটা অনেক দিন ধরে বন্ধ। বাড়ির কেউ ওই ঘরে যায় না।
পরী সুযোগ বুঝে শায়েরের পিছু নিলো।
শায়ের পুরনো ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে রইলো। তারপর আস্তে করে চলে গেল।
পরী মনে মনে ভাবলো, “এই ঘরে এমন কি আছে, যার জন্য শায়ের বারবার এখানে আসছে?”
রাতে খাওয়ার সময় পরীর বাবা বললো, “পরী, কাল থেকে তুমি একা একা বাইরে যাবে না। বাড়িতে কে ঢুকছে, বোঝা যাচ্ছে না।”
পরী মাথা নাড়লো, কিন্তু মনে মনে সে জানতো, সে থামবে না।
রাতে সবাই ঘুমিয়ে গেলে পরী চুপচাপ পুরনো ঘরের দিকে গেল। দরজায় হাত দিতেই দেখলো, দরজাটা বাইরে থেকে বন্ধ, কিন্তু তালাটা একটু নড়বড়ে। মনে হচ্ছে কেউ কিছুদিন আগে এটা খোলার চেষ্টা করেছে।
ঠিক তখনই পেছন থেকে একটা গলা ভেসে এলো —
“এত রাতে এখানে কি করছেন?”
পরী চমকে পেছনে তাকিয়ে দেখলো, শায়ের দাঁড়িয়ে আছে।
