পর্বের নাম: পর্ব - ৬: আব্বুর ফোন
গল্পের লেখা:
মেহুর হাত কাঁপতেছে। ফোনটা বারবার বাজতেছে।
আয়ান বললো, "মেহু, ধরো ফোনটা। ভয় পাইও না, আমি আছি তোমার পাশে।"
মেহু কাঁপা হাতে ফোনটা ধরলো।
"হ্যালো আব্বু..."
ওপাশ থেকে আব্বুর গলা ভেসে আসলো। কিন্তু আব্বু রাগ করতেছে না। আব্বুর গলা কাঁপতেছে।
আব্বু বললো,
"মেহু মা, তুই কোথায়? তুই ঠিক আছোস তো? তোর মা অজ্ঞান হয়ে গেছে।"
মেহু হাউমাউ করে কেঁদে ফেললো।
"আব্বু, আমাকে মাফ করে দাও। আমি আয়ানকে ছাড়া বাঁচবো না আব্বু।"
আব্বু একটু চুপ করে থাকলো। তারপর বললো,
"মা রে, আমি তোর বাপ। তোর কষ্ট আমি বুঝি। তুই যখন আয়ানরে ভালোবাসোস, তখন আমাকে আগে বলতি। আমি কি তোর শত্রু?"
মেহু বললো,
"আব্বু, আমি ভয় পাইছিলাম। তুমি যদি না করো..."
আব্বু বললো,
"শোন মা, তুই এখনই বাড়ি আয়। আয়ানকেও সাথে নিয়ে আয়। আমি আয়ানের সাথে কথা বলতে চাই। যদি ও সত্যিই তোকে ভালোবাসে, আমি নিজে তোদের বিয়ে দিবো।"
মেহুর চোখ দিয়ে আনন্দের পানি পড়তেছে। ও আয়ানের দিকে তাকাইলো।
আয়ান বললো,
"মেহু, চলো। তোমার আব্বুর সামনে দাঁড়াইতে আমি ভয় পাই না। আমি আজই তোমাকে চেয়ে নিবো।"
ওরা দুইজন আবার বাইকে উঠলো। এবার বাড়ির দিকে।
কিন্তু বাড়িতে গিয়ে ওদের জন্য কি অপেক্ষা করতেছে? মেহুর মা কি ওদের মেনে নিবে? নাকি আরও বড় ঝড় আসতেছে?
চলবে...
