❌#কপি করা সম্পুর্ন নিষিদ্ধ #❌
📖উপন্যাস: নিষিদ্ধ অধ্যায়ের শেষ পৃষ্ঠা 📖
📖✍️লেখিকা: জান্নাত আফরিন মায়া 📖✍️
পর্ব নাম্বার ৪:)🎉💯✅
কিছু রহস্যের উত্তর মানুষ খুঁজে বেড়ায় সারাজীবন। অথচ কখনো সেই উত্তর লুকিয়ে থাকে নিজের সবচেয়ে কাছের মানুষের চোখে।
রাত তখন প্রায় বারোটা।
রায়চৌধুরী ভিলার দক্ষিণ দিকের বারান্দায় দাঁড়িয়ে আছে ইরা নওশিন। চারপাশে অদ্ভুত নীরবতা। দূরে কোথাও ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছে। অথচ ইরার কানে বারবার বাজছে সেই অচেনা যুবকের কথা গুলো।
---তোমার মায়ের মৃত্যুর পেছনে যে সত্যি লুকিয়ে আছে,
সেটা জানার জন্য তুমি কখনো প্রস্তুত নও ইরা"!
ইরার বিরক্ত হয়ে তাকাল।
---আপনি কে? আর আমার মাকে নিয়ে এত কিছু জানেন কিভাবে? "
যুবকটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর পকেট থেকে পুরনো একটি ছবি বের করল।
ছবিটিতে তিনজন মানুষ । একজন ইরার মা, অন্যজন অপরিচিত এক নারী, মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন পুরুষ।
ইরা ছবিটি হাতে নিতেই তার বুকের ভিতর টিপে উঠল।
---এই লোকটা কে? "
---যে মানুষটাকে তোমার পরিবার ১৭ বছর ধরে মৃত বলে বিশ্বাস করে এসেছে।
ইরা অবিশ্বাসের চোখে তাকাল।
---মানে?
যুবকটি ধীরে স্বরে বলল,
---তোমার বাবার গল্পটা তোমাকে কখনো পুরোপুরি বলা হয়নি, তাই না?
ইরা কোন উত্তর দিল না। কারণ এই প্রশ্নের উত্তর তার নিজের কাছেও পরিষ্কার নয়।
ছোটবেলা থেকে সে শুনে এসেছে, তার বাবা অনেক আগেই তাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু কেন গেছেন, কোথায় গেছেন, কেউ কখনো তাকে বিস্তারিত বলেনি।
---আপনি কি বলতে চাচ্ছেন,আমার বাবা বেঁচে আছেন?
যুবকটি এবার চোখ নামিয়ে ফেলল।
---আমি শুধু বলছি, সব মৃত্যুর খবর সত্যি হয় না।
ইরার হাত থেকে ছবিটি প্রায় পড়ে যাচ্ছিল।
ঠিক তখনই পেছন থেকে একটি নারীর কণ্ঠ শুনে গেল।
---ইরা!",
দুইজন পেছনে তাকাল।
দরজার সামনে দাঁড়িয়ে আছেন রেশমি।
তার মুখে আতঙ্কের ছাপ।
---তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছিলাম এই দিকটাই আসতে নয় ননে?
ইরা এবার বিরক্ত হয়ে বলল,
---সবাই আমাকে একই কথা বলে কেন? এই বাড়িতে এমন কি আছে, যেটা আমার জানান নিষেধ?
রেশমি যুবকটির দিকে তাকালেন। তার চোখে স্পষ্ট ভয়।
---তুমি এখনো এখানে আছো কেন?
যুবকটি মৃদু হেসে বলল,
---কারণ আপনারা যে গল্পটা এত বছর ধরে চাপা দিয়ে রেখেছিলেন, তার শেষ পৃষ্ঠা এখনো লেখা হয়নি! "
কথাটা বলে এসে চলে গেল।
ইরা তাকে থামাতে চাইলো। কিন্তু রেশমি তার হাত শক্ত করে ধরে ফেললেন।
---ওর পেছনে যাবে না।
---কেন?
----কারণ ওর সঙ্গে জড়িয়ে আছে এমন একজন, যার নাম এই বাড়িটা উচ্চারণ করাও নিষেধ "।
ইরা এবার শান্ত গলায় বলল,
---নামটা কি?
রেশমি উত্তর দিলেন না।
শুধু একবার দক্ষিণের ঘরটার দিকে তাকিয়ে দরজা বন্ধ করে দিলেন।
🥀🥀পুরনো ডায়েরি।
পরের দিন সকাল।
ইরা নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়ে ছিল।রাতের ঘটনা গুলো তার মাথা থেকে কিছুতে সরছিল না।
ঠিক তখনই নীলা ঘরে ঢুকল।
---কী রে, সকাল থেকে এমন মুখ করে বসে আছিস কেন?
ইরা হালকা হাসল।
---তুই কি কখনো অনুভব করেছিস,নিজের জীবন সম্পর্কে তুই যতটুকু জানিস, তার চেয়ে অনেক বেশি কিছু তোর কাছ থেকে লুকানো হয়েছে? "
নীলা বিছানায় বসে বলল
---অনুভব করেছি। তবে তোর মতো রহস্যময় বাড়িতে থাকি না বলে আমার রহস্য একটু কম।
ইরা হেসে ফেলল।
অনেকদিন পর তার মুখে এমন হাসি দেখে মিলাও খুশি হল।
কিন্তু হাসিটা বেশিক্ষণ স্থির হলো না।
মিলা ব্যাগ থেকে একটি ছোট ডাইরি বের করল।
---এটা চিনতে পারছিস? "
ইরা ডায়রিটা হাতে নিয়ে অবাক হয়ে গেল।
ডাইরির মলাটে ছোট করে লেখা ---
"নওশিন "
এটা তার মায়ের হাতের লেখা!
নীলা বলল,
---আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা বক্স দিয়েছিলেন। বলেছিলেন, কোনো একদিন ইরা নামের মেয়েটার প্রয়োজন হলে এটা তাকে দিতে।
ইরা অবিশ্বাসের চোখে তাকাল।
----তোর বাবা আমার মায়ের ডায়েরি নিজের কাছে রেখেছিলেন?
নীলা মাথা নাড়ল।
---শুধু ডায়েরী নয়,।আরও কিছু ছিল।কিন্তু বক্সটা খুলে দেখার সাহস হয়নি আমার।
ইরা ধীরে ধীরে ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলল ।
সেখানে লেখা --
---"১৪জুলাই,২০০৯/
আজ আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি, যার জন্য হয়তো আমার মেয়েকে একদিন অনেক বড় মূল্য দিতে হবে। কিন্তু আমার হাতে আর কোন পথ খোলা নেই। ইরাকে বাঁচাতে হলে আমাকে মিথ্যা বলতে হবে। এমনকি নিজের কাছের মানুষগুলোর কাছেও....
ইরার চোখ ঝাপসা হয়ে এল।
মা তাকে বাঁচাতে চেয়েছিলেন?
কিন্তু কার কাছ থেকে?
আর কি এমন ঘটেছিল ১৪ ই জুলাই?
ডাইরির পরের পাতায় কিছু লেখা ছিল, কিন্তু কালির দাগে বেশিরভাগ শব্দ অস্পষ্ট হয়ে গেছে।
শুধু একটা লাইন পরিষ্কার,
---যদি কখনো আমার মেয়ের সত্য জানতে পারে, তাহলে তাকে বলবে --আরিয়ান কে বিশ্বাস করা যাবে না।
ইরা থমকে গেল।
আরিয়ান!
এই নামটা সে আগেও কোথায় শুনেছে?
নাকি নামটা তার মায়ের ডাইরিতে প্রথম দেখল?
নীলা তার মুখের দিকে তাকিয়ে বলল,
---কি হয়েছে?
ইরা ডায়েরিটা বন্ধ করে ফেলল।
---কিছু না।
কিন্তু তার চোখোর ভয় টা নীলার নজরে এড়াল না।
চলবে......
আসসালামু আলাইকুম 💝💝সবাই কেমন আছো আজকের পর্ব টা বেশি বড়ো করলাম না কারণ , আমি আজকে ভিশনই tired 🤒🤕 বায় বায় আল্লাহ হাফেজ রেড চেরি'রা
